Tag: Heavy Rainfall

Heavy Rainfall

  • Viral Video: বাইকের বদলে ঘোড়া! জলমগ্ন মুম্বইয়ে খাবার পৌঁছে দিতে একি করলেন সুইগি বয়

    Viral Video: বাইকের বদলে ঘোড়া! জলমগ্ন মুম্বইয়ে খাবার পৌঁছে দিতে একি করলেন সুইগি বয়

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইরে খেতে যেতে ইচ্ছে করছে, কিন্তু যেতে পারছেন না বৃষ্টির জন্য? তাই বাড়িতে বসেই খাবার অর্ডার করছেন খাবার সরবরাহকারী সংস্থা থেকে! কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যারা খাবার সরবরাহ করছে তাঁদেরকেও এই ঝড়-বৃষ্টি পেরিয়ে খাবার পৌঁছে দিতে হচ্ছে। ফলে এক ডেলিভারি বয় এই জলমগ্ন রাস্তায় খাবার পৌঁছে দিতে গিয়ে এক অবাক কাণ্ড করে বসলেন, যার ফলে তিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    আরও পড়ুন: অদ্ভুত কাণ্ড! ৫ লাখ টাকার গয়না চুরি করল ইঁদুর!

    বৃষ্টির ফলে রাস্তায় জমেছে জল। গাড়ি আটকে যাচ্ছে জলে। কিন্তু কর্তব্য পালন তিনি অনড়। সময়ের মধ্যেই কাস্টমারের বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে। কিন্তু প্রবল বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে যখন বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না, তখন একটা উপায় তো বের করতেই হবে। তখন তিনি এক অভিনব উপায় বের করলেন। ওই ডেলিভারি বয় গাড়ির বদলে ঘোড়া নিয়ে ছুটলেন খাবার পৌঁছে দিতে।

    [tw]


    [/tw]

    যুবকের এমন কাণ্ড দেখে সকলে অবাক হলেও, অনেকেই প্রশংসা করেছেন। প্রবল বৃষ্টির মধ্যে ব্যস্ত রাস্তা দিয়ে ছুটছে ঘোড়া। তার ওপরে বসে রয়েছেন ওই যুবক ও তাঁর পিঠে জনপ্রিয় খাবার সরবরাহকারী সংস্থা ‘সুইগি’-র (Swiggy) ব্যাগ। আর এই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই ব্যাপক ভাবে ভাইরাল হতে শুরু হয়েছে। ঘটনাটি মুম্বইয়ের। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে কেউ লিখেছেন, ‘একেই বলে শাহি ডেলিভারি।’ আর একজন লিখেছেন, ‘আশা করি পিৎজা ডেলিভারি করছেন না এই ছেলেটি।’

    আরও পড়ুন: বাবার শেষ ইচ্ছে পূরণ, হাসপাতালে সিরিঞ্জে করে মদ নিয়ে গিয়ে গলায় দিলেন মেয়ে

    প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই মুম্বইয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (Indian Meteorological Department) শহরে বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। অবিরাম বৃষ্টির জন্যে কালবাদেবী (Kalbadevi) ও সিয়ন (Sion) এলাকায় দুটি বাড়ি ভেঙেও পড়েছে। যদিও এতে কেউ আহত হননি এবং কিছু ক্ষতিগ্রস্ত বহুতল থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।  আর এর মধ্যেই সুইগি ডেলিভারি বয়ের এই কাণ্ড নেট দুনিয়ায় ভাইরাল । নেটিজেনরাও হতবাক।

  • Monsoon in Bengal: দক্ষিণবঙ্গে কবে থেকে বর্ষা? খুশির খবর শোনাল আবহাওয়া দফতর

    Monsoon in Bengal: দক্ষিণবঙ্গে কবে থেকে বর্ষা? খুশির খবর শোনাল আবহাওয়া দফতর

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। ভিজতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ (Gangetic West Bengal)। শুক্রবারই রাজ্যে ঢুকছে বর্ষা (Monsoon)। এমনটাই জানাল হাওয়া অফিস (Weather Department)। আজ প্রাক-বর্ষার বৃষ্টি চলবে একাধিক জেলায়। নামবে তাপমাত্রার (Weather Forecast) পারদ।  

    এদিকে, আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১-২ ঘণ্টার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ষা এলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে।  

    আরও পড়ুন: ‘আয়লা’ থেকে ‘অশনি’ বা ‘আমফান’ থেকে ‘ফণী’ – কীভাবে হয় ঘূর্ণিঝড়ের নামকরণ?

    উত্তরবঙ্গে আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। 

    সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তরবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়েই। নদীতে জল স্তর বাড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। পাহাড়ি এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কমবে। দার্জিলিং এবং কালিম্পং-এ ধ্বস নামার আশঙ্কা রয়েছে।

    আরও পড়ুন: “পথে হল দেরি”, ১৬জুন বর্ষা দক্ষিণবঙ্গে

    কলকাতাসহ দক্ষিণবঙ্গের বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আদ্রতা জনিত অস্বস্তি কিছুটা হলেও কমবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যের দিকে এগোচ্ছে। শুক্রবার তা রাজ্যে প্রবেশ করবে। সময়ের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। 

    উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। এমনকি কলকাতাতেও আজ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। 

    গত ২৪ ঘণ্টায় পুরুলিয়ায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তাছাড়া রাজ্যজুড়ে বৃহস্পতিবার কোথাও বৃষ্টি হয়নি বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতাসহ আশেপাশের কিছু জেলায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টির পুর্বাভাস দেওয়া হয়েছে।  

      

LinkedIn
Share