Tag: Hema Malini

Hema Malini

  • Padma Awards: রাষ্ট্রপতি ভবনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ৬৬ পদ্ম সম্মান প্রদান, মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত ধর্মেন্দ্র

    Padma Awards: রাষ্ট্রপতি ভবনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ৬৬ পদ্ম সম্মান প্রদান, মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত ধর্মেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: পদ্ম পুরস্কার’ (Padma Awards) প্রদান ঘিরে সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhawan) ছিল সাজ-সাজ রব। ২৫ মে, পড়ন্ত বিকেলে দিল্লির রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনের প্রথম ‘সিভিল ইনভেস্টিচার সেরিমনি’-তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) হাত থেকে ‘পদ্মশ্রী’ (Padmashri) সম্মান গ্রহণ করলেন দেশের কৃতীরা। চলতি বছরে ভারত সরকারের তরফে মোট ১৩১টি পদ্ম সম্মানের (Padma Awards) কথা ঘোষণা করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী সম্মান। সোমবারের অনুষ্ঠানে ২টি পদ্মবিভূষণ, ৬টি পদ্মভূষণ এবং ৫৮টি পদ্মশ্রী প্রদান করা হয়। বাকি সম্মানগুলি পরবর্তী পর্বে প্রদান করা হবে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) সামাজিক মাধ্যমে পদ্ম সম্মানপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই অসাধারণ ব্যক্তিত্বদের জীবনযাত্রা ও কাজ দেশের সম্মিলিত অগ্রযাত্রাকে সমৃদ্ধ করেছে।”

    বন্দেমাতরম-এর সুরে সূচনা

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও পুরস্কারপ্রাপকদের শুভেচ্ছা জানান এবং তাঁদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে পদ্ম পুরস্কার এখন সমাজের তৃণমূল স্তরের প্রকৃত পরিবর্তনকারীদের সম্মান জানানোর এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। অনুষ্ঠানের সূচনা হয় ‘বন্দে মাতরম’-এর বাদ্যযন্ত্র পরিবেশনার মাধ্যমে এবং সমাপ্তি ঘটে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সঙ্গে। অনুষ্ঠানে ভারতীয় শাস্ত্রীয় সংগীতে অসামান্য অবদানের জন্য প্রখ্যাত বেহালাবাদক এন রাজম-কে পদ্মবিভূষণে সম্মানিত করা হয়। ‘গায়কি অঙ্গ’ শৈলীর মাধ্যমে বেহালায় কণ্ঠসংগীতের আবহ ফুটিয়ে তোলার জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

    মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ ধর্মেন্দ্রকে

    গত বছর প্রয়াত হয়েছেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র (Dharmendra)। তাঁর অভিনয় জীবনের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাঁকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করেছে। সোমবার (২৫ মে) রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) হাত থেকে স্বামীর এই মরণোত্তর সম্মান গ্রহণ করলেন ধর্মেন্দ্রর স্ত্রী অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini)। এদিন হালকা গোলাপি রঙের শাড়িতে অত্যন্ত স্নিগ্ধ বেশে অনুষ্ঠানে হাজির হন হেমা। সাথে ছিলেন তাঁদের ছোট মেয়ে অহনা এবং জামাতা। পুরস্কার গ্রহণের সেই মাহেন্দ্রক্ষণে আবেগ ধরে রাখতে পারেননি অহনা, দর্শকাসনে বসে তাঁকে অশ্রুসজল চোখে বাবার জন্য গর্বিত হতে দেখা যায়। হেমা মালিনী জানান, ২৫ মে দিনটি তাঁদের পরিবারের কাছে অত্যন্ত আবেগের এবং গুরুত্বপূর্ণ। এদিনের অনুষ্ঠানের পর হেমা মালিনী জানান, ধর্মেন্দ্রর দুই পুত্র সানি এবং ববি— দুজনের সম্মতি ও মত নিয়েই তিনি আজ এই পুরস্কার গ্রহণ করতে এসেছেন।

    কতজন পদ্ম সম্মান পেলেন

    এদিন পদ্মভূষণে সম্মানিত হন প্রাক্তন উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং কোশিয়ারি, ‘অবধান’ শিল্পরীতির পুনর্জাগরণকারী আর গনেশ, কোটাক মাহীন্দ্রা ব্যাঙ্ক-এর প্রতিষ্ঠাতা উদয় কোটাক এবং বিশিষ্ট গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট কালিপত্তি রামাস্বামী পালানিস্বামী। মরণোত্তর পদ্মভূষণ পান বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ পীযুষ পান্ডে এবং প্রাক্তন সাংসদ বিজয় কুমার মালহোত্রা। পদ্মশ্রী প্রাপকদের তালিকায় ছিলেন প্রাক্তন সিআরপিএফ ডিজি কে বিজয় কুমার। এছাড়াও লোকসংগীত, সংস্কৃতিচর্চা, পরিবেশ সংরক্ষণ, সমাজসেবা ও চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। তাঁদের মধ্যে ছিলেন লোকশিল্পী তাগা রাম ভীল, কাঁথা শিল্পী তুপ্তি মুখোপাধ্যায় এবং সমাজকর্মী জনার্দন বাপুরাও বোথে।

    প্রসেনজিতের হাতে পদ্মশ্রী

    অবশেষে প্রতীক্ষার অবসান। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘পদ্মশ্রী’ (Padmashri) সম্মান গ্রহণ করলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রায় চার দশকের অসামান্য অবদান এবং দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি হিসেবে এই সম্মান তাঁকে প্রদান করা হলো। এদিন রাষ্ট্রপতি ভবন (Rashtrapati Bhawan) ছিল দেশের বিশিষ্টজনদের মিলনক্ষেত্র। প্রসেনজিৎ ছাড়াও এদিন পদ্ম সম্মানের তালিকায় থাকা ১১ জন বাঙালিকে সম্মানিত করা হয়েছে। বিনোদন জগতের অন্যান্য ব্যক্তিত্বদের মধ্যে গায়িকা অলকা ইয়াগনিক এবং মালয়ালম মেগাস্টার মামুত্তিও তাঁদের প্রাপ্ত সম্মান গ্রহণ করেন। প্রসঙ্গত, ১৯৬৮ সালে ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে ‘অমরসঙ্গী’-র হাত ধরে বাংলা ছবির অবিসংবাদিত নায়ক হয়ে ওঠা প্রসেনজিতের এই দীর্ঘ পথচলা রূপকথার মতো। বাংলা ছবির দুঃসময়ে অভিভাবকের মতো দায়িত্ব কাঁধে তুলে নিয়ে সাড়ে তিনশোরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। বাংলার সিনেমাপ্রেমীদের কাছে এই মুহূর্তটি তাই অত্যন্ত গর্বের ও আবেগের।

    হরমনপ্রীতের সম্মান গ্রহণ, এলেন না রোহিত

    এদিন রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেন হরমনপ্রীত কৌর। তসর রঙের চুড়িদারে সম্মান গ্রহণ করেন হরমনপ্রীত। গতবছর দেশের মাটিতে প্রথমবার মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জেতে ভারত। উইমেন ইন ব্লুর অধিনায়ক ছিলেন হরমনপ্রীত। এদিন উপস্থিত ছিলেন না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ২০২৪ টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত। গতবছর তাঁর নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে। রবিবার মুম্বইতে আইপিএলে খেলেছেন রোহিত। জানা গিয়েছে, পদ্ম সম্মান বিভিন্ন কিস্তিতে প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। অর্থাৎ, সকল প্রাপকদের একইদিনে দেওয়া হয় না। বিভিন্ন দিনে ধাপে ধাপে অনুষ্ঠানের মাধ্যমে তা দেওয়া হয়। সেই তালিকা তৈরি করে রাষ্ট্রপতি ভবন। এদিনের তালিকায় রোহিতের নাম ছিল না। ফের যেদিন বাকি প্রাপকদের এই সম্মান তুলে দেওয়া হবে, সেদিন উপস্থিত থাকবেন রোহিত। তবে, সেই তারিখের ঘোষণা রাষ্ট্রপতি ভবনের তরফে এখনও করা হয়নি।

    ৯-জন ক্রীড়াবিদকে সম্মান

    রোহিত ও হরমনপ্রীত ছাড়া এ বছর আরও ৯ জন ক্রীড়াবিদ এই সম্মান পাচ্ছেন। প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার ও হকি কোচ বলদেব সিং এদিন পদ্মশ্রী সম্মান গ্রহণ করেন। এছাড়া ২০২৬ সালের একমাত্র ক্রীড়াবিদ হিসেবে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পাচ্ছেন বিজয় অমৃতরাজ। ১৯৮৩ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। তারও আগে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। ভারতীয় ক্রীড়ায় অসামান্য অবদানের জন্য় এবার পদ্মভূষণ পাচ্ছেন তিনি। এর সঙ্গে ভারতীয় মহিলা হকি দলের গোলকিপার সবিতা পুনিয়া পাচ্ছেন পদ্মশ্রী। মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন প্রাক্তন কুস্তি কোচ ভ্লাদিমির মেস্তভিরিশভি। জর্জিয়ার নাগরিক হলেও সুশীল কুমার, যোগেশ্বর দত্ত এবং বজরং পুনিয়াদের মতো অলিম্পিক পদকজয়ীদের কোচিং করিয়েছেন মেস্তভিরিশভি। এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন কে পাজানিভেল, তামিলনাড়ুর ঐতিহ্যবাহী সিলামবাম মার্শাল আর্টে অনবদ্য অবদানের জন্য। বুন্দেলখণ্ডের মার্শাল আর্ট বুন্দেলি ওয়ারে অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্মশ্রী পাচ্ছেন ভগবানদাস রায়কর।

    পদ্মশ্রী সম্মান গ্রহণের আগে সাষ্টাঙ্গে প্রণাম

    তিনি মার্শাল আর্টের পাঁচ হাজার বছরের পুরনো ‘সিলামবাম’-এর সাধক। শুধু ভারতে নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বে এই খেলার জনপ্রিয়তা ছড়িয়ে দিয়েছেন । যে কারণে তাঁকে দেওয়া হল পদ্মশ্রী সম্মান। পুদুচেরির কে পাজানিভেল (K Pajanivel)। সোমবার রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী পুরস্কার নিতে গিয়েছিলেন ট্র্যাডিশনাল দক্ষিণ ভারতীয় পোশাকে। সাদা ধুতি ও হাফশার্ট। ঘোষক তাঁর নাম ঘোষণা করতেই পাজানিভেল কার্পেটে উঠে শুয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন দর্শকাসনের সামনের সারিতে বসে থাকা বিশিষ্ট অতিথিদের। যাঁদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশেই বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাজানিভেল সাষ্টাঙ্গে প্রণাম করতেই নিজের আসন ছেড়ে উঠে এসে তাঁকে তুলে ধরেন মোদি। প্রতিনমস্কার করেন। পুরস্কার গ্রহণের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। পাজানিভেলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলে।

  • Dharmendra Deol: ধর্মেন্দ্র স্থিতিশীল, মৃত্যুর খবর মিথ্যা, সংবাদ মাধ্যমের ওপর চরম রাগ হেমার

    Dharmendra Deol: ধর্মেন্দ্র স্থিতিশীল, মৃত্যুর খবর মিথ্যা, সংবাদ মাধ্যমের ওপর চরম রাগ হেমার

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মেন্দ্র (Dharmendra Deol) স্থিতিশীল, মৃত্যুর খবর মিথ্যা। ক্রমেই সুস্থ হয়ে উঠছেন এই বলিউড অভিনেতা। স্ত্রী হেমা মালিনী (Hema Malini) এবং মেয়ে এষা মৃত্যুর খবরকে ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য গুরুতর অসুস্থ অবস্থায় এই প্রবীণ অভিনেতা হাসপাতালে ভর্তি করানো হয়েছিলেন। কিন্তু সোমবার রাতেই ছড়িয়ে গিয়েছিল মৃত্যর খবর। যেহেতু হাসপাতাল এবং পরিবারের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছিল না তাই ধোঁয়াশা ছিলই। সোমবার অবশ্য পরিবারের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয় মৃত্যুর খবর মিথ্যা। তবে পরিবারের তরফে সংবাদমাধ্যমকেও কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

    চিকিৎসায় সাড়া দিচ্ছেন (Dharmendra Deol)

    সোমবার রাতে ধর্মেন্দ্রর (Dharmendra Deol) মৃত্যুর খবরে গুঞ্জন ছড়িয়েছিল। তবে সামাজিক মাধ্যমে এই খবর ব্যাপক ভাইরাল হয়। মৃত্যুর খবরকে মিথ্যা বার্তা দিয়ে সানি দেওল সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। একই ভাবে হেমা মালিনী নিজেও জানিয়েছেন ধর্মেন্দ্র জীবিত। তিনি ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। একই সঙ্গে হাসপাতাল চত্বরে নিরাপত্তার উপর দেওয়া হয়েছে বিশেষ জোর। বাড়তি পুলিশকে লাগানো হয়েছিল প্রহরায়। তবে ধর্মেন্দ্র সহ সমস্ত রোগীর গোপনীতা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃক এই পদক্ষেপ গ্রহণ করেছে। মেয়ে এষা দেওল মৃত্যুর খবর মিথ্যা বলে সামাজিক মাধ্যমে লেখেন, “বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সংবাদ মাধ্যম চাপে পরে মৃত্যু সংবাদের উল্লেখ করেছেন। বাবা আগের তুলনায় ভালো রয়েছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।”

    মিথ্যা খবরে তোপ হেমার

    তবে মঙ্গলবার হেমা (Hema Malini) নিজে মৃত্যুর গুজবে তোপ দেগে বলেন, “যে হারে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে তা ক্ষমার অযোগ্য। একজন মানুষ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আর সংবাদমাধ্যম তাঁর ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে দিচ্ছে! দায়িত্বজ্ঞানহীনতা সংবাদ মাধ্যমের কাছে আসা করিনি। এই ধরনের সংবাদ কোনও পরিবারের কাছেই কাম্য নয়। অত্যন্ত অসম্মানজনক খবর। এমন ভিত্তিহীন খবর শুধু পরিবারের সদস্যদেরই নয়, অসংখ্য অনুরাগীদের মনেও ভয় ও বিভ্রান্তি তৈরি করছে। সকলকে অনুরোধ করছি, যাচাই না করে কোনও খবর যেন কেউ শেয়ার না করেন।”

    চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন

    এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৯ বছরের ধর্মেন্দ্র। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। কিংবদন্তী এই অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা চলচ্চিত্র জগৎ। তাঁর অভিনয়ে সাড়া বিশ্বের মানুষকে মোহিত করেছেন।  তিনি এখন ভেন্টিলেশনে রয়েছে। সোমবার এমন মৃত্যর খবরে তাঁর ভক্ত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছিল। পরে সেই খবরও ভুয়ো বলে জানানো হয় পরিবারের তরফে। হেমা-সহ দেওল পরিবার দ্রুত পৌঁছে যান হাসপাতালে। একে একে এই প্রবীণ অভিনেতাকে দেখতে আসেন শাহরুখ খান, সলমন খান, অমিষা পটেল-সহ বলিউডের তারকারা। আগামী ৮ ডিসেম্বর ৯০ পূর্ণ করবেন জনপ্রিয় শোলে সিনেমার অভিনেতা বিরু। সানি দেওলের টিমের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, “ধর্মেন্দ্র এখন স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। সকলে প্রার্থনা জানাই ভুয়ো খবর থেকে বিরত থাকুন।”

    হাসপাতালে ভর্তি প্রেম চোপড়া

    অন্যদিকে, বলিউডের আর এক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া (Prem Chopra) অসুস্থ। ৯০ বছরের বর্ষীয়ান এই অভিনেতা হাসপাতালে ভর্তি। তাঁর জামাই বিকাশ ভাল্লা এই সংবাদ সংবাদ মাধ্যমকে জানান। জানা গিয়েছে তিনি মুম্বইয়ের প্রথম সারির বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখনই আশঙ্কার তেমন খবর নেই। তবে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। নিয়মিত চিকিৎসার জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে দিন কয়েক থাকতে হবে তাকে হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, রুটিন এই চিকিৎসা। প্রসঙ্গত ষাট-সত্তরের দশকে অন্যতম দাপুটে খলনায়ক ছিলেন প্রেম। তিনি ৩৮০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। তাঁর শারীরিক অসুস্থতার জন্য গোটা অভিনয় জগত উদ্বিগ্ন। ধর্মেন্দ্রর খবরের পাশাপাশি এই খবরে ভক্তদের মধ্যে অত্যন্ত চিন্তা জনক।

  • PM Modi: ‘‘দাসত্বের মানসিকতা থেকে আমরা বের হতে পেরেছি’’, মথুরায় বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: ‘‘দাসত্বের মানসিকতা থেকে আমরা বের হতে পেরেছি’’, মথুরায় বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘দাসত্বের মানসিকতা থেকে আমরা বের হতে পেরেছি এবং এর পাশাপাশি আমরা আমাদের পুরনো ঐতিহ্যকে নিয়ে গর্বও অনুভব করছি স্বাধীনতার অমৃত কালে।’’বৃহস্পতিবার মথুরাতে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Modi)। এদিনই মথুরাতে মীরা বাঈয়ের ৫২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন মোদি (Pm Modi)। এর পাশাপাশি সেখানকার ধৌলিপায়ু রেলওয়ে মাঠে উৎসবেরও আয়োজন করা হয়, সেই উৎসবেও বৃহস্পতিবার যোগদান করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    মীরা বাঈয়ের সম্মানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিটের উদ্বোধন

    বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Pm Modi) মাথায় হলুদ পাগড়ি বেঁধে শ্রীকৃষ্ণের মন্দিরে পুজো দিতেও দেখা যায়। এদিন প্রধানমন্ত্রী মীরা বাঈয়ের সম্মানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিটও প্রকাশ করেন। অনুষ্ঠানে হাজির ছিলেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। এককালে বলিউডের ড্রিম গার্লকে একটি নৃত্য অনুষ্ঠানেও অংশ নিতে দেখা যায় এদিন।

    ভারতবর্ষ থেকে পৃথক করা যাবে না আধ্যাত্মিকতার পরিচয়কে

    প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা পঞ্চপ্রাণ ব্রত ঘোষণা করেছি লালকেল্লা থেকে। আমরা সামনের দিকে এগিয়ে চলেছি ঐতিহ্যের প্রতি গর্ব নিয়ে।’’ এর পাশাপাশি বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী মোদি (Pm Modi) আরও বলেন, ‘‘যাঁরা মনে করছেন যে ভারতবর্ষকে তার প্রাচীন গৌরবময় অতীত থেকে বিচ্ছিন্ন করবেন এবং ভারতবর্ষ থেকে পৃথক করবেন আধ্যাত্মিকতার পরিচয়কে, তাঁরা এখনও দাসত্বের মানসিকতা থেকে বের হতে পারেনি এবং তারাই ব্রজ অঞ্চলের উন্নয়নের কাজে বাধাও দিচ্ছেন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Ram Mandir: রাম মন্দির নির্মাণে অনুদান তারকাদেরও, কে কত দিলেন?

    Ram Mandir: রাম মন্দির নির্মাণে অনুদান তারকাদেরও, কে কত দিলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ সোমবারই রামলালার (Ram Mandir) মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায়। হাজির থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলিউডের তারকা থেকে শিল্পপতিরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। ‘মাহেন্দ্রক্ষণ’-এর যত এগিয়ে আসছে, ততই দেশজুড়ে বাড়ছে উন্মাদনা।

    ২০২০ সালের ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমি পূজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪ বছরের মাথায় উদ্বোধন হচ্ছে মন্দির। জানা গিয়েছে, মন্দির নির্মাণে (Ram Mandir) খরচ হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা। রামমন্দির তৈরিতে বিপুল আর্থিক অনুদান দিয়েছেন সেলিব্রেটি থেকে সাধারণ মানুষজন। অক্ষয় কুমার থেকে অনুপম খের, হেমা মালিনী আর্থিক অনুদান দিয়েছেন।

    কোন তারকা দিয়েছিলেন কত? দেখে নেওয়া যাক—

    অক্ষয় কুমার

    দিন কয়েক আগেই গত ১৭ জানুয়ারি অক্ষয় কুমার সকলকে অনুরোধ করেছিলেন রাম মন্দিরের (Ram Mandir) নির্মাণে অনুদান দেওয়ার জন্য। সেসময়ই তিনি নিজের অনুদান দেওয়ার বিষয়টিও জানান। কিন্তু টাকার পরিমাণ কোনওভাবেই সামনে আনেন নি তিনি। শোনা যায়, কোটিতে দান করেছেন অক্ষয় কুমার।

    অনুপম খের

    রাম মন্দিরের নির্মাণে ইটের জন্য পয়সা দিয়েছেন অনুপম খের। সে কথা নিজেই জানিয়েছিলেন তিনি এক ভিডিও বার্তায় (Ram Mandir)। তাঁর অনুদানের প্রতিটি ইটের উপর ‘রাম’ লেখা।

    প্রণিতা সুভাষ

    কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি ছবির অতিপরিচিত মুখ প্রণিতা সুভাষও অনুদান করেছেন রামমন্দির নির্মাণে। জানা গিয়েছে তিনি দিয়েছেন ১ লক্ষ টাকা।

    গৌতম গম্ভীর

    বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের অনুদানের পরিমাণ এক কোটি টাকা।

    মুকেশ খান্না

    ‘শক্তিমান’ও অনুদান করেছেন মন্দির নির্মাণে। তিনি দিয়েছেন এক লক্ষ ১১ হাজার টাকা। নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন একথা।

    পবন কল্যাণ

    দক্ষিণী অভিনেতা পবন কল্যাণও রাম মন্দির (Ram Mandir) নির্মাণে অর্থ সাহায্য করেছেন বলে জানা যাচ্ছে। পবন দিয়েছেন প্রায় ৩০ লাখ টাকা।

    হেমা মালিনী

    বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীও অনুদান করেছেন মন্দির নির্মাণে। যদিও অর্থের পরিমাণ সকলের সামনে আনতে চাননি তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hema Malini Birthday: ৭৪-এ  ‘ড্রিম গার্ল’,  জন্মদিনে দেখুন কিছু বিশেষ ছবি

    Hema Malini Birthday: ৭৪-এ ‘ড্রিম গার্ল’, জন্মদিনে দেখুন কিছু বিশেষ ছবি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবীণ অভিনেত্রী, রাজনীতিবিদ, নৃত্যশিল্পী- সর্বোপরি ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর আজ জন্মদিন (Hema Malini Birthday)। ৭৪ বছরে পা দিলেন হেমা। তাঁর জন্মদিনে তাঁর অনুরাগীরা ও পুরো বলিউডের তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। এছাড়াও সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরাও শুভেচ্ছা জানিয়েছেন। তবে তিনি এখন আর এই দিনটিতে তেমন জাঁকজমক পছন্দ করেন না, তাই পরিবারের সঙ্গেই ছোট করে নিজের জন্মদিন পালন করেন।

    হেমা মালিনী (Hema Malini Birthday) বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বিখ্যাত ও সফল অভিনেত্রীর মধ্যে অন্যতম একজন। সিনেমা জগতে তাঁর অবদান অপরিসীম। বড় পর্দার পাশাপাশি তিনি রাজনীতিবিদ হিসেবেও বেশ সক্রিয় ছিলেন। একসময় বিজেপির সক্রিয় নেত্রী ছিলেন। হেমা মালিনী ১৯৬৩ সালে তামিল ছবি ‘ইধু সাথিয়াম’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ১৯৬৮ সালের বিখ্যাত অভিনেতা রাজ কাপুরের বিপরীতে ‘স্বপ্নকা সওদাগর’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন বলিউডে। সেই ছবির পর আর পেছনে তাকাতে হয়নি তাঁকে। এরপর ‘সীতা গীতা’ ‘নসিব’, ‘জনি মেরা নাম’, ‘সত্তে পে সাত্তা’, ‘ক্রান্তি’ ‘প্রেম নগর’-এর ছবিতে কাজ করেছেন।

    হেমা মালিনীর শুধুমাত্র সৌন্দর্য ও অভিনয় নয়, তাঁর নাচ নিয়েও সবাই পাগল। হেমা মালিনী তাঁর ক্যারিয়ারে অনেক বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন তবে যে জুটি বেশ হিট ছিল তাঁর মধ্যে একজন হলেন রাজেশ খান্না। সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে হিমা দশটি হিট ছবি দিয়েছিলেন। আবার ধর্মেন্দ্রের সঙ্গে তিনি ৩৫টি ছবি অভিনয় করেছিলেন।

    হেমা মালিনীর জন্মদিন (Hema Malini Birthday) উপলক্ষে ইনস্টাগ্রামে সুন্দর একটি পোস্ট করেছেন তাঁর মেয়ে এষা দেওল (Esha Deol)। নিজের ও মায়ের দু’টি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলির সঙ্গে এষা লিখেছেন, “শুভ জন্মদিন মা। ঈশ্বর তোমার শরীরের খেয়াল রাখুক। খুব সুখি থাকো। আমি সবসময় তোমার পাশে আছি। আই লভ ইউ।”

    [insta]https://www.instagram.com/p/Cjwng3IIYgI/?utm_source=ig_web_copy_link[/insta]

    এছাড়াও হেমা মালিনীর তাঁর স্বামী ধর্মেন্দ্র ও তাঁদের দুই মেয়ের সঙ্গে সময় কাটানোর কিছু মুহুর্ত একনজরে দেখে নিন।

    [insta]https://www.instagram.com/p/CdC3Tkevocn/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CZGT4ErPB5e/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/BcbjZ1-h80f/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/Ce0N__zri6p/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CVE7ocJNkUc/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/BpCUQv4B3Jh/?utm_source=ig_web_copy_link[/insta]

LinkedIn
Share