Tag: Hooghly

Hooghly

  • Antpur: স্বামী বিবেকানন্দ সন্ন্যাসের শপথ নিয়েছিলেন এখানেই, চলুন ঘুরে আসি হুগলির আঁটপুর

    Antpur: স্বামী বিবেকানন্দ সন্ন্যাসের শপথ নিয়েছিলেন এখানেই, চলুন ঘুরে আসি হুগলির আঁটপুর

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সময় এই অঞ্চলের নাম ছিল “বিষখালি”। তৎকালীন বর্ধমান জেলার রেসিডেন্সির দেওয়ান আঁটর খাঁ-র নামে এই প্রাচীন জনপদের নতুন নামকরণ করা হয় “আঁটপুর” (Antpur)।বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মতোই টেরাকোটার শিল্পশৈলীতে গড়া মন্দিরের জন্য বিখ্যাত এই আঁটপুর। এই মন্দিরগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল রাধাগোবিন্দ জিউ-এর মন্দির। ১৭৮৬-১৭৮৭ সালে বর্ধমানের মহারাজের দেওয়ান কৃষ্ণরাম মিত্র এই মন্দিরটি নির্মাণ করেন। ১০০ ফুট উচ্চতার চারচালার ছাদ ও চারটি খিলানযুক্ত স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা মন্দিরটির সর্বত্র টেরাকোটার অপূর্ব শিল্পকর্ম রয়েছে। গর্ভগৃহে রয়েছে কষ্টি পাথরের শ্রীকৃষ্ণ মূর্তি। মন্দিরটির চারকোণা গম্বুজ আকৃতির। দোলমঞ্চটিও অসাধারণ শিল্পসমৃদ্ধ।

    বিবেকানন্দের স্মৃতিধন্য ধুনি মন্দির (Antpur)

    এই মন্দিরের কাছেই বাণেশ্বর, জলেশ্বর, ফুলেশ্বর, রামেশ্বর মন্দির। সবকটিতেই রয়েছে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ। এর কাছেই সারদা ভবন। আছে শ্রীরামকৃষ্ণ এবং মা সারদার স্মৃতি বিজড়িত এবং শ্রীরামকৃষ্ণর সাক্ষাৎ পার্ষদ স্বামী প্রেমানন্দ, অর্থাৎ বাবুরাম ঘোষেদের দুর্গাবাড়ি। স্বামী বিবেকানন্দের সঙ্গে তাঁর আট গুরুভাই এখানেই গৃহত্যাগ করে সন্ন্যাসের জন্য শপথ গ্রহণ করেন। সেই ঘটনাকে স্মরণ করে এখানে গড়ে উঠেছে ধুনি মন্দির। এক যাত্রাতেই দেখে নেওয়া যায় গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দ্বাদশ গোপালের অন্যতম পরমেশ্বর দাস ঠাকুরের শ্রীপাট আনরবাটি। মন্দিরে নিত্যানন্দ প্রভুর সেবিত খড়দহের আদি শ্রী শ্রী শ্যামসুন্দরের বিগ্রহ পূজিত হচ্ছেন। রাধাকৃষ্ণ ও বলরাম রূপে পূজিত হচ্ছেন শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ মহাপ্রভু। আছে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি বকুল গাছ। হাতে সময় থাকলে দেখে নেওয়া যায় আঁটপুর (Antpur) থেকে ৬ কিমি দূরে রাজবলহাটে ১৭২৪  সালে নির্মিত আটচালা বিশিষ্ট রাধাকান্ত মন্দির, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে প্রভৃতিও। এখানকার রাজবল্লভী মা তো খুবই জাগ্রত।

    কীভাবে যাবেন? (Antpur)

    আঁটপুর যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে এসে নামতে হবে হরিপাল স্টেশনে। হরিপাল থেকে বাসে বা গাড়িতে মিনিট ৩০-৪০ এর পথ আঁটপুর। হাওড়া থেকে বাসে জাঙ্গিপাড়া এসে সেখান থেকে রিকশাতেও আসা যায় আঁটপুর (Antpur)। আর আঁটপুর থেকে বাসে বা গাড়িতে মিনিট পনেরোর পথ রাজবলহাট। কলকাতা থেকে সকালে বেরিয়ে সারাদিন আঁটপুর ঘুরে আবার সন্ধ্যার মধ্যেই ফিরে আসা যায় কলকাতায় ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hooghly: হুগলিতে সারের ব্যাপক দুর্নীতি! বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, মাথায় হাত কৃষকদের

    Hooghly: হুগলিতে সারের ব্যাপক দুর্নীতি! বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, মাথায় হাত কৃষকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে তৃণমূলের শাসনে দুর্নীতির শেষ নেই। শিক্ষক নিয়োগ, রেশন বণ্টন, পুরসভা নিয়োগ, কয়লা, বালি, পাথর, মাটি, টিকিট বিক্রি এমনকী মৃতদেহের মতো এবার কৃষকের সার নিয়েও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। সার বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। কার্যত চাষিদের মাথায় হাত পড়েছে। আলুচাষের মরসুমে সারের কালবাজারির খোঁজ মিলতেই এবার হানাদিল হুগলি জেলা পুলিশ। হুগলির (Hooghly) গ্রামীণ এলাকায় ডিএসপি নিমাই চৌধরির নেতৃত্বে সিঙ্গুরে বেশ কিছু সারের দোকানে অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। এলাকায় বেশ কিছুসময় ধরে কিছু অসাধু ব্যবসায়ীরা সারের কারবারে কালবাজারি শুরু করেছে বলে খবর ছিল। জেলার ব্লকগুলির মধ্যে এই সময় একটা বিরাট চক্র চলছিল। আর তাই পুলিশের তল্লাশি অভিযান শুরু হয়। বিরোধীরা অবশ্য অভিযোগ করছেন সব দুর্নীতির মধ্যে তৃণমূল নেতাদের ভাগ রয়েছে।

    চাষিদের মূল অভিযোগ কী?

    শীতের শুরুতেই আলু চাষের পাশাপাশি সর্ষে, গম, ভুট্টা এবং সবজি ফলনের একটা সময় পর্ব চলে। সিঙ্গুরের চাষিরা জানিয়েছেন, “এই সময় চাষের জমিকে প্রস্তুত করতে চাষিরা ফসলের জমিতে সার দিতে হয়। ফলে সারের চাহিদা বাজারে বেশি থাকে। আর এই চাহিদায় সঙ্কট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা সারের কালোবাজারি করে। নির্ধারিত মূল্যের থেকে দ্বিগুণ মূল্যে সার বিক্রি করা চলছে এলাকায়। বারবার প্রশাসনকে জানিয়েও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না।” চাষিদের আরও অভিযোগ যে গোডাউনে সার মজুত রেখে বাজারে কৃত্রিম চাহিদার আবহ তৈরি করে চলছিল রমরমা সারের ব্যবসা। প্রশাসনের বিরুদ্ধে তাই সারের দাম নিয়ে কালোবাজারি বন্ধের অভিযোগ জানায় কৃষকরা। আর তাই অভিযোগ উঠতেই পুলিশ প্রশাসন, সিঙ্গুরে (Hooghly) একেবারে সক্রিয় হয়ে হানাদেয় বলে জানা যায়।

    পুলিশের বক্তব্য

    হুগলি (Hooghly) জেলার ডিএসপি পুলিশ আধিকারিক নিমাই চৌধরি বলেন, “আমাদের কাছে অনেক অভিযোগ জমা পড়েছে। বেশ কিছু দোকানে সারের দাম বেশি নেওয়া হচ্ছে। তাই আমরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দোকানে দোকানে দাম যাচাই করছি। সারের বিক্রিতে দামে গরমিল পেলে আইন অনুয়ায়ি ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর সারা জেলাজুড়ে এই তাল্লাশি চলবে।” তবে কালোবাজারি রুখতে পুলিশ অতিরিক্ত সার মজুত আছে কিনা সেই বিষয়ে নজর রাখছেন। মজুত করা থাকলে সারের হিসাবের বিষয়টিকেও দোকানে দোকানে মিলিয়ে দেখেছেন পুলিশ আধিকারিক। দোকানে সারের মূল্যের তালিকা রয়েছে কিনা, সেই দিকগুলিও খতিয়ে দেখা হয়েছে বলে জানা গিয়েছে। সকল দোকানের মালিককে বলা হয়েছে সারের মূল্যের তালিকা দোকানে ঝুলিয়ে রাখতে হবে।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hooghly: স্কুলে দিদিমণি নেই, দ্বিতীয় শ্রেণির ক্লাস নিতে হচ্ছে চতুর্থ শ্রেণির ছাত্রীকে

    Hooghly: স্কুলে দিদিমণি নেই, দ্বিতীয় শ্রেণির ক্লাস নিতে হচ্ছে চতুর্থ শ্রেণির ছাত্রীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুলে দিদিমণি নেই, দ্বিতীয় শ্রেণির ছাত্রীদের ক্লাস নিচ্ছে চতুর্থ শ্রেণির এক ছাত্রী। রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার যে কতটা কঙ্কালসার অবস্থা, তার চিত্র আরও একবার নজরে উঠে এসেছে এই ঘটনায়। স্কুলের খারাপ মিড ডে মিল, ভাঙা ঘর, শৌচালয়ের বেহাল অবস্থা সম্পর্কে নানা খবর আগেও জানা গিয়েছিল। এবার শিক্ষকের অভাবে ক্লাস নিচ্ছে স্কুলেরই ছাত্রী। এমন ঘটনা ঘটেছে হুগলির (Hooghly) গোঘাট ২ নম্বর বিডিও অফিসের কাছে মান্দারণ দাসপাড়া শিশু শিক্ষা নিকেতনে। এরপর খবর জানতেই তীব্র উত্তেজনা শুরু হয়েছে।

    রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ব্যাপক উত্তেজনা চলছে। নিজেদের চাকরির দাবিতে চাকরিপ্রার্থীরা ধর্নামঞ্চে বসে আন্দোলন করছেন। অথচ রাজ্যে শিক্ষকের অভাবে ক্লাস নিচ্ছে স্কুলের পড়ুয়ারাই।

    কীভাবে চলছে স্কুল (Hooghly)?

    স্থানীয় (Hooghly) সূত্রে জানা গিয়েছে, সরকারি হিসাবে স্কুলের মোট পড়ুয়া হল ১০৫। শিক্ষিকা রয়েছেন মাত্র ২ জন। কিন্তু  ক্লাস নেন একজনই। তবে স্কুলে যিনি ক্লাস নেন তাকে নানান কাজে বাইরে থাকতে হয়। তিন মাসে মাত্র একদিন তিনি স্কুলে আসেন বলে জানা গিয়েছে। স্কুল পড়ুয়ার অভিভাবকদের দাবি, স্কুলে মিড ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়া হয় না বললেই চলে। কোনও দিন পাতে ডিম দিলেও আবার অধিকাংশ দিনে দেওয়া হয় না বলেই অভিযোগ উঠেছে।

    চতুর্থ শ্রেণির ছাত্রী ক্লাস নেন

    হুগলির (Hooghly) এই স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলে বেশিরভাগ দিনে শিক্ষিকা না থাকায় ক্লাস নিতে হয় চতুর্থ শ্রেণির ছাত্রীকে। এই চতুর্থ শ্রেণির ছাত্রী পারভিন খাতুন বলে, “আমাদের স্কুলে দিদিমণি বেশি নেই। তাই আমি দ্বিতীয় শ্রেণির ক্লাস নিয়ে থাকি। আমি মূলত বাংলার ক্লাস নিয়ে থাকি।”

    স্কুল শিক্ষিকার বক্তব্য

    স্কুলের (Hooghly) সহকারী শিক্ষিকা শ্যামলী রায় বলেন, “আমরা মাত্র দু’জন স্টাফ। সেই সঙ্গে স্কুলের রান্নার ব্যবস্থা করতে হয়। আমি একা তাই ক্লাস নিতে অসুবিধা হলে বলি চতুর্থ শ্রেণির ছাত্রীকে ক্লাস নিতে।” এই বিষয় নিয়ে প্রশ্ন করলে গোঘাট ২ ব্লকের বিডিও কুন্তলকুমার মণ্ডল বলেন, “বিষয়টি সম্পর্কে এখনও কিছু জানা নেই। তবে প্রধান শিক্ষিকাকে মিড ডে মিলের কাজের জন্য বাইরে যেতে হয়।”

           

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Ration Scam: রেশন-দুর্নীতির লাখ লাখ টাকা জমা পড়ত গ্রামবাসীদের অ্যাকাউন্টে! এরপর কী হত?

    Ration Scam: রেশন-দুর্নীতির লাখ লাখ টাকা জমা পড়ত গ্রামবাসীদের অ্যাকাউন্টে! এরপর কী হত?

    মাধ্যম নিউজ ডেস্ক: উলুবেড়িয়াতে বাসিন্দাদের অ্যাকাউন্টে ঢুকছে লাখ লাখ টাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার ২ নম্বর ব্লকের ৫ থেকে ৬ টি গ্রামের বাসিন্দারা রাইস মিলের মালিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে। মূল অভিযোগ, গ্রামের মানুষের কাছ থেকে তথ্য নিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্টের বই করে দিত এজেন্টরা। যাদের নামে অ্যাকাউন্ট খোলা হতো, তাদের কাছে রেশন-দুর্নীতির (Ration Scam) ধান বিক্রির টাকা ঢুকত। ২০ হাজার, ৫০ হাজার এমনকি লাখ লাখ টাকা পর্যন্ত অ্যাকাউন্টে জমা পড়ত বলে জানা গিয়েছে। বিনিময়ে গ্রামবাসীরা জমি বা ধান চাষ না করলেও এজেন্ট মারফত কিছু টাকা পেতো। কিন্তু যে টাকা ধান বিক্রির নামে জমা করা হতো, কার্যত দুর্নীতি করে সবটাই চলে যেতো চালকল মালিকের পকেটে। ফলে চালকলে ধান বিক্রির টাকা নিয়ে রেশন-দুর্নীতির বিস্ফোরক তথ্য জানা গিয়েছে।

    মূল অভিযোগ (Ration Scam)

    হুগলির অঙ্কিত রাইসমিল নানান ভাবে প্রলোভন দেখাতো। রাইসমিলের এজেন্টরা বোঝাতো অ্যাকাউন্ট থাকলেই মিলবে টাকা। কিন্তু এই টাকা সোজা পথের টাকা নয়। রেশন-দুর্নীতির (Ration Scam) টাকা বিভিন্ন অ্যাকাউন্টে যেতো। তারপর কালো টাকাকে সাদা করে ফিরিয়ে নিয়ে আসা হতো ঘুরপথে। তবে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকত তাদের সামান্য পরিমাণের টাকা দেওয়া হতো। তবে বেশিরভাগটাই চলে যেতো এজেন্ট হয়ে চালকলের মালিকের কাছে। এই ভাবেই রাজ্যের রেশনের-দুর্নীতির একটা বিরাট চক্র চলেছে বলে অভিযোগ। সম্প্রতি বাকিবুর এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পর এমনই সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।  

    গ্রামবাসীর বক্তব্য

    উলুবেড়িয়ার ২ নম্বর ব্লকের এক গ্রামবাসীরা, সঞ্জয় মান্না এক ব্যক্তির নাম তুলে বলেছেন তিনিই হলেন, চালকল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত গ্রামবাসীদের মধ্যে সংযোগকারী ব্যক্তি। যদিও সঞ্জয় নিজে মানতে নারাজ। তিনি বলেন, “আমার কাছে কিছু নেই। মিল থেকে লোকজন আসতো এবং ওরাই কাজ করত। টাকা (Ration Scam) দিয়ে যেত আর আমি কেবল টাকা দিতাম। আজ তিন বছর ধরে এই কাজ করছি আমি। যারা ধান দিয়ে যেতো আমি তাদের টাকা দিতাম। এইসব টাকা ধানের টাকা।”

    পরে তিনি আরও বলেন অঙ্কিত মিল থেকে যা বলা হতো তিনি তাই করতেন। একক ভাবে চালকলের হয়ে প্রায় ৫০০ থেকে ৭০০ জনের নামে ব্যাঙ্কে অ্যাকাউন্ট বই খুলে দিয়েছেন। এলাকায় বিশেষ ক্যাম্প করে এই কাজ করা হয়েছে। সম্প্রতি এই জগাছার অঙ্কিত রাইসমিলে ইডি ২৬ ঘণ্টা তাল্লাশি চালিয়েছিল বলে জানা গিয়েছে। রেশন-দুর্নীতির (Ration Scam) মামলায় এই মিলও এখন ইডির নজরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Hooghly: তারকেশ্বর পুরসভার বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ

    Hooghly: তারকেশ্বর পুরসভার বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: তারকেশ্বর (Hooghly) পুরসভার বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির নামে আর্থিক প্রতারণার অভিযোগে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে হুগলিতে। সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন পুরসভার প্রাক্তন এবং বর্তমান চেয়ারম্যান। উল্লেখ্য পাল্টা অভিযোগকে অস্বীকার করেছেন দু’জনেই।

    উল্লেখ্য ২০১০ সাল থেকেই পুরসভার বোর্ড দখল করে তৃণমূল। এরপর থেকেই পুরসভার আয় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই জন্য তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বহুতল নির্মাণ করা হয়। মোট দশতলা বিল্ডিং এবং ৭২ টি ফ্ল্যাট থাকবে বলে জানা গিয়েছে।

    ফ্ল্যাট দুর্নীতি  (Hooghly)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে যখন ফ্লাটের কাজ শুরু হয় সেই সময় তারকেশ্বর (Hooghly) পুরসভার চেয়ারম্যান ছিলেন স্বপন সামন্ত। বর্তমানের চেয়ারম্যান হলেন গৌতম কুণ্ডু। প্রথমে ফ্ল্যাট বুকিং করা হয়েছিল পুরসভার অফিস থেকেই। এরপর স্থানীয় বাসস্ট্যান্ডের কাছে সানফ্লাওয়ার নামক একটি অফিস খোলা হয়। বলা হয়েছিল দুই থেকে আড়াই মাসের মধ্যে ফ্ল্যাট দিয়ে দেওয়া হবে। থাকবে আরও অতিরিক্ত নানা সুবিধা। অভিযোগ আরও ওঠে, এমনকী নিয়মের বাইরে গিয়ে রেজিস্ট্রি করা হয় ফ্ল্যাটগুলির। তবে ক্রেতারা ফ্ল্যাটের চাবি পেলেও সুযোগ-সুবিধা থেকে বঞ্চনার কথা জানিয়ে অভিযোগ তোলেন।

    নেই সুযোগ সুবিধা

    স্থানীয় (Hooghly) মানুষের অভিযোগ যে পানীয় জলের সেরকম কোনও ব্যবস্থা নেই। নেই বিদ্যুতের পরিষেবা। দশতলার উপরে উঠতে গেলে মাত্র একটি লিফট রাখা হয়েছে। অগ্নিনির্বাপণের জন্য নেই বিশেষ লাইসেন্স। এমনকি প্রায় ৪০ থেকে ৫০ জন মানুষ জানিয়েছেন এখানে বসবাস করার মতো উপযুক্ত পরিবেশ নেই।

    পুরসভার বক্তব্য

    তারকেশ্বর পুরসভার (Hooghly) তরফ থেকে বর্তমান চেয়ারম্যান গৌতম কুণ্ডু বলেন, “ফ্ল্যাট নিয়ে সব অভিযোগ মিথ্যা। তবে কিছু কাজ বাকি আছে। আগামী এক মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে।” তবে তিনি এই সকল সমস্যার জন্য প্রাক্তন চেয়ারম্যানকে দায়ী করেন। অপর দিকে প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্ত বর্তমান চেয়ারম্যানকে পাল্টা কাঠগড়ায় তোলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Hooghly: ভূতের উপদ্রব, আতঙ্কে পালাচ্ছেন গ্রামবাসীরা, ঘটনাস্থলে বিজ্ঞান মঞ্চ

    Hooghly: ভূতের উপদ্রব, আতঙ্কে পালাচ্ছেন গ্রামবাসীরা, ঘটনাস্থলে বিজ্ঞান মঞ্চ

    মাধ্যম নিউজ ডেস্ক: মহালয়ার পর থেকেই বাড়িতে ভীষণ উৎপাত। রাত হলেই শব্দের উপদ্রব। শব্দের তীব্রতা এতটাই, মনে হয় কেউ যেন বাড়ির দেওয়ালে ইট, পাথর ছুড়ে মারছে। রীতিমতো বাড়িতে ঘুমানো এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে। অথচ ঘর থেকে বাইরে গেলে কাউকেই দেখা যায় না। এই ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে বাড়ির আশপাশের এলাকায়। পার্শ্ববর্তী অনেক গ্রামবাসী ভয়ে অন্যত্র পালিয়ে যাচ্ছেন। ঘটনার কেন্দ্রবিন্দু হল হুগলি (Hooghly) জেলার উত্তম বিশ্বাসের বাড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে বিজ্ঞান মঞ্চ।

    বাড়ির লোকজনের বক্তব্য

    হুগলির (Hooghly) পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ভাটুয়া গ্রামের নিবাসী হলেন উত্তম বিশ্বাস। বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাড়িতে উত্তমের স্ত্রী বলেন, “গভীর রাত হলেই বাড়িতে প্রচুর শব্দ হয়। মহালয়ার পর থেকে রোজ এই ঘটনা ঘটে চলছে। বাড়ির চারপাশ ভালো করে দেখেছি। কোথাও কিছু নেই। কিন্তু রাত হলেই বিভিন্ন শব্দ শুনতে পাই। এমনকী আশেপাশের প্রতিবেশীরাও সেই শব্দ শুনতে পান।” এলাকার কেউ কেউ বলছেন ভূতের দাপট বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অপর দিকে আরও অনেকে বলছেন ঘটনার পেছনে কোনও ব্যক্তি রয়েছে। ভয় দেখাতেই এই কর্মকাণ্ড বলে দাবি করেছেন প্রতিবেশীদের একাংশ। অপর দিকে বাড়ির মালিক উত্তম বিশ্বাস বলেন, “গ্রামের অনেক মানুষ ভূতের কথা বলেছেন। আর তাই বাড়িতে ওঝা-গুণিনকে ডাকা হয়েছে। কিন্তু লাভ হচ্ছে না।”

    ঘটনাস্থলে বিজ্ঞান মঞ্চ

    অপর দিকে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে অনেকেই বাড়িতে (Hooghly) গিয়ে খোঁজ-খবর করেছেন। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ভূতের তত্ত্বকে অস্বীকার করা হয়েছে। বিজ্ঞান মঞ্চের সম্পাদক সন্দীপ সিংহ বলেন, “অসৎ উদ্দেশ্যে হয়তো কেউ তাঁদের বাড়ির ছাদ, দেওয়ালে আঘাত করছে। স্থানীয়রা এই জন্যই ভূতের কথা বলছেন। তবে আমরা কোনও শব্দ শুনতে পাইনি।” এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা আবারও যাবো, বাড়ির এবং এলাকার মানুষকে সাহস দিয়েছি।”   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Newtown Bus: মাঝ রাস্তা থেকে যাত্রীদের নামিয়ে তুলে নেওয়া হল বাস, তীব্র উত্তেজনা উত্তরপাড়ায়

    Newtown Bus: মাঝ রাস্তা থেকে যাত্রীদের নামিয়ে তুলে নেওয়া হল বাস, তীব্র উত্তেজনা উত্তরপাড়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝ রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নেওয়ার অভিযোগে তোলপাড় শ্রীরামপুরে-নিউটাউন রুটে (Newtown Bus)। চরম ভোগান্তি এবং যাত্রীদের হয়রানির শিকার হতে হল বুধবার। সেই সঙ্গে ক্ষিপ্ত হয়েছেন বাসের মালিকরাও। বাসের মালিকরা বিক্ষোভ দেখিয়ে উত্তরপাড়া থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু কেন এই ভাবে বাস তুলে নেওয়া হল? আপাতত অনির্দিষ্ট কালের জন্য এই রুটে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিয়ে চরম উত্তেজনা এই রুটে।

    মূল অভিযোগ কী (Newtown Bus)

    স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার সময়, মাঝ রাস্তায় তিনটি বাস (Newtown Bus) তুলে নিয়ে গিয়েছে রিকভারি এজেন্সি। বাসগুলি শ্রীরামপুর থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। এই বাসের রুট হল ২৮৫ নম্বর। ঘটনায় প্রতিবাদে ফেটে পড়েছেন বাসের মালিকরা। আর এরপর বাসের মালিকরা গতকাল সন্ধ্যেবেলায় অভিযোগ জানিয়েছেন উত্তরপাড়া থানায়। অবিলম্বে সমাধান চাইছেন রুটের যাত্রীরা।

    কেন তুলে নেওয়া হল বাস?

    রিকভারি এজেন্সি বাস তুলে নিয়ে যাওয়ার বিষয়ে শ্রীরামপুর-নিউটাউন (Newtown Bus) রুটের বেসরকারি বাস মালিক সংগঠনের সভাপতি রঞ্জন প্রামাণিক বলেন, “বাসগুলির ঋণ শোধ করার বিষয় নিয়ে আদালতে একটা মামলা চলছে। তা সত্ত্বেও ঋণ প্রদানকারী সংস্থা রিকভারি এজেন্টদের মাধ্যমে তিনটি বাস জোর করে তুলে নিয়ে যায়। তবে শুধু যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে যায়নি, বাসের চালকদেরও মারা হয় বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদে থানায় অভিযোগ জানানো হয়েছে।” তিনি আরও বলেন, “সমাধানের জন্য রাজ্য পরিবহণ দফতরের বিশেষ দৃষ্টি আকর্ষণ করবো।” বাস তুলে নেওয়ার বিষয়ে শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, “পুলিশের কাছে অভিযোগ দায়ের করা উচিত। যদি পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ না করে, তা হলে আমি পুলিশের কাছে জানাবো।”   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Singur: টাটার ভাঙা কারখানা থেকে লোহার রড, টিনের শেড, ক্যানাল পাইপ ইত্যাদি দেদার লুট! দায় কার?

    Singur: টাটার ভাঙা কারখানা থেকে লোহার রড, টিনের শেড, ক্যানাল পাইপ ইত্যাদি দেদার লুট! দায় কার?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার ভাগ্যে আরও এক ‘টাটানগর’ গড়ে ওঠার স্বপ্ন দুরমুশ হয়ে গিয়েছিল ২০০৮ সালে। ন্যানো কারখানা, কার্যত জমি আন্দোলনের নিচে চাপা পড়ে গিয়েছিল। তারপর থেকে পশ্চিমবঙ্গে শিল্পের আর কোনও সম্ভাবনা লক্ষ্য করা যায়নি। ট্রাইবুনালের নির্দেশে সুদ সহ ক্ষতিপূরণের টাকা দিতে হবে মমতার সরকারকে। জমি বাঁচাও আন্দোলনের পর থেকেই নির্মীয়মাণ কারখানাকে মাঝ পথে ফেলে রেখে, নিজেদের গুটিয়ে নিয়েছিল টাটা। সেই সময়ে সিঙ্গুরের (Singur) মাঠে পড়েছিল ভারী ভারী নির্মাণসামগ্রী। কোটি কোটি টাকার ছিল সরঞ্জাম। কিন্তু সব কেমন যেন স্রেফ উবে গেল! কিন্তু এই চুরি করল কারা?

    নির্মাণসামগ্রী লুটের অভিযোগ

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুরের (Singur) এই জমিতে যে কারখানা নির্মাণ হওয়ার কথা ছিল, সেখানে ছিল কোটি কোটি টাকার সামগ্রী। এই সামগ্রী ব্যাপক ভাবে চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। লোহার রড, টিনের শেড, ক্যানাল পাইপ এবং ব্যবহার করার নানা যন্ত্রপাতি কার্যত লুট হয়েছে বলে দাবি এলাকার মানুষের।

    প্রশাসনের নিস্ক্রিয়তা

    স্থানীয় (Singur) সূত্রে জানা গিয়েছে যে এলাকায় চুরি ঠেকাতে পুলিশ তেমন ভাবে সক্রিয়তা দেখায়নি। এলাকার মানুষ প্রথম দিকে অভিযোগ জানিয়েছিলেন পুলিশকে। পুলিশ সেই মতো হাতে গোনা কয়েকটা সিসিটিভি লাগালেও, পরে সেগুলিকে খুলে নিয়ে চলে যায় চোরেরা। কিন্তু পুলিশ কোনও দোষীদের চিহ্নিত করে উঠতে পারেনি।

    বিজেপির প্রতিক্রিয়া

    সিঙ্গুরে (Singur) এই নির্মাণ সামগ্রী চুরির ঘটনায় হুগলি জেলার বিজেপি যুবমোর্চার সদস্য সৌমিত্র পাখিরা শাসকদল তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “যখন রাজ্যে কারখানা নির্মাণ হওয়ার কথা ছিল, সেই সময় থেকেই নির্মাণসামগ্রী চুরি হতে শুরু করে। শিল্প চলাকালীন শ্রম চুরি হয়। রড, বালি, পাথর, কাঠ সব চুরি করে নিয়েছে তৃণমূলের নেতারা।”

    তৃণমূলের প্রতিক্রিয়া

    সিঙ্গুরে (Singur) তৃণমূল নেতা দুধকুমার ধারা বামেদের দিকে দোষ ঠেলে বলেন, “যত চুরি হয়েছে বাম আমলে। যে সময়ে চুরি হয়েছে সেই সময় রাজ্যের ক্ষমতায় সিপিএম ছিল। সব দায় তাঁদেরকেই নিতে হবে।”   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Singur: এখনও রাজনীতির ময়দান হিসেবেই সিঙ্গুরকে ব্যবহার করছে তৃণমূল, ক্ষোভ এলাকাবাসীর

    Singur: এখনও রাজনীতির ময়দান হিসেবেই সিঙ্গুরকে ব্যবহার করছে তৃণমূল, ক্ষোভ এলাকাবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সিঙ্গুর (Singur) নিয়ে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। আর্বিট্রাল ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে, টাটাকে কারখানা করতে না দেওয়ার কারণে, রাজ্য সরকারকে সুদ-সহ ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আর এই নির্দেশ আসার পর থেকেই এলাকার মানুষ বলছেন, ‘সিঙ্গুর এখন রাজনীতির ময়দান’। বিগত দিনের বাম সরকার যেমন রাজনীতি করেছে, ঠিক একইরকম ভাবে বর্তমান তৃণমূল শাসকও রাজনীতি করছে। কার্যত সিঙ্গুরের ইচ্ছুক এবং অনিচ্ছুক চাষিদের শিল্পের সুফল থেকে বঞ্চিত করেছে তৃণমূল। 

    রাজনীতির ময়দান সিঙ্গুর (Singur)

    টাটা গোষ্ঠীকে সুদ-সমেত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আসার পর থেকেই সিঙ্গুর (Singur) হল আলোচনার কেন্দ্রবিন্দু। সিঙ্গুর আন্দোলনের নামে, তৃণমূল কংগ্রেস শিল্প-কারখানার সম্ভাবনাকে নষ্ট করেছে। অপর দিকে বাম আমলে ছিল না শিল্প গড়ে তোলার উপযুক্ত পরিবেশ। এর ফল ভুগতে হয়েছে সিঙ্গুর সহ সারা রাজ্যের মানুষকে। শিল্পের বিরোধিতা, নাকি জমি বাঁচাও আন্দোলন? এই দুইয়ের জন্য এলাকার মানুষ বাম এবং তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে। ফলে বাস্তবে সিঙ্গুরের ভবিষ্যতের সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে বলে মনে করছেন মানুষ। তাই আজ ইচ্ছুক-অনিচ্ছুক সকল চাষিরা যে বিরাট চক্রান্তের শিকার হয়েছেন, তাও বুঝতে সক্ষম হয়েছেন।

    সিঙ্গুরের চাষিদের বক্তব্য

    সিঙ্গুরের (Singur) অনিচ্ছুক চাষি ভুবন গারাই বলেন, “আমি সেই সময় জমি অধিগ্রহণের বিরোধিতা করেছিলাম, কিন্তু শিল্প চেয়েছিলাম। বাম আমলের আগে এই রাজ্য শিল্পে এক নম্বরে ছিল। কিন্তু ইনকিলাব জিন্দাবাদ বলে সব কলকারখানা বন্ধ করে দিয়েছে। সব সরকার মিথ্যাবাদী।” আবার ইচ্ছুক চাষি শক্তিপদ মুখোপাধ্যায় বলেন, “আমরা চেয়েছিলাম শিল্প হোক। কিন্তু রাজনীতির খেলায় না হল শিল্প, না হল চাষ। আমাদের যুব সামজের জন্য বড় সুযোগ ছিল। বর্তমান তৃণমূল সরকার চাষিদের ঠকিয়েছে।”

    সিঙ্গুরের মাস্টারমশাইয়ের বক্তব্য

    বিপুল পরিমাণ ক্ষতিপূরণের বিষয়ে সিঙ্গুরের (Singur) মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, “টাটার কোনও দোষ নেই, আদতে তাঁদের ক্ষতি হয়েছে অনেক। কারখানা করতে চেয়েও তাঁরা করতে পারেননি। বাম সরকারের ভুলের জন্যই টাটারা চলে যেতে বাধ্য হন।” আন্দোলনের অন্যতম মুখ রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, “তৎকালীন রাজ্যপাল-এর মধ্যস্থতায় চুক্তিও হয়, কিন্তু সেই চুক্তি তৎকালীন বাম সরকার মানেনি। কারণ পলিটব্যুরো নেতারা সায় দেয়নি। টাটা চলে যাওয়ার পিছনে আমাদের আন্দোলন আংশিক দায়ী হলেও, পুরোপুরি দোষ ছিল তৎকালীন বাম সরকারের।”

    বিজেপির প্রতিক্রিয়া

    সিঙ্গুরের (Singur) বিজেপি নেতা সঞ্জয় পাণ্ডে অবশ্য আশাবাদী, আবার সিঙ্গুরে শিল্প হবেই।ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন, “বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে শিল্প হবে। ওই জমিতেই হবে কারখানা, সাংসদ লকেট চট্টোপাধ্যায় আমাদের কথা দিয়ে গেছেন।”

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arambagh: কয়লা, গরুর পর বালি! অবৈধ খাদানে দিনের আলোয় চলছে মাফিয়ারাজ

    Arambagh: কয়লা, গরুর পর বালি! অবৈধ খাদানে দিনের আলোয় চলছে মাফিয়ারাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু, কয়লার পর চলছে বালি চুরি। আরামবাগ মহকুমা (Arambagh) জুড়ে বেআইনিভাবে অবৈধ বালি খাদানগুলি থেকে লুট হচ্ছে বালি। মেয়াদ ফুরিয়ে যাওয়া বালিখাদানগুলি সরকারিভাবে প্রশাসন বন্ধ করে দিলেও, বালি চুরি বেড়েই চলেছে দিনের পর দিন। আরামবাগের মহকুমা ভূমি দফতর সূত্রে জানা গিয়েছে, দ্বারকেশ্বর নদ এবং মুণ্ডেশ্বরী নদী মিলিয়ে, মোট বৈধ বালি খাদান রয়েছে ১৪টি। এর মধ্যে ১০টির ইজারার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু সেই মেয়াদ ফুরিয়ে যাওয়া বালি খাদানগুলি থেকেই অবৈধভাবে বালি তুলছে মাফিয়ারা।

    বালি খাদানে মাফিয়ারাজ (Arambagh)

    প্লাবনের পরে, জল কমতেই আরামবাগ মহকুমার (Arambagh) বিভিন্ন নদ-নদী থেকে বালি চুরি ফের শুরু হয়ে গিয়েছে। টাস্ক ফোর্স গঠন, অভিযান, ধরপাকড়, জরিমানা আদায় কোনও কিছুতেই চুরি আটকানো যাচ্ছে না। মেয়াদ শেষ হয়ে যাওয়া খাদানগুলি থেকে কখনও রাতের অন্ধকারে, আবার কখনও প্রকাশ্য দিবালোকেই চলছে বালি চুরি। নদ-নদী সংলগ্ন গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ইজারার মেয়াদ উত্তীর্ণ পরেও বিভিন্ন বালিখাদানের মাফিয়ারাজ চলছে।

    নজর নেই প্রশাসনের

    উৎসবের মরশুমে একটানা ছুটির অবকাশে, নদ-নদীগুলিতে এমনিতেই সেভাবে প্রশাসনের (Arambagh) নজরদারি নেই। পুলিশ অবশ্য বিভিন্ন রাস্তায় ‘চেকিং’ চালাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন এখানেই, তাহলে কী করে রাস্তা দিয়ে অবৈধ খাদান থেকে বালি পাচার হচ্ছে? যদিও কয়েক দিন ধরেই রাতে পুলিশ অভিযান চালিয়ে গোঘাটে দ্বারকেশ্বর নদের বিভিন্ন জায়গা থেকে বালি চুরির সঙ্গে যুক্ত কয়েকটি ইঞ্জিন ভ্যান এবং বালি ভর্তি ট্রাক্টর আটক করেছে। ধৃতদের আরামবাগ আদালতে তোলা হলে, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

    ভূমি দফতরের বক্তব্য

    মহকুমা ভূমি দফতর (Arambagh) সূত্রে জানা গিয়েছে, মহকুমায় মোট বৈধ বালি খাদান ১৪টি। এর মধ্যে ১০টির ইজারার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বাকি চারটি ইজারার মেয়াদ আগামী ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে। তবে বালি চুরির ঘটনা অস্বীকার করেনি ভূমি দফতর। এখানকার এসডিপিও অভিষেক মণ্ডল বলেন, “নির্দিষ্ট চালান ছাড়া বালির গাড়ি রাস্তায় পেলেই আমরা আটকাচ্ছি। গত ১৫ দিনে চারটি থানায় ৪টির বেশি মামলা হয়েছে। পুলিশের সক্রিয়তায় চুরি অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে।”

    বিজেপির বক্তব্য

    এই প্রসঙ্গে আরামবাগ (Arambagh) সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, “মাফিয়ারাজ চলছে সারা রাজ্য জুড়ে, আরামবাগেও এর প্রভাব পড়েছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই মাফিয়াদের বার-বাড়ন্ত হয়েছে। রাজস্ব কর ফাঁকি দিয়ে, কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে। প্রশাসন সব জেনেও চুপ করে আছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মানুষের যোগ্য জবাব দেবে।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share