Tag: imf

imf

  • IMF Chief: ২০২৩ সালে বিশ্বের আর্থিক বৃদ্ধির অর্ধেকই হবে ভারত ও চিনে, দাবি আইএমএফের

    IMF Chief: ২০২৩ সালে বিশ্বের আর্থিক বৃদ্ধির অর্ধেকই হবে ভারত ও চিনে, দাবি আইএমএফের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালে বিশ্বের আর্থিক বৃদ্ধির অর্ধেকই হবে ভারত (India) ও চিনে (China)। একথা জানাল আইএমএফ (IMF)। বৃহস্পতিবার আইএমএফ প্রধান (IMF Chief) আশঙ্কা প্রকাশ করে বলেন এ বছর বিশ্বের আর্থিক বৃদ্ধি ৩ শতাংশের নিচে নেমে যাবে। আগামী কয়েক বছরও শ্লথ হতে পারে আর্থিক বৃদ্ধির গতি। এহেন আশঙ্কার মধ্যেই আশার আলো দেখাবে ভারত ও চিন। কারণ এ বছর বিশ্বের আর্থিক বৃদ্ধির অর্ধেকই হবে এই দুই দেশে। করোনা অতিমারির ধাক্কায় বেসামাল হয়ে গিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির বৃদ্ধি। পরে তা ঘুরে দাঁড়াতে শুরু করে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ফের অর্থনীতির আকাশে দেখা দিয়েছে অশনি সংকেত।

    আইএমএফ (IMF) প্রধান জানান…

    আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা (IMF Chief) বলেন, ২০২১ সালে অর্থনীতির পরিস্থিতির উন্নতি হয়েছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ফের সংশয় তৈরি করে। এর জেরে ২০২২ সালে বিশ্বের আর্থিক বৃদ্ধি প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। ৬.১ শতাংশ থেকে ৩.৪ শতাংশে নেমে গিয়েছিল। আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর বলেন, দারিদ্র্য ও ক্ষুধা আরও বাড়তে পারে, একটি বিপজ্জনক প্রবণতা যা কোভিড সংকট দ্বারা শুরু হয়েছিল তা আবার দেখা দিতে পারে।

    আরও পড়ুুন: রাজু ঝা–কে খুনের পিছনে রয়েছে বড় মাথা, প্রাণহানির শঙ্কা লতিফেরও! চাঞ্চল্যকর দাবি অর্জুন সিং-এর

    গত বছরই বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। সেই কোভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এ বছরও চলবে। তাঁর মতে, আগামী পাঁচ বছর এই আর্থিক বৃদ্ধির গতি হ্রাস পাবে। তিনি বলেন, অর্থনীতিতে আশার আলো দেখা যাচ্ছে এশিয়া মহাদেশের দেশগুলিতে। আশা করা হচ্ছে, এর মধ্যে ভারত ও চিন চলতি বছর বিশ্ব আর্থিক বৃদ্ধির অর্ধেকটা করবে। কিন্তু অন্যান্য দেশের অবস্থা তুলনায় করুণ হবে।

    আইএমএফের (IMF Chief) পূর্বাভাস অনুযায়ী, ১৯৯০ সালের পর থেকে বিশ্ব অর্থনৈতিক বৃদ্ধি এটাই সর্বনিম্ন এবং গত দু দশকের গড় বৃদ্ধির ৩.৮ শতাংশের কম। আইএমএফ কর্তা বলেন, ঘুরে দাঁড়ানো শ্রম বাজার, ভোক্তা চাহিদা যথেষ্ঠ থাকা এবং চিনের উত্থান সত্ত্বেও আমরা আশা করছি এ বছর বিশ্ব অর্থনীতির বৃদ্ধি ৩ শতাংশের কম থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Pakistan Economic Crisis: চরম খাদ্য সংকটের মধ্যেই পাকিস্তানে এবার ১০০ কোটি টাকার গম চুরি!

    Pakistan Economic Crisis: চরম খাদ্য সংকটের মধ্যেই পাকিস্তানে এবার ১০০ কোটি টাকার গম চুরি!

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরতে চলল। সংকট কাটেনি পাকিস্তানের। অর্থনৈতিক সংকট (Pakistan Economic Crisis) কাটাতে আইএমএফের (IMF) কাছে হাত পাতছে ইসলামাবাদ। তবে কতটা সাহায্য মিলবে, সংকটই বা কাটিয়ে ওঠা যাবে কি না, তা নিয়ে চিন্তিত পাকিস্তানের (Pakistan) অর্থনীতিবিদদের একাংশ। এদিকে, দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামছাড়া। বৈদেশিক মুদ্রার ভাঁড়ারে টান পড়ায় আমদানি করা যাচ্ছে না জিনিসপত্র। তার জেরে ক্রমেই উর্ধমুখী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম।

    পাকিস্তানের অর্থনৈতিক সংকট (Pakistan Economic Crisis) চরমে…

    আটা, পেঁয়াজের মতো জিনিসপত্রও সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশে এক কেজি পেঁয়াজের দাম ১৫০ টাকা ছাড়িয়েছে। ৯ মার্চ পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি ১৫৭ টাকায়। অথচ এক বছর আগেও এক কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৯ টাকা কেজি দরে। ২০ কেজি গম বিক্রি হচ্ছে ১ হাজার ৭৭৫ টাকায়। দেশের অর্থনৈতিক সংকট (Pakistan Economic Crisis) মোকাবিলায় শাহবাজ শরিফের সরকার দ্বারস্থ হয়েছে আইএমএফের। ১.১ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য চেয়েছে। কিন্তু আইএমএফ এখনও বেলআউট প্যাকেজ অনুমোদন করেনি। তার জেরেই সংকট আরও ঘনীভূত হয়েছে। অস্বাভাবিক হারে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। চড়চড়িয়ে বাড়ছে বিদ্যুতের দামও।

    আরও পড়ুুন: ‘৬০০ মাদ্রাসা বন্ধ করেছি, বাকিগুলোও করব’, ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর

    খাদ্য সংকটের জেরে বাড়ছে চুরির ঘটনাও। সিন্ধ প্রদেশে প্রায় ৪০ হাজার টন গম চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। এই পরিমাণ গমের বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। চুরির দায়ে অন্তত ৬৭ জন পদস্থ সরকারি কর্তাকে বরখাস্ত করা হয়েছে। জানা গিয়েছে, খাদ্য দফতরের কর্মীদের যোগসাজশে দেশের ১০ জেলার সরকারি গোডাউন থেকে মোট ৪০ হাজার ৩৯২ টন গম চুরি গিয়েছে। চুরির দায়ে যাঁদের বরখাস্ত করা হয়েছে, তাঁদের মধ্যে ৪৯ জন খাদ্য তত্ত্বাবধায়ক। বাকি ১৮ জন খাদ্য পরিদর্শক।

    পাকিস্তানের বাসিন্দাদের প্রধান খাদ্য গম। এই গমের চাহিদা ও জোগানের মধ্যে ফারাক বিস্তর। যার জেরে পাকিস্তানের বিভিন্ন বাজারে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে। সিন্ধ, বেলুচিস্তান প্রদেশে এ জাতীয় ঘটনার খবর জায়গা করে নিয়েছে সংবাদ মাধ্যমে। বর্তমানে রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি করতে বাধ্য হয়েছে ইসালামাবাদ। দেশের অর্থনৈতিক সংকট (Pakistan Economic Crisis) কাটাতে আইএমএফের কাছে ৬৫০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রকল্প চালু করার অনুরোধ জানিয়েছে শাহবাজ শরিফের সরকার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Pakistan: ‘পাকিস্তানের সামনে ঋণ খেলাপির ঝুঁকি তৈরি হয়েছে’, রিপোর্ট দিল ‘ফিচ’

    Pakistan: ‘পাকিস্তানের সামনে ঋণ খেলাপির ঝুঁকি তৈরি হয়েছে’, রিপোর্ট দিল ‘ফিচ’

    মাধ্যম নিউজ ডেস্ক: চরম আর্থিক সংকটে ভারতের (India) আরও এক প্রতিবেশী দেশ, পাকিস্তান (Pakistan)। গত কয়েক মাস ধরে গভীর আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছে শাহবাজ শরিফের দেশ। ঋণ দেওয়ার জন্য আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (IMF) কড়া শর্ত দিয়েছে ইসলামাবাদকে। যা পূরণ করা প্রায় অসম্ভব বলেই মনে করছে শাহবাজ শরিফ সরকার। কারণ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় তলানিতে। এমতাবস্থায় পাকিস্তানের সামনে ঋণ খেলাপির ঝুঁকি তৈরি হয়েছে। অন্তত এমনই পূর্বাভাস দিয়েছে আমেরিকার নিউইয়র্ক-ভিত্তিক বৈশ্বিক রেটিং সংস্থা ফিচ। শ্রীলঙ্কার পরে এবার দেউলিয়া হওয়ার মুখে ইসালামাবাদ।

    ঋণ খেলাপির রেটিং…

    ফিচ-এর পক্ষ থেকে পাকিস্তানের (Pakistan) দীর্ঘমেয়াদি বৈদেশিক মুদ্রার ঋণ খেলাপির রেটিং সিসিসি+ কমিয়ে সিসিসি-। এর অর্থ হল, এতদিন যদিও বা ইসলামাবাদের পক্ষে বৈদেশিক ঋণ শোধ করার সামান্য সম্ভাবনা ছিল, এখন তাও আর দেখা যাচ্ছে না। ফিচ জানিয়েছে, আমাদের আশঙ্কা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাঁড়ার নিম্নস্তরেই থাকবে। যদিও আমরা প্রত্যাশিত বৈদেশিক মুদ্রার প্রবাহ ও সম্প্রতি এক্সচেঞ্জ রেট ক্যাপ অপসারণের ফলে ২০২৩ অর্থবর্ষের বাকি সময়ে পরিমিত হারে পাকিস্তানের অর্থনীতির পুনরুদ্ধারের পূর্বাভাসও দিয়েছি। নিউইয়র্ক-ভিত্তিক এই সংস্থার আশা, আইএমএফ প্রোগ্রামের নবম পর্যালোচনার পর তাদের শর্ত পূরণে সফল হবে পাকিস্তান। যদিও তার পরেও ফিচ জানিয়েছে, আমাদের মতে পাকিস্তানের ঋণ খেলাপির সম্ভাবনা ক্রমেই বাড়ছে।

    আরও পড়ুুন: দেশের হাল বদলাতে গুচ্ছ সিদ্ধান্ত মোদি মন্ত্রিসভার বৈঠকে, জানেন কী কী?

    ঋণ খেলাপির অর্থ হল, পাকিস্তান (Pakistan) তাদের বাণিজ্যিক ঋণ আংশিকভাবে বা পুরোটাই শোধ করতে পারবে না। যদিও ইসালামাবাদের ঘাড়ে রয়েছে বিপুল পরিমাণ দেনার বোঝা। এর জেরে ক্রমেই কমতে থাকবে বৈদেশিক সঞ্চয়ের পরিমাণ। আকাশ ছোঁয়া হবে মূল্যবৃদ্ধি। মূল্যবৃদ্ধির জেরে এখনই নাভিশ্বাস ওঠার জোগাড় পাকিস্তানবাসীর। পাকিস্তানি রুপিতে এক লিটার দুধের দাম হয়েছে ২১০টাকা, এক কিলো মুরগির মাংসের দাম ৭৮০টাকা। বাড়তে চলেছে জ্বালানির দামও। ডিজেলের দাম ১২.৫ শতাংশ বাড়তে চলেছে। তা হলে এক লিটার ডিজেলের দাম দাঁড়াবে ২৯৫.৬৪ টাকায়। কেরোসিনের দাম বাড়তে চলেছে ১৪.৮ শতাংশ। পেট্রোলের দাম বেড়ে হতে চলেছে প্রতি লিটার ২১৭.৮৮ টাকা। 

    এদিকে, ইসলামাবাদে (Pakistan) বন্ধ করে দেওয়া হল চিনা কনস্যুলেটের অফিস। প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ওই অফিস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামাবাদের চিনা কনস্যুলার বিভাগটি ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

  • Pakistan: বেলআউট প্যাকেজ পেতে ‘কঠোর’ পদক্ষেপ করতে চলেছে পাকিস্তান!

    Pakistan: বেলআউট প্যাকেজ পেতে ‘কঠোর’ পদক্ষেপ করতে চলেছে পাকিস্তান!

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (IMF) থেকে এ পর্যন্ত ১৪ বার ঋণ নিয়েছে পাকিস্তান (Pakistan)। তবে তার একটিও শোধ করেনি ইসলামাবাদ। দেশের আর্থনীতির হাঁড়ির হাল। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। কমেছে পাকিস্তানি রুপির মূল্যও। ডলারের মূল্যের ১২ শতাংশ হ্রাস পেয়েছে। বর্তমানে এক ডলারের মূল্য ২৫০ পাকিস্তানি রুপির সমান। দেশের অর্থনীতির এই করুণ দশায়ও পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। পাকিস্তানকে দেওয়া ১.১ বিলিয়ন ডলারের কিস্তি বন্ধ করে দিয়েছে আইএমএফ। দেশের অর্থনীতির হাল এমনই যে ক্রমেই ঋণখেলাপির দিকে এগোচ্ছে ভারতের এই প্রতিবেশী দেশটি।

    অর্থনীতির হাঁড়ির হাল…

    দেশে বৈদেশিক মুদ্রার সঞ্চয় ক্রমেই কমছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে রয়েছে ২.৯ বিলিয়ন ডলার। পাকিস্তানের এই চরম দুর্দশার দিনেও আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার ইসলামাবাদকে বেলআউট (Bail Out) প্যাকেজ দিচ্ছে না। অথচ এই মুহুর্তে এই বেলআউট প্যাকেজের খুব প্রয়োজন শাহবাজ শরিফের দেশের। তলানিতে ঠেকে যাওয়া দেশের অর্থনীতি যাতে একেবারে ভেঙে না পড়ে, তাই প্রয়োজন বেলআউট প্যাকেজের। জানা গিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে পাকিস্তান (Pakistan) কর আরোপ করতে চলেছে। কর বাবদ দেশটি ১৭০ বিলিয়ন তুলতে চাইছে।

    আরও পড়ুুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির ওপরই ভরসা হোয়াইট হাউসের

    পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার বলেন, ঋণ শোধ করার জন্য আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার থেকে দেশ একটি টার্মস অ্যান্ড কন্ডিশানসের একটি মেমোরান্ডাম পেয়েছে। বেলআউট প্যাকেজ নিয়ে দুই দেশই আলোচনা চালাচ্ছে। গত দশ দিন ধরে সরকারের সঙ্গে আলোচনার পর ইসলামাবাদ ছেড়েছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের প্রতিনিধি দল। তার পরেও সুরাহা হয়নি। এর পর হবে ভার্চুয়াল মাধ্যমে আলোচনা।

    পক্ষকাল আগে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, ক্ষমতাসীন পিডিএম জোট তার দেশের স্বার্থে রাজনৈতিক কেরিয়ার বলি দিতে প্রস্তুত। তিনি বলেন, ঋণ কর্মসূচি পুনরুজ্জীবিত করতে আন্তর্জাতিক মুদ্র তহবিলের কঠোর শর্ত মেনে নিতে প্রস্তত। পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, কয়েকটি ক্ষেত্রে আর্থিক সংস্কার জরুরি। এটা করতে হবে পাকিস্তানের স্বার্থেই। দেশের অর্থনীতির এই করুণ দশার জন্য পাকিস্তানের (Pakistan) তেহরিক-ই-ইনসাফ পরিচালিত সরকারকে দুষেন তিনি। এর পরেই তিনি বলেন, এই সংস্কার যন্ত্রণাদায়ক, তবে জরুরি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pakistan: ঘোর আঁধারে পাকিস্তান, গাড্ডায় অর্থনীতির চাকা, ওয়াশিংটনের দ্বারস্থ ইসলামাবাদ

    Pakistan: ঘোর আঁধারে পাকিস্তান, গাড্ডায় অর্থনীতির চাকা, ওয়াশিংটনের দ্বারস্থ ইসলামাবাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: আক্ষরিক অর্থেই ঘোর আঁধারে পাকিস্তান (Pakistan)! হাঁড়ির হাল দেশের অর্থনীতির। এমতাবস্থায় সাহায্যের আশায় ফের আমেরিকার (US) দ্বারস্থ হয়েছে শাহবাজ শরিফের সরকার। জানা গিয়েছে, সোমবার আচমকাই বসে যায় সে দেশের গ্রিড। তার জেরে দেশের জেনারেটরগুলিকে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন করতে হয়েছে। অন্ধকারে ডুবে যান ২২০ মিলিয়ন পাক নাগরিক। পুরো একটি গ্রিড বসে যাওয়ার ঘটনা বিরল। তবে সেটাই হয়েছে পাকিস্তানে। গোটা একটা দিন কার্যত অন্ধকারেই কাটাতে হয়েছে পাকস্তানবাসীকে। কেন এই বিপর্যয়, সে ব্যাপারে মুখ খোলেননি পাকিস্তানের শক্তিমন্ত্রী।

    পাক অর্থনীতি…

    এদিকে, আক্ষরিক অর্থেই হাঁড়ির হাল পাক অর্থনীতির। দেশের ঋণ গিয়ে পৌঁছেছে ৬০ লক্ষ কোটি পাকিস্তানি রুপিতে। বৈদেশিক মুদ্রার ভাণ্ডার তলানিতে। জানা গিয়েছে, বুধবার পাকিস্তানে (Pakistan) এক ডলারের মূল্য ছিল ২৩০ পাকিস্তানি রুপি। ২৪ ঘণ্টা পরে তার দাম দাঁড়ায় ২৫৫ টাকায়। এদিকে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার শর্ত দিয়েছে, রুপির দামের ওপর কোনও নিয়ন্ত্রণ করতে পারবে না পাকিস্তান। তা ছেড়ে দিতে হবে বাজারের হাতে। ফলে দ্রুত গতিতে কমতে শুরু করেছে পাকিস্তানি রুপির দাম। সম্প্রতি পাকিস্তানের স্টেট ব্যাঙ্ক দেশের ঋণ সংক্রান্ত তথ্য সামনে এনেছে। তাতে দেখা যাচ্ছে, গত অর্থবর্ষে পাকিস্তানের সরকারি ঋণ ছিল ৯ লক্ষ ৩০ হাজার কোটি পাকিস্তানি রুপি। ২০২২ সালের জুনের শেষে ঋণের পরিমাণ দাঁড়ায় ৪৯ লক্ষ ২০ হাজার কোটি টাকা। পাকিস্তানের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের দেখভাল করে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান। বর্তমানে এই ব্যাঙ্কের কাছে রয়েছে মাত্র ৪.৩৪৩ মার্কিন ডলার। বিশেষজ্ঞদের মতে, এই অর্থে পাকিস্তানের চলবে মাত্র তিন সপ্তাহ।

    আরও পড়ুুন: সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে নোটিশ দিল ভারত, কেন জানেন?

    এমতাবস্থায় আমেরিকার সাহায্য চেয়েছে পাক সরকার। তারা চাইছে, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার ১.১ বিলিয়ন ডলার ঋণ বরাদ্দ করুক, যাতে ডুবতে বসা অর্থনীতিকে টেনে তোলা যায়। প্রসঙ্গত, ২০১৯ সালে পাকিস্তানকে (Pakistan) ৬ বিলিয়ন ডলার ঋণ দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। জানা গিয়েছে, এই আর্থিক সঙ্কটের জন্য মূলত দায়ী ব্যাঙ্কের বাণিজ্যিক ঋণ পরিশোধ। সংযুক্ত আরব আমিরশাহির দুটি ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার পরে প্রায় ১০০ কোটি ডলার শোধ করতে হয় পাকিস্তানকে। এছাড়া, গত বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের রেমিট্যান্স অনেক কমে গিয়েছে। সব মিলিয়ে গাড্ডায় ইসলামাবাদ। পাকিস্তান এই পরিস্থিতি কীভাবে সামলায়, এখন তাই দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Narendra Modi: ‘রাষ্ট্রসংঘ, বিশ্ব ব্যাঙ্ক, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের সংস্কার প্রয়োজন’, বললেন প্রধানমন্ত্রী

    Narendra Modi: ‘রাষ্ট্রসংঘ, বিশ্ব ব্যাঙ্ক, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের সংস্কার প্রয়োজন’, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: একটি আন্তর্জাতিক কণ্ঠস্বর হিসেবে ভবিষ্যতে আমাদের একটি বড় ভূমিকা পালন করতে হবে। মানবতার তিন চতুর্থাংশ আমাদের দেশে বাস করে। বিশ্বের উন্নতির জন্য আমাদেরও সমান কণ্ঠস্বর থাকা উচিত। ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর দ্বিতীয় তথা শেষ দিনের সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রসংঘ (UN), বিশ্বব্যাঙ্ক এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের (IMF) সংস্কার সাধন করা প্রয়োজন। তিনি বলেন,আন্তর্জাতিক স্থলভাগের দৃশ্যপট পরিবর্তন হয়ে যাওয়ায় উন্নতিকামী বিশ্বের উদ্বেগ বাড়ছে। উন্নয়ন, বিকাশ আমাদের সর্ব প্রথম লক্ষ্য। অথচ ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আমরা সেই লক্ষ্য থেকে সরে গিয়েছি। যার কারণে তামাম বিশ্বে বেড়ে গিয়েছে খাদ্য, জ্বালানি, রাসায়নিক সার ও অন্যন্য জিনিসপত্রের দাম।

    মোদি উবাচ…

    প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রধান আন্তর্জাতিক সংগঠনগুলোর সংস্কার সাধন প্রয়োজন। এর মধ্যে রয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ, ব্রেট্টন উডস ইনসটিটিউশনস (বিশ্ব ব্যাঙ্ক ও আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার)। প্রধানমন্ত্রী বলেন, এই সংস্কার সাধন প্রয়োজন উন্নতিকামী দেশগুলির স্বার্থেই। এগুলি একবিংশ শতাব্দীর বাস্তবতাকে প্রতিফলিত করে। তিনি বলেন, ভারত যে জি-২০-র সভাপতিত্বের সুযোগ পেয়েছে, সেখান থেকে চেষ্টা করা হবে গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ ইস্যুগুলি তুলে ধরার।

    আরও পড়ুুন: অভিযোগ করেছিলেন শুভেন্দু, মিড-ডে মিলের ‘পর্যালোচনা’ করতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল

    করোনা অতিমারি পরিস্থিতিতে একশোটিরও বেশি দেশকে কোভিড টিকা দিয়ে সাহায্য করেছে ভারত। তাই প্রধানমন্ত্রী (Narendra Modi) আরোগ্য মৈত্রী প্রজেক্ট চালু করার আশ্বাসও দেন। মোদি বলেন, গ্লোবাল সাউথ ইয়ং ডিপ্লম্যাটস ফোরামে আমাদের বিদেশ মন্ত্রকের ইয়ুথফুল অফিসারদের যুক্ত করার প্রস্তাব দিচ্ছি। তিনি বলেন, উন্নতিকামী দেশগুলির পড়ুয়ারা যাতে ভারতে উচ্চশিক্ষা নিতে পারে, তাই চালু করা হবে ভারত গ্লোবাল সাউথ স্কলারশিপ। গ্লোবাল সাউথ সেন্টার অফ এক্সেলেন্স প্রতিষ্ঠার কথাও এদিন ঘোষণা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি বলেন, এটা ঘোষণা করতে পেরে আমি আনন্দিত যে ভারত গ্লোবাল সাউথ সেন্টার অফ এক্সেলেন্স স্থাপন করবে। গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত দেশগুলির ছেলেমেয়েরা এখানে গবেষণা করতে পারবেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা স্পেস টেকনলজি ও নিউক্লিয়ার এনার্জিতে পদক্ষেপ করেছি। তিনি বলেন, আমরা গ্লোবাল সাউথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনিশিয়েটিভ চালু করব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • IMF Forecast: বিশ্ব অর্থনীতিতে ভারত আজ একটা উজ্জ্বল চিহ্নের মতো, বলছে আইএমএফ

    IMF Forecast: বিশ্ব অর্থনীতিতে ভারত আজ একটা উজ্জ্বল চিহ্নের মতো, বলছে আইএমএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে করোনার ধাক্কা লেগেছে অর্থনীতিতেও। পৃথিবীর নানা দেশ ভুগছে অর্থনৈতিক সংকটে। এর মধ্যেই আশার আলো দেখা গিয়েছে ভারতীয় অর্থনীতিতে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে মোদির (PM Modi) ভারত। দীর্ঘ দিন এই জায়গাটা দখল করে রেখেছিল ইংল্যান্ড। ভারতের (India) অর্থনীতি যে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন সময় তা জানিয়েছে ভারতের রিজার্ভ ব্যাঙ্কও। এবার প্রায় একই কথা জানাল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারও (IMF Forecast)।

    আইএমএফ…

    শুক্রবার আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের এক পদস্থ আধিকারিক জানান, বিশ্ব অর্থনীতিতে ভারত একটা উজ্জ্বল চিহ্নের মতো। ভারত যে সংস্কার শুরু করেছে, তা সাহায্য করবে গ্রোথ পোটেনসিয়ালিটির ক্ষেত্রে। এদিন একটি বই প্রকাশের অনুষ্ঠানে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টোয়েনেট্টি শেহ বলেন, বিশ্ব অর্থনীতিতে ভারত আজ উজ্জ্বল চিহ্নের মতো। তিনি বলেন, ভারতের প্রয়োজন রফতানি বাড়ানো। জব-রিচ ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট করা প্রয়োজন। উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নেরও প্রয়োজন। তিনি বলেন, এটা করতে পারলেই ভারত প্রোডাক্টিভিটি বৃদ্ধি এবং এক্সপোর্ট পারফরমেন্স আরও শক্তপোক্ত করতে পারবে।

    প্রসঙ্গত, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (IMF Forecast) আগাম জানিয়েছিল ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের বৃদ্ধি হবে ৬.৮ শতাংশ। আগামী অর্থবর্ষে যা কমে হবে ৬.১ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ওই পদস্থ আধিকারিক জানান, ভারতের বিশ্বমানের ডিজিটাল পাবলিক পরিকাঠামো সে দেশের অর্থনীতি উন্নয়নে নানাভাবে সুবিধা করে দিচ্ছে। তার সুবিধা নিচ্ছেন সে দেশের সাধারণ মানুষও। তিনি বলেন, স্ট্রাকচারাল রিফর্ম এজেন্ডার ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ উন্নতি করছে। এবং এর উন্নতিকরণ ভারতকে সাহায্য করবে তার গ্রোথ পোটেনশিয়ালিটি খুলতে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশটির (ভারত) আরও উচ্চাকাঙ্খী হওয়া প্রয়োজন। অন্তত রাজস্ব ক্ষেত্রে। নজর দিতে হবে জিএসটি এবং আয়কর ক্ষেত্রে।

    তিনি জানান, গত দু দশকে ভারত, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায় দ্রারিদ্র কমেছে উল্লেখযোগ্যভাবে। এই সময়সীমার মধ্যে ৫০০ মিলিয়ন থেকে তা কমে হয়েছে ২৫০ মিলিয়ন। এবং এখন আর দ্রারিদ্র দূরীকরণকে মেনে নেওয়া হয় না ওই দেশগুলিতে। সেই কারণেই নেওয়া হচ্ছে বিভিন্ন নীতি।

     

  • Bangladesh: বাংলাদেশের অর্থনীতির হাঁড়ির হাল, কেন হল জানেন?

    Bangladesh: বাংলাদেশের অর্থনীতির হাঁড়ির হাল, কেন হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা অতিমারি পরিস্থিতিতেও দ্রুত গতিতে উন্নতি করছিল ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ (Bangladesh)। করোনা (Covid-19) পরিস্থিতির উন্নতি হলেও অব্যাহত ছিল বৃদ্ধির হার। পরে বাঁধে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Eukraine war)। এদিন নয়া একটি বিবৃতি জারি করে সরকার। সেখানেই বলা হয়, ইউক্রেন যুদ্ধের জেরে মার খাচ্ছে বাংলাদেশের (Bangladesh) রফতানি। মার খেয়েছে দেশের ফোরেক্স রিজার্ভসও।

    বাংলাদেশের অর্থনীতি…

    সম্প্রতি হাঁড়ির হাল হয়েছে বাংলাদেশের অর্থনীতির। জানা গিয়েছে, গত মাসে আর্থিক সাহায্যের জন্য বাংলাদেশ দ্বারস্থ হয়েছিল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, বাংলাদেশ ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অর্থ সাহায্য পাবে। দেশের অর্থনীতির হাল তলানিতে ঠেকে যাওয়ায় কড়া সমালোচনা করেছিল বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, সংক্ষেপে বিএনপি। ঘটনার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনে শামিল হয়েছিল তারা। লক্ষ্য ছিল, দেশের শাসক দল আওয়ামি লিগ এবং ওই দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোণঠাসা করা। প্রসঙ্গত, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে হাসিনার নেতৃত্বাধীন সরকার।

    কী কারণে হাঁড়ির হাল হল বাংলাদেশের অর্থনীতির? আইএমএফ জানিয়েছে, বাংলাদেশের শক্তপোক্ত অর্থনীতি সম্প্রতি জোর ধাক্কা খেয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে। এই যুদ্ধের জেরে নগদের জোগানে টান পড়েছে। দ্রুত কমতে শুরু করে বিদেশি মুদ্রার ভাণ্ডার। এর ফলে মুদ্রাস্ফীতি বেড়েছে, কমেছে বৃদ্ধি।

    আরও জানা গিয়েছে, মার্কিন ডলারের তুলনায় বাংলাদেশের মুদ্রা টাকার দর গত কয়েক মাসে পড়েছে হু হু করে। এর ফলে বেড়েছে আমদানি খরচ। ২০২১ সালের ডিসেম্বরে যেখানে বাংলাদেশি টাকায় এক মার্কিন ডলারের মূল্য ছিল ৮৬টাকা, সেখানে বর্তমানে এক মার্কিন ডলারের মূল্য দাঁড়িয়েছে ১০৫ টাকায়। বিদেশি মুদ্রার ভাঁড়ারেও পড়েছে টান। গত বছর ডিসেম্বরে দেশে বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল ৪৬ হাজার ১৫৪ মিলিয়ন মার্কিন ডলার। সেটাই এখন কমে দাঁড়িয়েছে, ৩৩ হাজার ৭৯০ মিলিয়ন মার্কিন ডলারে।

     

     

  • IMF: ‘সত্যি বিস্ময়’, মোদি সরকারের সরাসরি ব্যাংকে নগদ হস্তান্তর প্রকল্পের প্রশংসা আইএমএফের

    IMF: ‘সত্যি বিস্ময়’, মোদি সরকারের সরাসরি ব্যাংকে নগদ হস্তান্তর প্রকল্পের প্রশংসা আইএমএফের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত সরকার পরিচালিত ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার বা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ হস্তান্তর প্রকল্পকে একটা ‘বিস্ময়’ বলে উল্লেখ করল আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা সংক্ষেপে আইএমএফ। তাদের মতে, ভারতে চালু হওয়া একাধিক সমাজ কল্যাণমূলক প্রকল্প থেকে অনেক কিছু শেখার আছে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (Direct Benefit Transfer) প্রকল্পের ভূয়সী প্রশংসা করল আইএমএফ(IMF)। এই প্রকল্পকে “লজিস্টিক বিস্ময়” হিসাবেও বর্ণনা করেছে তারা।   

    একটি সাংবাদিক বৈঠকে ভাষণ দেওয়ার সময়, আইএমএফের ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগের ডেপুটি ডিরেক্টর পাওলো মাওরো (Paolo Mauro) বলেছেন, “ভারতের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের কাছে প্রায় প্রতিটি মহাদেশ এবং আয়ের প্রতিটি স্তরের উদাহরণ রয়েছে। ভারতের পারফর্ম্যান্স সত্যিই প্রশংসার যোগ্য।”  

    আরও পড়ুন: অন্যান্য দেশের তুলনায় ভারতের আর্থিক বৃদ্ধির হার ভাল, স্বীকার করল আইএমএফ  

    তিনি বলেন, “দেশের বিশাল আকার চিন্তা করলে এটা আসলে এক আশচর্য। কয়েক কোটি নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছয় এই প্রকল্পগুলি। ভারত সরকার তা সফলভাবে বাস্তবায়িত করছে।”  তিনি আরও বলেন, “ভারতের এমন কিছু প্রকল্প রয়েছে যা বিশেষ করে মহিলাদের জন্যে। বয়স্ক এবং কৃষকদের জন্যেও প্রকল্প রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, ভারতের প্রচুর প্রযুক্তিগত উদ্ভাবন রয়েছে।”   

    মাওরোর মতে, বর্তমানে ভারতে প্রচুর প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কিত সাফল্য রয়েছে। নগদ স্থানান্তর প্রকল্পকে সফল করতে অন্যান্য সনাক্তকরণ ব্যবস্থার পাশাপাশি আধার কার্ড ব্যবহারেরও প্রশংসা করেছেন তিনি। মাওরো বলেন, “অন্যান্য দেশেও, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এমন মানুষের কাছে টাকা পাঠানোর প্রযুক্তি চালু আছে। অনেকের কাছে প্রচুর টাকা নেই, কিন্তু তাদের কাছে একটি মোবাইল ফোন আছে।”    

    তিনি আরও বলেন, “মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বিষয়টি অনবদ্য। দেশগুলি একে অপরের থেকে এসব শিখতে পারে। আমরা এমন একটি প্রতিষ্ঠান হওয়ার চেষ্টা করি যেখানে দেশগুলি এই ধরণের অভিজ্ঞতার ভাগ করে নিতে পারে।”

    আইএমএফের ফিসকাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডিরেক্টর ভিটর গাসপার ( Vitor Gaspar) বলেন, “প্রযুক্তির মাধ্যমে কী করে সহজেই মানুষের সমস্যার সমাধান করা যায় তার অনুপ্ররণাদায়ক উদাহরণ সৃষ্টি করেছে ভারত।”   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Economic Growth: অন্যান্য দেশের তুলনায় ভারতের আর্থিক বৃদ্ধির হার ভাল, স্বীকার করল আইএমএফ

    Economic Growth: অন্যান্য দেশের তুলনায় ভারতের আর্থিক বৃদ্ধির হার ভাল, স্বীকার করল আইএমএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের প্রশংসার পালক ভারতের (India) মাথায়! ভারত যে ক্রমেই এগিয়ে চলেছে তা স্বীকার করল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারও (IMF)। মঙ্গলবার তারা জানিয়েছে, আর্থিক বৃদ্ধির (Economic Growth) ক্ষেত্রে প্রত্যেকে যখন পিছিয়ে পড়ছে, ভারত তখনও থমকে দাঁড়ায়নি। বরং এই দেশ উন্নতি করছে। অন্যান্য দেশের তুলনায় এই দেশের আর্থিক বৃদ্ধির হারও ভাল। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ডিরেক্টর অফ এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টে কৃষ্ণ শ্রীনিবাসন বলেন, এই মুহুর্তে গোটা বিশ্বের দিকে তাকান। দেখুন, সমস্যায় ভুগছে নানা দেশ। তিনি বলেন, মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো এর সঙ্গে রয়েছে আর্থিক বৃদ্ধির হার। এর পরেই কৃষ্ণ শ্রীনিবাসন বলেন, বিশ্বের অন্যান্য দেশে আর্থিক বৃদ্ধির হার অত্যন্ত ধীর গতি সম্পন্ন। অথচ মুদ্রাস্ফীতি বাড়ছে চড়চড়িয়ে।

    একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কৃষ্ণ শ্রীনিবাসন বলেন, বিশ্বের ৩ ভাগের এক ভাগ দেশ চলতি বছর কিংবা আগামী বছর আর্থিক মন্দার কবলে পড়বে। মুদ্রাস্ফীতি বাড়বে। ফলে সমস্যা বাড়বে বই কমবে না। এই প্রসঙ্গেই তিনি বলেন, বিশ্বের প্রায় সব দেশের আর্থিক বৃদ্ধির (Economic Growth) হার ধীর গতি সম্পন্ন। তার তুলনায় ভারত ভালো করছে। এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় তার আর্থিক বৃদ্ধির হাল ভালও। এদিন ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুক প্রজেক্ট প্রকাশ করে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। তাতে দেখা যায়, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৮ শতাংশ। গত বছর তা ছিল ৮.৭ শতাংশ।

    অর্থনীতিতে ভারত যে ক্রমেই এগিয়ে চলেছে তার অতি সাম্প্রতিক প্রমাণ মিলেছে অন্যত্রও। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ভারতের স্থান হয়েছে পাঁচে। আগে দীর্ঘ দিন এই জায়গাটা দখল করেছিল ব্রিটেন। ব্রিটেনকে হারিয়ে ওই জায়গা দখল করেছে ভারত। অর্থনীতিবিদদের একাংশের মতে, আগামী পাঁচ ছ বছরের মধ্যেই ভারত উঠে আসবে ওই তালিকার তিন নম্বরে। সেক্ষেত্রে পিছিয়ে পড়বে তথাকথিত অন্য কোনও বৃহত্তম অর্থনীতির দেশ। কিছু দিন আগে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও ভারতের এই সম্ভাব্য উত্থানের ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন।  

     

     

LinkedIn
Share