Tag: India vs Bangladesh

India vs Bangladesh

  • IND vs BAN T20 World Cup: রানে ফিরলেন রাহুল! লোকেশের পর অর্ধশতরান কোহলির, বাংলাদেশের টার্গেট ১৮৫

    IND vs BAN T20 World Cup: রানে ফিরলেন রাহুল! লোকেশের পর অর্ধশতরান কোহলির, বাংলাদেশের টার্গেট ১৮৫

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত। ৪৪ বলে ৬৬ রান করে অপরাজিত কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক বিরাট। ছাপিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার মহেলা জয়বর্ধনেকে। বিরাট-ব্যাটে ভর দিয়েই বাংলাদেশের সামনে বড় রানের টার্গেট খাড়া করল ভারত। ছয় উইকেট হারিয়ে ভারত তুলল ১৮৪ রান। সমালোচনার জবাব দিয়ে ৩১ বলে হাফসেঞ্চুরি করলেন লোকেশ রাহুল। রাহুল স্যারের কথা ঠিক হল। ভরসা দিল ছাত্রের ব্যাট। ৭ রান করেন অক্ষর পটেল। ৫ রান করে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া। এদিন বড় রান করতে না পারলেও ১৬ বলে ৩০ রান করে নিজের নামের প্রতি সুবিচার করেন সূর্যকুমার যাদব। ব্যক্তিগত মাত্র ২ রানের মাথায় প্য়াভিলিয়ন ফেরেন রোহিত শর্মা।

    টি-২০ বিশ্বকাপের কার্যত ডু অর ডাই ম্যাচে এদিন অ্যাডিলেডে মুখোমুখি হয় ভারত বনাম বাংলাদেশ। এই ম্যাচের ফলের উপর অনেকটাই নির্ভর করছে দুই দলের সেমিফাইনাল ভাগ্য। তিনটি ম্যাচ খেলে ভারত জিতেছে দুটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। চার পয়েন্ট নিয়ে রোহিত শর্মারা আপাতত রয়েছেন দ্বিতীয় স্থানে। সম সংখ্যক ম্যাচ খেলে বাংলাদেশেরও সংগ্রহ চার পয়েন্ট। অর্থাৎ দুই দলই এই ম্যাচ জিততে মরিয়া। শাকিবদের কাছে হারলে বিপদ ঘনিয়ে আসতে পারে ভারতীয় শিবিরে।

    তবে শুরুটা ভাল ছিল না রোহিতদের। অ্যাডিলেডে টস ভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়কের। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব। দুই দলে একটি মাত্র পরিবর্তন হয়েছে। ভারতীয় দলে দীপক হুডার বদলে দলে ফিরেছেন অক্ষর প্যাটেল। অপরদিকে, বাংলাদেশ দলে সৌম্য সরকারের পরিবর্তে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। ভারতীয় দলের প্রথম একাদশের ব্যাটিং লাইনে কেএল রাহুল ও রোহিত শর্মা ওপেন করেছেন। এরপর মিডল অর্ডারে রয়েছেন দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। দলে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে আরও একবার সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। পেসার অলরাউন্ডার হিসেবে খেলছেন হার্দিক পান্ডিয়া। দলে প্রধান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া দলে বাঁ হাতি স্পিনার অলরাউন্ডার হিসেবে ফিরেছেন অক্ষর প্যাটেল।  

    আরও পড়ুন: আমরা জিততে আসিনি, তাই চাপটা ওদের, আমাদের নয়! ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য শাকিবের

    ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং।

    বাংলাদেশের প্রথম একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, শাকিব আল হাসান (ক্যাপ্টেন), আফিফ হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, তাস্কিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • ICC T20 World Cup: খাতায় কলমে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত! শেষ বলে বাংলাদেশের বিরুদ্ধে জয় টিম ইন্ডিয়ার

    ICC T20 World Cup: খাতায় কলমে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত! শেষ বলে বাংলাদেশের বিরুদ্ধে জয় টিম ইন্ডিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: টানটান ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলল ভারত। লিগ টেবিলে শীর্ষস্থানে টিম ইন্ডিয়া। আক্ষরিক অর্থেই টিম-গেম। সকলের চেষ্টায় সফল ভারত। সঙ্গী বরুণ দেবও। বরুণ দেবের কৃপায় আত্মবিশ্বাস ফির পায় ভারত। বৃষ্টি-বিরতির পর থেকেই ম্যাচের রাশ চলে যায় ভারতের হাতে। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৮৪ রান। ৪৪ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন কোহলি। সমালোচনার জবাব দিয়ে ৩১ বলে হাফসেঞ্চুরি করেন লোকেশ রাহুল। জবাবে ব্যাট করতে নেমে স্বপ্নের ইনিংস খেলছিলেন লিটন দাস। শুরু থেকেই ভারতীয় বোলারদের উপরে শাসন চালাতে থাকেন তিনি। অর্শদীপের সিংয়ের ওভার থেকেই হাত খুলতে শুরু করেন লিটন। অর্শদীপের ওভারে ওঠে ১২ রান। পরের ওভারে ভুবনেশ্বর দিলেন ১৬ রান। ষষ্ঠ ওভারে শামিও ১৬ রান দিলেন। দিশেহারা ক্যাপ্টেন রোহিত কী করবেন বুঝতে পারছিলেন না। রোহিত-কোহলি আলোচনা করতে থাকেন কাকে বল দেবেন। তখনই বরুণ দেবের আশীর্বাদ। অঝোরে বৃষ্টি নামল অ্যাডিলেডে।

    বাংলাদেশের ইনিংসের মাঝে বৃষ্টি এসে খেলা বন্ধ রাখল আধ ঘণ্টারও বেশি। তার পরেই ম্যাচের উপর থেকে নিয়ন্ত্রণ হারাল বাংলাদেশ। তা সত্ত্বেও শেষ বল পর্যন্ত লড়ে গেল ভারতের পড়শি দেশ। শেষ হাসি অবশ্য রোহিত শর্মাদেরই। প্রথম দু ওভারে শামির দিয়েছিলেন ২১ রান। বৃষ্টি বিরতির পর আক্রমণে এসে প্রথম বলেই উইকেট। ফেরালেন ওপেনার নাজমুল হাসান শান্তকে। দুর্দান্ত ওভার। মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট নিলেন বাংলার পেসার। ব্যাটিংয়ে ফর্মে ফিরেছেন। ডিরেক্ট থ্রোয়ে ফেরালেন বিপজ্জনক লিটন দাসকে। নিজের জাত চেনালেন লোকেশ রাহুল। ২৭ বলে ৬০ রানে ফিরলেন লিটন। ম্যাচের টার্নিং পয়েন্ট। বৃষ্টির পর ওভার কমে মোট ১৬ ওভারে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৫১। হার্দিক ও অর্শদীপ পরপর দুই ওভারে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে পাঠিয়ে দেয়। জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ২০ রান। অর্শদীপ সিংয়ের প্রথম বলে ১ রান নেন তাস্কিন। দ্বিতীয় বলে ছক্কা মারেন নুরুল। তৃতীয় বলে কোনও রান দেননি অর্শদীপ। চতুর্থ বলে ২ রান নেন নুরুল। পঞ্চম বলে ৪ মারেন তিনি। সুতরাং জয়ের জন্য শেষ বলে ৭ রান দরকার বাংলাদেশের। ছয় মারলেই ম্যাচ গড়াবে সুপার ওভারে। তবে শেষ বলে ১ রানের বেশি সংগ্রহ করতে পারেননি নুরুল। ফলে ৫ রানে ম্যাচ জেতে ভারত। 

  • T-20 World Cup: আজ কার্যত কোয়ার্টার ফাইনাল! বাংলাদেশকে হারাতে পারলেই শেষ চারের খুব কাছে টিম ইন্ডিয়া

    T-20 World Cup: আজ কার্যত কোয়ার্টার ফাইনাল! বাংলাদেশকে হারাতে পারলেই শেষ চারের খুব কাছে টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছুক্ষণ পরেই অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বাংলাদেশ। এই ম্যাচের ফলের উপর অনেকটাই নির্ভর করছে দুই দলের সেমিফাইনাল ভাগ্য। তিনটি ম্যাচ খেলে ভারত জিতেছে দুটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। চার পয়েন্ট নিয়ে রোহিত শর্মারা আপাতত রয়েছেন দ্বিতীয় স্থানে। সম সংখ্যক ম্যাচ খেলে বাংলাদেশেরও সংগ্রহ চার পয়েন্ট। অর্থাৎ দুই দলই এই ম্যাচ জিততে মরিয়া হয়ে মাঠে নামবে।

    টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে ভারত বাংলাদেশ। তারমধ্যে দশবার জিতেছে ভারত। সর্বসাকুল্যে বাংলাদেশ জয়ের মুখ দেখেছে একবার। পরিসংখ্যানই স্পষ্ট এই ম্যাচে পাল্লা ভারি টিম ইন্ডিয়ার। যদিও খেলাটা যেহেতু ক্রিকেট আর ফরম্যাট যখন টি-টোয়েন্টি তখন অনেক কিছুই ঘটতে পারে। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ঘটে গিয়েছে বেশ কয়েকটি অঘটন। তাই রোহিত শর্মারা একটু সতর্ক হয়েই মাঠে নামতে চাইছেন।

    আরও পড়ুন: আমরা জিততে আসিনি, তাই চাপটা ওদের, আমাদের নয়! ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য শাকিবের

    ভারত-বাংলাদেশ ম্যাচে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। মঙ্গলবার অবিরাম বৃষ্টির জেরে দুই দলের ক্রিকেটারদের ইন্ডোরে প্র্যাকটিস করতে হয়েছিল। অস্ট্রেলিয়ার হাওয়া অফিস জানিয়েছে ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইছে কনকনে ঠান্ডা হাওয়া। এই পরিবেশে দুই দলের পেশাররা একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করবেন। শেষ হাসি কারা হাসেন সেটাই দেখার।

    কোথায় হবে খেলা?
    অ্যাডিলেড ওভালে এই ম্যাচটি খেলা হবে।

    কখন শুরু ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি?
    ভারতীয় সময় অনুযায়ী দুুপুর ১.৩০ থেকে শুরু ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ১টায়।

    কোথায় দেখা যাবে ভারত বনাম বাংলাদেশ এই ম্যাচটি?
    স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।

    অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
    অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত বনাম বাংলাদেশ এই ম্য়াচটি দেখতে পারবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • T20 World Cup: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

    T20 World Cup: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরও এখন তাঁর পিছনে। বিদেশের মাটিতে ভারতের সর্বাধিক আন্তর্জাতিক রান স্কোরার বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের নামে রয়েছে ৩৩৫০ আন্তর্জাতিক রান। গড় ৫৬.৭৭,যার মধ্যে ১১টি সেঞ্চুরি এবং ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে সচিনের সংগ্রহে ৩৩০০ রান। বিদেশের মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সচিনই ছিলেন প্রথম। অস্ট্রেলিয়া ছাড়াও শ্রীলঙ্কার মাটিতে ২৬৮৬ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। ইংল্যান্ডের মাটিতে ২৬২৬ রান করেছেন বান্দ্রার বাদশা। এই তালিকায় দ্রাবিড়ও রয়েছেন। ভারতের বর্তমান হেড কোচ ইংল্যান্ডের মাটিতে ২৬৪৫ রান করেছিলেন। এখন সবাইকে পিছনে ফেলে দিলেন কিং কোহলি।

    চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট ব্যাটেই দিশেহারা প্রতিপক্ষ। পুরনো মেজাজে ফিরেছেন কোহলি (Virat Kohli)। পাকিস্তানের (৫৩ বলে অপরাজিত ৮২ রান) পর নেদারল্য়ান্ডসের (৪৪ বলে অপরাজিত ৬২) বিরুদ্ধে ব্যাক-টু-ব্যাক ঝকঝকে ফিফটি প্লাস ইনিংস খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাময়িক ছন্দপতন। তবে বুধবার অ্যাডিলেড ওভালে বাংলাদেশের বিরুদ্ধে ফের ঝলসে উঠল তাঁর ব্যাট। এই ম্যাচে চতুর্থ ওভারে ব্যাট করতে নেমে ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ১৬ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থান এখন বিরাটের। এর আগে এই রেকর্ডটি ছিল মাহেলা জয়াবর্ধনের নামে। 

    আরও পড়ুন: অ্যাকশনে ভরপুর সিনেমা দিয়ে প্রত্যাবর্তন বলিউড বাদশার, মুক্তি পেল ‘পাঠান’- এর টিজার

    অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই ভয়ঙ্কর হয়ে ওঠেন কোহলি। এদিনের ঝকঝকে ইনিংসের পর তিনি বলেন, “যখনই জানতে পেরেছিলাম যে, বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হবে, তখনই বুঝে গিয়েছিলাম যে, ভালো ক্রিকেটীয় শটই এখানে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি জানতাম আমার অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা দলের জন্য কাজে লাগবে। আমি এখানকার মাঠে খেলতে ভালোবাসি। নেট সেশন থেকে শুরু করে ম্যাচ। অস্ট্রেলিয়ায় ঘরের মতো অনুভূতি হয়। এমসিজি-র নক হোক বা অ্যাডিলেড। আমি এখানে ব্যাটিং উপভোগ করি।” তবে এদিনের ম্যাচ যে  ক্লোজ গেম ছিল তা জানান বিরাট। 

     

  • t20 world cup: আমরা জিততে আসিনি, তাই চাপটা ওদের, আমাদের নয়! ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য শাকিবের

    t20 world cup: আমরা জিততে আসিনি, তাই চাপটা ওদের, আমাদের নয়! ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য শাকিবের

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। এই ম্যাচের ফলের ওপর অনেকটাই নির্ভর করছে দুই দলের সেমিফাইনাল ভাগ্য। তিনটি ম্যাচ খেলে টিম ইন্ডিয়া সংগ্রহ চার পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে বাংলাদেশও ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় কিছুটা হলেও চাপে রোহিত শর্মারা। কাগজে-কলমে ভারত শক্তিশালী হলেও ফরম্যাট যেহেতু টি-টোয়েন্টি তাই ম্যাচের ফল যা কিছু হতে পারে। তবুও বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান ভারতকেই এগিয়ে রাখছেন। তিনি বলেছেন, ” এই ম্যাচ আমরা জিতলে সেটা হবে বড় অঘটন। ভারত সবদিক থেকেই আমাদের চেয়ে এগিয়ে। তবুও আমরা নিজেদের সেরা খেলাটা মেলে ধরার চেষ্টা করব। চাপটা থাকবে ভারতের ওপর। কারণ রোহিত শর্মারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। কঠিন লড়াই হলেও না জেতার কোনও কারণ দেখছি না। গ্রুপের বাকি দুটি ম্যাচ আমাদের খেলতে হবে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে। কাগজে-কলমে দুটি দলই আমাদের থেকে এগিয়ে। তবে আমরা যদি সেরা পারফরম্যান্সটা মেলে ধরতে পারি তাহলে দিনটা আমাদের হতেই পারে। আয়ারল্যান্ড বা জিম্বাবোয়েকে দেখে শেখা উচিত দলের প্রত্যেক ক্রিকেটারের। ওরা ইংল্যান্ড, পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েছে। তাহলে আমরা ভারতকে হারাতে পারবো না কেন?’

    আরও পড়ুন: ছাত্র রাহুলের উপর ভরসা রাহুল স্যারের! বৃষ্টির আশঙ্কা ভারত-বাংলাদেশ ম্যাচে

    দুরন্ত ফর্মে আছেন ভারতীয় ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। তাঁকে দ্রুত ফেরানোই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের বোলারদের। এই প্রসঙ্গে শাকিব বলেছেন, “সূর্য কুমার সত্যিই দুর্দান্ত ব্যাটিং করছে। রেকর্ডের বিচারে আমার মনে হয় সূর্যই এখন ভারতের এক নম্বর ব্যাটসম্যান। এছাড়াও আরও অনেক বিশ্বমানের ব্যাটসম্যান আছে ওদের। আমরা এখনও টিম মিটিং করিনি। তাই বিপক্ষের ব্যাটসম্যানদের নিয়ে আলাদা আলাদা কোনও পরিকল্পনা তৈরি হয়নি। আমাদের যদি এই ম্যাচ জিততেই হয় তাহলে সব বিভাগেই সেরাটা দিতে হবে।”

    আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে তিনবার। ভারতের পক্ষে ফল আপাতত ৩-০। ডনের দেশে শাকিবরা ৩-১ করতে পারেন না ভারত প্রত্যাশামতোই জয়ের হাসি হাসতে পারে তা-ই দেখার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share