Tag: India

India

  • PM Modi: আমেরিকা উড়ে গেলেন প্রধানমন্ত্রী, দেখা করবেন ইলন মাস্কের সঙ্গেও?

    PM Modi: আমেরিকা উড়ে গেলেন প্রধানমন্ত্রী, দেখা করবেন ইলন মাস্কের সঙ্গেও?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সকালে আমেরিকা উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) এবং মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে গেলেন প্রধানমন্ত্রী। চলতি সফরে তিনি সাক্ষাৎ করবেন টেসলা সিইও এবং ট্যুইটারের মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে।

    মোদি-মাস্ক সাক্ষাৎ

    ২০১৫ সালে ক্যালেফোর্নিয়ার টেসলা মোটরস কারখানা পরিদর্শনের সময় ইলন মাস্কের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। তবে সেই সময় ট্যুইটারের মালিক ছিলেন না মাস্ক। ভারতে কারখানা গড়ে তোলার জন্য জায়গা খুঁজছে টেসলা। এমন সময় ইলন মাস্কের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বই কি! সম্প্রতি এক সাক্ষাৎকারে মাস্ক জানিয়েছিলেন, চলতি বছর শেষ হওয়ার আগেই টেসলা ভারতে কারখানা গড়ার জন্য জমি নির্বাচন চূড়ান্ত করে ফেলবে।

    কার কার সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি?

    কেবল মাস্ক নন, এদিন নিউইয়র্কে পা রাখার পরেই প্রধানমন্ত্রী (PM Modi) সাক্ষাৎ করবেন দু ডজনেরও বেশি খ্যাতনামা ব্যক্তির সঙ্গে। এঁদের মধ্যে যেমন নোবেল পুরস্কার প্রাপক রয়েছেন, তেমনি রয়েছেন গায়ক, শিক্ষাবিদ সহ সমাজের সর্বস্তরের মানুষ। জানা গিয়েছে, চলতি সফরে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন লেখক ও জ্যোতির্পদার্থবিদ নীল ডিগ্র্যাস টাইসন, অর্থনীতিবিদ পল রোমার, পরিসংখ্যানবিদ নিকোলাস নাসিম তালেব, বিনিয়োগকারী রে ডালিও, ইন্দো-মার্কিন গায়ক ফালু শাহ, লেখক ও গবেষক জেফ স্মিথ, প্রাক্তন মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান, কূটনীতিক ড্যানিয়েল রাসেল এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ এলব্রিজ কোলবির সঙ্গে। নোবেলজয়ী চিকিৎসক পিটার অ্যাগ্রে, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ স্টিফেন ক্লাসকো এবং ইন্দো-মার্কিন ব্যবসায়ী ও শিল্পী চন্দ্রিকা ট্যান্ডনের সঙ্গেও দেখা করতে পারেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: “পশ্চিমবঙ্গকে আলাদা দেশ মনে করেন মুখ্যমন্ত্রী”! পশ্চিমবঙ্গ দিবসে তোপ শুভেন্দুর

    আমেরিকায় ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর (PM Modi)। প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করার পাশাপাশি বুধবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরের দিন বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। পরে ভাষণ দেবেন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে। ওই দিনই নৈশভোজ সারবেন বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনের সঙ্গে। শুক্রবার প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। আমেরিকা সফর শেষে প্রধানমন্ত্রী যাবেন মিশরে। সেখানেও যোগ দেবেন একাধিক কর্মসূচিতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • PM Modi: আমেরিকায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানেও যোগ দেবেন মোদি

    PM Modi: আমেরিকায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানেও যোগ দেবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনদিনের রাষ্ট্রীয় সফরে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। ২২ জুন হোয়াইট হাউসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন বাইডেন (Joe Biden) এবং মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। ওই রাতে প্রধানমন্ত্রীর সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে যোগ দেবেন মোদি। এদিনই মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী।

    ভাষণ দেবেন মোদি

    পরের দিন প্রধানমন্ত্রী ভাষণ দেবেন প্রবাসী ভারতীয়দের আয়োজিত এক অনুষ্ঠানে। ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগন বিল্ডিং ও ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে হবে ওই অনুষ্ঠান। সেখানে ভারতের উন্নতির গল্প শোনাবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সন্ধে ৭টা থেকে ৯টা পর্যন্ত হবে ওই অনুষ্ঠান। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত গায়িকা মেরি মিলবেন গাইবেন মোদির সৌজন্যে। ২১ তারিখে পালিত হবে ইন্টারন্যাশনাল যোগা ডে। রাষ্ট্রসংঘের সদর দফতরে মোদির নেতৃত্বে মর্যাদা সহকারে পালিত হবে দিনটি। ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে সেখানেও উপস্থিত থাকবেন মিলবেন।

    মোদির জনপ্রিয়তা

    মোদির রোনাল্ড রেগন সেন্টারের অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে অন্যতম ভারত বড়াই বলেন, “মোদি (PM Modi) এ দেশে ভীষণ জনপ্রিয়। তিনি কেবল ভারতের নেতা নন, তিনি বিশ্বেরও অন্যতম নেতা।” বর্তমানে আমেরিকায় ৪.৫ মিলিয়ন প্রবাসী ভারতীয় রয়েছেন। এঁদের সদস্যরা আশা করেন একমাত্র মোদিই সে দেশের বিভিন্ন শহরে বক্তৃতা দিয়ে তাঁদের মধ্যে সংযোগ সাধন করবেন। ইন্ডিয়ান আমেরিকান কমিউনিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান বড়াই বলেন, “প্রবাসী ভারতীয়দের মধ্যে সব চেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁরা চেয়েছিলেন ২০১৪ সালে ম্যাসিডন স্কোয়ার গার্ডেনে এবং ২০১৯ সালে হিউস্টনে যেমন মেগা কার্নিভালের আয়োজন করা হয়েছিল, এবারও তেমনটাই হবে।

    আরও পড়ুুন: খুনের আশঙ্কায় আবেদন করেছিলেন নিরাপত্তার, জেড ক্যাটেগরির সুরক্ষা পাচ্ছেন নওশাদ

    প্রাথমিক সেই পরিকল্পনা অবশ্য বাতিল করা হয়েছে। তার বদলে অনুষ্ঠান হবে রোনাল্ড রেগন বিল্ডিং ও ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে।” বড়াই জানান, ওয়াশিংটন ডিসি সফর শেষে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করতে কয়েক ঘণ্টা সময় ব্যয় করবেন প্রধানমন্ত্রী। তবে প্রবাসী সব ভারতীয়কে ওই অনুষ্ঠানে জায়গা দেওয়া যাচ্ছে না। আয়োজকদের তরফে জানানো হয়েছে, সব মিলিয়ে হাজারখানেক প্রবাসী ভারতীয় উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে। প্রবাসী ভারতীয়দের আশা, ২২ জুন বাইডেনের তরফে যে মোদিকে স্বাগত জানানো হবে, তা চাক্ষুষ করতে উপস্থিত থাকবেন বহু প্রবাসী। মোদির (PM Modi) সম্মানে প্রবাসীদের তরফে নিউইয়র্ক সহ সে দেশের ২০টি শহরে পদযাত্রা করা হবে। স্লোগান দেওয়া হবে, ‘মোদি মোদি’, ‘বন্দে মাতরম’, ‘বন্দে আমেরিকা’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: মোদির মার্কিন সফরে অশান্তির ছক কষছে পাকিস্তান?

    PM Modi: মোদির মার্কিন সফরে অশান্তির ছক কষছে পাকিস্তান?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনদিনের রাষ্ট্রীয় সফরে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) আমন্ত্রণে সাড়া দিয়ে সে দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন একাধিক কর্মসূচিতে। এর মধ্যে রয়েছে বাইডেনের সঙ্গে নৈশভোজও। রয়েছে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়াও। প্রধানমন্ত্রীর সফরে গন্ডগোল পাকাতে চাইছে পড়শি দেশ পাকিস্তান। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে।

    বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বৈঠক আইএসআইয়ের

    সেই রিপোর্ট থেকে জানা গিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা বিভাগ আইএসআই (ISI) খালিস্তানপন্থী বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে গোপন বৈঠক করেছে। এই সংগঠনগুলি আমেরিকায় ভারত-বিরোধী কার্যকলাপ চালায়। ভারতের প্রধানমন্ত্রীর (PM Modi) সফরের মধ্যে অশান্তি পাকানোর ষড়যন্ত্র ছকা হয়েছে ওই বৈঠকে। মোদির আমেরিকা সফরের দিন ঘনিয়ে আসতেই সে দেশে সক্রিয় হয়েছে আইএসআই। কেবল তাই নয়, খালিস্তানপন্থী এবং ভারত-বিরোধী কার্যকলাপে লিপ্ত সংগঠনগুলিকে আর্থিক সাহায্যও করছে পাকিস্তানের ওই গোয়েন্দা বিভাগ।

    মোদির গুরুত্ব

    ইদানিং কালে বিশ্বনেতাদের মধ্যে অনেকেই গুরুত্ব দিচ্ছেন মোদিকে। ব্যতিক্রম নয় আমেরিকাও। সেই কারণেই বাইডেন প্রশাসনের তরফে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানো হয়েছে মোদিকে। হাতে গোণা বিশ্বনেতাদের মধ্যে তিনিই একমাত্র, যিনি মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন দুবার। ভারতের প্রধানমন্ত্রীর এই সম্মান এবং গুরুত্ব প্রত্যাশিতভাবেই মেনে নিতে অসুবিধা হচ্ছে পাকিস্তানের। সেই কারণেই মোদির সফরে অশান্তির ছক কষা হয়েছে বলে ধারণা আন্তর্জাতিক মহলের।

    আরও পড়ুুন: আইনি চাপে কমিশন! আজ কি সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার শুনানি?

    জানা গিয়েছে, মোদির (PM Modi) সফরে বিঘ্ন ঘটানোর একটা ছকও কষেছে আইএসআই। কীভাবে বিক্ষোভ দেখানো হবে, কোথায়ইবা দেখান হবে এসবই প্রকাশ্যে এসেছে। ভারত-বিরোধী বিদ্বেষের বিষ ছড়াতে খোলা হয়েছে ওয়েবসাইটও। ভারতীয় সেনারা মানবাধিকার লঙ্ঘন করছেন বলেও মিথ্যে প্রচার করতে শুরু করেছে বিচ্ছিন্নতাবাদীরা। আইএসআইয়ের মদতে যেসব সংগঠন বিক্ষোভ দেখানোর ছক কষছে, তাদের মধ্যে রয়েছে আমেরিকান মুসলিম কাউন্সিল, পিস অ্যাকশন, ভেটারেন্স ফর পিসের মতো সংগঠনও। ২২ জুন হোয়াইট হাউসে মোদিকে স্বাগত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং। সেই সময় হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি হাতে নিয়েছে ওই সংগঠনগুলি। ‘মোদিকে স্বাগত নয়’, ‘হিন্দুত্ববাদীদের হাত থেকে ভারতকে রক্ষা কর’ জাতীয় স্লোগান সম্বলিত প্ল্যাকার্ডও তৈরি হয়ে গিয়েছে বলে খবর। এখন দেখার, বিক্ষোভকারীদের কীভাবে নিয়ন্ত্রণ করে বাইডেনের দেশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Online Games: ভারতে তিন ধরনের অনলাইন গেম নিষিদ্ধ করার পথে কেন্দ্র

    Online Games: ভারতে তিন ধরনের অনলাইন গেম নিষিদ্ধ করার পথে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: অনলাইন গেম (Online Games) খেলে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেয় বড় থেকে ছোট। অনলাইন গেমের প্রতি বাচ্চাদের আসক্তি চরম সীমায়। এবার এই বিষয় নিয়ে সচেতন হল কেন্দ্র সরকার। এবার থেকে আর ভারতে সব ধরনের অনলাইন গেম খেলা যাবে না। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, ভারতে তিন ধরনের অনলাইন গেম নিষিদ্ধ করা হচ্ছে। কেন্দ্র অনলাইন গেমিং সম্পর্কিত কাঠামো তৈরি করেছে। ব্যবহারকারীর জন্য ক্ষতিকারক হতে পারে বা আসক্তির কারণ তৈরি করতে পারে এমন গেমগুলির ক্ষেত্রে অনুমোদন দেবে না কেন্দ্র সরকার।

    অনলাইন গেম নিয়ে প্রাথমিক কাঠামো তৈরি

    রাজীব চন্দ্রশেখর আরও বলেছেন, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্য কোনও প্রযুক্তির ব্যবহারকারীদের উপর নজর রাখবে। তাঁরা যাতে ক্ষতির মুখে না পড়ে সেটাও সরকার দেখবে। অনলাইন গেমের (Online Games) মাধ্যমে ধর্মান্তরিত করার প্রবণতাও বাড়ছে। সেই দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেছেন, অনলাইন গেম নিয়ে প্রাথমিক কাঠামো তৈরি হয়েছে। সেই কাঠামোর ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন গেম নিষিদ্ধ করা হবে। তবে কী কী ধরনের গেম নিষিদ্ধ হবে সে ব্যাপারে স্পষ্ট কোনও ধারণা এখনই মেলেনি। 

    আরও পড়ুুন: পঞ্চায়েতের টিকিট ১ লক্ষ টাকায়, তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রধান-উপপ্রধান

    প্রযুক্তির দৌলতে অনলাইন গেমের (Online Games) জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। অনেকেই অনলাইন গেমের প্রতি আসক্ত হচ্ছেন। আবার এই ধরনের গেমে অংশ নিয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে এ বার অনলাইন গেম নিয়ে পদক্ষেপ করার কথা ভাবছে সরকার। মন্ত্রী আরও জানিয়েছেন, কোন ধরনের অনলাইন গেমকে ছাড় দেওয়া হবে, তা ঠিক করতে একটি স্ব-নিয়ন্ত্রক সংস্থা তৈরি করা হবে। মন্ত্রী জানিয়েছেন, কৃত্রিম মেধাকে নিয়ন্ত্রণ করা হবে। তবে দেশের ডিজিটাল দুনিয়ার নাগরিকদের যাতে ক্ষতি না হয়, সে দিকেও সরকার নজর দেবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WTC Final 2023: পাল্লা ভারী অস্ট্রেলিয়ার! গ্যালারিতে ভিড়, উড়ছে তেরঙ্গা, মিরাকেলের আশায় ভারত

    WTC Final 2023: পাল্লা ভারী অস্ট্রেলিয়ার! গ্যালারিতে ভিড়, উড়ছে তেরঙ্গা, মিরাকেলের আশায় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সমর্থকদের মন ভারাক্রান্ত করার পক্ষে ওভালের স্কোরবোর্ডই যথেষ্ট। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার (WTC Final 2023) লিড ২৯৬ রান। হাতে এখনও ৬ উইকেট। অবিশ্বাস্য কিছু না ঘটলে ভারতের সামনে টার্গেট কমপক্ষে সাড়ে তিনশো তো হতেই চলেছে। চতুর্থ ইনিংসে বিশ্বের যে কোনও পিচে যা চেজ করা শুধু অসম্ভব নয়, অবিশ্বাস্য ঘটনা হয়ে থাকবে। তবে ইতিহাস তো এভাবেই লেখা হয়। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে বার বার লেখা হয়েছে। এমন কিছু মহাজাগতিক ঘটনা ঘটেছে বাইশগজে, যা কখনওই ভোলার নয়। প্রথম ইনিংসে ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন আচরণের পরেও তাই এখনও আশা ছাড়তে নারাজ বহু টিম ইন্ডিয়ার সমর্থক। না হলে কী করে গ্যালারিতে এত ভিড় জমছে। উড়ছে তেরঙ্গা পতাকা।

    রাহানে-শার্দূলের লড়াই

    গত তিন দিনে ভারতের প্রাপ্তি শুধু একটাই, ব্যর্থতার মিছিলে রাহানে-শার্দূলের চোয়াল চাপা লড়াই। যা প্রথম ইনিংসে ভারতকে ২৯৬ রানে পৌঁছতে সাহায্য করেছে। শুক্রবার বল গড়ানোর পরেই শ্রীকর ভরত যখন বোল্যান্ডের বিষাক্ত ডেলিভারিতে বোল্ড হলেন, তখন ফলো-অনের আতঙ্ক রীতিমতো চেপে বসেছিল ভারতীয় শিবিরে। দূর দূরান্ত থেকে যাঁরা খেলা দেখতি এসেছিলেন ওভালে, তাঁরা ধরেই নিয়েছিলেন রবিবার আর মাঠে আসতে হবে না। তার চাইতে লন্ডন শহরটা ভালোভাবে ঘুরে দেখা যাবে। 

    ক্যাচ মিশ অস্ট্রেলিয়ার

    অস্ট্রলিয়ার শিবিরে যে আত্মতুষ্টি থাবা বসাতে শুরু করেছিল তা তিনটি ক্যাচ ফেলার মধ্যেই স্পষ্ট। অন্য কোনও দল হলে না হয় মানা যেত, এটা যে ব্যাগি গ্রিন, ডন ব্র্যাডম্যানের উত্তরসূরি, বিশ্বাসই হচিছল না। আরও খারাপ লাগছিল প্যাট কামিন্সকে দেখে। ৮৩ রানের বিনিময়ে তিনটি উইকেট নিলেন, কিন্তু দু’বার নো বল করে ভারতকে লড়াইয়ে ফেরার পথ করে দিলেন তিনিই। একবার রাহানে, আর একবার শার্দূল—দু’টি ক্ষেত্রেই  ভারতীয় ব্যাটসম্যানরা ভাগ্যের সাহায্য পেয়েছেন। আর সেই সুযোগ কাজে লাগিয়ে রাহানে ও শার্দূল খাদের কিনারা থেকে টেনে তুলেছেন দলকে।

    রাহানে স্পেশালিস্ট

    অজিঙ্কা রাহানে স্পেশালিস্ট ব্যাটসম্যান। খারাপ ফর্মের কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। আবার ফিরে এসেছেন রনজি ও আইপিএলে ভালো খেলার সুবাদে। এক্ষেত্রে অনুঘটকের কাজ করেছেন চেন্নাই সুপার কিংসরে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকমেন্ডনশনও। কারণ, মাহি জানতেন ইংল্যান্ডর পিচে বিপর্যয়ে হাল ধরার মতো একজন ক্রিকেটার দরকার। সেই দায়িত্ব রাহানের চেয়ে আর কেউ ভালোভাবে পালন করতে পারবেন না। টিম ম্যানেজমেনেটর আস্থার মর্যাদা রেখেছেন রাহানে। ১২৮ বলে করেছেন ৮৯ রান। সেঞ্চুরিটা হতেই পারত। তবে গ্রিনের অসাধারণ ক্যাচের কাছে থামতে হয়েছে তাঁকে।

    আরও পড়ুন: হটস্টার অ্যাপে বিনামূল্যে দেখা যাবে একদিনের বিশ্বকাপ!

    স্থিতিশীল শার্দূল

    শার্দূলের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। তিনি সত্যিই ‘বাঘের’ বাচ্চার মতো অজি পেসারদের মোকাবিলা করলেন। ১০৯ বলে ৫১ রান তাঁর কেরিয়ারের অন্যতম সেরা এক ইনিংস হিসেবেই পরিগণিত হবে। এই দুই ব্যাটসম্যান দেখিয়ে দিলেন, ওভালের পিচেও রান করা সম্ভব। তা থেকে রোহিত, কোহলিরা যদি নিজেদের ভুল শুধরে দ্বিতীয় ইনিংসে সেরাটা মেলে ধরতে পারেন, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পয়নশিপ ফাইনাল (WTC Final 2023) আরও রোমাঞ্চকর হয়ে উঠবে।

    শেষলগ্নে জাদেজার যাদু

    এখন, সবার আগে যেটা দরকার, সেটা হল অস্ট্রলিয়াকে দ্বিতীয় ইনিংসে দ্রুত অল-আউট করা। বল ঘুরছে। জাদেজার জোড়া সাফল্যে তা প্রমাণিত। অশ্বিনের অভাব বড় হয়ে দেখা দিচেছ। অস্ট্রলিয়া এখনও পর্যন্ত তুলেছে ৪ উইকেটে ১২৩। ফিরে গিয়েছেন খোয়াজা (১৩), ওয়ার্নার (১), স্মিথ (৩৪) ও ট্রাভিস হেড (১৮)। তবে ঘুম চোখে ব্যাট করতে নামা লাবুশানে দরজা আগলে রেখেছেন। ৪১ রানে তিনি অপরাজিত। সঙ্গী গ্রিন ৭ রানে ক্রিজে। পাল্লা অবশ্যই অসেট্রলিয়ার। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তাই আশা করতে দোষ নেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • S Jaishankar: ট্যাবলোয় ইন্দিরা হত্যার দৃশ্য, “কানাডার জন্যও ভাল নয়”, বললেন জয়শঙ্কর

    S Jaishankar: ট্যাবলোয় ইন্দিরা হত্যার দৃশ্য, “কানাডার জন্যও ভাল নয়”, বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত (India) ও কানাডার (Canada) সম্পর্কের জন্য এই দৃশ্য মোটেই ভাল নয়। কানাডার ঘটনায় এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। কানাডায় খালিস্থানপন্থীদের বাড়বাড়ন্ত নিয়েও মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী। ৬ জুন ছিল অপারেশন ব্লু-স্টারের ৩৯তম বার্ষীকি। এই উপলক্ষে কানাডার ব্র্যাম্পটন শহরে শোভাযাত্রা বের করেছিলেন খালিস্থানপন্থীরা। শোভাযাত্রায় একটি ট্যাবলোর মাধ্যমে দেখানো হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যা দৃশ্য। সেই শোভাযাত্রার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সে সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে কানাডায় খালিস্থানপন্থীদের বাড়বাড়ন্তের বিষয়ে মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী (S Jaishankar)।

    জয়শঙ্করের প্রতিক্রিয়া

    ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, ভারতীয় সেনার পোশাকে বন্দুক হাতে দাঁড়িয়ে দুই শিখ জওয়ান। সাদা শাড়ি পরিহিত এক মহিলা রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে। সেই ট্যাবলোর পিছনে খালিস্থানি পতাকা হাতে হেঁটে চলেছেন বেশ কয়েকজন। এ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, আমি মনে করি এই বিষয়টির সঙ্গে আরও বড় সমস্যা জড়িত…সত্যি কথা বলতে কী, ভোটব্যাঙ্কের রাজনীতি ছাড়া অন্য কোনও কারণে কেউ এমন করতে পারে বলে আমি মনে করি না। আমার মতে, সে দেশে বিচ্ছিন্নতাবাদীদের বাড়বাড়ন্ত বৃহত্তর অন্তর্নিহিত সমস্যা। চরমপন্থীরা সহিংসতার পক্ষে। আমি মনে করি, এটি আমাদের দুই দেশের সম্পর্কের জন্য ভাল নয়। কানাডার জন্যও এটা ভাল নয়।

    অপারেশন ব্লু-স্টার

    প্রসঙ্গত, খালিস্থানপন্থী জঙ্গি ভিন্দ্রেওয়ালাকে খতম করতে ১৯৮৪ সালে পঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে অভিযান চালায় ভারতীয় সেনা। তার জেরে ওই বছরেরই ৩১ অক্টোবর শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সম্প্রতি ফের মাথাচাড়া দিয়েছে খালিস্থানপন্থীদের আন্দোলন। গ্রেফতার করা হয়েছে আন্দোলনের নেতা অমৃতপালকে। 

    সেই ঘটনার প্রেক্ষিতে নানা সময় কানাডায় আন্দোলন করেছেন খালিস্থানপন্থীরা। সম্প্রতি যে শোভাযাত্রা হয়েছিল, সেখানেও ছিলেন তাঁরাই। সেই ঘটনার জেরেই কড়া প্রতিক্রিয়া জয়শঙ্করের (S Jaishankar)।

    আরও পড়ুুন: “শুভেন্দুকে চটি দিয়ে মারতাম”, তৃণমূলের সৌগতর মন্তব্যে স্তম্ভিত রাজ্য

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • WTC Final: দলে যশস্বী, সূর্যকুমার! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চূড়ান্ত দল ঘোষণা

    WTC Final: দলে যশস্বী, সূর্যকুমার! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চূড়ান্ত দল ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের রেশ শেষ হতে না হতেই ক্রিকেটপ্রেমীরা মেতে উঠবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final)। আগামী ৭ জুন থেকে লন্ডনের ওভালে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বৈরথ। দুই দলই রবির সন্ধ্যায় চূড়ান্ত দল ঘোষণা করে দিল। ১৭ সদস্যের স্কোয়াড। মূল দলে ১৫ জন ও স্ট্যান্ড বাইতে দুই ক্রিকেটার। দুই দলেই রয়েছে চমক।

    দলে যশস্বী, সূর্যকুমার 

    আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের ফলে ভারতীয় দলে সুযোগ পেয়ে গেলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) থাকছেন স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে। ব্যক্তিগত কারণে টেস্ট দলে যোগ দিতে পারবেন না ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর বদলে দলে যোগ দেবেন যশস্বী। তাঁর ইউকে ভিসাও রয়েছে। ফলে যশস্বীর উড়ান ধরতেও সমস্যা নেই। চলতি আইপিএলে যশস্বী ১৪ ম্যাচে ৬২৫ রান করেছেন। হাঁকিয়েছেন একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি। লন্ডনের উড়ান ধরবেন সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)। সূর্যর আইপিএল অভিযানও দুরন্ত সফল। ১৬ ম্যাচে ৬০৫ রান করেছেন বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার। রয়েছে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি। 

    নেই মিচেল মার্শ

    ভারতের বিরুদ্ধে ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়া স্কোয়াডে রাখা হল না মিচেল মার্শকে। চার পেসার হিসেবে অজি স্কোয়াডে আছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড, স্কট বোল্যান্ড। সঙ্গে পেসার অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরুন গ্রিন। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে যে দল জিতবে, তারা পাবে ১.৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩.২৩ কোটি। আর রানার্স দল পাবে ৮ লাখ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬.৬১ কোটি টাকা। 

    আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে গিয়ে সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হিন্দু যুবতীর

    ১৫ সদস্যের দুই দল

    অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জোশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জোশ ইংলিস (উইকেটকিপার), উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্যাথান লিয়ঁ, টড মারফি, স্টিভ স্মিথ (ভাইস ক্যাপ্টেন), মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।

    স্ট্যান্ড বাই প্লেয়ার্স: মিচেল মার্শ, ম্যাথিউ রেনেশ

    ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকট।

    স্ট্যান্ড বাই প্লেয়ার্স: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • GDP: ‘ভারতের জিডিপি ছাড়িয়ে যেতে পারে ৭ শতাংশ’, বলছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

    GDP: ‘ভারতের জিডিপি ছাড়িয়ে যেতে পারে ৭ শতাংশ’, বলছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি অর্থবর্ষে ভারতের (India) জিডিপি (GDP) ছাড়িয়ে যেতে পারে ৭ শতাংশ। অন্তত এমনই দাবি করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। বছরের প্রথম দিকেই চলতি আর্থিক বর্ষের অর্থনৈতিক সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল ভারতের জিডিপি হতে পারে ৭ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষের বেসলাইন জিডিপি বৃদ্ধি ৬.৫ শতাংশ হতে পারে বলেও মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে বলতে গিয়েই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, সুদের হারে বৃদ্ধি ঠেকানো আমার হাতে নেই।

    জিডিপি (GDP) নিয়ে কী বললেন শক্তিকান্ত?

    তিনি বলেন, দেশে মুদ্রাস্ফীতি অনেকটাই কমেছে। কিন্তু এই সময়টা অনেকটাই চ্যালেঞ্জের। অবহেলার কোনও সুযোগ নেই। তিনি বলেন, দেশের ব্যাঙ্কগুলির ওপর ভরসা রয়েছে। শুধু তাই নয়, বিশ্বের পরিস্থিতির তুলনায় ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থা স্থিতিশীল এবং শক্তিশালী। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, এই আর্থিক স্থিতিশীলতা (GDP) বজায় রাখতে রিজার্ভ ব্যাঙ্ক সবরকমভাবে ব্যাঙ্কগুলিকে সাহায্য করছে। তিনি বলেন, ইস্পাত ও সিমেন্ট খাতে ব্যক্তিগত বিনিয়োগের বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

    আরবিআইয়ের সাম্প্রতিক সমীক্ষা

    যা দেশের দুটি গুরুত্বপূর্ণ শিল্পের জন্য ভাল প্রমাণিত হতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আরও বলেন, কৃষি খাত ভাল করেছে এবং সেবা খাতও ভাল করেছে। তবে সরকারের ক্যাপেক্স এবং পরিকাঠামোর জন্য খরচ আগের চেয়ে বেশ কিছুটা বেড়েছে। শক্তিকান্ত বলেন, আরবিআইয়ের সাম্প্রতিক সমীক্ষা অনুসারে উৎপাদন ক্ষেত্রে সক্ষমতার ব্যবহার প্রায় ৭৫ শতাংশ। কিন্তু একটি সিআইআই সমীক্ষা দেখায় যে এটি আরও বেশি।

    এদিন ২ হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত (GDP) প্রসঙ্গে শক্তিকান্ত বলেন, ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত ২ হাজার টাকার নোটের চাহিদা ছিল সর্বাধিক। সেই সময় সার্কুলেশন হয়েছিল ৬.৭৩ লক্ষ কোটি টাকা। ২০২৩ সালের ৩১ মার্চ এই চাহিদা কমে দাঁড়ায় ৩.৬২ লক্ষ কোটিতে। তিনি জানান, অন্যান্য নোট বাজারে অনেক বেশি ছেড়ে রাখা হয়েছে। তাই সমস্যা হবে না।

    আরও পড়ুুন: “মোদিজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে নবান্নে”, বোমা ফাটালেন শুভেন্দু

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Congress: কর্নাটকের কংগ্রেস সরকারের কাছে ‘হিন্দু বিরোধী’ তিন দাবি অ্যামনেস্টি ইন্ডিয়ার!

    Congress: কর্নাটকের কংগ্রেস সরকারের কাছে ‘হিন্দু বিরোধী’ তিন দাবি অ্যামনেস্টি ইন্ডিয়ার!

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটক (Karnataka) বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস (Congress)। ২২৪ আসন বিশিষ্ট ওই বিধানসভায় কংগ্রেস পেয়েছে ১৩৫টি আসন। তার পরেই মাথাচাড়া দিয়ে উঠেছে হিন্দুত্ব বিরোধী বিভিন্ন সংগঠন। রাজ্যের নয়া সরকারের কাছে তাদের ‘আবদার’ও জানিয়েছে ওই সংগঠনগুলি। এই যেমন, অ্যামনেস্টি ইন্ডিয়া। এই সংগঠনের বিরুদ্ধে দেশের একাধিক তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করতেই পাততাড়ি গুটিয়েছে। সম্প্রতি তারাই কর্নাটকে কংগ্রেস সরকারের কাছে একাধিক দাবি জানিয়েছে। যার মধ্যে তিনটিই হিন্দু-বিরোধী।

    কংগ্রেসের (Congress) কাছে দাবি

    ওই সংগঠনের দাবিগুলির মধ্যে রয়েছে, গোহত্যার অনুমতি দিতে হবে। দিতে হবে ধর্মান্তকরণের অধিকারও। স্কুলে হিজাব পরায় যে নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহার করতে হবে এবং যেসব হিন্দু মুসলমানদের দোকান বয়কট করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ট্যুইট-বার্তায় অ্যামনেস্টি ইন্ডিয়া কর্নাটক কংগ্রেসকে বলেছে, মানবাধিকার রক্ষায় এই তিনটি কাজকে প্রায়োরিটি দিতে হবে।

    হিজাব পরে স্কুলে যাওয়ার দাবি

    ওই সংগঠনের প্রথম (Congress) দাবি, স্কুলে হিজাব পরার ওপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তা প্রত্যাহার করতে হবে। এই নিষেধাজ্ঞার জেরে মুসলমান মেয়েদের কাছে দুটি অপশন খোলা থাকছে। হয় তাকে ধর্মের স্বাধীনতা থেকে বঞ্চিত হতে হবে, নয়তো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হতে হবে। এতে তারা ক্রমেই পিছিয়ে পড়ছে।

    প্রসঙ্গত, কর্নাটকের স্কুলগুলিতে সে সরকারি হোক কিংবা বেসরকারি নির্দিষ্ট পোশাক বিধি রয়েছে। ছাত্রছাত্রীরা যখন স্কুলে আসে, পোশাক বিধি মেনে পোশাক পরেই তাদের স্কুলে আসতে হয়। ২০২১ সালের ডিসেম্বরে হাঠাৎই একদিন কয়েকজন মুসলমান ছাত্রী হিজাব পরে ক্লাসরুমে আসতে শুরু করে। বাধা দিলে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয় তারা। ফলশ্রুতি হিসেবে, রাজ্যের সমস্ত প্রতিষ্ঠানে ধর্মীয় কোনও পোশাক পরে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত।

    ওই সংগঠনের দ্বিতীয় (Congress) দাবি হল, গোহত্যার অনুমতি দিতে হবে। দিতে হবে ধর্মান্তকরণের অনুমতিও। কর্নাটকে আইন করে দুটিই নিষিদ্ধ করা হয়। তাদের দাবি, তা না হলে সংখ্যালঘুদের ওপর ওই দুই আইনের অপব্যবহার হবে। ওই সংগঠনের তৃতীয় দাবিটি হল, যেসব হিন্দু মুসলমান দোকানদারদের বয়কট করছেন, তাঁদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

    আরও পড়ুুন: “মোদিজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে নবান্নে”, বোমা ফাটালেন শুভেন্দু

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: প্রধানমন্ত্রী মোদিকে ‘দ্য বস’ আখ্যা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, কেন জানেন?

    PM Modi: প্রধানমন্ত্রী মোদিকে ‘দ্য বস’ আখ্যা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট তাঁকে সম্বোধন করেছিলেন ‘মিস্টার প্রাইম মিনিস্টার’ বলে। পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী তো আবার তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন। এবার তাঁকে ‘দ্য বস’ (The Boss) বলে সম্বোধন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যন্থনি অ্যালবানেজ। এই তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), এই মুহূর্তে বিশ্ব নেতাদের মধ্য সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব।

    মোদি (PM Modi)-স্তুতি

    দিন তিনেক আগে ত্রিদেশীয় সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানের হিরোসিমায় আয়োজিত জি-৭ সম্মেলনে যোগ দেন তিনি। সেখানেই তাঁকে ‘মিস্টার প্রাইম মিনিস্টার’ বলে সম্বোধন করেন জো বাইডেন। মোদির অটোগ্রাফ নিতে বাড়িয়ে দেন তাঁর অটোগ্রাফের খাতাও। সেখান থেকে প্রধানমন্ত্রী গিয়েছিলেন দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে।

    মোদির পা ছুঁয়ে প্রণাম করেন সে দেশের প্রধানমন্ত্রী। সেখান থেকে রাতেই মোদি পৌঁছান অস্ট্রেলিয়ায়। তাঁকে সিডনি বিমানবন্দরে স্বাগত জানান সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ।

    মোদির মুখে শেন ওয়ার্ন

    মঙ্গলবার অস্ট্রেলিয়ার শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। পরে যোগ দেন সিডনিতে আয়োজিত এক অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচুর প্রবাসী ভারতীয়। প্রথমে ভাষণ দেন মোদি। ভারত-অস্ট্রেলিয়ার গভীর সম্পর্ক বোঝাতে গিয়ে তিনি বলেন, “আমাদের সঙ্গে অস্ট্রেলিয়ানদের সম্পর্ক সব জায়গায়।

    গত বছর যখন শেন ওয়ার্ন মারা যান, তখন আমরা শয়ে শয়ে ভারতীয় কেঁদেছিলাম। আমাদের মনে হয়েছিল, আমরা যেন কাছের কাউকে হারিয়েছি।”

    মোদি ‘দ্য বস’

    মোদির ভাষণ শেষে বলতে ওঠেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ওই সময়ই তিনি ভারতের প্রধানমন্ত্রীকে ‘দ্য বস’ বলে সম্বোধন করেন। বিখ্যাত রকস্টার ব্রুস স্প্রিংটিনকে ‘দ্য বস’ বলে সম্বোধন করতেন তাঁর ভক্তরা। মোদিকে তাঁর সঙ্গেই তুলনা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ব্রুস স্প্রিংটিনকে শেষবার আমি এই স্টেজে দেখেছিলাম। প্রধানমন্ত্রী (PM Modi) নরেন্দ্র মোদি যে অভ্যর্থনা পেলেন উনিও তা পাননি। প্রধানমন্ত্রী মোদি হলেন দ্য বস।”

    অস্ট্রেলিয় প্রধানমন্ত্রীর এই সম্বোধনের পরেই করতালিতে ফেটে পড়ার জোগাড় হয় সিডনির কুদোস ব্যাঙ্ক এরিনা হল। জন-কলরোল থামলে অ্যালবানেজ বলেন, “আমি এক বছর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে এটা আমাদের ষষ্ঠ সাক্ষাৎ। এটা দেখাচ্ছে, ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারত মহাসাগরের প্রতিবেশীও। আমাদের গভীর বন্ধুত্ব রয়েছে। আগামিদিনে তা আরও জোরদার করতে চাই।”

    আরও পড়ুুন: ‘‘একটা মুরগি খোঁজা হচ্ছে’’, মমতা-কেজরির বৈঠককে কটাক্ষ দিলীপের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share