Tag: India

India

  • Supreme Court: ‘দেশকে দুর্বল করতে সুপ্রিম কোর্টকে হাতিয়ার করছে ভারত-বিরোধী শক্তি’! বলছে সঙ্ঘ-পন্থী পত্রিকা

    Supreme Court: ‘দেশকে দুর্বল করতে সুপ্রিম কোর্টকে হাতিয়ার করছে ভারত-বিরোধী শক্তি’! বলছে সঙ্ঘ-পন্থী পত্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টকে (Supreme Court) ভারত বিরোধী শক্তি (Anti India Forces) হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অন্তত এমনই দাবি করা হয়েছে আরএসএস (RSS)-পন্থী সাপ্তাহিক পত্রিকা ‘পাঞ্চজন্য’য়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির করা দু-পর্বের একটি তথ্যচিত্রকে ঘিরে নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। তার জেরে তথ্যচিত্রটির প্রদর্শন নিষিদ্ধ করে কেন্দ্র। তার পরেও বিজেপি বিরোধী কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন লিঙ্কের মাধ্যমে ওই ছবির স্ক্রিনিং করায়। সেই সব লিঙ্ক মুছে ফেলতে বারংবার আবেদন করা হয়। এ নিয়ে কেন্দ্রকেও নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট। তা নিয়েই সম্পাদকীয় প্রকাশিত হয়েছে পাঞ্চজন্যয়।

    বিবিসির তথ্যচিত্র…

    বিবিসির তথ্যচিত্র নিয়ে কেন্দ্রকে দেওয়া সুপ্রিম কোর্টের নোটিশের উল্লেখ করে ওই পত্রিকায় লেখা হয়েছে, দেশের স্বার্থ রক্ষা করবে বলেই সুপ্রিম কোর্ট তৈরি করা হয়েছিল। কিন্তু একে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভারত বিরোধী শক্তি। তাদের পথ পরিষ্কার করতেই এসব করার চেষ্টা করা হচ্ছে। বিবিসির ওই তথ্যচিত্র অসত্য ও কাল্পনিক এবং তা ভারতকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে অভিযোগ পাঞ্চজন্যর। হিন্দি ভাষার ওই পত্রিকাটিতে এও বলা হয়েছে, ভারতীয়দের করদাতাদের টাকায় চলে সুপ্রিম কোর্ট। দেশের স্বার্থে এই প্রতিষ্ঠান কাজ করে ভারতীয় আইন অনুযায়ী। কিন্তু ভারত বিরোধীদের পথ পরিষ্কার করার চেষ্টায় এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

    আরও পড়ুুন: ‘‘মিথ্যা তথ্য’ ছড়িয়ে ভারতের অগ্রগতিকে রোধ করার চেষ্টা হচ্ছে’, বললেন ধনখড়

    মানবাধিকারের নামে সন্ত্রাসবাদীদের সুরক্ষা প্রদান ও পরিবেশ রক্ষার দোহাই দিয়ে ভারতের উন্নয়নে প্রতিবন্ধকতা নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে পাঞ্চজন্য। পত্রিকাটিতে এও লেখা হয়েছে, ভারতের গণতন্ত্র, উদারতাবাদ ও সভ্যতার মানদণ্ড ব্যবহার করছে…। এমন হতে পারে ধর্মান্তকরণের মাধ্যমে দেশকে দুর্বল করার অধিকার আসবে। গত সপ্তাহেই দেশের শীর্ষ আদালত (Supreme Court) বিবিসির ওই তথ্যচিত্রের ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের বক্তব্য, এই আবেদনের কোনও মেরিট নেই।

    প্রসঙ্গত, সম্প্রতি ‘ইন্ডিয়া: দি মোদি কোয়েশ্চেন’ শীর্ষক দু পর্বের একটি তথ্যচিত্র সম্প্রচার করে বিবিসি। ওই তথ্যচিত্রে ২০০২ সালে গুজরাট হিংসা নিয়ে ‘বিকৃত’ তথ্য তুলে ধরা হয় বলে অভিযোগ। ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। বিবিসির ওই তথ্যচিত্র সম্প্রচারিত হতেই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। তথ্যপ্রযুক্তি আইনের বলে কেন্দ্র সোশ্যাল মিডিয়া থেকে ওই তথ্যচিত্রটি তুলে নেয়। সরকারের তরফে বলা হয়, ভারতকে খাটো করতেই মিথ্যা ও অবমাননামূলক তথ্য ছড়ানো হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Jagdeep Dhankhar: ‘‘মিথ্যা তথ্য’ ছড়িয়ে ভারতের অগ্রগতিকে রোধ করার চেষ্টা হচ্ছে’, বললেন ধনখড়

    Jagdeep Dhankhar: ‘‘মিথ্যা তথ্য’ ছড়িয়ে ভারতের অগ্রগতিকে রোধ করার চেষ্টা হচ্ছে’, বললেন ধনখড়

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মিথ্যা তথ্য’ ছড়িয়ে ভারতের অগ্রগতিকে রোধ করার চেষ্টা হচ্ছে। বুধবার বিবিসির (BBC) নাম না করে এই ভাষায়ই আক্রমণ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। ভুল তথ্য দিয়ে ভারতকে (India) খাটো করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। এ সবের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধের ডাক দিয়েছেন ধনখড়।

    জগদীপ ধনখড়…

    এদিন নিজের বাসভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের কয়েকজন ট্রেনি অফিসারের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। সেখানেই পশ্চিমি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে উগরে দেন এক রাশ ক্ষোভ। উপরাষ্ট্রপতি বলেন, গত শতাব্দীতে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছিল একজনের কাছে জনজীবন বিপর্যস্ত করে দেওয়ার মতো সমরাস্ত্র রয়েছে। কিন্তু পরে সেই দাবি মিথ্যা বলে প্রমাণিত হয়। রাজনীতির কারবারিদের মতে, উপরাষ্ট্রপতি (Jagdeep Dhankhar) আমেরিকা-ইরাক যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করেছেন। ওই সময় আমেরিকা ও কিছু সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়, ইরাকের তৎকালীন রাষ্ট্রপ্রধান সাদ্দাম হুসেনের কাছে ভয়ঙ্করতম যুদ্ধাস্ত্র রয়েছে। যদিও পরে তা ভুল বলে প্রমাণিত হত। ওয়াকিবহাল মহলের মতে, বিকৃত তথ্য নিয়ে এ বার ভারতবাসীকে সতর্ক করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। ওই ট্রেনি অফিসারদের কিছুটা উপদেশ দেওয়ার মতো করেই ধনখড় বলেন, সংবিধান ও জাতীয়তাবাদকে সব চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

    আরও পড়ুুন: দেশের হাল বদলাতে গুচ্ছ সিদ্ধান্ত মোদি মন্ত্রিসভার বৈঠকে, জানেন কী কী?

    প্রসঙ্গত, সম্প্রতি ‘ইন্ডিয়া: দি মোদি কোয়েশ্চেন’ শীর্ষক দু পর্বের একটি তথ্যচিত্র সম্প্রচার করে বিবিসি। ওই তথ্যচিত্রে ২০০২ সালে গুজরাট হিংসা নিয়ে ‘বিকৃত’ তথ্য তুলে ধরা হয় বলে অভিযোগ। ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। বিবিসির ওই তথ্যচিত্র সম্প্রচারিত হতেই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। তথ্যপ্রযুক্তি আইনের বলে কেন্দ্র সোশ্যাল মিডিয়া থেকে ওই তথ্যচিত্রটি তুলে নেয়। সরকারের তরফে বলা হয়, ভারতকে খাটো করতেই মিথ্যা ও অবমাননামূলক তথ্য ছড়ানো হচ্ছে। এদিন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও (Jagdeep Dhankhar) বলেন, ‘মিথ্যা তথ্য’ ছড়িয়ে ভারতের অগ্রগতিকে রোধ করার চেষ্টা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pakistan: ‘পাকিস্তানের সামনে ঋণ খেলাপির ঝুঁকি তৈরি হয়েছে’, রিপোর্ট দিল ‘ফিচ’

    Pakistan: ‘পাকিস্তানের সামনে ঋণ খেলাপির ঝুঁকি তৈরি হয়েছে’, রিপোর্ট দিল ‘ফিচ’

    মাধ্যম নিউজ ডেস্ক: চরম আর্থিক সংকটে ভারতের (India) আরও এক প্রতিবেশী দেশ, পাকিস্তান (Pakistan)। গত কয়েক মাস ধরে গভীর আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছে শাহবাজ শরিফের দেশ। ঋণ দেওয়ার জন্য আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (IMF) কড়া শর্ত দিয়েছে ইসলামাবাদকে। যা পূরণ করা প্রায় অসম্ভব বলেই মনে করছে শাহবাজ শরিফ সরকার। কারণ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় তলানিতে। এমতাবস্থায় পাকিস্তানের সামনে ঋণ খেলাপির ঝুঁকি তৈরি হয়েছে। অন্তত এমনই পূর্বাভাস দিয়েছে আমেরিকার নিউইয়র্ক-ভিত্তিক বৈশ্বিক রেটিং সংস্থা ফিচ। শ্রীলঙ্কার পরে এবার দেউলিয়া হওয়ার মুখে ইসালামাবাদ।

    ঋণ খেলাপির রেটিং…

    ফিচ-এর পক্ষ থেকে পাকিস্তানের (Pakistan) দীর্ঘমেয়াদি বৈদেশিক মুদ্রার ঋণ খেলাপির রেটিং সিসিসি+ কমিয়ে সিসিসি-। এর অর্থ হল, এতদিন যদিও বা ইসলামাবাদের পক্ষে বৈদেশিক ঋণ শোধ করার সামান্য সম্ভাবনা ছিল, এখন তাও আর দেখা যাচ্ছে না। ফিচ জানিয়েছে, আমাদের আশঙ্কা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাঁড়ার নিম্নস্তরেই থাকবে। যদিও আমরা প্রত্যাশিত বৈদেশিক মুদ্রার প্রবাহ ও সম্প্রতি এক্সচেঞ্জ রেট ক্যাপ অপসারণের ফলে ২০২৩ অর্থবর্ষের বাকি সময়ে পরিমিত হারে পাকিস্তানের অর্থনীতির পুনরুদ্ধারের পূর্বাভাসও দিয়েছি। নিউইয়র্ক-ভিত্তিক এই সংস্থার আশা, আইএমএফ প্রোগ্রামের নবম পর্যালোচনার পর তাদের শর্ত পূরণে সফল হবে পাকিস্তান। যদিও তার পরেও ফিচ জানিয়েছে, আমাদের মতে পাকিস্তানের ঋণ খেলাপির সম্ভাবনা ক্রমেই বাড়ছে।

    আরও পড়ুুন: দেশের হাল বদলাতে গুচ্ছ সিদ্ধান্ত মোদি মন্ত্রিসভার বৈঠকে, জানেন কী কী?

    ঋণ খেলাপির অর্থ হল, পাকিস্তান (Pakistan) তাদের বাণিজ্যিক ঋণ আংশিকভাবে বা পুরোটাই শোধ করতে পারবে না। যদিও ইসালামাবাদের ঘাড়ে রয়েছে বিপুল পরিমাণ দেনার বোঝা। এর জেরে ক্রমেই কমতে থাকবে বৈদেশিক সঞ্চয়ের পরিমাণ। আকাশ ছোঁয়া হবে মূল্যবৃদ্ধি। মূল্যবৃদ্ধির জেরে এখনই নাভিশ্বাস ওঠার জোগাড় পাকিস্তানবাসীর। পাকিস্তানি রুপিতে এক লিটার দুধের দাম হয়েছে ২১০টাকা, এক কিলো মুরগির মাংসের দাম ৭৮০টাকা। বাড়তে চলেছে জ্বালানির দামও। ডিজেলের দাম ১২.৫ শতাংশ বাড়তে চলেছে। তা হলে এক লিটার ডিজেলের দাম দাঁড়াবে ২৯৫.৬৪ টাকায়। কেরোসিনের দাম বাড়তে চলেছে ১৪.৮ শতাংশ। পেট্রোলের দাম বেড়ে হতে চলেছে প্রতি লিটার ২১৭.৮৮ টাকা। 

    এদিকে, ইসলামাবাদে (Pakistan) বন্ধ করে দেওয়া হল চিনা কনস্যুলেটের অফিস। প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ওই অফিস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামাবাদের চিনা কনস্যুলার বিভাগটি ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

  • IND-W vs WI-W: দলে ফিরছেন মান্ধানা! মেয়েদের টি-২০ বিশ্বকাপে আজ ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

    IND-W vs WI-W: দলে ফিরছেন মান্ধানা! মেয়েদের টি-২০ বিশ্বকাপে আজ ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর আজ, বুধবার দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত। মেয়েদের টি-২০ বিশ্বকাপে এবার ট্রফি জয় ছাড়া কিছুই ভাবতে রাজি নয় হরমনপ্রীত কউররা। বুধবার কেপ টাউনে ক্যারিবিয়ানদের হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য ভারতের প্রমীলা ব্রিগেডের।

    সেমিফাইনালের পথে

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলে সেমি ফাইনালের দিকে অনেকটা এগিয়ে যাবে হরমনপ্রীত কউরের দল। গ্রুপ থেকে দু’টি দল সেমি ফাইনালে যাবে। ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ইংল্যান্ড। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড এখনও পয়েন্ট পায়নি। ফলে সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে এগিয়ে ইংল্যান্ড ও ভারত। গ্রুপের শীর্ষে থাকতে হলে সব ম্যাচই জিততে হবে ভারতীয় দলকে। রিচা ঘোষ, জেমাইমা রডরিগেজরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছেন। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ নিয়েই ভাবছে ভারত।

    খেলতে পারেন মান্ধানা

    বোর্ড সূত্রে খবর, চোট সারিয়ে পরের ম্যাচে খেলতে পারেন স্মৃতি মান্ধানাও। তিনি ফিরলে নিশ্চিতভাবে ভারতের ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী হবে। সেক্ষেত্রে বাইরে বসবেন যস্তিকা ভাটিয়া। বোলিং নিয়ে সামান্য একটা অস্বস্তি রয়ে গিয়েছে ভারতীয় শিবিরে। ভারতীয় দলের বোলিং কোচ ট্রয় কুলি  ‘‘বোলারদের সঙ্গে দীর্ঘ সময় কথাবার্তা হয়েছে। এমনিতে ভারতীয় দলের বোলিং যথেষ্ট শক্তিশালী এবং পরিণত। কিন্তু ম্যাচে আরও বেশি উদ্যম নিয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। আশা করছি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমাদের দলের বোলাররা আবার স্বাভাবিক ছন্দে ফিরবে।’’

    আরও পড়ুন: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান

    এগিয়ে ভারত

    শক্তির বিচারে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেকটাই এগিয়ে ভারতের মহিলা দল। ক’দিন আগে ত্রিদেশীয় সিরিজে ক্যারিবিয়ানদের দু’বার হারিয়েছিলেন হরমনপ্রীতরা।চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে বেশ চাপেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যাপ্টেন ম্যাথিউজের উপর বাড়তি নির্ভরশীল তারা। সব মিলিয়ে তাই বুধবারের দ্বৈরথে ফেভারিট হিসেবেই মাঠে নামবেন রিচারা।

    কখন কোথায় খেলা দেখবেন

    খেলা শুরু সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। টস ৬টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sir Creek: ‘করেছি নিজেদের জমিতে’, স্যর ক্রিকে ছাউনি নির্মাণ নিয়ে পাক-আপত্তি ওড়াল ভারত

    Sir Creek: ‘করেছি নিজেদের জমিতে’, স্যর ক্রিকে ছাউনি নির্মাণ নিয়ে পাক-আপত্তি ওড়াল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত এবং পাকিস্তানের মধ্যে বিবাদের কথা উঠলেই সবার প্রথমে সামনে আসে সীমান্ত নিয়ে সংঘাতের কথা। এমনই ভারতের উত্তর-পশ্চিমে অবস্থিত গুজরাটের স্যর ক্রিক নিয়েও ভারত-পাকিস্তানের বিবাদ জারি। এবারে সেই জায়গায় ভারতের বিওপি তৈরি করা নিয়েই আপত্তি জানিয়েছে পাকিস্তান। তাদের দাবি, ভারত পাকিস্তানের জায়গাতে বিওপি বা বর্ডার আউট পোস্ট বানানোর কাজ শুরু করেছে। তবে ভারতও তাদের এই অভিযোগ উড়িয়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বিএসএফ ভারতের আয়ত্তে থাকা জায়গাতেই তিনটি বর্ডার অফ পোস্ট বানাচ্ছে।

    কী ঘটেছে?

    সূত্রের খবর, গত মাসে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে স্থানীয় কমান্ডার পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই বিওপি নির্মাণ নিয়ে আপত্তি জানায় পাকিস্তান। ভারতীয় এক সেনা আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, “যেখানে বিওপি তৈরি করা হচ্ছে সেই এলাকায় ভারতীয় বাহিনী নজরদারি চালায়। কিন্তু পাকিস্তান দাবি করছে, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ১ কিমি দূরে এসে ভারত নির্মাণ কাজ করছে। তার জন্য তাদের কাছে প্রমাণও রয়েছে।” যদিও তা অসত্য বলে জানিয়েছেন ওই সেনা আধিকারিক। তাঁর মতে ভারত নিজেদের ভূখন্ডেই বিওপি নির্মাণ করছে।

    আরও পড়ুন: ‘বিজেপির কিছু লুকোনোর নেই, ভয় পাওয়ারও নেই’, আদানিকাণ্ডে বললেন শাহ

    স্যর ক্রিকের জন্য টাকা বরাদ্দ কেন্দ্রের

    ২০২২ সালের শেষের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্যর ক্রিকে আটটি বহুতল বাঙ্কার তথা অবজার্ভেশন পোস্ট তৈরির জন্য ৫০ কোটি টাকা মঞ্জুর করেছে। লাখপত ওয়ারি বেট, ডাফা বেট এবং সমুদ্র বেট— এই তিনটি বিওপি তৈরির জন্যই এই টাকা দেওয়া হয়েছে। ওই এলাকায় পাকিস্তানি জেলে ও মাছ ধরার নৌকার ক্রমাগত অনুপ্রবেশের পরিপ্রেক্ষিতে এই বিওপি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বিএসএফদের যাতে ওই সীমান্ত এলাকায় নজরদারি চালাতে আরও কোনও অসুবিধা না হয়, তার জন্যই এটি নির্মাণ করা হচ্ছে।

    ভারত এই বিওপিগুলি নির্মাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কারণ এই বিওপি বিএসএফকে স্যর ক্রিক এবং ‘হারামি নালা’  জলাভূমিতে আন্তর্জাতিক সীমান্তে অবস্থান করার কৌশলগত সুবিধা দেবে। সরকারী তথ্য অনুসারে, ২০২২ সালে গুজরাটের এই অঞ্চল থেকে বিএসএফ ২২ জন পাকিস্তানি জেলে, ৭৯ টি মাছ ধরার নৌকা এবং ২৫০ কোটি টাকার হেরোইন জব্দ করেছিল। ফলে পাকিস্তানিদের অনুপ্রবেশে বাধা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত কেন্দ্রের।

    বিওপি নির্মাণ

    এক একটি বাঙ্কারের উচ্চতা হবে প্রায় ৪২ ফুট। ওই বাঙ্কারগুলিতে র‌্যাডার থেকে শুরু করে নজরদারির সমস্ত অত্যাধুনিক সরঞ্জাম থাকবে। একসঙ্গে ১৫ জন সেনাকর্মী থাকতে পারবেন এক একটি তলায়। তাঁদের জন্য প্রয়োজনীয় জিনিসও রাখা যাবে সেখানে।

    পাকিস্তানরা যেই বিওপি নিয়ে আপত্তি জানিয়েছে, সেটি হল সমুদ্র বেট। পাকিস্তান ‘সমুদ্র বেট’-এর নির্মাণকাজকে তারা ‘মৌর্য বেট’ বলে অভিহিত করছে ও দাবি করছে, ওই এলাকা নিজেদের আয়ত্তে রয়েছে।

    এক সেনা আধিকারিক জানান, পুরোদমে নির্মাণকাজ চলছে। কেন্দ্রীয় পূর্ত মন্ত্রক ওই বিওপিগুলি তৈরির কাজ করছে। বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) বিওপিগুলিতে যাওয়ার জন্য ইতিমধ্যেই রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলেছে। বিএসফকে সবটাই জানানো হয়েছে। কারণ, পাকিস্তানের বিওপি নিয়ে আপত্তি-প্রতিবাদ, এই বিষয়টি স্পর্শকাতর বলে গোটা ঘটনার কথা বিএসফকে জানিয়ে রাখা হয়েছে।

  • ICC Womens T20 World Cup: দুরন্ত বাংলার রিচা! পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের মেয়েদের

    ICC Womens T20 World Cup: দুরন্ত বাংলার রিচা! পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের মেয়েদের

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরুষ হোক কিংবা মহিলা, জুনিয়র হোক কিংবা সিনিয়ার, ২২ গজের ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বরাবরই দেখা গিয়েছে বাড়তি উন্মাদনা। পুরুষদের ফরম্যাটে বিশ্বকাপের আসরে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাধিপত্ব দেখিয়েছে বেশিরভাগ সময়। মহিলাদের ক্রিকেটেও সেই সাফল্য স্পষ্ট। রবিবার দক্ষিণ আফ্রিকায় মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে অভিযান শুরু করল ভারত। দুর্দান্ত ব্যাট করে ম্যাচের সেরা হলেন যে জেমাইমা রড্রিগেজ। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। দুরন্ত ইনিংস খেললেন রিচা। শেষ দিকে ব্যাট করতে নেমে একের পর এক বড় শট খেললেন তিনি। টি-টোয়েন্টিতে কেন তিনি ভারতের অন্যতম ভরসার জায়গা তা আরও এক বার দেখালেন শিলিগুড়ির মেয়ে।  চাপের ম্যাচে অর্ধশতরান করলেন জেমাইমা। ৩৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য দিকে ২০ বলে ৩১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিচা।

    ম্যাচের বিবরণ

    টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিসমাহ। শুরুটা অবশ্য ভাল হয়নি পাকিস্তানের। দ্বিতীয় ওভারেই ওপেনার জাভেরিয়া খান আউট হন। উইকেট নেন দীপ্তি শর্মা। রান পাননি অপর ওপেনার মুনিবা আলিও। শূন্য রান করে সাজঘরে যান অভিজ্ঞ নিদা দার। ৪৩ রানে ৩ উইকেট পড়ে যায় পাকিস্তানের। প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৪৯ রান তোলে পাকিস্তান। ৫৫ বলে ৬৮ রান করেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মাহরুফ। ২৫ বলে অপরাজিত ৪৩ রান করেন আয়েষা নাসিম।

    আরও পড়ুন: মধ্যপ্রদেশকে হারিয়ে রনজি ফাইনালে বাংলা! প্রতিপক্ষ সৌরাষ্ট্র

     রান তাড়া করতে নেমে একটা সময় রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারতও। সেখান থেকে ভারতকে জয়সূচক রান এনে দেন রিচা এবং জেমাইমা। হরমন আউট হয়ে যাওয়ার পরে ভারত চাপে পড়ে গেলেও ১৮ তম ওভারে পরপর তিনটি বলে তিনটি চার মেরে ম্যাচটা নিজেদের দিকে টেনে আনেন রিচা। তারপর ১৯ তম ওভারে বাকি কাজটা করে দেন জেমাইমা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Turkey Earthquake: বিপদের দিনে বন্ধুর পাশে, তুরস্ক-সিরিয়ায় আরও ত্রাণ পাঠাল ভারত

    Turkey Earthquake: বিপদের দিনে বন্ধুর পাশে, তুরস্ক-সিরিয়ায় আরও ত্রাণ পাঠাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার তুরস্ক- সিরিয়ায় (Turkey Earthquake) আরও ত্রাণ পাঠাল ভারত। প্রাণদায়ী ওষুধ এবং ত্রাণ নিয়ে সে দেশে উড়ে গিয়েছে সি-১৭ মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এ নিয়ে ভারত থেকে সাত নম্বর বিমান ত্রান নিয়ে গেল সে দেশে। তুরস্কে ভূমিকম্পে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৮ হাজার। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ভারতীয় সেনাবাহিনী একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। হাতায়ে একটি স্কুল ভবনে ভারতীয় সেনাবাহিনীর হাসপাতাল তৈরি করেছে। এই ৬০ পারা ফিল্ড হাসপাতালের কাজ শুরু করেছে। সেকেন্ড-ইন-কমান্ড লেফটেন্যান্ট কর্নেল আদর্শ জানান, “শনিবার পর্যন্ত ৩৫০ জন রোগী পেয়েছি এবং রবিবার সকাল থেকে ২০০ রোগী পেয়েছি।”

    এদিকে উদ্ধারকাজের (Turkey Earthquake) জন্য ভারত সরকার চালু করেছে ‘অপারেশন দোস্ত’। তার অধীনেই ভারতের বায়ুসেনা উদ্ধারকারী দল, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পাঠায়। উদ্ধারকাজ চালানোর জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামও রয়েছে তালিকায়।

    ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক 

    গত ৬ ফেব্রুয়ারি শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক (Turkey Earthquake) এবং সিরিয়া। তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলে প্রায় ছয় হাজার বাড়ি ভেঙে পড়েছে। বড় ভূমিকম্পের পর শতাধিক ছোট ছোট কম্পন অনুভূত হয় সে দেশে। ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু হয়েছে ২৮ হাজারের বেশি মানুষের।

    আরও পড়ুন: ১২৮ ঘণ্টার লড়াইয়ে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তুরস্কের ২ মাসের ‘বিস্ময় শিশু’  

    প্রথমবার রিখটার স্কেলে ৭.৮ কম্পন অনুভূত হয়। তারপর ৭.৬ ও তৃতীয়বার ৬.০। বড় ভূমিকম্পে পর পর তিনবার কেঁপে ওঠে দুই দেশ, তুরস্ক- সিরিয়া। তুরস্ক যে ভূমিকম্পের প্রাণঘাতী আক্রমণের জেরে কার্যত পরিণত হয়েছে মৃত্যুনগরীতে।

    ভূমিকম্পের (Turkey Earthquake) কেন্দ্রবিন্দু ছিল তুরস্কের গাজিয়ানটেপ এলাকা। এই এলাকায় সিরিয়া সীমান্তের কাছাকাছি হওয়ায় প্রভাব পড়েছে সেখানেও। শুধু তুরস্ক বা সিরিয়াই নয়, প্রবল ভূমিকম্পের কেঁপে উঠেছে পার্শ্ববর্তী লেবানন, ইজরায়েলের মতো দেশও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Border Gavaskar: স্পিন-মন্ত্রেই বশ মানলেন কামিন্সরা! প্রথম দিনে মাত্র ১৭৭ রানেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস

    Border Gavaskar: স্পিন-মন্ত্রেই বশ মানলেন কামিন্সরা! প্রথম দিনে মাত্র ১৭৭ রানেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই স্পিন-মন্ত্রে অস্ট্রেলিয়াকে ঘায়েল করল টিম ইন্ডিয়া। মাত্র ১৭৭ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দিনের শেষে ভারতের রান এক উইকেটে ৭৭। দিনের খেলার মাত্র সাত বল বাকি থাকতে লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। অভিষেক টেস্টে নামা টড মার্ফির বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ২০ রানে আউট হন রাহুল। রোহিত অপরাজিত রয়েছেন ৫৬ রানে। 

    শামির ম্যাজিক ডেলিভারি

    এদিন প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। খেলাটা ভালই শুরু করেছিলেন ওয়ার্নাররা। কিন্তু শামির দুরন্ত ডেলিভারিতে দিশেহারা হয়ে যান ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সবচেয়ে বিপজ্জনক ব্যাটার ডেভিড ওয়ার্নারকে ‘ম্যাজিক ডেলিভারি’তে ক্লিন বোল্ড করেন শামি। অনেকেই বলছেন, শামির এই ডেলিভারি গত একশো বছরের মধ্যে সেরা। মহম্মদ শামির সেই ডেলিভারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ডেভিড ওয়ার্নার ৫ বলে এক রান করে আউট হন। অপর ওপেনার উসমান খাওয়াজাকে ফেরত পাঠিয়ে ম্যাচে ভারতকে এগিয়ে দেন সিরাজ। এরপর শুরু হয় অশ্বিন-জাদেজা ভেলকি।

    অশ্বিনের ভেলকি

    ভারতের মাটিতে পা রেখেই অস্ট্রেলিয়া শিবির বুঝে গিয়েছিল বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) তাদের আসল ‘শত্রু’  রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ই টিম ইন্ডিয়ার সেই অন্যতম সেরা অস্ত্রের প্রতিষেধক হিসেবে স্টিভ স্মিথ-প্যাট কামিন্সরা বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রীর শহরের এক তরুণকে। যাকে অশ্বিন বলে ডাকা হয়। কথা হচ্ছে গুজরাটের মহেশ পিথিয়াকে নিয়ে। কিন্তু আসল-নকলে ফারাক থেকেইন যায়। তাই এদিন অশ্বিনের বিপক্ষে খেলতেই পারলেন না কামিন্সরা। । প্রথমে ক্যারি (৩৬) এবং তারপর অজি অধিনায়ক কামিন্সকে (৬) ফিরিয়ে দেন অশ্বিন। এদিন ৩ উইকেট নিয়ে টেস্টে ৪৫০ উইকেটের মাইলস্টোন পেরিয়ে গেলেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন দ্বিতীয় সেশনে অ্যালেক্স কেরিকে আউট করে ৮৯ ম্যাচে ৪৫০ উইকেট পূর্ণ করেন অশ্বিন।

    আরও পড়ুন: বর্ডার গাভাসকার সিরিজে নজির গড়তে পারেন কোহলি-পুজারা, ভেঙে যেতে পারে সচিন- দ্রাবিড়-কুম্বলেদের রেকর্ড

    জাদেজার জাদু

    অজি-দের দুই ওপেনার আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তনের আশা জাগিয়ে তোলেন তাদের দুই তারকা ব‍্যাটার স্টিভ স্মিথ ও লাবুশানে। তাদের মধ্যে একটি ৮২ রানের পার্টনারশিপ হয়। দুজনকেই ছন্দে দেখাচ্ছিল। কিন্তু এরপরই শুরু হয়ে জাদেজা ঝড়। তার বলে লাবুশানে ৪৯ রানের ব্যক্তিগত স্কোরে স্টাম্পড করেন শ্রীকর ভরত। পরের বলেই রেনেশকে এলবিডব্লিউ করেন তারকা ভারতীয় অলরাউন্ডার। এরপর স্টিভ স্মিথকে কিছুটা বিপজ্জনক হয়ে উঠতে দেখা যাচ্ছিল। অক্ষর প্যাটেলের বলে আক্রমণ শুরু করেছিলেন তিনি। কিন্তু এরপর তার ডিফেন্স ভেদ করে তাকেও বোল্ড করে ৩৭ রানের ব্যক্তিগত স্কোরে ড্রেসিংরুমে ফেরত পাঠান সেই জাদেজা। এদিন ৫ উইকেট নেন জাদেজা।

  • Dog Squad: তুরস্কে উদ্ধার কাজে ‘হাত’ লাগিয়েছে জুলি, রোমিও, হানিরা, এরা কারা জানেন?  

    Dog Squad: তুরস্কে উদ্ধার কাজে ‘হাত’ লাগিয়েছে জুলি, রোমিও, হানিরা, এরা কারা জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে (Earth Quake) বিপর্যস্ত তুরস্ক (Turkey)। বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদির (PM Modi) ভারত (India)। সোমের পর মঙ্গলবারও ওষুধপত্র এবং ত্রাণ সামগ্রী নিয়ে তুরস্কে পৌঁছে গিয়েছে ভারতের উদ্ধারকারী দল। প্রবল ঠান্ডায় কার্যত প্রাণ বাজি রেখে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে সে দেশের বিপর্যয় মোকাবিলা দল। তাদের সাহায্য করতেই ভারত থেকেও গিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। এই দলের সঙ্গেই গিয়েছে ডগ স্কোয়াডের (Dog Squad) চারটি সারমেয়। এরা হল জুলি, রোমিও, হানি এবং র‌্যাম্বো। শেষতক পাওয়া খবরে জানা গিয়েছে, তুরস্কে গিয়ে উদ্ধারকাজে ‘হাত’ও লাগিয়েছে এই চার সারমেয়।

    বিপর্যয় মোকাবিলা দফতর…

    তাদের সঙ্গে সমানতালে কাজ করছে বিপর্যয় মোকাবিলা দফতরের ১০১ জন সদস্যও। ল্যাব্রেডর প্রজাতির এই চারটি কুকুর বিশেষভাবে প্রশিক্ষিত। গন্ধ শুঁকে জীবন্ত মানুষ কিংবা লাশের হদিশ দিতে পারে এরা। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ওই কুকুরগুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশের পরেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের টিম দুটি ভাগে ভাগ হয়ে তুরস্কে পৌঁছেছে। এই দুই দলে রয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের ১০১ জন সদস্য। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের এই দলের নেতৃত্ব দিচ্ছেন কমান্ডান্ট গুরুমিন্দর সিং। তাঁদের সঙ্গে রয়েছেন চিকিৎসক, প্যারামেডিক্স এবং চিকিৎসার যাবতীয় সরঞ্জাম।

    আরও পড়ুুন: ভূমিকম্পের মধ্যেই জন্ম, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার সিরিয়ার ‘বিস্ময় শিশু’

    মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তুরস্কের এই বিপদের দিনে তাদের প্রয়োজনীয় যাবতীয় সাহায্য করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ২০১১ সালে জাপানে তিনবার এবং ২০১৫ সালে নেপালে একবার প্রবল ভূমিকম্প হয়। তখনও ভারতের তরফে গিয়েছিল বিপর্যয় মোকাবিলা দল। তুরস্কে যাওয়ার আগে প্রবল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশে কীভাবে কাজ করতে হয়, তার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় বিপর্যয় মোকাবিলা দলের। প্রসঙ্গত, ২০০৬ সালে গঠিত হয় বিপর্যয় মোকাবিলা দল। আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করতে তারা প্রথম যায় জাপানে, ২০১১ সালে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে। ২০১৪ সালে ভুটানে রিভার রেসকিউ অপারেশনেও যায় বিপর্যয় মোকাবিলা দল।

    প্রসঙ্গত, সোমবার কাকভোরে আচমকাই কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চল। কম্পন অনুভূত হয় তিনবার। প্রথমবার কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.৮। কম্পনের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অসংখ্য বহুতল। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Turkey: সোমের পর মঙ্গলেও ত্রাণ গেল ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে, কী কী পাঠানো হল জানেন?   

    Turkey: সোমের পর মঙ্গলেও ত্রাণ গেল ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে, কী কী পাঠানো হল জানেন?   

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূমিকম্পে (Earthquake) বিধ্বস্ত তুরস্ক (Turkey)। চলছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের ভিতর থেকে বের হচ্ছে একের পর এক লাশ। প্রবল ঠান্ডায় উদ্ধার কার্য চালাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। তুরস্কের এহেন বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছে ভারত। সোমবার তুরস্কে রওনা দেয় উদ্ধারকারী দলের প্রথম ব্যাচটি। জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলের ওই ব্যাচটির সঙ্গে ছিল ত্রাণ সামগ্রী, ওষুধপত্র ও চিকিৎসার সরঞ্জাম। নিয়ে যাওয়া হয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াডও। সোমের পর মঙ্গলবারও গেল আরও একটি উদ্ধারকারী দল। ভূমিকম্পে আটকে পড়া মানুষ এবং লাশ উদ্ধারে নিয়োজিত সে দেশের উদ্ধারকারীদের সাহায্য করতেই গিয়েছে এই দল। প্রবল এই ভূমিকম্পে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজার ৮০০র গন্ডি। এদিন তুরস্কে যে টিম পাঠানো হয়েছে, তার সঙ্গে রয়েছে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল, বিশেষজ্ঞ সার্চ ও রেসকিউ দল। দুটি মিলিটারি বিমানে করে তুরস্কে পাঠানো হয়ছে তাদের।

    ভূমিকম্প…

    সোমবার তুরস্ক (Turkey) ও সিরিয়া সীমান্ত ঘেঁষা অঞ্চলে ৩টি প্রবল ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে হাজার হাজার বাসিন্দার। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন অনেকেই। মূলত আগে তাঁদেরই উদ্ধারের চেষ্টা চলছে। এক ট্যুইট-বার্তায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমানে করে একটি ৩০ বেডের ভ্রাম্যমাণ হাসপাতাল পাঠানো হয়েছে। বিমান দুটি আদানায় পৌঁছেও গিয়েছে।

    আরও পড়ুুন: তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু মিছিল! ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮ হাজার পার

    জানা গিয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রথম বিমানটিতে পাঠানো হয়েছে সার্চ ও রেসকিউ পার্সোনালদের, বিশেষভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াড, ড্রিলিং মেশিন, ত্রাণ সামগ্রী এবং ওষুধ। দ্বিতীয় বিমানটিতে পাঠানো হয়েছে সার্চ ও রেসকিউ ইক্যুইপমেন্ট, নিষ্কাশন সরঞ্জাম এবং গাড়ি।

    ভারতীয় সেনার আগ্রা ভিত্তিক ফিল্ড হসাপাতালের ৪৫ জন সদস্যকেও পাঠানো হয়েছে প্রথম ব্যাচে। এঁরাই গিয়ে স্থাপন করবেন ৩০ শয্যার হাসপাতাল। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওষুধ, জীবনদায়ী ওষু এবং অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে সিরিয়ায়। ভূমিকম্পের জেরে সিরিয়ায়ও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিদেশমন্ত্রক ও স্বাস্থ্যমন্ত্রকের তরফে ওষুধ, জীবনদায়ী ওষুধ ও অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
LinkedIn
Share