Tag: India

India

  • Mount Everest: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা মাপলেন গণিতবিদ রাধানাথ, নেপোয় মারল দই!

    Mount Everest: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা মাপলেন গণিতবিদ রাধানাথ, নেপোয় মারল দই!

    মাধ্যম নিউজ ডেস্ক: মাউন্ট এভারেস্টের (Mount Everest) উচ্চতা নিরূপণ করেছিলেন ভারতীয় গণিতবিদ রাধানাথ শিকদার (Radhanath Sikdar), ১৮৫২ সালে। অথচ, হিমালয়ের এই সর্বোচ্চ শৃঙ্গের নামকরণ হল একজন ইংরেজের নামে। নাম কিনলেন তৎকালীন সার্ভেয়র জেনারেল জর্জ এভারেস্ট, ১৮৫৬ সালে। বিট্রিশ-শাসিত অঞ্চলের ভৌগোলিক সমীক্ষা পরিচালনা করেছিলেন তিনি। তাই তাঁর নামেই হল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের নাম।

    বিস্মৃতির আড়ালে খ্যাতনামা গণিতবিদ রাধানাথ (Mount Everest)

    বিশ্ববাসীর বিস্মৃতির আড়ালে চলে গেলেন খ্যাতনামা গণিতবিদ রাধানাথ, যাঁকে সেই সময়কার লোকজন ‘কম্পিউটার’ বলেই ডাকতেন। হাতেগোণা কয়েকটি যন্ত্রপাতি আর অসাধারণ দক্ষতা দিয়ে শিকদার এমন কিছু করে দেখিয়েছিলেন, যা আর কেউ করতে পারেনি। অথচ এজন্য প্রাপ্য সম্মানটুকুও জোটেনি তাঁর কপালে। ইতিহাস হয়তো তাঁর নামটিকে ম্লান হতে দিয়েছে, তবে কিছু নাম এতই উজ্জ্বল যে সেগুলি সহজে মুছে ফেলা যায় না। রাধানাথ শিকদার এমনই এক নাম।

    কলকাতায় জন্ম রাধানাথের

    ১৮১৩ সালের ৫ অক্টোবর কলকাতায় এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন রাধানাথ শিকদার। এই পরিবারে শিক্ষাকেই বেশি গুরুত্ব দেওয়া হত যুগ যুগ ধরে। গণিতে রাধানাথের অসাধারণ মেধা হিন্দু কলেজের অধ্যাপক জন টাইটলারেরও দৃষ্টি আকর্ষণ করেছিল। টাইটলার বুঝতে পেরেছিলেন, এই তরুণের মস্তিষ্ক সংখ্যার হিসাব ও জটিল সমস্যার জন্যই তৈরি। তিনি শিকদারকে নিজের তত্ত্বাবধানে নেন। ১৮৩১ সালে যখন জর্জ এভারেস্ট ভারতের “গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে”-এর জন্য মেধাবী গণিতবিদ খুঁজছিলেন, তখন রাধানাথ ইউক্লিডের ‘এলিমেন্টস’, নিউটনের ‘প্রিন্সিপিয়া’ এবং বিশ্লেষণাত্মক জ্যামিতির নীতিতে যথেষ্ট পারদর্শী হয়ে উঠেছিলেন।

    রাধানাথকে নিয়োগপত্র

    মাসিক ত্রিশ টাকা বেতনে রাধানাথকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল একজন কম্পিউটার হিসেবে, যিনি মাপবেন পৃথিবীর সর্বোচ্চ স্থান। পরে তাঁকে ভারতীয় কম্পিউটারদের একটি দলের অংশ হিসেবে দেরাদুনের কাছে সিরোঁজে পাঠানো হয়। রাধানাথের তীক্ষ্ণ ধী-শক্তি সবার নজর কাড়ত। এভারেস্ট নিজেও বিষয়টি লক্ষ্য করেছিলেন। তাই তিনি অন্য বিভাগে শিকদারের বদলি রদ করে দিয়েছিলেন। তিনি ভূ-জ্যামিতিক সমীক্ষায় বিশেষ দক্ষ ছিলেন। পরিমাপের নির্ভুলতা বাড়ানোর জন্য নিজস্ব পদ্ধতিও উদ্ভাবন করেছিলেন রাধানাথ। ১৮৪৩ সালে এভারেস্ট (Mount Everest) অবসর নেওয়ার পরে দায়িত্ব নেন কর্নেল অ্যান্ড্রু স্কট ওয়া।

    সেকেন্ড করে দিয়েছিলেন কাঞ্চনজঙ্ঘাকে

    এভারেস্টের অবসরের মাত্র ৯ বছর পর, ১৮৫২ সালে প্রধান গণনাকারী হিসেবে শিকদার হিমালয়ের শৃঙ্গগুলির তথ্য বিশ্লেষণ করেছিলেন। তখন পর্যন্ত স্বীকৃত সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ছিল কাঞ্চনজঙ্ঘা। কিন্তু শিকদারের গণনা জানিয়ে দিল, শুধু “পিক XV” নামে পরিচিত একটি শৃঙ্গ এর চেয়েও ঢের বেশি উঁচু, ২৯,০০০ ফুট। গণনায় সন্দেহ করে স্কট ওয়া এর সঙ্গে যোগ করে দেন আরও ২ ফুট। ১৮৫৬ সালে তিনি ঘোষণা করেন, নয়া এই শৃঙ্গের উচ্চতা ২৯,০০২ ফুট। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের এই মাপ থেকে গিয়েছিল প্রায় একশো বছর ধরে। তবে যখন শৃঙ্গটির নামকরণ করা হয়, তখন শিকদার নন, নামকরণ হয় এভারেস্টের নামেই। যদিও এটি পছন্দ করেননি জর্জ এভারেস্ট স্বয়ং। কারণ তিনি কখনও পর্বতটিকে দেখেননি। তিনি এও বলেছিলেন, ভারতীয়দের নামগুলি সংরক্ষিত থাকা উচিত। তার পরেও ইতিহাসের পাতায় ম্লান হয়ে যান রাধানাথ (Radhanath Sikdar), জ্বলজ্বল করতে থাকে এভারেস্টের নাম।

    ‘দ্য গ্রেট আর্ক’

    ‘দ্য গ্রেট আর্ক’ গ্রন্থের লেখক জন কে লিখেছেন, “বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গকে মানচিত্রে প্রথম স্থান দিয়েছিলেন শিকদার, এভারেস্ট নন। তাঁর হাতে যন্ত্রপাতি ছিল খুবই সীমিত, কিন্তু তাঁর হিসাব ছিল নিখুঁত (Mount Everest)।” শিকদারের বুদ্ধিবৃত্তির বিস্তার পাহাড়ের সীমা ছাড়িয়ে গিয়েছিল। ১৮৫১ সালে সমীক্ষা দফতর যে ম্যানুয়াল অফ সর্ভেইং প্রকাশ করে, তার টেকনিক্যাল চ্যাপ্টারগুলি তিনি নিজেই লিখেছিলেন। কিন্তু ১৮৭৫ সালে প্রকাশিত এর তৃতীয় সংস্করণে তাঁর নাম ভূমিকা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। সেই সময় ‘ফ্রেন্ড অফ ইন্ডিয়া’ নামের একটি পত্রিকা এই ঘটনাকে বলেছিল, “এক মৃত ব্যক্তির অবদানের চুরি” (Radhanath Sikdar)।

    শৃঙ্গের গায়ে ঔপনিবেশিকতার কালো দাগ

    রাধানাথ শিকদার কখনও তুষারে ঢাকা কোনও পাহাড় চূড়ার ঢালে দাঁড়াননি, কোনও শৃঙ্গের চূড়ায় পতাকাও ওড়াননি। কিন্তু কলকাতার নিঃশব্দ কক্ষে বসেই তিনি তাঁর সময়ের যে কারও চেয়ে উঁচুতে পৌঁছে গিয়েছিলেন একমাত্র ত্রিকোণমিতিকে দড়ি হিসেবে ব্যবহার করে। তিনি এভারেস্ট আরোহন করেননি। তিনি তার উচ্চতা পরিমাপ করেছিলেন মাত্র। তা সত্ত্বেও আজও এভারেস্টের গায়ে কোনও এক অদ্ভুত কারণে লেগে রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিকতার কালো দাগ। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের নামকরণ (Radhanath Sikdar) করা হয়েছে একজন ব্রিটিশের নামে, অথচ তা হওয়ার কথা ছিল এক খাঁটি ভারতীয় তথা বাঙালি গাণিতিকের নামে (Mount Everest)।

  • India: কাবুলে ফের খুলছে ভারতীয় দূতাবাস, আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠকের পরেই ঘোষণা

    India: কাবুলে ফের খুলছে ভারতীয় দূতাবাস, আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠকের পরেই ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আরও চাপে পড়ে গেল পাকিস্তান। মজবুত হচ্ছে ভারত-আফগানিস্তান সম্পর্ক। ‘কাবুল মিশন’ (Kabul Mission) সফল করতে সেখানে ফের খোলা হচ্ছে ভারতীয় (India) দূতাবাস। এর পাশাপাশি, দুই দেশের মধ্যে সরাসরি উড়ান পরিষেবা, উন্নয়নমূলক প্রকল্প সম্প্রসারণ এবং মানবিক সাহায্য বাড়ানোর ঘোষণাও করা হয়েছে।

    মুত্তাকি-জয়শঙ্কর বৈঠক (India)

    তালিবান সরকারকে এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ভারত। এই সরকারেরই বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে এসেছেন বৃহস্পতিবার। থাকবেন এক সপ্তাহ। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথম সে দেশের নয়া সরকারের শীর্ষ কোনও নেতা প্রথম এলেন ভারত সফরে। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি, পাকিস্তান–আফগানিস্তান–ইরান বিষয়ক যুগ্ম সচিব আনন্দ প্রকাশ এবং বিদেশমন্ত্রকের অন্য কর্তারা। বৈঠক শেষে জয়শঙ্কর বলেন, “আজ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কাবুলে ভারতের প্রযুক্তিগত মিশনকে আনুষ্ঠানিকভাবে ‘ভারতের দূতাবাসে’র মর্যাদা দেওয়া হচ্ছে।” আফগান বিদেশমন্ত্রীকে “এক্সেলেন্সি” সম্বোধন করে জয়শঙ্কর বলেন, “আপনার এই সফর আমাদের পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এবং ভারত-আফগানিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্ব ফের নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

    কী বললেন মুত্তাকি

    প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানের রাশ যায় তালিবানদের হাতে। তার পরেই বন্ধ করে দেওয়া হয় কাবুলের ভারতীয় দূতাবাস। তবে গত কয়েক মাসে ঘনিষ্ঠতা বেড়েছে দুই দেশের মধ্যে। এহেন আবহে আফগানিস্তানের রাজধানী কাবুলে পুরোদস্তুর দূতাবাস চালু করার ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধারণা কূটনৈতিক বিশেষজ্ঞদের। ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে সদলে বৈঠক শেষে মুত্তাকি বলেন, “আশা করছি, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়বে (Kabul Mission)। যোগাযোগ এবং বিনিময় বৃদ্ধি পাবে।” নয়াদিল্লিকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা দেন আফগান বিদেশমন্ত্রী। তিনি বলেন, “পারস্পরিক সম্মান, বাণিজ্য এবং দুই দেশের সাধারণ মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চাই আমরা।” তালিবান সরকারের বিদেশমন্ত্রী মুত্তাকি সাফ জানিয়ে দেন, “আমাদের ভূখণ্ড ব্যবহার করে কোনও দেশকে অন্য দেশের ওপরে হামলা চালাতে দেব না।” আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, আফগান বিদেশমন্ত্রীর নিশানায় যে আদতে পাকিস্তানই, তা বলাই বাহুল্য। যদিও ইসলামাবাদের নাম মুখে আনেননি তালিবান সরকারের বিদেশমন্ত্রী।

    খনি খুঁড়তে ভারতকে আমন্ত্রণ

    এর পরেই দূতাবাস খোলার কথা ঘোষণা করেন জয়শঙ্কর। বলেন, “আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং স্বাধীনতাকে সমর্থন করে ভারত। নয়াদিল্লির (India) টেকনিক্যাল মিশন কাবুলে রাষ্ট্রীয় দূতাবাসের মর্যাদা পাবে।” আফগানিস্তানের খনি ক্ষেত্রগুলিতে খনন কার্য চালানোর অনুমতি পেয়েছে ভারত। সেজন্য ভারতীয় বিভিন্ন কোম্পানিকে আমন্ত্রণ জানিয়েছে তালিবান সরকার। ভারতের বিদেশমন্ত্রী বলেন, “এতে দুই দেশেরই স্বার্থ রয়েছে। বাণিজ্য এবং ব্যবসা বাড়বে।” কাবুল এবং নয়াদিল্লির মধ্যে অতিরিক্ত উড়ান চালুর কথাও মনে করিয়ে দেন জয়শঙ্কর। এর পরেই ভূমিকম্পের সময় ভারতের মানবিক সাহায্যের জন্য নয়াদিল্লিকে ধন্যবাদও জানান মুত্তাকি (Kabul Mission)।

    পুরোদমে চালু হচ্ছে ভারতীয় দূতাবাস

    ২০২২ সালে কাবুলে একটি টেকনিক্যাল টিম পাঠিয়েছিল ভারত। সেই থেকেই সেই টিমের সদস্যরা অবস্থান করছিলেন ভারতীয় দূতাবাসে। সেই দূতাবাসই এবার চালু হচ্ছে পুরোদমে। ওয়াকিবহাল মহলের মতে, পাকিস্তান ও তালিবান সরকারের মধ্যে সীমান্তবর্তী সন্ত্রাস ও আফগান শরণার্থীদের পুনর্বাসন নিয়ে সম্পর্কের টানাপোড়েনের আবহে কাবুলের সঙ্গে ভারতের যোগাযোগ বাড়ানোর নয়া সুযোগ সৃষ্টি হয়েছে। সেটাকেই কাজে লাগাল ভারত। বৈঠকে জয়শঙ্কর বলেন, “ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা শুধু আফগানিস্তানের জাতীয় উন্নয়নেই নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতা এবং সহনশীলতাও নিশ্চিত করে।” তিনি আরও জানান, ভারত অতীতের প্রকল্পগুলির রক্ষণাবেক্ষণ ও অসম্পূর্ণ প্রকল্পগুলির সমাপ্তিতে সহযোগিতা করবে। আফগানিস্তানের উন্নয়নমূলক অন্যান্য চাহিদা সম্পর্কেও আলোচনা হবে।

    দ্বিপাক্ষিক সহযোগিতায় জোর

    এদিন, বৈঠকের শুরুতেই জয়শঙ্কর বলেন, “আমাদের মুখোমুখি এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ। এই বৈঠক আমাদের দৃষ্টিভঙ্গির বিনিময়, অভিন্ন স্বার্থ চিহ্নিত করা এবং ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ দিয়েছে।” নাম না করে পাকিস্তানকে নিশানা করে ভারতের বিদেশমন্ত্রীও বলেন, “আমাদের উভয় দেশেরই উন্নয়ন এবং সমৃদ্ধির প্রতি অভিন্ন প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু সীমান্তবর্তী সন্ত্রাসবাদ সেই লক্ষ্যে বড় হুমকি (Kabul Mission)। সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের একযোগে কাজ করতে হবে। ভারতের নিরাপত্তা উদ্বেগের প্রতি আপনার সংবেদনশীলতার প্রশংসা আমরা করি (India)।” তিনি বলেন, “আমাদের শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচিগুলি দীর্ঘদিন ধরে আফগান যুবসমাজকে লালন-পালন করে আসছে। আমরা আফগান শিক্ষার্থীদের জন্য ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনার সুযোগ আরও বাড়বে।” তিনি বলেন, “খেলাধুলো আর একটি দীর্ঘদিনের সংযোগের ক্ষেত্র। আফগানিস্তানের ক্রিকেট প্রতিভার উত্থান সত্যিই প্রশংসনীয়। আফগানিস্তানের ক্রিকেটকে আরও সাহায্য করতে পেরে ভারত আনন্দিত।”

    এদিকে, তালিবান সরকারের বিদেশমন্ত্রীর ভারত সফরের মধ্যেই বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। অনুমান, এই হামলা চালিয়েছে পাক বিমানবাহিনী (Kabul Mission)। পাকিস্তানের সঙ্গে তালিবানদের সম্পর্কের নাটকীয় অবনতির পরেই ঘটল এই হামলা (India)।

  • IAF: রাওয়ালপিন্ডিকে ‘রোস্ট’ করে খেল ভারত! প্রতীকী মেনুতে পাকিস্তানকে কটাক্ষ বায়ুসেনার, নেটদুনিয়ায় প্রশংসার বন্যা

    IAF: রাওয়ালপিন্ডিকে ‘রোস্ট’ করে খেল ভারত! প্রতীকী মেনুতে পাকিস্তানকে কটাক্ষ বায়ুসেনার, নেটদুনিয়ায় প্রশংসার বন্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: এয়ার ফোর্স ডে ডিনার পার্টিতে পাকিস্তানকেই ‘রোস্ট’ করে খেয়ে নিলেন এয়ার চিফ মার্শাল এপি সিংয়ের ছেলেরা। মেনুর শুরুতে ‘রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মশলা’, একেবারে শেষে ‘মুরিদকে মিষ্টি পান’। উপলক্ষ্য ভারতীয় বায়ুসেনার ৯৩-তম প্রতিষ্ঠা দিবস। আর এই বিশেষ দিনটিতে বায়ুসেনার নৈশভোজের মেনুকার্ড এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মেনুকার্ডের শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানকে ‘কটাক্ষ’ করা হয়েছে। বায়ু সেনার এই মেনু বুঝিয়ে দিয়েছে, ভারত কোনও আক্রমণ ভোলে না, প্রয়োজনে জবাব দেয় নিজের মতো করে। “ইনফ্যালিবল, ইম্পারভিয়াস অ্যান্ড প্রিসাইস” স্লোগানের নিচে সাজানো এই মেনু সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন।

    বায়ুসেনার মেনু নজরকাড়া

    ৮ অক্টোবর ছিল বায়ুসেনা দিবস। এদিন বায়ুসেনার বিশেষ ভোজে পরিবেশিত খাবারের নামগুলি যেন ছিল একেবারে যুদ্ধক্ষেত্রের গল্প বলার মতো — ‘রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মাসালা’ থেকে শুরু করে ‘ভোলারি পনির মেথি মালাই’, ‘মুজাফফরাবাদ কুলফি ফালুদা’ এবং ‘বালাকোট টিরামিসু’। শোনা যাচ্ছে, ভারতের সামরিক সাফল্যের প্রতীক হিসেবেই এই মেনুর প্রতিটি পদ রাখা হয়েছিল। প্রথম নজরে এটি হয়তো এক সাধারণ উৎসবের ভোজ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই মেনু ছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানের সাফল্যের এক রসিক উপস্থাপনা। বিশেষত, ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের ভেতরে বায়ুসেনার সফল আঘাতগুলিকে যেন থালায় সাজিয়ে পরিবেশন করা হয়েছে ভারতের বীর বায়ুসেনা সদস্যদের সামনে। ‘অপারেশন সিঁদুর’ ও পহেলগাঁও হামলার পর দেশ জুড়ে এক অদম্য মনোভাব তৈরি হয়েছে। পাক বিরোধিতা চোখে পড়েছে ক্রিকেটের ময়দানেও। ভারত পাক দ্বন্দ্বের আবহে অনেকে এই মেনুকে দেখছেন প্রতিশোধ ও আত্মগর্বের এক নীরব প্রতীক হিসেবে। ৯৩ বছরে এসে বায়ু সেনার বার্তা স্পষ্ট – “আমরা নির্ভুল, অদম্য ও অনমনীয়।”

    পাকিস্তানকে নিয়ে কার্যত ছেলেখেলা

    অপারেশন সিঁদুর-এ পাকিস্তানকে নাস্তানাবুদ করার পর এবার সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তানকে নিয়ে কার্যত ছেলেখেলা করেছে ভারতের বায়ুসেনা। মেনুতে খাবারের নাম- ‘রফিকি রাড়া মটন’, ‘ভোলারি পনির মেথি মালাই’, ‘সুক্কুর শাম সবেরা কোফতা’, ‘সারগোধা ডাল মাখানি’, ‘জ্যাকোবাবাদ মেওয়া পোলাও’, ‘বাহাওয়ালপুর নান’। মেনুতে সেই সব জায়গার নামের সঙ্গে ভারতীয় খাবারের নাম জুড়ে দেওয়া হয়েছে, যেগুলি ভারতের সেনা পহেলগাঁও হামলার প্রত্যাঘাতের সময় পাকিস্তানে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করে দিয়ে এসেছে। পাক সেনা বা সরকার তা স্বীকার না করলেও রীতিমতো স্যাটেলাইট ইমেজ দেখিয়ে বিদেশমন্ত্রক, দেশের সেনা প্রধান, বায়ুসেনা প্রধানরা সে সবের প্রমাণ দিয়েছেন। ‘ভোলারি পনির মেথি মালাই’ নামটি সরাসরি পাকিস্তানের সিন্ধ প্রদেশের ভোলারি বিমানঘাঁটি-র প্রতি ইঙ্গিত করছে, যেখানে ভারতীয় বায়ুসেনার হামলায় বড় ক্ষতি হয়েছিল বলে ধারণা করা হয়। আর মিষ্টান্নে পরিবেশিত ‘বালাকোট টিরামিসু’ যেন ২০১৯ সালের সেই ঐতিহাসিক বালাকোট এয়ার স্ট্রাইক-এর প্রতীক — যেখানে ভারত জয়ীভাবে জবাব দিয়েছিল সন্ত্রাসের আশ্রয়স্থলকে। এই প্রতীকী পদগুলির মাধ্যমে বায়ুসেনা দিবসের ভোজ যেন হয়ে উঠেছিল ভারতের সামরিক সাহসিকতা ও কৌশলের এক সৃজনশীল উদযাপন।

  • Ayodhya Ram Leela: ৫০টিরও বেশি দেশ উপভোগ করল বর্ণাঢ্য ডিজিটাল রামলীলা

    Ayodhya Ram Leela: ৫০টিরও বেশি দেশ উপভোগ করল বর্ণাঢ্য ডিজিটাল রামলীলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার বিশ্ববাসীর নজর কাড়ল উত্তরপ্রদেশের অযোধ্যা নগরী। বর্ণাঢ্য ডিজিটাল রামলীলা (Ayodhya Ram Leela) এ বার ছুঁল এক অনন্য উচ্চতা। ৫০টিরও বেশি দেশে মোট ৬২ কোটি বৈশ্বিক দর্শকের (Indian Culture) রেকর্ড ভিউয়ারশিপ নিয়ে এই বার্ষিক সাংস্কৃতিক উৎসবটি বিশ্বের সর্ববৃহৎ ও সর্বাধিক জাঁকজমকপূর্ণ ডিজিটাল রামলীলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দূরদর্শী নেতৃত্ব ও সহায়তায় অনুষ্ঠিত এই অযোধ্যা উৎসব শুধু ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকেই উদযাপন করেনি, বরং বৈশ্বিক পরিসরে শহরটির ক্রমবর্ধমান আধ্যাত্মিক গুরুত্বকেও তুলে ধরেছে।

    ডিজিটাল রামলীলা (Ayodhya Ram Leela)

    এবার অযোধ্যার রামলীলা সরাসরি সম্প্রচারিত হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে-মহাদেশে। এই জাঁকজমকপূর্ণ ডিজিটাল রামলীলা নেপাল, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশেও ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রচার পৌঁছেছে নানা প্ল্যাটফর্মের মাধ্যমে। এগুলির মধ্যে রয়েছে আরাধনা টাটা প্লে, শেমারু মি, ভিআই অ্যাপ, এয়ারটেল, ইউটিউব এবং ফেসবুকও। শুধু শেমারু ভক্তি ইউটিউব চ্যানেলেই ৮ কোটিরও বেশি দর্শক এই ঐশ্বরিক মহাকাব্য প্রত্যক্ষ করেছেন। উত্তরপ্রদেশ সরকার সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় অযোধ্যা রামলীলা অনুষ্ঠানের মর্যাদাকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের যৌথ প্রচেষ্টার ফলে বিশ্বের নানা প্রান্তের কোটি কোটি ভক্ত এই অনুষ্ঠানটি প্রত্যক্ষ করতে পেরেছেন, যা ডিজিটাল যুগে ভারতের সাংস্কৃতিক নেতৃত্বের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার ও ডিজিটাল প্রযোজনায় প্রায় ১০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল।

    অত্যাধুনিক থ্রি-ডি ভিজ্যুয়াল

    অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তুলতে আয়োজকরা অত্যাধুনিক থ্রি-ডি ভিজ্যুয়াল এফেক্টস, হাই-ডেফিনেশন ডিজিটাল প্রজেকশন, আধুনিক মঞ্চ নকশা এবং পরিশীলিত আলোকসজ্জা প্রযুক্তি ব্যবহার করেন। এই উপাদানগুলি ঐতিহ্যবাহী রামলীলাকে এক মনোমুগ্ধকর চলচ্চিত্রের মতো অভিজ্ঞতায় রূপান্তরিত করেছে, যেখানে ভক্তি ও আধুনিক সৃজনশীলতার মেলবন্ধন ঘটেছে। তাই তামাম বিশ্বের দর্শকরা ভগবান শ্রী রামের ঐশ্বরিক কাহিনি উপভোগ করার সুযোগ পেয়েছেন (Ayodhya Ram Leela)। মুম্বই ও দিল্লির ২৫০ জনেরও বেশি শিল্পী, যাঁদের মধ্যে ছিলেন ভাগ্যশ্রী, বিন্দু দারা সিং, শাহবাজ খান, অনিল ধাওয়ান ও সুনীল পালও, তাঁদের অসাধারণ অভিনয়ের মাধ্যমে মহাকাব্যটিকে জীবন্ত করে তুলেছিলেন।

    এদিকে, ৫ অক্টোবর ক্রয়ডনের ঐতিহ্যবাহী ফেয়ারফিল্ড হলস কনসার্ট থিয়েটারে হল “লন্ডন কি রামলীলা ২০২৫”। এই মহোৎসব দর্শক ও বিশিষ্টজনেদের ব্যাপক প্রশংসা কুড়োয়। সাটন ফ্রেন্ডসের ব্যানারে প্রযোজনা ও পরিচালনা করেন প্রবীণ কুমার। আধুনিক মঞ্চ-প্রযুক্তি, বর্ণিল এলইডি ব্যাকড্রপ, সরাসরি বর্ণনা ও শক্তিশালী (Indian Culture) অভিনয়ের মাধ্যমে এই প্রযোজনায় চিরন্তন মহাকাব্য ‘মর্যাদা পুরুষোত্তম শ্রী রামে’র কাহিনি জীবন্ত হয়ে ওঠে (Ayodhya Ram Leela)।

  • World Bank: ২০২৫-২৬ অর্থবর্ষেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বিশ্বে দ্রুততম থাকবে, বলছে বিশ্বব্যাঙ্ক

    World Bank: ২০২৫-২৬ অর্থবর্ষেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বিশ্বে দ্রুততম থাকবে, বলছে বিশ্বব্যাঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫-২৬ অর্থবর্ষেও বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতির দেশ হিসেবে তার জায়গা ধরে রাখবে ভারত (India)। এর পেছনে রয়েছে শক্তিশালী ভোগব্যয়ের বৃদ্ধি, কৃষি উৎপাদনের উন্নতি এবং গ্রামীণ মজুরি বৃদ্ধি। মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাঙ্কের (World Bank) এক প্রতিবেদনেই এই তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাঙ্ক ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৫ শতাংশ করেছে। এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে স্থিতিশীল অভ্যন্তরীণ চাহিদা, শক্তিশালী গ্রামীণ পুনরুদ্ধার এবং কর সংস্কারের ইতিবাচক প্রভাব।

    বাংলাদেশের প্রবৃদ্ধি (World Bank)

    প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রবৃদ্ধি ২৬ অর্থবর্ষে ৪.৮ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। ভুটানের ক্ষেত্রে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে দেরির কারণে ২৬ অর্থবর্ষে প্রবৃদ্ধির পূর্বাভাস ৭.৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। তবে ২৬ অর্থবর্ষে নির্মাণের গতি বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রবণতা উল্টে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। দ্বীপরাষ্ট্র মলদ্বীপে ২৬ অর্থবর্ষে প্রবৃদ্ধি কমে ৩.৯ শতাংশে নেমে আসবে বলে অনুমান। নেপালে সাম্প্রতিক অস্থিরতা এবং ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ২৬ অর্থবর্ষে প্রবৃদ্ধি কমে ২.১ শতাংশে নেমে আসবে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

    দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি

    শ্রীলঙ্কায় পর্যটন ও সেবা খাতে রফতানির শক্তিশালী প্রবৃদ্ধির কারণে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৩.৫ শতাংশ করা হয়েছে। দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি এই বছর ৬.৬ শতাংশে শক্তিশালী থাকার সম্ভাবনা রয়েছে। তবে ২৬ সালে তা কমে ৫.৮ শতাংশে নেমে আসবে বলে অনুমান। এটি এপ্রিলের পূর্বাভাসের তুলনায় ০.৬ শতাংশ পয়েন্ট কম। সম্ভাব্য নেতিবাচক ঝুঁকির মধ্যে রয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব, বাণিজ্য নীতির অনিশ্চয়তা, আঞ্চলিক সামাজিক-রাজনৈতিক অস্থিরতা এবং এআইয়ের মতো প্রযুক্তির কারণে শ্রমবাজারে অস্থিরতা।

    বিশ্বব্যাঙ্কের বক্তব্য

    বিশ্বব্যাঙ্কের দক্ষিণ এশিয়ার সহ-সভাপতি জোহানেস জুট বলেন, “দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা বিপুল এবং এটি এখনও বিশ্বের দ্রুততম বর্ধনশীল অঞ্চল। তবে প্রবৃদ্ধির ঝুঁকিগুলির মোকাবিলায় দেশগুলির সক্রিয়ভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।” তিনি বলেন, “দেশগুলি এআইয়ের সুবিধা সর্বাধিক ব্যবহার এবং বিশেষ করে মধ্যবর্তী পণ্যের বাণিজ্য বাধা কমিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত এবং দ্রুত সম্প্রসারিত শ্রমশক্তির জন্য কর্মসংস্থান তৈরি করতে পারে (World Bank)।”

    বিশ্বব্যাঙ্কের ওই রিপোর্টে উৎপাদনশীলতা ও আয় বাড়াতে এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর সুপারিশ করেছে। এআইয়ের দ্রুত বিকাশ বৈশ্বিক অর্থনীতিকে রূপান্তরিত করছে এবং শ্রমবাজারকে পুনর্গঠন করছে। দক্ষিণ এশিয়ার শ্রমশক্তি মূলত কম দক্ষ, কৃষিভিত্তিক ও হাতের কাজ নির্ভর হওয়ায় এআই গ্রহণের ক্ষেত্রে তাদের সম্পৃক্ততা সীমিত। তবে মাঝারি (India) শিক্ষিত তরুণ শ্রমিকরা, বিশেষত ব্যবসা, পরিষেবা ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মরতরা তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। রিপোর্টে চাকরির সুযোগ সৃষ্টির গতি ত্বরান্বিত করতে কিছু সুপারিশও করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংস্থাগুলির প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এমন নিয়মনীতিগুলির সরলীকরণ, উন্নত পরিবহণ এবং ডিজিটাল সংযোগ, আবাসন অনুসন্ধানে আরও স্বচ্ছ বিকল্প, দক্ষতা উন্নয়ন ও চাকরির মিল খুঁজে দেওয়া, এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা দেওয়া (World Bank)।

  • Keir Starmer: বাণিজ্যের লক্ষ্যে দু’দিনের সফরে ভারতে কিয়ের স্টার্মার, বৈঠক হবে মোদির সঙ্গেও

    Keir Starmer: বাণিজ্যের লক্ষ্যে দু’দিনের সফরে ভারতে কিয়ের স্টার্মার, বৈঠক হবে মোদির সঙ্গেও

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’দিনের ভারত (India) সফরে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (Keir Starmer)। তাঁর সঙ্গে ব্রিটেন থেকে এ দেশে এসেছেন ১০০ জনেরও বেশি ব্যবসায়িক প্রতিনিধির একটি দল। এটি ব্রিটেন থেকে ভারতে এ পর্যন্ত পাঠানো সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিনিধিদল বলেই সূত্রের খবর। এই প্রতিনিধিদলের ঘোষিত লক্ষ্য হল ভারত ও ব্রিটেনের মধ্যে ২০২৫ সালের মুক্ত বাণিজ্য চুক্তিকে (Free Trade Deal) আরও এগিয়ে নেওয়া এবং ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।

    ভারতে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী (Keir Starmer)

    বুধবার নির্ধারিত বৈঠকের আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী মুম্বইয়ে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে। স্টার্মার ও তাঁর প্রতিনিধিদলকে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পওয়ার এবং রাজ্যপাল আচার্য দেবব্রত। চলতি ভারত সফরে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তার ইঙ্গিতও দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারতের সঙ্গে ব্রিটেনের সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্যচুক্তিতে সম্পূর্ণরূপে ব্যবসা ও বাণিজ্যচুক্তি এবং বিনিয়োগই গুরুত্ব পাবে।” ভিসা নিয়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, “এটা পরিকল্পনার অংশ নয়। ব্রিটেনের অভিবাসন নীতির কোনও পরিবর্তন হবে না।” ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বজুড়ে শীর্ষ প্রতিভাদের সন্ধান করে ব্রিটেন। কিন্তু ট্রাম্পের অধীনে এইচ-১বি ভিসা ব্যবস্থা পরিবর্তনের পর ভারতীয় প্রযুক্তিবিদদের জন্য এখনই কোনও নতুন পথ খোলার কোনও পরিকল্পনাই নেই আমাদের।”

    মোদির সঙ্গে বৈঠক

    ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ভারতে (India) এলেন স্টার্মার। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি এখনও ঝুলেই রয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলছে নয়াদিল্লির। এই দড়ি টানাটানির মধ্যেই সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য চুক্তি। এহেন আবহে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারতে আগমন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে মুম্বইয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি আলোচনাচক্রেও যোগ দেওয়ার কথা রয়েছে স্টার্মারের। সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বিশেষজ্ঞ ও উদ্যোগপতিদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী (Keir Starmer)।

    মুক্ত বাণিজ্য চুক্তি

    প্রসঙ্গত, গত ২৪ জুলাই লন্ডন থেকে যৌথ সাংবাদিক বৈঠকে এই চুক্তির কথা ঘোষণা করেছিলেন মোদি (India) ও স্টার্মার। এই চুক্তি কার্যকর হওয়ার পর ব্রিটেনে তৈরি বা ব্রিটেন থেকে আমদানিকৃত চিকিৎসা সরঞ্জাম, বিমান সরঞ্জাম ভারতীয় সংস্থাগুলির জন্য আগের চেয়ে সস্তা হয়ে যাবে। ভারতীয়দের জন্য সহজলভ্য হবে ব্রিটেনে তৈরি সফট ড্রিঙ্কস, চকোলেট, প্রসাধনী সামগ্রী, বিস্কুট এবং স্যামন মাছ। এই সব পণ্যে এত দিন গড়ে ১৫ শতাংশ করে শুল্ক কার্যকর ছিল। মুক্ত বাণিজ্যচুক্তির ফলে তা কমে দাঁড়াবে তিন শতাংশে। বৈদ্যুতিক গাড়ির শুল্ক ১১০ শতাংশ থেকে নেমে আসবে ১০ শতাংশে।

    সিইও ফোরামে অংশ নেবেন দুই রাষ্ট্রনেতা

    জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কিয়ের স্টার্মার (Keir Starmer) শহরে সিইও ফোরাম এবং গ্লোবাল ফিনটেক ফেস্টের ষষ্ঠ সংস্করণে অংশ নেবেন। তাঁদের বৈঠকের সময় মোদি এবং স্টার্মার ইন্ডিয়া-ইউকে যৌথ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির মূল্যায়ন করবেন। এই মূল্যায়ন হবে ভিশন ২০৩৫ রোডম্যাপের ভিত্তিতে, যা বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্কের মতো ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে।

    ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা

    দুই রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী মোদি ও স্টার্মার ভারত-ব্রিটেন (India) যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির সুযোগ নিয়ে ব্যবসায়ী ও শিল্পখাতের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এই চুক্তিকে ভবিষ্যতে ভারত-ব্রিটেন অর্থনৈতিক অংশীদারিত্বের একটি কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে দেখা হচ্ছে। তাঁরা আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও মতবিনিময় করবেন। এছাড়াও, উভয় নেতা শিল্প বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং উদ্ভাবকদের সঙ্গেও আলোচনা করবেন (Keir Starmer)। বিদেশমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন স্টার্মার। প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, জলবায়ু, জ্বালানি থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ নিয়ে আলোচনা হবে তাঁদের। এর পাশাপাশি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে বৈঠকে।

    প্রসঙ্গত, চলতি বছর জুলাই মাসেই ব্রিটেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তিনি। ওই সফরেই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি। আগামী বছর থেকেই কার্যকর হবে এই চুক্তি (Keir Starmer)।

  • India: ‘‘যারা ১৯৭১ সালে ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণ করেছিল…’’, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত

    India: ‘‘যারা ১৯৭১ সালে ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণ করেছিল…’’, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে একেবারে ধুয়ে দিল ভারত (India)। নিরাপত্তা পরিষদে (UNSC) কাশ্মীর ইস্যু উত্থাপন করেছিল পাকিস্তান। তারই জবাব দিতে গিয়ে পাকিস্তানকে একহাত নেন ভারতের প্রতিনিধি। তামাম বিশ্বকে তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ইসলামাবাদের অনুমোদিত ৪ লাখ মহিলার ওপর সংঘটিত গণধর্ষণ অভিযানের কথা। ‘নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক’ আলোচনার সময় এই প্রতিক্রিয়া জানানো হয় ভারতের তরফে।

    পাকিস্তানের মিথ্যাপূর্ণ তথ্যের কড়া সমালোচনা (India)

    বিতর্ক সভায় অংশ নিয়ে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পর্বতনেনি হরিশ পাকিস্তানের মিথ্যাপূর্ণ তথ্যের কড়া সমালোচনা করেন। আন্তর্জাতিক মঞ্চকে অপব্যবহার করে প্রচার চালানোর অভিযোগও তোলেন তিনি। হরিশ বলেন, “দুর্ভাগ্যবশত প্রতি বছরই আমাদের আমার দেশকে লক্ষ্য করে পাকিস্তানের এই ভ্রান্তিপূর্ণ বিষোদ্গার শুনতে হয়, বিশেষত জম্মু ও কাশ্মীর নিয়ে — যে ভারতীয় ভূখণ্ডের প্রতি তারা লোভাতুর দৃষ্টি দেয় সর্বক্ষণ।” তিনি বলেন, “এটাই সেই দেশ যারা ১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনা করেছিল এবং নিজেদের সেনাবাহিনী দিয়ে ৪ লক্ষ মহিলা নাগরিকের ওপর পরিকল্পিত গণধর্ষণ চালিয়ে এক গণহত্যার অভিযানে অনুমোদন দিয়েছিল। বিশ্ব পাকিস্তানের এই প্রচারের ভেতরটা স্পষ্টভাবেই দেখতে পায় (UNSC)।”

    পাকিস্তান নিজেদের জনগণকে বোমা মারে

    হরিশ পাকিস্তানকে এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেন, যেখানে তারা নিজেদের জনগণকে বোমা মারে এবং পরিকল্পিতভাবে গণহত্যা চালায়। তিনি আরও বলেন, “ইসলামাবাদ আন্তর্জাতিক সমাজের নজর ঘোরাতে ভুল দিকনির্দেশনা করছে, করছে অতিরঞ্জনও। এভাবেই তারা তাদের দোষ আড়াল করার চেষ্টা করছে (India)।” ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ বলেন, যে দেশ নিজের নাগরিকদের ওপর বোমাবর্ষণ করে এবং গণহত্যা চালায়, সেই দেশ মানবাধিকারের নামে মুখ খোলার যোগ্যই নয়। রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী মিশনের কাউন্সিলর সাইমা সেলিম অভিযোগ করেন, কাশ্মীরি নারীরা কয়েক দশক ধরে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত যৌন হিংসার শিকার হয়ে আসছেন। তাঁর বক্তব্য, ভবিষ্যতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) প্রতিবেদনগুলিতে কাশ্মীরি নারীদের দুর্দশা প্রতিফলিত হওয়া উচিত।

    বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত বক্তব্য

    পাকিস্তানের এহেন অভিযোগ খারিজ করে দেন ভারতের রাষ্ট্রদূত। তিনি রাষ্ট্রসংঘে শান্তিরক্ষা মিশনে ভারতের দীর্ঘদিনের অবদান ও শান্তির অপরিহার্য প্রতিনিধি হিসেবে নারীদের প্রাথমিক স্বীকৃতির কথা তুলে ধরেন (UNSC)। উদাহরণ হিসেবে তিনি ছয়ের দশকে কঙ্গোয় ভারতীয় নারী চিকিৎসক আধিকারিকের নিয়োগের ঘটনাটিরও উল্লেখ করেন (India)। কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের চিরাচরিত অভিযোগেরও কঠোর প্রতিবাদ করেন হরিশ। তিনি বলেন, প্রতি বছর পাকিস্তান জম্মু ও কাশ্মীর সম্পর্কে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত বক্তব্য পেশ করে। কিন্তু জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। হরিশ বলেন, পাকিস্তান অধিকার নিয়ে নানা কথা বলে। অথচ নিজের দেশেই বোমাবর্ষণের কথা ভুলে যায়। তিনি মনে করিয়ে দেন, গত মাসে পাক সেনা কীভাবে খাইবার পাখতুনখোয়ায় বোমাবর্ষণ করেছিল। নারী, শিশু নির্বিশেষে ৩০ জনের মৃত্যু হয়েছে সেই হিংসায়। এর পরেই হরিশ বলেন, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, চিরকালই থাকবে। কারও অতিরঞ্জিত বক্তব্য এখানে ছাপ ফেলতে পারবে না (India)।

    সাইমা সালেমের বক্তব্য

    পাক কূটনীতিবিদ সাইমা সালেম সভায় অভিযোগ করেছিলেন যে, কাশ্মীরি মহিলারা কষ্টের মধ্যে রয়েছেন। তাঁর সেই বক্তব্যের জবাবে ভারতীয় প্রতিনিধি বলেন, যে দেশ নারী, শান্তি ও নিরাপত্তার নামে কুমিরের কান্না কাঁদে, তারাই সেনাবাহিনীর ইতিহাসে সব চেয়ে বর্বর যৌন নিপীড়নের ঘটনা ঘটিয়েছে (UNSC)। পাকিস্তান নারী সুরক্ষার কথা বলার আগে নিজের অতীতের দিকে তাকাক। তিনি বলেন, নারীর অধিকার ও সুরক্ষার ক্ষেত্রে তাদের রেকর্ড নিষ্কলঙ্ক ও অক্ষত। আন্তর্জাতিক মঞ্চে বারবার মিথ্যে প্রচার চালিয়ে পাকিস্তান বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে।

    প্রসঙ্গত, অপারেশন সার্চলাইটের নামে তৎকালীন পূর্ব পাকিস্তান (অধুনা বাংলাদেশ) অত্যাচার চালিয়েছিল তৎকালীন পশ্চিম পাকিস্তান (অধুনা পাকিস্তান)। সেবার পাক সেনা হত্যা করেছিল তিন লাখেরও বেশি বাঙালিকে। শুধু তাই নয়, প্রায় চার লাখ মহিলাকে পাকিস্তানি সেনার ধর্ষণের শিকার হতে হয়েছিল (India)। পরবর্তীকালে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে ভারতের সহায়তায় জন্ম হয়েছিল বাংলাদেশের (UNSC)।

  • Gyanesh Kumar: “কোনও ভোটকেন্দ্রে ১,২০০-র বেশি ভোটার থাকবে না”, সাফ কথা জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের

    Gyanesh Kumar: “কোনও ভোটকেন্দ্রে ১,২০০-র বেশি ভোটার থাকবে না”, সাফ কথা জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের

    মাধ্যম নিউজ ডেস্ক: “নির্বিঘ্নে ভোটগ্রহণ করার জন্য কোনও ভোটকেন্দ্রে ১,২০০-র বেশি ভোটার থাকবে না।” রবিবার আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির রূপরেখা তুলে ধরতে গিয়ে এ কথা বলেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)।

    জ্ঞানেশ কুমারের বক্তব্য (Gyanesh Kumar)

    তিনি জানান, ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়ানো (Polling Station) ও ভোটারদের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন পাটনায় সাংবাদিকদের সঙ্গে বৈঠক করতে গিয়ৈ জ্ঞানেশ কুমার বলেন, “নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে কোনও ভোটকেন্দ্রে ১,২০০-এর বেশি ভোটার থাকবে না।” তিনি জানান, বুথ-স্তরের কর্তাদের এখন থেকে পরিচয়পত্র দেওয়া হবে, যাতে তাদের সহজে চিহ্নিত করা যায়। ভোটারদের মোবাইল ফোন বুথের বাইরে জমা রাখতে হবে। তিনি বলেন, “বুথ-স্তরের কর্তাদের জন্য পরিচয়পত্র চালু করা হয়েছে, যাতে ভোটারদের কাছে পৌঁছানোর সময় তাদের সহজে চেনা যায়। ভোটাররা বুথের বাইরে একটি নির্দিষ্ট কক্ষে মোবাইল ফোন জমা দিতে পারবেন। এই প্রক্রিয়া সমগ্র বিহারে কার্যকর করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং থাকবে।”

    নয়া ঘোষণা

    প্রধান নির্বাচন কমিশনার আসন্ন নির্বাচনের ব্যালট পেপারেও পরিবর্তনের কথা ঘোষণা করেন। তিনি জানান, ব্যালট পেপারের সিরিয়াল নম্বরের অক্ষর এখন থেকে সারা দেশে বড় আকারের হবে এবং প্রার্থীদের ছবি থাকবে রঙিন (Gyanesh Kumar)। তিনি বলেন, “যখন ব্যালট পেপার ইভিএম-এ প্রবেশ করানো হয়, তখন তাতে প্রার্থীর ছবি সাদা-কালো ছিল, যদিও নির্বাচনী প্রতীক থাকে। সিরিয়াল নম্বরও আরও বড় হওয়া উচিত। বিহার নির্বাচন দিয়ে শুরু করে সারা (Polling Station) দেশে ব্যালট পেপারের সিরিয়াল নম্বর বড় আকারে ছাপানো হবে এবং প্রার্থীদের রঙিন ছবিও থাকবে(Gyanesh Kumar)।”

  • Workforce Growth: মোদি জমানায় ঊর্ধ্বমুখী কর্মসংস্থানের লেখচিত্র, জানাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক  

    Workforce Growth: মোদি জমানায় ঊর্ধ্বমুখী কর্মসংস্থানের লেখচিত্র, জানাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক  

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি জমানায় ঊর্ধ্বমুখী কর্মসংস্থানের লেখচিত্র (Workforce Growth)। শুক্রবারই নয়া তথ্য প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। এই তথ্য থেকেই প্রকাশ (Bharat), ভারতে কর্মসংস্থান ২০১৭-১৮ সালে ৪৭.৫ কোটি টাকা থেকে বেড়ে ২০২৩-২৪ সালে ৬৪.৩৩ কোটি টাকায় পৌঁছেছে। এর অর্থ হল, গত ছ’বছরে নেট ১৬.৮৩ কোটি নতুন চাকরির সৃষ্টি হয়েছে। এই লাফ কেবল পরিসংখ্যানগত নয়, এটি ভারতের অর্থনীতিতে গভীর কাঠামোগত পরিবর্তনের প্রতিফলন, যা সংস্কার, ডিজিটালাইজেশন এবং লক্ষ্যভিত্তিক সরকারি নীতির দ্বারা পরিচালিত। একই সঙ্গে বেকারত্বের হার ২০১৭-১৮ সালের ৬ শতাংশ থেকে কমে মাত্র ৩.২ শতাংশে নেমে এসেছে। এটি বৈশ্বিক গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

    ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫ (Workforce Growth)

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫ অনুযায়ী, আগামী বছরগুলিতে বৈশ্বিক কর্মশক্তিতে নতুন প্রবেশকারীদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই আসবে ভারত থেকে। ১৪০ কোটি জনসংখ্যার একটি দেশের জন্য এই সংখ্যা কেবল প্রবৃদ্ধিই নয়, স্থিতিশীলতার প্রতীকও। এটি নিশ্চিত করছে যে ভারতের তরুণ জনগোষ্ঠী জাতীয় ও বৈশ্বিক অর্থনীতির মেরুদণ্ডে পরিণত হতে পারবে। সরকার মূলত পর্যায়ক্রমিক শ্রমশক্তি সমীক্ষার মাধ্যমে কর্মসংস্থানের ধারা পর্যবেক্ষণ করে। এটি পরিচালনা করে জাতীয় পরিসংখ্যান দফতর। ২০২৫ সালের অগাস্ট মাসের তথ্য অনুযায়ী, এই সমীক্ষায় ৩.৭৭ লক্ষ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ২.১৬ লক্ষ গ্রামীণ এলাকা থেকে এবং ১.৬১ লক্ষ শহরাঞ্চল থেকে।

    শ্রমশক্তি অংশগ্রহণের হার

    চলতি বছরের জুন থেকে অগাস্টের মধ্যে শ্রমশক্তি অংশগ্রহণের হার ৫৪.২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৫ শতাংশ। আর কর্মরত জনসংখ্যার অনুপাত ৫১.২ শতাংশ থেকে বেড়ে ৫২.২ শতাংশ হয়েছে (Workforce Growth)। দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে পরিবর্তন আরও নাটকীয়। ২০১৭–১৮ সালে শ্রমশক্তি অংশগ্রহণের হার ছিল ৪৯.৮ শতাংশ, ২০২৩–’২৪ সালে এটি বেড়ে হয়েছে ৬০.১ শতাংশ। কর্মরত জনসংখ্যার অনুপাত একই সময়ে ৪৬.৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৮.২ শতাংশ (Bharat)।এই পরিসংখ্যানগুলি থেকে এটা স্পষ্ট যে, ভারতের আরও বেশি মানুষ এখন কাজের সন্ধান করছে, এবং তাদের মধ্যে আরও অনেকে সফলভাবে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে।

    ভারতের কর্মসংস্থানের ধরন

    ভারতের কর্মসংস্থানের ধরন আজও গভীরভাবে প্রভাবিত গ্রামীণ–শহুরে বিভাজনের দ্বারা। গ্রামীণ ভারতে কৃষি খাত এখনও কর্মসংস্থানের প্রধান উৎস। এখানে পুরুষদের ৪৪.৬ শতাংশ এবং নারীদের ৭০.৯ শতাংশ কৃষিতে নিযুক্ত। যদিও ধীরে ধীরে কৃষির বাইরের কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাচ্ছে, যা গ্রামীণ অর্থনীতির চেহারায় বৈচিত্র্য আনছে (Workforce Growth)। শহুরে ভারতে কর্মসংস্থানের মূলভিত্তি হল পরিষেবা খাত। এখানে পুরুষদের ৬০.৬ শতাংশ এবং মহিলাদের ৬৪.৯ শতাংশ তৃতীয় খাতে কাজ করছেন — যার মধ্যে তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে আতিথেয়তা পর্যন্ত অন্তর্ভুক্ত। ২০২৫ সালের এপ্রিল–জুন ত্রৈমাসিকে ১৫ বছর বা তার বেশি বয়সী ৫৬.৪ কোটি মানুষ কর্মরত ছিলেন। এর মধ্যে ৩৯.৭ কোটি পুরুষ এবং ১৬.৭ কোটি মহিলা।

    অর্থনৈতিক আধুনিকায়নের অন্যতম সুস্পষ্ট চিহ্ন হল আনুষ্ঠানিক কর্মসংস্থানের বৃদ্ধি, যা ইপিএফও (EPFO)–এর সাবস্ক্রাইবার ডেটায় প্রতিফলিত হয়েছে (Bharat)। শুধু ২০২৪–২৫ অর্থবর্ষেই ১.২৯ কোটি নতুন নেট সাবস্ক্রাইবার যুক্ত হয়েছেন, যা ২০১৮–১৯ সালের ৬১.১২ লাখের প্রায় দ্বিগুণ। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত মোট ৭.৭৩ কোটি নেট সাবস্ক্রাইবার যুক্ত হয়েছেন (Workforce Growth)।

  • PM Modi: “ট্রাম্প বলছেন বিদেশিরা ফিরে যাও, মোদি বলছেন ঘরে এসো”, মার্কিন নাগরিকের মুখে মোদি-স্তুতি

    PM Modi: “ট্রাম্প বলছেন বিদেশিরা ফিরে যাও, মোদি বলছেন ঘরে এসো”, মার্কিন নাগরিকের মুখে মোদি-স্তুতি

    মাধ্যম নিউজ ডেস্ক: “ট্রাম্প বলছেন বিদেশিরা ফিরে গিয়ে পাথর ভাঙুক, আর মোদি (PM Modi) বলছেন, ঘরে ফিরে এসো ভাইরা।” ঠিক এই ভাষাতেই ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুণ্ডপাত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian Visa) প্রশংসায় পঞ্চমুখ হলেন বেঙ্গালুরুবাসী এক মার্কিন নাগরিক। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি গর্বের সঙ্গে তাঁর ৫ বছরের ভারতীয় ভিসার ছবি প্রদর্শন করেছেন। সেখানেই তিনি মোদির প্রশংসা করতে গিয়ে খোঁচা দিয়েছেন ট্রাম্পকে। সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিত টনি ক্লোর নামে। যদিও তাঁর আসল নাম ক্লোর অ্যান্থনি লুইস।

    মার্কিন নাগরিকের মোদি-স্তুতি (PM Modi)

    তিনি লিখেছেন, “এটা এখন আনুষ্ঠানিক! ভারত বিদেশি ব্লকচেইন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্মাতাদের জন্য নিজেদের দরজা খুলে দিচ্ছে। আমি সদ্য ৫ বছরের একটি মোটা ভারতীয় ভিসা পেয়ে গিয়েছি।”  এর পরেই তিনি লেখেন, “ট্রাম্প বলেন বিদেশিরা ফিরে গিয়ে পাথর ভাঙুক, আর মোদি বলেন, ঘরে ফিরে এস ভাইরা।” তিনি তাঁর পোস্টটি শেষ করেন তাঁর ভিসার একটি ছবি দিয়ে। এতে প্রথমে তাঁর ছবি, তারপর নাম দেখানো হয়েছে। চলতি বছরের ২৩ সেপ্টেম্বরে ইস্যু করা বি-১ ভিসার মেয়াদ বৈধ ২০৩০ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়াও এতে উল্লেখ রয়েছে যে, ভারতে তাঁর একটানা থাকা  ১৮০ দিনের বেশি হতে পারবে না।

    নেটিজেনদের বক্তব্য

    এক মার্কিন নাগরিকের এহেন মোদি-স্তুতিতে খুশি নেটিজেনরা। একজন মজার ছলে লিখেছেন, “অবশেষে, অভিনন্দন—এই প্রথমবার আমি একটি ‘ইন্ডিয়ান ভিসা ফ্লেক্স’ দেখলাম।” আর একজন মন্তব্য করেছেন, “ভারতে স্বাগতম।” অন্য একজন লিখেছেন, “ভারত (PM Modi) জানে যে ভবিষ্যৎ গড়ে উঠছে ব্লকচেইন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এই ধরনের ৫ বছরের ভিসা একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, যেখানে অন্য দেশগুলি প্রতিভাবান মানুষদের দূরে ঠেলছে, সেখানে ভারত বলছে ‘এস, আমাদের সঙ্গে এসে দেশ গড়ে তোলো’। টনি, ভারতে স্বাগতম।” আরও এক সোশ্যাল মিডিয়া ইউজার লিখেছেন, “ধুর, আমি জানতামই না যে ভারতীয় ভিসা পাওয়া একটা ‘ফ্লেক্স’ অর্থাৎ গর্বের বিষয়।”

    প্রসঙ্গত, বিদেশিদের বি-১ ভিসা (Indian Visa) দিচ্ছে ভারত। ভারতীয় দূতাবাসের সরকারি ওয়েবসাইট অনুযায়ী,  “যাঁরা ভারতে কোনও শিল্প বা ব্যবসা করতে চান বা এর সম্ভাবনা খতিয়ে দেখতে চান, অথবা শিল্পজাত পণ্য, বাণিজ্যিক পণ্য বা ভোক্তা সামগ্রী ক্রয়-বিক্রয় করতে চান, তাঁদের জন্য এই ভিসা প্রযোজ্য (PM Modi)।”

LinkedIn
Share