Tag: India

India

  • India beats China: চক দে! চিনকে তাদেরই মাটিতে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত

    India beats China: চক দে! চিনকে তাদেরই মাটিতে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ার হকি সাম্রাজ্যে ভারতের মুকুট অটূট। চিনের মাটিতে তাঁদেরকেই হারিয়ে ভারতের পতাকা (India beats China) ওড়ালেন হরমনপ্রীতরা। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। ফাইনালে চিনকে ১-০ গোল হারাল গতবারের বিজয়ীরা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে (Asian Hockey Champions Trophy 2024) এই নিয়ে পঞ্চম বার চ্যাম্পিয়ন হল ভারত। গোটা টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্সের জন্য সেরা হয়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত।

    দুরন্ত ভারত

    প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন হরমনপ্রীতরা। এশিয়া (Asian Hockey Champions Trophy 2024) সেরার প্রতিযোগিতাতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে ভারত (India beats China)। গ্রুপ পর্যায়ে চিন, মালয়েশিয়া, কোরিয়া, পাকিস্তান, জাপান সব দলই পর্যুদস্ত হয়েছে ভারতের কাছে। সেমিফাইনালে একতরফা লড়াইয়ে ফের হারিয়েছিল কোরিয়াকে। আর ফাইনালে সুখজিৎরা আবার হারালেন চিনকে। তবে এদিনের লড়াই সহজ ছিল না। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথম বার প্রতিযোগিতার ফাইনালে ওঠা চিন প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল। রক্ষণ সামলে আক্রমণের কৌশল নিয়ে মাঠে নামে চিন। ভারতীয় কোনও খেলোয়াড় ‘ডি’র মধ্যে ঢুকলেই তিন-চার জন মিলে ঘিরে ধরার চেষ্টা করেছেন। শট মারার জায়গা দেননি হরমনপ্রীতদের। 

    শেষ কোয়ার্টারে ৫০ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি কোনও দলই। ৫১ মিনিটে ভেঙে গেল চিনের প্রাচীর। যুগরাজ সিং এগিয়ে দেন ভারতকে। তবে এই গোলের ক্ষেত্রে ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীতের অবদান অনস্বীকার্য। তিনি ডান দিক থেকে চিনের ডিফেন্স ভেঙে সুযোগ তৈরি করেন। এরপর যুগরাজ আর কোনও ভুল করেননি। শেষ পর্যন্ত গোল শোধ করতে পারেনি লাল ফৌজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Nuclear Treaty: ভারত বিরোধিতা! পাকিস্তানের সঙ্গে পরমাণু চুক্তির আহ্বান ঢাকার অধ্যাপকের

    Bangladesh Nuclear Treaty: ভারত বিরোধিতা! পাকিস্তানের সঙ্গে পরমাণু চুক্তির আহ্বান ঢাকার অধ্যাপকের

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের অত্যাচার থেকে মুক্তি দিতে এবং স্বাধীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারত। ৫০ বছর পর সেই ভারতের বিরুদ্ধে গিয়ে এবার পাকিস্তানের সঙ্গেই পরমাণু চুক্তির (Bangladesh Nuclear Treaty) দাবি করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বাংলাদেশকে পারমাণবিক সক্ষম করার দাবি তুললেন অধ্যাপক শাহিদুজ্জামান। হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বিরোধিতা এবং জামাত প্রভাবিত ইসলামি গোঁড়ামি দিনে দিনে বাড়ছে পদ্মাপারে। ভারতের সহায়তা ছাড়া যে স্বাধীন বাংলাদেশ সম্ভবই ছিল না, তা ভুলতে বসেছে ঢাকা। তাঁকে এও দাবি করতে শোনা গিয়েছে যে, পাকিস্তান নাকি বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত নিরাপত্তা সহযোগী! বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি যারা ভাঙতে পারে তাদের থেকে এর বেশি কিছুই প্রত্যাশা করা যায় না, এমনই অভিমত কূটনীতিকদের। 

    পাকিস্তানের সঙ্গে পারমাণবিক চুক্তি

    শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রতি বিরূপ মনোভাব বাড়ছে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কের দিকে আরও ঝোঁক দেখা যাচ্ছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের উপর আক্রমণ নিত্য-ঘটনা। ভারত-বিরোধিতায় কোনও কসুর করছে না জামাতের মতো সংগঠন। এমন পরিস্থিতিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদুজ্জামান সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি (Bangladesh Nuclear Treaty) করার আহ্বান জানালেন। তাঁর মতে, এই চুক্তি ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করবে। অধ্যাপক শাহিদুজ্জামান বলেন, “ভারতের সাধারণ ধারণা পরিবর্তনের জন্য সঠিক উত্তর হবে আমাদের পারমাণবিক সক্ষম হওয়া। পারমাণবিক সক্ষম হওয়া মানে পারমাণবিক শক্তিধর হওয়া নয়, বরং পাকিস্তানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে প্রবেশ করা।” 

    ভারতকে ঠেকাতে পাক সহায়তা

    শাহিদুজ্জামান আরও বলেন, পাকিস্তানের কারিগরি সহায়তা (Bangladesh Nuclear Treaty) ছাড়া ভারতকে প্রতিহত করা সম্ভব নয়। তাঁর কথায়, “পাকিস্তান সবসময়ই বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত নিরাপত্তা সহযোগী ছিল। কিন্তু ভারতীয়রা চায় না আমরা এটা বিশ্বাস করি। আওয়ামি লিগও চায় না আমরা এটা বিশ্বাস করি। কিন্তু এটাই সত্য। বাংলাদেশকে পাকিস্তানের দিকে ঝুঁকতে হবে।” তিনি আরও বলেন, “পাকিস্তানিরা আমাদের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করে না, তবে তারা চায় না আমরা ভারতের সঙ্গে থাকি। তারা আমাদের রক্ষা করতে যে কোনও কিছু করতে প্রস্তুত।”

    জামাত পন্থী অধ্যাপক

    অধ্যাপক শাহিদুজ্জামান পাকিস্তান থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র (Bangladesh Nuclear Treaty) সংগ্রহ করে উত্তরবঙ্গ ও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে মোতায়েন করার প্রস্তাব দেন। এর ফলে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়া সহজ হবে বলে তিনি মনে করেন। তাঁর দাবি, বাংলাদেশের কিছু অংশ দখল করে এটিকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে চায় ভারত এবং পাকিস্তানের পারমাণবিক চুক্তি ও ক্ষেপণাস্ত্র সাহায্য ভারতের এই পরিকল্পনা প্রতিহত করতে পারে। তিনি পাকিস্তানকে “বাংলাদেশের নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত নিরাপত্তা মিত্র” হিসেবে অভিহিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জামায়াত-ই-ইসলামীপন্থী মন্তব্যের জন্য কুখ্যাত। 

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আহ্বান

    সম্প্রতি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেছিলেন। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইউনূস বলেন, দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সহ বেশ কয়েকটি দেশের নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও বলেন, “আমরা ভারতের সঙ্গে এবং অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই, তবে এই সম্পর্কগুলো ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হওয়া উচিত।” যদিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ইউনূসের মতকে মান্যতা দেয় না।

    আরও পড়ুন: ফের হত্যার চেষ্টা ট্রাম্পকে! গল্ফ ক্লাবে চলল গুলি, অল্পের জন্য বাঁচলেন প্রাক্তন প্রেসিডেন্ট

    বাংলাদেশের ঐতিহ্য বিলুপ্তপ্রায়

    জামাত-পন্থী ইসলামি শক্তিগুলি শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশকে পাকিস্তানের (Bangladesh Nuclear Treaty) দিকে টেনে নিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে, সম্প্রতি ঢাকার জাতীয় প্রেসক্লাবে জিন্নার ৭৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উর্দু গান, কবিতা এবং সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ঘটেছে। ইসলামপন্থী বক্তারা অনুষ্ঠানে বলেন, পাকিস্তান ছাড়া বাংলাদেশও অস্তিত্ব লাভ করতে পারত না। বক্তারা জিন্নাকে বাংলাদেশের সৃষ্টিকর্তা এবং পিতা হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, বাংলাদেশ (সাবেক পূর্ব পাকিস্তান) একটি রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে উর্দু চাপিয়ে দেওয়া জিন্নার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল। যেখানে বাংলা ভাষাই ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু। তবে, জামাত-সহ প্রতিক্রিয়াশীল ইসলামী শক্তিগুলি শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশকে সেই উর্দু ভাষার দিকে ঠেলে দিচ্ছে, যেটি শতাব্দীর পর শতাব্দী ধরে তারা তীব্রভাবে বর্জন করেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Indias Workforce: ভারতে কর্মক্ষম বয়সের জনসংখ্যায় যুক্ত হবে ১৭৯ মিলিয়ন মানুষ

    Indias Workforce: ভারতে কর্মক্ষম বয়সের জনসংখ্যায় যুক্ত হবে ১৭৯ মিলিয়ন মানুষ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০৪৭ সালে হবে স্বাধীনতার শতবর্ষপূর্তি। তার ঠিক দুবছর আগে ভারতে কর্মক্ষম বয়সের (Working Age Population) জনসংখ্যায় অন্তত ১৭৯ মিলিয়ন মানুষ যুক্ত হবেন (Indias Workforce)। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক এক রিপোর্টেই এ খবর মিলেছে।

    কর্মক্ষম বয়সের জনসংখ্যা (Indias Workforce)

    বর্তমানে ভারতের কর্মক্ষম বয়সের জনসংখ্যা ৯৬১ মিলিয়ন। গত পাঁচ বছরের মধ্যে বেকারত্বের হার রয়েছে সর্বনিম্ন। বিনিয়োগ সংস্থা জেফারিজের মতে, ভারতের কর্মক্ষম বয়সের জনসংখ্যা (এঁদের বয়স ২৫ থেকে ৬৪ বছরের মধ্যে) মোট জনসংখ্যার একটি বড় অংশ হিসেবে বাড়ছে, যা সঞ্চয় ও বিনিয়োগের জন্যও ইতিবাচক হতে পারে। এই সমীক্ষা থেকেই জানা গিয়েছে, ভারতে নারী শ্রমশক্তির অংশগ্রহণের হারও বেড়েছে। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি শ্রমশক্তি সম্প্রসারণের অন্যতম চালিকা শক্তি হবে এই নারী শ্রমশক্তি।

    কী বলছে জেফারিস?

    জেফারিসের সাম্প্রতিক নোট থেকে জানা গিয়েছে (Indias Workforce), ২০৩০ সালের মধ্যে শ্রমশক্তির জোগান কমে হতে পারে ৬ মিলিয়ন। এই ফাঁক পূরণ হতে পারে কৃষি কর্মসংস্থান থেকে পরিবর্তনের মাধ্যমে। অগাস্টেই একটি তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান মন্ত্রক। সেই তথ্য থেকেই জানা গিয়েছে, ভারতের শহরাঞ্চলে ১৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এলএফপিআর ২০২৩ সালের এপ্রিল-জুন মাসে ছিল ৪৮.৮ শতাংশ। চলতি বছরের এপ্রিল-জুন মাসে সেটাই বেড়ে হয়েছে ৫০.১ শতাংশ। এই তথ্য দেশে কর্মসংস্থান বৃদ্ধিকে প্রতিফলিত করে।

    প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, শহরাঞ্চলে ১৫ বছর বা তার বেশি বয়সী মহিলাদের জন্য এলপিএফআরও গত বছরের এপ্রিল-জুন মাসে ছিল ২৩.২ শতাংশ। চলতি বছরের এপ্রিল-জুন মাসে সেটাই বেড়ে হয়েছে ২৫.২ শতাংশ। আর একটি কর্মসংস্থান সূচক হল শ্রমিক জনসংখ্যার অনুপাত। ১৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তির মধ্যে শহরাঞ্চলে গত বছর এপ্রিল-জুন মাসে এই হার ছিল ৪৫.৫ শতাংশ। চলতি (Working Age Population) বছর এটাও বেড়েছে। হয়েছে ৪৬.৮ শতাংশ (Indias Workforce)।

    আরও পড়ুন: সন্দীপ-অভিজিতের পর কি বিনীত গোয়েল? সিবিআই এবার এগচ্ছে মাথার দিকে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indonesia: ভারত-ইন্দোনেশিয়ার ৭৫ বছরের কূটনৈতিক সম্পর্ক, স্মরণে কবিগুরুর ফলক উন্মোচন বালিতে

    Indonesia: ভারত-ইন্দোনেশিয়ার ৭৫ বছরের কূটনৈতিক সম্পর্ক, স্মরণে কবিগুরুর ফলক উন্মোচন বালিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার, ১৪ সেপ্টেম্বর বালির (Indonesia) হায়াত রিজেন্সিতে শুরু হয়েছে ‘ইকোস অ্যাক্রোস দ্য ওয়েভস: ইন্টারসেকশনস অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়ার শেয়ার্ড কালচারাল হেরিটেজ রিভিজিটিং’ নামের একটি আন্তর্জাতিক সম্মেলন। রবিবার ১৫ সেপ্টেম্বর এই সম্মেলন শেষ হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। জানা গিয়েছে, আন্তর্জাতিক এই সম্মেলনটি বালিতে ভারতের কনস্যুলেট জেনারেল, মওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, ভারত (India) সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ দ্বারা আয়োজিত হচ্ছে। উল্লেখিত প্রতিষ্ঠানগুলির কর্তাব্যক্তিরা জানিয়েছেন, বর্তমানে ভারত (India) এবং ইন্দোনেশিয়া-এই দুই দেশই নিজেদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন করছে। তাই এই সম্মেলনের লক্ষ্য হল দুই দেশের (Indonesia)  মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান ও ভাব বিনিময়কে আরও বাড়িয়ে তোলা।

    রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম্পর্কিত বালি (Indonesia)

    শনিবার ১৪ তারিখ সকালে এই সম্মেলনে ভারত-ইন্দোনেশিয়ার যৌথ  প্রতিনিধিদল উত্তর বালির মুন্ডুক পরিদর্শন করে। এই স্থানটি এশিয়ার প্রথম নোবেলজয়ী বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম্পর্কযুক্ত। ১৯২৭ সালের সেপ্টেম্বর মাসে এখানে অবস্থান করেন বিশ্বকবি। জানা যায়, রবি ঠাকুরের সফরের বেশ কয়েক সপ্তাহ আগে, ক্যাথরিন মায়ো বিতর্কিত একটি বই লেখেন, যার নাম- মাদার ইন্ডিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়েছিল এই বইটি। তাঁর বইয়ে মায়ো লেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যবিবাহকে সমর্থন করেছিলেন। এই মিথ্যাচারের জবাবে রবীন্দ্রনাথ ঠাকুর বালির ডাকবাংলোতে অবস্থানকালে একটি প্রবন্ধ রচনা করেন। এই রচনাটি পরে বিশ্বের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।

    ফলক উন্মোচন (Indonesia)  

    গতকাল শনিবারই কবিগুরুর স্মরণে বালিতে (Indonesia) একটি ফলক উন্মোচন করা হয়। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এটি উদ্বোধন করেন। মনে করা হচ্ছে, এর মাধ্যমে বর্তমান প্রজন্মকে ইন্দোনেশিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থান এবং কর্মকাণ্ড নিয়ে অবহিত করা যাবে।

     

    আরও পড়ুনঃ “মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে ফেরানো হয়েছে”, অভিযোগ জুনিয়র ডাক্তারদের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India China Relation: গালওয়ান-সহ পূর্ব লাদাখের চার এলাকা থেকে সরেছে লালফৌজ, জানাল বেজিং

    India China Relation: গালওয়ান-সহ পূর্ব লাদাখের চার এলাকা থেকে সরেছে লালফৌজ, জানাল বেজিং

    মাধ্যম নিউজ ডেস্ক: গালওয়ান উপত্যকা-সহ পূর্ব লাদাখের চার এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে লালফৌজ। শুক্রবার চিনের বিদেশমন্ত্রকের তরফেই এ খবর (S Jaishankar) জানানো হয়েছে (India China Relation)। বিবৃতিতে এও বলা হয়েছে, ভারত-চিন সীমান্ত পরিস্থিতি স্থিতিকর ও নিয়ন্ত্রণে রয়েছে। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং জানান, রাশিয়ায় ভারত ও চিন কর্তৃপক্ষের বৈঠকে স্থির হয়েছে দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত মজবুত করতে পদক্ষেপ করবে।

    কী বলছে চিন? (India China Relation)

    আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দাবিকে মান্যতা দিয়েই পূর্ব লাদাখের চার এলাকা মুক্ত করে দিয়েছে চিন। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “১২ সেপ্টেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে আলোচনা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেই আলোচনায় দুই দেশই পারস্পরিক সমঝোতা বজায় রেখে চলার বিষয়ে সহমত পোষণ করেছে। ন্যূনতম বোঝাপড়া কায়েম করার ব্যাপারেও একমত হয়েছে। এর মধ্যে সীমান্ত ইস্যু নিয়েও কথা হয়েছে দুপক্ষে।”

    সেনা প্রত্যাহার

    তিনি (India China Relation) বলেন, “সাম্প্রতিক অতীতে চিন-ভারত সীমান্ত এলাকার চারটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করার বিষয়ে দুই দেশই বাস্তবিক পরিস্থিতি বুঝতে পেরেছে। সেই হিসেবে এখন চিন-ভারত সীমান্ত পরিস্থিতি সুস্থিতিকর ও নিয়ন্ত্রণে রয়েছে।” প্রসঙ্গত, বৃহস্পতিবারই বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছিলেন, দুদেশের মধ্যে থাকা সীমান্ত সমস্যার ৭৫ শতাংশ সমাধান হয়ে গিয়েছে।

    আরও পড়ুন: জালনোটের ‘কিংপিন’ থেকে খুন! দিল্লি থেকে গ্রেফতার ‘মোস্ট ওয়ান্টেড’ মালদার তৃণমূল নেতা

    চিনা বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, উভয় পক্ষই বিশ্বাস করে চিন-ভারত সম্পর্কের স্থিতিশীলতা দুই দেশের জনগণের মৌলিক ও দীর্ঘমেয়াদি স্বার্থে এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নের জন্য সহায়ক। দুই দেশই রাজি রয়েছে, উভয় দেশের প্রধানদের মধ্যে অর্জিত ঐক্যমত বাস্তবায়ন করবে, পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাস বাড়াবে, নিয়মিত যোগাযোগ বজায় রাখবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করবে। এর পরেই চিনা মুখপাত্র বলেন, “গালওয়ান-সহ চারটি এলাকা দখলমুক্ত করতে সম্মত হয়েছে চিন ও ভারতীয় সেনা। সেই মতো দখল করা চারটি এলাকা থেকেই সরে গিয়েছে (S Jaishankar) চিনা ফৌজ (India China Relation)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Boycott Bangladesh Cricket: ভারতের সঙ্গে সিরিজের আগেই বাংলাদেশ ক্রিকেটকে বয়কটের ডাক

    Boycott Bangladesh Cricket: ভারতের সঙ্গে সিরিজের আগেই বাংলাদেশ ক্রিকেটকে বয়কটের ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে (Boycott Bangladesh Cricket) প্রতিদিন হিন্দুদের উপর অত্যাচর চালানো হচ্ছে। নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দুরা। এই পরিস্থিতিতে ভারতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে বাংলাদেশ। তা কোনওভাবেই মানতে পারছে না হিন্দু মহাসভা। তারা বাংলাদেশ ক্রিকেটকে বয়কটের ডাক দিয়েছে। ভারত–বাংলাদেশ (India-Bangladesh) সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। দুই টেস্টের পাশাপাশি তিনটি টি-২০ ম্যাচ খেলবেন  শাকিবরা।

    কেন বয়কটের ডাক

    গত মাসেই বাংলাদেশে (Boycott Bangladesh Cricket) বসবাসকারী হিন্দুরা নিরাপত্তা চেয়ে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ করেছেন। অভিযোগ, ইতিমধ্যেই ৪৮ জেলার ২৭৮ জায়গায় হিন্দু সম্প্রদায়কে হুমকি দেওয়া হয়েছে। হাসিনার সরকার পড়ে যাওয়ার পরেই যাবতীয় ঘটনার সূত্রপাত। হিন্দু মহাসভা এই বিষয়ে সরব। ৬ অক্টোবর গোয়ালিয়রে একটি টি২০ ম্যাচ হওয়ার কথা। সূত্রের খবর, ওই ম্যাচ ভেস্তে দেওয়ার কথা বলেছে হিন্দু মহাসভা। সংস্থার সহ সভাপতি জয়বীর ভরদ্বাজ বলেছেন, ‘‘এই ম্যাচের তীব্র বিরোধিতা করছি। বাংলাদেশে (India-Bangladesh) হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে।’’ হিন্দু মহাসভা হুমকি দিয়ে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে হস্তক্ষেপ করুক। হয় ম্যাচ এখান থেকে সরিয়ে নেওয়া হোক। নইলে মাঠের ক্ষতি করা হবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় #boycottbangladeshcricket ট্রেন্ডিং হয়ে গিয়েছে।

    আরও পড়ুন: উপকৃত ৬ কোটি প্রবীণ নাগরিক, আয়ুষ্মান ভারত বিমার আওতায় সব সত্তরোর্ধ্ব

    দাপট ভারতের

    ভারত-বাংলাদেশ (Boycott Bangladesh Cricket) দু-ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই দু-ম্যাচ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারত বনাম বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা চেন্নাইয়ে আয়োজন করা হবে। বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করেছে। ফলে তাঁদের আত্মবিশ্বাস আপাতত অনেকটাই উপরে রয়েছে। তবে ইতিহাস ভারতের দখলে। ভারত এবং বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত মোট ১৩টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। বাংলাদেশ (India-Bangladesh) ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত একটাও টেস্ট ম্যাচ জিততে পারেনি। ভারত এবং বাংলাদেশের মধ্যে আয়োজিত ১৩টি টেস্ট ম্যাচের মধ্যে ১১টি টেস্ট ম্যাচেই ভারত জয়লাভ করেছে। বাকি দুটো ম্যাচ ড্র হয়েছে। তবে, বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম মাথায় রেখে ভারত তাদের একেবারেই হালকাভাবে নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “গ্রিন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা ভারতকে বৈশ্বিক কেন্দ্র করব,” অঙ্গীকার মোদির

    PM Modi: “গ্রিন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা ভারতকে বৈশ্বিক কেন্দ্র করব,” অঙ্গীকার মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমরা গ্রিন হাইড্রোজেন উৎপাদন, ব্যবহার ও রফতানির জন্য ভারতকে একটি বৈশ্বিক হাবে পরিণত করতে চাই।” কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বুধবার দ্বিতীয় আন্তর্জাতিক গ্রিন হাইড্রোজেন (Green Hydrogen) সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি গ্রিন হাইড্রোজেন ক্ষেত্রের নীতি গঠনে পরামর্শ দেওয়ার জন্য বিশ্বের বিজ্ঞানী সম্প্রদায়কে আহ্বান জানান।

    কী বললেন প্রধানমন্ত্রী (PM Modi)

    প্রধানমন্ত্রী বলেন, “আমি বিশ্বের বিজ্ঞানী সম্প্রদায়কে একত্রিত হয়ে বিভিন্ন দিক অন্বেষণ করার আহ্বান জানাচ্ছি। বিজ্ঞানী ও উদ্ভাবকরা জননীতিতে পরিবর্তনের প্রস্তাব দিতে পারেন, যা গ্রিন হাইড্রোজেন খাতকে সহায়তা করতে পারে।” এর পরেই প্রধানমন্ত্রী বলেন, “আমরা ভারতকে গ্রিন হাইড্রোজেন উৎপাদন, ব্যবহার ও রফতানির জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি বলেন, “গোটা বিশ্ব একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই জ্বালানি পরিবর্তন ও সাসটেনেবিলিটির দিকে পদক্ষেপ করা প্রয়োজন।”

    গ্রিন এনার্জি

    প্রধানমন্ত্রী বলেন, “গ্রিন এনার্জি সম্পর্কিত প্যারিস চুক্তির প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে ভারত জি-২০ দেশগুলোর মধ্যে প্রথম।” তিনি (PM Modi) বলেন, “এই প্রতিশ্রুতিগুলি ২০৩০ সালের লক্ষ্য থেকে ন’বছর আগে পূরণ করা হয়েছে। ভারতে নন-ফাইনান্সিয়াল জীবাশ্ম জ্বালানির ক্ষমতা গত ১০ বছরে প্রায় ৩০০ শতাংশ বেড়েছে। একই সময়ে আমাদের সৌরশক্তির ক্ষমতা তিন হাজার শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।” তিনি বলেন, “আমরা এখানেই থেমে নেই। যেসব সমাধান রয়েছে, সেগুলিকে শক্তিশালী করতে আমরা ফোকাস করছি।”

    আরও পড়ুন: “বিশ্বে ব্যবহৃত প্রতিটি ডিভাইসে থাকবে ভারতে তৈরি চিপ”, বললেন মোদি

    গ্রিন হাইড্রোজেনের উপকারিতা সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যেসব শিল্পের ক্ষেত্রে বিদ্যুতায়ন করা কঠিন, সেই সব শিল্পকে কার্বনমুক্ত করতে সাহায্য করে এটি। গ্রিন হাইড্রোজনের ফলে উপকৃত হবে রিফাইনারি, সার, ইস্পাত, ভারী পরিবহণ এবং এ ধরনের অনেক ক্ষেত্র।” প্রধানমন্ত্রী বলেন, “ভারত ইতিমধ্যেই জাতীয় সবুজ হাইড্রোজেন মিশন চালু করেছে, যা উদ্ভাবন, পরিকাঠামো ও বিনিয়োগকে ত্বরান্বিত করছে। আমরা উন্নত গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ (Green Hydrogen) করছি।” তিনি (PM Modi) বলেন, “শিল্প ও শিক্ষাক্ষেত্রের মধ্যে অংশীদারিত্ব গঠন করা হচ্ছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India-Maldives: সরিয়ে দিলেন মোদি-বিরোধী দুই জুনিয়র মন্ত্রীকে, ভারতে আসছেন মুইজ্জু

    India-Maldives: সরিয়ে দিলেন মোদি-বিরোধী দুই জুনিয়র মন্ত্রীকে, ভারতে আসছেন মুইজ্জু

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে মধুর সম্পর্ক স্থাপনে আগ্রহী মলদ্বীপ (India-Maldives)। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াতে শীঘ্রই ভারতে আসছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (President Muizzu)। মুইজ্জুর প্রস্তাবিত নয়াদিল্লি সফরের আগে মোদি (PM Modi) বিরোধী বলে পরিচিত মলদ্বীপের দুই মন্ত্রীও পদত্যাগ করেছেন। শোনা যাচ্ছে, মুইজ্জুর নির্দেশেই নাকি তাঁরা পদত্যাগ করেছেন। চিন-পন্থী মুইজ্জুর নির্বাচনে জয়লাভের ঠিক পরেই মলদ্বীপে মোতায়েন ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের সরানোর দাবি নিয়ে মলদ্বীপ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল। মে মাসে মলদ্বীপ থেকে সব প্রতিরক্ষা কর্মীদের সরিয়ে নেয় ভারত। এর পর কূটনৈতিক আলোচনার মাধ্যমে ধীরে ধীরে দুদেশের সম্পর্কের উন্নতি হচ্ছে।

    দিল্লি সফরে আগ্রহী 

    গত বছর নভেম্বরে ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই দিল্লি বিরোধী সুর চড়িয়েছিলেন মহম্মদ মুইজ্জু (President Muizzu)। এমনকী, তাঁর দুই মন্ত্রী প্রকাশ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সম্পর্কে আপত্তিজনক মন্তব্যও করেছিলেন। সেই মুইজ্জুর অফিস থেকে সম্প্রতি জানানো হয়েছে, প্রেসিডেন্ট যত দ্রুত সম্ভব দিল্লি সফরে যেতে চান। মুইজ্জু এর আগে গত জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তবে সেটা রাষ্ট্রীয় সফর ছিল না। শপথ অনুষ্ঠান শেষেই দেশে (India-Maldives) ফিরে যান তিনি। তখনই ফের আসার আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়েছিল তাঁর হাতে। সেই মতো চলতি মাসেই নয়াদিল্লি সফরে আসতে চলেছেন মলদ্বীপের প্রেসিডেন্ট। ভারত তাঁর ইচ্ছাকে স্বাগত জানিয়ছে।

    আরও পড়ুন: উপকৃত ৬ কোটি প্রবীণ নাগরিক, আয়ুষ্মান ভারত বিমার আওতায় সব সত্তরোর্ধ্ব

    দেশে প্রবল চাপে মুইজ্জু

    শুধু ভারতে আসার বাসনা ব্যক্ত করাই নয় মুইজ্জু (President Muizzu) তাঁর দুই মন্ত্রীকে শেষ পর্যন্ত মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছেন। যদিও সরকারিভাবে বলা হচ্ছে তাঁরা পদত্যাগ করেছেন। এ বছর জানুয়ারিতে দুই মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ব্যক্তিগত আক্রমণ করে বসেন। মুইজ্জু তখনকার মতো দুই মন্ত্রীর দফতর কেড়ে নিয়েছিলেন। তবে মন্ত্রী পদ ছিল। মঙ্গলবার মলদ্বীপের প্রেসিডেন্ট প্যালেস থেকে মুইজ্জুর ভারত (India-Maldives) সফরে আসার সিদ্ধান্ত ঘোষণার সঙ্গেই জানানো হয় ওই দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। সূত্রের খবর, ভারত বিরোধিতা নিয়ে দেশে প্রবল চাপে আছেন মুইজ্জু। কারণ, মোদির সম্পর্কে ২ জুনিয়র মন্ত্রীর আপত্তিকর মন্তব্যের পরই ভারতজুড়ে বয়কট মলদ্বীপ-এর ডাক দেওয়া হয়। এর ফলে, বিপুল ক্ষতি হয় পর্যটন-নির্ভর মলদ্বীপের। কারণ, সেদেশে ভ্রমণে যাওয়া পর্যটকদের সিংহভাগই ভারত থেকে যান।

    অর্থাভাবে সরকারি বন্ড বিক্রি

    পরিস্থিতি এমন পর্যায় গিয়ে দাঁড়ায় যে, অর্থাভাবে সরকারি বন্ড পর্যন্ত বিক্রি করতে হয় মুইজ্জু প্রশাসনকে। এর পরই, সব বিরোধী দলই শ্রীলঙ্কার দৃষ্টান্ত দিয়ে মুইজ্জুর ভারত বিরোধিতা এবং চিন (China) প্রীতি নিয়ে প্রবল প্রতিবাদ করে। বাধ্য হয়ে, ভারতের সঙ্গে সম্পর্ক (India-Maldives) ঠিক করতে উদ্যোগী হয় মুইজ্জু প্রশাসন। কয়েকমাস আগেই, ভারত সফরে এসে সেই ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করেন মলদ্বীপের পর্যটনমন্ত্রী। এর মধ্যে, ভারতের সঙ্গে নতুন করে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করে মুইজ্জু প্রশাসন।

    এবার ভারতে আসছেন খোদ মুইজ্জু (President Muizzu)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PNB Fraud: ঋণখেলাপি মামলায় নীরব মোদির প্রায় ৩০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

    PNB Fraud: ঋণখেলাপি মামলায় নীরব মোদির প্রায় ৩০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: হিরে ব্যবসায়ী নীরব মোদির (Nirav Modi) ২৯ কোটি ৭৫ লক্ষ টাকার সম্পত্তি অ্যাটাচ করল (PNB Fraud) ইডি। নীরব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঋণখেলাপের মামলায় অভিযুক্ত। ইডির মুম্বই আঞ্চলিক দফতরের তরফে জানানো হয়েছে, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন, ২০২২-এর আওতায় এই বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে যেমন জমি রয়েছে, তেমনি রয়েছে বাড়ি। বিভিন্ন ব্যাঙ্কে সঞ্চিত অর্থও রয়েছে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে। এই প্রথম নয়, এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নীরব ও তাঁর সহযোগীদের ভারত ও বিদেশে থাকা প্রায় ২ হাজার ৫৯৬ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করেছে।

    প্রতারণা মামলা (PNB Fraud)

    ২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঋণ প্রতারণা মামলায় অভিযুক্ত হয়েছিলেন এই হিরে ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হতেই দেশ ছেড়ে পালান নীরব। পরে ইডি তাঁকে পলাতক ঘোষণা করে। ২০১৯ সালে ব্রিটেনে গ্রেফতার করা হয় তাঁকে। সেই থেকে রাজার দেশেই বন্দিদশা কাটাচ্ছেন তিনি। ব্রিটেনের আদালতও জানিয়েছে, নীরবের বিরুদ্ধে টাকা নয়ছয়ের যথেষ্ট প্রমাণ রয়েছে। ইতিমধ্যেই ব্রিটেনের আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে সাতবার।

    সম্পত্তি নিলাম

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে সব মিলিয়ে নীরব প্রতারণা করেছিলেন প্রায় সাত হাজার কোটি টাকা। ইতিমধ্যেই সব মিলিয়ে ইডি তার চার হাজার কোটি টাকারও বেশি অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আদালতের নির্দেশে কয়েকটি সম্পত্তি নিলাম করে যে ৭১ কোটি টাকা পাওয়া গিয়েছিল, তা ফেরানো হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে (PNB Fraud)। বাকি সম্পত্তি নিলামের জন্য শুনানি চলছে।

    আরও পড়ুন: মার্কিন মুলুকে গিয়ে ওমরের সঙ্গে সাক্ষাৎ, রাহুলকে নিশানা বিজেপির

    জানা গিয়েছে, নীরব ও তার সহযোগীদের স্থাবর ও স্থাবর সম্পত্তির মূল্য ৬৯২.৯০ কোটি টাকা। প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেফতার হন নীরব। বছরখানেক আগে আদালতে এই হিরে ব্যবসায়ী জানিয়েছিলেন, তাঁর সমস্ত সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়েছে। আইনজীবীর ফি দেওয়ার সামর্থ্য নেই। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেছেন ঋণখেলাপের (Nirav Modi) মামলায় এই অভিযুক্ত (PNB Fraud)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India Israel Relation: ভারতে বড় লগ্নি করবে ইজরায়েল, জানালেন নয়া রাষ্ট্রদূত

    India Israel Relation: ভারতে বড় লগ্নি করবে ইজরায়েল, জানালেন নয়া রাষ্ট্রদূত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপদের সময় পাশে দাঁড়ানোর প্রতিদান পেতে চলেছে ভারত! ইজরায়েল (India Israel Relation) থেকে আগামী কয়েক দিনের মধ্যে ভারতে আসছে বড় বিনিয়োগ। সেমিকন্ডাক্টর খাতে এই বিনিয়োগ হবে বলে জানিয়েছেন ইজরায়েলের নবনিযুক্ত রাষ্ট্রদূত।

    কী বললেন রাষ্ট্রদূত? (India Israel Relation)

    সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত রিউভেন আজার বলেন, “আমরা আগামী কয়েক দিনের মধ্যে সেমিকন্ডাক্টর সম্পর্কে বড় খবর পাব আশা করছি। আমাদের পরিকল্পনায় কিছু রয়েছে। জানা গিয়েছে, ইজরায়েলের কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টর, যা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরিতে বিশেষজ্ঞ, ভারতে কয়েক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে।” ইজরায়েলের কোম্পানির তরফে এখনও কিছু ঘোষণা হয়নি। এ সম্পর্কে জানতে চাওয়া হলে, ইজরায়েলের রাষ্ট্রদূত বলেন, “আমি ঘোড়ার সামনে গাড়ি রাখতে চাই না। কিছু বেসরকারি ক্ষেত্রের লোকজন এই বিনিয়োগ করবে। তারাই এ ব্যাপারে ঘোষণা করবে।”

    সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারতের লক্ষ্য

    সেমিকন্ডাক্টর উৎপাদনে বৈশ্বিক নেতা হওয়ার লক্ষ্যে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করে চলেছে ভারত। ভারত সেমিকন্ডাক্টর কেন্দ্রে পরিণত হতে চলেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। এই লক্ষ্য পূরণে ভারত (India Israel Relation) সেমিকন্ডাক্টর উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া এবং জার্মানির মতো দেশের সঙ্গে সক্রিয়ভাবে অংশীদারিত্ব খুঁজছে। সেমিকন্ডাক্টর কোম্পানিগুলিকে রাজ্যে টানতে নানা পদক্ষেপ করেছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা-সহ বেশ কয়েকটি রাজ্য। গুজরাট, অসম ও মহারাষ্ট্রের মতো রাজ্যে ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর কারখানা গড়ে উঠতে শুরু করেছে। বিনিয়োগ টানতে উত্তরপ্রদেশে চলতি মাসে হবে সেমিকন ইন্ডিয়া অনুষ্ঠান।

    আরও পড়ুন: “সাইবার নিরাপত্তা ছাড়া জাতীয় নিরাপত্তাও অসম্ভব”, বললেন শাহ

    নবনিযুক্ত রাষ্ট্রদূত জানান, ইজরায়েল পরিকাঠামো প্রকল্পগুলিতে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে রাজধানী তেল আভিভ এলাকায় একটি নয়া মেট্রো সিস্টেম এবং নয়া বিমানবন্দর তৈরি। তিনি বলেন, “আমাদের দুর্দান্ত প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। আমরা একটি নয়া ক্ষেত্র প্রবর্তন করতে চাই। সেটা হল ভারতীয় পরিকাঠামো কোম্পানিগুলিকে আকৃষ্ট করা।” এর পরেই তিনি বলেন, “পরিকাঠামো খাতে আমরা ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছি। আমাদের ইজরায়েলে ভারতীয় কোম্পানি ও ভারতীয় (India Israel Relation) কর্মশক্তির প্রয়োজন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share