Tag: India

India

  • Asian Champions Trophy Hockey 2024: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাপটে শুরু! চিনের পর জাপান, হকিতে অপ্রতিরোধ্য ভারত

    Asian Champions Trophy Hockey 2024: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাপটে শুরু! চিনের পর জাপান, হকিতে অপ্রতিরোধ্য ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনের পর জাপানও তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারল না ভারতীয় হকি দলের বিরুদ্ধে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy Hockey 2024) দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেল ভারতীয় হকি দল। সোমবার জাপানকে ৫-১ গোলে হারালেন হরমনপ্রীতরা (India beat Japan)। প্যারিস অলিম্পিকে পদক জয়ী হরমনপ্রীতরা এশিয়ান চ্যাম্পিয়ন হতেও বদ্ধ পরিকর।

    আগ্রাসী শুরু ভারতের

    এদিন প্রথম মিনিট থেকেই আগ্রাসী মেজাজে শুরু করে ভারতীয় দল। জাপানের খেলোয়াড়েরা ঠিক মতো পজিশন নেওয়ার আগেই উইং দিয়ে আক্রমণ তৈরি করেন সুখজিৎ সিং। প্রথম মিনিটেই তাঁর গোল এগিয়ে দেয় ভারতকে। দ্বিতীয় গোলের জন্যও বেশি ক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতীয় দলকে। দ্বিতীয় মিনিটেই জাপানের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন অভিষেক। ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। রক্ষণে খেলোয়াড়ের সংখ্যা বৃদ্ধি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু করেন জাপানিরা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে ৩-০ করে ভারত। ১৭ মিনিটের মাথায় পাওয়া পেনাল্টি কর্নারে ড্র্যাগ ফ্লিক নেননি হরমনপ্রীত। অধিনায়ক যান পেনাল্টি কর্নার নিতে। সঞ্জয় ড্র্যাগ ফ্লিক মারেন। গোল করতে ভুল করেননি তিনি। ৪১ মিনিটে জাপানের মাসুমোতো একমাত্র গোল করেন তাঁর দলের হয়ে। চতুর্থ কোয়ার্টারে উত্তম সিং (৫৪’) ও সুখজিতের (৬০’) গোলে ভারত ম্য়াচ পকেটে পুরে ফেলে।

    টেবল শীর্ষে

    গত রবিবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy Hockey 2024) চিনকে ৩-০ চূর্ণ করেই শুভারম্ভ করেছিল টিম ইন্ডিয়া। কয়েক ঘণ্টা ঘুরতে না ঘুরতেই ভারত এবার ৫-১ গোলে উড়িয়ে দিল জাপানকে। সোমবার  হুলুনবুইরে জাপানকে দাঁড়াতে দিল না ভারত। হরমনপ্রীতদের আগুনে হকিতে আঁধার নামল সূর্যোদয়ের দেশে। আর ২ ম্য়াচে ২ জয়ের সুবাদে ভারত এখন লিগ টেবলে শীর্ষে চলে এল। ১৯৬০ সালে রোম অলিম্পিকে আজকের দিনেই রুপো জিতেছিল ভারত। দাপটে হকি খেলে সেদিনটাকে ফের স্মরণ করালেন হরমনপ্রীতরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs Bangladesh: দলে বাংলার আকাশ, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের ভারতীয় দল ঘোষিত

    India vs Bangladesh: দলে বাংলার আকাশ, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের ভারতীয় দল ঘোষিত

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের (India vs Bangladesh) দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। ১৬ জনের দলে সুযোগ পেয়েছেন বাংলার আকাশ দীপ। অধিনায়ক রোহিত শর্মা। দলে ফিরেছেন ঋষভ পন্থও। ২০২২ সালের পর আবার টেস্ট দলে ফিরলেন পন্থ।  দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জায়গা করে নিয়েছেন ধ্রুব জুরেল।

    পূর্ণ শক্তির দল

    পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে নামবে ভারত। সদ্য পাকিস্তানকে টেস্টে ক্লিনসুইপ করেছে বাংলাদেশ। তাই কোনও পরীক্ষার পথে যেতে চান না কোচ গম্ভীর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য ঘরের মাঠে এই ম্যাচ ভারতের কাছে গুরুত্বপূর্ণ। 

    দলে কারা

    রোহিত ছাড়াও ওপেনার হিসাবে দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে খেলতে পারেন শুভমন গিল। দলে ফিরলেন বিরাট কোহলি। জায়গা পেলেন লোকেশ রাহুলও। মিডল অর্ডারে সরফরাজ খান। দলে রয়েছেন চার স্পিনার। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রয়েছেন দুই বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেল। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবও রয়েছেন। চার জন স্পিনারের সঙ্গে নেওয়া হয়েছে চার জন পেসারকে। তবে মহম্মদ শামি এখনও সুস্থ নন। তাঁকে দলে নেওয়া হয়নি। দলে রয়েছেন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং যশ দয়াল। জায়গা পাননি নাইট অধিপতি শ্রেয়স আয়ার।

    দলে বাংলার পেসার 

    দলীপ ট্রফির মাঝেই বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আপাতত এক ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে। দলীপ ট্রফিতে ভাল খেলার ফল পেলেন বাংলার পেসার আকাশ দীপ। বাংলার আকাশ এর আগে একটি টেস্ট খেলেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ। ১৯ সেপ্টেম্বর শুরু প্রথম টেস্ট। চেন্নাইতে হবে ম্যাচটি। তার আগে চেন্নাইতে শিবির করবে ভারতীয় দল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan: ভারতের দাবিই সত্যি প্রমাণিত হল, কার্গিল যুদ্ধে জড়িত থাকার কথা কবুল পাকিস্তানের!

    Pakistan: ভারতের দাবিই সত্যি প্রমাণিত হল, কার্গিল যুদ্ধে জড়িত থাকার কথা কবুল পাকিস্তানের!

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ কার্গিল যুদ্ধে (Kargil War) জড়িত থাকার কথা কবুল করে নিল পাকিস্তান (Pakistan)। সে দেশের প্রতিরক্ষা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাওয়ালপিন্ডিতে। সেখানেই বক্তৃতা দিচ্ছিলেন পাক সেনা প্রধান জেনারেল আসিম মুনির।

    কার্গিল যুদ্ধ কবুল (Pakistan)

    এই অনুষ্ঠানে কার্গিল যুদ্ধে পাকিস্তানের যোগের কথা কবুল করেন তিনি। জানান, ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ সালে কার্গিলের যুদ্ধে তাঁদের অনেক সৈন্য প্রাণ দিয়েছেন। তিনি বলেন, “১৯৪৮, ১৯৬৫, ১০৭১ বা ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ হোক, হাজার হাজার সৈন্য পাকিস্তান ও ইসালমের জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন।” প্রসঙ্গত, পাক সেনা কখনওই কার্গিল যুদ্ধে তাদের জড়িত থাকার কথা প্রকাশ্যে স্বীকার করেনি। তারা এতদিন দাবি করে এসেছে, কার্গিল যুদ্ধ ‘মুজাহিদিন’ বা মুক্তি যোদ্ধাদের কাজ।

    কার্গিল যুদ্ধ

    ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ হয়। তখন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ওই যুদ্ধে গোহারা হারে পাক সেনা। লাদাখে টানা প্রায় তিন মাস যুদ্ধ করে টাইগার হিল-সহ কার্গিল সেক্টরে নিয়ন্ত্রণরেখায় ভারতের অংশের যে জায়গাটা অনুপ্রবেশকারীরা দখল করে রেখেছিল, তা পুনরুদ্ধার করে ভারত। পরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে কার্গিল সেক্টর থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন।

    আরও পড়ুন: তিনটি জঙ্গি ঘাঁটি ধ্বংস, অশান্ত মণিপুর নিয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের

    যুদ্ধের পর থেকেই ভারত দাবি করে আসছে, কার্গিল যুদ্ধের নেপথ্যে রয়েছে পাকিস্তান। কাশ্মীরের ওপর তাদের দাবি জাহির করতেই এলাকা দখল করেছিল তারা। যে দখলদারদের হটিয়ে কার্গিল পুনরুদ্ধার করে ভারতীয় সেনা। কার্গিল যুদ্ধে যে পাক সেনা জড়িত, তার একাধিক প্রমাণ রয়েছে বলে দাবি করেছে ভারত। এর মধ্যে রয়েছে যুদ্ধবন্দি, তাদের পে বুক, ইউনিফর্ম এবং অস্ত্র। কার্গিল যুদ্ধে নিহত কয়েকজন পাক সেনার দেহ নিতে অস্বীকার করে পাকিস্তান। সেই দেহগুলোকে কবর দেয় ভারত।

    কার্গিল যুদ্ধে শহিদ হন ভারতের ৫৪৫ জন সেনা। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্মরণে ফি বছর ২৬ জুলাই দিনটিকে কার্গিল (Kargil War) বিজয় দিবস হিসেবে পালন করে ভারত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: “বাংলাদেশ অচিরেই পাকিস্তানের দাদা হয়ে উঠবে”, বললেন গিরিরাজ

    Bangladesh Crisis: “বাংলাদেশ অচিরেই পাকিস্তানের দাদা হয়ে উঠবে”, বললেন গিরিরাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: “বাংলাদেশের (Bangladesh Crisis) ভার এমন হাতে পড়েছে যে, অচিরেই হয়ে উঠবে পাকিস্তানের দাদা।” বুধবার এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। তিনি বলেন, “এই কারণেই বিনিয়োগকারীরা আমাদের প্রতিবেশী এই দেশটি থেকে দূরে থাকবেন।”

    কী বললেন গিরিরাজ? (Bangladesh crisis)

    বুধবার ‘ভারত টেক্স ২০২৫’ এর আবরণ উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন গিরিরাজ। ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির ১৪ থেকে ১৭ তারিখে। সেখানেই তাঁর বক্তব্যে চলে আসে বাংলাদেশের হিংসা এবং রাজপাট বদলের প্রেক্ষাপট। এবং তখনই বলেন, “বাংলাদেশের ভার এমন হাতে পড়েছে যে, অচিরেই হয়ে উঠবে পাকিস্তানের দাদা। বিনিয়োগকারীরা আমাদের প্রতিবেশী এই দেশটি থেকে দূরে থাকবেন।” বক্তব্যের ব্যাখ্যায় মন্ত্রী বলেন, “ভারতীয় বস্ত্র শিল্প বাংলাদেশ কিংবা ভিয়েতনাম কারও কাছেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে না। কারণ ভারতের একটা বড় শ্রম বাজার রয়েছে।”

    পিএলআই স্কিম

    গিরিরাজ বলেন, “বাংলাদেশ পাকিস্তানের মতো হলে বিনিয়োগকারীরা সেখানে যাওয়ার আগে ভাববে।” মন্ত্রী বলেন, “আমরা আরও পিএলআই স্কিম আনার চেষ্টা করছি। প্রতিটি সেক্টরকে এর সঙ্গে যুক্ত করতেই পিএলআই স্কিম আনার চেষ্টা চলছে।” প্রসঙ্গত, ভারত টেক্স ২০২৫ হল একটি (Bangladesh Crisis) মেগা গ্লোবাল টেক্সটাইল ইভেন্ট, যা টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের একটি কনসর্টিয়াম দ্বারা আয়োজিত এবং বস্ত্রমন্ত্রক দ্বারা সমর্থিত। এটি একটি বিশ্বব্যাপী টেক্সটাইল বাণিজ্য মেলা। নলেজ প্লাটফর্ম হিসেবেও কাজ করছে। গ্রেটার নয়ডার মার্ট, ভারত মণ্ডপম ও ইন্ডিয়া এক্সপো সেন্টারে একযোগে হবে অনুষ্ঠান।

    আরও পড়ুন: পরিস্থিতি স্বাভাবিক করতে আরএসএসের স্বেচ্ছাসেবকরা রয়েছে মণিপুরে, বললেন ভাগবত

    জানা গিয়েছে, মেন ইভেন্টটি হবে ভারত মণ্ডপমে, ১৪-১৭ ফেব্রুয়ারি। ইন্ডিয়া এক্সপো সেন্টার ও মার্টে হবে ১২-১৫ ফেব্রুয়ারি। টেক্সটাইল, হস্তশিল্প, গার্মেন্টস যন্ত্রপাতি ও জাতিগত পোশাক প্রদর্শনী হবে ইন্ডিয়া এক্সপো এবং মার্টে। গত বছর ব্যাপক সাফল্য পায় ভারত টেক্স। সেই কারণেই এবার এবার কোমর বেঁধে নেমে পড়ছেন উদ্যোক্তারা।জানা গিয়েছে, এবার ইভেন্টে এক্সিবিটর থাকবেন ৫ হাজারের বেশি। বিশ্বের ১১০টিরও বেশি দেশ থেকে ৬ হাজার আন্তর্জাতিক ক্রেতা এবং ১ লাখ ২০ হাজারেরও বেশি (Giriraj Singh) দর্শক আসবেন বলেও আশা উদ্যোক্তাদের (Bangladesh Crisis)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • 5G Mobile Market: ৫জি মোবাইল বিক্রিতে আমেরিকাকে ছাপিয়ে বিশ্ববাজারে দ্বিতীয় স্থানে ভারত

    5G Mobile Market: ৫জি মোবাইল বিক্রিতে আমেরিকাকে ছাপিয়ে বিশ্ববাজারে দ্বিতীয় স্থানে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন মুলুককে টেক্কা দিল ভারত (India)। তাও আবার মোবাইলের বাজারে। ৪জি নেটওয়ার্কের থেকে এই ৫জি নেটওয়ার্ক ১০ গুণ গতিশীল। ফলে, ভারতীয়দের মধ্যে এই ধরনের মোবাইলের প্রতি আগ্রহ তুঙ্গে হবে তা আশা করা হয়েছিল। বাস্তবে তা মিলে গেল। কাউন্টার পয়েন্ট নামক একটি সংস্থার গবেষণা অনুযায়ী, মার্কিন দেশকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারত। এখন সামনে শুধু চিন। বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে ৫জি মোবাইল মার্কেটের (5G Mobile Market) দখল নিল ভারত। চলতি বছরে ৫জি মোবাইলের বিক্রি গত বছরের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। এখনও বাকি রয়েছে বছরের অনেকটা সময়। ফলে, এই কয়েক মাসে আরও বেশি বিক্রি হবে।

    মোবাইল বিক্রিতে প্রথম স্থানে কে? (5G Mobile Market)

    অ্যাপলের তৈরি ৫জি মোবাইল (5G Mobile Market) ফোন সবথেকে এই সময়ে বিক্রি হয়েছে। মূলত, আইফোন ১৪, আইফোন ১৫ সিরিজের ফোনের বিক্রি বেশি। বিশ্ব বাজারে ২৫ শতাংশ শেয়ার তারা দখল করেছে। আর স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ এবং এস ২৪ সিরিজের মোবাইল বিক্রির মাধ্যমে ২১ শতাংশের বেশি শেয়ার দখল করে দ্বিতীয় স্থানে রয়েছে। চলতি বছরে অ্যাপল এবং স্যামসাং ৫জি মডেলের জন্য সেরা দশের মধ্যে রয়েছে। অ্যাপল শীর্ষ চারে রয়েছে। বাকি মোবাইল ফোনের কোম্পানিগুলিও এই সময়ে ভালো ব্যবসা করেছে।

    আরও পড়ুন: ফের রাজ্য-রাজভবন সংঘাত! মমতার ‘অপরাজিতা বিল’ রাষ্ট্রপতিকে পাঠালেন বোস

    ভারতই ব্যবসার প্রধান টার্গেট

    সিনিয়র বিশ্লেষক প্রাচীর সিং বলেন, স্যামসাং, ভিভো সহ অন্যান্য ব্যান্ডের মোবাইল (5G Mobile Market) ফোনগুলি দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকায় ভালো বিক্রি হয়েছে। ফলে সাধারণ মানুষ খুশি মনে এর ব্যবহার করেছেন। বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল প্রতিষ্ঠানগুলি তাই ভারতকে (India) নিজেদের ব্যবসার প্রধান টার্গেট হিসেবে বেছে নিয়েছে। জানা গিয়েছে, দেশের প্রতিটি প্রান্তের মানুষ নিজেদের পুরনো ফোন বদলে ৫জি ফোন ব্যবহারে মন দিয়েছে। পাশাপাশি ৫জি নেটওয়ার্ক আরও ভাল হওয়ার জন্য এখানে এর চাহিদা প্রতিদিনই বেড়েছে। গবেষণা দলের নির্দেশক তরুণ পাঠক বলেছেন, ৫জি হ্যান্ডসেটের দাম নাগালের মধ্যে হওয়ায় চাহিদা দিনে দিনে বাড়ছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Maldives Relation: সংঘাত অতীত, প্রতিরক্ষা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনায় ভারত ও মলদ্বীপ

    India Maldives Relation: সংঘাত অতীত, প্রতিরক্ষা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনায় ভারত ও মলদ্বীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ তাহলে গলল ভারত-মলদ্বীপ সম্পর্কের (India Maldives Relation) বরফ? অন্তত শুক্রবারের পর তো এ কথা বলাই যায়। এদিন উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় (Defence Talks) অংশ নেয় নয়াদিল্লি ও মালে (মলদ্বীপের রাজধানী)। চলতি বছরের শুরুর দিকে মুইজ্জু প্রশাসনের নির্দেশ মেনে দ্বীপরাষ্ট্র থেকে প্রত্যাহার করে নেওয়া হয় ভারতীয় সেনা জওয়ানদের। তার পর এদিন হল উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনা।

    আলোচনায় ভারত-মলদ্বীপ (India Maldives Relation)

    আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা প্রকল্প ও দ্বিপাক্ষিক সামরিক মহড়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ‘পঞ্চম প্রতিরক্ষা সহযোগিতা আলোচনার নেতৃত্ব দেন ভারতীয় প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে এবং মলদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল ইব্রাহিম হিলমি। প্রতিরক্ষা সংক্রান্ত নানা প্রকল্পের ত্বরান্বিতকরণ, উচ্চ পর্যায়ের সমন্বয় এবং সক্ষমতা উন্নয়ন ভারতের পাশাপাশি সামরিক মহড়ার পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।’ ‘আলোচনা ফলপ্রসূ’ বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে। দুই দেশের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে এবং ভারত মহাসাগর অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্যেই এই আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে।

    ভারত-মলদ্বীপ সম্পর্ক

    ভারত-মলদ্বীপের বন্ধুত্বের (India Maldives Relation) সম্পর্ক বহু পুরানো। ২০২৩ সালের নভেম্বর মাসে ক্ষমতায় আসেন মহম্মদ মুইজ্জু। তিনি প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। মুইজ্জু চিনপন্থী। তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে ভারত মলদ্বীপ সম্পর্কের অবনিত ঘটে। মলদ্বীপের অন্য রাষ্ট্রপ্রধানরা শপথ নিয়েই প্রথমে সফর করেন ভারত। আর মুইজ্জু প্রথম গিয়েছিলেন বেজিং। মলদ্বীপে ভারতীয় সেনা প্রত্যাহারের অনুরোধ জানান মুইজ্জু। তার জেরে সৃষ্টি হয় অচলাবস্থার। চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি চুক্তি হয় দুই দেশের মধ্যে। সেই মতো ১০ মার্চ থেকে ১০ মে-র মধ্যে প্রায় ৮০ জন ভারতীয় সেনা জওয়ানকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

    আরও পড়ুন: “অনুচ্ছেদ ৩৭০ ইতিহাস, আর কখনও ফিরবে না”, স্পষ্ট করলেন শাহ

    পরে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতিতে সচেষ্ট হয় মলদ্বীপ। দ্বীপরাষ্ট্রের বিদেশমন্ত্রী মুসা জামির ভারত সফর করেন। এর ঠিক এক মাস পরে (Defence Talks) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন মুইজ্জু। তার পর এই হল প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনা (India Maldives Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ভারতে বড় বিনিয়োগের ঘোষণা সিঙ্গাপুরের ক্যাপিটাল্যান্ড ইনভেস্টমেন্টের

    PM Modi: ভারতে বড় বিনিয়োগের ঘোষণা সিঙ্গাপুরের ক্যাপিটাল্যান্ড ইনভেস্টমেন্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৮ সালের মধ্যে ভারতে পরিচালনাধীন তহবিল দ্বিগুণের বেশি করার পরিকল্পনা করেছে সিঙ্গাপুরের ক্যাপিটাল্যান্ড ইনভেস্টমেন্ট (CLI)। ক্যাপিটাল্যান্ড ইনভেস্টমেন্টের লক্ষ্য, ২০২৮ সালের মধ্যে বিশ্বব্যাপী তাদের পরিচালনাধীন তহবিল ২০০ বিলিয়ন সিঙ্গাপুর ডলারে পৌঁছানো।

    সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী (PM Modi)

    আজ, বুধবার দু’দিনের সফরে সিঙ্গাপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মঙ্গলবার তিনি ব্রুনেই যান। বুধবার সেখান থেকে প্রধানমন্ত্রী যান সিঙ্গাপুরে। ভারত-সিঙ্গাপুরের মধ্যে বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করা এবং দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থেকে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সিঙ্গাপুরে পৌঁছেছেন তিনি। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর আমন্ত্রণে সে দেশে গিয়েছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারতের সংস্কার ও আমাদের যুবশক্তির প্রতিভা আমাদের দেশকে একটি আদর্শ বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত করেছে। আমরা ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্কের জন্য উন্মুখ।”

    বড় বিনিয়োগের ঘোষণা 

    বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। সেই সময়ই সে দেশের শীর্ষস্থানীয় সিঙ্গাপুর গোষ্ঠীর তরফে ঘোষণা করা হয় এই বড়সড় বিনিয়োগের কথা। জানা গিয়েছে, আগামী চার বছরের মধ্যে ভারতে প্রায় ৯০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সিঙ্গাপুরের ওই সংস্থা। এক্স হ্যান্ডেলে সিঙ্গাপুরের হাইকমিশনার লিখেছেন, “এশিয়ার অন্যতম বৃহত্তম বৈচিত্র্যপূর্ণ রিয়েল এস্টেট গ্রুপ ক্যাপিটাল্যান্ড ২০২৮ সালের মধ্যে ভারতে তার ব্যবস্থাপনায় বিনিয়োগ করতে চায় ১৪.৮ বিলিয়ন সিঙ্গাপুর ডলারেরও বেশি।”

    আরও পড়ুন: ‘তৃণমূল বিধায়ক দিতেন কুপ্রস্তাব’, মহিলা পুরকর্মীর বিস্ফোরক অভিযোগ

    বর্তমানে ভারতে ৩০তম বার্ষিকী উদযাপন করছে সিএলআই। এ দেশে সংস্থাটি যাত্রা শুরু করেছিল ৩০ বছর আগে অ্যাসেন্ডারের মাধ্যমে। এ দেশে তারা আইটি পার্ক, ইন্টার ন্যাশনাল টেক পার্ক গড়ে। ২০১৫ সালে অ্যাসেন্ডাস সিঙ্গব্রিজের সঙ্গে জুড়ে গিয়ে তৈরি হয় অ্যাসেন্ডাস সিঙ্গব্রিজ। ২০১৯ সালে ক্যাপিটাল্যান্ডের সঙ্গে মিশে যায় অ্যাসেন্ডাস সিঙ্গব্রিজ। ক্যাপিটাল্যান্ডের পুনর্গঠনের পর সিএলআই তালিকাভুক্ত হয় ২০২১ সালে (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi In Brunei: ব্রুনেই সফরে মোদি, বিশ্বের বৃহত্তম প্রাসাদে বৈঠক করলেন সুলতানের সঙ্গে

    PM Modi In Brunei: ব্রুনেই সফরে মোদি, বিশ্বের বৃহত্তম প্রাসাদে বৈঠক করলেন সুলতানের সঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ঐতিহাসিক ব্রুনেই সফর সম্পন্ন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi In Brunei)। সরকারি আমন্ত্রণে ব্রুনেই গিয়েছিলেন তিনি। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে এই প্রথম পা রাখলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। এই সফরটি দ্বি-দেশীয় সফরের অংশ। এখান থেকে তিনি গেলেন সিঙ্গাপুরে। বুধবার ব্রুনেইয়ের সুলতানের (Sultan Of Brunei) সঙ্গে বৈঠকও করলেন প্রধানমন্ত্রী।

    ব্রুনেই সফরে প্রধানমন্ত্রী (PM Modi In Brunei)

    প্রধানমন্ত্রীর এবারকার সফর তিনদিনের। মঙ্গলবারই ব্রুনেই (Sultan Of Brunei) পৌঁছেছেন মোদি। ব্রুনেইয়ের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক চার দশকের পুরনো। তা সত্ত্বেও এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখলেন সুলতানের দেশে। মলদ্বীপ, শ্রীলঙ্কার মতো ব্রুনেইও দ্বীপরাষ্ট্র। তেলসমৃদ্ধ দেশ। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আসিয়ান-ভারত সম্পর্কের সমন্বয়ক রাষ্ট্র হিসেবে কাজ করছে ব্রুনেই। এ দেশে ভারতীয় রয়েছেন ১৪ হাজারের কাছাকাছি। মঙ্গলবার ব্রুনেই সফরে গিয়ে সে দেশের বিখ্যাত মসজিদ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী (PM Modi In Brunei)। ব্রুনেইয়ের বন্দর সেরি বেগাওয়ানের ওমর আলি সইফুদ্দিন মসজিদে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান ব্রুনেইয়ের ধর্ম বিষয়ক মন্ত্রী পেহিন দাতো উস্তাজ হাজি আওয়াং বদরউদ্দিন এবং স্বাস্থ্যমন্ত্রী দাতো হাজি মহম্মদ ইশাম। মসজিদ দর্শনের পর প্রদীপ জ্বালিয়ে ভারতীয় দূতাবাসের নয়া ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই সময় তাঁর পাশে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

    মোদির মসজিদ দর্শন

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মসজিদ দর্শন এই প্রথম নয়। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন মোদি (PM Modi In Brunei)। তার ঠিক এক বছর পরেই মসজিদ পরিদর্শন করেন তিনি। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে আবু ধাবির শেখ জায়েদ মসজিদে যান তিনি। প্রধানমন্ত্রী এদিন যে মসজিদ পরিদর্শন করেন, সেটি ব্রুনেইয়ের (Sultan Of Brunei) ২৮তম সুলতানের নামাঙ্কিত মসজিদ। বর্তমান সুলতানের বাবা ওমর আলিকেই আধুনিক ব্রুনেইয়ের নির্মাতা মনে করা হয়। এদিন সেই মসজিদই পরিদর্শন করেন মোদি। মোদিকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রাও। ব্রুনেই ইসলামিক রাষ্ট্র। সুলতান হাজি হাসানাল বলকিহার আমন্ত্রণে ব্রুনেই সফরে যান প্রধানমন্ত্রী (PM Modi In Brunei)। সুলতানের সঙ্গে ভোজও সারেন তিনি। ব্রুনেই রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পালিত হচ্ছে। হাজি হাসানাল বলকিহা ও রাজ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে রয়েছি আমি। আমাদের ঐতিহাসিক সম্পর্ক নয়া উচ্চতায় পৌঁছবে।”

    আরও পড়ুন: ‘বন্ধ রেখে ঘরের আলো, রাজ্যজুড়ে প্রদীপ জ্বালো’, জুনিয়র ডাক্তারদের আন্দোলন সমর্থন বিজেপির

    প্রধানমন্ত্রীর সফর তাৎপর্যপূর্ণ

    আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক দিক থেকে প্রধানমন্ত্রীর এই ব্রুনেই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের ‘অ্যাক্ট ইস্ট নীতি’ ও ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় ভিশনে’র গুরুত্বপূর্ণ অংশীদার ব্রুনেই। ভারতীয় বিদেশমন্ত্রকের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর ব্রুনেই, সিঙ্গাপুর-সহ বৃহত্তর আসিয়ান অঞ্চলের সঙ্গে ভারতের সম্পর্ক আরও পোক্ত করবে। প্রধানমন্ত্রী স্বয়ং বলেছিলেন, “আমার এই সফরে এই দুই দেশ ও বৃহত্তর আসিয়ান অঞ্চলের সঙ্গে ভারতের অংশীদারিত্ব আরও মজবুত হবে।” জানা গিয়েছে, আজ, বুধবার ব্রুনেইয়ের সুলতানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির নানা দিক নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী (PM Modi In Brunei)। সূত্রের খবর, কূটনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আলোচনা হয়েছে প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, মহাকাশ প্রযুক্তি সহায়তা-সহ নানা বিষয়ে। বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, মহামান্য সুলতান হাজি হাসানাল বোলকিয়াহের (Sultan Of Brunei) সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত হয়েছি। আমাদের আলোচনা ছিল ব্যাপক। এতে আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার উপায় অন্তর্ভুক্ত ছিল। আমরা বাণিজ্য সম্পর্ক, বাণিজ্যিক সংযোগ এবং জনগণের মধ্যে বিনিময় আরও সম্প্রসারণ করতে যাচ্ছি।

     

    বৃহত্তম প্রাসাদ

    ব্রুনেই দেশটা খুবই ছোট। আয়তনে সিকিম বা ত্রিপুরার চেয়েও ছোট। এ দেশের সুলতানের (Sultan Of Brunei) রাজপ্রাসাদটি বিশ্বের বৃহত্তম প্রাসাদ। ২০ লাখ বর্গফুট জায়গাজুড়ে রয়েছে প্রাসাদ। কক্ষ রয়েছে ১ হাজার ৭৮৮টি। বাথরুম রয়েছে ২৫৭টি। সিঁড়ি রয়েছে ৪৪টি। ৩৮টি ভিন্ন ধরনের মার্বেল দিয়ে তৈরি এই সিঁড়িগুলি। প্রাসাদটির অন্যতম আকর্ষণ ২২ ক্যারেট স্বর্ণখচিত গম্বুজ। বিশ্বের বৃহত্তম প্রাসাস হওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে এই প্রাসাদ। এখানেই প্রাসাদেই সুলতানের সঙ্গে বৈঠক করবেন মোদি (PM Modi In Brunei)। সুলতানের মোট সম্পদের পরিমাণ ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এক সময় তিনিই ছিলেন বিশ্বের সব চেয়ে ধনী ব্যক্তি। বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সময় ধরে শাসন করছেন তিনি। তাঁর আগে রয়েছেন কেবল ইংল্যান্ডের প্রয়াত রানি এলিজাবেথ।

    সুলতানের (Sultan Of Brunei) দেশে এই প্রথম পা রাখলেও, তাঁর সঙ্গে মোদির সাক্ষাৎ হয়েছে আগেও। ২০১৪ সালে ব্রুনেইয়ের সুলতানের সঙ্গে মোদির প্রথম দেখা হয়েছিল। ওই বছরের নভেম্বরে নেপি তাওয়ে ২৫তম আসিয়ান সম্মেলনের ফাঁকে পার্শ্ব বৈঠকে বসেন তাঁরা। ২০১৭ সালে ম্যানিলায় পূর্ব এশিয়া সম্মেলনের সময়ও সাক্ষাৎ করেন তাঁরা। ব্রুনেই এবং ভারতের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত সংযোগ রয়েছে হাজার বছরেরও বেশি সময় ধরে। দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া রয়েছে।

    ব্যাপক সাড়া

    প্রধানমন্ত্রী ব্রুনেই যাওয়ায় (PM Modi In Brunei) সাড়া পড়ে গিয়েছিল সে দেশের প্রবাসী ভারতীয়দের মধ্যে। প্রধানমন্ত্রী যে হোটেলে রয়েছেন, তাঁকে এক ঝলক দেখতে সেখানেও ভিড় জমিয়েছিলেন বহু অনাবাসী ভারতীয়। অনেকে আবার ভারতের প্রধানমন্ত্রীকে দেখতে কোলে করে নিয়ে এসেছিলেন তাঁদের ছেলেমেয়েদের। কেউ কেউ আবার প্রধানমন্ত্রীর ছবি এঁকে নিয়ে এসেছিলেন (Sultan Of Brunei)। ছবিগুলিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। অনেককে দেখা যায় ঢাকঢোল বাজাতে। ‘মোদি’, ‘মোদি’ (PM Modi In Brunei) স্লোগানে মুখরিত হয় ব্রুনেইয়ের সমুদ্র সৈকত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India At UN: রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়া উচিত ভারতের, বললেন প্রাক্তন প্রধান

    India At UN: রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়া উচিত ভারতের, বললেন প্রাক্তন প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: “বিশ্বের তৃতীয় সর্বশক্তিশালী দেশ হিসেবে ভারতের উচিত রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পাওয়া (India At UN)। কথাগুলি ভারতের কোনও কর্তা ব্যক্তি বলেননি। বলেছেন নিরাপত্তা পরিষদের প্রাক্তন প্রধান (Ex UNSC Chief) তথা সিঙ্গাপুরের প্রাক্তন কূটনীতিবিদ কিশোর মাহবুবানি। তিনি সিঙ্গাপুরের প্রাক্তন কূটনীতিকও। তিনি বলেন, “রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের যে পাঁচ স্থায়ী সদস্য রয়েছে তার একটি ব্রিটেন। তাদের উচিত ভারতের জন্য সরে দাঁড়ানো।”

    কী বললেন মাহবুবানি? (Ex UNSC Chief)

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মাহবুবানি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের পর ভারত আজ নিঃসন্দেহে তৃতীয় সর্ববৃহৎ শক্তিশালী দেশ (India At UN)। গ্রেট ব্রিটেন আর গ্রেট নয়।” তিনি বলেন, “ব্রিটেনের উচিত তার আসনটি ভারতকে ছেড়ে দেওয়া।” ২০০১ সালের জানুয়ারি মাস থেকে ২০০২ সালের মে মাস পর্যন্ত নিরাপত্তা পরিষদের প্রধান ছিলেন মাহবুবানি। তিনি জানান, প্রতিক্রিয়ার ভয়ে ব্রিটেন দশকের পর দশক ধরে তার ভেটো ক্ষমতা প্রয়োগ করেনি। এর পরেই তিনি বলেন, “ব্রিটেনের উচিত তার আসনটি ভারতকে ছেড়ে দেওয়া।”

    নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ

    প্রসঙ্গত, বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ভারত রয়েছে (Ex UNSC Chief) পাঁচ নম্বরে। দীর্ঘদিন এই জায়গাটা ছিল ব্রিটেনের দখলে। ব্রিটেনকে হঠিয়ে পাঁচে উঠে এসেছে ভারত (India At UN)। ব্রিটেন নেমে গিয়েছে এক ধাপ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ পাঁচটি। এগুলি হল, আমেরিকা, ফ্রান্স, চিন, রাশিয়া এবং ব্রিটেন। ভারত সাধারণ সভার সদস্য হয়েছে ৮ বার। যেহেতু ক্রমেই বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ওপরের দিকে উঠছে ভারত, তাই নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী পদ পাওয়ার দাবি জোরালো হয়েছে।

    আরও পড়ুন: ‘‘শুধু বিচার চাই’’, আরজি করকাণ্ডে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে চিঠি নির্যাতিতার মায়ের

    ভারত (India At UN) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হোক, চায় আমেরিকাও। রাশিয়াও চায়। তবে চিনের ভেটো প্রয়োগের জেরে এখনও অবধি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারেনি ভারত। পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা না বাড়লে ভারতের ঢোকার জায়গাও নেই। সেই কারণেই ব্রিটেনকে সরে দাঁড়াতে বলেছেন নিরাপত্তা পরিষদের প্রাক্তন প্রধান। ভারত জি৪-এর সদস্য। এর আরও তিন সদস্য রাষ্ট্র হল ব্রাজিল, জার্মানি এবং জাপান। এরা প্রত্যেকেই একে অন্যের স্থায়ী সদস্যপদের জন্য সমর্থন করে (Ex UNSC Chief)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kandahar Controversy: কান্দাহার অপহরণ নিয়ে নেটফ্লিক্সের নয়া সিরিজে বিতর্ক, কর্তাকে তলব কেন্দ্রের

    Kandahar Controversy: কান্দাহার অপহরণ নিয়ে নেটফ্লিক্সের নয়া সিরিজে বিতর্ক, কর্তাকে তলব কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: নেটফ্লিক্সের নয়া সিরিজ নিয়ে তুঙ্গে বিতর্ক। সদ্যই মুক্তি পেয়েছে ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ (Kandahar Controversy)। এই ওয়েব সিরিজে জঙ্গিদের আড়াল করার চেষ্টা করছেন পরিচালক অনুভব সিন‍্‍হা। এমনই অভিযোগে উত্তাল সোশ্যাল মিডিয়া। নতুন এই ওয়েব সিরিজ (Netflix India) বয়কটের দাবি জানিয়েছেন নেটিজেনদের একাংশ। নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধানকে তলব করেছে কেন্দ্র। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট চিফ মনিকা শেরগিলকে তলব করা হয়েছে। মঙ্গলবারই তাঁকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। জানা গিয়েছে, সম্প্রচারিত বিতর্কিত তথ্যের ব্যাখ্যা চেয়েই তলব করা হয়েছে শেরগিলকে।

    বিমান হাইজ্যাক (Kandahar Controversy)

    ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর নেপালের কাঠমাণ্ডু থেকে দিল্লিগামী আইসি ৮১৪ বিমান হাইজ্যাক করে জঙ্গিরা। জঙ্গিরা পাকিস্তানের হরকত-উল-মুজাহিদিনের সদস্য ছিল। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ঘুরিয়ে আফগানিস্তানের কান্দাহারে অবতরণ করানো হয় যাত্রিবাহী বিমানটিকে। পণবন্দি করা হয় বিমানটির ১৭৫ জন যাত্রীকে। সেখানেই পাঁচদিন ছিল বিমানটি। ভারত সরকারের সঙ্গে দর কষাকষির পর জেলবন্দি তিন জঙ্গি মাসুদ আজহার, ওমর শেখ ও মুস্তাক আহমেদের মুক্তির বিনিময়ে ছেড়ে দেওয়া হয় পণবন্দিদের। ৩১ ডিসেম্বর ভারতে ফেরে বিমানটি।

    হিন্দু নাম ব্যবহার

    কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নেটফ্লিক্সের সিরিজে (Kandahar Controversy) যে পাঁচ অপহরণকারী ছিল, তাদের মধ্যে তিনজনের আসল নাম উল্লেখ করা হলেও, দুই অপহরণকারীর নাম ভোলা ও শঙ্কর বলা হয়েছে। তাদের আসল নাম উল্লেখ করা হয়নি। ঘটনায় অনুভবকে নিশানা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আইসি ৮১৪ বিমানের অপহরণকারীরা কুখ্যাত জঙ্গি। তাদের মুসলিম পরিচয় গোপন করতে নির্মাতা অনুভব সিন‍্‍হা তাদের হিন্দু নামগুলি প্রকাশ করেছেন। এক দশক বাদে সাধারণ মানুষ ভাববে অপরাধীরা হিন্দু ছিল।

    আরও পড়ুন: নির্যাতিতার স্মরণে আলাদা শোকপ্রস্তাব পাঠ, বিধানসভায় মৌন-মিছিল বিজেপির

    প্রসঙ্গত, ঘটনার পরে পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয় জঙ্গিদের নাম। কুখ্যাত ওই জঙ্গিরা হল ইব্রাহিম আখতার, সঈদ আখতার সায়েদ, সানি আহমেদ কাজি, জহুর ইব্রাহিম মিস্ত্রি ও শাকির। বিতর্কিত ওয়েব সিরিজটিতে (Netflix India) এদের নাম দেওয়া হয়েছে ভোলা, শঙ্কর, ডাক্তার, বার্গার এবং চিফ (Kandahar Controversy)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ। 

LinkedIn
Share