Tag: Jadavpur University

Jadavpur University

  • Kharagpur IIT: খড়্গপুর আইআইটিতে র‍্যাগিং! অভিযোগ পেয়ে চিঠি দিল ইউজিসি

    Kharagpur IIT: খড়্গপুর আইআইটিতে র‍্যাগিং! অভিযোগ পেয়ে চিঠি দিল ইউজিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েক মাস আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের জেরে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তার প্রভাবে গোটা রাজ্যের রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। এবার র‍্যাগিংয়ের অভিযোগ উঠল খড়্গপুর আইআইটিতে (Kharagpur IIT)। দ্বিতীয়বর্ষের ছাত্রকে সারারাত ধরে করানো হল নাচ এবং খেলা। সূত্রে জানা গিয়েছে, কর্তৃপক্ষের কাছে র‍্যাগিংয়ের অভিযোগ জমা পড়লে পুলিশের কাছে একটি মামলা রুজু করা হয়। ক্যাম্পাসের ছাত্রাবাসে যাতে কোনও আর অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কড়া করেছে বলে জানা গিয়েছে।

    অভিযোগে কারও নাম নেই (Kharagpur IIT)

    রাজ্যের একমাত্র আইআইটিতে (Kharagpur IIT) র‍্যাগিংয়ের অভিযোগে ক্যাম্পাসে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। উল্লেখ্য, গত বছরই আরও এক ছাত্রের মৃত্যুর ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছিল খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষকে। এবার ফের র‍্যাগিংয়ের অভিযোগ! যদিও অভিযোগ ঠিক কার বিরুদ্ধে এবং কে করেছেন অভিযোগ, দুটি বিষয়েই অভিযোগপত্রে নামের উল্লেখ নেই বলে জানা গিয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তার কথা মাথায় রেখে হস্টেলগুলি পরিদর্শন করতে প্রতিষ্ঠানের ডিনদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানের তরফ থেকে বিশেষ নোটিশ দিয়ে ১৬ হাজার পড়ুয়াকে সচেতন করা হয়েছে।

    ৩৪১, ৩২৩, ৫০৬, ৩৪ ধারায় মামলা (Kharagpur IIT)

    সূত্রে জানা গিয়েছে, র‍্যাগিংয়ের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৫০৬, ৩৪ নম্বর ধারায় পুলিশের কাছে মামলা রুজু করা হয়েছে। প্রথমে অ্যান্টির‍্যাগিং-এর পোর্টালে অভিযোগ করা হয়, তারপর ইউজিসির তরফ থেকে একটি মেইল করে খড়্গপুর আইআইটিকে (Kharagpur IIT) জানানো হয় র‍্যাগিংয়ের বিষয়ে। আর তারপরই আইআইটি থেকে পুলিশের কাছে খড়্গপুর টাউন থানায় মামলা দায়ের করা হয়। চতুর্থ এবং তৃতীয় বর্ষের ছাত্ররা, দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমেস্টারের এক ছাত্রকে সারারাত নাচ এবং খেলা করতে বাধ্য করে বলে অভিযোগ উঠেছে।

    পুলিশের বক্তব্য

    খড়্গপুর টাউন থানার এক আধিকারিক বলেন, “আইআইটির (Kharagpur IIT) কাছ থেকে অভিযোগ পেয়েই আমরা মামলা দায়ের করেছি। এখন তদন্ত শুরু করেছি। অভিযোগের সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jadavpur University: হঠাৎ বাতিল যাদবপুরের কর্মসমিতির বৈঠক! শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারিতেই কি এই সিদ্ধান্ত?

    Jadavpur University: হঠাৎ বাতিল যাদবপুরের কর্মসমিতির বৈঠক! শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারিতেই কি এই সিদ্ধান্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য-রাজ্যপাল সংঘাত ফের একবার সামনে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মসমিতির বৈঠককে কেন্দ্র করে। প্রসঙ্গত, শনিবার বিকাল ৫ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) কর্ম সমিতির বৈঠক হওয়ার কথা ছিল। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হুঁশিয়ারিতেই তা বাতিল হয়েছে বলে দাবি করছে কোনও কোনও মহল। শিক্ষামন্ত্রী হঠাৎ কর্মসমিতির বৈঠক বাতিল করার হুঁশিয়ারি (Jadavpur University) দিতে যাবেন কেন? এর কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউকে নিয়োগ করেছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস।

    আরও পড়ুন: সৌমেন মহাপাত্রকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বললেন তৃণমূলের যুব নেতা, কেন জানেন?

    রাজ্যপালের করা নিয়োগ মানতে চায়নি রাজ্য

    রাজ্যপালের করা উপাচার্য নিয়োগকে মানতে চায়নি রাজ্য। সেখানেই রাজ্যের উচ্চশিক্ষা দফতরের সঙ্গে সংঘাত বাঁধে রাজভবনের। সরকারের যুক্তি, বুদ্ধদেব যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) স্থায়ী উপাচার্য নন। সেই হিসেবে কর্মসমিতির বৈঠক ডাকার তাঁর এক্তিয়ার নেই। এই একই মর্মে নোটিশও পাঠানো হয় বিকাশ ভবন থেকে। তবে বুদ্ধদেব সাউ সাফ জানিয়ে দিয়েছিলেন, উপাচার্য হিসেবে তিনি যখন নিয়োগ পেয়েছেন তখন সে দায়িত্ব পালন করার যথাযথ অধিকার তাঁর রয়েছে। তবে শনিবার কর্ম সমিতির বৈঠক বাতিল ফের একবার রাজ্য-রাজ্যপাল সংঘাতকে জটিল করে তুলল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

    মাত্র ৫ মিনিট আগে বৈঠক বাতিল

    শনিবারই নির্ধারিত কর্মসূচির (Jadavpur University) বৈঠক হওয়ার কথা ছিল। তবে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু হঠাৎ করেই জানিয়ে দেন বৈঠক হচ্ছে না। তা বাতিল করা হয়েছে। পরবর্তী কবে বৈঠক হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। তবে কী কারণে এই বৈঠক বাতিল হয়েছে সে বিষয়ে কিছু জানান নি স্নেহমঞ্জু বসু। বিকাল পাঁচটা থেকে শনিবার বৈঠকের কথা থাকলেও মাত্র পাঁচ মিনিট আগে ঠিক ৪টা ৫৫ মিনিটে এই বৈঠক বাতিলের ঘোষণা করা হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jadavpur University: যাদবপুরে পড়ুয়ার মৃত্যু, ঘটনার ৬৯ দিনের মাথায় চার্জশিট জমা পুলিশের

    Jadavpur University: যাদবপুরে পড়ুয়ার মৃত্যু, ঘটনার ৬৯ দিনের মাথায় চার্জশিট জমা পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের অগাস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় হয় রাজ্য। অভিযোগ, র‌্যাগিং-এর নামে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করা হয়েছিল ওই ছাত্রকে। এই ঘটনায় যৌন হেনস্তারও অভিযোগ সামনে আসে। এবার যাদবপুরকাণ্ডে (Jadavpur University) ধৃত ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, আলিপুর আদালতে জমা দেওয়া ওই  চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, পক্সো এবং র‍্যাগিং-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তদন্তে যদি আরও কিছু উঠে আসে, তখন সাপ্লিমেন্টারি চার্জশিট পেশের আবেদনও করা হয়েছে।

    কলকাতা পুলিশ জমা দিল চার্জশিট

    পুলিশের দেওয়া ওই চার্জশিট অনুযায়ী, হস্টেলে প্রথম দিন থেকেই প্রথম ওই পড়ুয়াকে মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। যার জেরেই প্রথম বর্ষের (Jadavpur University) ওই ছাত্র আত্মহত্যার পথ বেছে নেন। জানা গিয়েছে, পুজোর ছুটি চলায় বিচারকের কাছে এখনও পর্যন্ত চার্জশিট পৌঁছায়নি। নিয়ম অনুযায়ী, চার্জশিট হাতে পেয়ে প্রথমে বিচারক গ্রহণ করেন এবং পরে মামলার শুনানি শুরু হয়। ঘটনার ৬৯ দিনের মাথায় আলিপুরের বিশেষ পক্সো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্যের এজলাসে এই চার্জশিট  পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে। যে সমস্ত অভিযোগ ধৃত ১২ জনের বিরুদ্ধে আনা হয়েছে, তা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন অথবা ১০ বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে।

    ২৫০ পাতার চার্জশিটে রয়েছে ৪০ জনের সাক্ষ্য

    চলতি বছরের অগাস্ট মাসে যাদবপুরে (Jadavpur University) হস্টেলের বারান্দা থেকে পড়ে যান প্রথম বর্ষের ওই পড়ুয়া। সেখান থেকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরের দিন ভোরেই মৃত্যু হয়। এই ঘটনায় র‍্যাগিং-এর অভিযোগ ওঠে মেন হস্টেলের বর্তমান পড়ুয়া এবং প্রাক্তনদের বিরুদ্ধে। পরবর্তীকালে পুলিশ তদন্তে নেমে ১২ জনকে গ্রেফতার করে। ধৃত ১২ জনই আদালতের নির্দেশে এখনও জেলেই রয়েছেন অগাস্ট মাস থেকে। প্রত্যেক অভিযুক্তই বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের আবাসিক ছিলেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ১২ জনের মধ্যে ৬ জন বর্তমান পড়ুয়া এবং ৬ জন প্রাক্তনী রয়েছেন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালতে জমা দেওয়া চার্জশিট ২৫০ পাতারও বেশি বলে জানা গিয়েছে। তাতে প্রায় ৪০ জন সাক্ষীর বয়ান রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Jadavpur University: রাত ১০টার পরে হস্টেলে ঢোকা যাবে না, নয়া নির্দেশিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

    Jadavpur University: রাত ১০টার পরে হস্টেলে ঢোকা যাবে না, নয়া নির্দেশিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) লাগু হল নয়া নিয়মবিধি। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে রাত দশটার পরে আর কেউই ঢুকতে পারবেন না। এই সময়ের মধ্যে হস্টেলের ছাত্র আবাসিকদের চলে আসতে হবে এবং যাঁরা বাইরে থাকবেন তাঁরাও সেদিন আর হস্টেলে ঢুকতে পারবেন না। রাত দশটার পরে হস্টেলের মূল দরজা বন্ধ করে দেওয়া হবে এবং ৮ ঘণ্টা বন্ধ থাকবে এই দরজা। এমনটাই জানানো হয়েছে নয়া নির্দেশিকায়।

    ডিন অফ স্টুডেন্টস-এর নয়া নির্দেশিকা

    বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ডিন অফ স্টুডেন্ট একটি নয়া নির্দেশিকা জারি করেন। সেখানে বলা হয়, হস্টেলের কোনও আবাসিক রাত দশটার পর হস্টেলের বাইরে থাকতে পারবেন না, কোনও কারণে হস্টেলে থাকতে না পারলে আগে থেকে তাঁকে হস্টেল সুপারিনডেন্টের অনুমতিও নিতে হবে। হস্টেলে ভর্তির সময়ই একটি নিয়মের তালিকা প্রত্যেক ছাত্র-ছাত্রীকে দেওয়া হয় সেই তালিকাই সকলকে মেনে চলতে হবে বলেও জানিয়েছেন ডিন অফ স্টুডেন্ট। পাশাপাশি হস্টেলের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদেরকেও এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। এর পাশাপাশি হস্টেলের সমস্ত আবাসিকদের নিজেদের সঙ্গে পরিচয় পত্র রাখতে হবে। যখনই বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ তা দেখতে চাইবে তা দেখাতে হবে। আগে যেমন হতো, বহিরাগতরা যেকোনও সময় হোস্টেলে আসত আড্ডা দিতে, এমনটা আর হবে না। সেখানেও কড়াকড়ি হতে চলেছে। আবাসিকদের সঙ্গে বাইরের কেউ দেখা করতে এলে সরাসরি হস্টেলে ঢুকতে পারবেন না। আগে তাঁকে ভিজিটার রুমে বসে থাকতেহবে। এরই সঙ্গে যাঁরা দেখা করতে আসবেন তাঁদের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর নথিভুক্ত করে রাখবে হস্টেলের নিরাপত্তা রক্ষীরা।

    চলতি বছরের ৯ অগাস্ট র‌্যাগিং-এর কারণে মৃত্যু হয় এক ছাত্রের

    প্রসঙ্গত, চলতি বছরের ৯ অগাস্ট মেন হোস্টেলে তিন তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের। অভিযোগ হস্টেলে র‌্যাগিং-এর নামে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার চালানো হয় ওই ছাত্রের উপর। এক্ষেত্রে নাম উঠে আসে কয়েকজন বহিরাগতর, যাঁরা প্রাক্তনী হিসেবে ওই হস্টেলে থাকছিলেন। পুলিশ এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করে, যাঁদের মধ্যে একজন জামিন পেয়েছে। এরপর থেকেই নড়ে চড়ে বসে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jadavpur University: যাদবপুরে তৈরি হল র‌্যাগিং বিরোধী কমিটি, প্রথমদিনেই নির্দেশিকা জারি

    Jadavpur University: যাদবপুরে তৈরি হল র‌্যাগিং বিরোধী কমিটি, প্রথমদিনেই নির্দেশিকা জারি

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুরের (Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনার প্রায় এক মাসেরও বেশি সময় পর অ্যান্টি র‌্যাগিং কমিটির পুনর্গঠন করা হল। জানা গিয়েছে, নতুন এই কমিটি তৈরি হয়েছে ৩৩ জনকে নিয়ে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেমন এই কমিটিতে রয়েছেন, তেমনই রয়েছেন কয়েকজন অধ্যাপক, পুলিশ আধিকারিক এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা। মঙ্গলবারই এই কমিটি গঠনের বিষয়ে বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। জানা গিয়েছে নতুন এই কমিটিতে ক্যাম্পাস বা হস্টেলে যে কোনও রকমের র‌্যাগিং এর অভিযোগ এলেই তা সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করবে।

    কারা রয়েছেন এই কমিটিতে?

    জানা গিয়েছে, কমিটিতে রয়েছেন উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার, বিজ্ঞান, কলা এবং ইঞ্জিনিয়ারিং সহ সমস্ত বিভাগের ডিনরা। যাদবপুর থানা এবং দক্ষিণ বিধাননগর থানার আইসিও এই র‌্যাগিং বিরোধী কমিটিতে রয়েছেন। অন্যদিকে ছাত্র প্রতিনিধি হিসেবে, প্রতিটি ছাত্র সংগঠনগুলির একজন করে প্রতিনিধিকে রাখা হয়েছে র‌্যাগিং বিরোধী কমিটিতে। রয়েছেন অভিভাবকদেরও প্রতিনিধি সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং বেসরকারি সংস্থারও প্রতিনিধি (Jadavpur University)।

    র‌্যাগিং বিরোধী কমিটির নির্দেশিকা

    প্রসঙ্গত, র‌্যাগিং  বিরোধী কমিটিতে স্থান পেয়েছেন বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও। তার কারণ বেশ কয়েকদিন আগেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ বলেছিলেন, ‘‘অ্যান্টি র‌্যাগিং কমিটিতে কিছু স্বেচ্ছাসেবী সংস্থাকে আমরা রাখতে চাই, কারণ তাতে সামাজিক বিভিন্ন দিক উঠে আসবে।’’ এছাড়াও ইউজিসি নিয়মেই রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাস যে থানার মধ্যে অন্তর্গত সেখানকার একজন করে পুলিশ অফিসারকেও কমিটিতে রাখতে হবে। এদিন নতুন কমিটি ঘোষণার পরপরই তাঁরা নতুন কিছু নির্দেশিকা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, প্রথম বর্ষের ছাত্র ভর্তি সময় বা হস্টেলে ইন্ট্রো নেওয়ার সময় যদি কেউ র‌্যাগিং এর সম্মুখীন হয়, তবে যাঁদের বিরুদ্ধে সেই অভিযোগ আসবে, তাঁদেরকে সেই বছরের পরীক্ষায় কোনওভাবেই বসতে দেওয়া হবে না। অর্থাৎ অভিযুক্তদের শিক্ষাবর্ষ নষ্ট করা হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • R G Kar Medical College: এবার আর জি করের হস্টেলে র‌্যাগিং! অভিযোগ দায়ের থানায়

    R G Kar Medical College: এবার আর জি করের হস্টেলে র‌্যাগিং! অভিযোগ দায়ের থানায়

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং-এর ফলে মৃত্যু হয়েছে প্রথম বর্ষের এক ছাত্রের। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের র‌্যাগিং-এর (R G Kar Medical College) অভিযোগ উঠল আর জি কর মেডিক্যাল কলেজের হস্টেলে। র‌্যাগিং-এর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন আর জি করের কিছু পড়ুয়া। ছাত্রদের দাবি, ছাত্রাবাসে মানসিক অত্যাচার করা হয়েছে তাঁদের উপর। বুধবার এ নিয়ে তাঁরা অভিযোগ জানান আমহার্স্ট স্ট্রিট থানায়।

    কী বলছেন ছাত্ররা?

    ওই ছাত্রদের বয়ান অনুযায়ী, মানিকতলা ক্রসিংয়ের কাছে আর জি কর মেডিক্যাল কলেজের একটি ছাত্রাবাস রয়েছে। তাঁরা সেখানেই থাকেন। হস্টেলের কয়েকজন প্রাক্তন আবাসিক, কর্মী এবং আর জি করের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা র‍্যাগিং-এর (R G Kar Medical College)। ছাত্রদের দাবি, তাঁদের ওপর চরম মানসিক অত্যাচার করা হয় রাত তিনটে নাগাদ হস্টেলের দরজা বন্ধ করে। র‌্যাগিং করা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, র‌্যাগিং-এর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মামলা দায়ের করেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ।

    সোমবারই সরানো হয় আর জি করের অধ্যক্ষকে

    অন্যদিকে সোমবারই আর জি করের (R G Kar Medical College) অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে। এর প্রতিবাদে আর জি করের ছাত্রদের একাংশ এবং কিছু জুনিয়র ডাক্তারকে বিক্ষোভ দেখাতে দেখা যায়। মঙ্গলবার নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মানস বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সন্দীপ ঘোষকে সরানোর প্রতিবাদে যাঁরা বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই বিক্ষোভকারীদেরই একাংশ এদিন এপিসি রোডের বয়েজ হস্টেলে হামলা চালায় এবং ছাত্রদের উপর মানসিক অত্যাচার করে। গত ৯ অগাস্ট র‌্যাগিং-এর ফলে মৃত্যু হয় যাদবপুরের প্রথম বর্ষের বাংলা অনার্সের ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডুর। এই ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। এখনও এই মামলা চলছে এবং তদন্তে নানা রকমের তথ্য উঠে আসছে। এরই মধ্যে আবার আর জি কর (RG Kar Medical College) হস্টেলে র‌্যাগিং-এর অভিযোগ উঠল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • JU Student Death: যাদবপুরের মৃত ছাত্র নাবালক ছিলেন! অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা

    JU Student Death: যাদবপুরের মৃত ছাত্র নাবালক ছিলেন! অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুরের মৃত পড়ুয়া নাবালক (JU Student Death) ছিলেন। পুলিশ তাই প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারা যোগ করল। হস্টেলে র‍্যাগিংয়ের কারণে ইতিমধ্যে পুলিশ মামলা দায়ের করেছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অভ্যন্তরীণ তদন্তে অভিযুক্তদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। ধৃতদের প্রত্যেককেই ১১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবার যোগ করা হল নতুন ধারা।

    ভারতীয় দণ্ডবিধির কত নম্বর ধারায় মামলা দায়ের হল?

    গত ৯ই অগাস্ট বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের এ টু ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু (JU Student Death) হয়েছিল প্রথম বর্ষের ছাত্রের। পুলিশ জানিয়েছিল, হস্টেলের নিচে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায় ওই ছাত্রকে। ফলে কীভাবে মৃত্যু হল, বিবস্ত্র কেন ছিলেন, ঘরের মধ্যে তাঁর সঙ্গে কী ঘটেছে ইত্যাদি বিষয়ে জানার জন্য পুলিশ পকসো ধারায় মামলা দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধির ১২ নম্বর ধারায় ওই মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের বয়স ১৮ হয়নি। এই মৃত্যুর তদন্তে যাদবপুর থানার পাশাপাশি তদন্ত করছেন লালাবাজারের গোয়েন্দারা। তদন্তের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। পাশপাশি তদন্ত করছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা।

    প্রধান অভিযুক্ত (JU Student Death)

    ছাত্রমৃত্যুর (JU Student Death) ঘটনায় ক্যাম্পাসের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। অভিযুক্তদের শাস্তির দাবিতে সর্বত্র জোরালো আওয়াজ ওঠে। এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং এখনও পর্যন্ত মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে গ্রেফতার করা হয় হস্টেলের পাশ-আউট ছাত্র সৌরভ চৌধুরি। এরপর একে একে দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষ, অসিত সর্দার, সুমন নস্কর, সপ্তক কামিল্যা, মহম্মদ আরিফ, আসিফ আফজাল আনসারি, অঙ্কন সরকার এবং জয়দীপ ঘোষ গ্রেফতার হয়। আগামী ১১ সেপ্টেম্বর পকসো আদালতে এদের তোলা হবে বলে জানা গেছে।  

    উল্লেখ্য মৃত ছাত্রের বাবা-মা কয়েকদিন আগেই নবান্নে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মৃত ছাত্রের বাবা-মাকে সাহায্যের আশ্বাস দেন। নগরপালকে সঠিক ভাবে তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেন।

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Jadavpur University: কর্তৃপক্ষের ভূমিকায় কি অসন্তুষ্ট! সোমবারই যাদবপুরে আসছে ইউজিসির প্রতিনিধি দল

    Jadavpur University: কর্তৃপক্ষের ভূমিকায় কি অসন্তুষ্ট! সোমবারই যাদবপুরে আসছে ইউজিসির প্রতিনিধি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই যাদবপুরে (Jadavpur University) আসছে ইউজিসির বিশেষ প্রতিনিধি দল। ছাত্র মৃত্যুর ঘটনায় সন্তুষ্ট নয় ইউজিসি। তাই সোমাবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগের বিশেষ প্রতিনিধি দল ক্যাম্পাসে আসছে বলে জানা যাচ্ছে। এই প্রতিনিধি দলের সদস্যরা কথা বলবেন ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের সঙ্গে। দেখবেন ইউজিসির বিধিনিয়ম কতটা কার্যকর হয়েছে বিশ্ববিদ্যালয়ে।

    কেন আসছে ইউজিসি(Jadavpur University)?

    সূত্রে জানা গেছে, ছাত্রমৃত্যুর (Jadavpur University) ঘটনায় ইউজিসি যে রিপোর্ট চেয়েছিল, সেই রিপোর্টে সন্তোষ প্রকাশ করেনি ইউজিসি। ঘটনার রিপোর্ট সন্তোষজনক নয় বলেই ক্যাম্পাসে আসবে ইউজিসি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে সিসিটিভি লাগানো সহ বিভিন্ন বিধিনিষেধ বিষয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, সেই বিষয়ে জানতে চাওয়া হবে। এমনকি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিশেষ গাইড লাইন কতটা মান্যতা দেওয়া হয়েছে, সেই বিষয়েও জানতে তথ্য গ্রহণ করবে ইউজিসি। কিন্তু ইউজিসি যে সন্তুষ্ট নয়, সেই কথাও জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়কে একাধিক চিঠি দিয়ে। এই জন্যই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ ক্যাম্পাসে আসবে বলে জানা গেছে।

    ইউজিসির ক্ষোভ প্রকাশ

    রাজ্যের পাঁচ তারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নামকরা বিশ্ববিদ্যালয় হল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। প্রথম বর্ষের ছাত্মসত্যুর ঘটনায় তোলপাড় হয়ে উঠেছে যাদবপুর। র‍্যাগিং সহ একাধিক ইস্যুতে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে। মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করছে। অপর দিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটি বিশেষ তদন্ত করছে। বিশ্ববিদ্যালয়কে বার বার চিঠি পাঠিয়ে ঘটনার বিষদ বিবরণ জানতে চেয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়ের বিশেষ ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা গেছে ইউজিসির একাধিক চিঠিতে। আগামী সোমবার ইউজিসি চার সদস্যের প্রতিনিধি দল আসবে বলে জানা গেছে।

    রেজিস্ট্রারকে গালিগালাজ করে চিঠি

    অপর দিকে গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর ইস্তফা নিয়ে জল্পনা তৈরি হয়। শোনা যায় তাঁকে উদ্দেশ্য করে বিশেষ চিঠি দেওয়া হয়। পরে অবশ্য এই ইস্তফার গল্প নিজেই নস্যাৎ করেন রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন, একটি হুমকির চিঠি এসেছে। তাতে অনেক গালিগালাজ রয়েছে। কে পাঠিয়েছে সেই বিষয়ে কোনও কিছু জানা যায়নি। রেজিস্ট্রার আতঙ্কিত হয়ে পড়লে ইস্তফা দিতে চান। কিন্তু এই ইস্তফা পত্র গ্রহণ করা হয়নি।  

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jadavpur University: সেনার পোশাকে যাদবপুরে ঢোকার মামলায় প্রথম গ্রেফতারি, ধৃত সংগঠনের প্রধান

    Jadavpur University: সেনার পোশাকে যাদবপুরে ঢোকার মামলায় প্রথম গ্রেফতারি, ধৃত সংগঠনের প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) বুধবারই ঢুকে পড়েছিল সেনার পোশাকে ২৫ থেকে ৩০ জনের একটি দল। মাথায় টুপিতে লেখা ছিল ভারতীয় সেনা। এর পর ওই দলের তরফে জানানো হয়, তারা এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটি নামের একটি সংগঠনের সদস্য। কিন্তু সেনা পোশাকে (Jadavpur University) হঠাৎ কেন ক্যাম্পাসে? এর কোন সদুত্তর তখন তারা দিতে পারেনি। উল্টে এক এক ধরনের বিবৃতি আসে। ওই সংগঠনের সেক্রেটারি জেনারেল কাজি সাদিক হোসেনের তখন বলেন, ‘‘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা তাদের কাজ।’’ কখনো বা তাঁরা বলেন চম্পাহাটির একটি এনজিও থেকে তাঁরা এসেছেন, তাঁদেরকে পুলিশে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। শনিবার পুলিশ গ্রেফতার করল সাদিক হোসেনকে। 

    গ্রেফতার সেনার পোশাকে যাদবপুরে (Jadavpur University) ঢোকা কাজি সাদিক হোসেন

    এই ঘটনায় কাজি সাদিক হোসেনকে (Jadavpur University) সমন করে যাদবপুর থানার পুলিশ। কিন্তু সাদিক হোসেন সেই সমনে থানায় যাননি, তাই শনিবার রাতে সাদিক হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয় এবং গ্রেফতার করা হয়।  প্রসঙ্গত সেনার পোশাকের অপব্যবহারের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয় যাদবপুর থানার এক সাব-ইন্সপেক্টর এর সুয়োমুটো কেসের ভিত্তিতে। সাদিক হোসেন গ্রেফতারর হওয়ায় এবার মনে করা হচ্ছে, কেন তাঁরা সেনার পোশাকে ক্যাম্পাসে (Jadavpur University) ঢুকেছিলেন এর রহস্য উন্মোচন হবে।

    ফের পুলিশ হেফাজতে দীপশেখর ও মনোতোষ 

    অন্যদিকে শনিবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ২ পড়ুয়া দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষকে ফের হেফাজতে চাইল যাদবপুর থানার পুলিশ। এবং তাতে সম্মতি দিয়েছেন বিচারক। প্রসঙ্গত, মনোতোষ ঘোষ মৃত পড়ুয়া স্বপ্নদীপের ক্লাসমেট ছিলেন। এদিন সরকারি কর্মীকে কাজে বাধাদানের মামলায় তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ছাত্র মৃত্যুর যে মূল মামলা সেখানে এ দুইজনের নাম ছিল অর্থাৎ দীপশেখর এবং মনোতোষের। এবার সরকারি কর্মীর কাজে বাধা দানের মামলাও জুড়ল ভারতীয় দণ্ডবিধি ৩৫৩ ধারাতে। আগামী ৩০ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক (Jadavpur University)। অন্যদিকে, ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এ নিয়ে মনোতোষের আইনজীবী প্রশ্ন তোলেন যে র‌্যাগিং-এর মূলধারার পরেও কেন আবার নতুন করে সরকারি কর্মীকে কাজে বাধাদানের ধারা যোগ করা হল? তখন সরকারি আইনজীবী বলেন, ‘‘হস্টেলের এক কর্মী জানিয়েছেন যে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল ঘটনার পরে গেট বন্ধ রাখতে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jadavpur University: র‌্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়তে যাদবপুরে আসছে ইসরোর দল, বসছে ২৬টি সিসিটিভি

    Jadavpur University: র‌্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়তে যাদবপুরে আসছে ইসরোর দল, বসছে ২৬টি সিসিটিভি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University)  র‌্যাগিং ঠেকাতে ঠিক কী কী প্রযুক্তি অবলম্বন করা যায়, তা নিয়ে চিঠি লিখেছিলেন রাজ্যপাল ইসরো প্রধানকে। এবার রাজ্যপালের আহ্বানে সাড়া দিয়ে  র‌্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) আসছে ইসরোর একটি দল। সূত্রের খবর, রাজ্যপাল গোটা বিষয়টি দেখভালের দায়িত্ব দিয়েছেন উপাচার্য বুদ্ধদেব সাউকে। সেই মতো ইসরোর সঙ্গে এক প্রস্থ আলোচনাও সেরে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) উপাচার্য। কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হবে সে নিয়ে আলোচনাও হয়েছে। 

    কী বলছেন উপাচার্য?

    শনিবার এ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) উপাচার্য বুদ্ধদেব সাউকে বলতে শোনা যায়, ‘‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানো হবে নজরদারি চালাতে।’’ সিসিটিভি বসানোর কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন বুদ্ধদেব সাউ। উপাচার্য আরও বলেন, ‘‘গোটা বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাস পরিদর্শন করবে ইসরো। সিসিটিভি ছাড়া আরও কী কী প্রযুক্তিগত সুবিধা প্রয়োজন আছে, সেগুলো তাঁরা পরামর্শ দেবেন।’’

    ২৬টি সিসিটিভি বসছে বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) 

    এদিকে জানা গিয়েছে, র‌্যাগিং রুখতে মোট ২৬টি সিসিটিভি আপাতত বসছে, বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) ক্যাম্পাস জুড়ে। বিশ্ববিদ্যালয়ে ১০টি জায়গা ইতিমধ্যে খুঁজে বের করেছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত ৯ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যু ঘটে মেন হোস্টেল। ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনায় পুলিশকে তদন্ত করতে হচ্ছে গ্রেফতার হওয়া পড়ুয়াদের বয়ান, ফরেন্সিক রিপোর্ট ইত্যাদির ভিত্তিতে। বিশেষজ্ঞরা বলছেন, ‘‘যদি ক্যাম্পাসে সিসিটিভি থাকতো তাহলে সেই ফুটেজ দেখে কাজ আরও বেশি সহজ হয়ে যেত।’’ এবং অন্য একটি মহলের মতে, ‘‘ক্যাম্পাসে যেভাবে মাদক নিয়ে কারবার চলছে, মদের বোতল পড়ে থাকতে দেখা যাচ্ছে সিসিটিভির ব্যবহার হলে এগুলি কমে যাবে।’’ সূত্রের খবর ১ থেকে ৫ নম্বর গেটে বসানো হবে দশটি সিসিটিভি। গাড়ির নজরদারিতে থাকছে দুটি এনপিআর ক্যামেরা। হস্টেলে থাকছে ১১ টি সিসিটিভি এবং তিনটি এনপিআর ক্যামেরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share