Tag: Jammu and Kashmir

Jammu and Kashmir

  • Jammu And Kashmir: কাশ্মীরে সেনার গুলিতে খতম দুই জঙ্গি! উপত্যকায় হানা এনআইএ-এর

    Jammu And Kashmir: কাশ্মীরে সেনার গুলিতে খতম দুই জঙ্গি! উপত্যকায় হানা এনআইএ-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই সন্ত্রাসবাদী। জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় এই অপারেশন চালায় সেনা। বুধবার সাত সকালেই পুলওয়ামায় বন দফতরের এক আধিকারিককে গুলি হত্যা করে জঙ্গিরা। এরপরেই পাল্টা লড়াই শুরু করে সেনা। জম্মু কাশ্মীরের পুলিশ, বিএসএফ এর একটি দল এই অপারেশন চালায় বলে জানা গিয়েছে। সেনার এই সাফল্যে বড়সড় কোনও নাশকতার ছকও বানচাল হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

    কী কী উদ্ধার হল মৃত জঙ্গিদের কাছ থেকে?

    মৃত দুই জঙ্গির পরিচয় প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। তাদের কাছ থেকে উদ্ধার করা গিয়েছে ৪টি একে-৪৭ রাইফেল, ৬টি গ্রেনেড, এবং ৯টি ম্যাগাজিন। এছাড়াও উদ্ধার হয়েছে আরও যুদ্ধ সরঞ্জাম। মঙ্গলবারই উপত্যকার পুঞ্চ জেলায় ৪ জন জঙ্গির আত্মসমর্পণের খবর মেলে। ঠিক তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেনা-জঙ্গির গুলির লড়াইয়ের খবর পাওয়া গেল। জানা গিয়েছে অনুপ্রবেশের পরেই জঙ্গিরা হামলা চালায় পুলওয়ামা বন বিভাগের (Jammu And Kashmir) একটি চেক পোস্টে। তাদের ছোড়া গুলিতে জখম হন দুই কর্মী ইমরান ইউসুফ এবং জাহাঙ্গির আহমেদ। দুজনেই এখন সুস্থ আছেন বলে জাান গিয়েছে।

    জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) চলছে এনআইএ হানা

    জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের খোঁজ চালাচ্ছে এনআইএ। সূত্রের খবর গত সপ্তাহ থেকেই এই অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সোপিয়ান, অবন্তীপোরা ও পুলওয়ামায় জেলায় তল্লাশি চালায় এনআইএ। ইতিমধ্যে বেশকিছু জঙ্গি সংগঠনের নাম উঠে এসেছে। একনজরে সেগুলি দেখে নেব।

    ১) দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট

    ২) ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট জম্মু ও কাশ্মীর

    ৩) মুজাহিদিন গজবা-উল-হিন্দ

    ৪) জম্মু ও কাশ্মীর ফ্রিডম ফাইটার্স

    ৫) কাশ্মীর টাইগার্স

    এনআইএ সূত্রে খবর, এই সংগঠনগুলিকে সাহায্য করছে পাকিস্তানের মদতপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ হিজাবুল মুজাহিদিন, আল-বদর ও আল-কায়েদা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BSF: কাশ্মীরে সেনা এনকাউন্টারে খতম পাক-অনুপ্রবেশকারী

    BSF: কাশ্মীরে সেনা এনকাউন্টারে খতম পাক-অনুপ্রবেশকারী

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে বিএসএফের (BSF) ছোড়া গুলিতে খতম পাক অনুপ্রবেশকারী। জানা গেছে, জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে এই এনকাউন্টারের ঘটনা ঘটেছে। সেনা সূত্রে খবর ওই পাক অনুপ্রবেশকারীকে বাধা দিলেও সে শোনেনি।

    ঘটনার বিবরণ…

    বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ সাম্বা সেক্টরে পাকিস্তান সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে খবর সেনা সূত্রে। ওই সীমান্তে পাকিস্তানের দিক থেকে আসা এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে পড়ে ভারতীয় সেনার। এই অনুপ্রবেশকারীকে বাধা দেয় বিএসএফ (BSF)। কিন্তু সে পাকিস্তানে ফেরত যাওয়ার চেষ্টা করে। বাধ্য হয়েই বিএসএফ (BSF) গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পাক অনুপ্রবেশকারীর।

    আরও পড়ুন: বৈষ্ণোদেবী যাওয়ার পথে বাস খাদে পড়ে মৃত্যু ১০ পুণ্যার্থীর, আহত অন্তত ৫৭ জন 

    ভারতীয় সেনার বিবৃতি…

    সেনার তরফে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলা হয়, ‘‘আজ রাতে (১ জুন) বিএসএফ জওয়ানরা (BSF) সাম্বা এলাকায় পাকিস্তানের দিক থেকে আন্তর্জাতিক সীমানা পেরোনো এক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে। তাকে থামানোর চেষ্টা করলে সে পাকিস্তানের বর্ডারের পেরিয়ে পালিয়ে যেতে থাকে। এই সময়ই ভারতীয় সেনা গুলি চালায় এবং অনুপ্রবেশকারীর মৃত্যু হয়।’’

    সোমবার রাতেই জঙ্গিদের ছোড়া গুলিতে নিহত হন সার্কাস কর্মী

    সোমবারই জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় এক সার্কাসকর্মীর। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় ঘটে এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দীপক কুমার। বাবার নাম মাসুক কুমার। উধমপুরের বাসিন্দা দীপক একটি সার্কাসদলে কাজ করতেন। তাঁকে গুলি করে খুন করে জঙ্গিরা। জানা গেছে, অনন্তনাগের একটি সরকারি মেডিক্যাল কলেজের সামনে তাঁকে গুলি করে খুন করা হয়। গত মাসেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু ঘটে। নিকেশ হয় বহু জঙ্গিও। বিশেষজ্ঞ মহলের ধারণা, জি২০ সম্মেলন কাশ্মীরে হওয়ার খবর সামনে আসতেই পাক মদতে বাড়তে থাকে জঙ্গি কার্যকলাপ। উদ্দেশ্য বিশ্বের মঞ্চে ভারতকে অপদস্থ করা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu and Kashmir: কাশ্মীর ইস্যুতে ভারতের কড়া মনোভাব টের পেয়ে চিনা বিদেশমন্ত্রী ছুটলেন পাকিস্তানে

    Jammu and Kashmir: কাশ্মীর ইস্যুতে ভারতের কড়া মনোভাব টের পেয়ে চিনা বিদেশমন্ত্রী ছুটলেন পাকিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: Shanghai Corporation Organisation (SCO)-এর বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাফ জানিয়েছিলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে। গোয়ায় এই বৈঠকে হাজির ছিলেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। এবার কাশ্মীর (Jammu and Kashmir) ইস্যুতে পাকিস্তানের সুরে সুর মেলাতে ইসলামাবাদ উড়ে গেলেন চিনা বিদেশমন্ত্রী কিম। প্রসঙ্গত, চিনা বিদেশমন্ত্রীও হাজির ছিলেন গোয়ায় অনুষ্ঠিত এই বৈঠকে। অন্যদিকে, লাহোরে বিক্ষোভ সমাবেশ করে বিলাওয়ালের ভারত সফরকে কটাক্ষ করলেন, সেদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রাক্তন পাক অধিনায়কের মতে, দেশ এই সময় ঘোর আর্থিক সংকটে ধুঁকছে, এমন পরিস্থিতিতে বিলাওয়াল পাকিস্তানের টাকায় বিদেশ সফর করছে। ইমরানের আরও প্রশ্ন, বিলাওয়ালের এই ভারত সফরে পাকিস্তানের কী লাভ হল, তা পাকিস্তানবাসী জানতে চায়। প্রসঙ্গত, ভারত সফরে এসে কড়া কথাবার্তাই হজম করতে হয় বিলাওয়ালকে। ওয়াকিবহাল মহল মনে করছে, তাই হয়তো ইমরানের এই খোঁচা।

    প্রসঙ্গ কাশ্মীর…

    ৩৭০ ধারার প্রসঙ্গ উঠতেই ভারতের বিদেশমন্ত্রী বিলাওয়ালকে বলেছিলেন, জেগে উঠুন, কফির ঘ্রাণ নিন, ৩৭০ ধারা এখন অতীত। পাশাপাশি, বিলওয়ালকে টেররিস্ট ইন্ডাস্ট্রির মুখপাত্র বা এজেন্ট বলেও তোপ দাগেন এস জয়শঙ্কর। হজম করতে হয় পাকিস্তানকে। ভারতের সাফ বক্তব্য ছিল, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। এরই মাঝে শ্রীনগরে জি২০ সম্মেলনের আগে জঙ্গি হামলার প্রসঙ্গও ওঠে বৈঠকে। ভারতের তরফ থেকে বলা হয়, শ্রীনগরে জি২০ সম্মেলন হবে, এতে পাকিস্তানের আপত্তি কিসের? বিশেষজ্ঞ মহলের ধারণা, জি২০ সম্মেলন শ্রীনগরে হওয়াতে খুশি নয় পাকিস্তান, তার প্রতিফলন ধরা পড়ছে বিগত একমাস ধরে জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলায়। কে না জানে, এগুলো পাক মদতেই সম্পন্ন হচ্ছে। অন্যদিকে চিনের সঙ্গেও ভারতের সম্পর্ক যে স্বাভাবিক নয়, তা সেদেশের বিদেশমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছে ভারত। পাকিস্তানের দাবি, কাশ্মীর আন্তর্জাতিক ইস্যু। পাকিস্তানের দাবিকে মান্যতা দিতেই কি চিনের বিদেশমন্ত্রীর ইসলামাবাদ সফর? এই প্রশ্ন তুলছেন অনেকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajnath Sing: রাজৌরিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং! কী বার্তা দিলেন?

    Rajnath Sing: রাজৌরিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং! কী বার্তা দিলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার সকাল থেকেই রাজৌরির কান্দির জঙ্গলে চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই। ইতিমধ্যে সেখানে নিহত হয়েছেন পাঁচজন জওয়ান। শুক্রবার সকালে গোপন সূত্রে সেনা খবর পায় যে, রাজৌরির কান্দির জঙ্গলের গুহাতে আত্মগোপন করে রয়েছে ৮ থেকে ৯ জনের একটি জঙ্গি দল। অভিযানের সময় জঙ্গিদের ছোড়া বোমার অভিঘাতে মারা যান দুজন। গুরুতর জখম চারজনকে উধমপুর সেনা হাসপাতালে ভর্তি করা হলে পরে আরও তিনজন মারা যান। যাঁদের মধ্যে রয়েছেন বাংলার সিদ্ধান্ত ছেত্রী। প্রসঙ্গত, জি২০ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে জম্মু-কাশ্মীরে। বিশেষজ্ঞ মহল মনে করছে, আন্তজার্তিক মহলে ভারতের সম্মানকে ক্ষুন্ন করতে পাক মদতপুষ্ট জঙ্গীরা এই সন্ত্রাসী হামলা চালাচ্ছে। ইতিমধ্যে রাজৌরিতে শনিবার পৌঁছান দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Sing)। ওয়াকিবহাল মহলের ধারণা এতে তিনি সরাসরি সন্ত্রাসবাদী এবং পাকিস্তানকে তিনি বার্তা দিতে চাইলেন যে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির কোনও পরিবর্তন হয়নি।

    আরও পড়ুন: দুমাসও বিয়ে হয়নি! রাজৌরিতে জঙ্গি হামলায় প্রাণ গেল বাংলার সিদ্ধান্তর

    লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে এদিন রাজৌরি পৌঁছান রাজনাথ সিং (Rajnath Sing)

    শনিবার জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং সেনাবাহিনীর প্রধান মনোজ পান্ডের সঙ্গে রাজৌরিতে পৌঁছান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Sing)। কমান্ডিং-ইন-চিফ নর্দান কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, কান্দি জঙ্গলের জঙ্গি হামলা সম্পর্কে বিশদ বিবরণ দেন রাজনাথ সিংকে (Rajnath Sing)। সূত্র মারফত জানা গেছে, রাজনাথ সিং (Rajnath Sing) সেনা সেনা আধিকারিকদের বার্তা দিয়েছেন, যে সমস্ত সন্ত্রাসবাদীরা আমাদের জওয়ানদের হত্যা করেছে তাদেরকে খুব দ্রুত হত্যা করতে হবে যে কোনও মূল্যে। পাশাপাশি, পাকিস্তানের বিরুদ্ধেও তিনি তোপ দেগে তিনি বলেন, যেকোনও মূল্যে জম্মু-কাশ্মীরের শান্তি বজায় রাখা হবে।

    আরও পড়ুন: চলতি মাসেই কাশ্মীরে জি২০-র বৈঠক, বানচাল করতেই কি লাগাতার জঙ্গি হামলা?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu and Kashmir: রবিবার ভোরে দুলে উঠল জম্মু ও কাশ্মীর! রিখটার স্কেলে মাত্রা কত?

    Jammu and Kashmir: রবিবার ভোরে দুলে উঠল জম্মু ও কাশ্মীর! রিখটার স্কেলে মাত্রা কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সাত সকালে দুলে উঠল জম্মু এবং কাশ্মীর (Jammu and Kashmir)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Centre for Seismology) তথ্য অনুসারে, রবিবার ভোর ৫:১৫ নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু কাশ্মীরে। কম্পনের গভীরতা ছিল ৫ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে।

    আরও পড়ুন:‘বিজয়া দশমীর মতো উৎসবে পরিণত হয়েছে মন কি বাত’, বললেন প্রধানমন্ত্রী

    প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় গঠিত হচ্ছে এমারজেন্সি অপারেশন সেন্টার

    জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) প্রশাসনের তরফে আগেই ঘোষণা করা হয়েছে, যে সেখানকার ২০টি জেলা নিয়ে গঠিত হবে এমারজেন্সি অপারেশন সেন্টার। যেকোনও প্রাকৃতিক বিপর্যয়ে মানুষকে আশ্রয় দিতেই এই প্রকল্প গড়ে উঠছে কেন্দ্র সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের সহায়তায়।

    দুদিন আগেও কম্পন অনুভূত হয় জম্মু-কাশ্মীরে

    প্রসঙ্গত, এর আগে ২৮ এপ্রিল মাঝরাতে পর পর দু’বার কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল, সেদিন প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৮ এবং দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৫.৯। ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল নেপালের বাজুরা জেলার দাহাকোট। নেপালের স্থানীয় সময় অনুযায়ী, ওই দিন প্রথম কম্পন অনুভূত হয়েছিল রাত ১২টায়। দ্বিতীয় কম্পন হয় রাত দেড়টা নাগাদ।

    আরও পড়ুুন: রেড রোডে দলের সংখ্যালঘু সেলের সভা থেকে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শুভেন্দু! কী বললেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu and Kashmir :  কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ ১ জঙ্গি

    Jammu and Kashmir : কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ ১ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) অনুপ্রবেশের সময় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গুরুতর জখম হয়েছে ১ জঙ্গি।

    কী বলল সেনা

    সেনা সূত্রে জানা গেছে, বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir)  কুপওয়াড়া জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা করে তিন জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীর থেকেই আসছিল তারা। অনুপ্রবেশ রুখতে গুলি চালায় সেনাবাহিনী। পাল্টা গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। এই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জঙ্গির।

    কাশ্মীরের পুলিশ কী বলছে

    কাশ্মীরের পুলিশ বলছে, পাক অধিকৃত কাশ্মীরের দিক থেকে জঙ্গিদের একটি দল অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে গোপন সূত্রে খবর পায় নিরাপত্তাবাহিনী। তারই ভিত্তিতে নজরদারি চালাচ্ছিল সেনা এবং জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)  পুলিশের একটি যৌথ দল। জঙ্গিদের দেখা মাত্রই গুলির লড়াই শুরু হয়। তবে, বাহিনীর কেউ এই ঘটনায় হতাহত হয়নি।

    মৃত জঙ্গির কাছ থেকে কী কী উদ্ধার হল

    মৃত জঙ্গির কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এছাড়া গোলাবারুদ এবং গ্রেনেড-ও উদ্ধার করা হয়েছে সেনা সূত্রে খবর।

    কাশ্মীর ফিরছে চেনা ছন্দে, গত ২ বছরে দেড়শোর বেশি ছবির শ্যুটিং

    ২০১৯ সালে ৩৭০ ধারার বিলোপের পর পুরনো ছন্দে ফিরছে কাশ্মীর। জানা গেছে, পর্যটকদের আনাগোনা বাড়ছে, হোটেলগুলিতে ব্যাপক ভিড় লেগেই আছে। ভূস্বর্গে বিভিন্ন ছবির শ্যুটিংও চলছে পুরোদমে। ১৯৯০ সালের ১৯ জানুয়ারি থেকে কাশ্মীরে শুরু হয়েছিল পণ্ডিতদের ওপর ব্যাপক অত্যাচার, নির্যাতন। অসংখ্য পণ্ডিতকে হত্যাও করা হয়। তারপর থেকে কাশ্মীর ছাড়তে থাকেন পণ্ডিতরা। পরবর্তীকালে ২০১৯ সালে মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই তুলে দেয় ৩৭০ ধারা। ওয়াকিবহাল মহলের মতে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কারণেই কাশ্মীর ফিরছে চেনা ছন্দে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

     

  • Jammu and Kashmir: জম্মু-কাশ্মীরে ফের পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের, জানেন কেন নিষিদ্ধ জেকেএনএফ?

    Jammu and Kashmir: জম্মু-কাশ্মীরে ফের পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের, জানেন কেন নিষিদ্ধ জেকেএনএফ?

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) শান্তি ফেরাতে তৎপর কেন্দ্র। উপত্যকাকে বিচ্ছিন্নভাবে না রেখে মূল স্রোতে ফেরানোর চেষ্টা করে যাচ্ছে মোদি সরকার। এর জন্যই লোকসভা ভোটের আগে জম্মু ও কাশ্মীরে নতুন করে ‘তৎপরতা’ শুরু করল স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মন্ত্রকের তরফে ‘বেআইনি কার্যকলাপে’ জড়়িত থাকার অভিযোগে জম্মু-কাশ্মীর ন্যাশনাল ফ্রন্ট (Jammu Kashmir National Front) নামে একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

    কেন নিষিদ্ধ জেকেএনএফ

    নঈম আহমেদ খানের নেতৃত্বাধীন জেকেএনএফ-কে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, ভারত-বিরোধী জঙ্গি তৎপরতায় জড়িত থাকার কারণেই ওই সংগঠনের বিরুদ্ধে ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ) অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে। উপত্যকায় (Jammu Kashmir) আপাতত, জম্মু কাশ্মীর ন্যাশনাল ফ্রণ্ট (JKNF)-কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই সংগঠন বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত। যা দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য অনুকূল নয়। 

    এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানান, ‘মোদি সরকার আজ জম্মু কাশ্মীর ন্যাশনাল ফ্রন্টকে (Jammu Kashmir National Front) বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এই দল জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালাচ্ছে এবং সন্ত্রাসবাদকে সমর্থন করে, জাতির সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং অখণ্ডতাকে চ্যালেঞ্জ করছে। আমরা ভারতের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস বাহিনীকে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Jammu and Kashmir: কাটল খরা, তুষারের চাদরে ঢাকল কাশ্মীর, বন্ধ যান চলাচল

    Jammu and Kashmir: কাটল খরা, তুষারের চাদরে ঢাকল কাশ্মীর, বন্ধ যান চলাচল

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ খরা কাটিয়ে তুষারপাত ভূস্বর্গে (Jammu and Kashmir)। বরফের চাদরে ঢাকল উত্তর-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। রাস্তা ঢেকে গিয়েছে মোটা পুরু বরফের চাদরে। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। যেসব রাস্তায় কোনওক্রমে চলছে যানবাহন, সেখানেও গাড়ির গথ এতই শ্লথ যে, যানজট হচ্ছে যত্রতত্র।

    কাশ্মীরে তুষারপাত

    শুক্রবার থেকে তুষারপাত শুরু হয়েছে কাশ্মীরে। গুর্জ এলাকায় ঘরবাড়ি-গাছপালার রং হয়েছে সাদা। গুর্জের পাশাপাশি প্রবল তুষারপাত হয়েছে তুলাইল ও দাওয়ার এলাকায়। চলতি শীতে কাশ্মীরে এটাই প্রথম তুষারপাত। তুষারপাত দেখতে কাশ্মীরে গিয়ে হতাশ হয়েছেন পর্যটকরা। কাশ্মীরে তুষারপাত হচ্ছে না, খবর ছড়িয়ে পড়তেই বহু পর্যটক কাশ্মীর না গিয়ে বেড়াতে চলে যান অন্যত্র। প্রত্যাশিতভাবেই মার খেয়েছে ভূস্বর্গের পর্যটন শিল্প। পর্যটনের ভরা মরশুমেই পর্যটকের আকাল দেখা দেওয়ায় হা-হুতাশ করতে দেখা যায় উপত্যকার পর্যটন শিল্পের সঙ্গে জড়িত মানুষদের।

    ভারী তুষারপাত হতে পারে কাশ্মীরে

    শুক্রবার কাটল (Jammu and Kashmir) সেই খরা। উত্তর কাশ্মীর প্রশাসনের পক্ষে থেকে জানোনো হয়েছে, তুষারপাতের পরিমাণ খুব বেশি নয়। তবে তুষারপাত হয়েছে বিস্তীর্ণ এলাকায়। বরফ জমে যাওয়ায় বিপজ্জনক হয়ে পড়েছে গুর্জ রোডের প্রায় ৮৫ কিলোমিটার এলাকা। বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ইতিমধ্যেই পথে নেমে পড়েছেন প্রশাসনিক কর্তারা। কয়েকদিনের মধ্যেই ভারী তুষারপাত হতে পারে বলে খবর। হাওয়া অফিস জানিয়েছে, গুলমার্গে চার ইঞ্চি উঁচু বরফ জমে রয়েছে। উপত্যকার যেসব শহরে তুষারপাত হয়েছে, তার মধ্যে রয়েছে পহেলগাঁও, সোনমার্গ, মাচ্ছিল এবং সোপিয়ানও।

    আরও পড়ুুন: “দয়া করে পাকিস্তানে চলে যান”, বললেন ফতোয়া পাওয়া সেই ইমাম

    কাশ্মীরে প্রচণ্ড ঠান্ডা পড়ে ৪০ দিন। এই সময়টাকে চিল্লাই কালান বলে। মূলত এই সময়টাই প্রবল তুষারপাত ও বৃষ্টিপাত হয় কাশ্মীরে। এ বছর এই সময়ের সিংহভাগ সময়টাই হা-তুষার দশা ছিল কাশ্মীরে। শেষতক তুষারপাত হওয়ায় পর্যটকদের পাশাপাশি খুশি কাশ্মীরের বাসিন্দারাও। কাশ্মীরে তুষারপাত না হওয়ায় দিন কয়েক আগেই কাশ্মীরের আবহাওয়া দফতরের ডিরেক্টর মুখতার আহমেদ বলেছিলেন, “শীতের এই সময়টায় বৃষ্টি হয় কাশ্মীরে। তার পরেই তাপমাত্রা নামতে থাকে হিমাঙ্কের নীচে। শুরু হয় চিল্লাই কালান। তুষারপাত দেখতে পর্যটকরা ভূস্বর্গে ভিড় করেন এই (Jammu and Kashmir) সময়টায়।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Tehreek e Hurriyat: ভারত-বিরোধী প্রচার, নিষিদ্ধ করা হল ভূস্বর্গে সক্রিয় তেহরিক-ই-হুরিয়তকে

    Tehreek e Hurriyat: ভারত-বিরোধী প্রচার, নিষিদ্ধ করা হল ভূস্বর্গে সক্রিয় তেহরিক-ই-হুরিয়তকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূস্বর্গে লাগাতার করছিল ভারত-বিরোধী প্রচার। তাই এবার নিষিদ্ধ করা হল তেহরিক-ই-হুরিয়তকে (Tehreek e Hurriyat)। এক সময় এই সংগঠনের মাথায় ছিলেন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা সঈদ আলি শাহ গিলানি। এর ঠিক চার দিন আগেই নিষিদ্ধ করা হয়েছে মুসলিম লিগ জম্মু ও কাশ্মীরকে।

    কী বললেন শাহ?

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের কারণে এই সংগঠনকে ইউএপিএ-র অধীনে নিষিদ্ধ করা হয়েছে।” এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “তেহরিক-ই-হুরিয়তকে ইউএপিএর অধীনে একটি বেআইনি সংগঠন ঘোষণা করা হয়েছে। এই সংগঠনটি জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে এবং ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্য নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত। এই দলটি জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দিতে ভারত বিরোধী প্রচার চালাচ্ছে এবং সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর অধীনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মন্ত্রী নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি যে কোনও ব্যক্তি বা সংস্থাকে ভারতবিরোধী কার্যকলাপে জড়িত পাওয়া গেলে তাকে অবিলম্বে ব্যর্থ করা হবে।”

    নিষিদ্ধ কাজকর্ম

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এই জঙ্গি গোষ্ঠী জম্মু-কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে নিষিদ্ধ কাজকর্ম চালিয়ে যাচ্ছে। জম্মু-কাশ্মীরে তারা ইসলামিক শাসন জারি করতে চায়। তিনি বলেন, “এই গোষ্ঠীটি ভারত বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে। জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দিতে এই গোষ্ঠী সন্ত্রাসী কাজকর্ম চালিয়ে যাচ্ছে।”

    আরও পড়ুুন: আরাবুলের এ কী হাল! নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ দাপুটে এই নেতা

    মাত্র চার দিনের ব্যবধানে দুটি (Tehreek e Hurriyat) সংগঠনকে নিষিদ্ধ করল কেন্দ্র। ২৭ ডিসেম্বর নিষিদ্ধ করা হয়েছিল মুসলিম লিগ জম্মু কাশ্মীর (মাসরত আলম গ্রুপ)। আর বছরের শেষ দিনে নিষিদ্ধ ঘোষণা করা হল তেহরিক-ই-হুরিয়তকে। ইউএপিএ-র অধীনে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই সংগঠনকে।

    তেহরিক-ই-হুরিয়ত সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ভারত সরকার। তাতে বলা হয়েছে, এটি জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে। এই সংগঠনের লোকজন সন্ত্রাসবাদীদের শ্রদ্ধা জানায় ও পাথর ছুড়তে উৎসাহিত করে। সংগঠনের লোকজন ভারতীয় আইন মানে না এবং কাশ্মীরকে ভারত থেকে আলাদা মনে করে (Tehreek e Hurriyat)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Article 370 Verdict: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল নিয়ে সুপ্রিম রায় সোমবার 

    Article 370 Verdict: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল নিয়ে সুপ্রিম রায় সোমবার 

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালের ৫ অগাস্ট উপত্যকা থেকে ৩৭০ ধারা (Article 370 Verdict) বাতিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের করা হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা। সেই মামলাগুলিকে একত্র করে দীর্ঘ শুনানির পর সোমবার, ১১ ডিসেম্বর রায় দেবে শীর্ষ আদালত। গত ২ জুলাই থেকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে শুরু হয়েছিল ধারাবাহিক শুনানি। ৫ সেপ্টেম্বর এই বিষয়ে রায়দান স্থগিত রাখে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এ বার সেই মামলার রায় ঘোষণার চূড়ান্ত দিন ঘোষণা করল সুপ্রিম কোর্ট। 

    সরকারের দাবি

    জম্মু ও কাশ্মীরকে (Jammu and Kashmir) বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছে ২০১৯ সালের ৫ অগাস্ট। পাশাপাশি রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়ে এটিকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল। সরকারের তরফে বলা হয়, ‘৩৭০ ধারা অস্থায়ী ব্যবস্থা ছিল।’ এদিকে মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বলের দাবি ছিল, ‘১৯৫৭ সালে জম্মু ও কাশ্মীরের প্রথম আইন পরিষদের মেয়াদ শেষের পরই এই ধারা স্থায়ী হয়ে যায়।’ সুপ্রিম কোর্টে কেন্দ্রের হলফনামায় দাবি করা হয়, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর সেখানে অভাবনীয় উন্নতি হয়েছে। তিন দশকের অশান্তির পর এসেছে স্থিতাবস্থা। ফিরেছে শান্তি। লাগাতার বনধ, পাথর ছোড়া এখন অতীত হয়ে গিয়েছে। জঙ্গিগোষ্ঠীগুলিকে কোণঠাসা করে দেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় আইনের মাধ্যমে ভূস্বর্গের মানুষকেও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। যদিও এই হলফনামা রায়দানে প্রভাব ফেলবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত।

    সুপ্রিম শুনানি

    প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই মামলাগুলি চলছিল। প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছাড়াও সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কিসান কউল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্টে শুনানির সময় সরকারের আইনজীবীরা জানান, জম্মু-কাশ্মীরকে পুরোপুরি ভারতের অন্তর্ভুক্ত করতে এই পদক্ষেপের প্রয়োজন ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলেই সেখানে ভোট হবে। ফেরানো হবে রাজ্যের মর্যাদা। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছিল, যে সব প্রক্রিয়ার মাধ্যমে বিশেষ মর্যাদা লোপ করা হয়েছিল তা খতিয়ে দেখবে আদালত। এবার সবদিক খতিয়ে দেখে জম্মু-কাশ্মীর সম্পর্কে দেশের শীর্ষ আদালত কী রায় দেয় তা দেখার অপেক্ষায় দেশবাসী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share