Tag: Jio

Jio

  • Jio Independence Plan: জিও ইন্ডিপেন্ডেন্স ডে প্ল্যান, রিচার্জ করার আগে দেখে নিন অফারগুলি 

    Jio Independence Plan: জিও ইন্ডিপেন্ডেন্স ডে প্ল্যান, রিচার্জ করার আগে দেখে নিন অফারগুলি 

    মাধ্যম নিউজ ডেস্ক: আজকাল টেলিকম কোম্পানিগুলি প্রতিযোগীতায় টিকে থাকতে মাঝে মাঝেই বিভিন্ন ছাড়ের (Jio Independence Offer) ঘোষণা করে থাকে। টক টাইম থেকে ডেটা প্ল্যান, একের পর এক লোভনীয় ছাড়ের পেছনে ছোটেন মানুষও। অনেকেই বার বার রিচার্জের ঝামেলা এড়াতে চান। তাঁরা একবারে এক বছরের রিচার্জ করে নেন। এক ধাক্কায় অনেকটা টাকা চলে যায় ঠিকই, কিন্তু আখেরে এই প্ল্যানগুলিতে সাশ্রয়ই হয়।  

    আরও পড়ুন: বাবার মতো ভুল করতে চান না মুকেশ আম্বানি! দায়িত্ব দিচ্ছেন সন্তানদের হাতে

    সম্প্রতি বার্ষিক প্ল্যানে বড় ছাড়ের ঘোষণা করেছে জিও (Jio)। প্রিপেড ব্যবহারকারীরা এই রিচার্জ প্ল্যানগুলির সুবিধা নিতে পারেন। জেনে নিন প্ল্যানগুলি কী কী? 

    জিও তিনটি বার্ষিক রিচার্জ প্ল্যানে ছাড়ের ঘোষণা করেছে। এর মধ্যে দুটি রিচার্জে ৩৬৫ দিনের ভ্যালিডিটি রয়েছে। আর একটি প্ল্যানে আপনি ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাবেন। তিনটি প্ল্যানের দামে খুব বেশি পার্থক্য নেই, তবে সুবিধার ক্ষেত্রে অনেকটা পার্থক্য রয়েছে। 

    ২৫৪৫ টাকার প্ল্যান   

    কোম্পানির সবচেয়ে সস্তা বার্ষিক প্ল্যান হল ২৫৪৫ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাবেন। রিচার্জে, ব্যবহারকারীরা প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন। অর্থাৎ প্ল্যানে মোট ৫০৮ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া, আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে। প্রতিদিন ১০০ এসএমএস এবং জিও অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। 

    আরও পড়ুন: আকাশের পর ইশা! রিলায়েন্স রিটেইলের দায়িত্ব পেতে চলেছেন মুকেশ-কন্যা? 

    ২৮৭৯ টাকার প্ল্যান  

    এই প্ল্যান ব্যবহারকারীরা ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। জিওর এই রিচার্জ ২ জিবি দৈনিক ডেটা পাওয়া যাবে। অর্থাৎ, আপনি মোট সঙ্গে ৭৩০ জিবি ডেটা পাবেন। এছাড়াও, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ এসএমএস- এর সুবিধা রয়েছে। জিও রিচার্জের সঙ্গে আপনি জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিওরিটি এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।     

    ২৯৯৯ টাকার প্ল্যান  

    এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এতে ব্যবহারকারীরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন। অর্থাৎ পুরো প্ল্যানে আপনি ৯১২.৮ জিবি ডেটা পাবেন। গ্রাহকরা আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। এর সঙ্গে, প্রতিদিন ১০০ এসএমএস- এর সুবিধাও রয়েছে। এই প্ল্যানের সঙ্গে আপনি ডিজনি+ হটস্টারের এক বছরের মোবাইল সাবস্ক্রিপশনও পাবেন। দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে কোম্পানি এই অফার দিচ্ছে।  ৭৫ জিবি অতিরিক্ত ডেটা ভাউচারসহ আজিও,নেটমেডস এবং ইক্সিগোর কুপনও পাওয়া যাবে এই অফারে। এই কুপনগুলি গ্রাহকদের মাই জিও অ্যাপে জমা হবে। সেখান থেকে আপনি রিডিম করতে পারবেন।       

     

     

  • Mobile Users: দেশজুড়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় পতন, কোন সংস্থা কত লোকসানে?

    Mobile Users: দেশজুড়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় পতন, কোন সংস্থা কত লোকসানে?

    মাধ্যম নিউজ ডেস্ক: একমাসে ৭৫ লক্ষ মোবাইল ফোন ব্যবহারকারীর (Active Mobile Users) সংখ্যা কমল দেশে। এমনটাই জানাল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India)। চারমাসে এই প্রথম কমল এই সংখ্যা। এমনই তথ্য উঠে আসছে একটি গবেষণার রিপোর্ট থেকে।

    জানা গিয়েছে, এপ্রিল মাসে এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন (Vodafone) ব্যবহারকারীর সংখ্যা যথাক্রমে ৩১ লক্ষ এবং ৩৮ লক্ষ কমেছে। জিও (Jio) ব্যবহারকারীর সংখ্যায় কোনও তারতম্য দেখা যায়নি এপ্রিল মাসে। গোটা দেশে ওই মাসে মোবাইল ফোনের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০১ কোটিরও বেশি ছিল।

    আরও পড়ুন: এবার গুগল ম্যাপ দেখেই জানতে পারবেন টোল ট্যাক্সের তথ্য!আরও পড়ুন: এবার গুগল ম্যাপ দেখেই জানতে পারবেন টোল ট্যাক্সের তথ্য!

    বিশেষজ্ঞদের মতে, এই নিয়ে ১০ বছরে দ্বিতীয়বার মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কমল টেলিকম সংস্থাগুলির। প্রথমবার ২০২০-র এপ্রিল মাসে কোভিডের লকডাউন ঘোষণার পরে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কমেছিল।

    আরও পড়ুন: আলবিদা ইন্টারনেট এক্সপ্লোরার! নস্টালজিক নেটদুনিয়া

    বেশ কিছুদিন ধরেই মন্দার মুখ দেখছে এয়ারটেল। দৈনিক ব্যবহারকারীর সংখ্যা আগেই কমেছে এই সংস্থার। ভিজিটর লোকেটর রেজিস্টার থেকে ব্যবহারকারীর পরিসংখ্যান পাওয়া যায়। কিন্তু কেউ যদি নেটওয়ার্ক কভারেজ স্থানের বাইরে থাকেন বা ফোনটি বন্ধ রাখেন তাহলে তাঁর বিষয়ে কোনও তথ্য পাওয়া যাবে না।  

    যেহেতু এপ্রিল ভ্রমণের মরসুম, তাই যেসব উপভোক্তারা ঘুরতে গিয়ে নেটওয়ার্কের বাইরে থাকবেন তাঁদের সক্রিয় ব্যবহারকারী হিসেবে ধরা যাবে না। কারণ তাঁদের কোনও তথ্য পাবে না টেলিকম সংস্থাগুলি। সেই কারণেও সংখ্যায় পতন হতে পারে। 

    গত কয়েক বছরেই মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৬০ লক্ষ থেকে ১০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে। এতে সবচেয়ে বেশি কৃতিত্ব জিওর। জিও এবং এয়ারটেলের একবছরে যথাক্রমে ১১ লক্ষ এবং প্রায় ১৭ লক্ষ গ্রাহক বেড়েছে। ভোডাফোন উল্টে একবছরে ১৭ লক্ষ গ্রাহক হারিয়েছে। 

      

LinkedIn
Share