Tag: joe biden

joe biden

  • Ajay Banga: মার্কিন বংশোদ্ভূত ভারতীয় নাগরিক হিসেবে প্রথম! জানুন বিশ্ব ব্যাঙ্কের নয়া প্রেসিডেন্ট অজয় বাঙ্গার পরিচয়

    Ajay Banga: মার্কিন বংশোদ্ভূত ভারতীয় নাগরিক হিসেবে প্রথম! জানুন বিশ্ব ব্যাঙ্কের নয়া প্রেসিডেন্ট অজয় বাঙ্গার পরিচয়

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত, মাস্টারকার্ডের প্রাক্তন সিইও অজয় বাঙ্গা। গত ফেব্রুয়ারিতে বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট পদের জন্য তাঁকে মনোনীত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসাবে ভারতীয়-আমেরিকান অজয়কে নির্বাচিত করেছে।

    ভারতেই কেটেছে শিক্ষাজীবন

    প্রথম ভারতীয়-আমেরিকান এবং শিখ আমেরিকান হিসেবে বিশ্বের দুটি সেরা আর্থিক প্রতিষ্ঠানের (আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এবং বিশ্বব্যাঙ্ক) শীর্ষপদে বসতে চলেছেন বাঙ্গা। ৬৩ বছর বয়সি বাঙ্গা জন্মসূত্রে ভারতীয়। ১৯৫০ সালে মহারাষ্ট্রের পুণেতে, এক শিখ পরিবারে জন্ম। বাবা ছিলেন সেনা আধিকারিক। সিমলা এবং হায়দ্রাবাদে কেটেছে স্কুল জীবন। অর্থনীতিতে স্নাতক হন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে। এর পর, আমদাবাদের আইআইএম থেকে উচ্চশিক্ষা লাভ করেন। ২০০৭ সালে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন বাঙ্গা।

    দীর্ঘ কর্মজীবনের শুরুও ভারতে

    ‘নেসলে ইন্ডিয়া’-র হাত ধরে কর্মজীবন শুরু হয়েছিল তাঁর। এর পর কাজ করেন সিটি ব্যাঙ্কেও। ১৯৯৬ সালে আমেরিকা পাড়ি দিয়েছিলেন অজয়। সেখানে ‘পেপসিকো’ সংস্থায় যোগ দেন। ১৩ বছর ওই সংস্থায় কর্মরত ছিলেন তিনি। সিইও-সহ সংস্থার একাধিক পদে দায়িত্ব সামলেছেন। ২০০৯ সালে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন অজয়। পরে ওই সংস্থার সিইও হন। তাঁরই নেতৃত্বে বিশ্ব দরবারে মাস্টারকার্ডের ব্যাপ্তি ঘটে।

    আরও পড়ুুন: ভোররাতে কৃষ্ণ কল্যাণীকে নিয়ে রওনা গোয়েন্দাদের! কোথায় গেলেন?

    কবে থেকে দায়িত্ব গ্রহণ

    ভারত মুক্ত অর্থনীতির পথে হাঁটলে পিৎজা হাট, কেএফসি-কে দেশে ব্যবসার সুযোগ করে দেওয়ার নেপথ্যেও বাঙ্গার হাত ছিল।  ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের চেয়ারম্যানও নিযুক্ত হন তিনি। ২০১৬ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে। ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’, ‘ইউএস-ইন্ডিয়া সিইও ফোরাম’-এর মতো অলাভজনক সংস্থারও সদস্য বাঙ্গা।  ২০২৫ সালের মধ্যে ১০০ কোটি মানুষ এবং ৫০ কোটি ক্ষুদ্র অর্থনীতি ও ছোট ব্যবসাকে ডিজিটাল অর্থনীতির আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন তিনি। আপাতত বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে আছেন ডেভিড মালপাস। এক মাস পরে তাঁর থেকেই দায়িত্বভার গ্রহণ করবেন বাঙ্গা।  আগামী ২ জুন থেকে তাঁর কার্যকাল শুরু হতে চলেছে। পাঁচ বছরের জন্য এই গুরুদায়িত্ব সামলাবেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Joe Biden: প্রথমবার ভারতে আসছেন জো বাইডেন, কেন জানেন?

    Joe Biden: প্রথমবার ভারতে আসছেন জো বাইডেন, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সেপ্টেম্বরে প্রথমবার ভারত (India) সফরে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। বাইডেনের এই সফর ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মাত্রা যোগ করবে বলে আশাবাদী দুই দেশই। চলতি বছর জি-২০ (G-20) সম্মেলনে সভাপতিত্ব করছে ভারত। এই সম্মেলন সফলভাবে আয়োজন করায় ভারতের প্রশংসায় পঞ্চমুখ বাইডেনের দেশ।

    আসছেন জো বাইডেন (Joe Biden)…

    সেপ্টেম্বরেই হতে চলেছে জি-২০ লিডার্স সামিট। সেই সামিটেই যোগ দিতে ভারত সফরে আসছেন বাইডেন। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এ খবর জানান। লুয়ের মতে, চলতি বছর ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া যুগের সূচনা হতে চলেছে। তারই প্রথম প্রকাশ সেপ্টেম্বরে জি-২০ লিডার্স সামিটে হতে চলেছে। সেই মঞ্চে ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি থাকবেন মার্কিন প্রেসিডেন্টও।

    লু বলেন, আমি জানি, আমাদের প্রেসিডেন্ট (Joe Biden) সেপ্টেম্বরে ভারত সফরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। জি-২০ লিডার্স সামিটে অংশ নিতে গিয়ে এটাই তাঁর প্রথম ভারত সফর হতে চলেছে। তিনি বলেন, আগামিদিনে যা যা হবে, তার কথা ভেবে আমরা এখনই রোমাঞ্চ অনুভব করছি।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    ইতিমধ্যেই ভারত ঘুরে গিয়েছেন সেক্রেটারি অফ স্টেট টোনি ব্লিঙ্কেন, ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইল্লেন এবং কমার্স সেক্রেটারি জিনা রাইমোন্ডোরা। দিল্লির ইন্ডিয়া-ইউএস ফোরামেও উপস্থিত ছিলেন তাঁরা। তার জেরে ভারত-মার্কিন সম্পর্ক হয়েছে দৃঢ়। এমতাবস্থায় ভারতে আসতে চলেছেন বাইডেন।

    লু বলেন, মার্চে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোয়াড সম্মেলনের আয়োজন করেছিলেন। সেখানে দুই দেশের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। চারটি দেশের বিদেশমন্ত্রী পর্যায়ে হয়েছিল ওই বৈঠক। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের এটাই ছিল প্রথম পাবলিক ডিসকাশন। ওই বৈঠকে ইন্দো-প্যাশিফিক অঞ্চলের বাসিন্দাদের সমর্থনে একজোট হয়েছিলেন চার দেশের বিদেশমন্ত্রীরা। তিনি বলেন, গত মাসে জি-২০ সম্মেলনে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতের ভূমিকা উল্লেখযোগ্য। চলতি বছর জি-২০র আরও যেসব সম্মেলন হবে, তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আমরা মুখিয়ে রয়েছি। এর মধ্যেই রয়েছে সেপ্টেম্বরে নয়াদিল্লি লিডার্স সামিট (Joe Biden)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Donald Trump: ‘‘আমার অপরাধ এটাই যে…’’! আদালত থেকে বেরিয়ে বাইডেন প্রশাসনকে তুলোধনা ট্রাম্পের

    Donald Trump: ‘‘আমার অপরাধ এটাই যে…’’! আদালত থেকে বেরিয়ে বাইডেন প্রশাসনকে তুলোধনা ট্রাম্পের

    মাধ্যম নিউজ ডেস্ক: আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়নি। তার আগেই গ্রেফতার করা হয় প্রাক্তন মার্কিন প্রেসি়ডেন্ট ডেনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। টাকা দিয়ে এক পর্ন তারকার মুখ বন্ধ রাখার মামলায় তাঁর বিরুদ্ধে ওঠা মোট ৩৪টি অভিযোগে তিনি নিজেকে নির্দোষ বলে ম্যানহাটন আদালতে দাবি করেন। আদালত থেকে বেরিয়েই জনগণের উদ্দেশে ট্রাম্প চিৎকার করে বলেন, “দেশকে শত্রুদের থেকে বাঁচিয়েছি এটাই আমার অপরাধ। বরাবর অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, আর আজ গোটা বিশ্বই এই ঘটনা দেখে হাসছে।” ট্রাম্পের দাবি, বর্তমানে দেশ ক্রমাগত নরকের দিকে যাচ্ছে।

    আদালতে ট্রাম্পের দাবি

    মঙ্গলবারই পর্নতারকাকে ঘুষ দেওয়ার (Hush Money Case) অভিযোগে গ্রেফতার করা হয় ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও প্রেসিডেন্টকে ফৌজদারি মামলায় (Criminal Charges) গ্রেফতার করা হল। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে আদালত কক্ষে বসে একটিও অপরাধ স্বীকার করেননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। নিউ ইয়র্কের ম্যানহ্যাটন কোর্টরুমে প্রায় এক ঘণ্টা ধরে কথা বলেন ট্রাম্প। আদালতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি তুলে ধরা হলে তিনি দৃঢ় গলায় বলেন, “নট গিল্টি” (আমি অপরাধী নই)। মামলা চলাকালীন তাঁর চোখে মুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। 

    ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ

    প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের (Donald Trump) বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের আগে তিনি পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগে তিনি নির্বাচনী তহবিল থেকে লক্ষাধিক টাকা ঘুষ দিয়েছিলেন যাতে ওই পর্ন তারকা তাঁদের সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখেন। ম্যানহ্যাটনের ডিস্ট্রিক অ্যাটর্নি অ্যালভিন ব্রাগসের অভিযোগ, ২০১৬ সালের নির্বাচনী প্রচারকে শক্তি জোগাতে তার আগের দুই বছর ধরে একটি প্রচার চালাচ্ছিলেন ট্রাম্প। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সমস্ত নেতিবাচক খবরকে ধামাচাপা দিয়েছেন ট্রাম্প। তথ্য লুকোতে নিজের ব্যবসার নথিতে কারচুপি করেছেন।

    আরও পড়ুন: পর্নস্টারের সঙ্গে যৌন কেচ্ছার কথা গোপন! এবার কি জেলে যেতে হবে ট্রাম্পকে?

    ছাড়া পেলেন ট্রাম্প

    মঙ্গলবার গ্রেফতারের কিছুক্ষণ পরেই অবশ্য ছাড়া পেয়ে যান ট্রাম্প (Donald Trump)। শুনানির পর আদালত থেকে বেরিয়ে নিজের বোয়িং ৫৭৫ জেটে ফ্লোরিডায় ফিরে যান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে ট্রাম্প এদিন বলেন, “জীবনে কখনও ভাবিনি আমেরিকায় এ জিনিস হবে। প্রেসিডেন্ট জো বাইডেন দেশটাকে নরকে নিয়ে যাচ্ছেন। যা হয়েছে তা গোটা দেশের জন্য অপমান। আমরা আমেরিকার অন্ধকারতম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এইটুকু বলতে পারি, নরকে যাচ্ছে আমাদের দেশ। গোটা বিশ্ব আমাদের উপরে হাসছে সীমান্ত খুলে দেওয়া ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য। ”   

    ট্রাম্পের দাবি মিথ্যা মামলা

    রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেন, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট দৌড়ে নাম লিখিয়েছেন তিনি। তাই তাঁর বিরোধী দলের আইনজীবী ও বিচারকরা যেন তেন প্রকারে তাঁকে নির্বাচনী দৌড় থেকে সরানোর জন্য ফাঁসানোর চেষ্টা করছে। তাঁর বিরুদ্ধে আনা ঘুষের অভিযোগ ও গ্রেফতারি রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করেছেন ট্রাম্পের আইনজীবীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ajay Banga: এবারে কি বিশ্ব ব্যাঙ্কের শীর্ষেও ভারতীয় বংশোদ্ভূত! অজয় বাঙ্গাকে মনোনীত করলেন জো বাইডেন

    Ajay Banga: এবারে কি বিশ্ব ব্যাঙ্কের শীর্ষেও ভারতীয় বংশোদ্ভূত! অজয় বাঙ্গাকে মনোনীত করলেন জো বাইডেন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে কি বিশ্ব ব্যাঙ্কের দায়িত্ব সামলাবেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা! বৃহস্পতিবারে বিশ্ব ব্যাঙ্কের নেতৃত্বের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত করলেন মাস্টারকার্ডের প্রাক্তন সিইও অজয় বাঙ্গাকে। বিশ্ব ব্যাঙ্কের বর্তমান প্রধান ডেভিড ম্যালপাস ইতিমধ্যেই নিজের পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন। আর সেই জায়গায় এবার ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী অজয় বাঙ্গাকে মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট।

    বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্টের জন্য প্রথমবার মনোনীত ভারতীয় বংশোদ্ভূত

    মেয়াদ শেষ হওয়ার এক বছর বাকি থাকতে আচমকাই ইস্তফা দিয়েছিলেন বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। তিনি জানিয়েছিলেন, ‘অনেক চিন্তার পরে আমি নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ কী কারণে মেয়াদ শেষের এক বছর আগে সরে দাঁড়িয়েছিলেন তিনি, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি বিশ্ব ব্যাঙ্কের পদত্যাগী শীর্ষ কর্তা।

    ফলে এর পর এই পদের জন্য ইন্দো-আমেরিকান ব্যবসায়ী অজয় বাঙ্গার উপরই ভরসা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাধারণত বিশ্ব ব্যাঙ্কের সভাপতি পদে আমেরিকান কাউকেই বসানো হয়। কিন্তু এই প্রথমবার এমন ঘটনা ঘটতে চলেছে। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হলেন। ফলে অজয় বাঙ্গা এক ইতিহাস সৃষ্টি করতে চলেছেন। উল্লেখ্য, ম্যালপাস ক্ষমতা থেকে সরে আসার পর থেকেই এই মনোনয়নের কাজ চলছিল। ২৯ মার্চ পর্যন্ত মনোনয়ন চলবে।

    ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা

    ৬৩ বছর বয়সী অজয় বাঙ্গা বর্তমানে ‘জেনারেল আটলান্টিক’ নামে এক বেসরকারি শেয়ার লেনদেন সংস্থার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। আগে তিনি মাস্টারকার্ডের প্রেসিডেন্ট ও সিইও ছিলেন। ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল বাঙ্গাকে।

    বাঙ্গার জন্ম ভারতের পুণেতে। দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজের অর্থনীতির স্নাতক। পরে আমদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন। ‘নেসলে ইন্ডিয়া’-র হাত ধরে কর্মজীবন শুরু হয় বাঙ্গার। এর পর কাজ করেন সিটি ব্যাঙ্কেও। ১৯৯৬ সালে আমেরিকা পাড়ি দেন তিনি। সেখানে ‘পেপসিকো’ সংস্থায় যোগ দেন। এর পর ধীরে ধীরে ওই সংস্থার সিইও-সহ একাধিক পদে দায়িত্ব সামলেছেন ও পরে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট ও সিইও হন। আর এবারে এক ইতিহাস গড়ার পথে তিনি।

  • Nuclear Disarmament: বড় সংঘাতের সঙ্কেত! আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বাতিল রাশিয়ার

    Nuclear Disarmament: বড় সংঘাতের সঙ্কেত! আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বাতিল রাশিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগে আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত ‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘটনাচক্রে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের পর দিনই এমন ঘোষণা করলেন পুতিন। মঙ্গলবার পুতিন বলেন, “আমি ঘোষণা করতে বাধ্য হচ্ছি, কৌশলগত পরমাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি থেকে রাশিয়া সরে আসছে।” আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ‘নিউ স্টার্ট’-ই ছিল শেষ চুক্তি। অন্যদিকে পুতিনের ঘোষণাকে “দুর্ভাগ্যজনক ও দায়িত্বজ্ঞানহীন” বলে আখ্যা দিয়েছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন।

    কেন এই পদক্ষেপ পুতিনের?

    সোমবারই ইউক্রেনে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ ইউক্রেনকে নতুন করে সামরিক সাহায্যের ঘোষণাও করেছেন বাইডেন৷ তার পরেই মস্কোর এই পদক্ষেপ নতুন করে আশঙ্কার সৃষ্টি করছে। পুতিনের এই বড় সিদ্ধান্তের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশ গুলিকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট৷ তিনি জানিয়েছেন, আমেরিকা ও তার ন্যাটো সহযোগীরা ইউক্রেনে রাশিয়ার পরাজয়ের লক্ষ্যে কাজ কারছে, তাই এই সিদ্ধান্ত৷ প্রতিপক্ষ দেশগুলি রাশিয়ার পরমাণু অস্ত্রভাণ্ডার দখলের চক্রান্ত করছে বলেও অভিযোগ ভ্লাদিমির পুতিনের৷ পুতিনের মতে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হার চায় আমেরিকা। একই সঙ্গে রাশিয়ার অস্ত্র ভাণ্ডারের তথ্যও চায় তারা। এটা চলতে দেওয়া যায় না। ফলে মঙ্গলবার ‘স্টেট অফ দ্য নেশন’-এ ইউক্রেন যুদ্ধের সাফল্যের কথা তুলে ধরতে বিশেষ ভাষণ দেন পুতিন। সেখানেই আমেরিকার সঙ্গে চুক্তি ছিন্ন করার বিষয়টি ঘোষণা করেন ও সাফ জানিয়ে দেন, একে অপরের নজরদারিতে থেকে পারমাণবিক অস্ত্রের মহড়া করবে না রাশিয়া।

    আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের মন্তব্য

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলল আমেরিকা। আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগে পুতিনের এই ঘোষণা সত্ত্বেও আলোচনার দরজা বন্ধ করছে না তাঁর দেশ। এ প্রসঙ্গে ব্লিঙ্কেন বলেন, “আমাদের দুই দেশের সম্পর্ক যে পর্যায়েই থাকুক না কেন, কৌশলগত অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আমরা রাশিয়ার সঙ্গে যে কোনও সময় আলোচনায় বসতে রাজি।”

    পুতিনের এই ঘোষণার পরে বিশেষজ্ঞদের অনুমান, ইউক্রেন জয়ে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। মারাত্মক অস্ত্র ব্যবহার করতেও দু’বার ভাববে না তারা। অন্যদিকে পুতিনের এই সিদ্ধান্ত পরমাণু যুদ্ধের সম্ভাবনাকে উস্কে দিল বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ।

  • Modi Biden Meet: মোদিকে আমন্ত্রণ বাইডেনের, জুন-জুলাইয়ে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী

    Modi Biden Meet: মোদিকে আমন্ত্রণ বাইডেনের, জুন-জুলাইয়ে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদিকে (PM Modi) আমন্ত্রণ বাইডেনের (Joe Biden)। জুন-জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রেই এ খবর মিলেছে। চলতি বছর সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করবে ভারত। জি-২০ নিয়ে বেশ কয়েকটি কর্মসূচি এবং সম্মেলনেরও আয়োজন করবে ভারত। যেহেতু আমেরিকাও জি-২০র সদস্য রাষ্ট্র, তাই উপস্থিত থাকার কথা বাইডেনেরও। এই আবহে মোদিকে বাইডেনের আমন্ত্রণ (Modi Biden Meet) জানানো তাৎপর্যপূর্ণ বই কি!

    নরেন্দ্র মোদি…

    জানা গিয়েছে, মার্কিন রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর আমেরিকা সফর নিয়ে প্রাথমিক পর্যায়ের পরিকল্পনা শুরু হয়েছে। দুই দেশের প্রশাসনিক অফিসাররা দুই দেশের রাষ্ট্র প্রধানের সাক্ষাতের (Modi Biden Meet) জন্য উপযুক্ত দিন খুঁজতে শুরু করেছেন। জুন কিংবা জুলাইয়ের মধ্যে উপযুক্ত দিন দেখে ব্যবস্থা করা হতে পারে দুই রাষ্ট্র প্রধানের সাক্ষাৎকারের।

    গুজরাট হিংসা ও ভারতের মুসলিমদের সমস্যা নিয়ে বিবিসির তথ্যচিত্র ও মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগে সরগরম রাজনৈতিক মহল। দুই ক্ষেত্রেই আমেরিকার অবস্থান নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ভারতে বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ করার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে মার্কিন বিদেশমন্ত্রক। তাদের বক্তব্য, এভাবে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। এদিকে, হিন্ডেনবার্গের রিপোর্টকেও অনেকে ভারত বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে। সেই আবহে মোদিকে বাইডেনের আমন্ত্রণ তাৎপর্যপূর্ণ (Modi Biden Meet)।

    আরও পড়ুুন: ‘কয়লা ভাইপো কে? তাঁর পরিচয়ই বা কী?’, প্রশ্ন কলকাতা হাইকোর্টের

    জানা গিয়েছে, আমেরিকা সফরে গেলে সেখানে কয়েকদিন থাকতে পারেন মোদি। ভাষণ দিতে পারেন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে। হোয়াইট হাউসের তরফে আয়োজিত একটি নৈশভোজেও যোগ দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, জুন-জুলাই মাসে মোদি আমেরিকা সফরে গেলে সেটাই হবে বাইডেন জমানায় তাঁর দ্বিতীয়বার আমেরিকা সফর (Modi Biden Meet)। ২০২১ সালের সেপ্টেম্বরে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বছরও অবশ্য মুখোমুখি হয়েছিলেন এই দুই রাষ্ট্র প্রধান। নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে হয়েছিল জি-২০ সম্মেলন। সেই সময় মুখোমুখি হয়েছিলেন ভারত ও আমেরিকার দুই প্রধান। তারপর ফের হতে চলেছেন চলতি বছরের জুন কিংবা জুলাইয়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Netanyahu: ইজরায়েলে সরকার গড়লেন নেতানিয়াহু, অভিনন্দন বার্তা মোদি, বাইডেন, পুতিনের

    PM Netanyahu: ইজরায়েলে সরকার গড়লেন নেতানিয়াহু, অভিনন্দন বার্তা মোদি, বাইডেন, পুতিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষমতা থেকে দূরে ছিলেন মাত্র ১৮ মাস। তারপর ফের ইজরায়েলের (Israel) ক্ষমতায় ফিরলেন বেঞ্জামিন বিবি নেতানিয়াহু। বৃহস্পতিবার ক্ষমতায় ফেরেন তিনি। এনিয়ে ছ’বার। এদিনই ইজরায়েলের প্রধানমন্ত্রী পদে শপথ নেন নেতানিয়াহু (PM Netanyahu)। তাঁকে সমর্থন করেছেন বিভিন্ন দক্ষিণপন্থী দল। এদিনই তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    নেতানিয়াহু…

    এর আগের দফায় নেতানিয়াহু (PM Netanyahu) যখন ইজরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তাঁকে দুর্বল তকমা দিয়েছিলেন বিরোধীরা। এদিন ক্ষমতায় ফিরেই তাঁদের আক্রমণ শানিয়েছেন ইজরায়েলের নয়া প্রধানমন্ত্রী। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি শুনতে পাচ্ছি বিরোধীদের চিৎকার। তাঁরা বলছেন, দেশ শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল গণতন্ত্রও। তিনি বলেন, নির্বাচনে হেরে যাওয়া মানে গণতন্ত্র শেষ হয়ে যাওয়া নয়। গণতন্ত্রের নির্যাস এটাই।

    চলতি বছরের নভেম্বরের ১ তারিখে নির্বাচন হয় ইজরায়েলে। এই নির্বাচনেই জয়ী হন নেতানিয়াহু। তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলে শেষ হল বছরভর ধরে চলা রাজনৈতিক অস্থিরতার। প্রসঙ্গত, গত চার বছরেরও কম সময়ে এনিয়ে পাঁচবার নির্বাচন হয়েছে ইজরায়েলে। জানা গিয়েছে, ১২০ জন নেসেটের (ইজরায়েলের সাংসদ) মধ্যে নেতানিয়াহু পেয়েছেন ৬৩ জনের সমর্থন। তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন ৫৪ জন।

    আরও পড়ুন: ‘ভারত প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়, কিন্তু…’, চিন, পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের

    এদিন সরকার গড়ার পরেই একগুচ্ছ ঘোষণা করেছেন ইজরায়েলের নয়া প্রেসিডেন্ট (PM Netanyahu)। তিনি জানান, তিন বছর বয়সে নিখরচায় প্রি-স্কুল এডুকেশন চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নয়া বছরে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হবে। কমানো হবে ইজরায়েলবাসীর কস্ট অফ লিভিংও। হাইস্পিড প্রোজেক্টাইল ট্রেনও চালানো হবে ইজরায়েল জুড়ে। মিলিটারি এবং ন্যাশনাল সার্ভিসে যেসব বয়স্ক পড়ুয়ারা রয়েছেন, তাঁদের স্কলারশিপের পরিমাণ বাড়ানো হবে। যাঁরা মিলিটারি সার্ভিসে রয়েছেন, তাঁদের এক বছরের জন্য ফ্রি স্কুলিংয়ের ব্যবস্থা করার চিন্তাভাবনাও করা হচ্ছে।

    এদিকে, বৃহস্পতিবারই বন্ধু নেতানিয়াহুকে (PM Netanyahu) শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট-বার্তায় তিনি লিখেছেন, সরকার গঠনের জন্য নেতানিয়াহুকে অভিনন্দন। আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ শক্তপোক্ত করার জন্য আমরা এক সঙ্গে কাজ করব। বাইডেন, পুতিনের পাশাপাশি নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কিও। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে তাদের সাহায্য করতে ইজরায়েলকে পরোক্ষ আবেদনও করেছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • US Mid-Term Polls: কম ভোটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ দখল রিপাবলিকানদের

    US Mid-Term Polls: কম ভোটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ দখল রিপাবলিকানদের

    মাধ্যম নিউজ ডেস্ক: কম মার্জিনে যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষে প্রতিনিধি পরিষদের দখল নিল রিপাবলিকান পার্টি। জো বাইডেনের ডেমোক্র্যাটকে ৯ আসনে হারিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্পের দল। রিপাবলিকানদের ঝুলিতে আসে ২০১৮টি আসন এবং ডেমোক্র্যাটরা পায় ২০৯টি আসন। কংগ্রেসের ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন ছিল। আর কাঁটায়-কাঁটায় ঠিক সেই সংখ্যক আসনই পেয়েছে রিপাবলিকানরা। কার দখলে যাবে মার্কিন সেনেটের নিম্নকক্ষ, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল। শেষ মুহূর্তে ২৭ তম কংগ্রেস জেলাতে জয়লাভ করে শেষ হাসি হাসলেন রিপাবলিকানরাই। যদিও সেনেটের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ডেমোক্র্যাটরাই।

    আরও পড়ুন: নিজের পাতা ফাঁদেই ধরা পড়ল আফতাব! শ্রদ্ধা খুনে নয়া দিক

    গত সপ্তাহেই আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। তার দখল নিয়েছে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের পার্টি। তবে বুধবার কংগ্রেসের নিম্নকক্ষের ২১৮তম আসনের ফল প্রকাশ হতেই দেখা যায়, হাউস অব রিপ্রেজেন্টেটিভে বাইডেন নয়, বরং প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প্র দল রিপাবলিকানরাই জয়ী হয়েছে। যদিও খুন কম ভোটের মার্জিনেই জয় পেয়েছে রিপাবলিকানরা। তবে এতে ডেমোক্র্যাটদের মুশকিল যে বাড়ল তা আর বলার অপেক্ষা রাখে না। রিপাবলিকান কংগ্রেসম্যান কেভিন ম্যাককার্থি বলেন, “আমেরিকানরা নতুন একদিকে হাঁটতে শুরু করেছে। রিপাবলিকানরাও প্রস্তুত।”

     

     

    কী বললেন রাষ্ট্রপতি?

    নিম্নকক্ষের ফল প্রকাশের পর রিপাবলিকানদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি জো বাইডেন। তিনি বলেন, “গত সপ্তাহের নির্বাচন আমেরিকার গণতন্ত্রের শক্তিকে প্রমাণিত করেছে। রাজনৈতিক হিংসা, ভোট দিতে অনিচ্ছা- এমন নানা প্রতিবন্ধকতা এসেছে। কিন্তু আমেরিকায় সাধারণ নাগরিকের সদিচ্ছারই জয় হল। ভবিষ্যত অত্য়ন্ত আশাব্যাঞ্জক, রাজনৈতিক লড়াইয়ের ফাঁদে আটকে পড়বেন না।”

    জানা গিয়েছে, ইতিমধ্যেই ২০২৪- এর হোয়াইট হাউজ দখলের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে দুই দলই। কে কোন ইস্যু তুলে কাকে আক্রমণ করবে সে ছকও কষে ফেলা হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলায় তদন্ত চলছে। বাইডেন প্রশাসন এই তদন্তের গতি বাড়ানোর জন্য চাপ দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে, রিপাবলিকানরা বাইডেন প্রশাসনের বিভিন্ন আধিকারিক, প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের চিন ও অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সহ একাধিক বিষয় নিয়ে চাপ সৃষ্টি করতে পারে।     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

       

     

     

     

     

  • G20 Summit: মোদিকে দেখে এগিয়ে এলেন বাইডেন! আলিঙ্গন বন্ধু মাক্রঁর, শুরু জি-২০ বৈঠক

    G20 Summit: মোদিকে দেখে এগিয়ে এলেন বাইডেন! আলিঙ্গন বন্ধু মাক্রঁর, শুরু জি-২০ বৈঠক

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার বালিতে শুরু হল জি-২০ বৈঠক। গতকালই জি২০ সম্মেলনে যোগ দিতে বালিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো তাঁকে সম্মেলন স্থলে আমন্ত্রণ জানান। সম্মেলনের ফাঁকেই তাঁকে দেখে এগিয়ে যান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। গলা মেলান বন্ধু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ।

    মোদি-বাইডেন মুখোমুখি

    বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁদের দুজনের মধ্যে ক্ষণিক আলাপচারিতা হয়। সৌহার্দ্য বিনিময় করেন দুই রাষ্ট্রপ্রধান। এর আগে গতকালই চিনা প্রেসিডেন্ট শি জিনপিং দেখা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। দুজনের মধ্যে তাইওয়ান প্রসঙ্গ নিয়ে আলোচনা হয় বলে খবর।

    মাক্রঁ-মোদি সাক্ষাত

    জি২০ সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর সঙ্গে দেখা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দুজনের মধ্যেই কিছুক্ষণ কথা হয়। তবে কী নিয়ে কথা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।  বালিতে জি-২০ সম্মেলনের ফাঁকে চিনের রাষ্ট্রনেতা শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করেন মাক্রঁ। প্যারিস ও বেজিংকে ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ম্যাক্রঁ।

    বৈঠকে কী বললেন মোদি

    এদিন বৈঠকে মোদি বলেন, “ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনৈতিক শক্তি। আমরা অবশ্যই জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ  করব না। আমাদের জ্বালানির বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। ভারত পরিচ্ছন্ন শক্তি এবং পরিবেশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।” যুদ্ধ- হিংসার পথ ত্যাগ করে শান্তিই শ্রেয় বলে দাবি করেন মোদি।

    তিনি বলেন, ” দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিশ্বের সর্বনাশ হয়েছিল। এরপর ওই সময়ের নেতারা শান্তির পথে চলার প্রাণপণ চেষ্টা চালান। এবার আমাদের পালা। কোভিড পরবর্তী সময়ের জন্য একটি নতুন বিশ্বব্যবস্থা তৈরির দায়িত্ব আমাদের কাঁধে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Joe Biden: নিম্নকক্ষে হার বাইডেনের দলের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

    Joe Biden: নিম্নকক্ষে হার বাইডেনের দলের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: সত্যি হল আশঙ্কা। আমেরিকায় শাসক দল ডেমোক্র্যাটিক (Democratic) পার্টির নানা নীতির কারণে ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ। সেই ক্ষোভের ফল যে ভোটের বাক্সে পড়বে, সেই আশঙ্কা ছিলই। মঙ্গলবার হওয়া মধ্যবর্তী নির্বাচনে শাসক দল ডেমোক্র্যাটরা সংসদের উচ্চকক্ষ সেনেটে ক্ষমতা দখল করলেও, মুখ থুবড়ে পড়েছে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভের রাশ গিয়েছে রিপাবলিকানদের (Republicans) হাতে। দিনটি গণতন্ত্রের পক্ষে শুভ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।

    মঙ্গলবারই প্রকাশিত হয়েছে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল। মার্কিন সংসদের দুটি কক্ষ। একটি উচ্চকক্ষ, নাম সেনেট। আর একটি নিম্নকক্ষ, নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ফল প্রকাশের পর দেখা যায়, সেনেটে একশোটি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা জয়ী হয়েছেন ৪৮টি আসনে। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানরা পেয়েছে ৪৭টি আসন। নির্দল প্রার্থীদের হাতে গিয়েছে দুটি আসনের রশি।

    কোন দলের দখলে ক’টি আসন?

    এদিকে, হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাট প্রার্থীরা পেয়েছেন ১৭৩টি আসন। আর ট্রাম্পের দল পেয়েছে ১৯৮টি আসন। অথচ গতবার বাইডেনের দল ডেমোক্র্যাটরা পেয়েছিল ২২০টি আসন। এবার সেখানেই মার্কিন প্রেসিডেন্টের (Joe Biden) দলকে ঘোল খাইয়ে ছেড়েছে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল।

    আরও পড়ুন: কাটল আইনি বাধা, এবার ভারতে প্রত্যর্পণ নিশ্চিত নীরব মোদির?

    মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশিত হতেই যারপরনাই উল্লসিত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শিবির। ফল প্রকাশের পর তিনি বলেন, গতকালের নির্বাচনের ফল কিছুটা হতাশাজনক হলেও, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে এটা অনেক বড় জয়। ২১৯টি আসনে জয় ও মাত্র ১৬টি আসনে হার হয়েছে। তিনি বলেন, এর থেকে ভাল ফল আর কে করেছে? নির্বাচনের ফলে খুশি হাউস অফ রিপ্রেজেন্টেটিভে স্পিকার হতে চলা কেভিন ম্যাককার্থি। তিনি বলেন, আমরা যে হাউস দখল করব, এটা তো স্পষ্ট।

    ফল প্রকাশের দিনটিকে গণতন্ত্রের জন্য শুভ দিন বলেই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তিনি বলেন, গণতন্ত্রের জন্য আজ একটা ভাল দিন বলেই মনে করি আমি। একই সঙ্গে আমেরিকার জন্যও ভাল দিন আজ। তিনি বলেন, সংবাদমাধ্যম ও পণ্ডিতরা হাওয়া বদলের কথা বললেও, তা হয়নি। এদিকে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হতে চলেছেন বাইডেন (Joe Biden)। এদিন হোয়াইট হাউসে তিনি বলেন, আমরা আবার একবার নির্বাচনের দৌড়ে থাকব। তিনি বলেন, এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

     

LinkedIn
Share