Tag: kolkata weather

kolkata weather

  • West Bengal Weather: শীতপ্রেমীদের জন্য সুখবর! চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত শহরে

    West Bengal Weather: শীতপ্রেমীদের জন্য সুখবর! চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত শহরে

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে খুশির খবর শহরবাসীর জন্য। বড়দিন ও নতুন বছরের শুরুতে শীত না থাকলেও আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা অনেকটাই কমবে। আজ, মঙ্গলবারও তাপমাত্রা সামান্য কমল। অর্থাৎ পারদ নিম্নমুখী এবং তাপমাত্রা পতনের ধারা জারি থাকবে কয়েকদিন। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ঘন কুয়াশার চাদরে ঢেকেছে গোটা বাংলা (West Bengal Weather)।

    কলকাতার আবহাওয়া

    মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কমলেও তা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সকালের দিকে কুয়াশার দেখা মিললেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা পুরোপুরি কেটেও যাবে। আকাশ মূলত পরিস্কার থাকবে। বাতাসের জলীয় বাষ্পের ন্যূনতম পরিমাণ ৪৭ শতাংশ। আবহাওয়া দফতর থেকে জানা গিয়েছে, শনি-রবিবারের মধ্যে ১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। জেলার তাপমাত্রা আরও তিন চার ডিগ্রি নীচে থাকবে (West Bengal Weather)।

    আরও পড়ুন: ফের টাকার পাহাড়ের খোঁজ কলকাতায়, ৫৬ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার ৯

    কবে থেকে জাঁকিয়ে শীত?

    আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৩ দিন এ রকম তাপমাত্রা বজায় থাকলেও ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আবহাওয়াবিদদের অনুমান, নতুন বছরের সপ্তাহান্তে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে পারদ নামতে শুরু করবে কলকাতায়। দেরিতে হলেও কনকনে শীত পড়তে চলেছে শহরে, অনুমান আবহবিদদের। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি নিচে থাকবে। পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে। ফলে শীত উপভোগ করা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা (West Bengal Weather)।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আবহাওয়া দফতর সূত্রে খবর, ৪ জানুয়ারি বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, এরপরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে (West Bengal Weather)।

    দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গত ক’দিন ধরে ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। সারা দিন আকাশে থাকছে হালকা মেঘ। এই পরিস্থিতি বজায় থাকবে আগামী দুই দিন। উত্তরবঙ্গের মত দক্ষিণবঙ্গেও আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে (West Bengal Weather)।

  • Weather Update: জাঁকিয়ে ঠান্ডা রাজ্যে! আজ মরশুমের শীতলতম দিন, ভোরে কুয়াশার দাপট শহরজুড়ে

    Weather Update: জাঁকিয়ে ঠান্ডা রাজ্যে! আজ মরশুমের শীতলতম দিন, ভোরে কুয়াশার দাপট শহরজুড়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: হাড় কাঁপুনি ঠান্ডাকে সঙ্গী করেই আজ ঘুম ভাঙল কলকাতার। শীতের চাদর সরিয়ে সূর্য মামা মুখ দেখালেও তার তাপ গায়ে লাগল না। আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। ভোরে কুয়াশার দাপট শহরজুড়ে। যদিও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়েছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।

    শৈত্য প্রবাহের পূর্বাভাস

    উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। সপ্তাহান্তে ঝাড়খণ্ড লাগোয়া রাজ্যের জেলাগুলিতে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আগামী সপ্তাহের গোড়ায় ফের উর্ধ্বমুখী হবে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া কিছুটা গতি হারাবে। তাতে শীতের আমেজে ভাঁটা পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত যা পূর্বাভাস, তাতে আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। 

    আরও পড়ুন: ‘এমন ঘটনা ঘটলে রেলমন্ত্রক হয়তো অন্য কিছু ভাববে’, বন্দে ভারতে পাথর প্রসঙ্গে বললেন সুকান্ত  

    উত্তরবঙ্গে ঘন কুয়াশা 

    আবহাওয়া দফতর সূত্রে খবর, জাঁকিয়ে শীতের স্পেল শুরু হয়েছে। চলবে রবিবার পর্যন্ত। শনিবার পর্যন্ত কনকনে ঠান্ডা জেলায় জেলায়। আগামী দুই-তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে সকালের দিকে কুয়াশার চাদর দেখা যাবে। ফলে দূরপাল্লার ট্রেনগুলি খানিক দেরিতে চলার সম্ভাবনা থাকছে। এদিকে জাকিয়ে নেমছে ডুয়ার্সেও। তাপমাত্রা পারদ নেমেছে ১০ ডিগ্রির নিচে। ঠান্ডায় রীতিমত  জুবুথুবু অবস্থা ডুয়ার্সবাসীর। ঘন কুয়াশায় ঢেকেছে জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক। শুধু কুয়াশা নয় দোসর হয়েছে শীতল বাতাস। ঠান্ডা থেকে বাঁচতে মানুষ রাস্তার পাশে আগুন জ্বালিয়ে উষ্ণতার ছোঁয়া নিচ্ছে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে সামান্য দূরে থাকা বস্তুকে খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে না। যার ফলে সমস্ত গাড়ি মোটর বাইক গুলিকে লাইট জ্বালিয়েও সকাল বেলা চলতে হচ্ছে সড়কে। উত্তরের জেলাগুলির সঙ্গে দক্ষিণের জেলাতেও ভালরকম ঠান্ডার আমেজ। সপ্তাহান্তে শীতের আমেজ থাকবে কলকাতাতেও। আজ দিনের তাপমাত্রাও একলাফে ৩ ডিগ্রি কমেছে। ২১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রার পারদ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • West Bengal Weather: উত্তুরে হাওয়ার দাপটে কাঁপছে বাংলা, সপ্তাহান্তে আরও নামবে পারদ!

    West Bengal Weather: উত্তুরে হাওয়ার দাপটে কাঁপছে বাংলা, সপ্তাহান্তে আরও নামবে পারদ!

    মাধ্যম নিউজ ডেস্ক: পারদ নিম্নমুখী। হু হু করে নামছে পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা কমতে শুরু করেছে। উত্তুরে হাওয়ার কাঁপছে বাংলা। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়াল ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে দার্জিলিং সহ উত্তরবঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। কুয়াশার দাপটও দেখা যাচ্ছে সারা বাংলা জুড়ে (West Bengal Weather)।

    কলকাতার আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি হলেও আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ২-৪ ডিগ্রি কমার কথা বলা হয়েছে। কুয়াশার দাপট সকালে থাকলেও দিনে রোদ উঠতে পারে। কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি ছুঁতে পারে বৃহস্পতিবারের পরই। সে ক্ষেত্রে এই সপ্তাহের শেষে এই মরশুমের প্রথম জাঁকিয়ে শীতের স্পেল পেতে চলেছে কলকাতা। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং ১৪ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে (West Bengal Weather)।

    আরও পড়ুন: শীতপ্রেমীদের জন্য সুখবর! চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত শহরে

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গে ঠান্ডা বাড়বে আগামী ক’দিনে। বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা নামবে দুই থেকে তিন ডিগ্রি। মালদা এবং দুই দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে। আগামী চার-পাঁচদিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে। উত্তুরে হাওয়া থাকবে। দিনের বেলাতেও হাড়কাঁপুনি শীত অনুভূত হবে। ইতিমধ্যে সিকিমে তুষারপাত হয়েছে, ফলে সমতলে ঠান্ডা বাড়বে। দার্জিলিং-কালিম্পং-এ হালকা বৃষ্টি হতে পারে এবং জমিয়ে ঠান্ডা পড়বে। এমনকী পারদ ৮ ডিগ্রিতে নামতে পারে (West Bengal Weather)।

    দক্ষিণবঙ্গেও দিনের তাপমাত্রা আরও কিছুটা নামবে। আবহাওয়া মূলত শুষ্ক ও পরিষ্কার থাকবে। বৃহস্পতিবারের পর থেকে রবিবারের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দিনে। ক্রমশই নিম্নমুখী রাজ্যের তাপমাত্রার পারদ। তবে রবিবারের পর থেকে ফের পারদ চড়তে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের (West Bengal Weather)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • West Bengal Weather: অব্যাহত পারদের ওঠানামা! কনকনে শীতে ফের কবে কাঁপবে বাংলা?

    West Bengal Weather: অব্যাহত পারদের ওঠানামা! কনকনে শীতে ফের কবে কাঁপবে বাংলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: জাঁকিয়ে শীত না পড়লেও পারদ নিম্নমুখী শহরে। এ বার ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি মাস পড়লেও তেমন কোনও ঠান্ডা অনুভব করা যাচ্ছে না (West Bengal Weather)। শীতকালে পারদের এমন ওঠানামা লেগেই রয়েছে। রবিবার নতুন বছরের প্রথম দিনে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। দ্বিতীয় দিনে তার চেয়ে কিছুটা কমল তাপমাত্রা। তবে সোমবার পারদ নিম্নমুখী হলেও তা স্বাভাবিকের চেয়ে বেশি। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি ।

    কলকাতার আবহাওয়া

    আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও তার আশেপাশের এলাকার আকাশ মোটামুটি পরিস্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কুয়াশায় ঢেকে যাবে গোটা বাংলা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার, বছরের প্রথম দিনে যা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ। 

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার ১৩ ডিগ্রির নিচে নামতে পারে কলকাতার তাপমাত্রা। এই সপ্তাহের বৃহস্পতিবার থেকেই পরিবর্তন হবে তাপমাত্রার। জেলার তাপমাত্রা আরও তিন-চার ডিগ্রি নিচে থাকবে। শীতল উত্তুরে বাতাসের প্রভাবে আগামী দু-তিন দিনে অন্তত ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে।

    আরও পড়ুন: বছরের শেষ দিনেও শীত উধাও! কলকাতায় ঠান্ডা কবে থেকে?

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। অপরদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার শুকনো থাকলেও কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন বাংলার রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে (West Bengal Weather)।

    দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় বৃষ্টি হয়েছে গতকাল রাতেও। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ২ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather)।

  • Kolkata Weather: শুক্রবারও শহরে শীতের আমেজ! কেমন থাকবে বর্ষশেষের রাত?

    Kolkata Weather: শুক্রবারও শহরে শীতের আমেজ! কেমন থাকবে বর্ষশেষের রাত?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষশেষে ফের শীতের ঝড়ো ইনিংস। কনকনে ঠান্ডাকে সঙ্গী করেই নতুন বছরে পা দিতে চলেছে শহর কলকাতা, বলছে আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে রাজ্যে ফিরেছে শীতের আমেজ। এক ধাক্কায় ৬ ডিগ্রি নেমেছিল পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের  সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বইছে উত্তুরে হাওয়া। তবে, আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঠান্ডার আমেজ থাকলেও বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর এবং নতুন বছরের একেবারে শুরুতে অর্থাৎ ১ জানুয়ারি থেকে প্রথম কয়েকদিন গায়েব হয়ে যেতে পারে কনকনে হিমেল হাওয়া। 

    শীতের আর একটা স্পেল

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিন কলকাতায় তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। ফলে বছর শেষের দিন ও নতুন বছরের প্রথম দিনে শহরে শীতের আমেজ থাকবে। বছরের প্রথম দিন শীতের রোদ গায়ে মেখেই বনভোজনে যেতে পারবে শহরবাসী।  শুক্রবার সকাল থেকেই শীতের শিরশিরানি ভাব বজায় রয়েছে। সকালে আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। শুক্রবার কলকাতায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। আগামী কয়েক দিন সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও কনকনে ঠান্ডার দাপট বজায় রয়েছে।

    আরও পড়ুন: এক লাফে ৬ ডিগ্রি পারদ পতন, শীত ফিরল কলকাতায়, থাকবে কতদিন?

    এই বছর সেভাবে শীতের দেখা পায়নি বঙ্গবাসী। প্রথমের দিক কিছুটা ঠান্ডা পড়লেও বারে বারে শীতের আমেজে ব্যঘাত ঘটেছে। চলতি বছর ডিসেম্বরের প্রথম দিকে এক ধাক্কায় অনেকটা পারদ নেমেছিল কলকাতায়। কিন্তু বড়দিনের সময় উধাও হয়ে যায় শীত। বাড়তে থাকে তাপমাত্রা। চলতি সপ্তাহের শুরুতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছিল। তবে ফের একবার পারদ পতন ঘটেছে বঙ্গে। যদিও  বর্ষবরণের রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় থেকে জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kolkata Weather: বড়দিনে কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

    Kolkata Weather: বড়দিনে কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরজুড়ে উৎসবের মরশুম। আজ বড়দিন। উৎসবের মেজাজে ইতিমধ্যেই সাজ সাজ রব। ক্রিসমাসে শীতপ্রেমীরা কনকনে ঠান্ডার অপেক্ষাতেই থাকে। কিন্তু এই বছর কনকনে ঠান্ডায় বড়দিন উপভোগের আনন্দ আর হবে না। বছর প্রায় শেষ হতে চললেও হাড় কাঁপানো শীত এখনও অধরা বঙ্গের বুকে। ভোরের দিকে তাপমাত্রার পারদ নিচে নামলেও বেলা বাড়লে সূর্যের প্রকোপে শীতের আমেজ আর অনুভূত হচ্ছে না। জানা গিয়েছে, এবারের বড়দিনে গরম থাকবে। আগামী ২৪ ঘণ্টা পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বেড়ে যাবে।

    কলকাতায় আবহাওয়া

    শনিবার থেকেই শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া মানুষের ভিড়। হালকা শীতের আমেজ শহরে। বড়দিনে বাড়বে শহরের তাপমাত্রা। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। তবে আগামীকাল এই তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ২৮ তারিখ পর্যন্ত তাপমাত্রার এই বৃদ্ধি জারি থাকবে।

    পারদ কেন ঊর্ধ্বমুখী?

    শনিবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। যার ফলে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। আর জলীয় বাষ্পের প্রভাবে স্বাভাবিকভাবেই আবহাওয়া পরিবর্তন হবে বড়দিনের দিনে। ফলে কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকার তাপমাত্রা একটু বাড়বে৷ কলকাতা-সহ পুরো রাজ্যেও সোমবার, মঙ্গলবার তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে।

    আরও পড়ুন: বাড়ছে করোনা সংক্রমণ! বড়দিনে কোভিড-বিধি মেনে চলার পরামর্শ

    উত্তরবঙ্গের আবহাওয়া

    আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ ডিসেম্বর সোমবার সকালে শুধুমাত্র দার্জিলিং জেলার কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদহে ঘন কুয়াশায় দৃশ্যশূন্যতা দেখতে পাওয়া যাবে৷ ৫০ থেকে ২০০ মিটার থাকবে দৃশ্যমানতা৷ এদিন থেকে পরপর চার দিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী চার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

    কবে শীত?

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে তাপমাত্রা আবার নিম্নমুখী হবে। বছর শেষে ২৯ ও ৩০ ডিসেম্বর তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে কলকাতায়। গোটা রাজ্যেরই তাপমাত্রা নামবে বছর শেষে। উত্তরবঙ্গেও তাপমাত্রা ২৯ ডিসেম্বর থেকে কমতে শুরু করবে।

  • Kolkata Weather: এক লাফে ৬ ডিগ্রি পারদ পতন, শীত ফিরল কলকাতায়, থাকবে কতদিন?

    Kolkata Weather: এক লাফে ৬ ডিগ্রি পারদ পতন, শীত ফিরল কলকাতায়, থাকবে কতদিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এক লাফে তাপমাত্রায় পতন হল ৬ ডিগ্রি। এক ধাক্কায় ৬ ডিগ্রি নামল পারদ (Kolkata Weather)। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ভোরের দিকে কুয়াশা ছিল। কিন্তু বেলা বাড়তেই গায়েব কুয়াশা। দেখা মিলল পরিষ্কার আকাশের। 
     
    আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ ও কাল পারদ নামলেও, শনি ও রবিবার তাপমাত্রা (Kolkata Weather) ফের বাড়তে পারে। ফলে বর্ষবরণে শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে শীত পড়বে না। প্রসঙ্গত, বড়দিনেও শীতের আমেজ থেকে বঞ্চিত থেকেছে রাজ্যবাসী। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি।

    আরও পড়ুন: ১৪৫৮ পদে নিয়োগ করতে চলেছে সিআরপিএফ, জানুন বিস্তারিত

    সম্প্রতি কয়েকদিন কেমন ছিল কলকাতার তাপমাত্রা?

    ২২ ডিসেম্বর ১৪.৮ ডিগ্রি,
    ২৩ ডিসেম্বর ১৪.৬ ডিগ্রি,
    ২৪ ডিসেম্বর ১৪.৮ ডিগ্রি,
    ২৫ ডিসেম্বর ১৭.২ ডিগ্রি,
    ২৬ ডিসেম্বর ২০.৩ ডিগ্রি,
    ২৭ ডিসেম্বর ২০.৭ ডিগ্রি (উষ্ণতম),
    ২৮ ডিসেম্বর ২০.৬ ডিগ্রি,
    ২৯ ডিসেম্বর ১৪.৪ ডিগ্রি

    শীতে কাঁপছে উত্তর এবং পশ্চিম ভারত। কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে চণ্ডীগড়-সহ একাধিক শহরে (Kolkata Weather)। তার সঙ্গে পাল্লা দিচ্ছে কুয়াশা। শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি চলায় দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে পারদ অনেকটাই নেমেছে। বিপরীত ঘূর্ণাবর্তের জলীয় বাষ্পের শক্তিশালী দেওয়াল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেই কনকনে হাওয়া ঢুকতে দেয়নি বড়দিনে। সেই বাধা সরতেই ফিরেছে শীত। বিহার এবং ঝাড়খণ্ডে তীব্র শীত। তাই এই রাজ্যের পশ্চিমাঞ্চল সহ উত্তরবঙ্গের সমতলের বিহার লাগোয়া জেলাতেও শীতের কামড় অনুভূত হচ্ছে। মেঘমুক্ত পরিস্কার আকাশ রয়েছে এখানে। জলীয় বাষ্পের দেওয়াল সরার ফলে শুষ্কতার অনুভূতি মিলছে। দক্ষিণবঙ্গে আপাতত ৪ থেকে ৫ দিন থাকবে শুষ্ক ও পরিচ্ছন্ন আবহাওয়া। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাসের পরিমান বেড়ে যাওয়ায় এবং উত্তর পশ্চিমী শীতল বায়ু দুর্বল পড়ার কারণে কয়েকদিন ধরে বেড়ে যায় তাপমাত্রা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Kolkata Weather: আজও তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে, বর্ষবরণে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    Kolkata Weather: আজও তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে, বর্ষবরণে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: কুয়াশার চাদরে ঢেকেছে রাজ্য। কলকাতাতেও কুয়াশা। সূত্রের খবর অনুযায়ী, বুধরাত ভোররাতে কলকাতার কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। আর এদিকে বছর শেষের দিকে, তবুও পারদ ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে আবহাওয়ার খামখেয়ালি আচরণ ক্রমশই লাগামছাড়া হয়ে উঠছে। আজও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০০৪ সালে ২১ শে ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার ১৮ বছরের রেকর্ড ভেঙে গিয়েছে কলকাতায়। ডিসেম্বরের শেষ, তবুও নেই ঠান্ডা। ফলে শহরবাসী শীতের অপেক্ষায়। তবে হাওয়া অফিস শীত নিয়ে খুশির খবর দিয়েছে। ইঙ্গিত, আজ থেকেই হতে পারে আবহাওয়ার বিশাল পরিবর্তন।

    কলকাতার আবহাওয়া

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ থাকবে আংশিক মেঘলা আকাশ। ভোররাতে কলকাতার কয়েকটি জায়গা থেকে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গিয়েছে। কুয়াশা থাকার সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি হয়েই চলেছে। তবে আবহবিদরা জানিয়েছেন, আজ থেকেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বর্ষবরণে জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ ফিরবে।

    আরএমসি কলকাতার ওয়েবসাইট অনুযায়ী, ৩১ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি। ১ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি। ২ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি। এবং ৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয়ার পরিস্থিতি এমন কেন?

    আবহাওয়া অফিস জানাচ্ছে, উচ্চচাপের কারণে জলীয় বাষ্পের অতিরিক্ত প্রবেশের ফলেই আবহাওয়ার এই পরিবর্তন। আবহবিদরা এর আগেই বলেছিলেন, উত্তুরে হাওয়া বাধা পাওয়ার পাশাপাশি, দক্ষিণা বাতাস ঢুকতে শুরু করায় জলীয় বাষ্প তৈরি হওয়ার কারণে কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়ছে। তবে বুধবার দুপুরের পর থেকেই রাজ্যে হাওয়া বদল হবে। আবহাওয়া দফতর জানায়, বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ। বছর শেষে কনকনে ঠান্ডা না থাকলেও, ফিরবে শীতের আমেজ।  

  • West Bengal Weather: উষ্ণতম ডিসেম্বর! কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাই ২০ ডিগ্রির উপর!

    West Bengal Weather: উষ্ণতম ডিসেম্বর! কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাই ২০ ডিগ্রির উপর!

    মাধ্যম নিউজ ডেস্ক: তাপমাত্রা বৃদ্ধি জারি। পারদ ঊর্ধ্বমুখী হয়ে পৌঁছে গেল ২০ ডিগ্রিরও উপরে। আবহবিদরা জানিয়েছেন, আজ উষ্ণতম ডিসেম্বর। এমন গরম শীতকালে গত কয়েক বছরে পড়েনি। এর আগে ২০০৪ ও ২০১৩ সালের ডিসেম্বরে তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে উঠেছিল। ২০১৩ সালে ২৪ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। ২৬ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আর ২০০৪ সালে ২১  ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে কবে ফিরবে শীতের আমেজ, কবে পড়বে কনকনে ঠান্ডা, তারই অপেক্ষায় শহরবাসী (West Bengal Weather)।

    কলকাতার আবহাওয়া

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন থাকবে আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে কুয়াশা ছিল। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। সোমবার ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার এই তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ৪৮ ঘন্টায় তাপমাত্রা বেড়েছে ছয় ডিগ্রির মত। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ (West Bengal Weather)।

    আরও পড়ুন: শহরে উধাও শীত! ঘূর্ণাবর্তের জেরে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ৬ ডিগ্রিরও বেশি!

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। আবার কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আর বুধবার থেকে পরপর ৩-৪ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গেরও সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এরপর বুধবার থেকে পরপর ৩-৪ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মত হ্রাস পেতে পারে, সূত্রের খবর অনুযায়ী। এই মুহূর্তে রাজ্যে রয়েছে দক্ষিণ পশ্চিমী বায়ু, যা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা নিয়ে আসছে। যার জেরে বাড়ছে তাপমাত্রা (West Bengal Weather)। 

    ফের কবে শীত?

    ২৯-৩১ ডিসেম্বর নাগাদ তথা বর্ষশেষের সময় কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আগামীকাল থেকেই ফের উত্তর-পশ্চিম বায়ুর প্রভাব বাড়বে। যার ফলে আবারও তাপমাত্রা নামতে শুরু করবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

  • West Bengal Weather: রাজ্যে শীতের লুকোচুরি খেলা! বড়দিনে ফের বাড়বে তাপমাত্রা?

    West Bengal Weather: রাজ্যে শীতের লুকোচুরি খেলা! বড়দিনে ফের বাড়বে তাপমাত্রা?

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল একধাক্কায় শহর কলকাতার তাপমাত্রা বেড়ে গিয়েছিল সাড়ে তিন ডিগ্রিরও বেশি। কিন্তু আজ ফের তাপমাত্রা সামান্য কমল। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবারের পর থেকে ফের শীতের দাপুটে স্পেল শুরু হতে পারে। চলতি সপ্তাহের শেষেই বড়দিন। তার আগে শীতের আমেজ বজায় থাকলেও কনকনে শীত না পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ শীতের মাঝে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। আর উত্তুরে হাওয়ার প্রভাব কমবে তার ফলেই চড়বে পারদ (West Bengal Weather)।

    কলকাতার আবহাওয়া

    শহরে পারদ ওঠা-নামা জারি রয়েছে। সোমবার তাপমাত্রা বেড়ে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু আজ তা সামান্য কমে দাঁড়িয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। হাওয়া অফিস সূত্রে খবর, সারা দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছিই থাকবে। সকালের আকাশে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিস্কার হবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও আবহবিদরা জানিয়েছেন (West Bengal Weather)।

    ঘূর্ণাবর্তের ফলে চড়বে পারদ

    আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকেই হাওয়া বদল হবে রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। এর ফলেই বড়দিনে কার্যত আরও বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা থাকায় শহরবাসীর শীত উপভোগ করা হবে না বড়দিনে। আবহবিদদের মতে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার ফলে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। অন্যদিকে উত্তর পশ্চিমের হাওয়ার গতি কমেছে। ফলে শুক্রবারের পর থেকে রাজ্যে তাপমাত্রা বাড়বে (West Bengal Weather)।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গে ভালোই শীত পড়েছে। ঘন কুয়াশাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে বিশেষত দার্জিলিং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাহাড়ে। এছাড়া রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে। তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন নেই আগামী কয়েকদিনে (West Bengal Weather)।

    দক্ষিণবঙ্গের উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশা থাকতে পারে। আকাশ মূলত পরিস্কারই থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকায় শীতের আমেজ থাকবে দিনভর। তবে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জাঁকিয়ে শীত পড়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather)।

LinkedIn
Share