Tag: kolkata weather

kolkata weather

  • Cyclone Dana: ‘দানা’র দাপটে উত্তাল দিঘা-মন্দারমণি, ভোর-রাত থেকেই নাগাড়ে বৃষ্টি কলকাতায়

    Cyclone Dana: ‘দানা’র দাপটে উত্তাল দিঘা-মন্দারমণি, ভোর-রাত থেকেই নাগাড়ে বৃষ্টি কলকাতায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘দানা’-র (Cyclone Dana) প্রভাবে সকাল থেকেই কলকাতার আকাশজুড়ে কালো মেঘ। চলছে মুষলধারে বৃষ্টি (Rainfall in Kolkata)। মাঝেমাঝেই ঝোড়ো হাওয়া বইছে। রাতভর ঝড়-বৃষ্টির প্রকোপ বেশি না হলেও শুক্রের সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া শহরে। ঘূর্ণিঝড় ‘দানা’-র পিছনের দিকের অংশ এখন স্থলভাগে প্রবেশ করছে। ভূভাগে প্রবেশের সঙ্গে সঙ্গে ক্রমে শক্তি হারাতে শুরু করেছে ‘দানা’ (Cyclone Dana)। তবে এই ঘূর্ণিঝড়ের পূর্বদিকের বাইরের যে ‘ব্যান্ড’ রয়েছে, তার প্রভাবে সকাল থেকেই কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় টানা বৃষ্টি হচ্ছে (Heavy Rainfall Alert)। 

    ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি

    শুক্রবার ভোররাত থেকেই কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাগাতার ভারী বৃষ্টি (Heavy Rainfall Alert) হচ্ছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, এই বৃষ্টি দিনভর চলবে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় জারি অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা (Heavy Rainfall Alert)। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জারি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ঝোড়ো হাওয়ার দাপট থাকবে (Cyclone Dana)। পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ ১২০ কিলোমিটার, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সাগরদ্বীপ এবং সুন্দরবনে সর্বোচ্চ ১০০ কিমি, দক্ষিণ ২৪ পরগনার বাকি অংশে সর্বোচ্চ ৯০ কিমি এবং উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও বাঁকুড়ায় ৮০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    আরও পড়ুন: ওড়িশায় ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে দানা, রাস্তাঘাট জনমানবশূন্য

    দীঘা-মন্দারমণিতে ‘দানা’-র দাপট (Cyclone Dana)

    হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা ১২ মিনিটে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে ‘দানা’-র। স্থলভাগে প্রবেশ করার সময় এর গতিবেগ ছিল ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা, সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঘূর্ণিঝড়ে (Cyclone Dana)  কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। বহু জায়গায় গাছপালা ভেঙে গিয়েছে। জলোচ্ছ্বাসে মন্দারমণির নিচু জমিতে ঢুকে পড়েছে নোনা জল। গতকাল, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সমুদ্রের রুদ্র রূপ দেখা যায়। তবে, আজ ভোর থেকে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। কিন্তু এখনও ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্র উত্তাল রয়েছে। রাতে ২টো নাগাদ বেড়ে গিয়েছিল সমুদ্রের জলস্তর। যার জেরে গার্ডওয়াল টপকে চলে আসে ঢেউ। বেশকিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে। তার মোকাবিলায় নেমে পড়েছে এনডিআরএফের টিম। বেশ কিছু জায়গায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়াও শুরু হয়েছে। ঝড়ের (Cyclone Dana) দাপট রয়েছে বকখালিতেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: কোজাগরীতে বৃষ্টি কলকাতায়, লক্ষ্মী পুজোয় কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

    Weather Update: কোজাগরীতে বৃষ্টি কলকাতায়, লক্ষ্মী পুজোয় কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষামঙ্গলের বিদায়। ১৫ অক্টোবর দেশ থেকে বিদায় নিল বর্ষা। ২০২৪ সালের মতো দক্ষিণ ভারত থেকেও শেষমেষ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে, বলে জানাল হাওয়া অফিস (Weather Update)। তবে, লক্ষ্মীপুজোর পরও নিম্নচাপের প্রভাবে বঙ্গের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকালেই এক পশলা বৃষ্টিতে ভিজল মহানগরের একাংশ। 

    কোথায় নিম্নচাপের অবস্থান

    আইএমডি জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছিল। দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে সেটি একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার অর্থাৎ ১৫ অক্টোবর বিকেল নাগাদ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত হয়েছে নিম্নচাপটি। সেটি এখন চেন্নাই থেকে প্রায় ৪৯০ কিমি আছে। পুদুচেরি থেকে নিম্নচাপটি ৫০০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছে। এরপর এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তারপর সরতে সরতে উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে পুদুচেরি এবং নেলোরের মধ্যে দিয়ে। চেন্নাইয়ের কাছাকাছি নিম্নচাপটি পৌঁছবে ১৭ অক্টোবর ভোরে। এর প্রভাবেই হালকা বৃষ্টি (Weather Update) হতে পারে দক্ষিণবঙ্গে। 

    কোথায় কোথায় বৃষ্টি

    লক্ষ্মী পুজো এবার দুই দিন ধরে। বুধবার থেকে তিথি শুরু। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এই দুদিনই ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বুধবার সকালে কোজাগরীর দিনেই, এক পশলা বৃষ্টিতে ভিজল মহানগরের একাংশ। পূর্বাভাস, এদিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি (Weather Update) হতে পারে।

    শহরের আবহাওয়া

    হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী ২১ অক্টোবর পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিকে ১৬ ও ১৭ অক্টোবর শহরের সর্বোচ্চ পারদ ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রির ঘরে। এরপর ১৮ তারিখ সর্বোচ্চ পারদ ৩১ ডিগ্রির ঘরে নামতে পারে। এরপর ১৯ অক্টোবর ফের তা ৩২ হতে পারে। এরপর ২০ এবং ২১ অক্টোবর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • West Bengal Weather: উত্তর ও দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস, কোথায় কবে ভারী বৃষ্টি? দেখে নিন একনজরে…

    West Bengal Weather: উত্তর ও দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস, কোথায় কবে ভারী বৃষ্টি? দেখে নিন একনজরে…

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির (West Bengal Weather) পূর্বাভাস রয়েছে বিভিন্ন জেলায়। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন সমুদ্র উত্তাল থাকবে।

    দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি (Rainfall Update)

    সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার ভারি বৃষ্টির পূর্বাভাস (Rainfall Update) রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায়।

    বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে (West Bengal Weather)

    সোমবার কলকাতা শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বর্ষায় এখনও পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে। এ বছর (West Bengal Weather) বর্ষার শুরুই হয়েছিল উত্তরবঙ্গ থেকে। মৌসুমী বায়ু প্রবেশ করার পর উত্তরবঙ্গে বৃষ্টির জেরে বিভিন্ন নদী ফুঁসতে শুরু করেছে। সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলা কালিম্পং ও জলপাইগুড়িতে।

    আরও পড়ুন: নামখানায় ভগ্নদশা আইসিডিএস সেন্টারের, ত্রিপল খাটিয়ে চলছে ক্লাস!

    প্রসঙ্গত জুন মাসের মত জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। পরিসংখ্যান বলছে, সামগ্রিকভাবে ৪৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে এখন পর্যন্ত। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হলেও জুলাই মাসে (Rainfall Update) এই ঘাটতি পূরণ হবে না বলেই মত আলিপুর আবহাওয়া দফতরের।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • West Bengal Weather Update: নিম্নচাপের জেরে বঙ্গ জুড়ে বৃষ্টি, মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধাজ্ঞা

    West Bengal Weather Update: নিম্নচাপের জেরে বঙ্গ জুড়ে বৃষ্টি, মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধাজ্ঞা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী কয়েক দিন বর্ষা হবে বঙ্গ জুড়ে। স্বস্তির বৃষ্টি বেশ কয়েকদিন স্থায়ী হবে এমনটাই পূর্বানুমান আবহাওয়া দফতরের। একাধিক জেলায় (West Bengal Weather Update) দুর্যোগের সম্ভাবনাও তৈরি হয়েছে। শুক্রবার থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাত হবে। বঙ্গোপসাগরে ঘনিয়েছে নিম্নচাপ। যা উড়িষ্যার দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে বঙ্গেও বৃষ্টিপাত হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে মৌসম ভবন।

    ২১ জুলাইয়ের সভা নিয়ে চিন্তা শাসকের (West Bengal Weather Update)

    উত্তরবঙ্গের পাঁচটি জেলা সহ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলায় মাঝারি বৃষ্টি হবে (West Bengal Weather Update) বলে জানিয়েছে হাওয়া অফিস। ২০ এবং ২১ জুলাই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের অনুমান ২১ জুলাই কলকাতায় (Kolkata Weather) ভারী বৃষ্টি হতে পারে।

    আরও পড়ুন: শ্রাবণ মাসে তারকেশ্বরে নামবে ভক্তদের ঢল, বিশেষ ট্রেন চালাবে রেল

    সে ক্ষেত্রে ২১ জুলাইয়ের সভা পণ্ড হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। প্রতিবছর রাজ্যের শাসক দল ২১ জুলাই কলকাতায় একটি সমাবেশ করে থাকে। বৃষ্টির জেরে সমাবেশ নিয়ে চিন্তিত শাসক শিবির।

    মৎস্যজীবীদের সুমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

    বাংলার উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের উত্তরের অংশ ঝঞ্ঝাপূর্ণ হবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে সমুদ্র ও উপকুলে। ১৯ থেকে ২২ জুলাই ঝঞ্ঝা থাকবে সমুদ্রে। সেই সময় (West Bengal Weather Update)  সাগর অত্যন্ত চঞ্চল থাকবে। এই সময় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।   

  • Weather Update: ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ! কী বলল হাওয়া অফিস?

    Weather Update: ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ! কী বলল হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা এসেছে। গত সপ্তাহ থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে শহরে (Rainfall in Kolkata)। নেমেছে তাপমাত্রার পারদও। আর্দ্রতা জনিত অস্বস্তি যদিও রয়েছে। আলিপুর হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, আগামী ৪ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী সাতদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে তাই বাংলার উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

    হাওয়া অফিসের সতর্কতা

    বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি নিম্নচাপ রয়েছে। তার ফলে সোমবার থেকে সমুদ্রে উত্তাল হতে পারে। আবহবিদেরা (Weather Update) জানিয়েছেন, সোমবার এবং মঙ্গলবার মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারবেন না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।  আগামী দু’দিন নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ঝোড়ো আবহাওয়া থাকার সম্ভাবনা। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। সোমবার এবং মঙ্গলবার উপকূলে ঢেউয়ের উচ্চতাও বেশি হতে পারে।

    ভারী বৃষ্টির সম্ভাবনা

    বুধবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। বেশি বৃষ্টি হবে কলকাতাতেও (Rainfall in Kolkata)। সোমবার সকাল থেকে শহরের আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার কিছুটা বেশি বৃষ্টি কলকাতায়। এদিন রাতের তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে বেড়ে ২৭.৯ ডিগ্রি। রবিবার দিনের তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি থেকে কমে ৩০.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ থেকে ৯৬ শতাংশ। সামান্য বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায়। 

    আরও পড়ুন: বার্বাডোজে ‘বন্দি’ রোহিতরা! বন্ধ বিমানবন্দর,কী ভাবে ফিরবেন দেশে?

    উত্তরে বৃষ্টি চলছেই

    উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙে সোমবার এবং বুধবার ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update:  শনি সকালেও ঘামছে শহরবাসী, আজ বিকেল থেকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: শনি সকালেও ঘামছে শহরবাসী, আজ বিকেল থেকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: আষাঢ়ের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনও দক্ষিণবঙ্গে (Weather Update) বর্ষার দেখা মেলেনি। গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। শনিবারও সকাল থেকেই ঘাম ঝড়ছে শহরবাসীর। একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৪০ ডিগ্রির গণ্ডি। তবে এবার স্বস্তির খবর দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, শনিবার থেকেই ঝড়বৃষ্টির (Monsoon) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। 

    কবে থেকে বৃষ্টি

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই শনিবার বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার বেগ কোথাও কোথাও হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বৃষ্টিপাত চলতে পারে বুধবার পর্যন্ত। যদিও বর্ষা আসতে এখনও একটু দেরি। 

    দক্ষিণে বর্ষার প্রবেশ

    মৌসম ভবনের পূর্বাভাস (Weather Update), আগামী চার-পাঁচ দিনের মধ্যে বর্ষা (Monsoon) আসতে পারে দক্ষিণবঙ্গে। আবহবিদেরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী চার-পাঁচ দিনের মধ্যে ওড়িশা, অন্ধ্র উপকূল, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বিহারের কিছু অংশে অগ্রসর হতে পারে। আগামীকাল অর্থাৎ ১৬ জুন থেকেই এটির অবস্থানে বদল হতে শুরু করবে। ১৭ তারিখ বিকেলের মধ্যে উত্তরের মালদা এবং দুই দিনাজপুর সহ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আনুষ্ঠানিক প্রবেশ ঘটবে বর্ষার। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অর্থাৎ ১৮ থেকে ১৯ জুনের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। প্রথম দিকে অর্থাৎ ২০ বা ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বর্ষা কিছুটা দুর্বল থাকবে। প্রত্যাশার চেয়ে কম বৃষ্টি হবে। কিছুটা বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। তবে সেই আক্ষেপ পূরণ হবে ২২ থেকে ২৭ জুনের মধ্যে। বর্ষার বৃষ্টি শুরু হবে দক্ষিণের সব জেলায়। কমবে তাপমাত্রা।

    শহরের তাপমাত্রা

    শুক্রবার শহর কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য বেড়ে ৩০.২ ডিগ্রি হয়েছিল। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। শনিবার দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে কিছুটা বেড়ে ৩৭.৪ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরে ৫৪ শতাংশ। সকালে ৮৫ শতাংশ। দুপুরের পর প্রায় ১০০ শতাংশের কাছাকাছি পৌঁছবে।

    আরও পড়ুন: উষ্ণ আলিঙ্গন বাইডেনকে, খালিস্তানি সমস্যার মধ্যেও ট্রুডোর হাতে হাত রেখে সৌজন্য মোদির

    উত্তরে কতদিন ভারী বৃষ্টির শঙ্কা

    দক্ষিণ যখন গরমে কাহিল, তখন অন্য পরিস্থিতি উত্তরবঙ্গে। সেখানে বর্ষা (Monsoon) ঢুকে গিয়েছে জুনের প্রথম সপ্তাহেই। গত কয়েক দিন প্রবল বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে। সেখানে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনাও রয়েছে। টানা বৃষ্টিতে ধস নেমেছে পাহাড়ে। সিকিমে আটকে পড়েছেন পর্যটকেরা। তিস্তার জল ক্রমশ বাড়ছে। এর মাঝে শনিবারও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং— তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই তিন জেলায় ঝড়বৃষ্টির লাল সতর্কতাও জারি করা হয়েছে। পূর্ব থেকে পশ্চিম একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত সেটি আসাম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার ও উত্তরবঙ্গের উপরে। মূলত এর টানেই উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় অতি ভারী এবং নীচের দিকের জেলায় ভারী বৃষ্টি চলবে আগামী অন্তত আরও ৫ দিন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • West Bengal Weather: রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলায় সতর্কবার্তা? জানাল আবহাওয়া দফতর

    West Bengal Weather: রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলায় সতর্কবার্তা? জানাল আবহাওয়া দফতর

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিমধ্যেই প্রাক বর্ষার সম্মুখীন হয়েছে রাজ্য৷ উত্তরবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন আপাতত কয়েকদিন উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও বৃষ্টি (Rainfall in South Bengal) চলবে। মঙ্গলবার পর্যন্ত কিছু কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather) রয়েছে। যদিও রবিবারের পর থেকে কলকাতায় শুকনো আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (West Bengal Weather) আগামী দিন তিনেক ঝড় বৃষ্টির দাপট চলতে পারে। শহর কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় চলবে বৃষ্টি। বৃষ্টির (Rainfall in South Bengal) সঙ্গে এই জেলাগুলিতে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হাওয়ার বেগ আরও বেশি থাকবে। জানা গিয়েছে ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগেও হাওয়া বইতে পারে ওই চার জেলায়।

    উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

    উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে ইতিমধ্যেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরের পাঁচ জেলায় (West Bengal Weather) রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরের তিন জেলায়। 

    আরও পড়ুন: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

    শহরের আবহাওয়া (West Bengal Weather) 

    অন্যদিকে কলকাতায় রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ। শহরে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে। তারপর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। 
    অতএব বোঝাই যাচ্ছে কম-বেশি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির (Rainfall in South Bengal) সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া৷ ইতিমধ্যেই সতর্কতা জারি (West Bengal Weather) করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে ঝড়-বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: প্রাক বর্ষার বৃষ্টি শুরু রাজ্যে! শনিতে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

    Weather Update: প্রাক বর্ষার বৃষ্টি শুরু রাজ্যে! শনিতে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য জুড়েই প্রাক বর্ষার বৃষ্টি (Pre Monsoon Rainfall) শুরু। মৌসুমী বায়ু এগিয়ে আসায় রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। ফলে আপাতত কদিন প্রাক বর্ষার এই বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। সুতরাং উইকেন্ডেও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির দাপট থাকবে। শুধু শনি-রবি নয়, বরং জুন মাসের ৩ ও ৪ তারিখেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। জারি হয়েছে হলুদ সতর্কতাও। 

    রাজ্যজুড়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু

    বৃহস্পতিবার ৩০ মে নির্ধারিত সময়ে কেরলে প্রবেশ করেছে বর্ষা। ফলে এর প্রভাবে শনিবার থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Weather Update)। আবহাওয়া দফতর জানিয়েছে, দেশের দক্ষিণ প্রান্তে বর্ষা এসে গিয়েছে। সব কিছু ঠিক থাকলে এ বার নির্ধারিত সময়ের আগেই রাজ্যে ঢুকবে মৌসুমি বায়ু। তাই হঠাৎ এই বৃষ্টিকে প্রাক্-বর্ষার বৃষ্টি (Pre Monsoon Rainfall) বলছে হাওয়া অফিস। 

    প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল কলকাতাও

    বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। এর ফলে রাতের তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় সকাল থেকে রেহাই মিলেছে গরম থেকে। পূর্বাভাস অনুযায়ী আগামী চার-পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় (Kolkata Rainfall)।

    কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? (Weather Update)

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, ‘শনি, রবি, সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’ কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে শনিবার ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে। শনিবার থেকে ঝড়-বৃষ্টি (Pre Monsoon Rainfall) আরও বেশি পরিমাণে শুরু হবে।  কলকাতার পাশাপাশি  বীরভূম, পশ্চিম বর্ধমান , দুই মেদিনীপুর, দুই  ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামের কিছু কিছু জায়গাতে আগামী দু তিন দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। 

    আরও পড়ুন: হাসিমারা থেকে ২৯০ কিমি দূরে ‘স্টেলথ’ যুদ্ধবিমান মোতায়েন চিনের! কী প্রস্তুতি ভারতের?

    উত্তরের আবহাওয়া 

    দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই তিন জেলায় বৃষ্টি (West Bengal weather) বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Pre Monsoon Rainfall)। শনিবার থেকে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে (Weather Update)। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের দাপটে সোমবার বিকেলেও বৃষ্টি শহরে, কবে কাটবে দুর্যোগ?

    Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের দাপটে সোমবার বিকেলেও বৃষ্টি শহরে, কবে কাটবে দুর্যোগ?

    মাধ্যম নিউজ ডেস্ক: অঝোরে বৃষ্টি (Rain in Kolkata) হচ্ছে শহর কলকাতায়। রবিবার দুপুর থেকে শুরু হয়ে সোমবার বিকেল এখনও থামার নাম নেই। ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাবে সপ্তাহের প্রথম দিনে কার্যত অবরুদ্ধ শহর। ঘর বন্দি সাধারণ মানুষ। যাঁরা বেরিয়েছেন, তাঁরা দুর্ভোগের শিকার। উত্তর কলকাতার বেশিরভাগ এলাকাই কার্যত জলে ভাসছে। ক্যামাকস্ট্রিট, বালিগঞ্জ, পার্ক সার্কাস সহ জলমগ্ন শহরের একাধিক এলাকা।  

    কী বলছে হাওয়া অফিস

    আলিপুরের তরফে জানানো হয়েছে, শক্তি খুইয়ে ক্রমশ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে রেমাল (Cyclone Remal)। প্রতি ঘণ্টায় ঝড়টির গতিবেগ মাত্র ১৫ কিলোমিটার। সোমবার বিকেলের দিকে ঝড়টি আরও খানিকটা শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে মনে করছেন আবহবিদেরা। রাতের দিকে গভীর নিম্নচাপটি আরও উত্তর-পূর্বে অগ্রসর হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের মধ্যবর্তী জেলাগুলির উপর দিয়ে যাওয়ার সময় দুর্যোগ ঘটাবে রেমাল।

    কবে কমবে বৃষ্টি

    আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নদিয়া এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির (Rain in Kolkata) কারণে সোমবার সারা দিন গেরুয়া সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনায়। ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান এবং দুই মেদিনীপুরে। তবে উপকূলবর্তী জেলাগুলির তুলনায় এবার দক্ষিণবঙ্গের উপর দিকের জেলাগুলিতে ঝড়বৃষ্টির (Cyclone Remal) প্রাবল্য বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

    পুনরায় চালু মেট্রো পরিষেবা

    ট্রেন ও বিমান পরিষেবার মতোই রেমালের জেরে আংশিক ব্যাহত হয় মেট্রো পরিষেবা। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে মেট্রো চলাচল বিঘ্নিত হওয়ায় বিপাকে পড়তে হয় বহু যাত্রীদের। এদিন সকালে প্রায় ৪ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ ছিল পরিষেবা। এদিন পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মধ্যবর্তী ট্র্যাকগুলিতে জল জমার খবর সামনে আসে। এরফলে আংশিকভাবে বিঘ্নিত হয় পরিষেবা। সকাল ৭টা ৫১ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যবর্তী স্টেশনগুলিতে মেট্রো চলাচল বন্ধ থাকার ফলে বিপাকে পড়েন বহু যাত্রী। এরপর ১২টা ৫ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো চলাচল শুরু হয়। 

    আরও পড়ুন:রেমালের প্রকোপে প্রায় দশ ঘণ্টা পর শিয়ালদা দক্ষিণ শাখায় চলল ট্রেন

    রাস্তায় যানবাহন কম

    এদিন ব্যাপক সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। একাধিক রাস্তায় গাছ পড়ে থাকার কারণে গাড়ির গতি স্লথ ছিল। তার উপর বৃষ্টি (Rain in Kolkata)। সুযোগ বুঝে অ্যাপ ক্যাবগুলিও ভাড়া বাড়িয়েছিল কয়েকগুণ। রাস্তাঘাটে এদিন বাস এবং ট্যাক্সির সংখ্যাও ছিল হাতে গোনা। শেয়ার ক্যাবগুলিও এদিন চড়া দাম হাঁকিয় পরিস্থিতির সুযোগ নেয়, অভিযোগ যাত্রীদের।

    বেশি বৃষ্টি বেহালা-বালিগঞ্জে

    ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) দাপটে রবিবার রাতে শহরে নানা জায়গায় রাস্তায় ছিঁড়ে পড়ে রয়েছে বিদ্যুতের তার। শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ায় অবরুদ্ধ বিভিন্ন রাস্তা। কলকাতা পুরসভার  হিসেব অনুযায়ী সব থেকে বেশি বৃষ্টি হয়েছে বেহালা ও বালিগঞ্জে। কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা গাছ সরানোর কাজ চালাচ্ছে। তবে বৃষ্টির কারণে ভেঙে পড়া গাছ সরাতে বেগ পেতে হচ্ছে।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: রেমাল-দুর্যোগে কলকাতায় দুর্ভোগ! রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর, সোমেও জারি সতর্কতা

    Cyclone Remal: রেমাল-দুর্যোগে কলকাতায় দুর্ভোগ! রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর, সোমেও জারি সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাবে বিপর্যস্ত কলকাতার বিভিন্ন অংশ। রাতভর বৃষ্টির ফলে মহানগরীর বিভিন্ন প্রান্ত জলমগ্ন। কোথাও গোড়ালি সমান তো কোথাও আবার হাঁটু-সমান। তার ওপর, একাধিক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী (Weather Update), কলকাতায় রবিবার রাতেই বৃষ্টি হয়েছে প্রায় ১৪৪ মিলিমিটার। এর সঙ্গেই, সোমবারও শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আরও পড়ুন: সকালেও ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে ভারী বৃষ্টি, রেমালের রেশ সোমেও

    স্তব্ধ কলকাতার রাজপথ

    পুরসভা ও পুলিশের দেওয়া তথ্যানুসারে, রেমালে (Cyclone Remal) বিপর্যস্ত কলকাতার রাজপথ। তিলোত্তমার পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুর-সহ নানা জায়গায় হাঁটুজল জমে। লেক মার্কেট, সল্টলেক, লেকটাউনে গাছ উপড়ে পড়ায় অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তাঘাট। জলমগ্ন বেলেঘাটা, পার্কস্ট্রিট, রবীন্দ্রসদনও। প্রাকৃতিক দুর্যোগে (Weather Update) লন্ডভন্ড সপ্তাহের প্রথম কর্মদিবসের সকাল। রাস্তাঘাট প্রায় ফাঁকা। গাড়ি চলাচল কম। রাস্তাঘাটে বাস, ট্যাক্সির সংখ্যাও খুবই কম। যেগুলি চলছে, তার গতিও অত্যন্ত স্লথ। এদিকে, রাতভর বৃষ্টিতে জল জমে ব্যাহত মেট্রো পরিষেবাও। পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেডের মেট্রো ট্র্যাকে জল জমিার ফলে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। গিরিশপার্ক থেকে টলিগঞ্জ পর্যন্ত চলছে না মেট্রো। ট্র্যাক থেকে দ্রুত জল সরানোর কাজ চলছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। 

    মেডিক্যাল কলেজেও জল

    রেমালের (Cyclone Remal) জেরে বেলাইন শহরের স্বাস্থ্য পরিষেবাও। জলমগ্ন কলকাতা মেডিক্যাল কলেজ। জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী ও তাঁর আত্মীয়দের। হাসপাতালে যাতায়াতের লিফটও বন্ধ, চূড়ান্ত দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে রোগী-পরিজনদের। এরই মধ্যে খবর মিলেছে, ঝড়ের মধ্যে ছেলেকে বাইরে থেকে আনতে গিয়ে মৃত্যু হয়েছে কলকাতার এন্টালি এলাকার এক বাসিন্দার। তবে, কলকাতা বিমানবন্দরে চালু হয়েছে বিমান পরিষেবা। ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) কারণে প্রায় ২১ ঘণ্টা বন্ধ ছিল বিমান চলাচল। শিয়ালদা দক্ষিণ শাখাতেও ট্রেন পরিষেবা সোমবার বেলায় চালু হয়েছে বলে জানা গিয়েছে। 

    এখনও কাটেনি দুর্যোগ

    রবিবার রাত সাড়ে ১২টার মধ্যে রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তবে সাড়ে ১০ ঘণ্টা পার হয়ে গেলেও দুর্যোগের মেঘ বাংলার আকাশ থেকে সরেনি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update), ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাবে সোমবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

    দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদে। এই দুই জেলায় আজ ২০০ মিমি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা। সেই সঙ্গে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। যে কারণে, সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। আরও পড়ুন: প্লাবিত ফ্রেজারগঞ্জ, জল ঢুকেছে নীচু এলাকায়, ভাঙল গাছ, দাপট দেখাল রেমাল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share