Tag: lok sabha

lok sabha

  • Lok Sabha Election 2024: ত্রিপুরায় কিস্তিমাত! বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারে যোগ তিপ্রা মথার

    Lok Sabha Election 2024: ত্রিপুরায় কিস্তিমাত! বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারে যোগ তিপ্রা মথার

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রাক্কালে ত্রিপুরায় কিস্তিমাত বিজেপির! রাজ্যের প্রধান বিরোধী দল শরিক হল বিজেপি-আইপিএফটি জোট সরকারের। মন্ত্রী হলেন রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক অনিমেষ দেববর্মণ। মন্ত্রগুপ্তির পাঠ পড়লেন তিপ্রা মথারই বিধায়ক বৃষকেতু দেববর্মণও। বৃহস্পতিবার রাজভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিপ্র মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ প্রমুখ।

    তিপ্রাল্যান্ডের দাবি (Lok Sabha Election 2024)

    ত্রিপুরার জনজাতি অধ্যুষিত অংশকে আলাদা (Lok Sabha Election 2024) তিপ্রাল্যান্ড বলে ঘোষণার দাবি জানিয়ে ২০২১ সালে আত্মপ্রকাশ করে তিপ্রা মথা। দলের প্রধান হন ত্রিপুরা রাজপরিবারের সদস্য প্রদ্যোত। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে মথা জনজাতিদের সমস্যার সাংবিধানিক সমাধানের দাবি জানায় প্রদ্যোতের দল। দাবিপূরণ না হলে কোনও দলের সঙ্গেই হাত মেলাবেন না বলে জানিয়ে দিয়েছিলেন তিপ্রা মথার প্রধান।

    জোট সরকারের নেতৃত্ব দেয় বিজেপি

    তেইশের বিধানসভা নির্বাচনে ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় ৩২টি আসনে জয়ী হয় বিজেপি। জোটসঙ্গী আইপিএফটি জেতে একটি আসন। তিপ্রা মথার ১৩ জন প্রার্থী জয়ী হন। ওই নির্বাচনে সিপিএম পেয়েছিল ১১টি আসন, কংগ্রেস ৩টি। প্রধান বিরোধী দলের মর্যাদা পায় তিপ্রা মথা। বিরোধী দলনেতা হন অনিমেষ। ত্রিপুরায় দুটি লোকসভা কেন্দ্র রয়েছে। ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা আসনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। পূর্ব ত্রিপুরা আসনে অবশ্য এখনও কারও নাম ঘোষণা করেনি বিজেপি।

    আরও পড়ুুন: ‘বাঘের’ চোখে জল! কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নবাণে কেঁদে ফেললেন শাহজাহান

    রাজনীতির কারবারিদের একাংশের মতে, পূর্ব ত্রিপুরা আসনটি জনজাতিদের জন্য সংরক্ষিত। এই আসনটি তিপ্রা মথাকে ছেড়ে দিতে পারে বিজেপি। অন্য অংশের মতে, রাজ্যের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে তিপ্রা মথার দুই বিধায়ককে। তার বিনিময়ে পূর্ব ত্রিপুরা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে সমর্থন করতে পারে তিপ্রা মথা। পদ্ম চিহ্নে রাজবাড়িরই কাউকে প্রার্থী করা হতে পারে বলে অসমর্থিত সূত্রে খবর।

    তিপ্রা ল্যান্ড আন্দোলনের কী হবে?  এ প্রশ্নের উত্তরে তিপ্র মথার তরফে নয়া মন্ত্রী বৃষকেতু বলেন, “বৃহত্তর তিপ্রা ল্যান্ড আমাদের পার্টির অ্যাজেন্ডা। এখন কেউ জিজ্ঞাসা করতে পারে, এটি কখন হবে? দেখুন, পাঁচশো বছরের সংগ্রামের পর তৈরি হল রাম মন্দির। আমাদের আন্দোলন তো শুরু হয়েছে মাত্র তিন বছর আগে (Lok Sabha Election 2024)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: নবীনের বিজেডির সঙ্গে গাঁটছড়া বাঁধছে মোদি-শাহের বিজেপি!

    Lok Sabha Election 2024: নবীনের বিজেডির সঙ্গে গাঁটছড়া বাঁধছে মোদি-শাহের বিজেপি!

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরোধীরা অগোছালো। সেই সুযোগে ক্রমেই পক্ষ বিস্তার করছে বিজেপি। বিহারে নীতীশ কুমার ফিরে এসেছেন এনডিএ জোটে। এবার পড়শি রাজ্য ওড়িশায় নবীন পট্টনায়েকের বিজু জনতা দলের সঙ্গে জোট গড়তে চলেছে বিজেপি (Lok Sabha Election 2024)। ওয়াকিবহাল মহলের মতে, বিরোধীদের সাফ করতেই সমমনস্ক দলগুলির সঙ্গে জোট গড়ছে বিজেপি।

    উনিশের নির্বাচনের ফল

    ওড়িশায় লোকসভা কেন্দ্র রয়েছে ২১টি। উনিশের লোকসভা নির্বাচনে এর মধ্যে ১২টি কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। ৮টি আসন গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে। মঙ্গলবারই ইন্ডিয়া টিভি-সিএনএক্সের প্রাক নির্বাচনী সমীক্ষায় জানা যায়, আসন্ন লোকসভা নির্বাচনে ওড়িশায় বিজেপির সঙ্গে বিজেডির জোর টক্কর হবে (Lok Sabha Election 2024)। রাজ্যের শাসক দল বিজেডি পেতে পারে ১১টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ১০টি আসন। মঙ্গলবার ওড়িশায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, “বিজেপি চেষ্টা করছে ওড়িশাকে বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারতের গেটওয়ে বানানোর।”

    ওড়িশায় কী বললেন প্রধানমন্ত্রী?

    জয়পুর জেলার চণ্ডীকোলে এলাকার ওই জনসভায় তিনি এও বলেছিলেন, “গত ১০ বছরে কেন্দ্রের বিজেপি সরকার ওড়িশায় প্রচুর বিনিয়োগ করেছে। আমরা ওড়িশাকে উন্নত ভারতের প্রবেশদ্বার বানানোর চেষ্টা করছি।” প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, গত ১০ বছরে ওড়িশায় কেবল পেট্রোকেমিক্যাল ক্ষেত্রে লগ্নি করা হয়েছে দু’লাখ কোটি টাকার মতো। ওড়িশা দ্রুত পলিয়েস্টার ইন্ডাস্ট্রির বড় কেন্দ্রে পরিণত হতে চলেছে। তিনি বলেছিলেন, “বেশি লগ্নি আসা মানে ওড়িশার যুবকদের আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া।” ভিড়ে ভিড়াক্কার জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, “এই বিশাল জনসভাই বলে দিচ্ছে পূর্ব ভারতের মুড। এটা স্পষ্ট জানান দিচ্ছে, ‘আব কি বার, ৪০০ পার’ সঙ্কল্প। এই সভাই বলে দিচ্ছে, ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকার তিন নম্বরে উঠে আসবে।”

    আরও পড়ুুন: শাহজাহানকে হেফাজতে নিয়ে সন্দেশখালি, বসিরহাটে গিয়ে নথি সংগ্রহ করল সিবিআই

    প্রধানমন্ত্রী বলেন, “এই যে ‘আব কি বার ৪০০ পার’ সঙ্কল্প, এটা কৃষক, তরুণ, মহিলা এবং দরিদ্রদের জীবন বদলে দেবে। এক্ষেত্রে পূর্ব ভারত এবং বিশেষত ওড়িশা বিরাট ভূমিকা পালন করবে।” এই জনসভায় প্রধানমন্ত্রী কংগ্রেসের পাশাপাশি ইন্ডিয়া ব্লককে নিশানা করলেও, রাজ্যের শাসক দল বিজেডি সম্পর্কে একটি কথাও বলেননি। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যের শাসক দল সম্পর্কে প্রধানমন্ত্রীর এই নীরবতাই জানান দিচ্ছে লোকসভা নির্বাচনে গাঁটছড়া বাঁধতে চলেছে বিজেপি এবং বিজেডি (Lok Sabha Election 2024)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: “বাংলার অরাজক পরিস্থিতি ঘোচানোর চেষ্টা করব”, পদ্ম-পতাকা নিয়ে বললেন তাপস

    Lok Sabha Election 2024: “বাংলার অরাজক পরিস্থিতি ঘোচানোর চেষ্টা করব”, পদ্ম-পতাকা নিয়ে বললেন তাপস

    মাধ্যম নিউজ ডেস্ক: “বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি চলছে, তা ঘোচানোর চেষ্টা করব।” বুধ-সন্ধ্যায় বিজেপিতে যোগ দিয়ে কথাগুলি বললেন তৃণমূলের প্রাক্তনী তাপস রায়। এদিন সল্টলেক সেক্টর ফাইভের বিজেপি দফতরে গিয়ে পদ্ম-শিবিরে যোগ দেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তরীয় পরিয়ে তাপসের হাতে তুলে দেওয়া হয় বিজেপির ঝান্ডা। 

    কী বললেন তাপস?

    পদ্ম আঁকা পতাকা হাতে নিয়ে তাপস বলেন, “আমি আজ থেকে মোদি পরিবারের সদস্য হলাম। যতদিন রাজনীতিতে থাকব, এই পরিবারের সদস্য হিসেবে আমার দায়িত্ব পালন করব। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি চলছে, তা ঘোচানোর চেষ্টা করব। দলের প্রতি ১০০ শতাংশ সৎ থাকব।” সদ্যই তৃণমূলের সঙ্গে ২৩ বছরের সম্পর্কে ইতি টেনেছেন পোড়খাওয়া এই রাজনীতিবিদ। এদিন (Lok Sabha Election 2024) যোগ দিলেন বিজেপিতে।

    ‘বাংলায় অরাজকতা চলছে’

    বলেন, “বাংলায় অরাজকতা চলছে। এই সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারদের সরকার, শিবু হাজরাদের সরকার (সন্দেশখালির এই তিনজনের গায়ে লেগেছে নারী নির্যাতনের অভিযোগের কালি)। এই সরকার সংবিধান, আইনকানুনের কথা বলে। অথচ হাইকোর্টের নির্দেশ মানে না। বাংলা থেকে এই অমানবিক জলদস্যুদের সরিয়ে সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, তাই বিজেপিতে যোগ দিলাম।”

    বিজেপি নেতৃত্বের প্রতি তিনি যে একশো শতাংশ লয়্যাল থাকবেন, এদিন তাও জানিয়ে দেন তাপস। তাঁকে প্রদেশ বা জেলায় যে দায়িত্বই দেওয়া হবে, সেই দায়িত্বই তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেও জানান তাপস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা এ রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। তিনি বলেন, “বাংলায় বিজেপির হাত শক্ত হচ্ছে।” তাপসকে বিজেপিতে স্বাগত জানিয়ে শুভেন্দু বলেন, “উত্তর কলকাতায় আমাদের দলের সংগঠনে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন ছিল। আশা করছি, তাপস রায়ের যোগদান সেই প্রয়োজন অনেকটাই মেটাবে (Lok Sabha Election 2024)।”

    আরও পড়ুুন: মহিলাদের ‘লাখপতি দিদি’ বানানো তাঁর লক্ষ্য, বারাসতে ঘোষণা মোদির

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Opinion Poll: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জিতবে ৩৭৮টি আসনে, ইঙ্গিত ‘ইন্ডিয়া টুডে’র সমীক্ষায়

    Opinion Poll: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জিতবে ৩৭৮টি আসনে, ইঙ্গিত ‘ইন্ডিয়া টুডে’র সমীক্ষায়

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং দাবি করেছেন (Opinion Poll) লোকসভা নির্বাচনে বিজেপি একাই পাবে ৩৭০টি আসন। এনডিএ পাবে ৪০০টি। দিন কয়েক আগে ‘মুড অফ দ্য নেশনে’র সমীক্ষায়ও জানা গিয়েছিল বিপুল আসনে জিতে কেন্দ্রে ফিরতে চলেছে বিজেপিই। এবার ‘ইন্ডিয়া টুডে’র সমীক্ষায় জানা গেল আসন্ন লোকসভা নির্বাচনে জয়জয়কার বিজেপিরই।

    ওপিনিয়ন পোল (Opinion Poll)

    ‘ইন্ডিয়া টিভি-সিএনএক্স’-এর ওপিনিয়ন পোলের সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে মঙ্গলবার। তাতেও দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীর ভবিষ্যদ্বাণী খুব একটা ভুল নয়। সমীক্ষায় প্রকাশ, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জয়ী হবে ৩৭৮টি কেন্দ্রে। আর ‘ইন্ডি’ জোট (বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট) পেতে পারে ৯৮টি আসন। এর মধ্যে অবশ্য তৃণমূল নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, জগন মোহন রেড্ডির ওয়াইএসআরসিপি, চন্দ্রবাবু নাইডুর টিডিপি, নবীন পট্টানায়েকের বিজেডি এবং নির্দল মিলিয়ে পেতে পারেন বাকি ৬৭টি আসন। মনে রাখতে হবে, লোকসভার আসন সংখ্যা ৫৪৫ হলেও, নির্বাচন হবে ৫৪৩টিতে।

    কী বলছে সমীক্ষা?

    বিজেপি যে একাই রাজ করবে, তাও জানা গিয়েছে সমীক্ষায় (Opinion Poll)। জানা গিয়েছে, পদ্ম শিবির একাই জয়ী হবে ৩৩৫টি আসনে। গুজরাটের ২৬টি আসনেই ক্লিন স্যুইপ হয়ে যাবে বিরোধীরা। মধ্যপ্রদেশের ২৯টি আসনেও খড়কুটোর মতো উড়ে যাবে বিরোধীরা। রাজস্থানের ২৫, হরিয়ানার ১০, দিল্লির ৭, উত্তরাখণ্ডের ৫ এবং হিমাচলপ্রদেশের ৪টি আসনেও মুছে যাবে বিরোধীরা। দক্ষিণের রাজ্য কেরলেও এবার থাবা বসাচ্ছে গেরুয়া পার্টি। সমীক্ষায় প্রকাশ, এ রাজ্যেও তিনটি আসনে জয়ী হতে পারে বিজেপি। সমীক্ষার ফল মিললে এই প্রথম কেরলে খাতা খুলতে চলছে বিজেপি। ওপিনিয়ন পোল থেকে এও জানা গিয়েছে, তিরুবনন্তপুরম লোকসভা কেন্দ্রে কংগ্রেসের শশী তারুরকে জোর টক্কর দেবেন বিজেপির রাজীব চন্দ্রশেখর। শেষ হাসি হাসতে পারেন চন্দ্রশেখরই।

    আরও পড়ুুন: হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত, আজই সিবিআই-এর হাতে শেখ শাহজাহান?

    অন্যান্য বারের মতো এবারও সবার নজর থাকবে উত্তরপ্রদেশের দিকে। সমীক্ষা থেকে জানা গিয়েছে, যোগীরাজ্যে বিজেপি জিততে পারে ৭৪টি আসনে। সহযোগী রাষ্ট্রীয় লোক দল এবং আপনা দল পেতে পারে দুটি করে আসন। বাকি দুটি আসন যেতে পারে অখিলেশ যাদবের ঝুলিতে। শূন্য হাতে ফিরতে হতে পারে কংগ্রেস ও বহুজন সমাজবাদী পার্টিকে।

    বিজেপির আশা, বাংলার ৪২টি আসনের মধ্যে ২০টি, বিহারের ৪০টির মধ্যে ১৭টি, ঝাড়খণ্ডের ১৪টির মধ্যে ১২টি, কর্নাটকের ২৮টির মধ্যে ২২টি, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ২৫টি, ওড়িশার ২১টির মধ্যে ১০টি, অসমের ১৪টির মধ্যে ১০টি পাবে তারা। তামিলনাড়ুতে ৪টি এবং তেলঙ্গানার ৫টি আসনেও পদ্ম প্রার্থীরা জয়ী হবেন বলে আশা বিজেপির ভোট ম্যানেজারদের (Opinion Poll)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Lok Sabha Election 2024: “হিংসামুক্ত নির্বাচন করতে হবে”, রাজ্যকে নির্দেশ রাজীব কুমারের

    Lok Sabha Election 2024: “হিংসামুক্ত নির্বাচন করতে হবে”, রাজ্যকে নির্দেশ রাজীব কুমারের

    মাধ্যম নিউজ ডেস্ক: “নির্বিঘ্নে নির্বাচনের (Lok Sabha Election 2024) ব্যবস্থা করুক রাজ্য।” মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা ও ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠকের পর এমনই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এই বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি বলেন, “হিংসামুক্ত নির্বাচন করতে হবে। এই বিষয়টাকে নিশ্চিত করতে হবে। ভয়মুক্ত হয়ে যাতে প্রত্যেকে উৎসবের মেজাজে ভোট দিতে পারেন।”

    কড়া হাতে হিংসা দমন

    নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচনোত্তর পর্যায়ের হিংসাকে কড়া হাতে দমন করা হবে বলেও জানান তিনি। রাজীব বলেন, “কোনওরকম সন্ত্রাস বরদাস্ত করা হবে না। সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা থাকবে।” তিনি বলেন, “একটা বিষয়ই সুনিশ্চিত করে বলে দিতে চাই, কোনওভাবেই নির্বাচনে কোনওরকম হিংসা বরদাস্ত করা হবে না। টাকার খেলাও বরদাস্ত করা হবে না। ভোটার উৎসবের মেজাজে ভোট দেবেন, এ ব্যাপারে প্রশাসন ও আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছি, জেলাশাসক, পুলিশ সুপার যেন তাঁদের অধঃস্তনদের এক্ষেত্রে দায়িত্ব বুঝিয়ে দেন। যদি তাঁরা করেন তো ভালো, না হলে আমরা তাঁদের দিয়ে করিয়ে নেব।”

    “সিটিজেন্স ভিজিলেন্সের”

    রাজীব বলেন, “সিটিজেন্স ভিজিলেন্সেরও ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে আপনি আপনার অভিযোগ ছবি তুলে কিংবা লিখে পাঠিয়ে দেবেন। লোকেশন আমরাই খুঁজে নেব। কোথাও বুথে, ভোটকেন্দ্রে কোনও অনিয়ম হচ্ছে কিনা, তা দেখলেই আমাদের জানান।” তিনি জানান, যেসব ভোটারের ৪০ শতাংশের বেশি শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তাঁদের ঘর থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে (Lok Sabha Election 2024)। বয়স্কদের ক্ষেত্রেও এই সুবিধা দেওয়া হবে।

    আরও পড়ুুন: ‘‘তৃণমূল আর বেশিদিন থাকবে না’’, ইস্তফা দিয়েই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “কেন্দ্রীয় বাহিনী সব রাজ্যেই গিয়েছে। গোটা দেশে যত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী গিয়েছে, তার মাত্র ১০ শতাংশ বাংলায় এসেছে।” বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে যে কোনও পক্ষপাতিত্ব নেই, তাও জানিয়ে দিয়েছেন রাজীব। বলেন, “রাজ্য পুলিশ অবশ্যই থাকবে। রাজ্য পুলিশেরই প্রাথমিক ও প্রথম দায়িত্ব নির্বাচনে নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করা।” বিভিন্ন নির্বাচনে অশান্তির প্রসঙ্গে তিনি বলেন, “আশা করছি, এবার সেরকম কিছু হবে না। যদি হয়, তাহলে জেলা প্রশাসনই বিষয়টি দেখে নেবে। যদি না দেখে, তাহলে আমরা জেলা প্রশাসনকে দিয়েই ব্যাপারটা দেখিয়ে নেব (Lok Sabha Election 2024)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     
     
  • Lok sabha Elections 2024: তৃণমূলকে টেক্কা! যাদবপুরে প্রচার শুরু বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের

    Lok sabha Elections 2024: তৃণমূলকে টেক্কা! যাদবপুরে প্রচার শুরু বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘর সামলাতে ব্যস্ত তৃণমূল। এখনও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি ‘ইন্ডি’ জোটের অন্যতম এই শরিক। এদিকে, বিজেপির তরফে প্রকাশ করা হয়েছে (Lok sabha Elections 2024) প্রথম দফার প্রার্থী তালিকা। ১৯৫ জনের এই তালিকায় রয়েছেন বাংলার ২০ জনও। এরই একটি কেন্দ্র হল যাদবপুর লোকসভা। সোমবার বারুইপুর পূর্ব বিধানসভার গোয়ালবাড়িয়া শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন পদ্ম প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

    প্রচারে বিজেপির প্রার্থী

    গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন অনুপম হাজরা। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী। সেবার অবশ্য হেরে যান পদ্ম প্রার্থী। তবে এবার যে তিনি জিততে চলেছেন, তা জানিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী। প্রচারে (Lok sabha Elections 2024) বেরিয়ে তিনি বলেন, “নারী সুরক্ষা ও দুর্নীতিমুক্ত রাজ্য গড়ার সংকল্প নিয়েছে বিজেপি।” এদিন ভোটারদের নানা অভাব-অভিযোগের কথাও শোনেন অনির্বাণ। তিনি বলেন, “আরামবাগের রাজনৈতিক জনসভায় এসে প্রধানমন্ত্রী সন্দেশখালির ঘটনার নিন্দে করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন মহিলাদের সুরক্ষা নিয়ে। শাহজাহান বাহিনীর মহিলাদের ওপর অত্যাচারের পর মুখ্যমন্ত্রীকে কিছু বলতে শোনা যায়নি। এই সব কিছুকে ইস্যু করেই এবার প্রচারে নেমেছি।”

    কে এই অনির্বাণ?

    অনির্বাণ ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্টি। পুদুচেরির শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশন থেকে প্রাথমিক শিক্ষা নেন। অধ্যয়ন করেন ভাষা, দর্শন, ইতিহাস ও সঙ্গীত। ইংরেজি, ফরাসি, সংস্কৃত ও বাংলায় দক্ষ। গুজরাটি বোঝেন কিছুটা। তামিল ও ওড়িয়া ভাষায় কথা বলতে পারেন। অনির্বাণ খেলাধুলোয়ও পারদর্শী। আন্নামালাই বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা ও পিএইচডি করেছেন। কলেজে পড়ার সময়ই আরএসএসের সংস্পর্শে আসেন তিনি।

    আরও পড়ুুন: “একটাও বোমাবাজির কথা যেন শুনতে না হয়”, সাফ কথা কমিশনের

    উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে রাজ্যজুড়ে ব্যাপক প্রচার করেন তিনি। ‘মোদির জন্য বাংলা, বাংলার জন্য মোদি’ এই বিশেষ প্রচারে নেতৃত্ব দেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে বোলপুর-শান্তিনিকেতন বিধানসভা কেন্দ্রে পদ্ম প্রার্থী হয়েছিলেন তিনি। ৯৪ হাজারেরও বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন অনির্বাণ (Lok sabha Elections 2024)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: “একটাও বোমাবাজির কথা যেন শুনতে না হয়”, সাফ কথা কমিশনের

    Lok Sabha Elections 2024: “একটাও বোমাবাজির কথা যেন শুনতে না হয়”, সাফ কথা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। সোমবার রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এদিন রাজ্যের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের সময় ধমক খেলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। তাঁর কাছে কমিশনের প্রশ্ন ছিল, সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশ কী? বিনীত বলেন, “একই টাইপের।” এর পরেই বিরক্ত কমিশন সিপিকে বলেন, “জেনে কথা বলুন, পার্থক্য বুঝুন। তারপরে বলুন।”

    সিভিকে না কমিশনের

    এদিনের বৈঠকে কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, প্রত্যক্ষ বা পরোক্ষ কোনওভাবেই সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না নির্বাচনের কাজে। একটাও বোমাবাজির ঘটনার কথা যেন শুনতে না হয়। প্রথম দফার আগেই (Lok Sabha Elections 2024) কার্যকর করতে হবে জামিন অযোগ্য ধারা। তার আগে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে কমিশনের কাছে। কমিশন এও জানিয়ে দিয়েছে, “সমস্যা থাকলে বলুন। এখনের রিপোর্ট আর পরবর্তী রিপোর্ট যেন একই থাকে, আলাদা হলেই মুশকিল।”

    কী বললেন রাজীব কুমার?

    মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “যাঁরা সঠিকভাবে কর্তব্য পালন করতে পারছেন না, তাঁরা দায়িত্ব ছেড়ে দিন। কীভাবে শান্তিপূর্ণ নির্বাচন করতে হয়, কমিশন তা জানে। বোমাবাজি নিয়ে কোনও অভিযোগ এলে আমরা কিন্তু কাউকে ছাড়ব না।” কলকাতা পুলিশের সিপির উদ্দেশে তিনি বলেন, “যারা গন্ডগোল পাকানোর চেষ্টা করে, অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে হবে।” ভোটার তালিকা থেকে কেন মৃত ব্যক্তিদের বাদ দেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন করে কমিশন।

    আরও পড়ুুন: লালুর কটাক্ষকে মুখের মতো জবাব বিজেপির, স্বয়ং মোদি কী বললেন জানেন?

    জানা গিয়েছে, এদিনের বৈঠকে কমিশনের রোষের মুখে পড়েছে দুই চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনের কর্তারা। কেন আইন মেনে কাজ হচ্ছে না, সে প্রশ্নও করে বেঞ্চ। কমিশনের নির্দেশ, প্রত্যেক সপ্তাহে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করতে হবে জেলাশাসক, পুলিশ সুপারদের। লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই জেলাশাসক, পুলিশ সুপারদের ফি সপ্তাহে বৈঠক বাধ্যতামূলক করেছে কমিশন। এই নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • Lok Sabha Elections 2024: বিজেপির ফান্ডে ২ হাজার টাকা দিলেন প্রধানমন্ত্রী, কেন জানেন?

    Lok Sabha Elections 2024: বিজেপির ফান্ডে ২ হাজার টাকা দিলেন প্রধানমন্ত্রী, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। প্রচার-সহ নানা কাজে টাকা খরচ হয় জলের মতো। রাজনৈতিক দলগুলি এই খরচ জোগাড় করে দু’ভাবে। এক, নির্বাচনী বন্ড থেকে। আর দুই, পার্টি ফান্ডে সদস্যদের দেওয়া চাঁদা থেকে।

    প্রধানমন্ত্রীর দান

    রবিবার বিজেপির ফান্ডে দু’ হাজার টাকা দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রত্যেককে অনুরোধ করলেন বিজেপির ফান্ডে অনুদান দিতেও। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আবেদন জানান, এনএএমও অ্যাপের মাধ্যমে ডোনেশন ফর নেশন বিল্ডিং প্রচারের অংশীদার হোন। তিনি লিখেছেন, “ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে অনুদান দিতে পেরে আমি খুশি। আমরা বিকশিত ভারত গড়ার চেষ্টায় অবিচল। আমি প্রত্যেককে অনুরোধ করছি এনএএমও অ্যাপের মাধ্যমে ডোনেশন ফর নেশন বিল্ডিং প্রচারের অংশীদার হোন।”

    অনুদান সংগ্রহ অভিযান

    বিজেপির এই অনুদান সংগ্রহ অভিযান শুরু হয়েছে ১ মার্চ। এদিন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা পার্টি ফান্ডে দিয়েছেন হাজার টাকা চাঁদা। এক্স হ্যান্ডেলে নাড্ডা লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদির ভারতকে বিকশিত ভারত করার যে স্বপ্ন, তা পূরণ করতে আমি বিজেপিকে কিছু অর্থ সাহায্য করেছি। আসুন, আমরা প্রত্যেকে এগিয়ে আসি। এনএএমও অ্যাপের মাধ্যমে যোগ দিই ডোনেশন ফর নেশান বিল্ডিং গণআন্দোলনে।”

    নির্বাচন (Lok Sabha Elections 2024) কমিশনের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে বিজেপি সংগ্রহ করেছিল ৭১৯ কোটি টাকা। গত বারের চেয়ে ১৭ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবর্ষে অনুদান বাবদ পার্টি ফান্ডে জমা পড়েছিল ৬১৪ কোটি টাকা।

    আরও পড়ুুন: মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আসছেন রাজনীতিতে?

    করুণ ছবি কংগ্রেস শিবিরে। ২০২২-২৩ অর্থবর্ষে ডোনেশন বাবদ তাদের আয় হয়েছিল ৭৯ কোটি টাকা। তার আগের অর্থবর্ষে গ্র্যান্ড ওল্ড পার্টি ফান্ডে জমা পড়েছিল ৯৫.৪ কোটি টাকা। নির্বাচনী বন্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। তার পরেই অনুদান সংগ্রহ প্রচার শুরু করেছে বিজেপি। প্রসঙ্গত, বিজেপির মোট আয়ের অর্ধেকেরও বেশি রোজগার হত নির্বাচনী বন্ড থেকে (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: “৪০০ আসনে জিতবে বিজেপি”, প্রার্থী হয়েই বললেন রবি কিষান

    Lok Sabha Elections 2024: “৪০০ আসনে জিতবে বিজেপি”, প্রার্থী হয়েই বললেন রবি কিষান

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর ওপর আস্থা রাখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন ভোজপুরি চিত্রতারকা রবি কিষান (Lok Sabha Elections 2024)। আসন্ন লোকসভা নির্বাচনে গোরক্ষপুর কেন্দ্রে ফের তাঁকেই পদ্ম-প্রার্থী করা হয়েছে। ২০১৯ সালেও এই আসনে জয়ী হয়েছিলেন তিনি। এবার জিতলে তিনি হবেন গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের দ্বিতীয়বারের প্রার্থী।

    প্রথম দফার প্রার্থী তালিকা

    শনিবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতে নাম রয়েছে ১৯৫ জনের। এই তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও। বারাণসী কেন্দ্র থেকে এবারও প্রার্থী করা হয়েছে তাঁকে। ২০১৪ সালে এই আসন থেকে জিতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদি। সেবার (Lok Sabha Elections 2024) তিনি হারিয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। পরের লোকসভা নির্বাচনে মোদি ধরাশায়ী করেছিলেন সমাজবাদী পার্টির শালীনি যাদবকে।

    কী বললেন চিত্রতারকা?

    গোরক্ষপুরে তাঁকে ফের প্রার্থী করায় বিজেপির তারকা প্রার্থী রবি কিষান বলেন, “আমি আন্তরিকভাবে আমাদের দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই। কাশীর পর সব চেয়ে গুরুত্বপূর্ণ আসনে আমায় দ্বিতীয়বার প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং গোটা বিজেপিকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের বিশ্বাসের মর্যাদা আমি রাখব।” তিনি বলেন, “বিজেপি এবার ৪০০ আসনে জয়ী হবে। গোরক্ষপুর আসন ইতিহাস রচনা করবে।” গোরক্ষপুর আসনটি বিজেপির গড়। এই লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে গোরক্ষপুর বিধানসভা কেন্দ্র। ২০১৭ সাল থেকে এই কেন্দ্রে জিতে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বয়ং।

    আরও পড়ুুন: ‘‘তৃতীয়বারের জন্য কাশীর ভাই ও বোনেদের সেবা করতে আমি উদগ্রীব’’, বললেন মোদি

    উনিশের লোকসভা নির্বাচনেই প্রথমবারের জন্য প্রার্থী হন রবি কিষান। সেবার তিনি তিন লাখ ভোটে পরাস্ত করেছিলেন সমাজবাদী পার্টির প্রার্থী রামভাউল নিষাদকে। প্রার্থী বাছাই করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে শুক্রবার বৈঠকে বসেছিলেন বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। প্রথম দফার প্রার্থী তালিকা ঠিক হয় সেখানেই। এই তালিকায় নাম রয়েছে ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীরও। দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছেন প্রথম (Lok Sabha Elections 2024) দফার এই তালিকায়। তালিকায় রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিংহের মতো বিজেপির হেভিওয়েট নেতারাও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     

     

  • Lok Sabha Elections 2024: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলেই কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি কমিশনের

    Lok Sabha Elections 2024: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলেই কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই লাগু হয়ে যাবে আদর্শ আচরণ বিধি। তার আগে নির্দেশিকা জারি করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, প্রত্যক্ষ তো বটেই, পরোক্ষভাবেও যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়, তাহলে কড়া পদক্ষেপ করবে কমিশন।

    আট আচরণ বিধি

    সব মিলিয়ে আটটি আচরণ বিধির কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। এগুলি হল—

    ১. নির্বাচনী (Lok Sabha Elections 2024) প্রচার চলাকালীন এমন কোনও মন্তব্য বা আচরণ করা যাবে না, যার ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তি বা হিংসা ছড়িয়ে পড়ে।

    ২. কোনও ধর্মীয় স্থানকে প্রচারের মঞ্চ বানানো যাবে না। ভোট আদায়ের জন্য জাত বা ধর্মীয় অনুভূতি কাজে লাগানো যাবে না।

    ৩. কারও সমালোচনা করতে হলে কার্যকলাপ ও নীতির মধ্যেই তা সীমাবদ্ধ রাখতে হবে। কারও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা যাবে না।

    ৪. ভোটারদের বিভ্রান্ত করতে ভুয়ো কোনও তথ্য দেওয়া যাবে না ভাষণে। কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে কোনও ভিত্তিহীন অভিযোগ তোলা যাবে না।

    ৫. রাজনৈতিক দলের প্রচারে (Lok Sabha Elections 2024) যাতে কোনওভাবেই নারীদের সম্মান ও মর্যাদা নষ্ট করা না হয়, তা মাথায় রাখতে হবে।

    ৬. ভিত্তিহীন বা ভুয়ো বিজ্ঞাপন সংবাদ মাধ্যমে প্রকাশ করা যাবে না।

    ৭. খবরের মোড়কে কোনও বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না।

    ৮. সমাজমাধ্যমে এমন কিছু পোস্ট বা শেয়ার করা যাবে না, যা আপত্তিকর ও রুচিহীন।

    কমিশনের ফুল বেঞ্চ

    রবিবারই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এদিন সন্ধে ছ’টায় মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠক রয়েছে বেঞ্চের সদস্যদের। বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আসবেন রবিবার রাতে। ফুল বেঞ্চের সদস্য সংখ্যা ১৩। এঁদের মধ্যে রয়েছেন অরুণ গোয়েল, ধর্মেন্দ্র শর্মা, নীতেশ ব্যাসও। সোমবার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে কমিশন। তাদের কার, কী অভিযোগ, তা শুনবেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা। এই বৈঠকের পরেই জেলাশাসক ও পুলিশ অফিসারদের নিয়ে হবে পৃথক বৈঠক। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব এবং ডিজির সঙ্গেও বৈঠক করবে কমিশন (Lok Sabha Elections 2024)।

    আরও পড়ুুন: “রাজ্যের ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে”, বললেন প্রধানমন্ত্রী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share