Tag: Madhyam

Madhyam

  • Asansol: ঠিক যেন অযোধ্যার রামলালার জীবন্ত রূপ! ৯ বছরের শিশুকে সাজিয়ে তুললেন দুই শিল্পী

    Asansol: ঠিক যেন অযোধ্যার রামলালার জীবন্ত রূপ! ৯ বছরের শিশুকে সাজিয়ে তুললেন দুই শিল্পী

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিনের প্রচেষ্টায় অযোধ্যার প্রভু রামলালাকে কার্যত জীবন্ত করে তুললেন আসানসোলের (Asansol) দুই শিল্পী। আদল দেখে মনে হচ্ছে, ঠিক যেন অযোধ্যার রামলালারই জীবন্ত রূপ। চোখ-মুখ-নাক যেন অবিকল অযোধ্যার রামলালা। ৯ বছরের এক শিশুকে এভাবে সাজিয়ে তুলেছেন যাঁরা, সেই দুই শিল্পী হলেন আশিস কুণ্ডু এবং রুবি কুণ্ডু।

    রামলালার বিগ্রহ দেখে অনুপ্রাণিত শিল্পী (Asansol)

    গত ২২ জানুয়ারি অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এই মূর্তি নিয়ে সারা ভারতের রামভক্তদের মধ্যে যেমন উৎসাহ-উদ্দীপনা ছিল, ঠিক তেমনি দেশের বাইরেও ব্যাপক আগ্রহ তৈরি হয়। অযোধ্যার রামলালার এই বিগ্রহকে দেখেই অনুপ্রাণিত হন বারবনির (Asansol) মেক-আপ আর্টিস্ট দম্পতি রুবি ও আশিস। তাঁদের ব্রাইডাল মেক-আপ স্টুডিও রয়েছে। রামলালার মূর্তি দেখে কোন বালককে এই মূর্তির আদলে সাজাবেন, তার জন্য সন্ধান শুরু করেন তাঁরা।

    শিল্পী দম্পতির বক্তব্য (Asansol)

    শিল্পী দম্পতি বলেন, “আসানসোলের মহিশিলার বাসিন্দা নয় বছরের বালক আবির দে-কে নিপুণভাবে সাজানোর জন্য পরিকল্পনা শুরু করি। দীর্ঘ একমাস ধরে পরিকল্পনা করে প্রয়োজনীয় সামগ্রীর সন্ধান করে আমরা রূপ দিতে শুরু করি। অনেক প্রচেষ্টার পর কাজটি সম্পন্ন করতে পেরে আমরা খুব খুশি। তবে শিশুর কথা ভেবে ও গায়ে রাখতে পারবে, এমন হালকা অলঙ্কারই সাজে ব্যবহার করা হয়েছে। বেশিরভাগ কাজটাই রয়েছে ফোমের সজ্জায়। রামভক্ত হিসেবে এই কাজ করে নিজেকে (Asansol) খুব ধন্য মনে করছি।” আবিরও নিজে রামলালা সেজে খুব খুশি বলে জানা গিয়েছে।

    লাইভ সম্প্রচার

    উল্লেখ্য অযোধ্যায় রামলালা (Ayodhya Ram Temple) মন্দিরে উপচে পড়া ভিড় এবং দর্শনার্থীদের দূরত্বের কথা মাথায় রেখে দূরদর্শনের পক্ষ থেকে প্রতিদিন সকালে মঙ্গলারতি সরাসরি লাইভ দেখানো হবে বলে ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। দূরদর্শনের পক্ষ থেকে বলা হয়েছে, সময়ে সময়ে ভক্তি এবং আধ্যাত্মিক বিষয়ে অনুষ্ঠান সম্প্রচার করা হয়। আগামী এপ্রিল মাস থেকে ওই নতুন লাইভ সম্প্রচার করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Alipur Duar: “মনোজ আমার ভাই, আমি ওঁর অভিভাবক”, নির্বাচনী প্রচারে আশ্বাস জন বার্লার

    Alipur Duar: “মনোজ আমার ভাই, আমি ওঁর অভিভাবক”, নির্বাচনী প্রচারে আশ্বাস জন বার্লার

    মাধ্যম নিউজ ডেস্ক: মনোজ টিগ্গার হয়ে প্রচারে নামবেন আলিপুর দুয়ারে (Alipur Duar) বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা (John Barla)। উল্লেখ্য আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যের মোট ২০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করছে। ইতি মধ্যে প্রার্থীরা জনসংযোগ এবং প্রচারে নেমে পড়েছেন। নিজের কেন্দ্রে টিকিট না মেলায় প্রথমে অসন্তোষ প্রকাশ করলেও এরপর দলের হয়ে প্রচারে নামার আশ্বাস দেন জন বার্লা। তিনি বলেন, “দলের নির্দেশে কাজ করব।”

    কী জানালেন বার্লা (Alipur Duar)?

    আলিপুর দুয়ার (Alipur Duar) জংশন স্টেশন সংলগ্ন একটি রেলের অনুষ্ঠানে যোগদান করে জন বার্লা (John Barla) বলেন, “আমার পরিবার মোদি পরিবার। আমার পরিবার বিজেপির পরিবার। এত বড় পরিবারে কখনও কখনও তু তু ম্যায় ম্যায় বা মন কষাকষি হতেই পারে। পরিবারে কিছু হলে সমালানোর দায়িত্ব আমার। মনোজ আমার ভাই, আমি ওঁর অভিভাবক। দলের সকল প্রার্থীর জন্য প্রচার করব। মনোজ সাড়ে তিন লক্ষ ভোটে জয়ী হবে। আগামী দিনে এই এলাকা আমি সামলাবো। এই এলাকার উন্নয়ন জন বার্লাই করবে।”

    বিজপির বক্তব্য

    বিজেপির ফালাকাটার বিধায়ক এবং সাধারণ সম্পাদক দীপক বর্মণ বলেন, “বিজেপি কোনও নেতাকে ছুঁড়ে ফেলে না। জন বার্লাকে নিশ্চয়ই কোনও বিশেষ দায়িত্ব দেওয়া হবে।” বিজেপির একাধিক নেতা আরও বলেন, তাঁকে দিল্লিতে ডাকা হয়েছে। সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বিশেষ বৈঠক করবেন। তবে দিল্লি যাওয়া নিয়ে বার্লা (John Barla) নিজে কিছু না বললেও বিজেপ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।

    মনোজ টিগ্গার বক্তব্য

    আলিপুর দুয়ার (Alipur Duar) লোকসভার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলেন, “জন বার্লা (John Barla) আমার অবিভাবক, এই লোকসভা কেন্দ্রে বিজেপিকে জয়ী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।” অপর দিকে তৃণমূলের প্রার্থী প্রকাশ চিক বরাইক বলেন, “বিজেপিকে হারাতে আমরা সব রকম চেষ্টা করব। এই চা বাগান পরিমণ্ডলে এই বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ একদম সত্য।”

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “নাগরিকত্ব গেলে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেব”, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

    Suvendu Adhikari: “নাগরিকত্ব গেলে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেব”, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি দেশে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দফতর থেকে। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত নিপীড়িত হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিষ্টান, শিখ, পারসি ধর্মের মানুষেরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সিএএ-এর বিরুদ্ধে নিজের বিভ্রান্তিকর মতকে প্রচার প্রসার চালাচ্ছেন বলে অভিযোগ করছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই বার মমতাকে খোলা চ্যালেঞ্জ করে বলেন, “কারোর নাগরিকত্ব গেলে আমি ইস্তফা দেব।”

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    সিএএ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপপ্রচার করছেন। সমাজে বিভ্রান্তি তৈরি করে আইনকে ভুল ব্যাখ্যা করছেন। এই নিয়ে তাঁকে তীব্র সমালোচনা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ একই ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “জাতীয় নিরপাত্তার বিষয় নিয়ে তৃণমূল নেত্রী রাজনীতি করছেন। আপনি তোষণের রাজনীতি করছেন। শরণার্থীদের নাগরিকত্ব দিতে না চাইলে আপনার পাশে কেউ থাকবে না। সিএএ চালু হওয়ার পর কারোর নাগরিকত্ব গেলে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবো। না হলে আপনি দেবেন তো? সিএএ লাগু হয়েছে কাউর নাগরিকত্ব যাবে না।”

    উদ্বাস্তু মতুয়াদের নাগরিকত্ব নিয়ে অপপ্রচার

    নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন বলে মমতাকে তোপ দেগেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। মমতা হাবড়ার সভা থেকে বলেন, “সিএএ-এর সঙ্গে এনআরসি যুক্ত। আপনারা আবেদন করলেই নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। এটা এনআরসির সঙ্গে সম্পর্কিত। আপনাদের ডিটেনশেন ক্যাম্পে নিয়ে যাবে। এই আবেদন করতে গেলে বারবার ভাববেন।” উল্লেখ্য মুখ্যমন্ত্রী নিজে কেন্দ্রের ইউপিএ সরকারের আমলে সংসদে রাজ্যের অনুপ্রবেশ সমস্যা নিয়ে পার্লামেন্টে প্রশ্ন তুলেছিলেন। সিপিএম বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভোটে রাজ্যে সরকার গড়ে, এই অভিযোগে সরব হয়েছিলেন। ক্ষমতায় আসার আগে উদ্বাস্তু মতুয়া নাগরিকদের নাগরিকত্ব নিয়ে কথা বললেও, মা মাটির সরকার গঠনের পর নাগরিকত্ব নিয়ে একবারে উল্টো মেরুতে অবস্থান করছেন বলে রাজনীতির একাংশের মানুষ মনে করছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nadia: অধ্যক্ষ বসন্ত উৎসবের টাকা টিএমসিপিকে দেওয়ায় কলেজে তীব্র বিক্ষোভ এবিভিপির

    Nadia: অধ্যক্ষ বসন্ত উৎসবের টাকা টিএমসিপিকে দেওয়ায় কলেজে তীব্র বিক্ষোভ এবিভিপির

    মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ে বসন্ত উৎসবের অনুষ্ঠানের দখল কে নেবে, এই নিয়েই আজ বিবাদ চরমে ওঠে। এভিবিপি ছাত্রদের অভিযোগ, “বসন্ত উৎসবের টাকা টিএমসিপির হাতে তুলে দিয়েছেন কলেজ অধ্যক্ষ। এটা রাজনৈতিক পক্ষপাত।” উল্লেখ্য, গত শুক্রবার এই কলেজে পতাকা লাগিয়ে ক্যাম্পাসের দখল নেয় তৃণমূল ছাত্র পরিষদ। টিএমসিপি-র এই দৌরাত্ম্যের বিরুদ্ধেই প্রতিবাদ জানায় এভিবিপি। কলেজে পাল্টা আজ পতাকা লাগায় এভিবিপি। এরপর কলেজ ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ।

    টিএমসিপি-র দুষ্কৃতী বাহিনীর দৌরাত্ম্য (Nadia)

    আজ সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ে (Nadia) টিএমসিপি-র দুষ্কৃতী বাহিনীর দৌরাত্ম্যের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল এবিভিপি। বিক্ষোভরত ছাত্রদের বোঝাতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় প্রিন্সিপালকে। প্রিন্সিপালকে ঘিরে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখা যায়। অপরদিকে তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা কলেজের মধ্যে লাঠি নিয়ে প্রবেশ করলে মুহূর্তের মধ্যেই কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে এভিবিপির আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে। এরপর উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।

    এবিভিপির বক্তব্য

    কলেজের এবিভিপি নেতা পাপন বিশ্বাস কলেজ (Nadia) অধ্যক্ষের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “অধ্যক্ষ নিজে তৃণমূলের পক্ষপাত করছেন। টিএমসিপিদের জোর করে বসন্ত উৎসব করার সুযোগ করে দিয়েছেন। তিনি এখানে কাটমানি খেতে আসেননি। আমাদের না জানিয়ে বসন্ত উৎসবের টাকা তুলে দিয়েছেন। এই বিষয় আমরা আপত্তি জানাই। আমরা এই দুর্নীতির বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই। কালেজে ছাত্র সংসদ নেই বলেই অধ্যক্ষ এইভাবে শাসকের পক্ষাবলম্বন করলেন। অবিলম্বে আমরা ছাত্র সংসদের নির্বাচন চাই।”

    প্রিন্সিপালের বক্তব্য

    কলজের (Nadia) প্রিন্সিপাল দীপঙ্কর ঘোষ বলেন, “আমি কলেজকে ঠিক ভাবে পরিচালনা করতে চাই। আমি কোনও রাজনৈতিক দলের পক্ষে এবং বিপক্ষে নেই। নিজেদের দলীয় পতাকা লাগানোর অধিকার সকলের রয়েছে। তবে যেহেতু কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়নি, তাই এই মুহূর্ত ক্যাম্পাস সকলের। আমি উভয় পক্ষকে পরিস্থিতি স্থিতিশীল রাখার আবেদন জানাবো।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sheikh Shajahan: শাহজাহানকে পালাতে সাহায্য করেছিল কারা? নাম প্রকাশ করল সিবিআই

    Sheikh Shajahan: শাহজাহানকে পালাতে সাহায্য করেছিল কারা? নাম প্রকাশ করল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকদের উপর আক্রমণ করেছিল তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তাঁর অনুগামীরা। রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছিল, প্রাক্তন খাদ্যমন্ত্রী বালুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং রেশনে দুর্নীতি করে প্রচুর কালো টাকা সাদা করেছেন শাহজাহান (Sheikh Shajahan)। আর এই বিষয়ে তথ্য ছিল ইডির তদন্তকারী অফিসারদের হাতে। আর তাই হামলা করে তিন তদন্তকারী অফিসারের মাথা ফাটিয়ে পলাতক হয় এই তৃণমূল নেতা। ঘটনার ৫৬ দিনের মাথায় পুলিশ ন্যাজ্যাট এলাকা থেকে গ্রেফতার করে তাঁকে। এরপর মামলায় তদন্তে নামে সিবিআই। কিন্তু এই আক্রমণের নেতৃত্ব কাদের ছিল?

    জিয়াউদ্দিন মোল্লা সহ গ্রেফতার ৩

    এখন প্রশ্ন হল এই দীর্ঘ সময় ধরে লুকিয়ে থাকতে এবং ঘটনার দিনে পালাতে সাহায্য করেছিল কারা? ইতিমধ্যেই গতকাল সোমবার জিয়াউদ্দিন মোল্লা সহ মোট সাত জনকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়ে ছিল। তার মধ্যে বক্তব্যে অসঙ্গতি মেলায় জিয়াউদ্দিন মোল্লা সহ ৩ জনকে গতকালই গ্রেফতার করে সিবিআই। এরপর আজ মঙ্গলবার তদন্ত করে বসিরহাট আদালতে তুললে জানা যায় ঠিক কারা কারা শাজাহানকে পালাতে সাহায্য করেছিল।

    কে কে সহযোগিতা করেছিল (Sheikh Shajahan)?

    মঙ্গলবার প্রকাশ্যে এল শাহজাহানকে (Sheikh Shajahan) পালাতে সাহ্যায্যকারীদের নাম। প্রত্যেককে আজ বসিরহাট আদালতে তোলা হয়। তাদের নাম হল, ফারুক আকুঞ্জি, ইয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স। সিবিআই দাবি করেছে, ঘটনার দিনে ইডিকে তদন্তে বাধা প্রদান, তল্লাশি করতে না দেওয়া, আক্রমণ করতে প্রত্যক্ষ ভূমিকা পালন করে ফারুক আকুঞ্জি। শুধু তাই নয় এলাকায় শাহজাহানকে পালাতে, এলাকায় দুষ্কৃতীদের একত্র করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই আকুঞ্জি। এই সঙ্গে বিশেষ নেতৃত্ব দিয়েছিল জিউয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স।

    আদলাতে ভিডিও ফুটেজ জমা

    ইডির উপর শাহজহানের (Sheikh Shajahan) অনুগামীদের আক্রমণ, নেতৃত্ব এবং পলায়নে সহযোগিতা করার প্রমাণ স্বরূপ সিবিআই অভিযুক্তদের নামের সঙ্গে সিসিটিভি ফুটেজ আদালতে জমা করেছে। কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের দাবি, ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এরা প্রত্যেকেই জড়িত। সূত্রে আরও জানা গিয়েছে, এই ফারুক আকুঞ্জির বাড়িতেই সপরিবারের আত্মগোপন করে ছিলেন শেখ শাহজাহান। ফলে সিবিআই-এর তদন্তে শাহজাহান এবং তৃণমূল কংগ্রেসের যে চাপ আরও বাড়তে চলছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Belur Math: বেলুড়-কামারপুকুরে ব্যাপক ভক্ত সমাগম, শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি পালন

    Belur Math: বেলুড়-কামারপুকুরে ব্যাপক ভক্ত সমাগম, শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি পালন

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাসমারোহে আজ বেলুড় মঠে (Belur Math) পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি উৎসব। আজ ভোরে মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর সন্ন্যাসী ও ভক্তরা খোল-করতাল বাজিয়ে মঠ চত্বরে ঊষা-কীর্তন করেন। আজ দিনভর বেলুড় মঠে রামকৃষ্ণ বন্দনা, কথামৃত পাঠ, ভক্তিগীতি, ধর্মসভা চলবে। দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থাও থাকছে। একই ভাবে শ্রীরামকৃষ্ণের জন্ম দিনে ঠাকুরের জন্মস্থান কামারপুকুরে ব্যাপক ভক্তের ঢল দেখা গেল। ঠাকুরের এই আবির্ভাব তিথিকে ঘিরে তিন দিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    ভোর ৪ টে থেকে মঙ্গলারতি দিয়ে শুরু পূজাচার (Belur Math)

    আজ ২৮ ফাল্গুন, মঙ্গলবার ঠাকুর রামকৃষ্ণের পরমহংসের আবির্ভাব তিথি। আজ ভোর ৪ টে থেকেই মঙ্গলারতি, বেদপাঠের মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়। এরপর শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শুরু হয়। সেই সঙ্গে বিশেষ চণ্ডী পুজো করা হয়। সকাল সাড়ে ৭ টার সময় কামারপুকুর এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন হাজার হাজার ভক্তরা ঠাকুরের মন্দিরে উপস্থিত হন। নিজের নিজের মনোবাঞ্ছার কথা জানিয়ে ঠাকুরের স্মরণে আসেন প্রচুর ভক্ত। প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থ্যা করা হয়। একই ভাবে বেলুর মঠেও বিরাট আয়োজন করা হয়। রামকৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন পুজোপাঠ ভজন কীর্তন করা হয়। রামকৃষ্ণ মঠের পক্ষ থকে আগত ভক্তদের জন্য করা হয় প্রসাদের ব্যবস্থা।

    মঠ অধ্যক্ষের বক্তব্য  

    কামারপুকুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ লোকোত্তরানন্দ বলেন, “আমরা কামার পুকুরের মঠে শ্রী রামকৃষ্ণের (Sri Rama Krishna) ১৮৯ তম জন্মতিথি উৎযাপন করছি। গ্রামবাসী, পড়ুয়া, ভক্তবৃন্দ মিলে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছে। ধর্মীয় আলোচনা সভা থেকে যাত্রাভিনয়ের আয়োজন করা হয়েছে। তিনদিনের এই মহোৎসবে আশে পাশের স্কুলগুলিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। স্থানীয় দুস্থদের বস্ত্র বিতরণ করা হবে।” আবার এক ভক্ত শিখা মিত্র বলেছেন, “কামারপুকুরে এলে ঠাকুরের কাছে মনের কথা বলতে পারি। এখানে আসলে মনের পরিবর্তন হয়। মানসিক শান্তি পাই। ”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Abhijit Gangopadhyay: বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে তৃণমূলকে বিসর্জনের ডাক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    Abhijit Gangopadhyay: বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে তৃণমূলকে বিসর্জনের ডাক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে বিসর্জন দেওয়ার হুঙ্কার দিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তিনি পূর্ব মেদিনীপুরের তমলুকে মা বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন আজ। তিনি খুব স্পষ্ট করে সাধারণ মানুষকে বললেন, “৫০০-১০০০ দিয়ে প্রতিদিন ১ কোটি টাকা চুরি করছে তৃণমূল।” আগামী লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে তৃণমূলকে হারানোর সঙ্কল্প আগেই নিয়েছিলেন এই প্রাক্তন বিচারপতি। যদিও দলের তরফ থেকে এই কেন্দ্রের বিজপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। 

    কী বললেন বিচারপতি (Abhijit Gangopadhyay)?

    তমলুকে গিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) বলেন, “আমার একটা আবেদন থাকবে, তৃণমূলকে একটাও ভোট নয়। তৃণমূলের জালিয়াতি এবং দুর্নীতি দেখলাম। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে ২০২৬ সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে হবে। ৫০০-১০০ টাকা দিচ্ছে, প্রতিদিন এক কোটি টাকা করে চুরি করছে। এটাকে ধ্বংস করতে হবে। আগে নাম ঘোষণা হোক, তারপর তো সংসদে যাবো।”

    সিএএ নিয়ে মন্তব্য

    একই ভাবে সিএএ প্রসঙ্গে এদিন নন্দীগ্রামে গিয়ে অভিজিৎবাবু (Abhijit Gangopadhyay) বলেন, সিএএ-তে কারও নাগরিকত্ব হারানোর ভয় নেই। ডিটেনশন ক্যাম্পের কোনও প্রশ্ন নেই। মুখ্যমন্ত্রী ভুল ব্যাখ্যা করছেন। উনি সবসময় মিথ্যা কথা বলেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বেশ পটু। সত্যটা সামনে এসে গেছে, এরপর কোথাও আর মুখ দেখাতে পারবেন না মমতা।” 

    শুভেন্দুর বক্তব্য

    এই প্রাক্তন বিচারপতি নিজে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক ভাবে কড়া অবস্থান নিয়েছিলেন। নিজে সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন তিনি। আজ তমলুকে গেলে তাঁকে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু এদিন তাঁর সম্পর্কে বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মানুষ গ্রহণ করেছেন। সমস্যায় পড়ছে তোলামূলেরা। এই সব মানুষ রাজনীতিতে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী অবস্থা হতে পারে তা কেবল মমতাই বুঝতে পেরেছেন।” একই ভাবে তমলুকের তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সম্পর্কে বলেন, “এক দিকে গঙ্গা অন্যদিকে নর্দমা।”

    জেলার দলীয় কার্যালয়ে বৈঠক

    অপর দিকে বিজেপির তরফ থেকে এখনও তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়নি। কিন্তু এলাকার উৎসাহী বিজেপি কর্মীরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নামে লোকসভার ভোটের প্রচারের দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। এই আবহের মধ্যেই তাঁর তমলুকে একধিক কর্মসূচিতে যোগদান বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনীতির একাংশের মানুষ। পাশপাশি জেলার দলীয় কার্যালয়ে বৈঠক করে নন্দীগ্রামে যান অভিজিৎবাবু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • CAA: “মমতা কি পশ্চিমবঙ্গকে আলাদা দেশ তৈরি করেছেন?”, সিএএ বিরোধিতার পালটা জবাব শান্তনুর

    CAA: “মমতা কি পশ্চিমবঙ্গকে আলাদা দেশ তৈরি করেছেন?”, সিএএ বিরোধিতার পালটা জবাব শান্তনুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সিএএ (CAA) লাগু হওয়ায় গতকালের পরে আজও ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে উৎসবের আবহ। ডঙ্কা, কাঁসর নিয়ে ঠাকুর বাড়িতে মেতে উঠেছেন মতুয়া সম্প্রদায়ের ভক্তেরা। ঠাকুরবাড়িতে গেরুয়া আবিরের ঝড় বইল এক প্রকার। সিএএ চালুর আনন্দ উল্লাসে মেতেছেন গোটা এলাকার উদ্বাস্তু হিন্দু নাগরিকেরা। এ যেন গেরুয়া হোলির আবহ। একই ভাবে আজ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর একাধিক ইস্যুতে বিঁধলেন মমতাকে। তিনি বলেন, “মমতা পশ্চিমবঙ্গকে কি আলাদা দেশ তৈরি করেছেন? সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারই সবটা দেখবে।”

    বিজেপি সাংসদের বক্তব্য (CAA)

    বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী তথা সাংসদ শান্তনু ঠাকুর সিএএ (CAA) কার্যকর হওয়ার পর আজ ঠাকুরবাড়ি থেকে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মতুয়া সমাজের মানুষের সঙ্গে একত্রিত হয়ে আনন্দ ভাগ করে নেন তিনি। একই ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “নাগরিকত্ব বিষয়ে জটিলতা তৈরি করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশাসকেরা পাসপোর্টের ভেরিফিকেশন করার সময় ১৯৭১ সালের আগের কাগজ চান কেন? গত তিন পুরুষ ধরে মতুয়ারা নাগরিকত্ব নিয়ে আন্দোলন করছেন। বড় মা, পি আর ঠাকুরের আন্দোলনকে অস্বীকার করছেন মুখ্যমন্ত্রী। মানুষকে ভুল বোঝাতে আর পারবেন না। নাগরিকত্ব বিষয় রাজ্য সরকারের অধীনে নয়, এটা সম্পূর্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়। মমতা মানুষের মধ্যে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করছেন। কেন্দ্রের মোদি সরকার নাগরিকত্ব দেবেই। আমাদের  সরকার অত্যন্ত বদ্ধ পরিকর এই বিষয়ে।”

    দুই ২৪ পরগনা জুড়েই রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। প্রধানমন্ত্রী উত্তর ২৪ পরগনায় জেলায় সভা করে গিয়েছেন সম্প্রতি। তবে তিনি সিএএ চালু করার ব্যাপারে কোনও মন্তব্য না করলেও  দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েক দিন আগেই সংবাদ মাধ্যমে আশ্বাস দিয়ে বলেছিলেন ভোটের আগে চালু হবে সিএএ (CAA)। উল্লেখ্য কিছুদিন আগে বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও সিএএ চালুর ব্যাপারে আশ্বাস বাণী শুনিয়েছিলেন। অবশেষে চালু হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন।  

    শিলিগুড়িতেও উচ্ছ্বাস

    অপর দিকে শিলিগুড়ির ঠাকুরনগর কলোনীতে বাড়ি কার্তিকবাবুর। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে আনুষ্ঠানিক ঘোষণার পরেই আনন্দে উল্লাসিত তিনি। শুধু কার্তিকবাবুই নন, শিলিগুড়িতে ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় সন্ধে থেকে মতুয়া সম্প্রদায়ের সকলের মধ্যেই এক উৎসবের আবহ লক্ষ্য করা গেল। কার্তিক বাবু বলেন, “কেন্দ্রের সিদ্ধান্তে আমরা খুব খুশি। আমরাও আজ অধিকার পেলাম।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • CAA:“সিএএ আটকানোর ক্ষমতা নেই মমতার”, তোপ দাগলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ

    CAA:“সিএএ আটকানোর ক্ষমতা নেই মমতার”, তোপ দাগলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: “সংসদে ২০১৯ সালে আমি প্রথম উদ্বাস্তু বাঙালিদের নাগরিকত্ব দেবার জন্য প্রস্তাব দিয়েছিলাম। আমি খুব খুশি যে আজ সিএএ লাগু হয়েছে। সিএএ (CAA) আটকানোর ক্ষমতা নেই মমতার”, কেন্দ্র সরকার নাগরিকত্ব সংশোধনী আইনকে কার্যকর করার নির্দেশ জারি করতেই ঠিক এই ভাবে প্রতিক্রিয়া দিলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। সেই সঙ্গে নির্দেশিকা জারি হওয়ার পরেই আবির খেলায় মেতে উঠলেন সাংসদ সহ বিজেপি কর্মী সমর্থক এবং মতুয়া সম্প্রদায়ের মানুষেরা।

    ২০১৯ সালে পাশ হয়েছিল সিএএ আইন (CAA)

    কয়েক দশক ধরেই নাগরিকত্ব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তরজা চলছিল। গত ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদি সরকার সংসদে এই সিএএ (CAA) বিল পাশ করায়। এরপর রাষ্ট্রপতির স্বাক্ষরে দেশের আইনে পরিণত হয়। এরপর গতকাল কার্যকর করার নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। যদিও নির্দেশিকা জারি হতেই বিরোধিতা করতে দেখা গেল রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। তবে এদিন সুবিশাল মিছিলের মধ্য দিয়ে আবির খেললেন রানাঘাটের সংসদ তথা এবারে লোকসভার প্রার্থী জগন্নাথ সরকার।

    কী বললেন বিজেপি প্রার্থী?

    রাজ্য সরকারকে আক্রমণ করে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন, “এর আগে যখন সিএএ বিল পাস হয়, তখন কেন্দ্র সরকারের সংস্থাগুলিতে আগুন লাগিয়ে দিয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা। শুধু তাই নয়, বিভিন্ন রেল স্টেশন ভাঙচুর করা হয়েছিল, এমনকী ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যারা পাকিস্তান এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এসেছে, তাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন-বিদ্রোহ করে সিএএ আইনকে কীভাবে বাতিল করা যায়। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তখনও আমি বলেছিলাম মমতার ক্ষমতা নেই ট্রেনে আগুন জ্বালিয়ে এই আইন বন্ধ করার। আমি কেন্দ্র সরকারকে স্বাগত জানাচ্ছি। যাঁরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে এদেশে বসবাস করছেন এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাঁরা প্রত্যেকেই নাগরিকত্ব পাবেন, তার গ্যারান্টি আমি দিচ্ছি।”

    আর উদ্বাস্তু হয়ে থাকতে হবে না

    নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস সাংবাদিক সম্মেলন করে বলেন, “সিএএ চালু হওয়ায় হিন্দু বাঙালিদের আর উদ্বাস্তু হয়ে থাকতে হবে না। এই আইন চালু হওয়ায় আমরা সকলেই খুশি। এর আগেও কংগ্রেস কেন্দ্র সরকারে থাকাকালীন বহুবার আশ্বাস দিয়েছিল, কিন্তু কার্যকর কিছুই হয়নি। বিজেপি কথা দিয়েছিল, সেই কথা রেখেছে। আজ থেকেই সকলে নাগরিকত্ব পেতে চলেছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • CAA: সিএএ কার্যকর হতেই ঠাকুরনগরে ঢাক-ঢোল নিয়ে উচ্ছ্বাস হিন্দু শরণার্থীদের

    CAA: সিএএ কার্যকর হতেই ঠাকুরনগরে ঢাক-ঢোল নিয়ে উচ্ছ্বাস হিন্দু শরণার্থীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ সোমবার সিএএ (CAA) কার্যকর করার কথা ঘোষণা হয়েছে। এই ঘোষণা করছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। উল্লেখ্য কয়েক দিন আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বেসরকারি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে স্পষ্ট জানিয়েছিলেন খুব দ্রুত লোকসভা ভোটের আগে দেশে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে। আর আজ আইন কার্যকর হতেই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে উচ্ছ্বাস এবং আবেগের বাতাবরণ তৈরি হয়েছে। একে উদ্বাস্তু হিন্দু বাঙালি সমাজের কাছে গৌরবের দিন বলে উল্লেখ করেছেন মতুয়া সমাজের মানুষ। ইতিমধ্যে এলাকার মানুষ ঢাক-ঢোল, কাঁসর নিয়ে ঠাকুর বাড়ির মন্দিরে নেমে পড়েন। সকলে মিষ্টিমুখ করেন। পুরুষ-মহিলা সকলে এই আনন্দ উচ্ছ্বাসে যোগদান করেন।

    স্থানীয় মানুষের প্রতিক্রিয়া (CAA)

    মতুয়া সমাজের ঠাকুরনগরের বাসিন্দা সুজিত বিশ্বাস সিএএ (CAA) কার্যকর হওয়ায় অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমরা ভীষণ খুশি, আমাদের দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটল। প্রধানমন্ত্রী নিজে আমাদের মতো শরণার্থীদের কথা ভেবেই আইন করেছেন এবং আজ তাকে বাস্তবায়িত করলেন। আমরা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পেয়ে অত্যন্ত গর্বিত। নাগরিকত্ব নিয়ে আমরা এখন সম্মানের সঙ্গে বসবাস করব।”

    উদ্বাস্তু হিন্দু নাগরিকের বক্তব্য

    উদ্বাস্তু হিন্দু নাগরিক দিলীপকান্তি মণ্ডল সিএএ (CAA) কার্যকর করা প্রসঙ্গে বলেন, “জয় হরি বোল, আমরা যাঁরা ওপার বাংলা থেকে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে এই পশ্চিমবঙ্গের এসেছি তাঁদের সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দেবে এই নাগরিকত্ব আইন। শরণার্থী উদ্বাস্তু হিন্দুদের অধিকারকে সুরক্ষা করতে এই আইন কার্যকর করা একান্ত প্রয়োজন। আমরা ভীষণ খুশি। মতুয়া সমাজের অনেক দিনের দাবি ছিল নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হোক। ঠাকুরবাড়ির বড়মা বীণাপাণি দেবী, প্রমথরঞ্জন ঠাকুর এবং সর্বভারতীয় মতুয়া সংগঠনের পক্ষ থেকে বার বার দাবি তোলা হয়েছে, আন্দোলন করা হয়েছে। এমনকী ঠাকুরবাড়িতে দু-দু’বার অনশন করেছি আমরা। মোদিজি এবং আমিত শাহ যে কথা দিয়েছেন, তা আজ কার্যকর হয়েছে। আমরা আজ খুব খুশি। এই আইন সারা দেশে বাস্তবায়ন হবে। অধিকার নিয়ে সম্মানের সঙ্গে বাঁচব আমরা।”         

    কী আছে সিএএ আইনে?

    এই সিএএ আইন (CAA) অনুযায়ী বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যদি কোনও হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পারসি এবং খ্রিষ্টান ধর্মের মানুষ যদি ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে ভারতে চলে আসেন তাহলে তাঁদের ধর্ম এবং সংস্কৃতি রক্ষায় ভারত সরকার নাগরিকত্ব প্রদান করবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share