Tag: Madhyom

Madhyom

  • Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস বাংলায়, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস বাংলায়, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র গরম ভাব অনেকটা কেটেছে। চলছে মেঘ-বৃষ্টির লুকোচুরি। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, আজও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। চলবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে। এর পর শুক্রবার থেকে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ (Cyclone) বলয়ের জেরে ভারী বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। 

    ঘূর্ণিঝড়ের সতর্কতা

    বুধবার ২২ মে বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে। আগামী শুক্রবার ২৪ মে এটি অতি গভীর নিম্নচাপের চেহারা নেবে। পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২৬ মে নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সে সম্পর্কে এখনও পর্যন্ত দিল্লির মৌসম ভবন (Weather Update) থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে মে মাসে ঘূর্ণিঝড় তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বর্ষা আসার ঠিক আগে এবং বিদায়ের ঠিক পরে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি থাকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ থেকে পূর্ব বাংলাদেশের ওপর অবস্থান করছে। ঘূর্ণাবর্তটি পূর্ব উত্তর প্রদেশ, দক্ষিণ বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত। এই ঘূর্ণিঝড় (Cyclone) সঞ্চালনটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে। বাড়বে ঢেউয়ের উচ্চতাও। বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

    দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

    কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস (Weather Update)। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা ও আশপাশের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে সোমবার। তার জেরে তাপমাত্রাও নেমেছে খানিকটা। এবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টি আরও বাড়বে, বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী শুক্রবার থেকে উপকূলের দুই জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের চূড়ান্ত অভিমুখ এখনও স্পষ্ট করেনি আলিপুর। তবে অনুকূল বায়ুপ্রবাহে (Cyclone) বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

    আরও পড়ুন: ঝাড়খণ্ডের অন্যতম শক্তিপীঠ উগ্রতারা ছিন্নমস্তা মন্দির, দুর্গাপুজো হয় টানা ১৬ দিন ধরে!

    কলকাতার তাপমাত্রা

    সোমবার, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের ২.৮ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৫.১ মিলিমিটার। আজ, মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গে আজ, মঙ্গলবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরে সপ্তাহভর হালকা বৃষ্টি হলেও ঘূর্ণাবর্তের  (Cyclone) কোনও প্রভাব পড়বে না, বলেই অনুমান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ২১/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ২১/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি খুব ভালো কাটবে।

    ২) সাফল্য লাভ করবেন।

    ৩) মনের কথা শুনুন।

    বৃষ

    ১) আজকের দিনটি মোটের ওপর ভালোই থাকবে।

    ২) অসম্পূর্ণ ইচ্ছাপূরণ হবে।

    ৩) মনের মধ্যে আনন্দ থাকবে।

    মিথুন

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কাজে সফল হবেন।

    ৩) নিজের ওপর ভরসা রেখে লক্ষ্য লাভের চেষ্টা করুন।

    কর্কট

    ১) নতুন ও চ্যালেঞ্জপূর্ণ কাজের মোকাবিলা করবেন।

    ২) নিজের সীমিত সময়ের মধ্যে অনেক কাজ করতে হবে।

    ৩) ব্যবসায়ে লগ্নি করলে মুনাফা হতে পারে।

    সিংহ

    ১) আপনার কাজ প্রশংসিত হবে।

    ২) সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরা সুসংবাদ পেতে পারেন।

    ৩) কোনও কাজে অতি উৎসাহ দেখাবেন না, আপনাকে ভুল বোঝা হতে পারে।

    কন্যা

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) সাফল্য ও আনন্দ লাভ করবেন।

    ৩) দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত থাকবেন।

    তুলা

    ১) আজকের দিনটি খুবই ভালো কাটবে।

    ২) আজকের দিনটি একাধিক ওঠাপড়ায় ভরে থাকবে।

    ৩) মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা আসতে পারে।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি দৈনন্দিন কাজের ব্যস্ততায় কাটবে।

    ২) স্বাস্থ্যের যত্ন নিন।

    ৩) নিজের আত্মীয়ের কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন।

    ধনু

    ১) নিজের কাজের প্রতি সমর্পিত থাকুন।

    ২) আর্থিক লাভ হবে।

    ৩) ভেবেচিন্তে ব্যয় করুন।

    মকর

    ১) জাতকদের পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে।

    ২) আত্মীয়দের সঙ্গে মেলামেশা বাড়বে।

    ৩) কিছু নতুন বস্তু কিনতে পারেন।

    কুম্ভ

    ১) নিজের কাজের প্রতি সমর্পিত থাকবেন।

    ২) কঠিন পরিশ্রম করলে সুফল পাবেন।

    ৩) কিছু সমস্যার সম্মুখীন হবেন, তবে হতাশ হবেন না।

    মীন

    ১) ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

    ২) ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন।

    ৩) ভবিষ্যতে সাফল্য লাভ করবেন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Attack On Ramakrishna Mission: মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই রামকৃষ্ণ মিশনে হামলা, সাধুদের প্রাণে মারার হুমকি

    Attack On Ramakrishna Mission: মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই রামকৃষ্ণ মিশনে হামলা, সাধুদের প্রাণে মারার হুমকি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল বিরোধিতার অভিযোগে বিভিন্ন মিশন-সংঘের সাধুদের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক পরে পরেই হামলা হল শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে (Attack On Ramakrishna Mission)।

    রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতীদের দাপাদাপি (Attack On Ramakrishna Mission)

    আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হল জমি দখলের চেষ্টাও। প্রাণে মারার হুমকি দেওয়া হল আশ্রমের সন্ন্যাসীদের। কেড়ে নেওয়া হল মিশনের নিরাপত্তারক্ষীদের মোবাইল। ভেঙে ফেলা হল সিসিটিভি ক্যামেরা। ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সেবক রোডের শালুগাড়ায় রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে। এক ভক্তের দান করা জমিতেই গড়ে উঠেছে আশ্রম। দীর্ঘদিন ধরেই সেখানে থেকে সাধন-ভজন করেন সন্ন্যাসীরা। রবিবার গভীর রাতে জমি মাফিয়া প্রদীপ রায় তিরিশ-চল্লিশ জন দুষ্কৃতীর একটি দল নিয়ে গিয়ে আশ্রমে হামলা চালায় বলে অভিযোগ। মিশনের তরফে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    সরব প্রধানমন্ত্রীও 

    রামকৃষ্ণ মিশনের (Attack On Ramakrishna Mission) মতো একটি প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাজ্যে এসে এই পরিস্থিতির জন্য তিনি আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সঙ্ঘকে আক্রমণ করেছেন, তার জেরেই এই ঘটনা। রাজ্যের এখনও বেশ কয়েকটি আসনে নির্বাচন বাকি। তার আগে হাওয়া যাতে গেরুয়া পালে ঘুরে না যায়, তাই মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো। মমতার দাবি, তাঁর অভিযোগ কেবল নির্দিষ্ট কয়েকজন সাধুর বিরুদ্ধে।

    তৃণমূলের পিঠ বাঁচানোর এই দাবিতে অবশ্য ভবি ভুলছে না। রামকৃষ্ণ মিশনের মতো নিরপেক্ষ একটি প্রতিষ্ঠানে হামলা চালানোর নিন্দা করেছে বিজেপি। পদ্ম-পার্টির দাবি, ভোট ব্যাঙ্ক ধরে রাখতে এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়কে খুশি করতেই তৃণমূল নেত্রীর এই বাক্যবাণ নিক্ষেপ। যার জেরে হামলা হয়েছে মিশনে। রামকৃষ্ণ মিশনে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

    আর পড়ুন: “তৃণমূলের কাছে রিপোর্ট কার্ড নেই, আছে রেটকার্ড”, চাকরি চুরি নিয়ে মমতাকে তোপ মোদির

    রামকৃষ্ণ মিশন কিংবা ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠান নানা বিপদে আপদে পাশে থাকেন বিপন্নদের। সংসার-বন্ধন ছিন্ন করে মানবসেবাকেই যাঁরা জীবনের ব্রত করেছেন, ভোট কুড়োতে তাঁদেরই আক্রমণ করে বসলেন তৃণমূল সুপ্রিমো! বিশিষ্ট মহলের সিংহভাগেরও মতে, তৃণমূল নেত্রীর এহেন আক্রমণ স্রেফ ভোটব্যাঙ্ক ধরে রাখতে। ওয়াকিবহাল মহলের মতে, মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই রাজ্যে দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত। তাই যেই তিনি মঠ-মিশন-সংঘকে নিশানা করেছেন, তখনই জমি দখলে নেমে পড়েছে মাফিয়ারা (Attack On Ramakrishna Mission)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India Iran Relation:`‘বন্ধুদেশ’ ইরানের প্রেসিডেন্টের প্রয়াণ, রাষ্ট্রীয় শোক ঘোষণা ভারতে

    India Iran Relation:`‘বন্ধুদেশ’ ইরানের প্রেসিডেন্টের প্রয়াণ, রাষ্ট্রীয় শোক ঘোষণা ভারতে

    মাধ্যম নিউজ ডেস্ক: কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘বন্ধুদেশ’ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। তাঁর সম্মানে মঙ্গলবার ভারতে পালন করা হবে এক দিনের রাষ্ট্রীয় শোক (India Iran Relation)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র বলেন, “প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ২১ মে, মঙ্গলবার সারা ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। শোকের দিন দেশের সব ভবনে যেখানে যেখানে নিয়মিত জাতীয় পতাকা ওড়ে, সেখানে জাতীয় পাতাকা অর্ধনমিত থাকবে। সেদিন কোনও বিনোদন থাকবে না।”

    শোক প্রকাশ মোদির (India Iran Relation)

    ইরানের (India Iran Relation) রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “ইসলামি প্রজাতন্ত্রী ইরানের রাষ্ট্রপতি ড. সৈয়দ ইব্রাহিম রাইসির মর্মান্তিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য তাঁর অবদান সর্বদা স্মরণ করা হবে। তাঁর পরিবার ও ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। এই শোকের সময়ে, ইরানের পাশে রয়েছে ভারত।”

    শোক প্রকাশ জয়শঙ্করের

    শোক প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ড. ইব্রাহিম রাইসি ও বিদেশমন্ত্রী এইচ আমির-আব্দুল্লাহিয়ানের মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। তাঁদের সঙ্গে আমার বহু বৈঠকের কথা মনে পড়ছে। অতি সম্প্রতি, ২০২৪ সালের জানুয়ারিতেও আমরা বৈঠক করেছি। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই শোকের সময়ে আমরা ইরানের মানুষের পাশে আছি।”

    আর পড়ুন: কপ্টার দুর্ঘটনায় মৃত ইরানের প্রেসিডেন্ট রইসি, সর্বোচ্চ পদে এবার কে?

    প্রসঙ্গত, রবিবার রাতে পূর্ব আজহারবাইজানে একটি পাহাড়ে গোত্তা খেয়ে ভেঙে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi) কপ্টার। দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটিতে ছিলেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানও। দুর্ঘটনায় মৃত্যু হয় দু’জনেরই। সোমবার সকালে উদ্ধার করা হয় কপ্টারের ধ্বংসাবশেষ। পরে নিশ্চিত করা হয় প্রেসিডেন্ট ও ইরানের বিদেশমন্ত্রীর মৃত্যুর খবর (India Iran Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • North Bengal University: গবেষিকার রহস্য মৃত্যুতে অধ্যাপককে গ্রেফতারের দাবি, আন্দোলনে এবিভিপি

    North Bengal University: গবেষিকার রহস্য মৃত্যুতে অধ্যাপককে গ্রেফতারের দাবি, আন্দোলনে এবিভিপি

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) এক গবেষিকার রহস্যজনক মৃত্যুতে নাম জড়ালো এক অধ্যাপকের। এমনিতেই এই গবেষিকার মৃত্যু নিয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। মৃত্যুর দুদিন পর কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ না গ্রহণ করায় অধ্যাপকের গ্রেফতারের দাবি জানিয়ে আন্দোলনে নামল এবিভিপি।

    ঠিক কী ঘটনা ঘটেছিল? (North Bengal University)

    বিশ্ববিদ্যালয় (North Bengal University) সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ববিতা দত্ত নামে গবেষিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের পক্ষ থেকে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অধ্যাপকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছে মৃতার পরিবার। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার গবেষিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বিভাগীয় প্রধান। কিন্তু, চলতি মাসে গবেষিকাকে তিনি জানান যে, বিয়ে করা সম্ভব নয়। তার পরেই ‘রহস্যজনক’ ভাবে মৃত্যু হয়েছে ববিতার।তদন্তে নেমে পুলিশ ববিতার ভাড়াবাড়ি থেকে ওই অধ্যাপকের বেরিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। বস্তুত, ববিতার ঘর থেকে একটি চিঠি উদ্ধার হয়। যা সুইসাইড নোট বলেই মনে করা হচ্ছে। সেখানে অধ্যাপকের নাম রয়েছে। কিন্তু, তার পরেও কেন অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। এই ঘটনা প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্ত বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। ছাত্রী-শিক্ষক অথবা গবেষক-অধ্যাপকের সম্পর্ক সম্মানের, শ্রদ্ধার এবং স্নেহের। সেখানে এই রকমের ঘটনা একেবারেই কাম্য নয়।”

    আরও পড়ুন: “হিন্দুদের ওপর আক্রমণ হলে বসে থাকতে পারি না”, মুখ্যমন্ত্রীকে বার্তা কার্তিক মহারাজের

    টায়ার জ্বালিয়ে বিক্ষোভে এবিভিপি

    সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী এবং সমর্থকেরা। ‘অভিযুক্ত’ বিভাগীয় প্রধানের গ্রেফতারের দাবিতে সরব পড়ুয়াদের একাংশ। এদিন দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ল-মোড়ে গণস্বাক্ষর গ্রহণ করার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনি ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। এবিভিপি রাজ্য সম্পাদক দীপ্ত দের অভিযোগ, “ববিতা দত্ত আত্মহত্যা করেননি। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sunil Chhetri: সুনীলকে সম্মান ফিফার, ৬২ হাজার মুখোশ বিলি, বিদায়ী ম্যাচ নিয়ে নানা ভাবনা 

    Sunil Chhetri: সুনীলকে সম্মান ফিফার, ৬২ হাজার মুখোশ বিলি, বিদায়ী ম্যাচ নিয়ে নানা ভাবনা 

    মাধ্যম নিউজ ডেস্ক: জুন মাসের ৬তারিখ ভারতীয় ফুটবল দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। যুবভারতী ক্রীড়াঙ্গনে, কুয়েতের বিরুদ্ধে, ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচই হবে দেশের জার্সিতে সুনীলের শেষ ম্যাচ। সুনীল অবসরের কথা জানাতেই তাঁকে কুর্নিশ জানাল ফিফা (FIFA)। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, কিংবদন্তি লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Lionel Messi And Cristiano Ronaldo) সঙ্গে এক পোডিয়ামে সুনীলকে দাঁড় করিয়ে, বুঝিয়ে দিল যে, সুনীল দেশের নন, বিশ্বের সম্পদ। 

    ফিফার সম্মান

    ফিফা সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক্স বানিয়েছে। সেখানে দেখা যাচ্ছে পোডিয়ামে পরপর উপর-নীচ দাঁড়িয়ে রোনাল্ডো-মেসি-সুনীল। ফিফা ছবিতে ক্য়াপশন দিয়েছে, ‘অবসরে এক কিংবদন্তি’। এর সঙ্গেই ফিফা প্রথম কমেন্টে লিখেছে, ‘সুনীল ছেত্রী, (Sunil Chhetri) সক্রিয় আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় তিনে। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচই হবে তাঁর ভারতের জার্সিতে ফাইনাল ম্যাচ।’ এই বিষয়ে সুনীলের একটি ভিডিয়ো ফিফা (FIFA) পোস্ট করেছে। রোনাল্ডো ২০৫ ম্যাচে করেছেন ১২৮ গোল। মেসির পা থেকে এসেছে ১৮০ ম্যাচে ১০৫ গোল। সুনীল ১৪৬ ম্য়াচে করেছেন ৯৩ গোল।

    সুনীলের মুখোশ বিলি

    সুনীলের (Sunil Chhetri) বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে আইএফএ কোনওরকম খামতি রাখতে নারাজ৷ ওই ম্যাচকে ঘিরে বেশ কিছু অভিনব পরিকল্পনা সাজাচ্ছে আইএফএ৷ ৬২ হাজার টিকিট ছাড়া হচ্ছে অনলাইনে৷ টিকিটের দাম ইতিমধ্যেই ঘোষিত৷ সুনীল ছেত্রীকে দেওয়া উপহারেও থাকছে চমক৷ দর্শকদের সুনীল ছেত্রীর মুখোশ দেওয়া হবে যাতে পুরো স্টেডিয়াম জুড়ে ৬২ হাজার সুনীল ছেত্রীকে দেখা যায়৷ ভারত অধিনায়ককে স্টেডিয়াম ঘোরানোর পরিকল্পনাও রয়েছে আইএফএ’র৷ সে সময় হবে পুষ্প বৃষ্টি। তবে, পুরো পরিকল্পনা তখনই চূড়ান্ত রূপ পাবে যখন ফিফা, এএফসি ও এআইএফএফের অনুমতি মিলবে, বলে জানান আইএফএ সচিব অনির্বাণ দত্ত৷

    দেশের জার্সিতে সুনীলের কৃতিত্ব

    এএফসি কাপ ও এএফসি চ্যাম্পিয়ন কোয়ালিফায়ার্সে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ১৯ গোলের মালিক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। মোট ৩১টি এএফসি কাপের ম্য়াচ খেলেছেন সুনীল। ২০০৭, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮-১৯ ও ২০২১-২২ মরশুমে মোট সাতবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন। যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক। সুনীল এফপিএআই ইন্ডিয়া প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডও জিতেছিলেন ২০০৯, ২০১৮, ২০১৯ মরশুমে। আন্তর্জাতিক ফুটবলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৪টি হ্যাটট্রিকও করেছেন সুনীল। আইএসএলের মঞ্চে প্রথম প্লেয়ার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন সুনীল ছেত্রী। ২০১৫ সালে এই নজির গড়েন তারকা স্ট্রাইকার। তাই ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে কুয়েতের বিরুদ্ধে জয় চায় ব্লু-টাইগার্সরা।

  • ED: বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন ভেঙে অর্থ নিয়েছে আপ, দাবি ইডির

    ED: বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন ভেঙে অর্থ নিয়েছে আপ, দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে বিপুল অঙ্কের বিদেশি অর্থ সাহায্য নিয়েছে আম আদমি পার্টি (আপ)। সোমবার এমনই অভিযোগ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। সংস্থার দাবি, আপ আমেরিকা ও কানাডা থেকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য পেয়েছে। কারা এই অর্থ দান করেছেন, তাঁদের প্রত্যেকের নামও নেই নথিতে। এটি বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনের পরিপন্থী।

    আপের বিরুদ্ধে অভিযোগ (ED)

    শুক্রবার ইডির তরফে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে যে চার্জশিট পেশ করা হয়েছে, তাতে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আপের (ED)। দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় নাম রয়েছে এই রাজনৈতিক দলটির। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে ইডির তরফে জানানো হয়েছে, ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন ভেঙে আপ অন্তত সাত কোটি আট লক্ষ টাকা বিদেশি অর্থ সাহায্য নিয়েছে।

    ইডির দাবি

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই ঘটনায় ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন ও ভারতীয় দণ্ডবিধি লঙ্ঘিত হয়েছে। কেবল আমেরিকা ও কানাডা নয়, আপ অর্থ সাহায্য নিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত এবং ওমানের দাতাদের কাছ থেকেও। অভিযোগ অস্বীকার করে ইডির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ তোলা হয়েছে আপের তরফে।

    আর পড়ুন: “এটা ভারতের সময়, এ সুযোগ হাতছাড়া করা উচিত নয়”, বললেন প্রধানমন্ত্রী

    আপের বিরুদ্ধে আরও অভিযোগ, রাজনৈতিক এই দলটি খালিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিসে’র কাছ থেকেও অর্থ সাহায্য নিয়েছে। নিষিদ্ধ এই সংগঠনের প্রধান গুরপন্তবন্ত সিং পান্নুন সম্প্রতি দাবি করেছিলেন, ‘নয়ের দশকে ধৃত এক খালিস্তানপন্থী জঙ্গি নেতাকে দিল্লির জেল থেকে ছাড়ার শর্তে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত আপকে প্রায় ১৩৩ কোটি টাকা দেওয়া হয়েছে’। এক ভিডিও বার্তায়ও খালিস্তানপন্থী এই নেতার দাবি, গত আট বছরে কেজরিওয়ালকে তারা একশো কোটিরও বেশি টাকা সাহায্য করেছে। ২০২২ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগেও ‘শিখস ফর জাস্টিসে’র তরফে (ED) আপকে বিপুল অর্থ সাহায্য করা হয়েছিল বলেও দাবি পান্নুনের সংগঠনের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: ষষ্ঠদফার আগেই পূর্ব মেদিনীপুরের তিন পুলিশকর্তাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

    Lok Sabha Election 2024: ষষ্ঠদফার আগেই পূর্ব মেদিনীপুরের তিন পুলিশকর্তাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের ষষ্ঠদফা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে ফের একবার তিন পুলিশকর্তাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। মেদিনীপুরের কাঁথি, ভূপতি নগর এবং পটাশপুরের পুলিশ আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে কমিশনের পক্ষ থেকে এই প্রথম পুলিশ আধিকারিকদের সরানো হয়নি। বহরমপুর, বেলডাঙাতেও পুলিশ আধিকারিকদের সারিয়ে দেওয়া হয়েছিল। অবশ্য আগামী ২৫ মে কাঁথি, তমলুক লোকসভা কেন্দ্রের ভোট, তাই এই পুলিশ আধিকারিকদের সরানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    কমিশন সূত্রে খবর (Lok Sabha Election 2024)

    কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের (Lok Sabha Election 2024) আগে পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও দিবাকর দাস, ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক, পটাশপুর থানার ওসি রাজু কুণ্ডুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে নতুন তিনজন আধিকারিকদের ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তের পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এই জেলার দুটি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ছিলেন রাজ্যের শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারী। এই এলাকা এক কথায় অধিকারী পরিবারের বিশেষ গড় বলে পরিচিত। এই তিনজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আগেও নানা সময়ে একাধিক বার শাসকদল তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি।

    নতুন আধিকারিক কে কে হবেন?

    জানা গিয়েছে, কাঁথির পুলিশ আধিকারিক দিবাকর দাসের পরিবর্তে নতুন এসডিপিও-কে হবেন তা এখনও নির্বাচন কমিশন স্পষ্ট করেনি। আবার ভূপতিনগর ও পটাশপুর থানার নতুন ওসি সোমবারই নিযুক্ত করা হয়েছে। কমিশন জানিয়েছে, ভূপতিনগর থানার দায়িত্বভার সামলাবেন জয়ন্ত দাস। তিনি বীরভূমে সাব-ইন্সপেক্টর ছিলেন। অন্যদিকে পটাশপুর থানার দায়িত্বভার সামলাবেন রঞ্জিত বিশ্বাস। তিনি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাব-ইন্সপেক্টর ছিলেন। ষষ্ঠদফা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে একটি বড় সিদ্ধান্ত বলে মনে করছে রাজনীতির একাংশের মানুষ।

    আরও পড়ুনঃ “তৃণমূলের কাছে রিপোর্ট কার্ড নেই, আছে রেটকার্ড”, চাকরি চুরি নিয়ে মমতাকে তোপ মোদির

    নির্বাচনী প্রচার জমজমাট

    লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কাঁথির প্রার্থী হয়েছেন সুমেন্দু অধিকারী। এলাকায় অনেক দিন ধরে উক্ত পুলিশ আধিকারিকরা তৃণমূলের হয়ে পক্ষপাতিত্বের কাজ করছেন বলে বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। অপরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তমলুকে প্রচার সভা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে অবতরণ করা সম্ভব হয়নি। তাই ঝাড়গ্রাম থেকে একযোগে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করেন আকাধিক ইস্যুতে। শেষ সময়ে এই দুই কেন্দ্রে নির্বাচনী প্রচার জমে উঠেছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: তৃণমূলের সন্ত্রাসে বুথে যেতে পারেননি, ১০ বছর পর ভোট দিলেন ভোটাররা

    Lok Sabha Election 2024: তৃণমূলের সন্ত্রাসে বুথে যেতে পারেননি, ১০ বছর পর ভোট দিলেন ভোটাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের সন্ত্রাসের কারণে গত ১০ বছর ভোট দিতে পারেননি। এবার কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ভোট (Lok Sabha Election 2024) দিলেন আমডাঙার উলুডাঙার সাধনপুর নিম্নবুনিয়াদি বিদ্যালয়ের ৬৭ ও ৭২ নম্বর বুথের ভোটাররা। এদিন বুথের বাইরে লম্বা লাইন দেখা গেল আজ। ভোটারদের দাবি, তাঁরা ভোট দিতে পারতেন না। গ্রামে আটকে থাকতেন। ১০ বছর ধরে এমনই নাকি হত। গ্রামের এক মহিলা বললেন, “এই প্রথমবার লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছি। প্রায় ১০ বছর পর ভোট দিচ্ছি। এখানে এমনই হয়।” আরও এক মহিলা বলেন, “ভোট দিতে পেরেছি ভাল লাগছে। পঞ্চায়েত ভোটের সময় তো আমার ছেলেকে মেরে ছিল। আমরা শাক-ভাত খাওয়া মানুষ। অন্য লোকের মার কেন খাব?” গ্রামবাসীরা একযোগে বললেন, “আমরা তো ভয়ে বের হতেই পারতাম না। এবার কমিশনের তৎপরতায় ভোট দিতে পারলাম।”

    আঙুল কাটলো ভোটারের (Lok Sabha Election 2024)

    এবার আমডাঙায় এক ভোটারের আঙুল কেটে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তিনি ভোট (Lok Sabha Election 2024) দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলেন। সেই সময়েই এই হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত ওই ব্যক্তিকে জখম অবস্থায় বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করানোর জন্য। তৃণমূলের এক নেতা বলেন, ‘যা কিছু অভিযোগ, সব আমাদের দিকে? আমি জানি না এই অভিযোগের ভিত্তি কী আছে। অভিযোগ যদি করে থাকে, পুলিশ সেটা দেখবে।’

    আরও পড়ুন: “হিন্দুদের ওপর আক্রমণ হলে বসে থাকতে পারি না”, মুখ্যমন্ত্রীকে বার্তা কার্তিক মহারাজের

    আমডাঙায় ভোটারদের হুমকি

    আমডাঙা বিধানসভার বোদাই সরদারপাড়া এলাকার ১৩০ নম্বর বুথে সাধারণ ভোটারদের  বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিরুদ্ধে। ঘটনায় বারাসাত পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ও কিউআরটি টিম পৌঁছায়। মানুষের অভিযোগ, ভোট (Lok Sabha Election 2024) দিতে গেলে রাতের বেলা বোম মেরে উড়িয়ে দেওয়া হবে হাত কেটে নেওয়া হবে। আর এই কারণে গ্রামের মহিলা থেকে পুরুষ কেউই ভোট দিতে যেতে পারছে না ভোট কেন্দ্রে। একই ভাবে দুই বিজেপি কর্মীকে মারধর করা হয় এবং রক্তাক্ত অবস্থায় তাঁদের আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে ভারতীয় ভোজ! প্যারিসে নীরজদের পাতে ভাত-ডাল-রুটি, সঙ্গে কী?

    Paris Olympics 2024: অলিম্পিক্সে ভারতীয় ভোজ! প্যারিসে নীরজদের পাতে ভাত-ডাল-রুটি, সঙ্গে কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) এবার খাদ্যতালিকায় মিলবে ভারতীয় খাবার। গেমস ভিলেজে নীরজ চোপড়া, শ্রীজেশ, সাত্ত্বিক সাইরাজরা একদম ঘরের খাবার পাবেন। আগের গেমস ভিলেজগুলোর কিছুটা অন্য রকম খাবার চাখতে গিয়ে প্রথম দিকে সমস্যায় পড়তে হত ভারতীয় ক্রীড়াবিদদের। কারণ ঠিকঠাক ভারতীয় খাবার সেখানে মিলত না। এবার প্যারিসের ডাইনিং হলে ভারতের ছেলেমেয়েরা তাঁদের পছন্দের খাবার পাবেন। ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে বিশ্ব ক্রীড়ার মহাযজ্ঞ। গেমসে অংশ নিতে যাওয়া দশ হাজারেরও বেশী অ্যাথলিটরা থাকবেন প্যারিসের সুবিশাল অলিম্পিক ভিলেজে (Olympic Village)। অলিম্পিক ভিলেজের হেঁশেল খুলে যাবে ২১ জুলাই থেকেই। 

    খাদ্য তালিকায় কী কী

    বিগত অলিম্পিকের (Paris Olympics 2024)আসরে ভারতীয় খাবার বলে আলাদা করে কিছুই মিলত না। সারা বিশ্বের ক্রীড়াবিদদের জন্য খাবারের তালিকা ভাগ করা হত, মহাদেশ ধরে। ভারতীয়দের খেতে হত এশিয়ান খাবার। তবে তার স্বাদ মোটেই ভারতীয় খাবারের সঙ্গে মিলত না।   কিন্তু বর্তমান সরকারের প্রচেষ্টায়, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের উদ্যোগে এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সক্রিয় পদক্ষেপে এবার এই সুবিধা পেতে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। আইওএ-র তরফে অনেক আগেই একটা মেনু লিস্ট পাঠানো হয়েছিল প্যারিস অলিম্পিক্সের সংগঠকদের। কয়েকদিন আগে মিটিংয়ে ভারতীয় কর্তাদের দাবি মেনে নিয়েছেন সংগঠকরা, এমনই জানিয়েছেন ভারতের ডেপুটি শ্যেফ দ্য মিশন মুকুল কেশবন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) সূত্রে খবর,  এবার গেমস ভিলেজের রান্নাঘরে যেমন বাসমতী চালের ভাত, ডাল, রুটি, আলু-কপির তরকারি, একটু ঝাল ঝাল চিকেনকারি থাকছে, তেমনই দক্ষিণ ভারতীয়দের জন্য একটু টক-টক স্বাদের চিকেনকারিও থাকবে।

    আরও পড়ুন: কলকাতার সামনে হায়দরাবাদ, জেনে নিন আইপিএল প্লে-অফে কবে কার সঙ্গে কার খেলা?

    ঘরের খাবারের স্বাদ দেওয়া লক্ষ্য

    অলিম্পিকের (Paris Olympics 2024) মতো কঠিন গেমসে ভারতের ক্রীড়াবিদরা যাতে ঘরের মতো পরিবেশ পায়, সেটা দেখাই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) মূল উদ্দেশ্য। আইওএ সূত্রে খবর, সংস্থার তরফে বেশ কয়েকজন নিউট্রিশিয়নিস্টের সঙ্গে আলোচনাও করে নেওয়া হয়েছে খেলোয়াড়দের খাদ্য তালিকা নিয়ে। খাবারের পুষ্টিগুণ বজায় রেখেই খাদ্য তালিকা তৈরি করা হয়েছে। ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি উষা বলেছেন, ‘প্যারিস অলিম্পিকে একঝাঁক তরুণ অ্যাথলিট দেশের জন্য লড়বেন। এটা একটা বিরাট দিক। তাঁদের অভিজ্ঞতা, দায়বদ্ধতা ও খেলার প্রতি প্যাশন অন্যদের প্রেরণা জোগাবে। এদের দেখেই সাফল্য পাবে, ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যেতে উৎসাহ পাবে দেশের শিশু-কিশোর অ্যাথলিটরা।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share