Tag: Madhyom

Madhyom

  • Mithun Chakraborty: “পরিবর্তন দরকার, নাহলে রাজ্যের অবস্থা ভয়ঙ্কর হবে”, বললেন মিঠুন

    Mithun Chakraborty: “পরিবর্তন দরকার, নাহলে রাজ্যের অবস্থা ভয়ঙ্কর হবে”, বললেন মিঠুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে রোড শো করে প্রচারে ঝড় তুললেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শুক্রবার সন্ধ্যায় বীজপুর বিধানসভার হালিশহরে দলীয় প্রার্থীকে নিয়ে রোড শো করে মিঠুন। সুপারস্টারকে দেখতে রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল। বিশেষ করে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

    অর্জুনের সমর্থনে রোড শোয়ে মিঠুন (Mithun Chakraborty)

    আগামী সোমবার রাজ্যের অন্যতম নজর কাড়া কেন্দ্র বারাকপুর লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রচারে সরগরম হয়ে উঠেছে। এই কেন্দ্রে লড়াই হবে মূলত ত্রিমুখী। তবে, বারাকপুরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের মধ্যে। আর এই দুই হেভিওয়েট প্রার্থীর প্রচারে বারাকপুরে আসছেন একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী থেকে সেলেবরা। শেষ মুহূর্তের প্রচারে শুক্রবার সন্ধ্যায় বারাকপুর কেন্দ্রে নেমেছিল তারাদের মেলা। এদিন বিজেপি প্রার্থী অর্জুন সিং এর জন্য প্রচার করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। এদিন সন্ধ্যায় হালিশহর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় প্রার্থী অর্জুন সিং এর সঙ্গে প্রচার চালালেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মনোজ ঘোষ নামে এক বাসিন্দা বলেন, এদিন মহাগুরুকে দেখার জন্য আমি বিকাল থেকে রাস্তায় দাঁড়িয়েছিলাম। মোবাইলে তাঁর ছবিও তুলেছি। কিন্তু, রাস্তায় এত ভিড় ছিল যে আমি মহাগুরুর সঙ্গে হ্যান্ডসেক করতে পারিনি। এই আফশোস থেকে গেল।

    আরও পড়ুন: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    পরিবর্তন দরকার, নাহলে রাজ্যের অবস্থা ভয়ঙ্কর হবে, বললেন মিঠুন

    রোড শো শেষে মিঠুন (Mithun Chakraborty) বলেন, মানুষের মধ্যে যে উৎসাহ আর ভিড় দেখছি তাতে আমি আশাবাদী যে এবারও অর্জুন সিং বারাকপুর নিজে দখলে রাখবে। আর পশ্চিম বঙ্গে পরিবর্তন দরকার। নইলে আগামী দিনে এই রাজ্যের অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠবে।”  এদিনের বিজেপির এই শোভা যাত্রা হালিশহর থেকে বের হয়ে বলদে ঘাটা পর্যন্ত যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: আজ আইপিএল ‘কোয়ার্টার ফাইনাল’! চেন্নাই না বেঙ্গালুরু, প্লে-অফে যাবে কারা?

    IPL 2024: আজ আইপিএল ‘কোয়ার্টার ফাইনাল’! চেন্নাই না বেঙ্গালুরু, প্লে-অফে যাবে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বনাম বিরাট কোহলি (Virat Kohli)! সাম্প্রতিক কালে ভারতীয় ক্রিকেটের সেরা দুই মুখ। শনিবাসরীয় সন্ধ্যায় চলতি আইপিএলে (IPL 2024) এটাই হতে পারে ক্রীড়া বিনোদনের সেরা উপকরণ। অনেকেই মনে করছেন এটা আইপিএলের কোয়ার্টার ফাইনাল (RCB vs CSK)। যে জিতবে শিকে ছিঁড়বে তার কপালেই। তবে প্লে-অফে উঠতে গেলে শুধু জিতলেই হবে না। কোহলিদের বড় ব্যবধানে জিততে হবে। ইতিমধ্যেই প্লে-অফে উঠে গিয়েছে কলকাতা, রাজস্থান, হায়দরাবাদ। লড়াই চতুর্থ স্থানের জন্য। 

    ধোনি বনাম কোহলির শেষ দ্বৈরথ

    আজ, শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। প্লে অফের (IPL 2024) দৌড়ে রয়েছে দুই দলই। সামান্য এগিয়ে সিএসকে। পাঁচবারের চ্যাম্পিয়নদের ঝুলিতে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। আরসিবি ১৩ ম্যাচে ১২ পয়েন্টে দাঁড়িয়ে। গত পাঁচ সাক্ষাতে সিএসকে-কে মাত্র একবারই হারিয়েছে আরসিবি। অনেকে মনে করছেন আইপিএলে এটাই হতে পারে ধোনি বনাম কোহলির শেষ দ্বৈরথ। এবারের আইপিএল ধোনির কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হতে পারে। আগামী বছর আর হয়ত হলুদ জার্সি গায়ে মাঠে নামবেন না মাহি। 

    আরসিবি-র সমীকরণ

    চলতি আইপিএলে (IPL 2024) শুরুটা  ভাল না হলেও টানা পাঁচ ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে আরসিবি। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের ছন্দে ওঠাপড়া রয়েছে। এখনও পর্যন্ত সিএসকে-র (RCB vs CSK) প্লে অফে ওঠার সম্ভাবনা বেশি। জিতলেই প্লে অফে রুতুরাজ গায়কোয়াড়-ধোনিরা। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যাবে সিএসকে। আরসিবিকে প্লে অফের যোগ্যতা অর্জন করতে হলে জিততেই হবে। এবং সেটাও নির্দিষ্ট ব্যবধানে।  প্রথমে ব্যাট করে ২০০ রান তুললে ১৮ রানে জিততেই হবে আরসিবিকে। আর পরে ব্যাট করলে ১১ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ করতে হবে আরসিবিকে। তবেই ১৪ পয়েন্ট নিয়েও রান রেটের বিচারে প্লে অফে যাবে আরসিবি।

    আরও পড়ুন: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    আইপিএল পয়েন্ট টেবিলে শেষে মুম্বই

    আইপিএলের (IPL 2024) শেষ ম্যাচেও ভাগ্য বদলাল না মুম্বই ইন্ডিয়ান্সের। লখনউ সুপার জায়ান্টসের কাছে ঘরের মাঠে হেরে গেল হার্দিকরা। লিগের ‘লাস্ট বয়’ হিসাবেই আইপিএল শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স। অন্য দিকে, লখনউ জিতেও প্লে-অফে উঠতে পারল না। রান রেটের কারণেই ছিটকে গেল লোকেশ রাহুলরা। আগে ব্যাট করে লখনউয়ের তোলা ২১৪/৬-এর জবাবে মুম্বই থামল ১৯৬/৬ স্কোরে। জয়ের ফলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট হল লখনউয়ের। একই পয়েন্ট রয়েছে দিল্লি এবং চেন্নাইয়ের। দিল্লিও লখনউয়ের মতোই ১৪ ম্যাচ খেলে ফেলেছে। তাদের রান রেট বদলানোর ব্যাপার নেই। শনিবার চেন্নাই জিতলে তারা ১৬ পয়েন্ট পেয়ে এমনিই প্লে-অফে চলে যাবে। অন্য দিকে, আরসিবি জিতলে ১৪ পয়েন্ট হবে। কিন্তু নেট রান রেট চেন্নাইয়ের থেকে ভাল হয়ে গেলে তারাই চতুর্থ স্থানে শেষ করবে। রান রেটে লখনউ শেষ করেছে দিল্লিরও নীচে। ফলে তাদের প্লে-অফে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। চলতি আইপিএল পয়েন্ট টেবিলের শেষ পাঁচে রয়েছে যথাক্রমে দিল্লি, লখনউ, গুজরাট, পাঞ্জাব, মুম্বই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dilip Ghosh: “অত্যাচার করে টাকা দিলেও মানুষ আর ভোট দেবে না”, তৃণমূলকে তোপ দিলীপের

    Dilip Ghosh: “অত্যাচার করে টাকা দিলেও মানুষ আর ভোট দেবে না”, তৃণমূলকে তোপ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরামবাগে আসতে তিনটে কাঠের সেতু পার করতে হয়েছে।  ৭৫ বছর পার হয়ে গেছে কেন আরামবাগের মানুষ পাকা  সেতু পায় নি? খানকুলে ভোট প্রচারে এসে প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

    দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো দিলীপের (Dilip Ghosh)

    আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার এর সমর্থন খানাকুল বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দলীয় প্রার্থী ও কর্মী সমর্থকদের নিয়ে  রোড শো করার পাশাপাশি পায়ে হেঁটে ও জনসংযোগ করেন বিজেপি নেতা। আরামবাগ লোকসভা কেন্দ্র সম্পর্কে বিজেপি নেতা জানান, আরামবাগ কেন্দ্রটি গতবারে অল্প ভোটের ব্যবধানে  আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল। এখানকার মানুষ আমাদের ভোট দিয়েছিল। কিন্তু আমাদের চালাকী করে হারিয়ে দেওয়া হয়েছিল। এবারে আমরা প্রচুর ভোটে জিতবো। এখানকার লোক ও চাইছেন। তাই আমরা ও জোড় লাগিয়েছি।

    তৃণমূলের সভায় লোক হচ্ছে না!

    বিজেপি নেতা (Dilip Ghosh) আরও বলেন, মোদি যখন টাকা পাঠাচ্ছেন তখন সেতু তৈরির কাজ শুরু হচ্ছে। আরামবাগে আমরা জিতলে সমস্ত সেতু বানাবো। মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, মুখ্যমন্ত্রী টেনশনে সব জায়গায় যাচ্ছেন। কিন্তু, তৃণমূলের সভায় লোক হচ্ছে না। গান গাওয়া লোকেদেরও আনছেন, তাতেও লোক হচ্ছে না কারণ, মানুষ তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে। মানুষের ওপর অত্যাচার করে ৫০০ টাকা দিয়ে ভোট চাইলে মানুষ আর ভোট দেবে না।

    সন্দেশখালিতে সিবিআই ক্যাম্প নিয়ে মুখ খুললেন দিলীপ

    সন্দেশখালিতে সিবিআই এর ক্যাম্প অফিস তৈরি প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, এখনও শাহজাহানের লোকেরা সন্দেশখালিতে ভয় দেখাচ্ছে। যাতে মানুষ ভোট দিতে না পারে, তাই অপরাধীদের ধরতে হবে, সাহস দিতে হবে সেই জন্যে যা করার করতে হবে। আর শাহজাহান যে অপকর্ম করেছে, এলাকার মানুষ ওই শিবিরে গিয়ে সহজেই অভিযোগ জানাতে পারবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েক দিনের সাময়িক স্বস্তির পরে আবার গরমে পুড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গ। দহনজ্বালায় জ্বলছে দক্ষিণের সব জেলা। শনিবার সকাল থেকেই শহরের আকাশে গনগনে রোদ। হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে। রবিবার বিকেল থেকে শুরু হবে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টি নামার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain Fall) কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    আবার অস্বস্তিকর গরম

    চলতি সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে গরম বাড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বাদ যায়নি উত্তরবঙ্গও। পাহাড়েও তাপমাত্রা বেড়েছে। গরম বেড়েছে মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়, কোচবিহারেও। শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। ১৩ দিন পর ৩৮ ডিগ্রির গরম সহ্য করল মহানগর। ফের ৪০ ডিগ্রির ঘরে গিয়েছে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমে জেরবার বঙ্গবাসী। শনিবার সারা দিন কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। বজায় থাকবে গরমের অস্বস্তি। আর্দ্রতার জন্য ঘাম হবে বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে বলেও জানিয়েছে হাওয়া অফিস (Weather Update) ।

    সাইক্লোনের সতর্কতা

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তা থেকে নিম্নচাপও তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। সূত্রের খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেক্ষেত্রে তার মুখ হতে চলেছে উত্তর ও উত্তর পূর্ব দিক। আর এর জেরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর (Rain Fall) গতি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে অনুমান করছেন আবহবিদরা। আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে ২০ মের পর। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ। আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাই তার নাম রিমাল। নামটি ওমানের দেওয়া।

    আরও পড়ুন: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    সোম থেকে বৃষ্টি

    আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, রবিবার, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া— দক্ষিণবঙ্গের এই ১০ জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। যদিও গরম খুব কমবে না। কলকাতায় শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা নেই। স্বস্তি ফিরবে সোমবার থেকে। সোমবার থেকে দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের (Rain Fall) পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরো সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টি চলতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও কমবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: দেশে এই প্রথম! আবগারি মামলায় অভিযুক্ত কেজরিওয়াল-সহ গোটা আপ দল

    Arvind Kejriwal: দেশে এই প্রথম! আবগারি মামলায় অভিযুক্ত কেজরিওয়াল-সহ গোটা আপ দল

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে এই প্রথম! কোনও স্বীকৃত রাজনৈতিক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে জমা পড়ল চার্জশিট। শুধু অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) নন, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় (Delhi Excise Policy Case) আম আদমি পার্টিকেও অভিযুক্ত হিসেবে যুক্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)৷ শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অতিরিক্ত চার্জশিট দাখিল করে এমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভারতীয় রাজনীতিতে এই ঘটনা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন।

    আদালতে ইডির দাবি

    এদিন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ইডি একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়৷ সেই চার্জশিটেই আবগারি দুর্নীতি মামলায় (Delhi Excise Policy Case) আপ এবং তাদের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) নাম অভিযুক্ত হিসেবে যুক্ত করেছে ইডি৷  এই নিয়ে আবগারি দুর্নীতি মামলায় অষ্টম চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তবে এই প্রথমবার কোনও চার্জশিটে কেজরিওয়ালের নাম উল্লেখ করা হল৷ এর আগে আবগারি মামলায় ইডি সাতটি চার্জশিট জমা দিয়েছিল। এদিন অতিরিক্ত চার্জশিটে দুর্নীতির ‘কিংপিন হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেছে ইডি। একই সঙ্গে আপের বিরুদ্ধেও দুর্নীতিতে যুক্ত থাকার দাবি কা হয়েছে। শুধু তাই নয়, আম আদমি পার্টিকে একটি কোম্পানি এবং কেজরিওয়ালকে (Arvind Kejriwal) তার ডিরেক্টর বলেও এদিন আদালতে উল্লেখ করেছেন ইডির আইনজীবী, অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। আদালতে তিনি বলেন, “আপ একটা কোম্পানি। আর সেই কোম্পানির ডিরেক্টর কেজরিওয়াল!” তিনি আরও বলেন, ‘‘আমাদের কাছে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে যে গোয়ায় ভোটপ্রচারে গিয়ে কেজরিওয়াল এক বিলাসবহুল হোটেলে ছিলেন। সেই হোটেলের বিল পরিশোধ করেছিলেন এই মামলার অন্য এক অভিযুক্ত।’’ 

    আরও পড়ুন: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    সমস্যায় আপ

    আপই দেশের প্রথম স্বীকৃত রাজনৈতিক দল, দুর্নীতির মামলায় যাকে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। ২০২২ থেকে প্রকাশ্যে আসে দিল্লির আবগারি দুর্নীতির (Delhi Excise Policy Case) বিষয়টি। তার পর থেকে একের পর এক আপ নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। এমনকী গ্রেফতার হতে হয়েছিল খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও (Arvind Kejriwal)। কেবল আপ নয়, আবগারি দুর্নীতিতে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের কন্যা কে কবিতাকেও গ্রেফতার করেছে ইডি। সব মিলিয়ে এখনও পর্যন্ত আবগারি দুর্নীতিতে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার দুর্নীতিতে যুক্ত থাকার দায়ে আপ-এর স্বীকৃতি বাতিল করার জন্যও নির্বাচন কমিশনকে অনুরোধ করতে পারে ইডি৷ শুধু তাই নয়, দিল্লিতে আপ-এর সদর দফতর সহ দলের যাবতীয় সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে তারা৷ এর ফলে দেশে লোকসভা নির্বাচন চলাকালীনই বড়সড় সমস্যায় পড়তে পারে আম আদমি পার্টি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ১৮/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ১৮/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি খুবই ভালো কাটবে।

    ২) নিজের কাজে সাফল্য লাভ করবেন আজ।

    ৩) ব্যবসায়ে নতুন ও লাভজনক পরিকল্পনা শুরুর ভালো সুযোগ পাবেন।

    বৃষ

    ১) আজকের দিনটি বিশেষ ভালো নয়।

    ২) কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে সতর্ক থাকা জরুরি।

    ৩) কারও ওপর অধিক ভরসা করবেন না।

    মিথুন

    ১) সময় অনুকূল নয়।

    ২) কাজে মনোনিবেশ করতে হবে।

    ৩) ভেবেচিন্তে নিজের কাজে অগ্রসর হন।

    কর্কট

    ১) নিজের সাফল্যকে শীর্ষে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন।

    ২) কাজে কঠিন পরিশ্রম করায় ভালো পরিণাম পাবেন।

    ৩) বিরোধীদের থেকে দূরে থাকুন।

    সিংহ

    ১) আজকের দিনটি ভালো।

    ২) নিজের জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছনোর সুযোগ পাবেন।

    ৩) নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন।

    কন্যা

    ১) আজকের দিনটি নানান ওঠাপড়ায় ভরপুর থাকবে।

    ২) মনের মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা উৎপন্ন হতে পারে।

    ৩) পারিবারিক বিষয়ে চিন্তিত থাকবেন।

    তুলা

    ১) আজকের দিনটি বিশেষ অনুকূল নয়।

    ২) কাজকর্মে বাধা উৎপন্ন হতে পারে।

    ৩) ব্যবসা ও চাকরিতে সাফল্য লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি শুভ।

    ২) নিজের কাজে সাফল্য লাভ করতে পারবেন।

    ৩) নতুন সুযোগ পাবেন।

    ধনু

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কাজের ফলাফল পাবেন, সাফল্যের শীর্ষে পৌঁছবেন।

    ৩) লগ্নির দ্বারা ভালো মুনাফা অর্জন করতে পারেন।

    মকর

    ১) আজকের দিনটি অনুকূল নয়।

    ২) স্বাস্থ্যের যত্ন নিন।

    ৩) খাওয়া-দাওয়ার যত্ন নিতে হবে।

    কুম্ভ

    ১) আজকের দিনটি শুভ ফলাফল প্রদান করবে।

    ২) সমস্ত অসম্পূর্ণ ইচ্ছা পূরণ হবে।

    ৩) মনের মধ্যে আনন্দ থাকবে।

    মীন

    ১) আজকের দিনটি চ্যালেঞ্জে পরিপূর্ণ।

    ২) সতর্কতার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যান।

    ৩) কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব করবেন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ethiopia: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    Ethiopia: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে, আঠারো মাসে এক বছর! কিন্তু এই দেশে ১৩ মাসে এক বছর। যদিও সারা বিশ্বে ১২ মাসেই হয় এক বছর। কিন্তু এ এক বিচিত্র দেশ! সারা পৃথিবীর ক্যালেন্ডারে যখন তারিখ ১৮ মে, ২০২৪ তখন এই দেশের ক্যালেন্ডার বলছে, ১০ অগাস্ট, ২০১৬। আফ্রিকার দেশ ইথিওপিয়া ক্যালেন্ডার থেকে ৭ বছর ৩ মাস পিছনে চলছে ৷ এই দেশে এমন আজব কিছু ঘটনা ঘটে যা অন্যদের থেকে সম্পূ্র্ণ আলাদা ৷ এখানে ১২ মাসের বদলে ১৩ মাসে বছর ৷ 

    ইথিওপিয়ার ক্যালেন্ডারের বৈশিষ্ট্য

    ৮৫ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট ইথিয়োপিয়ায় আফ্রিকার দ্বিতীয় জনবসতি বহুল দেশ বলেই পরিচিত ৷ কিন্তু এ দেশের ক্যালেন্ডার গ্রেগরিয়নের থেকে প্রায় ৮ বছর পিছিয়ে আছে ৷ এখানে ১ জানুয়ারি নতুন বছরের বদলে ১৩ মাস পরে ১১ সেপ্টেম্বর থেকে বছর শুরু হয়ে থাকে ৷ ১৫৮২ সালে গ্রেগরিয়ন ক্যালেন্ডার শুরু হয়েছিল ৷ এর আগে জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহৃত হত ৷  পরে যিশু খ্রিস্টের জন্ম সাল অনুযায়ী বর্ষ গণনা শুরু হয়। কিছু দেশ এই গণনার বিরোধিতা করেছিল। ইথিওপিয়া তাদের মধ্যে অন্যতম। আর তাই বর্তমানে প্রচলিত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে তাদের ফারাক থেকেই গিয়েছে। জুলিয়ান ক্যালেন্ডারের সঙ্গে অবশ্য পুরোটা মেলে না। বরং নিজেদের নিয়মেই চলে ইথিওপিয়ার ক্যালেন্ডার।ক্যালেন্ডার চলে বিশেষ নিয়মে। আমাদের যেখানে ১২ মাসে বছর হয়, ওদের বছর ঘোরে ১৩ মাসে। ১১ সেপ্টেম্বর পালন হয় নতুন বছরের প্রথম দিন হিসেবে। বছরটি লিপ ইয়ার হলে ১২ সেপ্টেম্বর হয় বর্ষবরণ। 

    ‘ফরগটেন ডেজ’ নিয়ে তৈরি এক মাস

    বিশ্বের নিরিখে যখন ২০০৭ সাল তখন আফ্রিকার এই দেশটিতে নতুন শতাব্দীর সূচনা হয়েছিল। ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি মাস-ই হয় ৩০ দিনে। শুধুমাত্র শেষ মাসটা বাদ। এই মাসটিতেও রয়েছে এক বিশেষ ব্যাপার।গ্রিক ভাষায় ‘প্যাগিউম’ বা ইংরেজিতে ‘ফরগটেন ডেজ’ নিয়ে ইথিওপিয়ান ক্যালেন্ডারে তৈরি হয় একটি আস্ত মাস! এই মাসে থাকে মোটে ৫-৬ দিন। ইথিওপিয়ার চার্চকে অর্থডক্স বা গোঁড়া বলেই মানা হয় ৷ ইথিওপিয়ার অর্থোডক্স টিওয়াহেদো চার্চের দিনপঞ্জির সঙ্গেই এদের সরকারি ক্যালেন্ডারের কিছু কিছু মিল পাওয়া যায়। 

    পর্যটকদের সমস্যা

    একটা গোটা দেশে পিছিয়ে রয়েছে সমগ্র বিশ্ব থেকে। না, অর্থনৈতিক দিক কিংবা শিক্ষাগত দিক থেকে নয়। বরং পিছিয়ে রয়েছে সময়ের দিক থেকে। এদেশের ক্যালেন্ডারের পাতা বদলায় দেরিতে। এই ধরনের ক্যালেন্ডারে ইথিওপিয়ানদের কোন সমস্যাই হয় না। কিন্তু সমস্যা হয় অন্যান্য দেশের বাসিন্দাদের। এই ধরুন বাইরে থেকে কেউ যদি ইথিওপিয়ায় বেড়াতে যেতে চান তাহলে তাকে হোটেল বুকিং করতে বা ফ্লাইট বুকিং করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারণ সব তারিখের হিসেব তো করতে হবে সাড়ে সাত বছর আগে গিয়ে। কিন্তু এটা একেবারেই অন্যান্য দেশের বাসিন্দা এবং পর্যটকদের ব্যক্তিগত সমস্যা। 

    আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ, ম্যাচ কবে, কোথায়?

    বৈচিত্র্যে ভরা ইথিওপিয়া

    এই দেশের অন্য অনেক বিশেষত্ব রয়েছে ৷ কফি উৎপাদনকারী দেশ হিসেবে প্রসিদ্ধ ইথিওপিয়া। প্রথমে এই দেশেই কফির উৎপাদন হয়। পুরাতাত্ত্বিকদের মতে এখানেই প্রথম মানবজাতির উৎপত্তি। ইথিওপিয়া একমাত্র আফ্রিকান দেশ যা কখনও ঔপনিবেশিকদের হাতে দমেনি। ১৯৩৫ সালে ইটালি এখানে কলোনি স্থাপন করার চেষ্টা করে। কিন্তু মাত্র ছয় বছরের মধ্যেই এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়। এখানকার অধিবাসীরা নিজেদের মতো করেই থাকতে ভালবাসেন। অনেকেই ভেগান। যাঁরা পুরোপুরি উদ্ভিজ খাবারের উপর জীবনধারণ করেন। প্রতি বুধ ও শুক্রবার এখানকার লোকেরা উপবাস রাখেন। 

    ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা

    ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে ইথিওপিয়া ৷ আফ্রিকা মহাদেশের খরা-দুর্ভিক্ষ-সন্ত্রাস পীড়িত এই দেশটিতেই রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পৃথিবীর সব থেকে বড় ও গভীর গুহা, সব থেকে বেশি গরম এ ছাড়াও অনেক প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা রয়েছে এখানে৷ এই কারণের সারা পৃথিবীর পর্যটকেরা ঘুরতে আসেন এখানে ৷ বিশ্বের গভীরতম এবং দীর্ঘতম গুহাও রয়েছে এই ‘পোড়া’ দেশে। আবার বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থানও এই অঞ্চলে। প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ এই দেশটি পাশ্চাত্যের প্রচলিত ক্যালেন্ডার থেকে কয়েক বছর পিছিয়ে রয়েছে।  ১১ সেপ্টেম্বর ধুমধাম করে নতুন বছর পালন করা হয়ে থাকে ৷ এই নতুন বছরের এক বিশেষ আকর্ষণও রয়েছে ৷ এই হিসাবের ভিত্তিতে ইথিওপিয়ায় ঘুরতে গেলে বুকিং বা অন্য কোনও পরিষেবায় বিশেষ বেগ পেতে হয় ৷ তাই প্রাকৃতিক আশ্চর্যে ভরা আফ্রিকার এই দেশে বেড়াতে যেতে চাইলে খুব সাবধান। ভাল করে ক্যালেন্ডার দেখে অঙ্ক কষে তবেই হোটেল বুক করবেন কিন্তু!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dev: চাকরি কেলেঙ্কারিতে অভিযুক্ত দেবের প্রতিনিধি, টাকা ফেরত পেলেন অভিযোগকারী

    Dev: চাকরি কেলেঙ্কারিতে অভিযুক্ত দেবের প্রতিনিধি, টাকা ফেরত পেলেন অভিযোগকারী

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘাটালের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেবের (Dev) প্রতিনিধি রামপদ মান্নাকে আশা কর্মীর চাকরির জন্য ২ লক্ষ দিয়েছিলেন ঘাটালের ক্ষীরপাই এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা। মেয়ে মৌসুমী সাঁতরার চাকরির জন্য তিনটি কিস্তিতে সেই টাকা দিয়েছিলেন। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মী সত্য ঘোষের মাধ্যমে রামপদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল। কিন্তু দেড় বছর হয়ে গেলেও চাকরি পাননি মৌসুমী। তা নিয়ে কলকাতা হাই কোর্টেও মামলা হয়েছে। বিষয়টি নিয়ে শোরগোল হতেই অভিযোগকারী দাবি করলেন, ১ লক্ষ ৮০ হাজার টাকা তিনি ফেরত পেয়ে গিয়েছেন।

    ১ লক্ষ ৮০ হাজার টাকা ফেরত পেয়েছেন অভিযোগকারী

    চাকরি না হওয়ায় টাকা ফেরত চেয়েছিলেন। তা-ও পাননি। এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন গঙ্গেশ। হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চেও মামলা হয়। ভোটের আবহে এই বিষয়টি নিয়ে তোলপাড় হয় ঘাটালের রাজনীতি। শোরগোলের মধ্যেই শুক্রবার গঙ্গেশ দাবি করলেন, চাকরির জন্য দেওয়া টাকা ফেরত পেয়েছেন তিনি। ১ লক্ষ ৮০ হাজার টাকা আমি হাতে পেয়েছি। আমি খুবই খুশি।  বাড়ির সকলেই খুশি।’ কিন্তু টাকা ফেরত দিলেন কে? গঙ্গেশের দাবি, সত্য ঘোষই তাঁর টাকা ফেরত দিয়ে গিয়েছেন। মৌসুমীর স্বামী নির্মল হাজরাও বলেন, “সত্য ঘোষ আমাদের টাকা ফেরত দিয়ে গিয়েছেন। আমাদের আর কোনও অভিযোগ নেই। আদালত থেকে মামলা প্রত্যাহারের প্রস্তুতি চলছে।”

    আরও পড়ুন: সন্দেশখালিতে থেকেই অভিযোগ শুনবে সিবিআই, চালু হল অস্থায়ী শিবির

    দেবের (Dev) প্রতিনিধি কী বললেন?

    গঙ্গেশের টাকা ফেরত পাওয়ার ব্যাপারে অবশ্য কিছু জানেন না বলে দাবি করেছেন রামপদ। তিনি বলেন, “আমি জানি না কার থেকে কে টাকা নিয়েছিল আর কে কাকে ফেরত দিয়েছে। আমার নাম করে কেউ কিছু করেছে কি না, সেটা জানব কী করে! ওই ঘটনা সম্পর্কে কিছু জানা নেই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Raebareli: নির্বাচনী এলাকার বিধায়কের বিজেপিতে যোগ, চিন্তায় রাহুল

    Raebareli: নির্বাচনী এলাকার বিধায়কের বিজেপিতে যোগ, চিন্তায় রাহুল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মরশুমে ইন্ডি (India Alliance) জোটে ভাঙন অব্যাহত। জোটের শরিক দলের নেতারা যোগ দিচ্ছেন বিজেপিতে। এবার সেই ধারায় নাম লেখালেন সমাজবাদী পার্টির বিধায়ক মনোজ পান্ডে। অভিযোগ তিন মাস ধরে বিজেপির (BJP) সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। শেষ পর্যন্ত শুক্রবার আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন সাইকেল বাহিনীর বিদ্রোহী বিধায়ক। রায়বরেলি (Raebareli) লোকসভার অন্তর্গত উঁচাহর কেন্দ্রের বিধায়ক মনোজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে এদিন বিজেপিতে যোগ দেন।

    ফেব্রুয়ারিতে থেকেই শুরু গোলমাল

    খুবই তাৎপর্যপূর্ণ ভাবে রাজ্যসভা ভোটের আগে ফেব্রুয়ারিতে সমাজবাদী পার্টির (Samajwadi Party) বিধায়ক দলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মনোজ। এরপর ক্রস ভোটিং করে হারিয়ে দিয়েছিলেন অখিলেশের (Akhilesh Yadav) দলের তৃতীয় প্রার্থীকে। এদিকে সোমবার রায়বেরেলি (Raebareli) লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী সোনিয়া পুত্র রাহুল গান্ধি (Rahul Gandhi)। তাঁর বিরুদ্ধে বিজেপি টিকিট দিয়েছে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংহকে। শেষ দিন শনিবার বিজেপির প্রচারে দেখা যেতে পারে মনোজ পান্ডেকে।

    মনোজের সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস

    ৯০ এর দশকের শেষে সমাজবাদী পার্টির যুব শাখায় যোগ দিয়েছিলেন মনোজ। প্রয়াত মুলায়ম সিংহ যাদবের নজরে পড়ে অচিরেই হয়ে ওঠেন দলের অন্যতম উচ্চবর্ণের মুখ। উত্তরপ্রদেশে রাজনীতিতে জাতপাত কেন্দ্রিক ভোট পলিটিক্স একটা বড় ফ্যাক্টর। মনোজ পান্ডেকে ব্রাহ্মণমুখ হিসেবে ব্যবহার করত সমাজবাদী পার্টি। ২০০০ সালেও অল্প কিছু দিনের জন্য বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে ফের ফিরে আসেন সমাজবাদী পার্টিতে।

    আরও পড়ুন: অযোধ্যায় রাম মন্দিরের পর এবার বিহারে সীতার মন্দির! নির্বাচনের মধ্যেই বড় ঘোষণা শাহের

    ২০১২ সালে অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে তাঁকে কৃষি প্রতিমন্ত্রী করা হয়েছিল। অখিলেশও তাঁর উপরে আস্থা রেখেছিলেন। দলের প্রবীণ নেতাদের উপেক্ষা করে ২০২২ সালে নির্বাচনে বিধানসভায় তাঁকেই মুখ্য সচেতক করা হয় সমাজবাদী পার্টির তরফে। উঁচাহর বিধানসভা কেন্দ্র থেকে তিনবার সমাজবাদী পার্টির টিকিটে জিতে বিধায়ক হয়েছেন মনোজ।  রায়বরেলির (Raebareli) রাজনীতিতে তাঁর আধিপত্য না থকলেও যথেষ্ট প্রভাব রয়েছে। মনোজের বিজেপিতে যোগ রাহুলের জন্য যথষ্ট চিন্তার কারণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালিতে ফের মহিলাদের বিক্ষোভ, তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবি

    Sandeshkhali: সন্দেশখালিতে ফের মহিলাদের বিক্ষোভ, তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: দুদিন আগে এক আন্দোলনকারী মহিলাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে মুখে ঢেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে দিনভর উত্তেজনা ছিল সন্দেশখালিতে (Sandeshkhali)। থানায় তৃণমূল নেতাদের নামে অভিযোগও জমা পড়ে। এবার সেই ঘটনার জের মিটতে না মিটতেই শুক্রবারও আন্দোলনকারী মহিলারা সন্দেশখালির বেড়মজুর এলাকায় বিক্ষোভ দেখান। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    সন্দেশখালিতে ফের বিক্ষোভ (Sandeshkhali)

    শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়াল সন্দেশখালির (Sandeshkhali) বেড়মজুর বটতলা এলাকায়। পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলেন গ্রামের মহিলারা। বিক্ষোভকারীরা বলেন, “দিনের পর দিন পুলিশ সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। তাঁদের বিরুদ্ধে নানান ধরনের জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে জেলে ভরছে। অথচ যে সমস্ত তৃণমূলের দুষ্কৃতীরা দিনের পর এলাকায় অত্যাচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। অভিযুক্তদের আড়াল করতে পুলিশ নিরীহ মানুষের ওপর মিথ্যা মামলা চাপাচ্ছে। অন্যদিকে রাত হলেই বাড়িতে হানা দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা।” অবিলম্বে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী মহিলারা।

    আরও পড়ুন: সন্দেশখালিতে থেকেই অভিযোগ শুনবে সিবিআই, চালু হল অস্থায়ী শিবির

    তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবি

    ঘটনা সূত্রপাত, বুধবার রাতে সন্দেশখালির (Sandeshkhali) এক প্রতিবাদী মহিলাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক-সহ তিনজনের বিরুদ্ধে। বৃহস্পতিবারই থানায় অভিযোগও দায়ের করেন ওই মহিলা। পুলিশ ইতিমধ্যেই তাঁর মেডিক্যাল পরীক্ষার পর বসিরহাট আদালতে তাঁর গোপন জবানবন্দি নিয়েছে। তারপরও অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়নি কেন, এই প্রশ্ন তুলে এদিন সন্দেশখালির বেড়মজুর বটতলা এলাকার মহিলারা বিক্ষোভ শুরু করেন। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপি এলাকায় নতুন করে গোলমাল তৈরি করছে। এসব করে কোনও লাভ হবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share