Tag: Madhyom

Madhyom

  • Arjun Singh: “নৈহাটিতে সব থেকে বেশি ভোটে হারবে তৃণমূল,” ঘোষণা অর্জুনের

    Arjun Singh: “নৈহাটিতে সব থেকে বেশি ভোটে হারবে তৃণমূল,” ঘোষণা অর্জুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই অর্জুন (Arjun Singh) গড়ে বারাকপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব লেগেই রয়েছে। বৃহস্পতিবারই তৃণমূল প্রার্থীর খাসতালুক নৈহাটিতে তৃণমূলে ফের ধস নামল। তৃণমূল ছেড়ে বহু কর্মী অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। বারাকপুরে ভোটের আগে তৃণমূলের ওপর চাপ বাড়িয়েই চলেছে বিজেপি।

    তিনশো কর্মী যোগ দিলেন বিজেপিতে (Arjun Singh)

    বৃহস্পতিবার রাতে নৈহাটির সাহেব কলোনির মোড় থেকে পদযাত্রা শুরুর আগে পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত ঘোষ-সহ তিনশো জন কর্মী তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)। কয়েকদিন আগেই এই নৈহাটিতেই যুব তৃণমূলের নেতা সহ বহু কর্মী বিজেপিতে যোগদান করেছিলেন। তার আগেই ভাটপাড়ার তৃণমূলের দাপুটে নেতা কয়েকশো কর্মী-সমর্থক নিয়ে বিজেপিতে যোগদান করেন। ফলে, ভোটের আগে একের পর এক যোগদান হওয়ায় ভোটের মধ্যে অর্জুন গড়ে বিজেপির সাংগঠনিক শক্তি অনেকটাই বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আগামীদিনে আরও যোগদান করবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

    যোগদান নিয়ে কী বললেন অর্জুন?

    বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh) বলেন,  যাঁরা আদি তৃণমূল, শুরু থেকে তৃণমূল করেছেন, তৃণমূলের জন্য জেল খেটেছেন আজ তাঁদেরই দলে কোনও পাত্তা নেই। মিটিং মিছিলে ডাক পান না। এখন কয়েকজনকে লোক দেখানো করে ডাকছে, তাঁরা বুঝে গিয়েছে ভোট পর্যন্ত তাঁদের গুরুত্ব। তারপর আবার নব্যরা দাদাগিরি করে বেড়াবে। মানুষ আর তৃণমূলকে মেনে নিতে পারছে না। এবার নির্বাচনে তা প্রমাণ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস সবথেকে বেশি নৈহাটিতে হারবে। পার্থ ভৌমিক যে কুকর্ম করেছেন তার ফল এখানকার মানুষ বুঝিয়ে দেবেন। নৈহাটিতে, জগদ্দলে তৃণমূলে ধস নেমেছে। শেষ দিন যখন জাল গোটাবো সেদিন দেখবেন কোনও মাছ আর ওদিকে নেই। সব এদিকে চলে আসবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kedarnath Dham: ভক্তদের জন্য সুখবর! অক্ষয় তৃতীয়ায় খুলে গেল কেদারনাথ ধামের দ্বার

    Kedarnath Dham: ভক্তদের জন্য সুখবর! অক্ষয় তৃতীয়ায় খুলে গেল কেদারনাথ ধামের দ্বার

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে লম্বা অপেক্ষার অবসান। ৬মাস টানা বন্ধ থাকার পর অক্ষয় তৃতীয়ার পুণ্য দিন থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হল কেদারনাথ ধামের (Kedarnath Dham) দরজা। অগণিত ভক্তদের অপেক্ষা থাকে এই বিশেষ দিনের। গত বছর এপ্রিলেই কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর দরজা খুলে গেলেও এবার অপেক্ষা করতে হল মে মাস পর্যন্ত। শুক্রবার অর্থাৎ ১০ মে খুলে গেল কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রীর দরজা। সকাল ৭টায় খুলল মন্দিরের দরজা। প্রথম দর্শনের জন্য ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন ভক্তরা। যদিও বদ্রীনাথের দরজা ভক্তদের জন্য খুলবে ১২ মে।   

    চারধাম যাত্রা (Char Dham Yatra 2024)

    চারধাম যাত্রার জন্য অনলাইন রিজার্ভেশন শুরু হয়েছিল ১৫ এপ্রিল থেকে। ভক্তরা চারধাম যাত্রা শুরু করেন যমুনোত্রী থেকে। তারপর গঙ্গোত্রী ও কেদারনাথ ধাম (Kedarnath Dham) হয়ে শেষ হয় বদ্রিনাথ ধামে। হিন্দু ধর্মে এই চারধাম যাত্রার গুরুত্ব অপরিসীম। প্রতিবছর মূলত এপ্রিল-মে থেকে শুরু হওয়া এই যাত্রা শুরু হয় আর শেষ হয় অক্টোবর-নভেম্বর মাসে। বিশ্বাস করা হয় যে একজন ভক্ত ঘড়ির কাঁটার দিক নির্দেশ মেনে এই পবিত্র যাত্রা সম্পূর্ণ করে থাকেন। 

    পুজোর রীতি (Kedarnath Dham)

    শীত পড়তে না পড়তেই আবহাওয়ার উপর ভিত্তি করে নভেম্বরের মধ্যেই বন্ধ হয়ে যায় কেদারনাথ ধামের (Kedarnath Dham) দরজা। নিয়ম অনুযায়ী, বৈশাখের তৃতীয়া তিথি অর্থাত্‍ অক্ষয় তৃতীয়ার দিন থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দিরের প্রধান দরজা। ৬মাস টানা বন্ধ থাকার পর কেদারনাথ মন্দিরে নিয়ে এসে পুজো করা হয় ভৈরবনাথকে। কেদারনাথ মন্দির খোলার জন্য রয়েছে বেশ কিছু রীতি। প্রতিবছর এই প্রথা মেনেই কেদারনাথে মূর্তি দোলায় করে নিয়ে যাওয়া হয়। আর সেই বিশেষ দিনটি হল অক্ষয় তৃতীয়া। শুধুমাত্র এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে মন্দির। আর শীতের সময়, কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে ছয় মাসের জন্য উখিমঠে নিয়ে গিয়ে পুজো করা হয়। জানা গিয়েছে, এবছর অক্ষয় তৃতীয়ার দিন উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে পুজো হবে ভৈরবনাথের। ভগবান শিবের পাঁচটি মন্দির কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ, কল্পনানাথের সম্মিলিত পুজো দিয়ে পঞ্চ কেদারের শীতকালীন আসন উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে ভগবান ভৈরবনাথের পুজোর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পঞ্চমুখী ডলি বা দোলায় চড়ে ভৈরবনাথ মূর্তি কেদারনাথ ধামের (Kedarnath Dham) উদ্দেশ্যে রওনা হয়। যে সময় ভৈরবনাথ মূর্তি কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেয় সে সময় হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করা হয়। ইতিমধ্যেই হাজার হাজার ভক্তের উল্লাস নিয়ে কেদারনাথে পৌঁছেছে বাবা কেদারের পঞ্চমুখী ডলি।

    আরও পড়ুন: মলদ্বীপের বিদেশমন্ত্রীর ভারত সফর, ট্রোল নেটিজেনদের 

    ভক্তদের আমন্ত্রণ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর 

    এবছর কেদারনাথ মন্দির (Kedarnath Dham) সাজানো হয়েছে ৪০ কুইন্টাল ফুল দিয়ে। ইতিমধ্যে সমাজমধ্যম সেই ছবি প্রকাশ্যে এসেছে। হেলিকপ্টারের মাধ্যমে এই বিপুল পরিমানে ফুল সেখানে পৌঁছেছে বলে জানা গিয়েছে। স্বাভাবিক ভাবেই মন্দির সজ্জায় উচ্ছ্বসিত তীর্থযাত্রীরা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সমাজমাধ্যমে কেদারনাথ ধামে ভক্তদের স্বাগত জানিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ! রাহুলরা কি গোয়েঙ্কাদের কর্মচারী?

    IPL 2024: জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ! রাহুলরা কি গোয়েঙ্কাদের কর্মচারী?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি লিগে সবই সম্ভব। রাতারাতি কোটিপতি হয়ে যান ক্রিকেটাররা। চলে আসেন প্রচারের আলোয়। তবে দিনের শেষে দলের সঙ্গে তাঁদের সম্পর্কটা মালিক-কর্মচারীর মধ্যেই সীমাবদ্ধ থাকে। মোদ্দা কথা হল, আমি তোমার পিছনে কোটি কোটি টাকা খরচ করছি, যেমনটা চাইব সেভাবে চলতে হবে। পান থেকে চুন খসা যাবে না। দল ব্যর্থ হলেই নেমে আসবে খাড়া। অন স্পট বরখাস্ত করার ক্ষমতাও মালিকের হাতে। বড়ই নিষ্ঠুর আইপিএল (IPL 2024) মঞ্চ। এখানে কোনও আবেগ কাজ করে না। সেই কারণেই হয়তো প্রিয় দল হারলেও চোখে জল আসে না সমর্থকরদের। দিনের শেষে সবাই হইহুল্লোড় করতে করতেই বাড়ি ফিরে যান। আসলে সবাই যে ক্রিকেট আর বিনোদনের ককটেল তারিয়ে তারিয়ে উপভোগ করার জন্যই মাঠে আসেন।

    বড়ই নিষ্ঠুর আইপিএল মঞ্চ

    প্রদীপের নীচে অন্ধকার থাকে। ক্রিকেটাররা (IPL 2024) কোটি কোটি টাকা উপার্জন করেও ভয় পান চাকরি হারানোর। সেই অবস্থা এখন লোকেশ রাহুলের। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হেরে প্লে-অফে অনিশ্চিত হয়ে পড়েছে লখনউ সুপার জায়ান্টস। স্বাভাবিকভাবেই রোষানলে ক্যাপ্টেন লোকেশ রাহুল। সাত হাজার কোটি টাকা দিয়ে দল কেনার পর ফল যদি এরকম হয়, কোন মালিকের মাথা ঠিক থাকবে! তাই সটান ভিআইপি বক্স থেকে ম্যাচ শেষে মাঠে ছুটে গিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (LSG Owner Sanjeev Goenka)। ক্যাপ্টেন লোকেশ রাহুলকে তিনি চড়া ধাতে বুঝিয়ে দিয়েছেন, দলের পারফরম্যান্সে তিনি খুশি নন। মালিক যখন উত্তপ্ত, তখন চুপ করে থাকাই শ্রেয়। লোকেশ তাই চুপ করে শুনে গিয়েছেন। তবে সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে উত্তেজিত হয়ে হাত নাড়ছিলেন, তা দেখে শঙ্কিত ক্রিকেট মহল। অনেকেই ভদ্রলোকের ক্রিকেটে এমন আচরণে বিস্মিত এবং ক্ষুব্ধ। কেউ কেউ বলছেন, এটা মোটেও ভালো বিজ্ঞাপন নয়। যদি কিছু বলার থাকে সেটা চার দেওয়ালের মধ্যেই বলা যেত। 

    সমালোচনায় ফ্র্যাঞ্চাইজি মালিক

    এই ঘটনা অন্য ফ্র্যাঞ্চাইজি মালিকদেরও উদ্ধত (IPL 2024) করে তুলবে। ক্রিকেটাররা আশঙ্কায় ভুগবে। তার প্রভাব পড়বে পারফরম্যান্সে। আখেরে ক্ষতি হবে দেশের। কারণ, লোকেশ রাহুলরা তো দিনের শেষে ভারতের ক্রিকেটার। লিগ শেষে ফের গায়ে চাপাবেন নীল জার্সি। কিন্তু এই অপমান কি মন থেকে ঘুচিয়ে ফেলা যাবে? 

    লোকেশ রাহুলের ভবিষ্যৎ 

    প্রশ্ন উঠছে লোকেশ রাহুলের ভবিষ্যৎ নিয়েও। স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। কারণ, মালিক রুষ্ট (LSG Owner Sanjeev Goenka)। চাকরি যাওয়ার সম্ভাবনা প্রবল। লখনউয়ের বাকি দু’টি ম্যাচ। শোনা যাচ্ছে, ব্যাটসম্যান হিসেবে নাকি লোকেশকে খেলানো হবে। সেক্ষেত্রে অধিনাকত্ব করবেন নিকোলাস পুরান। শুধু তাই নয়, পরের মরশুমে লোকেশ রাহুলকে আর হয়তো লখনউ শিবিরে (IPL 2024) দেখা যাবে না। সেটাই তো প্রত্যাশিত। দল তাড়িয়ে না দিলেও লোকেশের উচিত মুখের উপর না বলা। এই অপমান সহ্য করে কি টাকার জন্য খেলা চালিয়ে যাওয়া সম্ভব?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Akshaya Tritiya: আজ অক্ষয় তৃতীয়া, জানুন সারা দিনে শুভ মুহূর্ত, কখন করবেন লক্ষ্মী-আরাধনা?

    Akshaya Tritiya: আজ অক্ষয় তৃতীয়া, জানুন সারা দিনে শুভ মুহূর্ত, কখন করবেন লক্ষ্মী-আরাধনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya) গুরুত্ব অপরিসীম। এটি এমন এক তৃতীয়া তিথি, যার কোনও ক্ষয় নেই। অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে কাজই করুন না কেন, তার থেকে প্রাপ্ত পুণ্য লাভ সর্বদা ও সারাবছর বজায় থাকবে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে, বাঙালির ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা করার চল রয়েছে। 

    আজকে শুভক্ষণ

    বৈদিক ক্যালেন্ডার মতে, আজ, শুক্রবার, ১০ মে ভোর ৪টে ১৭ মিনিট থেকে ১১ মে, শনিবার মধ্যরাত ২টো ৫০ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) পালিত হবে। অক্ষয় তৃতীয়ার দিনে, লক্ষ্মী পুজোর সেরা ও শুভ সময় সকাল ৫টা ৩৩ মিনিট থেকে শুরু। থাকবে বেলা ১২টা ১৮ মিনিট পর্যন্ত। ওই দিন পুজোর শুভ সময়কাল হল ৬ ঘণ্টা ৪৪ মিনিট। তবে, অক্ষয় তৃতীয়ায়, সারা দিন ধরে শুভ মুহূর্ত বজায় থাকে।

    অক্ষয় ফল লাভের নানা উপায়

    অক্ষয় তৃতীয়ায় (Akshaya Tritiya) অবশ্যই দান করবেন। এই তিথিতে দান করলে অক্ষয় ফল পাওয়া যায়। এই তিথিতে লাল কাপড়ে ১১টি কড়ি বেঁধে পুজোর স্থানে রেখে দিন। কড়ি লক্ষ্মীকে আকৃষ্ট করে। তাই এই তিথিতে নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করা উচিত। লাল কাপড়ে ১১টি কড়ি রেখে লক্ষ্মীর পায়ে রেখে দিন। সন্ধ্যাবেলা পুজোর পর টাকা রাখার স্থানে সেই কড়িগুলি রেখে দেবেন।  এতে ধন সম্পদ বৃদ্ধি পাবে। অক্ষয় তৃতীয়ার দিনে সকালবেলা চৌকাঠে হলুদ মেশানো জল দিন। এর পর পুজোর সময়ে লক্ষ্মীকে জাফরান ও হলুদ নিবেদন করুন। দেবীকে অবশ্যই পায়েসের ভোগ নিবেদন করবেন। এর ফলে আর্থিক সমস্যা দূর হবে, পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদে ব্যবসা ও চাকরিতে বৃদ্ধি হয়।

    আরও পড়ুন: “আগামী বছরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত” দাবি অর্থমন্ত্রী নির্মলার

    কী কী কাজ করতে পারেন

    অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya) দিন, দেবী লক্ষ্মীর সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত। এতে পরিবারে সুখ, সমৃদ্ধি, সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় ও চিরস্থায়ী থাকে। আপনি অক্ষয় তৃতীয়া উপলক্ষে সোনা, রূপোর গহনা ইত্যাদি ক্রয় করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিনে নতুন বাড়ি, প্লট, জমি, ফ্ল্যাট, গাড়িও ক্রয় করতে পারেন। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিনে বিবাবহ, গৃহপ্রবেশ, উপনয়ন, নতুন চাকরি বা নতুন কাজ শুরু করতে পারেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ১০/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ১০/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি ভালো কাটবে।

    ২) আটকে থাকা কাজ সম্পন্ন করায় রুচি থাকবে।

    ৩) নতুন কাজও পুরো করতে চাইবেন।

    বৃষ

    ১) কর্মক্ষেত্রে ভালো প্রদর্শন করতে পারবেন।

    ২) প্রত্যাশার চেয়ে বেশি অর্থ লাভ হওয়ায় আনন্দের কোনও সীমা থাকবে না।

    ৩) উৎসাহের সঙ্গে সমস্ত কাজে অগ্রসর হবেন।

    মিথুন

    ১) মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি হবে।

    ২) ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

    ৩) ব্যক্তিগত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন।

    কর্কট

    ১) আজকের দিনটি স্বাস্থ্য সমস্যায় ভরপুর থাকবে।

    ২) পরিজনদের সঙ্গে চলতে থাকা বিবাদের সমাধান হবে।

    ৩) পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাবেন।

    সিংহ

    ১) আজ মিশ্র পরিণাম পাবেন।

    ২) কাজের গতি বাড়বে।

    ৩) দাম্পত্য জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে।

    কন্যা

    ১) আজ কঠিন পরিশ্রম করতে হবে।

    ২) চাকরিতে ভালো প্রদর্শন করে আধিকারিকদের মন জয় করতে সফল হবেন।

    ৩) ব্যবসায়ীরা আজ কোনও বড় ঝুঁকি নেবেন না।

    তুলা

    ১) আজ ইতিবাচক পরিণাম পাবেন।

    ২) যাত্রার সময়ে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।

    ৩) চাকরিজীবীদের আধিকারিকদের কথা শুনে চলতে হবে।

    বৃশ্চিক

    ১) আনন্দে সময় কাটাবেন।

    ২) নিজের পাশাপাশি অন্যের কাজে মনোনিবেশ করতে পারবেন।

    ৩) কোনও ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

    ধনু

    ১) সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, তাঁদের আজকের দিন ভালো কাটবে।

    ২) ধর্মীয় কাজে রুচি বাড়বে।

    ৩) আটকে থাকা কাজ সম্পন্ন করতে ব্যস্ত থাকবেন।

    মকর

    ১) পরিবেশ আনন্দমুখর থাকবে।

    ২) পারিবারিক সম্পর্কে অবসাদ চললে তা-ও সমাপ্ত হবে।

    ৩) ধন বৃদ্ধির ফলে মন প্রসন্ন হবে।

    কুম্ভ

    ১) আজকের দিনটি গুরুত্বপূর্ণ।

    ২) সৃজনশীল কাজে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

    ৩) প্রিয় ও মূল্যবান বস্তু লাভ করার সম্ভাবনা রয়েছে।

    মীন

    ১) আজকের দিনটি ব্যয়ে ভরপুর থাকবে।

    ২) ব্যয় বৃদ্ধির ফলে চিন্তিত হবেন।

    ৩) কাজের সন্ধানে থাকলে নতুন চাকরি পেতে পারেন।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Adhai Din Ka Jhonpra: রাজস্থানে সংস্কৃত স্কুল ভেঙে তৈরি হয়েছিল মসজিদ! পরিদর্শন করলেন জৈন সাধুরা

    Adhai Din Ka Jhonpra: রাজস্থানে সংস্কৃত স্কুল ভেঙে তৈরি হয়েছিল মসজিদ! পরিদর্শন করলেন জৈন সাধুরা

    মাধ্যম নিউজ ডেস্ক: গত মঙ্গলবার জৈন সম্প্রদায়ের একটি দল মুনি সুনীল সাগরের নেতৃত্বে দ্বাদশ শতকের মসজিদ ‘আড়াই দিন কা ঝোঁপরা’ (Adhai Din Ka Jhonpra) পরিদর্শন করেন। রাজস্থানের আজমের জেলাতে অবস্থিত রয়েছে এই মসজিদ। জানা যায়, এই মসজিদ আগে ছিল একটি সংস্কৃত স্কুল। মুসলিম শাসনের তা ভেঙে মসজিদের রূপান্তরিত করা হয়।

    কাঠামো পরিদর্শন

    প্রসঙ্গত, মসজিদের আশেপাশে থাকা স্থানীয়রা দাবি করেন, ওই সন্ন্যাসীরা কোনও রকমের পোশাক না পরে ভিতরে প্রবেশ করতে পারবেন না। কিন্তু এরপরেই সন্ন্যাসীরা দাবি করেন, যে এটা হল তাঁদের অধিকার। জৈন সম্প্রদায়ের এই মসজিদ পরিদর্শনের সময় তাদের সঙ্গে যোগ দেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারাও। তবে এই মসজিদ পরিদর্শনের (Adhai Din Ka Jhonpra) সময় সেখানকার কেন্দ্রীয় অঞ্চলে তাঁরা প্রবেশ করেননি।

    কী বললেন মুনি সুনীল সাগর?  

    সন্তদের দলের নেতা মুনি সুনীল সাগর সেখানে একটি পাথরের উপরে উঠে দশ মিনিট বক্তব্য রাখেন। ভাষণে তিনি বলেন, ‘‘এই ধাঁচা (Adhai Din Ka Jhonpra) তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া উচিত। প্রার্থনা করা যদি আমাদের চিরাচরিত প্রথা হয়, তবে তাই এখানে করা উচিত। আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা সত্যটাকে স্বীকার না করে অন্যের সম্পত্তির ওপর দখল দিই, তখন তা শত্রুতা বৃদ্ধি করে। তাই স্বাভাবিকভাবেই আমাদের সম্প্রীতির জন্য কাজ করতে হবে।’’

    মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস

    জানা যায়, এই সংস্কৃত কলেজটির নাম ছিল সরস্বতী কন্ঠভরণ মহাবিদ্যালয় (Adhai Din Ka Jhonpra)। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল মাতা সরস্বতীকে। এই কলেজটি তৈরি করেছিলেন মহারাজা চতুর্থ বিগ্রহরাজ। তিনি ছিলেন চৌহান বংশের রাজা। জানা যায়, মূল ভবনটি ছিল বর্গাকার আকৃতির। তার প্রতিটি কোণে একটি করে টাওয়ার ছিল এবং এই ভবনের পশ্চিম পাশে মাতা সরস্বতীর মন্দির ছিল। পরবর্তীকালে দাদ্বশ শতকে এই স্থাপত্য ভেঙে মসজিদ নির্মাণ করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maldives Foreign Minister: মলদ্বীপের বিদেশমন্ত্রীর ভারত সফর, ট্রোল নেটিজেনদের

    Maldives Foreign Minister: মলদ্বীপের বিদেশমন্ত্রীর ভারত সফর, ট্রোল নেটিজেনদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মলদ্বীপের বিদেশমন্ত্রী (Maldives Foreign Minister) মুসা জমির আনুষ্ঠানিকভাবে ভারত সফরে এসেছেন। তাঁর এই সফর ঘিরে নেটাগরিকরা ব্যাপক ট্রোল শুরু করেছেন। কেউ কেউ লেখেন, মলদ্বীপের বিদেশমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। এদেশে রওনা হওয়ার আগে মুসা জমির একটি ট্যুইট করেন এবং যেখানে তিনি লেখেন, ‘‘ভারতের বিদেশমন্ত্রক জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার বিষয়ে তিনি মুখিয়ে রয়েছেন।’’ ওই ট্যুইটে তিনি আরও লিখেছেন, ‘‘দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে তাদের আলোচনা চলবে।’’

    নয়া দিল্লিতে নেমে কী জানালেন মুসা জমির

    অন্যদিকে, নয়া দিল্লিতে নেমে মুসা জমির (Maldives Foreign Minister) লেখেন,‘‘নতুন দিল্লিতে প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে এলাম। ইতিবাচক আলোচনার দিকে তাকিয়ে আছি। দুই দেশের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হবে। এর পাশাপাশি ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে উপভোগ করব।’’

    ভারতের বিদেশ মন্ত্রকের ট্যুইট

    অন্যদিকে মলদ্বীপের মন্ত্রীর (Maldives Foreign Minister) এমন সফরে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে, ‘‘মুসা জমিরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। বিভিন্ন দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা করা হবে।’’

    চিনপন্থী মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে নামেন

    প্রসঙ্গত, মলদ্বীপের (Maldives Foreign Minister) রাষ্ট্রপ্রধান চিনপন্থী মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে নামেন। মলদ্বীপ থেকে ভারতের সেনা সরানোর পক্ষে সওয়াল করেন। এনিয়ে বিবিসি-কে সাক্ষাৎকারও দেন তিনি। এছাড়াও একাধিক ইস্যুতে দুই দেশের মধ্যে সংঘাত সামনে এসেছে। সম্প্রতি শেষ হওয়া নির্বাচনে ফের ক্ষমতায় এসেছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nirmala Sitharaman: “আগামী বছরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত” দাবি অর্থমন্ত্রী নির্মলার

    Nirmala Sitharaman: “আগামী বছরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত” দাবি অর্থমন্ত্রী নির্মলার

    মাধ্যম নিউজ ডেস্ক:আর মাত্র এক বছরের অপেক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পরই ভারত আগামী বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। ঝাড়খণ্ডে বৃহস্পতিবার নির্বাচনী জনসভায় এমনই দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তাঁর কথায়, অদূর ভবিষ্যতে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ভারত। চিন, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় দেশগুলি বর্তমানে আর্থিক সংকটে রয়েছে। কিন্তু তারই মধ্যে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি।

    কী বললেন নির্মলা

    বৃহস্পতিবার ঝাড়খণ্ডে নির্বাচনী জনসভায় বক্তব্যের সময় নির্মলা (Nirmala Sitharaman) জানান, ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার কথা আগেও বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথামতোই এগিয়ে চলেছে দেশ। মোদি সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেই সামনের বছরই অর্থনীতিতে কয়েক ধাপ এগিয়ে যাবে দেশ। নির্মলা বলেন, ” প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভারতের অর্থনীতি আগামী বছর পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে পৌঁছে যাবে। ভারতের জিডিপি ক্রমশ বাড়ছে। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম উজ্জলতম স্থান। সম্প্রতি ব্রিটিশ যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয় ভারত।  ভারত এখন শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র, চিন, জাপান ও জার্মানির পেছনে রয়েছে।”  দেশের মঙ্গল এবং দুর্নীতিমুক্ত শাসনের জন্য ঝাড়খণ্ডবাসীকে ভোট দিতে আহ্বান জানান নির্মলা। 

    আরও পড়ুন: ‘ছাপ্পা কমতেই বাংলায় কমেছে ভোটের হার’ দাবি নির্বাচন কমিশনের

    রেটিং এজেন্সিদের মতে

    বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান অর্থনীতি হিসাবে ভারতের কথা উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদদের একাংশের মতে, আগামী ২০২৫ সালের মধ্যে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন রাজ্য একাই ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। যা খুবই স্বাস্থ্যকর একটি পরিবেশ। 8 মে, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন বলেছিলেন যে ২০২৪ অর্থনৈতিক বর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশ স্পর্শ করার উচ্চ সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সমীক্ষায় কেন্দ্রের পূর্বাভাস, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের অর্থনীতি ৭ শতাংশ হারে বাড়বে। চলতি অর্থবছরে অর্থনীতি ৭.৩% হারে বাড়বে বলে সরকারের অনুমান। বিশেষজ্ঞমহলের মতে, এই আর্থিক বৃদ্ধির পূর্বাভাসকে মাথায় রেখেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) এই দাবি করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: সৌমেন্দুর রোড শোয়ের আগে বোমাবাজি, তৃণমূলকে দায়ী করে রাস্তা অবরোধ করল বিজেপি

    BJP: সৌমেন্দুর রোড শোয়ের আগে বোমাবাজি, তৃণমূলকে দায়ী করে রাস্তা অবরোধ করল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আগেই বিজেপির (BJP) রোড শোয়ের আগে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দুই ব্লকের আড়গোয়াল থেকে ইটাবেড়িয়া এলাকায়। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (BJP)

    ভগবানপুরে বিজেপির (BJP) মিছিলের আগে বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভগবানপুর দুই ব্লকের আড়গোয়াল থেকে ইটাবেড়িয়া যাওয়ার সময় সৌমেন্দু অধিকারীর রোড শোর অদূরে রাস্তায় বোমা ছোড়ার অভিযোগ ওঠে। আচমকা বোমের আওয়াজে মিছিলে থাকা কর্মী ছত্রভঙ্গ হয়ে যায়। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে বলেই অভিযোগ পদ্ম শিবিরের। এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে। পরে ক্ষোভে তৃণমূল ও পুলিশকে এরজন্য দায়ী করে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে। জানা যাচ্ছে, ভগবানপুর বিধানসভা এলাকা ও পটাশপুর থানা এলাকায় বোমাবাজির ঘটনাটি ঘটেছে। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর রোড শো যাওয়ার আগেই বোম ছোড়া হয় বলে অভিযোগ প্রার্থীর। সৌমেন্দুর গাড়ি বেশ কিছুটা দূরে একটু ফাঁকা দেখেই বোমা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের বক্তব্য, পরিকল্পিতভাবেই তৃণমূল এই কাজ করেছে। মিছিলের ওপর  বোমা ছোড়া হলে বড় বিপদ হতে পারত। অবিলম্বের অভিযুক্তদের গ্রেফতার করতে হবে।

    আরও পড়ুন: “গরিব বাড়ির মেয়ে রেখাকে দেখে ভয় পাচ্ছেন পিসি-ভাইপো”, তোপ শুভেন্দুর

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    সৌমেন্দু অধিকারী বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাইছি। আর তৃণমূল পায়ে পা লাগিয়ে এভাবে ঝামেলা করতে চাইছে। আমাদের মিছিলের আগে বোমা ছোড়া হল কেন? আসলে তৃণমূল ভয় পেয়েই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে আমার মনে হয়। ভোটের মুখে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। নির্বাচন কমিশনকে অবিলম্বে এর জন্য পদক্ষেপ করার কথা বলব। এটা মেনে নেওয়া যায় না। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, বিজেপি নিজেরা এসব করে এখন তৃণমূলের ওপর দায় চাপাচ্ছে। পুলিশ তদন্ত করলেই প্রকৃত সত্য উদঘাটন হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • June Malia: জুন মালিয়া পেয়েছেন ২ কোটি! ১৫ কোটির কাজের খতিয়ান, রিপোর্ট কার্ড মিথ্যা বলছে বিজেপি

    June Malia: জুন মালিয়া পেয়েছেন ২ কোটি! ১৫ কোটির কাজের খতিয়ান, রিপোর্ট কার্ড মিথ্যা বলছে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধায়ক হিসেবে তিনি কতটা যোগ্য তার প্রমাণ দিতে রিপোর্ট কার্ড তৈরি করেছেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া (June Malia)। বিধায়ক হিসেবে তিনি এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ করেছেন, তা সবই উল্লেখ করা রয়েছে রিপোর্ট কার্ডে, তা জনসমক্ষে পেশ করা হচ্ছে। কিন্তু, জুন মালিয়ার রিপোর্ট কার্ড নিয়েই উঠল প্রশ্ন তুলল বিজেপি। বিজেপির বক্তব্য, মিথ্যা রিপোর্ট কার্ড পেশ করেছেন জুন মালিয়া। ভোটের আগে রিপোর্ট কার্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি।

     ১৫ কোটির কাজ করেছে বিধায়ক! (June Malia)

    মেদিনীপুর পুরসভার ২৫ টি ওয়ার্ড ও দুটি ব্লক নিয়ে মেদিনীপুর বিধানসভা। গত তিন বছর ধরে মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া (June Malia) । গত তিন বছরে তিনি তাঁর বিধানসভা এলাকায় কী কাজ করতে পেরেছেন, তার একটা হিসাব তুলে ধরেছেন এই রিপোর্ট কার্ডের মাধ্যমে। তিনি কী কী কাজ করেছেন, তার হিসাব তুলে ধরেছেন একটি পুস্তিকা আকারে। আর সেখানে ১৫ কোটির বেশি হিসাব দেখানো হয়েছে, যা মেদিনীপুর বিধানসভা এলাকায় কাজ করা হয়েছে। আর এখানেই প্রশ্ন তুলেছে বিজেপি।

    আরও পড়ুন: “গরিব বাড়ির মেয়ে রেখাকে দেখে ভয় পাচ্ছেন পিসি-ভাইপো”, তোপ শুভেন্দুর

    রিপোর্ট কার্ড ভুল! সরব বিজেপি

    বিজেপির জেলার সাধারণ সম্পাদক তথা জেলা মুখপাত্র অরূপ দাসের অভিযোগ, একজন বিধায়ক (June Malia) গত তিন বছরে কত কোটি টাকা পান সরকারিভাবে? নিয়ম অনুযায়ী, তিনি পাবেন তিন বছরে ১ কোটি ৮০ লক্ষ টাকা, কীভাবে বিধায়ক গত তিন বছরে প্রায় ১৫ কোটি টাকারও বেশি হিসাব দেখাচ্ছেন তিনি। আসলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিজের প্রকল্প হিসাবে দেখাচ্ছেন জুন। মেদিনীপুর বিধানসভা এলাকায় যে সমস্ত জায়গায় সরকারি কাজ  মেদিনীপুর উন্নয়ন পর্ষদ বা মেদিনীপুর পুরসভা, পঞ্চায়েত করেছে সেই কাজও নিজের বিধায়ক তহবিলের কাজ বলে চালাচ্ছেন বিধায়ক। ভুল রিপোর্ট কার্ড তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    যুব তৃণমূলের জেলা সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন, “বিজেপি শুধু অভিযোগই করতে জানে। তারা কাজ করতে জানে না। আমাদের সৎ সাহস রয়েছে, তাই আমরা রিপোর্ট কার্ড প্রকাশ করেছি। বিধায়ক (June Malia) তাঁর তত্ত্বাবধানে এই সমস্ত কাজ করিয়েছেন তারই হিসাব দিয়েছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share