Tag: Madhyom

Madhyom

  • Bengaluru Blast: ২ নয়, ৩ জঙ্গি আসে বাংলায়! ধৃতদের মুখোমুখি জেরার প্রস্তুতি এনআইএ-র

    Bengaluru Blast: ২ নয়, ৩ জঙ্গি আসে বাংলায়! ধৃতদের মুখোমুখি জেরার প্রস্তুতি এনআইএ-র

    মাধ্যম নিউজ ডেস্ক : বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণের (Bengaluru Blast) ঘটনায় জড়িত দু’জন নয়, বরং তিনজন জঙ্গিই শহরে এসেছিল।  এই তিন জঙ্গি এখন এনআইএ-র হাতে বন্দি।  এনআইএ’র দাবি, তৃতীয়জনের নাম মুজাম্মিল শরিফ। বিস্ফোরণের ঘটনায় তাকেই চেন্নাই থেকে প্রথম গ্রেফতার করেছিল এনআইএ ৷ এবার তাই নিউ দিঘা থেকে গ্রেফতার আবদুল মাতিন আহমেদ ত্বহা এবং মুসাভির হুসেন সাজিবের সঙ্গে মুজাম্মিল শরিফকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান এনআইএ’র আধিকারিকরা।

    কেন কলকাতায় ৩ জঙ্গি

    এনআইএ সূত্রে খবর,  ত্বহা এবং সাজিব দু’জনেই জঙ্গি সংগঠন আইএসের ‘আল হিন্দ’ মডিউলের সদস্য। সন্দেহ করা হচ্ছে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পালানোর ছক ছিল ত্বহা এবং সাজিবের। তাই এ রাজ্যে এসেছিল তারা। এখানে কে তাদের পালাতে সাহায্য করত সে বিষয়েও খোঁজ শুরু হয়েছে । ‘আল হিন্দ’ মডিউলের এখানে কোনও গোপন গোষ্ঠীর কাজ করছে কি না, তাও খুঁজে দেখছেন গোয়েন্দারা। ।গোয়েন্দারা জানাচ্ছেন, গত ১০ মার্চ রাজ্যে এসেছিল ত্বহা এবং শাজিব। এরপর ১২ তারিখ ধর্মতলার দু’টি হোটেলে পরপর দু’দিন আশ্রয় নেয় তারা। তবে এর মাঝে তারা কোথায় ছিল সেটা এখনও জানা যায়নি। কলকাতা থেকে পুরুলিয়া এবং দার্জিলিং গিয়েছিল। এরপর ২১ মার্চ ফের কলকাতায় ফিরে এসে খিদিরপুর এবং একবালপুরের হোটেলে উঠেছিল। ২৪ মার্চ, এক দিনের জন্য তারা বেপাত্তা ছিল। এরপর ২৮ মার্চ হাওড়া থেকে বাস ধরে দিঘায় গিয়েছিল বলে জেনেছেন গোয়েন্দারা। বাংলায় নানা জায়গায় গা ঢাকা দেওয়ার জন্য তাদের অর্থের প্রয়োজন ছিল। সেই অর্থের যোগান দিতে তৃতীয় ব্যক্তি মুজাম্মিল শরিফ কলকাতায় এসেছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। টাকা দিয়েই সে বাংলা ছেড়ে চলে যায়। এরপর তাকে ধরে এনআইএ। মুজাম্মিলকে ধরতেই তদন্তকারী সংস্থা এনআইএ সাজিবদের বিষয়ে জানতে পারে। 

    আরও পড়ুন: বৈশাখ পড়তেই বাড়ছে গরম, দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ইঙ্গিত, কী বলছে হাওয়া অফিস?

    বেসরকারি পরিবহণে নজর

    দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে প্রয়োজন পড়ে পরিচয়ত্রের ৷ কিন্তু দূরপাল্লার বাসের ক্ষেত্রে পরিচয়পত্র না থাকলেও মেলে টিকিট ৷ সেই কারণেই ট্রেনের বদলে বাসযাত্রাকেই নিরাপদ মনে করেছিল দুই জঙ্গি ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় বাসেই ঘোরাঘুরি করেছে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে (Bengaluru Blast) বিস্ফোরণের ঘটনায় দুই অভিযুক্ত ৷ এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে ধর্মতলার একটি নামী বেসরকারি পরিবহণ সংস্থা এখন এনআইএ-র তদন্তকারীদের নজরে রয়েছে ৷ এনআইএ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ হোক বা অন্য কোনও জায়গা, তারা দূরপাল্লার বাসেই যাতায়াত করেছে ৷ ট্রেন তারা একেবারেই ব্যবহার করেনি৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: ওয়াংখেড়েতে ধোনি ধামাকা! লাগাতার ৩ ছক্কা, স্ট্রাইক রেট ৫০০

    IPL 2024: ওয়াংখেড়েতে ধোনি ধামাকা! লাগাতার ৩ ছক্কা, স্ট্রাইক রেট ৫০০

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচে (IPL 2024) ফের একবার দেখা গেল ধোনি ধামাকা। ৪২ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি মাত্র চারটি বলই খেলার সুযোগ পেয়েছিলেন এবং তারই মধ্যে দুরমুশ করলেন হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়ার তিন বলে লাগাতার তিনটি ছক্কা হাঁকান ধোনি। ম্যাচে জয়ও পায় চেন্নাই সুপার কিংস। আইপিএলে বিশেষ রেকর্ডও তৈরি হয়ে গেল তাঁর (ধোনির)। টুর্নামেন্টের প্রথম কোন ব্যাটার এই নজির গড়লেন। ছক্কার হ্যাটট্রিক। এর পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মাও শতরান করেন টানটান উত্তেজনার উপভোগ্য এই ম্যাচে। গোটা ম্যাচ দেখে নিশ্চিতভাবে পয়সা উসুল হল দর্শকদেরও।

    ৫০২ ছক্কার মালিক হলেন রোহিত

    নিজের শতরানের ইনিংসে (IPL 2024) মোট পাঁচটি ছক্কা মেরেছেন রোহিত শর্মা। রবিবারের ম্যাচের পরে টি-টোয়েন্টিতে ৫০২ ছক্কার মালিক হলেন রোহিত। কিন্তু শতরানের পরেও দলকে জেতাতে পারেননি তিনি। আইপিএলের ইতিহাস এটি তাঁর একটি লজ্জার রেকর্ডও বটে। যেখানে ইনিংস তাড়া করতে নেমে অপরাজিত শতরান করেও হারতে হল তাঁর দলকে। এর আগে অবশ্য রান তাড়া করতে নেমে শতরান করেও হেরেছেন ইউসুফ পাঠান ও সঞ্জু স্যামসন। তবে তাঁরা আউট হয়ে গিয়েছিলেন। রোহিত অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন রবিবার।

    ম্যাচের সার সংক্ষেপ

    ওয়াংখেড় স্টেডিয়ামের এই হাই ভোল্টেজ ম্যাচে (IPL 2024) টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এরপরই চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে। চেন্নাইয়ের হয়ে হাফ সেঞ্চুরি করেন ঋতুরাজ গায়গায়কোয়ার এবং শিবম দুবে। একেবারে শেষ ওভারে এসে বিধ্বংসী ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৬ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। কুড়ি রানে হারে তারা। ৬৩ বলে ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন রোহিত শর্মা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: গাজনে শিবভক্তদের ওপর হামলা, মন্দিরে ভাঙচুর! দুষ্কৃতীদের তাণ্ডব বেলডাঙায়

    Murshidabad: গাজনে শিবভক্তদের ওপর হামলা, মন্দিরে ভাঙচুর! দুষ্কৃতীদের তাণ্ডব বেলডাঙায়

    মাধ্যম নিউজ ডেস্ক: নীল ষষ্ঠীর (Nil Sasti) পরের দিনই মন্দির ভাঙচুরের অভিযোগ উঠল মুর্শিদাবাদে (Murshidabad)। শুধু মন্দির ভাঙচুরই নয়, শিবের স্তুতি করার অপরাধে গাজনে সন্ন্যাস নেওয়া কয়েকজন সন্ন্যাসীর ওপর স্থানীয় দুষ্কৃতীরা হামলা চালায়। এইসব ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। ইতিমধ্যেই বিজেপি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। 

    কীভাবে ঘটল ঘটনা (Murshidabad)?

    স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বেলডাঙা থানার কামনগর পঞ্চায়েতের কামনগর গ্রামে গাজনে সন্ন্যাস নেওয়া কয়েকজন গ্রামবাসী টোটোয় চড়ে গ্রামের মন্দিরে (Temple) ফিরছিলেন। সেই সময় তাঁরা ভগবান শিবের স্তুতি করছিলেন। আর এই অপরাধে স্থানীয় দুষ্কৃতীরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে৷ হামলার ঘটনায় ১৮-২০ জন সন্ন্যাসী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের অভিযোগ, রীতিমতো মারধর করা হয়েছে তাঁদের। অন্যদিকে একই দিনে বেলডাঙা, শক্তিপুর, সালার থানা এলাকার কুমারপুর, মির্জাপুর তালিতপুরসহ একাধিক এলাকার মন্দিরে হামলা এবং প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। কুমারপুরের শিবমন্দিরের (shiv Temple) ভিতরে ঢুকে দুষ্কৃতীরা প্রস্রাব করে বলেও অভিযোগ উঠেছে।

    বিজেপি প্রধানের বক্তব্য

    এই ঘটনায় কামনগর (Murshidabad) পঞ্চায়েতের বিজেপি (BJP) প্রধান বাপন ঘোষ বলেছেন, “শুধু গাজনের সন্ন্যাসীদের উপর হামলাই নয়, বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া থেকে শুরু করে একটা মুদিখানা দোকানে ভাঙচুরও চালায় দুষ্কৃতীরা। থানায় (Police Station) আমরা অভিযোগ দায়ের করব। হিন্দু সমাজের উপর আক্রমণ আমরা মেনে নেব না। 

    আরও পড়ুন: প্রাক্তন বিজেপি বিধায়কের ৭ আত্মীয় গাড়িতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত!

    এক্স হ্যান্ডেলে শুভেন্দুর পোস্ট

    এই প্রসঙ্গে মন্দিরে ভাঙচুরের একটি ভিডিও ফুটেজ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি লিখেছেন, “মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বেলডাঙা থানার অন্তর্গত মৌজামপুর ও মির্জাপুরে দুপুর থেকে দুষ্কৃতীরা ধর্মীয় স্থান ভাঙচুর করেছে। এমনকী গুন্ডারা নিরপরাধ মানুষের বাড়িঘর টার্গেট করে হামলা চালাচ্ছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছে। আমি মুখ্যসচিব শ্রী বি পি গোপালিকা (আইএএস), ডিজিপি পুলিশ শ্রীসঞ্জয় মুখার্জি (আইপিএস), এডিজি শ্রী মনোজ কুমার ভার্মাকে (আইপিএস) অনুরোধ করছি, অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করুন। নির্বাচন কমিশনের (Election Commission) উচিত সচেতন হওয়া এবং এলাকায় স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dilip Ghosh: “তৃণমূলের লোক জড়ো করতে মুখ্যমন্ত্রীকে নাচতে হচ্ছে”, কটাক্ষ দিলীপের

    Dilip Ghosh: “তৃণমূলের লোক জড়ো করতে মুখ্যমন্ত্রীকে নাচতে হচ্ছে”, কটাক্ষ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের মমতাকে নিশানা করে তোপ দাগলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার তিনি বর্ধমানের সদরঘাটে যান প্রাতঃভ্রমণে। সেখানে ছট পুজোয় অংশ নেন দামোদরের ঘাটে। চৈত্র ছটে আসা ভক্তদের সঙ্গে আলাপচারিতা করেন বিজেপি প্রার্থী। তারপর তিনি মাঠে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে হাঁটেন। এলাকায় চুটিয়ে জনসংযোগ করেন তিনি। পাশাপাশি তিনি ব্যাট হাতে মাঠে ছক্কা হাঁকান।

    মমতাকে তোপ দিলীপের (Dilip Ghosh)

    উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী আদিবাসীদের সঙ্গে নাচের অনুষ্ঠানে যোগ দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, তৃণমূলের লোক জড়ো করতে গেলে মুখ্যমন্ত্রীও নাচতে হচ্ছে, প্রার্থীরাও নাচছেন। রাস্তার ধারে নেচে লোক জড়ো করছেন। আমরা যেখানে যাচ্ছি এমনিতেই লোক জড়ো হয়ে যাচ্ছে। তিনি বলেন, রাজনীতি, ব্যাট, বল, ক্যারাটে সবই করি। তাই আমার সামনে সবাই আসতে ভয় খায়। যত দিন যাচ্ছে তত ফিকে হয়ে যাচ্ছেন কীর্তি আজাদ, কারণ উনি তো রিটায়ার্ড এবং টায়ার্ড ম্যান। উনি এখন বুঝতে পারছেন এখানকার জনতা ওনাকে নিচ্ছেন না, পার্টির লোকেরাই ওনার সঙ্গে বের হচ্ছেন না। আমরা মানুষের সঙ্গে আছি, আমাদের সঙ্গে মানুষ আছে। পঞ্চায়েতে এখানে পুলিশ ও গুন্ডা দিয়ে লুট করা হয়েছে। সামনের পঞ্চায়েতে দেখবেন আমরা ওদের বাড়ি থেকে বের হতে দেব না। আমি তো প্রচারই করিনি। লোকের সঙ্গে দেখা করছি, ক্রিকেট খেলছি। ওরা ঘোড়া নিয়ে আসছে, টাকা খরচ করে। দিলীপ ঘোষ একাই একশো, যতই ওরা এখানে প্রচারে আসুক।

    আরও পড়ুন: সুকান্তর সমর্থনে প্রচারে ঝড় তুলতে বালুরঘাটে আসছেন মোদি, চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি

     তৃণমূলের গুন্ডারা যেখানে সেখানে রাস্তা আটকে টাকা তুলছে

    এদিন বিজেপি প্রার্থী (Dilip Ghosh) বলেন, বুথে আমার শুধু কর্মীরা বসবে না, বুথ সামলাবে। বাইরে থেকে যদি কেউ যায় সে কীভাবে ফিরবে আমরা ঠিক করে দেব। গতবারে বুথে গন্ডগোল হয়নি, বুথের বাইরে হয়েছিল, এবার হতে দেব না। ওদের বলে দেবেন দিলীপ ঘোষ এসে গেছে। আমি যেখানে যাই, সেখানে মূল শুদ্ধ উপরে ফেলি, ওদের বলে দেবেন। আমরা কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা করে ভোট করি না। সাধারণ মানুষ যাতে ঠিক ভাবে ভোট দিতে পারেন সেজন্য সেন্ট্রাল ফোর্স এসেছে। পাশাপাশি তিনি বলেন, ট্রান্সপোর্টের লোকেরা আমাকে বলেছে, আমরা খুব সমস্যার মধ্যে আছি। পুলিশ এবং তৃণমূলের গুন্ডারা যেখানে সেখানে রাস্তা আটকে টাকা তুলছে। মমতাকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলেন, উনি কিছুই করেননি, মোদিজি হাইওয়ে করেছেন, চন্দ্রযান করেছেন। উনি করেছেন বলেই আজ উদ্বোধন করছেন। এয়ারপোর্ট, ট্রেন উদ্বোধন করছেন। মমতা টাকা দাও টাকা দাও করে রাস্তায় হাঁটছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohun Bagan: ঘরের মাঠে লিগ শিল্ড জয় পাখির চোখ মোহনবাগানের! কখন, কোথায় দেখবেন ম্যাচ?

    Mohun Bagan: ঘরের মাঠে লিগ শিল্ড জয় পাখির চোখ মোহনবাগানের! কখন, কোথায় দেখবেন ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: যুবভারতীতে সবুজ-মেরুনের দর্শক সমর্থন চিন্তায় রেখেছে মুম্বই সিটি এফসি-কে। ঘরের মাঠে আজ মোহনবাগান জিততে পারলেই কেল্লাফতে। আইএসএল-এ লিগ শিল্ড জিতবে সবুজ-মেরুন। রবিবার আইপিএলে ইডেনে কেকেআর বনাম লখনউ-এর ম্যাচে সবুজ-মেরুন সমর্থকের অভাব ছিল। কিন্তু ২৪ ঘণ্টা পার হতে না হতেই কলকাতা কিন্তু গলা ফাটাবে সবুজ-মেরুনের হয়েই। ইন্ডিয়ান সুপার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান। এ বারও দুর্দান্ত শুরু হয়েছিল। মাঝ পথে খেই হারিয়েছিল সবুজ মেরুন। কোচও বদল হয়েছে। দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান। এখন জোড়া লক্ষ্য মোহনবাগানের সামনে। প্রথমত, লিগ শিল্ড জয়, দ্বিতীয়ত ট্রফি ধরে রাখা। 

    মোহনবাগানের ভরসা

    মোহনবাগান বনাম মুম্বই ম্যাচকে লিগ শিল্ডের ‘ভার্চুয়াল’ ফাইনাল বলাই যায়। তবে মোহনবাগানের কাছে জয় ছাড়া বিকল্প নেই। জিতলেই লিগ শিল্ড। পরবর্তী লক্ষ্য দাঁড়াবে আইএসএল খেতাব ধরে রাখা। সেই লক্ষ্যে ঘুঁটি সাজিয়ে চলেছেন বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। শরীরটা একটু সুস্থ হতেই প্র্যাকটিসে নেমে পড়েছেন তিনি। অনুশীলন করানোর পাশাপাশি ফুটবলারদের হাতে ধরে ভুল শুধরে দিলেন। সোমবার ডাগ আউটেও বসবেন তিনি। আন্তোনিও লোপেজ হাবাসের উপস্থিতি বদলে দিতে পারে একটা গোটা ম্যাচের ছবি। তাঁর মগজাস্ত্র বড় ভরসা সবুজ-মেরুনের।  

    কী ভাবছে কোচ

    সোমবার মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে ম্যাচ ইতিহাসে স্থান করে নেওয়ার ম্যাচ। স্বপ্নপূরণের ম্যাচ। হাবাসের ডেপুটি ম্যানুয়েল বলেন, ” হাবাস ডাগ আউটে থাকুন কি না থাকুন, তাঁর মস্তিষ্ক সব সময় সঙ্গে থাকে। ওনার ট্যাকটিক্সেই খেলা হবে। ঘরের মাঠে পঞ্চাশ হাজার দর্শকের সামনে আমরাই সেরা।” বিপক্ষ দলের বিপিন, ছাংতেদের নিয়ে ভাবছেন না তিনি। তার বদলে তিনি ভাবছেন কীভাবে মুম্বইয়ের দুর্ভেদ্য রক্ষণে ফাটল ধরানো যায়। “ওদের কাছে ম্যাচটা অনেক সহজ। কারণ ওদের দরকার মাত্র এক পয়েন্ট। তবে ঘরের মাঠে আমাদের হারানো সহজ হবে না। আমাদের কাছে মাস্ট উইন ম্যাচ,” বলছেন ম্যানুয়েল। তাঁর পাশে বসে জনি কাউকো বলেন, “হেড কোচ হাবাসের জন্যই আমরা এই ম্যাচটা জিততে চাই। আমরা নিজেদের সেরাটা ছাপিয়ে যেতে প্রস্তুত।”

    আরও পড়ুন: বৈশাখ পড়তেই বাড়ছে গরম, দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ইঙ্গিত, কী বলছে হাওয়া অফিস?

    বিপক্ষ মুম্বই সিটি এফসি-র কোচ ক্রাতকি বলেছেন, ‘‘পরিস্থিতি খুবই উত্তেজক। আমি আত্মবিশ্বাসী। কারণ, আমাদের দল খুব ভাল। আমাদের ফুটবলারদের এই পরীক্ষায় পাশ করার ক্ষমতা রয়েছে। ম্যাচটা বেশ কঠিন হবে জানি। আমাদের পরিশ্রম করতে হবে। এই ম্যাচ অনেকটা মানসিক শক্তির লড়াই। মোহনবাগানও যথেষ্ট ভাল দল। তার উপর ঘরের মাঠে খেলবে। সব রকম সুবিধা ওরা পাবে। তাই আমাদের প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত সংঘবদ্ধ ভাবে লড়াই করতে হবে।’’

    কখন ও কোথায় ম্যাচ দেখবেন

    স্পোর্টস ১৮ ১ HD (ইংরেজি), স্পোর্টস১৮ ৩ (বাংলা, ইংরেজি, হিন্দি), স্পোর্টস১৮ খেল (হিন্দি) এবং ডিডি বাংলায় সরাসরি আইএসএলের ম্যাচ সম্প্রচারিত হবে। আর অনলাইনে জিয়ো সিনেমায় মোহনবাগান বনাম মুম্বই ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। অনলাইনে জিয়ো সিনেমায় বিনামূল্যে সেই ম্যাচ দেখতে পারবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Narendra Modi: সুকান্তর সমর্থনে প্রচারে ঝড় তুলতে বালুরঘাটে আসছেন মোদি, চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি

    Narendra Modi: সুকান্তর সমর্থনে প্রচারে ঝড় তুলতে বালুরঘাটে আসছেন মোদি, চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বারের জন্য জেলায় ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এর আগে ২০১৯ সালে লোকসভা ভোটের আগে বুনিয়াদপুরে এবং ২০২১ সালে বিধানসভা ভোটের আগে গঙ্গারামপুরে ভোটপ্রচারে এসেছিলেন। ১৬ এপ্রিল ফের দক্ষিণ দিনাজপুর জেলায় আসছেন প্রধানমনন্ত্রী। বালুরঘাট রেল স্টেশন ময়দানে নরেন্দ্র মোদির সভাকে ঘিরে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

    মোদির সভাস্থলে শেষ পর্যায়ের প্রস্তুতি (Narendra Modi)

    রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করতে আসছেন নরেন্দ্র মোদি। জেলার সমস্ত বিধানসভা ক্ষেত্র থেকেই কর্মী-সমর্থকরা আসবেন মোদির এই সভায় যোগ দিতে। দলীয় সূত্রে জানা গিয়েছে, মোদির (Narendra Modi) সভায় এক লক্ষ মানুষের ভিড় হবে। এর আগে ২০১৯ সালে বুনিয়াদপুরে এসেছিলেন সুকান্তর হয়ে ভোট প্রচারে। সেবার ৩৫ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন সুকান্ত মজুমদার। এবার ভোটের ব্যবধান বাড়াতে বিজেপি নেতৃত্ব কোনওরকম কসুর রাখছেন না। এর আগেই জেলায় সভা করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বুনিয়াদপুরের সভা করেছেন। এবার নরেন্দ্র মোদির সভা বালুরঘাটে। মোদির সভা মঞ্চ গড়ে তোলার কাজ প্রায় শেষ। চলছে বিশেষ সুরক্ষা বাহিনীর কুকুর ও মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি। এছাড়াও সভাস্থলে নিরাপত্তা রক্ষার জন্য এখন থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ইতিমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সভাস্থলের কাজ পুরো খতিয়ে দেখেন। মোদির সভাস্থলে সঞ্চালনার কাজ করবেন একজন আদিবাসী নেত্রী ও একজন আদিবাসী নেতা। সভাস্থলের হেলিপ্যাডে তিনটি পরীক্ষামূলক উড়ান দেয় বায়ুসেনার হেলিকপ্টার। বালুরঘাটে নরেন্দ্র মোদির সভাকে কেন্দ্র করে উৎসাহে আছে বালুরঘাট সহ জেলাবাসী।

    আরও পড়ুন: “পিটিয়ে মেরে দিল তৃণমূলের লোকজন”, বলল নিহত বিজেপি কর্মীর পরিবার

    কী বললেন বিজেপির রাজ্য সভাপতি?

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,”অন্য রাজনৈতিক দলের যেটুকু হাওয়া রয়েছে, ওটুকুই থাকবে। কারণ, আগামীকাল ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বালুরঘাটে সভা করবেন। সভা করে যাওয়ার পর জেলায় বিজেপির যে ঝড় উঠবে, তাতে অন্য রাজনৈতিক দলগুলি লড়াই থেকে ছিটকে যাবে। এই আসনে জয় নিশ্চিত হয়ে যাবে বিজেপির।” তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল পাল্টা বলেন, প্রধানমন্ত্রী এসেও কোনও লাভ নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: বৈশাখ পড়তেই বাড়ছে গরম, দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ইঙ্গিত, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: বৈশাখ পড়তেই বাড়ছে গরম, দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ইঙ্গিত, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৈশাখ পড়তেই “রজনী নিদ্রাহীন, দীর্ঘ দগ্ধ দিন”! নববর্ষের প্রথম দিনেই এক ডিগ্রি করে বাড়ল শহরের দিন ও রাতের তাপমাত্রা। প্রায় ৩৮ ডিগ্রিতে পৌঁছে গেল কলকাতার পারদ। পশ্চিমের জেলায় পারদ ছুঁল ৪০ ডিগ্রি। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামী কয়েক দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

    বাড়ছে তাপমাত্রা

    হাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার রাজ্যের তিনটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছিল। বাঁকুড়া (৪০.২ ডিগ্রি সেলসিয়াস), বিষ্ণুপুর (৪০.২ ডিগ্রি সেলসিয়াস) এবং পানাগড়ে (৪০.১ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। বাকি এলাকায় তাপমাত্রা এখনও ৪০ ডিগ্রির গণ্ডি না ছুঁলেও হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’তিন দিনে আরও চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে সর্বত্র। সে ক্ষেত্রে অনেক জেলায় তাপমাত্রা ৪০-এর গণ্ডি ছাড়িয়ে যাবে। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও রবিবার  সকালে অনেকটা বেড়ে ৯০ শতাংশ হয়ে যায়। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, তা-ও স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। 

    অস্বস্তিকর আবহাওয়া 

    সোমবার সকাল থেকে শহরে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জন্য বেলা ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সরাসরি রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বেলা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে যায় এবং লু -এর মতো শুষ্ক গরম বাতাস বইতে শুরু করে কলকাতায়। কষ্টের মধ্যে পড়েছে স্কুল ফেরতারা। ১৭ বা ১৮ এপ্রিলের মধ্যে কলকাতার পারদ ৩৯ এর ঘরে পৌঁছে যাওয়ার ইঙ্গিত মিলেছে। 

    আরও পড়ুন: ইরান-ইজরায়েল দ্বন্দ্বের জের, অনির্দিষ্টকালের জন্য উড়ান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

    বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গে

    উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ১৬ এবং ১৯ এ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার ১৬ই এপ্রিল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার উত্তরবঙ্গের ৮ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে বজবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৪০/৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ের সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া মূলত শুকনো থাকবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: আলিপুরদুয়ারে মনোজ টিগ্গার হয়ে প্রচারে রাজনাথ সিং, জয় জয়কার মোদির

    Narendra Modi: আলিপুরদুয়ারে মনোজ টিগ্গার হয়ে প্রচারে রাজনাথ সিং, জয় জয়কার মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোট (Lok Sabha Election 2024) এগিয়ে আসতেই প্রার্থীর হয়ে ভোটের ময়দানে প্রচারে নামলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর প্রচারে নেমে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি (Rajnath Singh)। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জয়গান করে বিশ্বের দরবারে ভারত কোন উচ্চতায় পৌঁছেছে, সেকথাই তুলে ধরলেন রাজনাথ সিং। সব মিলিয়ে তাই উত্তরবঙ্গে বিজেপির ভোটপ্রচার বেশ জমজমাট।

    মোদি প্রসঙ্গে কী বলেছেন রাজনাথ (Narendra Modi)?

    আলিপুরদুয়ারের (Alipurduar) সভা থেকে মনোজ টিগ্গার (Manoj Tigga) হয়ে প্রচারের সময় রাজনাথ তুলে ধরেন, কীভাবে এক ফোনেই কাতারে কর্মরত ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসারদের ফাঁসির সাজা আটকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজনাথ সিং এদিনের সভায় বলেন, “ভারতীয় নৌসেনার কয়েকজন অবসরপ্রাপ্ত অফিসার কাতারের কিছু সংস্থায় কাজ করতেন। সেখানে তাঁদের ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। সেই খবর প্রধানমন্ত্রীর কানে পৌঁছতেই তিনি সঙ্গে সঙ্গে কথা বলেছিলেন কাতারের প্রেসিডেন্টের সঙ্গে। আর তার দু-তিন দিনের মধ্যেই সেখানকার প্রেসিডেন্ট আমাদের প্রাক্তন নৌসেনার অফিসারদের ফাঁসির সাজা মুকুব করে দিয়েছিলেন এবং এরপর তাঁরা প্রত্যেকেই ভারতে ফিরে আসেন।”

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ

    এর পাশাপাশি রাজনাথ সিং-এর বক্তব্যে উঠে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কথাও। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর প্রচুর ভারতীয় ছাত্রছাত্রী আটকে পড়েছিলেন সেখানে। সেই সময়েও কীভাবে আটকে পড়া পড়ুয়াদের নরেন্দ্র মোদি (Narendra Modi) উদ্ধার করেছিলেন, সে কথাও মনে করালেন রাজনাথ (Rajnath Singh)। দেশের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী মোদি দ্রুত রুশ প্রেসিডেন্ট পুতিন, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বলেন। তার পরই চার ঘণ্টার জন্য রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং সাড়ে ২২ হাজার ভারতীয় দেশে ফিরে আসেন। এই সাফল্য দেশের জন্য বড় বিষয়।”

    আরও পড়ুন: “পিটিয়ে মেরে দিল তৃণমূলের লোকজন”, বলল নিহত বিজেপি কর্মীর পরিবার

    মোদির জয়গান

    উল্লেখ্য, সামনেই রাজ্যে প্রথম দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আগামী ১৯ এপ্রিল ভোটগ্রহণ রয়েছে আলিপুরদুয়ারে। তাই তার আগে শেষ মুহূর্তের রবিবাসরীয় প্রচারে মোদির (Narendra Modi) জয়গান করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যদিও পাহাড়ের মাটিতে বিজেপির (BJP) গড় বেশ শক্তই রয়েছে। তার মধ্যেই জনসাধারণের মধ্যে বিজেপির হাওয়া সতেজ রাখতে উদ্যোগী রাজনাথ সিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel Iran Conflict: জট কাটল জয়শঙ্করের ফোনে, আটক ভারতীয় জাহাজিদের সঙ্গে দেখা করার অনুমতি ইরানের

    Israel Iran Conflict: জট কাটল জয়শঙ্করের ফোনে, আটক ভারতীয় জাহাজিদের সঙ্গে দেখা করার অনুমতি ইরানের

    মাধ্যম নিউজ ডেস্ক: জট কাটল জয়শঙ্করের ফোনে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে তাদের হাতে আটক জাহাজে থাকা ভারতীয়দের সঙ্গে দেখা করতে দেওয়া হবে নয়াদিল্লির প্রতিনিধিদের (Israel Iran Conflict)। প্রসঙ্গত, জাহাজটির ২৫ জন কর্মীর মধ্যে ১৭ জনই ভারতীয়। ইরান-ইজরায়েল দ্বন্দ্বের জেরে জাহাজটিকে আটক করেছে তেহরান (ইরানের রাজধানী)। তার পর থেকেই ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে ভারত।

    ইরানে ফোন জয়শঙ্করের

    রবিবার রাতে ইরানের বিদেশমন্ত্রী আমির আবদোল্লাহিয়াঁর সঙ্গে ফোনে আলোচনা করার পর এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্রী লিখেছেন, “ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে আমার ফোনে কথা হল। এমএসসি এরিস জাহাজে বন্দি ১৭ জন কর্মীর (এঁরা ভারতীয়) মুক্তির বিষয়ে কথা বললাম। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি (Israel Iran Conflict) নিয়েও আলোচনা করলাম। আমি ওঁকে বলেছি, আক্রমণ থেকে বিরত থাকা, শান্তি বজায় রাখা ও কূটনীতির আশ্রয় নেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়ে সহমত হয়েছি।”

    কী বললেন ইরানের বিদেশমন্ত্রী?

    সোমবার ইরানের বিদেশমন্ত্রী জানান, বন্দিদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের দেখা করতে দেওয়া হবে। জানা গিয়েছে, ইজরায়েলের সঙ্গে সম্পর্ক থাকতে পারে, এই সন্দেহের বশে ইরান আটক করে ইটালীয়-সুইস সংস্থা এমএসসি পরিচালিত ওই জাহাজটিকে। (জাহাজটি আদতে লন্ডনের জোডিয়াক গোষ্ঠীর। ইজরায়েলি ধনকুবের ইয়াল অফার এই গোষ্ঠীর মালিক।) জাহাজটি সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করছে ইরান। যথাযথ তদন্তের আগে আটক জাহাজটিকে ছাড়া সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছে তেহরান।

    এদিকে, ইহুদি রাষ্ট্র ইজরায়েলে ইসলামি রাষ্ট্র ইরানের ড্রোন হামলার (যদিও ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছে মার্কিন সেনা) প্রেক্ষিতে এবার তেল আভিভ (ইজরায়েলের রাজধানী) ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে চলছে জল্পনা। এমতাবস্থায় বিবদমান দুই রাষ্ট্র ইরান ও ইজরায়েলের বিদেশমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন জয়শঙ্কর। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তাঁদের। এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, “ইজরায়েলের বিদেশমন্ত্রীর সঙ্গে এই মাত্র আমার কথা হল। শনিবার থেকে ওই অঞ্চলে যা হচ্ছে, সে বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছি। আমাদের মধ্যে যোগাযোগ থাকবে (Israel Iran Conflict)।”

    আরও পড়ুুন: সলমনের বাড়ির সামনে চলল গুলি, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Iran-Israel Conflict: ইরান-ইজরায়েল দ্বন্দ্বের জের, অনির্দিষ্টকালের জন্য উড়ান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া 

    Iran-Israel Conflict: ইরান-ইজরায়েল দ্বন্দ্বের জের, অনির্দিষ্টকালের জন্য উড়ান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া 

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলের উপর হামলা করেছে ইরান (Iran-Israel Conflict)। শনিবার গভীর রাত থেকে ইজরায়েল লক্ষ্য করে অন্তত ৩০০ মিসাইল ছুড়েছে ইরান। তার প্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে সেদেশে নিজেদের পরিষেবা বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া (Air India)। দিল্লি থেকে তেল আভিভ পর্যন্ত আপাতত উড়ান চলাচল বন্ধ। রবিবার থেকেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

    কী বলল এয়ার ইন্ডিয়া

    রবিবার একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া (Air India) জানিয়েছে, অনির্দিষ্ট সময়ের জন্য দিল্লি এবং তেল অভিভের (ইজরায়েলের অন্যতম প্রধান শহর) মধ্যে বিমান চলাচল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ এপ্রিল, রবিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এয়ার ইন্ডিয়ার চারটি করে বিমান দিল্লি থেকে ইজরায়েল যাতায়াত করে প্রতি সপ্তাহে। টাটা গ্রুপের নিয়ন্ত্রণাধীন উড়ান সংস্থা এর আগে হামাস আক্রমণের সময় ইজরায়েলের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ রেখেছিল। সেটা ২০২৩ সালের ৭ অক্টোবর। প্রায় পাঁচ মাস পর গত ৩ মার্চ আবার দুই দেশের মধ্যে উড়ান পরিষেবা চালু করেছিল সংস্থাটি। কিন্তু উদ্ভুত পরিস্থিতির দিকে নজর দিয়ে এবং যাত্রীদের সুরক্ষার স্বার্থে আবার পরিষেবা মুলতুবির সিদ্ধান্ত নেওয়া হলে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

    আরও পড়ুন: পাক জেলে বন্দি ভারতীয় সরবজিৎ সিংয়ের হত্যাকারী নিহত অজ্ঞাতপরিচয়ের গুলিতে

    গন্তব্যে পৌঁছাতে দেরি 

    শনিবার টাটা মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে, তারা ইরানের আকাশসীমা এড়িয়ে চলবে। একইভাবে, ভিস্তারাও ঘোষণা করেছে যে এই পরিস্থিতির কারণে এই অঞ্চলের রুটগুলি পরিবর্তন করা হতে পারে এবং তাদের ফ্লাইটের রুট এবং সময় দীর্ঘায়িত হতে পারে। দুটি এয়ারলাইনই, এল আল ইজরায়েল এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া ইজরায়েল ও ভারতের মধ্যে বাণিজ্যিক বিমান পরিষেবা চালায়। প্যালেস্তাইনে যুদ্ধ এবং নতুন করে ইজরায়েল-ইরান উত্তেজনার (Iran-Israel Conflict) মধ্যে এই অঞ্চলে উদ্বেগ বেড়ে যাওয়ায়, মোদি সরকার দেশের নাগরিকদের ইরানে ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখার পরামর্শ জারি করেছে । ভিস্তারার তরফে জানানো হয়েছে, “এর ফলে নির্দিষ্ট রুটে ফ্লাইটের সময় বেশি লাগতে পারে এবং সংশ্লিষ্ট ফ্লাইটের গন্তব্যে পৌঁছাতে দেরি হতে পারে। গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও পরিবর্তন করা হবে ৷”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share