Tag: Madhyom

Madhyom

  • Sheikh Shahjahan: শাহজাহানের গোপন ডায়েরির খোঁজ পেল ইডি! জানেন কী রয়েছে তাতে?

    Sheikh Shahjahan: শাহজাহানের গোপন ডায়েরির খোঁজ পেল ইডি! জানেন কী রয়েছে তাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির বেতাজ  বাদশা শাহজাহান শেখের (Sheikh Shahjahan) হিসেবের খাতার সন্ধান পেল ইডি। শাহজাহান, তাঁর কর্মচারী, ঘনিষ্ঠদের জেরা করেই এই ডায়েরির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ডায়েরি থেকে অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে বলে মনে করছে ইডি। 

    কী রয়েছে শাহজাহানের ডায়েরিতে

    ইডি সূত্রে খবর, শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে, ব্যাঙ্কের নথিতে তার হিসেব নেই। অভিযোগ, গ্রামবাসীদের জমি দখল করে নিয়ে তা বিক্রি করে সেই টাকা চিংড়ির ব্যবসার মাধ্যমে সাদা করতেন শাহজাহান। ফলে সরকারি ভাবে কোনও নথিতে ‘কালো’ টাকার হিসেব ছিল না। অথচ, শাহজাহানের মেয়ের সংস্থা সাবিনা এন্টারপ্রাইজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৩৭ কোটি টাকার লেনদেনের হিসেব মিলেছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। তা হলে সেই টাকার হিসেব কোথায় রাখতেন শাহজাহান? কাকে কত টাকা দিচ্ছেন, কার কাছ থেকে কত টাকা পাচ্ছেন, কত টাকা পাওয়া বাকি, কী করে হিসাব করতেন? জেরা করে তারই উত্তর পেয়েছেন তদন্তকারীরা।

    আরও পড়ুন: রেপো রেট নিয়ে বড় ঘোষণা! টানা সাতবার সুদের হার অপরিবর্তিত রাখল আরবিআই

    একাধিক সাদা খাতার সন্ধান

    ইডি সূত্রের দাবি, এক নয়, একাধিক সাদা খাতায় এই বেআইনি কারবারের হিসেব লিখে রাখা হত। কখনও শাহজাহান নিজে কখনও বা তাঁর বিশ্বস্ত কর্মচারীরা ওই খাতার হিসেব রাখতেন। ইতিমধ্যে সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহানের (Sheikh Shahjahan) দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন তদন্তকারীরা। এছাড়াও আরও অন্তত ১৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর নজর রাখছেব তদন্তকারীরা। ইডির দাবি, শাহজাহানের এই সাদা খাতায় অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে। এই ডায়েরি থেকে শাহজাহানের বিপুল সম্পত্তির বিষয়ে একাধিক তথ্য মিলতে পারে বলে অনুমান। ইডি হেফাজত থেকে মেডিক্যাল পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে যাওয়ার পথে শুক্রবার সকালেও শাহজাহান তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।  এদিন জোকার সামনে শাহজাহানকে দেখে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Diabetes: ডায়াবেটিস রুখতে চান? কোন‌ পাঁচ সবজি নিয়মিত খেলেই নিয়ন্ত্রণে থাকবে রক্তের শর্করা? 

    Diabetes: ডায়াবেটিস রুখতে চান? কোন‌ পাঁচ সবজি নিয়মিত খেলেই নিয়ন্ত্রণে থাকবে রক্তের শর্করা? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    পৃথিবী জুড়ে‌ বাড়ছে ডায়াবেটিসের (Diabetes) সমস্যা।‌ বাদ নেই ভারত। রক্তে শর্করার মাত্রা বাড়ছে। প্রবীণদের পাশপাশি এই রোগে আক্রান্ত কম বয়সিরাও। এমনকি স্কুল পড়ুয়াদের মধ্যেও দেখা দিচ্ছে ডায়াবেটিস। চিকিৎসকদের একাংশের আশঙ্কা, যে হারে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে পরবর্তী প্রজন্ম একাধিক রোগে ভুগতে পারে। তাঁরা জানাচ্ছেন, কিডনি, চোখ থেকে বন্ধ্যাত্ব সহ একাধিক শারীরিক সমস‌্যার কারণ ডায়াবেটিস। তাই যাদের পরিবারে ডায়াবেটিস আক্রান্ত রয়েছেন, তাদের বাড়তি সতর্কতা জরুরি। তাই প্রয়োজন আগাম সচেতনতা। এমনই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকদের একাংশ। মূলত খাবারেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গিয়েছে, খাবার ঠিকমতো খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজে সম্ভব। তাই চিকিৎসকদের পরামর্শ, বাড়তি নজর থাকুক খাবারে। কিন্তু কোন সবজি নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ হবে?

    রোজ মেনুতে থাকুক পালং শাক ও ব্রোকলি (Diabetes)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নিয়মিত পালং শাক ও ব্রোকলি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ হয়। তাঁরা জানাচ্ছেন, ব্রোকলিতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। পাশপাশি অনেক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট। এই উপাদানগুলো রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশপাশি পালং শাকে থাকে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। তাই নিয়মিত পালং শাক খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে।

    ঢ্যাড়শ নিয়ন্ত্রণে রাখবে রক্তে শর্করার পরিমাণ

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ঢ্যাড়শ নিয়মিত খেলে শরীরে একাধিক উপকার হয়। বিশেষত ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঢ্যাড়শ বিশেষ সাহায্য করে। তাই চিকিৎসকদের পরামর্শ শিশুদের বিশেষ করে নিয়মিত ঢ্যাড়শ খাওয়া দরকার। তাঁরা জানাচ্ছেন, ঢ্যাড়শে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি থাকে। এগুলো‌ দেহের খনিজ পদার্থের চাহিদা পূরণ করে। ফলে কিডনি ও পাকস্থলী ভালো থাকে। ডায়াবেটিসের ঝুঁকি কমে। পাশপাশি ভিটামিন সি রোগ প্রতিরোধ শক্তিও বাড়ায়। তাই শিশুদের ডায়বেটিসের (Diabetes) ঝুঁকি কমাতে ঢ্যাড়শ বিশেষ উপকারী।

    পটল খেলে কমবে ঝুঁকি

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, পটলে গ্লাইসেমিক ইনডেক্স-র পরিমাণ খুব কম। তাই ডায়াবেটিস আক্রান্তেরা যেমন নিয়মিত পটল খেতে পারেন, তেমনি যাদের পরিবারে কেউ ডায়াবেটিস আক্রান্ত, তারাও ডায়বেটিস রুখতে নিয়মিত পটল খেতে পারেন। এতে ভিটামিন এ এবং সি রয়েছে। এর ফলে, এই সবজি চোখ ও ত্বক ভালো রাখতে বিশেষ সাহায্য করে। তাই নিয়মিত পটলের তরকারি খেলে শরীরের জন্য বিশেষ উপকারী (Diabetes)।

    ঝিঙে ডায়বেটিস রুখতে বিশেষ সাহায্য করে (Diabetes)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ঝিঙেতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম। এছাড়াও রয়েছে ভিটামিন বি৬। তাই নিয়মিত ঝিঙে খেলে ডায়বেটিস নিয়ন্ত্রণ সহজে হয়।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • CBSE: একাদশ-দ্বাদশের পরীক্ষায় বড় বদল সিবিএসই বোর্ডে, বেশিরভাগই থাকবে এমসিকিউ প্রশ্ন

    CBSE: একাদশ-দ্বাদশের পরীক্ষায় বড় বদল সিবিএসই বোর্ডে, বেশিরভাগই থাকবে এমসিকিউ প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: সিবিএসই (CBSE) বোর্ডের একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বড়সড় বদল আনতে চলেছে বোর্ড। জানা গিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই বদল চালু হবে। নতুন পরীক্ষা ব্যবস্থায় প্রশ্নের বড় উত্তর লেখার বদলে এমসিকিউ প্রশ্ন বেশি রাখার কথা ভেবেছে বোর্ড। জানা গিয়েছে, এমসিকিউ প্রশ্নের ধরন ৪০ থেকে ৫০ শতাংশ বাড়ানো হবে। অন্যদিকে, কমানো হবে বড় উত্তরের প্রশ্নগুলির সংখ্যাও। এই ধরনের প্রশ্নের সংখ্যা ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হবে বলে জানিয়েছে বোর্ড। বিভিন্ন বিষয়গুলির ওপর পরীক্ষার্থীদের দক্ষতা বাড়াতেই বোর্ডের এমন সিদ্ধান্ত বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ।

    আরও পড়ুন: শুধু কচ্ছতিভু দ্বীপ নয়, দেশের অখন্ডতাকেও ভেঙেছে কংগ্রেস, অভিযোগ ভিএইচপির

    কী বললেন সিবিএসই-এর ডিরেক্টর

    সিবিএসই (CBSE) বোর্ডের তরফ থেকে ডিরেক্টর জোসেফ ইম্যানুয়েল জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি অনুসরণ করেই এই বদল আনা হচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেওয়া হচ্ছে। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে চাইছে বোর্ড তাই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন বোর্ডের ডিরেক্টর। এর পাশাপাশি শিক্ষকদের সক্ষমতা বাড়ানোও হচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, একাদশ-দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে এই পরিবর্তন হচ্ছে। তবে নবম-দশম শ্রেণির ফরম্যাটে কোনওরকম বদল হচ্ছে না বলেও জানিয়েছে সিবিএসই (CBSE) বোর্ড।

    রাজ্যেও একাদশ দ্বাদশে সেমেস্টার চালু 

    এ প্রসঙ্গে বলা যেতে পারে, কেন্দ্রীয় বোর্ডের পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার চালু করছে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। দুটি ক্লাস মিলিয়ে মোট চারটি সেমেস্টার (CBSE) নেওয়া হবে। জানা গিয়েছে, এরমধ্যে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে শেষ দুটি সেমেস্টারে পরীক্ষার্থীদের পাওয়া নম্বরের ভিত্তিতে। প্রসঙ্গত, এনিয়ে পক্ষে ও বিপক্ষে দুই ধরনের মতামতই উঠে এসেছে শিক্ষা মহল থেকে।

    আরও পড়ুন: “রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান মানা যায় না” , কংগ্রেস ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন গৌরব

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • RBI: রেপো রেট নিয়ে বড় ঘোষণা! টানা সাতবার সুদের হার অপরিবর্তিত রাখল আরবিআই

    RBI: রেপো রেট নিয়ে বড় ঘোষণা! টানা সাতবার সুদের হার অপরিবর্তিত রাখল আরবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অপরিবর্তিত রইল রেপো রেট। টানা সাতবার রেপো রেট এক রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তিন দিনের মানিটারি পলিসি বৈঠকের পর শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)-র গভর্নর শক্তিকান্ত দাশ (Shaktikanta Das) জানালেন, রেপো রেট (Repo Rate) ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মধ্যবিত্তের স্বস্তি!

    এই নিয়ে টানা সাতবারের বৈঠকে রেপো রেট এক রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর আগে শেষবার রেপো রেটে পরিবর্তন এসেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। তখন রেপো রেট রাখা ছিল ৬.৫০ শতাংশে। রেপো রেটের সঙ্গে ব্যাঙ্ক লোন সরাসরি জড়িত। সাধারণত দেখা যায়, আরবিআই (RBI) রেপো রেট বৃদ্ধি করলে ব্যাঙ্কগুলোও সুদের হার বৃদ্ধি করে। এরফলে হোম লোন, গাড়ি ঋণ বা পার্সোনাল লোনে খরচ বৃদ্ধি পায়। আমজনতার জন্য ইএমআই বাড়ে। তবে রেপো রেট স্থির থাকলে সাধারণ ব্যাঙ্কগুলো লোনের হার একই রাখে। তাই মধ্যবিত্তের কথা ভেবেই রেপো রেট এক রাখা হল বলে মনে করা হচ্ছে।

    কী বলল আরবিআই

    এদিন বৈঠকের পর আরবিআই দেশের মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে। আরবিআই (RBI) গভর্নর শক্তিকান্ত দাস জানান, রেপো রেট রয়েছে ৬.৫০ শতাংশ। স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট রয়েছে ৬.৭৫ শতাংশ ও ব্যাঙ্ক রেট রয়েছে ৬.৭৫ শতাংশ ও ফিক্সড রিভার্স রেপো রেট রাখা হয়েছে ৩.৩৫ শতাংশ। মুদ্রাস্ফীতি নিয়ে স্বস্তির বার্তা দিয়ে তিনি জানান, বর্তমানে ভারতীয় মুদ্রা ‘রুপি’ বর্তমানে অনেক বেশি স্থির রয়েছে। যা দেশের আর্থিক বৃদ্ধির একটি লক্ষণ। মুদ্রাস্ফীতি ধীরে ধীরে নামছে। এটা যাতে ৪ শতাংশ টার্গেটের নিচে নামে তা দেখতে হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: কোন কোন বুথে হিংসা? গত লোকসভা, বিধানসভা ভোটের রিপোর্ট তলব কমিশনের

    Lok Sabha Election 2024: কোন কোন বুথে হিংসা? গত লোকসভা, বিধানসভা ভোটের রিপোর্ট তলব কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: শিয়রে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। ইতিমধ্যেই বাংলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে থেকে ক্রমশ উত্তপ্ত হচ্ছে বাংলা। তাই নির্বাচনের দিন কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই সতর্ক নির্বাচন কমিশন। আগামী শনিবারই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে বসছেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অলোক সিন্‌হা। তার আগে বৃহস্পতিবার গত বিধানসভা এবং লোকসভা ভোটের রিপোর্ট চাইলেন তিনি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর কাছে ওই রিপোর্ট চেয়েছেন অলোক।

    কেন রিপোর্ট তলব

    গত বিধানসভা এবং লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) কোথায় কী রকম ভোট হয়েছিল, কোন কোন জায়গায় হিংসার ঘটনা ঘটেছিল, সিইও দফতরের কাছে তার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আগামী শনিবার বৈঠক ডেকেছেন তিনি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রের খবর, ওই বৈঠকে বিশেষ পর্যবেক্ষক ছাড়াও পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মা, সিইও আরিজ আফতাব, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসাররা থাকবেন। হিংসার রিপোর্ট শনিবারের বৈঠকেই পেশ করতে বলা হয়েছে। বিশেষ পর্যবেক্ষকের তলব পেয়েই সিইও দফতর জেলার রিটার্নিং অফিসারদের কাছে গত ভোটে হিংসার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

    আরও পড়ুন: আজ থেকেই নির্বাচন শুরু রাজ্যে! বাড়িতে বসে ভোট দিতে পারবেন প্রবীণ ও দৃষ্টিহীনরা

    রিপোর্টে কী কী জানতে হবে

    গত নির্বাচনে কোথায় কোথায় হিংসার ঘটনা ঘটেছিল। সেখানে উল্লেখ করতে হবে বিধানসভার নামও। ভোটারদের (Lok Sabha Election 2024) বাধা দেওয়ার অভিযোগ কোন জায়গা থেকে বেশি এসেছে তা-ও জানাতে হবে রিপোর্টে। এ ছাড়া রিপোর্টে জানাতে হবে, কোন কোন ভোটকেন্দ্রে ভোটের দিন পোলিং এজেন্ট বসাতে না পেরে অভিযোগ এসেছিল কোন কোন রাজনৈতিক দলের তরফে। বৃহস্পতিবারই রাজ্য বিজেপির এক প্রতিনিধিদল বিশেষ পর্যবেক্ষক অলোক সিন্‌হার সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, বিজেপি নেতৃত্ব তাঁর কাছে গত কয়েকদিনের বেশ কিছু হিংসার ঘটনা তুলে ধরেছেন। তাঁদের দাবি, সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট গ্রহণ করা হবে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Bratya Basu: ফের রাজ্য বনাম রাজ্যপাল! শিক্ষামন্ত্রী ব্রাত্যকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ বোসের

    Bratya Basu: ফের রাজ্য বনাম রাজ্যপাল! শিক্ষামন্ত্রী ব্রাত্যকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ বোসের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার রাজ্য বনাম রাজ্যপাল বিতর্ক সামনে! রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, এই সুপারিশের নেপথ্যে রয়েছে, গত ৩০ মার্চের একটি ঘটনা।

    কেন সরানোর সুপারিশ? 

    প্রসঙ্গত, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই তৃণমূলের অধ্যাপক সংগঠনের একটি বৈঠক ডাকা হয়েছিল ৩০ মার্চ। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ভোটের প্রচার নিয়েও কথা বলা হয় সেদিন। গত মার্চ মাসের ১৬ তারিখ ঘোষণা হয়েছে নির্বাচন। ভোট ঘোষণার পরেই লাগু হয়ে যায়, আদর্শ আচরণ বিধি। বিধি লাগু হওয়ার পর থেকে ক্যাম্পাসের মধ্যে প্রচার করা কতটা সঙ্গত তা নিয়েই ওঠে প্রশ্ন। সেই ঘটনাতেই ব্রাত্য বসুর বিরুদ্ধে নির্বাচনী ভঙ্গের অভিযোগ ওঠে। এরপরেই তাঁকে মন্ত্রিসভা সরানোর সুপারিশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

    রাজ্যপালের বিবৃতি

    প্রসঙ্গত, রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন কিছু নয়। একাধিক ইস্যুতে দুতরফের বিবাদ সামনে এসেছে। রাজভবনের তরফে জারি করা এই বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের বেআইনি আদেশে যে সকল উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কাজ স্তব্ধ করে রেখেছেন, আচার্য তাঁদের সতর্ক করছেন।’’ রাজ্য সরকারের নানা ভূমিকা নিয়েই সমালোচনা করেন রাজ্যপাল। রাজভবনের সামনে তৃণমূলের বুদ্ধিজীবী সংগঠনের বিক্ষোভও (Bratya Basu) দেখা গিয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক গত বছরেই সামনে এসেছে। এরপরে ফের লোকসভা ভোটের আগে রাজ্য-রাজ্যপাল বিতর্ক দেখা গেল। প্রসঙ্গত, রাজ্য জুড়ে গত পঞ্চায়েত ভোটের সময় হিংসা ছড়ায়। প্রতিক্ষেত্রেই অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। তখনও রাজ্য সরকারের কড়া সমালোচনা করতে শোনা গিয়েছিল রাজ্যপালকে। খুলেছিলেন পিস রুমও। এবারের লোকসভা ভোটও যাতে অবাধ হয়, সেই লক্ষ্যে রাজভবন কাজ করবে বলে জানিয়েছেন সিভি বোস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • GT vs PBKS: নায়ক শশাঙ্ক! টানটান ম্যাচে শেষ ওভারে জয় পাঞ্জাবের, শুভমনের দাপুট  ব্যাটেও হার গুজরাটের

    GT vs PBKS: নায়ক শশাঙ্ক! টানটান ম্যাচে শেষ ওভারে জয় পাঞ্জাবের, শুভমনের দাপুট ব্যাটেও হার গুজরাটের

    মাধ্যম নিউজ ডেস্ক: ম্যাচের ফলের জন্য অপেক্ষা করতে হল শেষ বল পর্যন্ত। হাড্ডাহাড্ডি ম্যাচে পঞ্জাব কিংসের কাছে তিন উইকেটে  হারল গুজরাট টাইটান্স। খেলার ৩০ ওভার পর্যন্ত মনে হয়েছিল হাসতে হাসতে ম্যাচ জিতবে গুজরাট। কিন্তু শেষ ১০ ওভারে বদলে গেল ছবি। গুজরাটের বিরুদ্ধে ২০০ রান তাড়া করতে নেমে যেখানে শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টোরা ব্যর্থ হলেন সেখানেই নায়ক হয়ে উঠলেন শশাঙ্ক সিং। 

    দুরন্ত শুভমন

    এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শিখর ধাওয়ান। কিন্তু তাঁর সিদ্ধান্ত খুব একটা কাজে লাগেনি। শুভমানের চওড়া ব্যাটের উপর ভর করে বড় রান করে গুজরাট। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত টিকে থাকেন তিনি। । শুভমান গিল এক এক করে পার্টনারশিপ করে কেন উইলিয়ামসন, সাই সুদর্শনের সঙ্গে। প্রত্যেকের সঙ্গে রান পান তিনি। কেন উইলিয়ামসন করেন ২৬ রান। সাই সুদর্শন করেন ৩৩ রান। শেষে তাঁর সঙ্গে পার্টনারশিপ তৈরি করলেন রাহুল তেওটিয়া।  ৮ বলে ২৩ রান করলেন রাহুল তেওটিয়া ও গিল করলেন ৮৯ রান। এদিন ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে গুজরাট ১৯৯ রান তোলে। 

    নায়ক শশাঙ্ক

    রান তাড়া করতে নেমে পেরথমেই শিখর ধাওয়ানের উইকেট হারায় পাঞ্জাব।  ১ রানে ফেরেন শিখর। উমেশ যাদব বোল্ড আউট করেন গব্বরকে। এরপর দ্বিতীয় উইকেটে বেয়ারস্টো ও প্রভসিমরন মিলে তোলেন ৩৫ রান। ইনিংসের মাঝপথে ৪ উইকেট হারিয়ে ফেলে পঞ্জাব। স্যাম কারান মাত্র ৫ রান করেন। পঞ্চম উইকেটে এরপর সিকান্দার রাজার সঙ্গে জুটি বাঁধেন শশাঙ্ক সিং। এই জুটিতে ওঠে ৪১ রান। রাজা (১৫) ফিরলে এরপর জীতেশ শর্মার সঙ্গে জুটিতে ৩৯ রান তোলেন শশাঙ্ক। এক আলাদা মেজাজে ব্যাটিং করছিলেন শশাঙ্ক।

    শেষ চার ওভারে জিততে দরকার ছিল ৪৭ রান। শশাঙ্ক ২৫ বলে অর্ধশতরান করেন। তাঁকে সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা আশুতোষ শর্মা। শেষ ১২ বলে জিততে দরকার ছিল ২৫ রান। অবশেষে ১ বল বাকি থাকতেই ৩ উইকেটে ম্যাচ জিতে হাসিমুখে মাঠ ছাড়ে প্রীতি জিন্টার দল। নায়ক হয়ে ওঠেন শশাঙ্ক। এই শশাঙ্ককেই নাকি নিলাম টেবিলে “ভুল করে” কিনে ফেলেছিলেন প্রীতি!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Katchatheevu Island: শুধু কচ্ছতিভু দ্বীপ নয়, দেশের অখন্ডতাকেও ভেঙেছে কংগ্রেস, অভিযোগ ভিএইচপির

    Katchatheevu Island: শুধু কচ্ছতিভু দ্বীপ নয়, দেশের অখন্ডতাকেও ভেঙেছে কংগ্রেস, অভিযোগ ভিএইচপির

    মাধ্যম নিউজ ডেস্ক: কচ্ছতিভু দ্বীপ (Katchatheevu Island) নিয়ে বিতর্ক চলছেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ নিয়ে অভিযোগ করেন, ৫০ বছর আগে এই দ্বীপ শ্রীলঙ্কাকে দান করেছিলেন ইন্দিরা গান্ধী। এই দ্বীপ ইস্যুতে প্রথমে কংগ্রেস তারপর দক্ষিণ ভারতের দল ডিএমকেকেও নিশানা করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিবৃতিকেই সিলমোহর দিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) জানিয়েছে, শুধুমাত্র কচ্ছতিভু দ্বীপ নয়, সমগ্র ভারতবর্ষের অখন্ডতাকেও টুকরো টুকরো করেছে কংগ্রেস।

    বিশ্ব হিন্দু পরিষদের আবেদন 

    বৃহস্পতিবার, নিজেদের বিবৃতিতে (Katchatheevu Island) বিশ্ব হিন্দু পরিষদের নেতা সুরেন্দ্র জৈন ব্যাখা করেন, আগামী লোকসভা নির্বাচনে দেশপ্রেমী এবং জাতীয়তাবাদী মানুষেরা সেই সরকারকে নির্বাচিত করবেন কেন্দ্রে, যারা অসংসদীয়ভাবে অন্য রাষ্ট্রকে দান করা দ্বীপ উদ্ধার করতে পারবে। তার পাশাপাশি,  ভারতবর্ষের যে সমস্ত ভূখণ্ড, জলসীমা এবং আকাশ সীমা আগ্রাসনকারীদের দখলে রয়েছে, সেগুলিকেও উদ্ধার করার ক্ষমতা যাদের রয়েছে। তাদেরই নির্বাচিত করবেন দেশের মানুষ। নিজেদের একটি বিবৃতিতে বিশ্ব হিন্দু পরিষদ আরও জানিয়েছে, ঐতিহাসিকগতভাবে কচ্ছতিভু দ্বীপ সর্বদাই অখন্ড ভারতের অংশ। ইন্দিরা গান্ধীর সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা অসংসদীয়। যা ভারতের সার্বভৌমত্বের ওপরে আঘাত করেছে। ভারতের সংসদীয় ব্যবস্থার প্রতিটি বিশ্বাসঘাতকতা ছিল ইন্দিরা গান্ধীর সিদ্ধান্ত।

    বেরুবারি মামলার রায় মানেনি ইন্দিরা সরকার 

    ৫০ বছর আগে ইন্দিরা গান্ধী সরকারের (Katchatheevu Island) নেওয়া এই সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবি, ১৯৭৪ সালের ২৬ জুন ইন্দিরা গান্ধী সরকার কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এই কচ্ছতিভু দ্বীপকে শ্রীলঙ্কাকে প্রদান করে। এটি অসংসদীয়। কারণ ১৯৬০ সালের বেরুবারি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যদি অন্য কোনও দেশকে ভারতের কোন ভূখণ্ড দিতেই হয়, তাহলে সর্বোচ্চ সিদ্ধান্ত নেবে ভারতের সংসদ এবং ভারতের সংসদের সম্মতি প্রয়োজন। এর পাশাপাশি, এই সম্মতি হতে হবে সংশ্লিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানুষদের মতামতের ওপরে ভিত্তি করেই। বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, এর কোনওটাই মানেনি ইন্দিরা গান্ধীর সরকার।

    পাকিস্তান ও চিন দখল করেছে ভারতের ভূখণ্ড

    বিশ্ব হিন্দু পরিষদের (Katchatheevu Island) আরও অভিযোগ, কংগ্রেস জমানায় কাশ্মীরের ৪২ হাজার ৭৩৫ বর্গ কিলোমিটার জায়গা চিন দখল করেছে। ৩৪,৬৩৯ বর্গ কিলোমিটার জায়গা পাকিস্তান দখল করেছে বলেও অভিযোগ আনে বিশ্ব হিন্দু পরিষদ। এই দখল স্বাধীনতার মাত্র কয়েকদিনের মধ্যেই সম্পন্ন করেছে তারা। কংগ্রেস নেতৃত্বকে তারা প্রশ্নও ছুড়েছে, কেন দেশের প্রতি এত অবহেলা তাদের!

    কচ্ছতিভু দ্বীপ নিয়ে মোদির ট্যুইট

    সম্প্রতি কচ্ছতিভু দ্বীপ সংক্রান্ত একটি তথ্য প্রকাশ্যে এসেছে। তথ্যের অধিকার আইনের (আরটিআই) সেই রিপোর্টকে সামনে রেখে কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে মোদি লেখেন, ‘‘কচ্ছতিভু দ্বীপ নিয়ে আরটিআই রিপোর্ট খুবই চমকপ্রদ। এই রিপোর্ট আমাদের চোখ খুলে দিচ্ছে। এখান থেকে পরিষ্কার, কংগ্রেস কেমন নিষ্ঠুর ভাবে ওই দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছিল।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Election Commission: আজ থেকেই নির্বাচন শুরু রাজ্যে! বাড়িতে বসে ভোট দিতে পারবেন প্রবীণ ও দৃষ্টিহীনরা

    Election Commission: আজ থেকেই নির্বাচন শুরু রাজ্যে! বাড়িতে বসে ভোট দিতে পারবেন প্রবীণ ও দৃষ্টিহীনরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের প্রথম দফায় ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল। ওইদিনই রাজ্যের ৩ আসনে নির্বাচন রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। কিন্তু আজ অর্থাৎ শুক্রবার থেকে এই রাজ্যে শুরু হয়ে যাচ্ছে ভোটগ্রহণ প্রক্রিয়া (Election Commission)। ৫ এপ্রিলই বাড়িতে বসে ভোট দিতে পারবেন ৮৫ বছরের বেশি বয়সি নাগরিকরা এবং দৃষ্টিহীন ব্যক্তিরা। এই ভোট গ্রহণ চলবে আজ ৫ এপ্রিল শুক্রবার থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

    ১০১ বছর বা তার বেশি বয়সি ভোটার সংখ্যা কত জানেন?

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, ৮৫ বছরের বেশি বয়সি ভোটারের সংখ্যা (Election Commission) এ রাজ্যে রয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৭১৯ জন। তাদের মধ্যে ১০১ বছরের বেশি ভোটারের সংখ্যা রাজ্যে ৩,৫৪১ জন। কমিশন আরও জানিয়েছে, রাজ্যে ১০১ বছর বয়সি ভোটারদের সংখ্যা সব থেকে বেশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। সেই সংখ্যা হল ৩০৯। অন্যদিকে ১০১ বছর বয়সি ভোটারের সংখ্যা সব থেকে কম রয়েছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে। সেখানে এই সংখ্যা মাত্র ১১।

    পশ্চিমবঙ্গে ৭২,৩০৯ জন দৃষ্টিহীন ভোটার রয়েছেন

    কমিশন (Election Commission) সূত্রে আরও জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ৭২,৩০৯ জন দৃষ্টিহীন ভোটার রয়েছেন। এই সমস্ত ভোটাররাও চাইলে বাড়িতে বসে ভোট দিতে পারবেন। জানা গিয়েছে, যাঁরা বাড়িতে বসে ভোট দিতে চান তাঁদের আবেদন যদি মঞ্জুর হয় সেক্ষেত্রে দুজন নির্বাচনী আধিকারিক, একজন ভিডিওগ্রাফার এবং নিরাপত্তা রক্ষীর দল পৌঁছে যাবে তাঁর বাড়িতে। বাড়িতে পোস্টাল ব্যালটে এই ভোট দান করবেন প্রবীণ ব্যক্তিরা। যাঁরা বাড়িতে বসে ভোট দেবেন, সেই তালিকা দেওয়া হবে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীদের হাতেও। অর্থাৎ বাড়িতে বসে ভোট হলেও তা কমিশনের কড়া নজরদারিতে হবে। বোঝাই যাচ্ছে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে কমিশন কতটা সক্রিয়।

    ১০ কোটি ৩৫ লাখ টাকা হিসাব বহির্ভূত নগদ উদ্ধার

    অন্যদিকে, কমিশন (Election Commission) এও জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এ রাজ্য থেকে ১০ কোটি ৩৫ লাখ টাকা হিসাব বহির্ভূত নগদ উদ্ধার হয়েছে। এর পাশাপাশি ১৬ লাখ ৬৮ হাজার ৭৬ লিটার মদ, যার বর্তমান বাজার মূল্য ৩৯ কোটি ৯৮ লাখ টাকা এবং ২১ কোটি ৯৯ লাখ টাকার মাদক, ৩১ কোটি ৮৪ লাখ টাকার দামী ধাতু, ৩৪ কোটি ৯০ লাখ টাকার অন্যান্য সামগ্রীও উদ্ধার হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্য স্পেশাল অবজারভার নিয়োগ করেছে কমিশন। ইতিমধ্যে নির্বাচন কমিশন সাধারণ বিশেষ ও পুলিশ অফিসার নিয়োগ করেছে কমিশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ০৫/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ০৫/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজ নতুন সম্পত্তি ক্রয় করতে পারবেন।

    ২) জমি-সম্পত্তি সংক্রান্ত মামলার সমাধান হবে।

    ৩) দীর্ঘদিন ধরে দাম্পত্য অবসাদে ঘিরে থাকলে তা দূর হবে।

    বৃষ

    ১) অনাবশ্যক ব্যয়ের কারণে চিন্তিত থাকবেন।

    ২) ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন।

    ৩) ইচ্ছা না-সত্ত্বেও কিছু ব্যয় করতে হবে।

    মিথুন

    ১)  আজ বাজেট বানিয়ে কাজ করতে হবে, তখনই নিজের ব্যয় সীমিত করতে পারবেন।

    ২) নতুন ব্যয় সামনে আসায়, ভালো পরিমাণে টাকা খরচ হবে।

    ৩) সন্তানের কেরিয়ারের কারণে চিন্তিত থাকলে সুসংবাদ পেতে পারেন।

    কর্কট

    ১) কাজের সন্ধানে রয়েছেন, তাঁদের আজকের দিনটি ভালো কাটবে।

    ২) নতুন চাকরি পাওয়ায় আনন্দিত থাকবেন।

    ৩) কোনও কাজে গাফিলতি করবেন না, তা না-হলে সমস্যা হতে পারে।

    সিংহ

    ১) আজকের দিনটি কঠিন পরিশ্রমে ভরে থাকবে।

    ২) ব্যবসায়ীদের ভালো মুনাফা অর্জন করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে, তখনই ভাগ্যের সঙ্গ পাবেন।

    ৩) আর্থিক সমস্যায় জর্জরিত হবেন।

    কন্যা

    ১) আজ সাবধান ও সতর্ক থাকতে হবে।

    ২) স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না।

    ৩) কর্মক্ষেত্রে চিন্তাভাবনা না-করে কাউকে কোনও কথা বলবেন না।

    তুলা

    ১) আজকের দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালো থাকবে।

    ২) অংশীদারীর ব্যবসায়ে ভালো মুনাফা অর্জন করতে পারবেন।

    ৩) সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি সমস্যা সঙ্কুল।

    ২) বড়সড় লগ্নি করার পরিকল্পনা করবেন না, সব ভেস্তে যাবে।

    ৩) চাকরিজীবীরা কাজে মনোনিবেশ করুন।

    ধনু

    ১) আজকের দিনটি অত্যন্ত ফলদায়ী।

    ২) চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে।

    ৩) আজ সময় নষ্ট না-করে কাজে মনোনিবেশ করুন।

    মকর

    ১)  আজকের দিনটি আনন্দে ভরপুর থাকবে।

    ২) নতুন বাড়ি, গাড়ি, দোকান কেনার পরিকল্পনা করে থাকলে তা আজ সম্পন্ন হবে।

    ৩) পরিবারের সদস্যদের সঙ্গে নিজের সমস্যা ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।

    কুম্ভ

    ১) আজকের দিনটি অত্যন্ত ফলদায়ী।

    ২) ব্যবসায়ীরা কাঙ্খিত মুনাফা অর্জন করবেন।

    ৩) কর্মক্ষেত্রে শত্রু আপনার ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন।

    মীন

    ১) আজকের দিনটি অনুকূল।

    ২) আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

    ৩) কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পেতে পারেন।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share