Tag: Madhyom

Madhyom

  • Arvind Kejriwal: আবগারি মামলায় কেজরিওয়ালকে নবমবার তলব করল ইডি

    Arvind Kejriwal: আবগারি মামলায় কেজরিওয়ালকে নবমবার তলব করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নবমবার তলব করল ইডি। আগামী ২১ মার্চ তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে কোনও বারই হাজিরা দেননি অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাই উঠছে প্রশ্ন। এই তলবেও কি সাড়া দেবেন তিনি? অন্যদিকে, আবগারি দুর্নীতি মামলায় শনিবার সকালে দিল্লির আদালতে সশরীরে হাজিরা দেন আম আদমি পার্টির প্রধান। ইডি তাঁকে ৮ বার সমন পাঠালেও প্রতিবারই এড়িয়ে গিয়েছেন তিনি। তাই এনিয়ে ইডির তরফে অভিযোগ জানানো হয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। আদালতে ইডি জানায়,  সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন কেজরিওয়াল, দলের হয়ে ভোটের প্রচারও করছেন। অথচ ইডি দফতরে হাজিরা দিতে পারছেন না। ইডির পূর্বের এই অভিযোগের প্রেক্ষিতে শনিবার তাঁকে কোর্টে হাজিরা দিতে বলা হয় এবং সবকিছু মেনে তিনি হাজির হন।

    ১৭ ফেব্রুয়ারি আদালতের শুনানিতে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন কেজরিওয়াল

    তবে এবারই প্রথম নয়, এর আগেও একই অভিযোগ তুলে কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে গত ৩ ফেব্রুয়ারি আবেদন জানানো হয় কোর্টে। ৭ ফেব্রুয়ারিতে সেই মামলার শুনানিতে দিল্লির আদালত নির্দেশ দেয়, আদালতে হাজির হয়ে জবাবদিহি করতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। গত মাসের ১৭ ফেব্রুয়ারি আদালতের শুনানিতে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন কেজরিওয়াল। সশরীরে হাজির না থাকার কারণ হিসেবে কেজরিওয়াল তখন জানিয়েছিলেন, দিল্লি বিধানসভায় তাঁকে আস্থা ভোটে হাজির থাকতে হবে। তাই সশরীরে তিনি উপস্থিত থাকতে পারছেন না।

    ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ হয় না

    এর আগে কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আম আপনি পার্টির তরফে জানানো হয়, ১২ মার্চের পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইডি দফতরে হাজিরা দেবেন কেজরিওয়াল। কিন্তু ইডির তরফে সাফ জানানো হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ হয় না। কেজরিওয়াল কেন বার বার হাজির এড়িয়ে যাচ্ছেন এনিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আবগারি দফতরে বিপুল দুর্নীতি সামনে আসতেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। বর্তমানে জেলে রয়েছেন তিনি। গ্রেফতারির ভয়েই কি হাজিরা এড়িয়ে যাচ্ছেন কেজরিওয়াল (Arvind Kejriwal)? এনিয়ে উঠছে প্রশ্ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: লক্ষ্য স্বচ্ছ ও অবাধ নির্বাচন, ভোটারদের জন্য ২৭ অ্যাপ ও পোর্টাল চালু কমিশনের

    Lok Sabha Elections 2024: লক্ষ্য স্বচ্ছ ও অবাধ নির্বাচন, ভোটারদের জন্য ২৭ অ্যাপ ও পোর্টাল চালু কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) ভরপুর প্রযুক্তির ব্যবহার করা হবে। শনিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে গিয়ে সাংবাদিক সম্মেলনে এমন কথাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আগামী লোকসভা নির্বাচনে মোট ২৭টি বিভিন্ন অ্যাপ ও পোর্টাল ব্যবহার করা যাবে বলে জানিয়েছে কমিশন। এবং এই অ্যাপ এবং পোর্টালগুলি নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও অবাধ করে তুলবে বলে মত কমিশনের। আদর্শ আচরণ বিধি কোথাও লঙ্ঘন হচ্ছে কিনা সমেত একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই পোর্টাল এবং অ্যাপগুলি।

    ভোটারদের সুবিধায় চালু অ্যাপ

    আগামী লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) দেশের ভোটার সংখ্যা ৯৬.৮ কোটি। শনিবার এমনটাই জানিয়েছে কমিশন। এবং এই বিপুলসংখ্যক ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে কমিশন চালু করেছে ‘ভোটার হেল্প’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা অনলাইন ফর্মে আবেদন করে তাঁদের নাম ভোটার লিস্টে দেখতে পাবেন। বিশদে জেনে যাবেন তাঁদের বুথ সম্পর্কে। এবং এর পাশাপাশি এই অ্যাপের মাধ্যমেই বিএলও-দের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভোটাররা। এর পাশাপাশি কমিশন চালু করেছে cVigil অ্যাপও। আদর্শ আচরণবিধি লঙ্ঘন হলে সে বিষয়ে রিপোর্ট জমা করা যাবে এই অ্যাপের মাধ্যমে। কমিশন জানিয়েছে, অভিযোগ পাওয়ার ১০০ মিনিটের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীর নাম সম্পূর্ণভাবে গোপন রাখা হবে।

    ভুয়ো খবর ছড়ালে ব্যবস্থা নেবে কমিশন

    এর পাশাপাশি কমিশন একটি কেওয়াইসি পোর্টাল ও অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা (Lok Sabha Elections 2024) প্রার্থীদের সম্পর্কে বিশদে জানতে পারবেন। দেখতে পারবেন প্রার্থীদের হলফনামা, প্রার্থীর কোনও অপরাধের রেকর্ড থাকলে তাও জেনে যাবেন ভোটাররা। নির্বাচনের সময় ভুয়ো খবরকে রুখতে বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে কমিশন। এ বিষয়ে রাজীব কুমার জানিয়েছেন, ডিজিটাল যুগে ভুল তথ্যকে রুখে দেওয়া খুব কঠিন কাজ। তবে তার জন্য কমিশন বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে। যারা এ ধরনের ফেক নিউজ ছড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে শাহজাহানের ভাই আলমগীরসহ তিনজনকে গ্রেফতার করল সিবিআই

    Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে শাহজাহানের ভাই আলমগীরসহ তিনজনকে গ্রেফতার করল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali) ইডি-র ওপর হামলার ঘটনায় ক্রমশ চাপ বাড়াচ্ছে সিবিআই। আগেই শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। পরে, সন্দেশখালিতে একাধিকবার হানা দেন সিবিআই আধিকারিকরা। শাহজাহানের আত্মীয় ও তাঁর ঘনিষ্ঠদের নোটিশ ধরিয়েছিল সিবিআই। নোটিশ পেয়ে শনিবার সিবিআই দফতরে হাজিরা দেন শাহজাহানের ভাই শেখ আলমগীর ও তাঁর দুই ঘনিষ্ঠ সহ ১৫ জন বাসিন্দা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আলমগীর সহ শাহজাহানের আরও দুই ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়।

    ৯ ঘণ্টা জেরার পরই গ্রেফতার শেখ আলমগীর (Sandeshkhali)

    গত ৫ জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। শাহজাহানকে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে থাকার ক্ষেত্রে সাহায্য করেছিলেন তাঁর ভাই শেখ আলমগীর। এমনই আশঙ্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেশখালি (Sandeshkhali) গিয়ে সিবিআই কর্তারা গত বৃহস্পতিবার অফিসে হাজিরার জন্য আলমগীরের বাড়িতে নোটিশ দিয়েছিলেন। কিন্তু, তিনি হাজিরা দেননি। এরপর শুক্রবার ফের নোটিশ পাঠানো হয়েছিল তাঁকে। শনিবার বেলা ১১টার সময় হাজিরার জন্য বলা হয়েছিল। সেই মতো শনিবার সকালে সিবিআই অফিসে পৌঁছান আলমগীর। শুরু হয় জিজ্ঞাসাবাদের পর্ব। দীর্ঘ ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর শাহজাহানের ভাই শেখ আলমগীরকে গ্রেফতার করে সিবিআই। ইডির তদন্তকারী দলের ওপর হামলার ঘটনার তদন্তে এদিন মোট ১৫ জনকে ডেকে পাঠানো হয়েছিল সিবিআই-এর অফিসে। সেই তালিকায় ছিলেন সন্দেশখালি ব্লকের তৃণমূল ছাত্র পরিষেদের প্রেসিডেন্ট মাফুজার মোল্লা ও অপর এক তৃণমূল নেতা সিরাজুল মোল্লাও।

    ইডি হামলায় যোগ মিলল শাহজাহান ঘনিষ্ঠের

    গত ৫ জানুয়ারি ইডির ওপর হামলার সময় উন্মত্ত জনতাকে সংঘবদ্ধ করার ক্ষেত্রে সন্দেশখালি (Sandeshkhali) ব্লক তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট মাফুজার মোল্লা ও অপর এক তৃণমূল নেতা সিরাজুল মোল্লার ভূমিকা ছিল বলে সন্দেহ সিবিআই কর্তাদের। সূত্রের খবর, এই মাফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা উভয়েই শেখ শাহজাহানের যথেষ্ট ঘনিষ্ঠ ছিল। হামলার ঘটনায় তাঁদের যোগ সূত্র ধরেই তাঁদের ডাকা হয়েছিল সিবিআই অফিসে। তথ্যপ্রমাণের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা তাঁদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। কিন্তু, উত্তর সন্তোষজনক না হওয়ায় এই দুজনকেও গ্রেফতার করা হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Evm Hack: ‘‘আমি আপনাদের আশ্বস্ত করে বলছি, ইভিএম ১০০ শতাংশ সুরক্ষিত’’, বললেন রাজীব কুমার

    Evm Hack: ‘‘আমি আপনাদের আশ্বস্ত করে বলছি, ইভিএম ১০০ শতাংশ সুরক্ষিত’’, বললেন রাজীব কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি জিতলেই বিরোধীদের ‘ইভিএম হ্যাক’ ইস্যু সামনে আসে। তবে কোনও রাজ্যে যদি বিরোধীরা জেতে তখন আবার ইভিএম (Evm Hack) ঠিক কাজ করতে থাকে। যেমন গত বছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়া কর্নাটক নির্বাচনে কংগ্রেস জিতলে ইভিএম নিয়ে কোনও অভিযোগই সামনে আসেনি। কিন্তু বিজেপি জিতলেই যেন ইভিএম হ্যাক হয়ে যায়। শনিবারই নির্বাচন ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি ভোটিং প্রক্রিয়া নিয়েও বক্তব্য রাখেন। ইভিএম ইস্যুতে তাঁর মত হল, ‘‘আমি আপনাদের আশ্বস্ত করে বলছি, ইভিএম ১০০ শতাংশ সুরক্ষিত।’’

    সুপ্রিম কোর্ট ৪০ বার ইভিএম নিয়ে মামলা দেখেছে

    সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ইভিএম নিয়ে বিভিন্ন সময়ের মামলার কথাও বলেন তিনি। তাঁর নিজের ভাষায়, ‘‘হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ৪০ বার ইভিএম নিয়ে মামলা দেখেছে। ইভিএম (Evm Hack) নিয়ে কখনও বলা হয়েছে রিগিং হয় না, কখনও বলা হয়েছে একটির বদলে ৫টি ভিভিপ্যাড গণনা করুন। আমরা সব করেছি। এখন জরিমানাও করা হচ্ছে। দিল্লি কোর্ট ১০ হাজার টাকা জরিমানা করেছে। সুপ্রিম কোর্ট ৫০ হাজার টাকা জরিমানা করেছে।’’

    ইভিএম কখনও হ্যাক হওয়া সম্ভব নয়

    তিনি আরও  বলেন, ‘‘ইভিএম কখনও হ্যাক (Evm Hack) হওয়া সম্ভব নয়। বারবার এটা প্রমাণ হয়েছে। যে কেউ সোশ্যাল মিডিয়ায় ইভিএম নিয়ে বসে যায়, এদের অনেকে তো এক্সপার্টও হয়ে গিয়েছেন। কীসের এক্সপার্ট জানি না। ওনারা একটা বাক্স নিয়ে বসেন, একটা বোতাম টিপলে নাকি অন্য স্লিপ বের হচ্ছে। আপনারা যতবার প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব। ইভিএমের কারণেই অনেক রাজনৈতিক দল অস্তিত্ব লাভ করেছে। সব ইভিএমের তিনবার মক পোল হয়। প্রার্থীদের সামনেই মক পোল হয়। আমাদের ওয়েবসাইটে ইভিএম নিয়ে ঘনঘন করা প্রশ্ন ও তার উত্তর রয়েছে। দয়া করে সেটা অন্তত করুন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Model Code of Conduct: চালু হল আদর্শ আচরণবিধি, কী কী নিয়ম মানতে হবে?

    Model Code of Conduct: চালু হল আদর্শ আচরণবিধি, কী কী নিয়ম মানতে হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবারই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। ৭ দফায় ভোট হবে দেশে। ১৯ এপ্রিল প্রথম দফা। শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ১ জুন। ভোটের ফল বের হবে ৪ জুন। কমিশনের ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে লাগু হয়েছে আদর্শ আচরণবিধি (Model Code of Conduct)। নির্দেশিকা জারির পর থেকে সব দলের প্রার্থী, রাজনৈতিক দলগুলিকে মানতে হবে এই বিধি। ফলঘোষণা পর্যন্ত এই বিধি জারি থাকবে। প্রার্থী এবং রাজনৈতিক দলগুলি এই বিধি না মানলে পদক্ষেপ করে কমিশন। ১৯৬০ সালে কেরলে বিধানসভা নির্বাচনে প্রথম বার এই নির্বাচনী আচরণ বিধি জারি করা হয়েছিল। ১৯৬২ সালে লোকসভা নির্বাচন থেকে গোটা দেশে এই বিধি জারি করে নির্বাচন কমিশন।

    আদর্শ আচরণবিধিতে কী কী নিষিদ্ধ?

    সরকারের মন্ত্রীরা সরকারি খরচে কোনও নির্বাচনী সমাবেশ (Model Code of Conduct) করতে পারবেন না। এই সময়ে মন্ত্রীরা তাঁদের বাসভবন থেকে অফিসে যাওয়ার জন্য শুধুমাত্র সরকারি যানবাহন ব্যবহার করতে পারেন। সরকারি গাড়ি নির্বাচনী সমাবেশ ও সফরে ব্যবহার করা যাবে না।

    সরকারি ঘোষণা, প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ইত্যাদি সব ধরনের অনুষ্ঠান স্থগিত রাখতে হবে।

    মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার বা কোনও ধর্মীয় স্থানকে নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করা যাবে না।

    সরকার এই সময়ে কোনও কর্মীকে (Model Code of Conduct) বদলি বা পদচ্যুত করতে পারে না। বন্ধ থাকে নিয়োগও।

    সরকারি বা কারও ব্যক্তিগত জায়গায় সভা করার জন্য লাউডস্পিকার ব্যবহার করার আগে স্থানীয় পুলিশের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।

    নির্বাচনের দিনঘোষণা হলে প্রার্থীরা কোথাও কোনও আর্থিক অনুদান দিতে পারেন না।

    প্রচারের কাজে জন্য সরকারি পরিবহণ, যন্ত্র, নিরাপত্তারক্ষী ব্যবহার করা যাবে না।

    সকল প্রার্থী, রাজনীতিকদের জনসভার জন্য বিনামূল্যে সরকারি জায়গা ব্যবহার করতে দিতে হবে। পক্ষপাতিত্ব করা চলবে না।

    ভোটের কাজে কোনও সরকারি ডাকবাংলো, বিশ্রামাগার বা অন্য সরকারি সুবিধা ব্যবহার করা যাবে না।

    সরকারি সংবাদমাধ্যম শাসকদলের হয়ে কোনও পক্ষপাতদুষ্ট খবর পরিবেশন করতে পারবে না।

    ভোটারদের প্রভাবিত করতে কোনও জাতি বা ধর্মের মানুষের আবেগকে ব্যবহার করা যাবে না। কারও আবেগে আঘাত করা যাবে না।

    রাজনৈতিক দলগুলির প্রচারে যাতে কোনও ভাবেই নারীদের সম্মান ও মর্যাদা নষ্ট না হয়, তা মাথায় রাখতে হবে সব দলকে।

    ভুয়ো বিজ্ঞাপন কোনওভাবেই সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না।

    সোশ্যাল মিডিয়াতে আপত্তিকর এবং রুচিহীন, এমন কিছু পোস্ট বা শেয়ার করা যাবে না।

    যে স্থানে ভোট হবে তার ৪৮ ঘণ্টা আগে থেকে সেখানে আর কোনও প্রচার করা যাবে না।

    আচরণবিধি (Model Code of Conduct) লঙ্ঘন হলে কী হবে?

    কোনও রাজনৈতিক দল বা প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করে, তবে তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করতে পারে কমিশন।

    আদর্শ আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায়, এমনকী জেলে পাঠানোরও বিধান রয়েছে।

    মনে রাখতে হবে আচরণবিধি শুধু রাজনৈতিক দল বা প্রার্থীদের মধ্যে সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ কোনও ব্যক্তি যদি কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করেন, তাঁকেও এই নিয়মগুলি মেনে চলতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi News: ‘‘হেডলাইন নয়, ডেডলাইনের দিকে তাকিয়ে কাজ করি’’, ‘ইন্ডিয়া টুডে’র কনক্লেভে মোদি

    PM Modi News: ‘‘হেডলাইন নয়, ডেডলাইনের দিকে তাকিয়ে কাজ করি’’, ‘ইন্ডিয়া টুডে’র কনক্লেভে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘হেডলাইন নয়, ডেডলাইনের দিকে তাকিয়ে কাজ করি’’, শনিবার ইন্ডিয়া টুডে’র কনক্লেভে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী (PM Modi News)। প্রধানমন্ত্রী এদিন অনুষ্ঠানের সঞ্চালককে উদ্দেশ্য করে বলেন, ‘‘আপনারা ২০২৯-এর কথা বলছেন। আর আমি ২০৪৭ সালের কথা ভাবছি।’’ তাঁর বক্তব্যে এদিন ঝরে পড়ছিল ব্যাপক আত্মবিশ্বাস। প্রধানমন্ত্রী আরও জানান, ২০৪৭ সালের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং সেটাই তাঁর লক্ষ্য। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারতের কর্মসূচি গ্রহণ করেছেন এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার জন্য নানা প্রকল্প গ্রহণ করছে তাঁর সরকার। মহাকাশ থেকে অর্থনীতি, পরিকাঠামো থেকে দারিদ্র দূরীকরণ- সব দিকেই নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে দেশের সমস্ত ক্ষেত্রকে। এবং নতুন নতুন লক্ষ্যমাত্রাও বেঁধে দেওয়া হচ্ছে।

    ‘মুড অফ দ্য নেশন’ মানে হল বিকশিত ভারতের নির্মাণ

    এদিনের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi News) আরও বলেন, ‘‘আজ গোটা বিশ্ব অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে যে ভারত আরও দ্রুত গতিতে উন্নতি করতে থাকবে।’’ প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ বিগত দিনগুলিতে করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী মন্দা দেখা দিলেও ভারতবর্ষের অর্থনীতির দ্রুত গতিতে বেড়েই চলেছিল। এবং বর্তমানে তা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, ‘‘ভারতবর্ষের আজকের ‘মুড অফ দ্য নেশন’ হল ভারতকে কীভাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করা যায়। ‘মুড অফ দ্য নেশন’ মানে হল বিকশিত ভারতের নির্মাণ।’’ প্রসঙ্গত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের নির্ঘণ্টও শনিবারেই প্রকাশ করে কমিশন। তারপরে এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম বক্তব্য।

    মোদির গ্যারান্টি 

    সমস্ত সমীক্ষাতেই দেখা গিয়েছে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয়জয়কার হতে চলেছে। কিছু সমীক্ষাতে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্যপূরণের কথা। অর্থাৎ এনডিএ জোট ৪০০-র বেশি আসন জিততে চলেছে। এ নিয়ে প্রধানমন্ত্রী (PM Modi News) বলেন, ‘‘এটা নির্বাচনের সময় তাই আমাদের বিরোধী বন্ধুরা কাগজের স্বপ্ন বুনতে ব্যস্ত। কিন্তু মোদি সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। আমি দৃঢ়ভাবে বলছি, আগামী পাঁচ বছরে ভারতবর্ষ তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। আগামী পাঁচ বছর গ্যারান্টি থাকবে একটি শক্তিশালী ভারতের।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ১৭/০৩/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ১৭/০৩/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি অত্যন্ত ফলদায়ী।

    ২) পরিবারের সদস্যদের বিশ্বাস জয় করতে সফল হবেন।

    ৩) কেরিয়ার সংক্রান্ত সমস্যার সমাধান হবে।

    বৃষ

    ১)  কিছু কাজে তাড়াহুড়ো করবেন, যার ফলে ভুল হতে পারে।

    ২) কাউকে টাকা ধার দিয়ে থাকলে সেই টাকা ফিরে পেতে পারেন।

    ৩) পারিবারিক দায়িত্ব বুঝুন ও তা পুরো করার চেষ্টা করুন।

    মিথুন

    ১) আজ সুসংবাদ পাবেন।

    ২) জনকল্যাণকর কাজে অংশগ্রহণ করে সুনাম অর্জন করবেন।

    ৩) ভুল কাজের জন্য হ্যাঁ করবেন না, তা না-হলে পড়ে অনুতাপ হতে পারে।

    কর্কট

    ১)  আজ জরুরি কাজের সমাধান করতে হবে।

    ২) পরিবারের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে হবে। 

    ৩) আকস্মিক লাভের ফলে মন প্রসন্ন হবে।

    সিংহ

    ১) আজকের দিনটি আর্থিক দিক দিয়ে ভালো থাকবে।

    ২) টিম ওয়ার্ক করার সুযোগ পাবেন, যার ফলে কঠিন থেকে কঠিনতর কাজও সহজ হবে।

    ৩) জীবনসঙ্গীর সঙ্গে কোনও জটিলতায় জড়াবেন না।

    কন্যা

    ১) পরিশ্রমের পর সাফল্য লাভের পথ তৈরি হবে।

    ২) ভুল পথে অর্থ উপার্জন করবেন না।

    ৩) চাকরিজীবী জাতকরা ভালো প্রদর্শন করবেন।

    তুলা

    ১) সম্মান বৃদ্ধি হবে।

    ২) ব্যবসার জন্য ভেবেচিন্তে টাকা ধার নেবেন, তা না-হলে সমস্যা হবে।

    ৩) ছাত্রছাত্রীরা মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে পারেন।

    বৃশ্চিক

    ১) আবেগতাড়িত হয়ে সন্তান সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিলে অনুতাপ হতে পারে।

    ২) নতুন গাড়ি ক্রয়ের ইচ্ছাপূরণ হতে পারে।

    ৩) বরিষ্ঠদের সঙ্গে কথা বলার সময়ে স্বভাবের বিনম্রতা বজায় রাখুন।

    ধনু

    ১) সামাজিক ক্ষেত্রে কাজ করেন, তাঁদের জন্য আজকের দিনটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।

    ২)  সময়ের মধ্যে কাজ পুরো করার চেষ্টা করতে হবে, তখনই সেই কাজ পুরো হবে।

    ৩) পারিবারিক সম্পর্কে মনোমালিন্য চললে কথাবার্তার মাধ্যমে তার সমাধান করতে পারবেন।

    মকর

    ১)  সুখ-সুবিধার বস্তু কেনার জন্য অর্থ ব্যয় করতে পারবেন।

    ২) দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সময়ের মধ্যে পুরো করে নিন।

    ৩)  বন্ধু কোনও লগ্নি প্রকল্প সম্পর্কে জানালেও তাতে কোনও অর্থ লগ্নি করবেন না।

    কুম্ভ

    ১) একাধিক উৎস থেকে আয় করবেন।

    ২) দায়িত্ব সহকারে সমস্ত কাজ সম্পন্ন করুন।

    ৩) ব্যবসায়ীরা পুনরায় নিজের পরিকল্পনা শুরু করতে পারেন।

    মীন

    ১) বাড়ি ও বাইরের লোকেদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সফল হবেন।

    ২) কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম সফল হবে।

    ৩) তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
  • Sukanta Majumdar: উত্তরবঙ্গে আরও শক্তিশালী বিজেপি, সুকান্তর হাত ধরে পাঁচ জেলার মতুয়াদের হল যোগদান

    Sukanta Majumdar: উত্তরবঙ্গে আরও শক্তিশালী বিজেপি, সুকান্তর হাত ধরে পাঁচ জেলার মতুয়াদের হল যোগদান

    মাধ্যম নিউজ ডেস্ক: সিএএ লাগু হতেই বাজিমাৎ! লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে বিজেপি আরও শক্তিশালী হল। শনিবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) হাত ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বিজেপিতে যোগদান করেন। বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে এদিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং সহ বিভিন্ন জেলা থেকে মতুয়া মহা সংঘের কার্যকর্তারা বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদানের পর মতুয়া মহাসংঘের উত্তরবঙ্গ জোনের পর্যবেক্ষক জানান, পরবর্তীতে জেলায় মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষজনকে তাঁরা বিজেপির পতাকা তুলে দেবেন। আজকের যোগদানের ফলে উত্তরবঙ্গের মতুয়া সম্প্রদায়ের এবং নমঃ শূদ্র সম্প্রদায়ের ভোট লোকসভায় বিজেপির পক্ষে যাবে তা বলাই বাহুল্য।

    মতুয়াদের যোগদানে আরও শক্তিশালী হল বিজেপি (Sukanta Majumdar)

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, এদিন এই যোগদান কলকাতায় হওয়ার কথা ছিল। কিন্তু, ভোট প্রচারের কারণে জেলায় থাকায় এদিন বালুরঘাটে মতুয়া মহাসঙ্ঘের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কার্যকর্তাগণ বিজেপিতে যোগদান করেন। পরবর্তীতে মতুয়া সম্প্রদায়ের মানুষজন জেলায় জেলায় বিজেপিতে যোগদান করানো হবে। এর ফলে দল অনেকটাই শক্তিশালী হবে। পাশাপাশি এদিন জেলার বিভিন্ন প্রান্তে নানা ধরনের কর্মসূচি অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই তৃণমূল সরকারের  বোনাস ঘোষণা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,এই মুহূর্তে কোনও পুজো নেই, সামনে হয়তো ইদ আছে। পুজোর বোনাস কেন এখন ঘোষণা করা হল আমি সেটা বুঝতে পারছি না। এইটা হতে পারে যেহেতু সামনে ভোট, ভোটের আগে মানুষকে বোকা বানানোর জন্য এখনই বোনাস ঘোষণা করে দেওয়া হল।

    সন্দেশখালিতে শান্তি ফেরাতে কী বললেন সুকান্ত?

    ভোট ঘোষণার আগেই বাংলায় ঝরল রক্ত! নদিয়ার খুন তৃণমূল কর্মী। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার (Sukanta Majundar) বলেন, নদিয়া সহ বিভিন্ন এলাকায় এখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। চাপড়ার বিধায়কের সঙ্গে তৃণমূল নেতাদের লড়াই চলছে। আমরা চাই, যে রক্ত শূন্য ভোট হোক। এক ফোঁটা যেন রক্ত না ঝড়ে এই ভোটে। লোকসভা ভোটেও যেন আতঙ্ক পিছু ছাড়ছে না বাংলার। আতঙ্ক নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ সন্দেশখালির মায়েরা। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, সন্দেশখালির মহিলারা তো এখনও অত্যাচারিত হচ্ছেন। তাঁরা তো বলছেন, শেখ শাহজাহান ভেতরে। কিন্তু, তাঁর ভাই সহ দলবল অত্যাচার করে যাচ্ছে। শেখ শাহজাহান ভেতরে যাওয়াতে তাঁরা কোনওভাবে দমেনি। প্রত্যেককে গ্রেফতার করলে সন্দেশখালিতে শান্তি ফিরবে, না হলে শান্তি ফিরবে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arjun Singh: “সন্দেশখালি থেকে ইডি-র ট্রেন যাবে এবার নৈহাটি”, পার্থকে নিয়ে ফের বিস্ফোরক অর্জুন

    Arjun Singh: “সন্দেশখালি থেকে ইডি-র ট্রেন যাবে এবার নৈহাটি”, পার্থকে নিয়ে ফের বিস্ফোরক অর্জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপিতে যোগ দেওয়ার পরে খাসতালুক ভাটপাড়ায় ফিরে ফের বিস্ফোরক অর্জুন সিং (Arjun Singh)। শনিবার মজদুর ভবনে বসে বারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে কড়া আক্রমণ করলেন অর্জুন। তিনি বলেন, শেখ শাহজাহান, শিবু হাজরার সঙ্গে মিলে পার্থ ভৌমিক নৈহাটিতে কত জমি কিনেছেন, হোটেল কারবার, মাছের ব্যবসা রয়েছে, সবকিছুর প্রমাণ রয়েছে। সন্দেশখালি থেকে ইডি-র ট্রেন এবার নৈহাটিতে যাবে। আমি যা বলছি সমস্ত তথ্যপ্রমাণ নিয়েই বলছি। একজন স্কুল শিক্ষকের ছেলে কী করে পাঁচটা পেট্রোল পাম্পের মালিক হল? নাম না করে তিনি পার্থ ভৌমিককেই ইঙ্গিত করেছেন।

    নৈহাটিতে পার্থকে হারানোর চ্যালেঞ্জ জানালেন অর্জুন (Arjun Singh)

    অর্জুন (Arjun Singh) বলেন, দল কাকে টিকিট দেবে তা আমি জানি না। দল যাকেই প্রার্থী করুক না কেন, আমি দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করব। তবে, এটুকু আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি, নৈহাটির বুকে আমি পার্থ ভৌমিককে হারাব। তিনি আরও বলেন, পুলিশ দিয়ে আমাদের কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। দলীয় কর্মীদের নামে মিথ্যা মামলার কেস দেবে। সন্ত্রাস করে ওরা সব কিছু দখল করার চেষ্টা করবে। পুলিশ দিয়ে প্রভাবিত করার চেষ্টা করবে। যেসব পুলিশ অফিসাররা এই সমস্ত কাজে যুক্ত থাকবে, তাদের তালিকা তৈরি করে  সংশ্লিষ্ট দফতরে আমি জানাবো। এই ধরনের কাজ আমরা মেনে নেব না। তৃণমূল প্রার্থীর হাল দেখে আমি হতবাক। তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। এখানকার মন্ত্রীর এমন অবস্থা যে নির্বাচনের এজেন্টের জন্য আমার এক ভাইপোর নাম নিতে হচ্ছে। ভোটে লড়াই করতেও অর্জুনের নাম নেওয়া ছাড়া গতি নেই। তৃণমূল দলে লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না।

    ভোটারের পরিবর্তে কর্মীদের ঘরে ঘরে যেতে ব্যস্ত তৃণমূল প্রার্থী

    অর্জুন (Arjun Singh) আরও বলেন, তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকে তিনি শুধু ভোটারদের পরিবর্তে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছেন। এখন ঘর গোছাতেই ব্যস্ত তিনি। কারা দল ছেড়ে বেরিয়ে যাবেন সেই আতঙ্কে ভুগছেন তৃণমূল প্রার্থীরা। আমি টিকিটের জন্য দল ছেড়েছি না, কী কারণে দল ছেড়েছি সেটা এবার প্রমাণ হয়ে যাবে। তৃণমূল প্রার্থীর হয়ে বালি মাফিয়ারা পোস্টার ছাপিয়েছেন। লোটোর কারবারের মালিক পোস্টার মারছেন। তৃণমূল প্রার্থী দুর্নীতিগ্রস্ত কতটা সেটা বোঝাই যাচ্ছে। উন্নয়নের নিরিখে ভোট হলে কে জয়ী হবে তা প্রমাণ হয়ে যাবে। আসলে বারাকপুরে সিন্ডিকেটরাজ বন্ধ করতে, সন্ত্রাস বন্ধ করতে, তোলাবাজি বন্ধ করে বারাকপুরবাসী পাশে থাকতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যদিও পার্থ ভৌমিক বলেন, হলফনামায় সব কিছু উল্লেখ থাকবে। ফলে, এসব কথা বলে কোনও লাভ নেই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ভোটে সন্ত্রাস রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল কমিশন

    Lok Sabha Election 2024: ভোটে সন্ত্রাস রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) সন্ত্রাস রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে বেশ কিছু বাধা তাঁদের পেরোতে হবে বলেও জানান রাজীব কুমার। তার জন্য পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকবে, যারা ২৪ ঘণ্টাই দায়িত্ব পালন করবে। হিংসা বা রক্তক্ষয় কোনওভাবেই হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন রাজীব কুমার। তিনি আরও জানিয়েছেন, কারও কোনও অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে কমিশনকে জানানো যাবে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে কমিশন। ১৯৫০ নম্বরে ফোন করলেই ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেবে কমিশন। কমিশন এদিন বার্তা দিয়েছে , 4M-এর। এগুলি হল- muscle, money, misinformation ও model Code violations. অর্থাৎ পেশিশক্তি, বেআইনি অর্থ, ভুল তথ্য ও আদর্শ আচরণ বিধি ভঙ্গকারী সবথেকে বড় চ্যালেঞ্জ কমিশনের। জেলাশাসকদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগও করা হয়েছে। কোনওরকম অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের দায়িত্বে না রাখার সিদ্ধান্তও নিয়েছে কমিশন।

    ‘নো ইওর ক্যান্ডিডেট’ নামে নতুন একটি অ্যাপ চালু করা হচ্ছে 

    রাজীব কুমার এদিন আরও জানান, কয়েকটি রাজ্যে ভোটে টাকার ব্যবহার বেশি হয়। সেগুলির দিকেও কমিশন সর্বদা নজর রাখবে। টাকার অপব্যবহার কোনওভাবেই হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। এর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে ইতিমধ্যে কথাও বলেছে কমিশন। ভোটের আগে কোনওরকম উপঢৌকন যাতে না দেওয়া হয়, সেবিষয়েও কেন্দ্রীয় সংস্থাগুলিকে নজর দিতে বলা হয়েছে। সমস্ত বিমানবন্দরগুলির দিকেও কড়া নজর রাখা হচ্ছে। একইসঙ্গে সকলকে ভোট দিতে আসার আবেদনও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি আরও জানান, ‘নো ইওর ক্যান্ডিডেট’ নামে (Lok Sabha Election 2024) নতুন একটি অ্যাপ চালু করা হচ্ছে, যেখানে প্রার্থীদের বিষয়ে বিশদে জানা যাবে।

    কী কী পদক্ষেপ করা হচ্ছে?

    ১. মনিটরিংয়ের জন্য প্রতিটি জেলায় কন্ট্রোল রুম তৈরি হবে।
    ২. ড্রোনের মাধ্যমে কড়া নজরদারি চালানো হবে।
    ৩. চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীরা (Lok Sabha Election 2024) ভোটের কাজে ব্যবহার করা হবে না
    ৪. ভোটের আগে এবং ভোটের পরের কোনও সন্ত্রাস বরদাস্ত করা হবে না।
    ৫. যে কোনও অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে
    ৬. সন্ত্রাস-মুক্ত ভোট করাতে ডিএম এবং এসপি-দের দায়িত্ব নিতে হবে
    ৭. মোট ৩৪ হাজার কোটি টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে।
    ৮. বিএসএফ, আইটি, নারকোটিক্স, জিএসটি সহ একাধিক এজেন্সিকে সতর্ক থাকতে বলা হয়েছে। অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হবে।
    ৯. ব্যাঙ্কের তরফে সমস্ত তথ্য নিয়মিত পাঠানো হচ্ছে।
    ১০. দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
    ১১. হেলিকপ্টার এবং ব্যক্তিগত বিমান নামলে ভিতরে থাকা সমস্ত সামগ্রী তল্লাশি করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share