Tag: Madhyom

Madhyom

  • Gaganyaan: গগনযানে চড়ে মহাকাশে পাড়ি! প্রধানমন্ত্রী ঘোষণা করলেন চার সৌভাগ্যবানের নাম

    Gaganyaan: গগনযানে চড়ে মহাকাশে পাড়ি! প্রধানমন্ত্রী ঘোষণা করলেন চার সৌভাগ্যবানের নাম

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাশূন্যে মানুষ পাঠাচ্ছে ভারত। মহাকাশচারী হিসেবে মোট চারজনকে বেছে নেওয়া হয়েছে এই অভিযানের জন্য। গগনযানে (Gaganyaan) চড়ে তাঁরা পাড়ি দেবেন মহাশূন্যে। মঙ্গলবার সেই চার মহাকাশচারীর নাম-পরিচয় প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিরুঅনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে ওই চারজনের নাম-পরিচয় প্রকাশ করেন তিনি। তাঁরা হলেন গ্রুপ ক্যাপ্টেন পি বালকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার এস শুক্লা। ‘গগনযান’ (Gaganyaan) অভিযানের আওতায় মহাকাশচারীদের রকেটে চাপিয়ে পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে। তিন দিন পর আবার তাঁদের ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। অবতরণ করানো হবে আরব সাগরের জলভাগে। ২০২৪-২৫ সালের মধ্যে এই অভিযান সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে।

    রাশিয়াতেও চলে প্রশিক্ষণ

    অভিযানের (Gaganyaan) জন্য এই চার মহাকাশচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে রীতিমতো। শারীরিক সক্ষমতার বিভিন্ন পরীক্ষায় উতরোতে হয় তাঁদের। এরপাশাপাশি চলে প্রযুক্তিগত প্রশিক্ষণও। রাশিয়াতেও মহাকাশ অভিযানের প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা। মহাকাশে যে কোনও পরিস্থিতিতে অভিযোজিত হওয়ার, প্রাণ বাঁচানোর কৌশলও শেখানো হয় তাঁদের।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘গগনযানের (Gaganyaan) চার যাত্রীর নাম জানতে পারলেন দেশবাসী। কিন্তু এগুলি শুধুমাত্র চার মানুষের নাম নয়। চার অদম্য শক্তির নাম, যাঁরা ১৪০ কোটি ভারতীয়র মহাকাশ-স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছেন। ৪০ বছর পর কোনও ভারতীয় মহাকাশে যাচ্ছেন। তবে এবার আমাদের নিজেদের রকেটে চেপে যাওয়া হচ্ছে।’’

    একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মোদি

    কেরলে সফরে এদিন বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রে আসেন প্রধানমন্ত্রী। সেখানে গগনযান অভিযানের প্রস্তুতিও পর্যবেক্ষণ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বেশ কতগুলি প্রকল্পের উদ্বোধনও করেন। যার মধ্যে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের জন্য ১৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। এর পাশাপাশি তিনি উদ্বোধন করেন ইসরোর প্রোপালসেন কমপ্লেক্সের যা মহেন্দ্রগিরিতে অবস্থিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরন, কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন, ইসরোর চেয়ারম্যান সোমনাথ এস সমেত অন্যান্য বিজ্ঞানীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISRO Second Spaceport: তামিলনাড়ুতে হবে ইসরোর দ্বিতীয় উৎক্ষেপণ কেন্দ্র! বুধবার শিলান্যাস করবেন মোদি

    ISRO Second Spaceport: তামিলনাড়ুতে হবে ইসরোর দ্বিতীয় উৎক্ষেপণ কেন্দ্র! বুধবার শিলান্যাস করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৮ ফেব্রুয়ারি বুধবার ইসরোর দ্বিতীয় উৎক্ষেপণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন (ISRO Second Spaceport) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তামিলনাড়ুর কুলাসেকারনপট্টিনমে শুরু হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণার দ্বিতীয় কেন্দ্রের কাজ। আনুষ্ঠানিকভাবে একথা জানিয়েছেন তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন।

    তামিলনাড়ুর রাজ্যের মানুষের কাছে আশীর্বাদ

    প্রসঙ্গত, বর্তমানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার যাবতীয় মহাকাশ অভিযান সম্পন্ন হয় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। যা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত (ISRO Second Spaceport)। তেলঙ্গানার রাজ্যপাল নিজের বিবৃতিতে জানিয়েছেন, ভিত্তিপ্রস্তর স্থাপনের ওই অনুষ্ঠান সম্পন্ন হবে ২৮ ফেব্রুয়ারি। নরেন্দ্র মোদি ঐতিহাসিক এই প্রকল্পের সূচনা করবেন। ইসরোর দ্বিতীয় কেন্দ্রের কাজ শুরু হলে তা তামিলনাড়ুর রাজ্যের মানুষের কাছে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে একটি বড় আশীর্বাদ বলেই মনে করছেন রাজ্যপাল।

    ২,০০০ একর জুড়ে হবে নতুন মহাকাশ গবেষণা কেন্দ্র

    জানা গিয়েছে, নতুন মহাকাশ গবেষণা কেন্দ্রটি (ISRO Second Spaceport) ২,০০০ একর জায়গা জুড়ে অবস্থান করবে। এই প্রকল্পের ফলে তামিলনাড়ু তুথুকুদি জেলায় প্রভূত উন্নতি হবে বলেও জানিয়েছেন রাজ্যপাল। সম্প্রতি, শ্রীহরিকোটা থেকে যে রকেটগুলিকে উৎক্ষেপণ করা হয় তা দক্ষিণ দিকে মোড় নেওয়ার আগে পূর্ব দিকে যেতে হয়। শ্রীলঙ্কার আকাশসীমা থাকার কারণেই এটি করতে হয়। কিন্তু তামিলনাড়ু রাজ্যে নতুন মহাকাশ গবেষণা কেন্দ্রটির কাজ শুরু হলে এই সমস্যা মিটবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞ মহল।

    বিপুল কর্মংস্থান হবে

    অন্যদিকে, ইসরোর প্রোপালশন কমপ্লেক্সটি বর্তমানে মহেন্দ্রগিরিতে অবস্থিত। শ্রীহরিকোটা থেকে যে স্থানের দূরত্ব প্রায় ৭৮০ কিলোমিটার। কিন্তু তামিলনাড়ুর কুলাসেকারনপট্টিনমে থেকে প্রোপালশন কমপ্লেক্সটির দূরত্ব মাত্র ৮৮ কিলোমিটার। বর্তমানে, রকেটের উপাদান মহেন্দ্রগিরি থেকে নিয়ে আসতে প্রচুর সময় ও অর্থ দুটোই ব্যয় হয়। কুলাসেকারনপট্টিনমে দ্বিতীয় কেন্দ্র (ISRO Second Spaceport) চালু হলে এই সমস্যারও সমাধান হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন আরও জানিয়েছেন, ইসরোর দ্বিতীয় কেন্দ্র চালু হলে বদলে যাবে গোটা তুথুকুদি জেলার অর্থনৈতিক চিত্রও। একাধিক শিল্প স্থাপন হবে মহাকাশ গবেষণা কেন্দ্রকে ঘিরে। অনেক কর্মসংস্থানও হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: বিশেষ ট্রেনে সিউড়ি থেকে দেড় হাজার রামভক্ত গেলেন রাম মন্দির দর্শনে

    Ram Mandir: বিশেষ ট্রেনে সিউড়ি থেকে দেড় হাজার রামভক্ত গেলেন রাম মন্দির দর্শনে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দির (Ram Mandir) দর্শনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। দেশজু়ড়ে ‘আস্থা’ নামে বিশেষ ট্রেন চালাচ্ছে রেল। বীরভূমের সিউড়ি বিধানসভা এলাকার বাসিন্দাদের জন্য রেলের এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সোমবার রেলের এই বিশেষ ট্রেনে করে রামভক্তরা অযোধ্যার উদ্দেশে রওনা দেন। রেল সূত্রে জানা গিয়েছে, ১ মার্চ রামপুরহাট থেকেও অযোধ্যাগামী একটি ট্রেন ছাড়বে।

     ‘আস্থা ট্রেন রাম মন্দির যেতে খরচ কত? (Ram Mandir)

    সোমবার দুপুর থেকে সিউড়ি স্টেশনে রামভক্ত এবং তাঁদের পরিবারের সদস্যরা ভিড় করতে শুরু করেন। বিজেপির পক্ষ থেকে কপালে তিলক কেটে সম্বর্ধিত করার পাশাপাশি তাঁদের থাকা- খাওয়ার জন্য দলের কর্মীদের প্রতিটি কোচে পাঠানো হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে রওনা হয়ে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি অযোধ্যায় পৌঁছবে ট্রেন। রাম মন্দির (Ram Mandir) দর্শন সেরে বুধবারেই সিউড়ির উদ্দেশ্যে ফিরতি ট্রেনে রওনা হবেন বীরভূমের বাসিন্দারা। দলীয় সূত্রে জানা গিয়েছে, ট্রেন ভাড়া বাবদ ৫০০ টাকা দিতে হচ্ছে প্রত্যেককে। রামমন্দির উদ্বোধনের আগে থেকেই মন্দির নিয়ে প্রচার কর্মসূচি নিয়েছিল গেরুয়া শিবির। ৫ ফেব্রুয়ারি রামমন্দির দর্শনে বীরভূম থেকে অযোধ্যায় গিয়েছিলেন করসেবক ও স্বয়ংসেবক মিলিয়ে প্রায় শ’দুয়েক জেলাবাসী।

    সাধারণ মানুষও নিজেদের খরচে রাম মন্দিরে যাচ্ছেন

    বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় নিজে ট্রেন ছাড়ার সময় স্টেশনে উপস্থিত ছিলেন। রামভক্তদের তিনি স্বাগত জানান। তিনি বলেন, দেশজুড়ে আস্থা ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে রেল। এবার শুধু সিউড়ি বিধানসভার জন্যই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আইআরসিটিসির আস্থা প্রকল্প থেকে এককালীন দেড় হাজার যাত্রীর টিকিট বুকিং করা হয়েছে অযোধ্যার জন্য। দলীয় তৎপরতায় এটা সম্ভব হয়েছে। কেবল বিজেপির সদস্যরা নন, নিজেদের খরচে সপরিবার অযোধ্যা যাচ্ছেন সাধারণ মানুষও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: কেষ্টর গড়ে ধাক্কা খেল শাসক দল, তৃণমূলের যুব নেতা যোগ দিলেন বিজেপিতে

    Birbhum: কেষ্টর গড়ে ধাক্কা খেল শাসক দল, তৃণমূলের যুব নেতা যোগ দিলেন বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে অনুব্রত মণ্ডলের খাস তালুকে তৃণমূলের ভোট ব্যাঙ্কে থাবা বসাল বিজেপি। খয়রাশোলের দাপুটে যুব তৃণমূলের ব্লক সভাপতি নীলমাধব চৌধুরী এবার ভোটের মুখে যোগ দিলেন বিজেপিতে। যুব তৃণমূল নেতার সঙ্গে আরও ৩০টি পরিবার তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দিয়েছে। এমনিতেই কেষ্ট-হীন বীরভূমে (Birbhum) তৃণমূলের গোষ্ঠীকোন্দল তুঙ্গে। কাজল অনুগামীদের সঙ্গে কেষ্ট অনুগামীদের লড়াই লেগেই রয়েছে। এরই মধ্যে নতুন করে দলের দাপুটে যুব তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেওয়ায় শাসক শিবির বড়সড় ধাক্কা খেল বলে রাজনৈতিক মহল মনে করছে।

    তৃণমূলে দম বন্ধ হয়ে আসছিল (Birbhum)

    সোমবার বিজেপির বীরভূম (Birbhum) জেলা কার্যালয়ে এই যোগদানপর্ব চলে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে বিজেপিতে যোগদান করেন ওই যুব নেতা। বিজেপিতে যোগদানের পর যুব নেতা নীলমাধব চৌধুরীর বক্তব্য, তৃণমূলের সন্ত্রাসের রাজনীতিকে সমর্থন করি না। ওই দলে দমবন্ধ হয়ে আসছিল। পাশাপাশি মোদিজি যেভাবে দেশের উন্নয়নে কাজ করে চলেছেন, তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। এদিন আমার সঙ্গে আরও দুই সাধারণ তৃণমূল নেতা-কর্মী মদন মণ্ডল ও সাধন দাস বৈরাগ্যও ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগ দিয়েছেন। আগামী দিনে তিন হাজার জন যোগদান করবে। যদিও এই দল বদলকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য, আসলে স্বার্থ পূরণ হয়নি বলে কেউ দলবদল করেছে। তাতে দলের কোনও ক্ষতি হবে না। লোকসভা ভোটে কোনও প্রভাব প়ড়বে না।

    খয়রাশোলে তৃণমূল গোল্লা পাবে

    বিজেপির বীরভূম (Birbhum) জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, খয়রাশোলে আমাদের সংগঠন ভালো। আর যুব নেতা যোগদানের কারণে সামনের লোকসভা ভোটে আমাদের ভালো ফল হবে। আগামীদিনে আরও অনেকে আমাদের দলে যোগদান করবে। আর তৃণমূল কংগ্রস খয়রাশোলে গোল্লা পাবে। বিজেপির ব্যাপক জয় হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ‘‘হয় শাহজাহানকে ধরুন, নয়তো ৭২ ঘণ্টায় রিপোর্ট জমা দিন’’, রাজ্যকে ডেডলাইন বোসের

    Sandeshkhali: ‘‘হয় শাহজাহানকে ধরুন, নয়তো ৭২ ঘণ্টায় রিপোর্ট জমা দিন’’, রাজ্যকে ডেডলাইন বোসের

    মাধ্যম নিউজ ডেস্ক: শাহজাহানের গ্রেফতারি ইস্যুতে রাজ্য সরকারকে ফের কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। প্রসঙ্গত, গতকাল সোমবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানায়, শাহজাহান শেখের গ্রেফতারিতে কোনও বাধা নেই রাজ্য পুলিশের। ঠিক এই আবহে রাজ্যপাল বোসের কড়া বার্তা মমতা সরকারের উদ্দেশে, যত তাড়াতাড়ি সম্ভব শেখ শাহজাহানকে গ্রেফতার (Sandeshkhali) করুক রাজ্য। আর যদি না পারে, তাহলে কেন গ্রেফতার করা গেল না সেই বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে কারণ জানাতে হবে রাজ্যকে। সোমবার সন্ধ্যায় একেবারে ডেডলাইন বেঁধে দিলেন রাজ্যপাল।

    কালপ্রিটকে অবশ্যই গ্রেফতার করতে হবে….

    উল্লেখ্য, সোমবার প্রধান বিচারপতি শাহজাহানের গ্রেফতারি (Sandeshkhali) নিয়ে বলেন, ‘‘শেখ শাহজাহানকে এই মামলায় যুক্ত করা হোক। কিন্তু কীভাবে করা হবে? তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ তো তাঁকে ধরতে পারছে না।’’ এর ঠিক পরেই সরব হতে দেখা যায় রাজ্যপালকে। রাজ্যপাল বলেছিলেন, ‘‘কালপ্রিটকে অবশ্যই গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করার জন্য কোনও অজুহাত আর থাকতে পারে না। তিনি (শাহজাহান) গ্রেফতার হবেন, তাঁকে অবশ্যই গ্রেফতার করতে হবে।’’ এবার রাজভবন থেকে রাজ্যের উদ্দেশে কড়া বার্তা সামনে এল।

    খুনের মামলায় চার্জশিট থেকে নাম বাদ শাহজাহানের

    হাইকোর্টের নির্দেশের পরপরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ভবিষ্যদ্বাণী করেন, আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার হবেন শেখ শাহজাহান। এখানেই সন্দেহ দানা বাঁধছে। প্রশ্ন উঠছে তবে কি তৃণমূলই কোথাও লুকিয়ে রেখেছে শাহজাহানকে। শাহজাহান ইস্যুতে রাজ্য পুলিশের ভূমিকায় সন্দেশ প্রকাশ করতে আগেই দেখা গিয়েছে উচ্চ আদালতকে। এখন দেখার প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ শাহজাহানকে (Sandeshkhali) পুলিশ ধরতে পারে কিনা! অন্যদিকে, শাহজাহানের বিরুদ্ধে একাধিক পুরনো মামলাতে পুলিশ কোনও ব্য়বস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। ২০১৯ সালে তিন বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে শাহজাহানের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপির অভিযোগপত্রে নাম থাকা শেখ শাহজাহানের নাম নেই চার্জশিটে। এখানেই পুলিশের ভূমিকায় প্রশ্ন ওঠে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Vote: ভোটের আগে ধাক্কা কংগ্রেসে, ঝাড়খণ্ডের একমাত্র সাংসদ গীতা কোড়া গেলেন বিজেপিতে

    Lok Sabha Vote: ভোটের আগে ধাক্কা কংগ্রেসে, ঝাড়খণ্ডের একমাত্র সাংসদ গীতা কোড়া গেলেন বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের সিংভূমের সাংসদ গীতা কোড়া সোমবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। সে রাজ্যের রাজনীতিতে গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল, কংগ্রেস সাংসদ গীতা কোড়া শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন। জল্পনার অবসান ঘটিয়ে গীতা কোড়া এলেন গেরুয়া শিবিরে। বিজেপির রাজ্য সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির উপস্থিতিতে দলের সদস্যপদ গ্রহণ করেন তিনি। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার স্ত্রী হলেন গীতা। সিংভূমের হো জনজাতি গোষ্ঠীর উপর ভালোই প্রভাব রয়েছে কোড়া দম্পতির। লোকসভা ভোটে (Lok Sabha Vote) বিজেপি তার সুফল পাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

    কী বললেন গীতা কোড়া?

    বিজেপিতে যোগ দিয়ে গীতা কোড়া বলেন, ‘‘বর্তমানে কেবল মোদিজি দেশের উন্নতি করতে পারেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ভারতের সংস্কৃতি ও সভ্যতাকে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত (Lok Sabha Vote) করছেন তা প্রশংসনীয়। এখন তাঁর নেতৃত্বে গোটা ভারত এগিয়ে চলেছে ৷ যার সাফল্য সারা বিশ্বও স্বীকার করে নিয়েছে। তাই প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে আমি বিজেপিতে যোগ দিয়েছি।’’ এদিন বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আদিবাসীদের অবহেলা ও বঞ্চনার অভিযোগও আনেন গীতা। তিনি আরও জানিয়েছেন, কোনও শর্তে দলে আসেননি। কর্মী হিসেবে দলের সদস্যপদ নিয়েছেন। দলের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হবে তাই তাঁরা সততার সঙ্গে পালন করবেন।

    কী বলছেন ঝাড়খণ্ড বিজেপির সভাপতি?

    গীতা কোড়া বিজেপিতে যোগ দেওয়ার পরে, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি স্বাগত জানান তাঁকে (Lok Sabha Vote)। ঝাড়খণ্ডের বিরোধী দলের নেতা অমর বাউরিও তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বাবুলাল মারান্ডি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমূলক কাজ এবং বিজেপির নীতি দ্বারা প্রভাবিত, চাইবাসার কঠোর পরিশ্রমী সাংসদ তিনি। আজ বিজেপিতে যোগ দিলেন গীতা কোড়া। বিজেপি পরিবারে আপনাকে স্বাগত ও অভিনন্দন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mukul Roy: মুকুল রায়ের বাড়িতে ইডি আধিকারিকরা, কোন মামলার তদন্তে?

    Mukul Roy: মুকুল রায়ের বাড়িতে ইডি আধিকারিকরা, কোন মামলার তদন্তে?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিটফান্ড মামলার তদন্তে তৃণমূল বিধায়ক মুকুল রায়ের (Mukul Roy) বাড়িতে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকেরা। সোমবারই কৃষ্ণনগর উত্তরের বিধায়কের কাঁচরাপাড়ার বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ মুকুলের বাড়িতে পৌঁছান আধিকারিকরা। বেশ কিছুক্ষণ ধরে মুকুলের সঙ্গে কথাও বলেন তদন্তকারীরা। মুকুলের পুত্র বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় এবিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘‘তদন্তকারীদের পূর্ণ সহযোগিতা করা হয়েছে। তদন্তে তাঁরা খুশি।’’

    ডিমেনশিয়া রোগে ভুগছেন বিধায়ক

    রাজনীতি থেকে অনেকটাই দূরে চলে গিয়েছেন মুকুল রায় (Mukul Roy)। বর্তমানে তাঁর স্থায়ী ঠিকানা হয়ে উঠেছে কাঁচরাপাড়ার বাড়ি। জানা গিয়েছে, ডিমেনশিয়া রোগে ভুগছেন বিধায়ক। মাঝে মাঝে বাড়ির বারান্দায় দেখা যায় তাঁকে। দিন কয়েক আগেই মুকুলকে ইডি নোটিশ পাঠায়। পুরনো চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডির দফতরে মুকুলকে তলব করা হয়, তাঁর বয়ান রেকর্ডের জন্য। এই আবহে ইডিকে চিঠি দেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। তার পরই সোমবার ইডির তিন আধিকারিক বিধায়কের বাড়িতে আসেন। এ নিয়ে মুকুল-পুত্র (Mukul Roy) শুভ্রাংশু বলেন, ‘‘আমরা প্রথম দিন থেকেই বলে এসেছি যে, সহযোগিতা করব। আমরা চিঠি দেওয়ার পর ওরা বলে বাড়িতে আসবে। আজ এসেছিল। আড়াই-তিন ঘণ্টা ছিল। পুরোপুরি সহযোগিতা করা হয়েছে।’’

    রাজনীতিতে চর্চিত নাম ছিলেন মুকুল রায়

    গত এক দশকে রাজনীতিতে চর্চিত নাম ছিল মুকুল রায় (Mukul Roy)। একদা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড ২০১৭ সালে যোগ দেন বিজেপিতে। তারপর থেকে বিজেপির গুরুত্বপূর্ণ পদেও আসেন মুকুল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকা তিনি পালন করেন রাজ্যে বিজেপির অভূতপূর্ব সাফল্যে। এরপর ২০২১ সালে প্রথমবারের জন্য রাজ্য বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন মুকুল। প্রার্থী হন কৃষ্ণনগর উত্তর থেকে। ২০২১ সালে ফের তৃণমূল জিতলে পুরনো দলে ফিরে যান মুকুল।

     

    আরও পড়ুুন: দোরগোড়ায় লোকসভা নির্বাচন, গুচ্ছ নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ২৭/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ২৭/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে।

    ২) কোনও সমস্যায় থাকলে ভাইদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা লাভ করতে পারবেন।

    ৩) ব্যক্তিগত বিষয়ে সংবেদনশীলতা বজায় রাখুন, তা না-হলে সমস্যা উৎপন্ন হবে।

    বৃষ

    ১) নতুন কাজ শুরুর সুযোগ পেতে পারেন।

    ২) আর্থিক বিষয়ে সহজ ভাবে অগ্রসর হন।

    ৩) ব্যাঙ্ক, ব্যক্তি বা সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে তা আজ সহজেই পেয়ে যাবেন।

    মিথুন

    ১)  দামী বস্তুর নিরাপত্তা সুনিশ্চিত করুন।

    ২) নতুন কিছু করার চিন্তাভাবনা করবেন, যা আপনার কাজকে প্রভাবিত করবে। 

    ৩) ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করায় আনন্দিত থাকবেন।

    কর্কট

    ১) অচেনা ব্যক্তির সঙ্গে লেনদেন করবেন না, তা না-হলে তাঁরা বড়সড় লোকসানের কারণ হয়ে দাঁড়াবেন।

    ২) বাজেট তৈরি করে ব্যয় করুন।

    ৩) নিজের কাজের চেয়ে অন্যের কাজে বেশি মনোনিবেশ করবেন, যার ফলে আপনার সমস্যা হতে পারে।

    সিংহ

    ১) ব্যস্ত জীবন কাটান যাঁরা, তাঁরা সঙ্গীর কথা বোঝার চেষ্টা করুন, তা না-হলে বিবাদ উৎপন্ন হতে পারে।

    ২) ব্যবসায়ীদের জন্য দিন ভালো।

    ৩) সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান করতে হবে।

    কন্যা

    ১) কর্মক্ষেত্রে আপনাদের চেষ্টা সফল হবে।

    ২) সমস্যা থাকলে তা আজ দূর হবে।

    ৩) সামাজিক ক্ষেত্রে কাজ করেন যাঁরা, তাঁরা আজ নতুন কোনও কাজ করার সুযোগ পাবেন।

    তুলা

    ১) ব্যবসায় বড় মুনাফা অর্জনের লোভে ছোটখাট লাভ হাতছাড়া করবেন না।

    ২) সন্তানের নতুন চাকরি পাওয়ায় এবার কেরিয়ার সংক্রান্ত সমস্যা দূর হবে।

    ৩) বন্ধু আপনার সাহায্য প্রার্থনা করতে পারে।

    বৃশ্চিক

    ১) পরিবারের সদস্যদের জন্য সময় বের করতে হবে।

    ২) জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য লাভ করায় একাধিক সমস্যার সমাধান হবে।

    ৩) আইনি কাজে নিয়ম-নীতি মেনে চলুন, তা না-হলে ভুল হতে পারে।

    ধনু

    ১) দাম্পত্য জীবনে সুখ-সমৃদ্ধি বাড়ায় আনন্দিত হবেন।

    ২) বন্ধুদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত কাটাবেন।

    ৩) যে কোনও কাজে ধৈর্য ধরুন ও সাহসী থাকুন।

    মকর

    ১) স্বাস্থ্য-সমস্যা উপেক্ষা করবেন না, তা না-হলে বড়সড় রোগ দেখা দিতে পারে।

    ২) ব্যবসায়িক বিষয়ে ভালো ফলাফল পাবেন।

    ৩) কারও কাছ থেকে টাকা ধার নিয়ে থাকলে তা শোধ করতে সফল হবেন।

    কুম্ভ

    ১) পড়াশোনায় রুচি বাড়বে।

    ২) কাজের সন্ধানে থাকলে সুসংবাদ পাবেন।

    ৩) আত্মীয়ের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন।

    মীন

    ১) ব্যবসায়িক পরিকল্পনা দীর্ঘদিন ধরে আপনাকে চিন্তিত করে থাকলে তা আজ পুনরায় শুরু করতে পারেন।

    ২) কোনও কাজের জন্য জেদ করবেন না।

    ৩) বিলাসিতার বস্তু কেনাকাটায় প্রচুর অর্থ ব্যয় করতে পারেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Birbhum: ছাত্রীর শ্লীলতাহানি, রাস্তা অবরোধকারী প্রতিবাদীদের ওপর হামলা, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

    Birbhum: ছাত্রীর শ্লীলতাহানি, রাস্তা অবরোধকারী প্রতিবাদীদের ওপর হামলা, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাস্তায় প্রকাশ্যে এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার ছেলে সহ তিনজনের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) মাড়গ্রামে। এই ঘটনার প্রতিবাদে গ্রামের লোকজন একজোট হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। রাস্তা অবরোধ করলে প্রতিবাদীদের উপর ইট পাটকেল ছুঁড়ে ও লাঠি নিয়ে হামলার চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় আহত ৪-৫ পাঁচজন প্রতিবাদী জখম হন। পরে, বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার পর অভিযুক্ত তিনজনকে পুলিশ আটক করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Birbhum)

    সোমবার দুপুরে বীরভূম (Birbhum) মাড়গ্রাম থানা এলাকার এক ছাত্রী সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় তিন যুবক একটি মোটর সাইকেলে চড়ে এসে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে। তাদের মধ্যে একজন অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য বাসার শেখের ছেলে। তৃণমূল নেতার বউমা বর্তমানে স্থানীয় পঞ্চায়েত সদস্য। রাস্তায় প্রকাশ্যে নির্যাতিতা হওয়ার পর ছাত্রীটি বাড়ি ফিরে বাড়ির লোকজনকে  সেই ঘটনা কথা জানায়। বাড়ির লোকজন সমস্ত বিষয়টি গ্রামবাসীদের জানান। এরপর তার বাড়ি ও গ্রামের বাসিন্দারা ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নির্যাতিতা ছাত্রীর বক্তব্য, আমি পাশের গ্রামে কম্পিউটার ক্লাসে গিয়েছিলাম। সেখান থেকে সাইকেল চালিয়ে ফিরছিলাম। রাস্তাতেই তিনজন বাইকে করে আসে। তৃণমূল নেতার ছেলে ফুলবাবু আমার শ্লীলতাহানি করে।

    বিক্ষোভকারীদের বক্তব্য?

    বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আমরা রাস্তা অবরোধ করি। সেই সময় অভিযুক্তরা দলবল নিয়ে এসে আমাদের ওপর চড়াও হয়। আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। ইটের আঘাতে ৪-৫ জন বিক্ষোভকারী গুরুতর জখম হন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী  ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি সামাল দেয়। দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পর এলাকায় পুলিশের টহলদারি শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, রানাঘাট থেকে গ্রেফতার তৃণমূল নেতা

    TMC: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, রানাঘাট থেকে গ্রেফতার তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে গ্রেফতার হলেন রানাঘাটের এক তৃণমূল (TMC) নেতা। রবিবার রাতে রানাঘাট থানার আইসতলা থেকে সৌভিক ঘোষ ওরফে গুড্ডু নামের ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে ডায়মন্ডহারবার জিআরপি পুলিশ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (TMC)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত যুবকের নাম পার্থ মাইতি। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায়। ২০২০ সালের ডিসেম্বর মাসে পার্থ মাইতির সঙ্গে বেশ কয়েকজনের আলাপ হয় শিয়ালদা ডায়মন্ড হারবার শাখার হোটর স্টেশনে। রাজ্য সরকারের কর্মচারী বলে নিজেদেরকে পরিচয় দেন তাঁরা। এমনকী পার্থ মাইতিকে তাঁরা জানান যে রাজ্য সরকারের গ্রুপ ডি তে তাঁরা চাকরি করে দিতে পারেন। এরপরেই অর্থের বিনিময়ে সরকারি চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৯ লক্ষ টাকা হাতিয়ে নেন তাঁরা। এই ঘটনায় ডায়মন্ডহারবার জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন পাঁশকুড়ার বাসিন্দা পার্থবাবু। অভিযোগের পর ঘটনার তদন্ত করতে গিয়ে রানাঘাটের এই তৃণমূল (TMC) নেতার নাম সামনে আসে। আর এর পরই রবিবার রাতে আইসতলা থেকে ওই তৃণমূলের নেতাকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে নদিয়া জেলা পরিষদের আসনে আইসতলা থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী ছিলেন সৌভিক ঘোষ ওরফে গুড্ডু নামের ওই তৃণমূল নেতা। ধৃত সৌভিক ঘোষের পাশাপাশি আরও চারজনের নাম উঠে আসে তদন্তে। ধৃত সৌভিক ঘোষকে সোমবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে  হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

    অনেকের কাছে চাকরি দেওয়ার নামে প্রতারণা অভিযোগ

    এলাকায় যথেষ্ট প্রভাব ছিল তৃণমূল (TMC) নেতা সৌভিক ঘোষের। একাধিক মানুষের কাছ থেকে এই ভাবেই চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে ওই তৃণমূল নেতা। যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রানাঘাট ব্লক তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, ওই তৃণমূল নেতাকে রাজনৈতিক ষড়যন্ত্র করে গ্রেফতার করেছে বলে দাবি করেছে ধৃত তৃণমূল নেতার পরিবারের লোকজন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share