Tag: Madhyom

Madhyom

  • Sukanta Majumdar: জোর করে তোলা হল বিজেপি-র অবস্থান! সুকান্তসহ কর্মীদের আটকে রাখা হল স্টেডিয়ামে

    Sukanta Majumdar: জোর করে তোলা হল বিজেপি-র অবস্থান! সুকান্তসহ কর্মীদের আটকে রাখা হল স্টেডিয়ামে

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালি কাণ্ডে বিজেপি-র এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বসিরহাট। পুলিশের নির্বিচারে লাঠিচার্জ এবং দলীয় কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে পুলিশ সুপারের অফিসের কাছে অস্থায়ী মঞ্চ করে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। গভীর রাতে জোর করে অবস্থান তুলে দেয় মমতার পুলিশ। এমনই অভিযোগ অবস্থানে বসা বিজেপি কর্মী-সমর্থকদের।

    জোর করে অবস্থান তুলে দেয় পুলিশ

    অস্থায়ী মঞ্চ করে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে মঙ্গলবার বিকাল থেকে অবস্থান শুরু করেন সুকান্ত (Sukanta Majumdar)। সেখানে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন ছিল। রাত ১২ টা নাগাদ পুলিশের পক্ষ থেকে মাইকিং করে অবস্থান তুলে নেওয়ার জন্য রীতিমতো হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীরা অবস্থানে অনড় থাকে। রাত ১টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী একরকম জোর করে অবস্থান তুলে দেয়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের গভীর রাতে ধস্তাধস্তি হয়।  পরে, বসিরহাট স্টেডিয়ামের ভিতরে আনা হয়। প্রায় এক ঘণ্টা আটকে রাখার পর রাত প্রায় দেড়টা নাগাদ বন্ডে সই করিয়ে ছেড়ে দেওয়া হল সুকান্ত এবং বিজেপি কর্মীদের।

    সন্দেশখালি যাওয়ার কথা ঘোষণা সুকান্তর (Sukanta Majumdar)

    ছাড়া পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “আমাদের দলীয় কর্মীদের আটক করতে পুলিশ যে তৎপরতা দেখালো, শাহজাহান ও তাঁর সাঙ্গপাঙ্গদের ধরতে এ রকম তৎপরতা দেখালে পুলিশকে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হত না।” তিনি আরও জানান, রাতটা তিনি জেলাতেই কাটাবেন। বুধবার সকালে সন্দেশখালির উদ্দেশে রওনা দেবেন।

    এসপি অফিস ঘেরাও কর্মসূচি নিয়ে রণক্ষেত্র

    সড়ক পথে বাধা দিতে পারে আশঙ্কা করেই বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এদিন লোকাল ট্রেনে দাঁড়িয়ে বসিরহাটে যান। মূল রাস্তা ধরে গেলে বাধার মুখে পড়তে পারেন জেনে সুকান্ত বাইকে চড়ে অলি-গলি ধরে বসিরহাট এসপি অফিসের উদ্দেশে রওনা দেন। আগে থেকে বিজেপি কর্মীরা জমায়েত ছিলেন। এমনিতেই বিজেপির কর্মসূচিকে বানচাল করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। মিছিল করে এসপি অফিসের দিকে রওনা দিতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে বিজেপি কর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। এরপরই পুলিশ বেধড়ক লাঠিচার্জ করতে শুরু করে। মহিলা কর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়। এমনকী কাঁদানে গ্যাসের একাধিক সেল ফাটানো হয়। গোটা এলাকা কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে সুকান্তর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ শুরু করা হয়। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, দুহাজার কর্মী জমায়েত করে ওরা। পুলিশ কর্মীদের উদ্দেশে ইট, পাথর ছোড়া হয়। তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন। এরপরই পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। বিজেপি কর্মীদের বক্তব্য, পুলিশ শান্তিপূর্ণ মিছিলের ওপর নির্বিচারে লাঠিচার্জ করা হয়। বহু কর্মী জখম হয়েছেন। অনেকের পা ভেঙে গিয়েছে। মহিলারা জখম হয়েছে। মমতার পুলিশ এলাকায় সন্ত্রাস চালিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ১৪/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ১৪/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) প্রেম জীবনে সম্পর্কে তিক্ততা আসবে।

    ২) চাকরিজীবীরা ষড়যন্ত্রের শিকার হবেন।

    ৩) পরিবারের প্রয়োজনীয়তা পূরণে সফল হবেন।

    বৃষ

    ১) দিনটি নানান সমস্যায় ভরে থাকবে।
     
    ২) আবেগতাড়িত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না।

    ৩) জীবনসঙ্গীর সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধ হতে পারে।

    মিথুন

    ১) আজকের দিনটি ব্যস্ততায় ভরে থাকবে।
      
    ২) সন্তানের শিক্ষা সংক্রান্ত কাজে অধিক দৌড়ঝাপ করতে হবে, ব্যস্ত থাকবেন।
     
    ৩) চাকরি লাভের সুসংবাদ পেতে পারেন।

    কর্কট

    ১)  ব্যবসায়ীরা আর্থিক লেনদেন সাবধানে করুন।
     
    ২) দীর্ঘদিন ধরে চলতে থাকা বিবাদের সমাধান হবে।
     
    ৩) নিজের জন্য কেনাকাটা করবেন।

    সিংহ

    ১) মা-বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন।
     
    ২) কোনও কাজে অসফল হওয়ায় দুশ্চিন্তায় ভুগবেন, এর ফলে আপনাদের মেজাজ খিটখিটে হবে।
     
    ৩) পরিবারের কোনও সদস্যের সঙ্গে তর্ক বাঁধতে পারে।

    কন্যা

    ১) রোজগারের সন্ধানে থাকলে সুসংবাদ পাবেন।
     
    ২) দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে।
     
    ৩) সম্পত্তি ক্রয়ের ইচ্ছা থাকলে তা পূরণ হবে।

    তুলা

    ১)  সাবধানে গাড়ি চালান, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
     
    ২) আকস্মিক ধন লাভে আনন্দিত হবেন।
     
    ৩) কোনও পুরনো বিষয়ের কারণে বন্ধুর সঙ্গে ঝগড়া হতে পারে।

    বৃশ্চিক

    ১) ধর্মীয় কাজকর্মের প্রতি রুচি বাড়বে।

    ২) জীবনসঙ্গীর সহযোগিতায় একাধিক সমস্যার সমাধানে সফল হবেন।

    ৩) সন্তানের তরফে সুসংবাদ পাবেন।

    ধনু

    ১) কোনও বন্ধুর সঙ্গে দেখা হবে।
     
    ২) ব্যবসায়ীরা আনন্দিত থাকবেন, প্রত্যাশার চেয়ে বেশি লাভ হবে।
     
    ৩) টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পেতে পারেন।

    মকর

    ১) দীর্ঘদিন ধরে আটকে থাকা পারিবারিক কাজ সম্পন্ন করতে ব্যস্ত থাকবেন।
     
    ২) নতুন ব্যবসা শুরুর জন্য দিন খুব ভালো।
     
    ৩) খাওয়া-দাওয়ার যত্ন নিন, নয়তো পেটের সমস্যা দেখা দেবে।

    কুম্ভ

    ১) বাবা আপনাকে কোনও কাজের দায়িত্ব দেবেন। তা পূর্ণ করুন, তা না-হলে তাঁরা আপনার প্রতি ক্ষুব্ধ হতে পারে।
     
    ২) শ্বশুরবাড়ির কোনও সদস্যের কাছ থেকে আর্থিক লাভ পেতে পারেন।
     
    ৩) রাজনীতিতে অংশগ্রহণ করতে চাইলে তাঁদের জন্য দিন ভালো।

    মীন

    ১) কোনও নিকটাত্মীয় আপনাকে প্রতারিত করতে পারে।

    ২) ছোট ব্যবসায়ীরা আনন্দিত থাকবেন।
     
    ৩) সন্তানের সমস্যা থাকলে কোনও আত্মীয়ের সাহায্যে তার সমাধান হবে।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি, তারকা-সাংসদ নুসরতের ফোন ‘সুইচড অফ’

    Sandeshkhali: ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি, তারকা-সাংসদ নুসরতের ফোন ‘সুইচড অফ’

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ সন্দেশখালি (Sandeshkhali)। তৃণমূল নেতা শেখ শাহজাহানের লাগামছাড়া অত্যাচারের বিরুদ্ধে ফুঁসছে সন্দেশখালি। মহিলাদের ওপর নির্যাতনের কথা শুনলে হাড়হিম হয়ে যাওয়ার মতো অবস্থা। এই পরিস্থিতিতে সেখানকারই সাংসদ, একজন মহিলা, তিনি কোথায়? কোথায় বসিরহাটের সাংসদ নুসরত জাহান? সেখানকার মানুষরা এবার সাংসদের বিরুদ্ধেই মুখ খুলছেন। অভিযোগ করছেন, এত সবের পরও নুসরত জাহানের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাঁর ফোন সুইচ অফ।

    সাংসদের মোবাইল সুইচড অফ, সরব মহিলারা (Sandeshkhali)

    সাংসদকে নিয়ে সন্দেশখালির (Sandeshkhali) প্রত্যন্ত গ্রামের মহিলারা বিস্ফোরক সব অভিযোগ করছেন। রাতবিরেতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নিগ্রহেরও অভিযোগ উঠছে। গ্রামের এক মহিলা বলেন, “নুসরত জাহানকে তো ফোনে পাওয়া যাচ্ছে না। ফোন বন্ধ করে রেখেছেন। আমরা তো অন্য পার্টি করি না। আমরা টিএমসি পার্টিই করি। ভোট দিই টিএমসি- কে। না দিলে তো হবে না। আমরা না দিলেও ভোট পড়ে যায়।” সাংসদ গ্রামে শেষ কবে এসেছেন, স্মৃতি হাতড়েও মনে করতে পারছেন না গ্রামের মহিলারা। গ্রামের আরেক মহিলা বলেন, “সাংসদকে আমাদের সমস্যার কথা বলতে গেলে শোনেন না তো! অনেক দিন আগে এসেছেন। দু-তিন বছরেরও বেশি আগে এসেছিলেন। একেবারে বাড়ির মেয়ের মতো আমাদের কাছে এসে কথা বলেন। কাউকে মা সম্বোধন করেছিলেন। সব সময় পাশে থাকার কথা বলেছিলেন। কিন্তু, সমস্যায় পড়লে জানানোর কথা বলেছিলেন। এখন নিজেই ধরাছোঁয়ার বাইরে। আর এক মহিলা বলেন, নিজের জন্য তিনি সাংসদ হয়েছেন। আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি সাংসদ হয়নি।

    সাংসদ অডিওবার্তায় কী বলেছিলেন?

    সন্দেশখালিজুড়ে (Sandeshkhali) তোলপাড় চলছে। একবারের জন্য এই মাটিতে পা দেওয়ার প্রয়োজনবোধ করেননি সাংসদ নুসরত জাহান। কেবল অডিও বার্তায় নুসরত বলেছেন, “আমি আগুনে ঘি ঢালব না। আমি সংসদের কাজে দিল্লিতে ছিলাম। কিছুদিন আগে ফিরেছি। দিল্লি থেকে ফিরে নিজের কাজে ব্যস্ত ছিলাম। তবে, প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। প্রশাসনকে সবরকমভাবে সাহায্য করছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kharagpur: ধানজমিতে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলটরা

    Kharagpur: ধানজমিতে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে (Kharagpur) ভেঙে পড়ল বাযুসেনার যুদ্ধবিমান। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বিমানটি পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা বায়ুসেনা ছাউনি থেকে উড়েছিল। বিমানটি ভেঙে পড়ে খড়গপুর লোকাল থানার শুকনিবাসা, দিয়াসা এলাকায়। তবে, বিমান ভেঙে পড়ার আগেই দুজন পাইলট প্যারাশুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Kharagpur)

    স্থানীয় ও বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, খড়্গপুরের (Kharagpur) এক নম্বর ব্লকের দিয়াসায় একটি গ্রামের ধানের জমির মধ্যে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। তবে নিরাপদে বেরিয়ে আসতে পারলেও সামান্য আহত হন দুই পাইলট। স্থানীয় গ্রামবাসীরাই তাঁদের প্রাথমিক শুশ্রূষা করেন। বায়ুসেনার পাইলটের বিচক্ষণতা ও দক্ষতায় ভিড় এলাকায় এড়িয়ে দূরে গিয়ে পড়ে বিমানটি। একটি ফাঁকা চাষের জমিতে গিয়ে পড়ে যুদ্ধবিমানটি। ফলে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিকট আওয়াজ শুনে কেঁপে ওঠেন এলাকার মানুষ। কী হয়েছে বুঝতে না পেরে ছোটাছুটি শুরু করেন তাঁরা। পরে জানতে পারেন ধান জমিতে ভেঙে পড়েছে যুদ্ধবিমান। রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়েই কলাইকুন্ডা এয়ার বেস থেকে বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের উদ্ধারকারী দল। ইতিমধ্যেই বিমান ভেঙে পড়ার খবর পেয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    বায়ুসেনার পক্ষ থেকে কী বলা হল?

    বায়ুসেনার তরফে জানানো হয়েছে, নিয়মমাফিক উড়ানে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার একটি ‘হক’ প্রশিক্ষণ বিমান। উভয় পাইলটই ভেঙে পড়ার আগে সময়মতো ইজেক্ট করে প্যারাশুটে করে নেমে আসেন। এই ঘটনার তদন্তে একটি কোর্ট অফ এনক্যোয়ারি গঠন করা হয়েছে। কোনও সাধারণ নাগরিকের প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি।

     </p


    >ধান জমিতে পড়ল বোমা!

    এর আগে, সোমবার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা এলাকার পেঁচাবিদা ও চেমটিডাঙা গ্রামের পিচ রাস্তার পাশে দুপুর সাড়ে তিনটে নাগাদ ধান জমিতে একটি বোমা পড়ে। কেঁপে ওঠে চারিদিক। তীব্র শব্দ শুনে গ্রামবাসীরা ভিড় জমান। পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়, সোমবার তাদের মহড়া চলছিল। লক্ষ্যভ্রষ্ট হয়ে বোমাটি সেখানে পড়ে। যদিও ওই এলাকাটিও ফায়ারিং রেঞ্জের মধ্যেই ছিল। তাই হতাহত হননি কেউ। তবে, গ্রামবাসীদের অনেকের ধান পুড়ে যায়। এবার ধানের জমিতে ভেঙে পড়ল আস্ত একটি যুদ্ধ বিমান। ফলে, আতঙ্ক ছড়িয়ে পড়ে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jhalda: আবাসের টাকা পাইয়ে দিতে কাউন্সিলরকে কাটমানি! তদন্তে গঠিত হল কমিটি

    Jhalda: আবাসের টাকা পাইয়ে দিতে কাউন্সিলরকে কাটমানি! তদন্তে গঠিত হল কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: আবাস যোজনার বাড়ি তৈরির কিস্তির টাকা পাইয়ে দিতে কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ রয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদা (Jhalda) পুরসভায়। বিষয়টি জানাজানি হতেই এই অভিযোগের সত্যতা জানতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলেন ঝালদার পুরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়াল। সোমবার তিনি দাবি করেন, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে আগে এক বাসিন্দা হাউজ় ফর অল প্রকল্পে কিস্তির টাকা পাইয়ে দিতে তাঁর কাছে টাকা দাবি করেছিলেন। এ দিন ওই কাউন্সিলরের বিরুদ্ধে আরও চার উপভোক্তা পুরসভার চেয়ারম্যানের কাছে একই অভিযোগ করেছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Jhalda)

    ঝালদা (Jhalda) শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জবা কান্দু ২০২৩ সালের জুন মাসে অভিযোগ করেন, আবাস যোজনায় তাঁর বকেয়া কিস্তির টাকা পাইয়ে দিতে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমনাথ কর্মকার ওরফে রঞ্জন তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নেন। পরে তাঁর দাবি মতো আরও ২০ হাজার টাকা মেটাতে না পারায় পরবর্তী কিস্তির টাকা আটকে দেন। তখন চেয়ারম্যান ছিলেন কংগ্রেস-নির্দল জোটের শীলা চট্টোপাধ্যায়। জবার অভিযোগ, তিনি ঝালদার মহকুমাশাসক এবং ঝালদার চেয়ারম্যানের কাছে এ ব্যাপারে অভিযোগ করলেও কোনও পদক্ষেপ করা হয়নি। সম্প্রতি কংগ্রেসের সমর্থনে অনাস্থা ভোটে শীলাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে পুরসভা দখল করেছেন সুরেশপন্থীরা। সেই প্রেক্ষিতে সোমনাথের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত কমিটি গঠিত হওয়ায় চর্চা শুরু হয়েছে শহরে। যদিও কাউন্সিলর সোমনাথবাবু বলেন,“ভিত্তিহীন অভিযোগ। তদন্ত হলেই তা স্পষ্ট হয়ে যাবে।”

    কী বললেন পুরসভার চেয়ারম্যান?

    সুরেশ বলেন, ” ভাইস চেয়ারম্যানকে মাথায় রেখে তিনজন কাউন্সিলরকে নিয়ে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। কমিটি তদন্ত শেষে পুরসভায় রিপোর্ট জমা দেবে। অভিযোগের সত্যতা মিললে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” দুদিন আগেই জবার বাড়িতে গিয়ে চেয়ারম্যান বলেন, তাঁর আটকে থাকা কিস্তির টাকা ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ভাবে আর কাউকে টাকা না দেওয়ারও পরামর্শ দেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: সুকান্তর এসপি অফিস অভিযান ঘিরে অগ্নিগর্ভ বসিরহাট, লাঠিচার্জ-কাঁদানে গ্যাস

    Sukanta Majumdar: সুকান্তর এসপি অফিস অভিযান ঘিরে অগ্নিগর্ভ বসিরহাট, লাঠিচার্জ-কাঁদানে গ্যাস

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালি কাণ্ডে বিজেপি-র এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বসিরহাট। এমনিতেই বিজেপির কর্মসূচিকে বানচাল করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। এসপি অফিস যাওয়ার অনেক আগে থেকেই ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে দেওয়া হয়। এদিন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্বে দলীয় কর্মীরা এসপি অফিসের উদ্দেশে রওনা দিতেই পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়।

    ট্রেনে করে বসিরহাটে, বাইকে অলিতে-গলিতে এসপি অফিস (Sukanta Majumdar)

    সড়ক পথে বাধা দিতে পারে আশঙ্কা করেই বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এদিন লোকাল ট্রেনে দাঁড়িয়ে বসিরহাটে যান। মূল রাস্তা ধরে গেলে বাধার মুখে পড়তে পারেন জেনে সুকান্ত বাইকে চড়ে অলি-গলি ধরে বসিরহাট এসপি অফিসের উদ্দেশে রওনা দেন। আগে থেকে বিজেপি কর্মীরা জমায়েত ছিলেন। মিছিল করে এসপি অফিসের দিকে রওনা দিতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে বিজেপি কর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। এরপরই পুলিশ বেধড়ক লাঠিচার্জ করতে শুরু করে। মহিলা কর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়। এমনকী কাঁদানে গ্যাসের একাধিক সেল ফাটানো হয়। গোটা এলাকা কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে সুকান্তর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ শুরু করা হয়। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, দুহাজার কর্মী জমায়েত করে ওরা। পুলিশ কর্মীদের উদ্দেশে ইট, পাথর ছোড়া হয়। তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন। এরপরই পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। বিজেপি কর্মীদের বক্তব্য, পুলিশ শান্তিপূর্ণ মিছিলের ওপর নির্বিচারে লাঠিচার্জ করা হয়। বহু কর্মী জখম হয়েছেন। অনেকের পা ভেঙে গিয়েছে। মহিলারা জখম হয়েছে। মমতার পুলিশ এলাকায় সন্ত্রাস চালিয়েছে।

    কী বললেন সুকান্ত?

    সুকান্ত (Sukanta Majumdar) বলেন, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। শাহজাহানের কথায় পুলিশ এসব করছে। শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় মমতার পুলিশ। আমাদের কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়ে। অন্যান্য কর্মীদের সঙ্গে আমিও জখম হয়েছি। পুলিশের ওপর নির্বিচারে লাঠিচার্জ করার পর বহু কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। এসবের প্রতিবাদে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি। দলীয় কর্মীদের মুক্তি না দেওয়া পর্যন্ত অবস্থান চলবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ট্রেনে করে বসিরহাট, বাইকে চেপে অলি-গলি দিয়ে এসপি অফিসে সুকান্ত

    Sukanta Majumdar: ট্রেনে করে বসিরহাট, বাইকে চেপে অলি-গলি দিয়ে এসপি অফিসে সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: বসিরহাটের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে বিজেপির। সেই কর্মসূচির নেতৃত্ব দেবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। যদিও কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সুপারের অফিসের আশপাশে জারি রয়েছে ১৪৪ ধারা। বসিরহাট জেলা পুলিশের অফিস চত্বর অর্থাৎ সংগ্রামপুর এলাকার ৫০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে। সকাল থেকে এলাকায় মাইকিং করে অবৈধ জমায়েত করলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। সড়কপথে গেলে পুলিশ আগেই আটকে দিতে পারে। তাই হৃদয়পুর স্টেশন থেকে লোকাল ট্রেনে চেপে বসিরহাটের উদ্দেশে তিনি রওনা দেন। মোট ৩০ জনের টিকিট কাটা হয়েছে। সুকান্ত বলেন, আইনভঙ্গ করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু, পুলিশের হাত এড়িয়ে আমরা যে করে হোক বসিরহাট পৌঁছাব। তাই গাড়ির বদলে লোকাল ট্রেন। এদিন দুপুরে বসিরহাট স্টেশন পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি। স্টেশন থেকে বাইক মিছিল করে এসপি অফিসের উদ্দেশে রওনা দেন তিনি। সঙ্গে বিজেপি কর্মী, সমর্থকেরা। পুলিশের চোখ এড়াতে বড় রাস্তা নয়, বসিরহাট স্টেশন থেকে গলি দিয়ে এসপি অফিসের দিকে রওনা দেন সুকান্ত। 

    সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা (Sukanta Majumdar)

    সুকান্ত (Sukanta Majumdar) বসিরহাট যাওয়ার পাশাপাশি এদিন সন্দেশখালিতে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। সেখানে গ্রামে ঘুরে ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলছেন কমিশনের দুই প্রতিনিধি। মহিলারাও শাহজাহান বাহিনীর অত্যাচারের কথা কমিশনের সদস্যদের সামনে তুলে ধরেন।

    বসিরহাটে পুলিশের বিরুদ্ধে আইনজীবীদের মিছিল

    বসিরহাট মহকুমা আদালতের আইনজীবীদের পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। সোমবার বিজেপি নেতা বিকাশ সিংহকে যখন পুলিশ আদালতের বাইরে থেকে গ্রেফতার করে তখন সেখানে উপস্থিত আইনজীবীদেরও ধাক্কাধাক্কি করা হয় এবং মহিলা আইনজীবীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তারই প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা। এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত যে, এই কর্মবিরতি লাগাতার চলবে।

    আটকানো হল কংগ্রেসকে

    উত্তর ২৪ পরগনার ধামাখালির রামপুরে যুব কংগ্রেসের প্রতিনিধিদলকে আটকে  দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন যুব কংগ্রেস কর্মী, সমর্থকেরা। এ নিয়ে পুলিশের সঙ্গে যুব কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। তার পরে বিক্ষোভকারীদের বাসে তুলে নিয়ে চলে যায় পুলিশ।

    বসিরহাট আদালতে তোলা হল বিকাশ, উত্তমকে

    বিজেপি নেতা বিকাশ সিংহ এবং তৃণমূল নেতা উত্তম সর্দারকে বসিরহাট আদালতে তোলা হয়। আদালতে ঢোকার সময় বিজেপি নেতা বিকাশ বলেন, ‘‘সন্দেশখালিকে বাঁচান, সন্দেশখালির মহিলাদের বাঁচান, আমাকে আবার ফাঁসানো হয়েছে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: মুর্শিদাবাদ থেকে সহজেই বাংলাদেশ! ৫৯ বছর পর নৌবন্দর পরিষেবা ফের চালু

    Murshidabad: মুর্শিদাবাদ থেকে সহজেই বাংলাদেশ! ৫৯ বছর পর নৌবন্দর পরিষেবা ফের চালু

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) ময়া নৌবন্দর থেকে বাংলাদেশের রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দর পরিষেবা ফের চালু হল। সোমবার লালগোলার ময়া গ্রামে নৌবন্দর পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসএফ ও কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের আধিকারিকরা। নৌপথে বাংলাদেশ-ভারতে পণ্য আনা-নেওয়া বন্ধ হওয়ার পর শুরু হয় সড়ক ও রেলপথ ব্যবহার। এতে উভয় দেশের পণ্য পরিবহণ খরচ বেশি হত। এবার নৌবন্দর চালু হওয়ায় খুশি দু’দেশের মানুষ।

    ৫৯ বছর পর আবার চালু হল (Murshidabad)

    জানা গিয়েছে, এক সময় এই মুর্শিদাবাদের (Murshidabad) নৌবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া হত। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের আগে সুলতানগঞ্জ-ময়া ও গোদাগাড়ি-লালগোলা নৌপথ বন্ধ হয়ে যায়। অবশেষে দীর্ঘ ৫৯ বছর পর আবার চালু হল নৌবন্দর পরিষেবা। নৌবন্দর চালু হওয়ায় ভারত থেকে পণ্য আমদানিতে সময় ও খরচ দু’টোই কমবে। এতে দুই দেশের ব্যবসায়ীরা আশা করছেন, বছরে এই নৌপথে হাজার কোটি টাকার বাণিজ্য হবে। বাংলাদেশের রাজশাহী থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত ৭৮ কিলোমিটার একটি নৌপথের অনুমোদন থাকলেও পদ্মার নাব্যতার সমস্যার কারণে কার্যকর করা যায়নি। ফলে রুটটি সুলতানগঞ্জ থেকে ময়া নৌবন্দর পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়। আড়াআড়িভাবে ২০ কিলোমিটার পদ্মা নদী পাড়ি দিয়ে পণ্য আনা-নেওয়ার সিদ্ধান্ত হয়। শুরুতে এই নৌপথে ভারত থেকে পাথর, বালি ও বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী আনা হবে। এই নৌবন্দর চালুর ফলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশাবাদী এলাকার বাসিন্দারা।

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

    ভারত-বাংলাদেশের মৈত্রী স্থাপনে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করতেই এই দেশ থেকে পণ্য সহজেই পৌঁছে যাবে ওপারে। শুধু তাই নয়, ত্রিপুরাতেও সহজেই পণ্য পৌঁছবে। দূরত্ব কমবে অনেকটাই। ঠিক তেমনই ওপার থেকে পণ্য পৌঁছে যাবে ভারতে। প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে মুর্শিদাবাদ (Murshidabad) থেকে বাংলাদেশ নৌপথ পুনরায় চালুর ভাবনা শুরু হয়। সেই কারণেই চিঠি পাঠানো হয় দুই দেশকে। ২০১৮ সালে মার্চ মাসে জমি ও নদী পরিদর্শন করা হয় সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে। এরপর ২০২২ সালের এপ্রিল মাসে মউ স্বাক্ষর করা হয়। মোট ২৫ বিঘা জমির ওপর ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই বন্দর। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, সাধারণ মানুষ, স্থানীয় ব্যবসায়ীদের অনেকটাই সুবিধা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে এটা বাস্তবায়িত হয়েছে। তবে, বন্দরে যাওয়ার রাস্তা বেহালের কারণে রাজ্য সরকারকে তিনি দায়ী করেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hooghly: গলা কেটে কচু পাতা দিয়ে ঢাকা বিজেপি কর্মীর মায়ের দেহ, থানা ঘেরাও লকেটের

    Hooghly: গলা কেটে কচু পাতা দিয়ে ঢাকা বিজেপি কর্মীর মায়ের দেহ, থানা ঘেরাও লকেটের

    মাধ্যম নিউজ ডেস্ক: হুগলির (Hooghly) পোলবায় এক বিজেপি কর্মীর মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জ্যোৎস্না জানা। তাঁর বয়স ৫৫ বছর। তাঁর ছেলে রাজকুমার জানা বিজেপির সক্রিয় কর্মী। সুগন্ধায় ছেলের কাছে এসেছিলেন মা। সোমবার দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন তিনি। পরে, একটি ইটভাটার কাছে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার থানা ঘেরাও করল বিজেপি। সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে থানায় বিক্ষোভ দেখানো হয়। লকেট বলেন, মৃতার স্বামীকে চাপ দিয়ে ভুল বয়ান টিপ সই দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে। আমরা নতুন করে বয়ান লিখি। ওখানে দুজন ছিল, যারা এখন পলাতক। ওই দুজনই কিছু করছিল, সেটা দেখে ফেলাতেই গলা কেটে খুন করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Hooghly)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলির (Hooghly) পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের জগন্নাথবাটি গ্রামে জ্যোৎস্না জানার দুই ছেলে রাজকুমার ও রবি জানার বাড়ি। ছেলেরা গয়নার কাজ করেন। এদিকে জ্যোৎস্নার স্বামী একটি ইটভাটা চালাতেন। জ্যোৎস্না স্বামী পূর্ণচন্দ্রের শরীর ভালো নেই। স্বামী-স্ত্রী সেখানেই থাকতেন। তবে প্রায় ছেলেদের বাড়িতে আসতেন মা। জ্যোৎস্না জানার ছেলের বউ পারমিতা জানা বলেন, সোমবার দুপুর থেকে শাশুড়িকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর ইটভাটা লাগোয়া একটি পরিত্যক্ত কেমিক্যাল কারখানার ঝোপে মৃতদেহ পরে থাকতে দেখা যায়। আমাদের আশঙ্কা, শাশুড়িকে খুন করা হয়েছে। খুন করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। আমরা ঘটনার তদন্ত দাবি করছি। খুনিদের অবিলম্বের গ্রেফতার করতে হবে। খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব সোমবার রাতেই জ্যোৎস্নার বাড়িতে যায়। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তাঁরা।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    মৃতদেহ উদ্ধার প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ বলেন, “আমাদের এক কর্মীর মাকে খুন করা হয়েছে। তাঁর ছেলে আমাদের দলের সক্রিয় কর্মী। ছেলেই ফোন করে জানায় এই ঘটনা। আমরা খবর পেয়ে এসেছি। বলা হচ্ছে গলা কাটা, কচু পাতা দিয়ে ঢাকা ছিল। বিষয়টি জানার পরই তড়িঘড়ি পুলিশও ঘটনাস্থলে এসে দেহ নিয়ে চলে গেল। সন্দেহ হচ্ছে আমাদের। তাঁকে খুন করা হয়েছে। আমরা চাই, খুনের ঘটনা সঠিক তদন্ত হোক।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM’s Qatar Visit: জেলবন্দি নাবিকরা ঘরে ফিরেছেন, প্রধানমন্ত্রী কাতার সফর করছেন বুধবার

    PM’s Qatar Visit: জেলবন্দি নাবিকরা ঘরে ফিরেছেন, প্রধানমন্ত্রী কাতার সফর করছেন বুধবার

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাতার সফর (PM’s Qatar Visit) করবেন বুধবার। বিদেশ মন্ত্রকের সচিব বিনয় মোহন এক বিবৃতিতে একথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কাতার সফরের উদ্দেশ্য, দুই দেশের মধ্যে অসংখ্য চুক্তিকে শক্তিশালী করা। সম্প্রতি ভারতের কূটনৈতিক ক্ষেত্রে বড় জয় এসেছে। কাতারে জেলবন্দি (PM’s Qatar Visit) ফাঁসির সাজাপ্রাপ্ত ৮ নাবিককে মুক্তি দিয়েছে সে দেশের প্রশাসন এবং তাঁরা বাড়ি পৌঁছেছেন। গত বছরের অক্টোবর মাসে কাতারের জেলে বন্দি ওই নাবিকদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় সে দেশের সরকার। এরপরে ভারতের পক্ষ থেকে আবেদন জানানো হয়।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে দেখছিলেন বিষয়টি

    ভারতের আবেদনের ভিত্তিতে কাতার প্রশাসন তাদের সিদ্ধান্ত বদল করে। সোমবার সকালেই ওই ৮ নাবিকের মধ্যে সাতজন ঘরে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। যেখানে অষ্টম ব্যক্তি খুব তাড়াতাড়ি ঘরে ফিরবেন জানা যাচ্ছে। বিদেশ সচিব (PM’s Qatar Visit) জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের হাতে ওই বিষয়টি দেখছিলেন এবং তাতেই মিলেছে সাফল্য। জানা গিয়েছে ৮ লাখ ৪০ হাজার প্রবাসী ভারতীয় বর্তমানে রয়েছেন কাতারে। দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এখন কী আলোচনা হয় সেটাই দেখার।

    নাবিকদের মুখে মোদি প্রশস্তি

    প্রসঙ্গত, গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভারতীয় নৌবাহিনীর আট প্রাক্তন কর্মীকে। দীর্ঘ ১৮ মাস কাতারের জেলে বন্দি ছিলেন তাঁরা। শেষমেশ মুক্তি পেয়েছেন। সোমবার কাকভোরে পা রেখেছেন ভারতভূমে। দেশে ফিরে তাঁরা যেমন ভারত মাতা কী জয় স্লোগান শোনা গেল তাঁদের মুখে, তেমনি উদাত্ত কণ্ঠে গাইলেন মোদি প্রশস্তিও। নৌবাহিনীর এই প্রাক্তন সদস্যরা কাজ করছিলেন আল ধারা নামের এক বেসরকারি সংস্থায়। চরবৃত্তির অভিযোগে ২০২২ সালের অগাস্টে গ্রেফতার করা হয় তাঁদের। ২০২২ সালের অক্টোবরে বন্দি করা হয় কাতারের কারাগারে। ২০২৩ সালের ২৫ মার্চ তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কাতারের আইনে শুরু হয় বিচার প্রক্রিয়া। ওই বছরেরই মে মাসে আল ধারা গ্লোবাল দোহায় তাদের অপারেশন বন্ধ করে দেয়। এই অপারেশনে যাঁরা যোগ দিয়েছিলেন, যাঁদের সিংহভাগই ভারতীয়, তাঁরা দেশে ফেরেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share