Tag: Madhyom

Madhyom

  • Murshidabad: পর পর কন্যাসন্তান, তিন মাসের শিশুকে তুলে আছাড় মেরে খুন করল বাবা

    Murshidabad: পর পর কন্যাসন্তান, তিন মাসের শিশুকে তুলে আছাড় মেরে খুন করল বাবা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) সাগরপাড়ায় এক দম্পতি কন্যাসন্তান হওয়ার খুশিতে মাতৃযানটিকে বেলুন দিয়ে সাজিয়ে স্বাস্থ্যকর্মীদের মিষ্টি মুখ করিয়ে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। কয়েকদিন আগে এই ঘটনার সাক্ষী থেকেছেন মুর্শিদাবাদ জেলার সাগরপাড়ার বাসিন্দারা। এবার সেই মুর্শিদাবাদের ডোমকলে পর পর তিনটি কন্যাসন্তান হওয়ায় মেনে নিতে পারেনি গুণধর বাবা। তাই, তিনমাসের শিশুকে আছাড় মেরে খুন করেছে সে। মর্মান্তিক এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Murshidabad)  

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ডোমকলের ভাতশালার রিন্টু শেখের বিয়ে হয়েছিল ডোমকলের কামুড়দিয়াড়ের বাসিন্দা বেলুয়ারার সঙ্গে। চার বছর আগে তাঁদের প্রথম সন্তান জন্মায় মেয়ে। পরের সন্তানটিও মেয়েই। রিন্টু কেরলে কাজ করেন। মাস তিনেক আগে তৃতীয় কন্যাসন্তানের জন্ম হয়। সেই খবর পাওয়ার পর সপ্তাহখানেক আগে গ্রামে ফিরেছিলেন রিন্টু। রবিবার দুপুরে তিনমাসের শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে, বাড়ির লোকজন দেখেন, ঘরে লেপের তলায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে। সন্তানের মাকে চেপে ধরা হলে তিনি বলতে থাকেন, “মেয়েকে খাটে শুইয়ে আমি দাওয়ায় রান্না করছিলাম। কী হয়েছে, জানি না।” জানা গিয়েছে, রিন্টু তার তিনমাসের সন্তানকে তুলে আছাড় মেরে খুন করেছে। রিন্টুর বাবা সে কথাই বার বার দাবি করেন। তিনি বলেন “তৃতীয়বার মেয়ে হওয়ার পর থেকে ছেলে-বউমার ঝামেলা লেগেই থাকত। ছেলে নিয়মিত নেশা করে। ছেলেই ছোট নাতনিকে খুন করেছে। পুত্রবধূ সব জেনেও ওকে আড়াল করছে।” এর পরেই রিন্টু ও বেলুয়ারা বিবিকে পুলিশ প্রথমে আটক করে। পরে, রিন্টুর বাবা বাবা দবির শেখ নিজের ছেলে ও বউমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পরে দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।

    রিন্টু আগেও এই কাণ্ড করেছিল!

    তিনমাসের কন্যাসন্তানকে আছাড় মেরে ‘খুন’ করাই প্রথম নয়। এর আগে দ্বিতীয় মেয়েকেও খুন করার চেষ্টা করেছিল ডোমকলের ধৃত দম্পতি। বিক্রি করার চেষ্টা করেছিল বড় মেয়েকেও! দম্পতিকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের বয়ান সংগ্রহ করে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। পড়শিদের একাংশের দাবি, রিন্টু মাদকের নেশায় আসক্ত। তার খরচ জোগাতে একবার নিজের বড় মেয়েকে দিল্লি নিয়ে গিয়ে ৮ হাজার টাকার বিনিময়ে বিক্রি করার পরিকল্পনা নিয়েছিল এক মহিলার কাছে। পরিযায়ী শ্রমিক কলোনির লোকেরা তা জেনে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। দ্বিতীয় মেয়েকেও এক বার মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল রিন্টু ও বেলুয়ারার বিরুদ্ধে। সেই কারণে দীর্ঘদিন শয্যাশায়ীও ছিল মেজ মেয়ে।

    পুলিশ প্রশাসনের কী বক্তব্য?

    এ বিষয়ে ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, “রিন্টু নিয়মিত মাদক নিত। চুরির অভিযোগে সে আগে গ্রেফতারও হয়েছে। শুধু কি সংসারে টানাটানি, না এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা জানার চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Railways: ভারতীয় রেলে কোন পদে চাকরির বিজ্ঞপ্তি কবে, প্রকাশিত ২০২৪ সালের ক্যালেন্ডার

    Indian Railways: ভারতীয় রেলে কোন পদে চাকরির বিজ্ঞপ্তি কবে, প্রকাশিত ২০২৪ সালের ক্যালেন্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: এই মুহূর্তে যাঁরা একটি চাকরির চেষ্টায় আছেন, তাঁদের সকলের জন্য সুখবর এনে দিল ভারতীয় রেল (Indian Railways)। চলতি বছরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা RRB রিক্রুটমেন্টস-এর জন্য একটি বার্ষিক সময়সূচি প্রকাশ করা হয়েছে রেলের তরফে। ২০২৪ সালে সারা বছর ধরেই সেই রিক্রুটমেন্টস নোটিফিকেশন ধাপে ধাপে প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী নিয়োগ সম্পন্ন হবে বলে রেল জানিয়েছে।

    কবে কোন পদে নিয়োগের বিজ্ঞপ্তি? (Indian Railways)

    পূর্ব রেল ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের রিক্রুটমেন্ট নোটিফিকেশনের জন্য চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। টেকনিশিয়ানস পদের রিক্রুটমেন্ট নোটিফিকেশনের জন্য এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে চারটি আলাদা ক্যাটিগরিতে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ করা হবে। যেমন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটিগরিস, যেটা সপ্তম পে কমিশনের লেভেল ফোর, লেভেল ফাইভ এবং লেভেল সিক্স-এ রিক্রুটমেন্ট করা হবে। আন্ডারগ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটিগরিস থাকছে। সেখানে লেভেল টু এবং লেভেল থ্রি-তে রিক্রুটমেন্ট করা হবে। এছাড়াও, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল ক্যাটিগরির জন্যও রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ হবে। এছাড়াও অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে লেভেল ওয়ান ছাড়াও মিনিস্ট্রিয়াল ও আইসোলেটেড ক্যাটিগরিস পদ্গুলির জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ (Indian Railways) করার পরিকল্পনা রয়েছে।

    প্রতারণা নিয়ে সতর্কতা (Indian Railways)

    রেলের চাকরি নিয়ে প্রায়শই নানা অভিযোগ শোনা যায়। চাকরির লোভ দেখিয়ে প্রতারণার ঘটনায় অনেকেই লক্ষ লক্ষ টাকা খুইয়ে বসেন। এই বিষয়েও সতর্ক করেছে রেল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট রেলওয়েতে (Indian Railways) চাকরির জন্য আপিল করতে চান, তাঁরা অফিসিয়াল RRB ওয়েবসাইটগুলিতে খোঁজ রাখুন। দয়া করে কোনও জাল চাকরিচক্রের দ্বারা প্রতারিত হবেন না। মনে রাখবেন, রেলওয়েতে চাকরি শুধুমাত্র RRB এবং RRC এর মাধ্যমে জারি করা রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মাধ্যমে পাওয়া যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Banana: ছেলের বুদ্ধি খুলছে না? একেবারে ছোট্ট থেকেই নিয়মিত কলা খাওয়ানো অভ্যাস করুন

    Banana: ছেলের বুদ্ধি খুলছে না? একেবারে ছোট্ট থেকেই নিয়মিত কলা খাওয়ানো অভ্যাস করুন

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    শিশুর জন্মের পরের প্রথম ছ’মাসে শুধুই মায়ের দুধ খাওয়ানো হয়। কিন্তু তারপরেই ধীরে ধীরে শক্ত খাবার দেওয়া হয়। ভাতের পাশাপাশি‌ যেসব ফল নিয়মিত শিশুকে দেওয়া হয়, তার মধ্যে রয়েছে কলা। অধিকাংশ মায়েরাই শিশুকে নিয়মিত কলা (Banana) খাওয়ান। বিশেষত শিশুর সাত-আট মাস বয়স থেকেই কলা দেওয়া হয়। কিন্তু নিয়মিত কলা খেলে কী হতে পারে? কী বলছেন চিকিৎসকেরা! 

    শরীরে কী প্রভাব পড়ে? (Banana) 

    শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, কলা হজমে খুব সাহায্য করে। শিশুরা প্রথম শক্ত খাবার খেতে শিখলে হজমের গোলমাল হতে পারে। অনেক শিশুই হজমের সমস্যায় ভোগে। পেটের সমস্যাও দেখা দেয়। ফলে, এই ছয়-সাত মাস বয়সে কলা খাওয়ালে শিশুদের হজম শক্তি বাড়ে। কলাতে ফাইবার থাকে। তাই হজমে বিশেষ সাহায্য করে। পাশপাশি‌ অনেকক্ষণ পেট ভরা থাকে। 
    শিশুরা অধিকাংশ সময়েই খুব ছোটাছুটি করে। ফলে তাদের বাড়তি এনার্জি জরুরি।‌ কলায় থাকে ম্যাঙ্গানিজ, বায়োটিন, পটাশিয়াম। এগুলি শরীরে শক্তি জোগাতে সাহায্য করে। এছাড়া এনার্জিও জোগান দেয়। নিয়মিত কলা খেলে শিশুদের সহজেই ক্লান্তি দূর হবে। এমনই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। 
    কলাতে ভিটামিন এ থাকে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শিশুদের চোখের জন্য কলা খুব উপকারী। তাই দৃষ্টিশক্তি বজায় রাখতে নিয়মিত কলা খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন তাঁরা। তাছাড়া, কলায় প্রচুর ক্যালসিয়াম রয়েছে। নিয়মিত কলা (Banana) খেলে শিশুদের হাড় শক্ত হবে। 

    মস্তিষ্কের কার্যক্ষমতা (Banana) 

    শিশুরোগ চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, কলা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে বিশেষ‌ সাহায্য করে। তাই নিয়মিত শিশুদের কলা খাওয়ালে বুদ্ধির বিকাশ হয়। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, কলায় পটাশিয়াম থাকে। পটাশিয়াম মস্তিষ্কের রক্ত সঞ্চালনে বিশেষ সাহায্য করে। ঠিকমতো রক্ত সঞ্চালন হলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। 
    কলায় থাকে আয়রন। তাই হিমোগ্লোবিন তৈরিতে ও রক্তাল্পতা রুখতে কলা নিয়মিত খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, মেয়েরা রক্তাল্পতায় বেশি‌ ভোগে। যার জেরে পরবর্তী জীবনে নানান সমস্যাও দেখা যায়।‌ তাই ছোট থেকেই নিয়মিত কলা (Banana) খেলে রক্তাল্পতার সমস্যা কমবে। 
    তাছাড়া কলা‌ কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। 

    তাই চিকিৎসকদের পরামর্শ, শক্ত খাবার দেওয়া শুরু করলেই নিয়মিত শিশুদের কলা খাওয়ানো উচিত। কলার একাধিক পুষ্টিগুণ রয়েছে। তাই নিয়মিত কলা খেলে শরীর সুস্থ থাকবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Durgapur: ‘কাটমানির বিনিময়ে হচ্ছে নিয়োগ’, তৃণমূল নেতাদের দিকে আঙুল তুললেন ব্লক সভাপতি

    Durgapur: ‘কাটমানির বিনিময়ে হচ্ছে নিয়োগ’, তৃণমূল নেতাদের দিকে আঙুল তুললেন ব্লক সভাপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে রবিবার দুর্গাপুরের (Durgapur) অন্ডাল বিমানবন্দরের প্রবেশপথের পাশে সমাবেশ করল তৃণমূল শ্রমিক সংগঠন। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, কালোবরণ মণ্ডল, কাঞ্চন বন্দ্যোপাধ্যায়, কৌশিক মণ্ডল সহ অন্যরা। সেই সভায় তৃণমূলের একাংশ কাটমানির বিনিময়ে নিয়োগ করছে বলে সরব হন ব্লক নেতৃত্ব। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসে।

    কাটমানির বিনিময়ে নিয়োগ করছে তৃণমূল! (Durgapur)

    তৃণমূলের ব্লক সভাপতি তথা শ্রমিক নেতা কালোবরণ মণ্ডল বলেন, দুর্গাপুর-ফরিদপুর ব্লক (Durgapur) ও অন্ডাল ব্লকের একাধিক মৌজার জমি অধিগ্রহণ করেই অন্ডাল বিমানবন্দর তৈরি হয়েছে। কিন্তু বিমানবন্দরে স্থানীয়দের কর্মসংস্থান সেভাবে হয়নি। কর্তৃপক্ষ নিজের ইচ্ছেমতো বাইরে থেকে লোক এনে কাজে নিয়োগ করেছে। আগামী দিনে এই জিনিস আর মানা হবে না, নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে। কাজের ক্ষেত্রে উক্ত দুটি ব্লকের বেকার যুবক, যুবতীদের নিয়োগের দাবিতে সংগঠন কাজ করবে বলে জানান কালোবরণবাবু। পাশাপাশি কালোবাবু বলেন, একশ্রেণির নেতা কাটমানির বিনিময়ে এই প্রজেক্টে বাইরে থেকে লোক এনে নিয়োগ করছেন। নিজেদের পকেট ভরছেন। মঞ্চে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটকের সামনে কালোবরণ মণ্ডল নাম না করেই দলের এক শ্রেণির নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন, একথা বলার অপেক্ষা রাখে না। তিনি বলেন, দলের জেলা নেতৃত্বদের এই বিষয়ে হস্তক্ষেপ করা প্রয়োজন, না হলে আগামী দিনে এই বিমান বন্দর এলাকায় সামগ্রিকভাবে আন্দোলন হবে।

    শ্রমিক সংগঠনের জেলা সভাপতি কী বললেন?

    অভিজিৎবাবু বলেন, বিমানবন্দরে তৃণমূলের শ্রমিক সংগঠন থাকলেও তা সক্রিয় নয়। সংগঠনকে সক্রিয় করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্রুত নতুন কমিটি গঠন করা হবে। সেই কমিটির নেতৃত্বেই সংগঠন শ্রমিক স্বার্থের কাজ করবে। আগামী দিনে বিমানবন্দর এলাকায় অনুসারী শিল্পে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কর্মী নিয়োগ ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে সেই বিষয়ে সংগঠনকে নজর দেওয়ার পরামর্শ দেন অভিজিৎবাবু।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panihati: বৈঠকে ফের চেয়ারম্যানকে সরানোর দাবি, পানিহাটিতে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে

    Panihati: বৈঠকে ফের চেয়ারম্যানকে সরানোর দাবি, পানিহাটিতে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: পানিহাটি (Panihati) পুরসভার চেয়ারম্যান মলয় রায়কে সরাতে তৎপর কাউন্সিলরদের একাংশ। দলীয় মিটিংয়ে কাউন্সিলরদের একটা বড় অংশ ফের চেয়ারম্যানকে সরানোর দাবি জানান। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলও একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

    চেয়ারম্যানকে সরানোর দাবি উঠল (Panihati)  

    একদিকে ভাগাড় সমস্যা, অন্যদিকে রাস্তাঘাট, নিকাশি, স্বাস্থ্য পরিষেবা সহ দৈনন্দিন পরিষেবা প্রদানে নাজেহাল অবস্থা পানিহাটি (Panihati) পুরসভার। পুর কর্তৃপক্ষের ব্যর্থতার কথা এখন পানিহাটির মানুষের মুখে মুখে ঘুরছে। পুরসভার পরিষেবা অব্যাহত রাখতে রবিবার সোদপুর সরকারি কোয়ার্টারে তৃণমূলের অফিসে দলের ৩৩ জন কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসেন সাংসদ সৌগত রায় এবং বিধায়ক নির্মল ঘোষ। বৈঠকের শুরুতে কাউন্সিলরদের একটা অংশ পানিহাটি পুরসভার বর্তমান চেয়ারম্যান মলয় রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। অভিযোগ করেন, পুরসভা পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন চেয়ারম্যান। চেয়ারম্যান পরিবর্তনের দাবিও তোলেন তাঁরা। যদিও সৌগত রায় তাঁদের থামিয়ে দেন। সাংসদ তাঁদের উদ্দেশে বলেন, চাইলেই চেয়ারম্যান পরিবর্তন করা যায় না। তার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। প্রথমে দলকে সেটা জানাতে হয়। তারপর দল যদি মনে করে তবেই চেয়ারম্যান বদল সম্ভব। তখনই কাউন্সিলরদের তরফে কয়েকজন বলে ওঠেন দু-একদিনের মধ্যেই আমরা সেই চিঠি দলের কাছে পৌঁছে দেব। তাঁকে সামনে বসিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে দলের কাউন্সিলরদের একের পর এক উক্তিতে স্বভাবতই অস্বস্তিতে পড়েন চেয়ারম্যান। পরিস্থিতি বেগতিক বুঝে কাউন্সিলরদের বিরত করেন বিধায়ক নির্মল ঘোষ। এরপরই পুরসভা পরিচালনার ক্ষেত্রে একটি কমিটি গঠনের প্রস্তাব এদিনের বৈঠক থেকে উঠে আসে।

    নতুন কমিটি গঠন করা হয়েছে

    নতুন কমিটিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পাঁচ সিআইসি সদস্য সহ দলের দুই কাউন্সিলর প্রবীর ভট্টাচার্য এবং সম্রাট চক্রবর্তী রয়েছেন। এই দুজন আবার পানিহাটি (Panihati) শহর তৃণমূলের সভাপতি। দলীয় স্তরে ওই কমিটির তালিকা শীঘ্রই সাংসদ এবং বিধায়কের কাছে জমা দিতে বলা হয়েছে চেয়ারম্যানকে। নির্মল ঘোষ বলেন,  ‘পুরসভা যাতে ঠিকঠাকভাবে চলে তা নিয়ে এদিন আলোচনা হয়েছে। ভাগাড়, রাস্তাঘাট সহ একাধিক ইস্যু এদিন আলোচিত হয়েছে। চেয়ারম্যানের শারীরিক সমস্যার কারণে কাজ পরিচালনায় একটু সমস্যা হচ্ছে। তাই চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর পছন্দ মতো কয়েকজনকে নিয়ে একটি কমিটি করার। ওই কমিটির তালিকা শীঘ্রই দিতে বলা হয়েছে। কমিটির সদস্যদের সাথে আলোচনা করেই কাজ করতে বলা হয়েছে। যাতে পুরবাসী কোনও পরিষেবা থেকে বঞ্চিত না হন’। 

    বৈঠকের বিষয়ে জানেন না দলের জেলা সভাপতি

    চেয়ারম্যান মলয় রায় বলেন, ‘কিছু বিষয় নিয়ে নিশ্চিত আলোচনা হয়েছে। এটা দলের ভিতরের বিষয়। বাইরে কিছু বলব না’। তবে দলের ব্যাপার হলেও রবিবারের বৈঠকের বিষয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তাপস রায়কে বিষয়টি না জানানোয় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এদিনের বৈঠকের বিষয়ে আমি কিছু জানি না। দলীয় ব্যাপারে  দলের জেলা সভাপতিকে নিশ্চিতভাবে জানানো উচিত ছিল। সৌগত রায়, নির্মল ঘোষ আমাকে কিছু জানাননি’।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ উদ্ধার, তদন্তে গিয়ে মার খেল পুলিশ

    South 24 Parganas: নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ উদ্ধার, তদন্তে গিয়ে মার খেল পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের আক্রান্ত হল পুলিশ। নদিয়া, পূর্ব মেদিনীপুরের পর এবার দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas)। এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর মহামায়াতলায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গেলে আক্রান্ত হয় পুলিশ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (South 24 Parganas)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম অপ্রতিম দাস। তিনি দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বারুইপুরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এলাকায় মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন তিনি। ১ ফেব্রুয়ারি অপ্রতিম বাড়ির পাশেই একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। রাতের খাওয়া-দাওয়া সেরে কয়েকজনের সঙ্গে গল্পগুজব করছিলেন। তারপর বাথরুম পেয়েছে বলে তিনি নীচে নেমে আসেন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি বলে এলাকার বাসিন্দা এবং পরিবারের বক্তব্য। অপ্রতিমকে খুঁজে না পেয়ে নরেন্দ্রপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। তাঁর মোবাইল ফোন থাকলেও বৃহস্পতিবার রাত থেকেই সেটি সুইচ অফ ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, পুলিশ তদন্তে গাফিলতি করেছে। রবিবার দুপুরে বাড়ির কাছাকাছি একটি জলাশয়ে তাঁর দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ এলে তাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশের উপর হামলার অভিযোগও ওঠে। এলাকার পুরুষ ও মহিলারা পুলিশ কর্মীদের মারধর করেন বলে অভিযোগ। পরে, খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। আগামীকাল দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

    পুলিশ-প্রশাসনের কী বক্তব্য?

    জেলা পুলিশের এক আধিকারিক বলেন, পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ দায়েরের পরই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এলাকায় গিয়ে তদন্তের পাশাপাশি আশেপাশের বিভিন্ন থানাতেও জানানো হয়। এছাড়া রাজ্য পুলিশের যে মিসিং পোর্টাল রয়েছে, সেখানেও তথ্য-ছবি সহ দেওয়া হয়েছিল। তাই, গাফিলতির অভিযোগ ঠিক নয়।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Under 19 World Cup: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান? কীভাবে সম্ভব

    Under 19 World Cup: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান? কীভাবে সম্ভব

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপার সিক্সের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ভারত। ৪ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে ভারতের যুব দল। তারা নেট রান-রেটের নিরিখে পাকিস্তানকে পিছনে ফেলে সুপার সিক্সের এক নম্বর গ্রুপের শীর্ষে থাকে। ভারতের নেট রান-রেট +৩.১৫৫। সেমিফাইনালে ভারতের সামনে দুই নম্বর গ্রুপের দ্বিতীয় দল দক্ষিণ আফ্রিকা।  সুপার সিক্সের এক নম্বর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠায় পাকিস্তানকে শেষ চারের লড়াইয়ে নামতে হবে অন্য গ্রুপের এক নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

    শেষ চারের লড়াই

    অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের সামনে আয়োজক দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানো সহজ নয়। তবে যুব বিশ্বকাপের আসরে দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ লিগের চার পয়েন্ট সঙ্গে নিয়ে চলতি যুব বিশ্বকাপের সুপার সিক্সে ওঠে ভারত। তারা সুপার সিক্স রাউন্ডে নিজেদের ২টি ম্যাচেই জয় তুলে নেয়। টুর্নামেন্টে এখনও অপরাজেয় ভারত। আর দুটো ধাপ পেরোতে পারলেই ট্রফি জয়ের স্বাদ পাবে ভারত। 

    টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে পাকিস্তান। ভারত ও পাকিস্তান নিজেদের সেমিফাইনাল জিতলে ফাইনালে হবে মহারণ। যার অপেক্ষায় গোটা ক্রিকেট দুনিয়া। রবিবার, টান টান ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে সেই আশা আরও বাড়িয়ে দিয়েছে তারা। বাইশ গজে যে কোনও ফরম্যাটে যে কোনও পর্যায় ভারত-পাক ম্যাচ বিশেষ গুরুত্ব বহন করে। তবে ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া পড়লেও লড়াই জমে যাবে। তখন রোহিতদের বদলা নিতে হবে উদয়দের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: মমতা বিমানবন্দর যাবেন, কৈখালিতে বন্ধ মেট্রোর কাজ! সরব শুভেন্দু

    Suvendu Adhikari: মমতা বিমানবন্দর যাবেন, কৈখালিতে বন্ধ মেট্রোর কাজ! সরব শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার দিল্লির উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত একটি বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী ভিআইপি রোড ধরে বিমানবন্দরে পৌঁছাবেন। তাই সোমবার এবং ফেরার দিন মঙ্গলবার কৈখালির কাছে মেট্রো রেলের কাজ বন্ধ রাখতে চেয়ে বিধাননগর পুলিশ হাইওয়ে ডিভিশনকে ইতিমধ্যে চিঠি দিয়েছে। ওই চিঠি অনুযায়ী বিধাননগর পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর বারোটা থেকে মঙ্গলবার দুপুর দুটো পর্যন্ত ওই এলাকায় মেট্রো রেলের নির্মাণকাজ বন্ধ রাখা হোক। এ নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    সরব শুভেন্দু

    পুলিশের ওই একপাতা সরকারি চিঠিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি একাধিক প্রশ্নও তুলেছেন। শুভেন্দু (Suvendu Adhikari) লিখেছেন, এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো অরেঞ্জ লাইনের কাজ কিছুদিন ধরেই চলছে। ভিআইপি রোডের উপর কৈখালির কাছে মেট্রোর কাজও কিছুদিন ধরেই চলছে। ওই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলে। আমার বিধাননগর পুলিশের কাছে দুটি প্রশ্ন রয়েছে—

    ১) যদি নির্মাণকাজ এতটাই ঝুঁকিপূর্ণ হয়, তবে পাবলিকের সুরক্ষার জন্য আপনাদের ট্রাফিক বিভাগ এর আগে কেন পদক্ষেপ নেয়নি। এই বিপজ্জনক জায়গা দিয়ে কেন যেতে দেওয়া হয় সাধারণ মানুষকে? তবে কি সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টি আপনাদের মধ্যে পড়ে না?

    ২) অথবা মেট্রোর কাজ সাময়িক স্থগিত রেখে আপনি কি মুখ্যমন্ত্রীর ইগো নিয়েই বার্তা দিলেন? যখন হীরক রানি যান তখন সকলকে থামতে হয়…

    সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে পুলিশ উদ্বিগ্ন নয়

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও জানিয়েছেন, দিনের পর দিন মেট্রোর কাজ চলছে ওই রাস্তায়। হাজার হাজার গাড়ি তার পাশ দিয়ে যাতায়াত করে। সেনিয়ে উদ্বিগ্ন নয় মমতা পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rajya Sabha Election: বাংলা থেকে রাজ্যসভায় প্রার্থী কে? দিল্লিতে আজ ‘শাহি’ বৈঠকে সুকান্ত-শুভেন্দুরা

    Rajya Sabha Election: বাংলা থেকে রাজ্যসভায় প্রার্থী কে? দিল্লিতে আজ ‘শাহি’ বৈঠকে সুকান্ত-শুভেন্দুরা

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগেই রয়েছে রাজ্যসভার নির্বাচন। বাংলায় পাঁচটি আসনে রাজ্যসভার নির্বাচন হবে। এর মধ্যে একটি আসন অঙ্কের হিসাবে বিজেপির পাওয়ার কথা। সেই আসনের জন্য রাজ্য বিজেপির তরফে চারটি নাম ঠিক করা হয়েছে। শর্টলিস্ট সেই চারজনের নাম থেকে চূড়ান্ত প্রার্থী বেছে নিতেই আজ, সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

    কখন হবে বৈঠক

    রবিবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই সফর নিয়ে আগাম কিছু না জানালেও বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতেই দিল্লি যাত্রা শুভেন্দুর। বিজেপি সূত্রে খবর, লোকসভায় বাজেট অধিবেশনের ফাঁকেই শাহের সঙ্গে বৈঠক হতে পারে শুভেন্দুর। রবিবারই রাজ্যের তরফে কয়েকটি নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। সেই সব নিয়েই শুভেন্দুর সঙ্গে শাহের আলোচনা হতে পারে। তবে কখন সেই বৈঠক হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সোমবার সকালে দিল্লি পৌঁছবেন।

    আরও পড়ুন: উদ্বোধনের মুখে আবু ধাবির প্রথম মন্দির, মার্বেল গিয়েছে রাজস্থান থেকে

    অরাজনৈতিক ব্যক্তিত্বই পছন্দ

    বাংলা থেকে কাকে রাজ্যসভায় পাঠাবে বিজেপি, তা ঠিক করতে শনিবার সল্টলেকের রাজ্য দফতরে বৈঠক করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের দুই সাধারণ সম্পাদক (সাংগঠনিক)। বিজেপির একটি সূত্রের দাবি, অরাজনৈতিক কোনও ব্যক্তিত্বকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠাতে চলেছে দল। এই প্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধুকারী বলেন, ‘আমরা নিয়ম মেনে নাম বাছাই করেছি। দিল্লির নেতারা তা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’ 

    নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের ১৫টি রাজ্যের ৫৬টি আসনে ভোট হবে। এর মধ্যে ১৩টি রাজ্যের ৫০ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে ২ এপ্রিল। বাকি দু’রাজ্যে ৬ সাংসদের মেয়াদ শেষ হচ্ছে ৩ এপ্রিল।  রাজ্যসভা ভোটের বিজ্ঞপ্তি আগামী ৮ তারিখ প্রকাশিত হতে চলেছে বলে সূত্রের খবর। বিজেপি ঠিক করেছে ৭ তারিখের মধ্যেই তারা দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Somashekhar Bhat: কর্নাটকের বর্ষীয়ান জনসঙ্ঘ নেতা তথা স্বয়ংসেবক সোমশেখর ভাটের জীবনাবসান

    Somashekhar Bhat: কর্নাটকের বর্ষীয়ান জনসঙ্ঘ নেতা তথা স্বয়ংসেবক সোমশেখর ভাটের জীবনাবসান

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেতা কর্নাটকের সোমশেখর ভাট (Somashekhar Bhat) প্রয়াত হয়েছেন রবিবার ৪ ফেব্রুয়ারি। রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর প্রয়াণে একটি যুগের অবসান হল। মূলত কর্নাটকের উডুপির এই নেতা অসংখ্য গুরুত্বপূর্ণ কাজের নজির রেখে গিয়েছেন পুরো সঙ্ঘ পরিবারে। জরুরি অবস্থার অত্যন্ত কঠিন সময়ে তিনি দলকে নেতৃত্ব দেন।

    সমাজ মাধ্যমের পাতা ভরে উঠেছে শোকবার্তায়

    তাঁর প্রয়াণের খবর সামনে আসতেই সমাজ মাধ্যমের পাতা ভরে ওঠে শোকবার্তায় এবং তাঁর (Somashekhar Bhat) প্রতি শ্রদ্ধা নিবেদনে। 

    সোমশেখর ভাটের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে।

    প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সোমশেখর ভাট

    ২০২০ সালের ২৫ এপ্রিল নরেন্দ্র মোদির সঙ্গে সোমশেখর ভাটের ৬ মিনিটের কথোপকথন সামনে আসে। প্রধানমন্ত্রী সোমশেখর ভাটের স্বাস্থ্য সম্পর্কে জানতে চান। দেশের প্রতি তাঁর কাজকেও সম্মান জানান প্রধানমন্ত্রী। ওই কথোপকথনের সময় সোমশেখর ভাট প্রধানমন্ত্রীকে জানান যে জনসঙ্ঘ উডুপি পুরসভায় ক্ষমতায় এসেছিল ১৯৬৮ সালে ভিএস আচার্যের নেতৃত্বে। সোমশেখর ভাট (Somashekhar Bhat) নিজেও ওই পুরসভার পুরপিতা ছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share