Tag: Madhyom

Madhyom

  • Sukanta Majumdar: ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলব, চম্পাই ব্যানার্জি খুঁজে রাখতে’’, মমতাকে কটাক্ষ সুকান্তর

    Sukanta Majumdar: ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলব, চম্পাই ব্যানার্জি খুঁজে রাখতে’’, মমতাকে কটাক্ষ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার রাতেই গ্রেফতার হন হেমন্ত সোরেন। বাড়িতে টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির ঠিক আগে মুখ্যমন্ত্রী পদে তিনি ইস্তফা দেন রাজভবনে গিয়ে। নতুন মুখ্যমন্ত্রী হন চম্পাই সোরেন। ঝাড়খণ্ডের রাজনীতির এমন পট পরিবর্তনের সময়ে, বৃহস্পতিবার সুর চড়ালেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এনিয়ে সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কটাক্ষ, ‘‘সেই জন্য আমিও বলব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, চম্পাই ব্যানার্জি খুঁজে রাখতে।’’ তিনি আরও বলেন, ‘‘হেমন্ত সোরেনের গ্রেফতারি আশা করি কিছু লোকের চোখ খুলে দিয়েছে। মুখ্যমন্ত্রী হয়েও একজন গ্রেফতার হতে পারেন।’’ প্রসঙ্গত, বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুরের সভা থেকে মন্তব্য করেন তাঁকে গ্রেফতার করলে জেল ফুটো করে বেরিয়ে আসবেন তিনি।

    মুখ্যমন্ত্রীর পরিবারের একাধিক সদস্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রেডারে

    প্রসঙ্গত, হেমন্ত সোরেনের গ্রেফতারির আশঙ্কা তখন সেদিন থেকেই শুরু হয়, যেদিন ইডি আধিকারিকরা তাঁর বহুমূল্যের গাড়িটি বাজেয়াপ্ত করেন। দিল্লিতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয় হেমন্তর বাড়িতে। সেসময় বেপাত্তা হয়ে যান হেমন্ত। তখন থেকেই জল্পনা রটে নতুন মুখ্যমন্ত্রী অন্য কেউ হবেন ঝাড়খণ্ডে। জল্পনা পরবর্তীকালে সত্যিও হয়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর মতোই একাধিক দুর্নীতিতে  বর্তমানে নাম জড়িয়েছে কালীঘাটের বন্দ্য়োপাধ্যায় পরিবারেরও। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডসের পরিচালক হিসাবে ইডি তলব পেয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই ও বৌদি। আবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীও বারবার ডাক পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। এখন দেখার পশ্চিমবঙ্গের তদন্ত আগামী দিনে কোন পথে যায়।

    বিরসা মুণ্ডা সেন্ট্রাল জেলে হেমন্ত

    প্রসঙ্গত, টানা (Hemant Soren) সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বুধবার রাতে গ্রেফতার করা হয় হেমন্তকে। তার আগে দলীয় বিধায়ক ও নেতাদের সঙ্গে বৈঠক করেন হেমন্ত। গ্রেফতারির আঁচ পেয়েই ইস্তফা দেন মুখ্যমন্ত্রী পদে। হেমন্তকে পাঠানো হয়েছে বিরসা মুণ্ডা সেন্ট্রাল জেলে। আদালত থেকে যখন তাঁকে জেলে নিয়ে যাওয়া হয় তখন হেমন্ত সোরেন জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন তাঁর অনুগামীরা। হেমন্ত ছিলেন মহাগটবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী। তিনি গ্রেফতার হতেই হেমন্তের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়কদের উড়িয়ে নিয়ে যাওয়া হল হায়দরাবাদে। এদিন রাতেই তাঁদের নিয়ে যাওয়া হয়েছে হায়দরাবাদে। ঘোড়া কেনাবেচা রুখতেই এই ব্যবস্থা বলে ধারণা রাজনৈতিক মহলের।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: অবশেষে টনক নড়ল পুলিশের! নরেন্দ্রপুরকাণ্ডে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

    South 24 Parganas: অবশেষে টনক নড়ল পুলিশের! নরেন্দ্রপুরকাণ্ডে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুর কাণ্ডে এবার গ্রেফতার হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ দুজন। মূলত স্কুলে তাণ্ডব চালানোর ঘটনায় থানায় এফআইআর করা হয়েছিল। সেই এফআইআরে তাঁর নাম ছিল। ধৃতদের নাম অলোক নাড়ু ও স্কুল পরিচালন কমিটির সদস্য মানিজুর রহমান। অলোকবাবু পঞ্চায়েতের সদস্য। বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা প্রবীর সর্দার ওরফে ছোটন, যাঁকে ওই হামলার ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছিল। মাধ্যমিক পরীক্ষার আগের দিন চারজনকে গ্রেফতার করা হয়েছে। নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক নিগ্রহের ঘটনায় সব মিলিয়ে মোট আটজনকে গ্রেফতার করল পুলিশ।

    প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরব হয়েছিলেন আক্রান্ত শিক্ষকরা (South 24 Parganas)

    দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুরের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আক্রান্ত শিক্ষকরা অভিযোগ করেছিলেন, প্রধান শিক্ষক দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে। তাই, বহিরাগতদের দিয়ে স্কুলে তাণ্ডব চালানো হয়। এরপরই নড়েচ়ড়ে বসে শিক্ষা পর্ষদ। কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। এমনকী রাজ্যপালও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছিলেন, নিয়ম মেনে গ্রেফতার হবে। তবে, কয়েকদিন দেখার পর প্রয়োজনে আমি এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করব। যদিও তারপরই পুলিশও নড়েচড়ে বসে। গ্রেফতার করা হয় একের পর এক অভিযুক্তকে। যদিও এখনও অধরা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ ও এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা তথা যুব সভাপতি আকবর আলি খান। মাধ্যমিক পরীক্ষার আগে অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিল আদালত। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ২৮ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি মোট চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার বিষ্ণুপুর ও নরেন্দ্রপুর এলাকার দুই পৃথক জায়গা থেকে শিক্ষক নিগ্রহে গ্রেফতার হন প্রবীর সর্দার ও অসীম ইশ্বর। আর ভোর রাতে পুলিশের জালে আরও দুজন।

    মামলা গড়িয়েছিল হাইকোর্টে

    ২৭ জানুয়ারি নরেন্দ্রপুর স্কুলে হামলা চালানোর ঘটনার পরপরই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে ইতিমধ্যেই প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষায় কে সুপারভাইজার হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। স্কুলের শিক্ষক শিবনাথ চাটুইকে সুপারভাইজার হিসেবে নিযুক্ত করার কথা আদালতে জানিয়ে দেয় পর্ষদ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nitish Kumar: মোদি সরকারের অন্তর্বর্তী বাজেটকে ‘ইতিবাচক’ আখ্যা দিলেন নীতীশ কুমার

    Nitish Kumar: মোদি সরকারের অন্তর্বর্তী বাজেটকে ‘ইতিবাচক’ আখ্যা দিলেন নীতীশ কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল বৃহস্পতিবারই সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছে মোদি সরকার। আর এ নিয়েই প্রশংসা শোনা গেল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) কন্ঠে। তিনি এই বাজেটকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, রবিবারই আরজেডি জোট ছেড়ে এনডিএ শিবিরে ভিড়েছেন নীতীশ। তারপরেই মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট ছিল এদিন।

    নীতীশের ট্যুইট

    বিহারের মুখ্যমন্ত্রী (Nitish Kumar) এদিন নিজের এক্স হ্যান্ডেলে অন্তর্বর্তী বাজেটের নানা বিষয় তুলে ধরেন এবং সবদিক থেকে বাজেট ইতিবাচক হয়েছে তাও বলেন। উচ্চশিক্ষায় লোনের পরিমাণ এবং নতুন তিনটে রেলওয়ে ইকোনমিক করিডরের সূচনাকে তিনি প্রশংসা করেন। জানান, এর ফলে দেশের প্রভূত অর্থনৈতিক উন্নতি ঘটবে।

    বাজেটের প্রশংসায় নীতীশ

    মধ্যবিত্ত শ্রেণীর জন্য কেন্দ্র সরকারের স্পেশাল হাউসিং স্কিম বেশ লাভজনক হবে বলে জানিয়েছেন নীতীশ (Nitish Kumar)। পাশাপাশি যাঁরা ভাড়া বাড়িতে থাকেন অথবা বস্তিতে থাকেন তারাও এবার লাভ নিতে পারবেন বলে মত দেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির ফলে গ্রামীণ মানুষদের আরও কর্মসংস্থানের সুযোগ ঘটবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই নির্মলা সীতারমণ সংসদে অন্তবর্তী বাজেট পেশ করেন। কৃষক, মহিলা, যুব এবং গরিবদের দিকে বিশেষ জোর দেওয়া হয় এই বাজেটে।

    আরও পড়ুন: ২ লক্ষ কোটি টাকার হিসেব কোথায়? ক্যাগের রিপোর্ট দেখিয়ে প্রশ্ন সুকান্তর

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Champai Soren: আজই শপথ চম্পাই সোরেনের, ১০ দিনের মধ্যে প্রমাণ করতে হবে সংখ্যাগরিষ্ঠতা

    Champai Soren: আজই শপথ চম্পাই সোরেনের, ১০ দিনের মধ্যে প্রমাণ করতে হবে সংখ্যাগরিষ্ঠতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার চম্পাই সোরেনকে (Champai Soren) সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন এবং তাঁকে শপথ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। জানা গিয়েছে, আজই শপথ নিতে চলেছেন চম্পাই সোরেন। প্রসঙ্গত, হেমন্ত সোরেনের গ্রেফতারির পরেই চম্পাই সোরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হন। এরপরেই সরকার গঠনের জন্য চম্পাই সোরেন (Champai Soren) রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছিলেন।

    কী বলছে ঝাড়খণ্ডের রাজভবন?

    রাজ্যপালের প্রধান সচিব নীতিন মদন কুলকরনি এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে চম্পাই সোরেনকে (Champai Soren) আহ্বান জানানো হয়েছে রাজভবনের তরফ থেকে শপথ গ্রহণ করার জন্য। এরপরে তাঁরাই স্থির করবেন যে কখন তাঁরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন। জানা গিয়েছে, চম্পাই সোরেনকে ১০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে, আস্থা ভোটে তাঁর সরকারের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের জন্য। প্রসঙ্গত কংগ্রেসও এই জোটের অন্যতম শরিক হিসেবে রয়েছে। গতকালের খবর ভেসে যায় যে ৬ জন কংগ্রেস বিধায়ক নিখোঁজ রয়েছেন, তাঁদের সন্ধান পাওয়া যাচ্ছে না। সে সময় প্রশ্ন উঠতে শুরু করে, ঝাড়খন্ড মুক্তি মোর্চার জোট সরকারের কি পতন হবে জোটের নেতারা তাঁদের বিধায়কদের হায়দ্রাবাদের এক হোটেলে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে সময়ে তাদেরকে পাঠানো সম্ভব হয়নি কারণ ঘন কুয়াশায় বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। দু’ঘণ্টা ধরে বিধায়করা এয়ারপোর্টে বসেছিলেন। পরে তাঁরা পুনরায় সার্কিট হাউসে ফিরে আসেন।

    বুধবার গ্রেফতার হন হেমন্ত সোরেন

    প্রসঙ্গত, বুধবার জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দীর্ঘ ৭ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির আগে অবশ্য তিনি রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা করেন। ৪৮ বছর বয়সী নেতা হেমন্ত সোরেন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। এ বিষয়ে আজ শুক্রবারে শুনানি রয়েছে শীর্ষ আদালতে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madhyamik 2024: আজ শুরু হচ্ছে মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধায় উদ্যোগ রেল, মেট্রোর

    Madhyamik 2024: আজ শুরু হচ্ছে মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধায় উদ্যোগ রেল, মেট্রোর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ শুক্রবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2024)। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। জানা গিয়েছে, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৯,২৩,০১৩ জন। এদের মধ্যে পুরুষের সংখ্যা- ৪,০৫,৯৯৪। মহিলা পরীক্ষার্থীদের সংখ্যা ৫,১৭০,১৯ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৬৭৫টি। পরীক্ষার সূচিতেও এসেছে বদল। দুপুর ১১:৪৫ এর বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ৯টা ৪৫ থেকে। তা শেষ হবে ১টা নাগাদ।

    পর্ষদের বিশেষ ব্যবস্থা গ্রহণ

    মাধ্যমিক পরীক্ষার্থীরা (Madhyamik 2024) যে কোনও সমস্য়ায় পড়লে পর্ষদের তরফ থেকে হেল্প নম্বর দেওয়া হয়েছে। বিভিন্ন জোন অনুসারে নম্বরগুলি ভাগ করা হয়েছে। পরীক্ষার্থীরা যোগাযোগ করতে পারবে নিম্নলিখিত নম্বরগুলিতে।

        পর্ষদের কন্ট্রোল রুমের নম্বর: 033-2359-2277, 2321-3844
        উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের নম্বর: 9147135748
        বর্ধমান আঞ্চলিক অফিসের নম্বর: 9147135747
        মেদিনীপুর আঞ্চলিক অফিসের নম্বর : 9147135752

    ভারতীয় রেলের বিশেষ ব্যবস্থা

    মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik 2024) সুবিধার জন্য উদ্যোগ নিল পূর্ব রেল। জানা গিয়েছে, পূর্ব রেলের ২১টি লোকাল ট্রেন বেশ কয়েকটি হল্ট স্টেশনে থামবে পরীক্ষার দিনগুলিতে। সাধারণত এই স্টেশনগুলিতে ট্রেন দাঁড়ায় না, তবে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রেল এমন সিদ্ধান্ত নিল। কয়েকদিন আগেই এনিয়ে বিবৃতি সামনে এসেছে পূর্ব রেলের। রেলের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার দিনগুলিতে শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর সেকশনে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা ও জালালখালি হল্ট স্টেশনে দাঁড়াবে এই ট্রেনগুলি। অন্যদিকে বারাসত-বনগাঁ সেকশনে সানহাটি ও বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে ২১টি লোকাল ট্রেন। আবার মেট্রোতেও বিশেষ পরিষেবার ঘোষণা করা হল। 

    আরও পড়ুুন: বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হল জেএমএম সুপ্রিমো হেমন্তকে

    পরীক্ষার্থীদের সুবিধার্থে এগিয়ে এসেছে কলকাতা মেট্রোও। পরীক্ষার দিনগুলিতে শনিবার সকাল ৮:২০ মিনিট থেকে ৯ টার মধ্যে ৪টি বিশেষ মেট্রো চালানো হবে। আবার দুপুরে ১টা থেকে ২ টোর মধ্যে ৪টি বিশেষ মেট্রো চালানো হবে। দুটি মেট্রোর মাঝখানে কমানো হবে সময়ের ব্যবধানও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ০২/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ০২/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

     

    মেষ

    ১) শুধু শরীর সম্পর্কে আজ আপনাকে একটু সতর্ক থাকতে হবে।

    ২) রোজগার অনেকটাই বাড়বে, নিশ্চিত থাকুন।

    ৩) কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূল থাকছে।
     
    বৃষ
     
    ১) অর্থলাভের পক্ষে দিনটি আপনার ভালোই কাটতে চলেছে।
     
    ২) অপ্রত্যাশিত অর্থলাভের যোগও দেখা যাচ্ছে আজকে।
     
    ৩) বন্ধুদের সঙ্গে দিনটি আনন্দে কাটাবেন।
     
    মিথুন
     
    ১) শারীরিক ও মানসিক উৎকণ্ঠা আজ আপনাকে পোহাতে হবে।
     
    ২) কর্মক্ষেত্রেও থাকবে ঝঞ্ঝাট ও উত্তেজনাপূর্ণ পরিবেশ।
     
    ৩) অর্থলাভের ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন, অন্যদিকে ব্যয়ও বাড়বে।
     
    কর্কট
     
    ১) গৃহে বা বন্ধু স্থানীয় কোনও ব্যক্তির সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা প্রবল রয়েছে।
     
    ২) নিজের কোনও গুণের জন্য সমাজের কাছে সমাদর পাবেন।
     
    ৩) মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বৃদ্ধি হবে আজ।
     
    সিংহ
     
    ১) উল্টোপাল্টা ঝামেলায় জড়িয়ে পড়বেন, এর ফলে মানসিক শান্তি নষ্ট হতে পারে।
     
    ২) শারীরিক দিক থেকেও দিনটি ভালো যাবে না, অস্বস্তি বোধ করবেন কোনও কারণে।
     
    ৩) সতর্ক থাকুন, কারও সাথে অযথা বাদানুবাদ সৃষ্টি হতে পারে।
     
    কন্যা
     
    ১) দিনটা খারাপ ভালো মিশিয়েই কাটবে।
     
    ২) শারীরিক ও মানসিক দিক থেকে অস্বস্তি আজ আপনাকে বয়ে চলতে হবে।
     
    ৩) পূর্ব পরিচিত কোনও ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন পরে সাক্ষাৎলাভ হবে।
     
    তুলা
     
    ১) ছোটখাট ঘটনায় সাময়িক উদ্বেগ হবে, তবে তা ক্ষণস্থায়ী, বাকি দিনটা আনন্দেই কাটবে।
     
    ২) অপ্রত্যাশিতভাবে অর্থলাভের যোগ রয়েছে আজ।
     
    ৩) গৃহে অতিথির আগমন হবে, এর ফলে ব্যয় বৃদ্ধি হবে।
     
    বৃশ্চিক
     
    ১) আর্থিক দিক থেকে দিনটি শুভ।
     
    ২) সতর্ক থাকতে হবে, কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা ও নতুন সমস্যা দেখা দিতে পারে।
     
    ৩) শারীরিক সুখ নষ্ট হবে, কোনও রোগের কারণে।
     
    ধনু
     
    ১) কোনও শুভ প্রচেষ্টার পক্ষে দিনটি মোটেও ভালো নয়, তাই বিরত থাকুন।
     
    ২) আয় ও আর্থিক ক্ষেত্রে কোনও বাধা নেই আজকে।
     
    ৩) বাহ্যিক আনন্দ প্রকাশ পাবে, তবে পুরনো কোনও কারণে মনের দিক থেকে চাপা গুমোট ভাব থাকবে।
     
    মকর
     
    ১) কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা আজকে আপনাকে মোকাবিলা করতে হবে।
     
    ২) শরীর আপনাকে বিপাকে ফেলতে পারে। তবে আয়ের ক্ষেত্রে শুভ দিন।
     
    ৩) তুলনামূলকভাবে ব্যবসায়ীদের আয় বাড়বে।
     
    কুম্ভ
     
    ১) অযথা অর্থ ব্যয় হবে আজকে।
     
    ২) কোনও পূর্ব পরিকল্পনা করে থাকলে তা হঠাৎ বানচাল হওয়ার প্রবল সম্ভাবনা।
     
    ৩) নিজ ভুলে অর্থহানির যোগ রয়েছে।
     
    মীন
     
    ১) পূর্বের কোনও ঘটনার জেরে ফের মানসিক আঘাত পেতে পারেন।
     
    ২) আইন সংক্রান্ত যে কোনও ঝামেলা এড়িয়ে চলুন।
     
    ৩) কর্মক্ষেত্র ও আর্থিক ব্যাপারে আজকের দিনটা ভালোই কাটবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
  • Contai Municipality: শিশিরকে ‘গুরুদেব’ বলার মাশুল! সরল সুবল, কাঁথির চেয়ারম্যান হলেন অখিল পুত্র

    Contai Municipality: শিশিরকে ‘গুরুদেব’ বলার মাশুল! সরল সুবল, কাঁথির চেয়ারম্যান হলেন অখিল পুত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুষ্ঠান মঞ্চে সাংসদ শিশির অধিকারীকে প্রণাম করে ‘রাজনৈতিক গুরু’ বলে আখ্যা দেওয়ায় মাশুল গুনতে হয়েছিল কাঁথি পুরসভার (Contai Municipality) চেয়ারম্যান সুবল মান্নাকে। প্রথমে শোকজ এবং পরে তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। এরপরই তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যান থেকে সরে যান। ওই পদে কে চেয়ারম্যান হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়। মন্ত্রী অখিল গিরির পুত্রকে নিয়ে দলে চর্চা শুরু হয়েছিল। অবশেষে দলের পক্ষ থেকে মন্ত্রী পুত্রের ওপর আস্থা রাখা হয়। নিয়ম মেনে এবার সেই কাঁথি পুরসভার চেয়ারম্যান হলেন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি।

    চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন সুপ্রকাশ (Contai Municipality)

    বৃহস্পতিবার তৃণমূলের ১৬ জন এবং একজন নির্দল কাউন্সিলরের উপস্থিতিতে সুপ্রকাশ গিরিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। কাউন্সিলরদের উপস্থিতিতে এদিন তাঁকে চেয়ারম্যান হিসেবে শপথ বাক্য পাঠ করান কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য। সুপ্রকাশবাবু এতদিন পুরসভার ভাইস চেয়ারম্যানের পদ সামলেচ্ছেন। তবে, তিনি এবার চেয়ারম্যান হওয়ার কারণে ভাইস চেয়ারম্যান পদ খালি হয়ে যায়। দলের নির্দেশ মেনে ওই পদের জন্য ভাইস চেয়ারম্যান হিসেবে কাউন্সিলর নীরঞ্জন মান্নার  নাম ঘোষণা করা হয়। তবে, এদিন তিনি শপথ গ্রহণ করেননি।

    ২২ মাস ৭ দিন চেয়ারম্যান ছিলেন সুবল

    ২০২২ সালে পুরভোটে অধিকারীদের খাসতালুক বলে পরিচিত কাঁথি পুরসভার (Contai Municipality) নির্বাচন হয়। ২১টি ওয়ার্ডের মধ্যে ১৭টিতে জয়ী হয়ে কাঁথি পুরসভায় বোর্ড গঠন করে তৃণমূল। আর বিজেপি ৩টি এবং নির্দল পায় ১টি আসন। দীর্ঘদিনের তৃণমূল কর্মী সুবলবাবু। চেয়ারম্যান হিসেবে বর্ষীয়ান সুবল মান্নার নাম আসে রাজ্য তৃণমূল নেতৃত্বের কাছ থেকেই। চেয়ারম্যান হিসাবে চেয়ারে বসেন সুবলবাবু। চেয়ারম্যান হিসেবে তিনি সেই পদে ২২ মাস ৭ দিন ছিলেন। তবে, সম্প্রতি শিশির অধিকারীকে ‘গুরুদেব’ বলে পা ছুঁয়ে প্রণাম করে অনাস্থা ভোটে সেই পদ খুইয়েছেন তিনি। দলীয় কাউন্সিলররা অনাস্থা আনেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nadia: মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনই পুলিশকে গাছে বেঁধে পেটালেন গ্রামবাসীরা

    Nadia: মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনই পুলিশকে গাছে বেঁধে পেটালেন গ্রামবাসীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর জেলা সফর চলাকালীন তার পুলিশকে গাছে বেঁধে পেটালো এলাকাবাসী। এক কনস্টেবল এবং এক সাব ইনস্পেক্টরকে গাছে বেঁধে রাখেন তাঁরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) ভীমপুর থানার পূর্ব ভাতছালা এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক ধরে নদিয়ার (Nadia) ভীমপুর থানার পূর্ব ভাতছালা এলাকায় দুই পরিবারের মধ্যে একটি জমিকে কেন্দ্র করে বিবাদ চলছিল। এই জমি দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার ওই দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। লাঠি-বাঁশ নিয়ে দুই পক্ষই চড়াও হয়। সংঘর্ষের জেরে বেশ কয়েকজন গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভীমপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই ওই এলাকার মহিলারা ঘিরে ধরেন। পাশাপাশি কর্তব্যরত সাব ইন্সপেক্টর এবং একজন কনস্টেবলকে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখেন তাঁরা। পুলিশের বিরুদ্ধে তাঁদের মূলত অভিযোগ, যারা বেআইনিভাবে জমির দখল নিতে চাইছে তাঁদের হয়ে পুলিশ এলাকায় তান্ডব চালিয়েছে। অবশেষে বিরক্ত হয়ে গ্রামবাসীদের একাংশ পুলিশকে গাছে বেঁধে রেখে বিক্ষোভে ফেটে পড়েন। তবে যখন পুলিশকে গাছে বেঁধে রেখে মারধর করেন এলাকাবাসী, ঠিক তখনই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী জেলা সফরে প্রশাসনিক বৈঠক করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পরবর্তীকালে পৌঁছায় ভীমপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তারাই ওই সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে যায়।

    স্থানীয় বাসিন্দা কী বললেন?

    ওই এলাকার বাসিন্দা অমর দাস বলেন, আমরা সকলেই শুনতে পাই আমাদের জমির একাংশ কেটে নিয়ে অন্যপক্ষ দখল করে নিচ্ছে। আমরা ঘটনাস্থলে গেলে ওরা বিরোধিতা শুরু করে। এরপরেই আচমকা লাঠি বাঁশ নিয়ে আমাদের উপর চড়াও হয়। আমরা কোনও রকমে প্রতিরোধ করে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

    পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি

    এই ঘটনার নিন্দা করতে ছাড়েনি বিজেপি। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা সোমনাথ কর বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা একেবারে তলানিতে চলে গেছে। যেখানে পুলিশ রক্ষাকর্তা হিসেবে কাজ করা উচিত, সেখানে ভোগ কর্তা হিসেবে কাজ করছে। এই ঘটনায় অবিলম্বে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত।।

    আট জন গ্রেফতার

    এই ঘটনা প্রসঙ্গে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার কে অমরনাথ বলেন, জমি সংক্রান্ত বিষয়ে কিছু একটা সমস্যা হয়েছে। পুলিশ যখন তদন্ত করতে যায় পুলিশকে গাছে বেঁধে রাখে তারা। তাদের উদ্ধার করা হয়েছে এবং ঘটনার অভিযোগে আট জনকে গ্রেফতার করা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rahul Gandhi: বীরভূমে ‘ন্যায় যাত্রায়’ আপত্তি পুলিশের, রাহুলের কর্মসূচি ঘিরে সংশয়!

    Rahul Gandhi: বীরভূমে ‘ন্যায় যাত্রায়’ আপত্তি পুলিশের, রাহুলের কর্মসূচি ঘিরে সংশয়!

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ থেকেই রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ করতে বাধা দিয়েছিল মমতার পুলিশ। কোচবিহারে খুলে নেওয়া হয়েছিল মঞ্চ। মালদায় সরকারি গেস্ট হাউসে মধ্যাহ্ন ভোজনের অনুমতি দেয়নি প্রশাসন। এবার দক্ষিণবঙ্গের বীরভূমে রাহুলের সেই ন্যায় যাত্রা কর্মসূচি ধাক্কা খেল। ২ ফেব্রুয়ারি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ঢুকছে বীরভূমে। সে জন্য প্রস্তুতি শুরু করেছে জেলা কংগ্রেস। কিন্তু, ওই দিনই মাধ্যমিক পরীক্ষার জন্য রাহুলের যাত্রার অনুমোদন দিল না মমতার পুলিশ। এই অবস্থায় ২ তারিখ রাহুলের কর্মসূচি নিয়েই সংশয় দেখা দিয়েছে।

    রাহুলের (Rahul Gandhi) “ন্যায় যাত্রায়” আপত্তি পুলিশের

    মুর্শিদাবাদের পর ২ তারিখ রাহুলের (Rahul Gandhi) ন্যায় যাত্রা বীরভূমে ঢোকার কথা। জেলা কংগ্রেস সূত্রের খবর, মুর্শিদাবাদের খড়গ্রাম, এড়োয়ালি, আওগ্রাম, মাঝিপাড়া মোড় হয়ে বীরভূমের তারাপীঠ থানার বুধিগ্রামে তা পৌঁছনোর কথা। ন্যায় যাত্রার অনুমতি চেয়ে সাত দিন আগে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিআইজি, আইজি-র কাছে সমস্ত রকম সহযোগিতা চেয়ে আবেদন জানানো হয়েছিল। ২৯ জানুয়ারি জেলা পুলিশ সুপার এবং রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের কাছে আবেদন জানানো হয়েছে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা সকাল সাড়ে নটা থেকে দুপুর দুটো পর্যন্ত হওয়ার কথা। ওই দিনই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সেই কারণে প্রশাসনের কাছে কংগ্রেসের পক্ষ থেকে শুধুমাত্র র‍্যালির জন্য সমস্ত রকম সহযোগিতার জন্য আবেদন জানানো হয়। রাহুলের সফর ঘিরে সংশয় দেখা দিলেও জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি রাখা হচ্ছে। জেলায় প্রচারও শুরু হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় বিশেষ করে রামপুরহাট শহরের জনবহুল মোড়ে রাহুলের ন্যায় যাত্রার ফ্লেক্স টাঙানো হয়েছে। পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, মাধ্যমিক পরীক্ষার জন্য কোনও রকম সভা বা মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। র‍্যালি হলে মাধ্যমিকের পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাবে কী করে? কংগ্রেসের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। আপত্তির কথা জানানো হয়েছে।

    জেলা কংগ্রেস সভাপতি কী বললেন?

    বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ বলেন, আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ন্যায় যাত্রার বার্তা জনগণের কাছে দিতে চাইছি। প্রশাসনের সঙ্গে কোনও রকম দ্বন্দ্বে আমরা যেতে চাই না। কর্মসূচি অনুযায়ী রাহুল গান্ধী শুধুমাত্র গাড়ি নিয়ে র‍্যালি করবেন। কোথাও কোথাও নেমে হয়তো মানুষের সঙ্গে হাত মেলাবেন। কিন্তু, কোনও পথসভা করার কর্মসূচি নেওয়া হয়নি। মাইকও ব্যবহার হবে না। যাত্রাপথে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের এক কিলোমিটার দূর থেকে কর্মীরা চুপচাপ থেকে কোনও রকম আওয়াজ না করে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে এগিয়ে নিয়ে যাবে।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: নিখোঁজ নাবালিকার দেহ মিলল ঝোপে, মুণ্ড ছোড়া হল বাড়ির ছাদে

    Malda: নিখোঁজ নাবালিকার দেহ মিলল ঝোপে, মুণ্ড ছোড়া হল বাড়ির ছাদে

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে প্রথমে অপহরণ করা হয়। পরে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এরপরই নৃশংসভাবে ১০ বছরের নাবালিকা ছাত্রীকে খুন করার অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার (Malda) ইংরেজবাজার থানার বালুচর এলাকায়। নিখোঁজ হওয়া নাবালিকা স্কুলছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। পরে, এলাকারই একটি বাড়ি থেকে কাটা মুণ্ড উদ্ধার হয়। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Malda)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা মালদার (Malda) একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করত। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী। দুদিন আগে কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে যায় এক প্রতিবেশী। তারপরই তাকে অপহরণ করার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, সনু কেশরি নামে অভিযুক্ত যুবকের একটি গুদাম ঘর রয়েছে। সেখানেই ওই ছাত্রীকে আটকে রাখা হয়। এরপরই সেখানে তার ওপর শারীরীক নির্যাতন চালানো হয়। পরিবারের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়। তারপরও নাবালিকার খোঁজ দিতে পারেনি পুলিশ। পুলিশের হাতে সেই সময় তুলে দেওয়া হয় সিসিটিভি ফুটেজও। সেই ফুটেজের উপর ভিত্তি করে তদন্তে নামে পুলিশ। এরপর বুধবার গভীর রাতে উদ্ধার হয় নাবালিকার মুণ্ডহীন দেহ। মাথা পাওয়া যায় সেই এলাকারই একটি বাড়ির ছাদ থেকে। আর সব থেকে চাঞ্চল্যকর বিষয়, যে বাড়ির ছাদ থেকে মেয়েটির মাথা উদ্ধার হয়েছে, তার নাকের ডগায় পুলিশ লাইন এবং ইংরেজবাজার থানা। গোটা ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই এলাকার লোকজন অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। জিনিসপত্র বাড়ি থেকে ভাঙচুর করে রাস্তায় ছুড়ে ফেলে দেয়। এমনকী ইংরেজবাজার থানায় এসেও বিক্ষোভ দেখানো হয়।

    ফাঁসির দাবিতে সরব এলাকাবাসী

    প্রতিবেশীদের বক্তব্য, অভিযুক্ত যুবক বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর নাবালিকাকে কেন খুন করল? আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তিন মাস পর অভিযুক্ত যুবক জামিন পেয়ে গেলে আমরা প্রশাসনকে ছেড়ে কথা বলব না। আমরা ধৃতের ফাঁসি চাই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share