Tag: Madhyom

Madhyom

  • Karsevak Katwa: উদ্বোধনের মুখে রাম মন্দির, কাটোয়ার করসেবক শোনালেন ১৯৯২ সালের অভিজ্ঞতা

    Karsevak Katwa: উদ্বোধনের মুখে রাম মন্দির, কাটোয়ার করসেবক শোনালেন ১৯৯২ সালের অভিজ্ঞতা

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব বর্ধমানের কাটোয়ার তপন কুমার পাল (৭১) করসেবা (Karsevak Katwa) করতে গিয়েছিলেন অযোধ্যায়। সেটা ছিল ১৯৯২ সাল। ট্রেনে সিট মেলেনি, তাই মেঝেতে শুয়েই তিনি পৌঁছন রাম নগরী। সেসময় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় অযোধ্যায় তারপর থেকে সরযূ দিয়ে অনেক জল গড়িয়েছে। হাতে গোনা আর কয়েকটি দিন, রামলালা ফিরবেন মন্দিরে। ২২ জানুয়ারি মহাসমারোহে উদ্বোধন হবে রাম মন্দিরের। দেশ-বিদেশের অতিথিরা হাজির থাকবেন বহু প্রতীক্ষিত এই মুহূর্তের সাক্ষী থাকতে। তার আগে কাটোয়ার করসেবকের সাক্ষাৎকার দিলেন মাধ্যম-কে।

    কী বলছেন কাটোয়ার করসেবক? 

    কেমন লাগছে আপনার? রাম মন্দিরের (Karsevak Katwa) উদ্বোধন নিয়ে কী মত? প্রতিবেদকের এই প্রশ্ন শুনেই করসেবক তপন কুমার পালের উত্তর, ‘‘আমার দারুণ আনন্দ হচ্ছে, এটা সনাতন ধর্মের পুনর্জাগরণ বলা যেতেই পারে।’’ দিনটিকে কীভাবে পালন করতে চান? ‘‘প্রধানমন্ত্রী যেমনভাবে বলেছেন ঠিক সেভাবেই পালন করার কথা ভাবছি। পাড়া প্রতিবেশীদের সামিল করবো এবং বাড়িতে পঞ্চ প্রদীপও জ্বালাবো।’’

    অযোধ্যায় করসেবা

    কথায় কথায় উঠে এল তাঁর অযোধ্যায় করসেবার কথাও। ভাগ করে নিলেন সেদিনের অভিজ্ঞতা। বললেন, ‘‘কাটোয়া থেকে আমরা ১১-১২ জন গিয়েছিলাম। দুন এক্সপ্রেসে করে গিয়েছিলাম। রিজার্ভ সিট মেলেনি, মনে পড়ে মেঝেতে শুয়েই সেদিন পাড়ি দিয়েছিলাম রাম নগরীতে।’’ করসেবার (Karsevak Katwa) উপলব্ধি ব্যাখা করতে গিয়ে তপন বাবু বললেন, ‘‘এটা আমার জীবনের পরম প্রাপ্তি। এখন আরও ভালো লাগছে যে উদ্দেশ্য নিয়ে আমরা অযোধ্যা গিয়েছিলাম আজ তা পূরণ হতে চলেছে। ১৯৯২ সালের সেই সময় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল অযোধ্যায়। কোনওরকমে ফিরে বর্ধমানে একজায়গায় আত্মগোপন করে ছিলাম। পরে বাড়ি এসেছিলাম। জায়গায় জায়গায় অনেক করসেবক অত্যাচারিত হয়েছিলেন সেদিন। বর্ধমান স্টেশনে আমি নেমে চলে আসার পরেই করসেবকদের ওপর সন্ত্রাস আছড়ে পড়ে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ”সম্প্রীতি মিছিল’ করে হিংসা ছড়ানোর পরিকল্পনা করছেন মমতা’, তোপ সুকান্তর

    Sukanta Majumdar: ”সম্প্রীতি মিছিল’ করে হিংসা ছড়ানোর পরিকল্পনা করছেন মমতা’, তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দির উদ্বোধনের দিনই ‘সম্প্রীতি মিছিল’ করতে চলেছে তৃণমূল। যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই আবহের মধ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ২২ জানুয়ারি ‘সম্প্রীতি মিছিল’ করে হিংসায় উস্কানি দিতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের উচিত হিংসায় উস্কানি দেওয়ার পরিকল্পনাকে ভেস্তে দেওয়া। জানা গিয়েছে, এই মিছিলের জেরে রাজ্যে সম্প্রীতি বিঘ্নিত হতে পারে, এমন দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পদক্ষেপকে অত্যন্ত স্বাভাবিক বলেই মনে করেন বিজেপি-র রাজ্য সভাপতি।

    ‘সম্প্রীতি মিছিল’ করে হিংসা ছড়ানোর পরিকল্পনা (Sukanta Majumdar)

    বুধবার হুগলির ধনেখালিতে বিজেপির রাজ্য চিকিৎসক সেলের কো-কনভেনার ড. অরূপকুমার দাস বাড়িতে আসেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেখানে তিনি বলেন, ২২ জানুয়ারি আপনারা জানেন যে রামমন্দিরের উদ্বোধন হচ্ছে। হিন্দু সমাজ স্বতঃস্ফূর্তভাবে সেদিন মন্দিরে মন্দিরে পুজো করবে। ভগবান রামের আরধানা করবে এবং যে দেবতার মন্দির, তাঁর আরাধনা করবে। এই পরিস্থিতিতে এই মিছিলের ডাক দিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়ে হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছেন। এই হিংসা ছড়ানোর পরিকল্পনা আদালতের উচিত ভেস্তে দেওয়া।

    লাদেনের শেষ পরিণতির মতো খুঁজে পাওয়া যাবে না শাহজাহানকে!

    এ দিন তিনি শেখ শাহজাহান প্রসঙ্গেও মুখ খুলেছেন বিজেপি-র রাজ্য সভাপতি। সুকান্ত (Sukanta Majumdar) বলেন, শেখ শাহজাহানকে ধরতে পারছে না বলাটা ঠিক নয়। আসলে পুলিশ তৃণমূল কংগ্রেসের কথায় এই নাটক করছে।  সত্যের অপলাপ হচ্ছে। বিচারপতি তো আর অত খুলে বলতে পারবেন না। বলা সম্ভবও নয়। পুলিশ জানে শাহজাহান কোথায় লুকিয়ে আছে। দরাদরি চলছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তবে এটা ঠিক একবার যখন ইডির গায়ে হাত দিয়েছে, অত সহজে ছাড় পাবে না। গুহায় লুকিয়ে থেকে লাদেন একসময় অডিয়ো – ভিডিয়ো বার্তা পাঠাত। লাদেনের শেষ পরিণতি কী হয়েছিল সবাই জানে। কোথায় তাকে কবর দেয়া হয়েছিল কেউ জানে না। শেখ শাহজাহানেরও সেই রকমই একটা পরিণতি হবে। খুঁজে পাওয়া যাবে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Afghanistan: নজির রোহিতের, জোড়া সুপার ওভার, আফগানিস্তানকে হারিয়ে বিশ্বরেকর্ড ভারতের 

    India vs Afghanistan: নজির রোহিতের, জোড়া সুপার ওভার, আফগানিস্তানকে হারিয়ে বিশ্বরেকর্ড ভারতের 

    মাধ্যম নিউজ ডেস্ক: ম্যাচ টাই। নাটকীয় ভাবে প্রথম সুপার ওভারও টাই। দ্বিতীয় সুপার ওভারে ম্যাচের ফয়সালা হল। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল ভারত। বুধবার বেঙ্গালুরুতে রোহিত শর্মার দল দ্বিতীয় সুপার ওভারে ১০ রানে হারাল ইব্রাহিম জাদরানদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আন্তর্জাতিক কুড়ি-বিশের মঞ্চে ফর্মে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা। জোড়া নজির গড়লেন তিনি।

    ম্যাচে নাটকীয় মোড়

    বুধবার,  প্রথমে ব্যাট করে ভারত করে ৪ উইকেটে ২১২ রান। জবাবে আফগানদের ইনিংসও শেষ হয় ৬ উইকেটে ২১২ রানে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে আফগানেরা। রোহিত বল তুলে দেন মুকেশ কুমারকে। সফরকারীদের হয়ে ব্যাট করতে নামেন গুলবাদিন নাইব এবং রহমানুল্লাহ গুরবাজ। প্রথম বলেই রান আউট হন নাইব। নামতে হয় মহম্মদ নবিকে। মুকেশের ৬ বলে আফগানেরা করেন ১ উইকেটে ১৬ রান। জবাবে ভারতের হয়ে ব্যাট করতে নামেন যশস্বী জয়সওয়াল এবং রোহিত। ৫ বলের পর পায়ে টান ধরায় উঠে যান রোহিত। মাঠে নামেন রিঙ্কু সিং। আজমতুল্লা ওমরজাইয়ের ৬ বলে ভারতও তোলে ১৬ রান। রোহিত করেন ১৩ রান। ফলে দ্বিতীয় সুপার ওভারে গড়ায় ম্যাচ। এবার প্রথমে ব্যাট করে ভারত। নামেন রোহিত এবং রিঙ্কু। রোহিত ৩ বলে ১১ তোলার পর রিঙ্কু প্রথম বলেই আউট হয়ে যান। পরের বলে আউট হন রোহিতও (১১)। ফলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১২ রান। ব্যাট করতে নামেন নবি এবং গুরবাজ। রোহিত এ বার বল দেন রবি বিষ্ণোইকে। তিনি প্রথম বলেই আউট করেন নবিকে। তৃতীয় বলে গুরবাজকে আউট করে বিষ্ণোই ভারতকে রুদ্ধশ্বাস জয় এনে দেন।

    রোহিতের রেকর্ড

    বেঙ্গালুরুতে ৬৯ বলে ১২১ রানের ইনিংসই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের সর্বোচ্চ রানের ইনিংস। এক আগে তাঁর সর্বোচ্চ রান ছিল ১১৮। বুধবার ২০ ওভারের ক্রিকেটে পঞ্চম শতরান করলেন রোহিত। এ দিনের ইনিংসের পর ভারতের অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রান করার নজির গড়লেন তিনি। টপকে গেলেন কোহলির কীর্তি। ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে কোহলি করেছিলেন ১৫৭০ রান। এ দিন অর্ধশতরান পূর্ণ করার সঙ্গে সঙ্গে কোহলিকে টপকে যান রোহিত। বুধবারের ইনিংসের পর অধিনায়ক হিসাবে ৫৪টি ম্যাচে তাঁর রান হল ১৬৪৮। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি শতরানের মালিকও হলেন রোহিত। তাঁর শতরানের সংখ্যা পাঁচ। তাঁর পরে রয়েছেন  সূর্যকুমার যাদব এবং গ্লেন ম্যাক্সওয়েল। দুজনেরই শতরানের সংখ্যা ৪।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Local Train: এবার তারকেশ্বর লাইনে ট্রেন ছুটবে ঘণ্টায় ১২০ কিমি বেগে, সফল ট্রায়াল রান

    Local Train: এবার তারকেশ্বর লাইনে ট্রেন ছুটবে ঘণ্টায় ১২০ কিমি বেগে, সফল ট্রায়াল রান

    মাধ্যম নিউজ ডেস্ক: তারকেশ্বর লাইনের যাত্রীদের জন্য সুখবর দিল ভারতীয় রেল। এই লাইনে ট্রেনের গতিবেগ অনেকটাই বাড়তে চলেছে। বুধবার তার ট্রায়াল রানও (Local Train) সফল হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, এর ফলে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে এবং যাত্রীদের সময় অনেকটাই বাঁচবে। অফিস টাইমের নিত্যযাত্রীরা এতে খুশি। তবে যাত্রী মহলের একাংশ তারকেশ্বর লাইনে ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর পক্ষে দাবি তুলেছেন।

    পরীক্ষামূলক ট্রেন ছোটে বুধবার

    রেল সূত্রে খবর মিলেছে, বর্তমানে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে শেওড়াফুলি-আরামবাগ লাইনে ছোটে লোকাল ট্রেন (Local Train)। ১৫টি স্টেশন চলতে দিতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা মতো। ভবিষ্যতে এই পথেই ট্রেনের সর্বাধিক গতিবেগ হতে চলেছে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। রেলের তরফে বুধবারই জানানো হয়েছে, পরীক্ষামূলক ভাবে তারকেশ্বর থেকে দুপুর ২টো নাগাদ চার কামরার একটি ট্রেন চালানো হয়েছে। বুধবার ট্রেনটি শেওড়াফুলি পৌঁছয় দুপুর ২টো বেজে ২৭ মিনিটে। অর্থাৎ, মাত্র ২৭ মিনিটে ট্রেনটি অতিক্রম করেছে ৩৪ কিলোমিটার পথ। রেল সূত্রে আরও জানা গিয়েছে, বুধবার ট্রায়াল রানে ট্রেনের সর্বাধিক গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় অন্যদিকে গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। এই হিসাব অনুযায়ী, শেওড়াফুলি-আরামবাগ লাইনের ওই ১৫টি স্টেশন মাত্র এক ঘণ্টায় পাড়ি দেওয়া সম্ভব হবে।

    কী বলছেন শেওড়াফুলির স্টেশন ম্যানেজার

    শেওড়াফুলির স্টেশন ম্যানেজার রাম আধার প্রসাদ বলেন, ‘‘ট্রেনের (Local Train) গতি বাড়লে যাত্রীদের সুবিধা হবে। অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা। এখন ৮০ কিলোমিটার বেগে ট্রেন চলে। ভবিষ্যতে গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আজ তার ট্রায়াল রান হয়েছে। সেটি সফলও হয়েছে। ওই গতিতে ট্রেন কবে থেকে ছুটবে, তা রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা ঠিক করবেন।’’

     

    আরও পড়ুন: আরও চাপে শাহজাহান! বিজেপি কর্মী খুনের মামলার কেস ডায়েরি চাইল হাইকোর্ট

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ১৮/০১/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ১৮/০১/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন।

    ২) ব্যবসায় লাভ-ক্ষতি নিয়ে চিন্তা থাকবে।

    বৃষ

    ১) কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে।

    ২) ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। 

    মিথুন

    ১) বাড়িতে অশান্তির কারণে আপনার সম্মানহানি হতে পারে।

    ২) আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে।

    কর্কট

    ১) আর্থিক টানাপড়েন থাকতে পারে।

    ২) নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি।

    সিংহ

    ১) কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভাল হবে।

    ২) ভ্রমণে সমস্যা বাড়তে পারে, একটু সাবধান থাকুন।

    কন্যা

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) গুরুজনদের সদুপদেশে কর্মে উন্নতি। 

    তুলা

    ১) ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

    ২) নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি। 

    বৃশ্চিক

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি। 

    ধনু

    ১) সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে।

    ২) প্রেমে কষ্ট বাড়তে পারে। 

    মকর

    ১) সব কাজেই সুনাম পেতে পারেন।

    ২) ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। 

    কুম্ভ

    ১) স্ত্রীর কারণে উদ্বেগ দেখা দিতে পারে।

    ২) কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে। 

    মীন

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে।

    ২) গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন। 

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ১৭/০১/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ১৭/০১/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

    ২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    বৃষ

    ১) ভাই-বোনের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ। 

    মিথুন

    ১) কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে।

    ২) উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ। 

    কর্কট

    ১) কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে।

    ২) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

    সিংহ

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

    কন্যা

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে। 

    তুলা

    ১) সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে।

    ২) অপরের উপকার করতে গেলে বিপদ হতে পারে। 

    বৃশ্চিক

    ১) বাতজ রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা।

    ২) কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে। 

    ধনু

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। 

    মকর

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    কুম্ভ

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।

    মীন

    ১) পেটের সমস্যা বাড়তে পারে।

    ২) ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘রাম মন্দিরের প্রতিষ্ঠার দিন নন্দীগ্রামে এক লক্ষ প্রদীপ জ্বলবে’, বললেন শুভেন্দু

    Suvendu Adhikari: ‘রাম মন্দিরের প্রতিষ্ঠার দিন নন্দীগ্রামে এক লক্ষ প্রদীপ জ্বলবে’, বললেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দিরের প্রতিষ্ঠার দিন নন্দীগ্রামে এক লক্ষ প্রদীপ জ্বলবে। মঙ্গলবার নন্দীগ্রামের ১৭ টি এলাকায় ২০ হাজার পরিবারের হাতে এক লক্ষ দীপ দান করা হয়। দীপ দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

    দুর্নীতিবাজদের দলে নেওয়া হবে না, বললেন শুভেন্দু (Suvendu Adhikari)

    সংবাদমাধ্যমে প্রকাশিত পরেশ অধিকারী বিজেপিতে যোগদান প্রসঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ফেক সংবাদ, ভারতীয় জনতা পার্টি এগুলো নিয়ে ভাবছে না। যারা দুর্নীতিবাজ বা যুব সমাজের খাবার কেড়ে নিচ্ছে দল তাদের নেবে না। অন্যান্য রাজনৈতিক দল থেকে কি বিজেপিতে যোগদান করার জন্য আপনার সঙ্গে নেতারা কি যোগাযোগ করছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার সঙ্গে কেউ যোগাযোগ করছে না। আমি জনগনের সঙ্গে কাজ করি। আমার সঙ্গে জনগণের সম্পর্ক, নেতাদের সঙ্গে নয়। কেন এমন কথা বললেন শুভেন্দু। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

    মঞ্চ বেঁধে হল প্রদীপ বিলি!

    সকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন প্রান্তে মঞ্চ বেঁধে এলাকার মানুষের হাতে প্রদীপের বাক্স তুলে দেওয়া হয়। হাজার হাজার মানুষ এদিন প্রদীপ নিয়ে যান। শুভেন্দু (Suvendu Adhikari) উদ্যোগী হয়ে মাটির প্রদীপ তুলে দেন। রাম মন্দিরের উদ্বোধনের দিন সকলকে অকাল দীপাবলি পালনের আবেদন জানান বিরোধী দলনেতা। ট্যুইট করেন তিনি। 

    Hon’ble Prime Minister Shri @narendramodi Ji asked the countrymen to light up Diyas and illuminate our homes with ‘Ram Jyoti’ 🪔 and celebrate Diwali for the homecoming of Ram Lalla, on the auspicious occasion of the Consecration Ceremony of Ram Lalla Idol and Ram Temple… pic.twitter.com/ZIU8w1X7Y4

    শাহজাহান নিয়ে ফের মুখ খুললেন শুভেন্দু

    সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলাকারীর মূল হোতা শেখ শাহজাহান এখনও নিখোঁজ। এই ঘটনায় সাতজনকে কয়েক দফায় পুলিশ গ্রেফতার করতে পারলেও শাহজাহানের হদিশ পায়নি পুলিশ। আর এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। তিনি বলেন,যতক্ষন না তদন্তভার সিবিআই নেয়, ততক্ষণ মমতার আলালের ঘরে দুলালরা ধরা পড়বে না। তাই অবিলম্বে সিবিআই কিংবা এনআইএর হাতে তদন্তভার তুলে দিলে তবেই শাহজাহানরা ধরা পড়বে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: স্ত্রীর দেহ টুকরো টুকরো করে খালে ফেলে থানায় ডায়েরি, আত্মহত্যার নাটক স্বামীর!

    North 24 Parganas: স্ত্রীর দেহ টুকরো টুকরো করে খালে ফেলে থানায় ডায়েরি, আত্মহত্যার নাটক স্বামীর!

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যমগ্রামে দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া! স্ত্রীকে কুপিয়ে টুকরো টুকরো করে খালে ফেলল স্বামী। এখনও পর্যন্ত উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) মধ্যমগ্রামের সেই খাল থেকে মুখের কিছুটা অংশ, হাতের টুকরো উদ্ধার করতে পেরেছে পুলিশ। উদ্ধার হয়েছে গলার নীচ থেকে পেট পর্যন্ত অংশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই মহিলার নাম সায়রা বানু। পরে, থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তাঁর স্বামীও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের নজরবন্দি রয়েছেন তিনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    স্ত্রীর দেহ টুকরো টুকরো করে খালে ফেলে দেওয়া হয় (North 24 Parganas)

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীকে খুন করে টুকরো টুকরো করে কেটে ফেলেন স্বামী। তার পর সেই টুকরো ছড়িয়ে দেন খালের জলে। যাতে কারও সন্দেহ না হয় সে জন্য উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) মধ্যমগ্রাম থানায় লিখিতভাবে স্ত্রীর নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগও জানান বছর ৫৫-এর নুরউদ্দিন মণ্ডল। কিন্তু, শেষ রক্ষা হল না। পুলিশি তদন্ত খানিকটা এগোতেই তদন্তকারীরা বুঝতে পারেন, নুরউদ্দিন নিজেই স্ত্রীকে খুন করেছেন। তার পর দেহকে কয়েক টুকরো করে মধ্যমগ্রাম থানার রোহান্ডার খালের জলে ছড়িয়ে দিয়েছেন। মধ্যমগ্রামের এই ঘটনায় দিল্লির শ্রদ্ধা ওয়ালকার ঘটনার ছায়া দেখছেন অনেকে। ২০২২ সালের ঘটনায় শিউড়ে উঠেছিল দেশ। লিভ ইন পার্টনারের দেহ ৩৫ টুকরো করে তা ফ্রিজে ভরে রেখেছিল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা। তারপর ধীরে ধীরে তা জঙ্গলে ফেলে আসত। সেই একই ঘটনা সাক্ষী থাকল মধ্যমগ্রাম।

    জমি নিয়ে বিবাদেই খুন!

    নুরউদ্দিনের স্বীকারোক্তি অনুসারে তার বাড়ির পাশে রাতেই তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশিতে সায়রা বানুর একাধিক দেহাংশ উদ্ধার হয়েছে। বাকি দেহাংশের খোঁজে তল্লাশি জারি রয়েছে। ওদিকে অভিযুক্ত বর্তমানে বারাসত হাসপাতালেই চিকিৎসাধীন। তাকে নজরবন্দি করে রেখেছেন পুলিশকর্মীরা। হাসপাতাল থেকে ছুটি পেলেই তাঁকে গ্রেফতার করা হবে বলে সূত্রের খবর। নুরউদ্দিনের শ্যালক কালাম সাহেব বলেন, জমি নিয়ে দিদির সঙ্গে জামাইবাবুর ঝামেলা চলছিল। দিদির নামে থাকা জমি জামাইবাবু নিজের নামে করতে চাইছিলেন। সেটা নিয়ে গন্ডগোল চলছিল। তিনদিন ধরে খোঁজ মিলছিল না। পরে, খালের ভিতর থেকে বস্তার মধ্যে দেহের অংশ উদ্ধার হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: সরকারি জমিতে পার্টি অফিস তৈরি করে দাপট দেখাচ্ছে তৃণমূল, ক্ষুব্ধ অভিভাবকরা

    North 24 Parganas: সরকারি জমিতে পার্টি অফিস তৈরি করে দাপট দেখাচ্ছে তৃণমূল, ক্ষুব্ধ অভিভাবকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি জমিতে তৃণমূলের কার্যালয় তৈরির অভিযোগ উঠল। সরকারি জমিতে রয়েছে শিশু শিক্ষা কেন্দ্র। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দত্তপুকুর থানার কদম্বগাছি পঞ্চায়েতের লক্ষ্মীপুল গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, স্কুলের জমি দখল করে কার্যালয় নির্মাণ করছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য শাহাবুদ্দিন সর্দার। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা।

    ঠিক কী অভিযোগ? (North 24 Parganas)  

    উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) লক্ষ্মীপুল শিশুশিক্ষা কেন্দ্রের জমিতে তৃণমূলের কার্যালয় তৈরির ঘটনায় অভিভাবকদের অভিযোগ, স্কুল লাগোয়া জমিতে রাজনৈতিক কার্যালয় তৈরি করলে পড়াশোনার পরিবেশ নষ্ট হবে। নির্মাণের জন্য বালির স্তূপ জড়ো করা রয়েছে স্কুলের সামনে। ফলে পড়ুয়াদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তবে তৃণমূলের যাঁরা কার্যালয়টি তৈরি করছেন, তাঁদের দাবি, স্কুলের জমি দখল করা হয়নি। শিশুশিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমিনা খাতুন বলেন, এ বিষয়ে আমি প্রতিবাদ করিনি। তবে আমাকে বিডিও অফিস থেকে বলা হয়েছিল, নির্মীয়মাণ কার্যালয়ের ছবি পাঠাতে। আমি তা পাঠিয়েছি। জানিয়েছি, স্কুল ও দলীয় কার্যালয়ের মধ্যে কতটা দূরত্ব রয়েছে।

    অভিযুক্ত তৃণমূল নেতা কী সাফাই দিলেন?

    তৃণমূল নেতা শাহাবুদ্দিনসাহেব বলেন, স্কুলের জমিতে নয়, জেলা পরিষদের জমিতে পার্টি অফিস তৈরি হচ্ছে। জেলা পরিষদের ৩.৫ শতক জমি স্কুলের নামে রয়েছে। সম্পূর্ণ জমি আছে ৫ শতক। স্কুলের সীমানার বাইরের জমিতে রাতে বসার জন্য পার্টি অফিস করছি। এতে কারও কোনও সমস্যা হবে না।

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    বিজেপির কোটরা-কদম্বগাছি মণ্ডল সভাপতি কালীপদ ঘোষ বলেন, তৃণমূল তো এ রকমই করে। এটাই ওদের সংস্কৃতি। সরকারি জমি দখল করে পার্টি অফিস হবে, সরকারি জমি দখল করে প্লটিং হবে। ওদের একেবারে উপর থেকে তলা পর্যন্ত এই জিনিস চলছে। গায়ের জোরে এই কাজ করছেন পঞ্চায়েত সদস্য। প্রশাসন উদাসীন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Naihati: দুই সন্তানকে বিষ খাইয়ে খুন করে আত্মঘাতী হলেন বাবা, নৈহাটিতে চাঞ্চল্য

    Naihati: দুই সন্তানকে বিষ খাইয়ে খুন করে আত্মঘাতী হলেন বাবা, নৈহাটিতে চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ বছরের ছেলে এবং ৯ বছরের মেয়েকে বিষ খাইয়ে মেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নৈহাটি (Naihati) শিবদাসপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জ্যোতিপ্রকাশ মণ্ডল, জয়মাল্য মণ্ডল (৫) এবং লাজবন্তী মণ্ডল (৯)। মঙ্গলবার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Naihati)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  জ্যোতিপ্রকাশবাবু পেশায় হাইস্কুলের শিক্ষক। তিনি নৈহাটির (Naihati) বুদরিয়া এলাকায় থাকেন। দশ বছর আগে লাবনী মণ্ডলের সঙ্গে জ্যোতিপ্রকাশের বিয়ে হয়। তাঁদের প্রথমে কন্যা সন্তান হয়। পরে, পুত্র সন্তান হয়। এলাকায় এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে স্ত্রীর সঙ্গে বনিবনা ছিল না। প্রতিবেশীদের বক্তব্য, মাঝে মধ্যেই গন্ডগোল লেগেই থাকত। জানা গিয়েছে, সোমবার লাবনীদেবীর এক আত্মীয়ের মৃত্যু হওয়ায় তিনি বাপের বাড়়ি চলে যান। বাড়িতে দুই সন্তানকে রেখে যান। প্রতিদিনের মতো সোমবার বিকেলে দুই সন্তানকে নিয়ে ঘুরতে বের হন জ্যোতিপ্রকাশবাবু। আর তিনি বাড়ি ফেরেননি। মঙ্গলবার মাঠের মধ্যে দুই সন্তানকে স্থানীয় বাসিন্দারা পড়ে থাকতে দেখেন। আর জ্যোতিপ্রকাশবাবু দেহ উদ্ধার হয় মাঠের মধ্যে একটি শ্যালো মেশিনের ঘরে। স্থানীয় বাসিন্দারা বলেন, জ্যোতিপ্রকাশ শিক্ষক হিসেবে ভালো। তিনি ভালো মানুষও ছিলেন। সন্তানদের তিনি খুব ভালোবাসতেন। প্রতিদিন বিকালে মাঠে খেলা করতে নিয়ে যেতেন। সেই মানুষ এভাবে নিজের সন্তানকে মেরে দেবে তা ভাবতেই পারছি না।

    আত্মঘাতী শিক্ষকের স্ত্রী কী বললেন?

    এদিন বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। জ্যোতিপ্রকাশবাবুর স্ত্রী লাবণী মণ্ডল বলেন, আমার ঠাকুমা মারা গিয়েছেন বলে আমি চলে গিয়েছিলাম। কিন্তু, ও এভাবে আমার সন্তানদের খুন করে দেবে আমি ভাবতে পারিনি। এর আগেও ও আমাকে একবার খুন করার চেষ্টা করেছিল। আমি ভাগ্য জোরে বেঁচে গিয়েছিলাম। ও আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল। আমি ক্ষমা করে দিয়েছিলাম। তবে, এভাবে আমার সন্তানদের ও খুন করে সব শেষ করে দেবে তা ভাবতে পারিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share