Tag: Madhyom

Madhyom

  • Darjeeling: মন্দিরে পুজো দিয়ে চুটিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা

    Darjeeling: মন্দিরে পুজো দিয়ে চুটিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটে জেতার জন্য নয়। একশো শতাংশ মানুষের মন জয় করার জন্য আমি দুয়ারে দুয়ারে কাছে যাব। দার্জিলিং (Darjeeling) লোকসভা আসনে বিজেপির প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার দিল্লি থেকে ফিরে বাগডোগরা বিমানবন্দরে একথা বললেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা।

     মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী (Darjeeling)

    বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়েই জনজোয়ারে ভাসলেন দার্জিলিংয়ের (Darjeeling) বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী রাজু বিস্তা। রাজু বিস্তাকে এদিন দুপুরে স্বাগত জানাতে বাগডোগরা বিমানবন্দর চত্বরে জন সমুদ্রের ঢেউ  আছরে পড়েছিল। শুধু সমতল নয়, পাহাড় থেকেও এসেছিলেন বহু মানুষ। হাজার হাজার মানুষে ভিড়ে ছেয়ে ছিল বিজেপির পতাকা। ভিড় ঠেলে হুড খোলা জিপে ওঠেন রাজু বিস্তা।  বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ি, ১২ কিলোমিটার পথে সাত  জায়গায় বিজেপি প্রার্থীর লম্বা কনভয়কে থামতে হয়। প্রত্যেক জায়গায় মানুষ সকাল থেকেই ফুল ও আবিরে স্বাগত জানানোর জন্য অধীর হয়ে ছিলেন। মানুষের এই ভালোবাসাকে মর্যাদা দিতে রাজু বিস্তা সকলের কাছ থেকে ফুল নেন। বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি প্রথমে আসেন শিলিগুড়ির মাল্লাগুড়িতে  সঙ্কটমোচন মন্দিরে। সেখানে পুজো দিয়ে মানুষের সঙ্গে আবীর খেলায় মেতে ওঠেন কিছুক্ষণ। তারপর যান বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা দফতরে। সেখানেও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে রঙ খেলেন। তারপর গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করে চলে যান মাটিগাড়ায় তাঁর বাড়িতে। একটু বিশ্রামের পর ব্যস্ত হয়ে পড়েন ভোট প্রচার ও রণ কৌশল ঠিক করতে।

    আরও পড়ুন: ভোটের মুখে উদয়নের গড়ে ধস নামালেন নিশীথ, বিজেপিতে যোগ দিলেন তৃণমূল নেতা

    মানুষের ভালোবাসা দেখে আপ্লুত হয়ে পড়েন বিজেপি প্রার্থী

    রাস্তার দুপাশে স্বাগত জানাতে হাজার হাজার মানুষের ভিড় দেখে আপ্লুত হয়ে পড়েন রাজু বিস্তা। সকলেই বিজেপির নেতা-কর্মী নন, বহু সাধারণ মানুষ ছিলেন এই জন সমুদ্রে। রাজু বিস্তা বলেন, মানুষের এই ভালোবাসা বলে দিচ্ছে তাঁরা বিজেপিকে ভালোবাসেন। বিজেপির প্রতি সকলের ভরসা। রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করার জন্য মানুষের এই ভালোবাসাকে হাতিয়ার করে আমরা এগোতে চাইছি।  মানুষের এই ভালোবাসা প্রমাণ করে দিচ্ছে তৃণমূলকে আর এরাজ্যের মানুষ চাইছে না। তাই ভোটে জেতার জন্য নয়, প্রতিটি মানুষের মন জয় করার জন্য আমি দুয়ারে দুয়ারে যাব। গত পাঁচ বছরে সাংসদ হিসেবে এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করেছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purba Bardhaman: ১২ বছরে একবার রাজতন্ত্র উদযাপন হয়, রাজ্য পরিদর্শন করে রাজা  শাস্তি দেন কোন গ্রামে?

    Purba Bardhaman: ১২ বছরে একবার রাজতন্ত্র উদযাপন হয়, রাজ্য পরিদর্শন করে রাজা শাস্তি দেন কোন গ্রামে?

    মাধ্যম নিউজ ডেস্ক: গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এ যেন এক দিনের জন্য রাজতন্ত্র উদযাপন। এক দিনের জন্য রাজা রাজপোশাকে সজ্জিত হয়ে পার্ষদ এবং সৈন্যসামন্ত নিয়ে রাজ্য ভ্রমণে বের হন। রাজ্যে ভালো কাজের জন্য দেওয়া হয় পুরস্কার আবার খারাপ কাজের জন্য দেওয়া হয় শাস্তি। কার্যত একশো বছর ধরে রাজা, প্রজা সাজেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কেতুগ্রামের বহরান গ্রামের গ্রামবাসীরা। এই গ্রামে সোমবারের এক পুজোতে অনেক রাজনৈতিক মানুষ এসে জমায়েত হন। জাপট এলাকায় ভবাপাগলার মন্দিরে এসে অনেকে পুজো দেন। 

    ১২ বছর পর পর আসে এই দিন (Purba Bardhaman)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান (Purba Bardhaman) এবং মুর্শিদবাদ জেলার সীমান্তে এই কেতু গ্রাম অবস্থিত। ১২ বছর পর পর আসে এই দিন। এই দিনে জয়দুর্গা পুজো হয় আর এরপর ফিরে আসে গ্রামে রাজতন্ত্র। এই গ্রামের এক ব্রাহ্মণ পরিবারের ব্যক্তিকে রাজা সাজিয়ে ঘোড়ায় চাপিয়ে সৈন্য সামন্ত নিয়ে পরিদর্শন করান হয় গোটা গ্রাম। এই গ্রামকে মনে করা হয় রাজার রাজ্য। রাজ্যে বেরিয়ে রাজা প্রজাদের সুখ-দুঃখের খবর নেন। এই বারের রাজা হয়েছেন এই গ্রামের ৮৫ বছরের অম্বিকাপ্রসাদ চট্টরাজ।

    গ্রামবাসীদের বক্তব্য

    গ্রামের (Purba Bardhaman) মানুষদের মধ্যে বেয়াদব প্রজা দেখলেই রাজা শাস্তি দেন। নিজের কাজ ঠিক মতো না করলে শাস্তি দেন। দোকান ঠিক মতো না খোলা, মিস্ত্রি ঠিক মতো কাজ না করলে রাজা শাস্তি দেন। তবে মৃত্যুদণ্ড বা কারাবাস নেই। আর চাবুকের ঘাও নেই রাজ্যে। তবে কিছু কিছু টাকা জরিমানা দিতে হয় শাস্তি হিসাবে।

    আরও পড়ুনঃ “চোখে চোখ রেখে লড়াই হবে, বাউন্ডারি নয় উনি বোল্ড আউট”, কল্যাণকে আক্রমণ কবীরের

    রাজার বক্তব্য

    এক দিনের রাজা সেজে রাজা অম্বিকাপ্রসাদ চট্টরাজ বলেন, “১৫ বছর বয়স থেকে এক দিনের জন্য রাজা সেজে আসছি। রাজা জরিমানা করে যে অর্থ আদায় করেন, সেই টাকায় পুজো করা হয়।” এই এক দিনের রাজার রাজত্ব দেখার জন্য আশেপাশের (Purba Bardhaman) এবং দূরের লোকজন এসে উপাস্থিত হন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: পাঞ্জাবে ‘একলা চলো নীতি’ বিজেপির, চতুর্মুখী লড়াই ১৩ কেন্দ্রেই

    Lok Sabha Elections 2024: পাঞ্জাবে ‘একলা চলো নীতি’ বিজেপির, চতুর্মুখী লড়াই ১৩ কেন্দ্রেই

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) পাঞ্জাবে ‘একলা চলো নীতি’ নিল বিজেপি। পঞ্চ নদের তীরের এই রাজ্যের ১৩টি আসনেই একা লড়বে পদ্ম শিবির। মঙ্গলবার বিজেপির তরফেই জানিয়ে দেওয়া হয়েছে একথা। শিরোমনি অকালি দল এনডিএতে ফিরবে বলে যে জল্পনা দিন কয়েক ধরে চলছিল, তাতেও জল ঢেলে দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। তাই পাঞ্জাবের ১৩টি আসনেই লড়াই হবে চতুর্মুখী।

    কী বলছে বিজেপি? (Lok Sabha Elections 2024)

    বিজেপির পাঞ্জাব ইউনিটের প্রধান সুনীল জাখর বলেন, “পাঞ্জাবের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিশেষত তরুণ ও কৃষকদের কথা মাথায় রেখে একা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি যে কাজ করছে, তা কারও কাছেই গোপন নয়। বিজেপি পাঞ্জাবের জন্য যে উন্নয়নই করুক না কেন, কর্তারপুর করিডর খুলে দেওয়া হোক বা রাজ্যের কৃষকদের কাছ থেকে শস্য সংগ্রহ করা…সবটাই সাধারণ মানুষ জানেন।”

    ‘সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত’ 

    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও-বার্তায় তিনি বলেন, “জনকল্যাণের জন্য দলটি তার এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবে।” পাঞ্জাবের মানুষ, রাজ্য বিজেপির নেতা ও তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত (Lok Sabha Elections 2024) নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাঞ্জাবে লোকসভার আসন রয়েছে ১৩টি। উনিশের নির্বাচনে এর মধ্যে ৮টিতে জিতেছিল কংগ্রেস। ২টি করে আসন গিয়েছিল বিজেপি ও শিরোমণি অকালি দলের ঝুলিতে। একটি আসনে জয়ী হয়েছিলেন আপ প্রার্থী। বিজেপি একলা লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ায় আসন্ন লোকসভা নির্বাচনে চতুর্মুখী লড়াই হবে পাঞ্জাবের সব আসনে। ‘ইন্ডি’ জোটের দুই শরিক কংগ্রেস এবং আপ আলাদা আলাদা করে প্রার্থী দেবে বলে আগেই জানিয়ে দিয়েছিল। এনডিএ শিবিরে যোগ না দেওয়ায় প্রার্থী দেবে শিরোমণি অকালি দলও। ময়দানে বিজেপির প্রার্থী তো রয়েইছেন।

    বিজেপির প্রার্থী ডিসকোয়ালিফায়েড এমএলএ

    এদিকে, হিমাচল প্রদেশে বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন কংগ্রেসের ডিসকোয়ালিফায়েড এমএলএ। শনিবারই এঁরা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এঁরা হলেন, সুধীর শর্মা, রবি ঠাকুর, ইঁদের দত্ত লখনপাল, চেতন্যা শর্মা, দেবিন্দার কুমার ভুট্টো এবং রাজিন্দর রানা (Lok Sabha Elections 2024)।

    আরও পড়ুুন: দিল্লি আবগারি নীতি মামলায় এবার জেলে পাঠানো হল কবিতাকে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhijit Ganguly: ‘দুর্নীতিগ্রস্ত, নারী নির্যাতনকারী তৃণমূলকে মানবে না তমলুক’, বললেন অভিজিৎ

    Abhijit Ganguly: ‘দুর্নীতিগ্রস্ত, নারী নির্যাতনকারী তৃণমূলকে মানবে না তমলুক’, বললেন অভিজিৎ

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরিজীবনের মেয়াদ ফুরানোর ৫ মাস আগেই বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন অভিজিৎ  গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তাঁকে তমলুক কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে বলে আগেই গুঞ্জন ছড়িয়েছিল। বিজেপিতে যোগ দেওয়ার পর পরই তমলুক কেন্দ্রে গিয়ে জনসংযোগ করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবারই বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তাতে তমলুক কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। আর প্রার্থীপদ ঘোষণার পর মঙ্গলবার প্রথমবার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রে গেলেন। এদিন নিজের লোকসভা কেন্দ্রের দলীয় কর্মীদের সঙ্গে চুটিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী।

    নন্দীগ্রামে জনসংযোগ সারলেন অভিজিৎ (Abhijit Ganguly)

    মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন তিনি। দলীয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) আসাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল চরমে। নন্দীগ্রামের বয়ালের বিজেপি নেতা পবিত্র করের বাড়িতে ছিল সংকীর্তন। দুপুরে সেই অনুষ্ঠানে যোগদান করতে সেখানে পৌঁছন অভিজিৎবাবু। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থীকে ফুল দিয়ে স্বাগত জানান বিজেপি কর্মীরা। চারিদিকে ওঠে “জয় শ্রী রাম” ও “ভারত মাতা কি জয়” স্লোগান। এদিন দলীয় কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায় অভিজিৎবাবুকে। এরপর ভক্তদের সঙ্গে কীর্তনে অংশগ্রহণ করেন তিনি। পরে, এলাকায় কর্মীদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। দলীয় প্রার্থীর উপস্থিতিতে প্রচুর দেওয়াল লিখন করেন কর্মীরা।

    আরও পড়ুন: “অন্য পার্টির লোক আমাদের ভুল বুঝিয়ে ছিল, রেখার পাশে রয়েছি”, বললেন বিক্ষোভকারীরা

    তমলুকবাসী দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে মেনে নেবে না

    বিজেপি প্রার্থী অভিজিৎবাবু (Abhijit Ganguly) বলেন,  আগেও আমি এসেছি। তবে, প্রার্থী ঘোষণা হওয়ার পরই এই কেন্দ্রে এলাম। যে ভাবে দলীয় কর্মীরা আমাকে স্বাগত জানিয়েছেন তাতে আমি আপ্লুত। তমলুকে প্রথম স্বাধীনতাকামী মানুষ ব্রিটিশকে হারিয়ে স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেছিলেন। সেই তমলুকবাসী দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে মেনে নেবে না। মা বোনেদের ওপর যে নির্যাতন হয়েছে তা মেনে নেবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suicide Attack in Pakistan: পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫ চিনা নাগরিক সহ ৬

    Suicide Attack in Pakistan: পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫ চিনা নাগরিক সহ ৬

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার জোড়া জঙ্গি হামলায় কেঁপে উঠল পাকিস্তান। পরপর বিস্ফোরণে (Suicide Attack in Pakistan) নিহত ৫ চিনা নাগরিক সহ ৬। প্রথম হামলাটি হয় মঙ্গলবার ভোরে, পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌ-বিমান ঘাঁটিতে। টুবর্ট বিমান ঘাঁটিতে অতর্কিতে হামলা চালায় ‘বালুচিস্তান লিবারেশন আর্মি’। অন্যদিকে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বেলার দিকে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে, একটি কনভয়ের ওপরে হামলা চালানো হয়। এই ঘটনাতেই নিহত হন ৫ চিনা নাগরিক এবং তাঁদের পাকিস্তানি গাড়ি চালক।

    মঙ্গলবার ভোরের হামলা

    মঙ্গলবার ভোরে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌ-বিমান ঘাঁটিতে এই হামলায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। তবে এটা নতুন কিছু নয়। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার হামলা (Suicide Attack in Pakistan) হল টুবর্ট নৌ-বিমান ঘাঁটিতে। অন্যদিকে, ২০২৪ সালে এ নিয়ে এমন হামলার ঘটনা ঘটল ৩ বার। মঙ্গলবার ভোরের এই হামলার দায় স্বীকার করেছে ‘বালুচিস্তান লিবারেশন আর্মি’। এই হামলায় চারটি হেলিকপ্টার ও তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে। একাধিক গাড়িকেও নিশানা করা হয়। হামলায় নিহত হয়েছেন ১২ জন পাক সেনা, এমনটাই দাবি ‘বালুচিস্তান লিবারেশন আর্মি’র। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। জানা গিয়েছে, প্রথমে বালুচ বিদ্রোহীরা বিমান ঘাঁটিতে ঢোকার চেষ্টা করতেই নিরাপত্তা কর্মীরা বাধা দেয়। তখনই শুরু হয়ে যায় দু’পক্ষের তীব্র গুলির লড়াই। গোলাগুলিতে চারজন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

    মঙ্গলবার বেলায় আত্মঘাতী হামলা

    অন্যদিকে, বেলার দিকে আত্মঘাতী (Suicide Attack in Pakistan) বোমা হামলার ঘটনাটি ঘটে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। এখানে একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ করছেন চিনা ইঞ্জিনিয়াররা এবং পাকিস্তানে নির্মাণ শ্রমিকরা। আগেও এই প্রকল্পকে কেন্দ্র করে এখানে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার চিনা ইঞ্জিনিয়ারদের কনভয়ের ওপরে আচমকাই হামলা চালানো হয়। ২০২১ সালেও এই প্রকল্পে হামলার জেরে দুই পাকিস্তানি শিশু সহ নয়জন চিনা নাগরিকের মৃত্যু হয়েছিল। সে সময়ে চিনা ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Election Commission: ব্যাঙ্কে ১ লাখের বেশি টাকা তুললেই তথ্য যাবে নির্বাচন কমিশনের কাছে

    Election Commission: ব্যাঙ্কে ১ লাখের বেশি টাকা তুললেই তথ্য যাবে নির্বাচন কমিশনের কাছে

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ১৬ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন (Election Commission)। স্বচ্ছ এবং অবাধ ভোট করাতে আদর্শ আচরণবিধিকে কঠোরভাবে লাগু করার কথাও ঘোষণা করতে শোনা গিয়েছে মুখ্য নির্বাচন কমিশনারকে। ইতিমধ্যে নির্বাচনে যাতে কালো টাকা ব্যবহার না হতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে কমিশন। ব্যাঙ্ক থেকে যেকোনও ব্যক্তি ১ লাখ টাকার বেশি তুললেই সরাসরি তথ্য চলে যাবে কমিশনের কাছে।

    ‘ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম’ অ্যাপে আসবে তথ্য

    কমিশন সূত্রে খবর, টাকা পাচার (Election Commission) রুখতে বেশ কিছু বিশেষ অ্যাপও চালু করা হয়েছে।  ইতিমধ্যে সেই অ্যাপগুলি কাজও শুরু করে দিয়েছে। জানা গিয়েছে দেশে যে কোনও ব্যাঙ্ক থেকে এক লাখ টাকার বেশি তোলা হলেই সঙ্গে সঙ্গে অ্যাপে তথ্য চলে আসবে। শুধু তাই নয়, কোন ব্যক্তি কোন ব্যাঙ্ক থেকে সেই টাকা তুললেন সে তথ্যও পেয়ে যাবে নির্বাচন কমিশন। এর পাশাপাশি যে সমস্ত গাড়িগুলিতে এটিএম মেশিনে টাকা ভরা অথবা অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়, সেগুলিতেও বিশেষ কিউআর কোড লাগিয়ে রাখবে কমিশন। পরবর্তীকালে সেই কিউআর কোড স্ক্যান করলেই গাড়ি সংক্রান্ত বিস্তারিত তথ্য চলে আসবে কমিশনের হাতে। এই অ্যাপটির নাম রাখা হয়েছে ‘ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম’।

    ভোট এলেই কালো টাকার ব্যবহার বাড়তে থাকে

    ভোট এলেই কালো টাকার ব্যবহার বাড়তে থাকে বলে অভিযোগ। তার কারণ অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে টাকার বিনিময়ে ভোট কেনার। ভোটের আগের রাতে গোপনে টাকা বিলি করারও অভিযোগ সামনে আসে। কালো টাকার বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে ইতিমধ্যে কমিশন (Election Commission) নামিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টর, আয়কর দফতর, শুল্ক দফতর সহ মোট ২২ এজেন্সিকে। প্রসঙ্গত, বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ৪১ লাখ টাকা উদ্ধার হয়। গতকালই ইডি সেই তথ্য কমিশনকে জানিয়েছে। ১০ লাখের বেশি টাকা উদ্ধার হলেই তা কমিশনকে জানানোর নিয়ম রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: হোলির দিনেই বিজেপি-কর্মী সমর্থকদেরকে ব্যাপক মারধর! অভিযুক্ত তৃণমূল

    Murshidabad: হোলির দিনেই বিজেপি-কর্মী সমর্থকদেরকে ব্যাপক মারধর! অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে হোলির দিনে বিজেপি-কর্মী সমর্থকদেরকে ব্যাপক মারধর করা হয়। সেই সঙ্গে বাড়িতে ঢুকে ভাঙচুর এবং মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। লোকসভার ভোটের প্রচারে শাসক দল এলাকায় ভয় দেখিয়ে মানুষের মনে সন্ত্রাস তৈরি করতে চাইছে বলে অভিযোগ করছে বিজেপি। ৩০টি পরিবারের উপর হামলা হয় বলে জানা গিয়েছে। মূলত অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই। পাল্টা বিজেপির অভিযোগকে অস্বীকার করেছে তৃণমূল। মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুর থানার সাটুই চৌরীগাছা গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাঠালিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

    ঘটনা কীভাবে ঘটল (Murshidabad)?

    স্থানীয় (Murshidabad) বিজেপি কর্মীর স্ত্রী মিনা দুলই বলেন, “আমার স্বামী রঙ খেলে বাড়িতে ফিরে স্নান করতে যাচ্ছিলেন। এমন সময় বাইকে করে এসে কয়েক জন আমার শ্বশুর মশাইয়ের মাথায় আঘাত করে। এরপর আটকাতে গেলে বাড়ির সকলকে মারধর করেছে। শুধু আমাদেরই নয়, হোলির দিন বহরমপুরের কাঠালিয়ায় স্বপন দোলুই-এর নেতৃত্বে এখানকার ৩০টি পরিবারের উপর হামলা চালান হয়। আহতদের মধ্যে কয়েকজন বহরমপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আসে, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তাকে ধরা হয়নি এবং আহত ব্যক্তিদের কোনও রকম ডাইরি নেয়নি পুলিশ।”

    আরও পড়ুনঃ শিব মন্দিরে পুজো দিয়ে, হোলি খেলে বর্ধমানে লোকসভার প্রচারে দিলীপ ঘোষ

    বিজেপি প্রার্থীর বক্তব্য

    বর্তমান বহরমপুর (Murshidabad) লোকসভার বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা বলেন, “এই ঘটনা খুবই নিন্দনীয়। ভোট নিয়ে মানুষকে মারধর করা এবং বাড়ি-ঘর ভেঙে দেওয়াটাই পশ্চিমবঙ্গের বর্তমান কালচার। ভারতবর্ষের সব রাজ্যে ভোট হয়, কিন্তু এই রাজ্যের ভোট নিয়ে এরকম ঘটনা আর কোনও রাজ্যে ঘটে না।” আবার স্থানীয় বিজেপি নেত্রী অনামিকা ঘোষ তৃণমূলের আক্রমণ সম্পর্কে বলেন, “আমরা কোন জঙ্গল রাজত্বে বাস করছি। মানুষের বেঁচে থাকার অধিকার নেই। তৃণমূলের দুর্নীতি ঢাকতে শাসক দলের দুষ্কৃতীরা আক্রমণ করছে। বাড়িতে ঢুকে হুমকি দেওয়া হচ্ছে, বিজেপি করা যাবেনা। থাকতে গেলে তৃণমূলই করতে হবে।”

    নির্বাচন কমিশনে অভিযোগ করবে বিজেপি

    এই এলাকার (Murshidabad) বিজেপির কনভেনার সঞ্জিত হালদার বলেন, “এই এলাকার পঞ্চায়েত বিজেপির দখলে। ২০১৮ সাল থেকেই বিজেপি জয়ী হচ্ছে। তৃণমূল নেতা স্বপন দুলই বিজেপি কর্মীদের উপর প্রতিনিয়ত হামলা করে। আমরা প্রসাশনের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছি। এবার আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো। এলাকায় কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি জানাই।”

    তৃণমূলের বক্তব্য

    পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে জেলার (Murshidabad) তৃণমূল নেতা বলেন, “আমাদের কর্মী প্রভাত দলুইকে ব্যাপক মারধর করা হয়েছে। সে এখন হাসপাতালে ভর্তি। যে দিন থেকে বিজেপি পঞ্চায়েত দখল করেছে, আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে সুবিচার চাই। এই ঘটনায় আমরাই আক্রান্ত। “

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Cooch Behar: ভোটের মুখে উদয়নের গড়ে ধস নামালেন নিশীথ, বিজেপিতে যোগ দিলেন তৃণমূল নেতা

    Cooch Behar: ভোটের মুখে উদয়নের গড়ে ধস নামালেন নিশীথ, বিজেপিতে যোগ দিলেন তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর খাসতালুকে ধস নামালো বিজেপি। যুব তৃণমূলের কোচবিহারের (Cooch Behar) দিনহাটা-২ ব্লকের সভাপতি সুকুমার বর্মন যোগ দিলেন বিজেপিতে। কোচবিহারের বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হাত থেকে পদ্ম পতাকা তুলে নিলেন তিনি। সোমবার বিকেলে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বাসভবনে গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন তিনি। লোকসভা ভোটের মুখেই যুব তৃণমূলের এই পদাধিকারীর বিজেপিতে যোগদান কোচবিহারে আরও শক্তি বাড়ালো বিজেপি। এমনই দাবি বিজেপি নেতৃত্বের।

    তৃণমূলে সিন্ডিকেট রাজ চলছে! (Cooch Behar)

    কোচবিহারের (Cooch Behar) রাজনীতিতে উদয়ন বনাম নিশীথের লড়াই নতুন কোনও ঘটনা নয়। মাঝেমধ্যেই যুযুধান দুই পক্ষের দুই নেতার মুখে কথার ফুলঝুরি দেখা গিয়েছে। সম্প্রতি তো একেবারে প্রকাশ্য রাস্তায় বিবাদে জড়িয়ে পড়েছিলেন দুই নেতা। উদয়ন তো বিজেপি প্রার্থী নিশীথের দিকে তেড়ে গিয়েছিলেন। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই আবহে এবার খোদ উদয়নের খাসতালুকে যুব তৃণমূলের এই ভাঙন ধরিয়ে বেশ আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। কিন্তু, ঘাসফুলের সঙ্গ ছেড়ে পদ্মে নাম লেখালেন কেন যুব তৃণমূলের ব্লক সভাপতি? এই প্রসঙ্গে সুকুমার বর্মন বলেন, যাঁরা এলাকায় দলীয় সংগঠন তৈরি করতে গিয়ে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বর্তমানে সেই দুর্দিনের কর্মীরা ‘অবহেলিত, লাঞ্ছিত ও বঞ্চিত’। এখন দলের মধ্যে কোনও নিয়ম শৃঙ্খলা নেই। তৃণমূলে সিন্ডিকেট রাজ চলছে। টাকার বিনিময়ে পঞ্চায়েতে প্রার্থী ঠিক করা হয়েছে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রধান ঠিক করা হয়েছে। এ দলে থাকা যায় না।

    আরও পড়ুন: “অন্য পার্টির লোক আমাদের ভুল বুঝিয়ে ছিল, রেখার পাশে রয়েছি”, বললেন বিক্ষোভকারীরা

    তৃণমূল নেতৃত্বের কী বক্তব্য?

    যুব তৃণমূলের দিনহাটা-২ ব্লকের সভাপতির এই দলবদলের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, সুকুমার বর্মন শুধু খাতায় কলমেই ব্লকের যুব সভাপতি ছিলেন। কিন্তু, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই দলে কোনও সক্রিয় ভূমিকা ছিল না। এমনকী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছিলেন। তাই, এই দল বদলের কোনও প্রভাব এলাকায় পড়বে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP News: রাজ্যের ২ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, বরানগরে লড়বেন সজল ঘোষ

    BJP News: রাজ্যের ২ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, বরানগরে লড়বেন সজল ঘোষ

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের সঙ্গে এই রাজ্যের দুই আসনে অনুষ্ঠিত হবে বিধানসভার উপনির্বাচন। একটি উত্তর ২৪ পরগনার বরানগর এবং অপরটি মুর্শিদাবাদের ভগবানগোলা। মঙ্গলবারই এই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (BJP News)। তৃণমূলের ত্যাগী বিধায়ক তাপস রায় বরানগর আসন থেকে ইস্তফা দেন। বর্তমানে তিনি উত্তর কলকাতা লোকসভা আসনে বিজেপি প্রার্থী। তাঁর ছেড়ে যাওয়া আসনে গেরুয়া শিবির প্রার্থী করেছে ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষকে। অন্যদিকে তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির মৃত্যুর ফলে খালি হওয়া ভগবানগোলা কেন্দ্রে বিজেপির (BJP News) প্রার্থী হয়েছেন ভাস্কর সরকার।

    কোথায় কবে ভোট?

    ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলা ১৮তম লোকসভা নির্বাচন ৭ দফায় অনুষ্ঠিত হবে। প্রতিটি দফাতেই কোনও না কোনও আসনে ভোট হবে বাংলায়। এর মধ্যে তৃতীয় দফার ভোটের দিন অর্থাৎ ৭ মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। সেদিনই উপনির্বাচন হবে ভগবানগোলায়। অন্যদিকে, বরানগরের উপনির্বাচন হবে সপ্তম দফার ভোটের দিন অর্থাৎ ১ জুন। প্রার্থী (BJP News) হওয়ার পর সজল ঘোষ বলেন, ‘‘আমার উপরে আস্থা রাখায় দলকে ধন্যবাদ৷ আমার রাজনৈতিক গুরু তাপস রায়। তাঁর আশীর্বাদ নিয়েই আমি এগোব। উত্তর কলকাতায় আমাদের সংগঠন শক্তিশালী৷ আশা করছি দলকে আমি নিরাশ করব না।’’

    সব থেকে আগে প্রার্থী ঘোষণা গেরুয়া শিবিরের

    প্রসঙ্গত, ইতিমধ্যেই দুটি পর্যায়ে রাজ্যের লোকসভার ৩৮টি আসনে প্রার্থী ঘোষণা হয়ে দিয়েছে বিজেপির (BJP News)। গেরুয়া শিবিরের বাকি রয়েছে চারটি আসনের প্রার্থী ঘোষণা। আসানসোল, ডায়মন্ডহারবার, বীরভূম এবং ঝাড়গ্রাম। মঙ্গলবার উপনির্বাচনের দুটি আসনে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও এখনও পর্যন্ত এই দুই আসনে কোনও প্রার্থী ঘোষণা করতে পারেনি তৃণমূল, বামফ্রন্ট বা কংগ্রেস শিবির। ওয়াকিবহাল মহলের ধারণা, সব থেকে আগে প্রার্থী ঘোষণা করায় প্রচারে বেশ খানিকটা এগিয়ে থাকবেন ২ কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি (BJP News) প্রার্থীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Serampore: “চোখে চোখ রেখে লড়াই হবে, বাউন্ডারি নয় উনি বোল্ড আউট”, কল্যাণকে আক্রমণ কবীরের

    Serampore: “চোখে চোখ রেখে লড়াই হবে, বাউন্ডারি নয় উনি বোল্ড আউট”, কল্যাণকে আক্রমণ কবীরের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের ময়দানে প্রাক্তন শ্বশুর-জামাইয়ের লড়াই ব্যাপক ভাবে জমে উঠেছে। কেউ কারুর জমি এক ইঞ্চি ছেড়ে দিতে নারাজ। শ্রীরামপুর (Serampore) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন কবীর শঙ্কর বোস অপরদিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ নির্বাচনের প্রচারে বলেছিলেন বাউন্ডারি হাঁকাবেন। এবার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে কবীর বলেন, ‘বোল্ড আউট হবেন।”

    মাহশে পুজো দিয়ে প্রচার শুরু কবীরের (Serampore)

    শ্রীরামপুরে (Serampore) পরপর তিনবারের তৃণমূল সাংসদ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবারেও তাঁর আশা জয়ের। অপরদিকে বিজেপি প্রার্থী আইনজীবী কবীর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই এলাকায় প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন। এবারের লোকসভায় দুই প্রার্থী পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন। এদিন বিকেলে মাহেশে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী কবীর। ঘটনাচক্রে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মেয়ের প্রাক্তন স্বামী। প্রাক্তন শ্বশুরকে আক্রমণ করে কবির শঙ্কর বলেন, “চোখে চোখ রেখে লড়াই হবে। বাউন্ডারি নয় উনি বোল্ড আউট হবেন। ৪ জুন ব্যাগপত্র গুছিয়ে চলে যেতে হবে।”

    আরও পড়ুনঃ “যেখানেই দাঁড়াব সেখানেই জিতব”, কেন্দ্র বদলেও স্বমহিমায় দিলীপ ঘোষ

    কী বললেন কবীর?

    এদিন শ্রীরামপুরের (Serampore) বিজেপি প্রার্থী কবীর শঙ্কর, কল্যাণকে উদ্দেশ্য করে বলেন, “সব মানুষের একটা অতীত থাকে এবং বর্তমানও থাকে। এই প্রেক্ষিতে ভবিষ্যৎ থাকে। আমি একজন আইনজীবী, তিনিও আইনজীবী। উনার প্রতি আমার সম্মান রয়েছে। কিন্তু তিনি যে দলে রয়েছেন, সেই দল মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে ডুবে রয়েছে। এই বাংলায় তাঁদের মুখ দেখানোর জায়গা নেই।”

    উপরাষ্ট্রপতিকে বিকৃত অঙ্গভঙ্গি করেছিলেন কল্যাণ

    উল্লেখ্য শ্রীরামপুরের (Serampore) তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময়ে সংসদ থেকে সাসপেন্ড হয়ে রাজ্যসভার অধ্যক্ষ তথা দেশের উপরাষ্ট্রপতিকে বিকৃত অঙ্গভঙ্গী করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। আবার বিভিন্ন সময়ে সমাজিক মাধ্যমে ঠাকুরের সামনে বাঁধ ভাঙা কান্নার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল। আবার একটা সময় দলের অন্দরে অভিষেকের সঙ্গে সংঘাত চরমে উঠলে এলাকায় কল্যাণের বিরুদ্ধে পোস্টার পড়ে। ফলে তৃণমূলের অন্দরের কোন্দলকে বিজেপি কতটা কাজে লাগাতে পারে, সেটাই এখন দেখার।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share