Tag: Madhyom

Madhyom

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ১৩/০৩/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ১৩/০৩/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বহুদিন ধরে কোনও কাজ আটকে থাকলে তাতে মনোনিবেশ করতে হবে।

    ২) যুবকরা নিজের কেরিয়ার গড়ে তোলার সুযোগ পাবেন।

    ৩) আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করবেন, তা না-হলে ভুল হতে পারে।

    বৃষ

    ১) সামাজিক কাজকর্মে রুচি থাকবে।

    ২) কোনও সম্পত্তি ক্রয়ের সময়ে তার সবদিক ভালোভাবে যাচাই করে নিন, তা না-হলে সমস্যা উৎপন্ন হতে পারে।

    ৩) নতুন কাজ শুরুর সুযোগ পাবেন।

    মিথুন

    ১)  আজকের দিনটি ভালো কাটবে।

    ২) ভ্রমণ যাত্রার সুযোগ পাবেন।

    ৩) দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

    কর্কট

    ১) সঠিক কাজে নিজের শক্তি ব্যয় করবেন।

    ২) নিজের চেয়ে বেশি অন্যের কাজে মনোনিবেশ করবেন, যার ফলে আপনার লোকসান হবে।

    ৩) কর্মক্ষেত্রে বিরোধীরা আপনার ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, সতর্ক থাকতে হবে।

    সিংহ

    ১)  স্বাস্থ্যের যত্ন নিন। পেটের সমস্যা থাকলে চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন।

    ২) সামাজিক ক্ষেত্রে কর্মরত জাতকরা পুরস্কার লাভ করতে পারেন।

    ৩) ছাত্রছাত্রীরা পরীক্ষার ভালো ফলাফল পাওয়ায় আনন্দিত হবেন।

    কন্যা

    ১) আগে থেকেও কোথাও লগ্নি করে থাকলে ভালো মুনাফা অর্জন করবেন। 

    ২) আত্মীয়ের তরফে সুসংবাদ পেতে পারেন।

    ৩)  গাফিলতির কারণে কাজে বাধা উৎপন্ন হতে পারে।

    তুলা

    ১) পারিবারিক সমস্যার সমাধানের জন্য বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে।

    ২) অংশীদারীর কাজ করা শ্রেয়।

    ৩) ব্যয় নিয়ন্ত্রণ না-করলে ভবিষ্যতে সমস্যা উৎপন্ন হতে পারে।

    বৃশ্চিক

    ১) সময়ের মধ্যে কিছু কাজ পূরণ না-হওয়ায় চিন্তিত হবেন।

    ২) মেজাজ খিটখিটে হবে।

    ৩) বাড়ি ও বাইরের কাজে ব্যস্ত থাকবেন।

    ধনু

    ১) আজকের দিনটি সমস্যায় ভরে থাকবে।

    ২) সন্তানের ব্যবহারের কারণে চিন্তিত থাকবে।

    ৩) আত্মীয়ের স্বাস্থ্য়োন্নতি হবে।

    মকর

    ১) অনলাইন কাজ করলে কোনও বড় অর্ডার পেতে পারেন।

    ২) অন্যের ওপর নির্ভরশীল থাকবেন না। তা না-হলে কাজে বিলম্ব হতে পারে।

    ৩) পাড়াপ্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াবেন না।

    কুম্ভ

    ১) দীর্ঘদিন ধরে চিন্তিত থাকলে তা দূর হবে।

    ২) বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন।

    ৩) জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য পাওয়ায় আনন্দিত হবেন।

    মীন

    ১) আত্মবিশ্বাস বাড়ায় আনন্দিত হবেন।

    ২) বৃদ্ধিপ্রাপ্ত ব্যয়ের কারণে চিন্তিত থাকলে বরিষ্ঠ সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন।

    ৩) কর্মক্ষেত্রে নতুন কিছু শিখতে পারেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘ভুল বোঝানো হচ্ছে”, সিএএ নিয়ে মুসলিমদের পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু

    Suvendu Adhikari: ‘ভুল বোঝানো হচ্ছে”, সিএএ নিয়ে মুসলিমদের পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: সিএএ কার্যকরী হতেই জেলায় জেলায় খুশির বন্যা বইছে। মতুয়ারা রাস্তায় নেমে ডঙ্কা বাজিয়ে মিছিল করেছেন। এরমধ্যে তৃণমূল সিএএ নিয়ে আসরে নেমে পড়েছে। নানাভাবে ভুল বোঝানোর চেষ্টা করছেন। এমনই অভিযোগ বিজেপির। আর তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সিএএ নিয়ে এবার মুখ খুলেছেন। মঙ্গলবার তমলুকে তিনি বলেন, সিএএ কার্যকর হওয়ায় কোনও মুসলিম যদি বিপদে পড়েন তাঁর পাশে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা। মুসলমানদের ভুল বুঝিয়ে কাজ হবে না।

    কী বললেন বিরোধী দলনেতা? (Suvendu Adhikari)

    এদিন শুভেন্দুবাবু (Suvendu Adhikari) বলেন, ‘ সিএএ কার্যকর হওয়ায় কোনও অশান্তি হবে না। সংখ্যালঘু মুসলিমরা বুঝেছেন এটা কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা, স্বীকৃত পদে থেকে বলছি, একজন মুসলিমও যদি কোনও অসুবিধার মধ্যে পড়েন আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে। এই আইন সম্পূর্ণভাবে উদ্বাস্তু হিন্দুদের সম নাগরিকত্বের আইন। কারও কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। ভুল বুঝিয়ে কাজ হবে না। গতকাল রাতে লাগু হয়েছে। ১০ ঘণ্টা হয়ে গেছে। কার নাগরিকত্ব গেছে? এক জনকেও দেখাতে পারলে আমি নাকে খদ দেব’।

    মতুয়ারা উচ্ছ্বাসে মেতে ওঠেন

    সিএএ আইন কার্যকর হতেই সোমবারের মতো মঙ্গলবারও ঠাকুরনগরের উচ্ছ্বাস এবং আবেগে মেতে ওঠেন মতুয়ারা। একে উদ্বাস্তু হিন্দু বাঙালি সমাজের কাছে গৌরবের দিন বলে উল্লেখ করেছেন মতুয়া সমাজের মানুষ। ইতিমধ্যে এলাকার মানুষ ঢাক-ঢোল, কাঁসর নিয়ে ঠাকুর বাড়ির মন্দিরে নেমে পড়েন। সকলে মিষ্টিমুখ করেন। পুরুষ-মহিলা সকলে এই আনন্দ উচ্ছ্বাসে যোগদান করেন। মতুয়া সমাজের ঠাকুরনগরের বাসিন্দারা বলেন, “আমরা ভীষণ খুশি, আমাদের দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটল। প্রধানমন্ত্রী নিজে আমাদের মতো শরণার্থীদের কথা ভেবেই আইন করেছেন এবং তাকে বাস্তবায়িত করলেন। আমরা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পেয়ে অত্যন্ত গর্বিত। নাগরিকত্ব নিয়ে আমরা এখন সম্মানের সঙ্গে বসবাস করব।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: “ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব”, নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে বিস্ফোরক হুমায়ুন

    Murshidabad: “ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব”, নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে বিস্ফোরক হুমায়ুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে মানতে পারেননি সাংসদ অর্জুন সিং। দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন অর্জুন। এবার বহরমপুরের তৃণমূলের প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে না পসন্দ  মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। তাঁকে বহিরাগত তকমা দিয়ে নির্দল হিসেবে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। প্রার্থী নিয়ে অসন্তোষের পাশাপাশি দলীয় নেতৃত্বকে তোপ দাগলেন তিনি। তিনি বলেন, ২০১৬ সালে আমার বিরুদ্ধে তৃণমূলের একটা অংশ চেষ্টা চালিয়ে গিয়েছিল, যাতে তিনি বিধানসভার টিকিট না পান। তবে দলের শীর্ষ নেতাদের তো অনেক ক্ষমতা। তাই প্রার্থী ঘোষণার আগে কারও সঙ্গে আলোচনার প্রয়োজনই মনে করেনি।

    ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব (Murshidabad)

     অর্জুনের মতো মুর্শিদাবাদের (Murshidabad) তৃণমূলের ‘বিদ্রোহী’ বিধায়ক হুমায়ুন কবীর বলেন, “ইউসুফ পাঠানকে প্রার্থী মানতে আমার কোনও আপত্তি ছিল না। কিন্তু রাজ্য নেতৃত্ব যদি আমাদের মতো লোকজনকে একবার বলতেন এটা মানতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত, অবশ্যই আমি মাথা নত করে মেনে নিতাম।”এরপরই সুর চড়ান হুমায়ুন। তিনি বলেন, “আমি বলছি, বহিরাগত প্রার্থীকে আমি মানছি না। তারজন্য নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ জানালে কী করব তা গোটা রাজ্যের মানুষ দেখতে পাবেন। আমি ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব। এবার কি তবে দল বদলের পালা হুমায়ুনের? তিনি বলছেন, “আমি কোনও দলে যাব না। আমি নিজেই পার্টি খুলব। নিজেই সেই পার্টির হয়ে লড়ব।”

    আরও পড়ুন: ঘর থেকে সরল মমতার ছবি, মজদুর ভবনে মোদি বন্দনায় অর্জুন

    পদে পদে অপমানিত হয়েছি

    দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলা নেতৃত্বের দলীয় বৈঠক ছিল। সেখানেই দলের বর্ষীয়ান নেতা তথা হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখকে পাশে নিয়ে হুমায়ুন কবীরের বক্তব্য, “আমরা পদে পদে অপমানিত হয়েছি। সময়মতো সেটা বুঝিয়ে দেওয়া হবে। জেলার অনেক বর্ষীয়ান তৃণমূল নেতা বসে গিয়েছেন। নির্দল প্রার্থী হিসেবে আমার ভোটে লড়ার সম্ভাবনা প্রবল। তাতে যে দলীয় নেতৃত্ব কড়া ব্যবস্থা নিতে পারে, তা নিয়ে আদৌ ভাবিত নন হুমায়ুন। সাফ জানালেন, “ওসব নিয়ে ভাবছি না। সব কিছুর জন্য আমি প্রস্তুত।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arjun Singh: ঘর থেকে সরল মমতার ছবি, মজদুর ভবনে মোদি বন্দনায় অর্জুন

    Arjun Singh: ঘর থেকে সরল মমতার ছবি, মজদুর ভবনে মোদি বন্দনায় অর্জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিগেডে প্রার্থী ঘোষণার পর হ্যাংওভার কাটতে সময় নিলেন দুদিন। আর তারপরই নিজের অবস্থান স্পষ্ট করলেন বারাকপুরের “বেতাজ বাদশা” অর্জুন সিং (Arjun Singh) । তিনি যে শিল্পাঞ্চলে “বাঘ” আছেন তা আবারও বুঝিয়ে দিলেন। উপ নির্বাচনে প্রার্থী করে মন্ত্রীর ললিপপ দেখিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। তাতে ছিঁড়ে ভেজেনি। আর তাই মঙ্গলবার সকালে ভাটপাড়ায় মজদুর ভবনে অর্জুনের অফিস ঘর থেকে তাৎপর্যপূর্ণভাবে সরল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

    তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গিয়েছি (Arjun Singh)

    মমতার ছবি সরানোর প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই অর্জুন (Arjun Singh) বলেন, “মন থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গিয়েছি আমি। তার প্রমাণও পেয়ে গিয়েছি। তবে, বারাকপুরের মানুষের কাছে আমি ওয়ান্টেড আছি। আমার মনে হয় তৃণমূলে আমার গুরুত্বটাই নেই। আমার দেড় বছর নষ্ট করা হল। তৃণমূল নষ্ট করল। আর তৃণমূলে যারা কাজ করেছে পুরনো দিনের প্রায় সকলকেই এভাবে বসিয়ে দেওয়া হয়েছে। আসলে আমার ছেলের কাছে অনেক কিছু শেখার আছে। ও তৃণমূলে যেতে নিষেধ করেছিল। আমি শুনিনি। ও বলেছিল আমাকে টিকিট দেওয়া হবে না। সেটাই সত্যি হল।” অর্জুন পুত্র পবন সিং বলেন, “একজন বিধায়ক বাবার নামে এত কিছু বলত, দল কোনও ব্যবস্থা নিত না। বাবাকে বহুবার বলেছিলাম। দেরিতে হলেও তৃণমূল সম্পর্কে বাবার মোহভঙ্গ হয়েছে জেনে খুব ভাল লাগছে।” জানা গিয়েছে, ফিরহাদ হাকিম অর্জুনকে ফোন করেছিলেন। বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী করে জেতার পর তাঁকে মন্ত্রী করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, তাতে বরফ গলেনি।

    অর্জুনের মুখে মোদি স্তুতি

    মমতার ছবি ঘর থেকে সরতেই অর্জুনের (Arjun Singh) মুখে মোদি স্তুতি শোনা গেল। তিনি বলেন, “জনতার রায় মোদির দিকে রয়েছে। আর গতবারের তুলনায় রাজ্যে বিজেপি-র ফল অনেক ভাল হবে। আর বারাকপুরে ২০১৯ সালে বিজেপি-র দখলে ছিল। এবারও তাই হবে।” তাঁকে প্রশ্ন করা হয়, এবার কি তবে আবারও বিজেপিতে যোগ দিতে চলেছেন অর্জুন সিং। ২০১৯-এর মার্চের পুনরাবৃত্তিই কি দেখতে চলেছে বারাকপুর-সহ গোটা রাজ্য? অর্জুন বলেন, “বিজেপিতে আমার সবাই বন্ধুবান্ধব। ফোন না আসার কথা বললে ঠিক হবে না। বিজেপিতে যখন ছিলাম, একটা জিনিস দেখতাম প্রতি মঙ্গলবার সাংসদদের মিটিং হত। সেখানে প্রধানমন্ত্রী মোদীজী একটা কথা বলতেন, সম্পর্ক সকলের সঙ্গে রাখা উচিত। কারও সঙ্গে সম্পর্ক খারাপ করা উচিত নয়।”

    অর্জুনকে নিয়ে কী বললেন পার্থ?

    বারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, “অর্জুন বুদ্ধিমান ছেলে। আমার মনে হয় না বার বার দল বদল করে ও নিজেকে অবিশ্বাসের পাত্র করে তুলতে চাইবে। এটা নিম্নরুচির পরিচয়। তবে, গোটাটাই ওর ব্যক্তিগত ব্যাপার। আমি তো এনিয়ে কিছু বলতে পারি না। যা বলার রাজনৈতিকভাবে বলব।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hooghly: ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের শিশু সহ সাতজনের

    Hooghly: ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের শিশু সহ সাতজনের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার হুগলির (Hooghly) গুড়াপের কংসারিপুর মোড়ে পথ দুর্ঘটনায় এক শিশু সহ সাতজনের মৃত্যু হয়েছে। মূলত টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে টোটো চালক সহ আরও দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Hooghly)

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তিদের নাম বিদ্যুৎ বেড়া (২৯), তাঁর স্ত্রী প্রীতি বেড়া (২২) এবং তাঁদের দুই বছরের সন্তান বিহান বেড়া। হুগলির (Hooghly) দাদপুর বক্রেশ্বর এলাকার বাসিন্দা বেড়ারা। দুর্ঘটনায় অপর মৃত মহিলার নাম সৃজা ভট্টাচার্য (২০)। তাঁর বাড়ি গুরাপেই। এছাড়া নূপুর দাস এবং রামপ্রসাদ দাস নামে এক দম্পতি ও মৃতের তালিকায় আছেন। তাঁদের বাড়ি পাণ্ডুয়াতে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি যাত্রীবাহী টোটো রাস্তা দিয়ে যাওয়ার সময় তীব্র গতিতে একটি ডাম্পার এসে টোটোটিকে পিষে দেয়। যাত্রী সমেত টোটোটি ঢুকে যায় ডাম্পারের নীচে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের সঙ্গে ডাম্পারের নীচে থেকে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয় মানুষজন। অচৈতন্য অবস্থায় ডাম্পারের নীচে থেকে সাত জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই চিকিৎসকরা পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজন আরও জখম ছিলেন। তাঁদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁরও মৃত্যু হয়েছে। ঘটনায় মাথায় ও হাতে চোট লেগে গুরুতর আহত হন টোটো চালক সৌমেন ঘোষ। পরে, তাঁরও মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

    আরও পড়ুন: ফের বাংলা পেল বন্দে ভারত, কোন রুটে চলবে এই এক্সপ্রেস?

    পুলিশ প্রশাসনের কী বক্তব্য?

    বর্ধমান থানার পুলিশ জানিয়েছে  মৃতদেহ গুলি  ময়নাতদন্তের পর তাঁদের আত্মীয় দের হাতে তুলে দেওয়া হবে। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিষ সেন জানিয়েছেন, ডাম্পার চালককে গ্রেফতার করা হয়েছে। চালক মত্ত অবস্থায় ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: ফের বাংলা পেল বন্দে ভারত, কোন রুটে চলবে এই এক্সপ্রেস?

    Vande Bharat: ফের বাংলা পেল বন্দে ভারত, কোন রুটে চলবে এই এক্সপ্রেস?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া, গুয়াহাটির পর এবার এনজেপি থেকে পাটনা পর্যন্ত চালু হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। ১৫ মাসের মধ্যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেল এনজেপি। মঙ্গলবার সকাল সাড়ে নটায় গুজরাত থেকে ভার্চুয়ালি এই ট্রেনের যাত্রা শুভারম্ভ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি রেলের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে দশটি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন ছিল। পাশাপাশি চারটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণে শুভারাম্ভ করেন তিনি। অন্যান্য প্রকল্পগুলির মধ্যে  বিভিন্ন স্টেশনে বৈদ্যুতিকরণ, সিগনালিং ব্যবস্থার আধুনিকীকরণের উদ্বোধন বেশি ছিল।

     কবে থেকে শুরু এনজেপি- পাটনা বন্দে ভারত এক্সপ্রেস? (Vande Bharat)

    বৃহস্পতিবার এনজেপি থেকে ট্রেনটির বাণিজ্যিক যাত্রা শুরু হবে। মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি সব দিন চলবে এনজেপি- পাটনা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। সকাল ৫:১৫ মিনিটে এনজিপি থেকে ছেড়ে বিহারের রাজধানী পাটনা পৌঁছবে বেলা ১২:১০ মিনিটে। পাটনা থেকে আবার বেলা ১ টায় ছেড়ে রাত ৮ টায় পৌঁছবে এনজেপিতে। স্টপেজ দেওয়া হয়েছে কিষাণনগঞ্জ এবং কাটিহারে। গত শুক্রবার এনজেপি থেকে এই বন্দে ভারত এক্সপ্রেসের  ট্রায়াল সফল হয়। ট্রেনটিতে ৫৩০টি সিটিং ক্যাপাসিটি-সহ ৮টি কোচ থাকবে। একটি এগজিকিউটিভ ক্লাস, পাঁচটি চেয়ার কার এবং দুটি ড্রাইভার ট্রেইল কোচ থাকবে।

    ভাড়া কেমন?

    নিউ জলপাইগুড়ি-পাটনা জংশনের মধ্যে ট্রেন ভ্রমণের ভাড়া ক্যাটারিং মাসুল ছাড়া এগজিকিউটিভ ক্লাসের জন্য ২০৮০ টাকা, চেয়ার কারের জন্য ১০৪০ টাকা এবং ক্যাটারিং মাসুল-সহ যথাক্রমে ২২৫০ টাকা ও ১১৮০ টাকা হবে। বিহার ও উত্তরবঙ্গের মধ্যে এই অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) ট্রেনটির ফলে বিশেষভাবে উভয় রাজ্যের জনগণ বর্ধিত গতি ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে এক্সপ্রেস রেলের মাধ্যমে ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হবেন। যেহেতু এই সেমি হাই-স্পিড ট্রেনটি সমস্ত ধরনের বিশ্বমানের আধুনিক সুযোগ-সুবিধাযুক্ত, তাই যাত্রীরা নিজেদের ভ্রমণের সময় এই পার্থক্য ভালভাবেই অনুভব করতে পারবেন।

     স্বাগত জানাল বণিক মহল

    এনজেপি থেকে  হাওড়া, গুয়াহাটির পর বিহারের রাজধানী পাটনা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানাল শিরিগুড়ির বণিক মহল। উত্তরবঙ্গ বণিক মহলের অন্যতম কর্মকর্তা সুরজিৎ পাল বলেন, বিহারের সঙ্গে যোগাযোগ আরও সহজ হল। অল্প সময়ে মানুষ বিহারে যাতায়াত করতে পারবেন। এতে দু’জায়গার ব্যবসা- বাণিজ্যে উন্নতি হবে।

     এনজেপি-র গুরুত্ব বাড়ছে

    এদিকে ১৫ মাসের মধ্যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) চালু হওয়ায় এনজেপি  স্টেশনের গুরুত্ব আরও বাড়লো। এর জবাবে ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজেপি নেত্রী শিখা চট্টোপাধ্যায় বলেন, প্রতিশ্রুতি মতো উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে বিজেপি প্রথম থেকেই এখানকার রেল পরিষেবা উন্নত করার উপর জোর দিয়েছে। সেই পরিকল্পনা মতো তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পাশাপাশি এনজেপি স্টেশনকে বিশ্বমানের করে তোলারও কাজ শুরু হয়েছে। শিলিগুড়ি জংশন সহ উত্তরবঙ্গের একাধিক স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় এনে আধুনিকীকরণের কাজও চলছে। এর আগে এনজেপি- হাওড়া, এনজিপি -গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। তার মধ্যেই বার্তা ছিল যে এনজিবি থেকে আরও বন্দে ভারত এক্সপ্রেস চলবে। তাই এনজেপি- পাটনা বন্দে ভারত এক্সপ্রেস চালু হল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CBI: সন্দেশখালিতে ছেঁড়া হল সিবিআইয়ের দেওয়া নোটিশ, শোরগোল

    CBI: সন্দেশখালিতে ছেঁড়া হল সিবিআইয়ের দেওয়া নোটিশ, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার পর সন্দেশখালিতে একাধিকবার অভিযান চালিয়েছে সিবিআই (CBI)। শাহজাহান ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদও করেছে। সোমবার বিকেলে আকুঞ্জিপাড়া এলাকায় নোটিশ দিতে ঢুকেছিলেন সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিলেন ন্যাজাট থানার পুলিশকর্মীরাও। সেই সময়েই রহমান আকুঞ্জি নামে এক ব্যক্তির বাড়িতে নোটিশ ধরাতে গিয়ে সমস্যায় পড়েন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা। রহমান আকুঞ্জির বাড়ির এক সদস্য নোটিশটি গ্রহণ করলেও, পরক্ষণেই বাড়ির অপর এক সদস্য সেই গ্রহণ করা নোটিশ ছিঁড়ে ফেলেন। সিবিআই আধিকারিকদের সামনে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    আরও পড়ুন: শাহজাহান ঘনিষ্ঠ সিরাজের গ্রেফতারের দাবিতে ফের অগ্নিগর্ভ সন্দেশখালি

    ঠিক কী ঘটনা ঘটেছে? (CBI)

    গত ৫ জানুয়ারি সন্দেশখালি ইডি অভিযান চালানোর সময় শাহজাহান বাহিনী হামলা চালায়। ভাঙচুর করা হয় গাড়িও। বনগাঁয় ইডি হানার সময় সেখানেও হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার জের মিটতে না মিটতেই এবার ফের সিবিআই আধিকারিকরা সন্দেশখালি যান। সিবিআই (CBI)ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে আকুঞ্জিপাড়ায় রহমান আকুঞ্জি ও আবিবুর আকুঞ্জিকে নোটিশ দিতে গিয়েছিল সিবিআই-এর তদন্তকারী দল। মঙ্গলবার নিজাম প্যালেসে সন্দেশখালির ঘটনার সাক্ষী হিসেবে তলব করা হয় তাঁদের। সেই সূত্র ধরেই তাঁদের বাড়িতে নোটিশ পৌঁছে দিতে গিয়েছিলেন সিবিআই-এর অফিসাররা। সিবিআই আধিকারিকরা নোটিশ দিতেই একজন নোটিশ ছিঁড়ে দেন। তবে, কেন সিবিআইয়ের দেওয়া নোটিশ ছিঁড়ে দিলেন তা নিয়ে তিনি কোনও কথা বলেননি। তবে, যিনি প্রথম নোটিশটি গ্রহণ করেছিলেন তিনি এই ঘটনায় বেশ বিব্রত হয়ে পড়েন। বাড়ির অপর সদস্য কী কাণ্ড ঘটিয়েছেন, তা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সিবিআই অফিসারদের কাছে তিনি ক্ষমা চেয়ে নেন এবং নোটিশের অপর একটি কপি যাতে দেওয়া হয়, সেই অনুরোধ করেন। সেই মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে নোটিশের একটি প্রতিলিপি রহমান আকুঞ্জির পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নতুন করে আবার নোটিশ গ্রহণ করেন রহমান আকুঞ্জির বাড়ির সদস্য।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jalpaiguri: অভিষেকের সফরে আসার আগেই কাউন্সিলর সহ তৃণমূলের বহু নেতার ইস্তফা

    Jalpaiguri: অভিষেকের সফরে আসার আগেই কাউন্সিলর সহ তৃণমূলের বহু নেতার ইস্তফা

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসার আগেই জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বেশ কয়েকজন আদি তৃণমূল নেতা পদত্যাগ করলেন। ব্রিগেডে তৃণমূলের প্রার্থী ঘোষণার পরই তৃণমূলের আদি নেতারা পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন। জলপাইগুড়ি জেলার নেতৃত্ব ও ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা পদ থেকে ইস্তফা দিলেন। তালিকায় উল্লেখযোগ্যভাবে একজন তৃণমূল কাউন্সিলরও রয়েছেন। এই ঘটনায় তৃণমূলের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। লোকসভা ভোটের আগে শাসক দলের পুরানো নেতাদের পদত্যাগে জেলাজুড়ে চর্চা শুরু হয়েছে।

    তৃণমূল কংগ্রেসে একনায়কতন্ত্র চলছে (Jalpaiguri)

    পদত্যাগ করার তালিকায় রয়েছেন, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সমীরণ চৌধুরী, ময়নাগুড়ি টাউন ব্লক কমিটির সম্পাদক অপু রাউত, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি সদস্য তথা তৃণমূল কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী সহ বেশ কয়েকজন পদাধিকারী। এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সমীরণ চৌধুরী জেলা নেতৃত্বের ওপর একরাশ ক্ষোভ জানিয়ে বলেন, ‘তৃণমূল কংগ্রেসে একনায়কতন্ত্র চলছে। দলের জন্মলগ্ন থেকে আমরা পদে আছি। গত পঞ্চায়েত ভোট থেকে লোকসভা ভোেট চলে এল, অথচ এখনও পর্যন্ত আমরা কোনও কর্মসূচিতে ডাক পাচ্ছি না। কোনও সিদ্ধান্ত নিলেও তা আমাদের জানানো হচ্ছে না। এ-ব্যাপারে কথা বলেও কোনও পরিবর্তন হয়নি। তাই পদত্যাগ করছি।’ এই একই অভিযোগ তুলে ময়নাগুড়ি টাউন ব্লক কমিটির সম্পাদক অপু রাউত বলেন, ‘আমরা পদে থেকে কোনও কর্মসূচির খবর বা সিদ্ধান্ত নেওয়ার কোনও খবর পাই না। তাই আমরা পদ থেকে ইস্তফা দিলাম। তবে, যদি আমাদের লোকসভার প্রার্থী ডাকেন, আমরা ভোটের প্রচার করব।’এছাড়াও ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি সদস্য তথা অমিতাভ চক্রবর্তীও একই অভিযোগ করেন। সবাই সাধারণ সদস্য বা ভোটার হিসাবে থাকবেন বলেই জানিয়েছেন।

    তৃণমূল নেতৃত্বের কী বক্তব্য?

    অভিষেকের আসার আগেই এই ধরনের ঘটনায় শাসক দলের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। এদিকে ময়নাগুড়ি-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বক্তব্য, কারা পদত্যাগ করেছে তা আমাদের জানা নেই। আর দলে কোনও কোন্দল নেই।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ইডির ওপর হামলা, সিবিআই-এর হাতে গ্রেফতার শাহজাহান-ঘনিষ্ঠ জিয়াউদ্দিন সহ ৩

    Sandeshkhali: ইডির ওপর হামলা, সিবিআই-এর হাতে গ্রেফতার শাহজাহান-ঘনিষ্ঠ জিয়াউদ্দিন সহ ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় আদালতের নির্দেশে শাহজাহান শেখ ও তাঁর প্রধান ২ শাগরেদ তথা শিবু হাজরা এবং উত্তম সর্দার— এই তিন জন রয়েছেন সিবিআই হেফাজতে। তবে সোমবার, ইডির উপর হামলার ঘটনায় প্রথম গ্রেফতারি করল সিবিআই। ধৃত শাহজাহান শেখের ‘ডান হাত’ বলে পরিচিত তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা। জানা গিয়েছে, তিনি সরবেড়িয়া-আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এ ছাড়া গ্রেফতার করা হয়েছে দিদারবক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জি নামে শাহজাহানের আরও দুই শাগরেদকে। দিদারবক্স পেশায় নিরাপত্তারক্ষী বলে জানা গিয়েছে। সন্দেশখালির (Sandeshkhali) শাহজাহান মার্কেটে সে কাজ করত। তবে ফারুকের পেশা নিয়ে কিছু জানা যায়নি।

    সন্দেশখালিতে বাড়ি বাড়ি গিয়ে নোটিশ ধরায় সিবিআই

    মামলা হাতে পাওয়ার পর পরই সন্দেশখালিতে (Sandeshkhali) যান সিবিআই আধিকারিকরা। তখনই তাঁরা অভিযুক্তদের হাজিরার নোটিশ ধরান। সিবিআই বিশাল কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে প্রথমে ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ি ফাঁড়িতে পৌঁছায়। এরপর সন্দেশখালি থানার পুলিশকে নিয়ে সরবেড়িয়া-আকুঞ্জিপাড়ায় হাবিবুর রহমানের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সে সময়ে বাড়িতে ছিলেন না হাবিবুর। সিবিআইয়ের নোটিশ ছিঁড়ে ফেলে দেন তাঁর পরিবারের সদস্যরা। অন্যদিকে, সিবিআই পৌঁছে যায় শাহজাহানের জামাই রানাবাবু লস্করের বাড়িতেও। কিন্তু সেখানে বাড়ি তালা বন্ধ থাকায় শুধু ছবি তুলে নিয়ে চলে যায় তারা। জিয়াউদ্দিন সহ ৭ জনকে সোমবার হাজির হওয়ার নোটিশ ধরানো হয়েছিল। সেই মতো সোমবার কলকাতায় সিবিআই দফতরে হাজিরা দেন জিয়াউদ্দিন সহ বাকিরা। দীর্ঘ জেরা চলার পর, জিয়াউদ্দিন  এবং শাহজাহানের আরও ২ শাকরেদকে গ্রেফতার করে সিবিআই।

    মঙ্গলবার কারা হাজিরা দিচ্ছে সিবিআই দফতরে

    এদিকে, তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার আরও বেশ কয়েকজনকে হাজিরা দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার যে তিনজনের সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে, তাঁদের মধ্যে দুজন হলেন হাবিবুর রহমান এবং বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি মোল্লা। আপাতত শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েছে সিবিআই। এবং সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য, সন্দেশখালিতে (Sandeshkhali) ইডির ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছিল ন্যাজাট থানায়। কোর্টের নির্দেশ মতো, রাজ্য পুলিশের হাত থেকে এই মামলা চলে যায়, সিবিআই-এর হাতে।

    আরও পড়ুন: হিন্দু বাঙালির দ্বিতীয় স্বাধীনতা, দেশজুড়ে কার্যকর হয়ে গেল সিএএ

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ১২/০৩/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ১২/০৩/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১)  পরিবারের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে সময় কাটাবেন।

    ২) বাড়ির বাইরের ব্যক্তিদের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হবে।

    ৩) কর্মক্ষেত্রে বুদ্ধিমানীর সঙ্গে কাজ করুন।

    বৃষ

    ১) পরিবারের কোনও সদস্যের বিবাহে বাধা এলে তার সমাধান হবে, বিবাহ প্রস্তাবে সকলে সহমতি প্রদান করবে।

    ২) পড়াশোনার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা করে থাকলে তাঁদের ইচ্ছা পূরণ হবে।

    ৩) কর্মক্ষেত্রে আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করবেন।

    মিথুন

    ১) সরকারি চাকরিজীবীদের বদলি হতে পারে।

    ২) সাবধানে আর্থিক লেনদেন করুন, তা না-হলে সম্পর্কে বিভেদ দেখা দিতে পারে।

    ৩) মার্কটিংয়ের সঙ্গে জড়িত জাতকরা ভালো কাজ শুরু করতে পারেন।

    কর্কট

    ১) ব্যবসায়ীদের জন্য দিন ঠিকঠাক।

    ২) লক্ষ্য পূরণের জন্য কঠিন পরিশ্রম করবেন।

    ৩) বন্ধু আর্থিক সাহায্য চাইলে তা পূরণ করতে সক্ষম হবেন।

    সিংহ

    ১) প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন।

    ২) গোপন রহস্য পরিবারের সদস্যদের সামনে প্রকট হবে।

    ৩) সন্তান কোনও কারণে জেদ করতে পারে, যা আপনাদের পুরো করতে হবে।

    কন্যা

    ১) পরিবারের সদস্যদের কাছ থেকে হতাশাজনক সংবাদ শুনতে পাবেন। 

    ২) ব্যবসায়ে নতুন পরিকল্পনা করে থাকলে তা পূরণ করতে পারেন।

    ৩) ছাত্রছাত্রীদের পরীক্ষায় সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে।

    তুলা

    ১) সকলকে খুশি করার চেষ্টা করবেন এবং এ কারণে সমস্যা হতে পারে।

    ২) জরুরি কাজে যাত্রা করতে পারেন এই রাশির জাতক।

    ৩) সন্তানের কেরিয়ারের কারণে চিন্তিত থাকলে, তা এবার দূর হবে।

    বৃশ্চিক

    ১) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার দ্বারা লাভান্বিত হবেন।

    ২) কারও কথায় আসবেন না, সমস্যা হতে পারে।

    ৩) ভালোভাবে ব্যবসা পরিচালনার জন্য কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও আলোচনা বজায় রাখতে হবে।

    ধনু

    ১) পরিকল্পনা পুরো করার আগে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথা বলে নিন।

    ২) সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধৈর্য ধরে থাকতে হবে।

    ৩) কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার জন্য পরিশ্রম করবেন।

    মকর

    ১) কর্মক্ষেত্রে নিজের কাজের জন্য অন্যের কাছ থেকে অধিক প্রত্যাশা করবেন না, প্রতারিত হতে পারেন।

    ২) কর্মকৌশলে বিশ্বাস রাখুন।

    ৩) ব্যবসায়ীরা নতুন প্রকল্প শুরু করতে পারেন।

    কুম্ভ

    ১) লোকদেখানোর জন্য অধিক অর্থ ব্যয় করতে পারেন।

    ২) অর্থকষ্টে কাটবে দিনটি।

    ৩) পরিশ্রম সফল হবে, কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, ভয় পাবেন না।

    মীন

    ১) ব্যবসায়িক সমস্যার কারণে অবসাদগ্রস্ত হবেন।

    ২) জীবনসঙ্গীর সঙ্গে মিলে ভবিষ্যৎ সংক্রান্ত পরিকল্পনা করতে পারেন।

    ৩) অহংকার করবেন না।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share