Tag: Madhyom

Madhyom

  • Dengue: কোন শারীরিক সমস্যা ডেঙ্গিতে বাড়তি বিপদ ডেকে আনে? 

    Dengue: কোন শারীরিক সমস্যা ডেঙ্গিতে বাড়তি বিপদ ডেকে আনে? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু চলছেই! কলকাতা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে প্রতিদিন কয়েকশো মানুষ ডেঙ্গি-আক্রান্ত হচ্ছেন। লাগাতার ডেঙ্গি সংক্রমণ এবং মৃত্যুর জেরে উদ্বেগ বাড়ছে। শীতেও এবার ডেঙ্গির প্রকোপ জারি থাকবে বলেই আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। তাদের পরামর্শ, কয়েকটি ক্ষেত্রে ডেঙ্গি (Dengue) বিপদ বাড়াতে পারে। তাই বড় ক্ষতি এড়াতে আগে থেকেই বাড়তি সতর্কতা জরুরি।

    কোন কোন ক্ষেত্রে বাড়তি বিপদ? (Dengue)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, গর্ভবতী মহিলাদের ডেঙ্গি বাড়তি বিপদ তৈরি করে। গর্ভাবস্থায় ডেঙ্গি হলে মা ও গর্ভস্থ শিশু দু’জনের জন্যই বিপদ। গর্ভস্থ মহিলার শরীরে ডিহাইড্রেশনের ঝুঁকি বেশি থাকে। আর ডেঙ্গি হলে শরীরে জলের অভাব দেখা যায়। আর তার জেরেই একাধিক অঙ্গ বিকল হয়ে যায়। দেখা দিতে পারে প্রাণ সংশয়। তাই গর্ভবতী মহিলাদের এই সময়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। মশারি টাঙিয়ে ঘুমোনো, বাড়ির আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং এলাকায় কেউ সংক্রমিত (Dengue) হলে, বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তাঁরা। তবে, ডেঙ্গি সংক্রমণ হলে গর্ভবতী মহিলাদের আরও বেশি যত্নের প্রয়োজন। শরীরে যাতে তরল পদার্থের অভাব না হয়, সেদিকে আরও বেশি খেয়াল রাখা জরুরি, পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। 

    কিডনি কিংবা লিভারের সমস্যা?

    কিডনি কিংবা লিভারের সমস্যা থাকলে ডেঙ্গি (Dengue) বাড়তি বিপদ তৈরি করতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ডেঙ্গি সংক্রমণের পরে জটিলতা তৈরি করে কিডনি এবং লিভার। এই দুই অঙ্গ অনেক ক্ষেত্রেই ঠিকমতো কাজ করে না। তাই রোগীর শরীরে একাধিক সমস্যা তৈরি হয়। তাই যাদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে, তাদের বাড়তি সতর্কতা জরুরি। মশা বাহিত রোগ তাদের জন্য আরও বিপজ্জনক বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

    একবার হলে বাড়তি সতর্কতা (Dengue)

    যাদের একবার ডেঙ্গি সংক্রমণ হয়েছে, তাদের বাড়তি সতর্কতা জরুরি বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল। কারণ, একাধিক বার ডেঙ্গিতে আক্রান্ত হলে শরীরের ভিতরে রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যায়। তাই প্রাণ সংশয় দেখা যায়। তবে, চিকিৎসকেরা জানাচ্ছেন, ডেঙ্গি (Dengue) যে কোনও সময়েই বড় বিপদ তৈরি করতে পারে। ডেঙ্গির জটিলতা বাড়ায়, একাধিক অঙ্গের কার্যশক্তি হারিয়ে ফেলে। তাই ডেঙ্গি আক্রান্তের জ্বর কমলেও পরবর্তী কিছুদিন বাড়তি সতর্কতা জরুরি। তাই ডেঙ্গির জ্বর কমলেও যাতে ডিহাইড্রেশন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবেই প্রাণ সংশয়ের ঝুঁকি কমবে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: ‘শাহি সমাবেশ’কে সফল করাই পাখির চোখ রাজ্য বিজেপির, নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ

    BJP: ‘শাহি সমাবেশ’কে সফল করাই পাখির চোখ রাজ্য বিজেপির, নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ

    মাধ্যম নিউজ ডেস্ক: অমিত শাহের জনসভাকে সফল করাই এখন পাখির চোখ রাজ্য বিজেপির (BJP)। ২৯ তারিখের সমাবেশকে সফল করতে ময়দানে নেমে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। চরম ব্যস্ততার মধ্যে দিন কাটছে কর্মী সমর্থকদের। দিকে দিকে চলছে দেওয়াল লিখন, পথসভা, মিছিল-মিটিং করে তাঁরা জনসংযোগ সারছেন। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে লঞ্চ করা হয়েছে অফিসিয়াল থিম সং-ও। শাহি সভাকে কেন্দ্র করে বানানো থিম সং বিজেপির (BJP) ছোট বড় সব সভাগুলিতেই বাজছে।

    সমাবেশকে সফল করতে রাজ্যে আজ একাধিক জায়গায় সভা শুভেন্দুর

    আজ সোমবার বীরভূম জেলার রামপুরহাটে জনসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামপুরহাটে তাঁকে পদযাত্রা করতেও দেখা যাবে। এর পাশাপাশি হুগলির সিঙ্গুরেও সভা করতে দেখা যাবে নন্দীগ্রামের বিধায়ককে। সন্ধ্যার মধ্যে বীরভূম এবং সিঙ্গুরের কর্মসূচির সেরে শুভেন্দু ফিরবেন কলকাতায়। এরপরে শ্যামবাজারে রয়েছে তাঁর জনসভা। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পাড়া হাজরাতে সভা করতে দেখা যাবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে।

    জোর কদমে প্রচার সোশ্যাল মিডিয়াতে

    এর পাশাপাশি একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ২৯ নভেম্বর সমাবেশকে সফল করতে। রাজ্য জুড়ে অভিনব ভাবনায় প্রচার চালাচ্ছেন বিজেপি কর্মীরা। বিজেপির (BJP) নেতৃত্ব সোশ্যাল মিডিয়াকে ভরপুর ব্যবহার করছেন। মহা সমাবেশের প্রচারের জন্য শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার প্রত্যেকেই বদলে ফেলেছেন নিজেদের প্রোফাইল পিকচার। সেখানে সমাবেশকে সফল করতে ‘কলকাতা চলো’-এর ডাক দিয়েছেন বিজেপি নেতৃত্ব। ছোট ছোট ছড়ার মাধ্যমে দুর্নীতিকে তুলে ধরে তা পোস্টও করছেন বিজেপি কর্মীরা।

    রবিবারই সম্পন্ন হয়েছে খুঁটিপুজো

    রবিবার সভাস্থানে সম্পন্ন হয়েছে খুঁটিপুজো। তার আগে বঙ্গ বিজেপির (BJP) নেতৃত্ব সেই স্থানে বসেই প্রধানমন্ত্রীর ১০৭ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন। খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল সহ অন্যান্যরা। বুধবার বিজেপির সভা সংখ্যার বিচারে অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে আশাবাদী গেরুয়া শিবির। সূত্র মারফত জানা গিয়েছে, উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল থেকে লোক আসবে বিজেপির (BJP) ভাড়া করা ন’টি ট্রেনে। একই সঙ্গে বুধবার হাওড়া এবং শিয়ালদহ থেকে দুটি বড় মিছিল এসে মিশবে ধর্মতলায়। ধর্মতলার বিভিন্ন চত্বরে দশটি বড় মাপের বাক্স রাখা হবে। সেখানে বিজেপির সভায় যোগদান করা মানুষরা লিখিতভাবে জানাবেন যে কোন কোন প্রকল্প থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hooghly: বিজেপি-র সভায় গেলে এলাকাছাড়া করে দেওয়া হবে, তৃণমূলের হুমকি-পোস্টার!

    Hooghly: বিজেপি-র সভায় গেলে এলাকাছাড়া করে দেওয়া হবে, তৃণমূলের হুমকি-পোস্টার!

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মতলায় ‘শাহি সমাবেশে’ বিপুল জমায়েতের ডাক দিয়েছে বিজেপি। আর সেই সভায় যাতে জমায়েত কম হয়, তা রজন্য উঠেপড়ে লেগেছে রাজ্যের শাসকদল তৃণমূল। আড়ালে আবডালে নয়, একেবার প্রকাশ্যে পোস্টার দিয়ে হুমকি দেওয়া হয়েছে। সমাবেশে যাতে মানুষ যোগ না দেন, তার জন্য ভয় দেখাচ্ছে জোড়াফুল শিবির। সভায় গেলে এলাকাছাড়া করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) চুঁচুড়া পুরসভা এলাকায়। এখানকার এক নম্বর ওয়ার্ডের কেওটা বটতলা এলাকায় এই ধরনের পোস্টার দেখা যায়।

    পোস্টারে কী লেখা রয়েছে? (Hooghly)  

    ২৯ নভেম্বর ‘কলকাতা চলো’র ডাক দিয়েছে বিজেপি। ওই দিন ধর্মতলায় হবে প্রতিবাদ সভা। সেই সভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে পোস্টার লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়। হুগলির (Hooghly) চুঁচুড়া-ব্যান্ডেলেও পোস্টার মারা হয়। বিজেপির সেই পোস্টারের উপর সাদা কাগজে ছাপানো লেখা পোস্টার মারা হয়েছে। তাতে লেখা, ‘কেন্দ্র আমাদের আবাসের টাকা দিচ্ছে না। এলাকা থেকে যাঁরা এই সভায় যাবেন, তাঁদের এলাকাছাড়া করে দেওয়া হবে। তলায় লেখা জয় বাংলা। স্থানীয়দের নজরে পড়ে এই পোস্টার। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

    তৃণমূল ভয় পেয়ে এসব করছে, সরব বিজেপি নেতৃত্ব

    বিজেপির হুগলি (Hooghly) সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, ‘তৃণমূল ভয় পেয়েছে। তাই এসব করছে। ওরা মানুষের আবাসের টাকা, একশো দিনের কাজের টাকা খেয়েছে। মানুষ এর জবাব দেবে। আর আমাদের প্রতিবাদ সভা বন্ধ করতে হাইকোর্টে গেল, কোনও কাজ হল না। এখন ভয় দেখাচ্ছে সভায় যাতে লোক না হয়। এসব করে কোনও লাভ হবে না। ধৰ্মতলা সভায় বহু মানুষের ভিড় হবে।

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘বিজেপি পোস্টারের উপর নিজেরাই পোস্টার মেরে প্রচার চাইছে। ওদের সঙ্গে তিনগাছা লোক নেই। তৃণমূলের খেয়েদেয়ে কাজ নেই পোস্টার মারতে যাবে। মানুষ সব দেখছে বুঝছে, ২৪ সালে সব জবাব দিয়ে দেবে।’

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hooghly: প্রকাশ্যে এলোপাথাড়ি কোপ, পাল্টা চলল গুলি, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    Hooghly: প্রকাশ্যে এলোপাথাড়ি কোপ, পাল্টা চলল গুলি, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তত প্রকট হচ্ছে। দুদিন আগে দক্ষিণ ২৪ পরগনায় একটি কাঠের কারখানায় পুরনো দুজন তৃণমূল কর্মীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল দলের অন্য গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে। সেই ঘটনার জের মিটতে না মিটতেই এবার হুগলির (Hooghly) তারকেশ্বরের পিয়াসাড়ায় ফের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। তৃণমূল নেতাকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে। অপর গোষ্ঠীর চালানো গুলিতে জখম হলেন এক তৃণমূলকর্মী। টাঙ্গির কোপে গুরুতর আহত ওই নেতার নাম শেখ সাইদুল মোল্লা। গুলির আঘাতে আহত হয়েছেন মুন্সি মুকাদ্দার। আহত অবস্থায় ২ জনকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় রেফার করা হয়েছে সাইদুল মোল্লাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Hooghly)

    হুগলির (Hooghly) পিয়াসাড়া বাসস্ট্যান্ডে একটি চায়ের দোকানের সামনে বসেছিলেন শেখ সাইদুল মোল্লা। আচমকা কয়েকজন এসে তাঁর উপর টাঙ্গি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় প্রাণে বাঁচতে তিনি চায়ের দোকানের ভিতরে ঢুকে গেলে, সেখানেও মারধর করা হয় বলে অভিযোগ। বেশ কয়েকদিন ধরেই এক প্রভাবশালী ব্যবসায়ীর নেতৃত্বে তৃণমূলের নতুন সংগঠন তৈরি হয়েছে। তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে জখম তৃণমূল নেতার পরিবারের লোকজনের দাবি।

    যদিও অপর গোষ্ঠীর দাবি, শেখ সাইদুল-সহ বেশ কয়েকজন পার্টি অফিস দখল করছিল। মুন্সি মুকাদ্দার নামে দলের অপর গোষ্ঠীর তৃণমূল কর্মী পার্টি অফিসের সামনে ছিলেন। হঠাৎ তাঁকে মারধর করে সাইদুল ও তাঁর দলবল। তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। এরপর স্থানীয়রা সাইদুলকে মারধর করেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বেশ কয়েকজন যুবক একটি বাইকে এসে সাইদুলকে এলোপাথাড়ি কোপ মারে এবং দোকানে ভাঙচুর চালায়।

    তৃণমূল নেতৃত্বের কী বক্তব্য?

    এ বিষয়ে তারকেশ্বর তৃণমূল ব্লক সভাপতি প্রদীপ সিংহরায় বলেছেন, পার্টি অফিস দখল ঘিরে গন্ডগোলের সূত্রপাত। এই বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি দেখা হচ্ছে।   

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel-Hamas War: তৃতীয় দফায় ১৩ জন পণবন্দিকে ছাড়ল হামাস, ইজরায়েল মুক্ত করল ৩৯ জনকে

    Israel-Hamas War: তৃতীয় দফায় ১৩ জন পণবন্দিকে ছাড়ল হামাস, ইজরায়েল মুক্ত করল ৩৯ জনকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-হামাস যুদ্ধে রবিবার ১৩ জন পণবন্দি ইজরায়েলিকে মুক্তি দিয়েছে হামাস (Israel-Hamas War)। অন্যদিকে, ৩৯ জন প্যালেস্তাইনের নাগরিককে মুক্তি দিয়েছে নেতানিয়াহুর সরকার। তবে রেডক্রস যে বিবৃতি দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ১৭ জন ইজরায়েলিকে মুক্তি দিয়েছে হামাস জঙ্গিরা। দুই দেশের যুদ্ধ পরিস্থিতিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে মিশর, কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই তিন দেশই লাগাতার পণবন্দি মুক্তির বিষয়ে দুই পক্ষের কাছে আবেদন জানিয়েছে।

    সাময়িক যুদ্ধবিরতি

    পণবন্দিদের মুক্তির (Israel-Hamas War) বিষয়ে মিশর বিবৃতি দিয়ে জানিয়েছে, হামাস এবং ইজরায়েল রবিবার যাঁদের মুক্তি দিয়েছে, সেই তালিকা তারা হাতে পেয়েছে। প্রসঙ্গত, বিগত চার দিন ধরেই চলছে পণবন্দি বিনিময়প্রথা। রবিবার তৃতীয় দফায় বন্দিদের মুক্তি দেওয়া হয়। দুই দেশের তরফ থেকেই জানানো হয়েছে যে কোনও রকম বাধা ছাড়াই এই পণবন্দি মুক্তির কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে, গাজায় ত্রাণ পাঠিয়েছে মিশর। জানা যাচ্ছে, একশো কুড়িটি  ট্রাকে করে এই ত্রাণ পাঠানো হয়েছে। যার মধ্যে দুটি জ্বালানি ট্রাক এবং দুটি রান্নার গ্যাসের ট্রাক রয়েছে। গত ৭ অক্টোবর থেকে যে যুদ্ধ শুরু হয়েছিল হামাস-ইজরায়েলের (Israel-Hamas War) মধ্যে, দীর্ঘ প্রচেষ্টার পরে সেই সংঘাত সাময়িকভাবে বন্ধ হয়েছে। হামাস এবং ইজরায়েল দু’তরফই যুদ্ধ বিরোধীতে সম্মত হয়েছে।

    গত সপ্তাহের শুক্রবার প্রথম দফায় মুক্তির প্রক্রিয়া শুরু হয়

    প্রসঙ্গত, গত সপ্তাহের শুক্রবার প্রথম দফায় মুক্তির (Israel-Hamas War) প্রক্রিয়া শুরু হয়। সে সময় ২৪ জন ইজরায়েলের বাসিন্দাকে মুক্ত করে হামাস জঙ্গিরা। এঁরা প্রত্যেকেই গাজায় আটক ছিলেন। এই ২৪ জনের মধ্যে ১০ জন থাইল্যান্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। বাকি ১ জন ফিলিপিন্সের বাসিন্দা এবং ১৩ জন শিশু ও মহিলা ইজরায়েলের বাসিন্দা। এরপরেই ইজরায়েল ও হামাস পণবন্দি নাগরিকদের মুক্তির প্রক্রিয়া শুরু করে। গত শনিবারই দ্বিতীয় দফায় ১৭ জন পণবন্দিকে মুক্ত করে হামাস জঙ্গিরা। এই ১৭ জনের মধ্যে ১৩ জন ইজরায়েলের নাগরিক রয়েছেন এবং বাকি ৪ জন থাইল্যান্ডের বাসিন্দা। অন্যদিকে, শনিবারই ইজরায়েল মুক্তি দেয় ৩৯ জন প্যালেস্তাইনের নাগরিককে। তাঁদের মধ্যে ৬ জন মহিলা এবং বাকি ৩৩ জন কিশোর বলে জানা গিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarkashi Tunnel Collapse: উত্তরকাশীর সুড়ঙ্গে উদ্ধারকাজ শুরু নতুনভাবে, নামল সেনা

    Uttarkashi Tunnel Collapse: উত্তরকাশীর সুড়ঙ্গে উদ্ধারকাজ শুরু নতুনভাবে, নামল সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ১২ নভেম্বর থেকে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। প্রতিবারই তাঁদের উদ্ধার করার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। তবে এমতাবস্থাতেও যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। শ্রমিকদের সুড়ঙ্গ (Uttarkashi Tunnel Collapse) থেকে বের করে আনতে এবার নামানো হয়েছে ভারতীয় সেনাকে। প্রথমে কাজ শুরু হয়েছিল মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সের তত্ত্বাবধানে। আমেরিকার যন্ত্র অগার মেশিনকে ব্যবহার করা হয়েছিল এক্ষেত্রে। অনেকটাই সফল হয়ে গিয়েছিল মেশিনের ড্রিলিং। তবে শুক্রবার বিকালে সুড়ঙ্গের একটি ধাতব বস্তুর সঙ্গে আঘাত পায় যন্ত্রটি। এরপরে সেখানেই তা বিকল হয়ে যায়। সেটি আর ঠিক করা যায়নি।

    নতুনভাবে শুরু উদ্ধারকাজ

    এমতাবস্থায় ভার্টিক্যাল ড্রিলিং-এর পরিকল্পনা নিয়েছে উদ্ধারকারী দল। ট্যানেলের ১৮০ মিটার দূর থেকে শুরু হল এই ড্রিলিং। দিনে ১৫ মিটার করে ড্রিলিং করা হবে। ইতিমধ্যে ১৫ মিটার ড্রিলিং সম্পন্নও হয়েছে। উলম্বভাবে ৮৬ মিটার পর্যন্ত ড্রিলিং (Uttarkashi Tunnel Collapse) করতে হবে। সুড়ঙ্গের মধ্যে শ্রমিকরা রয়েছেন সুস্থই, এমনটাই জানা গিয়েছে। খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে। ইদানিং তাঁদের জন্য পাঠানো হচ্ছে বেরি ও অন্যান্য ফল। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মনোবিদরাও। সুড়ঙ্গের মাত্র ৪১ মিটার ফাঁকা জায়গায় আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তাঁরা যাতে মনোবল হারিয়ে না ফেলেন, তাই সুড়ঙ্গে পাঠানো হয়েছে লুডো, দাবা এবং তাস। শ্রমিকরা সেখানে চোর-পুলিশও খেলছেন বলে খবর।

    আরও পড়ুুন: “সন্ত্রাসবাদকে আমরা নির্মূল করে দিয়েছি”, ২৬/১১ হামলার ১৫ বছরে দৃপ্ত ঘোষণা মোদির

    ১০০ ঘণ্টার মধ্যে সম্পন্ন হতে পারে উদ্ধারকাজ

    উদ্ধারকারী দলের (Uttarkashi Tunnel Collapse) ফের আশা, একশো ঘণ্টার মধ্যে শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব। দিন সংখ্যার নিরিখে পাঁচ দিন। এই ড্রিলিং পদ্ধতিতেই সাধারণভাবে কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করা হয়ে থাকে। পরিস্থিতি নিয়ে প্রতি মুহূর্তের খবর রাখছেন সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি। গতকাল রাতেই ফের একবার ঘটনাস্থলে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। যে অগার মেশিনটি বিকল হয়ে গিয়েছে, সেই মেশিনটিকে উদ্ধার (Uttarkashi Tunnel Collapse) করতে এবার কাজ শুরু করেছে সেনাও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • CERT-In: এবার থেকে তথ্য জানার অধিকার আইনের বাইরে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম

    CERT-In: এবার থেকে তথ্য জানার অধিকার আইনের বাইরে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার থেকে তথ্য জানার অধিকার আইনের (২০০৫) আওতায় পড়বে না কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-In.। এটি হল একটি জাতীয় নোডাল এজেন্সি। এই এজেন্সি কম্পিউটারের মধ্যে থাকা বিভিন্ন তথ্যকে সুরক্ষিত রাখে এবং সাইবার অ্যাটাক থেকে রক্ষা করে।

    তথ্য জানার অধিকার আইনে (২০০৫) কোন কোন ক্ষেত্র পড়ে না

    প্রসঙ্গত, ২০০৫ সালে পাশ হওয়া আরটিআই অ্যাক্টের ৪ নম্বর ধারায় বলা রয়েছে, কোন কোন ক্ষেত্রে পাবলিক অথরিটি তথ্য দিতে বাধ্য থাকবে। ৮ নম্বর ধারাতে উল্লেখ রয়েছে সেই সমস্ত ক্ষেত্রগুলির, যেগুলি তথ্য দেওয়ার অধিকার আইনের আওতায় পড়বে না। এগুলি হল, সাধারণভাবে যে কোনও ব্যক্তিগত তথ্য (যদি তা দেশের বা সমাজের নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ না হয়), দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে এমন তথ্য, মন্ত্রিসভার বৈঠকের গোপন নথি, কেন্দ্রীয় গোয়েন্দাদের ক্রিয়াকলাপ ইত্যাদি।

    এবার এই তালিকায় জুড়ল কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-In.। কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-In ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করে। কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম ছাড়াও আরও ২৬টি গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি), রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র), ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট (ইডি), ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন। এই সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলিও তথ্য জানার অধিকার আইনের আওতায় পড়ে না।

    আরও পড়ুুন: “ইংরেজি বছরের শুরুতে মমতাকে ইডি-সিবিআই চা খেতে আমন্ত্রণ করবে” বিস্ফোরক দিলীপ

    ২০২২ সালে র‌্যানসামওয়ার অ্যাটাকের সময় তদন্ত করে CERT-In

    ২০০৫ সালে তথ্য জানার অধিকার আইন পাশ হওয়ার পর শেষবারের মতো সংশোধন করা হয়েছিল ২০১৬ সালে। সেখানে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড সংস্থাগুলিকে তথ্য জানার অধিকার আইনের তালিকায় রাখা হয়নি। প্রসঙ্গত, CERT-In দেশের মধ্যে ঘটা গুরুত্বপূর্ণ সাইবার অ্যাটাকগুলির বিরদ্ধে তদন্ত করে। গত ২০২২ সালে ২৩ নভেম্বর র‌্যানসামওয়্যার অ্যাটাকের সময়ও এই সংস্থা তদন্ত শুরু করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ২৭/১১/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ২৭/১১/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা ক্ষেত্র, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য— কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন।

    ২) কাজের চাপ বাড়তে পারে।

    বৃষ

    ১) সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে।

    ২) কপালে অপমান জুটতে পারে।

    মিথুন

    ১) কপালে অপমান জুটতে পারে।

    ২) প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে।

    কর্কট

    ১) শেয়ারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ২) পেটের কষ্ট বাড়তে পারে।

    সিংহ

    ১) সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে।

    ২) মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে।

    কন্যা

    ১) প্রেমের ব্যাপারে মনঃকষ্ট বাড়তে পারে।

    ২) বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে।

    তুলা

    ১) রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে।

    ২) উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।

    বৃশ্চিক

    ১) প্রেমের অশান্তি মিটে যেতে পারে।

    ২) কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে।

    ধনু

    ১) কাউকে কোনও ব্যাপারে কথা দেবেন না।

    ২) আধ্যত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন।

    মকর

    ১) গবেষণার কাজে সাফল্য লাভ। 

    ২) খুব নিকট কোনও মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।

    কুম্ভ

    ১) শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে।

    ২) কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ।

    মীন

    ১) মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়।

    ২) কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CAA: ‘মার্চের মধ্যে সিএএ কার্যকরী হয়ে যাবে,’ ঠাকুরনগরে দাঁড়িয়ে আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনি-র

    CAA: ‘মার্চের মধ্যে সিএএ কার্যকরী হয়ে যাবে,’ ঠাকুরনগরে দাঁড়িয়ে আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী মার্চের মধ্যে সিএএ (CAA) কার্যকরী হয়ে যাবে। রবিবার বনগাঁর সাংসদ তথা কেন্দ্ৰীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি এই মন্তব্য করেন। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কাজ আগেই শুরু হয়েছে। শান্তনু ঠাকুরও চেষ্টা করছেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই আশ্বাসে নতুন করে চাঙা মতুয়া সম্প্রদায়ের লোকজন। তাঁদের বক্তব্য, সিএএ কবে কার্যকরী হবে তা নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। কেন্দ্রীয় মন্ত্রী আমাদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস দেওয়ায় ভাল লাগছে।

    মতুয়াদের কী বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী?

    এদিন ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে রাস উৎসবে এসেছিলেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি। প্রথমে ঠাকুরবাড়ির হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন তিনি। এরপর চলে যান নাট মন্দিরে, যেখানে রাসের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অজয় মিশ্র টেনি বলেন, ‘মতুয়াদের নাগরিকত্বের জন্য কেন্দ্ৰীয় সরকার চেষ্টা করছে। নাগরিকত্ব নিয়ে অমিত শাহ লোকসভায় কথা বলেছিলেন। শান্তনু ঠাকুরও চেষ্টা করছেন। আসলে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার যে প্রক্রিয়া, সেটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। যেসব মতুয়াদের ভারতীয় পরিচয়পত্র নেই, তাঁরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের সই করা কার্ড ব্যবহার করুন বিনা বাধায়। শান্তনু ঠাকুরের দেওয়া মতুয়া কার্ড যাঁদের কাছে থাকবে, ভারতবর্ষের কারও হিম্মত নেই যে সেই মতুয়াদের কিছু করবে।’

    সিএএ-র (CAA) জন্য কারা আবেদন করতে পারবেন, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

    এদিন কেন্দ্রীয় মন্ত্রীর আরও বক্তব্য, আগামী ৬ ডিসেম্বর, ২০২৩ সুপ্রিম কোর্টে নাগরিকত্ব নিয়ে সমস্যার সমাধান হবে। ২০১৪ সালের আগে যাঁরা ভারতে এসেছেন, তাঁরা সিএএ-(CAA) এর জন্য আবেদন করতে পারবেন। নিয়ম মেনেই নাগরিকত্ব দেওয়া হবে। আর ভারতীয় পরিচয়পত্র না থাকা মতুয়াধর্মীদের জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ফলে, মতুয়াধর্মী মানুষদের উদ্বেগ হওয়ার কিছু নেই।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rash Yatra 2023: কোচবিহারে মদনমোহনকে ১০৮ ঘটি জল ও দুধ, ঘি, মাখন দিয়ে স্নান করানো হয়

    Rash Yatra 2023: কোচবিহারে মদনমোহনকে ১০৮ ঘটি জল ও দুধ, ঘি, মাখন দিয়ে স্নান করানো হয়

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার ঐতিহ্যবাহী মেলাগুলির মধ্যে অন্যতম হল কোচবিহারের মদনমোহন রাসপূর্ণিমার মেলা। যাকে রাসমেলা (Rash Yatra 2023) বলা হয়ে থাকে। এই মেলা আনুমানিক ২০০ বছরের পুরনো। দেশ বিভাগের আগে পুর্ববঙ্গ থেকে প্রচুর মানুষ এই রাসমেলায় অংশগ্রহণ করতেন। এখনও দেশ-বিদেশ থেকে প্রচুর মানুষ এই রাসমেলা দেখতে এসে থাকেন। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো এবং কালীপুজোর পর রাসমেলার অনুষ্ঠান হয়ে থাকে। শান্তিপুর, নবদ্বীপ রাসের মতো এই রাসও বৈষ্ণবদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। মন্দিরে পূজিত হন ছোট মদনমোহন। আজ ২৭ নভেম্বর থেকে এই মেলা শুরু হবে এবং প্রায় ২০ দিন চলবে। তারপর ভাঙা রাসের মেলা বেশ কিছুদিন চলে।

    পূজিত হন ছোট মদনমোহন (Rash Yatra 2023)

    কোচবিহারে রথের মেলার মতো রাসমেলাও খুব ঐতিহ্যবাহী। চারমাসের নিদ্রা ত্যাগ করে রাসমেলার (Rash Yatra 2023) সময় জেগে ওঠেন ছোট মদনমোহন। মদনমোহন ঠাকুরকে ১০৮ ঘটি জল, দুধ, ঘি, মাখন দিয়ে স্নান করানো হয়। জানা যায়, উল্টো রথের পর যখন বড় মদনমোহন মাসির বাড়িতে আসেন, সেই সময় ছোট মদনমোহন নিদ্রায় চলে যান। তারপর চারমাস পরে ঘুম ভাঙে এবং এই রাসের সময় জেগে ওঠেন। এরপর চলে পুজোর প্রস্তুতি। যে কোনও শুভ কাজের আগে মদনমোহনকে পুজো করা হয়। ছোট এবং বড় মদনমোহনকে মন্দিরে নিত্যপুজো প্রত্যকে দিন করা হয়। রাসের সময় ছোট মদনমোহন মন্দিরের বাইরে স্থাপনা করা হয় আর ছোট মদনমোহন মন্দিরে পূজিত হন।

    কীভাবে এই রাসমেলার সূচনা?

    কোচবিহারের মদনমোহন রাসমেলার (Rash Yatra 2023) ইতিহাস আনুমানিক ২০০ বছরের পুরাতন। ১৮৯০ সালে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণের আমলে মদনমোহন মন্দিরের স্থাপনা করা হয়। এই মেলায় প্রচুর বৈষ্ণব ভক্ত এবং পর্যটকদের আগমন ঘটে থাকে। কোচবিহারের রাজাদের আরাধ্য দেবতা মদনমোহন। তিনি পরম বৈষ্ণব। এই মেলার প্রধান আকর্ষণীয় কেন্দ্র রাসচক্র। এই রাসচক্রে থাকে মানব কল্যাণ এবং সর্বধর্মের সমন্বয়। প্রতি বছর এই রাসচক্র নির্মাণ করে থাকেন এক স্থানীয় মুসলমান পরিবার। এই বছর তৈরি করছেন আলতাফ মিয়া। তবে রাসের চক্র নির্মাণ করতে গেলে বৈষ্ণব মতে নিরামিষ খেয়ে শুদ্ধ হতে হয়। রাসচক্রের মধে নানান দেবদেবী এবং বৌদ্ধ স্থাপত্যের কারুকার্য করা থাকে।

    মেলায় নানা পসরা

    কোচবিহারের রাসমেলায় (Rash Yatra 2023) নানান পসরার দোকান বসে। মাটির জিনিস থেকে শুরু করে বাঁশ, বেত, লোহা, ঘরের আসবাব ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও কাপড়, কাঠের জিনিস, নানান মিষ্টি, বেলুন, খেলনা ইত্যাদি এখানে পাওয়া যায়। প্রচুর খাবারের দোকান লক্ষ্য করা যায়। এছাড়াও বাংলাদেশেরও অনেক জিনিস মেলায় পাওয়া যায়। যেমন-জামদানি শাড়ি, ইলিশ মাছ, নলেন গুড় ইত্যাদি। কোচবিহারে এই বছর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, ভূটান থেকেও প্রচুর ব্যবসায়ীরা যোগদান করবেন। এই মেলায়  কয়েকশো কোটি টাকার বেচাকেনা হয় বলে ব্যবসায়ীরা মতামত দিয়েছেন। সরকার, প্রশাসন এবং পর্যটন দফতর থেকে মেলাকে ঢেলে সাজানো হয় প্রত্যেকবার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share