দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Tag: Madhyom
Madhyom
-

Indian Railways: দুর্ঘটনা রোধে রেলের ট্র্যাক পরীক্ষায় এবার অত্যাধুনিক আল্ট্রাসোনিক মেশিন
মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব রেল ট্র্যাক এবং রেলপথের (Indian Railways) বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষার জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনা এবং প্রাণহানির পর যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পথে পা বাড়িয়েছে রেল। রেলের দাবি, ট্রেন পরিচালনার ক্ষেত্রে সুরক্ষা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স প্রয়োগের জন্য, রেল এবং ওয়েল্ডেড জয়েন্ট ইত্যাদি পরীক্ষা করার জন্য পূর্ব রেল ‘আল্ট্রাসোনিক ত্রুটি শনাক্তকরণ’ ব্যাপকভাবে ব্যবহার করছে। এর মূল বিশেষত্ব হল, ছোটখাট যে সব ত্রুটি খালি চোখে দেখা যায় না, আল্ট্রাসোনিক তরঙ্গের মাধ্যমে সেগুলি শনাক্ত করা সম্ভব। তাই এভাবে কাজের গুণমান কয়েক গুণ বেড়ে যায়। সেই হিসাবে ইউএসএফডি (Ultrasonic Flaw Detection) একটি অত্যাধুনিক পরিদর্শন সরঞ্জাম, যা প্রাথমিক শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ সাহায্য করছে।কোথায় কত পরীক্ষা হল? (Indian Railways)পূর্ব রেল ইতিমধ্যে ২০২৩-২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ৮৬২৭.৮৯ ট্র্যাক কিলোমিটার (টিকেএম) রেলপথের (Indian Railways) আল্ট্রাসোনিক ত্রুটি শনাক্তকরণ (ইউএসএফডি) পরীক্ষা সম্পন্ন করেছে। ইউএসএফডি পরীক্ষার রেল ডিভিশিন ভিত্তিক অগ্রগতি হল-আসানসোল বিভাগে ২১৮১.৩২৬ টিকেএম, হাওড়া বিভাগে ৩৪৯৮.৫৯৫ টিকেএম, মালদা বিভাগে ১০৮৭.০০২ টিকেএম এবং শিয়ালদা বিভাগে ১৮৬০.৯৬৭ টিকেএম।এর মূল বৈশিষ্ট্য (Indian Railways)পূর্ব রেল জানিয়েছে, এর বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল,উচ্চমানের নির্ভুল স্ক্যানিং: ইউএসএফডি সুনির্দিষ্ট স্ক্যানিংয়ের জন্য উন্নত আল্ট্রাসোনিক প্রযুক্তি ব্যবহার করে। ফলে এর মাধ্যমে সুরক্ষার পক্ষে বিপজ্জনক, এমন ক্ষুদ্রতম ত্রুটিগুলিও শনাক্ত করা সম্ভব।রিয়েল-টাইম ডেটা বিশ্লেষণ: ডেটা বিশ্লেষণ ক্ষমতা দিয়ে সজ্জিত এই মেশিন। ফলে ইউএসএফডি অপারেটররা যখন প্রয়োজন হয়, তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।বর্ধিত নিরাপত্তা: ইউএসএফডি পরীক্ষার মাধ্যমে খালি চোখে দৃশ্যমান নাও হতে পারে, এমন ত্রুটিগুলি শনাক্ত করা সম্ভব। ফলে এটি যাত্রীদের সুরক্ষা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে এবং সম্ভাব্য বিপদগুলি সক্রিয়ভাবে মোকাবিলা করে (Indian Railways)।অ-ধ্বংসাত্মক পরীক্ষা: একটি অ-ধ্বংসাত্মক পরীক্ষা পদ্ধতি হিসাবে ইউএসএফডি রেলের পরিকাঠামোর ক্ষতি না করে পরিদর্শন নিশ্চিত করে, ডাউনটাইম এবং অপারেশনাল ব্যাঘাত কমিয়ে আনে।অভিযোজনযোগ্যতা: ইউএসএফডি’র ডিজাইন করা হয়েছে বিভিন্ন ট্র্যাক কনফিগারেশন এবং পরিবেশগত অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো করে, যা পূর্ব রেলের বৈচিত্র্যময় রেলওয়ে নেটওয়ার্কের পক্ষে খুবই কার্যকর হবে বলে রেলকর্তারা মনে করছেন। -

Malda: আইনশৃঙ্খলার চরম অবনতি! প্রথম হুমকি, তার ৪৮ ঘণ্টার মধ্যেই নৃশংস খুন টোটো চালককে
মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের শাসনে রাজ্যে হাতে হাতে ঘুরছে অস্ত্র, এ অভিযোগ প্রায়শই শোনা যায়। শুধু অভিযোগই বা কেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমাবাজি, গুলি চালানোর মতো ঘটনাও তো কম ঘটছে না। বিরোধীদের অভিযোগ, বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে রাজ্য। পথেঘাটে বের হওয়া মানুষের নিরাপত্তাও মাঝে মধ্যে প্রশ্নের মুখে এসে দাঁড়াচ্ছে। এবার নৃশংস এবং মর্মান্তিক ঘটনা ঘটল মালদায় (Malda)। সামান্য চুরির ঘটনার শোচনীয় পরিণতিতে হয়ে গেল খুন। তাও যা ঘটল, তা অন্য দিক থেকেও উদ্বেগজনক। কারণ, প্রথমে ছিল খুন করার হুমকি। আর তারপর দু’দিনও কাটল না।
কী ঘটনা? (Malda)
হুমকির ৪৮ ঘণ্টার মধ্যে ঘরের ভিতর থেকে উদ্ধার হল এক টোটো চালকের মৃতদেহ। মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা মালদা জেলার পুরাতন মালদা থানার রসিলাদহ বাগানপাড়া এলাকায়। জানা গেছে, মৃত টোটো চালকের নাম নেপাল মণ্ডল। গত এক সপ্তাহ আগে তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটে। এলাকারই কয়েকজন যুবককে সন্দেহ করেন নেপাল। এই নিয়ে গ্রামে সালিসি সভাও বসে। কিন্তু কোন মীমাংসা না হওয়ায় নেপাল মণ্ডল পুরাতন মালদা (Malda) থানার দ্বারস্থ হওয়ার কথা চিন্তাভাবনা করেন। এর পরই গত পরশুদিন রাতে নেপাল মণ্ডলকে ফোন করে কে বা কারা খুনের হুমকি দেয় বলে অভিযোগ। সেই হুমকির ৪৮ ঘণ্টা না কাটতেই আজ সকালে নিজের ঘর থেকে ওই টোটো চালকের মৃতদেহ উদ্ধার হয়।
গলায় মশারি এবং মুখে বালিশ (Malda)
মৃত নেপাল মণ্ডলের স্ত্রী মৌসুমী মণ্ডলের অভিযোগ, তাঁর স্বামী নেশা করত। এই কারণে আলাদা বাড়িতে ছেলেমেয়েদের নিয়ে থাকতেন তিনি। তবে প্রতিদিন যাতায়াত ছিল। তাঁর স্বামী জানিয়েছিল তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে (Malda)। এর পরই আজ সকালে ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার হয়। মৃত নেপাল মণ্ডলের গলায় মশারি এবং মুখে বালিশ দেওয়া অবস্থায় পুলিশ দেহ উদ্ধার করে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
-

Malda: অনুব্রত ঠিকই বলেছিলেন, ঢেউ খেলানো রাস্তাতেই দাঁড়িয়ে মালদার উন্নয়ন!
মাধ্যম নিউজ ডেস্ক: অনুব্রত ভুল কিছু বলেননি, উন্নয়ন এখানে সত্যিই রাস্তায় দাঁড়িয়ে। কারণ, রাস্তা তো নয়, যেন দাঁত-মুখ খিঁচিয়ে আছে। রীতিমতো ঢেউ খেলানো। জায়গায় জায়গায় চাকলা উঠে পরিস্থিতি দিনকে দিন যেন আরও সঙ্গীন হয়ে উঠছে। অথচ রাস্তাও (Malda) কম নয়, মালদার গাজোল ব্লকের দেওতলা থেকে চাকনগর-প্রায় ১৭ কিলোমিটার। বাসিন্দারা বলছেন, স্কুল-কলেজ, বাজার, সরকারি অফিস সে সব না হয় কোনও রকমে করা গেল। কিন্তু কেউ অসুস্থ হলে? সে এক দুঃসহ যন্ত্রণা। কীভাবে রোগীকে নিয়ে যাওয়া যাবে? অ্যাম্বুল্যান্স তো ওই রাস্তা দিয়ে গ্রামে ঢুকবেই না। ভ্যান কিংবা ছোট গাড়িই ভরসা। ফলে স্বাভাবিক কারণেই রোগীর প্রাণ সংশয়ের আশঙ্কা বেড়ে যায়। অনেকেই বলছেন, প্রসব যন্ত্রণা উঠলে দুশ্চিন্তা কয়েক গুণ বেড়ে যায়। এমনও হয়েছে, উঁচু-নিচু রাস্তায় যেতে যেতে মাঝপথেই প্রসব হয়ে গিয়েছে। ফলে রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে।
বিজেপি পঞ্চায়েতে বলেই বঞ্চনা? (Malda)
দীর্ঘদিন ধরে এই অবহেলা কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এল রাজনীতির এক নোংরা চিত্র। উল্লেখ্য, এখানকার পঞ্চায়েতে গত ১০ বছর ক্ষমতায় রয়েছে বিজেপি। সেই পঞ্চায়েতেরই প্রধান বলছেন, রাজ্যের শাসন ক্ষমতা এবং অর্থ-সবই তো তৃণমূলের করায়ত্ত। শুধু রাস্তা (Malda) কেন, কোনও কাজেই টাকা মিলছে না। ওপর মহলে যেখানে যা জানানোর, বহুবার বলা হয়েছে। চাকনগর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপু ওঁরাও সরাসরি অসহযোগিতারই অভিযোগ তুলেছেন। তাঁর আরও অভিযোগ, পঞ্চায়েত বিজেপির দখলে হলে কী হবে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তো তৃণমূলের। এমনকী সরকারি অফিসাররাও শাসক দলের অঙ্গুলি হেলনেই চলেন। ফলে পঞ্চায়েতে ক্ষমতায় থেকেও চরম বঞ্চনার শিকার হতে হচ্ছে।
কী জবাব তৃণমূলের? (Malda)
গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন অবশ্য এসব অভিযোগ মানতে নারাজ। রাস্তার যে সমস্যা রয়েছে, এবং মানুষের যে তাতে খুবই সমস্যা হচ্ছে, তা স্বীকার করে তিনি বলেন, গোটা বিষয়টিই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে জানানো হয়েছে। রাস্তার (Malda) কাজ তাড়াতাড়ি শুরু হবে, এমন আশ্বাসও তিনি দিয়েছেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
-

Durgapur: “দলের নেতাদের শালা-ভাইপোরাই কেবল চাকরি পাচ্ছেন” বিস্ফোরক তৃণমূল বিধায়ক
মাধ্যম নিউজ ডেস্ক: অসংগঠিত শ্রমিক নিয়োগের বিষয়ে কেবলমাত্র শাসক দল তৃণমূল নেতার ‘শালা-ভাইপোদের’ চাকরি দেওয়া হচ্ছে। বিরোধীরা অবশ্য তৃণমূলের বিরুদ্ধে এইরকম স্বজনপোষণের অভিযোগ আগেও তুলেছিল। এবার দুর্গাপুরের (Durgapur) পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর গলায় শাসক দলের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগের কথা শোনা গেল।
কী বলেলন তৃণমূল বিধায়ক (Durgapur)?
দুর্গাপুরের (Durgapur) সরকারি-বেসরকারি কারখানাগুলিতে শ্রমিক নেওয়া নিয়ে বিরোধীদল হিসাবে বিজেপি আগেও অভিযোগ তুলেছিল। এবার একই অভিযোগের কথা শোনা গেল তৃণমূল বিধায়কের মুখে। তিনি এদিন দুর্গাপুরের এক সভায় বলেন, “দলের পুরনো কর্মীদের নিয়োগের ক্ষেত্রে কোনও সুযোগ নেই। দুর্গাপুরের কোনও মানুষ সুযোগ পাচ্ছেন না কাজে। জিজ্ঞেস করলেই শুনতে পাচ্ছি তৃণমূলের নেতাদের অমুকের শালা এবং অমুকের ভাইপো, ভায়রাভাইয়েরাই চাকরি পাচ্ছেন। স্থানীয় কোনও ভূমিপুত্ররা কাজের সুযোগ পাচ্ছেন না। অথচ কথা ছিল ডিএসপি-তে যাঁরা চাকরি পাবেন তাঁরা দুর্গাপুরের লোক হবেন।” উল্লেখ্য তাঁর এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। শ্রমিক নিয়োগে শাসক দলের স্বজনপোষণের কথা বলে তিনি যে দলকে অস্বস্তিতে ফেলেছেন সে কথা বলার আর অপেক্ষা রাখে না। এতদিন শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করলেও এবার তা শোনা গেল তৃণমূল বিধায়কের মুখেই।
বিজেপির প্রতিক্রিয়া
এই ডিএসপিতে (Durgapur) শ্রমিক নিয়োগে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, “শ্রমিক নিয়োগের ক্ষেত্রে তৃণমূলের দুর্নীতির কথা শুধু মুখে প্রকাশ করলেই হবে না প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে। নিয়োগের অস্বচ্ছতা নিয়ে আরও পরিষ্কার করে তৃণমূল নেতাদের নামের উল্লেখ করতে হবে।”
উল্লেখ্য রাজ্যে এসএসসি দুর্নীতিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে ব্যাপক তোলপাড় হয়েছিল। হাইকোর্টের নির্দেশে, রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে, কয়লাকাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের মেয়ে, এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাইয়ের মেয়ের চাকরি বাতিলের ঘটনা নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
-

PM Modi: ‘‘দাসত্বের মানসিকতা থেকে আমরা বের হতে পেরেছি’’, মথুরায় বললেন প্রধানমন্ত্রী
মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘দাসত্বের মানসিকতা থেকে আমরা বের হতে পেরেছি এবং এর পাশাপাশি আমরা আমাদের পুরনো ঐতিহ্যকে নিয়ে গর্বও অনুভব করছি স্বাধীনতার অমৃত কালে।’’বৃহস্পতিবার মথুরাতে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Modi)। এদিনই মথুরাতে মীরা বাঈয়ের ৫২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন মোদি (Pm Modi)। এর পাশাপাশি সেখানকার ধৌলিপায়ু রেলওয়ে মাঠে উৎসবেরও আয়োজন করা হয়, সেই উৎসবেও বৃহস্পতিবার যোগদান করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
#WATCH | Prime Minister Narendra Modi offers prayers at Shri Krishna Janmabhoomi temple, in Mathura, Uttar Pradesh pic.twitter.com/Oc0k1i5Cma
— ANI (@ANI) November 23, 2023
মীরা বাঈয়ের সম্মানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিটের উদ্বোধন
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Pm Modi) মাথায় হলুদ পাগড়ি বেঁধে শ্রীকৃষ্ণের মন্দিরে পুজো দিতেও দেখা যায়। এদিন প্রধানমন্ত্রী মীরা বাঈয়ের সম্মানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিটও প্রকাশ করেন। অনুষ্ঠানে হাজির ছিলেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। এককালে বলিউডের ড্রিম গার্লকে একটি নৃত্য অনুষ্ঠানেও অংশ নিতে দেখা যায় এদিন।
#WATCH | Actor and BJP MP from Mathura, Hema Malini presents dance drama at the event marking the 525th birth anniversary of saint Meera Bai, in UP’s Mathura pic.twitter.com/4Pq8PkqnRF
— ANI (@ANI) November 23, 2023
ভারতবর্ষ থেকে পৃথক করা যাবে না আধ্যাত্মিকতার পরিচয়কে
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা পঞ্চপ্রাণ ব্রত ঘোষণা করেছি লালকেল্লা থেকে। আমরা সামনের দিকে এগিয়ে চলেছি ঐতিহ্যের প্রতি গর্ব নিয়ে।’’ এর পাশাপাশি বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী মোদি (Pm Modi) আরও বলেন, ‘‘যাঁরা মনে করছেন যে ভারতবর্ষকে তার প্রাচীন গৌরবময় অতীত থেকে বিচ্ছিন্ন করবেন এবং ভারতবর্ষ থেকে পৃথক করবেন আধ্যাত্মিকতার পরিচয়কে, তাঁরা এখনও দাসত্বের মানসিকতা থেকে বের হতে পারেনি এবং তারাই ব্রজ অঞ্চলের উন্নয়নের কাজে বাধাও দিচ্ছেন।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
-

Balurghat: তৃণমূলের কাটমানির খেলা? মমতার তৈরি বিমানবন্দর এখন ঘন জঙ্গলে পূর্ণ!
মাধ্যম নিউজ ডেস্ক: ঢাকঢোল পিটিয়ে বালুরঘাট এয়ারপোর্টের পুনর্গঠন ও পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছিল রাজ্য সরকার। কাজ শেষ হওয়ার নির্ধারিত সময়ের পর দীর্ঘ ছয় বছর পেরিয়ে গেলেও বালুরঘাট বিমানবন্দরের বিমান পরিষেবা চালু হয়নি আজ পর্যন্ত। তড়িঘড়ি সীমানা প্রাচীর, রানওয়ে, প্যাসেঞ্জার লাউঞ্জ, এয়ার ট্রাফিক, পাইলটদের রেস্ট রুম, রেস্তুরাঁ, রিপ্লেসমেন্ট কাউন্টার সহ বেশ কিছু অত্যাধুনিক মানের জিনিস তৈরি করা হয়। পাশাপাশি ১৩৭৫ মিটার রানওয়েকে বাড়িয়ে ১৪৯৫ মিটার করা হয়। কিন্তু আধুনিক মানের এই সমস্ত জিনিসপত্র তৈরি করেও বর্তমানে এয়ারপোর্টের রানওয়ে ছাড়া বাকি অংশ ঘন জঙ্গলে পরিপূর্ণ। উন্নয়নের খাতে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যস্তর থেকে একাধিক বার বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনে এসেছেন আধিকারিকেরা। পরিবহণমন্ত্রী ঘুরে গিয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষও বালুরঘাটে গিয়েছিলেন, কিন্তু কাজ শুরু করা যায়নি।
বিমানবন্দর পড়ে আছে সেই তিমিরেই
প্রসঙ্গত, ব্রিটিশ আমলে তৈরি হওয়া বালুরঘাট বিমানবন্দরটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এক সময় এই বিমানবন্দর মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। ৩০ বছরের বেশি সময় ধরে এখন থেকে বিমান চলাচল করেনি। সরকারের সদিচ্ছার অভাবে তা হয়নি বলে বারবার অভিযোগ উঠেছে। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগ নেন বিমান পরিষেবা চালু করার। তার ফলস্বরূপ ২০১৬ সালের প্রথম দিকে থেকে ১১ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দে বিমানবন্দরের কাজ শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পূর্ত দফতর ওই কাজ শুরু করে। বড় মাপের বিমান এখান থেকে চলতে না পারলেও সব ধরনের প্রপেলার চালিত বিমান এখান থেকে চলতে পারবে।
বালুরঘাট শহর লাগোয়া মাহিনগর এলাকায় অবস্থিত রয়েছে বালুরঘাট বিমানবন্দর। বিমানবন্দরের প্রায় ১৫২ একর জমির উপরে দুই কিলোমিটার রানওয়ে তৈরি করা হয় বিমান নামা ও ওঠার জন্য। দু-একবার পরীক্ষামূলকভাবে বিমান ওঠানামা করলেও এই পরিষেবা চালু হয়নি আজও। এখনও বালুরঘাট বিমানবন্দর পড়ে আছে সেই তিমিরেই। কাজ এতটুকুও এগোয়নি। বিমানবন্দরের রানওয়ে বাদ দিয়ে বাকি এলাকা এখন ঘন জঙ্গলে পূর্ণ। বড় বড় গাছ উঠেছে রানওয়ের পাশে। বড় ঘাসে ঢেকেছে বাকি এলাকা। জঙ্গলের পরিচর্যা না হওয়ায় তা সাপ, বিষাক্ত পোকামাকড়ের আস্তানায় পরিণত হয়েছে। তাই দিনের বেলাতেও অনেকে সেখানে ঢুকতে ভয় পান।
এই বিষয়ে বালুরঘাটের এক বাসিন্দা বলেন, আমাদের বালুরঘাটের বিমানবন্দরটি বহুদিনের পুরনো। আগে এখানে বিমান নামত। তারপর বিমান নামা বন্ধ হয়ে যাওয়াই পরে ২০১৬ সালের প্রথম দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিমানবন্দরটি চালু করার উদ্দেশ্যে কাজ শুরু করেন। বিমানবন্দরের কাজ শেষ হওয়ার পরেও আজ অব্দি বালুরঘাটে কোনও বিমানের ব্যবস্থা হল না। বরং সাজানো গোছানো পুরো বিমানবন্দরটা জঙ্গলে পরিণত হয়ে গিয়েছে। আমরা চাই বালুরঘাটে বিমান ব্যবস্থা চালু হোক।
সংস্কারের নামে শুধু কাটমানি?
এই বিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, তৃণমূল সরকারের কাজ শুধু ভাঁওতাবাজি দেওয়া। বিমানবন্দর নিয়েও জেলাবাসীকে ভাঁওতা দেওয়া হয়েছে। বিমান চালানোর সদিচ্ছাই নেই সরকারের। সংস্কারের নামে শুধু কাটমানি খেয়েছে তৃণমূল নেতারা। কয়েক কোটি টাকা দিয়ে সংস্কার করা বিমানবন্দরের সম্পত্তি বর্তমানে নষ্ট হচ্ছে। এনিয়ে আগেও আমরা আন্দোলন করেছি, আগামীদিনেও করব।’
আশা দেখিয়ে যাচ্ছে তৃণমূল ও সরকার
তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকি বলেন, ‘বালুরঘাট বিমানবন্দর চালুর জন্য আপ্রাণ চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের অজানা কিছু অজুহাত আর গাফিলতিতে বিমান চলাচল করছে না। তৃণমূল ভাঁওতা দেয় না। কোচবিহার বিমানবন্দর ইতিমধ্যে চালু হয়েছে। ভাঁওতা তো দেয় বিজেপি! এবিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, বালুরঘাট বিমানবন্দর চালুর জন্য তৈরি। এখানে বিমান চলাচলের অনেক সম্ভাবনাও রয়েছে। ভালো রানওয়ে আছে। রাজ্য সরকার এই বিমানবন্দর চালুর জন্য আগ্রহী। পরিবহণ দফতর ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। কিছুদিনের মধ্যে পরিবহণ দফতরের তরফে বিমানবন্দর পরিদর্শন করা হবে। কয়েক মাসের মধ্যে বালুরঘাট বিমানবন্দরে উড়ান চালুর পরিকাঠামো তৈরি হয়ে যাবে।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
-

Birbhum: শান্তি নেই ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে! ডিজের দাপটে অতিষ্ঠ মানুষ
মাধ্যম নিউজ ডেস্ক: শান্তি নেই শান্তিনিকেতনে (Birbhum)। কালীপুজো থেকে ছটপুজো, ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে শব্দদানব ডিজের দাপটে অতিষ্ঠ মানুষজন৷ শব্দ দূষণের কারণে শান্তিনিকেতন এখন অশান্ত। মধ্যরাত পর্যন্ত ডিজে বাজিয়ে চটুল অনুষ্ঠানের আয়োজন করায় শান্তিনিকেতনের শ্যামবাটি থেকে ৭ জন শিল্পীকে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ডিজে বক্স সহ গাড়ি৷ জানা গিয়েছে, জেলা জুড়ে কয়েক দিনে প্রায় ১৫০ টি অভিযোগ জমা পড়েছে৷ সাধারণ মানুষ চরম অস্বস্তির মধ্যে রয়েছেন বলে জানা গিয়েছে।
কার নেতৃত্বে চলছিল চটুল অনুষ্ঠান (Birbhum)?
ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন (Birbhum), সংস্কৃতির শহর৷ এলাকার মানুষের অভিযোগ, কালীপুজো থেকে শুরু করে ছটপুজো। সর্বত্র ডিজেবক্সের শব্দ দানবের দৌরাত্ম্যে একেবারে সাধারণ জীবন নাজেহাল। স্থানীয় মানুষ জানিয়েছেন, শান্তিনিকেতন থানার শ্যামবাটিতে শহরের মূল রাস্তা অবরোধ করে মধ্যরাত পর্যন্ত প্রচণ্ড শব্দে ডিজে বক্স বাজিয়ে চলছিল চটুল অনুষ্ঠান। সেই সঙ্গে আরও জানা গিয়েছে, বোলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার চন্দন মণ্ডলের নেতৃত্বে চলছিল এই চটুল অনুষ্ঠান। আরও জানা গিয়েছে, মানুষ প্রতিবাদ করলে অভিযোগকারীদের শাসক দলের হুমকির মুখে পড়তে হয়েছিল।
পুলিশের ভূমিকা
শান্তিনিকেতনে (Birbhum) উচ্চস্বরে ডিজে বাজানোর অভিযোগ পেয়ে বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ৪ জন পুলিশ অফিসারকে শোকজ করেছেন। তারপর থেকেই ডিজের দৌরাত্ম্য বন্ধে তৎপর হয়েছে পুলিশ। আবার শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় বলেন, “এই অনুষ্ঠানের বিষয়ে কোনও অনুমতিই নেওয়া হয়নি।”
তৃণমূল নেতার বক্তব্য
ঘটনায় বোলপুরের (Birbhum) তৃণমূল কাউন্সিলার চন্দন মণ্ডল বলেন, “এটা ঠিক একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ তবে এই প্রথম অনুষ্ঠান নয়, আগেও এইরকম অনুষ্ঠান হয়েছে এখানে। একটু রাত হয়ে গিয়েছিল, কিন্তু ডিজে বাজানোর তেমন কোনও ঘটনা ঘটেনি৷ কিন্তু, এমন নয় অনিয়ম করা হয়েছে বা অশান্তি হয়েছে।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
-

Hospital: গরিব মানুষকে স্বল্পমূল্যে চিকিৎসা, মাল্টিস্পেশালিটি হাসপাতাল ভারত সেবাশ্রম সঙ্ঘের
মাধ্যম নিউজ ডেস্ক: সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক শ্রেণির মানুষকে স্বল্পমূল্যে চিকিৎসা পরিষেবা দিতে কলকাতার কাছে জোকায় ২০১০ সালে শুরু হয় ১৫০ শয্যার ভারত সেবাশ্রম সঙ্ঘ হাসপাতাল। এখন আরও ৩০০ শয্যার মাল্টিস্পেশালিটি ফেজ টু হাসপাতালের (Hospital) উদ্বোধন হতে চলেছে আগামী ২৭ নভেম্বর। ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্যকরী সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ ও বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সেক্রেটারি স্বামী সুবীরানন্দজি মহারাজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আটতলার এই হাসপাতাল ভবন তৈরি হয়েছে, যেখানে রয়েছে অত্যাধুনিক ওটি, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, আইসিসিইউ,আইটিইউ, নিওনেটাল কেয়ার ইউনিট, পিআইসিইউ, নেফ্রোলজি বিভাগ সহ শিশু বিভাগ, ডায়ালিসিস ও ফিজিওথেরাপি ইউনিট সহ সব ধরনের প্রয়োজনীয় বিভাগ।
স্বল্পমূল্যে চিকিৎসা পরিষেবা (Hospital)
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, একদম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে দ্বিতীয় ফেজের এই হাসপাতাল তৈরি করা হয়েছে। এখানে গরিব মানুষদের স্বল্পমূল্যে সব ধরনের চিকিৎসা দেওয়া হবে। মহারাজ জানান, জোকা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় স্বল্পমূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয় সংলগ্ন চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সুন্দরবনের বিভিন্ন এলাকায় যেখানে স্থায়ী চিকিৎসা কেন্দ্র করা যায়নি, সেই সব জায়গায় মোবাইল মেডিক্যাল ইউনিট খোলা হয়েছে। কোভিডের কারণে আর্থিক সমস্যা নেমে এসেছিল। এর জন্য দ্বিতীয় ফেজের হাসপাতাল (Hospital) সময়ে শুরু করা যায়নি। আটতলা বাড়িতে আপাতত ২৭ নভেম্বর চারতলা ভবন জুড়ে এই দ্বিতীয় ফেজের হাসপাতাল শুরু হচ্ছে।
গয়ার আশ্রমের শতবর্ষ
তিনি জানান, ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ তীর্থযাত্রীদের সহযোগিতা করতে গয়াতে যে আশ্রম তৈরি করেছিলেন, এবছর সেই আশ্রমেরও শতবর্ষ অনুষ্ঠিত হচ্ছে৷। ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত শতবর্ষের অনুষ্ঠান চলবে। ১ ডিসেম্বর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অংশ নেবেন অনুষ্ঠানে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
-

Prakash Raj: ১০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডি-র সমন অভিনেতা প্রকাশ রাজকে
মাধ্যম নিউজ ডেস্ক: এবার ইডির আতস কাচের তলায় অভিনেতা প্রকাশ রাজ। ১০০ কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারি মামলায় প্রকাশ রাজকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগেই ২০ নভেম্বর প্রণব জুয়েলার্স নামে তামিলনাড়ুর এক সংস্থার বিভিন্ন সম্পত্তিতে তল্লাশি চালায় ইডি। এরপরেই এই মামলায় তদন্তের স্বার্থে সমন পাঠানো হল প্রকাশ রাজকে। প্রসঙ্গত, এই সংস্থার ব্রান্ড অ্যাম্বাসডর ছিলেন প্রকাশ রাজ (Prakash Raj)। মনে করা হচ্ছে এই কাণ্ডে অভিনেতাও যুক্ত থাকতে পারেন। তবে সবটাই তদন্তের পর জানা যাবে!
আরও পড়ুন: চলতি অর্থবর্ষের প্রথম সাত মাসেই ৮০০ কোটি ডলারের মোবাইল রফতানি ভারতের
৫ ডিসেম্বর হাজিরা দিতে বলা হয়েছে প্রকাশ রাজকে
ওই জুয়েলার্সের বিভিন্ন সম্পত্তিতে তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রায় ২৪ লাখ টাকা এবং ১২ কেজি সোনার গয়না উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। এই মামলাতেই আগামী ৫ ডিসেম্বর চেন্নাইয়ে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে প্রকাশ রাজকে (Prakash Raj)। প্রণব জুয়েলার্সের বিরুদ্ধে সোনায় বিনিয়োগের বিষয়ে একটি ভুয়ো প্রকল্প চালানোর অভিযোগ রয়েছে।
আরও পড়ুুন: “দলকে হাইজ্যাক করেছেন ভাইপো, ফিরে পাওয়ার চেষ্টা করছেন মমতা”, তোপ সুকান্তর
বাজার থেকে ১০০ কোটি টাকা তুলেছে ওই সংস্থা
তামিলনাড়ুর ওই প্রণব জুয়েলার্সের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ওই স্বর্ণ প্রতিষ্ঠান সোনা কিনে বিনিয়োগ এবং তার বিনিময়ে মোটা টাকা ফেরানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা তুলেছে। আরও অভিযোগ, নির্দিষ্ট সময়সীমা পার হলেও সাধারণ মানুষকে সুদ সমেত অর্থ ওই সংস্থা ফিরিয়ে দিতে পারেনি। দুর্দান্ত রিটার্ন বা লাভের প্রলোভন দেখালেও বাস্তবে এক পয়সাও রিটার্ন পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ আমানতকারীদের। এরপরেই সংস্থার বিরুদ্ধে তিরুচিরাপল্লীতে একটি এফআইআর দায়ের করেছিল অর্থনৈতিক অপরাধ দমন শাখা। অভিযোগে বলা হয়, এই সংস্থা প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
