Tag: Madhyom

Madhyom

  • Panihati: দু’বছর ধরে চলছে রেশনে দুর্নীতি! মানুষ রাস্তায় নামতে ঘুম ভাঙল প্রশাসনের?

    Panihati: দু’বছর ধরে চলছে রেশনে দুর্নীতি! মানুষ রাস্তায় নামতে ঘুম ভাঙল প্রশাসনের?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে।  দুর্নীতির অভিযোগে প্রাক্তন খাদ্যমন্ত্রী এখন জেলে রয়েছেন। রেশন সামগ্রী না পাওয়ার অভিযোগে মঙ্গলবারের পর বুধবারও পানিহাটি (Panihati) পুরসভার ৩২নম্বর ওয়ার্ডের ঘোলায় ৩৯৮ নম্বর রেশন দোকানের সামনে  বিক্ষোভ দেখালেন রেশন গ্রাহকরা।

    রেশন ডিলারকে সাসপেন্ড করা নিয়ে উঠছে প্রশ্ন (Panihati)

    অনিয়মিত রেশন দেওয়ার অভিযোগে মঙ্গলবার পানিহাটি (Panihati) পুরসভার ৩২নম্বর ওয়ার্ডের ঘোলায় ৩৯৮ নম্বর রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রাহকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। এরপরই রেশন ডিলার রাহুল সাহাকে সাসপেন্ড করে খাদ্যদফতর। পাশে রেশন দোকান থেকে রেশন সামগ্রী পাওয়া যাবে বলে খাদ্য দফতর থেকে জানানো হয়েছিল। কিন্তু প্রয়োজন মতো রেশন সামগ্রী পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ জানিয়েছিলেন গ্রাহকরা। সেই অভিযোগে তাঁরা এদিন বিক্ষোভ দেখান। বুধবার গ্রাহকরা বিক্ষোভ দেখিয়ে বলেন, গত দুবছর ধরে চলছে দুর্নীতি। বার বার বলার পরও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। গ্রাহকরা জোটবদ্ধ হয়ে আন্দোলন করতে রেশন ডিলারকে সাসপেন্ড করে দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের বক্তব্য, শুধু সাসপেন্ড নয় গত দুবছর ধরে রেশন নিয়ে যে দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    রেশন অফিসের বৈঠকে কী আলোচনা হল?

    পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার বিকেলে পানিহাটি (Panihati) রেশন অফিসে একটি জরুরী বৈঠক হয়। এবিষয়ে স্থানীয় কাউন্সিলর শম্ভু চন্দ বলেন, বিগত দু’বছর ধরে ওয়ার্ডের বাসিন্দাদের রেশন নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই খাদ্যদফতর ডিলারকে সাসপেন্ড করেছে। বিষয়টি জানিয়ে রেশন দোকানে নোটিশও দেওয়া হয়েছে। ওয়ার্ডের বাসিন্দারা যাতে বিকল্প স্থান থেকে রেশন পান, তারজন্য এদিন পানিহাটি রেশন অফিসে বৈঠক হয়েছে। প্রসঙ্গত, ৩৯৮ নম্বর রেশন দোকানটি রাহুল সাহার। অভিযোগ, তিনি নির্দিষ্ট সময়ে দোকান খোলেন না। দোকান খুললেও বেশিরভাগ সময় কেউ থাকেন না। এছাড়াও দোকানে পর্যাপ্ত রেশন নেই জানিয়েও গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হয়। ফলে মাসের পর মাস গ্রাহকদের রেশন বকেয়া রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ডিলার রাহুল সাহা বর্তমানে পলাতক বলে জানা গিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: “বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব” হুমকি তৃণমূল নেতার

    Birbhum: “বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব” হুমকি তৃণমূল নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: “লোকসভার ভোটে বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব”। সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা বাবু দাস। যা ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে। বীরভূমের এই নিয়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। পাল্টা বিজেপির বক্তব্য রাজ্যে তৃণমূল সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করতে চাইছে। লোকসভা ভোটে মানুষ দুর্নীতিগ্রস্থ তৃণমূলকে ভোট দেবে না।  

    কোন তৃণমূল নেতা বলেন (Birbhum)?

    চার মাস পর ২০২৪ সালের লোকসভা ভোট, পাখির চোখ করে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিল তৃণমূল নেতা বাবু দাস। এদিন বোলপুর (Birbhum) পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের প্রান্তিক এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকদেরকে নিয়ে একটি সভার আয়োজন করেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংগীতা দাস। আর সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্লকের তৃণমূলের নেতা বাবু দাস বলেন, “বিজেপিকে গোহারা হারিয়ে দিন। লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী সমস্ত প্রকল্পের সুবিধা নিন। আর যদি কেউ ভাবে বিজেপিকে ভোট দিব, তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেব। কথা দিয়ে গেলাম এমনকী সরকারি সব বন্ধ করে দেবো।” ঘটনায় অবশ্য বিরোধীরা তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের নেতাকে।

    বিজেপির প্রতিক্রিয়া

    তৃণমূল নেতা প্রকল্পের সুবিধা বন্ধ করার নিদান দিলে চরম বিতর্ক ছড়ায় বীরভূমে (Birbhum)। পাল্টা বিজেপি নেতা কাঞ্চন ঘোষ বলেন, “সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া আর হুমকি দিচ্ছেন নেতারা। তৃণমূলের গুন্ডারা রাজ্যের আইন-কানুনকে পরোয়া করে না। তবে মানুষ লোকসভার ভোটে বিজেপিকেই ভোট দেবে। তৃণমূল নেতারা কী করতে আমরাও দেখবো।”

    সংবাদ মাধ্যমে তৃণমূল নেতার সাফাই

    পরে বোলপুরের (Birbhum) তৃণমূল নেতা বাবু দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফাই দিয়ে বলেন, “চার মাস পরেই তো লোকসভার ভোট, তাই মহিলাদেরকে নিয়ে ভোট প্রচার শুরু করে দিলাম। কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছে, বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে। তাই সমস্ত মহিলাদেরকে বুঝিয়ে দিয়েছি লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করুন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Saffron Cultivation: কাশ্মীরের মতো এবার বাংলায় চাষ হবে কেশর, জানালো কৃষি বিশ্ববিদ্যালয়

    Saffron Cultivation: কাশ্মীরের মতো এবার বাংলায় চাষ হবে কেশর, জানালো কৃষি বিশ্ববিদ্যালয়

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু কাশ্মীরে নয় এবার থেকে বাংলায়ও চাষ হবে কেশর (Saffron Cultivation)। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে পরীক্ষামূলক গবেষণায় সাফল্য পাওয়া গিয়েছে। উত্তরবঙ্গে চাষিদেরকে এই ফলনের জন্য দিশা দেখাবে সেন্টার অফ ফ্লোরিকালচার অ্যান্ড এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট বা কোফাম বিভাগ। চাষিরাও কেশর চাষে অত্যন্ত উৎসাহী বলে জানা গিয়েছে।   

    কোফাম বিভগের উদ্যোগ (Saffron Cultivation)

    উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগ সূত্রে জানা গিয়েছে, পাহাড়ে এই কেশরের (Saffron Cultivation) চাষ বিশেষ উপযুক্ত হবে। বিশেষ করে কালিম্পংয়ে পরীক্ষালব্ধ ভাবে চাষের সাফল্য পেয়েছে। কাশ্মীর থেকে বীজ এনে এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে চাষ করা হচ্ছে। যদিও বাংলার জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশে কেশর চাষ করা খুব একটা উপযুক্ত নয়। কিন্তু এই অসাধ্য কাজকে সাধন করেছে কোফাম বিভাগ।

    মাত্র ১০০ বর্গ ফুট ছোট্ট জমিতে করা যাবে চাষ

    খুব বেশি বড় জায়গা দরকার নেই স্যাফ্রন বা কেশর (Saffron Cultivation) চাষের জন্য। মাত্র ১০০ বর্গ ফুটের মধ্যে ঘর থাকলেই কেশর চাষ করা যাবে। কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, খুব কম জায়গায় বেকার যুবক-যুবতীরা চাষ করেও ব্যাপক আর্থিক ভাবে লাভবান হতে পারবেন। মাত্র ১৫ দিনেই চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে। সূত্রে জানা গিয়েছে, কালিম্পংয়ের দাঁড়াগাঁও এলাকায় আশিটি বীজ দিয়ে পরীক্ষামূলক ভাবে চাষ করা হয়।

    তিনটি পদ্ধতিতে চাষ করা হবে

    সূত্রে জানা গিয়েছে, কেশর (Saffron Cultivation) চাষ তিনটি ক্ষেত্রে পদ্ধতি মেনে চাষ করা হবে। একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে, দ্বিতীয়টি কালিম্পংয়ে এবং তৃতীয়টি হল হাইড্রোফোনিক পদ্ধতিতে চাষ করা হবে। এই কেশর চাষের প্রশিক্ষণ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে। সাধারণত অক্টোবর মাসে কেশরের বীজে ফলন ফলানো হবে। ফুল পেতে সময় লাগবে ১৫ থেকে ২০ দিন।

    বিশেষজ্ঞদের বক্তব্য

    উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগের বায়ো টেকনিস্ট অমরেন্দ্র পাণ্ডে বলেছেন, “১০০ বর্গফুট জায়গায় ১০০০ গাছ লাগানো যাবে। বাজারে ১ কেজি কেশরের দাম ৩ লাখ টাকা। পাহাড়ে এই কেশরের চাষ ভালো হবে। পরীক্ষায় আরও সফলতা আসলে সমতলেও চাষের চেষ্টা করা হবে।”এই প্রসঙ্গে কৃষক মহেন্দ্র ছেত্রী বলেন, “কেশর (Saffron Cultivation) খুব লাভ জনক ফলন শুনেছি। আগেও চাষের কথা ভেবে ছিলাম। কিন্তু বীজ পাইনি। বিশ্ববিদ্যালয় বীজ দিয়েও আমাকে সাহায্য করেছে। চাষের সাফল্যে আমি আরও খুশি হবো।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ration Scam: বাকিবুর সম্পর্কে আরও তথ্য পেতে এবার খাদ্য দফতরে চিঠি পাঠাল ইডি

    Ration Scam: বাকিবুর সম্পর্কে আরও তথ্য পেতে এবার খাদ্য দফতরে চিঠি পাঠাল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় গ্রেফতার হওয়া বাকিবুর রহমান সম্পর্কে তথ্য পেতে এবার খাদ্য দফতরের কাছে চিঠি পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে বাকিবুর রহমানের মিলে কত পরিমাণ চাল এবং গম এসেছে এবং কত আটা ও চাল বিলি করা হয়েছে, সেই তথ্যই চাওয়া হয়েছে। বাকিবুরের মিল যতদিন এই কাজ করেছে খাদ্য দফতরের সঙ্গে, ঠিক ততদিনেরই হিসাব চাওয়া হয়েছে।

    খোলাবাজারে বিক্রি হতো রেশনসামগ্রী

    প্রসঙ্গত, চলতি বছরের দুর্গা্পুজোর আগেই গ্রেফতার করা হয় বাকিবুর রহমানকে (Ration Scam)। জানা গিয়েছে, খাদ্য দফতর থেকে বাকিপুরের মিলেই আসতো চাল-গম এবং সেখান থেকে গম ভাঙিয়ে আটা ও চাল বিলি করা হতো। প্রথমে বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করার পরে তদন্তকারীরা হদিশ পান নদিয়ার আটা এবং চাল কল ‘মেসার্স এমপিজি রাইস মিল প্রাইভেট লিমিটেড’-এর। জানা গিয়েছে, ওই চাল এবং আটাকল সংস্থার ডিরেক্টর খোদ বাকিবুর। এখান থেকেই খোলা বাজারে বিক্রি করার জন্য সরকারি রেশন সরানো হতো।

    কীভাবে এই দুর্নীতি হত?

    ইডির নথিতে বলা হয়েছে, মিল মালিকরা সরকারি অর্থ মিলিয়ে নিতেন। তবে তার বিনিময়ে যে পরিমাণ চাল এবং আটা সরবরাহ করা হত, তার হিসাব মিলত না (Ration Scam)। প্রতি এক কেজি আটার দামে ২০০ গ্রাম করে কম আটা দেওয়া হত। কখনও সখনও এই চুরির পরিমাণ দাঁড়াতো ৪০০ গ্রাম। রেশন দুর্নীতির তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। জানা গিয়েছে চাল এবং আটাকলের মালিকদের জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য পাওয়া গিয়েছে।

    বুধবারই বাকিবুরকে কোর্টে হাজির করা হয়

    অন্যদিকে বুধবারই বাকিবুর রহমানকে আদালতে হাজির করানো হয়। আদালত এদিন তাঁকে ৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ইডির আইনজীবী এদিন কোর্টে (Ration Scam) জানান, গমের পর এখন চালের কারবার নিয়েও তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইডির আরও দাবি, ধান কেনার ক্ষেত্রে খাদ্য দফতরে ভুয়ো অফিসার এবং ভুয়ো সমবায় সমিতির মাধ্যমেই লেনদেন করা হত। কৃষকদের কাছ থেকে ধান কেনার সময় অনেকেই খাদ্য দফতরের ভুয়ো অফিসার সেজে যেতেন, আবার ভুয়ো সমবায় সমিতির সিলও ব্যবহার করা হতো।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kolkata Knight Riders: ছিলেন অধিনায়ক, এবার কেকেআর-এর মেন্টর গম্ভীর!  উচ্ছ্বসিত নাইট অধিপতি শাহরুখ

    Kolkata Knight Riders: ছিলেন অধিনায়ক, এবার কেকেআর-এর মেন্টর গম্ভীর! উচ্ছ্বসিত নাইট অধিপতি শাহরুখ

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সে ফিরছেন গৌতম গম্ভীর। গত বছর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর। আইপিএলে লখনউ দলের মালিক ছিলেন বাংলার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। যিনি মোহনবাগান সুপার জায়ান্টেরও মালিক। বাংলার এই ব্যবসায়ীর আইপিএল দলেরই মেন্টর ছিলেন গম্ভীর। সেখান থেকে তিনি চলে এলেন একেবারে বাংলায়। এবার তাঁকে মেন্টর হিসাবে নিয়ে এলেন কেকেআরের মালিক শাহরুখ খান। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কাজ করবেন ২০১১-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য। 

    গম্ভীরের সময়ই খেতাব

    ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতার হয়ে খেলেছেন গম্ভীর। এই সময়ের মধ্য়ে তাঁর অধিনায়কত্ব ২০১২ ও ২০১৪-য় দু’বার আইপিএল জেতে নাইটরা। শুধু তাই নয়, তাঁর সময় পাঁচবার প্লে অফ গিয়েছে শাহরুখের টিম। ২০১৪-য় চ্যাম্পিয়ন্স ট্রফি-র যোগ্যতা অর্জনও করেছিল কেকেআর। তাঁকে মেন্টর করে শাহরুখ বলেন, “গম্ভীর আমাদের পরিবারের সদস্য ছিল। অধিনায়ক থেকে মেন্টর হল ও। গম্ভীরের অভাব বোধ করছিলাম আমরা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে গম্ভীরের জুটি দেখার জন্য মুখিয়ে আছি। ওরা হারতে জানে না। কেকেআরের জন্য ওরা ম্যাজিক তৈরি করবে।”

    ফের কলকাতায় ফিরে খুশি

    কেকেআরে নতুন দায়িত্ব পেয়ে গম্ভীর বলেন, “আমি আবেগে ভেসে যাই না। কিন্তু এই ঘটনা আমার মধ্যেও আবেগ এনে দিয়েছে। আমি সেই জায়গায় ফিরে গিয়েছি, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আমার গলা বুজে আসছে। কিন্তু বুকে আগুন অনুভব করছি এটা ভেবে যে, আবার কেকেআরের জার্সি পরতে পারব। আমি শুধু কেকেআরে ফিরছি না। আমি কলকাতায় ফিরছি। জয়ের খিদে নিয়ে ফিরছি। আমি কেকেআরের ২৩ নম্বর। আমি কেকেআর।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hooghly: ঠিক যেন বলিউডের ‘স্পেশাল ২৬’! সোনা গলানোর দোকানে কী কাণ্ডটাই না ঘটল

    Hooghly: ঠিক যেন বলিউডের ‘স্পেশাল ২৬’! সোনা গলানোর দোকানে কী কাণ্ডটাই না ঘটল

    মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন অক্ষয় কুমারের স্পেশাল ২৬ সিনেমা। সিনেমার কায়দায় সোনা গলানোর দোকানে লুট ভুয়ো আয়কর আধিকারিকদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) শ্রীরামপুর কুমিরজলা রোডে একটি সোনা গলানোর দোকানে। নকল অভিযান চালায় কয়েকজন। ঠিক যেমন বলিউড ছবি স্পেশাল ২৬ এ অক্ষয় কুমার অনুপম খেররা করেছিলেন। ইতিমধ্যেই ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    সোনার গয়না, টাকা হাতিয়ে উধাও ভুয়ো আয়কর আধিকারিকরা (Hooghly)

    হুগলির (Hooghly) পোলবার মদের খারখানায় আয়কর হানার ঘটনা ঘটে। সেই ঘটনার জের মিটতে না মিটতেই নকল আয়কর হানার ঘটনা ঘটল শ্রীরামপুরে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ হঠাৎ শুট বুট পরে চারজন কুমিরজলা রোডের ওই দোকানে হাজির হন। প্রত্যেকের গলায় আয়কর দফতরের আই কার্ড ঝোলানো ছিল। তাঁরা নিজেদের ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে তল্লাসি শুরু করেন। দোকানের মালিক মহারাষ্ট্রের যুবক। নাম অজয় ওরফে ভগবন্ত গেজগে। তাঁর মতো আরও কয়েকটি দোকান রয়েছে কুমির জলা রোডে। যাঁরা মূলত সোনা গালাই এর কাজ করেন। স্বর্ণ ব্যবসায়ীরা সোনার বাট দিয়ে যায় গলানোর জন্য। সেখানে কোনও কাগজ থাকে না। সেই সুযোগ নিয়ে অজয়কে ভয় দেখানো হয়। তাঁর কাছে থেকে নগদ টাকা ও সোনা নিয়ে যায় নকল আই টি অফিসাররা। যাওয়ার সময় অজয়কে গাড়িতে তুলে নিয়ে যায়। কিছুটা যাওয়ার পর দিল্লি রোডের কাছে নামিয়ে দিয়ে চলে যান। অজয়বাবুকে তাঁরা বলে যান, আয়কর অফিসে যোগাযোগ করতে।

    নিরাপত্তা নিয়ে উদ্বেগে ব্যবসায়ীরা

    স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে জানায় বিষয়টি। শ্রীরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আয়কর অফিসার পরিচয় দেওয়া ব্যাক্তিরা আসলে কারা তা খতিয়ে দেখথে ভুয়ো বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ভুয়ো আয়কর হানার ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় স্থানীয় ব্যবসায়ীরা।

    সিসি টিভি দেখে কী পেল পুলিশ?

    চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন. সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে তিনজন ছিল। সন্দেহ এই গ্যাং আগেও এই ধরনের অপরাধ করেছে। ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিতের কাজ চলছে। আশা করি, খুব দ্রুত ধরা পড়ে যাবে

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Murshidabad: বিপন্ন শৈশব! স্কুলে খিচুড়ি আনতে যাচ্ছিল শিশুরা, আচমকা বোমা বিস্ফোরণ

    Murshidabad: বিপন্ন শৈশব! স্কুলে খিচুড়ি আনতে যাচ্ছিল শিশুরা, আচমকা বোমা বিস্ফোরণ

    মাধ্যম নিউজ ডেস্ক: বল ভেবে খেলতে গিয়ে ফরাক্কায় (Murshidabad) বোমা ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটল। স্কুল সংলগ্ন অঙ্গনওয়াড়ির সামনেই ঘটল এই বিস্ফোরণের ঘটনা। শিশুরা স্কুলের সামনে খেলতে গিয়ে এই বিপত্তি ঘটে। ঘটনায় এলাকায় তীব্র শোরগোল পড়েছে। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের সময়ে সবথেকে বেশি বোমা বিস্ফোরণ, বোমা উদ্ধার এবং মৃত্যু এই জেলায় ঘটেছিল। অবৈধ বোমা উদ্ধারে অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূল নেতাদের নাম ঘটনাগুলির সঙ্গে যুক্ত বলে বিজেপি বারবার অভিযোগ করেছে। শুধু তাই নয় রাজ্যে শীতলকুচি, ভাঙড়, ভাটপাড়া, হাবড়া, এগরা ইত্যাদি এলাকায় ব্যাপক বোমাবিস্ফোরণের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। এত কিছুর পরেও বোমা বিস্ফোরণের ঘটনায় ফের একবার প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠছে।

    ফরাক্কার কোথায় ঘটল ঘটনা (Murshidabad)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনা ঘটেছে ফরাক্কার ইমামনগর (Murshidabad) এলাকায়। স্কুলে খিচুড়ি আনতে যাচ্ছিল ওই শিশুরা। স্কুলের পাশেই অঙ্গনওয়াড়ির কেন্দ্র। এখানে খিচুড়ি রান্না চলছিল জোর কদমে। এরপর খুচুড়ি নিতে গিয়ে সামনেই খেলা করছিল ওই ছাত্ররা। হঠাৎ এক সময়, শিশুদের মধ্যে এক শিশু গোলাকার একটা বস্তু দেখে, খেলার বল ভেবে হাতে তুলে নেয়। আর তারপর আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। একই ভাবে পাশে থাকা আরও দুই শিশু বোমার তীব্রতায় গুরুতর আহত হয় বলে জানা গিয়েছে।

    আহত শিশুদের নেওয়া হল হাসপাতালে

    বোমার বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন। এরপর আহত শিশুদের দ্রুত উদ্ধার করে জঙ্গিপুর (Murshidabad) মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বোমার আঘাতে শিশুদের দেহে দারুণ ক্ষতের সৃষ্টি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে যে শিশুটি বোমা হাতে তুলে নিয়েছিল, তার অবস্থা বেশ সঙ্কটজনক। দেহের মধ্যে বোমার অংশ বিশেষ গেঁথে গিয়ে অনেকটা পরিমাণে শরীর ঝলসে গিয়েছে বলে জানা গিয়েছে।

    পুলিশের বক্তব্য

    অঙ্গনওয়াড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় মুর্শিদাবাদ পুলিশ জেলা সুপার আনন্দ রায় বলেছেন, “বিস্ফোরণের খবর পেয়েই ফরাক্কা (Murshidabad) থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে যায়। এখন পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। কারা বোমা রেখেছিল? কোনও প্রকার ষড়যন্ত্র রয়েছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।” তবে ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Exercise: ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা কি বিপজ্জনক হয়ে উঠতে পারে ? কী বলছে নয়া গবেষণা?

    Exercise: ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা কি বিপজ্জনক হয়ে উঠতে পারে ? কী বলছে নয়া গবেষণা?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    স্থূলতার সমস্যা হোক কিংবা ডায়বেটিস, যে কোনও রোগের নিরাময়ের জন্য ওষুধের পাশপাশি শরীরচর্চায় (Exercise) বিশেষ নজরদারির পরামর্শ দেন বিশেষজ্ঞ মহল। এমনকি মানসিক চাপ কমাতেও প্রয়োজন নিয়মিত শরীরচর্চা। কিন্তু সেই শরীরচর্চাও ডেকে আনতে পারে বিপদ! শরীরচর্চার জেরেই শরীরে বাসা বাঁধে নানা রোগ! এমনই কথা জানা গেল এক সাম্প্রতিক গবেষণায়। তাই বিশেষজ্ঞ মহলের পরামর্শ, যে কোনও কাজেই লাগাম জরুরি। তা না হলেই বিপত্তি।

    কী বলছে সাম্প্রতিক গবেষণা? 

    সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণাপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অতিরিক্ত শরীরচর্চা (Exercise) শরীরে সংক্রামক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। গত কয়েক বছর ধরে ব্রিটেন এবং সুইজারল্যান্ডের একদল বিজ্ঞানী বিশ্বের পাঁচ হাজার মানুষের উপর গবেষণা চালিয়েছেন। আর তার পরে তাঁরা জানিয়েছেন, অতিরিক্ত শরীরচর্চা আসলে বিপজ্জনক। ওই গবেষণাপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অতিরিক্ত জিম বা শরীরচর্চার জেরে দেহে রোগ প্রতিরোধ শক্তি কমতে থাকে। আর তার ফলেই যে কোনও ধরনের সংক্রামক রোগে আক্রান্তের ঝুঁকি বেড়ে যায়। তাই অতিরিক্ত শরীরচর্চা করলে সাধারণ ভাইরাসঘটিত রোগ হোক কিংবা করোনার মতো মহামারি, যে কোনও ভাইরাসঘটিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি হয়।

    কেন বাড়ছে সংক্রমণের ঝুঁকি? 

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, শরীর চর্চা (Exercise) প্রয়োজন অনুযায়ী করা উচিত। কিন্তু অনেকেই দিনের বেশির ভাগ সময় জিমে কাটাচ্ছেন। প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি বার্ন করছেন। পেশিকে দুর্বল করে তুলছেন। আবার সেই অনুযায়ী প্রয়োজনীয় খাবার খাওয়া হচ্ছে না। এর ফলে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। পেশি ক্লান্ত থাকছে। তাই শরীরের রোগ প্রতিরোধ শক্তি কমছে। আর এর জেরেই যে কোনও সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।

    কী পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল? 

    চিকিৎসকদের একাংশের পরামর্শ, জিমের প্রয়োজন আছে কিনা, তা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই করা উচিত। শুধুমাত্র সখের জন্য নয়। শারীরচর্চা কতখানি জরুরি, তা না জেনে করলে বিপদ বাড়বে। চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত হাঁটা শরীরের জন্য সবচেয়ে উপকারি। তাই নিয়ম করে ৪০ মিনিট হাঁটলে, স্থূলতা, ডায়বেটিস কিংবা হৃদরোগের মতো এড়ানো যাবে একাধিক সমস্যা। পাশপাশি যোগাভ্যাসে অভ্যস্থ হলেও একাধিক শারীরিক সমস্যা এড়ানো সম্ভব। তবে, নিয়মিত জিম করলেও উপকার পাওয়া যায়। কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া জিম করলে সমস্যা হতে পারে। তাই সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ মতো শরীরচর্চা করা জরুরি বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। তবে, শরীরচর্চার পাশপাশি পুষ্টিকর পরিমিত খাবার নিয়ম করে খেতে হবে বলেও জানাচ্ছেন চিকিৎসকেরা। কারণ, একদিকে শরীর সুস্থ রাখতে যেমন শরীরচর্চা (Exercise) জরুরি, তেমনি রোগ প্রতিরোধ শক্তি বজায় রাখতে পুষ্টিকর খাবার প্রয়োজন। তা না হলে শরীরচর্চায় বিপদ বাড়বে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Scam: হার্টের সমস্যা নেই, অথচ বালু রয়েছেন এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগে!

    Ration Scam: হার্টের সমস্যা নেই, অথচ বালু রয়েছেন এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগে!

    মাধ্যম নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএম-এ ভর্তি হলেন রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের মন্ত্রীর নেই হার্টের সমস্যা, অথচ ভর্তি কার্ডিওলজি বিভাগে। বিরোধীরা অবশ্য বলছেন, এটা রাজনৈতিক অসুখ। এদিনই বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্ত্রীকে নিশানা করে বলেন, ‘‘এসএসকেএম একটা ঘুঘুর বাসা। সব নেতা ওখানে যেতে চান। ওখানে রিপোর্ট তৈরি করা হয়। রাজ্য সরকারের মন মোতাবেক সব কিছু হয়। প্রথম থেকেই সবাই ওখানে যাওয়ার চেষ্টা করেন। জানিনা কোর্ট কেন অনুমতি দিচ্ছে। ইডি-সিবিআই আটকানোর চেষ্টা করে হয়তো সফল হয়নি। ওখানে গিয়ে ওরা একটা মৃত সঞ্জীবনী পায়। হয় জামিন হবে, নাহলে সুস্থ হবেন। অসুস্থ কেউ নয়। আরাম করার ভালো ব্যবস্থা।’’

    দুর্নীতিগ্রস্ত নেতাদের আশ্রয়স্থল এসএসকেএম

    এসএসকেএম যেন সিবিআই-ইডির (Ration Scam) হাত থেকে বাঁচার একটা বড় আস্তানা হয়ে উঠেছে। এখন নয়, ১০ বছর আগেই সারদাকাণ্ডে সমন পেয়ে মদন মিত্র শুরু করেছিলেন। এর পরবর্তীকালে একই ধারা বজায় রাখেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম থেকে সোজা পাঠানো হয় ভুবনেশ্বরের এইমস হাসপাতালে। সেখানে অবশ্য চিকিৎসকরা তাঁকে ফিট সার্টিফিকেট দেন। এরপরে ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেয়। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও একই ছবি দেখা গিয়েছে। আবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু এক বেসরকারি হাসপাতাল থেকে বাইপাস সার্জারি করে ভর্তি হন এসএসকেএম-এ।

    কার্ডিওলজি বিভাগের পাঁচ নম্বর কেবিনে বালু

    রাজ্যের বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অবশ্য কার্ডিওলজি বিভাগের (Ration Scam) পাঁচ নম্বর কেবিনে বর্তমানে রয়েছেন। ভর্তি হয়েছেন কার্ডিওলজি বিভাগে, অথচ তিনি হার্টের চিকিৎসকদের তত্ত্বাবধানে নেই। নিউরোলজি বিভাগের চিকিৎসকরা তাঁকে চিকিৎসা করছেন বলে জানা গিয়েছে। জ্যোতিপ্রিয়র চিকিৎসার জন্য যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে সেখানেও কার্ডিওলজি বিভাগের কোনও চিকিৎসক নেই বলে জানা গিয়েছে। এসএসকেএম-এ আসার পরেই ইমার্জেন্সিতে আড়াই ঘণ্টা ডাক্তারদের পর্যবেক্ষণে ছিলেন বালু। এই সময়ের মধ্যেই তাঁকে একাধিক পরীক্ষা করানো হয়। দেখে যান কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা। তাঁরা বলেন, বুকে সেরকম কোনও সমস্যা নেই মন্ত্রীর। তাঁদের পরেই আসেন নিউরোলজি বিভাগের চিকিৎসকরা। এরপরই ঠিক হয় মন্ত্রীকে নিউরোলজি মেডিসিনের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা করা হবে।

    হাসপাতালে ইডি

    বুধবারই হাসপাতালে আসেন ইডি আধিকারিকরা। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তার ঠিক দু’ঘণ্টা আগেও হাসপাতালের প্রশাসনিক ভবনে দেখা গিয়েছে ইডি আধিকারিকদের (Ration Scam)। জানা গিয়েছে, হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন ইডি অফিসাররা। সূত্র মারফত জানা গিয়েছে, ভর্তি হওয়া মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতেই হাসপাতালে এসেছেন ইডি-এর অফিসাররা। পাশাপাশি মনে করা হচ্ছে, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা জানতেও হাসপাতালে আসতে পারেন ইডি গোয়েন্দারা। প্রসঙ্গত, গত ২২ আগস্ট কালীঘাটের কাকু ভর্তি হন এসএসকেএম-এ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: রাজ্যে চাকরি নেই! হতাশ হয়ে মর্মান্তিক পরিণতি বিএড পড়ুয়ার

    Murshidabad: রাজ্যে চাকরি নেই! হতাশ হয়ে মর্মান্তিক পরিণতি বিএড পড়ুয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। নিয়োগ নিয়ে চলছে নানা আইনি জটিলতা। এরই মধ্যে মুর্শিদাবাদের (Murshidabad) দৌলতাবাদে এক বিএড পড়ুয়ার আত্মহত্যাকে কেন্দ্র করে রাজ্যের চাকরির অবস্থা কতটা খারাপ, নতুন করে প্রশ্ন তুলে দিল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনুরাগ সরকার। ২৪ বছরের ওই যুবক বিএডের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন। তাঁর বাড়ি দৌলতাবাদের বাজারপাড়া এলাকায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Murshidabad)

    পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুরাগ বিএড কোর্সে ভর্তি হওয়ার পর থেকেই হতাশায় ভুগছিলেন। আইনি জটিলতায় শিক্ষকের নিয়োগ হচ্ছে না দেখে বন্ধুদের কাছেও প্রায়শই হতাশার কথা বলতেন তিনি। অনুরাগের এক আত্মীয় বলেন, বিএডে ভর্তি হওয়ার পর থেকে প্রায়ই বলত, ভুল করলাম। চাকরিটা কি হবে? না, ফালতু পয়সা নষ্ট হল। অন্য কিছু করলে ভাল হত। সকালে জলখাবার খেয়ে নিজের ঘরে ঢুকে যান তিনি। দীর্ঘ ক্ষণ ঘর থেকে না বেরোনোয় সন্দেহ হয় বাড়ির লোকজনের। প্রথমে ডাকাডাকি করেও সাড়া পাননি কেউ। ভিতর থেকে দরজা বন্ধ ছিল। শেষে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকতেই তাঁরা যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদের (Murshidabad) দৌলতাবাদ থানার পুলিশ। ঘরে তল্লাশি চালিয়ে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। তাতে লেখা রয়েছে, আমি হতাশতবে, কারণ ব্যাখ্যা করা নেই। তবে, পরিবারের লোকজনের দাবি, চাকরির অবস্থা নিয়ে ও হকাশ ছিল। সেই কারণেই ও এরকম মর্মান্তিক সিদ্ধান্ত নিল। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

    মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান কী বললেন?

    মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজ  হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান রঞ্জন ভট্টাচার্য বলেন,তরুণ এবং যুবকদের মধ্যে অতিরিক্ত প্রত্যাশা থেকে হতাশার জন্ম নিচ্ছে। মাত্রাতিরিক্ত প্রত্যাশার সঙ্গে সাফল্য মেলাতে না পেরেই চরম সিদ্ধান্তের পথ বেছে নিচ্ছে যুবক-যুবতীরা। অতি দ্রুত এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share