চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য— মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন
১) হঠাৎ কোনও সুযোগ এসে আপনাকে চমকে দিতে পারে।
২) কাজের চাপ বাড়লেও নিজেকে সামলে নেবেন।
৩) পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়ার সময়।
১) অর্থনৈতিক বিষয়ে নতুন ভাবনা কাজে লাগাতে পারেন।
২) পরিবারের কারও সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
৩) নিজের আরাম ও স্বাস্থ্যের দিকে নজর দিন।
১) নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে কাজে লাগবে।
২) কাজের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে।
৩) অযথা কথা বলে ঝামেলায় জড়াবেন না।
১) মনের মধ্যে দ্বিধা থাকলেও এগোতে হবে।
২) কর্মক্ষেত্রে কারও সাহায্য পেতে পারেন।
৩) অতীত নিয়ে না ভেবে বর্তমানেই থাকুন।
১) নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন।
২) দায়িত্ব বাড়লেও তা সামলাতে পারবেন।
৩) কারও প্রতি অতিরিক্ত রাগ দেখাবেন না।
১) পরিকল্পনা অনুযায়ী কাজ এগোতে পারে।
২) অর্থনৈতিক দিক একটু শক্তিশালী হবে।
৩) বিশ্রাম নেওয়াও সমান জরুরি।
১) নতুন কোনও কাজ শুরু করার ইচ্ছা জাগবে।
২) সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিটতে পারে।
৩) নিজের সিদ্ধান্তে অটল থাকুন।
১) গোপন পরিকল্পনা সফল হতে পারে।
২) কাজের জায়গায় প্রতিযোগিতা বাড়বে।
৩) মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলান।
১) ভ্রমণের সুযোগ বা পরিকল্পনা তৈরি হতে পারে।
২) নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে।
৩) অর্থ ব্যয়ের ক্ষেত্রে সচেতন থাকুন।
১) দীর্ঘদিনের পরিশ্রমের ফল সামনে আসবে।
২) ঊর্ধ্বতনদের কাছ থেকে স্বীকৃতি পেতে পারেন।
৩) শরীরের ছোট সমস্যা অবহেলা করবেন না।
১) সৃজনশীল কাজে সাফল্য মিলবে।
২) বন্ধুমহলে নতুন কোনও পরিকল্পনা হতে পারে।
৩) সময় ব্যবস্থাপনায় মনোযোগ দিন।
১) অন্তর্দৃষ্টি আজ আপনাকে সঠিক পথ দেখাবে।
২) ব্যক্তিগত সম্পর্কে নতুন মোড় আসতে পারে।
৩) ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো।
Tag: Madhyom
Madhyom
-

Petrol Pump: ইরান-আমেরিকার যুদ্ধকালীন পরিস্থিতিতে মোদির বড় সিদ্ধান্ত, করোসিন মিলবে পেট্রোল পাম্পে
মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। পেট্রো জ্বালানি, রান্নার গ্যাসে বিরাট প্রভাব পড়ছে। তাই এই অবস্থায় কেন্দ্রীয় সরকার বড় ঘোষণা করেছে। সাধারণ মানুষের সুবিধার্থে এবং কালোবাজারি রুখতে আরও একটি বড় পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি সরকার। এবার থেকে খোলা বাজারের কেরোসিন তেল (Kerosene) পেট্রোল পাম্পেই (Petrol Pump) পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে রেশন দোকানের ওপর নির্ভরতা কমবে এবং সাধারণ মানুষ সহজেই উন্নত মানের কেরোসিন সংগ্রহ করতে পারবেন। জ্বালানি তেল সংগ্রহে এই ঘোষণা সাধারণ মানুষের দারুণ ভাবে সহায়ক হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
নতুন সিদ্ধান্তের মূল লক্ষ্য (Kerosene)
এতদিন পর্যন্ত কেরোসিন (Kerosene) মূলত গণবণ্টন ব্যবস্থা বা রেশন দোকানের মাধ্যমেই উপভোক্তাদের কাছে পৌঁছাত। কিন্তু সেখানে প্রায়শই জালিয়াতি এবং কালোবাজারির অভিযোগ উঠত। মোদি সরকারের এই নতুন পদক্ষেপের ফলে মানুষের প্রয়োজনীয়তা এবং দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
- সহজলভ্যতা: রেশন কার্ড থাকুক বা না থাকুক, যে কেউ এখন পেট্রোল পাম্প থেকে নির্ধারিত মূল্যে কেরোসিন কিনতে পারবেন।
- স্বচ্ছতা: পেট্রোল পাম্পে (Petrol Pump) ডিজিটাল পদ্ধতিতে বিক্রি হওয়ায় জালিয়াতির সুযোগ কমবে।
- মান নিয়ন্ত্রণ: পাম্প থেকে সরাসরি তেল পাওয়ায় তেলের গুণমান বজায় থাকবে।
রেশন ডিলারদের বিকল্প পথ
সরকার সূত্রে জানানো হয়েছে, শুধুমাত্র পেট্রোল পাম্প নয়, চাইলে রেশন ডিলাররাও তাদের দোকানে ছোট সিলিন্ডার এলপিজি বা অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রি করতে পারবেন। এর ফলে রেশন ডিলারদের আয় যেমন বাড়বে, তেমনই প্রত্যন্ত এলাকার মানুষ হাতের কাছেই রান্নার জ্বালানি (Kerosene) পাবেন। জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার ওপর নজর রাখতে একটি আন্তঃমন্ত্রকীয় গোষ্ঠী গঠন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে আয়োজিত প্রথম বৈঠকে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়। বৈঠকে নির্মলা সীতারামন, কিরেন রিজিজু, হরদীপ সিং পুরি, মনোহর লাল খট্টর এবং জেপি নাড্ডাসহ শীর্ষ মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
ভর্তুকিহীন কেরোসিন
উল্লেখ্য, পেট্রোল পাম্পে (Petrol Pump) যে কেরোসিন (Kerosene) পাওয়া যাবে তা হবে ভর্তুকিহীন বা ‘নন-সাবসিডাইজড’। যারা রান্নার গ্যাস (LPG) ব্যবহার করেন না বা যাদের অতিরিক্ত কেরোসিনের প্রয়োজন হয়, তারা এই সুবিধা নিতে পারবেন। তবে যারা দারিদ্র্যসীমার নিচে (BPL) রয়েছেন, তাদের জন্য রেশন দোকানের মাধ্যমে ভর্তুকিযুক্ত কেরোসিন সরবরাহ আগের মতোই জারি থাকবে কি না, তা নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা চলছে। সেক্ষেত্রে ভয়ের কোনও ব্যাপার নেই।
পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে বণ্টন
২৯ মার্চ জারি হওয়া এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমিত সময়ের জন্য নির্দিষ্ট কিছু পেট্রোল পাম্পের মাধ্যমে কেরোসিন (Kerosene) বিক্রির অনুমতি দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের কাছে এই জ্বালানি সহজে পৌঁছে যায়। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ, গুজরাট-সহ মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (Petrol Pump) মাধ্যমে উন্নত মানের কেরোসিন সরবরাহের অনুমতি দিয়েছে। উল্লেখ্য, এই সব জায়গায় আগে ধাপে ধাপে কেরোসিন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল।
পেট্রোলিয়াম বিধিমালা, ২০০২ শিথিল
নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট পেট্রোল পাম্পগুলো (Petrol Pump) রান্না ও আলোর ব্যবহারের জন্য কেরোসিন মজুত ও সরবরাহ করতে পারবে। তবে প্রতিটি পাম্প সর্বোচ্চ ৫,০০০ লিটার পর্যন্ত কেরোসিন সংরক্ষণ করতে পারবে। জেলায় জেলায় সর্বাধিক দুটি করে এমন আউটলেট নির্ধারণ করবে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন।
ই-বিজ্ঞপ্তির মাধ্যমে পেট্রোলিয়াম বিধিমালা, ২০০২-এর কিছু শর্তকে এখন শিথিল করা হয়েছে। ফলে কেরোসিন ডিলার ও পরিবহণকারী যানবাহনের জন্য লাইসেন্স সংক্রান্ত নিয়মও সহজ করা হয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে পেট্রোল ও গ্যাস সরবারহেকে নিশ্চিত করতেই এই পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। জ্বালানির (Kerosene) প্রাপ্যতা ও সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান খুচরা পাম্পগুলিকে ব্যবহার করে দ্রুত কেরোসিন পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তেল সংস্থাগুলিকে এই অনুমতি দেওয়া হয়েছে। তবে সমস্ত ক্ষেত্রে পেট্রোলিয়াম (Petrol Pump) ও বিস্ফোরক নিরাপত্তা সংস্থার নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। এই বিজ্ঞপ্তি আপাতত ৬০ দিন বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিশেষজ্ঞ মহলের অভিমত
রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, জ্বালানি (Kerosene) ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এটি মোদি সরকারের একটি সুপরিকল্পিত পদক্ষেপ। এর ফলে খনিজ তেলের খোলা বাজার আরও বিস্তৃত হবে এবং সাধারণ মানুষ লাইনে দাঁড়ানোর ঝামেলা থেকে মুক্তি পাবেন।
-

UPI: অনলাইন লেনদেনে বড় বদল! ১ এপ্রিল থেকে শুধুমাত্র ওটিপি-তে কাজ হবে না, কড়া নিয়ম আনল আরবিআই
মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি ইউপিআই (UPI), নেট ব্যাঙ্কিং বা ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করেন? তবে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বুধবার, ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা আরও জোরদার করতে বড়সড় পরিবর্তন আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন নিয়ম অনুযায়ী, অনলাইন জালিয়াতি রুখতে এখন থেকে শুধুমাত্র ওটিপি (OTP) বা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে লেনদেন করা যাবে না। তার সঙ্গে যুক্ত হবে নিরাপত্তার আরও একটি স্তর।
কী এই নতুন নিয়ম (UPI)?
আরবিআই (RBI) জানিয়েছে, এতদিন পর্যন্ত অনলাইনে (UPI) টাকা পাঠাতে বা কেনাকাটা করতে মোবাইলে আসা ওটিপি-ই ছিল প্রধান ভরসা। কিন্তু সাইবার অপরাধীরা যেভাবে ওটিপি চুরির মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে, তাতে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাঙ্ক। তাই এবার থেকে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ (2FA) বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন নীতি অনুযায়ী, প্রতিটি লেনদেন সম্পন্ন করতে কমপক্ষে দুটি আলাদা নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করতে হবে। এর মধ্যে একটি অবশ্যই হতে হবে ‘ডায়নামিক’ বা পরিবর্তনশীল ওটিপি। অন্যটি হতে পারে আপনার পিন (PIN), পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি-র মতো বায়োমেট্রিক তথ্য।
গ্রাহকদের ওপর কী প্রভাব পড়বে?
আরবিআই আরও জানিয়েছে যে, আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রেও একই ধরনের নিয়ম প্রযোজ্য হবে। এই নিয়মগুলো আন্তর্জাতিক কার্ড পেমেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ২০২৬ সালের অক্টোবরের মধ্যে সম্পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এটি বৈশ্বিক লেনদেনের ক্ষেত্রে সমপরিমাণ নিরাপত্তা ও সরক্ষাকে নিশ্চিত করবে। ওটিপি (UPI) কোনওভাবে হ্যাক হলেও দ্বিতীয় স্তরের নিরাপত্তা (যেমন বায়োমেট্রিক বা পিন) ছাড়া টাকা হাতানো সম্ভব হবে না।
ঝুঁকিভিত্তিক যাচাইকরণ
সব লেনদেনের জন্য একই নিয়ম থাকবে না। আপনার লেনদেনের পরিমাণ, ব্যবহৃত ডিভাইস এবং লোকেশনের ওপর ভিত্তি করে ব্যাঙ্ক ঠিক করবে বাড়তি কতটুকু নিরাপত্তা যাচাই প্রয়োজন। বাড়তি একটি স্তরের যাচাইকরণের ফলে পেমেন্ট সফল হতে আগের চেয়ে কয়েক সেকেন্ড বেশি সময় লাগতে পারে। আন্তর্জাতিক কার্ড পেমেন্টের ক্ষেত্রেও এই কড়া নিয়ম কার্যকর হবে, যা ২০২৬ সালের অক্টোবরের মধ্যে পুরোপুরি বাস্তবায়িত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
ব্যাঙ্কগুলির দায়বদ্ধতা বাড়ছে
আরবিআই (RBI) স্পষ্ট করে দিয়েছে যে, ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিরাপদ রাখার মূল দায়িত্ব ব্যাঙ্ক এবং পেমেন্ট প্ল্যাটফর্মগুলির। যদি সিস্টেমের ত্রুটির কারণে কোনো গ্রাহক আর্থিক প্রতারণার শিকার হন, তবে ব্যাঙ্ককে দ্রুত সেই অভিযোগ সমাধান করতে হবে এবং প্রয়োজনে ক্ষতিপূরণ দিতে হবে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল ইন্ডিয়ার প্রসারের সাথে সাথে সাইবার ক্রাইম যে হারে বাড়ছে, তা রুখতে এই পদক্ষেপ এক যুগান্তকারী ভূমিকা নেবে। প্রাথমিকভাবে গ্রাহকদের কিছুটা অভ্যস্ত হতে সময় লাগলেও, দীর্ঘমেয়াদে এটি সাধারণ মানুষের কষ্টার্জিত উপার্জনের সুরক্ষা নিশ্চিত করবে।
-

Leander Paes: জল্পনায় সিলমোহর, পদ্ম-শিবিরে নাম লেখালেন পদ্মপ্রাপক টেনিস তারকা লিয়েন্ডার পেজ
মাধ্যম নিউজ ডেস্ক: কথা আগেই হয়ে গিয়েছিল। এবার পদ্ম-শিবিরে নাম লেখালেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। মঙ্গলবার দিল্লির বিজেপি সদর দফতরে কেন্দ্রীয় নেতৃত্ব এবং সুকান্ত মজুমদারের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন অলিম্পিক পদকজয়ী এই কিংবদন্তি। গত সপ্তাহেই কলকাতার নিউটাউনের এক অভিজাত হোটেলে বিজেপি (Bengal BJP) নেতৃত্বের সঙ্গে তাঁর গোপন বৈঠক ঘিরে যে গুঞ্জন দানা বেঁধেছিল, এদিন তাতেই শিলমোহর পড়ল।
নিউ টাউনের সেই ‘পাকা কথা’ (Leander Paes)
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। কলকাতায় কেন্দ্রীয় নেতৃত্বের সফরের সময় নিউটাউনের একটি হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের (Bengal BJP) সঙ্গে দীর্ঘ বৈঠক করেন লিয়েন্ডার। সেই রুদ্ধদ্বার বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়—তবে কি ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই যোগদান করবেন টেনিস মহাতারকা (Leander Paes)? মঙ্গলবার দিল্লিতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর সেই জল্পনাই বাস্তব রূপ পেল। পদ্ম-শিবিরে যোগদান করে পদ্মপ্রাপক (২০১৪ সালে পদ্মভূষণ পুরস্কার বিজয়ী) ক্রীড়াবিদ লিয়েন্ডার বলেন, “আমার জন্ম পশ্চিমবঙ্গে। কিন্তু আমি যখন খেলা শুরু করি, তখন ওখানে টেনিসের এত পরিকাঠামো ছিল না। আজও দেশে কোনও ইন্ডোর টেনিস কোর্ট নেই। এখন আগের চেয়ে পরিস্থিতি ভালো হয়েছে। তবে ক্রীড়া এবং ক্রীড়া প্রশিক্ষণে আরও উন্নতির সুযোগ রয়েছে।”
কেন এই দলবদল?
২০২১ সালের অক্টোবরে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। গোয়া নির্বাচনে দলের হয়ে প্রচারও করেছিলেন। তবে গত কিছু সময় ধরে জোড়া-ফুল শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল বলে খবর। এদিন বিজেপিতে (Bengal BJP) যোগ দিয়ে লিয়েন্ডার (Leander Paes) বলেন, “আমি ৪০ বছর দেশের হয়ে খেলেছি। এবার দেশের যুব সমাজ ও ক্রীড়াক্ষেত্রের উন্নতির জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মপদ্ধতি এবং দেশের খেলাধুলার প্রসারে তাঁর দৃষ্টিভঙ্গি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।”
বঙ্গ-রাজনীতিতে লিয়েন্ডারের গুরুত্ব
লিয়েন্ডারের যোগদানের সময় সুকান্ত মজুমদার তাঁর পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “লিয়েন্ডার পেজ (Leander Paes) মহাকবি মাইকেল মধুসূদন দত্তের উত্তরসূরি। বাংলার মাটির সঙ্গে তাঁর এই গভীর যোগসূত্রকে আগামী নির্বাচনে কাজে লাগাতে চাইছে বিজেপি। বিশেষ করে কলকাতার শহুরে এবং শিক্ষিত ভোটারদের কাছে লিয়েন্ডারের গ্রহণযোগ্যতা দলকে বাড়তি অক্সিজেন দেবে। দেশের যুবক-যুবতীদের এই খেলায় আসার জন্য অনুপ্রাণিত করেছে। লিয়েন্ডারের ছবি, খেলার ভিডিও, তাঁর ম্যাচ দেখে বাঙালি যুব সমাজ বড় হয়েছে। আজ পশ্চিমবঙ্গের বিজেপির (Bengal BJP) জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে আমার মনে হয়।” তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দল আরও শাক্তিশালী হবে।
বিধানসভায় কি প্রার্থী হবেন?
লিয়েন্ডারকে (Leander Paes) আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে এখনও দলের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, কলকাতার কোনো একটি গুরুত্বপূর্ণ আসন থেকে তাঁকে লড়াইয়ে নামানোর কথা ভাবছে পদ্ম-শিবির। শুধুমাত্র প্রার্থী হিসেবেই নয়, রাজ্যজুড়ে বিজেপির তারকা প্রচারক হিসেবেও বড় ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। খেলার কোর্টে বহুবার প্রতিকূল পরিস্থিতি থেকে ম্যাচ বের করে এনেছেন লিয়েন্ডার। এবার রাজনীতির পিচে তিনি কতটা সফল হন, সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার রাজনৈতিক মহল।
-

West Bengal Elections 2026: আরও ১৩ আসনে নাম ঘোষণা বিজেপির, তালিকায় চমক, প্রার্থী বদল ময়নাগুড়িতে
মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে কোমর বেঁধে নামল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) জন্য আরও ১৩ জন প্রার্থীর নামের চতুর্থ তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে একটি পুরোনো আসনেও প্রার্থী বদল করেছে গেরুয়া শিবির (BJP Bengal)। আরও ৬ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা এখনও বাকি।
কারা পেলেন টিকিট (West Bengal Elections 2026)?
বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির (CEC) অনুমোদিত এই তালিকায় বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ আসনগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্য কয়েকজন হলেন:
- সিতাই (SC): আশুতোষ বর্মা
- নাটাবাড়ি: গিরিজা শঙ্কর রায়
- বাগদা (SC): সোমা ঠাকুর
- সোনারপুর উত্তর: দেবাশিস ধর
- চৌরঙ্গী: সন্তোষ পাঠক
- হাওড়া দক্ষিণ: শ্যামল হাটি
- পাঁচলা: রঞ্জন কুমার পাল
- মগরাহাট পূর্ব: উত্তম কুমার বণিক
- ফলতা: দেবাংশু পাণ্ডা
- চণ্ডীপুর: পীযূষ কান্তি দাস
- গড়বেতা: প্রদীপ লোধা
- মেমারি: মানব গুহ
- বারাবনি: অরিজিৎ রায়
বাগদায় ননদ-বৌদির লড়াই
নাম ঘোষণা হতেই জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বাগদা কেন্দ্র নিয়ে। কারণ এই কেন্দ্রে এবার ননদ বনাম বৌদির লড়াই। বাগদা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। সোমা ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী ছাড়াও মতুয়া মহাসঙ্ঘের মাতৃ সেনার প্রধান। মতুয়া মহাসঙ্ঘের বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে এই বছরে তাঁকে নিয়মিত দেখা গিয়েছে৷ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে দলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। মধুপর্ণা শান্তনু ঠাকুরের জেঠুর মেয়ে। সোমা এবং মধুপর্ণা দু’জনেই মতুয়া ঠাকুরবাড়ির সদস্য, সম্পর্কে তাঁরা ননদ-বৌদি। এ বিষয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর বলেন, ‘ঘরের সম্পর্ক ঘরের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে লড়াই করতে আসলে সেখানে লড়াই তো হবেই। বাগদায় তৃণমূল কংগ্রেসই জিতবে।’ অন্যদিকে বিজেপি প্রার্থী সোমা ঠাকুর বলেন, ‘পরিবার পরিবারের মতো। ভোট অন্য বিষয়। ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী করেছে এবং বাগদার মাটি বিজেপির মাটি। আমরা জয়লাভ করব।’
ময়নাগুড়িতে প্রার্থী বদল
চতুর্থ তালিকা (West Bengal Elections 2026) প্রকাশের পাশাপাশি দল তাদের আগের একটি সিদ্ধান্তে বদল এনেছে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (SC) আসনে কৌশিক রায়ের পরিবর্তে এবার প্রার্থী (BJP Bengal) করা হয়েছে ডালিম রায়-কে। স্থানীয় সমীকরণ এবং সাংগঠনিক রণকৌশলের কথা মাথায় রেখেই এই রদবদল বলে মনে করছে রাজনৈতিক মহল।
এক নজরে নির্বাচনের প্রেক্ষাপট
বিজেপি এখনও পর্যন্ত মোট ২৮৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে ফেলেছে। এর আগে প্রথম তালিকায় ১৪৪ জন, দ্বিতীয় তালিকায় ১১১ জন এবং তৃতীয় তালিকায় ১৯ জনের নাম জানানো হয়েছিল। উল্লেখ্য, তৃতীয় তালিকায় আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা রত্না দেবনাথকে পানিহাটি আসন থেকে প্রার্থী (BJP Bengal) করে বড় চমক দিয়েছিল বিজেপি। এবারের তালিকা বিশেষ চমক সন্তোষ পাঠক, প্রাক্তন পুলিশ অফিসার দেবাশিস ধর, সোমা ঠাকুর এবং সন্তোষ পাঠক।
ভোটের নির্ঘণ্ট
পশ্চিমবঙ্গে মোট দুই দফায় ভোটগ্রহণ হবে— ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। প্রথম দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি টক্কর দিতে বিজেপি যেভাবে ধাপে ধাপে এবং বিচার-বিবেচনা করে প্রার্থী তালিকা (West Bengal Elections 2026) সাজাচ্ছে, তাতে এই ১৩ জনের নাম ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আরও ৬ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা এখনও বাকি। ৬টি নাম নিয়ে এখনও চর্চা চলছে বিজেপির অন্দরে।





