Tag: Madhyom

Madhyom

  • Amitabh Bachchan: এই বয়সে অমিতাভ বচ্চন হঠাৎ রেখার সঙ্গে তোলা ছবি শেয়ার করলেন কেন?

    Amitabh Bachchan: এই বয়সে অমিতাভ বচ্চন হঠাৎ রেখার সঙ্গে তোলা ছবি শেয়ার করলেন কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রিতে অষ্টাদশ শতাব্দী ও নব্বইয়ের দশকে সব থেকে চর্চিত জুটি অমিতাভ বচ্চন এবং রেখা। বর্তমানে যে চর্চা কমেছে, তা নয়। হামেশাই বিভিন্ন মানুষের বিভিন্ন মত বর্তমান এই জুটিকে নিয়ে। এক সময় বলিউডের স্বর্ণযুগের সেরা জুটি হিসেবে পরিচিত ছিলেন অমিতাভ (Amitabh Bachchan) ও রেখা। চর্চার বিষয় কতটা সঠিক কতটা ভুল, তা অমিতাভের স্ত্রী জয়া বচ্চনের অনেক আচরণ বারবার মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে, কিছুটা হলেও চর্চার বিষয়বস্তু সত্য। আবার অনেক ক্ষেত্রেই বিভিন্ন অনুষ্ঠানে জয়া বচ্চন এবং রেখাকে একসঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে। এবার ৮১ বছর বয়সে অমিতাভ বচ্চন হঠাৎ শেয়ার করলেন রেখার সঙ্গে তোলা একটি ছবি। এরপর থেকে বর্তমান সময় দাঁড়িয়ে আবার তাঁদেরকে নিয়ে নতুন চর্চায় মেতেছে ভক্তবৃন্দ ও নেটিজেনরা।

    কী ছবি শেয়ার করেছেন তিনি? কী লিখেছেন সেখানে? (Amitabh Bachchan)

    বর্তমান সময়ে দাঁড়িয়ে অমিতাভ এবং রেখাকে একসঙ্গে দেখা যায় না। কিন্তু অমিতাভ (Amitabh Bachchan) ৮১ বছর বয়সে তাঁর ব্লগে রেখার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। শুধু তাই নয়, ব্লগের ওপরে তিনি লিখেছেন “এর পিছনে থাকা ইতিহাস কম নয়।” আর ছবিটিতে দেখা যাচ্ছে মাইক হাতে দাঁড়িয়ে আছেন অমিতাভ বচ্চন এবং পাশে দাঁড়িয়ে আছেন রেখা। এছাড়াও তিনি আরেকটি ছবির সাথে ক্যাপশনে লিখেছেন “আহ… এই ছবির নেপথ্যে একটা বিরাট গল্প রয়েছে। একদিন নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটি ভাগ করে নেব।” ছবি থেকে বোঝা যায়, ‘ভুলে বিসরে নগমে’ নামক এক মিউজিক্যাল শো-এর ফাঁকে এই ছবিটি তোলা হয়। ছবিতে আরও দেখা যায় ফিট সাদা ব্লেজার আর প্যান্টে বিগ বি। আর কালো শাড়িতে রেখা।

    কখন শেয়ার করলেন এই ছবি? (Amitabh Bachchan)

    রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে সেখানে যাওয়ার কয়েক ঘণ্টা আগেই অমিতাভ তাঁর ইনস্টাগ্রাম ব্লগে এই ছবিটি শেয়ার করেছেন। যা অনেককেই অবাক করেছে। এছাড়াও তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পুরনো বন্ধুদের সঙ্গে কাটানো একটি মুহূর্তের ছবিও তিনি (Amitabh Bachchan) ব্লগে তুলে ধরেছেন। সেই ছবিতে বন্ধুদের তালিকায় রয়েছেন বিনোদ খান্না, রাজ কাপুর, রনধীর কাপুর, মেহমুদ, কল্যাণ, শাম্মী কাপুর, রেখা প্রমুখ। বলতে গেলে একপ্রকার স্মৃতিচারণের উদ্দেশ্যেই এমন ছবি শেয়ার করেছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: সুকান্তর মিছিলে পুলিশের বেধড়ক লাঠিচার্জ, ফাটানো হল কাঁদানে গ্যাসের সেল

    Sukanta Majumdar: সুকান্তর মিছিলে পুলিশের বেধড়ক লাঠিচার্জ, ফাটানো হল কাঁদানে গ্যাসের সেল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্বে আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বারাকপুর। মূলত, বিজেপি-র পক্ষ থেকে সোমবার দুপুরে বারাকপুর পুলিশ কমিশনার অফিস ঘেরাও করার ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচি শুরুর আগে মিলল বোমা। যা নিয়ে মিছিলের শুরুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। পরে, মিছিলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের ওপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান চালানো হয়। পুলিশই প্রথম বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে অভিযোগ। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। বহু বিজেপি কর্মী জখম হয়। জখম হয়েছেন পুলিশ কর্মীও।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ১৫ নম্বর রেল গেটের সামনে থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল। সেই মতো কর্মী সমর্থকরা জমায়েত হন। সেখানে সুতলি বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে, পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়। পরে, সুকান্তর (Sukanta Majumdar) নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিল আটকাতে পুলিশের পক্ষ থেকে তিনটি ব্যারিকেড করা হয়েছিল। রাস্তায় রাখা ছিল জল কামানও। প্রতিটি ব্যারিকেডে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। প্রথম ব্যারিকেড পেরিয়ে বিজেপি কর্মীরা দ্বিতীয় ব্যারিকেডে জমায়েত হন। বিজেপি কর্মীরা দ্বিতীয় ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। এরপরই বিজেপি কর্মীদের লক্ষ্য করে পুলিশ ইট ছোঁড়ে বলে অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করতেই পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। বহু মহিলা কর্মীর ওপর লাঠিপেটা করা হয়। মিছিলের ওপর জলকামান চালানো হয়। সুকান্ত মজুমদারও জল কামানের জলে সম্পূর্ণ ভিজে যান। পুলিশি হামলা বিজেপি কর্মীরা প্রতিহত করার চেষ্টা করেন। এরপর মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। বিজেপি-র কর্মসূচিকে পুলিশ বানচাল করে দেয় বলে বিজেপি কর্মীদের অভিযোগ।

    পুলিশি নির্যাতন নিয়ে মুখ খুললেন সুকান্ত (Sukanta Majumdar)

    সুকান্ত (Sukanta Majumdar) বলেন, শান্তিপূর্ণভাবে মিছিল যাচ্ছিল। সেখানে আমাদের দলীয় কর্মীদের লক্ষ্য করে পুলিশ ইড ছোঁড়ে। এরপরই কর্মীরা প্রতিবাদ করলে গন্ডগোল লাগে। পুলিশ পরিকল্পিতভাবে এসব করেছে। অন্য জায়গায় পুলিশ ভয়ে টেবিলের তলায় লুকায়। আর এখানে পুলিশ নিজের ক্ষমতা দেখাচ্ছে। আমরা সমস্ত স্তরে জানিয়েছি। আমাদের বহু কর্মী জখম হয়েছে। অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না, অথচ আমাদের বহু কর্মীকে ওরা গ্রেফতার করেছে। পুলিশের প্ররোচনাতেই সব হয়েছে। এই ঘটনার আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। পুলিশ নির্যাতনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ আন্দোলনে নামব।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Obesity: সন্তানের স্থূলতা রুখতে অপরিকল্পিত ডায়েট কোন বিপদ বাড়াচ্ছে? 

    Obesity: সন্তানের স্থূলতা রুখতে অপরিকল্পিত ডায়েট কোন বিপদ বাড়াচ্ছে? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    বিশ্ব জুড়ে বাড়ছে স্থূলতার সমস্যা। ভারতেও পাল্লা দিয়ে বাড়ছে এই রোগ (Obesity)। বিশেষত শিশুদের মধ্যে এই সমস্যা আরও বেশি। চিকিৎসকদের একাংশের আশঙ্কা, আগামী কয়েক বছরেই শিশুদের মধ্যে মহামারির আকার নেবে স্থূলতা। তাই বাড়তি সতর্কতা জরুরি। কিন্তু স্থূলতা রুখতে সচেতনতা জরুরি। শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, সন্তানের স্থূলতা রুখতে অনেক অভিভাবক ডায়েট করছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই ডায়েট অবৈজ্ঞানিক। ফলে একাধিক সমস্যা তৈরি হচ্ছে। এদিকে শারীরিক জটিলতাও দেখা গিয়েছে। 

    কোন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে? (Obesity)

    শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, স্থূলতা অধিকাংশ শিশুদের এখন অন্যতম সমস্যা। কিন্তু এই সমস্যা মোকাবিলা করতে অনেকেই আবার অপরিকল্পিত ডায়েট করছেন। বিশেষত অভিভাবকদের একাংশ শিশুদের জোর করে ডায়েট করাচ্ছেন।‌ আর তাতেই বাড়ছে বিপত্তি। 
    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, দেহের চাহিদা ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে ডায়েট না করলেই সমস্যা হবে। পুষ্টিবিদদের একাংশ বলছেন, বহু অভিভাবক স্যালাড, চিয়া সিড, ডিমের সাদা অংশ শিশুদের খাওয়াচ্ছেন।‌ অনেকেই স্থূলতা রুখতে শিশুদের ভাত কিংবা রুটির পরিমাণ একেবারেই কমিয়ে দিচ্ছেন। এর ফলে কিন্তু শিশুদের মারাত্মক এনার্জির ঘাটতি হচ্ছে। আবার শুধুমাত্র সিদ্ধ বা স্যালাড জাতীয় খাবারে অভ্যস্ত হওয়ার জেরে অন্য ধরনের খাবার একেবারেই হজম করার শক্তি পাচ্ছে না। এগুলো বাড়তি সমস্যা তৈরি করছে। অনেক ক্ষেত্রে বাচ্চাদের দ্রুত ওজন কমে যাচ্ছে। এর ফলে তারা দুর্বল হয়ে পড়ছে। রোগ প্রতিরোধ শক্তি কমছে। আবার অনেক সময়েই একেবারে ভিন্ন স্বাদের খাবার খাওয়ার জেরে তাদের খাওয়ার ইচ্ছে ও চাহিদা চলে যাচ্ছে। এর জেরে নানা রকমের শারীরিক ও মানসিক সমস্যা হচ্ছে। শরীরের প্রয়োজন বুঝে ডায়েট না করলে একাধিক হরমোনের ভারসাম্য নষ্ট হয়। এর জেরে মানসিক অস্থিরতাও তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এর ফলে শিশুদের মধ্যে অমনোযোগী মনোভাব বাড়বে। তাছাড়া, শিশুদের একাংশ ধৈর্য হারাবে। এগুলো স্থূলতা (Obesity) রুখলেও শরীরের পক্ষে ক্ষতিকারক। তাই সমস্যা তৈরি করবে। 

    কীভাবে স্থূলতা রুখতে হবে? (Obesity) 

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শিশু স্থূলতার সমস্যায় ভুগলে বিশেষজ্ঞদের পরামর্শ জরুরি। কোনও অপরিকল্পিত ডায়েট নয়। বরং পুষ্টিবিদদের পরামর্শ মতোই খাবার দিতে হবে। তাঁরা জানাচ্ছেন, যে ধরনের খাবারে শিশু অভ্যস্ত, তাকে সেই খাবারের মধ্যেই ডায়েট করতে হবে। অর্থাৎ, যেসব শিশুরা ভাত, রুটি, মাছ, মাংসের পদ খেতে অভ্যস্থ, হঠাৎ তাকে শুধুই স্যালাড আর চিয়া সিড টক দই দিলে, তার শরীরে উপকার হবে না। বরং একাধিক শারীরিক ও মানসিক জটিলতা তৈরি হতে পারে। বরং সে কতখানি খাবে সে ব্যাপারে তাকে বোঝানো দরকার। পাশপাশি শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, কোনোভাবেই জোর করে ডায়েট করানো‌ চলবে না। বরং নানান থেরাপির মাধ্যমে শিশুকে বোঝাতে হবে কেন স্থূলতা রুখতে হবে। কেন তাকে ডায়েট করতে হচ্ছে। তবেই বেশি কার্যকর হবে। তবে প্রথম থেকেই অতিরিক্ত তেলেভাজা জাতীয় খাবার এড়িয়ে চলা দরকার। তাতে স্থূলতার সমস্যা অনেকটাই কমানো যায়। আর বিশেষজ্ঞদের একাংশের পরামর্শ, শুধু ডায়েট নয়। শিশুদের স্থূলতার (Obesity) সমস্যা রুখতে শরীরচর্চা অত্যন্ত জরুরি। তাই নিয়মিত যাতে সন্তান শরীর চর্চা করে সে দিকেও অভিভাবকদের নজর দিতে হবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Primary Teacher: স্থগিতাদেশ তুলে নিল সুপ্রিম কোর্ট, প্রায় ১২ হাজার চাকরিপ্রার্থীর প্রাথমিকের নিয়োগে রইল না বাধা

    Primary Teacher: স্থগিতাদেশ তুলে নিল সুপ্রিম কোর্ট, প্রায় ১২ হাজার চাকরিপ্রার্থীর প্রাথমিকের নিয়োগে রইল না বাধা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালে প্রাথমিক স্কুলের শিক্ষক (Primary Teacher) নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে নিল দেশের শীর্ষ আদালত। সোমবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় নিয়োগ প্রক্রিয়া নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে পর্ষদ। এর পাশাপাশি প্যানেল প্রকাশের বাধাও তুলে নিলেন বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসান উদ্দিন আমানুল্লাহ এর বেঞ্চ। সুপ্রিম কোর্টের আজকের রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই এককথায় সিলমোহর দিল।

    ২০২২ সালের সেপ্টেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় পর্ষদ

    প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বর মাসেই প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ১২ হাজার শিক্ষকের (Primary Teacher) নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে প্রথমে জানানো হয়, যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরাও ওই নিয়োগে অংশ নিতে পারবেন। এরপরেই জল গড়ায় কলকাতা হাইকোর্টে। মামলা করেন চাকরি প্রার্থীদের একাংশ। ২০২২ সালে সেপ্টেম্বরের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তকেই মান্যতা দেন। ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২৩ সালের এপ্রিল মাস নাগাদ হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়।

    মামলা গড়ায় দেশের শীর্ষ আদালতে

    ২০২৩ সালের ২৮ জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ জিন্দালের বেঞ্চ জানায়, আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্ষদ কোনও মেধা তালিকা প্রকাশ করতে পারবে না। তারপর থেকে মামলাটির শুনানি সুপ্রিম কোর্টে চলছিল এবং একাধিকবার এই শুনানি পিছিয়ে যায়। চলতি মাসের ২২ তারিখ প্রাথমিক শিক্ষাপর্ষদের কাছে তথ্য জানতে চায় শীর্ষ আদালত। ঠিক কত শূন্য পদ রয়েছে এবং তার মধ্যে কতজন যোগ্য তার খসড়া প্যানেল আদালতে পেশ করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ঠিক তারপরেই সোমবার নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত। এরপর পর্ষদ (Primary Teacher) নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: মেডিক্যাল কলেজের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর

    Sukanta Majumdar: মেডিক্যাল কলেজের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩০ জানুয়ারি জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটে হবে প্রশাসনিক সভা। মমতার সফরের আগে বালুরঘাটে মেডিক্যাল কলেজ তৈরির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দাবিদাওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রীকে মেল করেছেন বলে জানা গিয়েছে।  

    স্থানীয় বাসিন্দাদের কী বক্তব্য?

    প্রসঙ্গত, রাজ্যের প্রায় সব জেলায় মেডিক্যাল কলেজ রয়েছে। শুধুমাত্র প্রত্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় নেই মেডিক্যাল কলেজ। জেলা সদর বালুরঘাট হাসপাতাল চত্বরে বিশাল জায়গা থাকলেও সেখানে করা হয়নি কোনও মেডিক্যাল কলেজ। এদিকে বিগত কিছু দিন ধরে বালুরঘাটের বিশিষ্টজনরা প্রতিদিন দশটি করে চিঠি মুখ্যমন্ত্রীকে দিচ্ছেন। মূলত বালুরঘাটের মেডিক্যাল কলেজের দাবিতে এই আন্দোলনে নেমেছেন তাঁরা। এদিকে মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে বালুরঘাটে মেডিক্যাল কলেজ তৈরির জন্য চিঠি দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি (Sukanta Majumdar)। এই বিষয়ে এক জেলাবাসী গোপাল দাস বলেন, রাজ্যের প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ আছে। কিন্তু আমাদের এই জেলায় কোনও মেডিক্যাল কলেজ নেই। ভাল চিকিৎসার জন্য জেলাবাসীকে অন্যত্র যেতে হয়। এই জেলায়  মেডিক্যাল কলেজ হলে সবার ভালো হয়।

    জেলায় মেডিক্যাল কলেজ তৈরির দাবি (Sukanta Majumdar)

    এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, আমাদের জেলা সবদিক থেকে বঞ্চিত। রাজ্যের অধিকাংশ জেলায় মেডিক্যাল কলেজ আছে। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলায় নেই মেডিক্যাল কলেজ। জেলা সফরে মুখ্যমন্ত্রী আসছেন শুনলাম, জেলাবাসীর জন্য মেডিক্যাল কলেজ তৈরির কথা বলুন আমরা চাই।

    তৃণমূল নেতৃত্ব কী বললেন?

    এনিয়ে পাল্টা জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, জেলায় মুখ্যমন্ত্রীর আসার কথা রয়েছে। মেডিক্যাল কলেজ নিয়ে মুখ্যমন্ত্রীর ভাবনাও রয়েছে। মুখ্যমন্ত্রী আসার কথা শুনেই সুকান্তবাবু তড়িঘড়ি চিঠি দিচ্ছে। আগে এ নিয়ে একবারও তো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেননি। তিনি চাইলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে উন্নয়নের কথা ভাবতে পারতেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lalu Yadav: রবিতে নীতীশের শিবির বদল, সোমবার দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা লালুপ্রসাদের

    Lalu Yadav: রবিতে নীতীশের শিবির বদল, সোমবার দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা লালুপ্রসাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমার শপথ নিয়েছেন তার ২৪ ঘণ্টার বার হয়নি, এরই মধ্যে সোমবার সকালে পাটনায় ইডি দফতরে হাজিরা দিলেন লালুপ্রসাদ যাদব (Lalu Yadav)। জমির বিনিময়ে চাকরির দুর্নীতি অভিযোগে এই মামলায় তিনি হাজিরা দেন। তাঁর সঙ্গে এদিন ছিলেন কন্যা মিসা ভারতীও। প্রসঙ্গত, লালুপ্রসাদ যাদব তার স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবী, কন্যা মিসা এবং হেমা, পুত্র তেজস্বী যাদবও এই মামলায় অভিযুক্ত। জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডি একসঙ্গে তদন্ত করছে।

    রাবড়ি দেবীকে হাজিরা দিতে বলা হয়েছে ৯ ফেব্রুয়ারি

     জানা গিয়েছে, রবিবার বিকালেই দিল্লি থেকে ইডি আধিকারিকরা পাটনায় আসেন লালুপ্রসাদ যাদবকে (Lalu Yadav) জিজ্ঞাসাবাদ করার জন্য। চলতি মাসের ১৯ তারিখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লালুপ্রসাদ যাদব এবং তাঁর ছেলে তেজস্বী যাদবকে সমন পাঠিয়েছিল হাজিরা দেওয়ার জন্য। ২৯ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি লালুপ্রসাদ যাদব ও তাঁর পুত্র তেজস্বী যাদবকে হাজিরা দিতে বলা হয়। জানা গিয়েছে, রাবড়ি দেবী এবং তাঁর মেয়ে হেমা যাদবকে আগামী ৯ ফেব্রুয়ারি পাটনার ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে, এই মর্মে তাঁদের কাছে কোর্টের সমন এসে পৌঁছায় গত ২৭ জানুয়ারি।

    ঠিক কী অভিযোগ?

    প্রসঙ্গত, প্রথম ইউপিএ আমলে রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। অভিযোগ ওঠে, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এই ৫ বছরের মধ্য লালু প্রসাদ যাদব তাঁর ঘনিষ্ঠদের বেআইনিভাবে গ্রুপ ডি পদে প্রচুর জনকে রেলে চাকরি দিয়েছেন। জমির বদলে অনেককে এই চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এর পাশাপাশি রেলের সম্পত্তিও আত্মসাৎ করার অভিযোগ ওঠে লালু প্রসাদের বিরুদ্ধে। ইডি (ED Summons) সূত্রে খবর, এই মামলায় লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবার সহ আরও ১৪ জনের নাম রয়েছে। এই মামলায় নাম জড়িয়েছে একটি সংস্থার নামও। যার নাম একে ইনফোসিস প্রাইভেট লিমিটেড।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: নরেন্দ্রপুর স্কুলে ‘গুন্ডাগিরি’, গ্রেফতার দুই তৃণমূল কর্মী

    South 24 Parganas: নরেন্দ্রপুর স্কুলে ‘গুন্ডাগিরি’, গ্রেফতার দুই তৃণমূল কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির স্কুলে ব্যাপক উত্তেজনা। অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্কুলের শিক্ষক তারক দাসের বিরুদ্ধে। তার জেরেই স্কুলে ঢুকে গুন্ডাগিরি করার অভিযোগ উঠেছিল বহিরাগতদের বিরুদ্ধে। পরে, শিক্ষামন্ত্রী পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার পরই ন়ড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। অবশেষে গ্রেফতার করা হয় দুজন তৃণমূল কর্মীকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহেশ্বর নাড়ু ও সোনু মণ্ডলকে গ্রেফতার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সাধারণ মানুষের প্রশ্ন, তৃণমূল কর্মীরা নিজের হাতে আইন তুলে নিয়েছে। স্কুলের ভিতরে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে তৃণমূল। অভিযুক্তদের গ্রেফতার করতে হবে।

    ঠিক কী ঘটনা ঘটেছিল? (South 24 Parganas)

    দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে তৃণমূল কর্মীরা ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মারধর করে। ৫০-৬০ জন বহিরাগত হামলা চালায় বলে অভিযোগ। ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্টাফ রুমে ঢুকে শিক্ষকদের ওপর হামলা চালানো হয়। পাশাপাশি স্কুলের ভিতরে ভাঙচুর করা হয়। কয়েকজন শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন। আক্রান্ত এক শিক্ষার বক্তব্য, প্রধানশিক্ষকের দুর্নীতির তথ্য আমরা সামনে এনেছি। পালটা চাপ সৃষ্টি করতে এই ধরণের ঘটনা ঘটিয়েছেন। ধর্ষণের বিষয় এখানে অন্য প্রসঙ্গ। স্কুলের ভিতরে তৃণমূলীদের তান্ডবে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষিকারা। পরে, ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে, থানায় অভিযোগ দায়ের করা হয়। শিক্ষকদের প্রশ্ন, ধর্ষণের অভিযোগ এনে এভাবে স্কুলে তাণ্ডব চালিয়ে তৃণমূলের লোকজন সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইল। দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় তৃণমূল এই হামলা চালিয়েছে। আমরা হামলাকারী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hemant Soren: ন’বার সমন এড়ানোর পর হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতেই ইডি

    Hemant Soren: ন’বার সমন এড়ানোর পর হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতেই ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) বাড়িতে ইডি হানা। ইডি মোট ন’বার তলব করলেও প্রতি বারই তা এড়িয়ে গিয়েছেন হেমন্ত। এবার তাঁর দিল্লির বাড়িতে পৌঁছে গেলেন ইডির (ED) আধিকারিকেরা। সোমবার সকালে বেশ কয়েক জন ইডি আধিকারিককে হেমন্তের বাড়িতে ঢুকতে দেখা যায়।

    কেন ইডি হানা

    ঝাড়খণ্ডের শাসক দল জেএমএম সূত্রে খবর, বর্তমানে দিল্লিতেই রয়েছেন শিবু সোরেনের পুত্র হেমন্ত (Hemant Soren)। এর আগে তাঁর রাঁচীর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি (ED)। দুইদিন আগেই তাঁকে সমনও পাঠায়ে ইডি। এর আগে নয়বার সমন পাঠানো হলেও, প্রতিবারই হাজিরা এড়িয়েছেন হেমন্ত সোরেন। গত ২৭ জানুয়ারিই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সপ্তাহেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছিল। ২৯ জানুয়ারি বা ৩১ জানুয়ারি-এই দুই দিনের মধ্যে কবে তিনি হাজিরা দিতে পারবেন, সে সম্পর্কে জানতে চায় ইডি। মুখ্যমন্ত্রী সেই প্রশ্নের জবাব না দিলেও, আজ ২৯ জানুয়ারি সাতসকালেই হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে হানা দেয় তদন্তকারী আধিকারিকরা।

    আরও পড়ুন: আরও আধুনিক মেট্রো! কলকাতায় চালকবিহীন স্বয়ংক্রিয় পদ্ধতির ট্রায়াল রান সফল

    ইডির দাবি

    চলতি বছরের ২০ জানুয়ারি প্রথমবার হেমন্ত সোরেনের (Hemant Soren) বয়ান রেকর্ড করা হয়। ওই দিন মুখ্য়মন্ত্রীর রাঁচীর বাড়িতে হানা দিয়েছিল তদন্তকারী দল। প্রায় ৭ ঘণ্টা ধরে তল্লাশি চলে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদও করা হয় হেমন্ত সোরেনকে। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে তাঁর বয়ান রেকর্ড করা হয়। ইডির (ED) বক্তব্য, রাঁচীতে ৭.১৬ একর একটি জমির মালিকানার বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চায় তারা। অভিযোগ উঠেছে, ওই জমি বেআইনি ভাবে দখল করা হয়েছে। আদতে সেটা সেনার জমি ছিল। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর বক্তব্য ‘অস্পষ্ট’ বলে দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট জমি ‘দুর্নীতি’কাণ্ডে ইতিমধ্যে ১৪ জন গ্রেফতার হয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: ‘টাকার বিনিময়ে টিকিট বিলি’, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তোপ নেত্রীর

    Birbhum: ‘টাকার বিনিময়ে টিকিট বিলি’, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তোপ নেত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: আলিপুরদুয়ারের পর এবার বীরভূম (Birbhum)। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের একাধিক নেতানেত্রী। এরমধ্যে উল্লেখযোগ্য হলেন তৃণমূল নেত্রী রুবিনা বিবি। এই তৃণমূল নেত্রী গত পুরসভা নির্বাচনে দুবরাজপুর পুরসভায় তৃণমূলের পদপ্রার্থী ছিলেন। টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়েছিলেন। কিন্তু, পুর নির্বাচনে হারের পর তিনি অভিযোগ তোলেন, ইভিএম বদলে দিয়ে তাঁকে হারিয়ে দিয়েছে পুলিশ। তিনি ছাড়াও পাঁচ তৃণমূল নেতা এ দিন বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা হাত ধরে তাঁরা বিজেপিতে যোগদান করেন।

    টাকার বিনিময়ে টিকিট বিলি করা হয় (Birbhum)

    লোকসভা ভোটের আগে বীরভূমে (Birbhum) তৃণমূলে বড়সড় ধাক্কা দিল বিজেপি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর রুবিনা বিবি বলেছেন, “অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করে তৃণমূলের হয়ে কাজ করেছিলাম। গত পুরসভা নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডে আমার নামে টিকিট ছিল। কিন্তু শেষ দিনে তা অন্য এক মহিলাকে দিয়ে দেওয়া হয়। যাঁর সঙ্গে দলের তেমন সম্পর্ক নেই। এর পর আমি নির্দল হয়ে লড়েছিলাম। কারচুপি করে আমাকে হারানো হয়। তৃণমূলের হয়ে অনেক খেটেছি। এখানে কোনও দাম নেই। টাকার বিনিময়ে টিকিট বিলি করা হয়। তাই তৃণমূলে থাকতে চাই না। বিজেপিতে যোগ দিলাম।”

    আরও অনেক তৃণমূল যোগ দেবেন

    এই যোগদানের প্রসঙ্গে বিজেপি নেতা ধ্রুব সাহা বলেছেন, রুবিনা বিবি আজ আমাদের দলে যোগ দিলেন। দুবরাজপুর পুরসভায় রুবিনা বিবি নির্দল হয়ে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছিলেন। নৈতিক জয় হয়েছিল তাঁর। কিন্তু, প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগিয়ে তাঁকে হারানো হয়েছিল। রুবিনা বিবি-সহ পাঁচ জন নেতা যোগ দিয়েছেন। আরও অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। লোকসভার আগে তা দেখতে পাবেন।

    তৃণমূল নেতৃত্ব কী বললেন?

    এ বিষয়ে বীরভূমের সিউড়ি শহরের তৃণমূল কংগ্রেসের শহর-সভাপতি আব্দুল শফি বলেন, তৃণমূল থেকে কেউ যোগ দেয়নি। তৃণমূল ছেড়ে অনেক আগেই ওরা চলে গিয়েছে। তৃণমূল ছেড়ে কেউ যোগ দেয়নি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madrassas of Uttarakhand: উত্তরাখণ্ডের মাদ্রাসাতেও এবার পড়ানো হবে রামায়ণ

    Madrassas of Uttarakhand: উত্তরাখণ্ডের মাদ্রাসাতেও এবার পড়ানো হবে রামায়ণ

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলিতে এবার থেকে পড়ানো হবে রামায়ণ। উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের (Madrassas of Uttarakhand) তরফ থেকে এ কথা বলেছেন চেয়ারম্যান সদাব শামস। আগামী শিক্ষাবর্ষেই অর্থাৎ মার্চ মাস থেকেই ভগবান রামের জীবনী মাদ্রাসাগুলিতে পড়ানো হবে বলে জানা গিয়েছে। এ নিয়ে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আরো জানিয়েছেন, ভগবান রাম হলেন সমাজের সকলের আদর্শ। তিনি নির্দিষ্ট কোনও জাতি, ধর্ম বা বর্ণের নন। তাই তাঁর নীতি এবং মূল্যবোধের শিক্ষা সকলের সামনে তুলে ধরা করা দরকার।

    ১১৭টি মাদ্রাসা রয়েছে বর্তমানে ওয়াকফ বোর্ডের অধীনে

    জানা গিয়েছে ১১৭টি মাদ্রাসা (Madrassas of Uttarakhand) রয়েছে বর্তমানে ওয়াকফ বোর্ডের অধীনে। এবং এগুলির সিলেবাসে স্থান পেতে চলেছেন ভগবান রাম। দেরাদুন, হরিদ্বার, নৈনিতাল এই সমস্ত জায়গাগুলিতেই রয়েছে ওয়াকফ বোর্ডের অধীনে বেশিরভাগ মাদ্রাসা (Madrassas of Uttarakhand)। এই সমস্ত মাদ্রাসাগুলিতে পড়ানো হবে রামায়ণের কাহিনী। জানা গিয়েছে, এনসিআরটি সিলেবাস অনুযায়ী সংস্কৃত-র অন্যান্য কাহিনীও পড়ানো হবে ওই মাদ্রাসাগুলিতে। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আরো জানিয়েছেন যে এনসিআরটির সিলেবাসে রয়েছে হিন্দি, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি বায়োলজি, আরবি। তাহলে সংস্কৃত-রও স্থান পাওয়া উচিত।

    রাম সকলের আদর্শ

    ওয়াকফ বোর্ডের সভাপতির মতে, ভগবান রামচন্দ্র এমন একজন রাজা যিনি রাজ সিংহাসন ত্যাগ করে শুধুমাত্র পিতৃ সত্য পালনের জন্য বনবাসকে বেছে নিয়েছিলেন। বিংশ শতকের মুসলিম দার্শনিক আলামা ইকবালের উদ্ধৃতিও দেন এদিন শামস। এবং বলেন, ‘‘হিন্দুস্তান ভগবান রামের অস্তিত্বে গর্বিত, এ দেশের জনগণ তাঁকে সর্বোচ্চ নেতা মানে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share