Tag: Madhyom

Madhyom

  • Shantipur: তৃণমূলে যোগ না দেওয়ার জের! বিজেপির পঞ্চায়েত সদস্যার সিভিক ভলান্টিয়ার স্বামীকে বরখাস্ত

    Shantipur: তৃণমূলে যোগ না দেওয়ার জের! বিজেপির পঞ্চায়েত সদস্যার সিভিক ভলান্টিয়ার স্বামীকে বরখাস্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি করার জন্য এরকম ঘটনা ঘটবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি শান্তিপুর (Shantipur) থানার সিভিক ভলান্টিয়ার কার্তিক হালদার। তাঁর বাড়ি শান্তিপুরের নৃসিংহপুরে। বিজেপির টিকিটে স্ত্রী জয়লাভের পর তাঁর সঙ্গে ঘরছাড়া হতে হয়েছিল তাঁকে। চাপের কাছে মাথানত না করায় এবার চাকরি গেল তাঁর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শেষ একমাস অনুপস্থিত থাকার কারণেই ওই সিভিক ভলান্টিয়ারকে অপসারণ করা হয়েছে।

    ঠিক কী অভিযোগ? (Shantipur)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কার্তিকবাবুর স্ত্রীর নাম সুপর্ণা বর্মন। তিনি ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। দু’বছর আগে তাঁদের বিয়ে হয়। সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সুপর্ণা বর্মন বিজেপির টিকিটে পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করেন। সুপর্ণাদেবী জয়লাভ করলেও স্বামীকে নিয়ে উধাও হয়ে যান। চাপ থাকলেও তিনি তৃণমূলে পরে যোগদান করেননি। এই প্রসঙ্গে বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যা সুপর্ণাদেবী বলেন, ‘‘শান্তিপুর (Shantipur) থানার পুলিশ-প্রশাসন থেকে শুরু করে দুষ্কৃতীরা তৃণমূলে যোগদান করার জন্য আমার বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। সিভিক ভলান্টিয়ারের কাজ করার জন্য নিরপেক্ষতা বজায় রাখতে আমার ভোটপ্রচারে একদিনও স্বামীকে পাইনি। বোর্ড গঠনে অংশ নেওয়ার পর তিনি ভেবেছিলেন, এবার বুঝি কিছুটা স্বস্তি মিলবে। কিন্তু, রবিবার রাতে থানা থেকে আমার স্বামীর সিভিক ভলান্টিয়ারের চাকরি থেকে বরখাস্তের চিঠি এসেছে।’’

    কাজ চলে যাওয়া প্রসঙ্গে কী বললেন বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী?

    বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী কর্তিকবাবু বলেন, ‘‘এখন আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, ডিউটিতে অনিয়মিত যোগদানের। কিন্তু, গত ১০ বছর ধরে চাকরিতে কোনও ছুটি পর্যন্ত নিইনি। শান্তিপুর (Shantipur) থানার ওসি সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন। তাতে কোনও অন্যায় হয়নি। আমার স্ত্রী বিজেপির সদস্য বলেই আমার চাকরি চলে গেল।’’

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    আসলে নদিয়া জেলার মধ্যে শান্তিপুর (Shantipur) পঞ্চায়েত সমিতিই একমাত্র বিজেপির দখলে। সঙ্গে তিনটে পঞ্চায়েতও। আর সেই জয়ের পর বিশেষ পুলিশি অত্যাচার নেমে এসেছিল। জানা গিয়েছে, শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে ২৯টি আসনের মধ্যে ১৬টিতে জয় পেয়েছে বিজেপি। ১৩টি তৃণমূলের। অভিযোগ, বোর্ড ঘোরানোর খেলায় তৃণমূলের সঙ্গে নেমেছিল পুলিশ-প্রশাসনও। শুধুমাত্র বিজেপির একনিষ্ঠ কর্মী বলে তাঁরা নিজেদের আত্মগোপন রেখেও বোর্ড গঠনে অংশগ্রহণ করেছিলেন। বিজেপি নেতাদের বক্তব্য, তৃণমূলে যোগ না দেওয়ার কারণে ওই পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীর চাকরি চলে গেল।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, তাঁরা নিজেদের আত্মগোপন করেই রেখেছিলেন, তাহলে আর চাপ দেওয়া কীভাবে সম্ভব! সিভিক ভলান্টিয়ারের অপসারণের সিদ্ধান্ত প্রশাসনিক বিষয়। তাতে দলের কোনও সম্পর্ক নেই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chinese Defence Minister: নিখোঁজ চিনা প্রতিরক্ষামন্ত্রী, দাবি মার্কিন রাষ্ট্রদূতের

    Chinese Defence Minister: নিখোঁজ চিনা প্রতিরক্ষামন্ত্রী, দাবি মার্কিন রাষ্ট্রদূতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আগেই গায়েব হয়েছিলেন চিনের বিদেশমন্ত্রী কুন গ্যাং এবং এক রকেট ফোর্সের কমান্ডার (Chinese Defence Minister)। এবার জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দাবি অনুযায়ী চিনের প্রতিরক্ষামন্ত্রী লি স্যাংফু নিখোঁজ হয়েছেন। গত ২৯ অগাস্টের পর আর সন্ধান মেলেনি প্রতিরক্ষামন্ত্রীর। এমনই দাবি মার্কিন রাষ্ট্রদূতের। এক এক করে কীভাবে গায়েব হয়ে যাচ্ছেন চিনা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা? সত্যিই কি তাঁরা নিখোঁজ? নাকি চিনা কমিউনিস্ট শাসনে তাঁদের গোপনে হত্যা করা হচ্ছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লি স্যাংফু হলেন প্রেসিডেন্টের বিরোধী লবির সদস্য। চিনের সঙ্গে আফ্রিকার শান্তি ও সুরক্ষা ফোরামের একটি বৈঠক হয়েছিল বেজিং-এ, সেটা ছিল ২৯ অগাস্ট। তখনই শেষবারের মতো দেখা গিয়েছিল চিনের প্রতিরক্ষামন্ত্রীকে (Chinese Defence Minister)।

    মার্কিন রাষ্ট্রদূতের দাবি

    চিনা প্রতিরক্ষামন্ত্রী (Chinese Defence Minister) নিখোঁজ হওয়া নিয়ে মার্কিন জাপানি নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পোস্ট জল্পনা আরও উস্কে দিয়েছে। এক্স হ্যান্ডেলে মার্কিন রাষ্ট্রদূত রাহাম এমান্যুয়েল লিখছেন, ‘‘প্রথমে বিদেশমন্ত্রী কুন গ্যাং নিখোঁজ হয়ে গেলেন। তারপর রকেট ফোর্সের কমান্ডাররা গায়েব। আর এবার তো প্রতিরক্ষামন্ত্রী লি স্যাংফুকে গত দু’সপ্তাহ ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।’’

    চলতি বছরের মার্চে লি স্যাংফুকে নিয়োগ কেরন শি জিনপিং

    প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রকের যুদ্ধ-সরঞ্জাম বিভাগের প্রধানের দায়িত্ব সামলেছেন লি স্যাংফু (Chinese Defence Minister)। ২০২৩ সালের মার্চ মাসে তাঁকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ করেন শি জিনপিং। মতপার্থক্যের জন্য তাঁকে সরানো হল, নাকি তাঁকে সত্যিই গুম করে খুন করা হয়েছে, সে নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনাক্রমে, গত জুলাইতে ২ মাস নিখোঁজ থাকার পরে বিদেশমন্ত্রী কুন গ্যাংকে সরান শি জিনপিং। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Shivaji Wagh Nakh: লন্ডনের জাদুঘর থেকে শিবাজির ‘বাঘনখ’ ফিরছে ভারতে, কবে জানেন?

    Shivaji Wagh Nakh: লন্ডনের জাদুঘর থেকে শিবাজির ‘বাঘনখ’ ফিরছে ভারতে, কবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস প্রসিদ্ধ শিবাজির বাঘনখ (Shivaji Wagh Nakh)। আফজল খানকে এই নখ দিয়ে তিনি হত্যা করেছিলেন। সেটা ছিল ১৬৫৯ সালের ১০ নভেম্বর। কিন্তু মারাঠি বীরের এই বাঘনখ ২০০ বছরেরও বেশি সময় ধরে রয়েছে ব্রিটিশদের কাছে। স্থান পেয়েছে লন্ডনের জাদুঘরে। এবার সেই বাঘনখ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হল। সূত্রের খবর, চলতি বছরেই ফিরে আসতে চলেছে শিবাজির বাঘনখ। জানা গিয়েছে, এই বিষয়টি নিয়ে মৌ স্বাক্ষরিত হতে পারে দুই দেশের মধ্যে। এ বিষয়ে মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার জানিয়েছেন, ব্রিটিশ সরকারের তরফে চিঠি দেওয়া হয়েছে এবং তাতে জানানো হয়েছে বাঘনখ (Shivaji Wagh Nakh) ফিরিয়ে দেওয়া হবে। তবে সেই বাঘনখ ফিরিয়ে দেওয়ার দিনক্ষণ আপাতত নির্ধারণ করা হয়েছে আফজল খানকে হত্যার বর্ষপূর্তিতে। পাশাপাশি আরও কয়েকটি দিন বিবেচনার মধ্যে রয়েছে বলে জানা গিয়েছে।

    ছত্রপতির বাঘনখ ব্রিটেনে গেল কীভাবে?

    জানা গিয়েছে, মহারাষ্ট্রের সাতারায় ছত্রপতি শিবাজির উত্তরাধিকারীদের কাছে সংরক্ষিত ছিল সেই বাঘনখ (Shivaji Wagh Nakh)। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অধিকর্তা জেমস গ্রান্ড ডাফ সাতারার অধিকর্তা নিযুক্ত হন। তাঁর হাতে বাঘনখ তুলে দিয়েছিলেন তৎকালীন পেশোয়া। ১৮১৮ থেকে ১৮২৪ সালের মধ্যে তুলে দেওয়া হয়েছিল বাঘনখ (Shivaji Wagh Nakh), এমনটাই মনে করেন ঐতিহাসিকরা। এরপরে মারাঠা বীরের এই বাঘনখ চলে যায় ব্রিটিশ মিউজিয়ামে।

    রাজা শিবাজির হাতে আফজল হত্যা

    ১৭ শতকের দ্বিতীয়ার্ধে শিবাজি মহারাজের দাপটে মোঘল সাম্রাজ্যের বেশ করুণ অবস্থা দক্ষিণ ভারতে। সে সময়ে ঔরঙ্গজেব পাঠালেন আফজল খানকে শিবাজিকে শায়েস্তা করতে। আফজল খান ছিলেন বিজাপুরের মুসলিম শাসক। আফজল খান ছলনার দ্বারা শিবাজিকে হত্যা করার ষড়যন্ত্র তৈরি করেন এবং সেই মতো মহারাষ্ট্রের রাজাকে শিবিরে ডেকে আনেন। অভিসন্ধির কথা সুচতুর শিবাজি আগেই বুঝে যান। তাই আফজলের সঙ্গে সম্পূর্ণ প্রস্তুত হয়ে দেখা করতে যান ছত্রপতি। মুখোমুখি সাক্ষাতে আফজল খান শিবাজিকে আলিঙ্গন করতে যান এবং তখনই তাঁকে ছোরা দিয়ে হত্যা করতে উদ্যত হন। শিবাজির হাতে ছিল বাঘনখ (Shivaji Wagh Nakh), যার দ্বারা তিনি আফজল খানকে তখন হত্যা করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ১২/০৯/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ১২/০৯/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) আদালতে জমি-সম্পত্তি সংক্রান্ত কোনও মামলা চললে তাতে জয়ী হবেন।

    ২) মায়ের স্বাস্থ্যের যত্ন নিতে হবে।

    বৃষ

    ১) জীবনসঙ্গীর সঙ্গে অবসাদ চললে তা সমাপ্ত হবে ও ভালোবাসা মজবুত হবে।

    ২) প্রেম জীবনে কোনও ভালো সংবাদ পেতে পারেন।

    মিথুন

    ১) সন্ধ্যাবেলা আত্মীয়ের বাড়ি যেতে পারেন।

    ২) বাড়ি ও ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে গ্রহণ করলে লাভ হবে।

    কর্কট

    ১) সুখ-সুবিধায় অর্থ ব্যয় করবেন।

    ২) আয় অনুযায়ী ব্যয় করুন।

    সিংহ

    ১) ধর্মীয় অনুষ্ঠানে অধিকাংশ সময় ব্যয় করবেন।

    ২) অফিসে নতুন প্রকল্পে কাজ শুরু করবেন।

    কন্যা

    ১)  নিজের স্বাস্থ্যের যত্ন নিন। কোনও রোগ আপনাকে সমস্যায় ফেলতে পারে।

    ২) সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। এর ফলে পরিবারের লোকেরা আপনার প্রতি রেগে থাকবেন।

    তুলা

    ১) প্রেম জীবনের বিবাদ শেষ করার চেষ্টা করুন। তা না-হলে সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে।

    ২) সন্ধ্যাবেলা সাবধানে যাত্রায় বের হন।

    বৃশ্চিক

    ১) সন্তানকে শ্রেষ্ঠ কাজ করতে দেখে মন প্রসন্ন হবে।

    ২) বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।

    ধনু

    ১) পারিবারিক সম্পর্কের দ্বারা লাভান্বিত হবেন।

    ২) ভাই-বোনের সাহায্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন।

    মকর

    ১) জীবনসঙ্গীর সাহায্যে লাভান্বিত হতে পারেন।
     
    ২) আটকে থাকা টাকা ফিরে পাবেন।

    কুম্ভ

    ১) কাউকে টাকা ধার দেবেন না। না-হলে সেই টাকা আটকে যেতে পারে।

    ২) ব্যবসায় ধন বৃদ্ধির জন্য যে চেষ্টা করবেন, তাতে সফল হবেন।

    মীন

    ১) জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন।

    ২) শেয়ার বাজারে লগ্নি করুন, এর ফলে লাভ হবে।

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • G20 Summit: সফল জি২০ সম্মেলন, ভারতের প্রশংসায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম

    G20 Summit: সফল জি২০ সম্মেলন, ভারতের প্রশংসায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম

    মাধ্যম নিউজ ডেস্ক: শনি ও রবিবার দিল্লিতে অনুষ্ঠিত হয় জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে সারা বিশ্বে খবরের শিরোনামে আসে ভারতের সভাপতিত্বে জি২০ সম্মেলন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভারতে অনুষ্ঠিত হওয়া এই জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) প্রশংসা জানিয়েছে। সংবাদ সংস্থাগুলির মতে, ‘‘আগামী দিনে ভারত উদীয়মান শক্তি হতে চলেছে।’’ আমেরিকার জনপ্রিয় দৈনিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট ভারতের জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) নরেন্দ্র মোদির কূটনৈতিক জয় হিসেবে চিহ্নিত করেছে। তাদের শিরোনাম, ‘‘বিশ্বের বিভিন্ন বিচ্ছিন্ন শক্তিকে জি২০ শীর্ষ সম্মেলনের (G20 Summit) মাধ্যমে ভারত এক ছাতার তলায় আনতে পেরেছে।’’  

    বিশ্বের সংবাদপত্রগুলিতে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)

    অন্যদিকে মধ্যপ্রাচ্যে চিনের দাদাগিরি রুখতে রেল এবং বন্দর যোগাযোগের পরিকল্পনা নিয়েছে ভারত-সৌদি আরব। এতে সম্পূর্ণ মাত্রায় আগ্রহ রয়েছে আমেরিকার। সেই সৌদি আরবের জনপ্রিয় সংবাদ সংস্থা দ্য গাল্ফ নিউজ ১৮তম জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) বিশ্বের সম্প্রীতি এবং বৈচিত্রতার সম্মেলনরূপে চিহ্নিত করেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংবাদ সংস্থা এবিসি নিউজের খবরের শিরোনামেও জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) ঠাঁই পেয়েছে।  ভারতের মাটিতে পা রেখেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঋষি সুনক বলেছিলেন যে তিনি গর্বিত হিন্দু, তাঁর নিজের দেশের সংবাদপত্র টেলিগ্রাফ জি২০ সম্মেলনকে দেখছে নতুন বিশ্ব গড়ার সামিট হিসেবে। নতুন বিশ্বের নিউক্লিয়াস হতে চলেছে ভারতবর্ষের জি২০ শীর্ষ সম্মেলন, এমনটাই লেখা হয়েছে টেলিগ্রাফের প্রতিবেদনে।

    মার্কিন প্রেসিডেন্টের চোখে জি২০ সম্মেলন (G20 Summit)

    ভারতের সভাপতিত্বে জি২০ সম্মেলন (G20 Summit) সম্পন্ন হয়েছে তাতে সারা বিশ্বের বিভিন্ন দেশের যে চ্যালেঞ্জগুলো রয়েছে আলোচনা হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে। কাতারের আল জাজিরা, দক্ষিণ চিনের মর্নিং পোস্টেও ঠাঁই পেয়েছে জি২০ শীর্ষ সম্মেলনের সাফল্য। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রবিবারই বলেছেন, ‘‘বিশ্বের নানাবিধ  সমস্যার সমাধানের জন্য এই জি২০ সম্মেলন সফলতার (G20 Summit) সঙ্গে সম্পন্ন হয়েছে।’’ নিজের এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘‘নানাবিধ সংকটে বিশ্ব অর্থনীতির ভুগছিল, কিন্তু চলতি বছরের জি২০ সম্মেলনে (G20 Summit) প্রমাণিত হয়েছে যে এই সামিট অনেক কিছু সমাধানও করতে পারে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panihati: মদ্যপানের প্রতিবাদের জের,পানিহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ

    Panihati: মদ্যপানের প্রতিবাদের জের,পানিহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের কাউন্সিলার এবং শহর তৃণমূলের সহ সভাপতির মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে। এবার সেই কোন্দল আরও একবার প্রকাশ্যে চলে এল। মদ্যপানের প্রতিবাদ করাকে কেন্দ্র করেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে পানিহাটি (Panihati) পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পানিহাটি (Panihati) পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের জয়প্রকাশ কলোনি এলাকায় তৃণমূল কার্যালয়ের পাশে প্রায়ই মদ্যপানের আসর বসে। তৃণমূলের একটি অংশ মদ্যপানের প্রতিবাদ করায় দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ওয়ার্ডের কাউন্সিলার প্রবীর মজুমদারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল পশ্চিম পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রবীর দের। রবিবার রাতে ফের মদ্যপানের প্রতিবাদ করায় গোলমাল হয়। মারামারি বাঁধে। পরে কাউন্সিলর প্রবীর মজুমদারের অনুগামীরা তৃণমূল কার্যালয়ের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। কার্যালয়ের ভেতরে চেয়ার টেবিল থেকে শুরু করে টিভি ভাঙচুর করে। বাদ যায়নি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতাজি সুভাষ বোসের ছবিও। ভাঙ্গা হয়েছে পার্টি অফিসের চেয়ার টেবিলও। ভেঙে ফেলে সব ছবিও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। এই অফিসটি বেলঘড়িয়া অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনারের অফিসের সামনেই। সেখানে ভাঙচুরের ঘটনায় হতবাক সকলে। রাতেই ভিড় হয়ে যায় জয়প্রকাশ কলোনিতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার বিশাল পুলিস বাহিনী।

    শহর তৃণমূলের সহ সভাপতি কী বললেন?(Panihati)

    পানিহাটি (Panihati) শহর তৃণমূলের সহ সভাপতির প্রবীর দে’র অভিযোগ, তৃণমূল কার্যালয়ের সামনে বসে মদ্যপান করেন কাউন্সিলারের অনুগামীরা। এরা সিন্ডিকেট সহ সবকিছুতে যুক্ত। আমি বিষয়টি স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ এবং তীর্থঙ্কর ঘোষকে জানিয়েছিলাম। বেশ কিছুদিন ধরে সেই মদ্যপানের তিনি প্রতিবাদ করছিলেন।

    তৃণমূলের কাউন্সিলার কী বললেন?

    সমস্ত অভিযোগ অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর প্রবীর মজুমদার। তিনি বলেন,  যাদের বিরুদ্ধে ভাঙচুর চালানোর অভিযোগ, তারা কিছুদিন আগে পর্যন্ত প্রবীর দের সঙ্গে থাকতো। বনি বনা না হওয়ায় প্রবীরের সঙ্গে তাদের গোলমাল বাধে। এখানে আমার কোনও ব্যাপার নেই। এদেরকে নিয়েই প্রবীর আমাকে হারাবার সব রকম চেষ্টা করেছিল। এখন আমার অনুগামী বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি এসবের বিন্দু বিসর্গ জানি না।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব।বিজেপি নেতা কিশোর কর বলেন,তৃণমূল কংগ্রেস দল নিজেদের মধ্যে গোষ্ঠীকোন্দল ও বখরার লেনদেন নিয়ে মারপিট করতে করতেই শেষ হয়ে যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: কোর্টে ধাক্কা খেল তৃণমূল! মুর্শিদাবাদের রানিনগর-২ স্থায়ী সমিতি গঠন ঝুলে রইল

    Murshidabad: কোর্টে ধাক্কা খেল তৃণমূল! মুর্শিদাবাদের রানিনগর-২ স্থায়ী সমিতি গঠন ঝুলে রইল

    মাধ্যম নিউজ ডেস্ক: হাইকোর্টে ধাক্কা খেল তৃণমূল! মুর্শিদাবাদের রানিনগর-২ স্থায়ী সমিতি গঠন ঝুলে রইল। মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর ২ পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন নিয়ে টালবাহানা চলছিল। অবশেষে স্থায়ী সমিতি গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের উপর স্থায়ী সমিতি গঠনের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে ঘোষণা করায় স্থায়ী সমিতি গঠন কবে হবে তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

    আদালত ঠিক কী নির্দেশ দিল?

    সোমবার বিচারপতি অমৃতা সিনহা মুর্শিদাবাদের (Murshidabad)  ডোমকলের মহকুমাশাসককে  নির্দেশ দিয়ে বলেন, পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের জন্য সভা ডেকে এখনই ভোটাভুটি করা যাবে না। আর পঞ্চায়েত সমিতির স্থায়ী বোর্ড গঠন নিয়ে ইতিমধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলে তা কার্যকর হবে না। আদালতের নির্দেশের উপর স্থায়ী সমিতি গঠনের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে। আপাতত আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত ওই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করা যাবে না। আগামী ১৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

    আদালতে কী জানায় কংগ্রেস?

    কংগ্রেসের অভিযোগ, নিজেরা স্থায়ী সমিতি গঠন করতে চেয়ে তৃণমূল পরিকল্পিতভাবে দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতিকে মিথ্যা মামলায় জড়িয়ে হেফাজতে নেওয়া হয়েছে বলেও আদালতে অভিযোগ করে কংগ্রেস। উল্লেখ্য যে, কংগ্রেসের ছ’জন সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতারি এড়াতে তাঁরা পলাতক। আদালতে কংগ্রেস জানায়, ওই সদস্যরা ভোটাভুটিতে অংশ নিতে চান। স্থায়ী সমিতির মোট সদস্য সংখ্যা ৪২। এই পঞ্চায়েতে খাতায় কলমে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হলেও পরে কয়েক জন সদস্য তৃণমূলে যোগ দেন।

    রানিনগরে ঠিক কী ঘটেছিল?

    মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর পঞ্চায়েত সমিতিতে জয়ী হওয়ায় গত শুক্রবার বিজয় সমাবেশের ডাক দিয়েছিল বাম এবং কংগ্রেস। অভিযোগ, সেই সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বাধার মুখে পড়েন কংগ্রেস কর্মীরা। কংগ্রেস নেতাদের অভিযোগ পুলিশের সঙ্গে একযোগে তাঁদের কর্মী-সমর্থকদের সমাবেশে যেতে বাধা দেন তৃণমূল কর্মীরাও। সমাবেশ থেকে ফেরার পথে এই ঘটনা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কংগ্রেস কর্মীরা রানিনগর থানায় ঢুকে তাণ্ডব চালান। থানা লক্ষ্য করে চলে তুমুল ইটবৃষ্টি। রাজ্য সড়কের পাশে তৃণমূলের পার্টি অফিস মান্নান হোসেন ভবনেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, রানিনগর থানার পুলিশকে সাহায্য করতে ডেকে পাঠানো হয় আশপাশের থানার পুলিশকর্মীদেরও। তারপর কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে এবং লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় রানিনগর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি-সহ মোট ৩১ জন বাম এবং কংগ্রেস সমর্থককে। ধৃতদের  লালবাগ আদালতে পেশ করা হয়। আদালত কুদ্দুস-সহ ৩১ জনকে ১৪ দিন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

    কী বললেন কংগ্রেস সাংসদ?

    বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, পুলিশ এবং তৃণমূলের লোকেরা পরিকল্পিত ভাবে কংগ্রেস কর্মীদের মারধর করে উত্তেজনা তৈরিতে ইন্ধন জুগিয়েছে। মিথ্যা মামলায় জেলে যাওয়া দলীয় কর্মীদের মুক্তির দাবিতে জেলা জুড়ে আন্দোলন হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mandarmani: পরনে শুধুই অন্তর্বাস, মন্দারমণির সমুদ্র সৈকতে তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

    Mandarmani: পরনে শুধুই অন্তর্বাস, মন্দারমণির সমুদ্র সৈকতে তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: পরনে শুধুই অন্তর্বাস। পূর্ব মেদিনীপুরের মন্দারমণি কোস্টাল থানা এলাকার চাঁদপুরে সোমবার সকালে সমুদ্রের ধারে পাথরের উপর মিলল এক তরুণীর মৃতদেহ। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই তরুণীর নাম  ও পরিচয় কিছু জানা যায়নি। এই ঘটনায় মন্দারমণিতে (Mandarmani) আসা পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।

    পর্যটকরা কী বললেন? (Mandarmani)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে স্থানীয় লোকজনই ওই তরুণীকে সমুদ্রের ধারে পাথরের উপর পড়ে থাকতে দেখেন। তরুণীর পরনে ছিল শুধু অন্তর্বাস। দেহটি নজরে আসার পরই  খবর দেওয়া হয় মন্দারমণি কোস্টাল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।  পর্যটকরাও সেখানে এসে ভিড় করেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই তরুণী এলাকার বাসিন্দা নন। ওই তরুণীর বাড়ি বাইরের কোথাও। তাঁকে ওই মন্দারমণিতে (Mandarmani) নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করা হয়েছে। তবে, দেহটি সমুদ্রের ধারে পাওয়া যাওয়ায় সেটি অন্য কোথাও থেকে ভেসে এসেছে, না তাঁকে এখানে নিয়ে এসে খুন করা হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে। এ ধরনের ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। তাঁরা বলেন, সি মেরিন ড্রাইভ এলাকায় রাস্তা শুনশান থাকার কারণে এবং রাস্তার পাশে পর্যাপ্ত স্ট্রিট লাইট না থাকার কারণে দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে। অবিলম্বে ওই এলাকায় বাড়ানো হোক স্ট্রিট লাইট। সঙ্গে বাড়ান হোক পুলিশের নজরদারিও। আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। কিছুদিন আগে শংকরপুর বাঁধের অপর প্রান্তেও একটি দেহ ভেসে আসে বলে জানান স্থানীয় বাসিন্দারা।  

    কী বললেন দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক?

    দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানসকুমার মণ্ডল বলেন, মন্দারমণি (Mandarmani) এলাকায় আলোর অভাব রয়েছে, এই ধরনের কোনও অভিযোগ জমা পড়েনি। বিষয়টি আমরা খতিয়ে দেখে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব। পর্যটক থেকে স্থানীয়দের যাতে কোনও রকমের সমস্যার মধ্যে পড়তে না হয়, তার ব্যবস্থা করা হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malaria: ৬০ পেরিয়ে ম্যালেরিয়ায় কি বাড়ছে মৃত্যুর আশঙ্কা? কীভাবে বিপদ এড়ানো সম্ভব?

    Malaria: ৬০ পেরিয়ে ম্যালেরিয়ায় কি বাড়ছে মৃত্যুর আশঙ্কা? কীভাবে বিপদ এড়ানো সম্ভব?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    বর্ষার দাপটে শক্তি বাড়াচ্ছে ম্যালেরিয়া (Malaria)। মশাবাহিত এই রোগের দাপট কলকাতার পাশপাশি হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি জেলাতেও অব্যাহত। ম্যালেরিয়ার ওষুধ রয়েছে। কিন্তু তারপরেও আশঙ্কা বাড়ছে। ম্যালেরিয়ায় মৃত্যু ঘটছে। তাই উদ্বিগ্ন চিকিৎসক মহল!

    কোন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে? 

    সম্প্রতি লেকটাউনের বছর ৭০-এর বাসিন্দা ম্যালেরিয়ায় (Malaria) আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে মারা গিয়েছেন। আর এই ঘটনায় উদ্বিগ্ন চিকিৎসক মহল। ওই প্রৌঢ় প্রায় আট দিন ম্যালেরিয়ায় ভুগেছিলেন। তাঁর পরিবার জানিয়েছে, জ্বরে আক্রান্ত হওয়ার পরে প্রয়োজনীয় পরীক্ষা করা হয়। কিন্তু দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা করা যায়নি। তিনি মারা যান। আর এই ঘটনায় স্পষ্ট হচ্ছে, প্রয়োজনীয় ওষুধ কিংবা চিকিৎসা থাকা সত্ত্বেও ম্যালেরিয়ায় প্রাণনাশের ঘটনা ঘটতেই পারে।

    কাদের ঝুঁকি বেশি (Malaria)? 

    ম্যালেরিয়া শিশু ও বয়স্কদের জন্য বাড়তি ঝুঁকি বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। তবে, সাবধানতা অবশ্যই সকলের সমান নেওয়া দরকার। কিন্তু শিশু ও বয়স্কদের জন্য এটি বাড়তি চিন্তার। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ম্যালেরিয়ায় (Malaria) জ্বরের পাশপাশি সর্দি, মাথাব্যথা হয়। তবে, জটিল পরিস্থিতি তৈরি করে ডায়ারিয়া এবং শ্বাসকষ্টজনিত সমস্যা। অনেক সময়েই ম্যালেরিয়া হলে দেহে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। শ্বাসকষ্ট শুরু হয়। এ দেশে বয়স্ক ও শিশুরা নানান ফুসফুস ঘটিত রোগে ভোগেন। ফলে, তাঁদের নিউমোনিয়া ও অন্যান্য ফুসফুস ঘটিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। এই পরিস্থিতি যে শ্বাসকষ্ট তৈরি করে, তা অত্যন্ত জটিল। তাই ম্যালেরিয়া শিশু ও বয়স্কদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ। 
    এছাড়াও চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ম্যালেরিয়া হলে ডায়ারিয়া হয়। ফলে, শরীরে জলের পরিমাণ কমতে থাকে। তাই শিশু ও বয়স্কদের জন্য বাড়তি বিপদ। ডিহাইড্রেশন শিশু ও বয়স্কদের প্রাণনাশের কারণ হতে পারে।

    কীভাবে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল (Malaria)? 

    বিশেষজ্ঞদের পরামর্শ, মশাবাহিত রোগ থেকে বাঁচতে পরিচ্ছন্নতা সবচেয়ে বড় হাতিয়ার। বাড়ির আশপাশে জল জমতে দেওয়া চলবে না। আগাছা জন্মাতে দেওয়া যাবে না। বাগান থাকলে তা নিয়মিত পরিষ্কার করতে হবে। টব বা অন্য কোনও জায়গায় যাতে জল না জমে, সেদিকে খেয়াল রাখা জরুরি। মশার আঁতুরঘর ভাঙতে পারলেই, মশাবাহিত রোগের দাপট কমানো সম্ভব। নিয়মিত নর্দমা ও আশপাশে ব্লিচিং পাউডার ছড়ানো জরুরি। 
    তবে, এরপরেও রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয় না। তাই ম্যালেরিয়া আক্রান্ত হলে কয়েকটি বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়া দরকার। 
    বিশেষজ্ঞদের পরামর্শ, জ্বর তিনদিনের বেশি থাকলে চিকিৎসকের পরামর্শ মতো অবশ্যই রক্ত পরীক্ষা করাতে হবে। ম্যালেরিয়া হলে কাঁপুনি দিয়ে জ্বর, মাথাব্যথা, হাতে-পায়ে যন্ত্রণা, সর্দি-কাশি এবং ক্লান্তি ভাব দেখা দেয়। তাই এই লক্ষণ স্পষ্ট হলে চিকিৎসা শুরু করতে দেরি করা উচিত নয়। 
    ম্যালেরিয়া আক্রান্তের সব সময় আলাদা ঘরে মশারির ভিতরে থাকা উচিত বলেই পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল। যাতে রোগ সংক্রমণ না হয়, সেদিকে নজর রাখা জরুরি। 
    ম্যালেরিয়া আক্রান্তের জল খাওয়া দরকার। শরীরে যাতে কোনও ভাবেই ডিহাইড্রেশন না হয়, সেদিকে নজর রাখা জরুরি। কারণ, ডিহাইড্রেশন রুখতে পারলে বড় বিপদ এড়ানো সহজ হয়। 
    পাশপাশি, ম্যালেরিয়া (Malaria) আক্রান্তের শৌচালয় ব্যবহারের আগে ও পরে ভালোভাবে শৌচালয় পরিষ্কার করা প্রয়োজন। তাতে আক্রান্তের ডায়ারিয়া হওয়ার ঝুঁকি কমে। আবার অন্যদের রোগ সংক্রমণের ঝুঁকিও কমে। তাই এদিকে বিশেষ নজরদারি জরুরি বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shah Rukh Khan: ‘‘আপনার জন্য দেশ গর্বিত’’, জি২০ সম্মেলন নিয়ে মোদি বন্দনায় শাহরুখ

    Shah Rukh Khan: ‘‘আপনার জন্য দেশ গর্বিত’’, জি২০ সম্মেলন নিয়ে মোদি বন্দনায় শাহরুখ

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘আপনার জন্য গোটা দেশ গর্বিত’’, জি২০ সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে এই ভাষাতেই অভিনন্দন জানালেন বলিউডের কিং খান (Shah Rukh Khan)। প্রসঙ্গত রবিবারই দিল্লির প্রগতি ময়দানে সম্পন্ন হয়েছে জি২০ সম্মেলন। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা শুক্রবার থেকে হাজির হয়ে যান ভারতে। জি২০ সম্মেলনকে ঘিরে সারা পৃথিবীর খবরের শিরোনামে চলে আসে ভারত। ২০২৩ সালে সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব পাওয়ার পর তা সফলভাবে সম্পন্ন করেছে ভারত। যা নিয়ে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এদিন শাহরুখ খানের (Shah Rukh Khan) কন্ঠেও শোনা গেল সেই একই কথা।

    কী বললেন কিং খান

    নিজের এক্স হ্যান্ডেলে শাহরুখ খান (Shah Rukh Khan) লেখেন, ‘‘প্রধানমন্ত্রীকে অভিনন্দন সাফল্যের সঙ্গে জি২০ সম্মেলনকে সম্পন্ন করার জন্য। এটি প্রত্যেক ভারতীয়র হৃদয়ে গর্বের অনুভূতি নিয়ে এসেছে। ‘এক পৃথিবী, এক পরিবার এক ভবিষ্যৎ’। প্রসঙ্গত চলতি মাসের ৭ তারিখেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) অভিনীত ছবি ‘জওয়ান’ এবং তা বক্স অফিসের রমরমিয়ে ব্যবসা করছে। জানা গিয়েছে, মাত্র তিন দিনের ভিতর ৩০০ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে গিয়েছে ‘জওয়ান’। গতকাল রবিবারেও ভালো ব্যবসা করেছে ‘জওয়ান’। 

    ‘জওয়ানের’ সঙ্গে ‘পাঠান’ এর টক্কর

    নির্মাতারা জানিয়েছেন, রবিবার ‘জওয়ান’ ব্যবসা করেছে একাশি কোটি টাকার। প্রসঙ্গত এর আগেই এক হাজার কোটি টাকার ব্যবসা করে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি ‘পাঠান’। চলতি বছরের জানুয়ারি মাসে তা মুক্তি পায়, এবার বর্তমানে ‘জওয়ান’-এর সঙ্গে ‘পাঠান’ এর যেন জোর টক্কর চলছে। কে কাকে পিছনে ফেলবে! বিশেষজ্ঞদের ধারনা,  ‘পাঠান’কে টক্কর দিতে চলেছে ‘জওয়ান’। এই ছবিতে একাধিক সামাজিক রাজনৈতিক সমস্যাকে তুলে ধরা হয়েছে। অ্যাটলি পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের (Shah Rukh Khan) বিপরীতে দেখা গিয়েছে নয়নতারাকে। অন্যদিকে সুনীল গ্রোভার, প্রিয়ামণির মতো অভিনেতাদেরও দেখা গিয়েছে এই ছবিতে। রয়েছেন দীপিকা পাড়ুকোনও।
     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share