Tag: Madhyom

Madhyom

  • KKR: ‘যখন ছেড়ে যাব, তখন দল থাকবে অন্য উচ্চতায়’, কেকেআর ছাড়া নিয়ে কী বললেন গম্ভীর?

    KKR: ‘যখন ছেড়ে যাব, তখন দল থাকবে অন্য উচ্চতায়’, কেকেআর ছাড়া নিয়ে কী বললেন গম্ভীর?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘড়িতে তখন বিকেল ৪টে সায়েন্স সিটি থেকে ধাপার মাঠ পর্যন্ত বাইপাসের ধারে থিকথিক করছে ভিড় বেগুনি রঙের জার্সি চারদিকে। হঠাত কী হল? আইপিএল (IPL 2024) শুরু হতে তো এখনও দেরি। আর ইডেন চত্বর হলেও কথা ছিল। কিন্তু এ তো বাইপাস! খোঁজ নিয়ে জানা গেল সোমবার সন্ধ্যায় বাইপাসের ধারে একটি হোটেলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সি উদ্বোধন হতে চলেছে। নাইটদের ঘিরে সমর্থকদের এহেন জমায়েত শেষ কবে দেখা গিয়েছিল মনে পড়ছে না। আসলে নাইট শিবিরে গৌতম গম্ভীরের আগমনের সঙ্গেই যেন ভাগ্য ফিরে এসেছে এমনটাই বিশ্বাস সমর্থকদের।

    গম্ভীরের সঙ্গে ফিরবে ট্রফি ভাগ্য

    গৌতম গম্ভীরের নেতৃত্বেই দুবার আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন হয় কেকেআর (KKR)। গম্ভীরের সঙ্গে যেন ট্রফি ‘ভাগ্য’ও চলে গিয়েছিল কলকাতার। না হলে ফাইনালে উঠেও কেন ট্রফি এল না! এমনটাই মনে করেন অনেকে। ২০১৪ সালে শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এ বার কেকেআর মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। সমর্থকদের প্রত্যাশা, এ বার ট্রফিও ফিরবে।  নতুন মরসুমের জন্য আশাবাদী কেকেআর শিবির। এ দিন শহরের এক পাঁচ তারা হোটেলে কেকেআরের নতুন মরসুমের জার্সি উন্মোচন হয়। কেকেআরের মেন্টর হিসেবে নতুন সফর শুরুর আগে অনেক কিছুই বললেন নাইট মেন্টর গম্ভীর।

    কী বললেন গম্ভীর

    টিম ম্যানেজমেন্টকে নিয়ে গম্ভীর বলেন, ‘আমাকে মানিয়ে নেওয়া খুবই কঠিন। ধন্যবাদ জানাতে হয় শাহরুখ খান এবং ভেঙ্কি মাইসোরকে। বছরের পর বছর আমার নানা আবদার মিটিয়েছেন। প্লেয়ার হিসেবে যোগ দেওয়ার সময় যা বলেছিলেন, এ বারও শাহরুখ তাই বলেছেন। শাহরুখ বলেছেন-এটা তোমার টিম, ভাঙবে-গড়বে, সব তোমার উপর।’ কেকেআর-এর ট্রফি প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘আমি কেকেআরকে সাফল্য দিইনি, কেকেআর আমাকে সফল করেছে। কেকেআর আমাকে লিডার বানিয়েছে। একটা বিষয়ে সকলকে আশ্বস্ত করতে চাই, আমি যখন কেকেআর ছাড়ব, টিমটা দুর্দান্ত জায়গায় থাকবে।’

    নাইট নেতা শ্রেয়সের আশা

    এই মরসুমে ট্রফি জয়ের জন্য আশ্বস্ত করেছে নাইট নেতা শ্রেয়স আইয়ারও। সোমবার ইডেনের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন শ্রেয়স। প্রায় পৌনে দু’ঘণ্টার সেশনে বেশ সাবলীল দেখিয়েছে তাঁকে। এমনকী, বাউন্সারে স্কুপ শটও খেলেছেন। যা দেখে উচ্ছ্বসিত নাইট ভক্তরা। রাতে টিম হোটেলে কেকেআরের জার্সি উদ্বোধন অনুষ্ঠানে শ্রেয়স বলেন, ‘আমি সবে দিন দুয়েক হল কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছি। তবে দারুণ একটা দল হাতে পেয়েছি। এই দলের নেতৃত্ব দিতে পারছি বলে আমি সম্মানিত।’ এদিনের অনুষ্ঠানে কেকেআর নাইট ক্লাব প্লাস মোবাইল অ্যাপও উদ্বোধন করা হয়। যে অ্যাপে ক্রিকেটার ও দলের সমস্ত খুঁটিনাটি তথ্য, ছবি, ভিডিও, পরিসংখ্যান হাতে পাবেন কেকেআর অনুরাগীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: গ্যাস, জ্বালানির পর এবার ডালের দাম কমাতেও উদ্যোগী মোদি সরকার

    PM Modi: গ্যাস, জ্বালানির পর এবার ডালের দাম কমাতেও উদ্যোগী মোদি সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে ফি-বার জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। তার জেরে নাভিশ্বাস ওঠার জোগাড় হয় মধ্যবিত্ত পরিবারের। এবার যাতে সেই পরিস্থিতির সৃষ্টি না হয়, তাই আগাম পদক্ষেপ নিতে শুরু করেছে নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার।

    ডাল-ভাতের জোগাড়

    কিছুদিন আগেই কমানো হয়েছে গ্যাসের দাম। তার পরে পরেই কমানো হয়েছে পেট্রল-ডিজেলের মতো নিত্য প্রয়োজনীয় দুই জ্বালানির দর। এই দুই ইন্ধনের দরই কমানো হয়েছে লিটার পিছু দু’টাকা করে। এবার সরকার উদ্যোগী হয়েছে ডালের দাম কমাতে। দেশের সাধারণ মানুষ যাতে অন্তত দু’বেলা ডাল-ভাত খেতে পারেন, তা নিশ্চিত করতেই ডালের মূল্যবৃদ্ধি রুখতে কোমর কষে নেমেছে সরকার (PM Modi)। চলতি বছর ডালের উৎপাদন কম হয়েছে। অর্থনীতির চাহিদা-জোগানের তত্ত্ব মেনেই বেড়ে যাওয়ার কথা ডালের দাম। তাই সরাসরি চাষিদের কাছ থেকেই সরকার ৬ লাখ টন ডাল কেনার পরিকল্পনা করেছে। জানা গিয়েছে, এর মধ্যে অড়হর ডাল কেনা হবে ৪ লাখ টন, বাকিটা মুসুর ডাল।

    ডালের দর কেমন?

    ক্রেতা সুরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ মার্চ দেশে অড়হর ডালের গড় দর কেজি প্রতি ১৫০.২২ টাকা। সর্বোচ্চ দর ১৯৯ টাকা। সর্বনিম্ন কেজি প্রতি ৮৭ টাকা। ছোলার ডালের কেজি প্রতি গড় দর ৮২.৯৬ টাকা, সর্বোচ্চ দাম ১৪০ টাকা। সর্বনিম্ন দর কেজি প্রতি ৬০ টাকা। বিউলির ডালের গড় দাম কেজি প্রতি ১২৩.৭২ টাকা। যদিও এই ডাল বিক্রি হচ্ছে ১৭৪ টাকা কেজি দরে। বিউলির ডাল যখন সস্তা হয়, তখন দর দাঁড়ায় ৬৮ টাকা প্রতি কেজি। মুগ ডাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ১১৭.৩৬ টাকা দরে। সর্বোচ্চ দর ১৬৬ টাকা, সর্বনিম্ন ৮৯ টাকা। মসুর ডালের গড় দর ৯৩.৬৩ টাকা কেজি। চলতি বছর মসুর ডাল সব চেয়ে সস্তা হয়েছিল ১৭ মার্চ। সেদিন এই ডাল বিক্রি হয়েছিল ৭০ টাকা প্রতি কেজি। সব চেয়ে দামি মুগ ডাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৫৭ টাকায় (PM Modi)।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রী মোদিকে কৃতজ্ঞতা বুলগেরিয়ার প্রেসিডেন্টের, “বন্ধুরা এর জন্যই”, বললেন জয়শঙ্কর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Parachuri Abhijit: আমেরিকায় ফের খুন ভারতীয় ছাত্র, জঙ্গলে উদ্ধার দেহ

    Parachuri Abhijit: আমেরিকায় ফের খুন ভারতীয় ছাত্র, জঙ্গলে উদ্ধার দেহ

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকায় ফের এক ভারতীয় ছাত্রের (Indian Student Death In US) অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে অনুমান, তাঁকে খুন করা হয়েছে। একটি জঙ্গলে গাড়ির ভিতর থেকে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। মৃত পড়ুয়ার নাম পারাচুরি অভিজিৎ (Parachuri Abhijit)। বছর কুড়ির এই  ছাত্র অন্ধ্রপ্রদেশের গুন্টুরের বাসিন্দা ছিলেন। এই নিয়ে চলতি বছরেই মোট আট ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধার হল আমেরিকায়। 

    ঘন জঙ্গল থেকে মিলল দেহ

    পুলিশ সূত্রে খবর, আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন অভিজিৎ (Parachuri Abhijit)। সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, টাকা এবং ল্যাপটপের জন্য অভিজিৎকে খুন করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পুলিশের সন্দেহ, টাকাপয়সা নিয়ে কারও সঙ্গে ঝামেলা হয়ে থাকতে পারে অভিজিতের (Indian Student Death In US)। তার জেরে খুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের এখনও শনাক্ত করা যায়নি। অভিজিতের মৃতদেহ ক্যাম্পাসের মধ্যে ঘন জঙ্গলে পাওয়া গিয়েছে। তাঁর দেহ ভারতে পাঠানোর ব্যবস্থা করছে আমেরিকা প্রশাসন। 

    আরও পড়ুন: রুদ্ধশ্বাস অভিযান ভারতীয় নৌসেনার, সোমালিয়ার জলদস্যুদের হারিয়ে উদ্ধার জাহাজ

    শোকাহত পরিবার

    পরিবারিক সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ বাবা-মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন অভিজিৎ (Indian Student Death In US)। অভিজিতের বাবা পারাচুরি চক্রধর জানিয়েছেন, পুত্র বিদেশে পড়তে যেতে চাইলেও তাঁর মায়ের ইচ্ছা ছিল না। কিন্তু তাঁর ভবিষ্যতের কথা চিন্তা করেই তাঁরা রাজি হয়েছিলেন। বস্টন বিশ্ববিদ্যালয় যথেষ্ট নামকরা। এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়ে গিয়েছে এই বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, অনেকেই অনুমান করছেন যে অভিজিতের (Parachuri Abhijit) সঙ্গে কিছু পড়ুয়ার মতবিরোধ হতে পারে। এই প্রথম নয়, এর আগেও আমেরিকায় গিয়ে খুন হতে হয়েছে ভারতীয় পড়ুয়াদের। তা-ও আবার কয়েক মাসের মধ্যেই আট জনের দেহ উদ্ধার হয়েছে জো বাইডেনের দেশ থেকে। সম্প্রতি অমরনাথ ঘোষ নামে এক নৃত্যশিল্পী খুন হন ওয়াশিংটনে। বছর চৌত্রিশের অমরনাথ নৃত্যে স্নাতকোত্তর করতে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: প্রধানমন্ত্রী মোদিকে কৃতজ্ঞতা বুলগেরিয়ার প্রেসিডেন্টের, “বন্ধুরা এর জন্যই”, বললেন জয়শঙ্কর

    PM Modi: প্রধানমন্ত্রী মোদিকে কৃতজ্ঞতা বুলগেরিয়ার প্রেসিডেন্টের, “বন্ধুরা এর জন্যই”, বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করে অপহৃত জাহাজ উদ্ধারের জন্য ভারতকে ধন্যবাদ জানালেন বুলগেরিয়ার (Bulgeria) প্রেসিডেন্ট রুমেন রাদেভ। আরব সাগরে টানা ৪০ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে ভারতীয় নৌসেনা। দীর্ঘ তিন মাস ধরে সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক থাকা জাহাজ ও তার কর্মীদের উদ্ধার করেছে আইএনএস কলকাতা। ওই জাহাজে বুলগেরিয়ার ৭ নাগরিক ছিলেন। তাঁদের জীবন বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  (PM Modi) ধন্যবাদ জানালেন বুলগেরিয়ার প্রেসিডেন্ট। 

    মোদিকে ধন্যবাদ 

    বুলগেরিয়ান (Bulgeria) জাহাজটিকে উদ্ধারে ভারতীয় নৌবাহিনীর সাহসী পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) আন্তরিক কৃতজ্ঞতা জানান সেখানকার রাষ্ট্রপতি রুমেন রাদেভ। এই সফল অভিযানের জন্য ভারতকে উষ্ণ অভিনন্দন জানান, বুলগেরিয়ার উপ-প্রধানমন্ত্রী  মারিয়া গ্যাব্রিয়েলও। তিনি বলেন, “আমি সফল অপারেশনের জন্য ভারতীয় নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছিনতাইকৃত জাহাজ রুয়েন ও তার ক্রু সদস্যরা এখন মুক্ত। এদের মধ্যে ৭ জন বুলগেরিয়ার নাগরিক ছিলেন। ভারতের এই সমর্থন এবং মহান প্রয়াসের জন্য ধন্যবাদ। আমরা ক্রুদের জীবন রক্ষার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি।”

    আরও পড়ুন: রুদ্ধশ্বাস অভিযান ভারতীয় নৌসেনার, সোমালিয়ার জলদস্যুদের হারিয়ে উদ্ধার জাহাজ

    জয়শঙ্করের বার্তা

    বুলগেরিয়ার (Bulgeria) এই অভিনন্দন বার্তার প্রত্যুত্তরে ভারতের পক্ষ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Dr S Jaishankar) বলেন, “বন্ধুরা এর জন্যই।” সম্প্রতি হুথি আক্রমণ প্রতিরোধের জন্য আরব সাগরে নিরাপত্তা বাড়িয়েছে ভারতীয় নৌসেনা। এই আবহে ওই জলসীমায় প্রতিকূল পরিস্থিতিতে সবসময় বন্ধু দেশগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই ভারতের নীতি বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “একসঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি”, পুতিনকে শুভেচ্ছা জানিয়ে বললেন মোদি

    PM Modi: “একসঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি”, পুতিনকে শুভেচ্ছা জানিয়ে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “আপনার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।” সোমবার রাশিয়ার পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানিয়ে এই কথাগুলিই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৮৭ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন পুতিন।

    পুতিনকে শুভেচ্ছা মোদির (PM Modi)

    ষষ্ঠবারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন তিনি। ৪ শতাংশের সামান্য কিছু বেশি ভোট পেয়েছেন পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ। প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ের জন্য পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি (PM Modi) লিখেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছে জানাই। আগামী বছরগুলিতে ভারত-রাশিয়া মৈত্রী ও কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।”

    রাশিয়ার সংবিধান

    রাশিয়ায় প্রেসিডেন্ট পদের মেয়াদ ছ’বছর। ২০১৮ সালে ৭৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন পুতিন। তখনই জানিয়ে দিয়েছিলেন, ২০২৪ সালের পর আর রাশিয়ার প্রেসিডেন্ট থাকবেন না তিনি। যদিও এবারের নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন তিনি। রাশিয়ার সংবিধান অনুযায়ী টানা দু’বারের বেশি প্রেসিডেন্ট পদে থাকা যেত না। ফের প্রেসিডেন্ট পদে লড়াই করতে ২০২১ সালেই এই আইন পরিবর্তন করেছিলেন কেজিবির প্রাক্তন প্রধান পুতিন। প্রথম মেয়াদে টানা দু’বার প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। আর দ্বিতীয় মেয়াদে তিনি প্রেসিডেন্ট হলেন টানা তৃতীয়বার। অর্থাৎ ২০৩০ সাল পর্যন্ত রাশিয়ার কর্তা তিনিই।

    প্রসঙ্গত, পুতিনের আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদে দীর্ঘ সময় ধরে ছিলেন জোসেফ স্তালিন ও লিওনিদ ব্রেজনেভ। টানা ২৪ বছর ক্ষমতায় ছিলেন তাঁরা। তাঁদের সেই রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়তে চলেছেন পুতিন। এহেন পুতিনকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনের মুখে মোদি-স্তুতি শোনা গিয়েছে বহুবার। আসন্ন লোকসভা নির্বাচনে মোদির সাফল্যও কামনা করেছিলেন পুতিন। গত ডিসেম্বরে রাশিয়া সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সময় রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছিলেন এবার ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে ভারতে অত্যাধুনিক অস্ত্র তৈরি করবে রাশিয়া (PM Modi)।

    আরও পড়ুুন: বিহারে আসনরফা চূড়ান্ত, কত আসনে লড়বে বিজেপি, জানেন?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Fly91: আকাশে উড়ল ভারতের নতুন বিমান সংস্থা ‘ফ্লাই৯১’-এর উড়ান, জানেন কোন রুটে চলবে?

    Fly91: আকাশে উড়ল ভারতের নতুন বিমান সংস্থা ‘ফ্লাই৯১’-এর উড়ান, জানেন কোন রুটে চলবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের বিমান শিল্পে নতুন সংযোজন, ফ্লাই৯১ (fly91)। সোমবার এয়ারলাইনটি তার বাণিজ্যিক পরিষেবা শুরু করেছে৷ এদিন এর প্রথম বিমান গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ০৭:৫৫ মিনিটে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। অপারেশনের প্রথম দিনে, বিমানটি সফলভাবে বেঙ্গালুরু থেকে সিন্ধুদুর্গের প্রথম রুটেও উড়েছিল।

    আকাশ ছুঁল ফ্লাই৯১

    বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কার্যত আঞ্চলিক বিমান সংস্থাটিকে ভার্চুয়াল মাধ্য়মে সূচনা করেছিলেন গত মঙ্গলবার। এই বিমানের সফল সূচনার পর তিনি বলেন, “আগে আমাদের দেশে বিমান পরিষেবা বন্ধ এবং দেউলিয়া হয়ে যাওয়ার খবর হত। গত দশ বছরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব এই শিল্পে নতুন ভোর হয়েছে যার ফলস্বরূপ ছয়টি নয়া আঞ্চলিক বিমান সংস্থার জন্ম হয়েছে।” প্রাথমিকভাবে গোয়া, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং সিন্ধুদুর্গের মধ্যে উড়ছে ফ্লাই৯১ (fly91)। পরে আগাত্তি,জলগাঁও যাবে এই উড়ান। এপ্রিল মাস থেকে পুনের রুটেও চলবে ফ্লাই৯১ (fly91)। তারা বেঙ্গালুরু-সিন্ধুদুর্গ রুটের অনুরূপ সময়সূচী সহ সোমবার, শুক্র এবং শনিবার গোয়া এবং বেঙ্গালুরুর মধ্যে ফ্লাইট পরিচালনা করবে। অতিরিক্তভাবে, তারা গোয়া এবং হায়দ্রাবাদের পাশাপাশি সিন্ধুদুর্গ এবং হায়দ্রাবাদের মধ্যে সপ্তাহে দুবার উড়বে।

    এয়ারলাইনটির টিকিট মূল্য ১,৯৯১ টাকা (সমস্ত সহ)। এটি একটি বিশেষ ভাড়া। এই উদ্বোধনী অফার সমস্ত ফ্লাই৯১ (fly91) রুটে প্রযোজ্য। এই বিমানে সীমিত সময়ের জন্য প্রতি সেক্টরে প্রতি যাত্রী পিছু 499 টাকা নামমাত্র মূল্য দিয়ে টিকিট পরিবর্তন ও বাতিল করা যাবে। সংস্থার তরফে মনোজ চাকো বলেন, “আমরা ফ্লাই৯১-এ আমাদের উদ্বোধনী বাণিজ্যিক ফ্লাইট চালু করতে পেরে গর্বিত, ভারতকে সংযুক্ত করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্বোধনী ফ্লাইট শুধুমাত্র একটি গন্তব্যে পৌঁছানোর জন্য নয়; এটি একটি জাতির স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে উড়ে যাওয়ার বিষয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Football Team: লক্ষ্য আফগান বধ, বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে স্টিমাচের নয়া ভাবনা

    Indian Football Team: লক্ষ্য আফগান বধ, বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে স্টিমাচের নয়া ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বৃহস্পতিবার ২১ মার্চ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifier) খেলায় ভারতের (Indian Football Team) মুখোমুখি হবে আফগানিস্তান। ইতিমধ্যেই সৌদি আরবের আভায় পৌঁছেছে ২৫ জনের ভারতীয় ফুটবল দল। সেই দলে মোহনবাগানের আটজন ফুটবলার রয়েছে। ইস্টবেঙ্গলের রয়েছে মাত্র একজন, মহেশ সিং। আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচের জন্য নতুন ফুটবলারদের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন ইগর স্টিমাচ। অন্যদিকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবেও ফুটবলারদের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। 

    স্টিমাচের ভাবনা

    ম্যাচ প্রসঙ্গে দলের হেড কোচ ইগর স্টিমাচ বলেছেন, “আমরা সৌদি আরবে ম্যাচ জেতার জন্য নামব। আমরা এই মুহূর্তে বড় কিছু করার কথা ভাবছি না। চেষ্টা করব প্রথম থেকেই ম্যাচে আক্রমণে নামার। আফগানিস্তান সব রকমের ব্যবস্থা করেছে যাতে আমাদের চাপে ফেলা যায়। কিন্তু আমরা লড়াই করব। আমাদের পাখির চোখ বিশ্বকাপের যোগ্যতা অর্জন (FIFA World Cup Qualifier) পর্বে তৃতীয় পর্যায়ের ছাড়পত্র আদায় করা।” সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (Indian Football Team) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ইগর বলেছেন, ‘‘ম্যাচ আভার স্থানীয় সময় রাত আটটা থেকে। ফুটবলাররা যাতে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে তার জন্য অনুশীলন সূচিতে পরিবর্তন করেছি।’’ তিনি উচ্ছ্বসিত প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া অময় রানাওয়াড়ে, জয় গুপ্ত ও ইমরান খানকে নিয়ে। বলেছেন, ‘‘অময়কে জাতীয় দলে নেওয়ার পরিকল্পনা দীর্ঘ দিন ধরেই ছিল। কিন্তু ও চোট পাওয়ায় তা সম্ভব হয়নি। আক্রমণভাগে জয় অসাধারণ। ইমরানের অন্তর্ভুক্তিতে মাঝমাঠ আরও শক্তিশালী হয়েছে।’’

    গ্রুপে ভারতের স্থান

    বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ‘এ’ গ্রুপে (FIFA World Cup Qualifier) ভারতের সঙ্গে রয়েছে কাতার, কুয়েত ও আফগানিস্তান। গত নভেম্বরে কুয়েত-কে তাদের ঘরের মাঠে ১-০ হারান সুনীলরা। কিন্তু কাতারের কাছে ০-৩ হেরে গিয়েছিলেন। দু’টি ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করে এই মুহূর্তে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় দল। কুয়েতের সংগ্রহেও তিন পয়েন্ট। কিন্তু গোলপার্থক্যে ভারতের (-২) চেয়ে এগিয়ে থাকায় (৩) তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় পর্বে যোগ্যতা অর্জনের লক্ষ্যে আফগানিস্তানের বিরুদ্ধে দু’টি ম্যাচেই বড় ব্যবধানে জিততে মরিয়া সুনীলরা। ২১ মার্চ ফিফা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সৌদি আরবে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত (Indian Football Team)। ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় শুরু খেলা। ২৬ মার্চ গুয়াহাটিতে ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে ফিরতি ম্যাচ সুনীলদের। 

    আরও পড়ুন: কলকাতায় এলেন মিচেল স্টার্ক, নড়বড়ে শ্রেয়স, কেকেআর-এর অনুশীলনে ঝোড়ো ব্যাটিং সল্টের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Agriculture: তাইল্যান্ডের পিঙ্ক কাঁঠালের চাষ করে আয়ের দিশা দেখাচ্ছেন মাজদিয়ার প্রশান্ত

    Agriculture: তাইল্যান্ডের পিঙ্ক কাঁঠালের চাষ করে আয়ের দিশা দেখাচ্ছেন মাজদিয়ার প্রশান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ। কিন্তু বর্তমানে সার, কীটনাশক এবং কৃষিকাজে ব্যবহৃত অন্যান্য যন্ত্রাংশের দাম প্রচণ্ড ঊর্ধগামী। এর পাশাপাশি আবহাওয়াও বিরূপ হওয়ায় চাষিরা ফসলের সঠিক ফলন ও পর্যাপ্ত দাম পান না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, ফসল ঘরে ওঠার সময় আবহাওয়ার অবনতির ফলে চাষি সঠিক পরিমাণ ফলন পান না। এমনকী ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যার পথও বেছে নেন। এমন অবস্থায় স্বল্প খরচে এবং স্বল্প সময়ে তাইল্যান্ডের পিঙ্ক কাঁঠাল চাষ (Agriculture) করে অধিক ফলন ও অধিক লাভের মুখ দেখাচ্ছেন নদিয়ার মাজদিয়ার প্রশান্ত বিশ্বাস।

    লাভজনক নতুন চাষের দিশা (Agriculture)

    নিজে প্রথমে বাড়ির নিকটস্থ এক বিঘা জমিতে কুড়িটি চারা দিয়ে শুরু করেন পিঙ্ক কাঁঠালের চাষ। দুই বছরের মধ্যেই পেতে শুরু করেন অধিক ফলন। ওই গাছ থেকেই কলমের মাধ্যমে তৈরি করেন চারা এবং খুবই স্বল্প মূল্যে ৫০ থেকে ৬০ টাকায় অন্যান্য চাষিদের কাছে তা বিক্রি করেন। তাঁর কাছ থেকে চারা নিয়ে নদিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ এই পিঙ্ক কাঁঠালের চাষ শুরু করেছেন। এই চাষে প্রতি বছর গড়ে বিঘা প্রতি তিন থেকে চার লাখ টাকা লাভ হয় চাষিদের (Agriculture)। কাঁঠালের পাশাপাশি বারোমাসি আম, বারোমাসি লেবু, হাইব্রিড পেঁপে সহ অন্যান্য ফল ও তার চারা তৈরি করছেন এই প্রশান্ত বিশ্বাস। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও শুধুমাত্র কর্মদক্ষতার মাধ্যমে তিনি নিজে তথা অন্যান্য চাষিদের দেখাচ্ছেন লাভজনক নতুন চাষের দিশা। প্রায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসেন তাঁর এই নতুন ধরনের চাষ দেখতে এবং চারা গাছ সংগ্রহ করতে।

    কুড়িখানা চারা দিয়ে শুরু (Agriculture)

    এ বিষয়ে প্রশান্ত বিশ্বাস বলেন, আমি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গিয়ে প্রথম এই চাষ দেখেছিলাম। তারপরে নিজেও এই চাষ করার আগ্রহ প্রকাশ করি। ওই ব্যক্তির কাছ থেকেই কুড়িখানা চারা আমি নিয়ে এসেছিলাম। পনেরো খানা চারা থেকে ঠিকঠাক ফলন (Agriculture) দেওয়া শুরু হয়েছিল। এখন আমি প্রায় দুই বিঘা জমি চাষ করি। এক এক বিঘাতে ৮০ খানা চারা লাগানো যাবে। অন্যান্য চাষের থেকে এই চাষ অনেক লাভজনক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Slams Pakistan: “ফাটা রেকর্ড বাজিয়ে চলেছেন রাষ্ট্রসংঘের কিছু প্রতিনিধি”, পাকিস্তানকে নিশানা ভারতের

    India Slams Pakistan: “ফাটা রেকর্ড বাজিয়ে চলেছেন রাষ্ট্রসংঘের কিছু প্রতিনিধি”, পাকিস্তানকে নিশানা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: “নির্দিষ্ট একটি ধর্মকে রক্ষার নামে ফাটা রেকর্ড বাজিয়ে চলেছেন রাষ্ট্রসংঘের মুষ্ঠিমেয় প্রতিনিধি।” রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এই ভাষায়ই পাকিস্তান ও চিনকে নিশানা করল ভারত (India Slams Pakistan)। শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্লেনারি বৈঠক ছিল। সেখানেই পাকিস্তানের দূত মুনির আক্রম চিনের মদতে ‘ইসলামফোবিয়া’র বিরুদ্ধে মোকাবিলা প্রস্তাব পেশ করেন।

    ভোটদানে বিরত ছিল ভারত (India Slams Pakistan)

    রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সেটি গৃহীত হয়। রাষ্ট্রসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১১৫টি দেশ এর পক্ষে ভোট দেয়। বিপক্ষে কোনও ভোট না পড়লেও, ভোটদানে বিরত ছিল ভারত, ফ্রান্স-সহ বিশ্বের ৪৪টি দেশ। এই প্রস্তাবের ওপর (India Slams Pakistan) বক্তৃতা দিতে গিয়ে পাক দূত সিএএ এবং অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গ টানেন। এরই প্রেক্ষিতে পাকিস্তানকে নিশানা করেছেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। তিনি বলেন, “একটি বিষয় খুবই চিন্তার যে, সাধারণ সভার এক সদস্য ও তাঁর মন্তব্য অনেকটা ফাটা রেকর্ডের মতো। যখন পুরো বিশ্ব এগিয়ে চলেছে, তখন দুঃখজনকভাবে স্থবির হয়ে রয়েছে তারা। আমার দেশের সঙ্গে সম্পর্কিত বিষয়ে এই প্রতিনিধির সীমিত এবং বিপথগামী দৃষ্টিভঙ্গী খুবই দুর্ভাগ্যজনক। আরও উল্লেখযোগ্য যে, সাধারণ সভা এই বিষয়টিকে আরও ব্যাপক আকারে আন্তর্জাতিক স্তরে আলোচনার জন্য গ্রহণ করেছিল। এই সদস্য দেশের ব্যক্তিগত সুবিধার জন্য নিশ্চয়ই নয়।”

    সংখ্যালঘুদের ওপর হিংসা

    গত সেপ্টেম্বরেও রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাকিস্তানকে আক্রমণ (India Slams Pakistan) শানিয়েছিল রাষ্ট্রসংঘে ভারতীয় মিশনের প্রথম সেক্রেটারি পেটাল গেহলট। তিনি বলেছিলেন, “ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ প্রচার ছড়াতে এই প্ল্যাটফর্মের অপব্যবহার করতে পাকিস্তান একটি অভ্যস্ত অপরাধী।” সেদিনও তরুণ এই কূটনীতিক পাকিস্তানে সংখ্যালঘুদের বিরুদ্ধে সরকারি হিংসার উদাহরণ তুলে ধরেছিলেন। বলেছিলেন, “ফয়সালাবাদের জেরানওয়ালায় সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে বড় আকারের হিংসা চালানো হয়েছিল। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থনাস্থল ও তাঁদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

    এদিন রুচিরাও বলেন, “এই ইসলামফোবিয়ার বিরুদ্ধে মোকাবিলা প্রস্তাব আদতে হিংসা ও বৈষম্যের সম্মুখীন হিন্দু, বৌদ্ধ, শিখ-সহ অন্যান্য ধর্মের প্রতি ধর্মভীতির বিস্তার।” স্বমত প্রতিষ্ঠা করতে গিয়ে রুচিরা বিশ্বের হিন্দু, বৌদ্ধ এবং শিখ ধর্মাবলম্বীদের পরিসংখ্যানও তুলে ধরে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী দূত (India Slams Pakistan)।

    আরও পড়ুুন: “দায়বদ্ধতা থেকেই সিএএ চালু করা হয়েছে”, আমেরিকাকে ‘বার্তা’ জয়শঙ্করের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Sukanta Majumdar: ‘‘গোটা কলকাতায় অবৈধ নির্মাণের টেন্ডার তৃণমূল নেতারা দিয়ে রেখেছে’’, কটাক্ষ সুকান্তর

    Sukanta Majumdar: ‘‘গোটা কলকাতায় অবৈধ নির্মাণের টেন্ডার তৃণমূল নেতারা দিয়ে রেখেছে’’, কটাক্ষ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার রাতেই গার্ডেনরিচে ঝুপড়ির ওপর ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতলের একাংশ। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত বহু মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় শাসক দল তৃণমূলকে তীব্র নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সোমবার সকালেই দিল্লির উদ্দেশে রওনা দেন সুকান্ত। কলকাতা বিমানবন্দরে এসে তিনি বলেন, ‘‘গোটা কলকাতায় অবৈধ নির্মাণের টেন্ডার তৃণমূল নেতারা দিয়ে রেখেছে।’’

    তৃণমূল নেতারা প্রতি স্কোয়ার ফিটে পয়সা নেয়

    সুকান্তর (Sukanta Majumdar) আরও দাবি, ‘‘তৃণমূল নেতারা প্রতি স্কোয়ার ফিটে পয়সা নেয়। প্রতি স্কোয়ার ফুটে যদি পয়সা নেন তাহলে আপনার মেরুদন্ডে প্রতিবাদ করার জোর থাকবে? আজকে একটা ভেঙেছে, ৩০ বছর পর আরও বাড়ি ভাঙবে। আপনি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, চেতলা কোথায় যাবেন, সব জায়গায় কাউন্সিলররা স্কোয়ার ফুটে টাকা নেয়। এরা হচ্ছে স্কোয়ার ফুট কাউন্সিলর।’’ সুকান্তর দাবি, ‘‘এক এক জন কাউন্সিলরের এর সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর পিডব্লুডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ সরকারি জায়গা। এইতো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর।’’

    শুভেন্দুর তোপ ফিরহাদকে

    বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ইস্যুতে শাসক দলকে কটাক্ষ করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ‘‘গার্ডেনরিচের (Kolkata News) ১৩৪ নম্বর ওয়ার্ডে ৫ তলা বাড়ি ভেঙে পড়েছে। ওই এলাকা মেয়র ও পুরমন্ত্রীর তথাকথিত দুর্গ বলে পরিচিত। হতাহতর সংখ্যা নিয়ে একের পর এক ফোন আসছে। দুর্গতদের উদ্ধারে অবিলম্বে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠান।’’ রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও কলকাতার সিপি-কে ট্যাগ করে এই পোস্ট করেন শুভেন্দু। প্রসঙ্গত, রবিবার রাত ১২টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ। দুর্ঘটনার পরে অভিঘাত এসে পড়ে পাশের বাড়িগুলির উপরেও। পাশাপাশি বাড়িগুলোরও ছাদের একাংশ ভেঙে যায়। দেওয়ালে ফাটলও ধরেছে। এর ফলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share