Tag: Madhyom

Madhyom

  • Sukanta Majumdar: “বাঙালির মান-সম্মান জলাঞ্জলি দিয়েছেন এই মুখ্যমন্ত্রী”, মমতাকে তোপ সুকান্তর

    Sukanta Majumdar: “বাঙালির মান-সম্মান জলাঞ্জলি দিয়েছেন এই মুখ্যমন্ত্রী”, মমতাকে তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: “বাঙালির মান-সম্মান-ইজ্জত সব কিছু জলাঞ্জলি দিয়েছেন এই মুখ্যমন্ত্রী।” সোমবার এই ভাষায়ই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। লোকসভা অধিবেশনে যোগ দিতে এদিন দিল্লির উদ্দেশে রওনা দেন বালুরঘাটের সাংসদ। তার আগে নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে।

    কী বললেন সুকান্ত?

    সুকান্ত বলেন, “যে ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে, এ ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরনো উচিত নয়, অন্তত পক্ষে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ থেকে তো নয়ই।” এর পরেই তিনি বলেন, “বাঙালির মান-সম্মান-ইজ্জত সব কিছু জলাঞ্জলি দিয়েছেন এই মুখ্যমন্ত্রী।” নাম না করে এদিন তৃণমূলের মুখপাত্রকেও আক্রমণ শানিয়েছেন সুকান্ত। তৃণমূলের এই মুখপাত্র বলেছিলেন, “ভোটে জেতার পর চড়াম চড়াম ঢাক বাজবে।” সে প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar) বলেন, “আগে যে বাঘ চড়াম চড়াম বলত, সে এখন ছাগ হয়ে ঘুরে বেড়াচ্ছে তিহাড় জেলে। এখন এই নতুন অনুব্রত, কলকাতার অনুব্রত কবে ছাগ হবে সেটাই দেখার।”

    ‘সন্ত্রাসের এপিসেন্টার’

    দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপি সমর্থক এক পরিবারের সদস্যদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এ প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ বলেন, “সব জায়গায়ই এটা হচ্ছে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে এখনও সন্ত্রাসের বাতাবরণ রয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা হচ্ছে সন্ত্রাসের এপিসেন্টার। এই লোকসভায়ই সব চেয়ে বেশি সন্ত্রাস হয়।”

    প্রসঙ্গত, শনিবার কেন্দ্রকে আক্রমণ শানাতে গিয়ে প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “রোজ মোদিজি বলছে, পাকা বাড়ি করে দিচ্ছি। *** তুমি প্রাসাদ অট্টালিকায় থাকবে, আর এই গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাঁকে দিচ্ছ না।”

    আরও পড়ুুন: “শুধু অ্যাকশন-রিঅ্যাকশনে নজর রাখতে হবে”, শাহি বৈঠক শেষে বললেন শুভেন্দু

    মুখ্যমন্ত্রীর এহেন কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রবিবার বর্ণ পরিচয় হাতে কলকাতায় মিছিল করে বিজেপির যুব মোর্চা। সেই ছবিতে মুখ্যমন্ত্রীর মুখে দেওয়া হয় মধু। বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, “মোদিজি দেশের প্রধানমন্ত্রী। তিনি আমাদের দেশের ১৪০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। তাঁর উদ্দেশে যেভাবে কু-শব্দ প্রয়োগ করলেন, তা দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গবাসী হিসেবে, বাংলাভাষী হিসেবে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে (Sukanta Majumdar) ক্ষমাপ্রার্থী।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Suvendu Adhikari: “শুধু অ্যাকশন-রিঅ্যাকশনে নজর রাখতে হবে”, শাহি বৈঠক শেষে বললেন শুভেন্দু

    Suvendu Adhikari: “শুধু অ্যাকশন-রিঅ্যাকশনে নজর রাখতে হবে”, শাহি বৈঠক শেষে বললেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: “আপনাদের শুধু অ্যাকশন আর রিঅ্যাকশনে নজর রাখতে হবে।” সোমবার দিল্লিতে শাহি বৈঠক সেরে বেরিয়ে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক ‘জায়ান্ট কিলার’ (বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোয় এই নামেই তাঁকে ডাকেন কর্মী-সমর্থকরা) শুভেন্দু অধিকারি। জরুরি ভিত্তিতে তলব পেয়ে রবিবার রাতেই দিল্লি উড়ে যান শুভেন্দু।

    শাহি সাক্ষাতে শুভেন্দু

    সোমবার সকালে জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এদিন সকালেই শুভেন্দু পৌঁছে যান সংসদে। সেখানে প্রথমে তিনি বৈঠক করেন অমিত শাহের সঙ্গে। শাহি বৈঠক শেষে তিনি সাক্ষাৎ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে। সেখানে একপ্রস্ত বৈঠক হয় দুজনের। সোম-দুপুরের জোড়া বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে মুখ খোলেননি রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। কেবল বলেন, “যে আলোচনা হয়েছে, তাতে যে রোডম্যাপ তৈরি করা হয়েছে, সে বিষয়ে কিছু বলব না। শুধু আপনাদের অ্যাকশন আর রিঅ্যাকশনে নজর রাখতে হবে।” শাহের সঙ্গে শুভেন্দুর বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা না গেলেও, অর্থমন্ত্রীর কাছে গিয়ে ক্যাগ রিপোর্ট নিয়ে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিধায়ক।

    শুভেন্দু-সীতারামন বৈঠক

    শুভেন্দু বলেন, “কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে ক্যাগ রিপোর্ট নিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি। ক্যাগ রিপোর্টে দু লক্ষ কোটি টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে। জিএসটি কার্যকর হওয়ার পর থেকে রাজ্যে কোনও অডিট হয়নি। বিনোদন খাতে প্রচুর টাকা খরচ করছে সরকার।” রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “পঞ্চায়েত ও জেলা পরিষদে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পাঠাচ্ছে কেন্দ্র। আর সেই টাকা দিয়ে ইলেকট্রিক বিল পে করা হচ্ছে। অর্থাৎ কেন্দ্রের টাকা নিচ্ছে রাজ্য।” তিনি বলেন, “যে অর্থ কমিশনের টাকা উন্নয়ন খাতে খরচ করার জন্য পাঠানো হয়, সেটা দিয়েই বিডিও অফিস থেকে নবান্ন, সব জায়গায় ইলেকট্রিক বিল দেওয়া হচ্ছে।” শুভেন্দু (Suvendu Adhikari) জানান, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁকে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

    আরও পড়ুুন: “বিজেপি ৩৭০ আসন পাবেই, এনডিএ পেরোবে ৪০০”, প্রত্যয়ী প্রধানমন্ত্রী

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: “বিজেপি ৩৭০ আসন পাবেই, এনডিএ পেরোবে ৪০০”, প্রত্যয়ী প্রধানমন্ত্রী

    PM Modi: “বিজেপি ৩৭০ আসন পাবেই, এনডিএ পেরোবে ৪০০”, প্রত্যয়ী প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “বিরোধী হিসেবে ব্যর্থ হয়েছে কংগ্রেস।” সোমবার বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, “দশকের পর দশক উল্টোদিকে বসার সংকল্প নিয়ে ফেলেছেন বিরোধীরা। জনতা তো ভগবানের প্রতীক। আপনারা যেভাবে পরিশ্রম করছেন, আমার মনে হয় ভগবানরূপী জনতা আপনাদের দু হাত ভরে আশীর্বাদ করবেন এবং সঠিক জায়গায় বসার ব্যবস্থা করে দেবেন।”

    নিশানা অধীরকে

    লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকেও এদিন একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, “অধীর রঞ্জন চৌধুরী আপনার কনট্র্যাক্ট ওদের দিয়ে দিয়েছেন নাকি? কী হয়েছে আপনাদের দাদা? কতদিন আর সমাজকে বিভক্ত করবেন? বন্ধ করুন এই বিভাজন। আপনারা দেশকে অত্যন্ত হতাশ করেছেন। আপনাদের ভাবনা নিয়ে করুণা হয় আমার। নেতা তো বদলে ফেলেছেন আপনারা। কিন্তু টেপ রেকর্ডার এক রয়ে গিয়েছে। সেই পুরানো রাগ বেজে চলেছে টেপ রেকর্ডারে।”

    ‘দোকানে তালা পড়ার সময় হয়ে এসেছে’

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “নির্বাচনের বছর। পরিশ্রম করে কিছু নতুন নিয়ে আসুন। এটাও কি আমি শিখিয়ে দেব?” তিনি বলেন, “অধীরবাবুর অবস্থা আমি বুঝতে পারি। পরিবারতন্ত্রের সেবা তো করে যেতেই হবে তাঁকে। খাড়্গেজি এই কক্ষ থেকে ওই কক্ষে চলে গেলেন। গুলাম নবিজি তো পার্টি থেকেই শিফট করে গেলেন। পরিবারতন্ত্রের কাছে বিক্রি হয়ে গিয়েছেন তাঁরা। একই প্রোডাক্ট বারবার লঞ্চ করার জন্য দোকান খুলেছেন। এই দোকানে তালা পড়ার সময় হয়ে এসেছে।”

    আরও পড়ুুন: ‘কাজ নেই বলে পুরসভায় যাই না’, তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন মুকুলপুত্র

    প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের মধ্যে অনেকেই ভোটে লড়ার ইচ্ছে ও সাহস হারিয়ে ফেলেছেন। অনেকে আবার আসন বদলানোর চেষ্টা করছেন। আবার কেউ কেউ লোকসভার বদলে রাজ্যসভায় যেতে চাইছেন। নিজেদের মতো করে খড়কুটো ধরে থাকার রাস্তা খুঁজছেন।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আমাদের সরকারের তৃতীয় মেয়াদ খুব দূরে নয়। খুব বেশি হলে ১০০-১২৫ দিন বাকি রয়েছে। দেশের যা মেজাজ দেখছি, তাতে বিজেপি ৩৭০ আসন পাবেই। আর এনডিএ পেরোবে ৪০০ আসন।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • SSC Scam: এসএসসি পরীক্ষার ওএমআর দেখতে পারবেন পরীক্ষার্থীরা, নির্দেশ হাইকোর্টের

    SSC Scam: এসএসসি পরীক্ষার ওএমআর দেখতে পারবেন পরীক্ষার্থীরা, নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: পরীক্ষার্থীদের দাবি মতো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরপত্র (ওএমআর শিট) দেখার সুযোগ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার এসএসসি মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ সব্বর রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনও এসএসসি পরীক্ষার্থী (নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি) চাইলে নিজেদের ওএমআর শিট দেখতে পারবেন।

    কী বলল আদালত

    পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখতে হলে অবশ্য সিবিআইয়ের কাছে আবেদন করতে হবে। মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আবেদন করতে পারবেন ইচ্ছুক পরীক্ষার্থীরা। ওএমআর শিট নিয়ে কারও কোনও আপত্তি থাকলে, তা-ও তাঁরা আদালতে জানাতে পারবেন। এসএসসির মামলার এই ওএমআর শিটগুলি গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছিল সিবিআই। পরে সেগুলি হাইকোর্টে জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ বার সেই উত্তরপত্রগুলিই পরীক্ষার্থীদের দেখার সুযোগ করে দিল হাইকোর্ট। 

    আরও পড়ুন: রেশন মামলায় পুলিশি তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

    এসএসসি-তে  নিয়োগ ‘দুর্নীতি’কাণ্ড নিয়ে সাম্প্রতিক অতীতে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এই নিয়ে হাইকোর্টে চলছে একাধিক মামলাও। তিনটি পরীক্ষার নিয়োগে সাড়ে ৮ হাজার পদে বেনিয়ম হয়েছে। বেনজিরভাবে আদালতে হলফনামা দিয়ে আগেই  সেকথা জানিয়েছে এসএসসি (SSC)। এর মাঝেই সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পরীক্ষার্থীদের উত্তরপত্র (ওএমআর শিট) দেখার সুযোগ করে দিল কলকাতা হাইকোর্ট। শুধু উত্তরপত্রই নয়, সিবিআই এবং এসএসসির তরফে আদালতে এই সংক্রান্ত যে নথি জমা দেওয়া হয়েছে, চাইলে ত-ও দেখতে পারবেন পরীক্ষার্থীরা। তবে নথি দেখতে গেলে আবেদন করতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। এই মামলার সঙ্গে যুক্ত নন, এমন কেউ যদি মামলা সম্পর্কিত কোনও তথ্য আদালতে জমা দিতে চান, তা হলে তাঁরা তা দিতে পারেন বলেও আদালত জানিয়েছে। সেই সব তথ্য খতিয়ে দেখবে হাইকোর্ট। ১৯ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • FIFA World Cup 2026: ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু কবে জানাল ফিফা, কোথায় হবে ফাইনাল ম্যাচ?

    FIFA World Cup 2026: ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু কবে জানাল ফিফা, কোথায় হবে ফাইনাল ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: চূড়ান্ত হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের ভেন্যু। প্রতিযোগিতা হবে আমেরিকায়। সেখানকার কোন কোন মাঠে বিশ্বকাপের কতগুলি ম্যাচ হবে তা জানিয়ে দিয়েছে ফিফা। জানিয়েছে শুরু ও ফাইনালের দিনও। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ চলবে ৩৯ দিন ধরে। 

    কবে শুরু বিশ্বকাপ

    বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে ১১ জুন মেক্সিকো সিটিতে। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল। আটলান্টা এবং ডালাসে হবে সেমিফাইনাল। তৃতীয় স্থান নির্ধারনের ম্যাচ হবে মিয়ামিতে। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস, কানসাস সিটি, মিয়ামি এবং বস্টনে। তিন দেশের মোট ১৬টি শহর জুড়ে বিশ্বকাপের ম্যাচগুলির আয়োজন করা হচ্ছে। তবে বেশিরভাগ ম্যাচই হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯৯৪ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল আমেরিকা। ফাইনাল হয়েছিল লস অ্যাঞ্জেলেসের পাসাডেনার রোজ বোলে স্টেডিয়ামে।

    আরও পড়ুন: মধুর প্রতিশোধ রোহিতদের, ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

    ১০৪টি ম্যাচ হবে ১৬টি স্টেডিয়ামে

    ২০২৬ সালে ৪৮টি দেশ বিশ্বকাপ খেলবে। ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ১০৪টি ম্যাচ আমেরিকা, মেক্সিকো ও কানাডার মোট ১৬টি স্টেডিয়ামে হবে। বিশ্বকাপ শুরু ও শেষের দিন জানালেও পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হতে এখনও দেরি আছে। ফিফা-র প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো বলেন, ‘বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপের আয়োজন করছে কানাডা, মেক্সিকো এবং আমেরিকা। এই তিনটি দেশের ১৬টি অত্যাধুনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ হবে’। এরপরই তিনি যোগ করেন, ‘আইকনিক এস্টাডিও অ্যাজটেকা স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: ভোট প্রচারে শিশুদের ব্যবহার নয়, কঠোর নির্দেশিকা জারি কমিশনের

    Lok Sabha Elections 2024: ভোট প্রচারে শিশুদের ব্যবহার নয়, কঠোর নির্দেশিকা জারি কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করা এ দেশে নতুন নয়। তবে এবার থেকে আর তা করা যাবে না। সোমবার নির্বাচন কমিশন (Lok Sabha Elections 2024) সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচনের কাজে কোনওভাবেই ব্যবহার করা যাবে না শিশুদের। এই মর্মে কঠোর নির্দেশিকাও জারি করা হয়েছে কমিশনের তরফে।

    জিরো টলারেন্স নীতি

    এ বিষয়ে কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে। কমিশনের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। প্রচারে শিশুরা পা মেলাতে পারবে না। পোস্টার বিলি, স্লোগান দেওয়া, মিছিলে হাঁটানো থেকে বিরত রাখতে হবে শিশুদের। নির্বাচন সংক্রান্ত বৈঠকেও শিশুদের নিয়ে যাওয়া যাবে না। প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রেই (Lok Sabha Elections 2024) এই নির্দেশ প্রযোজ্য হবে।

    শিশুশ্রম প্রতিরোধ আইন

    প্রতিটি রাজনৈতিক দলকে প্রচারের সময় শিশুশ্রম প্রতিরোধ আইন, ১৯৮৬ মেনে চলতে হবে। ওই আইনে যা যা বলা আছে, তা কঠোরভাবে মেনে চলতে হবে বলেও নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচনী প্রচারে শিশুদের কোলে নিয়ে বা কোনও গাড়িতে শিশুদের নিয়ে যাওয়া যাবে না। প্রচারে ব্যবহৃত কোনও কবিতা, গান কিংবা বক্তৃতায় শিশুদের উল্লেখ রাখা যাবে না। তবে কোনও রাজনৈতিক সভায় বাবা-মায়ের সঙ্গে যদি কোনও শিশু আসে, সেক্ষেত্রে নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে সেই শিশুকে গণ্য করা হবে না। এবং তাতে কোনও বাধাও থাকবে না।

    কমিশনের নির্দেশ মানা না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের নির্দেশিকায়। এ প্রসঙ্গে, ২০১৪ সালে বম্বে হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার রায়ের কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা (Lok Sabha Elections 2024) হয়েছে, যদি এই নির্দেশ পালন করা না হয়, তাহলে অভিযুক্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করবে ভারতের নির্বাচন কমিশন।

    আরও পড়ুুন: বাংলা, বিহারের পর এবার উত্তরপ্রদেশেও অশান্তি ইন্ডি জোটে!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     
     
  • Ration Scam: রেশন মামলায় পুলিশি তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

    Ration Scam: রেশন মামলায় পুলিশি তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় পুলিশের তদন্তের ওপরে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি এদিন জানিয়েছেন, মামলায় এখনও যদি পুলিশি তদন্ত চলে তাহলে তা স্থগিত থাকবে এবং নিম্ন আদালতের বিচার প্রক্রিয়াও চালিয়ে নিয়ে যাওয়া যাবে না। প্রসঙ্গত, সোমবার কলকাতা হাইকোর্টে রেশন দুর্নীতি মামলার শুনানি ছিল (Ration Scam)। এদিনের নির্দেশে কলকাতা হাইকোর্ট ৫ মার্চ পর্যন্ত পুলিশি তদন্তে স্থগিতাদেশ দিয়েছে। এর পাশাপাশি এই মামলায় রাজ্যের কাছে কেস ডায়েরিও চেয়ে পাঠিয়েছে উচ্চ আদালত।

    ২০১৯ সালে বালিগঞ্জ থানায় প্রথম এফআইআর

    এদিন উচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে জানিয়েছে যে ২০১৯ সালে বালিগঞ্জ থানায় দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে রেশন দুর্নীতির (Ration Scam) মামলা শুরু হয়েছিল। তবে সেই মামলা যদি পুলিশ এখনও চালিয়ে নিয়ে যায়, তবে তা অবিলম্বে স্থগিত করতে হবে। প্রসঙ্গত রেশন দুর্নীতির অভিযোগে ছয়টি মামলার তদন্ত করছিল রাজ্য পুলিশ। এবং এই মামলাগুলিতে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তদন্তে নেমে তারা জানতে পেরেছে, দুর্নীতি সংক্রান্ত ছ’টি এফআইআর রাজ্য পুলিশের কাছে দায়ের হলেও পুলিশ দুর্নীতিগ্রস্তদের ধরা তো দূরের কথা, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই গ্রহণ করেনি, বরং তদন্ত বন্ধ করেছে। তাই শুক্রবার কলকাতা হাইকোর্টে ইডি আর্জি জানিয়েছিল রেশন দুর্নীতি সংক্রান্ত যে সমস্ত মামলার তদন্ত রাজ্য পুলিশ করছে তা যেন সিবিআই এর হাতে অবিলম্বে তুলে দেওয়া হয়।

    গত ডিসেম্বরে জমা পড়ে প্রথম চার্জশিট

    প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসেই রেশন দুর্নীতি (Ration Scam) মামলার প্রথম চার্জশিট আদালতে জমা করে ইডি। ১২ জন অভিযুক্তের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয় আদালতে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমান ছাড়াও আরও দশটি কোম্পানির উল্লেখ রয়েছে চার্জশিটে, সেই সময় ইডি জানিয়েছিল এই দুর্নীতিতে আর্থিক অঙ্ক প্রায় ৪৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Champai Soren: আস্থাভোটের গেরো উতরে গেল ঝাড়খণ্ডের চম্পাই সরকার, ভোট দিলেন হেমন্তও

    Champai Soren: আস্থাভোটের গেরো উতরে গেল ঝাড়খণ্ডের চম্পাই সরকার, ভোট দিলেন হেমন্তও

    মাধ্যম নিউজ ডেস্ক: আস্থাভোটে জিতলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন (Champai Soren)। আজ, সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় আস্থাভোট হয়। চম্পাইয়ের পক্ষে ভোট দেন ৪৭ জন। এঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। দিন কয়েক আগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। আস্থাভোটে অংশ নেন হেমন্ত।

    কত ভোটে জয়

    ৪৭:২৯ ভোটে জয়ী হয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট সরকার। আস্থাভোটে অংশ নেওয়ার জন্য চম্পাইকে ১০ দিন সময় দিয়েছিলেন রাজ্যপাল। তবে ঘোড়া কেনাবেচা রুখতে তিন দিনের মধ্যে আস্থাভোটে অংশ নেন চম্পাই। ঝাড়খণ্ড (Champai Soren) বিধানসভার সদস্য সংখ্যা ৮১। ম্যাজিক ফিগার ৪১। স্পিকার বলেন, “আস্থাভোটের পক্ষে অংশ নেন ৪৭। বিপক্ষে পড়ে ২৯টি ভোট। এভাবেই আস্থাভোট পাশ হয়েছে বিধানসভায়।”

    গ্রেফতার হেমন্ত

    জানুয়ারির ৩১ তারিখে ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত। জমি কেলেঙ্কারিতে নাম জড়ানোয় গ্রেফতার করা হয় তাঁকে। বিশেষ আদালতের অনুমতি সাপেক্ষে এদিন আস্থাভোটে অংশ নিতে আসেন তিনি। ভারতের ইতিহাসে দিনটিকে কালো অধ্যায় বলে অভিহিত করেন হেমন্ত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “৮.৫ একর জমি কেলেঙ্কারির অভিযোগে আমায় গ্রেফতার করা হয়েছে। তাদের যদি সাহস থাকে, তাহলে তারা আমার নামে জমির নথি দেখাক। যদি এটা প্রমাণিত হয়, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।”

    আরও পড়ুুন: বাংলা, বিহারের পর এবার উত্তরপ্রদেশেও অশান্তি ইন্ডি জোটে!

    পিএমএলএতে গ্রেফতার হন হেমন্ত। ২ ফেব্রুয়ারি পাঁচ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইডির হাতে গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন হেমন্ত। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দলেরই চম্পাই সোরেন (Champai Soren)। দলের বিধায়কদের যাতে অন্য দল ভাঙিয়ে নিতে না পারে, তাই কংগ্রেস শাসিত হায়দরাবাদে উড়িয়ে নিয়ে চলে যাওয়া হয় কংগ্রেস এবং জেএমএমের বিধায়কদের।

    চম্পাইয়ের আগে মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত হয়েছিল হেমন্তর স্ত্রী কল্পনাকে। তা নিয়ে অসন্তোষ দানা বাঁধে দলের অন্দরে। মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন হেমন্তর প্রয়াত দাদার স্ত্রীও। শেষমেশ ওই পদে বসানো হয় চম্পাইকে (Champai Soren)। উতরে যান আস্থাভোটের গেরোও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     

     

  • India vs England: মধুর প্রতিশোধ রোহিতদের, ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল  ভারত

    India vs England: মধুর প্রতিশোধ রোহিতদের, ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: আক্রমণাত্মক ক্রিকেট খেলতেই  গিয়েই এবার ডুবল ইংল্যান্ড।  প্রথম টেস্টের বদলা দ্বিতীয় টেস্টে সহজেই নিয়ে নিল ভারত। একদিন বাকি থাকতেই ১০৬ রানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরালেন রোহিতরা। ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের জন্য রোহিতদের শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

    ব্যাটে বলে দুরন্ত ভারত

    বিশাখাপত্তনমে ভারতের ৩৯৯ রান তাড়া করতে নেমে ২৯২ রানেই দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় স্টোকসদের। যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin) তিনটি করে উইকেট নেন। ম্যাচে বুমরার ১০ উইকেটের পাশাপাশি যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দ্বিশতরান ও শুভমন গিলের সেঞ্চুরি দলের জয়ের ভিত গড়ে দেয়। এক উইকেটের বিনিময়ে ৬৭ রানে দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। ক্রিজে উপস্থিত ছিলেন জ্যাক ক্রলি ও  রেহান আহমেদ।  ইংল্যান্ডকে দিনের প্রথম ধাক্কা দেন অক্ষর। ২৩ রান করে আউট হন রেহান। অক্ষরকে সঙ্গ দেয় ভাগ্য। রেহানের বলটি নিচু হয়ে যাওয়ায় ব্যাটে লাগাতে পারেননি তিনি। 

    অনবদ্য অশ্বিন

    গত ম্যাচের নায়ক ওলি পোপ ব্যাট করতে নেমে শুরু থেকেই সুইপ, রিভার্স সুইপ খেলতে শুরু করেন। তাঁকে আটকান অশ্বিন। ২১ বলে ২৩ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন পোপ। স্লিপে ভাল ক্যাচ ধরেন অধিনায়ক রোহিত। শুরুটা ভাল করলেও অশ্বিনের বলেই বড় শট খেলতে গিয়ে আউট হন রুট। এই ম্যাচে অনবদ্য এক ব্যক্তিগত নজর গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। এক্ষেত্রে তিনি টপকে যান ভাগবত চন্দ্রশেখরকে। কিংবদন্তি স্পিনারকে পিছনে ফেলে ইংল্যান্ডের বিরুদ্ধে সব থেকে বেশি টেস্ট উইকেট নেওয়া ভারতীয় বোলারে পরিণত হন অশ্বিন। চন্দ্রশেখর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৯৫টি উইকেট সংগ্রহ করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে অশ্বিনের টেস্ট উইকেট দাঁড়ায় ৯৭টি। 

    ইংল্যান্ডের ইনিংস এক দিকে ধরেছিলেন ক্রলি। অর্ধশতরান করেন তিনি। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে দু’টি বড় ধাক্কা খায় ইংল্যান্ড। প্রথমে ৭৩ রানে ব্যাট করা ক্রলিকে ফেরান কুলদীপ যাদব। আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে সফল হন রোহিত। তার পরে বুমরার ভিতরে ঢুকে আসা বল বুঝতে না পেরে ২৬ রানের মাথায় এলবিডব্লিউ হন জনি বেয়ারস্টো। শ্রেয়স আয়ারের থ্রো সরাসরি উইকেটে লেগে রান আউট হন স্টোকস। আর দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। শেষে আবারও বিধ্বংসী হয়ে ওঠেন বুমরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • INDI Alliance: বাংলা, বিহারের পর এবার উত্তরপ্রদেশেও অশান্তি ইন্ডি জোটে!

    INDI Alliance: বাংলা, বিহারের পর এবার উত্তরপ্রদেশেও অশান্তি ইন্ডি জোটে!

    মাধ্যম নিউজ ডেস্ক: এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই লড়াইয়ের ময়দানে নেমে পড়ছে বিজেপি। অথচ ছন্নছাড়া দশা ইন্ডি জোটের (INDI Alliance)। বাংলা এবং বিহারের পর এবার আসন রফা নিয়ে জোর ধাক্কা উত্তরপ্রদেশে। প্রত্যাশিতভাবেই জোটের আয়ু কতদিন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

    বিজেপি বিরোধী জোট

    কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করতে জোট বেঁধেছিল বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দল। তার পর থেকে জোটের অন্দরে কেবলই বয়ে চলেছে অশান্তির চোরাস্রোত। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে, জোটের অন্যতম শরিক কংগ্রেসের রাহুল গান্ধী বাংলায় ন্যায় যাত্রায় এসে জোটের আর এক শরিক তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন। বিহারের ছবিটা আবার (INDI Alliance) অন্য রকম। সেখানে ইন্ডি জোটের অন্যতম উদ্যোক্তা মহাগটবন্ধনের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আবার ফিরেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে।

    সমস্যা উত্তরপ্রদেশেও

    এহেন আবহে আসন ভাগাভাগি নিয়ে সমস্যা দেখা দিয়েছে উত্তরপ্রদেশেও। জানা গিয়েছে, যে আসনগুলিতে কংগ্রেস প্রার্থী দিতে চেয়েছে, সেগুলি হাত-শিবিরকে ছাড়তে নারাজ ইন্ডি জোটের শরিক সমাজবাদী পার্টি। কংগ্রেসের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি একতরফাভাবে প্রার্থী ঘোষণা করে দিয়েছে ১৬টি আসনে। এই আসনগুলির মধ্যে পাঁচটিতে প্রার্থী দিতে চেয়েছিল কংগ্রেস। এই আসনগুলি হল, সম্ভাল, ধাউরাহা, ফৈজাবাদ, লখিমপুর খেরি এবং লখনউ।

    আরও পড়ুুন: “কামাখ্যা করিডর হবে উত্তর-পূর্ব ভারতে পর্যটনের প্রবেশদ্বার”, বললেন প্রধানমন্ত্রী

    বরাবাঁকি আসনটিও চেয়েছিল কংগ্রেস। সমাজবাদী পার্টির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই আসনগুলিতে সমাজবাদী পার্টির যেসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তার চেয়ে যোগ্য প্রার্থী কংগ্রেস দিতে পারলে আসনগুলি তারা ছেড়ে দেবে গ্র্যান্ড ওল্ড পার্টিকে। তবে সমাজবাদী পার্টির তরফে কংগ্রেসকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ওই আসনগুলি তারা কোনওমতেই কংগ্রেসকে ছাড়বে না। ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ উত্তরপ্রদেশ কংগ্রেস। তারা আসন রফার বিষয়টি ছেড়ে দিতে চাইছে দলের হাইকমান্ডের হাতে।

    ১৬ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে আসবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় বেরিয়েছেন তিনি। সেই সূত্রেই তিনি আসবেন যোগী রাজ্যে। রাহুলের কর্মসূচিতে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে ইন্ডি জোটের (INDI Alliance) দলগুলিকে। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল ২১টি আসনে। এই আসনগুলিতেও দরাদরি করবেন অখিলেশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share