Tag: Madhyom

Madhyom

  • Sri Lanka Cricket: শ্রীলঙ্কা ক্রিকেটকে নির্বাসিত করল আইসিসি! কেন এই পদক্ষেপ?

    Sri Lanka Cricket: শ্রীলঙ্কা ক্রিকেটকে নির্বাসিত করল আইসিসি! কেন এই পদক্ষেপ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (ICC World Cup 2023) ৯ ম্যাচে দুটি জয়। ভারতের বিরুদ্ধে মাত্র ৫৫ রানেই অলআউট। চলতি বিশ্বকাপ থেকে লজ্জার বিদায় নিয়ে শুক্রবার দেশ ফিরেছে শ্রীলঙ্কা (Sri Lanka Cricket)। এদিনই তাদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এ কথা। সদস্য হিসেবে নিয়ম মানতে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। এমনটাই জানিয়েছে আইসিসি। বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্বাসনের পরিস্থিতি কী হবে, তা কিছুদিনের মধ্যেই জানানো হবে।’

    কেন এই সিদ্ধান্ত

    আইসিসি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্য হিসাবে শ্রীলঙ্কা ক্রিকেট (Sri Lanka Cricket) বোর্ডের স্বাধীন সংস্থা হিসাবে কাজ করার কথা। কোনও সরকারি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সেই নিয়ম মানা হয়নি। আগামী ২১ নভেম্বর আবার আইসিসি-র বৈঠক রয়েছে। সে দিন আবার বিষয়টি খতিয়ে দেখা হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, গত সোমবার শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রনসিঙ্ঘে শ্রীলঙ্কা বোর্ড ভেঙে বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক অর্জুন রণততুঙ্গাকে অন্তর্বর্তী দায়িত্ব দেন। রণতুঙ্গার নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটিও গড়া হয়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদর দফতরে পুলিশি নিরাপত্তারও ব্যবস্থা হয়। 

    কী হবে ভবিষ্যত

    এর আগে আইসিসি কোনও পূর্ণ সদস্য দেশকে নির্বাসিত করেছিল ২০২১ সালে। সরকারি হস্তক্ষেপের জেরেই জিম্বাবোয়েকে নির্বাসিত করেছিল আইসিসি। আগামী ২১ নভেম্বর আইসিসি বোর্ড মিটিং। তার ওপরেই নির্ভর করবে শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যৎ। ২০২৪ সালের শুরুতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2023)। নির্বাসন না তোলা হলে এই টুর্নামেন্ট কোনও ভাবেই আয়োজন করতে পারবে না শ্রীলঙ্কা (Sri Lanka Cricket)। শুধু তাই নয়, কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না শ্রীলঙ্কা ক্রিকেট দল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: শেষ চারে উঠতে পাকিস্তানের ভরসা টাইম্ড আউট! এ কী বললেন আক্রাম?

    ICC World Cup 2023: শেষ চারে উঠতে পাকিস্তানের ভরসা টাইম্ড আউট! এ কী বললেন আক্রাম?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেন দেখতে চেয়েছিল ভারত বনাম পাকিস্তানের সেমিফাইনাল। তা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বাবরদের থেকে রানরেটের বিচারে বহুগুণে এগিয়ে নিউজিল্যান্ড। এরই মধ্যে বাবরদের শেষ চারে ওঠার আশ্চর্য পথ বাতলে দিলেন কিংবদন্তি পাক পেসার ওয়াসিম আক্রাম। আজ ইডেনে বাবরদের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম্যাচে অবিশ্বাস্য কিছু না হলে মুম্বইয়ে চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

    আক্রামের পরামর্শ

    কিংবদন্তি পাক ক্রিকেটার আক্রমের মতে পাকিস্তানের সেমিফাইনালে উঠতে হলে লাগবে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানের দুষ্টু বুদ্ধি। আক্রম বলেন, ‘পাকিস্তানের আগে ব্যাটিং করা উচিত। একটা বড়সড় স্কোর খাড়া করা উচিত। আর তারপর? ইংল্যান্ড টিমকে ওদের ড্রেসিংরুমে তালাবন্ধ করে রাখুক। ক্রিকেটের নিয়মে টাইমড আউট হয়ে যাবে ওরা।’ আক্রমের এমন যুক্তি শুনে ক্রিকেট মহল অবাক। সত্যি বলতে কী, এমন আজব পথ ছাড়া পাকিস্তানের পক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা কার্যত অসম্ভব। আক্রমের এই প্রস্তাব শুনে মিসবা উল হক বলেন, “তার থেকে টস জিতলে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়ে দিক। আর ওরা ব্যাট করতে নামার আগেই সাজঘরে আটকে দিক। তাহলেই ঝামেলা শেষ।”

    আরও পড়ুন: রাচিনের মুখে জয় শ্রী রাম! নাতির জন্য প্রার্থনা ঠাকুমার

    কী বলছে অঙ্ক

    ইডেনে শনিবার সবার আগে বাবর আজমকে টসে জিতে ব্যাটিং নিতে হবে। পরে ব্যাট করলে পাকিস্তানের কাছে অঙ্ক আরও কঠিন হয়ে যাবে। আগে ব্যাট করলেও কাজ সহজ নয়। পাকিস্তান আগে ব্যাট করলে অন্তত ২৮৭ রানে জিততে হবে তাদের। অর্থাৎ পাকিস্তান যদি আগে ব্যাট করে ৩০০ রান তোলে, তা হলে ইংল্যান্ডকে আটকে রাখতে হবে ১৩ রানে। একই ভাবে ৩৫০ তুললে ইংল্যান্ডকে বেঁধে রাখতে হবে ৬৩ রানে। পাকিস্তান যদি ৪০০, ৪৫০ বা ৫০০ রান তোলে, তা হলে ইংল্যান্ডকে আটকে রাখতে হবে যথাক্রমে ১১২, ১৬২ এবং ২১১ রানে। কোনও ভাবেই ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানের রানের ব্যবধান ২৮৭-র কম হওয়া চলবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Kharagpur: দাউ দাউ করে জ্বলছে আগুন! খড়্গপুরে চলন্ত বাসের জানলা ভেঙে ঝাঁপ যাত্রীদের

    Kharagpur: দাউ দাউ করে জ্বলছে আগুন! খড়্গপুরে চলন্ত বাসের জানলা ভেঙে ঝাঁপ যাত্রীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় সড়ক দিয়ে সোঁ সোঁ করে একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে। বাস ভর্তি যাত্রী। রাত হয়ে যাওয়ায় বাসের ভিতরে থাকা লাইট নেভানো ছিল। অনেক যাত্রী বাসের মধ্যে ঘুমোতে শুরু করেছিলেন। অন্ধকার বাসের মধ্যে আগুনের ঝলকানি দেখে যাত্রীরা বিশ্বাস করতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে বাসের ইঞ্জিন দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। শুক্রবার রাত নটা নাগাদ ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকলেন কলকাতা-ওড়িশাগামী একটি বাসের যাত্রীরা। আর ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের (Kharagpur)  কাছে মাদপুর।

    ঠিক কী ঘটেছিল? (Kharagpur)  

    স্থানীয় ও দমকল সূত্রে খবর, শুক্রবার বিকেল ৫টা নাগাদ কলকাতার বাবুঘাট থেকে রওনা দেয় বাসটি। গন্তব্য ওড়িশার পারাদ্বীপ। কিন্তু রাত ৯টা নাগাদ বাসটি যখন খড়্গপুর (Kharagpur) গ্রামীণ থানার মাদপুর এলাকা দিয়ে যাচ্ছিল, তখনই ইঞ্জিনে আগুন লেগে যায়। বাসে অনেক যাত্রী ছিলেন। প্রচুর পণ্যও ছিল। অন্যদিকে, ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার পর বাসের চালক চলন্ত বাস থেকে লাফ দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। আর বাসের দরজা বন্ধ ছিল। কোনও রকমে দরজা খুলে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন যাত্রীরা। বেশ কয়েকজন যাত্রী জখম হন।

    জখম যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের কী বক্তব্য?

    প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, চলন্ত বাসের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আর ভিতরে থাকা যাত্রীরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। বাস চলছিল বলে আমরা উদ্ধার করতে পারিনি। চোখের সামনে দেখি, কয়েক জন যাত্রী ওই বাসের জানলার কাচ ভেঙে লাফ দেন নীচে। কয়েক জন দরজা দিয়ে লাফ দেন। জখম এক যাত্রী বক্তব্য, গাড়ির চালক এবং কন্ডাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে, আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। অনেকে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন। আমি কোনওরকমে দরজা খুলে লাফ মেরে রক্ষা পায়।

    জেলা প্রশাসনের আধিকারিক কী বললেন?  

    জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, বাস যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  দমকল আগুন নিভিয়ে দিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা আমাদের কাছে পরিষ্কার নয়। বাস কর্মীদের খোঁজে তল্লাশি চলছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • US 2+2 Ministerial Dialogue: দিল্লিতে সম্পন্ন ভারত-মার্কিন ‘টু প্লাস টু’ বৈঠক, কী কী সিদ্ধান্ত হল?

    US 2+2 Ministerial Dialogue: দিল্লিতে সম্পন্ন ভারত-মার্কিন ‘টু প্লাস টু’ বৈঠক, কী কী সিদ্ধান্ত হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার দিল্লিতে সম্পন্ন হল ভারত-মার্কিন দ্বিপাক্ষিক (US 2+2 Ministerial Dialogue) বৈঠক। এখানে হাজির ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। সূত্রের খবর বৈঠকে দুই দেশের বিভিন্ন চুক্তি নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনই উঠে এসেছে ইন্দো-প্যাসিফিক অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের বর্তমান পরিস্থিতি। জানা গিয়েছে, দ্বিপাক্ষিক এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুই দেশ যৌথভাবে ‘কমব্যাট ভেহিকেল’ বা সাঁজোয়া গাড়ি তৈরি করবে। প্রসঙ্গত, প্রতিবছরই এমন বৈঠক অনুষ্ঠিত হয় দুই দেশের মধ্যে।

    প্রতিরক্ষামন্ত্রী ও বিদেশমন্ত্রীর ট্যুইট

    বৈঠকের (US 2+2 Ministerial Dialogue) পরেই ট্যুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি লেখেন, ‘‘দুই দেশের মধ্যে আলোচনা সদর্থক হয়েছে।’’ 

    ট্যুইট এসেছে বিদেশমন্ত্রী এর জয়শঙ্করের তরফ থেকেও। তিনি জানিয়েছেন দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন চুক্তি, মহাকাশ অভিযান, প্রযুক্তি এ সমস্ত বিষয়ে।

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের আগ্রাসন রুখতে এককাট্টা ভারত-আমেরিকা

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে ভারত এবং আমেরিকা দুই দেশই চীনের আগ্রাসন এবং দাদাগিরি রুখতে প্রয়াস চালাচ্ছে। অন্যদিকে, পশ্চিম এশিয়ার যা কিনা মধ্যপ্রাচ্য নামে পরিচিত, সেখানে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট জটিল আকার ধারণ করেছে। সে নিয়েও দুই দেশের আলোচনা হয়েছে। হামাস-ইজরায়েলের যুদ্ধ তো চলছেই। এর পাশাপাশি যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান এবং লেবাননও। দুদিন আগেই সিরিয়ায় অবস্থিত ইরানের জঙ্গিগোষ্ঠী নিয়ন্ত্রিত অস্ত্রঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। অভিযোগ, এই অস্ত্র হামাসের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল ইরানের জঙ্গি গোষ্ঠীর। আবার লেবাননের জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাও ইজরায়েলে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ক্রমসই উত্তপ্ত হয়ে উঠছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপ শেষের আগেই বড় সিদ্ধান্ত! বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন ডোনাল্ড

    ICC World Cup 2023: বিশ্বকাপ শেষের আগেই বড় সিদ্ধান্ত! বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন ডোনাল্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অ্যালান ডোনাল্ড। সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাংশ ডোনাল্ডের উপর ক্ষুব্ধ ছিলেন। কারণ তাঁর পরামর্শেই বাংলাদেশ এবার পাঁচজন পেসার নিয়ে বিশ্বকাপ খেলতে নেমেছিল। বোলারদের ব্যর্থতার পর অ্য়ালান ডোনাল্ডের সঙ্গে চুক্তি বাড়াতে অনাগ্রহী হন বাংলাদেশ কর্তারা। ডোনাল্ডও চাননি বাংলাদেশের সঙ্গে থাকতে। শাকিবের সঙ্গে তাঁর মত পার্থক্য প্রকাশ্যে এসেছে। বিশ্বকাপ শেষ হলেই তিনি চুক্তি ছাড়তেন। 

    কেন ছাড়লেন পদ

    শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলার সময় অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইম্‌ড আউট করেছিলেন শাকিব। যা মেনে নিতে পারেননি ডোনাল্ড। তাঁর মনে হয়েছিল মাঠে নেমে শাকিবকে আটকাবেন। শাকিবের সমালোচনা করার ফলে বোর্ড শোকজ করে ডোনাল্ডকে। এরপরই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার। গুঞ্জন, বিশ্বকাপ শেষে টাইগারদের কোচিং প্যানেল ছেড়ে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড। এজন্য লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) থেকে ইতোমধ্যে চাকরির প্রস্তাব পেয়েছেন সাদা বিদ্যুৎ খ্যাত কিংবদন্তি পেস বোলার।

    ডোনাল্ড বলেন, “আমি মৌখিক ভাবেই চুক্তি করেছিলাম বাংলাদেশ বোর্ডের সঙ্গে। কোথাও সই না করেই চলে এসেছিলাম বিশ্বকাপের জন্য। তৈরি ছিলাম বিশ্বকাপের পর ঢাকায় গিয়ে চুক্তি করার জন্য। ভেবেছিলাম বাংলাদেশের পেসারদের সঙ্গে কাজ করব। কিন্তু বিশ্বকাপের মাঝে কাজ করতে করতে নিজের সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা করার সময় পেয়েছিলাম। তাতে মনে হল এক বছর অনেকটা বড় সময়। খুব কঠিন এত দিন ধরে কাজ করা। আমি পরিবারকে সময় দিতে চাই। আমার দু’বছরের নাতি আছে। তার কথা মনে পড়ছে। টানা ৮২ দিন আমি পরিবারের সঙ্গে নেই। এ বার ফিরতে চাই।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: জনপ্রিয়তা হারাচ্ছে এক দিনের ক্রিকেট! চ্যাম্পিয়ন্স ট্রফি ২০ ওভারে করার চাপ

    ICC World Cup 2023: জনপ্রিয়তা হারাচ্ছে এক দিনের ক্রিকেট! চ্যাম্পিয়ন্স ট্রফি ২০ ওভারে করার চাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টি-টোয়েন্টি ক্রিকেট চাইছে সম্প্রচারকারী সংস্থা। টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েই আগ্রহ তুঙ্গে। তাই সেই ধরনের ক্রিকেটই বেশি আয়োজন হোক চাইছে সংস্থাগুলি। তিন বা সাড়ে তিন ঘন্টার ধুন্ধুমার প্যাকেজে যে বিনোদন মানুষ পান, তা ৫০ ওভারের ফর্ম্যাটে পাওয়া যাচ্ছে না। ফলে মাঠমুখো হচ্ছেন না জনতা। আগ্রহ কমছে বিনিয়োগকারীদেরও। মুনাফা হারাচ্ছে সম্প্রচারকারী সংস্থা। বিশ্বকাপে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে সম্প্রচারকারী সংস্থা এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। তারা সরাসরি আইসিসি’র কাছে তদ্বির করেছে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্ম্যাট বদলে টি-২০ করা হয়। 

    কেন টি-টোয়েন্টি

    আগামী বছরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা হবে আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। জুন মাসের সেই প্রতিযোগিতায় খেলা যে সময় হবে, তা ভারতীয় দর্শক টানার পক্ষে সুখকর নয়। কারণ আমেরিকা এবং ভারতের সময়ের ব্যবধান অনেকটাই। তাই ওখানে সকালে খেলা হলেও ভারতে সেই ম্যাচ শেষ হতে অনেক রাত হয়ে যাবে। ক্ষতি হবে সম্প্রচারকারী সংস্থার। তাই তারা চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফি হোক টি-টোয়েন্টি ক্রিকেটে। যে প্রতিযোগিতা হওয়ার কথা পাকিস্তানে। তাহলে তাতে লাভ হবে বিনিয়োগকারীদের।

    কী হবে ভবিষ্যত

    সম্প্রচারকারী সংস্থা চাইলেও এই পরিবর্তন করা একটু কঠিন। কারণ এক দিনের বিশ্বকাপ হচ্ছে ৫০ ওভারে। সেখান থেকে যোগ্যতা অর্জন করে দলগুলিকে টি-টোয়েন্টি খেলতে বললে সমস্যা তৈরি হতে পারে। সুযোগ না পাওয়া দলগুলি প্রতিবাদ করতে পারে।

    আরও পড়ুন: রাচিনের মুখে জয় শ্রী রাম! নাতির জন্য প্রার্থনা ঠাকুমার

    চলতি বিশ্বকাপই (ICC World Cup 2023) পঞ্চাশ ওভারের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ভারতের ম্যাচগুলিতে গ্যালারি সম্পূর্ণ ভর্তি থাকলেও বিশ্বকাপে বাকি দলগুলির খেলায় দর্শকাসন অর্ধেকও ভর্তি হয়নি। কাজের দিনে ১০০ ওভারের ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে যাওয়া থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়েছে বলেই ধারণা সকলের। রোহিত-বিরাটদের নিয়ে উন্মাদনা থাকলেও অনেক সময় দেখা গিয়েছে ম্যাচের শুরুর দিকে আসন ফাঁকা রয়েছে। ৫০ ওভার বসে খেলা দেখার সময় এখন আর মানুষের হাতে নেই বলেই মনে করছে অনেকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: পক্ষাঘাতের ‘বুলি’ আওড়াচ্ছেন জ্যোতিপ্রিয়, কপালের লিখন পড়তে পেরেছেন মন্ত্রীমশাই?

    Jyotipriya Mallick: পক্ষাঘাতের ‘বুলি’ আওড়াচ্ছেন জ্যোতিপ্রিয়, কপালের লিখন পড়তে পেরেছেন মন্ত্রীমশাই?

    মাধ্যম নিউজ ডেস্ক: পয়সা দিয়ে যেখানে স্বাস্থ্য পরিষেবা কিনতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick), সেই বেসরকারি হাসপাতাল বলছে মন্ত্রী সুস্থই। যদিও মন্ত্রীর দাবি, অবনতি হয়েছে তাঁর স্বাস্থ্যের। বাঁ হাত এবং বাঁ পায়ে ব্যথা বেড়েছে। পক্ষাঘাতের মতো হয়ে যেতে পারে। বৃহস্পতিবার ইডি হেফাজত থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তৃণমূলের এই নেতাকে নিয়ে যাওয়া হয়েছিল কমান্ড হাসপাতালে। যাওয়ার পথে তাঁর এহেন মন্তব্যে রহস্যের গন্ধ পাচ্ছেন বিরোধীরা!

    মমতার হুমকি!

    রেশন বণ্টন কেলেঙ্কারিতে পক্ষকালের কিছু বেশি আগে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। সতীর্থ গ্রেফতার হতেই মাথায় আকাশ ভেঙে পড়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে তিনি বলেছিলেন, “বালুর (জ্যোতিপ্রিয়কে এই নামেই ডাকেন মমতা) মৃত্যু হলে দায়ী থাকবে ইডি।” এর পর কেটে গিয়েছে এতগুলো দিন। মন্ত্রিমশাইকে যখন আদালতে পেশ করা হয়, তখন ১০ দিনের ইডি হেফাজতের রায় শুনে এজলাসেই জ্ঞান হারান জ্যোতিপ্রিয়। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। নানা পরীক্ষা-নিরীক্ষার পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেন, মন্ত্রী সুস্থই রয়েছেন।

    পরীক্ষায় ধরা পড়েনি রোগ

    হাসপাতালের কথা যে নিছক হেলাফেলার নয়, তার প্রমাণ মন্ত্রী (Jyotipriya Mallick) নিজেই। গ্রেফতার হওয়ার পর ১৫ দিনেরও বেশি কেটে গেলেও, তাঁর শরীরে কোনও রোগের উপসর্গ দেখা দেয়নি। শারীরিক পরীক্ষায়ও ধরা পড়েনি বড় ধরনের কোনও ত্রুটি। প্রশ্ন হল, তাহলে মন্ত্রিমশাই কেন পক্ষাঘাতের বুলি আওড়ালেন? সেটা কি তাহলে তাঁর আইনজীবীর শেখানো বুলি? রাজনৈতিক মহলের একটা বড় অংশের মতে, কেলেঙ্কারির যে ফাঁদে পড়েছেন মন্ত্রী, সেখান থেকে সহজে নিষ্কৃতি মিলবে না। তাঁকে দীর্ঘদিন থাকতে হবে কারান্তরালে। এটা ভালই বুঝেছেন মন্ত্রী। সেই কারণেই শারীরিক সমস্যার বুলি আওড়াচ্ছেন মন্ত্রী। গ্রেফতার হওয়ার পর যে বুলি আওড়েছিলেন তাঁরই দলীয় সহকর্মী অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, সেই স্বরই শোনা গেল জ্যোতিপ্রিয়র গলায়ও। গ্রেফতার হওয়ার পরে পরে উত্তর ২৪ পরগনার এই তৃণমূল নেতা বলতেন, “শীঘ্রই ফিরে আসব, আমি মুক্ত।” সেই জ্যোতিপ্রিয়ই এবার খাড়া করতে চাইলেন পক্ষাঘাতের তত্ত্ব।

    তবে কি কপালের লিখন পড়তে পেরেছেন মন্ত্রীমশাই (Jyotipriya Mallick)!

    আরও পড়ুুন: “রাঘব বোয়ালদের ছুঁয়ে দেখা হল না কেন?”, সিবিআইকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     

     

  • Supreme Court: “রাঘব বোয়ালদের ছুঁয়ে দেখা হল না কেন?”, সিবিআইকে প্রশ্ন সুপ্রিম কোর্টের  

    Supreme Court: “রাঘব বোয়ালদের ছুঁয়ে দেখা হল না কেন?”, সিবিআইকে প্রশ্ন সুপ্রিম কোর্টের  

    মাধ্যম নিউজ ডেস্ক: “কেন এখনও রাঘব বোয়ালদের ছুঁয়ে দেখা হল না? যাঁদের জন্য টাকা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করা হল না কেন?” শুক্রবার সিবিআইকে এই প্রশ্নই করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নিয়োগ কেলেঙ্কারিতে এদিন জামিন পেয়েছেন চাকরি বিক্রির অন্যতম দালাল প্রসন্ন রায়। সেই প্রসঙ্গেই সিবিআইকে প্রশ্ন করে শীর্ষ আদালত।

    তদন্তের অনুমতি দেয়নি রাজ্য!

    নিয়োগ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য, নাইসারের ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস। এবার ছাড়া পেলেন প্রসন্ন। আদালতের প্রশ্নের মুখে পড়ে সিবিআই জানিয়েছে, কয়েকজন রাজ্য সরকারি কর্মীকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে তদন্তের অনুমতি এখনও মেলেনি রাজ্য সরকারের তরফে। ২০২২ সালের অগাস্টে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন। পরে তাঁকে হেফাজতে নেয় সিবিআই।

    রং মিস্ত্রি কয়েক কোটি টাকার মালিক!

    এক সময় রংয়ের মিস্ত্রি হিসেবে কাজ করতেন প্রসন্ন। অথচ সিবিআই যখন তাঁকে গ্রেফতার করে, তখন তিনি কয়েক কোটি টাকার মালিক। পরে জানা যায়, প্রসন্ন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়। এদিন প্রসন্নর হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি। এই সওয়াল চলাকালীনই আদালতের প্রশ্নের মুখে পড়ে সিবিআই। অবশ্য এই প্রথম (Supreme Court) নয়, কলকাতা হাইকোর্টেও একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার এজলাসেও কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাকে প্রশ্ন করা হয়েছিল, নিয়োগ কেলেঙ্কারির চাঁইদের এখনও কেন গ্রেফতার করা হয়নি। এদিন সুপ্রিম কোর্টেও সেই একই প্রশ্নের সম্মুখীন হতে হল সিবিআইকে।

    আরও পড়ুুন: রাচিনের মুখে জয় শ্রী রাম! নাতির জন্য প্রার্থনা ঠাকুমার

    জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা ও লাগোয়া এলাকায় চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলে পার্থর কাছে পাঠাতেন প্রসন্ন। এই কারণে বিধাননগরে একটি পরিবহণ সংস্থার দফতর খুলেছিলেন তিনি। অভিযোগ, সেই দফতর থেকেই চলত জালিয়াতির কারবার। যাঁদের চাকরি বিক্রি করা হত, প্রসন্নর পাঠানো তালিকা দেখে সেই অযোগ্যদেরই চাকরি দেওয়ার ব্যবস্থা করতেন পার্থ। সিবিআইয়ের দাবি, ২০১৪ সাল থেকে ধৃত শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে যোগাযোগ ছিল প্রসন্ন রায়ের। প্রসন্নর সল্টলেকের অফিসে অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি হত। ওই অফিসেই অযোগ্য প্রার্থীদের সঙ্গে বৈঠকও হত (Supreme Court)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Rachin Ravindra: রাচিনের মুখে জয় শ্রী রাম! নাতির জন্য প্রার্থনা ঠাকুমার

    Rachin Ravindra: রাচিনের মুখে জয় শ্রী রাম! নাতির জন্য প্রার্থনা ঠাকুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: নাতির সাফল্যে যাতে কোনও নজর না লাগে তার ব্যবস্থা করলেন ঠাকুমা। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভারতের বংশোদ্ভূত নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্র। তিনি লিখেছেন ‘জয় শ্রী রাম’। বলেছেন, ‘এমন অসাধারণ পরিবার পেয়ে আমি ধন্য। দাদু-দিদিমা হলেন ঈশ্বরের দুত, যাদের স্মৃতি ও আশীর্বাদ চিরকাল আমাদের সঙ্গে থাকবে।’

    বেঙ্গালুরুতে পৈতৃক বাড়ি রাচিনের

    চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন রাচিন রবীন্দ্র। এখনও পর্যন্ত ৫৬৫ রান করে তিনিই ব্যাটারদের তালিকায় শীর্ষে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জন্ম নেন রাচিন। তাঁর ভারতীয় বাব-মা কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের নাম মিলিয়ে ছেলের নাম রাখেন। আসলে রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি একজন ক্রিকেট অনুরাগী এবং নিউজিল্যান্ডে যাওয়ার আগে বেঙ্গালুরুতে ক্লাব-স্তরের খেলোয়াড়ও ছিলেন। তাই ছেলেকেও ক্রিকেটার বানিয়েছেন তিনি।

    বেঙ্গালুরুতে তাঁর বাবার জন্ম। এই শহরেই থাকেন রাচিনের আত্মীয়রা। স্বাভাবিক ভাবেই বেঙ্গালুরুতে খেলতে নামলেই, কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন নিউজিল্যান্ড ক্রিকেটার। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ের পরও রাচিন জানিয়েছেন, তিনি আরও বেশি এই শহরে খেলতে চান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ের পর ‌পৈতৃক ভিটেতে গিয়েছিলেন রাচিন। দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গে। 

    কী বললেন রাচিন

    তিনি বলেন, “বেঙ্গালুরুতে খেলতে পেরে ভাল লাগছে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। লোকে আমার নাম ধরে চিৎকার করছে। এটা ভুলতে পারব না। ছোটবেলায় এটাই তো স্বপ্ন দেখতাম। খুব ভাল লাগছে। এক বছর আগে জানতাম না বিশ্বকাপ খেলার সুযোগ পাব। ছোটবেলায় ভারতে এসে আমি ক্লাব ক্রিকেটও খেলেছি। সেটা আমাকে খুবই সাহায্য করেছে। এখানে ব্যাট করতে ভাল লাগে। ইতিবাচক ক্রিকেট খেলার পুরস্কার পাচ্ছি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     

  • Sujay Krishna Bhadra: কণ্ঠস্বরের নমুনা মেলেনি ‘কালীঘাটের কাকু’র, আদালতে যাচ্ছে ইডি!

    Sujay Krishna Bhadra: কণ্ঠস্বরের নমুনা মেলেনি ‘কালীঘাটের কাকু’র, আদালতে যাচ্ছে ইডি!

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর কণ্ঠস্বরের নমুনা পেলে জাল গুটিয়ে আনা যেত তদন্তের। যদিও একাধিকবার চেয়েও মেলেনি তাঁর (Sujay Krishna Bhadra) কণ্ঠস্বরের নমুনা। এসএসকেএমে চিকিৎসা চলছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, তিনি কণ্ঠস্বরের নমুনা দিতে পারবেন কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড। তাই সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা পেতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে ইডি।

    নমুনা সংগ্রহ করার অনুমতি দিয়েছিল আদালত

    সুজয়ের কণ্ঠস্বরের নমুনা কবে নাগাদ মিলবে, তাও জানতে চেয়েছিলেন ইডির কর্তারা। তবে এখনও তার কোনও সদুত্তর মেলেনি। সুজয়ের কণ্ঠস্বরের নমুনা পেতে কেন এত দেরি হচ্ছে, তাও জানতে চাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন সুজয়। একটি অডিওর কণ্ঠস্বর তাঁর গলার স্বরের মতো লাগছে ইডির তদন্তকারীদের। সেখানে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলতে বলছেন তিনি। ইডি আদালতে এ কথা জানানোর পর সুজয়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি দিয়েছিল আদালত। বিচারক জানিয়েছিলেন, প্রয়োজনে হাসপাতাল থেকেই নমুনা সংগ্রহ করতে পারবেন তদন্তকারীরা। তবে তা করতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়েই।

    কী দাবি করল ইডি?

    এর পর থেকেই (Sujay Krishna Bhadra) ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টা করছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার দাবি, তারা যখন হাসপাতালে গিয়েছিল, তখন হাসপাতালের তরফে বলা হয়েছিল, তিনি (সুজয়) মানসিকভাবে সুস্থ নন। জানা গিয়েছে, দিন তিনেক আগে ফের একবার ইডির আধিকারিকরা এসএসকেএম হাসপাতালকে সুজয়ের কণ্ঠস্বরের নমুনার জন্য চিঠি লেখেন। চিঠিতে দ্রুত একটা তারিখও দিতে বলা হয়। সূত্রের খবর, ইডির সেই চিঠির জবাব দিয়েছেন এসএসকেএম কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিকেল বোর্ড পরীক্ষা করে ঠিক করবে, কোন দিন সুজয়ের গলার স্বরের নমুনা নেওয়া সম্ভব হবে। হাসপাতাল সূত্রে খবর, সুজয়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার ক্ষেত্রে তাঁর শারীরিক অবস্থাকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে ইডিকে জানিয়ে দেওয়া হয়েছে। যার প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এটা হাসপাতাল কর্তৃপক্ষের এড়িয়ে যাওয়ার প্রবণতা। সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা না (Sujay Krishna Bhadra) করলে আদালতের দ্বারস্থ হতে পারে ইডি।

    আরও পড়ুুন: “জালিয়াত সাংসদ জেলে যান”, নাম না করে মহুয়াকে নিশানা শুভেন্দুর

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share