Tag: Madhyom

Madhyom

  • Howrah Metro: স্টেশন তৈরির কাজ শেষ পর্যায়ে, গঙ্গার নিচে যাত্রী নিয়ে কবে ছুটবে মেট্রো?

    Howrah Metro: স্টেশন তৈরির কাজ শেষ পর্যায়ে, গঙ্গার নিচে যাত্রী নিয়ে কবে ছুটবে মেট্রো?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী কয়েক মাসের মধ্যে গঙ্গার নিচে দিয়ে চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো। হাওড়া ময়দান থেকে হাওড়া মেট্রো স্টেশন (Howrah Metro) হয়ে গঙ্গার নিচে দিয়ে মেট্রো পৌঁছে যাবে কলকাতায়। বেশ কয়েকবার গঙ্গার নিচে দিয়ে ট্রায়াল রানের কাজও ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন গঙ্গার দুই পাড়ে মাটির তলায় মেট্রো স্টেশনের শেষ পর্যায়ের কাজ চলছে। একই সঙ্গে মেট্রো স্টেশনের উপরেও যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য নানা পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে জোরকদমে। কাজ প্রায় শেষের পথে। আগামী ৪-৫ মাসের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করে মেট্রো পরিষেবা শুরু করতে তৎপর মেট্রো কর্তৃপক্ষ।

    হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কত স্টেশন রয়েছে?

    কলকাতা মেট্রোর এই রুট হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড বা ধর্মতলা পর্যন্ত প্রায় ৪.৮ কিলোমিটার দীর্ঘ। যেখানে থাকছে মোট ৪টি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন (Howrah Metro), মহাকরণ ও এসপ্ল্যানেড বা ধর্মতলা। প্রতি ১২ মিনিট অন্তর চলবে মেট্রো। আপাতত রোজ সারাদিন ট্রায়াল রান হচ্ছে, যা ইতিমধ্যেই শেষের পথে।

    হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro) মাটি থেকে কতটা নিচে?

    রেল সূত্রে জানা গেছে, হাওড়া মেট্রো স্টেশনের গেট তৈরি হচ্ছে হাওড়া রেল স্টেশনের ধাঁচে। লাল টেরাকোটা দিয়ে মুড়ে ফেলা হচ্ছে গেটের একাংশ। এটি দেশের দ্বিতীয় গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে। যা গভীরতম মেট্রো স্টেশন পুণে মেট্রোর সিভিল কোর্ট স্টেশনের পর। সবথেকে বেশি হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro) ৩২টি এএফসি ও পিসি গেট বসানো হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির এই গেট দিয়ে প্রতি মিনিটে ৪৫ জন যাত্রী ঢুকতে ও বের হতে পারবেন। যাত্রীরা কোন দিক থেকে কোন দিকে যাবেন তার জন্যে ২০টি জায়গায় দিক নির্দেশিকা বোর্ড থাকবে। ঢোকা বের হওয়া নিশ্চিত করতে বিভিন্ন তল মিলিয়ে ২৭টি এসক্যালেটর ও ৭টি লিফট থাকছে। মাটি থেকে ৩৫ মিটার নিচে এই মেট্রো স্টেশন তৈরি হচ্ছে। 

    স্টেশনের ভিতরে তৈরি হচ্ছে সব রকম আধুনিক যাত্রী পরিষেবার জন্যে পরিকাঠামো। অন্য স্টেশনের মতো আত্মহত্যা বা দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই বসে গেছে  স্লাইডিং ডোর, লিফট ও এসক্যালেটর। তবে, টিকিট চেকিং মেশিন হাওড়া ময়দানে বসে গেলেও হাওড়া স্টেশনে তার তোড়জোড় চলছে। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্ম শুরু হচ্ছে যে জায়গা থেকে তারপর ছিল ১৬ নম্বর রেল লাইন। এই  রেললাইনটি হাওড়া স্টেশনের সব থেকে পুরানো রেল লাইন বলে মনে করেন ঐতিহাসিকরা। পরবর্তীকালে আধুনিক হাওড়া  স্টেশন তৈরি হলে ১৬ নম্বর  রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখানে গড়ে ওঠে গুডস ট্রেনের জন্য মালপত্র আদান-প্রদানের অফিস। ১৬ নম্বর রেললাইন ছাড়াও ১৭ নম্বর রেললাইন পর্যন্ত অনেকটাই জায়গা আছে যেখানে রেলের পুরানো কয়েকটি অফিস ও গোডাউন ছিল। এই পুরনো অফিসগুলির বেশ কিছু ভেঙে সেখানে তৈরি হচ্ছে মেট্রো স্টেশনে কাজ।

    ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১৭ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার আগে যে পুরানো রাস্তা ছিল সেই রাস্তার ফুট ওভারব্রিজ ভেঙে ফেলা হয়েছে। মেট্রো চালু হলে এই দুটি প্ল্যাটফর্মের মধ্যে ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্স এ যাত্রীরা চলাচল করার জন্য তৈরি হচ্ছে একটি পাতাল পথ বা আন্ডারগ্রাউন্ড সাবওয়ে। তার উপরেই রয়েছে মেট্রোর স্টেশনের দুটি প্রবেশ ও প্রস্থান পথ। যারা ওল্ড কমপ্লেক্স থেকে মেট্রো ধরতে যাবেন তাদের জন্য ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মের সামনে এবং যারা নিউ কমপ্লেক্স থেকে মেট্রো ধরতে আসবেন। তাদের জন্য ১৭ নম্বর প্ল্যাটফর্মের দিকে দুটি মেট্রোর গেট পাশাপাশি তৈরি হয়েছে। মেট্রো স্টেশনের শেষ প্রান্তটি রয়েছে হাওড়া ময়দান এর দিকে বঙ্কিম ব্রিজের সামনে।

    কী বললেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক?

    মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, সম্পূর্ণভাবে আধুনিক যাত্রী পরিষেবা গড়ে তোলা হচ্ছে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন (Howrah Metro) সহ অন্যান্য মেট্রো স্টেশনগুলিতে। মেট্রো রেলের স্টেশনটি তৈরি হচ্ছে হাওড়া স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১৭ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার মাঝখানের অংশে। যেটি হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া লঞ্চঘাট থেকে ডিআরএম ভবনের পাশ দিয়ে সরাসরি মেট্রো স্টেশনে যাওয়া যাবে। মেট্রো রেলের পরিকাঠামো তৈরির কাজ শেষ পর্যায়ে। খুব দ্রুত মেট্রো চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Canada: নিজ্জরের সঙ্গে নিয়মিত বৈঠক হত কানাডার গোয়েন্দাদের! চাঞ্চল্যকর স্বীকারোক্তি নিহত জঙ্গির ছেলের

    Canada: নিজ্জরের সঙ্গে নিয়মিত বৈঠক হত কানাডার গোয়েন্দাদের! চাঞ্চল্যকর স্বীকারোক্তি নিহত জঙ্গির ছেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডা (Canada) শুধুমাত্র যে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে আশ্রয় দিয়েছিল এমনটাই নয়। সে দেশের গোয়েন্দারা নাকি নিয়মিত বৈঠকও করত এই খালিস্থানি জঙ্গির সঙ্গে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কানাডার সংবাদ মাধ্যমগুলির সৌজন্যে। অর্থাৎ এতদিন ধরে ভারত যা দাবি করছিল তা সত্য বলে প্রমাণিত হল। পাকিস্তানের মতো কানাডা যে জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, ভারতের এই দাবি এবার সিলমোহর পেল। নিজ্জরের নিরাপত্তার দায়িত্বভারও গ্রহণ করেছিল সে দেশের গোয়েন্দারা, একথা যে অন্য কেউ বলছে তা নয় নিহত খালিস্থানি জঙ্গি নিজ্জরের ছেলে এই স্বীকারোক্তি দিচ্ছেন।  ভারতের এই দাবি সত্য প্রমাণ হওয়ার পরে কানাডা (Canada) প্রশাসনের কাছে কি আর কোনও উত্তর রইল? এমনটাই প্রশ্ন ওয়াকিবহাল মহলের।

    কী বলছে নিজ্জরের ছেলে 

    প্রসঙ্গত, খালিস্থানপন্থী নিজ্জর চলতি বছরের ১৮ জুন শিখ গুরুদোয়ারার সামনে গুলিবিদ্ধ হন। নিজ্জরের ছেলে বলরাজ সিং নিজ্জর সে দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর বাবা সাপ্তাহিকভাবে বৈঠক করতেন কানাডার (Canada) গোয়েন্দাদের সঙ্গে। কখনও কখনও এই বৈঠক সপ্তাহে একবার হতো বা দুইবার হতো। শুধু তাই নয় বলরাজ সিং এও জানিয়েছেন যে কানাডার গোয়েন্দাদের সঙ্গে তাঁর বাবা শেষবারের মতো বৈঠকও  হয়েছে, মৃত্যুর দু’দিন আগে। বলরাজের কথায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই ঘন ঘন বৈঠক শুরু হয়। নিহত খালিস্তানি জঙ্গি নিজ্জরের  ছেলে আরও জানিয়েছেন, কানাডার (Canada) গোয়েন্দারা তাঁর বাবাকে বাড়িতে থাকতেই পরামর্শ দিয়েছিলেন।

    জনসমর্থন হারানো ট্রুডো খালিস্তানি জঙ্গিদের প্রশ্রয় কেন দিচ্ছে

    কানাডার (Canada) একাধিক সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, সে দেশে জনসমর্থ হারিয়েছেন ট্রুডো। যে কোনও সময়ই ভোট হলে তাঁরা পরাজয় নিশ্চিত বলেও জানাচ্ছেন সমীক্ষকরা। এহেন পরিস্থিতিতে ক্ষমতা ধরে রাখতেই কি শিখ উগ্রবাদীদের প্রশ্রয় দিচ্ছেন ট্রুডো? এমন প্রশ্নও শোনা যাচ্ছে বিশেষজ্ঞ মহলে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া? পুরস্কারমূল্য জানাল আইসিসি

    ODI World Cup 2023: বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া? পুরস্কারমূল্য জানাল আইসিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র দু সপ্তাহ বাকি। অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হতে চলেছে এক দিনের বিশ্বকাপ (ODI World Cup 2023)।  তার আগে এই বিশ্বকাপে পুরস্কার মূল্য (Prize money) ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি (ICC)। বিশ্বকাপজয়ী দল পাবে ৪ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৩৩ কোটি টাকারও বেশি। আর রানার্সআপ দল পাবে ২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৬ কোটি টাকারও বেশি।

    কোন দল পাবে কত টাকা

    সব মিলিয়ে ১ কোটি ডলার বা ৮২ কোটি টাকা মূল্যের পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বারের প্রতিযোগিতায় ১০টি দল খেলবে। প্রতিযোগিতায় খেলা প্রতিটি ম্যাচের জন্যেই থাকছে আর্থিক পুরস্কার। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লক্ষ ডলার বা আনুমানিক ৬ কোটি টাকা করে। এ ছাড়া, যে ছ’টি দল নকআউটে উঠতে পারবে না, তারা প্রত্যেকে ১ লক্ষ ডলার বা ৮২ লক্ষ টাকা করে পাবে। পাশাপাশি গ্রুপ পর্যায়ে প্রতিটি ম্যাচ জেতার জন্যে বিজয়ী দল ৪০ হাজার ডলার বা আনুমানিক ৩৩ লক্ষ টাকা করে পুরস্কারের ব্যবস্থা থাকবে।

    আরও পড়ুন: একদিনের ক্রিকেটে শীর্ষে ভারত, পিছনে পাকিস্তান! অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

    কোন কোন মাঠে খেলা

    একদিনের বিশ্বকাপ (ODI World Cup 2023) শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে এর এক বিশ্বযুদ্ধের প্রস্তুতি। আগামী বছর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে আমেরিকার তিনটি মাঠের কথা আগেই জানিয়েছিল আইসিসি। এবার ওয়েস্ট ইন্ডিজের কোন মাঠগুলিতে খেলা হবে সেটাও জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আগামী বছর ৪-৩০ জুন প্রতিযোগিতা হবে। আইসিসি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের যে সাতটি এলাকার মাঠ বেছেছে সেগুলি হল: অ্যান্টিগা ও বারবুডা, বার্বাডোজ়, ডোমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস এবং ত্রিনিদাদ ও টোবাগো। এ ছাড়াও আমেরিকার ডালাস, ফ্লোরিডা এবং নিউ ইয়র্কে খেলা হবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: ইসরোর ডাকে সাড়া দিচ্ছে না ঘুমন্ত বিক্রম ও প্রজ্ঞান, চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা

    Chandrayaan 3: ইসরোর ডাকে সাড়া দিচ্ছে না ঘুমন্ত বিক্রম ও প্রজ্ঞান, চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: গত অগাস্টের ২৩ তারিখে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিল ল্যান্ডার বিক্রম। তারপর চালিয়েছে একাধিক খোঁজ। বিক্রমের পেট থেকে গুটিগুটি পায়ে বের হয়েছিল প্রজ্ঞান (Chandrayaan 3)। চাঁদের দক্ষিণ মেরুতে সূর্য অস্ত গেলে ঘুমিয়ে পড়ে প্রজ্ঞান ও বিক্রম। এরপরে জানা গিয়েছিল, দক্ষিণ মেরুতে সূর্যোদয় হলে পুনরায় বিক্রম এবং প্রজ্ঞানের ঘুম ভাঙানোর চেষ্টা করা হবে। তবে শুক্রবার ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, চন্দ্রপৃষ্ঠের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা তাঁরা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত সফল হতে পারেননি।

    বিক্রম-প্রজ্ঞানের কাছ থেকে কোনও সিগন্যাল আসছে না

    ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, বিক্রম বা প্রজ্ঞানের কাছ থেকে কোনও সিগন্যাল আসছে না পৃথিবীতে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট নাগাদ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে ইসরো। তাতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা লিখেছ, ‘‘চন্দ্রযান-৩ (Chandrayaan 3) অভিযানের খবর: বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। এখনও পর্যন্ত তাদের কাছ থেকে কোনও সিগন্যাল এসে পৌঁছয়নি। তবে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা জারি থাকবে।’’

    সূর্যের আলো থেকেই শক্তি সংগ্রহ করত বিক্রম ও প্রজ্ঞান

    প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর স্লিপ মোডে পাঠানো হয়েছিল ল্যান্ডার এবং রোভারকে (Chandrayaan 3)।কারণ তখনই চন্দ্রপৃষ্ঠের সূর্য অস্ত যায়। সূর্যের আলো না থাকলে চন্দ্রপৃষ্ঠে কাজ করা বিক্রম বা রোভারের পক্ষে সম্ভব নয়। কারণ প্রয়োজনীয় শক্তি তারা সূর্য থেকেই সংগ্রহ করে। চাঁদে (Chandrayaan 3) সূর্যের আলো থাকতেই প্রয়োজনীয় গবেষণা এবং অনুসন্ধানের কাজ শেষ করে নেই ইসরো, কারণ চন্দ্রপৃষ্ঠে সূর্য অস্ত গেলে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায় আর এত বিপুল ঠান্ডায় যন্ত্রপাতি বিকল হয়ে যেতে পারে। তবে এখনও হাল ছাড়তে নারাজ ইসরো।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Railway: রেল দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক ১০ গুণ বাড়াল মোদি সরকার

    Indian Railway: রেল দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক ১০ গুণ বাড়াল মোদি সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে ভারতীয় রেলের পক্ষ থেকে এবার ক্ষতিপূরণের পরিমাণ অনেকটাই বেড়ে গেল। এ সংক্রান্ত ক্ষতিপূরণ বাড়ানোর প্রস্তাব রেল মন্ত্রকের (Indian Railway) কাছে পাঠিয়েছিল রেলবোর্ড। রেলমন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিপূরণের অঙ্ক প্রায় ১০ গুণ বাড়তে চলেছে। জখম, গুরুতর জখম এবং মৃত্যু সবকিছুতেই এবার থেকে বাড়তি ক্ষতিপূরণ দেবে রেল। প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা (Indian Railway) কেড়ে নিয়েছিল বহু মানুষের প্রাণ। এতদিন পর্যন্ত রেলওয়ে আইনের ১২৪ নম্বর ধারা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হত। তবে ১৮ সেপ্টেম্বর থেকে নতুন ক্ষতিপূরণে নিয়ম কার্যকর হয়েছে। রেল সূত্রে খবর, এর আগে ক্ষতিপূরণের পরিমাণ সংক্রান্ত পরিবর্তন করা হয়েছিল ২০১২ এবং ২০১৩ সালে।

    ক্ষতিপূরণের অঙ্ক

    নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী রেল দুর্ঘটনায় কারও মৃত্যু হলে সেই পরিবারকে দেওয়া হবে ৫ লাখ টাকা। আগে রেলের তরফ থেকে দেওয়া হতো ৫০ হাজার টাকা। শুধুমাত্র বড়সড়ো রেল দুর্ঘটনার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে এমন নয়, রেলের লেভেল (Indian Railway) ক্রসিংয়ের কারও মৃত্যু হলেও ক্ষতিপূরণের একই অঙ্ক বজায় থাকবে। অন্যদিকে গুরুতর জখমদের আগে রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হতো ২৫ হাজার টাকা। বর্তমানে দশ গুণ বাড়িয়ে করা হয়েছে আড়াই লাখ টাকা। আবার অল্প জখমদের ক্ষেত্রে পাওয়া যেত ৫ হাজার টাকা, এবার সেটাও ১০ গুণ বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা। এর পাশাপাশি যে কোনও অপ্রীতিকর ঘটনায় কারও মৃত্যু হলে ১৫,০০০ টাকা ক্ষতিপূরণ দিত রেল এবার থেকে সেই অঙ্কের পরিমাণ করা হয়েছে দেড় লাখ টাকা।

    কোন কোন ক্ষেত্রে নিয়ম কার্যকর হবে না

    এইসব নিয়মগুলোই কার্যকর থাকবে রেলে দুর্ঘটনার (Indian Railway) ক্ষেত্রে। তবে কোনও ব্যক্তি যদি আত্মহত্যার পথ বেছে নেন রেলওয়ে ট্রাকে তাহলে মিলবে না ক্ষতিপূরণ। আবার অবৈধভাবে লাইন পার হওয়ার সময় ওভারহেডের বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার কারণে মৃত্যু হলে ক্ষতিপূরণ দেবে না রেল। ট্রেনের মধ্যে স্বাভাবিক মৃত্যু হলেও সে ক্ষেত্রে রেল কোন ক্ষতিপূরণ দেয় না। এর পাশাপাশি জখমদের চিকিৎসার খরচেও এগিয়ে এসেছে রেল। জানা গিয়েছে আগে প্রতিদিনের চিকিৎসা খরচ চালানোর জন্য ৩০০ টাকা করে দেওয়া হত। এখন থেকে ৩০ দিন পর্যন্ত হাসপাতালের যাবতীয় চিকিৎসার খরচ বহন করবে রেল এবং প্রতিদিন ৩,০০০ টাকা করে পাওয়া যাবে। এই টাকার পরিমাণ প্রতি ১০ দিন অন্তর অ্যাকাউন্টে ঢুকবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IND vs AUS: একদিনের ক্রিকেটে শীর্ষে ভারত, পিছনে পাকিস্তান! অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

    IND vs AUS: একদিনের ক্রিকেটে শীর্ষে ভারত, পিছনে পাকিস্তান! অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: দুরন্ত ভারত। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েই আইসিসি একদিনের ক্রম তালিকায় দুই নম্বরে উঠেছিল টিম ইন্ডিয়া। সামনে ছিল পাকিস্তান। শুক্রবার, অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে শীর্ষে উঠে এল ভারত। টেস্ট, একদিন ও টি-টোয়েন্টি তিন ঘরানার ক্রিকেটেই এখন  শীর্ষস্থানে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ২–১ ব্যবধানে জিতলেও ভারত থাকবে এক নম্বরে। বাইশ গজে দেশের এই সাফল্যে আপ্লুত সমর্থক থকে অনুরাগীরা। নেট দুনিয়ায় রোহিতদের জয় জয়কার। অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

    ব্যাটে-বলে দাপট

    এদিন, টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৭৬ রান করে। বল হাতে ভারতের হয়ে ৫টি উইকেট নেন মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। জস ইংলিশ ৪৫ রান এবং স্টিভ স্মিথ ৪১ রান করেন। দলের আরেক তারকা ব্যাটার লাবুসানে করেন ৩৯ রান।  

    এদিন রান তাড়া করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে খেলতে থাকেন শুভমান ও রুতুরাজ। শুভমান এমনিতেই চলতি বছর দারুণ ফর্মে আছেন। অন্যদিকে রুতুরাজের এটি ছিল কেরিয়ারের তৃতীয় একদিনের ম্যাচ। এরমধ্যে আবার অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচ বলে কথা। শুভমান গিল (৭৪) ও ঋতুরাজ গায়কোয়াড (৭১) রান করে আউট হন। শুভমানের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারত দেন শ্রেয়স আইয়ার। তিনি অহেতুক ঝুঁকি নিয়ে রান আউট হন। দল পড়ে বিপদে। ১৫১ রানে ৩ উইকেট হারিয়ে ভারত তখন বেশ চাপে। এরপর উইকেট ছুড়ে দিয়ে দলের সমস্যা আরও বাড়িয়ে দেন ঈশান কিষান। শেষের দিকে হাফসেঞ্চুরি করে দলকে ম্যাচ জেতান কেএল রাহুল ও সূর্যকুমার যাদব। এই ম্যাচে জয়ের ফলে তিন ম্যচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।

    আরও পড়ুন: আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে শিবের ছোঁয়া! শিলান্যাস করবেন মোদি

    ভারতের চিন্তা

    বিশ্বকাপের আগে ভারত ভালো শুরু করলেও, এক বছর আট মাস পর ৫০ ওভারের ফরম্যাটে কামব্যাক করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তবে এদিন তেমন প্রভাব ফেলতে পারলেন না অভিজ্ঞ অফ স্পিনার। ১০ ওভারে মাত্র ৪৭ রান দিলেও, ঝুলিতে এল মাত্র ১ উইকেট। গ্রাউন্ড ফিল্ডিং নিয়েও চিন্তা রইল ভারতের। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Varanasi Cricket Stadium: আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে শিবের ছোঁয়া! শিলান্যাস করবেন মোদি

    Varanasi Cricket Stadium: আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে শিবের ছোঁয়া! শিলান্যাস করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটে ভারতে স্টেডিয়ামের তালিকায় আরও একটি স্টেডিয়াম যোগ হতে চলেছে। বারাণসীতে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের নতুন একটি স্টেডিয়াম। আইসিসি-র সমস্ত নিয়ম মেনে তৈরি করা হচ্ছে এই স্টেডিয়ামটি। প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা উত্তরপ্রদেশের বারাণসীতে (Varanasi Cricket Stadium) এই অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। শনিবার নতুন স্টেডিয়ামের শিল্যান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    নতুন স্টেডিয়ামের থিম শিব 

    বারাণসীর নতুন স্টেডিয়াম (Varanasi Cricket Stadium) তৈরি করা হচ্ছে বিশেষ ভাবনায়। যাতে থাকবে কাশী এবং শিবের ছোঁয়া। গ্যালারির আকৃতি হবে শিবের মাথায় থাকা এক ফালি চাঁদের মতো। স্টেডিয়ামের প্রবেশপথ হবে বেলপাতার আদলে। ফ্লাডলাইটের স্ট্যান্ড হবে ত্রিশূলের মতো দেখতে। ৩০.৬ একর জমিতে এই স্টেডিয়াম তৈরি হয়েছে। স্টেডিয়ামের মিডিয়া সেন্টার হবে ডমরুর আদলে। গ্যালারি তৈরি করা হবে বারাণসীর গঙ্গার ঘাটগুলির আদলে। একসঙ্গে ৩০ হাজার দর্শক বসে এই স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন। নতুন এই স্টেডিয়ামে থাকবে মোট ৭টি পিচ (প্রধান এবং অনুশীলনের মিলিয়ে)। আশা করা হচ্ছে, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। কানপুর এবং লখনউয়ের পর এই স্টেডিয়াম হবে বারাণসীর তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

    আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিল পাশে “মা-বোনেদের স্বপ্নপূরণ’’, মহিলাদের প্রণাম প্রধানমন্ত্রীর

    স্টেডিয়ামের জন্য খরচ ৪৫১ কোটি

    বারাণসী রিং রোডের পাশে গঞ্জারি গ্রামে নতুন স্টেডিয়ামের (Varanasi Cricket Stadium) জন্য জমি চিহ্নিত করেছিল উত্তরপ্রদেশ সরকার। জমি অধিগ্রহণ করতে যোগী আদিত্যনাথ সরকারের খরচ হয়েছে ১২১ কোটি টাকা। স্টেডিয়াম তৈরির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বরাদ্দ করেছে ৩৩০ কোটি টাকা। সব মিলিয়ে নতুন স্টেডিয়াম তৈরির জন্য প্রাথমিক ভাবে ৪৫১ কোটি টাকা ধার্য্য করা হয়েছে। শনিবারের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর, রবি শাস্ত্রী, দিলীপ বেঙ্গসরকারেরা। থাকবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি এবং সচিব জয় শাহও।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • School Uniform Scam: ছাত্রদের ইউনিফর্ম বিতরণেও কোটি কোটি টাকার দুর্নীতি! অভিযুক্ত তৃণমূল নেতা

    School Uniform Scam: ছাত্রদের ইউনিফর্ম বিতরণেও কোটি কোটি টাকার দুর্নীতি! অভিযুক্ত তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে চুরির অভিযোগের শেষ নেই। চাকরি চুরি, ১০০ দিনের প্রকল্পের টাকা চুরি তো রয়েছেই এবার ছাত্রদের পোশাক বিতরণে দুর্নীতির (School Dress Scam) অভিযোগ উঠল শাসকদলের মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ, উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সহ-সভাপতি তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর ভাই গোলাম রসুলের বিরুদ্ধে। ছাত্রদের ইউনিফর্ম বিতরণ (School Uniform Scam) প্রকল্পে কোটি কোটি টাকা নয় ছয় করেছেন গোলাম রসুল ওরফে মণি। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হল। শাসক দলের মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের জনৈক জয়নুল হক। 

    ঠিক কী অভিযোগ?

    জানা গিয়েছে, রাজ্য সরকারের বিদ্যালয়গুলিতে প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের স্কুলের পোশাক বিতরণ (School Uniform Scam) করা হয়। অভিযোগ গোয়ালপোখর-১ ব্লকের এই প্রকল্পে সাড়ে আট কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে। কলকাতা হাইকোর্টে মামলাকারী জয়নুল হকের দাবি, সরকারি স্কুলের এই ইউনিফর্ম বিতরণের দায়িত্বে ছিল ওই ব্লকেরই মিলন মেলা মহাসঙ্ঘ নামের একটি স্বনির্ভর গোষ্ঠী। সেখান থেকেই যাবতীয় টাকা নয় ছয় করা করেন জেলা পরিষদের সহ-সভাপতি গোলাম রসুল।

    আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে ইডির অভিযোগ বহাল রাখল হাইকোর্ট, রইল না তদন্তে বাধা

    বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েও কাজ হয়নি 

    তবে শুধু এখানেই শেষ নয়, ওই মামলাকারীর আরও দাবি, প্রকল্পের বরাদ্দ টাকা এমন অনেকের কাছেই পৌঁছেছে যারা পোশাক তৈরি করা বা বিতরণ করা এরকম কোনও কাজের সঙ্গে যুক্ত নয়। এর পাশাপাশি ওই স্বনির্ভর গোষ্ঠীও কোনও পোশাক (School Uniform Scam) সরবরাহ করেনি বলে অভিযোগ। মামলাকারীর দাবি, জেলা শাসক থেকে বিডিও, সার্কেল ইন্সপেক্টর সহ শিক্ষা দফতরের একাধিক অফিসারের সঙ্গে যোগাযোগ তিনি করেছিলেন, তবে তাতে কোনও কাজ হয়নি। জয়নুল হক বলেন, ‘‘ছাত্রদের পোশাকের টাকা ঢুকেছে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • C V Ananda Bose: উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে কারা? তালিকা প্রস্তুত রাজ্যপালের

    C V Ananda Bose: উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে কারা? তালিকা প্রস্তুত রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপালের (C V Ananda Bose) দীর্ঘ সংঘাত চলছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। মধ্যস্থতায় আসরে নামতে হয়েছে শীর্ষ আদালতকে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে উপাচার্য নিয়োগের সার্চ কমিটির (Search Committee) প্রতিনিধিদের তালিকা তৈরি। তাঁদের নাম সর্বোচ্চ আদালতে পেশ করা হবে। জানালেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। কারা সার্চ কমিটিতে থাকবেন? ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করেছেন বলে জানিয়েছেন তিনি।

    সার্চ কমিটি নিয়ে রাজ্যপাল

    উপাচার্য-নিয়োগ নিয়ে রাজ্য়পাল-রাজ্য় সরকার সংঘাতে অবশেষে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে নজিরবিহীন সিদ্ধান্ত  নেয় সর্বোচ্চ আদালত।স্থায়ী উপাচার্য নিয়োগে এবার সার্চ কমিটি তৈরি করে দেবে খোদ সুপ্রিম কোর্ট। তিন পক্ষই থাকবে তাতে রাজ্য় সরকার, আচার্য এবং ইউজিসি। ১০ দিনের মধ্য়ে সব পক্ষকে ৩ থেকে ৫ জন বিশিষ্ট ব্য়ক্তির নাম পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতির দীপঙ্কর দত্তর বেঞ্চ। ৫ সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকার, আচার্য এবং ইউজিসি-কে, ৩-৫ জন বিশিষ্ট ব্যক্তির নাম পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ২৭ শে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। এ প্রসঙ্গে রাজ্যপাল (C V Anand Bose) জানান, কারা সার্চ কমিটিতে থাকবেন? ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করেছেন।

    আরও পড়ুন: নিম্নচাপের বৃষ্টিতে জল থৈ থৈ! আরও বাড়বে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ?

    গোপন চিঠি নিয়ে রাজ্যপাল

    ছাত্রছাত্রীদের স্বার্থে শিক্ষাক্ষেত্রে কাজের গতি আনতে বদ্ধপরিকর রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। শিক্ষাঙ্গনে নৈরাজ্য দূর করতেও সচেষ্ট তিনি। এদিন নবান্ন আর দিল্লিতে মাঝরাতে পাঠানো নিজের দুটো কনফিডেন্সিয়াল চিঠি নিয়েও মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, “দুটি চিঠির উত্তর পাওয়া নিয়ে পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তা দুই সাংবিধানিক সহকর্মীর মধ্যে থাকাই বাঞ্ছনীয়। তবে ওই চিঠি দুটো আর মিস্ট্রি নয়, হিস্ট্রি হয়ে গিয়েছে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • QR Scam: সাবধান! শহরজুড়ে বাড়ছে কিউআর কোড স্ক্যাম, কীভাবে হয়, বাঁচার উপায় কী?

    QR Scam: সাবধান! শহরজুড়ে বাড়ছে কিউআর কোড স্ক্যাম, কীভাবে হয়, বাঁচার উপায় কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: বায়োমেট্রিক তথ্য চুরি করে টাকা হাতানোর খবর ইতিমধ্যেই শিরোনামে এসেছে। আধার স্ক্যামের জালে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন অসংখ্য মানুষ। ফিঙ্গারপ্রিন্ট ক্লোনের পরে এবার প্রতারকরা জাল বিছিয়েছে কিউআর কোডেও (QR Scam)। পরিসংখ্যান বলছে ভারতে ৭৭.৫ শতাংশ সাইবার অপরাধই হল অনলাইন আর্থিক প্রতারণা সংক্রান্ত। এরমধ্যে আবার সারাদেশে সব থেকে বেশি এগিয়ে রয়েছে কলকাতা। তিলোত্তমায় প্রায় ৭১ লাখ সাইবার অপরাধের প্রবণতাকে শনাক্ত করতে পেরেছেন বিশেষজ্ঞরা। নগদ টাকার আদান-প্রদান এখন আর কেউই করতে চান না। অনলাইন পেমেন্টেই বেশিরভাগ মানুষ ভরসা রাখেন। আর এখানেই প্রতারকরা নানা ফাঁদ পেতে টাকা গায়েব করে নিচ্ছে।

    সাম্প্রতিক টাকা হাতানোর গল্প

    সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ৩০ বছরের এক অধ্যাপক এমন ভয়ংকর আর্থিক জালিয়াতির অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। জানা গিয়েছে, অনলাইনে ওয়াশিং মেশিন বিক্রি করার জন্য ওই অধ্যাপক একটি বিজ্ঞাপন দেন এবং সঙ্গে সঙ্গে ক্রেতা সেজে তাঁর কাছে একটি কিউআর কোড আসে (QR Scam)। এতে বলা হয় যে তারা ওয়াশিং মেশিন কিনতে চায়, কিউআর কোড স্ক্যান করলেই ওয়াশিং মেশিনের দাম অধ্যাপক এর অ্যাকাউন্টে ঢুকে যাবে। যখনই ওই অধ্যাপক কিউআর কোড স্ক্যান করেন। তখন ৬৩ হাজার টাকা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় ।  

    জাল কিউআর কোড স্ক্যান করলে আপনার কী কী ক্ষতি হবে

    সাইবার বিশেষজ্ঞরা বলছেন, জাল কিউআর কোড (QR Scam) স্ক্যান করলে হাজারও সমস্যার মুখে পড়তে হতে পারে আপনাকে। শুধু যে টাকা গায়েব হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে এক্ষেত্রে তাই নয়, আপনাকে যে কোনও ওয়েবসাইটে নিয়ে গিয়ে ব্যক্তিগত সমস্ত তথ্য চুরি করে নিতে পারে হ্যাকাররা। এভাবে গুপ্তচরবৃত্তিও সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, সব সময় মনে রাখবেন যে কিউআর কোড টাকা পাঠানোর জন্যই ব্যবহার করা হয়। টাকা পাওয়ার জন্য নয়। কিন্তু কিছু সময়ে নানা রকম প্রলোভনের ফাঁদে পা দিয়ে কিউআর কোড স্ক্যান করে ফেলা হয়।

    কীভাবে বাঁচবেন কিউআর কেলেঙ্কারি থেকে

    সাইবার বিশেষজ্ঞরা বলছেন কতগুলি দিক খেয়াল রাখা উচিত আমাদের সেগুলি হল-

    ১) যে কোনও হোটেল বা দোকানে বিল মেটানোর জন্য যখন কিউআর কোড স্ক্যান (QR Scam) করবেন, তার আগে কোডের আকৃতি অবশ্যই দেখবেন। যদি মনে হয় আপনার আকারটি বিকৃত হয়েছে তাহলে নগদে অর্থ প্রদান করুন।

    ২) কিউআর কোড (QR Scam) স্ক্যান করে অর্থ প্রদান করার সময় যেখানে টাকা পাঠাবেন সেই ব্যবসায়ী বা দোকানের নামটি আগে চেক করে নিন।

    ৩) যদি কখনও ইমেইল আইডির মাধ্যমে কিউআর কোড পান ভুলেও স্ক্যান করবেন না।

    ৪) খুব প্রয়োজন না হলে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share