Tag: Madhyom

Madhyom

  • Panchayat Election 2023: ‘‘৮০০ কোম্পানি দিয়ে হবে না’’! পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কী মত শুভেন্দুর?

    Panchayat Election 2023: ‘‘৮০০ কোম্পানি দিয়ে হবে না’’! পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কী মত শুভেন্দুর?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানালেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘৮০০ কোম্পানি দিয়ে কিছু হবে না। আমি কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন সে ব্যাপারে কিছু বলছি না। আমাদের দাবি, ১০০% বুথ কেন্দ্রীয় বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে’। 

    ১০০% বুথ কেন্দ্রীয় বাহিনী

    গত কয়েকদিন ধরে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিরামহীন আইনি লড়াইয়ের সাক্ষী হয়েছে বাংলা। তবে, কোথাও কোনও সুরাহা পায়নি রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। এরপর গতকালই বাহিনী নিয়ে কমিশনকে কার্যত গাইডলাইন বেঁধে দেয় হাইকোর্ট। অবশেষে পঞ্চায়েত ভোটের জন্য ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দেয় কমিশন। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘২০১৩ সালের পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) থেকে এবারে কয়েক হাজার বুথ বেড়ে ৬১ হাজার হয়েছে। ২০১৩ সালের পঞ্চায়েত ভোট প্রথমে তিন দফা ছিল, তারপরে ওটা বেড়ে পাঁচ দফায় ভোট হয়েছিল। সে ক্ষেত্রে বাহিনী ব্যবহারে সময় পাওয়া গিয়েছিল’। কিন্তু এবার যেহেতু এক দফায় ভোট তাই রাজ্য নির্বাচন কমিশন এখনও পর্যন্ত যে পরিমাণ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছে তা পর্যাপ্ত নয় বলেই মনে করছেন শুভেন্দু । 

    সেক্টর অফিস মনিটরিংয়ে কেন্দ্রীয় বাহিনী

    রাজ্য নির্বাচন কমিশনের কাছে শুভেন্দুর দাবি, ‘রাজ্যের সমস্ত বুথে আধা সামরিক বাহিনী মোতায়েন করার পাশাপাশি সমস্ত সেক্টর অফিস কেন্দ্রীয় বাহিনী দিয়ে মনিটরিং করতে হবে। কুইক রেসপন্স টিম যেটা থাকে সেটাও কেন্দ্রীয় বাহিনী দিয়ে পরিচালিত করতে হবে। ভোট লুট, রাজনৈতিক হিংসা, শাসকদলের বাইক বাহিনীর তাণ্ডব, রক্তপাত ঠেকাতে প্রতিটি থানাতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনও রাখতে হবে’।  শুভেন্দু (Suvendu Adhikari) বলেন তাঁর বিশ্বাস, গণতন্ত্রকে রক্ষা ও প্রতিষ্ঠা করার জন্য বিচারব্যবস্থার নজরদারিতে যেভাবে পঞ্চায়েত ভোট পর্ব চলছে তাতে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টিতেও আদালত যথাযথ ভূমিকা পালন করবে।

    আরও পড়ুুন: হাইকোর্টের গুঁতো! কেন্দ্রের কাছে আরও ৮০০ কোম্পানি বাহিনীর দাবি কমিশনের

    আন্তর্জাতিক দল কটাক্ষ

    তৃণমূল কংগ্রেসকে আন্তর্জাতিক দল বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। বৃহস্পতিবার বিকেলে বনগাঁয় বিজেপির এক সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেন তিনি বলেন, সৌদিতে থাকা ব্যক্তি তৃণমূলের হয়ে মনোনয়ন পেশ করেছে মিনাখাঁয়। তৃণমূল তো আন্তর্জাতিক দল হয়ে গেছে। এদিন শুভেন্দুবাবু বলেন, ‘১৫ জুন মনোনয়ন পর্ব শেষ হয়ে গেলেও ১৭ জুন পর্যন্ত তৃণমূল প্রার্থীরা মনোনয়ন (Panchayat Election 2023) জমা দিয়েছে। আর আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে পাওয়া গেল, সৌদি আরবে বসে এই জেলার বসিরহাটে মইনুদ্দিন মোল্লা তোলামূলের প্রার্থী হয়ে গেছে। ভাবতে পারেন? কে বলে তৃণমূলের রাষ্ট্রীয় দলের তকমা চলে গিয়েছে? মইনুদ্দিন মোল্লার দয়ায় তৃণমূল তো আন্তর্জাতিক দল হয়ে গেছে’।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi US Visit: ‘‘এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর’’, মার্কিন কংগ্রেসে বললেন মোদি

    PM Modi US Visit: ‘‘এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর’’, মার্কিন কংগ্রেসে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বশান্তির জন্য একসঙ্গে কাজ করবে ভারত-আমেরিকা। দুই দেশই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে দায়বদ্ধ। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi US Visit)। জানালেন, মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখতে পেরে তিনি সম্মানিত। তবে এই সম্মান তাঁর নয়, এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর। মন্তব্য প্রধানমন্ত্রীর। 

    ভারত-মার্কিন সম্পর্ক

    প্রতিদিন ভারত-মার্কিন সম্পর্ক দৃঢ় হচ্ছে। বাণিজ্য, অর্থনীতি থেকে সংস্কৃতি সব ক্ষেত্রেই এক সুতোয় মালা গাঁথার চেষ্টা চলছে। এদিন প্রধানমন্ত্রী (PM Modi US Visit) বলেন, ‘যত দিন যাচ্ছে, ভারতীয় এবং আমেরিকানরা একে অপরকে আরও ভাল করে চিনছে… ভারতের বাচ্চারা হ্যালোউইনে স্পাইডারম্যান সাজছে এবং আমেরিকার বাচ্চারা ‘নাটু নাটু’ এর সুরে নাচছে।’ তিনি জানান, ‘মার্কিন কংগ্রেসে বক্তব্য রেখে সম্মানিত। মার্কিন কংগ্রেসের উষ্ণ অভ্যর্থনা পেয়েছি’। এদিন তাঁকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। তিনি বলেন, ‘ভারতবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। নতুন শতাব্দীর কথা বলতে এসেছি। ভারত-আমেরিকা বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। প্রবাসী ভারতীয়রা মার্কিন কংগ্রেসে ইতিহাস গড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তিমূলক সমাজ ও অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ভারতীয় আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

    মোদি-মোদি স্লোগান

    মোদির ভাষণের মাঝে মার্কিন (PM Modi US Visit) আইনপ্রণেতাদের দেখা যায়, করতালি দিয়ে, উঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করতে। এমনকি, ওঠে মোদি-মোদি স্লোগানও। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। এদিন ভাষণের সময় দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্য পরিষেবা, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলির উপর জোড় দেন মোদি। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে, অত্যাধুনিক প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর প্রসঙ্গও। এর সঙ্গে তিনি অন্য এআই, অর্থাৎ, ভারত-আমেরিকা সম্পর্কের তুলনা করেছেন। তিনি বলেন, “গত কয়েক বছরে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রভূত অগ্রগতি ঘটেছে। একই সময়ে, আরেকটি এআই – আমেরিকা এবং ভারত-এর সম্পর্কও উল্লেখযোগ্যভাবে এগিয়েছে।”

    বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ঐতিহ্য

    মার্কিন কংগ্রেসের সামনে মোদি ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ঐতিহ্যও তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, “বৈচিত্র্য ভারতের জীবনধারারই অংশ। আমাদের ২২টি সরকারি ভাষা এবং হাজার হাজার উপভাষা রয়েছে। তবুও আমরা এক সুরে কথা বলি। সারা বিশ্বে এখন সবাই ভারতের উন্নয়ন, গণতন্ত্র এবং বৈচিত্র্যের সম্পর্কে জানতে চাইছেন। সবাই জানতে চাইছেন, ভারত কী করছে, কীভাবে করছে। প্রত্যেকের আস্থা এবং যৌথ প্রচেষ্টায় সকলের উন্নতি হোক, এটাই ভারতের দৃষ্টিভঙ্গী”।

    আরও পড়ুন: “বিশ্বশান্তির জন্য ভারত আমেরিকা অঙ্গীকারবদ্ধ,” হোয়াইট হাউসে বললেন প্রধানমন্ত্রী

    রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ প্রসঙ্গ

    রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ প্রসঙ্গে ফের একবার যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi US Visit)। তিনি ফের লেন, “এটা যুদ্ধের যুগ নয়। আলাপ-আলোচনা এবং কূটনীতির সময়। রক্তপাত এবং মানুষের দুর্ভোগ বন্ধ করতে আমাদের সকলের প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে হবে।” সন্ত্রাসবাদকে মানবতার শত্রু বলেছেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে কোনও দ্বিধা থাকতে পারে না,বলে জানান তিনি। একই সঙ্গে মহিলাদের উন্ননয়, নেতৃত্বদান  নিয়েও কথা বলেন মোদি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tejas Mk2 Engine: মোদির সফরেই মউ স্বাক্ষর! ভারতেই তৈরি হবে ‘তেজস’-এর উন্নত ইঞ্জিন

    Tejas Mk2 Engine: মোদির সফরেই মউ স্বাক্ষর! ভারতেই তৈরি হবে ‘তেজস’-এর উন্নত ইঞ্জিন

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনদিনের রাষ্ট্রীয় সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে তাঁর সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি জিল। তার আগেই, গুরুত্বপূর্ণ চুক্তি (HAL-GE Jet Engine Deal) সারলেন দুই দেশের কর্তারা। 

    হ্যাল-জিই মউ স্বাক্ষর

    সংবাদসংস্থা সূত্রের খবর, ভারতে তৈরি প্রথম যুদ্ধবিমান ‘তেজস’-এর মার্ক ২ (Tejas Mk2 Engine) ভেরিয়েন্টের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন ‘এফ-৪১৪’ ইঞ্জিন তৈরি করবে মার্কিন সংস্থা জিই। তেজস যুদ্ধবিমানের প্রস্তুতকারী সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের (সংক্ষেপে হ্যাল) সঙ্গে যৌথ উদ্যোগে ভারতেই তৈরি হবে ওই জেট ইঞ্জিন। এদিন এই মর্মে মউ স্বাক্ষর (HAL-GE Jet Engine Deal) করেন দুই সংস্থার কর্তারা। প্রধানমন্ত্রীর সফরেই এই চুক্তি হওয়ায় তার তাৎপর্য অনেকটাই বেড়ে গেল।

    মেক ইন ইন্ডিয়া-এ জোর

    ২০১৪ সালে ক্ষমতায় আসা ইস্তক, ‘মেক ইন ইন্ডিয়া’-র ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য বিদেশ থেকে সরাসরি আমদানি কমিয়ে দেশে উৎপাদন কর। কেন্দ্রের এই নীতির স্বপক্ষে ভারতে এখন বহু পণ্য উৎপাদন হচ্ছে, যা আগে বিদেশ থেকে সরাসরি আমদানি করা হতো। সেই তালিকায় আরও একটি নাম জুড়ল। এবার দেশে তৈরি হবে অত্যাধুনিক ফাইটার জেট ইঞ্জিন (HAL-GE Jet Engine Deal)।

    শক্তিশালী ইঞ্জিনের খোঁজ

    বস্তুত, বর্তমানে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত লাইট কমব্যাট এয়ারক্র্যাফট ‘তেজস মার্ক ১’ যুদ্ধবিমানের জন্য এই জিই সংস্থার ‘এফ-৪০৪’ ইঞ্জিন ব্যবহৃত হয়। সেটিও এদেশেই তৈরি হয়। কিন্তু, পূর্বসূরীর তুলনায় ভারী তথা আরও ক্ষমতাশালী পরবর্তী প্রজন্মের বিমান হতে চলেছে ‘তেজস মার্ক ২’ (Tejas Mk2 Engine)। এটি সম্ভবত হতে চলেছে মিডিয়াম কমব্যাট ক্যাটেগরির। এটি আরও আধুনিক ও বেশি অস্ত্রবহনে সক্ষম। ফলত, ‘এফ-৪০৪’ ইঞ্জিন যথেষ্ট নয়। দীর্ঘদিন ধরেই শক্তিশালী ইঞ্জিনের খোঁজ করছিল ভারত। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর মার্ক ২ সংস্করণের জন্য ‘এফ-৪১৪’ ইঞ্জিন বাছাই করা হয়। 

    সুবিধা হবে অ্যামকা নির্মাণেও

    শুধু তেজস মার্ক ২ (Tejas Mk2 Engine) নয়, এই চুক্তির ফলে, ভারত যে পঞ্চম প্রজন্মের ফাইটার যুদ্ধবিমান তৈরি করছে, সেই অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্র্যাফট বা ‘অ্যামকা’-র প্রথম সংস্করণে এই ‘এফ-৪১৪’ ইঞ্জিন ব্যবহার করা হবে। ফলে, সেই দিক থেকে এবার ভারতের থমকে থাকা অ্যামকা প্রকল্পটিও জেট-ইঞ্জিনের গতি পাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

    আরও পড়ুন: মোদির হাত ধরে বাংলার শিল্প এবার হোয়াইট হাউজে

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Suvendu Adhikari: ‘‘না আছে লাজ, না আছে লজ্জা’’! কমিশন, রাজ্যকে তুলোধনা শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘না আছে লাজ, না আছে লজ্জা’’! কমিশন, রাজ্যকে তুলোধনা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বাহিনী ইস্যু হোক বা কমিশনের ভূমিকা, সবকিছু নিয়েই আদালত অসন্তুষ্ট, কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন, ‘রাজ্য নির্বাচন কমিশনার নির্লজ্জ। রাজ্য সরকারও তাই। কলকাতা হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ আদালত যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্তপাত বন্ধ করতে যেভাবে এগিয়ে এসেছে তা এক কথায় প্রশংসনীয়’।

    শুভেন্দুর দাবি

    নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটকে (Panchayat Election 2023) সামনে রেখে পদযাত্রায় অংশ নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলকে নিশানা করে শুভেন্দু বলছেন, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের সময় শেষ হয়ে যাওয়ার পরেও মনোনয়ন পেশ করছে তৃণমূল। আর এতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা এবং অন্যান্য বিডিও-রা যুক্ত। এদের “না আছে লাজ আর না আছে লজ্জা”। কমিশন ও সরকারের এই ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তাদেরকে শীঘ্রই সিবিআই তদন্তের আওতায় আনা উচিত বলেও দাবি জানাচ্ছেন তিনি। সামান্য লজ্জা থাকলেও তার চেয়ার থেকে সরে যাওয়া উচিত বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু।

    আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

    সব বুথে কেন্দ্রীয় বাহিনীর আশা

    শুভেন্দু (Suvendu Adhikari) কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, “বিধানসভা ভোটে নন্দীগ্রামের ৫৩ টা বুথে আমাকে প্রচার করতে দেওয়া হয়নি। এবার সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। খেলা এবার আমি দেখাব।” কলকাতা হাইকোর্টের তরফে পঞ্চায়েত ভোটে নথি বিকৃত করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশকেও স্বাগত জানান শুভেন্দু। তাঁর কথায়,”মনোনয়ন পর্বে পুলিশ প্রশাসনের একাংশকে সাথে নিয়ে ব্যাপক কারচুপি করেছে কমিশন।”  প্রসঙ্গত, ২০১৩ সালের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবারের পঞ্চায়েত নির্বাচন করাতে হবে৷ রাজ্য নির্বাচন কমিশনকে বুধবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi’s US Visit: মোদির হাত ধরে বাংলার শিল্প এবার হোয়াইট হাউসে

    PM Modi’s US Visit: মোদির হাত ধরে বাংলার শিল্প এবার হোয়াইট হাউসে

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় পঞ্চম প্রজন্মের রৌপ্যশিল্পীদের পরিবারের হাতে তৈরি রুপোর গণেশ, রুপোর প্রদীপ, রুপোর নারকেল শোভা পাচ্ছে হোয়াইট হাউসে। ভারতীয় সংস্কৃতিতে অতিথিদের যেমন ঈশ্বর তুল্য মনে করা হয়, তেমনই আবার খালি হাতেও কারোর বাড়িতে যাওয়া হয় না। প্রধানমন্ত্রী মোদিও (PM Modi’s US Visit) সেই রীতি মেনে চলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) আমন্ত্রণেই সে দেশে গিয়েছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। ঝুলি ভর্তি করে নিয়ে গিয়েছেন এক গুচ্ছ উপহার। তাতে রয়েছে বাইডেনের পছন্দসই উপহার সঙ্গে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরে, এমন নানান উপহারও। 

    বিবিধ উপহার

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি উপনিষদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। ‘দ্য টেন প্রিন্সিপালস অফ উপনিষদ’ নামে ওই বইটি লন্ডনের ফেবার অ্যান্ড ফেবার প্রথম মুদ্রণে প্রকাশিত। এছাড়াও মোদি প্রেসিডেন্ট বাইডেনকে একটি বিশেষ চন্দন কাঠের বাক্স উপহার দিয়েছেন। রাজস্থানের জয়পুরে এই বাক্স তৈরি করা হয়েছে। চন্দন কাঠ আনানো হয়েছে কর্নাটকের মাইসোর থেকে। ওই বাক্সের উপরে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতির নানা চিত্র। 

    ‘দশ দান’-এর মাহাত্ম্য

    ওই বাক্সের মধ্যে আবার রয়েছে ‘দশ দান’। সহস্র পূর্ণচন্দ্র উদযাপনের সময়ে দশ দান দেওয়া ভারতীয় সংস্কৃতি ও শাস্ত্রীয় রীতি। পূর্ব ভারতে এই রীতি বিশেষ দেখা যায় না। উত্তর ভারতে সহস্ত্র পূর্ণচন্দ্র উদযাপন বড় ব্যাপার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্য সহস্র পূর্ণচন্দ্র অনুষ্ঠান উদযাপন করেছিলেন প্রমোদ মহাজন। জীবদ্দশায় কোনও ব্যক্তি এক হাজার তম পূর্ণিমার চাঁদ দেখতে পেলে এই অনুষ্ঠান করা হয়। যে দশ দান করা হয় তা হল, গো-দান, ভূ-দান, তিল দান, হীরণ্যদান, অহ্যদান, ধান্যদান, বস্ত্র দান, গুড়দান, রৌপ্যদান এবং লবণ দান।

    বাইডেনকে মোদির দশ-দান

    গো-দানের স্মারক হিসাবে বাইডেনকে যে রুপোর নারকেল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী, তা বাংলার স্বর্ণ শিল্পীদের নকশা করা। ভূ-দান হিসাবে মাইসোরের এক টুকরো চন্দন কাঠ দেওয়া হয়েছে, তামিলনাড়ু থেকে আনা হয়েছে তিল, রাজস্থানের শিল্পীরা নকশা করে দিয়েছেন একটি রূপোর মুদ্রায়। সেই সঙ্গে গুজরাট থেকে আনা হয়েছে লবণ। এছাড়া পঞ্জাব থেকে ঘি, ঝাড়খণ্ডের সিল্ক, উত্তরাখণ্ডের চাল,মহারাষ্ট্রের গুড়ও ছিল ওই বাক্সে।

    আরও পড়ুুন: তত্ত্বাবধানে খোদ মার্কিন ফার্স্ট লেডি! আজ মোদির সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ

    কলকাতার রুপোর গণেশ 

    ওই বাক্সে রয়েছে রুপোর গণেশের একটি মূর্তি। এই মূর্তি আবার তৈরি করেছেন কলকাতার স্বর্ণকার পরিবার। যারা পাঁচ প্রজন্ম জুড়ে এই কাজ করছেন। চন্দন কাঠের বাক্সের পাশাপাশি উপহার দেওয়া হয়েছে রুপোর একটি প্রদীপও। এই প্রদীপও কলকাতার ওই গহনা প্রস্তুতকারকের কাছ থেকে তৈরি করা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেওয়া হয়েছে একটি তাম্র পাত্র বা তামার প্লেট। উত্তরপ্রদেশ থেকে আনানো এই তাম্র পাত্রে লেখা রয়েছে শ্লোক।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

    Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন।  বৃহস্পতিবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিন্‌হা রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুক্রবার মামলাটি শোনা হবে। 

    ডিভিশন বেঞ্চে মামলা দায়ের

    নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচারের পর পঞ্চায়েত ভোটেও (Panchayat Election 2023) সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থীর আর্জির ভিত্তিতে বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে রাজ্য সরকার। মামলা গ্রহণ করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলায় দ্রুত শুনানির আর্জি জানান। 

    কঠোর বিচারপতি

    এই মামলাতেই বুধবার বিচারপতি সিনহা বলেছিলেন, যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই এই তদন্তভার রাজ্যের কোনও সংস্থাকে দেওয়া যাবে না। তারপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি। ভোট (Panchayat Election 2023) সংক্রান্ত বিষয় নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। বিচারপতি তাঁর নির্দেশে জানান, আগামী ৭ জুলাই তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে সিবিআইকে। পঞ্চায়েত ভোট সংক্রান্ত অন্য একটি মামলার শুনানিতেও কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন বিচারপতি অমৃতা সিন্‌হা। তিনি বলেছিলেন, ‘‘অশান্তি, রক্তপাত, জীবনহানি হলে নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত।’’

    আরও পড়ুুন: হুমায়ুনের পর এবার বিদ্রোহী মনোরঞ্জন! ছাড়লেন দলীয় পদ

    একই সঙ্গে বিচারপতি সিন্‌হা তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, অশান্তির জন্য যদি কোনও প্রার্থী মনোনয়ন জমা দিতে না পারেন, তবে তাঁদের অতিরিক্ত সময়ও দেওয়া উচিত কমিশনের। মনোনয়ন জমা দেওয়া নিয়ে ভাঙড়ে অশান্তি, বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে না দেওয়া এবং মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করার কথা প্রসঙ্গেই বিচারপতি সিন্‌হা মন্তব্য করেন, ‘‘একটি নির্বাচন ঘিরে এত অভিযোগ। এটা রাজ্যের পক্ষে লজ্জার! রাজ্যের উচিত, আদালতের নির্দেশ মতো আইনশৃঙ্খলার বিষয়টি সঠিক ভাবে নিয়ন্ত্রণ করা। তা না হলে বা অশান্তি, রক্তপাত, জীবনহানি হলে নির্বাচন (Panchayat Election 2023) বন্ধ করে দেওয়া উচিত।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur Violence: নতুন করে ছড়াল হিংসা! মণিপুর নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Manipur Violence: নতুন করে ছড়াল হিংসা! মণিপুর নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকে ফের উত্তপ্ত মনিপুর (Manipur violence)। উত্তর বোলজাংয়ে তল্লাশির সময় অসম রাইফেলস জওয়ানদের ওপর গুলি বৃষ্টি শুরু হয়। পাল্টা জবাব দেয় বাহিনী। তিন জওয়ান জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। শুধু পশ্চিম ইম্ফল নয় মনিপুরের অন্য অংশেও নতুন করে হিংসার খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চলছে রাত দিন টহলদারি, মানুষের আস্থা ফেরানোর কাজও। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৪ শে জুন মনিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন। পূর্ব ভারতের এই রাজ্যে শান্তি প্রতিস্থাপনের ক্ষেত্রে অমিত শাহর এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    মণিপুর নিয়ে সর্বদলীয় বৈঠক

    স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, মণিপুরে শান্তি (Manipur violence) ফেরাতে আগামী ২৪ জুন সর্বদলীয় বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন সাউথ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসেই ৩টে নাগাদ বৈঠকটি হবে। মণিপুরে কীভাবে শান্তি ফেরানো যায়, তা নিয়েই আলোচনা করা হবে। ইতিমধ্যেই বিরোধীরা কেন্দ্রকে মণিপুর নিয়ে চিঠি লিখেছেন। এদিকে মণিপুরেরও ৯ জন বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা ব্যক্ত করেছেন। এই আবহে অবশেষে বৈঠক ডাকছেন শাহ।

    নতুন করে হিংসা মণিপুরে

    জনজাতি গোষ্ঠীর অশান্তির আগুনে পড়ুছে মণিপুর (Manipur)। গোষ্ঠীহিংসার জেরে মৃত্যু হয়েছে ১১৫ জনের। ঘরছাড়া ৪০ হাজারেরও বেশি মানুষ।  সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি তারপর কিছুটা নিয়ন্ত্রণে এলেও নতুন করে হিংসার ঘটনা এড়ানো যাচ্ছে না। তার বড় উদাহরণ বলজাংয়ে অসম রাইফেলসের জওয়ানদের ওপর গুলি বর্ষণ। চিরুনি তল্লাশি চালানোর সময় ঘটনাটি ঘটে। কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি। তবে অনেকের মনে হচ্ছে মনিপুরের শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া বিঘ্নিত করতেই এই পদক্ষেপ। 

    আরও পড়ুন: সবুজ হিরে-চন্দনকাঠের বাক্স, মার্কিন ফার্স্ট লেডিকে উপহার দিলেন মোদি

    বুধবার উত্তর-পূর্বের এই অশান্ত রাজ্যে (Manipur violence) পাঁচটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মনিপুরের বিষ্ণুপুর জেলার কাউক্তয় একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক গাড়ি বন্ধ করে বেরিয়ে আসার পরেই ঘটনাটি ঘটে। এতে তিন পথচারী গুরুতর আহত হয়েছেন। তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। গত ৩ মে থেকে জাতিদাঙ্গায় জ্বলছে মণিপুর। হাজার হাজার সেনা মোতায়েন করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর সংঘর্ষ। সম্প্রতি মণিপুর সরকারের এক রিপোর্ট বলা হয়েছে, রাজ্যে মায়ানমার থেকে অনুপ্রবেশ ঘটছে। প্রায় ২ হাজার অনুপ্রবেশকারী রয়েছে রাজ্যে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu Kashmir: উদ্ধার একে ৪৭-এর গুলি, গ্রেনেড! কাশ্মীরের অনন্তনাগে গ্রেফতার ২ লস্কর জঙ্গি

    Jammu Kashmir: উদ্ধার একে ৪৭-এর গুলি, গ্রেনেড! কাশ্মীরের অনন্তনাগে গ্রেফতার ২ লস্কর জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) অনন্তনাগ থেকে গ্রেফতার ২ লস্কর জঙ্গি (LeT Terrorists Arrested)। বিজভেড়া এলাকা থেকে বৃহস্পতিবার ২ জঙ্গিকে গ্রেফতার করে অনন্তনাগ পুলিশ। এই দুজন লস্কর জঙ্গিদের সহযোগী হিসেবে কাজ করত। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে এক লক্ষ নগদ, ১২টি একে-৪৭ বন্দুকের রাউন্ড এবং একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। 

    কাশ্মীর (Jammu Kashmir) জোনের এক শীর্ষ পুলিশকর্তা বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, ধৃতরা হল—বিজবেহারার আরওয়ানি এলাকার বাসিন্দা আবরার উল হক কাটু ও বিজবেহারার শেতিপোরা এলাকার বাসিন্দা তৌসিফ আহমেদ ভাট। নাকা চেকিংয়ের সময় দুই সন্দেহভাজনকে আগ্নেয়াস্ত্র, নগদ টাকা ও গোলাবারুদ-সহ গ্রেফতার করেছে পুলিশ। বিজভেড়া থানায় ওই দুজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

    অমরনাথ যাত্রাপথে হামলার ছক?

    এখানে বলে রাখা প্রয়োজন, জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) শুরু হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা। হাজার হাজার পুণ্যার্থী পবিত্র অমরনাথ যাত্রায় নাম লিখিয়েছেন। আর এই যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল অনন্তনাগ। কারণ, এখান দিয়েই অমরনাথের উদ্দেশে রওনা দেন তীর্থযাত্রীরা। এর আগেও, অমরনাথ যাত্রার সময় অনন্তনাগে হামলার চেষ্টা চালিয়েছে জঙ্গিরা। তাই, এই সময়টা অত্যন্ত সতর্ক থাকে নিরাপত্তাবাহিনী। গোটা রুটে প্রচুর সেনা, আধাসেনা ও পুলিশ মোতায়েন থাকে। পুলিশের সন্দেহ, অমরনাথের পথে নাশকতামূলক হামলার ছক হয়ত জঙ্গিরা করে থাকতে পারে। ধৃত ২ জঙ্গি-সহযোগীকে জেরা করে তাদের পরিকল্পনা জানার চেষ্টা করছে অনন্তনাগ পুলিশ। 

    ত্রিপুরায় ধৃত ২ পাক জঙ্গি

    এর আগে গতকাল, অর্থাৎ বুধবার ত্রিপুরায় পুলিশের জালে ধরা পড়ে আরও ২ সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগরতলার অশ্বিনী মার্কেট এলাকা থেকে ধরা হয় ওই দুজনকে। ধৃতদের নাম ইয়াকুব ইয়াজদানবক্স এবং সাহিন মণ্ডল। পুলিশের দাবি, তাদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠনের যুক্ত থাকার ‘প্রাথমিক প্রমাণ’ পাওয়া গিয়েছে। ওই দুই সন্দেহভাজন জঙ্গির কাছে থেকে প্রচুর জাল আধার কার্ড, প্যান কার্ড পাওয়া গিয়েছে। সেই সঙ্গেই তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amul Girl: আমূল-তনয়ার চোখে জল, প্রয়াত স্রষ্টা সিলভেস্টর ডাকুনহা 

    Amul Girl: আমূল-তনয়ার চোখে জল, প্রয়াত স্রষ্টা সিলভেস্টর ডাকুনহা 

    মাধ্যম নিউজ ডেস্ক: ষাটের দশক থেকে এখনও পর্যন্ত ছোট থেকে বড়, ধনী থেকে গরিব অধিকাংশ ভারতীয়ের ঘরেই পরিচিত আমূল কন্যা (Amul Girl)। আমূলের বিজ্ঞাপনে দুষ্টি-মিষ্টি সেই বালিকার ছবি দেখতে অভ্যস্ত ভারত। সেই হাসি-খুশি মেয়ের চোখে আজ জল। পিতৃহারা ‘আটারলি বাটারলি ডিলিশাস’ আমূল গার্ল। আমূল গার্লের স্রষ্টা সিলভেস্টর ডাকুনহা আর নেই। নীরবেই চলে গেলেন বিজ্ঞাপন জগতের এই মহীরূহ।

    বিজ্ঞাপনের ভাষা বদলেছিল আমূল গার্ল

    শুরুটা হয়েছিল সেই ১৯৬৬ সালে। সিলভেস্টর ডাকুনহা তাঁর আর্ট ডিরেক্টর ইউস্তাসে ফার্নাদেন্জের সঙ্গে যৌথভাবে পেন্সিল স্কেচে ফুটিয়ে তুলেছিলেন এই আমূল গার্লকে। তারপর থেকে রাজনৈতিক ঘটনাপ্রবাহ হোক কিংবা ভারতের বিশ্বকাপ জয়, শাহরুখ খানের সুপারহিট সিনেমা হোক কিংবা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সর্বক্ষেত্রেই ‘মাখন’-এর মতো মজাদার বিজ্ঞাপন ফুটিয়ে তুলতে এই আমূল গার্লের (Amul Girl) জুড়ি মেলা ভার। সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে যে বিজ্ঞাপনের ভাবনা তৈরি করা যায়, তা ভারতীয় বিজ্ঞাপন জগতকে শিখিয়েছিলেন সিলভেস্টর ডাকুনহা। নীল রঙের চুল, তাতে বাঁধা ছোট্ট রিবন, পরনে সাদার ওপর লাল গোল গোল ডিজাইন করা ফ্রক, এই রূপে তাঁকে দেখতে অভ্যস্ত গোটা ভারত।

    আরও পড়ুন: সবুজ হিরে-চন্দনকাঠের বাক্স, মার্কিন ফার্স্ট লেডিকে উপহার দিলেন মোদি

    শুরুর দিন থেকেই সুপারহিট আমূল গার্ল

    শুরুর দিন থেকেই সুপারহিট ‘আমূল গার্ল’ (Amul Girl)। বিজ্ঞাপন জগতের দশা আর দিশা বদলেছিল আমূলের এই ম্যাসকট। এ দেশের সবচেয়ে বেশি সময় ধরে চলা বিজ্ঞাপন। সেই ষাটের দশক থেকে এখনও পর্যন্ত আমূলের ওই বালিকা রীতিমতো জনপ্রিয়। আমূল কন্যার স্রষ্টা সিলভেস্টর ডাকুনহার মৃত্যুর খবর জানান আমূলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা। ট্যুইটারে এই শোকবার্তা ভাগ করে নেন তিনি।

    আমূলের মার্কেটিং ম্যানেজার পবন সিং লিঙ্কডইন-এ সিলভেস্টর ডাকুনহার মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করেছেন। ‘ভারতীয় বিজ্ঞাপন জগতের কিংবদন্তি’-র মৃত্যু তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি বলে উল্লেখ করেন তিনি, জানান গত তিন দশকে প্রয়াত ডিকুনহার কাছ থেকে বিজ্ঞাপন জগত সম্পর্কে অনেক কিছু শেখবার সুযোগ পেয়েছেন তিনি। পবন সিং-এর কথায়, ‘আমূল গার্ল ক্যাম্পেন বিজ্ঞাপন জগতে নতুন উচ্চতা ছুঁয়েছে। আউটডোর হোর্ডিং থেকে প্রিন্ট, টিভি তারপর ডিজিটাল, প্রজন্মের পর প্রজন্ম বুঁদ থেকে আমূল গার্লে। এর জনপ্রিয়তা প্রশ্নাতীত, সবটাই শুরু হয়েছিল ডিকুনহার হাত ধরে’।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi US Visit: ফার্স্ট লেডিকে সবুজ হিরে, বাইডেনকে রুপোর গণেশ, উপনিষদ উপহার মোদির

    PM Modi US Visit: ফার্স্ট লেডিকে সবুজ হিরে, বাইডেনকে রুপোর গণেশ, উপনিষদ উপহার মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে তিন দিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi US Visit)। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সস্ত্রীক প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেন মোদি। আমেরিকার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর হাতে একাধিক বহুমূল্য উপহার (Modi Biden Gift Exchange) তুলে দেন প্রধানমন্ত্রী। যা আসলে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উষ্ণতাকেই বোঝায়।

     ইয়েটসের অনুবাদ করা উপনিষদ

    জো বাইডেনকে উইলিয়াম বাটলার ইয়েটসের অনুবাদ করা ‘দ্য টেন প্রিন্সিপালস অফ উপনিষদ’-এর প্রথম সংস্করণ উপহার দেন প্রধানমন্ত্রী। বাইডেনের অন্যতম পছন্দের কবি ইয়েটস। বহুবার ইয়েটসকে উদ্ধৃত করতে শোনা গিয়েছে তাঁকে। ইয়েটস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ ঘনিষ্ঠ ছিলেন। পশ্চিমা বিশ্বে গুরুদেবের গীতাঞ্জলির জনপ্রিয়তার পিছনে ইয়েটসের বড় ভূমিকা ছিল। ইয়েটস নিজে ভারতীয় আধ্যাত্মিকতার দ্বারা অনুপ্রাণিত ছিলেন। তিনি উপনিষদ সহ বহু প্রাচীণ ধর্মগ্রন্থ পড়েছিলেন।  ১৯৩৭ সালে উপনিষদের অনুবাদ করে তা ছাপান। তাঁকে এই কাজে সাহায্য করেছিলেন শ্রী পুরোহিত স্বামী। এই দু’জন ১৯৩০-এর দশকে বহু বই একসঙ্গে অনুবাদ করেছেন। ১৯৩৭ সালে ছাপানো ‘দ্য টেন প্রিন্সিপালস অফ উপনিষদ’-এর প্রথম সংস্করণটি বাইডেনকে উপহার দেন মোদি। বইটি লন্ডনের ফেবার অ্যান্ড ফেবার ছাপিয়েছিল গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের প্রেস থেকে।  মাইসুরুর বিখ্যাত চন্দন কাঠের তৈরি একটি বাক্সের মধ্যে রাখা ছিল বইটি।

    আরও পড়ুন: “যোগের কোনও কপিরাইট নেই, নেই পেটেন্ট, রয়্যাল্টিও”, যোগ দিবসে বললেন মোদি

    সাড়ে ৭ ক্যারেটের সবুজ হিরে

    মার্কিন ফার্স্ট লেডিকে একটি সাড়ে ৭ ক্যারেটের সবুজ হিরে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে তা প্রাকৃতিক হিরে নয়। এই হিরে হল ল্যাবরেটরিতে তৈরি তথা ল্যাব গ্রোন। কিন্তু দেখতে হুবহু প্রাকৃতিক হিরের মতোই। সৌর শক্তি ও বায়ু শক্তিকে ব্যবহার করে এই হিরে তৈরি হয়েছে। এর উজ্জ্বলতায় মুগ্ধ হন জিল। এই হিরেটি যে বাক্সে ছিল তা-ও বৈচিত্র্যে ভরা। পেপার ম্যাশ দিয়ে তৈরি করা কাশ্মীরি নকশা করা বাক্স কার-এ-কালামদানি-তে করে হিরেটি উপহার দেওয়া হয়। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার সাক্ষাতের সময় মোদির দেওয়া উপহারের তালিকার মধ্যে ছিল, কলকাতার স্বর্ণকারদের তৈরি রূপোর গণেশ এবং প্রদীপ।

    বাইডেনের দেওয়া উপহার

    জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন প্রধানমন্ত্রী মোদিকে ২০ শতকের গোড়ার দিকে হাতে তৈরি প্রাচীন আমেরিকান বই গ্যালি উপহার দিয়েছেন।  এছাড়াও ঘরে তৈরি প্রথম কোডাক ক্যামেরা উপহার দেওয়া হয়। জর্জ ইস্টম্যানের প্রথম কোডাক ক্যামেরার পেটেন্টের একটি আর্কাইভাল রেপ্লিকা এবং আমেরিকান বন্যপ্রাণী ফটোগ্রাফির একটি হার্ডকভার বই উপহার পান মোদি। জিল বাইডেন প্রধানমন্ত্রীকে ‘রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতা’-র একটি স্বাক্ষরিত, প্রথম সংস্করণের অনুলিপি উপহার দেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share