Tag: Madhyom

Madhyom

  • Chandrayaan-3: চাঁদে নামার পর ৮ মিটার গড়ালো প্রজ্ঞানের চাকা! আপডেট দিল ইসরো

    Chandrayaan-3: চাঁদে নামার পর ৮ মিটার গড়ালো প্রজ্ঞানের চাকা! আপডেট দিল ইসরো

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদের পৃষ্ঠে গুটি গুটি পায়ে হাঁটছে রোভার ‘প্রজ্ঞান’। চাঁদের অচেনা দিকগুলিকে চিনতে চেষ্টা চালাচ্ছে সে। এখনও পর্যন্ত চাঁদের বুকে হাঁটাহাঁটি করে কতটা পথ অতিক্রম করল চন্দ্রযান-৩, সে সম্বন্ধে আপডেট দিল ইসরো। ইসরোর তরফে ট্যুইটে জানানো হয়েছে, পরিকল্পনা মাফিকই এগোচ্ছে রোভারের কার্যকলাপ। রোভারটি সফলভাবে প্রায় ৮ মিটার দূরত্ব অতিক্রম করেছে। 

    কীভাবে নামল প্রজ্ঞান

    ল্যান্ডার থেকে রোভার প্রজ্ঞান (Rover Pragyan) নেমেছে একটি ব়্যাম্পের সাহায্যে। মেট্রো স্টেশনে, কোনও শপিং মলে অনেকটা এমন ধরনের ব়্যাম্প আমরা দেখতে পাই। প্রায় ওই রকমই দেখতে কিন্তু আরও আধুনিক এবং সূক্ষ প্রযুক্তি নির্ভর ব়্যাম্প (Ramp) ব্যবহার হয়েছে রোভারটিকে নামাতে। ওই ব়্যাম্পটি ২টি সেগমেন্টের,আগে সেটি ল্যান্ডার বিক্রম থেকে নেমে চাঁদের মাটি ছোঁয়। তারপর সেটা বেয়ে নেমে আসে রোভার প্রজ্ঞান। তারপরেই একটি সোলার প্যানেল খুলে যায়, এটি লাগানো রয়েছে রোভার প্রজ্ঞানের গায়ে। এই সোলার প্যানেলের মাধ্যমেই শক্তি জোগাড় করবে প্রজ্ঞান। তারপরেই ধীরে ধীরে চাঁদের মাটিতে চাকা গড়ায় প্রজ্ঞানের। 

    আরও পড়ুন: দেশে ফিরেই প্রধানমন্ত্রী গেলেন ইসরোয়! বিক্রমের অবতরণ ক্ষেত্রের নাম দিলেন ‘শিবশক্তি’

    কতটা পথ অতিক্রম

    ইতিমধ্যেই চাঁদের পাথুরে মাটিতে ৮ মিটার পথ অতিক্রমও করে ফেলেছে রোভার প্রজ্ঞান। শুক্রবার সন্ধ্যায় এই খবর জানাল ইসরো। প্রজ্ঞানের এই হাঁটা সাধারণ হাঁটা নয়, হাঁটার পাশাপাশি খুঁটিয়ে দেখা চাঁদের মাটির বৈশিষ্ট্য। খতিয়ে দেখা পৃথিবীর উপগ্রহের ভূপ্রকৃতিও। সেই ইঙ্গিত মিলেছে ইসরোর বার্তাতেও। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, ‘এলআইবিএস’ এবং ‘এপিএক্সএস’— প্রজ্ঞানের ভিতরে দু’টি পে-লোড চালু হয়ে গিয়েছে। প্রজ্ঞান তো হেঁটে বেড়াবে চাঁদের মাটিতে, তা হলে পে-লোডের কাজ কী? বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ‘এপিএক্সএস’ বা ‘আলফা পার্টিকল এক্স-রে স্পেকট্রোমিটার’, যার কাজ হল চাঁদের মাটির রাসায়নিক গঠন এবং মাটির নীচে লুকিয়ে থাকা খনিজ ভান্ডারের গঠনের বিজ্ঞানসম্মত অনুমান। আপাতত সেই কাজও করতে শুরু দিয়েছে এপিএক্সএস। এপিএক্সএস ছাড়াও আরও একটি পে-লোড কাজ করছে। তা হল, ‘এলআইবিএস’ বা ‘লেসার-ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ’। এই পে-লোডটি চাঁদের মাটি এবং শিলার মৌলিক গঠন অর্থাৎ ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, টাইটেনিয়াম প্রভূতি রাসায়নিক কী রূপে মিশে রয়েছে, তা নিরুপণ করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • JU Student Death: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জবাবে সন্তুষ্ট নয় শিশু সুরক্ষা কমিশন, পাঠানো হল তৃতীয় চিঠি

    JU Student Death: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জবাবে সন্তুষ্ট নয় শিশু সুরক্ষা কমিশন, পাঠানো হল তৃতীয় চিঠি

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুরে ছাত্র মৃত্যু (JU Student Death) নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এর আগে দুটি চিঠি পাঠিয়েছিল শিশু সুরক্ষা কমিশন। কোনও সন্তোষজনক উত্তর কর্তৃপক্ষ দিতে পারেনি, এই যুক্তিতে তাই ফের তৃতীয় চিঠি পাঠাল শিশু সুরক্ষা কমিশন। প্রসঙ্গত, শুধুমাত্র শিশু সুরক্ষা কমিশনই নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনও দুটি চিঠি পাঠিয়েছিল এবং কর্তৃপক্ষের জবাবে সন্তুষ্ট না হওয়ায় তৃতীয় চিঠি পাঠানোর  ব্যাপারে প্রস্তুতি শুরু করে।

    কর্তৃপক্ষের জবাবে সন্তুষ্ট নয় শিশু সুরক্ষা কমিশন (Ju Student Death)

    গত ৯ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তৃতীয় তল থেকে পড়ে মৃত্যু হয় স্বপ্নদীপ কুণ্ডুর (Ju Student Death)। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা স্বপ্নদীপ এখনও ১৮ পেরোয়নি। সেই অর্থে সে নাবালক। তাই সক্রিয় হয়েছে শিশু সুরক্ষা কমিশন (JU Student Death)। জানা গিয়েছে, হস্টেলে আবাসিকদের প্রকৃত সংখ্যা অ্যান্টি র‍্যাগিং কমিটির ভূমিকা, এ সমস্ত নানা বিষয়ে প্রশ্নের উত্তর চেয়ে পাঠিয়েছিল কমিশন। কিন্তু তার কোনও সন্তোষজনক উত্তর কর্তৃপক্ষ দিতে পারেনি। আবার শিশু সুরক্ষা কমিশন এ নিয়ে চিঠি করতে পারে নাকি, সেই এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনকে।

    কী বলছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান?

    কমিশনের চেয়ারপার্সেন সুদেষ্ণা রায়ের কথায়, ‘‘আমরা দ্বিতীয় যে চিঠি পাঠিয়েছিলাম তার জবাব সন্তোষজনক নয় (Ju Student Death)। তাই আমরা আবার চিঠি পাঠিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল যে তাদের কাছে রেকর্ড বজায় আছে। কিন্তু তারা হস্টেলে আবাসিকদের সংখ্যা, র‍্যাগিং বিরোধী কমিটি সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিতে পারেনি (Ju Student Death)। ওদের অবগতির জন্য জানাই যে মৃত পড়ুয়া এখনও আঠারো বছরের হয়নি। তাই ওই পড়ুয়া (JU Student Death) শিশু সুরক্ষা কমিশনের এক্তিয়ারর মধ্যে পড়ে।

    শনিবারই যাদবপুরের ওপেন থিয়েটারে উদ্ধার অসংখ্য মদের বোতল

    অন্যদিকে ১০ অগাস্ট যাদবপুরে ছাত্র মৃত্যুর (JU Student Death) পর ক্যাম্পাসে মেলে প্রচুর মদের বোতল। পাশাপাশি পুলিশি তদন্তে উঠে এসেছে যে হস্টেলের টবে চলতো গাঁজা চাষ। শনিবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস পরিষ্কার করতে আসেন সাফাই কর্মীরা। এবং সেখানকার ওপেন থিয়েটার থেকে উদ্ধার হয় প্রচুর খালি মোদের বোতল এবং নেশা সামগ্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madurai Train Fire: কামরায় হচ্ছিল রান্না! সিলিন্ডার ফেটে মাদুরাইয়ে ভারত গৌরব এক্সপ্রেসে আগুন, মৃত ১০

    Madurai Train Fire: কামরায় হচ্ছিল রান্না! সিলিন্ডার ফেটে মাদুরাইয়ে ভারত গৌরব এক্সপ্রেসে আগুন, মৃত ১০

    মাধ্যম নিউজ ডেস্ক: করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক স্মৃতি কাটিয়ে ওঠার আগেই ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী দেশ। এবার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হলো অন্তত ১০ জনের। আহত হয়েছেন আরও ২৫ জন। ঘটনাস্থল তামিলনাড়ুর মাদুরাই (Madurai Train Fire)।

     

    শনিবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ মাদুরাই রেল স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা লখনউ-রামেশ্বরম ভারত গৌরব ট্যুরিস্ট এক্সপ্রেসের (Bharat Gaurav Express) একটি কামরায় আগুন লাগে। জানা গিয়েছে, ট্রেনটি একটি পর্যটন ট্রেন ছিল। দুর্ঘটনার সময় তা মাদুরাই (Madurai Train Fire) রেল স্টেশনের বাইরে বোড়ি লেনে দাঁড়িয়ে ছিল। আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাস্থলে আসেন রেল এবং দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মাদুরাইয়ের জেলা কালেক্টর এমএস সঙ্গীতা। সকাল ৭টা ১৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

     

    শেষ খবর মেলা পর্যন্ত, দমকল ইতিমধ্যেই আগুন নিভিয়েছে। আগুনে একটি কামরা পুরোটাই পুড়ে গিয়েছে। তবে, অন্য কামরায় তেমন কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। পোড়া কামরা থেকে সকালে মৃতদেহগুলো বের করা হয়। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভরতি করা হয়। সাম্প্রতিককালে একাধিকবার ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এভাবে যাত্রীদের মৃত্যু হয়নি। 

     

     

    দক্ষিণ রেল সূত্রে খবর, এক্সপ্রেস ট্রেনটির (Bharat Gaurav Express) ওই কামরাটি ব্যক্তিগত ভাবে ভাড়া নেওয়া হয়েছিল। ওই কামরার যাত্রীরা এসেছিলেন উত্তর প্রদেশের লখনউ থেকে। ১৭ অগাস্ট তাঁদের যাত্রা শুরু হয়েছিল। সকলের গন্তব্য ছিল রামেশ্বরম। কামরাটি আলাদা করে মাদুরাই স্টেশনের এক কিলোমিটার দূরে রেল ইয়ার্ডে রাখা হয়েছিল। ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন পোর্টেবল এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চা তৈরি করছিলেন৷ সেইসময় সিলিন্ডার ফেটে বিপত্তি ঘটে (Madurai Train Fire)।  আগুন দেখে অনেক যাত্রীই কোচ থেকে নেমে পড়েন। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকার আর্থিক সাহয্যে ঘোষণা করা হয়েছে, দক্ষিণ রেলের তরফ। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi at ISRO: দেশে ফিরেই প্রধানমন্ত্রী গেলেন ইসরোয়! বিক্রমের অবতরণ ক্ষেত্রের নাম  দিলেন ‘শিবশক্তি’

    Narendra Modi at ISRO: দেশে ফিরেই প্রধানমন্ত্রী গেলেন ইসরোয়! বিক্রমের অবতরণ ক্ষেত্রের নাম দিলেন ‘শিবশক্তি’

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ফিরেই শনিবার সকালে ইসরোয় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চন্দ্রযান-৩-এর অবতরণস্থলের নাম রাখলেন ‘শিবশক্তি’। পাশাপাশি, ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের যে জায়গায় ভেঙে পড়েছিল, সে জায়গারও নামকরণ করলেন তিনি। নাম দিলেন ‘তেরঙা’। চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য ২৩ অগাস্ট দিনটিকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসাবেও ঘোষণা করেন মোদি। 

    ইসরোয় প্রধানমন্ত্রী

    দক্ষিণ আফ্রিকা থেকে চন্দ্রপৃষ্ঠে ভারতের সাফল্যের সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জ্ঞাপনও করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর সেরে আজ শনিবার সকালে সোজা বেঙ্গালুরুতে পৌঁছন মোদি। বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছেই ট্যুইট করে তিনি লেখেন, “ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার জন্য আমি উন্মুখ, যাঁরা দেশকে গর্বিত করেছে।” শনিবার সকালে বিমানবন্দরের বাইরে ছিল সাধারণ মানুষের ভিড়। তাঁদের উদ্দেশে কথা বলার সময় ‘জয় বিজ্ঞান’ স্লোগান শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। 

    আবেগপ্রবণ মোদি

    সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ইসরোর বিজ্ঞানীদের ধৈর্য্য, পরিশ্রম দেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে, তা সাধারণ নয়। ভারতীয় বিজ্ঞানের অগ্রগতির শঙ্খনাদ শোনা যাচ্ছে।’’ চন্দ্রযান-৩ অভিযানের সাফল্য নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন মোদি।

    চোখে জল নিয়ে তিনি বলেন, ‘‘ভারত চাঁদে পৌঁছে গিয়েছে। ইসরো আমাদের দেশকে গর্বিত করেছে। আমরা চাঁদের যে জায়গায় পৌঁছেছি, সেখানে আগে কেউ পৌঁছয়নি। সারা বিশ্ব ভারতীয় প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রশংসা করছে। চন্দ্রযান-৩ ভারতের না, মানবতার সাফল্য। এই অভিযান দেশের বিভিন্ন ক্ষেত্রে নতুন রাস্তা খুলে দেবে। পৃথিবীর সমস্যা সমাধানের কাজও করবে। আমি ইসরোর সব বিজ্ঞানী, কৌশলী এবং চন্দ্রযান-৩-এর সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি।’’

    ১ সেপ্টেম্বর থেকে চন্দ্রযান নিয়ে বড় কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে কেন্দ্র। গোটা দেশের পড়ুয়াদের তাতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানালেন মোদি। নেক্সট জেনারেশন কম্পিউটার বানানোর কথা বললেন প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, যে দেশ প্রযুক্তিতে এগিয়ে থাকবে, সেই দেশ সব ক্ষেত্রেই এগিয়ে থাকবে। গ্রহণের ব্যাখ্যা, অন্য গ্রহের আকার সম্পর্কে তথ্য, উপগ্রহের গতি সহ বিভিন্ন বিষয় লেখা রয়েছে ভারতেরই প্রাচীন গ্রন্থে। সে সব নিয়ে গবেষণা হওয়া উচিত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Durga Puja 2023 : উৎসবের অধিকার সবার! নিউটাউনে বিজেপির দুর্গাপুজোয় অনুমতি দিল হাইকোর্ট

    Durga Puja 2023 : উৎসবের অধিকার সবার! নিউটাউনে বিজেপির দুর্গাপুজোয় অনুমতি দিল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘দুর্গাপুজো পুজো হলেও শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, আসলে এটি একটি ধর্মনিরপেক্ষ উৎসব।’ দুর্গাপুজো (Durga Puja 2023) সংক্রান্ত মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। একটি মেলার মাঠে কলকাতার এক পুজো সংগঠন দুর্গাপুজো করার অনুমতি পাবে কিনা সেই মামলায় শুনানি চলাকালীন বিচারপতি সব্যসাচী ভট্টচার্য এই মত দেন।

    পুজোর অনুমতি

    জনসাধারণের জন্য নির্দিষ্ট মেলার মাঠ, পার্কে পুজো (Durga Puja 2023) করা যাবে কিনা এবং পুজোর অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল এক পুজো কমিটি। ওই কমিটির লোকেরা বিজেপি কর্মী বলে এলাকায় পরিচিত। কর্তৃপক্ষের কাছ থেকে মেলার জন্য নির্দিষ্ট অনুমতি না পেয়ে হাইকোর্টে পিটিশন দায়ের করেন ‘মানবজাতি কল্যাণ ফাউন্ডেশন’ নামে সংগঠন। শুক্রবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে। বিচারপতি জানান, সংবিধানের অনুচ্ছেদ ১৯ মোতাবেক সকল নাগরিকের স্বাধীন ভাবে চিন্তাভাবনা প্রকাশ করার অধিকার রয়েছে। সেই অধিকারের মধ্যে দুর্গাপুজোর মতো উৎসবও রয়েছে। ফলে এই অধিকার খর্ব করা যায় না। হাই কোর্টের নির্দেশ, নিউটাউন মেলা গ্রাউন্ডে পুজো করতে পারবে ‘মানবজাতি কল্যাণ ফাউন্ডেশন’ নামে মামলকারী সংগঠনটি। এলাকায় এই সংগঠনের সদস্যেরা বিজেপিকর্মী হিসাবেই পরিচিত।

    আরও পড়ুুন: গ্রিসের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী, কেন জানেন?

    আদালতের পর্যবেক্ষণ

    কর্তৃপক্ষের তরফে আদালতে (Calcutta High Court) দাবি করা হয়, সংবিধানে ২৫ ধারা অনুযায়ী জনসাধারণের জন্য তৈরি পার্ক, রাস্তা এবং ফুটপাতে কোনও ধরনের ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। এই দাবি সম্পূর্ণ খারিজ করে বিচারপতি ভট্টাচার্য পর্যবেক্ষণে জানান, ‘একথা সর্বজনবিদিত, যে দুর্গাপুজো (Durga Puja 2023) শুধু ধর্মীয় পুজোর্চনা নয়, এটি আসলে নারী শক্তির উদযাপন। দুর্গাপুজো শুধু পুজো নয়, বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন। পুজোর্চনার থেকেও সেখানে উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দের ভাগটা অনেকটা বেশি। পুজোর থেকেও উদযাপনটাই প্রত্যক্ষ। এই সমস্ত কিছুর কারণেই দুর্গাপুজোকে শুধুই একটা সম্প্রদায়ের ধর্মীয় আচরণ বা রীতিনীতি পালন হিসেবে দেখা ঠিক হবে না, এর প্রকৃতি আদতে ধর্মনিরপেক্ষ। অতএব একে শুধু এক সম্প্রদায়ের ধর্মীয় রীতিনীতি পালন বলে দাগিয়ে দেওয়া আসলে দুর্গাপুজোর মান হ্রাস করবে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohun Bagan Super Giant: এএফসি কাপের সূচি ঘোষিত! যুবভারতীতে কবে খেলবে মোহনবাগান?

    Mohun Bagan Super Giant: এএফসি কাপের সূচি ঘোষিত! যুবভারতীতে কবে খেলবে মোহনবাগান?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর মধ্যেই এএফসি কাপে (afc cup) মোহনবাগানের (Mohun Bagan) খেলা  পড়ল। ২৪ অক্টোবর বিজয়া দশমীর দিন যুবভারতীতে হোম ম্যাচ খেলবে মোহনবাগান। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলবেন সবুজ মেরুন। গ্রুপ ডি-তে মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে ওড়িশা এফসি, মাজিয়া স্পোর্টস এবং বসুন্ধরা কিংস।

    পাখির চোখ এএফসি কাপ

    এএফসি কাপে (AFC Cup 2023-24) দক্ষিণ এশিয়া জোনের মূলপর্বে চলে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের প্রিলিমিনারি পর্বের ম্যাচে ব্যাক-টু-ব্যাক জিতেছে জুয়ান ফেরান্দোর শিষ্যরা। প্রথম ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসিকে (Mohun Bagan Super Giant vs Machhindra FC) ৩-১ হারিয়েছিল মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে মেরিনার্স ৩-১ গোলে বাংলাদেশের আবাহনী লিমিটেড ঢাকাকে (Mohun Bagan vs Abahani Dhaka) হারিয়েছে।

    আরও পড়ুন: দুরন্ত থ্রোয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ, সঙ্গে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও

    মোহনবাগানের কাছে পাখির চোখ এএফসি কাপ। সেই জন্যেই ৭০ কোটি টাকা দিয়ে দল গড়া হয়েছে। কোচ জুয়ান ফেরান্দো বার বার বুঝিয়ে দিয়েছেন সে কথা। তার জন্যে ডার্বিতে হারের পরেও মন খারাপ হয়নি তাঁর। তবে গ্রুপ পর্ব নয়, মোহনবাগানের আসল লড়াই শুরু হবে নকআউট থেকে। সেই পর্বে এশিয়ার শক্তিধর ক্লাবগুলির বিরুদ্ধে খেলতে হবে তাদের।

    অভিযান শুরু ১৯ সেপ্টেম্বর

    মোহনবাগানের এএফসি-র গ্রুপ পর্বের অভিযান শুরু ১৯ সেপ্টেম্বর। খেলা আইএসএল ক্লাব ওড়িশা এফসির বিরুদ্ধে। প্রথম ম্যাচই অ্যাওয়ে ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২ অক্টোবর মলদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে। বাগান সমর্থকরা এই ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে বসে দেখতে পারবেন। তৃতীয় ম্যাচও হোম ম্যাচ। সল্টলেক স্টেডিয়ামে ফেরান্দোর শিষ্যরা খেলবেন বসুন্ধরার বিরুদ্ধে। চতুর্থ ম্যাচ আবার অ্যাওয়ে। খেলা ৭ নভেম্বর, এবার মোহনবাগান বাংলাদেশ যাবে। খেলবে বসুন্ধরার বিরুদ্ধে। ২৭ নভেম্বর ফের খেলা কলকাতায়। প্রতিপক্ষ ওড়িশা। গ্রুপ পর্বে মোহনবাগানের শেষ ম্যাচ মাজিয়ার বিরুদ্ধে ১১ ডিসেম্বর। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gadar 2: ‘গদর ২’-এর মুকুটে নয়া পালক, প্রথম কোনও ছবি প্রদর্শিত হচ্ছে সংসদ ভবনে

    Gadar 2: ‘গদর ২’-এর মুকুটে নয়া পালক, প্রথম কোনও ছবি প্রদর্শিত হচ্ছে সংসদ ভবনে

    মাধ্যম নিউজ ডেস্ক: ১১ অগাস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেল অভিনীত ‘গদর-২’ (Gadar 2)। মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ঝড় তোলে সানি দেওল অভিনীত ছবি ‘গদর-২’ (Gadar 2)। ৪০০ কোটির গণ্ডি আগেই পেরিয়েছে। এবার লক্ষ্য ৫০০ কোটি। এবার ছবির মুকুটে জুড়লো নয়া পালক। সানি দেওল অভিনীত ছবি এবার লোকসভায় প্রদর্শিত হচ্ছে।

    সংসদে দেখানো হচ্ছে ‘গদর-২’ (Gadar 2)

    জানা গিয়েছে, এ বিষয়ে সানি দেওয়াল সমেত অনেক সাংসদরাই অনুরোধ করেছিলেন। শনিবার ও রবিবারও এই ছবি দেখতে পারবেন সাংসদরা। ভারতীয় সংসদের ইতিহাসে এটা প্রথম বলে মনে করা হচ্ছে। মোট পাঁচটি শো হবে সংসদ ভবনে। সেখানকার বালযোগী অডিটোরিয়ামে দেখানো হচ্ছে এই ছবি। ২৫ অগাস্ট থেকেই শুরু হয়েছে প্রদর্শনী (Gadar 2)। প্রসঙ্গত, ধর্মেন্দ্র পুত্র সানি দেওল নিজে গুরুদাসপুরের বিজেপি সাংসদ।

    আরও পড়ুন: আরও ১০০টি তেজস মার্ক-১এ যুদ্ধবিমান কিনছে ভারতীয় বায়ুসেনা! শীঘ্রই বরাত হ্যাল-কে

    বক্স অফিসে দূর্দান্ত পারফরমেন্স করছে ‘গদর-২’ (Gadar 2)

    এদিকে বক্স অফিসে দুর্দান্ত পারফরমেন্স করছে ‘গদর-২’ (Gadar 2) এবং ভেঙেই চলেছে একের পর এক রেকর্ড। সারাদেশেই এই মুহূর্তে ছবিকে ঘিরে উন্মাদনা অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, ২২ বছর আগে সানি দেওল এবং আমিশা প্যাটেলের অভিনীত সিনেমা ‘গদর – এক প্রেম কথা’ (Gadar 2) মুক্তি পেয়েছিল। আবারও এই জুটি ফিরে আসায় দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে লোকসভাতে যেমন এই ছবি দেখানো হচ্ছে তেমনই এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতেও প্রদর্শিত হয় এই ছবি। জানা গিয়েছে, দ্বিতীয় সপ্তাহে মোট ১৩৪.৪৭ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে প্রথম সপ্তাহে ২৮৪.৬৩ কোটি টাকা আয় করেছিল এই ছবি। ফলে সবটা মিলিয়ে দুই সপ্তাহে ‘গদর-২’ (Gadar 2) এর ঝুলিতে সঞ্চয় ৪১৯.১০ কোটি টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BCCI: ম্যাচ প্রতি ৪.২ কোটি! হোম সিরিজে নতুন টাইটেল স্পনসর পেল ভারতীয় ক্রিকেট

    BCCI: ম্যাচ প্রতি ৪.২ কোটি! হোম সিরিজে নতুন টাইটেল স্পনসর পেল ভারতীয় ক্রিকেট

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে এল নতুন স্পনসর। দেশের মাঠে হওয়া ম্যাচগুলির জন্য টাইটেল স্পনসর চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতি ম্যাচে ৪ কোটি ২০ লাখ টাকা দরে নতুন স্পনসর হল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। প্রসঙ্গত, বিসিসিআই (BCCI) কর্তারা যে দাম বেঁধে দিয়েছিলেন তাতে দেখা যাচ্ছে যে ম্যাচ প্রতি অন্তত ২ কোটি ৪০ লাখ টাকা দিতে হতো। এগিয়ে আসে ভারতের তিনটি সংস্থা, এরমধ্যে মাঝপথে একটি সংস্থার টেকনিক্যাল কারণে সরে যায়। বাকি থাকে দুটি সংস্থা সোনি স্পোর্টস এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। শেষমেষ বরাত পায় আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। জানা গিয়েছে তিন বছরের জন্য চুক্তি হয়েছে বিসিসিআইয়ের (BCCI)। ২০২৬ সালের অগাস্ট পর্যন্ত মোট ৫৬টি ম্যাচে আইডিএফসি ফাস্ট ব্যাঙ্কের কাছে ২৩৫ কোটি টাকা পাবে বিসিসিআই (BCCI)।

    আরও পড়ুন: দুরন্ত থ্রোয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ, সঙ্গে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও

    ২৫ অগাস্ট চুক্তি সম্পন্ন হয় 

    প্রসঙ্গত, আইডিএফসি ফার্ ব্যাঙ্ক হল একটি বেসরকারি ব্যাঙ্ক যা প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের অক্টোবর মাসে। শুক্রবার ২৫ অগাস্ট মুম্বাইয়ের এক পাঁচ তারা হোটেলের বসে এই চুক্তি সম্পন্ন হয় ব্যাঙ্ককর্তাদের সঙ্গে বিসিসিআইয়ের (BCCI)। আপাতত এশিয়া কাপ, পরবর্তীকালে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ এবং বিশ্বকাপও রয়েছে তার মধ্যে।

    সোনি স্পোর্টস দ্বিতীয় হল 

    প্রসঙ্গত টাকার দৌড়ে দ্বিতীয় হওয়া সোনি স্পোর্টস এর আগেও প্রতিযোগিতায় নেমেছিল ভারতীয় ক্রিকেটের (BCCI) সম্প্রচার স্বত্ত্ব কেনার। সেই প্রতিযোগিতা ছিল ২০১৪ সালে। সোনির প্রতিযোগী ছিল স্টার ইন্ডিয়া। কিন্তু সম্প্রচার সত্ত্ব সোনির হাতে থাকলেও জার্সির লোগো ছিল স্টার ইন্ডিয়ার কাছে। তাই খেলা সম্প্রচার এর সঙ্গে সর্বক্ষণ তাদের প্রতিযোগী চ্যানেলের লোগো দেখাতে হয়েছিল সোনিকে। চলতি বছরে টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে নেমেছিল সোনি স্পোর্টস। প্রসঙ্গত, এখন ক্রিকেটের সম্প্রচার সত্ত্ব রয়েছে স্টার ইন্ডিয়ার কাছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • JU Student Death: ‘পিক অ্যান্ড চুজ করে মারা হয়েছে’! যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভের জেল হেফাজত

    JU Student Death: ‘পিক অ্যান্ড চুজ করে মারা হয়েছে’! যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভের জেল হেফাজত

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের (JU Student Death) রহস্যমৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। তাঁকে জেলে গিয়ে জেরা করতে পারবে পুলিশ। শুক্রবার সৌরভকে আদালতে হাজির করানো হয়। আদালতে সরকারি আইনজীবী গোপাল হালদার বলেন, ‘পিক অ্যান্ড চুজ’ করে প্রথম বর্ষের সেই ছাত্রকে মারা হয়েছে।

    প্রমাণ লোপাটের চেষ্টা

    সরকারি আইনজীবী জানান, একটি গামছা উদ্ধার হয়েছে। যেটা দিয়েই মৃত ছাত্রের মুখ চাপা দেওয়া হয়েছিল। সেই রক্ত মাখা গামছা ও ২ টো ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল। সেখানে মেসেজ চালাচালি হত। আইনজীবীর দাবি, সেখানে তদন্ত প্রভাবিত করার প্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারীরা। ফোনে ‘জেইউএমএইচ’ নামে একটি গ্রুপ তৈরি করা হয়েছিল। সৌরভের সেই গ্রুপে ‘ইনস্ট্রাকশন’ দিতেন। মাঝেমধ্যে সেই গ্রুপে অ্যাক্টিভ হতেন নির্দেশ দেওয়ার জন্য।

    র‌্যাগিংয়ের প্রমাণ

    আদালতে সৌরভের আইনজীবীর সঙ্গে সরকার পক্ষের আইনজীবীর সওয়াল পাল্টা সওয়াল চলে। সৌরভের আইনজীবী জানান, তদন্তে সৌরভ সংক্রান্ত কোনও বিষয়ে অগ্রগতি হয়নি। যদিও পুলিশ দাবি করেছে, এই মামলায় অনেক অগ্রগতি হচ্ছে। দাগী বন্দিদের সঙ্গে যাতে জেলে সৌরভকে না রাখা হয়, সেই আবেদন করেন তাঁর আইনজীবী। এই প্রসঙ্গে সরকার পক্ষের আইনজীবী জানান, এই নিয়ে যা নিয়ম রয়েছে, তা মেনে চলা উচিত। গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে এক ছাত্র নীচে পড়ে যান বলে অভিযোগ। পরের দিন ভোরে বাংলা বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রের মৃত্যু (JU Student Death) হয়। র‌্যাগিংয়ের জেরে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। থানায় এফআইআর দায়ের করা হয়। তদন্তে নেমে ছাত্রমৃত্যুর ঘটনায় প্রাক্তনী এবং পড়ুয়া মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

    আরও পড়ুন: মালদায় রাজ্যপাল, দেখা করলেন নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে

    সৌরভই ‘কিংপিন’

    ছাত্রমৃত্যুর (JU Student Death) ঘটনায় প্রথম সৌরভকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সৌরভকেই ‘কিংপিন’ বলে দাবি করেছে পুলিশ। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন সৌরভ।  লালবাজার সূত্রে খবর, হস্টেলের ৭০ নম্বর ঘরে ওই ছাত্রকে বিবস্ত্র করানো হয়েছিল। তার পর তাঁকে বারান্দায় বিবস্ত্র করে হাঁটানো হয়। কী ভাবে র‌্যাগিং হয়েছে, তার নথি মঙ্গলবার আলিপুর আদালতে জমা করেছে পুলিশ। গত ৯ অগস্ট রাতে ওই ছাত্রকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছিল বলে দাবি। এই ঘটনায় শুক্রবার যাদবপুরকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের আরও চার আবাসিক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার শঙ্খশুভ্র চক্রবর্তী। যাদবপুর থানায় বৃহস্পতিবারও টানা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের ডিসি এসএসডি বিদিশা কলিতাও। জিজ্ঞাসাবাদ শেষে যুগ্ম কমিশনার জানান, চার পড়ুয়াকে আটক করা হয়নি। তবে তাঁরা ঘটনার দিন উপস্থিত ছিলেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Neeraj Chopra: দুরন্ত থ্রোয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ, সঙ্গে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও

    Neeraj Chopra: দুরন্ত থ্রোয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ, সঙ্গে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করে ফেললেন সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফের স্বমহিমায় টোকিয়ো অলিম্পিক্সের সোনা জয়ী নীরজ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগোলেন ভারতীয় অ্যাথলিট।

    মরসুমে সেরা থ্রো

    শুক্রবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে গ্রুপ এ-র লড়াই ছিল। সেখানে ৮৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়তে পারলে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ ছিল। নীরজ ৮৮.৭৭ মিটার ছুড়ে সেই কাজটাই করে ফেললেন। অলিম্পিক্সে সোনা জয়ের জন্য নীরজ ছুড়েছিলেন ৮৭.৫৮ মিটার। তার থেকেও বেশি দূরে জ্যাভলিন ছুড়লেন নীরজ। এই মরসুমে এখনও পর্যন্ত সব থেকে দূরে জ্যাভলিন ছুড়লেন তিনি। আগামী রবিবার ফাইনালে নামবেন নীরজ। অলিম্পিক্স-সহ নানা প্রতিযোগিতায় সোনার পদক পেলেও, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এখনও প্রথম স্থান অধিকার করতে পারেননি নীরজ।

    হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন নীরজ-সহ তিনজন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। ৩৭ জনের মধ্যে ১২ জন ফাইনালে উঠতে পারবেন। তার মধ্যেই প্রথম হিসাবে ফাইনালে জায়গা করে নিলেন এই প্রতিযোগিতায় গতবারের রুপোজয়ী নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করার জন্য যে দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন , তাতেই পরের অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন তিনি। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করার জন্য এই বছর ১ জুলাইয়ের পর কোনও প্রতিযোগিতায় ৮৫.৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়তে হত। সেটাই করলেন নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করার সঙ্গে প্যারিস অলিম্পিক্সেও নিজের জায়গা পাকা করে ফেললেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share