Tag: Madhyom

Madhyom

  • China Rare Earth Metal: পরিবেশ নষ্ট করেই চলছে বিরল খনিজের সন্ধান! মানুষের জীবন নিয়ে উদাসীন চিন সরকার

    China Rare Earth Metal: পরিবেশ নষ্ট করেই চলছে বিরল খনিজের সন্ধান! মানুষের জীবন নিয়ে উদাসীন চিন সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনের ইনার মঙ্গোলিয়ার বায়ান ওবো শহরের প্রান্তে দাঁড়ালে চোখে পড়ে ধূসর রঙের এক বিস্তৃত, ক্ষতবিক্ষত ভূমি । এক সময়ের সবুজ তৃণভূমিকে আধুনিক প্রযুক্তির এক অপরিহার্য খনিজের (China Rare Earth Metal) খোঁজে বছরের পর বছর ধরে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে। এই ছোট্ট শহরের নাম হয়তো অনেকেই শোনেননি, কিন্তু বিশ্বজুড়ে প্রযুক্তি-নির্ভর জীবনের চালিকা শক্তি এই জায়গা থেকেই আসে। বায়ান ওবো হচ্ছে পৃথিবীর অর্ধেক বিরল মাটি বা ‘রেয়ার আর্থ’ খনিজের উৎস। এই খনিজগুলো স্মার্টফোন, ব্লুটুথ স্পিকার, টিভি স্ক্রিন, কম্পিউটার থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। এই খনিজগুলো ছাড়া চলে না আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র।

    চিনের বড় হাতিয়ার

    বিশ্বের যে কোনও দেশের চেয়ে চিন বিরল মাটি খনন ও পরিশোধনে অনেক এগিয়ে। এর ফলে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিশাল প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে বেজিং। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতে চিনের প্রধান শক্তিই হচ্ছে এই বিপুল খনিজ ভাণ্ডার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য ও শুল্ক নিয়ে দর কষাকষিতে এই ‘বিরল খনিজ’ চিনের বড় হাতিয়ার। বায়ান ওবো ছাড়া আধুনিক প্রযুক্তিনির্ভর জীবন কার্যত অচল হয়ে পড়তে পারে। বায়ান ওবো ও চিনের জিয়াংসি প্রদেশের গানঝৌ শহরে কেন্দ্রীভূত বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজ আহরণ ও পরিশোধন শিল্প (China Rare Earth Metal)। বিশ্বের প্রায় অর্ধেক বিরল খনিজ এখান থেকেই তোলা হয়। তবে এই আধিপত্যের পেছনে রয়েছে ভয়াবহ পরিবেশগত মূল্য।

    মূল্য চোকাচ্ছে পরিবেশ

    বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে চিনের দুটি প্রধান রেয়ার আর্থ খনন কেন্দ্র—উত্তরের বায়ান ওবো এবং দক্ষিণের জিয়াংসির গানঝৌতে দেখা মিলেছে বিষাক্ত বর্জ্যে ভরা কৃত্রিম হ্রদের। দূষিত জল ও মাটির কথা শোনা গিয়েছে ওই অঞ্চলের মানুষের মুখে। কিছু এলাকায় ক্যানসার ও জন্মগত ত্রুটির ঘটনাও দেখা গিয়েছে, যা এই খনন কার্যক্রমের সঙ্গে যুক্ত। চিনের কমিউনিস্ট সরকার এই খবর সামনে আসতে দেয় না। এই খবর বিশ্বের সামনে আনতে গিয়ে বাধার মুখে পড়তে হয় সাংবাদিকদের। খনির মালিক আটকে রাখেন সংবাদ মাধ্যমের কর্মীদের, সঙ্গে চলে পুলিশের জেরা। সব ভিডিও ডিলিট করার পরেই মুক্তি মেলে সাংবাদিকদের। তারপরই আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তাই খনির নিরাপত্তা জোরদার করা হয়।

    দূষণের চিত্র

    বায়ান ওবোতে চলছে নিয়মিত খনন, যেখানে খোঁজা হচ্ছে নিওডিমিয়াম ও ডিসপ্রোসিয়াম নামের বিরল খনিজ (China Rare Earth Metal)। এই ধাতুগুলো অত্যন্ত শক্তিশালী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক গাড়ি, কম্পিউটার হার্ডড্রাইভ থেকে শুরু করে এমআরই মেশিন পর্যন্ত বহু প্রযুক্তিপণ্যে এদের গুরুত্ব অপরিসীম। কিন্তু এসব আহরণের প্রক্রিয়ায় উন্মুক্তভাবে তোলা হয় টন টন মাটি, যা ছড়ায় ক্ষতিকর ধুলো ও রেডিওঅ্যাকটিভ উপাদান। প্রতি এক টন বিরল খনিজ উত্তোলনে তৈরি হয় প্রায় ২ হাজার টন বিষাক্ত বর্জ্য। খনিজের খোঁজে জমির ওপরিভাগ একের পর এক স্তরে সরিয়ে নেওয়া হয়। এতে উঠে আসে ভারী ধাতু ও তেজস্ক্রিয় ধূলিকণা।

    স্যাটেলাইট চিত্র ভয়ঙ্কর

    স্যাটেলাইট চিত্রে দেখা যায় গত কয়েক দশকে বায়ান ওবো খনির (China Rare Earth Metal) ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। বনাঞ্চল ধ্বংস করে, নদী-লেকে বিষাক্ত পদার্থ ছড়িয়ে বহরে বাড়ছে খনি অঞ্চল। গানঝৌতে দৃশ্যপট আরও ভয়াবহ—খাড়া পাহাড়ের চূড়ায় উন্মুক্ত বিষাক্ত “লিচিং পুকুর” রয়েছে। এখানে মাটি থেকে খনিজ আলাদা করতে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইডসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়। এর ফলে স্থানীয় নদী ও কৃষিজমিতে দূষণের প্রমাণ মিলেছে। ২০১২ সালে সরকার হস্তক্ষেপ করে খনি লাইসেন্স কমিয়ে দিলেও ততদিনে ব্যাপক ক্ষতি হয়ে যায় এই অঞ্চলের।

    গ্রামবাসীদের দুর্দশা

    স্থানীয় কৃষক হুয়াং জিয়াওচং অভিযোগ করেছেন, তার জমির চারপাশে চারটি খনি রয়েছে। যেখানে ভূমিধস অপ্রতিরোধ্য। তাঁর কথায়, “এই সমস্যা আমার পক্ষে সমাধান করা সম্ভব না। এটা সরকারিভাবে সমাধান করতে হবে। আমরা সাধারণ মানুষ, দুর্বল। আমাদের কিছু করার নেই।” বায়ান ওবো ও গানঝৌর স্থানীয়রা এখনও ‘আগে উন্নয়ন, পরে পরিষ্কার’ নীতির শিকার বলে মনে করেন অধ্যাপক জুলি ক্লিংগার। তাঁর রেয়ার আর্থ ফ্রন্টিয়ার (Rare Earth Frontiers) বইয়ে এ বিষয়ে বিশদে লিখেছেন তিনি। জুলি বলেন, যদিও এখন কিছুটা নিয়ন্ত্রণ আনা হয়েছে, কিন্তু যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। বিশেষ করে বাওতোউ শহরের দক্ষিণে উইকুয়াং বাঁধের পাশের গ্রামগুলোতে ২০১০ সালের আগে পর্যন্ত বাস করা মানুষদের হাড় ও গাঁটে বিকৃতি, ফ্লোরাইড বিষক্রিয়া এবং আর্সেনিক বিষাক্ততার প্রমাণ মিলেছে।

    ভবিষ্যতের হুমকি

    বায়ান ওবো খনির দক্ষিণে বাওটো শহরে অবস্থিত ওয়েইকুয়াং বাঁধ ঘিরে সবচেয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির প্রমাণ পাওয়া গিয়েছে। এক গবেষণায় দেখা যায়, গ্রামের মানুষদের হাড়ের বিকৃতি, অতিরিক্ত ফ্লোরাইড ও আর্সেনিক বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার হার অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে পড়েছে। সরকার পরে সেখানকার মানুষদের সরিয়ে নিয়েছে, কিন্তু ১১ কিলোমিটার দীর্ঘ বিষাক্ত বর্জ্যভরা পুকুর আজও রয়ে গেছে। যার বিষাক্ত জল যেকোনও সময় মিশে যেতে পারে চিনের অন্যতম প্রধান জলের উৎস হোয়াংহো নদীতে। বিশ্বজুড়ে স্মার্ট ডিভাইস, বৈদ্যুতিক গাড়ি, সোলার প্যানেল ও উচ্চপ্রযুক্তির যন্ত্রের চাহিদা বাড়ছে। চিন (China Rare Earth Metal) এখন বিদেশেও খনন সম্প্রসারণের চেষ্টা করছে। তবে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন—সঠিক ব্যবস্থা না থাকলে যেখানেই খনন হোক না কেন, প্রকৃতি ও মানুষের জীবন হুমকির মুখে পড়বেই।

    কিন্তু তা নিয়ে কী একটুও ভাবছে চিনের কমিউনিস্ট সরকার?

  • Daily Horoscope 12 July 2025: সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের

    Daily Horoscope 12 July 2025: সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে।

    ২) কোনও সমস্যায় থাকলে ভাইদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা লাভ করতে পারবেন।

    ৩) ব্যক্তিগত বিষয়ে সংবেদনশীলতা বজায় রাখুন, তা না-হলে সমস্যা উৎপন্ন হবে।

    বৃষ

    ১) নতুন কাজ শুরুর সুযোগ পেতে পারেন।

    ২) আর্থিক বিষয়ে সহজ ভাবে অগ্রসর হন।

    ৩) ব্যাঙ্ক, ব্যক্তি বা সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে তা আজ সহজেই পেয়ে যাবেন।

    মিথুন

    ১)  দামী বস্তুর নিরাপত্তা সুনিশ্চিত করুন।

    ২) নতুন কিছু করার চিন্তাভাবনা করবেন, যা আপনার কাজকে প্রভাবিত করবে।

    ৩) ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করায় আনন্দিত থাকবেন।

    কর্কট

    ১) অচেনা ব্যক্তির সঙ্গে লেনদেন করবেন না, তা না-হলে তাঁরা বড়সড় লোকসানের কারণ হয়ে দাঁড়াবেন।

    ২) বাজেট তৈরি করে ব্যয় করুন।

    ৩) নিজের কাজের চেয়ে অন্যের কাজে বেশি মনোনিবেশ করবেন, যার ফলে আপনার সমস্যা হতে পারে।

    সিংহ

    ১) ব্যস্ত জীবন কাটান যাঁরা, তাঁরা সঙ্গীর কথা বোঝার চেষ্টা করুন, তা না-হলে বিবাদ উৎপন্ন হতে পারে।

    ২) ব্যবসায়ীদের জন্য দিন ভালো।

    ৩) সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান করতে হবে।

    কন্যা

    ১) কর্মক্ষেত্রে আপনাদের চেষ্টা সফল হবে।

    ২) সমস্যা থাকলে তা আজ দূর হবে।

    ৩) সামাজিক ক্ষেত্রে কাজ করেন যাঁরা, তাঁরা আজ নতুন কোনও কাজ করার সুযোগ পাবেন।

    তুলা

    ১) ব্যবসায় বড় মুনাফা অর্জনের লোভে ছোটখাট লাভ হাতছাড়া করবেন না।

    ২) সন্তানের নতুন চাকরি পাওয়ায় এবার কেরিয়ার সংক্রান্ত সমস্যা দূর হবে।

    ৩) বন্ধু আপনার সাহায্য প্রার্থনা করতে পারে।

    বৃশ্চিক

    ১) পরিবারের সদস্যদের জন্য সময় বের করতে হবে।

    ২) জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য লাভ করায় একাধিক সমস্যার সমাধান হবে।

    ৩) আইনি কাজে নিয়ম-নীতি মেনে চলুন, তা না-হলে ভুল হতে পারে।

    ধনু

    ১) দাম্পত্য জীবনে সুখ-সমৃদ্ধি বাড়ায় আনন্দিত হবেন।

    ২) বন্ধুদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত কাটাবেন।

    ৩) যে কোনও কাজে ধৈর্য ধরুন ও সাহসী থাকুন।

    মকর

    ১) স্বাস্থ্য-সমস্যা উপেক্ষা করবেন না, তা না-হলে বড়সড় রোগ দেখা দিতে পারে।

    ২) ব্যবসায়িক বিষয়ে ভালো ফলাফল পাবেন।

    ৩) কারও কাছ থেকে টাকা ধার নিয়ে থাকলে তা শোধ করতে সফল হবেন।

    কুম্ভ

    ১) পড়াশোনায় রুচি বাড়বে।

    ২) কাজের সন্ধানে থাকলে সুসংবাদ পাবেন।

    ৩) আত্মীয়ের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন।

    মীন

    ১) ব্যবসায়িক পরিকল্পনা দীর্ঘদিন ধরে আপনাকে চিন্তিত করে থাকলে তা আজ পুনরায় শুরু করতে পারেন।

    ২) কোনও কাজের জন্য জেদ করবেন না।

    ৩) বিলাসিতার বস্তু কেনাকাটায় প্রচুর অর্থ ব্যয় করতে পারেন।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Bangladesh: মৌলবাদী ইউনূসের বাংলাদেশে অব্যাহত বুদ্ধিজীবী নির্যাতন, গ্রেফতার অর্থনীতিবিদ

    Bangladesh: মৌলবাদী ইউনূসের বাংলাদেশে অব্যাহত বুদ্ধিজীবী নির্যাতন, গ্রেফতার অর্থনীতিবিদ

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বৃহস্পতিবার ১০ই জুলাই, রাতে ঢাকার ধানমন্ডির নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বরকতকে (Abul Barkat)। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোঃ নাসিরুল ইসলাম।

    চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউনূস সরকারের দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছিল আবুল বরকতের বিরুদ্ধে। অভিযোগ — তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় (২০০৯-২০১৪) ২৯৭.৩৪ কোটি টাকা আত্মসাতের সাথে যুক্ত ছিলেন।

    অভিযোগে বলা হয়, বরকত এবং তৎকালীন বাংলাদেশ (Bangladesh) ব্যাংকের গভর্নর মিলে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে AnonTex গ্রুপের ২২টি কোম্পানিকে অবৈধভাবে ঋণ অনুমোদন করেন। অদৃশ্য কারখানা ও ভবনের নামে ঋণ প্রদান, ভূয়া দলিল তৈরি ও অস্বাভাবিক দামে জমি কিনে ব্যাংকের অর্থ লোপাটের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

    ড. আবুল বরকত বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। তিনি জাপান সরকারের “অর্ডার অফ দ্য রাইজিং সান” পুরস্কারে ভূষিত হয়েছেন এবং ২০২১ সাল থেকে TIGER (Transformation, Integration and Globalization Economic Research)-এর বৈজ্ঞানিক গবেষণা উপদেষ্টা পরিষদের সদস্য।

    “বাংলাদেশে ৩০ বছরের মধ্যে হিন্দু থাকবে না” — আবুল বরকতের সতর্কবার্তা (Abul Barkat)

    ২০১৬ সালের নভেম্বরে প্রকাশিত তাঁর গবেষণাগ্রন্থ “Political Economy of Reforming Agriculture-Land-Water Bodies in Bangladesh”-এ ড. বারকত আশঙ্কা প্রকাশ করেন, যে হারে সংখ্যালঘু হিন্দুরা দেশত্যাগ করছে, সেই ধারা বজায় থাকলে ২০৪৬ সালের মধ্যে বাংলাদেশে আর কোনও হিন্দু থাকবে না।

    ঢাকা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন:
    “গত ৪৯ বছরের পরিসংখ্যান বলছে, প্রতিদিন গড়ে ৬৩২ জন হিন্দু বাংলাদেশ ত্যাগ করছেন — অর্থাৎ বছরে প্রায় ২,৩০,৬১২ জন। ১৯৬৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১.১৩ কোটি হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন ধর্মীয় বৈষম্য ও নিপীড়নের কারণে।”

    তিনি জানান, বাংলাদেশে সেনাশাসনের সময় এই নিপীড়ন ছিল সর্বোচ্চ স্তরে। তিনি আরও বলেন, স্বাধীনতার আগে ‘শত্রু সম্পত্তি আইন’ এবং স্বাধীনতার পরে ‘ভেস্টেড প্রপার্টি আইন’-এর মাধ্যমে সরকারের হাতে ৬০% হিন্দুদের জমি চলে যায়।

    তাঁর বইটি তিনি উৎসর্গ করেন তাঁর শৈশবের বন্ধুদের, যারা ‘বুনো’ উপজাতির সদস্য ছিলেন — এবং বর্তমানে যাদের আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না।

    ইউনূসের ইসলামপন্থী তোষণ নীতি (Yunus)

    মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে ইসলামপন্থার উত্থান নজিরবিহীনভাবে বেড়ে যায়। তিনি প্রথমেই উগ্র ইসলামি সংগঠন জামায়াতে ইসলামী-র উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন।

    এরপর ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর প্রধান জসিমউদ্দিন রহমানিকে মুক্তি দেন। এই একই সময়ে হিন্দুদের উপর ধারাবাহিক হামলাগুলোকে ছোট করে দেখাতে শুরু করেন ইউনূস। কখনও তিনি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কখনও বলেছেন, “এগুলোর মাত্রা বাড়িয়ে বলা হচ্ছে”।

    এই সময়কার শিক্ষাব্যবস্থায়ও ইতিহাস বিকৃতি ঘটে। নতুন পাঠ্যবইয়ে দাবি করা হয়, বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষণা নাকি করেছিলেন জিয়াউর রহমান — যিনি ইসলামপন্থীদের কাছে প্রিয় মুখ।

    এছাড়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয় Hizb ut-Tahrir নামক এক জঙ্গি সংগঠনের সদস্য মোহাম্মদ আজাজকে।

    ইউনূস সরকারের বিরুদ্ধে কূটনীতিকের ক্ষোভ (Yunus Government)

    পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে, ২০২৫ সালের মার্চ মাসে মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ প্রকাশ্যে ফেসবুকে ইউনূস সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

  • YouTube Monetisation: ভিডিও বানিয়ে সহজে লক্ষ্মীলাভ আর হবে না! ইউটিউবে বদলে যাচ্ছে টাকা পাওয়ার নিয়ম

    YouTube Monetisation: ভিডিও বানিয়ে সহজে লক্ষ্মীলাভ আর হবে না! ইউটিউবে বদলে যাচ্ছে টাকা পাওয়ার নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে (YouTube Monetisation) কনটেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করা এখন আর সহজ নয়। আগামী সপ্তাহ থেকেই বদলে যাচ্ছে ইউটিউবের পলিসি। ১৫ জুলাই থেকে একটি নতুন মানিটাইজেশনে পলিসি নিয়ে আসছে গুগল। মূলত, একই ধরনের বা কম খাটনির ভিডিও ক্রিয়েটরদের আয় কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

    ইউটিউব পার্টনার প্রোগ্রাম

    নতুন ইউটিউবের মানিটাইজেশনের (YouTube Monetisation) নীতিতে ইউটিউব বলেছে, “ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YPP) এর অংশ হিসাবে এবার মানিটাইজেশনের জন্য, ইউটিউব ক্রিয়েটরদের ‘মূল’ এবং ‘আসল’ ভিডিয়ো আপলোড করতে বাধ্য করা হবে। ১৫ জুলাই থেকে ইউটিউব এই নির্দেশিকা অনুযায়ী আপডেট করবে। যাতে ব্যাপকভাবে উৎপাদিত ও একই ধরনের কনটেন্ট আরও ভালভাবে সনাক্ত করা যায়। এই আপডেটের ফলে যাচাই না করা কনটেন্টগুলি কেমন দেখাতে পারে তাও বোঝা যাবে। নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে ইউটিউব মানিটাইজেশন অনুমোদনের জন্য ক্রিয়েটরদের ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ্যতার মান পূরণ করতে হবে। একটি চ্যানেলের অবশ্যই কমপক্ষে ১,০০০ জন সাবস্ক্রাইবার থাকতে হবে এবং গত বছরে ৪,০০০ ঘণ্টা বৈধ পাবলিক ওয়াচ আওয়ার থাকতে হবে। অথবা গত ৯০ দিনে ১ কোটি বৈধ পাবলিক শর্টস ভিউ থাকতে হবে কনটেন্ট ক্রিয়েটরের।

    নতুন কী কী পরিবর্তন আনছে ইউটিউব

    প্রথমত, অন্যান্য সোর্স থেকে ধার করা কনটেন্টকে মৌলিক হিসেবে বিবেচনা করার জন্য উল্লেখযোগ্য পরিবর্তন করতে হবে নতুন কনটেন্টে। দ্বিতীয়ত, বার বার দেখানো কনটেন্টকে ভিউ অর্জনের বাইরেও একটি উদ্দেশ্য পূরণ করতে হবে। এটি অবশ্যই বিনোদনমূলক বা শিক্ষামূলক হতে হবে। এই নীতিটি ক্লিকবেট, টেমপ্লেট এবং এআই-জেনারেটেড কনটেন্টের উপরও প্রভাব ফেলবে। বিশেষ করে যে ভিডিওগুলি এআই-জেনারেটেড ভয়েসের উপর নির্ভর করে বা ন্যূনতম সম্পাদনা সহ অন্যান্য নির্মাতাদের উপকরণ পুনরায় ব্যবহার করে তাদের সমস্যা বাড়বে। মূলত ইউটিউবের এই নিয়মের উদ্দেশ্য হচ্ছে এখন থেকে ইউটিউব এমন নির্মাতাদের প্রাধান্য দেবে যারা বিশ্বাসযোগ্য ও আবেগপ্রবণ কনটেন্ট তৈরি করে এবং নিজের চিন্তা ও মেধা দিয়ে ভিডিও বানায়।

    নিয়ম না মানলে কী হবে

    নতুন নিয়ম লঙ্ঘনের জন্য নির্মাতারা কী পরিণতির মুখোমুখি হতে পারেন তা অবশ্য ইউটিউব নির্দিষ্ট করেনি। আপডেট করা শর্তাবলীর অধীনে জরিমানা, সাসপেনশন বা স্ট্রাইকের কোনও উল্লেখ নেই। কোম্পানি জানিয়েছে নতুন পদ্ধতি তার মানিটাইজেশনের (YouTube Monetisation) নিয়মগুলিকে বর্তমান প্রবণতা ও কনটেন্ট কৌশলগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য তৈরি করা হয়েছে। একইসঙ্গে নতুন আপডেট অনুযায়ী ইউটিউব ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধান ছাড়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং দেখা নিষিদ্ধ করেছে।

  • PM Modi: বিশ্ব কূটনীতিতে নজিরবিহীন সাফল্য, বিদেশের পার্লামেন্টে সবচেয়ে বেশি ভাষণ মোদির

    PM Modi: বিশ্ব কূটনীতিতে নজিরবিহীন সাফল্য, বিদেশের পার্লামেন্টে সবচেয়ে বেশি ভাষণ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ দেশ সফর সেরে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বিশ্ব কূটনীতিতে ভারতের অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। বিদেশি পার্লামেন্টে ভাষণ ও আন্তর্জাতিক রাষ্ট্রীয় সম্মান গ্রহণের ক্ষেত্রে তিনি সব ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মিলিত রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছেন। তাবড় বিশ্বনেতাদের মধ্যে নরেন্দ্র মোদি সবথেকে জনপ্রিয়। তা প্রমাণ হয়েছে বারবার। মূলত বিভিন্ন জনমুখী প্রকল্পের কারণেই মানুষের মধ্যে রাষ্ট্রনায়ক হিসেবে মোদির গ্রহণযোগ্যতা এত বেশি। ক্রিকেট থেকে বিনোদন, রাজনীতি থেকে অর্থনীতি সব ক্ষেত্রে জনপ্রিয় তিনি। সন্ত্রাস দমনে কঠোর, মানবতার পূজারী, যুদ্ধ রুখে শান্তির বার্তা তাঁর কণ্ঠে।

    ১৭টি বিদেশি পার্লামেন্টে ভাষণ

    সম্প্রতি পাঁচ-দেশ সফরের সময় ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো এবং নামিবিয়ার পার্লামেন্টে ভাষণ দেন মোদি। এই তিনটি ভাষণের সঙ্গে তাঁর মোট বিদেশি পার্লামেন্ট ভাষণের সংখ্যা দাঁড়ায় ১৭। এই সংখ্যাটি কংগ্রেসের সব প্রাক্তন প্রধানমন্ত্রী—জওহরলাল নেহরু (৩), ইন্দিরা গান্ধী (৪), রাজীব গান্ধী (২), পি ভি নরসিমা রাও (১) ও মনমোহন সিং (৭)—এর সম্মিলিত সংখ্যার সমান। অটলবিহারী বাজপেয়ী (২) ও মোরারজি দেশাই (১) ছাড়া অন্য কোনও অ-কংগ্রেস প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে পৌঁছতেই পারেননি। সেখানে মোদি বিভিন্ন দেশের আইনসভায় ভারতের জয়গান গেয়েছেন। লোকে শুনেছে মোদিকে।

    গণতন্ত্রের জয়গান

    নানা দেশের আইনসভায় দাঁড়িয়ে ভারতের বৈচিত্র, সংস্কৃতির কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Sets Global Records)। বলেছেন, “ভারত গণতন্ত্রের পথপ্রদর্শক। কারণ ভারতের কাছে গণতন্ত্র নিছক কোনও ব্যবস্থা নয়, গণতন্ত্র ভারতের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে জড়িয়ে। ঋগ্বেদে সব দিক থেকে আসা শুভ চিন্তাকে গ্রহণের কথা বলা আছে। সব ভাবনার এই গ্রহণ করার এই ক্ষমতাই গণতন্ত্রের মূল ভিত্তি।” তাঁর কথায়, প্রকৃত গণতন্ত্রে আলোচনা, তর্ক-বিতর্কের অবকাশ থাকে। এতে মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়। মর্যাদা বোধ তৈরি হয়, মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। ভারতে বিভিন্ন রাজ্যে ২০টি দল ক্ষমতায় রয়েছে। ২২টি সরকারি ভাষা রয়েছে। হাজার হাজার উপভাষা রয়েছে। এই কারণেই বাইরে থেকে আসা সকলকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানায় ভারত। আর এই একই কারণে পৃথিবীর সর্বত্র মানিয়ে নিতে পারেন ভারতীয়রা।

    সন্ত্রাসের বিরুদ্ধে সরব

    সব দেশের সংসদে দাঁড়িয়েই সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন মোদি। বলেছেন শান্তির কথাও। মানবতার সবথেকে বড় চ্যালেঞ্জ হল সন্ত্রাস। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির কোনও জায়গা নেই। মানবতার স্বার্থে সন্ত্রাস রোধে সকলকে এগিয়ে আসতে হবে। শান্তির বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) বাগ্মিতায় মুগ্ধ হয়ে বিশ্বের বিভিন্ন দেশ তাঁকে নানা সম্মানে ভূষিত করেছে। বিশ্বের বিভিন্ন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্জনের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী মোদির নাম এখন শীর্ষে। যেখানে নেহরু, ইন্দিরা ও মনমোহন সিং পেয়েছেন মাত্র ২টি করে সম্মান।

    বিশ্ব নেতৃত্বের সংকটে ভারত একটি স্থিতিশীল গণতান্ত্রিক শক্তি

    বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে ভারত একটি বিশ্বাসযোগ্য ও স্থিতিশীল গণতান্ত্রিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। যখন চিন স্বৈরাচারী নীতিতে আবদ্ধ, রাশিয়া আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন এবং যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিপর্যস্ত, তখন ভারতের নেতৃত্বে মোদি একটি ভিন্নতর বার্তা দিচ্ছেন—স্বচ্ছ কূটনীতি, দৃঢ় লক্ষ্য ও নৈতিক নেতৃত্ব। প্রধানমন্ত্রী মোদির এই সাফল্য শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয়; এটি ভারতের নতুন আত্মবিশ্বাস, বিশ্বের মঞ্চে বিশ্বাসযোগ্যতা ও নীতিনিষ্ঠ নেতৃত্বের প্রতীক। ১৪০ কোটির আস্থা নিয়ে ভারত আজ বিশ্বের কূটনৈতিক মানচিত্রে এক উজ্জ্বল আলোকবর্তিকা।

  • Cooking Oil: তেলেই রয়েছে লিভারের সুস্থতার চাবিকাঠি! জানেন কেমন ভাবে তেল ব্যবহার করতে হবে?

    Cooking Oil: তেলেই রয়েছে লিভারের সুস্থতার চাবিকাঠি! জানেন কেমন ভাবে তেল ব্যবহার করতে হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: তেলেই হবে কিস্তিমাত! লিভার নিয়ে অনেকেই ভোগেন। কম বয়স থেকেই বাড়ছে লিভারের সমস্যা। ফ্যাটি লিভার কিংবা হজমের নিয়মিত গোলমাল, এমন নানান সমস্যায় জর্জরিত অনেকেই। লিভার সুস্থ রাখতে এবং স্বাভাবিক জীবন যাপন করতে কয়েকটি বিষয়ে বাড়তি নজরদারির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতীয়দের মৃত্যুর অন্যতম কারণ লিভারের রোগ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী,  দেশের মোট মৃত্যুর ৬৬ শতাংশ লিভার ঘটিত রোগের কারণে হয়। প্রতি তিন জনে একজন ভারতীয় লিভারের অসুখে ভোগেন। তাই লিভার নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন বলেই মনে করছেন চিকিৎস মহল।
    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, লিভার সুস্থ রাখতে রান্নার তেল নিয়ে বাড়তি সতর্কতা জরুরি। কারণ লিভারের রোগের অন্যতম কারণ তেল!

    কোন তেল বিপজ্জনক?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অতিরিক্ত তেল লিভারের জন্য বিপজ্জনক। রান্নায় নিয়মিত অতিরিক্ত তেল ব্যবহার করলে বাড়তি বিপদ তৈরি হয়। তাই তেল ব্যবহারের ক্ষেত্রে নজরদারি প্রয়োজন। পুষ্টিবিদদেরা জানাচ্ছেন, রান্নায় অনেকেই সোয়াবিন তেল ব্যবহার করেন। কিন্তু অতিরিক্ত সোয়াবিন তেলের ব্যবহার লিভারের জন্য ক্ষতিকারক। বিশেষত উচ্চ তাপে সোয়াবিন তেলে মধ্যে ক্ষতিকার উপাদান তৈরি হয়। যা শরীরে বিশেষত লিভারের উপরে বাড়তি চাপ তৈরি করে। তাই নিয়মিত সোয়াবিন তেল ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা জরুরি বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। রান্নায় সর্ষের তেল ব্যবহার করা তুলনামূলক কম ক্ষতিকারক বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, সর্ষের তেলে উচ্চ তাপে রান্না করলেও বাড়তি ক্ষতি হয় না। তবে পরিমাণের দিকে নজরদারি জরুরি। তাঁরা জানাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রে পরিমাণ সমস্যা তৈরি করছে। সর্ষের তেলের অতিরিক্ত পরিমাণ ব্যবহারের জেরে হৃদরোগ এবং লিভারের রোগের ঝুঁকি বাড়ছে। তাই পরিমিত পরিমাণ অর্থাৎ নিয়মিত চার চামচ সর্ষের তেলে ব্যবহার করলে লিভারের রোগ এড়ানো সম্ভব। তেলের পুনরায় ব্যবহার লিভারের জন্য খুব বিপজ্জনক বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, অনেকেই লুচি বা চপ-কাটলেট ডুবো তেলে ভাজেন। পুনরায় সেই তেল অন্য রান্নায় ব্যবহার করেন। এই ধরনের তেল আবার ব্যবহার করলে, শরীরে নানান রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হয়। এর ফলে লিভারে একাধিক রোগের ঝুঁকিও বেড়ে যায়।

    কীভাবে তেল ব্যবহার করলে লিভারের রোগের ঝুঁকি কমবে?

    চিকিৎসকদের একাংশের পরামর্শ, ডুবো তেলে রান্না করা খাবার খাওয়া কমাতে হবে। তাঁরা জানাচ্ছেন, লিভার সুস্থ রাখতে কম তেলের রান্নায় অভ্যস্ত হতে হবে। তাহলে অনেক রোগ এড়ানো সহজ হবে। বিশেষত দোকানে, রেস্তোরাঁয় অধিকাংশ সময়েই রান্নায় তেল পুনঃব্যবহার হয়। তাই দোকানের ভাজাভুজি এড়িয়ে চলা প্রয়োজন। সামান্য তেল ব্যবহার করে স্যালাড জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, যেকোনও সব্জি কিংবা মাংসের পদ তৈরির সময়, আগেই কাঁচা অবস্থায় অল্প তেল মাখিয়ে দেওয়া যেতে পারে। তারপরে সেই সব্জি কিংবা মাংস অল্প আঁচে, ধীরে ধীরে রান্না করলে স্বাদ ও স্বাস্থ্য, দুই ভালো হবে। তিলের তেলে রান্নার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, তিলের তেল শরীরের জন্য কম বিপজ্জনক। কিন্তু এই তেল অল্প আঁচেও খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। ধোঁয়া ওঠে। তাই সাবধানে অল্প পরিমাণ তিলের তেলে রান্না করলে লিভারের রোগ প্রতিরোধ সহজ হবে।

  • India vs England: পন্থের চোট, চিন্তায় ভারত! জো-রুটের ধ্রুপদী ইনিংসে প্রথম দিনে ভালো জায়গায় ইংল্যান্ড

    India vs England: পন্থের চোট, চিন্তায় ভারত! জো-রুটের ধ্রুপদী ইনিংসে প্রথম দিনে ভালো জায়গায় ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: এজবাস্টনে ঐতিহাসিক জয়ের পর লর্ডসে টেস্টের প্রথম দিনেই চাপে পড়ে গেল ভারত (India vs England)। লর্ডসের প্রথম দিন শেষে ম্যাচের রাশ স্পষ্টভাবেই ইংল্যান্ডের হাতে। দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ২৫১। রুট ৯৯ ও স্টোকস ৩৯ রানে অপরাজিত রয়েছেন। তার উপর ঋষভ পন্থের চোট ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে।

    পন্থের চোট, চিন্তায় ভারত

    ইংল্যান্ডের ইনিংসের ৩৪তম ওভারে একটি বল আটকাতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন ঋষভ পন্থ। মাঠ ছাড়তে হয় তাঁকে। পরিবর্তে উইকেট রক্ষা করতে নামতে হয়েছে ধ্রুব জুরেলকে। যশপ্রীত বুমরা বল করেছিলেন লেগ স্টাম্পের কিছু বাইরে। পন্থ (Rishabh Pant) বাঁ দিকে ঝাঁপিয়ে বল ধরার চেষ্টা করেন। যাতে ইংল্যান্ড ৪ রান বাই না পেয়ে যায়। বল ঠিক মতো আটকাতে পারেননি পন্থ। বল তাঁর বাঁ হাতের একটি আঙুল ছুঁয়ে চলে যায়। তাতেই চোট পান পন্থ। ভারতীয় দলের সহ-অধিনায়কের মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। পন্থ যদি ব্যাট করতে না পারেন তাহলে চাপে পড়ে যাবে ভারত। কারণ ২০১৭ সালে এমসিসি যে নিয়ম তৈরি করেছিল, সেই অনুযায়ী উইকেটরক্ষক আহত হলে বা অসুস্থ হয়ে পড়লে মাঠের আম্পায়ারদের অনুমতি নিয়ে পরিবর্ত উইকেটরক্ষক নামানো যায়। কিন্তু পরিবর্ত হিসাবে নামা ক্রিকেটার ব্যাট করতে পারেন না। প্রথম একাদশে থাকা কোনও ক্রিকেটার মাথায় চোট পেলে বা খেলা চলার সময় কোভিড ১৯এ আক্রান্ত হলে, তাঁর পরিবর্ত ক্রিকেটার ব্যাট এবং বল করতে পারেন। এ ছাড়া সব ক্ষেত্রে পরিবর্ত ক্রিকেটার শুধু ফিল্ডিং করতে পারেন। চোটের জন্য পন্থ ব্যাট করতে না পারলে ভারতকে ১০জন ব্যাটারেই খেলতে হবে।

    দ্রুত উইকেট তোলাই লক্ষ্য

    এজবাস্টনে হারের পর লর্ডসে খেলার ধরনই বদলে ফেলল ইংল্যান্ড। ফলে উইকেট তুলতে সমস্যা হল ভারতেরও। প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডে রান ৪ উইকেটে ২৫১। ৯৯ রানে অপরাজিত রয়েছেন জো রুট। টেস্টে নিজের ৩৭ নম্বর শতরানের সামনে তিনি। সঙ্গে রয়েছেন অধিনায়ক বেন স্টোকস। ৩৯ রান করে খেলছেন তিনি। সারা দিন ধরে উইকেট তোলার অনেক চেষ্টা করেছে ভারত। বুমরা, আকাশদীপেরা অনেক পরিশ্রম করেছেন। কিন্তু উইকেট থেকে কোনও সাহায্য পাননি তাঁরা। এই উইকেটে বাউন্সও খুব কম। প্রথম দিনই অনেক বল দুই ড্রপে উইকেটরক্ষকের কাছে গিয়েছে। এই পিচে উইকেট তোলা যে সহজ নয় তা প্রথম দিনই বোঝা গিয়েছে। তবে, দ্বিতীয় দিনে দ্রুত উইকেট না তুলতে পারলে চিন্তা বাড়বে ভারতের।

  • Daily Horoscope 11 July 2025: পেটের কষ্ট বাড়তে পারে এই রাশির জাতকরা

    Daily Horoscope 11 July 2025: পেটের কষ্ট বাড়তে পারে এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

     

    মেষ

    ১) মায়ের তরফ থেকে কষ্ট পেতে পারেন।

    ২) কাজের চাপ বাড়তে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে।

    ২) কপালে অপমান জুটতে পারে।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

     

    মিথুন

    ১) অধিক খরচের জন্য চিন্তা বাড়বে।

    ২) প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে।

    ৩) সখপূরণ হবে।

     

    কর্কট

    ১) শেয়ারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ২) পেটের কষ্ট বাড়তে পারে।

    ৩) বিবাদে জড়াবেন না।

    সিংহ

    ১) সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে।

    ২) মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    কন্যা

    ১) প্রেমের ব্যাপারে মনঃকষ্ট বাড়তে পারে।

    ২) বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    তুলা

    ১) রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে।

    ২) উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটান।

    বৃশ্চিক

    ১) প্রেমের অশান্তি মিটে যেতে পারে।

    ২) কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    ধনু

    ১) কাউকে কোনও ব্যাপারে কথা দেবেন না।

    ২) আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন।

    ৩) ধৈর্য ধরুন।

    মকর

    ১) গবেষণার কাজে সাফল্য লাভ।

    ২) খুব নিকট কোনও মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কুম্ভ

    ১) সখ মেটাতে বাড়তি খরচ হতে পারে।

    ২) কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ।

    ৩) দিনটি অনুকূল।

    মীন

    ১) মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়।

    ২) কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে।

    ৩) ভালোই কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • India’s lithium-ion battery: ভারতে লিথিয়াম-আয়ন ব্যাটারির চাহিদা বাড়ছে, ঘাটতি মেটাতে সক্রিয় সরকার

    India’s lithium-ion battery: ভারতে লিথিয়াম-আয়ন ব্যাটারির চাহিদা বাড়ছে, ঘাটতি মেটাতে সক্রিয় সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: পধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত প্রতিদিন ডিজিটাইজেশনের দিকে এগোচ্ছে। এই আবহে ভারতে বৈদ্যুতিক যানবাহন (EV), স্টেশনারি স্টোরেজ এবং কনজ্যুমার ইলেকট্রনিক্সের দ্রুত বিকাশ ঘটছে। এর ফলে ২০৩০ সালের মধ্যে দেশে লিথিয়াম-আয়ন ব্যাটারির (LiB) চাহিদা ১১৫ গিগাওয়াট-ঘন্টা (GWh)-তে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। অ্যাসেনচার (Accenture) ও ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA)-এর যৌথভাবে প্রস্তুত করা রিপোর্টে এমনই পূর্বাভাস মিলেছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে শুধুমাত্র ইভি খাতে লিথিয়াম-আয়ন ব্যাটারির (India’s lithium-ion battery) চাহিদা বার্ষিক ৪৮% হারে বাড়বে, যেখানে স্টেশনারি স্টোরেজে ১৪% এবং কনজ্যুমার ইলেকট্রনিক্সে ৩% হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

    লিথিয়াম-আয়ন ব্যাটারির চাহিদা বৃদ্ধির কারণ

    ভারতে লিথিয়াম-আয়ন ব্যাটারির (India’s lithium-ion battery) চাহিদা বৃদ্ধির মূল কারণ হল বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধি। এছাড়াও সৌর ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণে লিথিয়াম-আয়ন ব্যাটারির ব্যবহার বাড়ছে। গ্রিড-ভিত্তিক এবং অন্যান্য শক্তি সঞ্চয় ব্যবস্থার জন্য লিথিয়াম-আয়ন ব্যাটারির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। স্মার্টফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটের জন্য এই ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি।

    সরকারের সাহায্য

    সরকারের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিমের ফলে দেশে ব্যাটারি উৎপাদন ক্ষমতা ২০৩০ সালের মধ্যে ২২০ গিগাওয়াট-ঘন্টা-তে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে ওলা ইলেকট্রিক (Ola Electric), রিলায়েন্স নিউ এনার্জি সোলার (Reliance New Energy Solar), ও রাজেশ এক্সপোর্ট (Rajesh Exports) এই স্কিমের আওতায় ৪০ গিগাওয়াট-ঘন্টা উৎপাদনের অনুমোদন পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, চাহিদা মেটাতে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, পুনর্ব্যবহার যোগ্য ব্যাটারির পরিমাণও বাড়াতে হবে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, বর্তমানে ভারতে ব্যবহৃত ব্যাটারির মাত্র ১% পুনর্ব্যবহার হয়। এতে একদিকে যেমন পরিবেশগত ঝুঁকি বেড়ে যাচ্ছে, অন্যদিকে হারিয়ে যাচ্ছে একটি সম্ভাব্য ৩.৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সুযোগ। ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA)-এর চেয়ারম্যান পঙ্কজ মোহিন্দরু বলেন, “টেকসইতা হলো এই সময়ের সবচেয়ে বড় অর্থনৈতিক সুযোগগুলির একটি… ভারত যদি এখনই পদক্ষেপ নেয়, তাহলে একটি শক্তিশালী চক্রাকার ব্যাটারি অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে। এতে আমদানি নির্ভরতা কমবে এবং ভারত বিশ্বে ক্লিন টেকনোলজির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।”

  • Operation Sindoor: রাফাল ধ্বংস করতে পারেনি পাকিস্তান! আসলে কী ঘটেছিল জানেন?

    Operation Sindoor: রাফাল ধ্বংস করতে পারেনি পাকিস্তান! আসলে কী ঘটেছিল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: একটি নজিরবিহীন ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ভারত পাকিস্তানকে এমনভাবে বিভ্রান্ত করেছে যে, ইসলামাবাদ ভেবেছে তারা একটি ভারতীয় রাফালে যুদ্ধবিমান ধ্বংস করেছে। বাস্তবে, পাকিস্তান ধ্বংস করেছে একটি অত্যাধুনিক এআই-চালিত ডিকয়, যা রাফালের অংশ। ভারতের সঙ্গে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চলাকালে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি পাকিস্তান করেছিল, সেটিকে ‘পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে বিমানটির নির্মাতা ফরাসি সংস্থা দাঁসো অ্যাভিয়েশনও। সংস্থাটির প্রধান নির্বাহী এরিক ট্রাপিয়ার এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন, পাকিস্তানি সেনারা রাফাল ছুঁতেও পারেনি। ভারত সে সময় একটি রাফাল হারালেও সেটি যান্ত্রিক ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কোনো রকম হামলায় নয়।

    রাফালের এক্স-গার্ড কী?

    রাফালে যুদ্ধবিমানে ব্যবহৃত এক্স-গার্ড একটি এআই-চালিত, ফাইবার-অপটিক টোয়েড ডিকয় সিস্টেম। এটি শত্রুর সবচেয়ে উন্নত রাডার ও মিসাইল গাইডেন্স সিস্টেমকে ভুল পথে চালিত করে। সিস্টেমটি রাডার সিগন্যাল, ডপলার এফেক্ট এবং রাফালের মতো সিগনেচার তৈরি করে, যা শত্রু মিসাইল বা জেটকে বিভ্রান্ত করে। এটি এক ধরনের ‘দৃশ্যমানহীন উইংম্যান’ হিসেবে কাজ করে।

    রাফাল যুদ্ধবিমান

    ফরাসি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাঁসো অ্যাভিয়েশনের প্রধান বলেন, “অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের ওই যুদ্ধবিমানটি আকাশে যান্ত্রিক গোলযোগের শিকার হয় এবং সে কারণেই ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের হামলার কোনো ধরনের সংযোগ নেই। পাকিস্তানি হামলার কোনো চিহ্নও বিমানের রেকর্ডে পাওয়া যায়নি।” তিনি আরও স্পষ্ট করে বলেন, “রাফালের স্বয়ংক্রিয় সুরক্ষা ও পর্যবেক্ষণ প্রযুক্তি ‘স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম’-এ এমন কোনো তথ্য ধরা পড়েনি, যা থেকে বোঝা যায় বিমানটি শত্রুপক্ষের আক্রমণের মুখে পড়েছিল। আমাদের কাছে থাকা ফ্লাইট লগ বা উড্ডয়নের তথ্য বিশ্লেষণ করে যুদ্ধকালীন কোনো ক্ষয়ক্ষতির ইঙ্গিত মেলেনি।” দাঁসোর পক্ষ থেকে আরও দাবি করা হয়, যুদ্ধক্ষেত্রে কোনো বিমান যদি সত্যিই শত্রুর আক্রমণে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হতো, তবে তারা সেই তথ্য কখনোই গোপন করত না।

    চিনের ছায়াযুদ্ধ

    রাফাল একটি নিম্নমানের বিমান (Rafale is low quality war plane)। এই বিমানের উপর ভরসা করে যুদ্ধ জেতা যায় না। বিশ্ব জুড়ে এমন কথা প্রচার করা শুরু করেছে চিন (Chaina)। সংবাদসংস্থা এপি ফরাসি গোয়েন্দা সংস্থার রিপোর্ট উদ্ধৃত করে বলেছে, দেশে দেশে চিনের দূতাবাসের মিলিটারি অ্যাটাসে (defence/militae attachés) বা সামরিক দূতদের বেজিং নির্দেশ দিয়েছে, রাফাল মোটেই নির্ভরযোগ্য যুদ্ধ বিমান নয়, এই মর্মে প্রচার চালাতে। দেশগুলির সমর বিশেষজ্ঞ, অস্ত্র কেনাবেচার ব্যবসায় যুক্ত প্রতিষ্ঠানগুলির সঙ্গে আলোচনায় রাফাল বিরোধী প্রচারে জোর দিতে বলা হয়েছে। চিন তার বিভিন্ন দূতাবাসের মাধ্যমে এই খবর ছড়াচ্ছে, যাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া-র মতো দেশগুলি রাফাল না কিনে চিনা যুদ্ধবিমানের দিকে ঝুঁকে পড়ে।

    সম্পূর্ণ মিথ্যা দাবি

    ভারতের প্রতিরক্ষা সচিব আর. কে. সিং-ও পাকিস্তানের দাবিকে ‘নিছক গল্প’ বলে অভিহিত করেছিলেন। সিএনবিসি টিভি১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি নিশ্চিতভাবে বলতে পারি, পাকিস্তান একটিও রাফাল যুদ্ধবিমান গুলি করে নামাতে পারেনি।” ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেন, পাকিস্তানের দাবি “সম্পূর্ণ মিথ্যা।”

LinkedIn
Share