Tag: Madhyom

Madhyom

  • Amit Shah: “ছাব্বিশের মার্চের মধ্যেই মাওবাদ মুক্ত হবে দেশ”, ফের বললেন অমিত শাহ

    Amit Shah: “ছাব্বিশের মার্চের মধ্যেই মাওবাদ মুক্ত হবে দেশ”, ফের বললেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক:  “আমি আগেও বলেছিলাম যে ৩১ মার্চ, ২০২৬-এ এই দেশ মাওবাদ মুক্ত হবে। আজ আমি আবারও বলতে চাই, যেভাবে আমাদের নিরাপত্তা বাহিনী বীরত্ব দেখাচ্ছে, তাতে আমরা অবশ্যই এই লক্ষ্য পূরণ করব।” রবিবার ছত্তিশগড়ে (Chhattisgarh) কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি মাওবাদীদের অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসার আহ্বানও জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিষ্ণু দেও সাই (ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী) একটি অত্যন্ত প্রশংসনীয় আত্মসমর্পণ নীতি তৈরি করেছেন। আসুন, আত্মসমর্পণ করুন এবং ছত্তিশগড়ের উন্নয়নে অবদান রাখুন। এ জন্য কোনও আলাপ-আলোচনার দরকার নেই। সরকারের ওপর বিশ্বাস রাখুন। অস্ত্র ত্যাগ করুন এবং সমাজের মূলস্রোতে ফিরে আসুন।”

    মাওবাদী বিরোধী অভিযান (Amit Shah)

    ছত্তিশগড় সরকার যে মাওবাদী বিরোধী অভিযানকে পুনরুজ্জীবিত করেছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে উৎসাহ দিয়েছে, সে জন্যও শাহ প্রশংসা করেন। তিনি জানান, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এবং উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মার নেতৃত্বে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, “ছত্তিশগড়ে বিষ্ণু দেব সাইয়ের সরকার এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মার সবচেয়ে বড় সাফল্য হল তাঁরা বন্ধ হয়ে থাকা নকশালবিরোধী অভিযানকে দ্রুত গতিতে চালু করেছেন। আমি দেখেছি, সরকার গঠনের পর থেকেই এই দুই নেতা শুধু অভিযানকে গতি দেননি, বরং সময়ে সময়ে এর দিক নির্দেশনাও দিয়েছেন। এতে পুলিশ ও নিরাপত্তাবাহিনী উৎসাহিত হয়েছে এবং এই লড়াই আরও দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।” শাহ বলেন, “ভারত সরকারের পক্ষ থেকে আমি বিজয় শর্মা ও মুখ্যমন্ত্রী সাইকে নকশালবাদের বিরুদ্ধে তাঁদের প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই।”

    অটল বিহারী বাজপেয়ী

    এদিন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে তাঁর শতবর্ষ উপলক্ষে স্মরণ করেন শাহ। ছত্তিশগড় গঠনের জন্য তাঁকে কৃতিত্বও দেন। তিনি ঘোষণা করেন, ছত্তিশগড়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই বছরকে ‘অটল নির্মাণ বর্ষ’ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকী। আমি গত ১১ বছর ধরে ছত্তিশগড়ে আসছি। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, ছত্তিশগড় গঠনের পূর্ণ কৃতিত্ব আমাদের নেতা অটল বিহারী বাজপেয়ীর। ছত্তিশগড়কে (Chhattisgarh) সৌন্দর্যমণ্ডিত করার কৃতিত্ব বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ছত্তিশগড় সরকার তাদের ২৫ বছর উদযাপন করছে এবং সিদ্ধান্ত হয়েছে এই প্রতিষ্ঠাবার্ষিকীকে ‘অটল নির্মাণ বর্ষ’ হিসেবে পালন করা হবে (Amit Shah)।”

    ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি

    ছত্তিশগড়ের নব রায়পুরে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি (NFSU) এবং সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (CFSL) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “এই উদ্যোগ ছত্তিশগড় ও মধ্য ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে, আরও মজবুত করবে।” শাহ বলেন, “আজকের দিনটি ছত্তিশগড়ের ফৌজদারি বিচার ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বলা যায়, আজ থেকে তিনটি নতুন উদ্যোগ শুরু হচ্ছে যা এই ব্যবস্থাকে আরও উন্নত করবে – ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি ও সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এনএফএসইউ-এর ট্রানজিট ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। এই পদক্ষেপ মধ্য ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থাকে শক্তিশালী করবে (Amit Shah)।”

    চাকরির গ্যারান্টি

    শাহ জানান, চলতি বছরে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে ছত্তিশগড় সরকার ৫,০০০ কোটি টাকার মউ স্বাক্ষর করেছে (Chhattisgarh)। এর মাধ্যমে রাজ্যে নতুন শিল্প আসবে। তিনি বলেন, “ছত্তিশগড়ের আই-হাবেরও উদ্বোধন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাইয়ের উদ্যোগে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে ৫,০০০ কোটি টাকার মউ স্বাক্ষরিত হয়েছে। শিল্প প্রতিষ্ঠান আসছে ঠিকই, কিন্তু রাজ্যের যুব সমাজ যদি নিজেদের উদ্যোগে শিল্পপতি হওয়ার চেষ্টা না করে, তাহলে ছত্তিশগড়ে প্রকৃত শিল্প বিপ্লব হবে না।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আই-হাব (i-hub) যুবকদের স্টার্টআপ শুরু করতে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দেবে। এটি ছত্তিশগড়ের যুবকদের জন্য এক বড় সুযোগ এবং মঞ্চ তৈরি করবে। এখানকার যুবসমাজ যদি এমএসএমই (MSME) শিল্পপতি না হয় এবং এই ধরণের সংস্কৃতি না গড়ে তোলে, তাহলে ছত্তিশগড় কখনওই উন্নত হতে পারবে না।” তিনি এনএফএসইউতে চালু হতে যাওয়া কোর্সগুলি সম্পর্কে বিস্তারিত জানান। বলেন, “মোদি সরকারের ওপর আস্থা রাখুন। এনএফএসইউয়ের গ্র্যাজুয়েশন মানেই চাকরির গ্যারান্টি। এই প্রতিষ্ঠানগুলির বিকাশের ফলে ফরেনসিক স্যাম্পল পরীক্ষার জন্য বড় শহরের (Chhattisgarh) ওপর নির্ভরতা কমে যাবে (Amit Shah)।”

  • Indian Airspace: ভারতের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা মার্কিন বোমারু বিমানের? সত্য প্রকাশ পিআইবি-র

    Indian Airspace: ভারতের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা মার্কিন বোমারু বিমানের? সত্য প্রকাশ পিআইবি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের আকাশসীমা (Indian Airspace) ব্যবহার করে ইরানের ওপর হামলা চালিয়েছিল আমেরিকা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিকে ‘মিথ্যে’ বলে আখ্যা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর সময় ভারতের আকাশসীমা ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর যে খবর ছড়ানো হচ্ছে চা ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছে পিআইবি।

    পিআইবি-র বিবৃতি

    সরকারি তথ্য প্রচার দফতর পিআইবি (PIB) এক বিবৃতিতে জানায়, “কয়েকটি সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট দাবি করছে যে অপারেশন মিডনাইট হ্যামারের সময় মার্কিন বাহিনী ভারতীয় আকাশপথ ব্যবহার করেছে। এই দাবি পুরোপুরি ভিত্তিহীন এবং ভুয়ো।” পিআইবি-র ফ্যাক্ট চেক ইউনিট জানায়, এই অপারেশনের পর যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এক প্রেস ব্রিফিংয়ে জানান, অভিযানে ব্যবহৃত মার্কিন যুদ্ধবিমানগুলি অন্য রুটে গিয়েছে এবং ভারতীয় আকাশসীমা কোনওভাবেই ব্যবহার করা হয়নি।

    শান্ত থাকার আহ্বান ভারতের

    ভারতীয় সময় রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওই হামলার জন্য সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন বি-২ স্পিরিট বোমারু বিমান ব্যবহার করেছে আমেরিকা। এর মধ্যেই খবর ছড়ায়, ইরানে ‘মিডনাইট হ্যামার’ মিশনে ভারতীয় আকাশসীমাকে ব্যবহার করেছে ওয়াশিংটন। যা সম্পূর্ণত ভুয়ো খবর। কেন্দ্র সরকার এই গুজব পুরোপুরি নাকচ করে দিয়ে জানায়, ভারত নিরপেক্ষ অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা থেকে সরে এসে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

    মোদির বার্তা

    ইরানে মার্কিন হামলার পরই সেখানকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন। মোদি এই প্রসঙ্গে লেখেন, “ইরানের রাষ্ট্রপতি পেজেস্কিয়ানের সঙ্গে কথা হয়েছে। আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সম্প্রতি উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। অবিলম্বে উত্তেজনা কমানো, আলোচনা এবং কূটনৈতিক সমাধানের জন্য আবেদন জানাচ্ছি। সেই সঙ্গে দ্রুত শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীল হোক পরিস্থিতি এই দাবি জানিয়েছি।”

    আমেরিকার হামলা নিয়ে বিতর্ক

    গত ২০ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, দু’সপ্তাহের মধ্যে ইরানে হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে আমেরিকা। কার্যক্ষেত্রে বাহাত্তর ঘণ্টার মধ্যে (ভারতীয় সময় রবিবার ভোরে) ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালাল ওয়াশিংটন। ট্রাম্প দাবি করেছেন, ইরানের নাতান্‌জ, ফোরডো এবং ইসফাহান পরমাণুকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এই হামলা চালাতে ‘বাঙ্কার বাস্টার’ এবং ‘বি ২ বম্বার’ কাজে লাগানো হয়েছে। ২১ জুন রাতের দিকে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ছিল সাম্প্রতিক দশকের অন্যতম জটিল ও বৃহৎ বিমান হামলা। ইরানের পরমাণুকেন্দ্র ধ্বংস করতে আমেরিকা ব্যবহার করেছে জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর। এই বোমার ওজন ১৩ হাজার কেজির বেশি। কনক্রিটের ১৮ মিটার ভিতরে এবং মাটির ৬১ মিটার নীচে গিয়ে হামলা চালাতে পারে এই বোমা। যদিও ফরদোয় ইরানের পরমাণুকেন্দ্র মাটির ৮০ থেকে ৯০ মিটার নীচে অবস্থিত বলে জানা গিয়েছে বিভিন্ন সূত্র মারফত। তাই আমেরিকার এই বোমা আদৌ ইরানের পরমাণুকেন্দ্র পুরোপুরি ধ্বংস করেছে কিনা সে ব্যাপারে এখনও কিছু নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে আমেরিকার এই বোমা হামলা ‘সফল’ বলে দাবি করেছেন।এর মধ্যেই ভুয়ো খবর ছড়ায়, মার্কিন বোমারু বিমানগুলি নাকি পশ্চিম প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ থেকে উড়ান দিয়েছিল। আন্দামান সাগর অতিক্রম করে আরব সাগর হয়ে ইরানের ‘স্ট্রাইক জোনে’ পৌঁছায় সেগুলি। স্বভাবতই ভারতের আকাশসীমা ব্যবহার নিয়ে কথা বিতর্ক শুরু হয়। জল্পনা ছড়ায় যে ভারত হয়তো এই অভিযানের অনুমতি দিয়েছে।

    সত্য জানাল দিল্লি

    ভারত অবশ্য প্রথম থেকেই এই দাবি খারিজ করে দেয়। ফ্যাক্ট চেকের পর দেখা গিয়েছে, ভারত আদৌ তাদের আকাশসীমা (Indian Airspace) ব্যবহার করতে দেয়নি মার্কিন সেনাকে। তাছাড়া সেই প্রশ্নই ওঠে না, কারণ, গুয়াম থেকে মার্কিন বিমান বাহিনী ইরানে হামলা চালায়নি। মনে করা হচ্ছে, ভারতের শত্রুপক্ষই আকাশসীমা ব্যবহার নিয়ে বাজারে মিথ্যে খবর ছড়াচ্ছে। মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কাইন আমেরিকার হামলার পর যে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেখানেই তিনি জানিয়েছিলেন কোন রুট ব্যবহার করে ইরানে ঢুকেছিল মার্কিন বোমারু বিমান। সেখানে কোথাও ভারতের এয়ারস্পেস ব্যবহার করার কথা বলা হয়নি।

  • Anemia in Bengal: মহিলাদের রক্তাল্পতা তালিকায় শীর্ষে মমতার বাংলা! রাজ্যে কেন বাড়ছে অ্যানিমিয়া?

    Anemia in Bengal: মহিলাদের রক্তাল্পতা তালিকায় শীর্ষে মমতার বাংলা! রাজ্যে কেন বাড়ছে অ্যানিমিয়া?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    দেশজুড়ে বাড়ছে অ্যানিমিয়া। রক্তাল্পতা সমস্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ (Anemia in Bengal)। রক্তে প্রয়োজনের তুলনায় আয়রনের ঘাটতি থেকেই এই রোগ। যা সুস্থ জীবন যাপন ব্যহত করে। পাশপাশি, নানান রোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়। মহিলা ও শিশুদের মধ্যে আয়রনের এই ঘাটতি যথেষ্ট উদ্বেগজনক বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, রক্তে আয়রনের ঘাটতির সমস্যা বাড়ছে। এর প্রভাব সুদূরপ্রসারি।

    কী বলছে সাম্প্রতিক রিপোর্ট?

    কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশ জুড়ে অ্যানিমিয়া আক্রান্ত বাড়ছে। যা যথেষ্ট উদ্বেগজনক। ওই রিপোর্টে অনুযায়ী, ৬৭ শতাংশ শিশু এবং ৫৯ শতাংশ কিশোরী অ্যানিমিয়ার সমস্যায় ভুগছে। দেশের প্রতি চারজন মহিলার মধ্যে তিনজন রক্তাল্পতা সমস্যায় ভুগছেন। রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় ভুক্তভোগীর তালিকায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ (Bengal Tops Anemia List)। ওই রিপোর্ট অনুযায়ী, এ রাজ্যে ৮০ শতাংশের বেশি মহিলা অ্যানিমিয়ার শিকার। রাজ্যের অধিকাংশ মহিলার এই রক্তাল্পতার সমস্যা অন্যতম বড় স্বাস্থ্য সঙ্কট বলেও আশঙ্কা করছেন চিকিৎসকদের একাংশ।

    রাজ্যে কেন রক্তাল্পতার (Anemia in Bengal) সমস্যা বাড়ছে? চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, পশ্চিমবঙ্গে মূলত তিনটে কারণে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার মতো সমস্যা বাড়ছে।

    পুষ্টি সম্পর্কে অসচেতনতা!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, পুষ্টি সম্পর্কে অধিকাংশ মানুষের অসচেতনতা এ রাজ্যের মহিলাদের অ্যানিমিয়ার সমস্যা বাড়ার অন্যতম কারণ। অ্যানিমিয়ার সবচেয়ে বড় কারণ পুষ্টিকর খাবারের অভাব। বহুক্ষেত্রে মহিলারা নিয়মিত প্রয়োজনীয় পুষ্টিকর খাবার পাচ্ছেন না। তাই এ রাজ্যে রক্তাল্পতার সমস্যা বাড়ছে। তবে, স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশপাশি অর্থনৈতিক ভাবে স্বচ্ছল এমনকি ধনী পরিবারের মহিলাদেরও অ্যানিমিয়ার সমস্যা দেখা যাচ্ছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অধিকাংশ মহিলার নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া হয় না। আর এই কারণেই রক্তাল্পতা (Anemia in Bengal) বাড়ছে। নিয়মিত পর্যাপ্ত পরিমিণে আয়রন যুক্ত খাবার খাদ্যতালিকায় থাকছে না। এ রাজ্যের অধিকাংশ শহুরে কিশোরীর নিত্যদিনের খাবারের তালিকায় মাছ, ডাল, কাঁচকলা, মোচা জাতীয় খাবার থাকে না। এগুলো থেকে শরীর সহজেই আয়রনের চাহিদা পূরণ করে। কিন্তু নিয়মিত অনেকেই এই ধরনের খাবার খায় না। বরং এমন অনেক প্রক্রিয়াজাত খাবার নিয়মিত খাওয়া হচ্ছে, যেগুলোর কোনও পুষ্টিগুণ নেই। ফলে ওজন বাড়ছে এবং অন্যান্য রোগের ঝুঁকিও বাড়ছে।

    বায়ুদূষণ!

    পশ্চিমবঙ্গ গত কয়েক বছরে বায়ুদূষণের মাত্রা মারাত্মক ভাবে বেড়েছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শরীরে আয়রনের ঘাটতি বাড়ার অন্যতম কারণ বায়ুদূষণ (Anemia in Bengal)। তাঁরা জানাচ্ছেন, বায়ু দূষণ শুধু ফুসফুসের অসুখের ঝুঁকি বাড়ায় না। শরীরের একাধিক ক্ষতি করে। নানান দূষিত কণা শরীরে পৌঁছে শরীরের প্রয়োজনীয় আয়রন নষ্ট করে। এর ফলেও রক্তাল্পতার মতো সমস্যা দেখা দেয়। এ রাজ্যে মারাত্মকভাবে রক্তাল্পতা বৃদ্ধির অন্যতম কারণ বায়ুদূষণ বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

    স্বাস্থ্যবিধি মেনে না চলা!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, মহিলাদের বিশেষত বয়ঃসন্ধিকাল থেকেই স্বাস্থ্যবিধি সম্পর্কে সতর্ক হওয়া জরুরি। পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার সম্পর্কে সচেতনতা জরুরি। এগুলো না হলে নানান রোগের ঝুঁকি বাড়ে। এমনকি শারীরিক বিকাশ ও ঠিকমতো হয় না। এর ফলেও অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে (Anemia in Bengal)।

    রক্তাল্পতা কেন উদ্বেগজনক?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শরীরের আয়রনের ঘাটতি রোগ প্রতিরোধ শক্তি কমিয়ে দেয়। তাই অ্যানিমিয়া বা রক্তাল্পতার বৃদ্ধি যথেষ্ট উদ্বেগজনক। তাঁরা জানাচ্ছেন, বিশ্ব জুড়ে নানান কারণে প্রতি বছর ভাইরাস ঘটিত রোগের দাপট বাড়ছে। সুস্থ জীবন যাপনের জন্য তাই শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধির দিকে বাড়তি নজরদারি প্রয়োজন। কিন্তু এ রাজ্যে যে হারে অ্যানিমিয়ার দাপট বাড়ছে, তাতে সুস্থ জীবন যাপন আরও কঠিন হয়ে দাঁড়াবে। শরীরের রোগ প্রতিরোধ শক্তি কমলে যেকোনও সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। এ ছাড়া মহিলাদের অ্যানিমিয়া (Anemia in Bengal) আক্রান্ত হওয়ার ফলে গর্ভাবস্থায় আরও জটিলতা বেড়ে যাওয়ার ঝুঁকিও থাকে বলে জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, সুস্থ সন্তানের জন্মদান করার জন্য মায়ের সুস্থ থাকা সবচেয়ে জরুরি। মায়ের শরীরে আয়রনের ঘাটতি থাকলে সন্তানের শরীরে তার প্রভাব পড়বে। তাছাড়া মায়ের অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি বাড়বে। মায়ের জীবনের ঝুঁকিও বাড়বে। ফলে গর্ভাবস্থায় নানান জটিলতাও তৈরি হবে। তাই অ্যানিমিয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি যথেষ্ট উদ্বেগজনক বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।

    কীভাবে এই সমস্যা মোকাবিলা করবেন?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া অ্যানিমিয়া (Anemia in Bengal) রুখতে সবচেয়ে বেশি সাহায্য করবে। তাঁরা জানাচ্ছেন, নিয়মিত ডাল খাওয়া জরুরি। মুসুর, মুগ কিংবা ছোলার ডাল, যেকোনও রকমের ডাল শরীরের জন্য উপকারি। পাশপাশি মাছ নিয়মিত খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, মাছ থেকে শরীর সহজেই আয়রন পায়। তাই নিয়মিত মাছ খেলে আয়রনের জোগান সহজেই পাওয়া যায়। এছাড়াও, কলা, আপেল, বেদানার মতো ফল সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এই ফলগুলো আয়রনে ভরপুর। নিয়মিত এই ফল খেলে শরীরে রক্তাল্পতার সমস্যা কমবে (Bengal Tops Anemia List)‌। ডুমুর, থোড়, মোচার মতো সব্জি সপ্তাহে অন্তত একবার কিংবা দু’বার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এই ধরনের সব্জিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই অ্যানিমিয় মোকাবিলায় সাহায্য করে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • India Oil Price: হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বাড়বে তেলের দাম! ‘ভারতে প্রভাব পড়বে না’, ফের জানাল কেন্দ্র

    India Oil Price: হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বাড়বে তেলের দাম! ‘ভারতে প্রভাব পড়বে না’, ফের জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-আমেরিকা সহ গোটা বিশ্বকে শিক্ষা দিতে হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিল ইরান। বিশ্বের মোট তেল সরবরাহের (India Oil Price) ২৫ শতাংশেরও বেশি এই সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। তাই ইরান এই সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের আশঙ্কা দেখা দিয়েছে। তবে চিন্তা নেই ভারতের। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ভারত তার তেলের উৎস বহুমুখীকরণ করেছে। ভারতে তেলের সরবরাহ এখন পুরোপুরি হরমুজ প্রণালী নির্ভরশীল নয়।

    হরমুজ প্রণালীর ভূরাজনৈতিক গুরুত্ব

    হরমুজ প্রণালী ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত। এটি উপসাগরীয় অঞ্চলের দেশগুলিকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করে। এই প্রণালীটি প্রায় ৩০ মাইল চওড়া এবং সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন নয়। দক্ষিণাংশটি ওমানের অধীনে। ফলে এটি পুরোপুরি বন্ধ করে দেওয়া সহজ নয়। ইরানের সংসদে পাশ হয়েছে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত। এখন এই সরু প্রণালী দিয়ে যাতায়াত বন্ধ কেবল সময়ের অপেক্ষা। সরু জলপথ হলেও এর গুরুত্ব অনেক। বিশ্বের প্রায় ৩০ শতাংশ তেল সরবরাহই হয় এই প্রণালী পথ ধরে।

    হু হু করে বাড়বে তেলের দাম

    ইরান-ইজরায়েলের যুদ্ধে ঢুকে পড়ছে আমেরিকা। রাতের অন্ধকারে ইরানের তিনটি পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। আর এরপরই রবিবার ইরানের সংসদ যুক্তরাষ্ট্রের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদন করে। যদিও এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়—এটি কার্যকর হতে গেলে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। কিন্তু আপাতত ইরানের এই সিদ্ধান্তে গোটা বিশ্বেই কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। সকলেরই আশঙ্কা একটাই, এবার বিশ্বজুড়ে তেলের সঙ্কট দেখা যাবে। হু হু করে বাড়বে তেলের দাম।

    ভারতের কি অবস্থা

    ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেওয়ার পর থেকেই ভারত তেলের দাম ওঠানামার উপরে বিশেষ নজর রাখছে। রবিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, “বিগত দুই সপ্তাহ ধরেই মধ্য প্রাচ্যের পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে বিগত কয়েক বছরে আমরা তেলের আমদানি আরও বিভাজিত করেছি। বর্তমানে আমদানি করা তেলের একটা বড় অংশই হরমুজ প্রণালী থেকে আসে না।” এই সংঘাতের জেরে কি ভারতেও তেলের দাম বাড়বে? এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমাদের ওয়েল মার্কেটিং কোম্পানিগুলির কাছে বেশ কয়েক সপ্তাহের জ্বালানি মজুত রয়েছে। একাধিক অন্য রুট থেকেও তেল ও শক্তি সরবরাহ হচ্ছে। যাতে সাধারণ মানুষ জ্বালানি পান, তার জন্য আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করব।”

    বেশিদিন হরমুজ প্রণালী বন্ধ সম্ভব নয়

    বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী সামরিকভাবে বন্ধ করার চেষ্টা করলে আন্তর্জাতিক প্রতিরোধের মুখে পড়তে হবে ইরানকে। কারণ, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ফিফথ ফ্লিট বাহরিনে মোতায়েন রয়েছে। এই অঞ্চলে তাদের স্থায়ী উপস্থিতি রয়েছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, অন্যান্য আন্তর্জাতিক শক্তিও এই জলপথে নিয়মিত নজরদারি চালায়। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, যদি ইরান এক সপ্তাহের জন্যও হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে তার অভিঘাত গোটা বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দেবে। ইতিমধ্যেই মার্কিন হামলার পরই আন্তর্জাতিক বাজারে চড়তে শুরু করেছে অশোধিত তেলের দাম। একদিকে যখন ব্রেন্ট ব্যারেল প্রতি ৭৭ ডলার ছাপিয়ে গিয়েছে, তেমনই মার্কিন ডব্লুটিআই পৌঁছেছে ৭৪.০৪ ডলারে। হরমুজ প্রণালী বন্ধের পর তেলের দাম ৪০০ ডলার প্রতি ব্যারেল ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

    নয়াদিল্লির কূটনৈতিক মাস্টারস্ট্রোক

    বিশ্বে সবথেকে বেশি পরিমাণ অশোধিত তেল আমদানি করে ভারত— প্রতিদিন ৫১ লক্ষ ব্যারেল। নজর করার মতো বিষয় হল, জুন মাসে উল্লেখযোগ্যভাবে রাশিয়ার থেকে সাম্প্রতিককালের সবচেয়ে বেশি পরিমাণ অশোধিত তেল আমদানি করা হয়েছে। ১৯ লক্ষ ৬০ হাজার ব্যারেল থেকে বেড়ে অঙ্কটা দাঁড়িয়েছে প্রায় ২০ লক্ষ ব্যারেলে। আমদানির ক্ষেত্রে দ্বিতীয় দেশ আমেরিকা। আগে প্রতিদিন ২ লক্ষ ৮০ হাজার ব্যারেল মার্কিন ডব্লুটিআই তেল আমদানি করত ভারত। জুন মাসে সেটাই দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ব্যারেলে। এটা অবশ্যই নয়াদিল্লির একটা কূটনৈতিক মাস্টারস্ট্রোক। কেন? যে দেশগুলির থেকে ভারত তেল আমদানি করে, তাদের মধ্যে তৃতীয় এবং চতুর্থ স্থানে আসে ইরাক এবং সংযুক্ত আরব আমিরশাহি। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা থেকে প্রথমেই রাশিয়া এবং আমেরিকার থেকে আমদানির বহর বাড়িয়ে নিয়েছিল নয়াদিল্লি। কারণ, এই দু’টি দেশকেই ভারতীয় উপমহাদেশে তেল সরবরাহের সময় হরমুজ প্রণালী ব্যবহার করতে হয় না। বরং তারা ইয়েমেন ও আফ্রিকার জিবুতি সংলগ্ন বাব-আল-মান্দেব প্রণালী ব্যবহার করে আরব সাগরের রুট নিয়ে থাকে। সেক্ষেত্রে হরমুজ বন্ধ হলে প্রথম ধাক্কা নয়াদিল্লি খাবে না।

  • Ramakrishna 388: প্রেম ভক্তি বস্তু আর সব অবস্তু

    Ramakrishna 388: প্রেম ভক্তি বস্তু আর সব অবস্তু

    এই সংসার মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার কিসে ছিল ত্রুটি! সে যে এদিক-ওদিক দুদিক রেখেছিল দুধের বাটি

    কি ভয়! তাঁকে ধর। কাঁটাবন হলেই বা। জুতো পায়ে দিয়ে কাঁটাবনে চলে যাও। কিসের ভয় যে বুড়ি ছোঁয়, সে কি আর চোর হয়।

    জনক রাজা দুখানা তলোয়ার ঘোরাত (Ramakrishna)। একখানা জ্ঞানের, একখানা কর্মের। পাকা খেলোয়াড়ের কিছু ভয় নাই। এরুপ ঈশ্বরীয় কথা চলিতেছে। ঠাকুর ছোটখাটটিতে বসে আছেন। খাটের পাশে মাস্টার বসে আছেন।

    এইরুপ ঈশ্বরীয় কথা চলিতেছে। ঠাকুর ছোটখাটটিতে বসিয়া আছেন। খাটের পাশে মাস্টার বসিয়া আছেন।

    ঠাকুর (মাস্টারকে)- ও যা বললে তাইতো টেনে রেখেছে।

    ঠাকুর মহিমাচরণের কথা বলিতেছেন ও তাহার কথিত ব্রহ্ম জ্ঞান বিষয়ক শ্লোকের কথা। অন্যান্য ভক্তেরা আবার গাহিতেছেন। এবার ঠাকুর যোগদান করিলেন আর ভাবে মগ্ন হইয়া সংকীর্তন মধ্যে নৃত্য করিতে লাগিলেন।

    কীর্তনান্তে ঠাকুর বলিতেছেন এই কাজ হল আর সব মিথ্যা প্রেম ভক্তি বস্তু আর সব অবস্তু।

    চতুর্থপরিচ্ছেদ ১৮৮৫, ১ মার্চ

    দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ গুহ্য কথা

    বৈকাল হইয়াছে। ঠাকুর পঞ্চবটিতে গিয়েছেন। মাস্টারকে বিনোদের কথা জিজ্ঞাসা করিতেছেন। বিনোদ মাস্টারের স্কুলে পড়িতেন। বিনোদের ঈশ্বর চিন্তা করে মাঝে মাঝে ভাবাবস্থা হয়। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁকে ভালবাসেন। এইবার ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঘরে ফিরতেছেন। বকুলতলায় ঘাটের কাছে আসিয়া বসিলেন, আচ্ছা এই যে কেউ কেউ অবতার বলছে তোমার কি বোধ হয়?

    কথা কহিতে কহিতে ঘরে আসিয়া পড়িলেন। চটি জুতা খুলিয়া ছোট খাটটিতে বসলেন। খাটের পূর্ব দিকের পাশে একখানে পাপোশ আছে। মাস্টার তাহার উপর বসিয়া কথা কহিতেছেন। ঠাকুর ওই কথা আবার জিজ্ঞাসা করিতেছেন। অন্যান্য ভক্তরা একটু দূরে বসিয়া আছেন। তারা এ সকল কথা কিছু বুঝিতে পারিতেছেন না।

  • Daily Horoscope 23 June 2025: বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে এই রাশির জাতকদের

    Daily Horoscope 23 June 2025: বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ব্যবসায় বাড়তি লাভ হতে পারে।

    ২) প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে।

    ২) নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মিথুন

    ১) বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে।

    ২) প্রেমে বিবাদ বাধতে পারে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    কর্কট

    ১) ব্যবসায় চাপ বাড়লেও আয় বৃদ্ধি পাবে।

    ২) বুদ্ধির দোষে কোনও কাজ পণ্ড হতে পারে।

    ৩) কারও সঙ্গে বিবাদে জড়াবেন না।

    সিংহ

    ১) কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে।

    ২) ব্যবসায় নিজের বুদ্ধিতেই আয় বাড়বে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কন্যা

    ১) চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন।

    ২) ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাধতে পারে।

    ৩) দিনটি অনুকূল।

    তুলা

    ১) দাম্পত্য সম্পর্কে উন্নতির সময়।

    ২) ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার।

    ৩) ধৈর্য ধরুন।

    বৃশ্চিক

    ১) বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে।

    ২) কর্মস্থানে সম্মানহানির সম্ভাবনা।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    ধনু

    ১) খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে।

    ২) পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    মকর

    ১) স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে।

    ২) কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    কুম্ভ

    ১) একাধিক পথে আয় বাড়তে পারে।

    ২) দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    মীন

    ১) আগুন থেকে বিপদের আশঙ্কা।

    ২) সংসারের জন্য অনেক করেও বদনাম হবে।

    ৩) সমাজে আপনার প্রশংসা বৃদ্ধি পাবে।

  • Israel Iran Conflict: যুদ্ধের আবহে ইরানের প্রেসিডেন্টের ফোন মোদিকে, কী বললেন ভারতের প্রধানমন্ত্রী?

    Israel Iran Conflict: যুদ্ধের আবহে ইরানের প্রেসিডেন্টের ফোন মোদিকে, কী বললেন ভারতের প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি বলেছিলেন, এটা যুদ্ধের সময় নয়। তার পরেও থামেনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তবে বুদ্ধের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) যে শান্তির (Israel Iran Conflict) পক্ষে, নানা সময় তা উঠে এসেছে তাঁর বক্তৃতায়।

    ইরানের প্রেসিডেন্টের ফোন মোদিকে (Israel Iran Conflict)

    ইউরোপে যখন চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ, তখন মধ্য এশিয়ায়ও শুরু হয়ে গিয়েছে যুদ্ধ। এহেন আবহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার দুপুর ৩টে নাগাদ সমাজমাধ্যমে একটি পোস্ট করে মোদি জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে। ফোনে কথোপকথনে পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এর পাশাপাশি ইরানের প্রেসিডেন্টকে উত্তেজনা প্রশমনের আর্জিও জানিয়েছেন। শনিবার ইরানের অন্তত তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালায় আমেরিকা। তার পরেই ইরান-ইজরায়েল দ্বন্দ্ব অন্য মাত্রা নিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট ফোন করেন মোদিকে। তখনই শান্তিপ্রতিষ্ঠার বার্তা দেন মোদি।

    কী বললেন প্রধানমন্ত্রী

    সমাজমাধ্যমের পোস্টে মোদি লেখেন, “বর্তমান (Israel Iran Conflict) পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে সবিস্তার কথা হয়েছে। সাম্প্রতিক উত্তেজনাবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছি। আরও এক বার আলোচনা এবং কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের বার্তা দেওয়া হয়েছে। আমরা চাই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সুস্থিতি দ্রুত ফিরে আসুক।” ভারতীয় সময় রবিবার ভোরে ইরান-ইজরায়েল যুদ্ধে যোগ দিয়েছে আমেরিকাও। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। হামলা অত্যন্ত সফল হয়েছে। ইরানের আকাশসীমা ছেড়ে নিরাপদে বেরিয়েও গিয়েছে আমেরিকার বিমান। এর পরেও যদি ইরান শান্তিস্থাপন না করে, তবে আগামী দিনে আরও ভয়ানক হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। প্রসঙ্গত, এদিন ইরানের ফরডো, নাতানজ এবং এসফাহানে হামলা চালিয়েছে আমেরিকা।

    মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক শক্তি সংগঠনের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনের পরিপন্থী এই পদক্ষেপ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় পরিচালিত হয়েছে। ফোরডো, ইসফাহান এবং নাতানজে হামলার দায় স্বীকার করেছে আমেরিকা। আন্তর্জাতিক সম্প্রদায় এই বেআইনি কাজের (PM Modi) প্রতিবাদ করে ইরানকে তাদের বৈধ অধিকার অর্জনে সমর্থন করবে বলে আশা করা হচ্ছে (Israel Iran Conflict)।

  • Tesla: ভারতে খুলছে টেসলার প্রথম শোরুম? জানুন কবে, কেথায়

    Tesla: ভারতে খুলছে টেসলার প্রথম শোরুম? জানুন কবে, কেথায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে প্রবেশের জন্য ইভি জায়ান্ট টেসলা (Tesla) তার রিটেল বিক্রয় কেন্দ্র শুরু করতে দুটি জায়গা নির্বাচন করেছিল – মুম্বই (Mumbai) এবং দিল্লি। তবে শেষমেশ আগামী মাসেই মুম্বইয়ে খুলতে চলেছে ভারতে টেসলার প্রথম শোরুম।

    মাস্ক-মোদি বৈঠক (Tesla)

    গত ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়েছিল বিশ্বের সব চেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের। তার পরেই কোম্পানিটি ভারতে চাকরির জন্য আবেদনপত্র চাওয়া শুরু করে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার খুলতে চলেছে ভারতে এই বিশ্বখ্যাত কোম্পানির প্রথম শোরুম। পরে খোলা হবে নয়াদিল্লিতে। ওয়াকিবহাল মহলের মতে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি বাজার। ভারতে ব্র্যান্ডের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে এর বিক্রি বাড়াতে পারে। ইউরোপ এবং চিনে অবশ্য বিক্রি কমেছে এই গাড়ির।

    টেসলার দাম কত 

    ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, টেসলা ভারতীয় বাজারে রিয়ার হুইল ড্রাইভ কনফিগারেশন-সহ মডেল ওয়াই চালু করবে। জানা গিয়েছে, এই ইভি টেসলার চিনের কারখানা থেকে আমদানি করা হবে। ট্যাক্স ছাড়াই টেসলা মডেল ওয়াইয়ের দাম হতে পারে ভারতীয় মুদ্রায় ৪৮.৪৮ লাখ টাকারও বেশি। তবে বাজারে ব্রান্ডের অবস্থান এবং এর মার্জিন বিবেচনা করে চূড়ান্ত দাম পরিবর্তিত হতে পারে। ওয়াকিবহাল মহলের ধারণা, গাড়িটি যদি উচ্চ মূল্যের ট্যাগ নিয়ে বাজারে ঢোকে, তাহলে এটি অটোমেকারের বিক্রির ওপর প্রভাব ফেলতে পারে।

    জুলাই মাসে মুম্বইতে প্রথম শোরুম খোলার পরে নয়াদিল্লিতে একটি নতুন শোরুম করবে টেসলা। ডিলারশিপগুলি চিন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস থেকে সুপারচার্জার উপাদান, গাড়ির আনুষাঙ্গিক খুচরো যন্ত্রাংশ এবং পণ্য আমদানি করেছে (Tesla)।

    প্রসঙ্গত, আমদানি কর এবং স্থানীয় উৎপাদনের প্রয়োজনীয়তা নিয়ে বিরোধের জেরে কয়েক বছরের বিলম্বের পর এবার ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে টেসলা। চলতি (Mumbai) বছরের ফেব্রুয়ারিতে মাস্ক-মোদির বৈঠকের পরেই অগ্রগতি ঘটে এই প্রকল্পের (Tesla)।

  • BJP: বিজেপির সংখ্যালঘু নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাঠগড়ায় তৃণমূল

    BJP: বিজেপির সংখ্যালঘু নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাঠগড়ায় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি (BJP) নেতার হাত-পা বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য হুগলির গোঘাটের শানবাঁধি এলাকায়। মৃতের নাম শেখ বাকিবুল্লা। তিনি গোঘাটে বিজেপির সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতি ছিলেন। শনিবার বাড়ির দোতলার বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ প্রথমে দেখতে পান তাঁর স্ত্রী। খবর (TMC) পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধার করা হয় ওই বিজেপি কর্মীর দেহ। পুলিশের অনুমান, রাতেই কেউ বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে। পরিবারের অভিযোগ, রাজনৈতিক শত্রুতা থেকেই এই খুন। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও সরব হন স্থানীয়দের একাংশ। খবর পেয়ে এলাকায় যান পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। তিনি বলেন, “বাকিবুল্লা এলাকার জনপ্রিয় সংখ্যালঘু মুখ ছিলেন। তাই এই খুনের নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে।”

    কী বলছেন মৃতের বাবা (BJP)

    মৃত বিজেপি কর্মীর বাবা শেখ আবদুল্লা বলেন, “আগে বলেছিল এ (বাকিবুল্লা) সিপিএম করে, একে মার। তৃণমূলের ছেলেরা মারল। আমরা ছাড়ালাম। জ্বালা-যন্ত্রণায় বিজেপিতে ঢুকেছিল। তৃণমূল ফের ক্ষমতায় এল। ভাইপোরা বলল, চল তৃণমূলে ঢুকি। ছোটটা তৃণমূল করে। সেই সূত্রে ও তৃণমূলে ঢুকতে গেল। যোগ দিল বিজয় মিছিলে। সেখানেও আমার ছেলে দুটোকে ওরা মারল। সান্ত্বনা দিয়ে বললাম, ওরা যেটা করেছে, সেটা তোলা থাকবে।”

    বিজেপির বক্তব্য

    বিজেপির (BJP) আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুকান্ত বেরা বলেন, “পূর্বপরিকল্পিত। বিজেপি কর্মী। খুব সক্রিয় কর্মী ছিলেন। সব সময় মানুষের পাশে থাকতেন। ওঁকে যেভাবে হাতে দড়ি বেঁধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার ধিক্কার জানাই। যারা এ কাজ করেছে, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, তারা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করব।” তিনি বলেন, “আমরা লাশ নিয়ে থানায় যাচ্ছি। ওখান থেকে আমরা ডেপুটেশন দেব। ডেপুটেশনের মাধ্যমে যেসব দুষ্কৃতী আজও এখানে ঘোরাঘুরি করছে, যেভাবে ওঁকে হত্যা করেছে, যদি তার প্রতিবাদ না করা হয়, তাহলে আগামিদিনে এখানে আর থাকা যাবে না। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ জন্য যতদূর যেতে হয়, আমরা যাব।”

    বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বলেন, “পশ্চিমবঙ্গে গণতন্ত্রের লজ্জাজনক অবস্থা। তৃণমূলের (TMC) শাসনে বাংলায় কোনও গণতন্ত্র অবশিষ্ট নেই। এটি কোনও একক ঘটনা নয়, একটি ধারাবাহিক প্যাটার্নের অংশ। এখানে রাজনৈতিক বিরোধীদের টার্গেট করা হয়, তাঁদের কণ্ঠরোধ করা হয় এবং হত্যা পর্যন্ত করা হয় (BJP)।”

  • Israel Iran Conflict: ইজরায়েলকে বাঁচাতে ধর্মান্তরিতও হয়েছিলেন, কে এই রহস্যময়ী?

    Israel Iran Conflict: ইজরায়েলকে বাঁচাতে ধর্মান্তরিতও হয়েছিলেন, কে এই রহস্যময়ী?

    মাধ্যম নিউজ ডেস্ক: এ কাহিনি হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও। ভারত-পাক যুদ্ধের মাঝে চর্চায় এসেছিল জনৈক জ্যোতি মালহোত্র। অভিযোগ, সে ছিল পাক চর। ইজরায়েল-ইরান যুদ্ধের (Israel Iran Conflict) আবহেও উঠে এল আরও এক নারীর ‘কীর্তি’র কথা। যিনি ইজরায়েলকে (Mossad Female Spy) বাঁচাতে ধর্মান্তরিত পর্যন্ত হয়েছিলেন।

    হুথিদের নির্বংশ করতেই ইরানে হামলা (Israel Iran Conflict)

    এ কাহিনি শুরু করার আগে জেনে নেওয়া যাক ইজরায়েল এবং ইরানের চরিত্র। ইজরায়েল ইহুদি দেশ। আর ইরান ইসলামি প্রজাতন্ত্র। এই ইরানের জঙ্গি গোষ্ঠীর নাম হুথি। এদের ডেরা মূলত ইয়েমেনে। তবে এদের সামরিক শাখা আনসারুল্লাকে ইরান মদত দেয় বলে অভিযোগ। এই হুথিদের নির্বংশ করতেই গাজার পর ইরানে হামলা চালায় ইজরায়েল। তার পরেই শুরু হয় ইজারায়েল-ইরান যুদ্ধ। এই যুদ্ধের আবহেই চর্চায় চলে এসেছেন ক্যাথারিন পেরেজ শেকড।

    এই মহিলার কৃতিত্বেই কুপোকাত ইরান

    ফ্রান্সের বাসিন্দা শেকড উচ্চ শিক্ষিত, বুদ্ধিমতী এবং সাহসী। তিনি ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোদাসের একজন মহিলা গুপ্তচর। দীর্ঘ পরিকল্পনার পর বছর দুয়েক আগে গোপনে তিনি ঢুকে পড়েন ইরানে। পরিকল্পনা অনুযায়ী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর পর তিনি ইরানের সরকারি কর্তাদের সঙ্গে আলাপ করতে থাকেন। তাঁদের বিশ্বাস অর্জন করতে তাঁদের স্ত্রীদের সঙ্গেও ভাব জমান মোসাদের এই চর। নানা অছিলায় তিনি ঢুকে পড়তেন ইরানের বিভিন্ন জায়গায়। ছবি তোলার পাশাপাশি সংগ্রহ করেন ইরানের গোপন সব তথ্য। সাংকেতিক ভাষায় সেসব তথ্য তিনি পাচার করেন ইজরায়েলে।

    গত ১৩ থেকে ২১ জুনের মধ্যে ইজরায়েলি হামলায় অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে তেহরান (ইরানের রাজধানী)। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর সর্বাধিনায়ককেও উড়িয়ে দিয়েছে ইহুদি ফৌজ। অধিকাংশ ক্ষেত্রেই বাড়ি বা গাড়িতে থাকাকালীন ক্ষেপণাস্ত্র বা বোমার ঘায়ে মৃত্যু হয়েছে তাঁদের। ইজরায়েলের আক্রমণ এতটাই নিখুঁত ছিল যে আশপাশের কোনও কিছুই সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি (Israel Iran Conflict)।

    ইরানি গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ইহুদিদের টার্গেট কিংলিংয়ের ধরন দেখে সন্দেহ হয় ইরানের গুপ্তচর সংস্থা ‘মিনিস্ট্রি অফ ইনটেলিজেন্স অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরানে’র। খুনগুলির ব্যাপারে জানতে তদন্তে নামে তারা। তখনই জানা যায়, ইজরায়েলি চর ক্যাথরিন পেরেজ শেকডের নাম। যদিও রবিবার (Mossad Female Spy) দুপুর পর্যন্তও তাঁর টিকি ছুঁতে পারেনি ইরান সরকার (Israel Iran Conflict)।

LinkedIn
Share