Tag: Madhyom

Madhyom

  • Delhi Air Pollution: বাতাসে মাত্রাতিরিক্ত দূষণ, শ্বাসকষ্ট-জ্বরে ভুগছেন দিল্লিবাসী

    Delhi Air Pollution: বাতাসে মাত্রাতিরিক্ত দূষণ, শ্বাসকষ্ট-জ্বরে ভুগছেন দিল্লিবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির বাতাসে মাত্রাতিরিক্ত দূষণ (Delhi Air Pollution)। তার জেরে শ্বাসকষ্টে (Breathing Difficulties) ভুগছেন দিল্লিবাসী। দীপাবলির পর এই রবিবার দিল্লির বাতাসের গুণমান খুবই পুওর। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮টা পর্যন্ত দিল্লিতে সামগ্রিক একিউআই ছিল ৩৬২। ধোঁয়াশায় আবৃত গোটা দিল্লি।

    সিপিসিবি-র দেওয়া তথ্য (Delhi Air Pollution)

    সিপিসিবি-র দেওয়া তথ্য অনুযায়ী বিবেক বিহারে একিউআইয়ের পরিমাণ ছিল ৩৯৯। নেহরু নগরে ৪০৩। আইটিওতে একিউআইয়ের পরিমাণ ৩১৭, চাঁদনি চকে ৩৪৯।

    একিউআইয়ের পরিমাণ

    জানা গিয়েছে, একিউআইয়ের পরিমাণ ০-৫০ এর মধ্যে হলে ভালো বলে ধরা হয়। ৫১-১০০ এর মধ্যে হলে, তাকে বিবেচনা করা হয় সন্তোষজনক বলে। একিউআইয়ের পরিমাণ ১০১ থেকে ২০০ এর মধ্যে হলে মাঝারি, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হয়ে পুওর, ৩০১ থেকে ৪০০ এর মধ্যে হলে ভেরি পুওর এবং ৪০১ থেকে ৫০০ এর মধ্যে হলে গুরুতর। তীব্র দূষণের (Delhi Air Pollution) জেরে বাসিন্দারা শ্বাসকষ্ট, জ্বর এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। ক্রমবর্ধমান দূষণ সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন দিল্লিবাসী।

    ইন্ডিয়া গেটের কাছে এক সাইকেল আরোহী বলেন, “দূষণের কারণে আমরা সমস্যার সম্মুখীন হয়েছি। এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছে। আমাদের কাজকর্মে প্রভাব পড়েছে। শ্বাস নিতে গিয়েও সমস্যার সম্মুখীন হচ্ছি।  

    সংবাদ সংস্থা এএনআইকে দিল্লির এক বাসিন্দা বলেন, “দূষণের হাত থেকে রেহাই পেতে দিল্লিবাসীকে ঘরে বন্দি থাকতে হবে। স্বাস্থ্য রক্ষার জন্য সতর্কতাও অবলম্বন করতে হবে।” তিনি বলেন, “দূষণ কমানোর জন্য গাড়িগুলি সঠিকভাবে পরীক্ষা করা দরকার। খড় পোড়ানো বন্ধ হওয়া প্রয়োজন।” তিনি বলেন, “দূষণে মূলত জেরবার হচ্ছেন শিশু এবং বয়স্করা। দূষণের কবল থেকে বাঁচতে দিল্লিবাসী একপ্রকার ঘরবন্দি জীবন কাটাচ্ছেন।”

    দূষণের জেরে যে পড়াশোনার ভীষণ ক্ষতি হচ্ছে, তাও জানিয়েছেন লালকেল্লার এক বাসিন্দা। তিনি বলেন, “দূষণের জেরে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তাই পড়াশোনা লাটে উঠেছে। কিছু স্কুল অবশ্য অনলাইন ক্লাস করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।” তিনি বলেন, “পরিস্থিতি (Breathing Difficulties) খুবই উদ্বেগজনক হয়ে উঠেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে (Delhi Air Pollution)।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Post: ‘লজিস্টিক পোস্ট’ ও ‘মোবাইল পার্সেল ভ্যান’ পরিষেবা চালু করল ভারতীয় ডাকঘর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ডাকঘরের (India Post) হাতে এখন নতুন দুই প্রকল্প। এক দিকে ‘লজিস্টিক পোস্ট’ (Logistic Post) এবং অপর দিকে ‘মোবাইল পার্সেল ভ্যান’-এই দুই পরিষেবা দেবে ডাকঘর। ফলে এখন থেকে গ্রাহকেরা দেশের মধ্যে যে কোনও জায়গায় এবং পাশপাশি বিদেশেও পণ্য পাঠাতে পারবেন। দুই ক্ষেত্রেই গ্রাহকের বাড়ি থেকে দ্রব্য তুলে নিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। অনেকই ভাবছেন, এতে উপকৃত হবেন অনেক দর্শক।

    ৩৫ কেজি পণ্য পৌঁছে দেবে(India Post)

    ভারতীয় ডাক বিভাগ (India Post) সূত্রে খবর, ৩৫ কেজি পর্যন্ত ওজনের পণ্য পৌঁছে দেবে মোবাইল পার্সেল ভ্যান পরিষেবায়। তারপর তিন টন পর্যন্ত ওজন হলে লজিস্টিক পোস্ট। এই মাসের প্রথমেই বীরভূমের সিউড়ি থেকে দিঘা পর্যন্ত পরিষেবা দেওয়া হয়েছে। তবে এই পরিষেবা কেবল মাত্র ব্যবসায়িক পণ্য পরিবহণের কাজে লাগবে। ব্যক্তিগত পণ্য পাঠানোর সুবিধা দেবে মোবাইল পার্সেল ভ্যান (Logistic Post)। পশ্চিমবঙ্গ সার্কলের চিফ পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার বলেন, “৩২টি রুটে প্রধান ডাকঘরগুলিকে কেন্দ্র করে আপাতত মোবাইল পার্সেল ভ্যান পরিচালিত হচ্ছে। অনেক মানুষ এই পরিষেবা উপভোগ করছেন। প্রচুর জিনিসপত্র আদানপ্রদান করছেন। একই ভাবে সুবিধা নিচ্ছেন শিল্প সংস্থাগুলিও।”

    ওয়েবসাইটে বুকিং করতে হবে

    ডাক বিভাগ (India Post) সূত্রে জানা গিয়েছে, এই বিভাগের ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে। এরপর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পার্সেল ভ্যান যাবে বাড়িতে। সেখান থেকে পণ্য তুলে অন্য গন্তব্যে নিয়ে যাবে। ঠিক যেমন বড় ক্যুরিয়র সংস্থা পরিষেবা দেয়, সেই ভাবেই কাজ হবে। তবে এই পরিষেবার খরচ বেসরকারি সংস্থাগুলি থেকে প্রায় অর্ধেক। ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের শাড়ি এবং শান্তিনিকেতনের হস্তশিল্পের নানা উপাদান খুব দ্রুত দেশের এক স্থান থেকে অন্যস্থানে পাড়ি (Logistic Post) দেবে। এই পরিষেবায় পণ্য পাঠাতে কিলোমিটারে খরচ ২ টাকা থেকে শুরু। সর্বাধিক ২৯.৩৬ টাকা। এই খরচে আর কেউ পণ্য বহন করে না। লজিস্টিক পোস্টে পণ্যের বিমাও করাবে ডাক বিভাগ। ফলে কোনও ক্ষতি হলে ক্ষতিপূরণও দেওয়া হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maharashtra Election Results 2024: “আমি আধুনিক অভিমন্যু, চক্রব্যূহ থেকে বেরনোর পথ জানি”, বললেন ফড়নবিশ

    Maharashtra Election Results 2024: “আমি আধুনিক অভিমন্যু, চক্রব্যূহ থেকে বেরনোর পথ জানি”, বললেন ফড়নবিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমি আধুনিক অভিমন্যু। চক্রব্যূহ কীভাবে ভেদ করে বের হতে হয়, তা আমি জানি।” বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট (Maharashtra Election Results 2024) ব্যাপক জয় পাওয়ার পর ফের একবার কথাগুলি বললেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis)।

    মহাভারতের প্রসঙ্গ

    উক্তিটি মহাভারতের একটি চরিত্র অভিমন্যুকে কেন্দ্র করে। অর্জুন ও সুভদ্রার পুত্র অভিমন্যু একজন যোদ্ধা ছিলেন। তিনি চক্রব্যূহে প্রবেশ করার পদ্ধতি জানতেন, যদিও সেখান থেকে বের হওয়ার পদ্ধতি জানতেন না। এই চক্রব্যূহে আটকে পড়ে কৌরবদের হাতে নিহত হন তিনি। সেপ্টেম্বর মাসেই ফড়নবীশ বলেছিলেন, “বিরোধী জোট মহা বিকাশ আগাড়ি মনে করে যে তারা তাঁকে গোলকধাঁধায় ফাঁসিয়ে দেবে।” সেই প্রসঙ্গেই তিনি বলেন, “কিন্তু আমি আধুনিক অভিমন্যু। আমি জানি কীভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হয়, কীভাবেই বা সেখান থেকে বের হতে হয়।”

    আধুনিক অভিমন্যু

    শনিবার বিপুল জয়ের পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বলেন, “আমি আগেই বলেছিলাম, আমি আধুনিক অভিমন্যু। আমি জানি কীভাবে চক্রব্যূহ ভাঙতে হয়। আমরা চক্রব্যূহ ভেঙেছি। এই জয়ের পেছনে আমার অবদান খুবই সামান্য। এই জয় (Maharashtra Election Results 2024) আমাদের টিমের।” প্রসঙ্গত, নাগপুর সাউথ ওয়েস্ট কেন্দ্র থেকে নিজেও জয়ী হয়েছেন ফড়নবীশ।

    মুখ্যমন্ত্রী পদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী পদের বিষয়ে কোনও বিরোধ নেই। প্রথম দিন থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নির্বাচনের পরে, তিনটি দল একত্রে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। যা কিছু সিদ্ধান্ত হবে, তা সবার পক্ষেই গ্রহণযোগ্য হবে।”

    মহারাষ্ট্র বিধানসভার আসন সংখ্যা ২৮৮। এর মধ্যে ২৩১টি আসনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। বিরোধী মহা বিকাশ আগাড়ি জোট পেয়েছে মাত্র ৫০টি আসন। অথচ মাস ছয়েক আগে লোকসভা নির্বাচনে ব্যাপক ফল করেছিল ওই জোট। বিধানসভা নির্বাচনে তারাই পড়ল মুখ থুবড়ে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দেবেন্দ্র ফড়নবিশই (Devendra Fadnavis) হতে চলেছেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে হবে (Maharashtra Election Results 2024) শিবসেনার একনাথ শিন্ডেকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bihar by poll: বিহারের উপনির্বাচনে ভোটকুশলী পিকের কৌশলই ব্যর্থ! চার আসনেই ক্লিন বোল্ড

    Bihar by poll: বিহারের উপনির্বাচনে ভোটকুশলী পিকের কৌশলই ব্যর্থ! চার আসনেই ক্লিন বোল্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহারে (Bihar by poll) ভোটকুশলী পিকের (Prashant Kishor) কৌশল খাটল না। চার আসনে লড়ে চারটি আসনেই জামানত জব্দ তাঁর নতুন দলের। বিহারের ইমামগঞ্জে জিতেন্দ্র পাসোয়ান, বেলাগঞ্জে মহম্মদ আমজাদ, রামগড়ে সুশীলকুমার সিং-কে প্রার্থী করেছিল ‘জন সুরাজ’। তাহলে কি ভোট কারবারির কোনও কৌশল খাটল না? প্রথম ম্যাচেই ফেল?

    নিতীশকে চ্যালেঞ্জ (Bihar by poll)!

    গত ২ অক্টোবর পিকের জন সুরাজ দলের আত্মপ্রকাশ হয়েছিল বিহারে (Bihar by poll)। ওই দিন তিনি দাবি করেছিলেন জন সুরাজ ভোটের ময়দানে নামলে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড বা জেডিইউ ২০টির বেশি আসন পাবে না। প্রশান্ত কিশোর (Prashant Kishor) অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন। তিনি এটাও বলেছিলেন, অন্যকে জেতাতে পারা গেলেও নিজে জেতাটা খুব মুশকিল। এখন উপনির্বাচনের ফলাফলের পর দেখা গিয়েছে চারটি কেন্দ্রে ফলাফল ঘোষণার পর অত্যন্ত খারাপ ভাবে হারের শিকার হয়েছেন পিকে। একটি আসনেও দ্বিতীয়স্থানে আসতে পারেননি।

    প্রথম ম্যাচে পিকে ক্লিন বোল্ড

    বিহারের (Bihar by poll) বেলাগঞ্জে মহম্মদ আজাদ পেয়েছেন ১৭,২৮৫ ভোট। এই আসনে জয়ী জেডিইউ প্রার্থী মনোরমা দেবী পেয়েছেন ৭৩,৩৩৪ ভোট। ইমামগঞ্জে জিতেন্দ্রকে প্রার্থী করেছিলেন প্রশান্ত। তিনি ৩৭,১০৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এই আসনে জয়ী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝির পুত্রবধূ দীপা মাঝি। তিনি ভোট পেয়েছেন ৫৩,৪৩৫। রামগড়ে জন সুরাজের সুশীলকুমার ৬,৫১৩ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। বিজেপির অশোককুমার সিংহ ৬২,২৫৭ ভোট পেয়েছেন এই আসনে। আবার তারারি আসনে জন সুরাজের কিরণ পেয়েছেন ৫,৫৯২ ভোট। এই আসনে বিজেপির বিশাল প্রশান্ত ৭৮,৫৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ফলে প্রথম ম্যাচে পিকে ক্লিন বোল্ড।

    টাকা নিয়ে কৌশল দিয়েছেন

    প্রশান্ত কিশোর ১০ দশ বছর ধরে একাধিক রাজ্যের একাধিক রাজনৈতিক দলের ভোট জয়ের নানা কৌশল দিয়েছেন টাকার বিনিময়ে। গত দুই বছর ধরে বিহারে (Bihar by poll) নানা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ২০২২ সালের গান্ধী জন্ম জয়ন্তী থেকে শুরু হয়েছিল জন সুরাজের প্রাথমিক পর্যায়ের যাত্রা। রাজনৈতিক কুশলীরা যে এভাবে পরাজিত হতে পারেন সেই দৃষ্টান্ত এই উপনির্বাচনে আরও একবার প্রমাণিত হল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, রাজ্যে তাপমাত্রা আপাতত কমবে না, থাকবে মাঝারি কুয়াশা

    Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, রাজ্যে তাপমাত্রা আপাতত কমবে না, থাকবে মাঝারি কুয়াশা

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করতে পারে নিম্নচাপ (Weather Update)। রাজ্যে আপাতত তাপমাত্রা কমবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে নতুন করে তাপমাত্রা হ্রাসের কোনও সম্ভাবনা নেই বলে মনে করছে হাওয়া অফিস। ফলে যেমন আবহাওয়া চলছে ঠিক তেমনিই থাকবে। বড়সড় বদলের ইঙ্গিত নেই।

    দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগর এলাকায় ঘূর্ণাবর্ত (Weather Update)

    হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে (Weather Update) পরিণত হয়েছে। নিম্নচাপটি ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার নাগাদ তার শক্তি অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে। এই প্রক্রিয়া অনেক দূরে থাকার ফলে সরাসরি বাংলায় তেমন প্রভাব পড়বে না।

    হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা

    দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার (Weather Update) সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা নেই। রবিবার সকালে পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেখানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় রবিবার সকালে কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Byelection Results 2024: “২০২৬ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি”, প্রত্যয়ী সুকান্ত

    Byelection Results 2024: “২০২৬ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি”, প্রত্যয়ী সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: “২০২৬ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি।” শনিবার কথাগুলি বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তিনি বলেন, “উপনির্বাচনে (Byelection Results 2024) এমনই ফল হয়। কারণ বহু এলাকায় ভোটই দিতে দেওয়া হয়নি।” এর পরেই প্রত্যয়ী সুকান্ত বলেন, “২০২৬ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি।” তিনি বলেন, “কালিয়াগঞ্জের উপনির্বাচনে হেরেও জিতেছি।”

    ভোটের ফল (Byelection Results 2024)

    রাজ্যের পাঁচ জেলায় ছ’টি আসনে উপনির্বাচন হয়েছে। শনিবার বের হল ফল। দেখা গেল, ছ’টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। মাদারিহাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ৩০ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। যে মেদিনীপুর এক সময় ছিল বিজেপির শক্ত ঘাঁটি, সেখানেই এখন পতপত করে উড়তে চলেছে তিরঙ্গা ঝান্ডা। মেদিনীপুর ছাড়াও যে আসনগুলিতে ভোট হয়েছিল এবং এদিন ফল গণনা চলছে, সেগুলি হল নৈহাটি, কোচবিহারের সিতাই। উত্তর ২৪ পরগনায় হাড়োয়ার ফলও এদিন গণনা হয়েছে। অকাল নির্বাচন হয়েছে, বাঁকুড়ার তালডাংরায়ও।

    কী বললেন শুভেন্দু

    এদিকে, এদিনই ঘাটালে বিজেপির (Byelection Results 2024) সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এই ফল কোনও বিপর্য়য় নয়। বাংলায় উপনির্বাচন হয় না। কিছুদিন আগে ধূপগুড়িতে আমাদের জেতা আসনে হারিয়ে দেওয়া হয়েছিল।

    আরও পড়ুন: বিহার উপনির্বাচনে এনডিএ জোট চারে চার, শূন্য ‘ইন্ডি’, যোগীরাজ্যেও জয় ৭টিতে

    লোকসভা নির্বাচনে জয়ন্ত রায় কুড়ি হাজার ভোটে জিতেছিলেন সেখানে। এটা নিয়ে আমরা চিন্তিত নই।” দলের হার প্রসঙ্গে তিনি বলেন, “বাংলায় উপনির্বাচনে ভোটই হয় না। তাই কোনও বিপর্যয় হয়নি।” নন্দীগ্রামের বিধায়ক বলেন, “এবার থেকে নির্বাচনমুখী সংগঠন, আন্দোলনমুখী দল বা মোর্চা করতে হবে। সব সময় রাস্তায় থাকতে হবে।” তিনি বলেন, “সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে আমি যুক্ত থাকি না। তবে কোন কোন জিনিসের প্রয়োজন রয়েছে, তা আমি নিজের উপলব্ধি ও অভিজ্ঞতা দিয়ে বলতে পারি।”

    সিতাই উপনির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন দীপক রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ফল যা হওয়ার তাই হয়েছে। এখানে আশা বা নিরাশার কিছু নেই (Sukanta Majumder)। জয়-পরাজয় আগেই ঠিক হয়ে গিয়েছিল। নতুন করে…এটা নিয়ে এখন আর কী বলব (Byelection Results 2024)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: “সুশাসন ও কল্যাণ নীতির জন্যই জয়”, বললেন যোগী আদিত্যনাথ

    Yogi Adityanath: “সুশাসন ও কল্যাণ নীতির জন্যই জয়”, বললেন যোগী আদিত্যনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: “উপনির্বাচনে বিজেপি যে ডমিনেট করছে, তার কারণ সুশাসন ও কল্যাণ নীতি।” শনিবার কথাগুলি বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

    এগিয়ে বিজেপি

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপি (UP Bypolls) গাজিয়াবাদ এবং খৈর আসনে জিতেছে। এগিয়ে রয়েছে কুণ্ডারকি, ফুলপুর, মাজহাওয়ান এবং কাতেহারিতে। বিজেপির সহযোগী রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) মীরাপুর আসনে এগিয়ে রয়েছে। সমাজবাদী পার্টি সিসমাউতে জিতেছে এবং করহালে এগিয়ে রয়েছে।  এদিন সন্ধেয় জানা যায়, ৯টির মধ্যে ৭টি আসনে জিতেছে বিজেপি।

    কী লিখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

    ট্যুইট-বার্তায় আদিত্যনাথ লিখেছেন, “উত্তরপ্রদেশ বিধানসভা উপনির্বাচনে বিজেপি-এনডিএর জয় হল জনগণের অটুট বিশ্বাসের প্রমাণ, যা সফল নেতৃত্ব ও মহামান্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির নির্দেশনায় স্থাপন করা হয়েছে। এই জয় হল ডাবল ইঞ্জিন সরকারের নিরাপত্তা, সুশাসন এবং জনকল্যাণমূলক নীতি, এবং নিবেদিত কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফল।”

    তিনি বলেন, উত্তরপ্রদেশের সম্মানিত ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁরা উত্তরপ্রদেশের সুশাসন ও উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন এবং সমস্ত বিজয়ী প্রার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই! এদিন আরও একবার যোগী বলেন, “বাটেঙ্গে তো কাটেঙ্গে”, “এক হন তো সুরক্ষিত হন”।

    মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে প্রচারে গিয়ে আদিত্যনাথ তাঁর বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগানের জয়গান গেয়েছিলেন। তার জেরে বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন। আদিত্যনাথ স্বয়ং এই স্লোগান সমর্থন করে বলেন, বিরোধীরাই জাত ও ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করছে।

    আরও পড়ুন: বিহার উপনির্বাচনে এনডিএ জোট চারে চার, শূন্য ‘ইন্ডি’, যোগীরাজ্যেও জয় ৭টিতে

    উত্তরপ্রদেশ (Yogi Adityanath) বিধানসভা উপনির্বাচনে ন’টি আসনে বিজেপি ডমিনেট করছে। এর মধ্যে ইতিমধ্যেই দুটি আসনে জয়ী হয়েছে তারা। চারটিতে এগিয়ে রয়েছে। গাজিয়াবাদে বিজেপির সঞ্জীব শর্মা সমাজবাদী পার্টির প্রার্থী সিং রাজ জাটভকে ৬৯ হাজার ৩৫১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। খাইরেয় বিজেপি প্রার্থী সুরেন্দ্র দিলের সমাজবাদী পার্টির চারু কাইনকে ৩৮ হাজার ৩৯৩ ভোটে পরাস্ত করেন।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফুলপুরে বিজেপির প্রার্থী দীপক প্যাটেল সমাজবাদী পার্টির মহম্মদ মুজতবা সিদ্দিকির থেকে ১১ হাজার ১৩টি ভোটে এগিয়ে রয়েছেন। কাটেহারিতে বিজেপি প্রার্থী ধর্মরাজ নিষাদ সমাজবাদী পার্টির শোভাবতী বর্মার থেকে ১৫ হাজার ৪১০ ভোটে এগিয়ে রয়েছেন। আর এক বিজেপি প্রার্থী সুচিস্মিতা মৌর্য (UP Bypolls) সমাজবাদী পার্টির জ্যোতি বিন্দের থেকে এগিয়ে রয়েছে ৬ হাজার ৮০০ ভোটে (Yogi Adityanath)।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • India-Australia Refueling Pact: মাঝ-আকাশেই ভারতের বিমানে জ্বালানি ভরবে অস্ট্রেলিয়া, স্বাক্ষরিত নয়া চুক্তি

    India-Australia Refueling Pact: মাঝ-আকাশেই ভারতের বিমানে জ্বালানি ভরবে অস্ট্রেলিয়া, স্বাক্ষরিত নয়া চুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝ-আকাশেই এক বিমান থেকে অন্য বিমান জ্বালানি সরবরাহ করবে ভারত ও অস্ট্রেলিয়া (India-Australia Refueling Pact)। বাইশ গজে দুজনের মধ্যে লড়াই যতই কঠিন হোক না কেন আসলে দুই দেশই একে অপরের ভাল বন্ধু। সেই বন্ধুত্বের মর্যাদা রেখেই ভারত অস্ট্রেলিয়ার মধ্যে এক নয়া চুক্তি স্বাক্ষরিত হল। সেই চুক্তি অনুসারে, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স বা ব়্যাফ, উড়ান চলাকালীন মাঝ-আকাশেই এক বিমান থেকে অন্য বিমান জ্বালানি সরবরাহ করতে পারবে।

    নয়া চুক্তি এক মাইলফলক

    সম্প্রতি আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। যেখানে আলাদা করে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার (India-Australia Refueling Pact) প্রতিরক্ষা মন্ত্রী প্যাট কনরয়। লাওসে আয়োজিত ওই বৈঠকে নয়া চুক্তি সম্পাদনের কথা ঘোষণা করেন রাজনাথ ও কনরয়। সংশ্লিষ্ট চুক্তির আওতায় ব়্যাফের এয়ার-টু-এয়ার জ্বালানি সরবরাহকারী বিমান, কেসি ৩০এ-র মাধ্যমে ভারতীয় সশস্ত্রবাহিনীর বিমানে জ্বালানি ভরা যাবে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে। তাদের মতে, এই চুক্তি ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সমারিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন মাইলফলক তৈরি করল।

    সামরিক সম্পর্ক আরও দৃঢ়

    ওয়াকিবহাল মহলের মতে, যদি উড়ান চলাকালীনই মাঝ-আকাশে বিমানে জ্বালানি ভরার ব্যবস্থা করা যায়, তাহলে যে কোনও যুদ্ধবিমানের কার্যক্ষমতা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। কারণ, সেই বিমানকে আর জ্বালানি ভরার জন্য মাটিতে নামতে হয় না। ফলে তার উড়ানের পরিসর বিস্তৃত হয়ে যায়। এই চুক্তি অনুযায়ী ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর পি-৮১ নেপচুন নজরদারি বিমানে জ্বালানি ভরতে পারবে কেসি-৩০এ। গত ১৯ নভেম্বর নয়া দিল্লিতে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত বায়ু সেনা আধিকারিকদের বৈঠকেই এই চুক্তি স্বাক্ষরিত হয়। অস্ট্রেলিয়ার হয়ে তাতে স্বাক্ষর করেন এয়ার ভাইস-মার্শাল হার্ভে রেনল্ডস। তিনি এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে দুই দেশের সামরিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

    নয়া চুক্তি গুরুত্বপূর্ণ

    ভারত এবং অস্ট্রেলিয়া (India-Australia Refueling Pact) এই দুই দেশই কোয়াডের সদস্য। সাম্প্রতিক বছরগুলিতে এই দুই রাষ্ট্রশক্তি যৌথভাবে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে অগ্রসর হয়েছে। এমনকী, বিভিন্ন সময় যৌথ মহড়া-সহ অন্য়ান্য কর্মসূচিও পালন করেছে।  ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে নয়া চুক্তি গুরুত্বপূর্ণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ABVP: এবিভিপির ৭০ তম রাষ্ট্রীয় অধিবেশনে ভাষণ দেবেন যোগী আদিত্যনাথ

    ABVP: এবিভিপির ৭০ তম রাষ্ট্রীয় অধিবেশনে ভাষণ দেবেন যোগী আদিত্যনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) ৭০ তম রাষ্ট্রীয় অধিবেশনে ভাষণ দেবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Chief Minister Yogi Adityanath)। জানা গিয়েছে, আগামীকাল রবিবার, ২৪ নভেম্বর গোরক্ষপুরে দেশের প্রতি ছাত্রসমাজের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে এই ভাষণ দেবেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই উদ্বেলিত ছাত্রসমাজ। 

    ভারত সহ নেপালের ৪৪টি প্রদেশের প্রতিনিধিদের যোগদান(ABVP)

    ১৯৪৯ সালের ৯ জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপি (ABVP)। এই বছর ৭০ তম রাষ্ট্রীয় অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। ভারত সহ নেপালের ৪৪টি প্রদেশ থেকে মোট ১৫০০ ছাত্র-ছাত্রী, শিক্ষক, অধ্যাপক, গবেষক সম্মলেনে অংশ গ্রহণ করেছেন। ২৪ নভেম্বরে অনুষ্ঠিত অধ্যাপক যশবন্তরাও কেলকর যুব পুরস্কারের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী যোগী (Chief Minister Yogi Adityanath)। এই অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে মহারাষ্ট্রের বিশিষ্ট সমাজসেবী দীপেশ নায়ারকে। তিনি সামজিক ক্ষেত্রে শিক্ষার প্রগতি বিস্তারে কাজ করছেন। বিশেষ করে শরীরীক প্রতিবন্ধীদের ব্যক্তিদের পড়াশুনা করানোর মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। পুরস্কার স্বরূপ ১ লক্ষ টাকার চেক প্রদান করা হবে তাঁকে।

    উদ্যোগ, কর্মসংস্থান, আত্মনির্ভরতা

    উল্লেখ্য, প্রখ্যাত ভারতীয় ব্যবসায়ী এবং জোহা কর্পোরেশনের সিইও শ্রীধর ভেম্বু ২২ নভেম্বর এই এবিভিপির (ABVP) রাষ্ট্রীয় সম্মলেনের উদ্বোধন করেন। এদিন তিনি ভাষণ দিতে গিয়ে যুব সমাজের উদ্যোগ, কর্মসংস্থান, আত্মনির্ভরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার প্রয়োগের বিষয়ে অপার সম্ভাবনার কথা তুলে ধরেন।

    একই ভাবে এবিভিপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক বীরেন্দ্র সোলাঙ্কি বলেন, “এবিভিপি এই বিশেষ সম্মলেনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মানববিদ্যা, বিজ্ঞান, ম্যানেজমেন্ট, প্রকৌশল, চিকিৎসা-সহ ইত্যাদি বিষয়ে যোগদানের জন্য উৎসাহ এবং অনুপ্রেরণার কাজ করছে। সেই সঙ্গে একটি যুব পুরস্কার দেওয়া হয়। সমাজ এবং জাতির প্রতি কর্তব্যের ভাবনা দিয়ে কাজকে প্রধান্য দেওয় হয়। দিব্যাঙ্গ ছাত্র-ছাত্রীদের মধ্যে জ্ঞানের আলো পৌঁছে দিতে বিরাট কাজ করছেন শ্রী দীপেশ নায়ার। জীবনকে অর্থপূর্ণ এবং সার্থক করতে এই উদ্যোগ অত্যন্ত অপরিহার্য।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Border-Gavaskar Trophy: যশস্বী-রাহুলের ধ্রুপদী ব্যাটিং, বুমরার ৫ উইকেট! পারথ টেস্টে ভালো জায়গায় ভারত

    Border-Gavaskar Trophy: যশস্বী-রাহুলের ধ্রুপদী ব্যাটিং, বুমরার ৫ উইকেট! পারথ টেস্টে ভালো জায়গায় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: লাল বলকে প্রাপ্য সম্মান দিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) রানে ফিরল ভারতের ওপেনিং জুটি। যশস্বী ও রাহুল দু’জনেই অর্ধশতরান পেলেন। দিনের শেষে অপরাজিতও থাকলেন। রবিবার যশস্বীর শতরানের অপেক্ষায় থাকল ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের রান ১৭২। এগিয়ে ২১৮ রানে। হাতে ১০ উইকেট। যশস্বী অপরাজিত ৯০ রানে। রাহুল খেলছেন ৬২ রানে। ম্যাচের এখনও তিন দিন বাকি। যশপ্রীত বুমরার দাপটে পারথ টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১০৪ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। বলা যায় আপাতত ম্যাচে এগিয়ে ভারত।

    বুমরার বিষাক্ত স্পেল

    ঘরের মাঠে ভারতের (India vs Australia) বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন রান অজিদের। ৪৩ বছরের ইতিহাসে প্রথম। এর আগে ১৯৮১ সালে এমসিজিতে ৮৩ রানে অলআউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেটাই নিজেদের মাঠে ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন রান। এবার পারথে বুমরার সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটাররা‌। ৩০ রানে ৫ উইকেট তুলে নেন ভারত অধিনায়ক। টেস্টে এই নিয়ে ১১ বার পাঁচ উইকেট নিলেন ভারতীয় পেসার। তাঁর দাপটে প্রথম ইনিংসের শেষে ৪৬ রানের লিড নেয় ভারত। প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ছিল ৬৭। ৫২তম ওভারে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। শনিবার নিজের প্রথম বলেই অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেন বুমরা। বাকি উইকেট পড়তে বেশি সময় লাগেনি। অভিষেকেই নজর কাড়েন হর্ষিত রানা। ৪৮ রানে ৩ উইকেট তুলে নেন। তারমধ্যে রয়েছে নাথান লিয়ন এবং মিচেল স্টার্কের গুরুত্বপূর্ণ উইকেট। মহম্মদ সিরাজ নিয়েছেন ২ উইকেট। 

    সমানে সমানে লড়াই

    পারথ টেস্টের প্রথম দিন, শুক্রবার পড়েছিল ১৭টি উইকেট। এই পরিস্থিতিতে ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দলই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের হাত শুধরোনোর চেষ্টা চালাবে। এই ম্যাচে টস জিতে শুক্রবার বুমরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পড়িক্কল, বিরাট কোহলিরা কার্যত অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করেন। প্রথম ইনিংসে ভারতকে মাত্র ১৫০ রানে আটকে দেওয়ার পর অস্ট্রেলিয়া ভেবেছিল যে তারা বেশ সুবিধাজনক অবস্থায় আছে। কিন্তু, ভারত অধিনায়ক বুমরার জ্বলন্ত স্পেলে স্টিভ স্মিথ, উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, প্যাট কামিন্সরা হারিয়ে যান। 

    দ্বিতীয় ইনিংসে নিখুঁত ব্যাটিং ভারতের

    দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত নিখুঁত ব্যাটিং ভারতের ওপেনিং জুটির। প্রথম ইনিংসে এমন প্রত্যাশাই ছিল। তবে পিচ যেমন কঠিন তেমনই ধৈর্যের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন যশস্বী জয়সওয়াল। প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে খেলছেন। স্নায়ুর চাপও ছিল। দ্বিতীয় ইনিংসে ধ্রুপদী টেস্ট ব্যাটিং। সঙ্গ দিলেন অভিজ্ঞ লোকেশ রাহুল। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের প্রবণতায় ঢাকা পড়ে যায় টেস্ট ব্যাটিংয়ের কৌশল। পারথের পিচ ভারতকে সেই কৌশল ফের শেখাল। ২০০৪ সালে সিডনি টেস্টে ওপেনিং জুটিতে ১২৩ রান করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ এবং আকাশ চোপড়া। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের আরও একটা শতরানকারী ওপেনিং জুটি পেতে ২০ বছর চলে গেল। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্মের পর প্রথম বার।

    ভারতীয় ব্যাটিং লাইন আপে বড় ধস না নামলে অজিদের সামনে বড় রানের টার্গেট দিতে চলেছে ভারত। অজিদের লড়তে হবে ম্যাচ বাঁচাতে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সিংহভাগ জিতেছে অজিরা। সিরিজের প্রথম টেস্টও। ২০১৮ সালে সিরিজের প্রথম টেস্টে অজিদের পরাস্ত করেছিল ভারত। পারথে তাই অ্যাডিলেডের পুনরাবৃত্তি ঘটিয়ে বিরাট কোহলির নজির স্পর্শের হাতছানি অধিনায়ক বুমরার সামনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share