Tag: Madhyom

Madhyom

  • Sambhal: ‘হিন্দু মন্দিরের চিহ্ন মুছতে কাঠামো বদলেছিল মুসলমানরা’! আদালতে সম্ভলকাণ্ডের রিপোর্ট পেশ

    Sambhal: ‘হিন্দু মন্দিরের চিহ্ন মুছতে কাঠামো বদলেছিল মুসলমানরা’! আদালতে সম্ভলকাণ্ডের রিপোর্ট পেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২ জানুয়ারিতে উত্তরপ্রদেশের সম্ভলের (Sambhal) শাহি জামা মসজিদের ওপর একটি সমীক্ষা রিপোর্ট কোর্ট কমিশনার রমেশ রাঘব একটি সিল করা খামে চান্দৌসি আদালতে জমা দিয়েছেন। এই রিপোর্টে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হিন্দু মন্দিরের (Hindu Temple) একাধিক চিহ্নকে নির্মূল করতে কাঠামোকে বদলে দিয়েছিল তৎকালীন মুসলমান শাসকরা। একটি মুখ বন্ধ খামে ৪০-৪৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন পেশ করেছেন তিনি। ফলে এই প্রতিবেদনে হিন্দু পক্ষের দাবি আরও জোরদার যে হয়েছে তা মনে করছেন অনেকেই।

    করা হয় চার ঘন্টার একটি ভিডিওগ্রাফি (Sambhal)

    সূত্রে জানা গিয়েছে, সিনিয়ার ডিভিশনের নিথিটি সিভিল জজ আদিত্য সিংয়ের এজলাসে পেশ হওয়া রিপোর্টে বলা হয়েছে যে, মসজিদ কাঠামোর মধ্যে প্রাচীন মন্দিরের (Sambhal) নানা অবশেষ রয়েছে। তথ্য অনুযায়ী, মসজিদের সামনে দুটি বটগাছ আছে যা সাধারণত হিন্দু মন্দিরের (Hindu Temple) সামনে থাকে এবং গাছগুলিকে পুজো করা হত। এবার এই জায়গায় একটি কূপ রয়েছে যার এক অংশ মসজিদ কাঠামোর মধ্যে এবং অপর আরেক অংশ বাইরে রয়েছে। ওই কূপের বাইরের অংশ ঢাকা ছিল। সম্পূর্ণ এলাকায় সাড়ে চার ঘণ্টার একটি ভিডিওগ্রাফি করা হয়েছে। মোট ১২০০টি ছবি তোলা হয়েছিল মসজিদের।

    আরও পড়ুনঃ মহাকুম্ভের কয়েক দিন বাকি, প্রয়াগরাজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

    প্লাস্টার দিয়ে প্রলেপ দেওয়া হয় মন্দির কাঠামোতে

    গত ১৯ নভেম্বর জরিপের প্রাথমিক দিনে প্রায় দেড় ঘণ্টা ভিডিওগ্রাফি সম্পন্ন হয়েছিল এবং ২৪ নভেম্বর আরও তিন ঘণ্টার ভিডিওগ্রাফি হয়েছিল। জামা মসজিদের ভেতরে পঞ্চাশটিরও বেশি ফুলের নিদর্শন চিহ্নিত করা হয়েছে। বেশি করে নতুন সংযোজনের পাশাপাশি মূল কাঠামোর পরিবর্তনগুলি চিহ্নিত করা গিয়েছিল। মন্দিরের আসল রূপটির উপর থেকে প্লাস্টার দিয়ে প্রলেপ এবং রং করে ঢেকে দেওয়া হয়েছে। ফলে মসজিদটিতে পুরাতন ঐতিহাসিক যুগের মন্দির ও হিন্দু স্থানের প্রতীক চিহ্নগুলি রয়েছে। মন্দিরের মূল স্থাপত্যটির দরজা, জানালা এবং দেয়ালে রূপ পাল্টে মন্দির (Hindu Temple) কাঠামোটিকে (Sambha) ঢেকে দেওয়া হয়েছে।

    মসজিদটি মূলত হরিহর মন্দির ছিল

    কোর্ট কমিশনার রমেশ সিং রাঘব (Sambha) বলেন, “শাহি জামা মসজিদটি মূলত হরিহর মন্দির (Hindu Temple) ছিল বলে দাবি করে একটি পিটিশন ১৯ নভেম্বর সিভিল জজের (সিনিয়র ডিভিশন) এজলাসে দায়ের করা হয়েছিল। একই দিনে মসজিদের জরিপ চালানো হয়। কিন্তু এটিকে সম্পূর্ণ করা যায়নি বলে, কোর্ট কমিশনার ২৪ নভেম্বর পুনরায় মসজিদ পরিদর্শন শুরু করেন এবং জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম), পুলিশ সুপার (এসপি) সকলে উপস্থিত থেকে সমীক্ষা চালান।

    তিনি আরও বলেন, “এই সমীক্ষার সময় উগ্র মুসলমানরা হিংসা ছড়ায়। সরকারি কাজে বাধা প্রদান করে ইট-পাথর এবং অস্ত্র নিয়ে আক্রমণ করেছিল। ফলে প্রায় চারজনের মৃত্যুও হয়েছিল।  প্রতিবেদনটি প্রাথমিকভাবে ৯ ডিসেম্বর আদালতে পেশ করার কথা ছিল, কিন্তু আদালত (Sambhal) কমিশনার স্বাস্থ্য সমস্যা উল্লেখ করে অতিরিক্ত ১৫ দিন সময় চেয়েছিলেন। আজ, প্রায় ৪০ থেকে ৪৫ পৃষ্ঠার প্রতিবেদনটি আদালতে জমা দেওয়া হয়েছে। তবে সমীক্ষার পরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। কট্টর মৌলবাদীরা হিংসার বাতাবরণ এবং এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল।”

    মোট ৪৭ জনকে গ্রেফতার

    তবে এই হিংসার কাজে উসকানি এবং প্ররোচনা দেওয়ার কাজ যারা করেছিল তাদের বিরুদ্ধে যোগী সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। হিংসার কাজের সঙ্গে যুক্ত এখনও পর্যন্ত মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অশান্তি ছড়ানোর কাজে জড়িত অন্যদের আটক করতে পুলিশের টাস্কফোর্স গঠন করা হয়েছে। হিংসা সম্পর্কিত মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে।

    এই শাহি জামা মসজিদ (Sambhal) হল মুঘল আমালের একটি মসজিদ। এই মসজিদ কাঠামোটি সম্ভলের গারভি এলাকায় অবস্থিত। এই মসজিদের নিচে ছিল প্রাচীন হরিহর মন্দির। তাকে ধ্বংস করে মীর বাকে ১৫২৯ সালে সম্রাট বাববের নির্দেশে মসজিদ কাঠামো নির্মাণ করেছিলেন। হিন্দু মন্দিরকে (Hindu Temple) মসজিদ করার জন্য হিন্দু পক্ষ এখন মন্দিরকে পুনরুদ্ধার করার জন্য সবরকম ভাবে চেষ্টা করে যাচ্ছেন। উল্লেখ্য, এই এলাকার অপর আরেক জায়গায় অবৈধ বিদ্যুৎ চুরির অভিযান চালাতে গিয়ে পুলিশ মাটির নিচে পুঁতে রাখা শিব এবং হনুমান মন্দির উদ্ধার করেছিল। ওই ঘটনাতেও ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Recruitment Case: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত আরও ৮ কোটি টাকার সম্পত্তি, জানাল ইডি

    SSC Recruitment Case: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত আরও ৮ কোটি টাকার সম্পত্তি, জানাল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি (SSC Recruitment Case) নিয়োগ দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত আরও ৮ কোটি টাকার সম্পত্তি। পশ্চিমবঙ্গের মালদা এবং উত্তরপ্রদেশের নয়ডা থেকে মোট ৮ কোটি ২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, এই সম্পত্তি নীলান্দ্রি দাস এবং আবদুল খালেকের সঙ্গে সম্পর্কিত। তাঁদের বিরুদ্ধে উত্তরপত্রে নম্বর বিকৃত করার অভিযোগ রয়েছে। 

    উত্তরপত্র বিকৃত করার কাজ করেছিলেন নীলাদ্রি (SSC Recruitment Case)

    রাজ্যের শিক্ষক দুর্নীতি মামলায় ইডি (ED) এবং সিবিআই তদন্ত (SSC Recruitment Case) করছে। এই আবদুল নিয়োগ মামলায় অন্যতম এজেন্ট বলে সন্দেহ করা হয়েছে। পাশাপাশি ‘নাইসা’ নামে এক সংস্থার কর্ণধার ছিলেন নীলাদ্রি। নিয়োগ সংক্রান্ত পরীক্ষার দায়িত্ব ছিল এই সংস্থার উপরই। তাঁর বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় নম্বর বদল করার অভিযোগ উঠেছে। সংস্থার পক্ষ থেকে তিনি নিজে ওএমআর শিট অর্থাৎ উত্তরপত্র বিকৃত করার কাজ করেছিলেন। তবে তদন্তকারী অফিসারদের দাবি, ২০১৫ সাল থেকে নিয়োগ দুর্নীতিতে লিপ্ত ছিলেন তিনি। নাইসার আধিকারিক পোস্টে থেকেই নীলাদ্রি ২০১৫ সালেই উত্তরপ্রদেশের নয়ডা এনডি ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড নামে অন্য সংস্থা খুলেছিলেন। ওই সংস্থার মাধ্যমেই এই নিয়োগ পরীক্ষার উত্তরপত্রের নম্বর বিকৃত করা হত।

    আরও পড়ুনঃ ‘‘ছাব্বিশে হবে হিন্দু সরকার’’, নন্দীগ্রামে হুঙ্কার শুভেন্দুর

    এখনও পর্যন্ত মোট উদ্ধারকৃত সম্পত্তি ২৩৮ কোটি ৮০ লক্ষ টাকা

    এবার এই আবদুল এবং নীলাদ্রির সঙ্গে সম্পর্কিত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি জানিয়েছে, এসএসসির (SSC Recruitment Case) তৎকালীন আধিকারিকদের সঙ্গে যোগসাজশে উত্তরপত্রে নম্বরের গোলমালের পিছনে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। একই ভাবে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত শান্তি প্রসাদ সিন‍্‍হা এবং অন্যদের সঙ্গে মিলে বেআইনি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রচুর টাকা তুলে দিয়েছিলেন তিনি। তাই শিক্ষক নিয়োগে বিরাট পরিমাণে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা (ED)। মামলায় এখনও পর্যন্ত জানা গিয়েছে, আগেই ২৩০ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এখন সব মিলিয়ে মোট উদ্ধারকৃত সম্পত্তির মূল্য ২৩৮ কোটি ৮০ লক্ষ টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • China Virus Outbreak: চিনে ফের নতুন ভাইরাসের হানা! হাসপাতালে ভিড়ের ভিডিও ভাইরাল

    China Virus Outbreak: চিনে ফের নতুন ভাইরাসের হানা! হাসপাতালে ভিড়ের ভিডিও ভাইরাল

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার পর ফের চিনে ছড়াচ্ছে নতুন ভাইরাস (China Virus Outbreak)। নাম হিউম্য়ান মেটানিউমোভাইরাস (Human Metapneumovirus)।  জানা গিয়েছে, ইতিমধ্যেই চিনের বিভিন্ন প্রদেশের হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড় চোখে পড়েছে। শ্মশানেও লাইন পড়ছে মৃতদেহ সৎকারের জন্য। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়োও ভাইরাল হয়েছে, যেখানে হাসপাতালে মাস্ক পরা অসুস্থ মানুষদের ব্য়াপক ভিড় দেখা যাচ্ছে।

    হিউম্যান মেটানিউমোভাইরাস

    চিনে ছড়িয়ে পড়া এই নতুন ভাইরাস (China Virus Outbreak) সম্পর্কে যেটুকু তথ্য জানা গিয়েছে, তা হল হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি সংক্রমণের উপসর্গও অনেকটা ফ্লুয়ের মতো। করোনার ক্ষেত্রে যেমন জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা থেকে শারীরিক দুর্বলতার মতো নানা উপসর্গ ছিল, এই ভাইরাস সংক্রমণেও প্রায় একই ধরনের উপসর্গ দেখা গিয়েছে। শিশুরাও নিউমোনিয়া ও ‘হোয়াইট লাংস’-র মতো সংক্রমণে ভুগছে। কোভিডের সঙ্গে এইচএমপিভি-র অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। এটিও হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত ব্যক্তির থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। রোগীর ব্যবহৃত জিনিসের সংস্পর্শে এলেও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।

    দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

    ২০২০ সালের গোড়া থেকে বিশ্ব জুড়ে হু হু করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। অনেকেরই অনুমান, কোভিড অতিমারির উৎস চিনের উহান শহর। একইভাবে মেটানিউমোভাইরাসও চিনে (China Virus Outbreak) দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, নতুন করে কোভিড সংক্রমণ যেমন শুরু হয়েছে, তেমনই এইচএমপিভি, ইনফ্লুয়েঞ্জা এ-র মতো ভাইরাসে আক্রান্তও বাড়ছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওয় দেখা যাচ্ছে, চিনের বিভিন্ন হাসপাতালে রোগীদের থিকথিকে ভিড়। ওই ভিডিওগুলিতে দাবি করা হচ্ছে যে, রোগীদের প্রায় প্রত্যেকেই হিউম্যান মেটাপনিউমোনিয়া (এইচএমপিভি)-তে আক্রান্ত। চিনের তরফেও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে মুখ খোলা হয়নি। তবে সংবাদ সংস্থা রয়টার্স চিনের রোগ প্রতিরোধক সংস্থাকে উদ্ধৃত করে জানিয়েছে যে, চিনে নিউমোনিয়া রোগ এবং তার অজানা উৎস সম্পর্কে একটি রুটিন নজরদারি চালানো হচ্ছে। শীতে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে চিনের ওই সংস্থাটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rohit Sharma: সিডনি টেস্টের শেষেই কি বিদায়! দলে নেই, রোহিতের অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

    Rohit Sharma: সিডনি টেস্টের শেষেই কি বিদায়! দলে নেই, রোহিতের অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: গুঞ্জনই সত্যি হল। শুক্রবার বর্ডার গাভাসকর ট্রফির শেষ ম্যাচে প্রথম একাদশে দেখা গেল না অধিনায়ক রোহিত শর্মাকে। টস জিতে দল নিয়ে বলতে গিয়ে এই ম্যাচে ভারতের ব্যাটন হাতে নেওয়া বুমরা বললেন, “আমাদের দলের একতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু আমাদের ক্যাপ্টেন নিজেই দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটাই প্রমাণ করে আমাদের দলে কতটা একতা রয়েছে। আমাদের দলের কেউ নিজের জন্য খেলে না। দলের জন্য যেটা ভাল হবে, সেই সিদ্ধান্তটাই নেওয়া হয়।” 

    দলে নেই রোহিত

    রোহিত বাদ পড়লেও তাঁকে সিডনিতে অধিনায়ক বলেই সম্বোধন করলেন বুমরা। কিন্তু সাজঘর বলছে অন্য কথা। বেশ কয়েক দিন ধরেই ভারতীয় দলের সাজঘরের বিভিন্ন খবর প্রকাশ্যে আসছিল। শোনা যায়, কোচ গৌতম গম্ভীর দুষছেন ক্রিকেটারদের। ক্রিকেটারেরা দুষছেন অধিনায়ক রোহিতকে। মেলবোর্নে হারের পরে নাকি সাজঘরেই দেখা গিয়েছে ক্ষুব্ধ কোচকে। আবার ক্রিকেটারেরা খুশি নন রোহিতের নেতৃত্ব নিয়ে। রোহিতের ফর্মও তলানিতে। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলেননি। পরের দু’টি টেস্টে মিডল অর্ডারে খেলে রান পাননি। মেলবোর্নে ওপেন করতে নেমেও ব্যর্থ। তিনটি টেস্ট মিলিয়ে মাত্র ৩১ রান করেছেন রোহিত। 

    রোহিতের অবসর!

    রোহিতের বাদ পড়া উস্কে দিয়েছে অন্য একটি জল্পনা, এ বার কি অবসরে রোহিত? চলতি সিরিজে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তার পর থেকেই শোনা যাচ্ছিল এই সিরিজ শেষে আরও এক জন ভারতীয় ক্রিকেটার অবসর নিতে পারেন। সিডনি টেস্টের পর ভারতের পরবর্তী লাল বলের ম্যাচ জুন মাসে। তত দিনে রোহিতের বয়স ৩৮ বছর হয়ে যাবে। লাল বলের ক্রিকেটে তাঁকে আর দেখা যাবে কি না তা নিয়েই এখন জল্পনা চলছে। অস্ট্রেলিয়ার মাটিতে চার সুপারস্টারের শেষ সিরিজ হতে পারে, এমনটা আগেই ঠিক ছিল। অশ্বিন নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন। রোহিত শর্মাও সিডনি টেস্ট শেষেই হয়তো ঘোষণা করে দেবেন।

    চ্যাম্পিয়ন্স ট্রফিতেই চোখ

    ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ হোক বা অস্ট্রেলিয়ায় গত তিন টেস্ট। ব্যাট হাতে ভরসা দিতে পারেননি রোহিত শর্মা। টেস্টে ভারতের সামনে কোনও হোম সিরিজ নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনিশ্চিত। তাতে ভারত উঠলেও রোহিত থাকবেন না, এটুকু নিশ্চিত। দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে বলা যায়, টেস্ট ক্রিকেটে পরবর্তী সিরিজ ইংল্যান্ড সফর। সেখানে পাঁচ ম্যাচের সিরিজ। দল থেকে বাদ, কথাটা বিশ্বকাপ জয়ী অধিনায়কের ক্ষেত্রে শুনতে খারাপ লাগে তাই হয়তো সাজঘরের কথা চেপে রাখলেন বুমরা। তবে লাল বলের ক্রিকেটে যে রোহিত শেষ ম্যাচ খেলে ফেলেছেন, তা একপ্রকার নিশ্চিত। সামনে রইল শুধুই চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর হয়তো পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেটে প্রাক্তন হয়ে যাবেন রোহিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahakumbh 2025: মহাকুম্ভের কয়েক দিন বাকি, প্রয়াগরাজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

    Mahakumbh 2025: মহাকুম্ভের কয়েক দিন বাকি, প্রয়াগরাজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ৪০ থেকে ৪৫ কোটি তীর্থযাত্রী হাজির হতে পারেন মহাকুম্ভে (Mahakumbh 2025), এমনটাই অনুমান প্রশাসনের। ২০২৫ সালে প্রয়াগরাজের (Prayagraj) মহাকুম্ভকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে কুম্ভমেলার প্রশাসন অবিরতভাবে কাজ করে চলেছে, পৃথিবীর অন্যতম বড় এই ইভেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য। তীর্থযাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা, যাতায়াত থেকে শুরু করে নিরাপত্তা- এই সমস্ত কিছুরই প্রস্তুতি চলছে অত্যন্ত খুঁটিনাটিভাবে।

    সেজে উঠছে মেলা প্রাঙ্গণ (Mahakumbh 2025) 

    কুম্ভমেলা প্রাঙ্গণে গড়ে উঠছে একের পর এক দোকান। এই দোকানগুলিতেই মিলবে পুজো-অর্চনার বিভিন্ন সামগ্রী। একেবারে রুদ্রাক্ষ-তুলসী মালা থেকে অক্ষর পঞ্জিকা— সব কিছুই মিলবে কুম্ভমেলা প্রাঙ্গণে (Mahakumbh 2025)। বেশিরভাগ পুজোর সামগ্রী নিয়ে আসা হয়েছে নেপাল, উত্তরাখণ্ড, বারাণসী, মথুরা, বৃন্দাবন এবং দিল্লি থেকে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পৃথিবীর অন্যতম এই বড় ইভেন্টকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করা হচ্ছে।

    গোরক্ষপুরের গীতা প্রেস স্বল্পমূল্যে বই বিক্রি করবে

    এর পাশাপাশি, সেখানে বিভিন্ন ধর্মীয় বইও কিনতে পাওয়া যাবে। গোরক্ষপুরে অবস্থিত গীতা প্রেস কুম্ভমেলা প্রাঙ্গণে (Mahakumbh 2025) অত্যন্ত স্বল্প মূল্যে বিক্রি করবে রামচরিত মানস, ভাগবত গীতা, শিব পুরাণ, বিভিন্ন ভজন ইত্যাদি। মেলা প্রাঙ্গণে মিলবে আরতি সামগ্রী থেকে পুরোহিতদের ব্যবহারের জন্য তামার তৈরি নানা পাত্র। এসব কিছুই আনা হয়েছে মোরাদাবাদ এবং বারাণসী থেকে।

    একমাস ধরে সাধু-সন্ত ও ভক্তরা পালন করনে কল্পবাস

    সাধু-সন্ত এবং ভক্তরা এই মেলা প্রাঙ্গণে (Mahakumbh 2025) এক মাস ধরে পালন করবেন কল্পবাস। এই সময় তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য সমস্ত কিছু সংস্থানও রাখা হচ্ছে। হোম যজ্ঞের সামগ্রী, আসন, গঙ্গাজল, খাবার প্লেট- এই সমস্ত কিছুই মজুদ রাখা হয়েছে মেলা প্রাঙ্গণে। একই সঙ্গে প্রয়াগরাজের (Prayagraj) হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন ফুড স্টলগুলিতেও তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘ছাব্বিশে হবে হিন্দু সরকার’’, নন্দীগ্রামে হুঙ্কার শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘ছাব্বিশে হবে হিন্দু সরকার’’, নন্দীগ্রামে হুঙ্কার শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হুঙ্কার, ‘হিন্দু সরকার হবে ছাব্বিশে।’ বৃহস্পতিবারই শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দুদের প্রসঙ্গ টেনে সাফ বলেন, “সব হিন্দুরা এক আছে তো? হিন্দু সরকার হবে ছাব্বিশে। হিন্দু সরকার হবে।” একইসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা হিন্দুত্ববোধ জাগরণের উদ্দেশে রাজ্যের সব বাড়িতে গীতা পৌঁছে দেওয়ার কথাও বলেন।

    প্রতি বাড়িতে গীতা পৌঁছে দেওয়ার কথা বলেন শুভেন্দু (Suvendu Adhikari) 

    বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কর্মসূচি থেকে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘আমরা সব হিন্দু বাড়িতে গীতা পৌঁছে দেব। হিন্দু ধর্ম জিন্দাবাদ। দুনিয়ার হিন্দু এক হও।’’ প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ইস্যুতে নন্দীগ্রামে এক বিক্ষোভ মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানেই এই কথাগুলি  বলতে শোনা যায় তাঁকে।

    আশঙ্কা চিন্ময়কৃষ্ণ দাসে জীবন বিপন্ন হতে পারে

    অন্যদিকে, বৃহস্পতিবারই চট্টগ্রাম আদালতে জামিন খারিজ হয় হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের। বিচারকের এমন সিদ্ধান্ত ঘিরে ফের শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে বর্তমান বাংলাদেশে ইউনূস সরকারের আমলে বিচারব্যবস্থার স্বচ্ছতা নিয়েও। বাংলাদেশের এমন ঘটনায় শুভেন্দু অধিকারীকে আশঙ্কা প্রকাশ করতে দেখা যায়। বিরোধী দলনেতার আশঙ্কা, হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জীবন বিপন্ন হতে পারে বাংলাদেশের জেলে। তাঁকে হত্যা করা হতে পারে বিষ প্রয়োগ করে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মতে, ‘‘যেভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্লো পয়জন করে মারা হয়েছিল, সেভাবেই চিন্ময়কৃষ্ণ দাসকে হত্যা করা হতে পারে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 03 January 2025: কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 03 January 2025: কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন। 

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) পেটের সমস্যা বাড়তে পারে।

    ২) ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    মিথুন

    ১) ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

    ২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কর্কট

    ১) ভাই-বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ।

    ৩) সতর্ক থাকতে হবে।

    সিংহ

    ১) কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে।

    ২) উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ।

    ৩) কারও সঙ্গে বিবাদে জড়াবেন না।

    কন্যা

    ১) কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে।

    ২) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

    ৩) দিনটি প্রতিকূল।

    তুলা

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    বৃশ্চিক

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    ধনু

    ১) ব্যয় বাড়তে পারে।

    ২) সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    মকর

    ১) দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে।

    ২) বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কুম্ভ

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ৩) সমাজে খ্যাতি বাড়বে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: চট্টগ্রামে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হিন্দু যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ মৌলবাদীদের বিরুদ্ধে

    Bangladesh: চট্টগ্রামে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হিন্দু যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ মৌলবাদীদের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের ওপর ব্যাপক নির্যাতন চলছেই। প্রতিদিনই হিন্দু নির্যাতনের নতুন নতুন ঘটনা সামনে আসছে। গতকাল বুধবারই ছিল ইংরেজি নববর্ষের প্রথম দিন। এক জানুয়ারি রাতেই বাংলাদেশের চট্টগ্রামের পতেঙ্গা কাঠগড় এলাকার এক হিন্দুকে, তাঁর বাড়ি থেকে অপহরণ করে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে মৌলবাদীদের বিরুদ্ধে (Radical Islamist)। জানা গিয়েছে, ওই যুবকের নাম প্রান্ত তালুকদার। ওই যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনেছে মৌলবাদীরা।

    পুলিশ গিয়ে উদ্ধার করে প্রান্তকে (Bangladesh) 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে উদ্ধার করে প্রান্ত তালুকদারকে। হিন্দু যুবকের ওপর হওয়া অত্যাচারের ঘটনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে (যদিও মাধ্যম সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি)। জানা গিয়েছে, প্রান্ত তালুকদারকে উদ্ধার করার পরে বাংলাদেশের পুলিশ তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে বিষয়টি তদন্তের আওতায় রয়েছে বলেও জানিয়েছে চট্টগ্রামের পুলিশ।

    ফরিদপুর জেলায় হৃদয় পালকে মারধর করার ঘটনা (Bangladesh)

    তবে বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের ওপর এমন নির্যাতন নতুন কিছু নয়। হাসিনা সরকারের পতনের পর সে দেশে শুরু হয় জঙ্গলের রাজত্ব। এমন একাধিক ঘটনা সামনে এসেছে। ২০২৪ সালের অক্টোবর মাসে ফরিদপুর জেলার কলেজ ছাত্র হৃদয় পালকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনা নিয়ে সোচ্চার হন খোদ তসলিমা নাসরিনও। নিজের এক্স হ্যান্ডলে এনিয়ে পোস্টও করেন তসলিমা নাসরিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Khel Ratna Award: শ্যুটার মনু ভাকর, দাবাড়ু ডি গুকেশ সমেত খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মোট ৫ ক্রীড়াবিদ

    Khel Ratna Award: শ্যুটার মনু ভাকর, দাবাড়ু ডি গুকেশ সমেত খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মোট ৫ ক্রীড়াবিদ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালে আয়োজিত প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় শ্যুটার মনু ভাকর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (Khel Ratna Award) পাচ্ছেন। মনু ভাকরের পাশাপাশি দাবা বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকেও খেলরত্ন পুরস্কার দেওয়া হবে। প্রসঙ্গত, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চিনের দাবাড়ু ডিং লিরেনকে পরাস্ত করেন গুকেশ। সেকারণে তাঁকে দেশের খেলায় সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবেই গুকেশ বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন। মনু ভাকর ছাড়াও ভারতের আরও তিন খেলোয়াড়কে এই সম্মান দেওয়া হবে বলে জানা যাচ্ছে। আগামী ১৭ জানুয়ারি তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু।

    আরও তিন ক্রীড়াবিদ পেতে চলেছেন খেলরত্ন 

    জানা গিয়েছে, মনু ভাকর এবং ডি গুকেশ ছাড়াও ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংকেও খেলরত্ন (Khel Ratna Award) পুরস্কার দেওয়া হবে। হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে প্যারিস অলিম্পিক্সে দুর্দান্ত পারফরম্য়ান্স করে ভারত। হরমনপ্রীত সিংয়ের পাশাপাশি দেশের প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারকেও খেলরত্ন সম্মান দেওয়া হচ্ছে। এঁদের ছাড়াও ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে প্রবীণ ভারতের হয়ে হাই-জাম্প ইভেন্টে (টি-৬৪) সোনার পদক জয় করেছিলেন। এর পাশাপাশি টোকিও অলিম্পিক্সেও তিনি রুপোর পদক জয় করেন বলেন। প্যারালিম্পিক্স টুর্নামেন্টে দেশের হয়ে এই অসামান্য অবদানের জন্য তাঁকে খেলরত্ন পুরস্কার দেওয়া হল।

    পুরস্কারমূল্য ২০২০ সালে করা হয় ২৫ লাখ 

    প্রসঙ্গত, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (Khel Ratna Award) ক্রীড়াবিভাগে দেশের সর্বোচ্চ সম্মান। এই সম্মান প্রাপকেরা ২৫ লাখ টাকা আর্থিক পুরস্কার পান। এর পাশাপাশি একটি ট্রফি এবং সার্টিফিকেটও দেওয়া হয়। প্রসঙ্গত, আগে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের (Dhyan Chand Khel Ratna Award) জন্য মাত্র ৭.৫ লাখ টাকা দেওয়া হত। কিন্তু, ২০২০ সাল থেকে এই পুরস্কার মূল্য বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Shubhman Gill: চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়াল শুভমান গিল সহ ৪ ক্রিকেটারের, তলব গুজরাট সিআইডি-র

    Shubhman Gill: চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়াল শুভমান গিল সহ ৪ ক্রিকেটারের, তলব গুজরাট সিআইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়সড় কেলেঙ্কারিতে নাম জড়াল চার ভারতীয় ক্রিকেটারের। ৪৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে (Chit Fund Case) নাম জড়িয়েছে ক্রিকেটার শুভমান গিল (Shubhman Gill)-সহ চারজন। এঁদের প্রত্যেককেই সমন পাঠাতে চলেছে গুজরাট সিআইডি। এই চিটফান্ডের অন্যতম কিংপিনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে খবর। শুভমান ছাড়া বাকি তিন অভিযুক্ত হলেন মোহিত শর্মা, সাই সুদর্শন ও রাহুল তেওয়াটিয়া। সকলেই আইপিএল ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্সে খেলেন।

    সিডনি ম্যাচের আগেই বিপত্তি (Shubhman Gill)

    রাত পোহালেই সিডনিতে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট ম্যাচ। সেই ম্যাচে টিম ইন্ডিয়ায় শুভমান ফিরতে চলেছেন বলে জল্পনা। এহেন আবহে প্রকাশ্যে এল চিটফান্ড কেলেঙ্কারির (Chit Fund Case) খবর। প্রত্যাশিতভাবেই প্রশ্নের মুখে পড়ে গেল শুভমানের (Shubhman Gill) ভারতীয় একাদশে ঠাঁই পাওয়ার সম্ভাবনার বিষয়টি। দীর্ঘদিন ধরেই বড় রান পাচ্ছিলেন না শুভমান। সেই কারণে বাদ পড়েছিলেন মেলবোর্ন টেস্ট থেকে। সিডনি ম্যাচে ফেরা নিয়ে জল্পনাও চলছিল। সেই জল্পনায় জল ঢেলে দেওয়া হয় কিনা, এখন সেটাই দেখার।

    প্রতারণা চক্রের চাঁই

    জানা গিয়েছে, এই প্রতারণা চক্রের চাঁই ভূপেন্দ্র সিং জালা। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরেই প্রকাশ্যে আসে গোটা বিষয়টি। জানা গিয়েছে, অভিযুক্ত চার ক্রিকেটারই আইপিএলে গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। শুভমান (Shubhman Gill) এই স্কিমে ১.৯৫ কোটি টাকা বিনিয়োগ করেন। বাকিরাও (Shubhman Gill) মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেন। গুজরাট সিআইডির আধিকারিকরা ভূপেন্দ্রর অ্যাকাউন্ট দেখভাল করেন যিনি, সেই রুশিক মেহতাকে গ্রেফতার করেছেন।

    আরও পড়ুন: ফের খারিজ জামিন, চিন্ময় কৃষ্ণকে জেলেই মারতে চাইছে ইউনূস প্রশাসন! কীসের ভয়?

    সিআইডি প্রথমে এই চিটফান্ডে (Chit Fund Case) ৬ হাজার কোটি টাকা নয়ছয় হয়েছে বলে জানিয়েছিল। পরে অর্থের পরিমাণ কমে দাঁড়ায় ৪৫০ কোটি টাকায়। তদন্ত এগোলে এই অর্থের পরিমাণ আরও বাড়তে পারে বলেই খবর। এই চিটফান্ড কেলেঙ্কারির কিংপিন জালার বাড়ি হিম্মতনগর শহরে। ২০২০ থেকে ২০২৪ এই চার বছরে তিনি তৈরি করেছেন ১৭টি অফিস। এই অফিসগুলির মাধ্যমে ১১ হাজার বিনিয়োগকারীর কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন ৪৫০ কোটি টাকা। গিল (Shubhman Gill) এবং অন্য তিন ক্রিকেটার সেই ১১ হাজারের মধ্যে রয়েছেন বলে খবর। সেই কারণেই তাঁদের তলব করা হয়েছে বলে সূত্রের খবর (Chit Fund Case)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share