Tag: Madhyom

Madhyom

  • Arvind Kejriwal: ইস্তফা দিচ্ছেন কেজরিওয়াল! দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে?

    Arvind Kejriwal: ইস্তফা দিচ্ছেন কেজরিওয়াল! দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী পদে কী ইস্তফা দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)? মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন, পদত্যাগ করবেন তিনি। আবগারি কেলেঙ্কারি মামলায় জেলমুক্তির পরেই দিল্লির জনসভা থেকে তিনি ঘোষণা করেন, “দুদিন বাদেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়ব। জনতার রায়ে জিতে আসার আগে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।”

    কী বললেন কেজরিওয়াল? (Arvind Kejriwal)

    তিনি বলেন, “আমি প্রতিটি মানুষের বাড়িতে যাব। রাস্তায় যাব। কিন্তু মানুষের রায় না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে বসব না।” রবিবার দিল্লির জনসভায় তিনি বলেন, “ওরা (বিজেপি) ভেবেছিল, আমাকে জেলে পাঠিয়ে আমাদের দল ভেঙে দেবে। কিন্তু সেটা ওরা পারেনি। আমি সংবিধান বাঁচাতে চেয়েছিলাম, সেই জন্যই জেল থেকে ইস্তফা দিইনি। সুপ্রিম কোর্টই প্রমাণ করে দিয়েছে জেল থেকেই সরকার চালানো যায়।”

    পরবর্তী মুখ্যমন্ত্রী কে?

    কেজরিওয়াল পদত্যাগ করছেন খবর ছড়িয়ে পড়তেই উঠছে প্রশ্ন, কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? এই পদে উঠে আসছে অতীশির নাম। যদিও এ ব্যাপারে অতীশি কিছু বলেননি। তিনি শুধু বলেন, “দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal) কে হবেন, তা গুরুত্বপূর্ণ নয়। এটা গুরুত্বপূর্ণ যে অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করলেও, সাধারণ মানুষের সরকার এক সপ্তাহ বা এক মাস স্থায়ী হবে। তবে এই সরকার দিল্লির জনগণের জন্য কাজ করতে থাকবে।” তিনি বলেন, “পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা বিধানসভা দলের বৈঠকেই ঠিক হবে। দিল্লিবাসী শুধু আপ সরকারকেই চায়।

    আরও পড়ুন: অন্য কাশ্মীর! ৩৭ বছর পর দোরে দোরে ঘুরে প্রচার করছেন প্রার্থীরা

    মার্চ মাসে গ্রেফতার হন কেজরিওয়াল। আবগারি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। জেলে থেকেই সরকার চালিয়েছেন তিনি। কেজরিওয়াল যখন জেলে, তখনই তার পদত্যাগ দাবি করেছিলেন বিজেপি নেতৃত্ব। তাঁদের বক্তব্য, দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। পদ্ম শিবিরের প্রবল চাপেও ইস্তফা দেননি তিনি। জেল থেকেই অতীশি এবং কয়েকজন মন্ত্রীকে দিয়ে সরকার চালিয়েছিলেন তিনি। সেই তিনিই ঘোষণা করলেন ইস্তফার কথা।

    কেজরিওয়ালের পদত্যাগের সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, “যখন আপনি জেলে ছিলেন তখন পদত্যাগ করলেন না। আর এখন বলছেন ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করবেন। রহস্যটা কী (Arvind Kejriwal)?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Indias Workforce: ভারতে কর্মক্ষম বয়সের জনসংখ্যায় যুক্ত হবে ১৭৯ মিলিয়ন মানুষ

    Indias Workforce: ভারতে কর্মক্ষম বয়সের জনসংখ্যায় যুক্ত হবে ১৭৯ মিলিয়ন মানুষ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০৪৭ সালে হবে স্বাধীনতার শতবর্ষপূর্তি। তার ঠিক দুবছর আগে ভারতে কর্মক্ষম বয়সের (Working Age Population) জনসংখ্যায় অন্তত ১৭৯ মিলিয়ন মানুষ যুক্ত হবেন (Indias Workforce)। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক এক রিপোর্টেই এ খবর মিলেছে।

    কর্মক্ষম বয়সের জনসংখ্যা (Indias Workforce)

    বর্তমানে ভারতের কর্মক্ষম বয়সের জনসংখ্যা ৯৬১ মিলিয়ন। গত পাঁচ বছরের মধ্যে বেকারত্বের হার রয়েছে সর্বনিম্ন। বিনিয়োগ সংস্থা জেফারিজের মতে, ভারতের কর্মক্ষম বয়সের জনসংখ্যা (এঁদের বয়স ২৫ থেকে ৬৪ বছরের মধ্যে) মোট জনসংখ্যার একটি বড় অংশ হিসেবে বাড়ছে, যা সঞ্চয় ও বিনিয়োগের জন্যও ইতিবাচক হতে পারে। এই সমীক্ষা থেকেই জানা গিয়েছে, ভারতে নারী শ্রমশক্তির অংশগ্রহণের হারও বেড়েছে। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি শ্রমশক্তি সম্প্রসারণের অন্যতম চালিকা শক্তি হবে এই নারী শ্রমশক্তি।

    কী বলছে জেফারিস?

    জেফারিসের সাম্প্রতিক নোট থেকে জানা গিয়েছে (Indias Workforce), ২০৩০ সালের মধ্যে শ্রমশক্তির জোগান কমে হতে পারে ৬ মিলিয়ন। এই ফাঁক পূরণ হতে পারে কৃষি কর্মসংস্থান থেকে পরিবর্তনের মাধ্যমে। অগাস্টেই একটি তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান মন্ত্রক। সেই তথ্য থেকেই জানা গিয়েছে, ভারতের শহরাঞ্চলে ১৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এলএফপিআর ২০২৩ সালের এপ্রিল-জুন মাসে ছিল ৪৮.৮ শতাংশ। চলতি বছরের এপ্রিল-জুন মাসে সেটাই বেড়ে হয়েছে ৫০.১ শতাংশ। এই তথ্য দেশে কর্মসংস্থান বৃদ্ধিকে প্রতিফলিত করে।

    প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, শহরাঞ্চলে ১৫ বছর বা তার বেশি বয়সী মহিলাদের জন্য এলপিএফআরও গত বছরের এপ্রিল-জুন মাসে ছিল ২৩.২ শতাংশ। চলতি বছরের এপ্রিল-জুন মাসে সেটাই বেড়ে হয়েছে ২৫.২ শতাংশ। আর একটি কর্মসংস্থান সূচক হল শ্রমিক জনসংখ্যার অনুপাত। ১৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তির মধ্যে শহরাঞ্চলে গত বছর এপ্রিল-জুন মাসে এই হার ছিল ৪৫.৫ শতাংশ। চলতি (Working Age Population) বছর এটাও বেড়েছে। হয়েছে ৪৬.৮ শতাংশ (Indias Workforce)।

    আরও পড়ুন: সন্দীপ-অভিজিতের পর কি বিনীত গোয়েল? সিবিআই এবার এগচ্ছে মাথার দিকে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Durga Puja: বাংলাদেশের ছায়া পশ্চিমবঙ্গে! পুজোর আগেই দুর্গার মূর্তি ভাঙল দুষ্কৃতীরা!

    Durga Puja: বাংলাদেশের ছায়া পশ্চিমবঙ্গে! পুজোর আগেই দুর্গার মূর্তি ভাঙল দুষ্কৃতীরা!

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গা পুজোর (Durga Puja) আগেই দেবী দুর্গা এবং অন্যান্য হিন্দু দেবতার মূর্তি ভাঙচুর (Broke idol) করেছে দুষ্কৃতীরা। মা দুর্গার মূর্তির সঙ্গে লক্ষ্মী এবং সরস্বতীর মূর্তিও ভাঙচুর করা হয়েছে। ঘটনায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে অমিত মালব্য বলেন, “মা দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর মূর্তিগুলিকে অত্যন্ত নিম্নরুচির পরিচয় দিয়ে পুজোর আগেই ভাঙচুর করা হয়েছে। বাংলায় হিন্দুরা সঙ্কটে রয়েছেন।” ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে।

    ঘটনা কোথায় ঘটেছে (Durga Puja)?

    বাংলায় সবথেকে বড় উৎসব হল দুর্গা পুজো (Durga Puja)। কিন্তু হিন্দুদের এই উৎসবের আগেই হুগলি জেলার ঝরিয়া গ্রামে নির্মীয়মাণ দুর্গা মূর্তিগুলিকে ভাঙচুর করা হয়েছে। মুসলমান রাষ্ট্র বাংলাদেশ কিংবা পাকিস্তানে এই ধরনের ঘটনা প্রায় প্রায় ঘটে থাকে। এবার পশ্চিমবঙ্গে হিন্দুদের দেবদেবীর উপর আঘাত নেমে এল। শনিবার, বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডলে এই ঘটনার কথা উল্লেখ করে মমতা সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “হুগলির গোঘাট থানা এলাকায় মা দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর মূর্তি ভাঙচুর করা হয়েছে। ঘটনার কথা জানার পরেও গোঘাট পুলিশ নিষ্ক্রিয় হয়ে রয়েছে। এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি। তবে পুলিশকে ক্ষুব্ধ গ্রামবাসীদের সামনে মিথ্যা আশ্বাস দিলেও অপরাধীদের ধরা এবং শাস্তি দেওয়ার বিষয়ে কোনও সদর্থক ভূমিকা পালন করতে দেখা যায়নি। এই মামলাটিও অন্যান্য অগণিত মামলার মতো ধামাচাপা দেওয়া হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা সব সময় তোষণের রাজনীতি করেন। যদি আমাদের দেবদেবীরাও নিরাপদ না থাকেন, তবে বাংলার নারীরা কীভাবে সুরক্ষিত থাকবেন।”

    আরও পড়ুনঃ দেহ উদ্ধারের সকালে সন্দীপ-অভিজিৎ ফোনে কথা, মোক্ষম অস্ত্র সিবিআইয়ের হাতে

    ধুপগুড়িতে আগেও হামলা হয়েছিল

    পশ্চিমবঙ্গ থেকে প্রতিমা ভাঙচুরের (Broke idol) ঘটনা এটিই প্রথম নয়। এই বছরের মে মাসের শুরুতেই জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে অজ্ঞাত দুষ্কৃতীরা তিনটি হিন্দু মন্দিরে ঢুকে ব্যাপক ভাবে মূর্তি ভাঙচুর করেছিল। ঘটনার পর স্থানীয় হিন্দুরা বিরাট প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করেছিল। একই ভাবে গত বছর আবার বহরমপুরে সরস্বতী মূর্তি ভাঙা হয়। ২০২২ সালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে রাধাকৃষ্ণ, কালী মূর্তি ভাঙচুর করা হয়। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কাউকেই আটক করতে দেখা যায়নি। উল্লেখ্য, রামনবমী, হনুমান জয়ন্তী, দুর্গা (Durga Puja) পুজোর ভাসান, শিব ভক্তদের শোভা যাত্রা-সহ নানা সময়ে দুষ্কৃতীদের আক্রমণের ঘটনা ঘটেছে। সব ক্ষেত্রেই প্রশাসন নির্বিকার বলে অভিযোগ বিজেপির।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: দেহ উদ্ধারের সকালে সন্দীপ-অভিজিৎ ফোনে কথা, মোক্ষম অস্ত্র সিবিআইয়ের হাতে

    RG Kar Case: দেহ উদ্ধারের সকালে সন্দীপ-অভিজিৎ ফোনে কথা, মোক্ষম অস্ত্র সিবিআইয়ের হাতে

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar Case) হত্যাকাণ্ডে বৃহৎ ষড়যন্ত্র হয়েছে। ধর্ষণ করে খুনের ঘটনার তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে। রবিবার তাঁকে শিয়ালদা কোর্টে তোলা হয়। আদালতে প্রশ্ন-উত্তরের সময় সিবিআই দাবি করে, দেহ উদ্ধারের দিনেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ওসির মধ্যে কথাবার্তা হয়েছিল। এই বার্তালাপের রেকর্ড তাদের হাতে এসেছে। এটাই হতে পারে সিবিআইয়ের মোক্ষম অস্ত্র, এমনটাই মনে করছেন অনেকে।

    প্রয়োজনীয় তথ্য অনেক দেরিতে সংগ্রহ হয় (RG Kar Case)

    আদালত রবিবার সন্দীপ এবং অভিজিৎকে (Sandeep-Avijit) তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে অভিজিৎকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করেনি সিবিআই। তাঁকে তথ্যপ্রমাণ লোপাট এবং তদন্ত প্রক্রিয়াকে দেরি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সিবিআই-এর পক্ষ থেকে আইনজীবী বলেন, “প্রথমে আত্মহত্যা (RG Kar Case) বলা হয়েছিল। কিন্তু বডি দেখেই বোঝা যাচ্ছিল, যৌন নির্যাতন হয়েছে। প্রয়োজনীয় তথ্য অনেক দেরিতে সংগ্রহ করা হয়েছিল। এই গ্রেফতারিকে সিবিআই-পুলিশে টানাটানি বলে অনেকে মনে করছেন, কিন্তু এমনটা নয়। আমরা সত্যটা সন্ধান করতে চাইছি। সত্য সামনে আসুক। এই ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলে দাবি করা হচ্ছিল। কিন্তু দেখে বোঝা যাচ্ছিল, এটা শারীরিক হেনস্থা হয়েছে। সন্দীপ ছিলেন হাসপাতালের কর্ণধার, ফলে প্রক্রিয়ার কাজ ঠিক ভাবে হয়নি। ওসি ঘটনার খবর পেয়েছিলেন সকাল ১০ টায়, গিয়েছেন ১১ টায়। ফলে সময়ের ব্যবধান রয়েছে।”

    আরও পড়ুনঃ সন্দীপ-অভিজিতের পর কি বিনীত গোয়েল? সিবিআই এবার এগচ্ছে মাথার দিকে

    ওসি একজন সন্দেহপ্রবণ ব্যক্তি!

    সিবিআই-এর আইনজীবী বলেন, “ওসি (Sandeep-Avijit) একজন সন্দেহপ্রবণ ব্যক্তি। আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে, সত্যটা ঠিক কী হয়েছিল তা জানা। পুলিশ হিসেবে নিজের কাজ করেননি তিনি। পদ্ধতি ভালো করে জানতেন, কিন্তু কাজ করেননি। ধর্ষণ এবং খুনের (RG Kar Case) মামলায় যতটা সতর্ক থাকা দরকার ছিল, তিনি তা পালন করেননি। প্রমাণ লোপাট হয়েছে। অটোপসি, ফিঙ্গার প্রিন্ট, ফুট প্রিন্ট উধাও বা নষ্ট করা হয়েছে।” অপর দিকে ওসির আইনজীবী মামলা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “গ্রেফতারের মেমো পরিবারকে দেওয়া হয়নি। মামলা তো জামিন যোগ্য। অভিজিতের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হতে পারে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ঝাড়খণ্ডে মোদি, নতুন ৬টি বন্দে ভারত রুটের উদ্বোধন, ২০ হাজার উপভোক্তাকে পাকা বাড়ি

    PM Modi: ঝাড়খণ্ডে মোদি, নতুন ৬টি বন্দে ভারত রুটের উদ্বোধন, ২০ হাজার উপভোক্তাকে পাকা বাড়ি

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই ঝাড়খণ্ডের (Jharkhand) বিধানসভা নির্বাচন। ভোটপ্রচারে বর্তমানে প্রধানমন্ত্রী (PM Modi) রয়েছেন সে রাজ্যে। রবিবারই ঝাড়খণ্ডের টাটানগর থেকে বন্দে ভারতের ৬ রুটের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে খারাপ আবহাওয়ার কারণে তাঁর হেলিকপ্টারে করে টাটানগর উড়ে যাওয়ার কর্মসূচি বাতিল হয় এবং ওই ছয়টি ট্রেনকে ভার্চুয়াল ভাবেই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ট্রেনের রুটগুলি হল, টাটানগর-পাটনা, ব্রহ্মপুর-টাটানগর, রাউরকেলা-হাওড়া, দেওঘর-বারাণসী, ভাগলপুর-হাওড়া, গয়া-হাওড়া। নতুন এই বন্দে ভারত রুটগুলি দেশের মোট ২৮০টি জেলাকে সংযোগ করবে বলে জানা গিয়েছে। তীর্থযাত্রী, পর্যটক ও অন্যান্য যাত্রীরা এর ফলে প্রভূত উপকৃত হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঝাড়খণ্ডে বাতিল মোদির (PM Modi) রোড শো 

    প্রসঙ্গত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঝাড়খণ্ডে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) জামশেদপুরের রোড-শো বাতিল করা হয়েছে। ঝাড়খণ্ডের বিজেপি শাখা সমাজ মাধ্যমের পোস্টে এ কথা জানিয়েছে। এদিন ছয়টি বন্দে ভারত রুটের উদ্বোধন করার পাশাপাশি নরেন্দ্র মোদি ঝাড়খণ্ডের ২০ হাজার উপভোক্তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গৃহপ্রদানও করেন। নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ছয়টি নতুন বন্দে ভারতের উদ্বোধন করা হল, যার খরচ মোট ৬০০ কোটি টাকা। এই ব্যবস্থার মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় যথেষ্ট উন্নতি হবে। একইসঙ্গে কয়েক হাজার ঝাড়খণ্ডবাসীকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর প্রদান করা হল। আমি ঝাড়খণ্ডের (Jharkhand) মানুষকে অভিনন্দন জানাই এই প্রকল্পগুলি রূপায়ণের জন্য।’’

    উন্নয়ন দেশের নির্দিষ্ট কিছু শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) আরও বলেন, ‘‘একটা সময় ছিল যখন উন্নয়ন দেশের নির্দিষ্ট কিছু শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু ‘সবকা সাথ সবকা বিকাশ’- নীতিতে দেশ বদলে গিয়েছে। এখন দরিদ্র, আদিবাসী এবং দলিতরা উন্নয়নের অগ্রাধিকার পান। পূর্ব ভারতের রেল পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে সমগ্র অঞ্চলের উন্নয়ন হবে। ঝাড়খণ্ডের রেল উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ৭ হাজার কোটি টাকা। যদি আমরা ১০ বছর আগে তুলনা করি তবে তা ১৬ গুণ বেশি বর্তমানে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ayodhya: বছরের প্রথম ছ’মাসে ১১ কোটি পর্যটক! বারাণসীকে পিছনে ফেলে শীর্ষে রাম জন্মভূমি

    Ayodhya: বছরের প্রথম ছ’মাসে ১১ কোটি পর্যটক! বারাণসীকে পিছনে ফেলে শীর্ষে রাম জন্মভূমি

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাণসীকে পিছনে ফেলে পর্যটন কেন্দ্র হিসেবে উত্তরপ্রদেশে প্রথম স্থান দখল করল অযোধ্যা (Ayodhya)। উত্তরপ্রদেশ সরকারের তথ্য অনুযায়ী, দেশীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে মোট ১১ কোটি পর্যটকের পা পড়েছে রাম জন্মভূমিতে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে বারাণসীতে পা পড়েছে ৪.৬১ কোটি পর্যটকের। গতকাল ১৪ সেপ্টেম্বর শনিবার যোগী রাজ্যের পর্যটন দফতর এই তথ্য প্রকাশ করেছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রায় ৩৩ কোটি পর্যটকের পা পড়েছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। উত্তরপ্রদেশ ক্রমশই পর্যটকদের আকর্ষণীয় স্থান হয়ে উঠছে, একথাও জানিয়েছেন যোগীর মন্ত্রী।

    গত বছরের তুলনায় এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে পর্যটক বেড়েছে ১৩ কোটি 

    ২০২৪ সালের প্রথম ছয় মাসে সংখ্যার বিচারে ৩২ কোটি ৯৮ লাখ ১৮ হাজার ১২২ জন পর্যটক উত্তরপ্রদেশে এসেছেন। যোগী রাজ্যের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং জানিয়েছেন, এর আগে ২০২২ সালে উত্তরপ্রদেশের মাটিতে পা পড়েছিল ৩১.৮৬ কোটি পর্যটকের। ২০২৪ সালের হিসেবে দেখা যাচ্ছে ৩২ কোটি ৮৭ লাখ ৮১ হাজার ৩৪৮ জন দেশীয় পর্যটক এসেছেন উত্তরপ্রদেশে এবং আন্তর্জাতিক পর্যটকের ক্ষেত্রে এই সংখ্যা ১০ লাখ ৩৬ হাজার ৭৭৪ জন। ২০২৩ সালে উত্তরপ্রদেশে (Ayodhya) পা পড়েছিল ১৯ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ৯৬৭ জন পর্যটকের (Ayodhya)। গত বছরের তুলনায় এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে পর্যটক বেড়েছে ১৩ কোটি, এমনটাই জানিয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী।

    মথুরা-প্রয়াগরাজেও পর্যটকের ঢল

    বারাণসীতে পা পড়েছে মোট ৪.৬১ কোটি পর্যটকের। এর মধ্যে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ৯৯৯ জন। এর পাশাপাশি রাজ্যের প্রয়াগরাজ, মথুরা এবং আগ্রাতেও বিপুল পর্যটকের পা পড়েছে বলে জানিয়েছে যোগী সরকার। প্রয়াগরাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ৬ মাসে ৪,৫৩,৯৪,৭৭২ দেশীয় এবং ৩,৬৬৮ জন বিদেশী পর্যটকের পা পড়েছে। কৃষ্ণ জন্মভূমি মথুরার ক্ষেত্রে দেখা যাচ্ছে ৩,০৭,০২,৫১৩ জন দেশীয় এবং ৪৯,৬১৯ জন বিদেশী পর্যটকের পা পড়েছে। রাজ্যের রাজধানী লক্ষ্ণৌতে ৩৫ হাজারেরও বেশি দেশীয় ও ৭ হাজারের বেশি বিদেশী পর্যটকের পা পড়েছে। আগ্রাতে দেখা যাচ্ছে এই বছরের জুন পর্যন্ত প্রায় ৭০ হাজার দেশীয় এবং ৭ হাজার বিদেশী পর্যটক (Ayodhya) এসেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kumartuli: “সারা জীবনে এমন নিস্তব্ধতা কোনও দিন দেখিনি”, বলছেন কুমোরটুলির প্রবীণ শিল্পীরা

    Kumartuli: “সারা জীবনে এমন নিস্তব্ধতা কোনও দিন দেখিনি”, বলছেন কুমোরটুলির প্রবীণ শিল্পীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে চিকিৎসক তরুণীকে নির্মমভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা দেশ উত্তাল। সর্বত্র দাবি উঠেছে, ‘তিলোত্তমার বিচার চাই’। কিন্তু এই আন্দোলন, ধর্না, মিছিলের আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘উৎসবে ফিরুন’। আর এই কথাই আপমার বাঙালি সমাজের ক্ষোভে যেন ঘৃতাহুতি দিয়েছিল। ঘরের একজন ডাক্তার মেয়েকে মাত্র ৩১ বছরেই খুনের শিকার হতে হল! পুলিশের ভূমিকা আগাগোড়া অত্যন্ত সন্দেহজনক। তাই বিচারের দাবিতে গর্জে উঠেছে সমাজের মানুষ। নিজেদের মা-বোনের সম্ভ্রম রক্ষায় সেই আন্দোলনের প্রভাব পড়েছে কুমোরটুলির (Kumartuli) পাড়ায়ও। মাত্র আর কয়েকদিন পর দেবী দুর্গার (Maa Durga) আরাধনা। এই সময় যখন ভিড়ে ঠাসা থাকে এই পাড়ার অলি-গলি, ঠিক তখনই যেন পুজোর প্রস্তুতির রং অনেকটাই ফিকে। 

    বায়না এবং খদ্দেরের ভাটা (Kumartuli)!

    সাধারণত সেপ্টেম্বরে জল-কাদা-বৃষ্টির মধ্যেও ব্যাপক ঢল নামে এই কুমোরটুলিতে (Kumartuli)। কেউ আসেন ঠাকুরের বায়না দিতে, কেউ আসেন বায়নার ঠাকুর (Maa Durga) কতটা সেজে উঠল দেখতে, আবার কেউ আসেন ঠাকুরের গায়ে কোন শাড়ি বা গয়না দেওয়া হবে, তা ঠিক করতে। একদিকে থিম, অপরদিকে ঐতিহ্যের পুজোর কাজে চলে চরম ব্যস্ততা। এবারে যেন সেসবে অনেকটাই ভাটা পড়েছে। ঘরের মধ্যে আলো জ্বালিয়ে কেবলমাত্র শিল্পীরা প্রতিমার রূপদানে ব্যস্ত। খদ্দের কোথায়? তবে মৃৎশিল্পীরা এই ভাটার কারণ মনে করছেন উত্তাল শহর কলকাতা।মানুষের মন তো আরজি কর হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দিকেই রয়েছে। মিছিল, মিটিং, ধর্না, মানববন্ধন সহ একাধিক প্রতিবাদের মধ্যে মানুষের ভিড়ে মন আকৃষ্ট হয়ে রয়েছে। বিচারের দাবিতে মানুষ ‘উৎসবে ফিরতে’ পারছে না।

    নিস্তব্ধ কুমোরটুলি দেখিনি

    কুমোরটুলির (Kumartuli) শিল্পী ইন্দ্রজিৎ পাল বলেন, “আমি আমার সারা জীবনে কোনও সময় এইরকম নিস্তব্ধ কুমোরটুলি দেখিনি। ঠাকুরকে কী কাপড় পরানো হবে, কী গয়না এসেছে, তাই দেখতেই ভিড় করত ক্রেতারা। কিন্তু এবছর সেসব কিছুই নেই।” আবার শিল্পী মিন্টু পাল বলেন, “এই বছরের পুজো নিয়ে সাধারণ মানুষের মনে অনেক দোটানা রয়েছে। অনান্য বার এই সময় কুমোরটুলিতে অনেক মানুষের ভিড় থাকে। এবার সেই সংখ্যাটা অনেক কম।” মহিলা মৃৎশিল্পী মালা পাল বলেন, “আরজিকর কাণ্ড হওয়ার আগে ভালোই অর্ডার আসছিল। এখন সকলে আন্দোলনে ব্যস্ত, তাই আমাদের খদ্দের কম।” 

    আরও পড়ুনঃ খুন-ধর্ষণ মামলাতেও সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ, ধৃত টালা থানার তৎকালীন ওসি’ও

    মন ভেঙে গিয়েছে

    আরজি করের ঘটনার কথা মনে করিয়ে শিল্পী ইন্দ্রজিৎ পাল বলেন, “মন ভেঙে গিয়েছে, আগে যে আনন্দে আমরা ঠাকুর বানাতাম এখন আর সেই উৎসাহ নেই। সব সময় অভয়ার কথা মনে পড়ছে। একজন ডাক্তার হলেন ভগবানের সমতুল্য। তাঁরাই যদি সুরক্ষিত না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” একই সঙ্গে শিল্পী মিন্টু বলেন, “আমাদের দুর্গা (Maa Durga) হলেন নির্যাতিতা ডাক্তার, তাই দুর্গার বিচার কামনা করি। আমরাও পথে নেমে প্রতিবাদ করেছিলাম।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 16 September 2024: ইচ্ছাপূরণ হওয়ার দিন এই রাশির জাতকদের

    Daily Horoscope 16 September 2024: ইচ্ছাপূরণ হওয়ার দিন এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কোনও ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে।

    ২) আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

    ২) কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে।

    ৩) সতর্ক থাকবেন সব বিষয়ে।

    মিথুন

    ১) বিপদের আশঙ্কা রয়েছে।

    ২) প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।

    ৩) বাণীতে সংযম জরুরি।

    কর্কট

    ১) অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ।

    ২) মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।

    ৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।

    সিংহ

    ১) ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়।

    ২) মা-বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে।

    ৩) প্রতিকূল কাটবে দিনটি।

    কন্যা

    ১) কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে।

    ২) আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    তুলা

    ১) দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে।

    ২) ইচ্ছাপূরণ হওয়ার দিন।

    ৩) দিনটি মোটামুটি কাটবে।

    বৃশ্চিক

    ১) ব্যবসায় ক্ষতি হতে পারে।

    ২) বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে।

    ৩) আশাপূরণ।

    ধনু

    ১) চাকরিতে সুখবর আসতে পারে।

    ২) রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    মকর

    ১) শরীর খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা।

    ২) আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    কুম্ভ

    ১) কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে।

    ২) ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে।

    ৩) আশা পূরণ।

    মীন

    ১) সন্তান-স্থান শুভ।

    ২) আজ কোনও সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vashishth Kunj: ভগবানের শহরে থাকতে চান? রাম মন্দিরের কাছেই অত্যাধুনিক টাউনশিপ গড়ছে সরকার

    Vashishth Kunj: ভগবানের শহরে থাকতে চান? রাম মন্দিরের কাছেই অত্যাধুনিক টাউনশিপ গড়ছে সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: যাঁরা ভগবান শ্রী রামের সান্নিধ্যে থাকতে চান, তাঁদের জন্য সুখবর দিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। অযোধ্যায় (Ayodhya) তৈরি হয়েছে রাম মন্দির। চলতি বছরের ২২ জানুয়ারি উদ্বোধান হয়েছে মন্দির, প্রতিষ্ঠিত হয়েছেন রামলালা। সেই মন্দিরই নিত্য দেখতে ভিড় করছেন হাজার হাজার পুণ্যার্থী। দেশ তো বটেই, বিদেশ থেকেও আসছেন ভক্তরা।

    বশিষ্ঠ কুঞ্জ টাউনশিপ (Vashishth Kunj)

    জানা গিয়েছে, অযোধ্যার রাম মন্দির থেকে ২০ কিলোমিটার দূরে তৈরি হচ্ছে বশিষ্ঠ কুঞ্জ টাউনশিপ (Vashishth Kunj)। টাউনিশিপটি তৈরি করবে অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ। উত্তরপ্রদেশ সরকারের তরফে এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, “ভগবান শ্রী রামের শহরে বসবাসের পরিকল্পনা করা মানুষের জন্য সুখবর। শ্রী রাম মন্দির থেকে ২০ কিলোমিটার দূরে বশিষ্ঠ কুঞ্জ আবাসিক প্রকল্পের আওতায় একটি টাউনশিপ তৈরি করা হবে। এই আবাসিক প্রকল্প ৭৫ একর জমির ওপর নির্মিত হচ্ছে। এতে প্রায় ১০ হাজার মানুষকে আবাসিক প্লট প্রদান করা হবে।”

    প্রকল্পের ব্যয়

    জানা গিয়েছে, সোওহাল তহশিলের ফিরোজপুর উপহার গ্রামের কাছে গড়ে উঠছে এই টাউনশিপ। এলাকাটি লখনউ-গোরখপুর ২৭ নম্বর জাতীয় সড়কের কাছে। টাউনশিপটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৩০০ কোটি টাকা। সম্প্রতি এটি সরকারের অনুমোদন পেয়েছে। বসতির জন্য কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে ১২০ বিঘা জমি। অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব সত্যেন্দ্র সিং বলেন, “এই প্রকল্পের (Vashishth Kunj) জন্য ৩০ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে। ইতিমধ্যেই প্রায় ২৪ হেক্টর জমি কেনা হয়েছে। বাকি জমিও শীঘ্রই কেনা হবে।” তিনি জানান, এই প্রকল্পে বসবাসযোগ্য প্লটের পাশাপাশি বাণিজ্যিক প্লটও দেওয়া হবে। উপকৃত হবেন ১০ হাজার মানুষ। প্রকল্পটি সম্পূর্ণভাবে উন্নয়ন করার পরেই কর্তৃপক্ষ তা বরাদ্দ করবে জনসাধারণের জন্য।

    আরও পড়ুন: লাগাতার আক্রমণ ও নির্যাতন বন্ধে ফের পথে বাংলাদেশের হিন্দুরা, অবরোধে অচল ঢাকা

    জানা গিয়েছে, এটা অযোধ্যার প্রথম গ্রেডেড হাই-টেক টাউনশিপ হবে। অত্যাধুনিক সমস্ত সুযোগ-সুবিধা থাকবে। টাউনশিপে থাকবে স্কুল এবং কমিউনিটি হল। নিরাপত্তার জন্য থাকবে সিসিটিভি ক্যামেরা (Vashishth Kunj)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: সন্দীপ-অভিজিতের পর কি বিনীত গোয়েল? সিবিআই এবার এগচ্ছে মাথার দিকে

    RG Kar Case: সন্দীপ-অভিজিতের পর কি বিনীত গোয়েল? সিবিআই এবার এগচ্ছে মাথার দিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর-হত্যাকাণ্ডে (RG Kar Case) এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ৩। শনিবার রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে ওঁই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে। তাঁদের গ্রেফতারের বিরুদ্ধে আগেই সরব হয়েছিল রাজ্যের বিরোধী দল বিজেপি। অপরাধের মূল মাথাকে সন্ধান করতে তৃণমূলের প্রভাবশালী নেতা-মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের দাবি তোলা হয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী মমতাকে গ্রেফতার করার কথাও বলেছিলেন। অপর দিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, নিজের এক্স হ্যান্ডেলে সিপি বিনীত গোয়েল (Vineet Goyal) এবং মমতাকে নিশানা করে তথ্য লোপাটের অভিযোগ তুলেছেন। অবিলম্বে তাঁদেরকে ডেকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন তিনি। আবার সূত্রের খবর, আগামী মঙ্গলবার, সুপ্রিম কোর্টের শুনানির পর সিপি বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তদন্তকারী অফিসাররা তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

    পুলিশ কমিশনার ধামাচাপা দিয়েছেন (RG Kar Case)?

    বিজেপি নেতা অমিত মালব্য বলেন, “টালা থানার ওসিকে গ্রেফতারের পর আরও স্পষ্ট হল, ধর্ষণ করে খুনের ঘটনার ক্রাইম সিনকে সম্পূর্ণ ভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হয়েছে। দোষীদের বাঁচাতে প্রত্যক্ষ মদত করছে পুলিশ।” একই সঙ্গে সামাজিক মাধ্যমে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে আক্রমণ করে তিনি আরও বলেন, “অভিজিৎ মণ্ডল সেই ব্যক্তি যাকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছিলেন। গ্রেফতারকে উপেক্ষা করতে হাসপাতালে ভর্তির চেষ্টা করেছিলেন, কিন্তু চিত্রনাট্যের বাস্তবায়ন সম্ভব হয়নি। হাসপাতালের এক প্রমোটারকে ফোন করে ধমক দিয়েছিলেন মমতা। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, নৃশংস অপরাধটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফল। কার্যত পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্যকে ধ্বংস করেছে। কলকাতা পুলিশের কমিশনারও (Vineet Goyal) মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করতে এবং অপরাধ ধামাচাপা দিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।”

    আরও পড়ুনঃ সিজিও থেকে বের করতেই টালা থানার সেই ‘করিতকর্মা’ ওসিকে জুতো দেখিয়ে বিক্ষোভ

    ওসিকে প্রশ্ন, কার নির্দেশ ছিল?

    সূত্রের খবর, ধৃত ওসি অভিজিৎ মণ্ডলকে (RG Kar Case) জেরা করে বক্তব্যে অনেক অসঙ্গতি পাওয়া গিয়েছে। তদন্তকারী অফিসাররা মনে করছেন, ইচ্ছাকৃত ভাবে কর্তব্যে গাফিলতি রয়েছে। গোটা তদন্তকে ভুল পথে পরিচালনা করেছেন ওসি। কিন্তু অভিজিৎ কেন করলেন? কার নির্দেশ? ইতিমধ্যে ডিসি ডিডি স্পেশাল, ডিসি নর্থকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের প্রধান হিসেবে বিনীত গোয়েলের ভূমিকা তাই প্রশ্নের মুখে।

    জুনিয়র ডাক্তাররা গত ৯ অগাস্ট থেকে ন্যায় বিচারের (RG Kar Case) জন্য টানা রাজপথে আন্দোলন করছেন। সন্দীপ-অভিজিৎ গ্রেফতারের পর তাঁরা বলেন, “আমাদের বোন অভয়ার মৃত্যু একটি সংগঠিত প্রাতিষ্ঠানিক অপরাধ। সন্দীপ ঘোষ অত্যন্ত দুর্নীতিগ্রস্ত লোক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কুর্নিশ জানাই। কান ধরা পড়েছে এবার মাথাও সমানে আসবে। যতক্ষুণ ন্যায় বিচার না পাব, আমরা আন্দোলন চালিয়ে যাব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share