Tag: Madhyom

Madhyom

  • National Highway: কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে ৫০,০০০ কোটি টাকার ৮টি জাতীয় সড়ক প্রকল্পের অনুমোদন মোদির

    National Highway: কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে ৫০,০০০ কোটি টাকার ৮টি জাতীয় সড়ক প্রকল্পের অনুমোদন মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের আভ্যন্তরীণ যোগাযোগকে আরও উন্নত করতে কেন্দ্রীয় সরকার ৮টি জাতীয় মহাসড়ক (National Highway) প্রকল্পকে বাস্তবায়নের জন্য ছাড়পত্রের কথা জানিয়েছে শুক্রবার। মন্ত্রী পরিষদের অনুমোদনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, দেশের জন্য আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সরকার বিশ্বাস করে এই প্রকল্প বাস্তবায়নের ফলে আনুমানিক ৪.৪২ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ পাবেন।

    কী বলেলেন মোদি (National Highway)?

    কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর মোদি (Narendra Modi) বলেছেন, “মোট ৯৩৬ কিলোমিটার দৈর্ঘ্যের আটটি জাতীয় মহাসড়ক (National Highway) উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই সড়ক প্রকল্প দেশের অর্থনৈতিক বৃদ্ধির উপর বহুগুণ প্রভাব ফেলবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। ভারতের যোগাযোগ পরিকাঠামোর উন্নয়নে ৫০,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে জাতীয় হাই-স্পিড রোড করিডর নির্মিত হবে। সরকার ন্যূনতম জমি অধিগ্রহণ করে প্রকল্পকে বাস্তবায়িত করবে।”

    ৮ টি জাতীয় মহাসড়কের নাম

    কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি প্রেস বিবৃতি দিয়ে সরকারের এই ৮টি জাতীয় সড়ক (National Highway) প্রকল্পের বিষয়ে বিশদ জানিয়েছেন। এই প্রকল্পের জাতীয় সড়কগুলি হল, ৬-লেনের আগ্রা-গোয়ালিয়র মহাসড়ক, ৪-লেনের খড়্গপুর-মোরগ্রাম, ৬-লেনের থারাদ-দিসা-মেহসানা-আমেদাবাদ, ৪-লেনের পথালগা-রায়পুর-রাঁচির গুমলা, ৬-লেন কানপুর রিং রোড, ৪-লেন উত্তর গুয়াহাটি বাইপাস, এবং পুনের কাছে ৮-লেন এলিভেটেড নাসিক ফাটা–খেদ করিডোর।”

    আরও পড়ুন: কেন্দ্রের ঘোষণা, সেনা-গোয়েন্দাদের তথ্য দিলে মিলবে ৩ হাজার, আগে ছিল ৫০ টাকা

    হিমন্ত বিশ্ব শর্মার অভিনন্দন

    অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত গুয়াহাটি রিং রোড (National Highway) প্রকল্পের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, “খুব চমৎকার খবর, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ ৫৭২৯ কোটি টাকার গুয়াহাটি রিং রোড প্রকল্পকে অনুমোদন করেছে। তাই অসমবাসীর পক্ষ থেকে এই উন্নয়ন প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করিজিকে বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাই।”

    উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হল গুয়াহাটি। এখানে ১২১ কিমি একটি রিং রোড তৈরি করা হবে। ৪ লেন উত্তর গুয়াহাটি বাইপাস ৫৬ কিলোমিটার হবে। এনএইচ ২৭কে ৪ লেনের এবং বাইপাসকে ৬ লেন করা হবে। একই ভাবে প্রকল্পের অংশ হিসেবে ব্রহ্মপুত্র নদের ওপর একটি বড় সেতুও নির্মাণ করা হবে। গুয়াহাটি রিং রোড জাতীয় মহাসড়ক ২-এর যানজটকে নির্মূল করে নির্বিঘ্ন সংযোগ প্রদান করবে। এই রিং রোডটি গুয়াহাটির আশেপাশের প্রধান জাতীয় মহাসড়কগুলির যানজট কমিয়ে দেবে। আর সেইসঙ্গে শিলিগুড়ি, শিলচর, শিলং, জোড়হাট, তেজপুর, জোগিগোফা এবং বারপেটাড় মতো শহরগুলিকে সংযুক্ত করবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chinese Scientists: চাঁদের মাটির নমুনায় জলের উপস্থিতি! নিশ্চিত করল চিনা বিজ্ঞানীরা

    Chinese Scientists: চাঁদের মাটির নমুনায় জলের উপস্থিতি! নিশ্চিত করল চিনা বিজ্ঞানীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: পৃথিবীর উপগ্রহ চাঁদের বুকে এবার জলের খোঁজ (Water In Lunar Soil) মিলল। চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস (CAS) অনুসারে, চিনের চন্দ্রযান চাং’ই ৫ (Chang’e 5) অভিযান থেকে আনা নমুনায় চাঁদের বুকে জলের অণুর খোঁজ পেয়েছেন চিনের বিজ্ঞানীরা (Chinese Scientists)। চাঁদের বুকে পাথরের নীচে জলের অণু চাপা পড়েছিল বলেই তাদের অনুমান। এই প্রথম হাতেকলমে চাঁদের বুকে জলের অস্তিত্বের খোঁজ মিলল। চাঁদ থেকে আনা নমুনা পরীক্ষা করে যা মিলেছে, সেই গবেষণাপত্র সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘নেচার অ্যাস্ট্রোনমি’ (Nature Astronomy) জার্নালে। 

    ঠিক কী জানিয়েছেন বিজ্ঞানীরা? (Chinese Scientists)

    মঙ্গলবার চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, ২০২০ সালে চাং’ই ৫ মিশন থেকে নিয়ে আসা চাঁদের মাটির নমুনার উপর ভিত্তি করেই চিনা বিজ্ঞানীরা একটি হাইড্রেটেড খনিজ খুঁজে পেয়েছেন। চাঁদের মাটি নিয়ে পরীক্ষা করা চিনা বিজ্ঞানীরা ১,০০০টিরও বেশি খনিজ পদার্থ নিয়ে গবেষণা চালিয়েছেন। গবেষকরা বলেছেন, ”এইসব খনিজ পদার্থের মধ্যে একটি স্বচ্ছ পদার্থ ছিল, যাকে “অজানা চন্দ্র খনিজ” (ULM-1) বলা হয়েছে, এর মধ্যেই জলের অণু রয়েছে।”

    মিলেছে অ্যামোনিয়ার খোঁজও

    গবেষণাপত্রে আরও বলা হয়েছে, চাঁদের বুকে যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে, সেখানেও জলের অণুগুলি লবণের আকারে বিরাজ করে। শুধু জলের অণুই নয়, চাঁদের মাটি থেকে সংগ্রহ করে আনা পাথরের টুকরোর মধ্যে অ্যামোনিয়ার খোঁজও পেয়েছেন চিনা বিজ্ঞানীরা (Chinese Scientists), যা রকেট জ্বালানির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজ্ঞানী (Chinese Scientists) বলেছেন, ”আমি আশা করেছিলাম এই গবেষণায় চাঁদের মাটিতে জলের অস্তিত্বের (Water In Lunar Soil) প্রমাণ খুঁজে পাওয়া যাবে। যদি এই জল বহনকারী খনিজটি চাঁদের নমুনায় থাকে, তবে চাঁদের মাটিতে এমন একাধিক টুকরো পাওয়া উচিত।” 

    আরও পড়ুন: মোদি জমানায় ইউপিএ-র তুলনায় অনেক বেশি কর্মসংস্থান হয়েছে রেলে, দাবি অশ্বিনী বৈষ্ণবের

    প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালে, ভারতের চন্দ্রযান-১ চাঁদের সূর্যালোক অঞ্চলে অক্সিজেন এবং হাইড্রোজেন, অণুর আকারে হাইড্রেটেড খনিজের সন্ধান পেয়েছিল। এর পরেই নাসা মুন মিনারোলজি ম্যাপার (M3) ও একটি ইমেজিং স্পেকট্রোমিটার দিয়ে চাঁদে খনিজ পদার্থে জলের উপস্থিতি নিশ্চিত করেছিল। যদিও সেবার হাতে কলমে কোনও প্রমাণ মেলেনি। এরপরেই চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করে আনতেই অভিযান চালায় চিন।
     
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Union Home Ministry: কেন্দ্রের ঘোষণা, সেনা-গোয়েন্দাদের তথ্য দিলে মিলবে ৩ হাজার, আগে ছিল ৫০ টাকা

    Union Home Ministry: কেন্দ্রের ঘোষণা, সেনা-গোয়েন্দাদের তথ্য দিলে মিলবে ৩ হাজার, আগে ছিল ৫০ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: আধা সামরিক বাহিনী, সেনাবাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কার্যক্ষেত্রগুলিতে তথ্যদাতাদের (Informers) পুরস্কারের আর্থিক মূল্য অনেকটাই বাড়াল কেন্দ্র সরকার (Union Home Ministry)। স্থানীয়রা এর ফলে গুরুত্বপূর্ণ তথ্য সরকারের কাছে পৌঁছে দিতে আরও উৎসাহিত হবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। একবারের জন্য তথ্য দিলেই মিলবে ৩ হাজার টাকা, আগে যা ছিল ৫০ টাকা। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ), অসম রাইফেলস, ন্যাশনাল সিকিউরিটি গার্ডস (এনএসজি), ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল পুলিশ একাডেমি (এনপিএ)-এর আধিকারিকদের তথ্যদাতাদের পুরস্কার মূল্য বাড়ানোর (Union Home Ministry) ক্ষমতা প্রদান করা হয়েছে।

    জুন মাসেই এই মর্মে একটি আদেশনামা জারি করেছে কেন্দ্রীয় সরকার (Union Home Ministry)

    চলতি বছরের জুন মাসেই এই মর্মে একটি আদেশনামা জারি করেছে কেন্দ্রীয় সরকার এবং সেখানে বলা হয়েছে যে এতদিন পর্যন্ত তথ্যদাতাদের (Informers) পুরস্কার দেওয়া হত একবারের জন্য ৫০ টাকা এবং এক বছরের জন্য ৫০০ টাকা। এই সীমা বাড়িয়ে একবার যাঁরা তথ্য দেবেন তাঁদের জন্য পুরস্কার মূল্য করা হয়েছে ৩,০০০ টাকা এবং বার্ষিক এই পরিমাণ করা হয়েছে ৩০ হাজার টাকা। প্রসঙ্গত, এই আদেশনামা সংশোধিত হয়েছিল শেষবারের মতো ২০০২ সালে, অর্থাৎ আজ থেকে প্রায় ২২ বছর আগে।

    দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তথ্যদাতারা

    প্রসঙ্গত, ২০২১ সালেই কেন্দ্রীয় সরকার পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং অসমের আন্তর্জাতিক সীমানার (Union Home Ministry) ৫০ কিলোমিটার পর্যন্ত নিজেদের আওতায় নেয়। আগে এই সীমা ছিল ১৫ কিমি। এই বৃত্তের মধ্যে বিএসএফ যে কোনও ব্যক্তিকে তল্লাশি চালাতে পারবে অথবা গ্রেফতারও করতে পারবে। প্রসঙ্গত, পুলিশের কাছ থেকে এই ক্ষমতা নিয়ে নেয় বিএসএফ। দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তথ্যদাতারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা বজায় রাখতে তাঁরা সেনাবাহিনী সমেত গোয়েন্দাদের সাহায্য করেন। ২২ বছর পরে তাঁদের পুরস্কার মূল্য বাড়া, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • S Jaishankar: রাষ্ট্রপতি ভারতে আসার পর এবার মলদ্বীপ সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কবে জানেন?

    S Jaishankar: রাষ্ট্রপতি ভারতে আসার পর এবার মলদ্বীপ সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার ভারত- মলদ্বীপ সম্পর্কে (India-Maldives Relationship) বরফ কিছুটা গলতে শুরু করেছে। এবার মলদ্বীপ সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। দেশে তৃতীয়বার মোদি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম মলদ্বীপ সফরে যাচ্ছেন বিদেশ মন্ত্রী। সাম্প্রতিক ঘটনা পরম্পরার নিরিখে তাঁর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

    কবে যাচ্ছেন বিদেশমন্ত্রী? (S Jaishankar)

    গত তিন থেকে চার মাসে মলদ্বীপের প্রচেষ্টার কারণেই বিদেশমন্ত্রী জয়শঙ্করের (S Jaishankar) মলদ্বীপ সফরের ভিত্তি তৈরি হয়েছে। মে মাসে বিদেশমন্ত্রী মুসা জমির ভারত সফরে এসেছিলেন। তারপরে রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু নিজে ভারতের সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। মলদ্বীপের পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়সাল ভারতে রয়েছেন। মূলত, ভারতীয় পর্যটকদের মলদ্বীপে যাওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। কারণ, পর্যটনের মাধ্যমে সবথেকে বড় বৈদেশিক মুদ্রা উপার্জন হয় মলদ্বীপে। আর এতদিন ভারতীয়রা মলদ্বীপে সবচেয়ে বেশি পর্যটক ছিল। কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরের মাসে মলদ্বীপ সফরে যাচ্ছেন। সেখানে দুই থেকে তিন দিন তিনি থাকবেন। এই সময়ের মধ্যে তিনি মলদ্বীপের প্রতিপক্ষ মুসা জমির এবং রাষ্ট্রপতি মুইজ্জুর সঙ্গে দেখা করবেন।

    আরও পড়ুন: ইতিহাসের সামনে লক্ষ্য, ভারতের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে

    ভারত-মলদ্বীপ সম্পর্কে চিড়!

    মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু চিনপন্থী এবং ভারত-বিরোধী হিসাবে পরিচিত। তিনি ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে মলদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের (India-Maldives Relationship) অবনতি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছিল মুইজ্জুর তিন মন্ত্রীর বিরুদ্ধে। মুইজ্জু তার ভারত-বিরোধী এজেন্ডার অধীনে, ভারতের সঙ্গে একটি হাইড্রোগ্রাফিক চুক্তি বাতিল করে। ভারত বারবার অনুরোধ করা সত্ত্বেও চিনা গুপ্তচর জাহাজগুলিকে মলদ্বীপের জলসীমায় পরীক্ষা-নিরীক্ষা ও জরিপ চালানোর অনুমতি দেয়। তারপরই ভারতের সমাজমাধ্যমে মলদ্বীপ বয়কটের ডাক ওঠে। ভারতীয়দের অনেকেই মলদ্বীপে যাওয়ার টিকিট বাতিল করে দেন। যার ফলে দেশটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইতিমধ্যে চিনের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়িয়েছেন মুইজ্জু। এমনকী, মলদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর নির্দেশও দেন তিনি। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এই আবহের মধ্যে মলদ্বীপের রাষ্ট্রপতির ভারত সফর, পর্যটনমন্ত্রীর মলদ্বীপ যাওয়ার জন্য ভারতীয় পর্যটকদের আহবান জানানোর ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে কূটনৈতিক মহল মনে করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Donald Trump: রিপাবলিকান প্রার্থীর নিউজ ‘সেন্সর’ করায় গুগলকে হুমকি ডোনাল্ড ট্রাম্পের!

    Donald Trump: রিপাবলিকান প্রার্থীর নিউজ ‘সেন্সর’ করায় গুগলকে হুমকি ডোনাল্ড ট্রাম্পের!

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধ হয়ে যাবে গুগল! আর যদি তা হয়, তাহলে কী করবেন ব্যবহারকারীরা? এমনই সব প্রশ্ন দানা বাঁধছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) একটি মন্তব্যে। সম্প্রতি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প বলেছেন, “গুগল খুব খারাপ হয়ে গিয়েছে। তারা খুব দায়িত্বজ্ঞানহীন। আমার মনে হয় গুগল বন্ধ হয়ে যাবে। কারণ আমি মনে করি না, কংগ্রেস এটা মেনে নেবে। আমি সত্যিই তা মনে করি না। গুগলকে সাবধান হতে হবে।”

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন (Donald Trump)

    চলতি বছরের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ফের প্রার্থী হতে চলেছেন প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট। অভিযোগ, গুগল তাঁর খবর ও ছবি সেন্সর করছে। সেই কারণেই গুগলকে নিশানা করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এই সপ্তাহের গোড়ার দিকে ট্রাম্প অভিযোগ করেছিলেন, ১৩ জুলাই তাঁকে যে খুন করার চেষ্টা করা হয়েছিল, সে সম্পর্কে ছবি বা কোনও তথ্য খুঁজে পাওয়া কার্যত অসম্ভব। অবশ্য ট্রাম্পের অভিযোগ অস্বীকার করেছেন গুগল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গুগলের ফিচার ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা সম্পর্কিত রেজাল্ট দেখাতে ব্যর্থ হওয়ায় ইউজাররা অবাক। তারা যখন গুগলে হত্যার চেষ্টা বলে টাইপ করছিল, তখন তারা ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারের ঘটনা সম্পর্কে কোনও প্রেডিকশন পায়নি।

    আত্মপক্ষ সমর্থন গুগলের

    এক্স হ্যান্ডেলে আত্মপক্ষ সমর্থন করে গুগল লিখেছে, কিছু লোক অনুযোগ করছে যে, গুগল কিছু বিশেষ শব্দ সেন্সর করছে। কিন্তু এটা ঠিক নয়। তাদের অভিযোগের নিশানায় গুগলের অটোকমপ্লিট ফিচার। এই অটোকমপ্লিট ফিচার, ব্যবহারকারীদের  জিজ্ঞাস্য বিষয় তাড়াতাড়ি লিখতে সাহায্য করে। গুগলের দাবি, এই অটোকমপ্লিট ফিচারে হত্যা বা হত্যার চেষ্টা সম্পর্কিত কোনও শব্দ দেখানো হয় না। কারণ এটা গুগলের বৈশিষ্ট্য। রাজনৈতিক হিংসা ছড়াতে পারে, এমন কোনও শব্দ প্রেডিকশন তারা দেখায় না। বিষয়টি নজরে আসার পর এটা নিয়ে কাজ চলছে। এবং এটা ইমপ্রুভ করা চলছে বলেও দাবি গুগলের।

    আরও পড়ুন: জঙ্গি অনুপ্রবেশের জের! বিএসএফের প্রধান এবং উপপ্রধানকে অপসারণ করল কেন্দ্র

    এক্স হ্যান্ডেলে জুনিয়র ট্রাম্প লেখেন, “বিগ টেক কমলা হ্যারিসকে সাহায্য করার জন্য আবার নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আমরা সবাই জানি যে, এটি গুগলের ইচ্ছাকৃত নির্বাচনী হস্তক্ষেপ (Donald Trump)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘প্রধানমন্ত্রীর এনার্জি তুলনাহীন, তাঁর কাছে অনেক শেখার আছে’’, মোদিতে মুগ্ধ কামাথ

    PM Modi: ‘‘প্রধানমন্ত্রীর এনার্জি তুলনাহীন, তাঁর কাছে অনেক শেখার আছে’’, মোদিতে মুগ্ধ কামাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ৭৩ বছর বয়সেও প্রধানমন্ত্রীর এনার্জি তুলনাহীন। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনই অভিমত ব্যক্ত করলেন জিরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথ (Nikhil Kamath)। সম্প্রতি, নিখিল কামাথের ইউটিউব চ্যানেল ‘পিপল বাই ডব্লিউটিএফ’-এ সম্প্রচারের জন্য রণবীরের কাপুরের একটি  সাক্ষাৎকার নিয়েছেন কামাথ। এই কথোপকথনে রণবীর কাপুর ও নিখিল রাজনীতি নিয়েও আলোচনা করেছেন। সেখানেই দুজনের কথোপকথনে উঠে এসেছে প্রধানমন্ত্রীর প্রাণশক্তির কথা। 

    নিখিল কামাথের চোখে প্রধানমন্ত্রী (Nikhil Kamath)

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে তাঁর সম্পর্ক কেমন এই প্রশ্নের উত্তরে নিখিল (Nikhil Kamath) জানান, একবার আমেরিকায় তাঁর সঙ্গে মোদির সাক্ষাত হয়েছিল। তিনি বলেন, “এক বছর আগে আমি তিন-চার জনের সঙ্গে ওয়াশিংটনে ছিলাম। সকাল থেকে রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়সূচী ছিল। সকাল ৮টার দিকে তিনি একটি অধিবেশন করতেন। ১১টার দিকে একটুও ক্লান্ত না হয়েই বক্তৃতা দিতেন। তারপর তিনি ১ থেকে ২ টোয় ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বসতেন, বিকেল ৪ টায় অন্য কিছু, ৭ টায় অন্য কিছু, এমনকি রাত ১১টা বেজে গেলেও ক্লান্ত হতেন না। সবথেকে আশ্চর্যের বিষয় হল যে আমি দুদিন পর যখন ক্লান্ত, অসুস্থ বোধ করছি, তিনি তখন যাচ্ছিলেন মিশরে আবার একই জিনিস করার জন্য।” জনপ্রিয় ইউটিউবার, সুপরিচিত উদ্যোক্তা এবং বিনিয়োগকারী নিখিল কামাথের দাবি, প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এই বয়সে দাঁড়িয়ে তাঁর এনার্জির ধারে কাছে যাওয়া যায় না। তাঁকে এত কাছ থেকে দেখতে পারা একটি সৌভাগ্যের বিষয়।

    আরও পড়ুন: ইতিহাসের সামনে লক্ষ্য, ভারতের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে

    প্রধানমন্ত্রী মোদির ব্যবহারে মুগ্ধ রণবীর (PM Modi)

    নিখিল কামাথের (Nikhil Kamath) সঙ্গে সাক্ষাতকারে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন অভিনেতা রণবীর কাপুরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) কথা বলার দক্ষতা, তাঁর ব্যবহার, তাঁর আঙ্গিক, রণবীরকে আকর্ষণ করে। অভিনেতার কথায়, ৪ থেকে ৫ বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠকে দেখা হয়েছিল, যেখানে অভিনেতা এবং পরিচালকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কথার মধ্যে এমনই এক বিষয় রয়েছে যা সবার উপর ছাপ ফেলে। রণবীর সেই মিটিংয়ে মোদির প্রবেশের মুহূর্তটিরও উল্লেখ করেন। তিনি জানান, সেই মুহূর্তের মধ্যে যে একটা চৌম্বকীয় আকর্ষণ ছিল। রণবীর আরও জানান মোদি মিটিংয়ে উপস্থিত সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন। তিনি রণবীরের বাবার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Railway Jobs: মোদি জমানায় ইউপিএ-র তুলনায় অনেক বেশি কর্মসংস্থান হয়েছে রেলে, দাবি অশ্বিনী বৈষ্ণবের

    Railway Jobs: মোদি জমানায় ইউপিএ-র তুলনায় অনেক বেশি কর্মসংস্থান হয়েছে রেলে, দাবি অশ্বিনী বৈষ্ণবের

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ১০ বছরে মোদি সরকার ইউপিএ-র তুলনায় অনেক বেশি কর্মসংস্থান করেছে রেলে। সম্প্রতি সংসদে বক্তৃতা দেওয়ার সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) দাবি করেছেন, এনডিএ আমলে ইউপিএর তুলনায় ভারতীয় রেলে অনেক বেশি কর্মসংস্থান হয়েছে। সংসদে ভারতীয় রেলওয়ের দেওয়া তথ্য অনুসারে, নরেন্দ্র মোদি সরকার ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ৫.০২ লক্ষ কর্মসংস্থান  (Railway Jobs) করেছে।

    রেলমন্ত্রীর দাবি (Ashwini Vaishnaw) 

    এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উল্লেখ করেছেন যে, ইউপিএ সরকার ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ৪.১১ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছিল, যা বর্তমান সরকারের চেয়ে ৯১ হাজার কম। চাকরি নিয়োগের ক্ষেত্রে (Railway Jobs) অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে, আগস্ট ২০২২ থেকে অক্টোবর ২০২২ পর্যন্ত, ১.১ কোটিরও বেশি প্রার্থী আরআরবি (RRB) পরীক্ষা দিয়েছে। এর মধ্যে রেলওয়ে দ্বারা ১,৩০,৫৮১ জন প্রার্থী নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে রেলমন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন যে, এই প্রক্রিয়া চলাকালীন প্রশ্নপত্র ফাঁস বা অনুরূপ সমস্যার কোনও ঘটনা ঘটেনি, স্বচ্ছ ভাবে পরীক্ষার মাধ্যমেই নিয়োগ ঘটেছে। এছাড়াও এদিন তিনি উল্লেখ করেছেন যে, রেল দুর্ঘটনা ২০১৩-১৪ সালে ১১৮ থেকে ২০২৩-২৪ সালে ৪০-এ নেমে এসেছে। 
    এছাড়াও অন্য একটি প্রশ্নের উত্তরে, তিনি জানিয়েছেন, রেল মন্ত্রকের তথ্য অনুসারে, ২০০৪-২০১৪ সাল পর্যন্ত ১,৭১১টি দুর্ঘটনা রিপোর্ট হয়েছে, যার ফলে ৯০৪ জন মারা গেছে। কিন্তু অন্যদিকে এনডিএ ক্ষমতায় আসার পর গত ১০ বছরে, ৬৭৮টি দুর্ঘটনা ঘটেছে এবং ৭৪৮টি প্রাণহানি ঘটেছে। ফলে দুর্ঘটনার সংখ্যা ৬০ শতাংশ এবং প্রাণহানির সংখ্যা ১৭ শতাংশ কমেছে।

    আরও পড়ুন: জঙ্গি অনুপ্রবেশের জের! বিএসএফের প্রধান এবং উপপ্রধানকে অপসারণ করল কেন্দ্র

    রেল নিরাপত্তায় শীর্ষ অগ্রাধিকার (Railway Jobs) 

    অন্যদিকে এই প্রসঙ্গে রেলমন্ত্রী (Ashwini Vaishnaw) জানিয়েছেন যে মোদি সরকার আসার পরেই রেল মন্ত্রক রেল নিরাপত্তাকে শীর্ষ অগ্রাধিকার দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থার জন্য ২০২২-২৩ সালে ব্যয় করেছিল ৮৭,৭৩৬ কোটি টাকা এবং ২০২৪-২৫ সালে সেই টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,০৮,৭৯৫ কোটিতে। এখনও পর্যন্ত ৯,৫৭২ টিরও বেশি কোচে সিসিটিভি লাগানো হয়েছে। শিশু সুরক্ষার ক্ষেত্রে মেল কোচে দুটি নিম্ন বার্থের সঙ্গে দুটি শিশুর বার্থ সংযুক্ত করা হয়েছে, যাতে যাত্রার সময় শিশু সহ মায়েদের ভ্রমণ সহজ হয়। এ বিষয়ে যাত্রীদের কাছ থেকে প্রাথমিক প্রতিক্রিয়া ইতিবাচকই ছিল। 
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kalpakkam: কালপক্কম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সবুজ সংকেত পেল অ্যাটমিক এনার্জি বোর্ডের থেকে

    Kalpakkam: কালপক্কম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সবুজ সংকেত পেল অ্যাটমিক এনার্জি বোর্ডের থেকে

    মাধ্যম নিউজ ডেস্ক: পরমাণু শক্তির গবেষণার ক্ষেত্রে বড় খবর! তামিলনাড়ুর কালপক্কম (Kalpakkam) পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সবুজ সংকেত পেল অ্যাটমিক এনার্জি বোর্ডের কাছ থেকে। প্রসঙ্গত, এটি ভারতের প্রথম স্বদেশী প্রযুক্তিতে নির্মিত পারমাণবিক শক্তি কেন্দ্র। প্রধানমন্ত্রী মোদিও কয়েকমাস আগে এই পরমাণু বিদ্যুৎ (Kalpakkam) কেন্দ্রটি পরিদর্শন করেন এবং কথা বলেন সেখানকার কর্মী ও আধিকারিকদের সঙ্গে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি তামিলনাড়ুর চেন্নাইয়ের করমণ্ডল উপকূলে অবস্থিত। ৫০০ মেগাওয়াটের ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরটি ভারতীয় নাভিকিয়া বিদ্যুত নিগম লিমিটেড (BHAVINI) দ্বারা তৈরি করা হয়েছে।

    কুড়ি বছর ধরে কেন্দ্রটির (Kalpakkam) উন্নয়ন করা হয়েছে

    কেন্দ্রটি সবুজ সংকেত পাওয়ায়, এরপর থেকে এখানে কাজ শুরু হবে নিউক্লিয়ার ফুয়েল লোডিং ও চেন রিয়েকশনের। মনে করা হচ্ছে এই প্রকল্প আত্মনির্ভর ভারত কর্মসূচিকে অনেক বড় সাফল্য এনে দিল। দেশের অ্যাটমিক এনার্জি (Atomic Energy Board) বোর্ডের চেয়ারম্যান দীনেশ শুক্লা সবুজ সংকেত দেওয়ার বিষয়টি জানিয়েছেন। সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে তিনি এও বলেছেন যে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি (Kalpakkam) অত্যন্ত নিরাপদ। প্রসঙ্গত, তামিলনাড়ুর এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি কাজ শুরু করে ১৯৮৪ সাল থেকেই। জানা গিয়েছে, বিগত কুড়ি বছর ধরে কেন্দ্রটিকে উন্নয়ন করা হয়েছে এবং এর জন্য খরচ হয়েছে ৬,৮৪০ কোটি টাকা।

    রাশিয়ার পরে ভারতই দ্বিতীয় দেশ যারা এমন পরমাণু কেন্দ্র তৈরি করতে পেরেছে 

    এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি (Kalpakkam) ফার্স্ট ব্রিডার রিয়াক্টর। রাশিয়ার পরে ভারতই দ্বিতীয় দেশ যারা এমন পরমাণু কেন্দ্র তৈরি করতে পেরেছে। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শনে যান এবং সেখানকার কার্য পদ্ধতি খতিয়ে দেখেন। ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি (Atomic Energy Board) জানিয়েছে যে তামিলনাড়ুর এই বিদ্যুৎ কেন্দ্রে থার্ড জেনারেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রসঙ্গত, ভারতের শক্তি নিরাপত্তার কারণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির এমন উন্নয়ন খুবই প্রয়োজনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vande Bharat: বন্দে ভারত-লোকাল ট্রেন! বিভ্রান্তি ছড়ানোয় ব্যবস্থা নিতে চলেছে রেল

    Vande Bharat: বন্দে ভারত-লোকাল ট্রেন! বিভ্রান্তি ছড়ানোয় ব্যবস্থা নিতে চলেছে রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: রেলপথ হচ্ছে লাইফ লাইন। দেশের কোটি কোটি মানুষ এই পরিষেবার ওপর ভরসা করে রয়েছেন। ক্রমাগত রেল পরিষেবা উন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে রেল দফতর। সামান্য কিছু হলেই সেটা নিয়ে গেল গেল রব। আর বিক্ষিপ্ত দু-এক জায়গায় ট্রেন, মালগাড়ি লাইনচ্যুত হওয়ার খবর সামনে আসতেই জনগনকে বিভ্রান্ত করার জন্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণির অসাধু মানুষ। এমনই দাবি রেল কর্তৃপক্ষের। হুগলির শিবাইচণ্ডী স্টেশনে বন্দে ভারত (Vande Bharat)-লোকাল ট্রেন একই লাইনে চলে আসার ঘটনা নিয়ে তোলপাড় নেটপাড়া। এই ঘটনা ঠিক নয় বলে রেল আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Vande Bharat)

    হুগলির শিবাইচণ্ডী স্টেশনে একই লাইনে চলে আসে বন্দে ভারত (Vande Bharat) এবং একটি লোকাল ট্রেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়। ভিডিওটির সত্যতা যাচাই করেনি মাধ্যম। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুখোমুখি একটি বন্দে ভারত এবং লোকাল ট্রেন। আর তা দেখেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। জানা গিয়েছে, হাওড়া ছেড়ে এনজিপির উদ্দেশে রওনা দেওয়া বন্দে ভারতটিকেই দেখা গিয়েছে ভাইরাল ভিডিওর ফ্রেমে।

    আরও পড়ুন: ইতিহাসের সামনে লক্ষ্য, ভারতের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে

    রেল আধিকারিকের কী বক্তব্য?

    যদিও এই ঘটনা নিয়ে পূর্ব রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যাঁরা ভিডিওটি পোস্ট করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই দু’জনকে শনাক্ত করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, বৃহস্পতিবার সকালে হাওড়া-গুরাপ লোকাল ট্রেনটি (Local Train) অটোমেটিক সিগন্যাল জোনে দাঁড়িয়েছিল। ওই সময় বন্দে ভারত (Vande Bharat) ট্রেনটিও ঢুকেছিল। অটোমেটিক সিগন্যাল জোনে একটি নিরাপদ দূরত্ব রেখে ট্রেন চলাচল করে। হাওড়া বা শিয়ালদা লাইনে এটা রোজকার দৃশ্য। একটি ট্রেনের আগে বা পরে, নিরাপদ দূরত্বে অপর একটি ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছু অসাধু ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার এবং রেল ব্যবস্থাকে অপমান করার চেষ্টা করছে। অতএব, এটা প্রমাণিত যে ভাইরাল ভিডিওটি ভুয়ো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: ইতিহাসের সামনে লক্ষ্য, ভারতের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে

    Paris Olympics 2024: ইতিহাসের সামনে লক্ষ্য, ভারতের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্সে ইতিহাস। এই প্রথম ভারতের পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে উঠলেন লক্ষ্য। শুক্রবার ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠলেন লক্ষ্য সেন। কোয়ার্টার ফাইনালে চিনা তাইপেইয়ের চৌ তিয়েন চেনকে ১৯-২১, ২১-১৫, ২১-১২ গেমে হারালেন তিনি। সেমিফাইনালে জিতলেই রুপো নিশ্চিত হবে। হারলেও ব্রোঞ্জ পদকের ম্যাচে নামবেন লক্ষ্য।

    পিছিয়ে থেকেও প্রত্যাবর্তন 

    এদিন প্রথম গেম খোয়ালেও দুরন্ত প্রত্যাবর্তন করেন লক্ষ্য। প্রকাশ পাড়ুকোনের গুরু মন্ত্রে ফিরে আসেন খেলায়। দুই খেলোয়াড়ের মধ্যে প্রথম থেকেই লড়াই হচ্ছিল সমানে সমানে। তবে শুরুতে এগিয়ে গিয়েছিলেন চৌ। তাঁর একের পর এক স্ম্যাশের কোনও উত্তর ছিল না লক্ষ্যের কাছে। পাশাপাশি তাঁর গতি সমস্যায় ফেলছিল লক্ষ্যকে। তবু ভারতের খেলোয়াড় যথাসম্ভব লড়াই করার চেষ্টা করছিলেন। ১১-১৫ পিছিয়ে থাকা থেকে ১৫-১৫ করে ফেলেন। সেই সময় পাশ থেকে কোচ প্রকাশ পাড়ুকোন চেঁচিয়ে বলতে থাকেন, “ওকে সমস্যায় ফেলো। লম্বা র‌্যালি হলেও চিন্তা কোরো না।” সে কথা শোনেন লক্ষ্য। চৌ-এর একের পর এক স্ম্যাশের প্রায় প্রতিটিই ফেরত দিতে থাকেন। দুর্দান্ত রক্ষণ দেখা যায় ভারতের ব্যাডমিন্টন তারকার ব্যাটে। তবে শেষ দিকে মুহূর্তের ভুলে হেরে যান গেম।

    দ্বিতীয় গেমের আগে প্রকাশ শান্ত করার চেষ্টা করেন ছাত্রকে। বলেন, “জাজমেন্ট করো। বাইরে যাবেই। শান্ত থাকো। তাড়াহুড়ো কোরো না।” প্রথম গেমেই মতোই শুরু হয় দ্বিতীয় গেমও। দুই খেলোয়াড়ের কেউই কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিচ্ছিলেন না। কোচের কথা মেনেই খেলা একটু ধীরে করে দেওয়ার চেষ্টা করেন। লম্বা র‌্যালি করতে থাকেন। এক সময় গেম পকেটে পুরে নেন। তৃতীয় গেমে আবার প্রথম গেমের পুনরাবৃত্তি। শুরুতে পিছিয়ে পড়েও ৪-৩ এ এগিয়ে যান লক্ষ্য। লিড ধরে রাখেন। বিরতিতে ১১-৭ এ এগিয়ে ছিলেন ভারতীয় শাটলার। ফাইনাল গেমে ৪ পয়েন্টে এগিয়ে ছিলেন। চাইনিজ তাইপের প্রতিযোগীর ক্লান্তি পার্থক্য গড়ে দেয়। অন্যদিকে অনেক বেশি সতেজ ছিল লক্ষ্য। যার প্রতিফলন হয় কোর্টে। 

    আরও পড়ুন: সৌরভকে ১ টাকায় ৩৫০ একর জমি লিজ! মমতাকে কাঠগড়ায় তুলে জনস্বার্থ মামলা

    ভারতের আশা

    ইতিহাসের সন্ধিক্ষণে লক্ষ্য সেন। পদকের থেকে মাত্র এক ধাপ দূরে তিনি। চলতি অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ভারতের একমাত্র আশা এখন লক্ষ্য সেন। পিভি সিন্ধু, সাত্ত্বিক-চিরাগ ছিটকে যাওয়ার পর সব নজর তাঁর দিকেই। বিশ্বের তিন নম্বর জোনাথন ক্রিস্টিকে হারানোর পর আশা জাগান ভারতীয় শাটলার। গতবছর সিঙ্গাপুর ওপেনে চৌ তিয়েন চেনের কাছে হেরে গিয়েছিলেন লক্ষ্য। এদিন ভারতের ব্যাডমিন্টন তারকার কাছে ছিল বদলার ম্যাচ। শেষমেষ প্রতিশোধ নিলেন লক্ষ্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share