Tag: Madhyom

Madhyom

  • Nadia: তোলা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি! অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা, হাড়হিম করা ভিডিও ভাইরাল

    Nadia: তোলা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি! অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা, হাড়হিম করা ভিডিও ভাইরাল

    মাধ্যম নিউজ ডেস্ক: মাছের ব্যবসায়ী তোলা না দেওয়ায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় তীব্র শোরগোল পড়েছে নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে। এই হাড়হিম করা ভিডিও সামজিক মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাছ বিক্রেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে। একই সঙ্গে আবার পিস্তল উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আরও এক ব্যক্তি। ওঁই ব্যবসায়ীর পায়ে একটি গুলি লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত শহরের তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি। বিজেপির অভিযোগ এই রাজ্যে তৃণমূল মস্তানতন্ত্র চলছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। 

    চার রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা (Nadia)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে এক মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর (Nadia) কোতোয়ালি থানার গোয়ারী বাজারে। নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সমির ঘোষ এবং বিশ্বনাথ ঘোষ নামে দুই ভাই মাছ ব্যবসা করেন। প্রতিদিন তাঁরা কৃষ্ণনগর গোয়ারা বাজার থেকে মাছ কিনে পাত্র বাজারে বিক্রি করেন। প্রতিদিনের মতো আজ ভোররাতেও তাঁরা গোয়ারি বাজারে মাছ কিনতে যান। অভিযোগ উঠে, হঠাৎ ওই এলাকার কিছু নামজাদা তৃণমূল দুষ্কৃতী তাঁদেরকে আচমকা ঘিরে ধরে এবং টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় হঠাৎ একটি পিস্তল বের করে ওই দুই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। প্রথমে একটি গুলি বিশ্বনাথ ঘোষের পায়ে লাগে। বিশ্বনাথকে বাঁচাতে গেলে সমীর ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে বিশ্বনাথ ঘোষের পায়ে গুলি লাগার কারণে মাটিতে পড়ে যান। এরপরেই বন্দুক দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। এরপর চিৎকার চেঁচামেচি এবং গুলির আওয়াজে, ওই বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরেই রক্তাক্ত অবস্থায় বিশ্বনাথ ঘোষকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি হাসপাতালে গিয়ে ওই দুই মাছ ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে পুলিশ এবং ঘটনার বিবরণ শোনেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযুক্ত আটক কিংবা গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    অভিযুক্ত ২৩ নম্বর ওয়ড়াক্ট প্রাক্তন তৃণমূল সভাপতি

    এ বিষয়ে বিশ্বনাথ ঘোষ বলেন, “আমাদের অভিযুক্তদের সঙ্গে পুরনো কোনও শত্রুতা নেই। তবে যারা গুলি চালিয়েছে তারা ওই এলাকার সমাজবিরোধী হিসেব কাজ করে বেড়ায়। ওরা টাকা চেয়েছিল আমি দিতে অস্বীকার করাতেই এই আক্রমণ করেছে। আমার এবং ভাইয়ের কাছ থেকে ওরা প্রায় ৪০ হাজার নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে। আমরা চাই অবিলম্বে প্রশাসন অভিযুক্তকে গ্রেফতার করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক।” আবার বিশ্বনাথের ভাই সমির ঘোষ বলেছেন, “সৈকত হালদার ওরফে ডাকু এই ভাবে গুলি করেছে। এলাকার মার্কামারা দুষ্কৃতী। মাত্র দুইদিন আগেই জেল থেকে ফিরছে। মদ খাওয়ার জন্য টাকা চাইছিল ওরা, কিন্তু না দেওয়ায় গুলি করে। এলাকায় তৃণমূল নেতা ডাকু, এক সময় শহরের (Nadia) তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি (TMC) ছিলেন।”

    বিজেপির বক্তব্য

    এই গুলিকাণ্ডের ঘটনায় বিজেপির তরফ থেকে তৃণমূল (TMC) সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ হয়েছে। বিজেপি নেতা রাহুল সিন্‌হা বলেছেন, “এই রাজ্যে তৃণমূলের আমলে মস্তানতন্ত্র (Nadia) চলছে। সারা রাজ্যে একই বিষয় চলছে।”

    আরও পড়ুনঃ বিজেপির পঞ্চায়েত সদস্যকে কোমরে পিস্তল ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে মারধর!

    তৃণমূলের বক্তব্য

    তৃণমূলের (TMC ) পক্ষ থেকে রাজ্যের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, “মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা বিষয়টি দেখছি। এলাকায় (Nadia) ঘটনা একদম সহ্য করা যাবে না। প্রশাসনকে বলব উপযুক্ত ব্যবস্থা নিতে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • MBBS: চিকিৎসা থেকে গবেষণা, এমবিবিএস করে কাজ করা যায় নানা ক্ষেত্রে, জেনে নিন খুঁটিনাটি

    MBBS: চিকিৎসা থেকে গবেষণা, এমবিবিএস করে কাজ করা যায় নানা ক্ষেত্রে, জেনে নিন খুঁটিনাটি

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারের একটিমাত্র সঠিক সিদ্ধান্ত মানুষের জীবন বাঁচাতে পারে, আবার ভুল সিদ্ধান্ত মানুষকে মারতেও পারে। এমনই ধারণা দিয়েছিলেন বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। তাই চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসক মানব সমাজে অপরিহার্য। সেদিক থেকে বিচার করলে একজন ভাল চিকিৎসকের কখনও কাজের অভাব হয় না। তাই কেরিয়ার অপশন হিসেবে ডাক্তারি বহু যুগ থেকেই প্রথম সারিতে পড়ে। এমবিবিএস (ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি) ডিগ্রির মাধ্যমে, প্রচুর ভাল কেরিয়ারের সুযোগ তৈরি হয়। চিকিৎসক হতে চাইলে সবার আগে এমবিবিএস ডিগ্রি (MBBS) প্রয়োজন। এই ডিগ্রি থাকলে একজন চিকিৎসক যেকোনও দিকে বিশেষজ্ঞ হতে পারেন।

    এমবিবিএস ডিগ্রি কী

    ছোটবেলায় চিকিৎসকের সেট নিয়ে খেলার সময় থেকেই মনে মনে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে অনেকেই। সেই স্বপ্নকেই বাস্তব করার তাগিদে চলতে থাকে পড়াশোনা। তবে, দ্বাদশ শ্রেণি পাশ করার পর চিকিৎসকের পেশায় যাওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন নিট প্রবেশিকা পরীক্ষা পাশ করা। এক কথায় বলা যায় চিকিৎসক হওয়ার প্রথম ধাপ নিট পরীক্ষা। নিট পরীক্ষা দিয়ে ভারতে এমবিবএস পড়ার সুযোগ পাওয়া যায়। এমবিবিএস পাঁচ বছরের ডিগ্রি কোর্স। পড়ার শেষে শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হয়। তারপর মেলে নিজের কাজ।

    কাজের সুযোগ

    চিকিৎসা পরিষেবায় কাজ করার স্বপ্ন বহু পড়ুয়াই দেখে থাকেন। সেই কারণে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার পরেই তাঁরা ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি অর্থাৎ এমবিবিএস ডিগ্রির অধীনে স্নাতকস্তরে পড়ার প্রস্তুতি নিতে শুরু করেন। ডিগ্রি কোর্সে পড়ার সুযোগ পাওয়ার পর কোন বিষয় নিয়ে উচ্চশিক্ষার পথে এগোবেন, তা নিয়ে ভাবনা চিন্তা চলতে থাকে। চিকিৎসা ক্ষেত্রে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে।

    ক্লিনিক্যাল প্র্যাকটিস

    জেনারেল প্র্যাকটিশনার: এমবিবিএস (MBBS) স্নাতকরা সাধারণ চিকিৎসক হিসাবে কাজ করতে পারেন। মানুষ প্রথমেই অসুস্থ বোধ করলে একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যান। তারপর তাঁর পরামর্শ মতো বিশেষজ্ঞের কাছে গিয়ে চিকিৎসা করান। এমবিবিএস পাশ করে একজন চিকিৎসক সাধারণ যে কোনও রোগের চিকিৎসা করতে পারেন। এটা চিকিৎসা বিজ্ঞানের প্রাথমিক পাঠ।

    বিশেষজ্ঞ চিকিৎসক: এমবিবিএস স্নাতকরা বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্র যেমন কার্ডিওলজি, নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, ডার্মাটোলজি ইত্যাদিতে উচ্চতর শিক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক হতে পারেন। বিশেষজ্ঞরা নির্দিষ্ট শারীরিক সিস্টেম বা চিকিৎসা শাখায় গভীর দক্ষতা অর্জন করেন।

    সার্জন: এমবিবিএস স্নাতকরা সার্জারি প্রশিক্ষণ নিয়ে সার্জন হতে পারেন। তারা সাধারণ সার্জারি থেকে শুরু করে অর্থোপেডিক্স, নিউরোসার্জারি, এবং কার্ডিয়াক সার্জারি সহ বিভিন্ন শাখায় কাজ করতে পারেন।

    পেডিয়াট্রিশিয়ান: শিশুদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ পেডিয়াট্রিশিয়ান হওয়ার জন্য এমবিবিএস স্নাতকরা প্রশিক্ষণ নিতে পারেন। তারা শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক স্বাস্থ্য নিশ্চিত করার জন্য কাজ করেন।

    সরকারি এবং বেসরকারি সেক্টরে সুযোগ

    সরকারি স্বাস্থ্যসেবা: এমবিবিএস (MBBS) স্নাতকরা সরকারি হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্পে চাকরি পেতে পারেন। এ ধরনের চাকরিতে স্থিতিশীলতা এবং সমাজের সেবা করার সুযোগ রয়েছে।

    বেসরকারি হাসপাতাল: বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলিতে এমবিবিএস স্নাতকদের জন্য প্রচুর সুযোগ রয়েছে। এই সেক্টরে কেরিয়ারের উন্নতি এবং উচ্চতর আয়ের সুযোগ রয়েছে।

    শিক্ষা এবং গবেষণা: মেডিকেল কলেজ এবং গবেষণা ইনস্টিটিউটে শিক্ষকতা এবং গবেষণা করতে পারেন এমবিবিএস স্নাতকরা। এই ক্ষেত্রে গবেষণা কার্যক্রমে অবদান রাখা এবং নতুন প্রজন্মের চিকিৎসক তৈরি করার সুযোগ রয়েছে।

    প্রশাসনিক কাজ: এমবিবিএস স্নাতকরা স্বাস্থ্য প্রশাসনেও নিজেদের কেরিয়ার গড়তে পারেন। স্বাস্থ্য ব্যবস্থার পরিচালনা, নীতি নির্ধারণ এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে তাদের দক্ষতা প্রয়োজন হয়।

    আরও পড়ুন: গুজরাট থেকে বাংলা, রাজস্থান থেকে কর্নাটক! জানেন ভারতের পেশা-বৈচিত্র্য

    বিকল্প কেরিয়ার

    মেডিক্যাল লেখক: এমবিবিএস স্নাতকরা (MBBS) চিকিৎসা সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে লেখালেখির কাজ করতে পারেন। তাঁরা চিকিৎসা জার্নাল, বই এবং অনলাইন প্ল্যাটফর্মের জন্য বিষয়বস্তু তৈরি করতে পারেন।

    মেডিক্যাল কনসালটেন্ট: বিভিন্ন কোম্পানি এবং সংগঠনের জন্য মেডিকেল কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারেন এমবিবিএস স্নাতকরা। তাঁদের চিকিৎসা জ্ঞান কোম্পানির পণ্য উন্নয়ন, ক্লিনিক্যাল ট্রায়াল এবং স্বাস্থ্য সম্পর্কিত নীতি প্রণয়নে সহায়ক হতে পারে।

    পাবলিক হেলথ: পাবলিক হেলথ নিয়েও অনেক সময় এমবিবিএস স্নাতকরা কাজ করেন। তাঁরা জনস্বাস্থ্য নীতি, স্বাস্থ্য প্রচারণা এবং রোগ প্রতিরোধ কর্মসূচিতে কাজ করতে পারেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta HighCourt: মিলল হাইকোর্টের অনুমতি, বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামছে বিজেপি

    Calcutta HighCourt: মিলল হাইকোর্টের অনুমতি, বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামছে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HighCourt)। রাজ্যের সর্বত্র অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বৃদ্ধির অভিযোগ উঠছে। এর প্রতিবাদে মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই কর্মসূচির জন্য পুলিশের কাছে অনুমতি না পেয়ে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। এদিন শুনানি পর্বে, আদালত শর্ত সাপেক্ষে বিজেপিকে প্রতিবাদ মিছিলের (BJP Rally) নির্দেশ দেয়। 

    কবে, কোথায় হবে এই প্রতিবাদ মিছিল? (BJP Rally) 

    শুক্রবার এই সংক্রান্ত মামলায় কর্মসূচির দিন এবং সময় জানিয়েছে আদালত। আগামী ২৬ জুলাই কর্মসূচির দিন ধার্য করা হয়েছে। আদালত (Calcutta HighCourt) তরফে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা সিইএসসির দফতর কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নার অনুমতি দেওয়া হয়েছে। দুপুর ২.৩০ থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তিন ঘণ্টা ধর্নায় বসা যাবে সেখানে। সেই সঙ্গে মিছিলও করতে পারবেন বিজেপি নেতৃত্ব। বিজেপির মুরলীধর সেন লেনের দফতর থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।

    আরও পড়ুন: মাইক্রোসফ্‌টের সমস্যায় বিশ্ব জুড়ে ব্যাহত বিমান পরিষেবা, ব্যাঙ্ক ও শেয়ার বাজার

    কর্মসূচির জন্য মানতে হবে বেশ কিছু শর্ত

    তবে আদালত (Calcutta HighCourt) তরফে বিজেপির এই কর্মসূচির জন্য বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ভাবে কর্মসূচির আয়োজন করতে বলেছে আদালত। এক হাজারের বেশি মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। কর্মসূচিতে এমন কিছু করা যাবে না, যাতে সাধারণ মানুষের ক্ষতি হয়। বিজেপির এই কর্মসূচিতে নিরাপত্তা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের জন্য কলকাতার যুগ্ম সচিবকে নির্দেশও দিয়েছে আদালত। 
    উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বিদ্যুতের বিল অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে বলে অভিযোগ। যার জেরে নাভিশ্বাস উঠছে আমজনতার। অনেকে বলছেন, গ্রীষ্মকালে সারা দিন বাতানুকূল যন্ত্র চালিয়ে রেখেও যে বিল দিতে হয়নি, তা এখন দিতে হচ্ছে। ফলে চড়া হারে বর্ধিত বিলের প্রতিবাদেই এবার পথে (BJP Rally) নামতে চলেছে বঙ্গ বিজেপি।
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tet Scam: কলকাতা হাইকোর্টের দুই সিদ্ধান্তে চাপ বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদের

    Tet Scam: কলকাতা হাইকোর্টের দুই সিদ্ধান্তে চাপ বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি (Tet Scam) মামলায় এবার নতুন মোড়। ২০১৪ সালের প্রাথমিক টেট নিয়ে জটিলতার মাঝে ২০১৭ সালের প্রাথমিক টেটের উত্তরপত্র বা ওএমআর শিটের সমস্ত ডিজিটাইজড কপি তলব করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টে (High Court) নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হয়। মামলার পরবর্তী শুনানি ১৪ আগস্ট। সেদিন পর্ষদকে ওএমআর শিটের কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

    ওএমআর শিট নষ্টের রহস্য (Tet Scam)

    আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের টেটে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। টিনা মুখোপাধ্যায় নামে এক মামলাকারীর অভিযোগ, ২০১৭ সালের টেটে অকৃতকার্য হওয়ার পর তিনি পর্ষদের কাছে ওএমআর শিটের কপি চেয়ে আবেদন জানান। কিন্তু তাঁকে আসল ওএমআর শিটের বদলে একটি ফটোকপি দেওয়া হয়। অন্যদিকে (Tet Scam) মামলার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, ওএমআর শিটের যে কপি দেওয়া হয়েছিল। সেটি আদৌ তাঁর ছিল না বলে অভিযোগ। প্রসঙ্গত এই মামলায় আগে পর্ষদের তরফে জানানো হয়েছিল, পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সিদ্ধান্ত অনুযায়ী ওএমআর শিটের সমস্ত আসল কপি নষ্ট করে ফেলা হয়েছে এবং এই সিদ্ধান্ত হয়েছিল রেজুলেশনের ভিত্তিতে।

    প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে (High Court)

    অন্যদিকে ২০১৪ সালের টেট উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণের অনুমতি দিয়েছে, কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, “চলতি শিক্ষাবর্ষে ওই শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ দিতে হবে। ২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিকের দুটি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। ২০১৬ সালের ওই নিয়োগ প্রক্রিয়ায় অনেকেই ডিএলএড কোর্স না করেই চাকরি পেয়েছিলেন। পরে সিদ্ধান্ত হয়, পাঁচ বছরের মধ্যে তাঁদের প্রশিক্ষণ করিয়ে নিতে হবে। কিন্তু এতদিনেও সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য পর্ষদ আগ্রহ দেখায়নি।

    আরও পড়ুন: ১০ বছরে রেজিনগরের তৃণমূল বিধায়ক কোনও কাজ করেননি, বললেন দলেরই নেতা

    পরে (Tet Scam) এ নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে (High Court)। রাজ্যে কয়েক হাজার এমন প্রশিক্ষণ চাকরি প্রশিক্ষণহীন শিক্ষক চাকরি করছেন। বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা জানান, প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রশিক্ষণের অনুমতি ও ব্যবস্থা ব্যবস্থা করতে হবে পর্ষদকে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISL 2024-25: লক্ষ্য আইএসএল! মোহনবাগানে স্কটিশ স্ট্রাইকার স্টুয়ার্ট, রেকর্ড অর্থে ইস্টবেঙ্গলে জিকসন

    ISL 2024-25: লক্ষ্য আইএসএল! মোহনবাগানে স্কটিশ স্ট্রাইকার স্টুয়ার্ট, রেকর্ড অর্থে ইস্টবেঙ্গলে জিকসন

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা ময়দানে শুক্রবার বড়দিন। শহরের দুই সেরা ক্লাবে আগামী আইএসএল-এর (ISL 2024-25) জন্য সই করলেন দুই তারকা ফুটবলার। মোহনবাগানে সই করলেন গ্রেগ স্টুয়ার্ট। ইস্টবেঙ্গলে জিকসন সিং। বেশ কিছু দিন ধরেই এই দুই ফুটবলারের সই করার কথা শোনা যাচ্ছিল। অবশেষে শুক্রবার সব জল্পনায় সিল মোহর পড়ল। মোহনবাগান কোচ জোসে মলিনা দলে এক জন অ্যাটাকিং মিডফিল্ডার চাইছিলেন যিনি স্ট্রাইকার হিসাবেও খেলতে পারবেন। সেই জায়গায় নেওয়া হল স্টুয়ার্টকে। অন্যদিকে, রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে কেরালা ব্লাস্টারস থেকে ৪ বছরের চুক্তিতে জিকসনকে তুলে নিল ইস্টবেঙ্গল।

    কলকাতায় খেলা স্বপ্নের (Mohun Bagan Super Giant)

    সবুজ-মেরুন ক্লাবে যোগ দিয়ে স্টুয়ার্ট বলেন, “অনেক দিনের স্বপ্ন ছিল কলকাতায় খেলার। ভারতের সব ফুটবল স্টেডিয়াম আমার চেনা। ব্যক্তিগত সাফল্য পেয়েছি। চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু মোহনবাগানের জার্সি পরার আনন্দটাই আলাদা। এই দলের খেলায় সুযোগ পেয়ে আমি খুশি। আইএসএলের (ISL 2024-25) দু’টি ক্লাবকে চ্যাম্পিয়ন করেছি। আমার মতে, সবুজ-মেরুন সমর্থকরাই ভারত সেরা। এবার আমার লক্ষ্য মোহনবাগান সুপার জায়ান্টকে ফের আইএসএল চ্যাম্পিয়ন করা। সবুজ-মেরুন সমর্থকদের মুখে হাসি ধরে রাখতে চাই। ভারতের আর কোনও ক্লাবে খেলে এই স্বাদ পাওয়া যাবে না।” স্কটিশ ফুটবলারের কথায়, “অনেকদিন ধরেই আমার ডার্বি খেলার ইচ্ছে ছিল। সেকারণেও আমি মোহনবাগানে যোগ দিয়েছি। এশিয়া মহাদেশের অন্যতম সেরা ডার্বি ম্যাচ হল এই মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের লড়াই। সেই ম্যাচে জয়লাভই আপাতত আমার স্বপ্ন। আগে বহু ম্যাচ জিতলেও, কখনও ডার্বি জেতার সুযোগ আসেনি। সেটা মাথায় রেখেই অনুশীলনে নামব।”

    কবে থেকে শুরু অনুশীলন

    স্কটল্যান্ডের এই ফুটবলার আইএসএলে (ISL 2024-25) আগে খেলেছেন। জামশেদপুর এবং মুম্বই সিটি এফসি-র হয়ে ভারতে খেলার অভিজ্ঞতা আছে স্টুয়ার্টের। জামশেদপুরের হয়ে ১১টি এবং মুম্বইয়ের হয়ে ১০টি গোল করেছিলেন তিনি। আইএসএলে সোনার বলও জিতেছিলেন। ৩৪ বছরের এই স্ট্রাইকার এখন মোহনবাগানে। আগামী ২৯ জুলাই থেকে আসন্ন আইএসএল মরশুমের জন্য মোহনবাগান সুপার জায়ান্টের প্রস্তুতি শুরু হবে। জানা গিয়েছে, সকাল ৮টা থেকে শুরু হবে অনুশীলন। প্রথম দিনের অনুশীলনেই মাঠে থাকবেন স্টুয়ার্ট। সঙ্গে থাকবেন জেসন কামিন্স, লিস্টন কোলাসো, মনবীর সিংরাও। ২৮ জুলাইয়ের মধ্যে বাগানের কোচিং স্টাফও চলে আসবে।

    আরও পড়ুন: আসন্ন প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয়ের সেরা বাজি কারা?

    ইস্টবেঙ্গলের চমক (East Bengal)

    শুক্রবারই মাঝমাঠের শক্তি বৃদ্ধি করল ইস্টবেঙ্গল। তারা সই করাল ভারতীয় দলের মিডফিল্ডার জিকসন সিংকে। কেরালা ব্লাস্টারস থেকে ৪ বছরের চুক্তিতে তাঁরা তুলে নিল জিকশনকে। সূত্রের খবর, এই ডিল করতে গিয়ে রেকর্ড ট্রান্সফার ফি দিয়েছে ইস্টবেঙ্গল। তাঁকে পেতে কেরালাকে প্রায় ৩ কোটির ওপর ট্রান্সফার ফি দিয়েছে লাল-হলুদ। যা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে আপাতত একটি রেকর্ড। এত টাকা ট্রান্সফার ফি দিয়ে এর আগে কোনও ভারতীয় ফুটবলার আইএসএলের (ISL 2024-25) কোনও ক্লাবে আসেনি। ভারতীয় ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হলেন জিকসন। বিশ্বকাপে (অনুর্ধ্ব-১৭) ভারতের একমাত্র গোলস্কোরার তিনিই। তাঁকে কেরালা থেকে তুলে নিয়ে ইস্টবেঙ্গল যে একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছে সব দলকে তা বলাই বাহুল্য। 

    লাল-হলুদে সই করে জিকশনও বলছেন, “ঐতিহ্যশালী এবং দেশের অন্যতম বড় ক্লাবে সই করে আমি উচ্ছ্বসিত। ফ্যানরা ভালবাসা উজাড় করে দিচ্ছেন। আমিও চাই এই ক্লাবের হয়ে ভাল খেলতে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে।” বর্তমানে ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারদের মধ্যে প্রথম সারিতেই আসবেন জিকসন সিং। মণিপুরের ফুটবলার জিকসন। ২৩ বছরের এই ডিফেন্সিভ মিডফিল্ডার দেশের হয়ে ২২টি ম্যাচ খেলে ফেলেছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Ghatal: বিজেপির পঞ্চায়েত সদস্যকে কোমরে পিস্তল ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে মারধর!

    Ghatal: বিজেপির পঞ্চায়েত সদস্যকে কোমরে পিস্তল ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে মারধর!

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির গ্রামপঞ্চায়েত সদস্যের কোমরে বন্দুক ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুধু তুলে নিয়ে যাওয়াই নয়, সেই সঙ্গে মারধরের অভিযোগে শোরগোল পড়েছে। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা। এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল (Ghatal) ব্লকের মনসুকা-১ গ্রামপঞ্চায়েতের খড়কপুর গ্রামে। যদিও বিজেপির অভিযোগকে পাল্টা তৃণমূল অস্বীকার করেছে।

    তৃণমূলে যোগদান করার হুমকি (Ghatal)!

    খড়কপুর গ্রামের (Ghatal) পঞ্চায়েত সদস্য সুভাষ মণ্ডল বলেছেন, “আমি আমার বাড়ির পাশের জমিতে কাজে গিয়েছিলাম। সেই সময় স্থানীয় তৃণমূল নেতা আমার কোমরে একটা বন্দুক ঠেকিয়ে খাসবাড়ের তৃণমূল পার্টি অফিসে নিয়ে যায়। এরপর পার্টি অফিসেরর মধ্যে আমাকে লাঠি দিয়ে মারধর করা হয়। সেই সঙ্গে চলে লাথি, চড়, কিল, ঘুষি। অত্যাচারের পর একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়। তারপর কাগজে লেখা হয় চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়েছি। আমাকে অন্যায় ভাবে যারা মেরেছে সেখানে তৃণমূলের ৬ জন স্থানীয় নেতা প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। তাদের মধ্যে গঙ্গা কারকও ছিল। আমি পুলিশের কাছে অভিযোগ জানাবো। ওদের কড়া শাস্তির দাবি করি। তৃণমূলে যোগদান করার জন্যও আমাকে হুমকি দেওয়া হয়।” এই ঘটনার পর সেখান থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই ঘাটালের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

    আরও পড়ুনঃ মাত্র সাত বছর বয়সেই এশিয়ার সেরা ‘ক্যারাটে কিড’ হুগলির আরাত্রিকা

    তৃণমূলের বক্তব্য

    তৃণমূলের বিরুদ্ধে তোলা এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘাটাল (Ghatal) তৃণমূল নেতা বিকাশ কর বলেছেন, “এই অভিযোগের কোনও বাস্তাব ভিত্তি নেই। বিজেপি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। আমাদের পঞ্চায়েত বোর্ড ভালোভাবে কাজ করছে। একজন পঞ্চায়েত সদস্যকে জোর করে দলে নেওয়ার জন্য আমাদের অতো মাথা ব্যাথা নেই। কোনও রকম মারধর এবং অত্যচারের ঘটনাকে আমাদের দল আনুমোদন করে না। পুলিশকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের কথা বলব।”

    মনসুকা-১ গ্রাম (Ghatal) পঞ্চায়েতের মোট আসন ১৫। এখানে বিজেপি পেয়েছে ৪টি। বাকি ১১টি আসন দখল করেছে তৃণমূল। যদিও বিজেপির এক পঞ্চায়েত সদস্য তৃণমূল যোগদান করেছেন। ফলে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২টি এবং বিজেপির আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩টি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Blue Screen of Death: মাইক্রোসফ্‌টের সমস্যায় বিশ্ব জুড়ে ব্যাহত বিমান পরিষেবা, ব্যাঙ্ক ও শেয়ার বাজার

    Blue Screen of Death: মাইক্রোসফ্‌টের সমস্যায় বিশ্ব জুড়ে ব্যাহত বিমান পরিষেবা, ব্যাঙ্ক ও শেয়ার বাজার

    মাধ্যম নিউজ ডেস্ক: সাত সকালেই বিপত্তি। আচমকাই ল্যাপটপ-কম্পিউটারের স্ক্রিন নীল (Blue Screen of Death) হয়ে যায়। ফলে সকাল থেকে হইচই অফিস-কাছারিতে। কারণ, শুক্রবার সকাল থেকেই বিশ্বের নানা প্রান্তের কম্পিউটারে এই সমস্যা দেখা দিয়েছে। মূলত যেসব ল্যাপটপ-কম্পিউটারে ব্যবহার করা হয় ‘উইন্ডোজ’ (Major problem in windows system) তাতেই এই সমস্যা দেখা দিয়েছে। চলতে চলতে আচমকা মেশিনে নীল স্ক্রিন হয়ে যাচ্ছে। রিস্টার্ট বা সাটডাউন করা ছাড়া অপশন থাকছে না।  

    ঠিক কী সমস্যা? (Blue Screen of Death) 

    কম্পিউটারে কাজ করতে করতেই গোটা স্ক্রিন নীল৷ বার্তা দেওয়া হচ্ছে যে, কিছু সমস্যা থাকায় মেশিনটি রিস্টার্ট করতে হবে৷ তবে রিস্টার্ট করার পরও একই মেসেজ আসছে৷ আবারও গোটা স্ক্রিন নীল৷ বিশ্বজুড়ে আজ উইন্ডোজের এই সমস্যার সম্মুখীন হয়েছেন বহু মানুষ৷ স্যোশাল মিডিয়ায় তাঁরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন৷ জানতে চেয়েছেন আর কারও সঙ্গে এমন হয়েছে কি না৷ তখনই জানা যায়, একই সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ মানুষ৷ জানা গিয়েছে, এই সমস্যাটিকে কম্পিউটারের পরিভাষায় বলে ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’ (Blue Screen of Death)৷ এটি হয়ে গেলে মেশিন বন্ধ করা আবার চালানো ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু কেন হল এই সমস্যা? মাইক্রোসফট জানিয়েছে, ‘ক্রাউডস্ট্রাইক’ আপডেট হওয়ার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। 

    আরও পড়ুন: শুরু হচ্ছে এশিয়া কাপ! প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

    ব্যাহত বহু পরিষেবা 

    এখনও পর্যন্ত যা খবর, এই ঘটনার জেরে আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক-সহ বিভিন্ন জায়গায় সমস্যায় (Major problem in windows system) পড়তে হয়েছে কর্মীদের৷ ফলে ব্যাহত হয়েছে বহু পরিষেবা৷ জানা গিয়েছে, উইন্ডোজ ১০-এর অপারেটিং সিস্টেমেই কোনও বড়সড় গোলমালের ফলেই এই সমস্যা (Blue Screen of Death)। স্পাইসজেট, আকাসা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস পরিষেবাতেও প্রভাব পড়েছে। বিমান বাতিল এবং দেরিতে ওঠানামার মতো ঘটনাও ঘটেছে। স্পাইসজেট জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির জন্য বিমান সংক্রান্ত খবর দিতে সমস্যা হচ্ছে। তাদের তথ্যপ্রযুক্তির কর্মীরা দ্রুত এই সমস্যা মেটানোর চেষ্টা করছেন। দিল্লি এবং মুম্বই বিমানবন্দরেও পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে যে চেক-ইন করতে সমস্যা হচ্ছে। এ প্রসঙ্গে এক্স হ্যান্ডলে মাইক্রোসফ্‌ট ৩৬৫ স্টেটাস জানিয়েছে, ঘটনাটি তদন্ত করছে তারা। দ্রুত সমস্যা (Blue Screen of Death) মিটিয়ে ফেলার কাজ করা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Blue screen of death: সাত সকালেই বিপত্তি! মাইক্রোসফ্‌টের সমস্যায় বিশ্ব জুড়ে ব্যাহত বিমান পরিষেবা, ব্যাঙ্ক ও শেয়ার বাজার!

    Blue screen of death: সাত সকালেই বিপত্তি! মাইক্রোসফ্‌টের সমস্যায় বিশ্ব জুড়ে ব্যাহত বিমান পরিষেবা, ব্যাঙ্ক ও শেয়ার বাজার!

    মাধ্যম নিউজ ডেস্ক: সাত সকালেই বিপত্তি। আচমকাই ল্যাপটপ-কম্পিউটারের স্ক্রিন নীল (Blue screen of death) হয়ে যায়। ফলে সকাল থেকে হইচই অফিস-কাছারিতে। কারন, শুক্রবার সকাল থেকেই বিশ্বের নানা প্রান্তের কম্পিউটারে এই সমস্যা দেখা দিয়েছে। মূলত যেসব ল্যাপটপ-কম্পিউটারে ব্যবহার করা হয় ‘উইন্ডোজ’ (Major problem in windows system) তাতেই এই সমস্যা দেখা দিয়েছে। চলতে চলতে আচমকা মেশিনে নীল স্ক্রিন হয়ে যাচ্ছে। রিস্টার্ট বা সাটডাউন করা ছাড়া অপশন থাকছে না।  

    ঠিক কী সমস্যা? (Blue screen of death) 

    কম্পিউটারে কাজ করতে করতেই গোটা স্ক্রিন নীল৷ বার্তা দেওয়া হচ্ছে যে, কিছু সমস্যা থাকায় মেশিনটি রিস্টার্ট করতে হবে৷ তবে রিস্টার্ট করার পরও একই মেসেজ আসছে৷ আবারও গোটা স্ক্রিন নীল৷ বিশ্বজুড়ে আজ উইন্ডোজের এই সমস্যার সম্মুখীন হয়েছেন বহু মানুষ৷ স্যোশাল মিডিয়ায় তাঁরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন৷ জানতে চেয়েছেন আর কারও সঙ্গে এমন হয়েছে কি না৷ তখনই জানা যায়, একই সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ মানুষ৷ জানা গিয়েছে, এই সমস্যাটিকে কম্পিউটারের পরিভাষায় বলে ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’৷ এটি হয়ে গেলে মেশিন বন্ধ করা আবার চালানো ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু কেন হল এই সমস্যা? মাইক্রোসফট জানিয়েছে, ‘ক্রাউডস্ট্রাইক’ আপডেট হওয়ার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। 

    ব্যাহত বহু পরিষেবা 

    এখনও পর্যন্ত যা খবর, এই ঘটনার জেরে আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক-সহ বিভিন্ন জায়গায় সমস্যায় (Major problem in windows system) পড়তে হয়েছে কর্মীদের৷ ফলে ব্যাহত হয়েছে বহু পরিষেবা৷ জানা গিয়েছে, উইন্ডোজ ১০-এর অপারেটিং সিস্টেমেই কোনও বড়সড় গোলমালের ফলেই এই সমস্যা (Blue screen of death)। স্পাইসজেট, আকাসা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস পরিষেবাতেও প্রভাব পড়েছে। বিমান বাতিল এবং দেরিতে ওঠানামার মতো ঘটনাও ঘটেছে। স্পাইসজেট জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির জন্য বিমান সংক্রান্ত খবর দিতে সমস্যা হচ্ছে। তাদের তথ্যপ্রযুক্তির কর্মীরা দ্রুত এই সমস্যা মেটানোর চেষ্টা করছেন। দিল্লি এবং মুম্বই বিমানবন্দরেও পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে যে চেক-ইন করতে সমস্যা হচ্ছে। এ প্রসঙ্গে এক্স হ্যান্ডলে মাইক্রোসফ্‌ট ৩৬৫ স্টেটাস জানিয়েছে, ঘটনাটি তদন্ত করছে তারা। দ্রুত সমস্যা মিটিয়ে ফেলার কাজ করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Karate: মাত্র সাত বছর বয়সেই এশিয়ার সেরা ‘ক্যারাটে কিড’ হুগলির আরাত্রিকা

    Karate: মাত্র সাত বছর বয়সেই এশিয়ার সেরা ‘ক্যারাটে কিড’ হুগলির আরাত্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র সাত বছর বয়সেই অসাধারণ সাফল্য, এশিয়ার সেরা ‘ক্যারাটে কিড’ হয়েছে হুগলির আরাত্রিকা চক্রবর্তী। ইন্ডিয়া বুক অব রেকর্ডস ও এশিয়া বুক অব রেকর্ডস গড়েছে এই ক্ষুদে। মাত্র তিন বছর বয়সে তার ক্যারাটেতে (Karate) হাতেখড়ি হয়েছিল। তার এই কীর্তিতে পরিবার এবং জেলায় তীব্র খুশির আবহ।

    ক্যারাটেতে মিনিটে ৬৯০টি পাঞ্চ(Karate)!

    হুগলির মগরার গজঘণ্ট বকুলতলার বাসিন্দা ছোট্ট আরাত্রিকা। একই ভাবে নাচ, গান, কবিতা, আঁকা শেখার পাশাপাশি ক্যারেটেতে পারদর্শী। তার এই ক্যারাটেতে (Karate) উৎসাহ এবং আগ্রহ দেখে মা মৈত্রী এবং বাবা অভিষেক চক্রবর্তী মেয়েকে সবরকম ভাবে সহযোগিতা করে থাকেন। স্থানীয় একটি ক্যারাটে ক্যাম্পে মাত্র তিন বছর বয়স থেকে ক্লাস করতে শুরু করেছিল মেয়ে। ২০২৩ সালে দুটি প্রতিযোগিতায় সোনা জয়ী হয়েছিল। তার ক্যারাটের কোচ শঙ্কর রাউত এবং সঞ্জয় দাস জানিয়েছেন যে এশিয়া বুক অব রেকর্ডসের জন্য এক মিনিটে ৩৫০টি চেস্ট লেভেল পাঞ্চ করতে হয়। সেখানে আরাত্রিকা মিনিটে ৬৯০টি পাঞ্চ করে রেকর্ড গড়েছে। তার ভিডিও পাঠানো হয়েছে ইন্ডিয়া ও এশিয়া বুক অব রেকর্ডসে। কর্তৃপক্ষের তরফ থেকে সেই ভিডিও খতিয়ে দেখে ৪৮০টি পাঞ্চ বৈধ বলে ইতিমধ্যে ঘোষণা করেছে। আর এইভাবেই নতুন রেকর্ড গড়ে নজির রখেছে আরাত্রিকা। তার একসঙ্গে দুটি পুরস্কার ঝুলিতে জমা হয়েছে। গত মঙ্গলবার তাদের বাড়িতে এই দুই সংস্থা থেকে পুরস্কার এসে পৌঁছেছে। শংসাপত্র হাতে পেয়ে পরিবারে খুশির আবহ। মেয়ের সাফল্যে কোচ, বাবা-মা সকলেই খুব খুশি।

    আরও পড়ুনঃ নোয়াপাড়ায় তৃণমূল ছাত্রনেতার হাতে সেভেন এমএম পিস্তল! সামাজিক মাধ্যমে ভাইরাল ছবি

    পরিবারের বক্তব্য

    আরাত্রিকার বাবা অভিষেক চক্রবর্তী মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে বলেছেন, “আমরা আজ ভীষণ খুশি। মেয়ে এই ভাবে রেকর্ড গড়বে আমরা আশা প্রকাশ করিনি। মেয়ের আগ্রহের বিষয়ে আমরা ব্যাপক ভাবে উৎসাহ দিয়েছি। মেয়ে নিজে থেকে জানিয়েছে যে চেস্ট লেভেলে পাঞ্চ করবে। গত এপ্রিল মাসের শেষে আমরা আবেদন করি। এরপর মান্যতার জন্য গত ২৩ জুন ভিডিও পাঠাই।” মা মৈত্রী বলেছেন, “পড়াশুনার পাশাপাশি মেয়ে খেলাধূলা করতে চায়, সেটা আমরা করতে দিই। আমরা চাই ও নিজের আত্মরক্ষা করতে শিখুক। বর্তমানে মেয়ের কাছে ক্যারাটে (Karate), নাচ, আঁকা ইত্যাদি ভালোবাসায় পরিণত হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Fintech Sector: ২০২৯ সালের মধ্যে ভারতের ডিজিটাল লেনদেন ৪২ হাজার কোটি ডলার ছোঁবে!

    Indian Fintech Sector: ২০২৯ সালের মধ্যে ভারতের ডিজিটাল লেনদেন ৪২ হাজার কোটি ডলার ছোঁবে!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের ইউপিআই লেনদেন ২০২৯ সালের মধ্যে ৪২ হাজার কোটি মার্কিন ডলার ছুঁতে পারে, এমনই তথ্য উঠে এল ‘ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া’র নন এক্সিকিউটিভ চেয়ারম্যান ও স্বাধীন ডিরেক্টর অজয় কুমার চৌধুরীর বক্তব্যে (Indian Fintech Sector)। বৃহস্পতিবারই দিল্লিতে অজয় কুমার চৌধুরী জানিয়েছেন, চলতি বছরে দেশের অনলাইন অর্থনৈতিক লেনদেন (Digital Payments Body) ছোঁবে ১১ হাজার কোটি মার্কিন ডলার এবং প্রতিবছর তা ৩১ শতাংশ হারে বাড়বে, ২০২৯ সালে যা ছুঁতে পারে ৪২ হাজার কোটি মার্কিন ডলার।

    ৪ জুলাই থেকে ভারতীয় ইউপিআই (Indian Fintech Sector) সংযুক্ত আরব আমিরশাহীতেও ব্যবহার করা যাচ্ছে 

    প্রসঙ্গত, ভারতের ইউপিআই ব্যবস্থা (Indian Fintech Sector) বেশ জনপ্রিয় বিশ্বজুড়ে। বিশ্বের অধিকাংশ দেশেই ভারতীয়রা এখন ইউপিআই ব্যবস্থার মাধ্যমে অনলাইন লেনদেন করতে পারেন। প্যারিস থেকে সিঙ্গাপুর সর্বত্রই একই ছবি। ৪ জুলাই থেকে ভারতীয় ইউপিআই সংযুক্ত আরব আমিরশাহীতেও ব্যবহার করা যাচ্ছে। এনপিসিআই ইন্টারন্যাশনাল একটি বিবৃতিতে বলেছে যে ভারতীয় পর্যটক এবং অনাবাসী ভারতীয়দের জন্য নির্বিঘ্ন এবং নিরাপদ লেনদেন (Digital Payments Body) নিশ্চিত করবে ইউপিআই ব্যবস্থা।

    কী বলছেন ‘ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া’র নন এক্সিকিউটিভ চেয়ারম্যান

    বৃহস্পতিবার দিল্লিতে (Indian Fintech Sector) অ্যাসোচ্যামের দ্বিতীয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিনটেক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই অজয় কুমার চৌধুরী বলেন, ‘‘ভারতের ইউপিআই ব্যবস্থা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তা বর্তমানে প্যারিসের আইফেল টাওয়ার ও গ্যালারিজ লাফায়াটেও উপলব্ধ।’’ তাঁর বক্তব্যে উঠে এসেছে আরও বেশ কিছু তথ্য। অজয় কুমার চৌধুরী নিজের বক্তব্যে বলেন, ‘‘সিঙ্গাপুরের প্রায় ২৬ হাজারেরও বেশি ক্যাবচালক ইউপিআই ব্যবহার করেন। অন্যদিকে সংযুক্ত আরব আমির শাহীতে অনেক ব্যবসায়ী এখন ইউপিআই মোডে পেমেন্ট করছেন। নেপালেও চালু হয়েছে ইউপিআই ব্যবস্থা। দেশের অভ্যন্তরে তো বিপুলভাবে জনপ্রিয় হয়েছে এই ব্যবস্থা।’’ তিনি আরও বলেন, ‘‘ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লক্ষ্যমাত্রা নিয়েছে আগামী বছরগুলিতে প্রতিদিন ১০০ কোটি মার্কিন ডলার ইউপিআই লেনদেন করবে।’’ জানা গিয়েছে, বর্তমানে নয় হাজারেরও বেশি ফিনটেক এন্টিটিস রয়েছে, সারা বিশ্বব্যাপী। এক্ষেত্রে ভারত তৃতীয় স্থানে রয়েছে। ভারতে ফিনটেক ব্যবস্থা গ্রহণ করেন ৮৭ শতাংশ মানুষ, বিশ্বজুড়ে যার গড় হল ৬৭ শতাংশ। অর্থাৎ বিশ্বব্যাপী গড়ের চেয়ে ভারত বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share